জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮-১৯

২০১৮-১৯ সেশন ২৫৭টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: রসায়ন (৬৮) · জীববিজ্ঞান (৭৫)

মানবন্টন ও নিয়ম: শুধু বিজ্ঞান বিভাগ। ৮০ নম্বরের MCQ।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

রসায়ন (৬৮টি)

  1. ১. 20 mL 0.1005 M Na₂CO₃ দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে 13.4 mL H₂SO₄ দ্রবণের প্রয়োজন হলে এসিড দ্রবণের ঘনমাত্রা কত?

    • ক) 0.05M
    • খ) 0.15M
    • গ) 0.25M
    • ঘ) 0.35M
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 0.15M

    Na₂CO₃ + H₂SO₄ → Na₂SO₄ + H₂O + CO₂ (1:1); Va × Sa = Vb × Sb ⇒ 13.4 × Sa = 20 × 0.1005 ∴ Sa = 0.15 M।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. CH₃CH₂CH₂CH₂OH —(Al₂O₃, Δ)→ X যৌগ + H₂O, এক্ষেত্রে ‘X’ যৌগটি কোনটি?

    • ক) বিউটিন-1
    • খ) বিউটিন-2
    • গ) বিউটাইন-1
    • ঘ) বিউটান্যাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বিউটিন-1

    Al₂O₃ দ্বারা উত্তপ্ত করলে পানি অপসারিত হয়: CH₃CH₂CH₂CH₂OH → CH₃CH₂CH=CH₂ (বিউটিন-1) + H₂O।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. নিম্নের কোনটি ডেটল-এর গাঠনিক সংকেত?

    • ক) 2,4,6-(NO₂)₃C₆H₂OH
    • খ) 2,4,6-(NO₂)₃C₆H₂NH₂
    • গ) C₆H₅–O–CH₂CH₃
    • ঘ) 4-Cl-3,5-(CH₃)₂C₆H₂OH
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 4-Cl-3,5-(CH₃)₂C₆H₂OH

    ডেটল হলো 4-ক্লোরো-3,5-ডাইমিথাইল ফেনল বা ক্লোরোজাইলিনল: 4-Cl-3,5-(CH₃)₂C₆H₂OH।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. C₆H₅N₂Cl —(Cu₂Br₂, HBr, 100°C)→ C₆H₅Br + N₂; নিচের বিক্রিয়াটির নাম কি?

    • ক) স্যাণ্ডমেয়ার বিক্রিয়া
    • খ) কোব বিক্রিয়া
    • গ) হফম্যান ডিগ্রেডেশন
    • ঘ) রাইমার টাইম্যান বিক্রিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) স্যাণ্ডমেয়ার বিক্রিয়া

    Cu₂X₂/HX দ্বারা বেনজিন ডায়াজোনিয়াম লবণের ডায়াজো মূলককে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন স্যান্ডমেয়ার বিক্রিয়া।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. দীপ শিখায় Na কোন বর্ণের দৃশ্যমান আলো বিকিরণ করে?

    • ক) বেগুনী
    • খ) ইটের মত লাল
    • গ) কাঁচা আপেলের মত সবুজ
    • ঘ) সোনালী হলুদ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সোনালী হলুদ

    শিখা পরীক্ষায় Na সোনালী হলুদ বর্ণের আলো বিকিরণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. Na₂O, K₂O, PbO, xSiO₂ কোন কাঁচের বৈশিষ্ট্য?

    • ক) সোডা গ্লাস
    • খ) পাইরেক্স কাঁচ
    • গ) গাদা কাঁচ
    • ঘ) অপটিক্যাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অপটিক্যাল
    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. কোন উপাদানটি ট্যালকম পাউডারে ৯৫% থাকে?

    • ক) ম্যাগনেসিয়াম স্টিয়ারেট
    • খ) ম্যাগনেসিয়াম সিলিকেট
    • গ) মেনথল
    • ঘ) ম্যাগনেসিয়াম কার্বনেট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ম্যাগনেসিয়াম সিলিকেট

    ট্যালকম পাউডারে 95% ট্যালক (ম্যাগনেসিয়াম সিলিকেট) যা ত্বক পিচ্ছিলকারক ও ঘর্মরোধক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. তড়িৎ প্রবাহ কিসের প্রবাহ?

    • ক) ইলেকট্রন
    • খ) নিউট্রন
    • গ) মেসন
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ইলেকট্রন
    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. ZnSO₄ দ্রবণের মধ্যে 3.25 A বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে 4.405 g Zn জমা হবে? (Zn-এর পারমাণবিক ভর 65.40 g)

    • ক) 33.33 min
    • খ) 66.66 min
    • গ) 6.66 min
    • ঘ) 76.66 min
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 66.66 min

    W = ZIt = (M × It)/(nF); এখানে, W = 4.405 g, I = 3.25 A, M = 65.40, n = 2; বা, 4.405 = (65.40 × 3.25 × t)/(2 × 96500) বা, t = 3999.83 sec = 3999.83/60 min ∴ t = 66.66 min

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. Na+ এর প্রমাণ বিজারণ বিভব Eo(v) হলো-

    • ক) -0.14
    • খ) -2.71
    • গ) +2.71
    • ঘ) -0.13
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) -2.71
    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. AgNO₃ দ্রবণে 6A বিদ্যুৎ 40 মিনিট চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে?

    • ক) 0.868g
    • খ) 0.62g
    • গ) 173.61g
    • ঘ) 16.09 g
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 16.09 g

    W = ZIt = (M/nF) × It; t = 40 × 60 s; W = (108 × 6 × 40 × 60)/(1 × 96500) ≈ 16.1 g

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. কোনটি তড়িৎ অবিশ্লেষ্য নয়?

