জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ও আইআইটি) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮-১৯

২০১৮-১৯ সেশন ১৩২টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (৬৪) · রসায়ন (৬৮)

মানবন্টন ও নিয়ম: শুধু বিজ্ঞান বিভাগ। ৮০ নম্বরের MCQ।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (৬৪টি)

  1. ১. কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক মাধ্যম রেখে আধানরূপে শক্তি সঞ্চয়ের যান্ত্রিক ব্যবস্থাকে কি বলে?

    • ক) তড়িৎকোষ
    • খ) ধারক
    • গ) জেনারেটর
    • ঘ) আইপিএস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ধারক

    দুটি পরিবাহীর মাঝে অন্তরক মাধ্যম রেখে আধান ও তড়িৎ শক্তি সঞ্চয়ের ব্যবস্থাকে ধারক (capacitor) বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. ডি মরগ্যানের উপপাদ্য কোনটি?

    • ক) (XY)‾ = X̄ + Ȳ
    • খ) (X ⊕ Y)‾ = X̄Ȳ + XY
    • গ) X + Y = X̄Y + XȲ
    • ঘ) ((X + Y)‾)‾ = X + Y
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) (XY)‾ = X̄ + Ȳ

    ডি মরগ্যানের উপপাদ্য: (১) (A + B)‾ = Ā·B̄ এবং (২) (A·B)‾ = Ā + B̄। সুতরাং (XY)‾ = X̄ + Ȳ ডি মরগ্যানের উপপাদ্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. বুলিয়ান ফাংশন F = (A + B) (A + C) হলে, F-এর সরলীকৃত মান কোনটি?

    • ক) AB + C
    • খ) A + BC
    • গ) AC + B
    • ঘ) B + AC
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) A + BC

    F = (A + B) (A + C) = A.A + AC + A.B + BC = A (A + C + B) + BC = A.1 + BC = A + BC

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. কোন গেইটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে?

    • ক) AND
    • খ) OR
    • গ) NOT
    • ঘ) NAND
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) NOT

    NOT Gate

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. দূর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয় কিসের জন্য?

    • ক) বিটা ক্ষয়
    • খ) প্রোটন ক্ষয়
    • গ) গামা ক্ষয়
    • ঘ) নিউট্রন ক্ষয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বিটা ক্ষয়

    সবল নিউক্লিয় বল: প্রোটন ও নিউট্রনকে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন করে; বিনিময় কণা মেসন। তড়িৎচৌম্বক বল: পরমাণু ও অণু গঠন করে, পদার্থের কঠিন ও তরল অবস্থার জন্য দায়ী; বিনিময় কণা ফোটন। দুর্বল নিউক্লিয় বল: বিটা ক্ষয়ের জন্য দায়ী; বিনিময় কণা W ও Z বোসন। মহাকর্ষ বল: গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি গঠন করে; বিনিময় কণা গ্রাভিটন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. ফোটনের ভরবেগ কোনটি?

    • ক) hf/c²
    • খ) hf/c
    • গ) hfc
    • ঘ) hfc²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) hf/c

    ফোটনের ভরবেগ, p = E/c = hf/c = h/λ

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. 10 MeV গতিশক্তি নিয়ে চলমান ইলেকট্রনের ভর কত?

    • ক) 10.51 m₀
    • খ) 15.51 m₀
    • গ) 20.51 m₀
    • ঘ) কোনোটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 20.51 m₀

    E = (m − m₀)c² ⇒ m = E/c² + m₀ = m₀[E/(m₀c²) + 1] = m₀[(10 × 10⁶ × 1.6 × 10⁻¹⁹)/(9.1 × 10⁻³¹ × (3 × 10⁸)²) + 1] ∴ m ≈ 20.5m₀

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের বিবর্ধনে পরিমাণ যথাক্রমে m1 এবং m2 হলে যন্ত্রের মোট বিবর্ধন কি হবে?

    • ক) M = m₁ × m₂
    • খ) M = m₁ + m₂
    • গ) M = m₁/m₂
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) M = m₁ × m₂

    M = m₁ × m₂

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. একটি উভোত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 15cm এবং 30cm। লেন্সটির ফোকাস দুরত্ব 20cm হলে এর উপাদানের প্রতিসরাংক কত?

    • ক) 0.15
    • খ) 1.5
    • গ) 2.5
    • ঘ) 0.25
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 1.5

    ব্যাখ্যা: 1/f = (μ − 1)(1/r₁ + 1/r₂) (উভোত্তল লেন্সের ক্ষেত্রে) বা, 1/20 = (μ − 1)(1/15 + 1/30) = (μ − 1) × 3/30 বা, μ = 1/2 + 1 = 3/2 = 1.5

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরাংক √2। এর ন্যূনতম বিচ্যুতি কোণ কত?

    • ক) 45°
    • খ) 40°
    • গ) 30°
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 30°

    ব্যাখ্যা: μ = sin((A + δm)/2)/sin(A/2) ⇒ √2 = sin((60° + δm)/2)/sin30° বা, δm = 30°

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. এক প্রকার ক্রাউন কাঁচের তৈরী প্রিজমের প্রতিসারক কোণ 8°। হলুদ ও নীল আলোর জন্য উপাদানের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.51 ও 1.54 হলে কৌণিক বিচ্ছুরণ কত?

    • ক) 2.4°
    • খ) 4.2°
    • গ) 0.24°
    • ঘ) 0.42°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 0.24°

    θ = (δb − δy) = (μb − μy)A = (1.54 − 1.51) × 8 = 0.03 × 8 = 0.24°

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. ন্যূনতম বিচ্যুতির সঠিক সম্পর্কটি হল-

    • ক) i₁ = r₁
    • খ) r₁ = r₂
    • গ) r₁ = r₂ = (A + δm)/2
    • ঘ) i₁ = i₂ = A/2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) r₁ = r₂

    ন্যূনতম বিচ্যুতির শর্ত তিনটি: i. ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে ∠i₁ = ∠i₂ = (A + δm)/2; ii. ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে ∠r₁ = ∠r₂ = A/2; iii. ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে গমন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. 30cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি সমোত্তল লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক 1.52 হলে বক্রতার ব্যাসার্ধ কত?

    • ক) 31.2 cm
    • খ) 13.2 cm
    • গ) 25.3cm
    • ঘ) 35.1 cm
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 31.2 cm

    ব্যাখ্যা: 1/f = (μ − 1)(1/r₁ + 1/r₂) বা, 1/30 = (1.52 − 1) × 2/r ∴ r = 30 × 0.52 × 2 = 31.2 cm

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. একটি কুন্ডলীর স্বকীয় আবেশ গুনাঙ্কের মান 10 হেনরি। এতে 6×10⁻² সেকেন্ডে তড়িৎ প্রবাহ 10A থেকে 7A- এ পরিবর্তিত হয়। কুন্ডলিতে আবিষ্ট তড়িচ্চালক শক্তি কত?

    • ক) 400V
    • খ) 500V
    • গ) 20V
    • ঘ) 40V
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 500V

    ব্যাখ্যা: E = L dI/dt = 10 × (10 − 7)/(6 × 10⁻²) = 10 × (3/6) × 10² = 500 volt

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১৫. কোন স্থানের বিনতি δ হলে ঐ স্থানের ভূ-চৌম্বকক্ষেত্রের উলম্ব উপাংশ V এর মান কত?

    • ক) B sin δ
    • খ) B sin δ
    • গ) B tan δ
    • ঘ) B cot δ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) B tan δ

    ব্যাখ্যা: V/B = tanδ বা, V = B tan δ

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ১৬. 0.4m² ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল 4 × 10⁻⁵ T সুষম চৌম্বকক্ষেত্রের সাথে 30° কোণ তৈরী করে। তলের মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স কত?

