জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ও আইআইটি) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৪-২৫

২০২৪-২৫ সেশন ৪৬টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (১৩) · রসায়ন (১১) · উচ্চতর গণিত (১৪) · বাংলা (২) · ইংরেজি (২) · আইসিটি (৪)

মানবন্টন ও নিয়ম: শুধু বিজ্ঞান বিভাগ। ৮০ নম্বরের MCQ।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (১৩টি)

  1. ১. একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা 30°C, যদি নমুনাটির চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয়, তবে পরিবর্তিত তাপমাত্রা কত?

    • ক) 840°C
    • খ) 939°C
    • গ) 730°C
    • ঘ) 850°C
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 939°C

    PV ∝ T, চাপ ও আয়তন দ্বিগুণ হলে T চারগুণ: 4×303 = 1212 K = 939°C।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে উহার দোলনকাল কত?

    • ক) শূন্য
    • খ) অসীম
    • গ) পৃথিবী পৃষ্ঠে তার চেয়ে কম
    • ঘ) পৃথিবী পৃষ্ঠে তার চেয়ে বেশি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অসীম

    পৃথিবীর কেন্দ্রে g = 0, তাই T = 2π√(L/g) অসীম হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. 50 kg ভরের এক ব্যক্তি 3 সেকেন্ডে 6m উঁচু একটি সিঁড়ি বেয়ে ওপরে উঠে। তার ক্ষমতা কত?

    • ক) 980 W
    • খ) 740 W
    • গ) 490 W
    • ঘ) 830 W
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 980 W

    P = mgh/t = 50×9.8×6/3 = 980 W।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. গ্রহের পর্যায়কাল T এবং সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব r হলে কেপলারের তৃতীয় সূত্রানুসারে-

    • ক) T∝r
    • খ) T∝r²
    • গ) T∝r³
    • ঘ) T∝r^(3/2)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) T∝r^(3/2)

    কেপলারের তৃতীয় সূত্র: T² ∝ r³, অর্থাৎ T ∝ r^(3/2)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. একটি বুলেট কোনো লক্ষবস্তুতে 3 সে.মি. ভেদ করে এর অর্ধেক বেগ হারায়। বুলেটটি আরও কত সে.মি. পথ ভেদ করবে?

    • ক) 1
    • খ) 1.5
    • গ) 2
    • ঘ) 3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 1

    (u/2)² = u² − 2a·3 ⇒ 2a = u²/4; বাকি পথ = (u/2)²/2a = 1 সে.মি.।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. 3N এবং 5N মানের দুইটি বল এক বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়ারত। উহাদের লব্ধির মান কত?

    • ক) 2N
    • খ) 8N
    • গ) √34N
    • ঘ) 15N
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 2N

    বিপরীতমুখী বলের লব্ধি = 5 − 3 = 2 N।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. পাঁচটি অণুর বেগ 2v,√6v,3v,4v,5v। অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল কত?

    • ক) v√11
    • খ) v√12
    • গ) 10√v
    • ঘ) √12
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) v√12

    v_rms = √[(4+6+9+16+25)v²/5] = √12·v।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. 252 ms⁻¹বেগে গতিশীল একটি সীসার বুলেট থামানো হলো। অন্য কোনোভাবে শক্তি ব্যয় না হলে বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? সীসার আপেক্ষিক তাপ 126 Jkg⁻¹K⁻¹

    • ক) 252°C
    • খ) 126°C
    • গ) 240°C
    • ঘ) 158°C
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 252°C

    ½mv² = mcΔT ⇒ ΔT = v²/2c = 252²/(2×126) = 252°C।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. দুটি বলের লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে 7 N ও 1N I কোনো একটি বিন্দুতে বল দুইটি 90° কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত?

    • ক) 8 N
    • খ) 6 N
    • গ) 5 N
    • ঘ) 4 N
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 5 N

    A+B = 7, A−B = 1 ⇒ A = 4, B = 3; লম্বভাবে লব্ধি √(16+9) = 5 N।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. তাপ ইঞ্জিনের একটি অংশ 600 K এর তাপ উৎস থেকে 1200 J তাপ শোষণ করে। এটি 300 K তাপমাত্রার একটি সিংকে 600 J তাপ প্রদান করলে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা হবে-

    • ক) 20%
    • খ) 30%
    • গ) 40%
    • ঘ) 50%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 50%

    η = 1 − Q₂/Q₁ = 1 − 600/1200 = 50%।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. কোনো একটি বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 10 C, 18 C এবং -12 C মানের চার্জ স্থাপন করা হলো। চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বৈদ্যুতিক বিভবের মান শূন্য হবে?