    • ক) HCl দ্রবণ
    • খ) C₂H₅OH দ্রবণ
    • গ) গ্লুকোজ দ্রবণ
    • ঘ) বিশুদ্ধ H₂O
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) HCl দ্রবণ
    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. NaCl এর জলীয় দ্রবণ?

    • ক) অপরিবাহী
    • খ) কুপরিবাহী
    • গ) পরিবাহী
    • ঘ) অর্ধপরিবাহী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পরিবাহী

    আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়ে যে +ve ও −ve আয়ন উৎপন্ন করে। এই +ve ও −ve আয়ন বিদ্যুৎ পরিবহনের কাজ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. AuCl₃ দ্রবণের মধ্য দিয়ে 2.5 A বিদ্যুৎ 30 min ধরে প্রবাহিত করলে কি পরিমাণ Au ক্যাথোডে জমা হবে? (Au এর পারমাণবিক ভর 197)

    • ক) 9.18g
    • খ) 6.06g
    • গ) 4.06g
    • ঘ) 3.06g
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 3.06g

    W = ZIt = (M/nF) × It = (197 × 2.5 × 30 × 60)/(3 × 96500) = 3.06 g

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১৫. ধাতু সমূহের সক্রিয়তার ক্রম অনুযায়ী কোনটি সঠিক নয়?

    • ক) K>Na
    • খ) Ca>Mg
    • গ) Zn>Fe
    • ঘ) Fe>Zn
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Fe>Zn
    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ১৬. 2g কার্বনকে বাতাসে দহন করলে উৎপন্ন CO₂ এর আয়তন প্রমাণ অবস্থায় কত?

    • ক) 3.73 L
    • খ) 1.04 L
    • গ) 2.80 L
    • ঘ) 7.63 L
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 3.73 L

    C + O₂ → CO₂; 12 g কার্বনকে দহন করলে উৎপন্ন CO₂ = 22.4 L ∴ 2 g কার্বনকে দহন করলে উৎপন্ন CO₂ = (22.4 × 2)/12 = 3.73 L

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ১৭. H₃PO₃ এ P এর জারণ সংখ্যা কত?

    • ক) 2
    • খ) 3
    • গ) 4
    • ঘ) 5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 3

    H₃PO₃ এ P এর জারণ সংখ্যা x ∴ (+1) × 3 + x + (−2) × 3 = 0 বা, +3 + x − 6 = 0 ∴ x = +3

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ১৮. মিথাইল অরেঞ্জ নির্দেশকের pH পরিসর কত?

    • ক) 1.1 – 3.1
    • খ) 3.1 – 4.4
    • গ) 2.1 – 3.1
    • ঘ) 2.1 – 4.4
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 3.1 – 4.4

    নির্দেশক pH range মিথাইল অরেঞ্জ 3.1 - 4.4 মিথাইল রেড 4.2-6.3 ফেনলফথ্যালিন 8.3-10

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ১৯. তাপমাত্রা পরিবর্তনের সাথে কোনটির পরিবর্তন হয় না?

    • ক) মোলারিটি
    • খ) নরমালিটি
    • গ) মোলালিটি
    • ঘ) সবগুলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মোলালিটি
    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ২০. নিচের কোনটি বিজারক?

    • ক) FeCl₃
    • খ) KMnO₄
    • গ) FeSO₄
    • ঘ) K₂Cr₂O₇
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) FeSO₄

    জারক: KMnO₄, K₂Cr₂O₇; বিজারক: FeSO₄, H₂C₂O₄, H₂S, Na₂S₂O₃, KI; জারক-বিজারক উভয় হিসেবে আচরণ করে: SO₂, HNO₂, H₂O₂, O₃। এছাড়া সকল ধাতুর 'আস' (নিম্ন যোজনী) আয়ন বিজারক: Fe²⁺, Au⁺, Cu⁺; সকল ধাতুর 'ইক' (উচ্চ যোজনী) আয়ন জারক: Fe³⁺, Cu²⁺, Au³⁺; মধ্যম জারণ অবস্থা: জারক-বিজারক উভয় হতে পারে, যেমন SO₂

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ২১. টাইট্রেশনে কোনটিকে টাইটার বলে?

    • ক) ব্যুরেটের দ্রবণ
    • খ) পিপেটের দ্রবণ
    • গ) কনিক্যাল ফ্লাস্কের দ্রবণ
    • ঘ) বিকারের দ্রবণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কনিক্যাল ফ্লাস্কের দ্রবণ

    টাইট্র্যান্ট (Titrant): ব্যুরেটে যে অজানা ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করা হয় তাকে Titrant বলে। টাইট্র্যান্ড (Titrand): কনিক্যাল ফ্লাস্কে যে জানা ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করা হয় তাকে Titrand বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ২২. এক মোল প্রোটনের ভর কত গ্রাম?

    • ক) 1.00734
    • খ) 10.0743
    • গ) 1.00374
    • ঘ) 1.00743
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1.00743

    1টি প্রোটনের ভর = 1.6726219 × 10⁻²⁴ g ∴ 1 মোল বা 6.023 × 10²³টি প্রোটনের ভর = 1.6726 × 10⁻²⁴ × 6.023 × 10²³ = 1.00743 g

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ২৩. সবল এসিড ও দুর্বল ক্ষারের টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক কোনটি?

    • ক) থাইমল ব্লু (ক্ষার)
    • খ) মিথাইল রেড
    • গ) লিটমাস
    • ঘ) আয়োডিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মিথাইল রেড
    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ২৪. 0.1 M HCl দ্রবণের শতকরা ভর এককে (w/v) ঘনমাত্রা কত?