    • ক) 4 × 10⁻⁶ Wb
    • খ) 8 × 10⁻⁶ Wb
    • গ) 4 × 10⁻⁸ Wb
    • ঘ) 8 × 10⁻⁸ Wb
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 8 × 10⁻⁶ Wb

    φ = BA sinθ = 4 × 10⁻⁵ × 0.4 × sin30° = 0.8 × 10⁻⁵ = 8 × 10⁻⁶ Wb

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ১৭. হাইড্রোজেন পরমানুতে 5 × 10⁻¹¹m ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেক্ট্রন প্রতি সেকেন্ডে 6.8 × 10¹⁵ বার ঘুরে। কক্ষপথের কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মান-

    • ক) 2.01 × 10⁻²⁵ T
    • খ) 13.67 T
    • গ) 8.54 × 10¹⁹ T
    • ঘ) 12.56 T
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 13.67 T

    ব্যাখ্যা: B = μ₀NI/2r = (μ₀N/2r) × (Q/t) = (4π × 10⁻⁷ × 6.8 × 10¹⁵ × 1.6 × 10⁻¹⁹)/(2 × 5 × 10⁻¹¹ × 1) = 13.67 T

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ১৮. কোন স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্রের মান 22.5μT এবং বিনতি 30°। ঐ স্থানে ভূচৌম্বকক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান-

    • ক) 91.5 μT
    • খ) 19.5 μT
    • গ) 1.95 μT
    • ঘ) 2.95 μT
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 19.5 μT

    H = I cos δ = 22.5 × cos 30° = 19.48 = 19.5 μT

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ১৯. 32 cm ব্যাস এবং 40 পাকসংখ্যার একটি বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ চললে কুন্ডলীর কেন্দ্রে 10μT এর চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হবে?

    • ক) 0.064 A
    • খ) 6.4A
    • গ) 4.6A
    • ঘ) 46A
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0.064 A

    ব্যাখ্যা: B = μ₀NI/2r বা, 10 × 10⁻⁶ = (4π × 10⁻⁷ × 40 × I)/(2 × 16 × 10⁻²) বা, I = 0.0636 A

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ২০. একটি কোষের তড়িচ্চালক শক্তি 2V। যখন কোষটি 5A তড়িৎ প্রবাহ গ্রহণ করে এর প্রান্তদ্বয়ে বিভব পার্থক্য 1.8V। কোষের অভ্যন্তরীন রোধ কত?

    • ক) 0.04Ω
    • খ) 0.4Ω
    • গ) 0.8Ω
    • ঘ) 0.08Ω
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0.04Ω

    E = V + Ir বা, 2 = 1.8 + 5 × r বা, 0.2 = 5 × r বা, r = 0.2/5 = 0.04Ω

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ২১. G রোধের গ্যালভানোমিটার এবং S রোধের সান্ট হলে, সান্ট গুণক হবে-

    • ক) S/(G + S)
    • খ) (G + S)/S
    • গ) G/(G + S)
    • ঘ) (G + S)/G
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) (G + S)/S

    ব্যাখ্যা: Iₛ/I = G/(S + G)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ২২. 1.5V তড়িচ্চালক শক্তি বিশিষ্ট ৯টি কোষকে সমান্তরালে সাজিয়ে 1 Ω রোধের সাথে যুক্ত করা হলে বর্তনীতে 1.35A প্রবাহ চলে। প্রতিটি কোষের অভ্যন্তরীন রোধ কত?

    • ক) 2Ω
    • খ) 3Ω
    • গ) 4Ω
    • ঘ) 1Ω
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1Ω

    ব্যাখ্যা: I = nE/(nR + r) বা, 1.35 = (9 × 1.5)/((1 × 9) + r) বা, 9 + r = 10 বা, r = 1Ω

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ২৩. রোধ নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে না?

    • ক) উপাদান
    • খ) দৈর্ঘ্য
    • গ) তড়িৎ প্রবাহ
    • ঘ) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) তড়িৎ প্রবাহ

    ব্যাখ্যা: R = ρL/A

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ২৪. 100Ω রোধের একটি গ্যালভানোমিটার 10mA তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে। 10A তড়িৎ প্রবাহ মাপের জন্য কত রোধের সান্ট দরকার?

    • ক) 0.4Ω
    • খ) 0.3Ω
    • গ) 0.2Ω
    • ঘ) 0.1Ω
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 0.1Ω

    ব্যাখ্যা: Ig = I × S/(S + G) ⇒ 10 × 10⁻³ = 10 × S/(S + 100) ⇒ 1/1000 = S/(S + 100) ⇒ 1000S = S + 100 ⇒ S = 100/999 = 0.1001Ω। বিকল্প: n = 10/(10 × 10⁻³) = 1000; S = G/(n − 1) = 100/(1000 − 1) = 100/999 ≈ 0.1Ω

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ২৫. নির্দিষ্ট পরিবাহিতে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত করলে সৃষ্ট তাপের পরিমাণ হবে প্রবাহিত তড়িৎ এর-

    • ক) বর্গের ব্যস্তানুপাতিক
    • খ) ব্যস্তানুপাতিক
    • গ) সমানুপাতিক
    • ঘ) বর্গের সমানুপাতিক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বর্গের সমানুপাতিক

    H = I²Rt বা, H ∝ I²

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ২৬. 100Ω রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 5Ω রোধের একটি সান্ট জুড়ে দিয়ে একটি তড়িৎ বর্তনীর সাথে যুক্ত করা হলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 0.42A প্রবাহ পাওয়া গেল। বর্তনীর মূল প্রবাহ কত?

    • ক) 8.82A
    • খ) 2.88A
    • গ) 88.2A
    • ঘ) 28.8A
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 8.82A

    ব্যাখ্যা: Ig = I × S/(S + G) বা, I = Ig(S + G)/S = 0.42 × (100 + 5)/5 = 0.42 × 105/5 = 8.82A

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ২৭. একটি বৈদ্যুতিক হিটার 220V লাইন থেকে 0.2A বিদ্যুৎ গ্রহণ করে। হিটারটি 600 ঘন্টা ব্যবহার করলে কত শক্তি ব্যয় হবে?

    • ক) 16.4 kWh
    • খ) 36.8 kWh
    • গ) 26.4 kWh
    • ঘ) 16 kWh
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 26.4 kWh

    W = VIt = (220 × 0.2 × 600)/1000 kWh = 26.4 kWh

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ২৮. 4μF এর একটি ধারককে 9.0V ব্যাটারি দ্বারা আহিত করলে কি পরিমাণে শক্তি সঞ্চিত হবে?

    • ক) 1.62 × 10⁻² J
    • খ) 16.2 × 10⁻³ J
    • গ) 1.62 × 10⁻⁴ J
    • ঘ) 1.62 × 10³ J
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1.62 × 10⁻⁴ J
    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ২৯. আধানের কোয়ান্টায়ন অনুসারে কোন বস্তুতে নিচের কোন চার্জটি থাকা সম্ভব?

    • ক) 9.4 × 10¹⁹ C
    • খ) 4.6 × 10⁻¹⁹ C
    • গ) 6.2 × 10⁻¹⁹ C
    • ঘ) 3.2 × 10⁻¹⁹ C
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 3.2 × 10⁻¹⁹ C

    আধানের কোয়ান্টায়ন অনুসারে প্রকৃতিতে কোন বস্তুর সর্বমোট আধান ইলেকট্রনের মানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৩০. 10cm ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠে 10c চার্জ স্থাপন করলে এর পৃষ্ঠে তড়িৎ বিভব কত?

    • ক) 9 × 10¹¹ V
    • খ) 0.9 × 10¹¹ V
    • গ) 9 × 10¹² V
    • ঘ) 0.9 × 10¹⁰ V
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 9 × 10¹¹ V

    ব্যাখ্যা: V = 9 × 10⁹ × Q/r = 9 × 10⁹ × 10/(10 × 10⁻²) = 9 × 10¹¹ V

    প্রশ্নটির আলাদা পাতা ›
  31. ৩১. 1.34 × 10⁵ NC⁻¹ প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্রে 15.8 cm ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য কত?

    • ক) 2.12 × 10⁴ V
    • খ) 2.12 × 10⁻⁴ V
    • গ) 1.12 × 10⁴ V
    • ঘ) 1.12 × 10⁻⁴ V
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 2.12 × 10⁴ V

    V = ED = 1.34 × 10⁵ × 15.8 × 10⁻² = 21.17 × 10³ = 2.117 × 10⁴ V

    প্রশ্নটির আলাদা পাতা ›
  32. ৩২. দুটি স্তর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটি একটি-

    • ক) প্রত্যাবর্তী প্রক্রিয়া
    • খ) অপ্রত্যাবর্তী প্রক্রিয়া
    • গ) রুদ্ধ তাপীয় প্রক্রিয়া
    • ঘ) সমোষ্ণ প্রক্রিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অপ্রত্যাবর্তী প্রক্রিয়া

    অসংরক্ষণশীল বল: ঘর্ষণ বল, সান্দ্র বল। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া: ঘর্ষণ বল, বৈদ্যুতিক রোধ, চুম্বকীয় হিস্টেরেসিস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  33. ৩৩. কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়?