    • ক) -15 C
    • খ) -16 C
    • গ) 16 C
    • ঘ) -12 C
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) -16 C

    কেন্দ্র থেকে সব কোণ সমদূরত্বে, তাই মোট চার্জ শূন্য হতে হবে: 10+18−12+q = 0 ⇒ q = −16 C।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. একই দশার দুটি তরঙ্গের প্রতিটির তরঙ্গদৈর্ঘ্য 6000 Å। এদের মধ্যে পথ পার্থক্য 9000 Å হলে, শেষ বিন্দুদ্বয়ের দশা পার্থক্য কত?

    • ক) 0
    • খ) 2π
    • গ) 3π
    • ঘ) 8π
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 3π

    দশা পার্থক্য = (2π/λ)×পথ পার্থক্য = 2π×9000/6000 = 3π।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. ইলেকট্রন ভোল্ট কীসের একক?

    • ক) আধান
    • খ) তীব্রতা
    • গ) কাজ
    • ঘ) প্রবাহ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কাজ

    ইলেকট্রন ভোল্ট শক্তি বা কাজের একক (1 eV = 1.6×10⁻¹⁹ J)।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (১১টি)

  1. ১৪. নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট হবে?

    • ক) F⁻
    • খ) O²⁻
    • গ) N³⁻
    • ঘ) Na⁺
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Na⁺

    সমইলেকট্রনীয় আয়নের মধ্যে প্রোটন বেশি হলে আকার ছোট; Na⁺ (11 প্রোটন) সবচেয়ে ছোট।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১৫. পর্যায় সারণিতে একই পর্যায়ে বাম হতে ডান দিকের মৌলগুলোর ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?

    • ক) আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায়
    • খ) ইলেকট্রন আসক্তি হ্রাস পায়
    • গ) তড়িৎ ধনাত্মকতা অপরিবর্তীত থাকে
    • ঘ) পরমাণুর আকার বাড়তে থাকে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায়

    পর্যায়ে বাম থেকে ডানে নিউক্লিয় আধান বাড়ায় আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৬. অষ্টক অপূর্ণ যৌগ-

    • ক) NH₃
    • খ) BF₃
    • গ) H₂O
    • ঘ) NaCl
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) BF₃

    BF₃-এ বোরনের চারপাশে মাত্র ৬টি ইলেকট্রন থাকে, তাই এটি অষ্টক অপূর্ণ যৌগ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৭. Μ+ΔΗ→M⁺+e⁻এখানে ΔΗ কী?

    • ক) ইলেকট্রন আসক্তি
    • খ) আয়নিকরণ শক্তি
    • গ) তড়িৎ ঋণাত্মকতা
    • ঘ) তড়িৎ ধনাত্মকতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আয়নিকরণ শক্তি

    গ্যাসীয় পরমাণু থেকে ইলেকট্রন সরাতে প্রয়োজনীয় শক্তি আয়নিকরণ শক্তি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৮. কোনটি ইলেকট্রোফাইল?

    • ক) NH₃
    • খ) H₂O
    • গ) ROH
    • ঘ) AlCl₃
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) AlCl₃

    AlCl₃ ইলেকট্রন-ঘাটতিযুক্ত লুইস এসিড, তাই ইলেকট্রোফাইল; বাকিগুলো নিউক্লিওফাইল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৯. কোন যৌগের পূনঃবিন্যাসের ফলে ইউরিয়া তৈরি হয়?

    • ক) NH₄CNO
    • খ) CH₃NH₂
    • গ) CH₃CONH₂
    • ঘ) CH₃CN
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) NH₄CNO

    উলার (১৮২৮) অ্যামোনিয়াম সায়ানেট (NH₄CNO) উত্তপ্ত করে পুনর্বিন্যাসে ইউরিয়া পান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২০. CH₃-CH₂-CH₂Br+Na→M;M যৌগটির নাম-

    • ক) হেক্সিন
    • খ) প্রোপেন
    • গ) প্রোপিন
    • ঘ) হেক্সেন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) হেক্সেন

    উর্জ বিক্রিয়ায় দুই অণু প্রোপাইল ব্রোমাইড যুক্ত হয়ে হেক্সেন (C₆H₁₄) তৈরি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২১. বিক্রিয়ার হারের একক কী?

    • ক) molLs⁻¹
    • খ) molL⁻¹s
    • গ) molL⁻¹s⁻¹
    • ঘ) mol⁻¹L⁻¹s⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) molL⁻¹s⁻¹

    বিক্রিয়ার হার = ঘনমাত্রার পরিবর্তন/সময়, একক mol L⁻¹ s⁻¹।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২২. কোনটি এসিড বৃষ্টির সাথে সংশ্লিষ্ট নয়?