    • ক) 0.365% (w/v)
    • খ) 0.5% (w/v)
    • গ) 0.75% (w/v)
    • ঘ) 1.10% (w/v)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0.365% (w/v)

    0.1 mol L⁻¹ HCl: 1000 mL দ্রবণে HCl আছে 0.1 mole = (0.1 × 36.5) g; ∴ 100 mL দ্রবণে HCl আছে = (0.1 × 36.5 × 100)/1000 = 0.365 g

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ২৫. প্যাথলজি পরীক্ষায় রক্তে গ্লুকোজের ঘনমাত্রা কোন দুটি একক ব্যবহৃত হয়?

    • ক) মিলিমোল/লিটার ও মিলিগ্রাম/ডেসিলিটার
    • খ) মিলিমিটার/মিলিলিটার ও মিলিগ্রাম/ডেসিলিটার
    • গ) মিলিমোল/লিটার ও মিলিকেজি/হেক্টোলিটার
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মিলিমোল/লিটার ও মিলিগ্রাম/ডেসিলিটার

    mmol/L × 18 = mg/dL; mg/dL ÷ 18 = mmol/L। Example: 18 mmol/L = কত mg/dL ⇒ (18 × 18) mg/dL = 324 mg/dL

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ২৬. মোলারিটিতে 5.3% Na₂CO₃ দ্রবণের মাত্রা কত?

    • ক) 0.50M
    • খ) 0.44M
    • গ) 0.05M
    • ঘ) 0.10M
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0.50M

    5.3 g আছে 100 mL দ্রবণে; ∴ S = (W × 1000)/(M × V) = (5.3 × 1000)/(106 × 100) = 0.5

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ২৭. H₂SO₃ এ S এর জারণ সংখ্যা কত?

    • ক) 3
    • খ) 4
    • গ) 5
    • ঘ) 6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 4

    H₂SO₃ যৌগে S এর জারণ সংখ্যা: (+2) + x + (−2) × 3 = 0 বা, x = +6 − 2 ∴ x = +4

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ২৮. Na₂Cr₂O₇ যৌগে Cr এর জারণ সংখ্যা কত?

    • ক) +7
    • খ) +4
    • গ) +6
    • ঘ) +2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) +6

    ধরি, Na₂Cr₂O₇ এ Cr এর জারণ সংখ্যা x; 1 × 2 + x × 2 + (−2 × 7) = 0 ⇒ 2x − 14 + 2 = 0 ⇒ x = 12/2 = 6 ∴ Cr এর জারণ সংখ্যা +6

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ২৯. C₃H₈O-এর কয়টি সমাণু সম্ভব?

    • ক) 2 টি
    • খ) 4 টি
    • গ) 5 টি
    • ঘ) 3 টি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 3 টি

    CH₃−CH₂−O−CH₃; CH₃−CH₂−CH₂OH; CH₃−CH(OH)−CH₃

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৩০. নিচের কোনটি জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করে?

    • ক) ClCH = CHCl
    • খ) CH₂ = CHCl
    • গ) CH₂ = CH₂
    • ঘ) Cl₂C = CH₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ClCH = CHCl

    দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটির প্রতিটিতে একই মূলক থাকতে পারবে না। abC = Cab; a ≠ b

    প্রশ্নটির আলাদা পাতা ›
  31. ৩১. নিম্নের কোন্টি ডেটল-এর গাঠনিক সংকেত?

    • ক) 2,4,6-ট্রাইনাইট্রোফেনল (পিকরিক এসিড)
    • খ) 2,4,6-ট্রাইনাইট্রোঅ্যানিলিন
    • গ) ইথক্সিবেনজিন (C₆H₅–O–CH₂CH₃)
    • ঘ) 4-ক্লোরো-3,5-ডাইমিথাইলফেনল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 4-ক্লোরো-3,5-ডাইমিথাইলফেনল

    ডেটলের সক্রিয় উপাদান ক্লোরোজাইলিনল, অর্থাৎ 4-ক্লোরো-3,5-ডাইমিথাইলফেনল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  32. ৩২. জীবদেহের প্রোটোপ্লাজম যে বায়োঅণু সমূহের গঠিত হয় তার নাম কি?

    • ক) প্রোটিন
    • খ) স্টার্চ
    • গ) পলিস্যাকারাইড
    • ঘ) প্রোটিন, লিপিড, নিউক্লিক এসিড ও পলিস্যাকারাইড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্রোটিন, লিপিড, নিউক্লিক এসিড ও পলিস্যাকারাইড

    প্রোটোপ্লাজম কোনো একক বায়োঅণু নয়; এটি আয়ন, অ্যামাইনো এসিড, মনোস্যাকারাইড, পানি, নিউক্লিক এসিড, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড ইত্যাদি নিয়ে গঠিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  33. ৩৩. অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি?

    • ক) CₙH₂ₙ
    • খ) CₙH₂ₙ₊₂
    • গ) CₙH₂ₙ₋₂
    • ঘ) C₂ₙHₙ₋₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) CₙH₂ₙ₋₂

    অ্যালকেনের সাধারণ সংকেত CₙH₂ₙ₊₂; অ্যালকিনের সাধারণ সংকেত CₙH₂ₙ; অ্যালকাইনের সাধারণ সংকেত CₙH₂ₙ₋₂; অ্যালকোহল ও ইথারের সাধারণ সংকেত CₙH₂ₙ₊₂O; অ্যালডিহাইড ও কিটোনের সাধারণ সংকেত CₙH₂ₙO

    প্রশ্নটির আলাদা পাতা ›
  34. ৩৪. যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণীয় ও ফুটন্ত পানিতে বিযোজিত হয় না; কিন্তু স্টিমে উদ্বায়ী হয়, এদের ভেজাল থেকে কিরূপে পৃথক করবে?

    • ক) স্টিম পাতন
    • খ) আংশিক পাতন
    • গ) পাতন
    • ঘ) নিম্নচাপ পাতন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) স্টিম পাতন
    প্রশ্নটির আলাদা পাতা ›
  35. ৩৫. কোনটি দাহ্য তরল নয়?