    • ক) 574.25°F
    • খ) 273.16K
    • গ) 374.25°F
    • ঘ) 375K
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 574.25°F

    মনে করি, তাপমাত্রাটি = x ∴ (x − 32)/9 = (x − 273)/5 বা, 9x − 2457 = 5x − 160 বা, 4x = 2297 বা, x = 574.25

    প্রশ্নটির আলাদা পাতা ›
  34. ৩৪. নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে γ- এর মান কত?

    • ক) 1.67
    • খ) 1.4
    • গ) 1.33
    • ঘ) 1.28
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 1.4

    এক পরমাণুক গ্যাসের ক্ষেত্রে γ = 1.67; দ্বি-পরমাণুক গ্যাস: H₂, O₂, N₂, Cl₂ এ γ = 1.40; ত্রি-পরমাণুক গ্যাসের ক্ষেত্রে: γ = 1.33

    প্রশ্নটির আলাদা পাতা ›
  35. ৩৫. তাপ ইঞ্জিন কী রূপান্তর করে?

    • ক) যান্ত্রিকশক্তিকে তাপশক্তিতে
    • খ) তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে
    • গ) রাসায়নিকশক্তিকে তড়িৎশক্তিতে
    • ঘ) তড়িৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে
    প্রশ্নটির আলাদা পাতা ›
  36. ৩৬. বহু পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কয়টি?

    • ক) 2
    • খ) 3
    • গ) 6
    • ঘ) 5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 6

    এক পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা = 3 দ্বি পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা = 5 ত্রি পরমাণু বা বহু পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রের স্বাধীনতার মাত্রা = 6

    প্রশ্নটির আলাদা পাতা ›
  37. ৩৭. আড় তরঙ্গ চেনা যাবে নিচের কোন বৈশিষ্ট্য দ্বারা?

    • ক) অপবর্তন
    • খ) ব্যতিচার
    • গ) সমবর্তন
    • ঘ) প্রতিফলন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সমবর্তন

    শুধুমাত্র আড় তরঙ্গের সমবর্তন হয়। কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের কোনো সমবর্তন হয় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  38. ৩৮. তরঙ্গের উপর সমদশা সম্পন্ন কণার গতিপথকে কী বলে?

    • ক) তরঙ্গ দৈর্ঘ্য
    • খ) তরঙ্গ মুখ
    • গ) কম্পাঙ্ক
    • ঘ) বিস্তার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) তরঙ্গ মুখ

    তরঙ্গ মুখ (Wave front): কোনো তরঙ্গের উপরিস্থিত সমদশা সম্পন্ন সব বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত তলকে তরঙ্গ মুখ বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  39. ৩৯. একটি সুরশলাকার কম্পাঙ্ক 400Hz। এই সুরশলাকার 48 বার কম্পনে যে সময় লাগে, সেই সময়ে শব্দ 40m দূরত্ব অতিক্রম করলে শব্দের বেগ কত?

    • ক) 203.3 ms⁻¹
    • খ) 333.3 ms⁻¹
    • গ) 323.3 ms⁻¹
    • ঘ) 313.3 ms⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 333.3 ms⁻¹

    ব্যাখ্যা: S = Nv/n ⇒ v = Sn/N = (40 × 400)/48 = 333.33

    প্রশ্নটির আলাদা পাতা ›
  40. ৪০. 1m কার্যকরী দৈর্ঘ্যের একটি সরল দোলক প্রতি সেকেন্ডে 2টি দোলন দিলে ‘g’ এর মান কত?

    • ক) 19.6 ms⁻²
    • খ) 39.2 ms⁻²
    • গ) 157.9 ms⁻²
    • ঘ) 167.9 ms⁻²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 157.9 ms⁻²

    T = 0.5 s; T = 2π√(L/g) ⇒ T² = 4π²L/g ⇒ g = 4π²L/T² = (4π² × 1)/(0.5)² = 39.4 ms⁻²

    প্রশ্নটির আলাদা পাতা ›
  41. ৪১. দুটি সরলদোলকের দোলনকালের অনুপাত 1:2 হলে, কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত?

    • ক) 1 : 2
    • খ) 1 : 4
    • গ) 1 : 2
    • ঘ) 2 : 1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 1 : 4

    ব্যাখ্যা: L₁/L₂ = (T₁/T₂)² = (1/2)² = 1/4 ∴ 1 : 4

    প্রশ্নটির আলাদা পাতা ›
  42. ৪২. সরল দোলন গতি সম্পন্ন কণার ত্বরণ কত?

    • ক) a = ωx²
    • খ) a = −ω²x
    • গ) a = −ωx
    • ঘ) a = ω²x
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) a = −ω²x
    প্রশ্নটির আলাদা পাতা ›
  43. ৪৩. সরল স্পন্দিত বেগের রাশি কোনটি?

    • ক) v = ω√(x² − A²)
    • খ) v = ω√(A² + x²)
    • গ) v = ω√(A² − x²)
    • ঘ) v = ωr
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) v = ω√(A² − x²)

    ১. সরণ, x = A sin(ωt + δ) ∴ সর্বোচ্চ সরণ = A ২. বেগ, v = Aω cos(ωt + δ) = ω√(A² − x²) ∴ সর্বোচ্চ বেগ = Aω = 2πA/T ৩. ত্বরণ, a = −Aω² sin(ωt + δ) = −ω²x; সর্বোচ্চ ত্বরণ = −ω²A

    প্রশ্নটির আলাদা পাতা ›
  44. ৪৪. একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল হবে-

    • ক) শূন্য
    • খ) অর্ধেক
    • গ) অসীম
    • ঘ) অপরিবর্তিত থাকবে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অসীম

    ব্যাখ্যা: T = 2π√(L/g) ∴ g = 0 হলে T = ∞

    প্রশ্নটির আলাদা পাতা ›
  45. ৪৫. 1mm² প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে?

    • ক) 10⁴ N
    • খ) 10⁵ N
    • গ) 10⁶ N
    • ঘ) 10⁷ N
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 10⁴ N

    ব্যাখ্যা: Y = FL/Al বা, F = YAl/L = (2 × 10¹¹ × 10⁻⁶ × 5)/100 = 10⁴ N

    প্রশ্নটির আলাদা পাতা ›
  46. ৪৬. একই আকারের 10টি ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলে বড় ফোঁটার ব্যাস কত?

    • ক) 2.02 × 10⁻⁶ m
    • খ) 2.2 × 10⁻⁶ m
    • গ) 0.77 × 10⁻⁶ m
    • ঘ) 1.08 × 10⁻⁶ m
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 2.2 × 10⁻⁶ m

    ব্যাখ্যা: R = ∛n · r (ছোট ফোঁটার ব্যাস/ব্যাসার্ধ দেওয়া নাই)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  47. ৪৭. পানির উপরিতলে রাখা 3cm দীর্ঘ সুইকে টেনে তুলতে সর্বাধিক কত বল দরকার? [T = 72 × 10⁻³ Nm⁻¹]

    • ক) 4.9 × 10⁻³ N
    • খ) 4.32 × 10⁻³ N
    • গ) 2.16 × 10⁻³ N
    • ঘ) 3.3 × 10⁻³ N
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 4.32 × 10⁻³ N

    ব্যাখ্যা: T = F/2L বা, F = 2L × T = 2 × 3 × 10⁻² × 72 × 10⁻³ = 432 × 10⁻⁵ = 4.32 × 10⁻³ N

    প্রশ্নটির আলাদা পাতা ›
  48. ৪৮. কোন পদার্থের সান্দ্রতা সবচেয়ে বেশি?