    • ক) CO₂
    • খ) SO₂
    • গ) SO₃
    • ঘ) NO₃
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) CO₂

    এসিড বৃষ্টির মূল কারণ সালফার ও নাইট্রোজেনের অক্সাইড; CO₂-কে প্রধানত গ্রিনহাউস গ্যাস ধরা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২৩. আন্তর্জাতিকভাবে রসায়নবিদ দ্বারা স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতি কয়টি?

    • ক) 10
    • খ) 12
    • গ) 14
    • ঘ) 15
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 12

    অ্যানাস্টাস ও ওয়ার্নার প্রণীত সবুজ রসায়নের মূলনীতি ১২টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ২৪. Na⁺ আয়ন শনাক্তকরনে কোনটি ব্যবহৃত হয়?

    • ক) K₂CrO₄
    • খ) K₂H₂Sb₂O₇
    • গ) K₂Sb₂O₇
    • ঘ) PbCrO₄
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) K₂H₂Sb₂O₇

    পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট (K₂H₂Sb₂O₇) Na⁺-এর সাথে সাদা অধঃক্ষেপ দেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

উচ্চতর গণিত (১৪টি)

  1. ২৫. 3x²+x+2=0 সমীকরণের মূলদ্বয় α ও β হলে, 1/α+1/β=?

    • ক) -1/2
    • খ) -2/3
    • গ) 1/2
    • ঘ) 2/3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) -1/2

    α+β = −1/3, αβ = 2/3; তাই 1/α+1/β = (α+β)/αβ = −1/2।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২৬. x²-y²=18 অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

    • ক) 6
    • খ) 6√2
    • গ) 12
    • ঘ) 18
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 12

    x²/18 − y²/18 = 1 ⇒ a² = b² = 18, c² = 36, c = 6; উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব 2c = 12।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২৭. lim(x→0) (1+x)^(1/x) এর মান কোনটি?

    • ক) 1
    • খ) 0
    • গ) e
    • ঘ) 1/e
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) e

    প্রমিত লিমিট: lim(x→0)(1+x)^(1/x) = e।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২৮. sec x ফাংশনটির মৌলিক পর্যায় কত?

    • ক) π/2
    • খ) π/3
    • গ) 2π
    • ঘ) π
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2π

    sec x = 1/cos x, cos x-এর পর্যায় 2π, তাই sec x-এর মৌলিক পর্যায়ও 2π।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৯. tan⁻¹1/2+tan⁻¹1/3 এর মান কত?

    • ক) π/4
    • খ) π/2
    • গ) π/3
    • ঘ) 2π/3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) π/4

    tan⁻¹(1/2)+tan⁻¹(1/3) = tan⁻¹[(5/6)/(1−1/6)] = tan⁻¹1 = π/4।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩০. একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল 2-√(-3)হলে মূলদ্বয়ের গুণফল কত?

    • ক) 1
    • খ) -1
    • গ) 13
    • ঘ) 7
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 7

    জটিল মূল জোড়ায় থাকে: 2 ± √(−3); গুণফল = 4 − (−3) = 7।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩১. 7x²+7y²-2xy+30x+50y+103=0 সমীকরণটি কি নির্দেশ করে?

    • ক) বৃত্ত
    • খ) পরাবৃত্ত
    • গ) উপবৃত্ত
    • ঘ) অধিবৃত্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) উপবৃত্ত

    h² − ab = 1 − 49 < 0 এবং a = b হলেও xy পদ আছে, তাই সমীকরণটি উপবৃত্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩২. [[x+4 4; -4 x-4]] ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হওয়ার শর্ত কোনটি?

    • ক) x≠-4
    • খ) x≠0
    • গ) x≠4
    • ঘ) x≠4√2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) x≠0

    নির্ণায়ক = (x+4)(x−4) + 16 = x²; অব্যতিক্রমী হতে x² ≠ 0 ⇒ x ≠ 0।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৩. (x,y), (2,2) এবং (3,3) বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হলে-

    • ক) x-2y+1=0
    • খ) x-y=0
    • গ) 2x-y+3=0
    • ঘ) x-y+1=0
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) x-y=0

    (2,2) ও (3,3) দিয়ে যাওয়া রেখা y = x, তাই x − y = 0।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৩৪. নিচের কোন বিন্দুটি x²+y²-2x-4y+4=0 বৃত্তের উপর অবস্থিত?

    • ক) (0,0)
    • খ) (1,2)
    • গ) (1,1)
    • ঘ) (-1,1)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) (1,1)

    (1,1) বসালে 1+1−2−4+4 = 0, তাই বিন্দুটি বৃত্তের উপর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৩৫. cosθ=1 হলে, θ এর সাধারণ মান কত?