    • ক) CH₃COOH
    • খ) C₆H₆
    • গ) C₆H₅-CH₃
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কোনটিই নয়

    উল্লেখিত তিনটি যৌগই দাহ্য

    প্রশ্নটির আলাদা পাতা ›
  36. ৩৬. নিচের কোন অঞ্চলের IR বর্ণালির সাহায্যে অ্যালকোহলিক OH মূলক শনাক্তকরণ করা যায়?

    • ক) –OH বন্ধন (3200-3600) cm⁻¹; C-O বন্ধন (1050 cm⁻¹)
    • খ) –OH বন্ধন (3600-3600) cm⁻¹; C-O বন্ধন (1220 cm⁻¹)
    • গ) –OH বন্ধন (3200-3600) cm⁻¹; C-O বন্ধন (1220 cm⁻¹)
    • ঘ) –OH বন্ধন (3600-3640) cm⁻¹; C-O বন্ধন (1000-1200) cm⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) –OH বন্ধন (3600-3640) cm⁻¹; C-O বন্ধন (1000-1200) cm⁻¹
    প্রশ্নটির আলাদা পাতা ›
  37. ৩৭. প্রায় সব এনজাইম এক প্রকার-

    • ক) কার্বোহাইড্রেট
    • খ) লিপিড
    • গ) নিউক্লিক এসিড
    • ঘ) প্রোটিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্রোটিন
    প্রশ্নটির আলাদা পাতা ›
  38. ৩৮. টটোমারিজম প্রদর্শন করে কোন যৌগটি?

    • ক) প্রোপানোন
    • খ) প্রোপিন
    • গ) প্রোপানল
    • ঘ) প্রোপায়নিক এসিড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) প্রোপানোন

    প্রোপানোন টটোমারিজম প্রদর্শন করে। CH₃−CO−CH₃ (প্রোপানোন) ⇌ CH₃−C(OH) = CH₂

    প্রশ্নটির আলাদা পাতা ›
  39. ৩৯. X যৌগ + O₃ →(H₂O, Δ) OHC-CHO; ‘X’ যৌগটি কোনটি?

    • ক) ইথিন
    • খ) ইথাইন
    • গ) বিউটিন-1
    • ঘ) বিউটিন -2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ইথাইন

    ব্যাখ্যা: CH ≡ CH + O₃ →(H₂O) CHO–CHO (গ্লাইঅক্সাল)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  40. ৪০. কোনটি TNT এর ধর্ম নয়?

    • ক) পানিতে দ্রবণীয় নয়
    • খ) গলনাঙ্ক 8.8°C
    • গ) বিস্ফোরক দ্রব্য
    • ঘ) আর্দ্র আবহাওয়ায় সংরক্ষণ করা যায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) গলনাঙ্ক 8.8°C

    T.N.T. এর গলনাঙ্ক 80.35°C

    প্রশ্নটির আলাদা পাতা ›
  41. ৪১. কোনটি গ্যামাক্সিনের রাসায়নিক সংকেত?

    • ক) C₆H₆(O₃)
    • খ) C₆H₆Cl₆
    • গ) C₆H₆Cl
    • ঘ) C₆H₆NO₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) C₆H₆Cl₆
    প্রশ্নটির আলাদা পাতা ›
  42. ৪২. কোনটি হেটারোসাইক্লিক যৌগ?

    • ক) ইথিলিন অক্সাইড
    • খ) ফিউরান
    • গ) থায়োফিন
    • ঘ) সবগুলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সবগুলো
    প্রশ্নটির আলাদা পাতা ›
  43. ৪৩. কত পরিমাণ Ca²⁺ পানিতে থাকলে সেই খরতা আপত্তিকর?

    • ক) 250 ppm
    • খ) 150 ppm
    • গ) 450 ppm
    • ঘ) 350 ppm
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 150 ppm
    প্রশ্নটির আলাদা পাতা ›
  44. ৪৪. কোনটি সঠিক নয়?

    • ক) গ্রীন ফুয়েলে নিম্ন অকটেন জ্বালানী থাকে
    • খ) গ্রীন ফুয়েলে উচ্চ অকটেন জ্বালানী থাকে
    • গ) নিম্ন অকটেন জ্বালানী তেলে বিষাক্ত লেড থাকে
    • ঘ) উচ্চ অকটেন জ্বালানী তেলে বিষাক্ত লেড থাকে না
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) গ্রীন ফুয়েলে উচ্চ অকটেন জ্বালানী থাকে
    প্রশ্নটির আলাদা পাতা ›
  45. ৪৫. কোন স্থানের মাটির pH 11 হলে সে মাটিতে ফসল ফলানোর জন্য নিচের কোনটি প্রয়োগ করতে হবে?

    • ক) TSP
    • খ) চুন
    • গ) ডলোমাইট
    • ঘ) (NH₄)₂CO₃
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) TSP

    ফসল ফলানোর জন্য মাটির pH 7-8 এর কাছাকাছি রাখতে হয়। এখানে pH কমাতে হবে। pH কমাতে ব্যবহার করা হয়: TSP, SO₄²⁻, PO₄³⁻, NO₃⁻ সার। pH বাড়াতে ব্যবহার করা হয়: চুন, ডলোমাইট (CaCO₃+MgCO₃)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  46. ৪৬. OH⁻ আয়নের অনুবন্ধী এসিড কোনটি?

    • ক) H₃O⁺
    • খ) H₂O
    • গ) O²⁻
    • ঘ) O₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) H₂O

    OH⁻ এর অনুবন্ধী এসিড = H₂O। এখানে OH⁻ আয়ন নিজে ক্ষার। তাই প্রোটন গ্রহণ করবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  47. ৪৭. কোন প্রাণীর দুধে শক্তি (ক্যালরি) বেশি থাকে?