    • ক) দুধ
    • খ) পানি
    • গ) তেল
    • ঘ) মধু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মধু

    মধু > তৈল > দুধ > পানি

    প্রশ্নটির আলাদা পাতা ›
  49. ৪৯. 5cm ব্যাসার্ধের বুদবুদ তৈরি করতে কী পরিমাণ কাজ করতে হবে যখন ঐ দ্রবণের পৃষ্ঠটান 3×10⁻² Nm⁻¹?

    • ক) 1.5×10⁻³ J
    • খ) 18.8×10⁻³ J
    • গ) 88×10⁻³ J
    • ঘ) 1.88×10⁻³ J
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1.88×10⁻³ J

    ব্যাখ্যা: T = W/A ⇒ W = TA = 3×10⁻² × 2 × 4π × (5×10⁻²)² = 1.89×10⁻³ J

    প্রশ্নটির আলাদা পাতা ›
  50. ৫০. ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে ভূ-পৃষ্ঠে g- এর মান কত?

    • ক) 2g
    • খ) 3g
    • গ) 8g
    • ঘ) 4g
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 4g

    ব্যাখ্যা: g = GM/R² ⇒ g₂/g₁ = R₁²/R₂² = 4 ⇒ g₂ = 4g

    প্রশ্নটির আলাদা পাতা ›
  51. ৫১. বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষীয় ত্বরণ-

    • ক) হ্রাস পায়
    • খ) বৃদ্ধি পায়
    • গ) একই হবে
    • ঘ) 45° অক্ষাংশে সর্বোচ্চ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বৃদ্ধি পায়

    ব্যাখ্যা: g = GM/R²; বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি বলে g এর মান কম হয় এবং মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম বলে g এর মান বেশি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  52. ৫২. BTRC বঙ্গবন্ধু-1 কৃত্রিম উপগ্রহ ঢাকার ভূ-পৃষ্ঠ হতে 36000 km ঊর্ধ্বে স্থাপন করা হলে উপগ্রহের পর্যায়কাল কত?

    • ক) 24.02h
    • খ) 22.08h
    • গ) 23.02h
    • ঘ) 22.08h
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 24.02h

    ব্যাখ্যা: v = R√(g/(R + h)) = 6.4 × 10⁶ × √(9.8/((6.4 + 36) × 10⁶)) = 3076.87 ms⁻¹ এবং T = 2π(R + h)/v = 2π × (6.4 + 36) × 10⁶/3076.87 = 86583.65 sec = 24.05 h

    প্রশ্নটির আলাদা পাতা ›
  53. ৫৩. 60kg ভরের এক লোক 30 মিনিটে 600m উঁচুতে উঠতে পারে। তার কাজ করার ক্ষমতা কত?

    • ক) 196 W
    • খ) 392 W
    • গ) 588 W
    • ঘ) 98 W
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 196 W

    ব্যাখ্যা: P = mgh/t = (60 × 9.8 × 600)/(30 × 60) = 196 W

    প্রশ্নটির আলাদা পাতা ›
  54. ৫৪. বল প্রয়োগে সর্বোচ্চ কাজ হবে যখন বল সরণের সাথে ক্রিয়া করে-

    • ক) 45° কোণ
    • খ) 30° কোণ
    • গ) লম্ব বরাবর
    • ঘ) একই দিকে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) একই দিকে

    W = Fs cosθ = Fs cos0° [একই দিকে] = Fs

    প্রশ্নটির আলাদা পাতা ›
  55. ৫৫. 4.5 kg ভরের একটি বস্তুর গতিশক্তি 100J হলে, ইহার ভরবেগ কত?

    • ক) 40 kgms⁻¹
    • খ) 20 kgms⁻¹
    • গ) 10 kgms⁻¹
    • ঘ) 30 kgms⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 30 kgms⁻¹

    ব্যাখ্যা: Eₖ = p²/2m ⇒ p = √(2mEₖ) = √(2 × 4.5 × 100) = 30 kgms⁻¹

    প্রশ্নটির আলাদা পাতা ›
  56. ৫৬. একটি লিফট a ত্বরণে নিচে নামছে। m ভরের একজন ব্যক্তি লিফটের মেঝেতে কত বল প্রয়োগ করবে?

    • ক) m(a − g)
    • খ) ma
    • গ) m(a + g)
    • ঘ) m(g − a)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) m(g − a)

    mg − T = ma বা, T = m (g − a)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  57. ৫৭. কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি?

    • ক) [ML²T⁻¹]
    • খ) [MLT⁻¹]
    • গ) [LT⁻²]
    • ঘ) [MLT⁻²]
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) [ML²T⁻¹]

    কৌণিক ভরবেগ: একক: kg m²s⁻¹; মাত্রা: [ML²T⁻¹]

    প্রশ্নটির আলাদা পাতা ›
  58. ৫৮. কৌণিক বেগের মাত্রা সমীকরণ কোনটি?

    • ক) [LT⁻²]
    • খ) [T⁻¹]
    • গ) [LT]
    • ঘ) [L⁻¹T]
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) [T⁻¹]

    কৌণিক বেগের মাত্রা: [T⁻¹]; একক: rad/sec

    প্রশ্নটির আলাদা পাতা ›
  59. ৫৯. কোন সম্পর্কটি সঠিক?

    • ক) τ = I²α
    • খ) τ = α/I
    • গ) τ = I/α
    • ঘ) τ = Iα
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) τ = Iα

    τ = Iα, অর্থাৎ টর্ক = জড়তার ভ্রামক × কৌণিক ত্বরণ

    প্রশ্নটির আলাদা পাতা ›
  60. ৬০. একটি গাড়ি সরলরেখা বরাবর চলে একটি বিন্দুকে 5 ms⁻¹ বেগে অতিক্রম করার পর 2 ms⁻² সুষম ত্বরণে চলে। 4 সে. পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে?

    • ক) 41 m
    • খ) 50 m
    • গ) 36 m
    • ঘ) 70 m
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 36 m

    ব্যাখ্যা: s = ut + ½at² = 5 × 4 + ½ × 2 × 4² = 20 + 16 = 36 m

    প্রশ্নটির আলাদা পাতা ›
  61. ৬১. প্রক্ষেপকের বিচরণ কালের সমীকরণ কোনটি?

    • ক) T = 2v₀ sinθ/g
    • খ) T = v₀ cosθ/g
    • গ) T = v₀ sinθ/g
    • ঘ) T = 2v₀ cosθ/g
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) T = 2v₀ sinθ/g

    ব্যাখ্যা: T = 2v₀ sinθ/g

    প্রশ্নটির আলাদা পাতা ›
  62. ৬২. দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত?

    • ক) 0°
    • খ) 45°
    • গ) 90°
    • ঘ) 180°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 180°

    Rmin = P − Q (α = 180°) = P − P = 0

    প্রশ্নটির আলাদা পাতা ›
  63. ৬৩. A = 2î + ĵ − k̂ এবং B = −ĵ + 4k̂ ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল কত?

    • ক) 3
    • খ) 7
    • গ) 9
    • ঘ) 11
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 7

    A⃗·B⃗ = (2)(0) + (1)(4) + (−1)(−1) = 4 + 1 = 5

    প্রশ্নটির আলাদা পাতা ›
  64. ৬৪. কাজের মাত্রা সমীকরণ কোনটি?

    • ক) MLT⁻²
    • খ) ML²T⁻²
    • গ) ML²T⁻³
    • ঘ) ML⁻¹T⁻²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ML²T⁻²

    কাজ = বল × সরণ = MLT⁻² × L = ML²T⁻²

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (৬৮টি)

  1. ৬৫. 20 mL 0.1005 M Na₂CO₃ দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে 13.4 mL H₂SO₄ দ্রবণের প্রয়োজন হলে এসিড দ্রবণের ঘনমাত্রা কত?

    • ক) 0.05M
    • খ) 0.15M
    • গ) 0.25M
    • ঘ) 0.35M
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 0.15M

    Na₂CO₃ + H₂SO₄ → Na₂SO₄ + H₂O + CO₂ (1:1); Va × Sa = Vb × Sb ⇒ 13.4 × Sa = 20 × 0.1005 ∴ Sa = 0.15 M।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৬৬. CH₃CH₂CH₂CH₂OH —(Al₂O₃, Δ)→ X যৌগ + H₂O, এক্ষেত্রে ‘X’ যৌগটি কোনটি?