    • ক) (2n+1)π
    • খ) 2nπ
    • গ) 1/2nπ
    • ঘ) 0
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 2nπ

    cosθ = 1 ⇒ θ = 2nπ, n ∈ Z।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৩৬. ∫1/(3√x)dx=?

    • ক) -2/3√x+c
    • খ) 3/2√x+c
    • গ) 2/3√x+c
    • ঘ) 2/(√3)√x+c
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2/3√x+c

    ∫x^(−1/2)/3 dx = (1/3)·2√x = (2/3)√x + c।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৩৭. (0,-1) এবং (2,3) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি x-অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তা হলো-

    • ক) 2
    • খ) 3
    • গ) 4
    • ঘ) 3√2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 4

    বৃত্ত: x(x−2)+(y+1)(y−3) = 0; y = 0 হলে x²−2x−3 = 0 ⇒ x = 3, −1; ছেদাংশ 4।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৩৮. x=3+2i এবং y=3-2i হলে x²+xy+y²=?

    • ক) 0
    • খ) 23
    • গ) 26
    • ঘ) 29
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 23

    x+y = 6, xy = 13 ⇒ x²+y² = 36−26 = 10; x²+xy+y² = 10+13 = 23।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (২টি)

  1. ৩৯. নিচের কোনটি উপমিত কর্মধারয় সামাস?

    • ক) সিংহপুরুষ
    • খ) বিষাদসিন্ধু
    • গ) সিংহাসন
    • ঘ) স্মৃতিসৌধ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সিংহপুরুষ

    সিংহপুরুষ = পুরুষ সিংহের ন্যায়; উপমেয় ও উপমানের তুলনা বোঝায় বলে উপমিত কর্মধারয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪০. 'পৃথিবী' এর সমার্থক শব্দ নয়-

    • ক) জগত
    • খ) বসুন্ধরা
    • গ) ভূধর
    • ঘ) ধরা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ভূধর

    'ভূধর' অর্থ পর্বত; জগত, বসুন্ধরা, ধরা—পৃথিবীর সমার্থক।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (২টি)

  1. ৪১. The Earth resolves round the Sun. Here 'round' is a/an-

    • ক) verb
    • খ) adverb
    • গ) preposition
    • ঘ) adjective
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) preposition

    'round the Sun'-এ round বিশেষ্যের সাথে সম্পর্ক বোঝাচ্ছে, তাই preposition।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪২. Choose the parallel relationship : RACQUET : TENNIS :

    • ক) horse : polo
    • খ) glove : boxing
    • গ) bat : cricket
    • ঘ) driver : springboard
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) bat : cricket

    র‍্যাকেট দিয়ে টেনিস খেলা হয়, তেমনি ব্যাট দিয়ে ক্রিকেট।

    প্রশ্নটির আলাদা পাতা ›

আইসিটি (৪টি)

  1. ৪৩. BCD কোডের বিট সংখ্যা কত?

    • ক) 4 bit
    • খ) 6 bit
    • গ) 8 bit
    • ঘ) 16 bit
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 4 bit

    BCD কোডে প্রতিটি দশমিক অঙ্ককে 4 বিট দিয়ে প্রকাশ করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪৪. ডাটা কমিউনিকেশন সিস্টেমে নীচের কোনটিকে মিডিয়াম হিসাবে গণ্য করা হয়?

    • ক) মডেম
    • খ) রাউটার
    • গ) সার্ভার
    • ঘ) ফাইবার অপটিক ক্যাবল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ফাইবার অপটিক ক্যাবল

    ফাইবার অপটিক ক্যাবল ডেটা পরিবহনের মাধ্যম (medium); মডেম, রাউটার, সার্ভার ডিভাইস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৪৫. ভার্চুয়াল রিয়ালিটির উদ্ভাবক কে?

    • ক) জর্জ চার্লস ডেভল
    • খ) জ্যারন চ্যাপল লেনি
    • গ) জেমস আরনট
    • ঘ) হার্বাট বোয়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জ্যারন চ্যাপল লেনি

    ভার্চুয়াল রিয়েলিটি শব্দ ও ধারণার প্রবর্তক জ্যারন লেনিয়ার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪৬. (11110.001)₂=(?)₁₀

    • ক) 25.25
    • খ) 30.125
    • গ) 10.125
    • ঘ) 25.125
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 30.125

    11110 = 30 এবং .001 = 1/8 = 0.125; মোট 30.125।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

জাবি এ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ও আইআইটি) — অন্যান্য বছরের প্রশ্ন

জাবি ২০২৪-২৫ — অন্য ইউনিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

জাবি এ ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২৪-২৫ — Jahangirnagar University (JU) A Unit Question 2024-25 | SmartPora