    • ক) গাভী
    • খ) মহিষ
    • গ) ছাগল
    • ঘ) ভেড়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মহিষ
    প্রশ্নটির আলাদা পাতা ›
  48. ৪৮. শরীরের সামগ্রীক রক্ষণ প্রক্রিয়ায় যে মেটাবলিক পরিবর্তন সমূহ ঘটে তাদের নিয়ন্ত্রণ করে কোনটি?

    • ক) ফ্যাট
    • খ) ভিটামিন
    • গ) খনিজ লবণ
    • ঘ) প্রোটিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) খনিজ লবণ
    প্রশ্নটির আলাদা পাতা ›
  49. ৪৯. বিউটেন (C₄H₁₀)-কে বাতাসের অক্সিজেন দ্বারা দহন করলে CO₂ ও H₂O উৎপন্ন হয়। 1.5 মোল C₄H₁₀ থেকে কত মোল CO₂ উৎপন্ন হয় গণনা কর।

    • ক) 6 মোল
    • খ) 4 মোল
    • গ) 8 মোল
    • ঘ) 10 মোল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 6 মোল

    ব্যাখ্যা: C₄H₁₀ + 13/2 O₂ → 4CO₂ + 5H₂O; 1 mole C₄H₁₀ থেকে CO₂ উৎপন্ন হয় 4 mole ∴ 1.5 mole C₄H₁₀ থেকে CO₂ উৎপন্ন হয় 4 × 1.5 = 6 mole

    প্রশ্নটির আলাদা পাতা ›
  50. ৫০. CS₂, C এবং S এর দহন তাপ যথাক্রমে –1109, –394 এবং –297 kJ mol⁻¹ হলে CS₂ এর প্রমাণ সংগঠন তাপ কত?

    • ক) –121 kJ
    • খ) +121 kJ
    • গ) –298 kJ
    • ঘ) +298 kJ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) +121 kJ

    CS₂ + 3O₂ → CO₂ + 2SO₂, ΔH = − 1109 kJ mol⁻¹; ΔH = ΔHp − ΔHr (p = product (উৎপাদ), r = reactant (বিক্রিয়ক)) বা, − 1109 = {ΔHf(CO₂) + 2 × ΔHf(SO₂)} − {ΔHf(CS₂) + 3 × ΔHf(O₂)} ΔHf(CS₂) = + 1109 − 394 + (−297 × 2) ∴ ΔHf(CS₂) = + 121 kJ/mol

    প্রশ্নটির আলাদা পাতা ›
  51. ৫১. NH₃ যৌগের pKa = 9.2 ইহা কত pH হতে পজেটিভ আয়নে পরিণত হওয়া শুরু হবে?

    • ক) 9.2
    • খ) 8.2
    • গ) 10.2
    • ঘ) 7.2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 7.2

    NH₃ যখন একটি প্রোটন (H⁺) গ্রহণ করবে তখন তা পজিটিভ আয়নে পরিণত হবে। NH₃ + H⁺ → NH₄⁺; pH < pKa হলে H⁺ গ্রহণ করবে (এটাই উত্তর); pH > pKa হলে H⁺ দান করবে; pH = pKa হলে H⁺ গ্রহণ বা বর্জন করবে না, অর্থাৎ তা নিরপেক্ষ থাকবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  52. ৫২. 2A + B → 3C, ΔH = 450 kJ mol⁻¹ বিক্রিয়াতে যদি B এর 2 mol বিক্রিয়া করে তবে কত kJ তাপ উৎপাদিত হবে?

    • ক) 300kJ
    • খ) 900kJ
    • গ) 975kJ
    • ঘ) 2700kJ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 900kJ

    2A + B → 3C; ΔH = 450 kJ/mol; 2 দ্বারা গুণ করে, 4A + 2B → 6C; ΔH = (450 × 2) = 900 kJ mol⁻¹

    প্রশ্নটির আলাদা পাতা ›
  53. ৫৩. একটি জলীয় দ্রবণের pOH এর মান 8 হলে দ্রবণটির H+ আয়নের ঘনমাত্রা-

    • ক) 10⁻⁸ mol L⁻¹
    • খ) 10⁻⁶ mol L⁻¹
    • গ) 10⁻⁴ mol L⁻¹
    • ঘ) 10⁻² mol L⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 10⁻⁶ mol L⁻¹

    pH = 14 − pOH = 14 − 8 = 6 ∴ [H⁺] = 10⁻ᵖᴴ = 10⁻⁶ mol L⁻¹

    প্রশ্নটির আলাদা পাতা ›
  54. ৫৪. AB যৌগের pKa=6, ইহা কত pH হতে পজিটিভ আয়নে পরিনত হওয়া শুরু হবে?

    • ক) 4
    • খ) 5
    • গ) 6
    • ঘ) 7
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 7

    pH < pKa হলে protonated; pH > pKa হলে deprotonated

    প্রশ্নটির আলাদা পাতা ›
  55. ৫৫. সাম্যবস্থায় কোন বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যের সরণ কোন দিকে ঘটে ?

    • ক) তাপহারী বিক্রিয়ার দিকে
    • খ) তাপোৎপাদী বিক্রিয়ার দিকে
    • গ) কম সংখ্যক অণুর দিকে
    • ঘ) বেশি সংখ্যক অণুর দিকে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) তাপহারী বিক্রিয়ার দিকে
    প্রশ্নটির আলাদা পাতা ›
  56. ৫৬. CCl₄ সমযোজী যৌগ কারণ- i. উপাদান মৌলগুলো ইলেকট্রন শেয়ার দ্বারা বন্ধন গঠন করে ii. পোলারায়নের কারণে সমযোজী বৈশিষ্ট্যের উদ্ভব হয় iii. যৌগটি দুটি অধাতুর সমন্বয়ে গঠিত। কোন্টি সঠিক?