    • ক) বিউটিন-1
    • খ) বিউটিন-2
    • গ) বিউটাইন-1
    • ঘ) বিউটান্যাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বিউটিন-1

    Al₂O₃ দ্বারা উত্তপ্ত করলে পানি অপসারিত হয়: CH₃CH₂CH₂CH₂OH → CH₃CH₂CH=CH₂ (বিউটিন-1) + H₂O।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৬৭. নিম্নের কোনটি ডেটল-এর গাঠনিক সংকেত?

    • ক) 2,4,6-(NO₂)₃C₆H₂OH
    • খ) 2,4,6-(NO₂)₃C₆H₂NH₂
    • গ) C₆H₅–O–CH₂CH₃
    • ঘ) 4-Cl-3,5-(CH₃)₂C₆H₂OH
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 4-Cl-3,5-(CH₃)₂C₆H₂OH

    ডেটল হলো 4-ক্লোরো-3,5-ডাইমিথাইল ফেনল বা ক্লোরোজাইলিনল: 4-Cl-3,5-(CH₃)₂C₆H₂OH।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৬৮. C₆H₅N₂Cl —(Cu₂Br₂, HBr, 100°C)→ C₆H₅Br + N₂; নিচের বিক্রিয়াটির নাম কি?

    • ক) স্যাণ্ডমেয়ার বিক্রিয়া
    • খ) কোব বিক্রিয়া
    • গ) হফম্যান ডিগ্রেডেশন
    • ঘ) রাইমার টাইম্যান বিক্রিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) স্যাণ্ডমেয়ার বিক্রিয়া

    Cu₂X₂/HX দ্বারা বেনজিন ডায়াজোনিয়াম লবণের ডায়াজো মূলককে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন স্যান্ডমেয়ার বিক্রিয়া।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৬৯. দীপ শিখায় Na কোন বর্ণের দৃশ্যমান আলো বিকিরণ করে?

    • ক) বেগুনী
    • খ) ইটের মত লাল
    • গ) কাঁচা আপেলের মত সবুজ
    • ঘ) সোনালী হলুদ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সোনালী হলুদ

    শিখা পরীক্ষায় Na সোনালী হলুদ বর্ণের আলো বিকিরণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৭০. Na₂O, K₂O, PbO, xSiO₂ কোন কাঁচের বৈশিষ্ট্য?

    • ক) সোডা গ্লাস
    • খ) পাইরেক্স কাঁচ
    • গ) গাদা কাঁচ
    • ঘ) অপটিক্যাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অপটিক্যাল
    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭১. কোন উপাদানটি ট্যালকম পাউডারে ৯৫% থাকে?

    • ক) ম্যাগনেসিয়াম স্টিয়ারেট
    • খ) ম্যাগনেসিয়াম সিলিকেট
    • গ) মেনথল
    • ঘ) ম্যাগনেসিয়াম কার্বনেট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ম্যাগনেসিয়াম সিলিকেট

    ট্যালকম পাউডারে 95% ট্যালক (ম্যাগনেসিয়াম সিলিকেট) যা ত্বক পিচ্ছিলকারক ও ঘর্মরোধক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৭২. তড়িৎ প্রবাহ কিসের প্রবাহ?

    • ক) ইলেকট্রন
    • খ) নিউট্রন
    • গ) মেসন
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ইলেকট্রন
    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৭৩. ZnSO₄ দ্রবণের মধ্যে 3.25 A বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে 4.405 g Zn জমা হবে? (Zn-এর পারমাণবিক ভর 65.40 g)

    • ক) 33.33 min
    • খ) 66.66 min
    • গ) 6.66 min
    • ঘ) 76.66 min
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 66.66 min

    W = ZIt = (M × It)/(nF); এখানে, W = 4.405 g, I = 3.25 A, M = 65.40, n = 2; বা, 4.405 = (65.40 × 3.25 × t)/(2 × 96500) বা, t = 3999.83 sec = 3999.83/60 min ∴ t = 66.66 min

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৭৪. Na+ এর প্রমাণ বিজারণ বিভব Eo(v) হলো-

    • ক) -0.14
    • খ) -2.71
    • গ) +2.71
    • ঘ) -0.13
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) -2.71
    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৭৫. AgNO₃ দ্রবণে 6A বিদ্যুৎ 40 মিনিট চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে?

    • ক) 0.868g
    • খ) 0.62g
    • গ) 173.61g
    • ঘ) 16.09 g
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 16.09 g

    W = ZIt = (M/nF) × It; t = 40 × 60 s; W = (108 × 6 × 40 × 60)/(1 × 96500) ≈ 16.1 g

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৭৬. কোনটি তড়িৎ অবিশ্লেষ্য নয়?

    • ক) HCl দ্রবণ
    • খ) C₂H₅OH দ্রবণ
    • গ) গ্লুকোজ দ্রবণ
    • ঘ) বিশুদ্ধ H₂O
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) HCl দ্রবণ
    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৭৭. NaCl এর জলীয় দ্রবণ?

    • ক) অপরিবাহী
    • খ) কুপরিবাহী
    • গ) পরিবাহী
    • ঘ) অর্ধপরিবাহী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পরিবাহী

    আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়ে যে +ve ও −ve আয়ন উৎপন্ন করে। এই +ve ও −ve আয়ন বিদ্যুৎ পরিবহনের কাজ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৭৮. AuCl₃ দ্রবণের মধ্য দিয়ে 2.5 A বিদ্যুৎ 30 min ধরে প্রবাহিত করলে কি পরিমাণ Au ক্যাথোডে জমা হবে? (Au এর পারমাণবিক ভর 197)

    • ক) 9.18g
    • খ) 6.06g
    • গ) 4.06g
    • ঘ) 3.06g
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 3.06g

    W = ZIt = (M/nF) × It = (197 × 2.5 × 30 × 60)/(3 × 96500) = 3.06 g

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৭৯. ধাতু সমূহের সক্রিয়তার ক্রম অনুযায়ী কোনটি সঠিক নয়?

    • ক) K>Na
    • খ) Ca>Mg
    • গ) Zn>Fe
    • ঘ) Fe>Zn
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Fe>Zn
    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৮০. 2g কার্বনকে বাতাসে দহন করলে উৎপন্ন CO₂ এর আয়তন প্রমাণ অবস্থায় কত?

    • ক) 3.73 L
    • খ) 1.04 L
    • গ) 2.80 L
    • ঘ) 7.63 L
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 3.73 L

    C + O₂ → CO₂; 12 g কার্বনকে দহন করলে উৎপন্ন CO₂ = 22.4 L ∴ 2 g কার্বনকে দহন করলে উৎপন্ন CO₂ = (22.4 × 2)/12 = 3.73 L

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৮১. H₃PO₃ এ P এর জারণ সংখ্যা কত?

    • ক) 2
    • খ) 3
    • গ) 4
    • ঘ) 5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 3

    H₃PO₃ এ P এর জারণ সংখ্যা x ∴ (+1) × 3 + x + (−2) × 3 = 0 বা, +3 + x − 6 = 0 ∴ x = +3

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৮২. মিথাইল অরেঞ্জ নির্দেশকের pH পরিসর কত?

    • ক) 1.1 – 3.1
    • খ) 3.1 – 4.4
    • গ) 2.1 – 3.1
    • ঘ) 2.1 – 4.4
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 3.1 – 4.4

    নির্দেশক pH range মিথাইল অরেঞ্জ 3.1 - 4.4 মিথাইল রেড 4.2-6.3 ফেনলফথ্যালিন 8.3-10

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৮৩. তাপমাত্রা পরিবর্তনের সাথে কোনটির পরিবর্তন হয় না?

    • ক) মোলারিটি
    • খ) নরমালিটি
    • গ) মোলালিটি
    • ঘ) সবগুলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মোলালিটি
    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৮৪. নিচের কোনটি বিজারক?