    • ক) i & ii
    • খ) ii & iii
    • গ) i & iii
    • ঘ) i, ii & iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) i & iii
    প্রশ্নটির আলাদা পাতা ›
  57. ৫৭. কোন্টি অম্লীয় অক্সাইড নয়?

    • ক) CO
    • খ) CO₂
    • গ) NO₂
    • ঘ) SO₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) CO

    অধাতুর অক্সাইড অম্লীয়। ধাতুর অক্সাইড ক্ষারীয়। নিরপেক্ষ অক্সাইড : H₂O, CO, NO, N₂O; উভধর্মী অক্সাইড: Al₂O₃, ZnO, PbO, SnO

    প্রশ্নটির আলাদা পাতা ›
  58. ৫৮. কোনটি তড়িৎ ঋণাত্বক মৌল নয়?

    • ক) N₂
    • খ) S
    • গ) F
    • ঘ) Mo
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Mo

    ধাতু তড়িৎ ধনাত্মক। অধাতু তড়িৎ ঋণাত্মক

    প্রশ্নটির আলাদা পাতা ›
  59. ৫৯. কোনটি ত্রি-ক্ষারকীয় এসিড নয়?

    • ক) H₃BO₃
    • খ) H₃PO₄
    • গ) H₃AsO₄
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) H₃BO₃
    প্রশ্নটির আলাদা পাতা ›
  60. ৬০. সিগমা বন্ধনের ক্ষেত্রে কোনটি সত্য?

    • ক) অরবিটালদ্বয় সমান্তরাল অবস্থায় থাকে
    • খ) সংকর ও বিশুদ্ধ উভয় অরবিটালে এই বন্ধন হয়
    • গ) পরমাণুদ্বয় তাদের অক্ষরাবর ঘুরতে পারে না
    • ঘ) এই বন্ধন দূর্বল প্রকৃতির হয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সংকর ও বিশুদ্ধ উভয় অরবিটালে এই বন্ধন হয়
    প্রশ্নটির আলাদা পাতা ›
  61. ৬১. কোনটি পলি অক্সাইড?

    • ক) MnO₂
    • খ) BaO₂
    • গ) Al₂O₃
    • ঘ) NO
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) BaO₂
    প্রশ্নটির আলাদা পাতা ›
  62. ৬২. SF₆ এর বন্ধন কোণের মান কত ডিগ্রী?

    • ক) 107°
    • খ) 105°
    • গ) 109.5°
    • ঘ) 90°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 90°

    σ + lp = 6+0 =6, sp³d² অষ্টতলকীয়। তাই এর বন্ধন কোন 90° হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  63. ৬৩. কোনটি উভধর্মী অক্সাইড?

    • ক) CO
    • খ) NO
    • গ) PbO
    • ঘ) CaO
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) PbO
    প্রশ্নটির আলাদা পাতা ›
  64. ৬৪. কোনটি নিস্ক্রিয় মৌল নয়?

    • ক) Ne
    • খ) Zr
    • গ) Kr
    • ঘ) Xe
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Zr

    নিষ্ক্রিয় মৌল: He, Ne, Ar, Kr, Xe, Rn

    প্রশ্নটির আলাদা পাতা ›
  65. ৬৫. নিচের কোন অঞ্চলের IR বর্ণালীর সাহায্যে –COOH মূলকের C = O বন্ধন শনাক্ত করা যায়?

    • ক) (1300–1400) cm⁻¹
    • খ) (1700–1730) cm⁻¹
    • গ) (1600–1650) cm⁻¹
    • ঘ) (1500–1600) cm⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) (1700–1730) cm⁻¹
    প্রশ্নটির আলাদা পাতা ›
  66. ৬৬. কোন সমীকরণটি সঠিক নয়?

    • ক) ν̄ = 1/λ
    • খ) ν = c/λ
    • গ) ΔE = hν
    • ঘ) ΔE ∝ λ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ΔE ∝ λ

    তরঙ্গ সংখ্যা ν̄ = 1/λ, কম্পাঙ্ক ν = c/λ এবং ΔE = hν = hc/λ; অর্থাৎ ΔE ∝ 1/λ। তাই ΔE ∝ λ সঠিক নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  67. ৬৭. যে বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 530nm। এ বিকিরিত রশ্মির কম্পাঙ্ক গণনা কর-

    • ক) 5.36 × 10¹⁴ s⁻¹
    • খ) 4.26 × 10¹⁴ s⁻¹
    • গ) 5.66 × 10¹⁴ s⁻¹
    • ঘ) 6.66 × 10¹⁴ s⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 5.66 × 10¹⁴ s⁻¹

    C = νλ ⇒ ν = C/λ = (3 × 10⁸)/(530 × 10⁻⁹) = 5.66 × 10¹⁴ s⁻¹

    প্রশ্নটির আলাদা পাতা ›
  68. ৬৮. আসমানী বর্ণের তরঙ্গ কত nm?

    • ক) 425-450
    • খ) 450-500
    • গ) 500-575
    • ঘ) 420-475
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 450-500
    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (৭৫টি)

  1. ৬৯. পাকস্থলি সম্পূর্ণভাবে না ভরে খাওয়াকে কোন ধরণের উদ্দীপনা বলে?

    • ক) বাহ্যিক
    • খ) নির্গমন
    • গ) আভ্যন্তরীন
    • ঘ) অন্ত:স্থ টারমিনেটিং
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অন্ত:স্থ টারমিনেটিং

    ভরপেট না হওয়া পর্যন্ত (অর্থাৎ পাকস্থলি ভরে না খাওয়া পর্যন্ত) খাওয়া চালিয়ে যাওয়া, পাকস্থলি পূর্ণ হলে অর্থাৎ পরিতৃপ্তির পর খাওয়া বন্ধ করা হচ্ছে অন্ত:স্থ টারমিনেটিং উদ্দীপনা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৭০. মাসকুলার ডিস্ট্রফি কোন ধরনের রোগ?

    • ক) কোষগত
    • খ) জিনগত
    • গ) হরমোনগত
    • ঘ) কোনোটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জিনগত

    মাসকুলার ডিসট্রফি একটি জিনঘটিত রোগ। এটি সেক্সলিংকড জিনের বিশৃঙ্খলার কারণে হয়ে থাকে। এর ফলে শিশুদের হাত, পা, দেহকাণ্ড, হৃৎপিণ্ড ও আন্ত্রিক পেশির সঞ্চালন ও স্বাভাবিক কাজকর্মের সক্ষমতা হারিয়ে যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৭১. প্রকট অটোসোমাল জিনগত রোগ কোনটি?

    • ক) ডাউন সিনড্রোম
    • খ) হান্টিংটনস ব্যাধি
    • গ) ফিনাইল কিটোনিউরিয়া
    • ঘ) এইডস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) হান্টিংটনস ব্যাধি

    প্রকট অটোসোমাল জিনগত রোগ হিসেবে হান্টিংটনস ব্যাধি (Huntington’s disease) বিখ্যাত। এ রোগ শিশু পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত প্রকাশ পায় না। এতে মস্তিষ্কের অবনতি ঘটার সঙ্গে সঙ্গে মানসিক ও স্নায়ুবিক বৈকল্য ত্বরান্বিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৭২. স্বকীয় বৈশিষ্ট প্রকাশে বাধাপ্রাপ্ত জিনকে কী বলে?

    • ক) সেমিলিথাল
    • খ) হাইপোস্ট্যাটিক
    • গ) সাবভাইটাল
    • ঘ) এপিস্ট্যাটিক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) হাইপোস্ট্যাটিক

    একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে। যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সে জিনকে এপিস্ট্যাটিক জিন, আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সে জিনটিকে হাইপোস্ট্যাটিক জিন বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৭৩. প্রাণীজগতকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এই দুই ভাগে ভাগ করেন কে?

    • ক) ডারউইন
    • খ) রবার্ট হুক
    • গ) দ্যা ল্যামার্ক
    • ঘ) মেণ্ডেল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) দ্যা ল্যামার্ক

    ল্যামার্ক প্রথম বায়োলোজি শব্দটি প্রবর্তন করেন এবং প্রাণিজগতকে অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী এ দুটি গ্রুপে বিভক্ত করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৭৪. মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন কি ধরনের?

    • ক) সাবভাইটল
    • খ) সেমিলিথাল
    • গ) অ্যালিলিক
    • ঘ) নন-অ্যালিলিক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সেমিলিথাল

    মানুষের হিমোফিলিয়া হয় সেমিলিথাল জিনের কারণে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭৫. অ্যান্টিবডির ভারী ও হালকা শৃঙ্খলের আণবিক ওজন যথাক্রমে কত kD?

    • ক) 30-50 ও 22
    • খ) 70-90 ও 21
    • গ) 40-60 ও 23
    • ঘ) 50-70 ও 23
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 50-70 ও 23

    প্রত্যেক অ্যান্টিবডিতে দুজোড়া পলিপেপটাইড শৃঙ্খল থাকে। এর মধ্যে সদৃশ একজোড়া লম্বা ও ভারী শৃঙ্খল এবং অন্য জোড়া সদৃশ হালকা শৃঙ্খল। ভারী ও হালকা শৃঙ্খলের আণবিক ওজন হচ্ছে যথাক্রমে 50-70 kD ও 23 kD (Kilo Daltons)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৭৬. ইমিউন প্রতিরক্ষা ব্যবস্থায় হেলপার T কোষের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?

    • ক) অ্যান্টিবডি ক্ষরণ করে
    • খ) সাইটোটক্সিক T কোষ সক্রিয় করে
    • গ) ক্যান্সার কোষ ধ্বংস করে
    • ঘ) বহুকোষী জীবাণু ধ্বংস করে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সাইটোটক্সিক T কোষ সক্রিয় করে

    ইমিউন প্রতিরক্ষা ব্যবস্থায় হেলপার T-কোষ সাইটোটক্সিক T- কোষকে সক্রিয় করে ফলে এটি বিভাজিত হয়ে স্মৃতিকোষ ও কার্যকর সাইটোটক্সিক T-কোষ উৎপন্ন হয়

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৭৭. B কোষকে সক্রিয় করার ক্ষেত্রে কোন অ্যান্টিবডির ভূমিকা প্রধান?

    • ক) IgA
    • খ) IgD
    • গ) IgE
    • ঘ) IgM
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) IgD

    দেহের মোট Ig র মধ্যে 1% এরও কম হচ্ছে IgD। রক্ত, লসিকা ও লিম্ফোসাইট B কোষে IgD পাওয়া যায়। বিজ্ঞানীদের ধারণা IgD, B-কোষকে সক্রিয়করণে ভূমিকা পালন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৭৮. পাইরোজেন মস্তিষ্কের কোথায় বিপাকীয় পরিবর্তন ঘটায়?

    • ক) সেরেব্রামে
    • খ) হাইপোথ্যালামাসে
    • গ) সেরেবেলামে
    • ঘ) ফ্রন্টাল লোবে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) হাইপোথ্যালামাসে

    পাইরোজেন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বিপাকীয় পরিবর্তন ঘটিয়ে দেহের তাপমাত্রাকে উচ্চতর মাত্রায় নির্ধারণ করায় তখন শরীর কেঁপে উঠে ও জ্বর আসে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৭৯. নিম্নের কোনটি অশ্রু ও লালার কাজ?