    • ক) FeCl₃
    • খ) KMnO₄
    • গ) FeSO₄
    • ঘ) K₂Cr₂O₇
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) FeSO₄

    জারক: KMnO₄, K₂Cr₂O₇; বিজারক: FeSO₄, H₂C₂O₄, H₂S, Na₂S₂O₃, KI; জারক-বিজারক উভয় হিসেবে আচরণ করে: SO₂, HNO₂, H₂O₂, O₃। এছাড়া সকল ধাতুর 'আস' (নিম্ন যোজনী) আয়ন বিজারক: Fe²⁺, Au⁺, Cu⁺; সকল ধাতুর 'ইক' (উচ্চ যোজনী) আয়ন জারক: Fe³⁺, Cu²⁺, Au³⁺; মধ্যম জারণ অবস্থা: জারক-বিজারক উভয় হতে পারে, যেমন SO₂

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৮৫. টাইট্রেশনে কোনটিকে টাইটার বলে?

    • ক) ব্যুরেটের দ্রবণ
    • খ) পিপেটের দ্রবণ
    • গ) কনিক্যাল ফ্লাস্কের দ্রবণ
    • ঘ) বিকারের দ্রবণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কনিক্যাল ফ্লাস্কের দ্রবণ

    টাইট্র্যান্ট (Titrant): ব্যুরেটে যে অজানা ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করা হয় তাকে Titrant বলে। টাইট্র্যান্ড (Titrand): কনিক্যাল ফ্লাস্কে যে জানা ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করা হয় তাকে Titrand বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৮৬. এক মোল প্রোটনের ভর কত গ্রাম?

    • ক) 1.00734
    • খ) 10.0743
    • গ) 1.00374
    • ঘ) 1.00743
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1.00743

    1টি প্রোটনের ভর = 1.6726219 × 10⁻²⁴ g ∴ 1 মোল বা 6.023 × 10²³টি প্রোটনের ভর = 1.6726 × 10⁻²⁴ × 6.023 × 10²³ = 1.00743 g

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৮৭. সবল এসিড ও দুর্বল ক্ষারের টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক কোনটি?

    • ক) থাইমল ব্লু (ক্ষার)
    • খ) মিথাইল রেড
    • গ) লিটমাস
    • ঘ) আয়োডিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মিথাইল রেড
    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৮৮. 0.1 M HCl দ্রবণের শতকরা ভর এককে (w/v) ঘনমাত্রা কত?

    • ক) 0.365% (w/v)
    • খ) 0.5% (w/v)
    • গ) 0.75% (w/v)
    • ঘ) 1.10% (w/v)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0.365% (w/v)

    0.1 mol L⁻¹ HCl: 1000 mL দ্রবণে HCl আছে 0.1 mole = (0.1 × 36.5) g; ∴ 100 mL দ্রবণে HCl আছে = (0.1 × 36.5 × 100)/1000 = 0.365 g

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ৮৯. প্যাথলজি পরীক্ষায় রক্তে গ্লুকোজের ঘনমাত্রা কোন দুটি একক ব্যবহৃত হয়?

    • ক) মিলিমোল/লিটার ও মিলিগ্রাম/ডেসিলিটার
    • খ) মিলিমিটার/মিলিলিটার ও মিলিগ্রাম/ডেসিলিটার
    • গ) মিলিমোল/লিটার ও মিলিকেজি/হেক্টোলিটার
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মিলিমোল/লিটার ও মিলিগ্রাম/ডেসিলিটার

    mmol/L × 18 = mg/dL; mg/dL ÷ 18 = mmol/L। Example: 18 mmol/L = কত mg/dL ⇒ (18 × 18) mg/dL = 324 mg/dL

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ৯০. মোলারিটিতে 5.3% Na₂CO₃ দ্রবণের মাত্রা কত?

    • ক) 0.50M
    • খ) 0.44M
    • গ) 0.05M
    • ঘ) 0.10M
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0.50M

    5.3 g আছে 100 mL দ্রবণে; ∴ S = (W × 1000)/(M × V) = (5.3 × 1000)/(106 × 100) = 0.5

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ৯১. H₂SO₃ এ S এর জারণ সংখ্যা কত?

    • ক) 3
    • খ) 4
    • গ) 5
    • ঘ) 6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 4

    H₂SO₃ যৌগে S এর জারণ সংখ্যা: (+2) + x + (−2) × 3 = 0 বা, x = +6 − 2 ∴ x = +4

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ৯২. Na₂Cr₂O₇ যৌগে Cr এর জারণ সংখ্যা কত?

    • ক) +7
    • খ) +4
    • গ) +6
    • ঘ) +2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) +6

    ধরি, Na₂Cr₂O₇ এ Cr এর জারণ সংখ্যা x; 1 × 2 + x × 2 + (−2 × 7) = 0 ⇒ 2x − 14 + 2 = 0 ⇒ x = 12/2 = 6 ∴ Cr এর জারণ সংখ্যা +6

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ৯৩. C₃H₈O-এর কয়টি সমাণু সম্ভব?

    • ক) 2 টি
    • খ) 4 টি
    • গ) 5 টি
    • ঘ) 3 টি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 3 টি

    CH₃−CH₂−O−CH₃; CH₃−CH₂−CH₂OH; CH₃−CH(OH)−CH₃

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৯৪. নিচের কোনটি জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করে?

    • ক) ClCH = CHCl
    • খ) CH₂ = CHCl
    • গ) CH₂ = CH₂
    • ঘ) Cl₂C = CH₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ClCH = CHCl

    দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটির প্রতিটিতে একই মূলক থাকতে পারবে না। abC = Cab; a ≠ b

    প্রশ্নটির আলাদা পাতা ›
  31. ৯৫. নিম্নের কোন্টি ডেটল-এর গাঠনিক সংকেত?

    • ক) 2,4,6-ট্রাইনাইট্রোফেনল (পিকরিক এসিড)
    • খ) 2,4,6-ট্রাইনাইট্রোঅ্যানিলিন
    • গ) ইথক্সিবেনজিন (C₆H₅–O–CH₂CH₃)
    • ঘ) 4-ক্লোরো-3,5-ডাইমিথাইলফেনল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 4-ক্লোরো-3,5-ডাইমিথাইলফেনল

    ডেটলের সক্রিয় উপাদান ক্লোরোজাইলিনল, অর্থাৎ 4-ক্লোরো-3,5-ডাইমিথাইলফেনল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  32. ৯৬. জীবদেহের প্রোটোপ্লাজম যে বায়োঅণু সমূহের গঠিত হয় তার নাম কি?

    • ক) প্রোটিন
    • খ) স্টার্চ
    • গ) পলিস্যাকারাইড
    • ঘ) প্রোটিন, লিপিড, নিউক্লিক এসিড ও পলিস্যাকারাইড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্রোটিন, লিপিড, নিউক্লিক এসিড ও পলিস্যাকারাইড

    প্রোটোপ্লাজম কোনো একক বায়োঅণু নয়; এটি আয়ন, অ্যামাইনো এসিড, মনোস্যাকারাইড, পানি, নিউক্লিক এসিড, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড ইত্যাদি নিয়ে গঠিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  33. ৯৭. অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি?

    • ক) CₙH₂ₙ
    • খ) CₙH₂ₙ₊₂
    • গ) CₙH₂ₙ₋₂
    • ঘ) C₂ₙHₙ₋₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) CₙH₂ₙ₋₂

    অ্যালকেনের সাধারণ সংকেত CₙH₂ₙ₊₂; অ্যালকিনের সাধারণ সংকেত CₙH₂ₙ; অ্যালকাইনের সাধারণ সংকেত CₙH₂ₙ₋₂; অ্যালকোহল ও ইথারের সাধারণ সংকেত CₙH₂ₙ₊₂O; অ্যালডিহাইড ও কিটোনের সাধারণ সংকেত CₙH₂ₙO

    প্রশ্নটির আলাদা পাতা ›
  34. ৯৮. যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণীয় ও ফুটন্ত পানিতে বিযোজিত হয় না; কিন্তু স্টিমে উদ্বায়ী হয়, এদের ভেজাল থেকে কিরূপে পৃথক করবে?

    • ক) স্টিম পাতন
    • খ) আংশিক পাতন
    • গ) পাতন
    • ঘ) নিম্নচাপ পাতন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) স্টিম পাতন
    প্রশ্নটির আলাদা পাতা ›
  35. ৯৯. কোনটি দাহ্য তরল নয়?

    • ক) CH₃COOH
    • খ) C₆H₆
    • গ) C₆H₅-CH₃
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কোনটিই নয়

    উল্লেখিত তিনটি যৌগই দাহ্য

    প্রশ্নটির আলাদা পাতা ›
  36. ১০০. নিচের কোন অঞ্চলের IR বর্ণালির সাহায্যে অ্যালকোহলিক OH মূলক শনাক্তকরণ করা যায়?

    • ক) –OH বন্ধন (3200-3600) cm⁻¹; C-O বন্ধন (1050 cm⁻¹)
    • খ) –OH বন্ধন (3600-3600) cm⁻¹; C-O বন্ধন (1220 cm⁻¹)
    • গ) –OH বন্ধন (3200-3600) cm⁻¹; C-O বন্ধন (1220 cm⁻¹)
    • ঘ) –OH বন্ধন (3600-3640) cm⁻¹; C-O বন্ধন (1000-1200) cm⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) –OH বন্ধন (3600-3640) cm⁻¹; C-O বন্ধন (1000-1200) cm⁻¹
    প্রশ্নটির আলাদা পাতা ›
  37. ১০১. প্রায় সব এনজাইম এক প্রকার-

    • ক) কার্বোহাইড্রেট
    • খ) লিপিড
    • গ) নিউক্লিক এসিড
    • ঘ) প্রোটিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্রোটিন
    প্রশ্নটির আলাদা পাতা ›
  38. ১০২. টটোমারিজম প্রদর্শন করে কোন যৌগটি?

    • ক) প্রোপানোন
    • খ) প্রোপিন
    • গ) প্রোপানল
    • ঘ) প্রোপায়নিক এসিড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) প্রোপানোন

    প্রোপানোন টটোমারিজম প্রদর্শন করে। CH₃−CO−CH₃ (প্রোপানোন) ⇌ CH₃−C(OH) = CH₂

    প্রশ্নটির আলাদা পাতা ›
  39. ১০৩. X যৌগ + O₃ →(H₂O, Δ) OHC-CHO; ‘X’ যৌগটি কোনটি?

    • ক) ইথিন
    • খ) ইথাইন
    • গ) বিউটিন-1
    • ঘ) বিউটিন -2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ইথাইন

    ব্যাখ্যা: CH ≡ CH + O₃ →(H₂O) CHO–CHO (গ্লাইঅক্সাল)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  40. ১০৪. কোনটি TNT এর ধর্ম নয়?

    • ক) পানিতে দ্রবণীয় নয়
    • খ) গলনাঙ্ক 8.8°C
    • গ) বিস্ফোরক দ্রব্য
    • ঘ) আর্দ্র আবহাওয়ায় সংরক্ষণ করা যায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) গলনাঙ্ক 8.8°C

    T.N.T. এর গলনাঙ্ক 80.35°C

    প্রশ্নটির আলাদা পাতা ›
  41. ১০৫. কোনটি গ্যামাক্সিনের রাসায়নিক সংকেত?

    • ক) C₆H₆(O₃)
    • খ) C₆H₆Cl₆
    • গ) C₆H₆Cl
    • ঘ) C₆H₆NO₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) C₆H₆Cl₆
    প্রশ্নটির আলাদা পাতা ›
  42. ১০৬. কোনটি হেটারোসাইক্লিক যৌগ?

    • ক) ইথিলিন অক্সাইড
    • খ) ফিউরান
    • গ) থায়োফিন
    • ঘ) সবগুলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সবগুলো
    প্রশ্নটির আলাদা পাতা ›
  43. ১০৭. কত পরিমাণ Ca²⁺ পানিতে থাকলে সেই খরতা আপত্তিকর?

    • ক) 250 ppm
    • খ) 150 ppm
    • গ) 450 ppm
    • ঘ) 350 ppm
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 150 ppm
    প্রশ্নটির আলাদা পাতা ›
  44. ১০৮. কোনটি সঠিক নয়?

    • ক) গ্রীন ফুয়েলে নিম্ন অকটেন জ্বালানী থাকে
    • খ) গ্রীন ফুয়েলে উচ্চ অকটেন জ্বালানী থাকে
    • গ) নিম্ন অকটেন জ্বালানী তেলে বিষাক্ত লেড থাকে
    • ঘ) উচ্চ অকটেন জ্বালানী তেলে বিষাক্ত লেড থাকে না
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) গ্রীন ফুয়েলে উচ্চ অকটেন জ্বালানী থাকে
    প্রশ্নটির আলাদা পাতা ›
  45. ১০৯. কোন স্থানের মাটির pH 11 হলে সে মাটিতে ফসল ফলানোর জন্য নিচের কোনটি প্রয়োগ করতে হবে?

    • ক) TSP
    • খ) চুন
    • গ) ডলোমাইট
    • ঘ) (NH₄)₂CO₃
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) TSP

    ফসল ফলানোর জন্য মাটির pH 7-8 এর কাছাকাছি রাখতে হয়। এখানে pH কমাতে হবে। pH কমাতে ব্যবহার করা হয়: TSP, SO₄²⁻, PO₄³⁻, NO₃⁻ সার। pH বাড়াতে ব্যবহার করা হয়: চুন, ডলোমাইট (CaCO₃+MgCO₃)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  46. ১১০. OH⁻ আয়নের অনুবন্ধী এসিড কোনটি?

    • ক) H₃O⁺
    • খ) H₂O
    • গ) O²⁻
    • ঘ) O₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) H₂O

    OH⁻ এর অনুবন্ধী এসিড = H₂O। এখানে OH⁻ আয়ন নিজে ক্ষার। তাই প্রোটন গ্রহণ করবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  47. ১১১. কোন প্রাণীর দুধে শক্তি (ক্যালরি) বেশি থাকে?

    • ক) গাভী
    • খ) মহিষ
    • গ) ছাগল
    • ঘ) ভেড়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মহিষ
    প্রশ্নটির আলাদা পাতা ›
  48. ১১২. শরীরের সামগ্রীক রক্ষণ প্রক্রিয়ায় যে মেটাবলিক পরিবর্তন সমূহ ঘটে তাদের নিয়ন্ত্রণ করে কোনটি?

    • ক) ফ্যাট
    • খ) ভিটামিন
    • গ) খনিজ লবণ
    • ঘ) প্রোটিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) খনিজ লবণ
    প্রশ্নটির আলাদা পাতা ›
  49. ১১৩. বিউটেন (C₄H₁₀)-কে বাতাসের অক্সিজেন দ্বারা দহন করলে CO₂ ও H₂O উৎপন্ন হয়। 1.5 মোল C₄H₁₀ থেকে কত মোল CO₂ উৎপন্ন হয় গণনা কর।

    • ক) 6 মোল
    • খ) 4 মোল
    • গ) 8 মোল
    • ঘ) 10 মোল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 6 মোল

    ব্যাখ্যা: C₄H₁₀ + 13/2 O₂ → 4CO₂ + 5H₂O; 1 mole C₄H₁₀ থেকে CO₂ উৎপন্ন হয় 4 mole ∴ 1.5 mole C₄H₁₀ থেকে CO₂ উৎপন্ন হয় 4 × 1.5 = 6 mole

    প্রশ্নটির আলাদা পাতা ›
  50. ১১৪. CS₂, C এবং S এর দহন তাপ যথাক্রমে –1109, –394 এবং –297 kJ mol⁻¹ হলে CS₂ এর প্রমাণ সংগঠন তাপ কত?

    • ক) –121 kJ
    • খ) +121 kJ
    • গ) –298 kJ
    • ঘ) +298 kJ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) +121 kJ

    CS₂ + 3O₂ → CO₂ + 2SO₂, ΔH = − 1109 kJ mol⁻¹; ΔH = ΔHp − ΔHr (p = product (উৎপাদ), r = reactant (বিক্রিয়ক)) বা, − 1109 = {ΔHf(CO₂) + 2 × ΔHf(SO₂)} − {ΔHf(CS₂) + 3 × ΔHf(O₂)} ΔHf(CS₂) = + 1109 − 394 + (−297 × 2) ∴ ΔHf(CS₂) = + 121 kJ/mol

    প্রশ্নটির আলাদা পাতা ›
  51. ১১৫. NH₃ যৌগের pKa = 9.2 ইহা কত pH হতে পজেটিভ আয়নে পরিণত হওয়া শুরু হবে?

    • ক) 9.2
    • খ) 8.2
    • গ) 10.2
    • ঘ) 7.2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 7.2

    NH₃ যখন একটি প্রোটন (H⁺) গ্রহণ করবে তখন তা পজিটিভ আয়নে পরিণত হবে। NH₃ + H⁺ → NH₄⁺; pH < pKa হলে H⁺ গ্রহণ করবে (এটাই উত্তর); pH > pKa হলে H⁺ দান করবে; pH = pKa হলে H⁺ গ্রহণ বা বর্জন করবে না, অর্থাৎ তা নিরপেক্ষ থাকবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  52. ১১৬. 2A + B → 3C, ΔH = 450 kJ mol⁻¹ বিক্রিয়াতে যদি B এর 2 mol বিক্রিয়া করে তবে কত kJ তাপ উৎপাদিত হবে?

    • ক) 300kJ
    • খ) 900kJ
    • গ) 975kJ
    • ঘ) 2700kJ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 900kJ

    2A + B → 3C; ΔH = 450 kJ/mol; 2 দ্বারা গুণ করে, 4A + 2B → 6C; ΔH = (450 × 2) = 900 kJ mol⁻¹

    প্রশ্নটির আলাদা পাতা ›
  53. ১১৭. একটি জলীয় দ্রবণের pOH এর মান 8 হলে দ্রবণটির H+ আয়নের ঘনমাত্রা-

    • ক) 10⁻⁸ mol L⁻¹
    • খ) 10⁻⁶ mol L⁻¹
    • গ) 10⁻⁴ mol L⁻¹
    • ঘ) 10⁻² mol L⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 10⁻⁶ mol L⁻¹

    pH = 14 − pOH = 14 − 8 = 6 ∴ [H⁺] = 10⁻ᵖᴴ = 10⁻⁶ mol L⁻¹

    প্রশ্নটির আলাদা পাতা ›
  54. ১১৮. AB যৌগের pKa=6, ইহা কত pH হতে পজিটিভ আয়নে পরিনত হওয়া শুরু হবে?

    • ক) 4
    • খ) 5
    • গ) 6
    • ঘ) 7
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 7

    pH < pKa হলে protonated; pH > pKa হলে deprotonated

    প্রশ্নটির আলাদা পাতা ›
  55. ১১৯. সাম্যবস্থায় কোন বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যের সরণ কোন দিকে ঘটে ?

    • ক) তাপহারী বিক্রিয়ার দিকে
    • খ) তাপোৎপাদী বিক্রিয়ার দিকে
    • গ) কম সংখ্যক অণুর দিকে
    • ঘ) বেশি সংখ্যক অণুর দিকে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) তাপহারী বিক্রিয়ার দিকে
    প্রশ্নটির আলাদা পাতা ›
  56. ১২০. CCl₄ সমযোজী যৌগ কারণ- i. উপাদান মৌলগুলো ইলেকট্রন শেয়ার দ্বারা বন্ধন গঠন করে ii. পোলারায়নের কারণে সমযোজী বৈশিষ্ট্যের উদ্ভব হয় iii. যৌগটি দুটি অধাতুর সমন্বয়ে গঠিত। কোন্টি সঠিক?

    • ক) i & ii
    • খ) ii & iii
    • গ) i & iii
    • ঘ) i, ii & iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) i & iii
    প্রশ্নটির আলাদা পাতা ›
  57. ১২১. কোন্টি অম্লীয় অক্সাইড নয়?

    • ক) CO
    • খ) CO₂
    • গ) NO₂
    • ঘ) SO₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) CO

    অধাতুর অক্সাইড অম্লীয়। ধাতুর অক্সাইড ক্ষারীয়। নিরপেক্ষ অক্সাইড : H₂O, CO, NO, N₂O; উভধর্মী অক্সাইড: Al₂O₃, ZnO, PbO, SnO

    প্রশ্নটির আলাদা পাতা ›
  58. ১২২. কোনটি তড়িৎ ঋণাত্বক মৌল নয়?

    • ক) N₂
    • খ) S
    • গ) F
    • ঘ) Mo
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Mo

    ধাতু তড়িৎ ধনাত্মক। অধাতু তড়িৎ ঋণাত্মক

    প্রশ্নটির আলাদা পাতা ›
  59. ১২৩. কোনটি ত্রি-ক্ষারকীয় এসিড নয়?

    • ক) H₃BO₃
    • খ) H₃PO₄
    • গ) H₃AsO₄
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) H₃BO₃
    প্রশ্নটির আলাদা পাতা ›
  60. ১২৪. সিগমা বন্ধনের ক্ষেত্রে কোনটি সত্য?

    • ক) অরবিটালদ্বয় সমান্তরাল অবস্থায় থাকে
    • খ) সংকর ও বিশুদ্ধ উভয় অরবিটালে এই বন্ধন হয়
    • গ) পরমাণুদ্বয় তাদের অক্ষরাবর ঘুরতে পারে না
    • ঘ) এই বন্ধন দূর্বল প্রকৃতির হয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সংকর ও বিশুদ্ধ উভয় অরবিটালে এই বন্ধন হয়
    প্রশ্নটির আলাদা পাতা ›
  61. ১২৫. কোনটি পলি অক্সাইড?

    • ক) MnO₂
    • খ) BaO₂
    • গ) Al₂O₃
    • ঘ) NO
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) BaO₂
    প্রশ্নটির আলাদা পাতা ›
  62. ১২৬. SF₆ এর বন্ধন কোণের মান কত ডিগ্রী?

    • ক) 107°
    • খ) 105°
    • গ) 109.5°
    • ঘ) 90°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 90°

    σ + lp = 6+0 =6, sp³d² অষ্টতলকীয়। তাই এর বন্ধন কোন 90° হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  63. ১২৭. কোনটি উভধর্মী অক্সাইড?

    • ক) CO
    • খ) NO
    • গ) PbO
    • ঘ) CaO
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) PbO
    প্রশ্নটির আলাদা পাতা ›
  64. ১২৮. কোনটি নিস্ক্রিয় মৌল নয়?

    • ক) Ne
    • খ) Zr
    • গ) Kr
    • ঘ) Xe
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Zr

    নিষ্ক্রিয় মৌল: He, Ne, Ar, Kr, Xe, Rn

    প্রশ্নটির আলাদা পাতা ›
  65. ১২৯. নিচের কোন অঞ্চলের IR বর্ণালীর সাহায্যে –COOH মূলকের C = O বন্ধন শনাক্ত করা যায়?

    • ক) (1300–1400) cm⁻¹
    • খ) (1700–1730) cm⁻¹
    • গ) (1600–1650) cm⁻¹
    • ঘ) (1500–1600) cm⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) (1700–1730) cm⁻¹
    প্রশ্নটির আলাদা পাতা ›
  66. ১৩০. কোন সমীকরণটি সঠিক নয়?

    • ক) ν̄ = 1/λ
    • খ) ν = c/λ
    • গ) ΔE = hν
    • ঘ) ΔE ∝ λ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ΔE ∝ λ

    তরঙ্গ সংখ্যা ν̄ = 1/λ, কম্পাঙ্ক ν = c/λ এবং ΔE = hν = hc/λ; অর্থাৎ ΔE ∝ 1/λ। তাই ΔE ∝ λ সঠিক নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  67. ১৩১. যে বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 530nm। এ বিকিরিত রশ্মির কম্পাঙ্ক গণনা কর-

    • ক) 5.36 × 10¹⁴ s⁻¹
    • খ) 4.26 × 10¹⁴ s⁻¹
    • গ) 5.66 × 10¹⁴ s⁻¹
    • ঘ) 6.66 × 10¹⁴ s⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 5.66 × 10¹⁴ s⁻¹

    C = νλ ⇒ ν = C/λ = (3 × 10⁸)/(530 × 10⁻⁹) = 5.66 × 10¹⁴ s⁻¹

    প্রশ্নটির আলাদা পাতা ›
  68. ১৩২. আসমানী বর্ণের তরঙ্গ কত nm?

    • ক) 425-450
    • খ) 450-500
    • গ) 500-575
    • ঘ) 420-475
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 450-500
    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

জাবি এ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ও আইআইটি) — অন্যান্য বছরের প্রশ্ন

জাবি ২০১৮-১৯ — অন্য ইউনিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

জাবি এ ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০১৮-১৯ — Jahangirnagar University (JU) A Unit Question 2018-19 | SmartPora