    • ক) অণুজীব সংক্রমণে সাহায্য করে
    • খ) প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে
    • গ) ব্যাকটেরিয়া হিসাবে কাজ করে
    • ঘ) বহিরাগত কণা ভিজিয়ে রাখে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে

    অশ্রু ও লালায় লাইসোজাইম থাকে যা ব্যাকটেরিয়া ধ্বংস করে প্রতিরক্ষা ব্যবস্থায় অংশ নেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৮০. দেহের মোট Ig- র মধ্যে কত % IgE আছে ?

    • ক) 0.1
    • খ) 0.3
    • গ) 1.0
    • ঘ) 0.01
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0.1

    দেহের মোট Ig-র মধ্যে প্রায় 0.1% হচ্ছে IgE।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৮১. মানবদেহের ইন্টারফেরন এক ধরণের-

    • ক) বৃহৎ গ্লাইকোপ্রোটিন
    • খ) বৃহৎ লিপোপ্রোটিন
    • গ) ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন
    • ঘ) ক্ষুদ্র লিপোপ্রোটিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন

    ভাইরাস আক্রান্ত কোষ থেকে যে বিশেষ ধরনের ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন উৎপন্ন ও ক্ষরিত হয় তাকে ইন্টারফেরন বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৮২. একটি নিউট্রোফিলের পক্ষে কয়টি ব্যাকটেরিয়া গ্রাস করার ক্ষমতা রয়েছে?

    • ক) 60-70
    • খ) 3-20
    • গ) 10-20
    • ঘ) 12-15
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 3-20

    একটি নিউট্রোফিল 3-20 টি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৮৩. ভ্রূণীয় এণ্ডোডার্ম থেকে মানবদেহের কোন অংশ গঠিত হয়?

    • ক) স্নায়ুতন্ত্র
    • খ) থাইরয়েড ও থাইমাস গ্রন্থি
    • গ) কঙ্কালতন্ত্র
    • ঘ) রক্ত সংবহনতন্ত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) থাইরয়েড ও থাইমাস গ্রন্থি

    ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে পৌষ্টিকনালির আবরণ, থাইরয়েড ও থাইমাস গ্রন্থি, যকৃত, অগ্ন্যাশয় প্রভৃতি গঠিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৮৪. ভ্রূণীয় এক্টোডার্ম থেকে মানবদেহের কোন তন্ত্র গঠিত হয়?

    • ক) স্নায়ুতন্ত্র
    • খ) কঙ্কালতন্ত্র
    • গ) রক্ত সংবহনতন্ত্র
    • ঘ) শ্বসনতন্ত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) স্নায়ুতন্ত্র

    ভ্রূণীয় এক্টোডার্ম থেকে স্নায়ুতন্ত্র, এপিডার্মিস, দাঁতের এনামেল প্রভৃতি গঠিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৮৫. উওজেনেসিস প্রক্রিয়ায় একটি প্রাইমারি উওসাইট থেকে কয়টি ডিম্বাণু তৈরি হয়?

    • ক) 1
    • খ) 2
    • গ) 4
    • ঘ) 8
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 1

    উওজেনেসিস প্রক্রিয়ায় একটি প্রাইমারি উওসাইট থেকে একটি বৃহৎ উওটিড ও তিনটি ছোট পোলার বডি সৃষ্টি হয়। পরবর্তীতে সকল পোলার বডি বিনষ্ট হয়ে পরিত্যক্ত হয়। এই বৃহৎ উওটাইডটি রূপান্তরিত হয়ে ওভাম বা ডিম্বাণুতে পরিণত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৮৬. স্পার্মাটোগোনিয়া বা শুক্রাণু মাতৃকোষ কোন ধরনের কোষ থেকে উৎপন্ন হয়?

    • ক) প্রাইমারি স্পার্মাটোসাইট
    • খ) সেকেণ্ডারি স্পার্মাটোসাইট
    • গ) সার্টলি কোষ
    • ঘ) জার্মিনাল এপিথেলিয়াল কোষ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) জার্মিনাল এপিথেলিয়াল কোষ

    শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার জার্মিনাল এপিথেলিয়াম কোষ মাইটোসিস প্রক্রিয়ায় স্পার্মাটোগোনিয়া উৎপন্ন হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৮৭. ‘টেস্টটিউব বেবি’ সৃষ্টি প্রক্রিয়ার জনক-

    • ক) জ্যাক ডব্লিউ শোস্টাক
    • খ) রবার্ট জি এডওয়ার্ডস
    • গ) বেরি জে মার্শাল
    • ঘ) লুক মন্টানিয়ে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) রবার্ট জি এডওয়ার্ডস

    ১৯৭৮ সালের ২৫ জুলাই প্যাট্রিক স্টেপ্টো এবং রবার্ট জি. এডওয়ার্ডস এর তত্ত্বাবধানে জন্ম নেয় বিশ্বের সর্বপ্রথম টেস্ট টিউব বেবী লুইস ব্রাউন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৮৮. কোনটি শুক্রাণুর মধ্যখণ্ডের গাঠনিক অংশবিশেষ নয়?

    • ক) সেন্ট্রিওল
    • খ) মাইটোকণ্ড্রিয়া
    • গ) সাইটোপ্লাজম
    • ঘ) অক্ষীয় সূত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সেন্ট্রিওল

    সাইটোপ্লাজম, মাইটোকণ্ড্রিয়া এবং অক্ষীয় সূত্রে গঠিত অংশটি হচ্ছে শুক্রাণুর মধ্য খণ্ড।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৮৯. কোনটি সত্য নয় ?

    • ক) জনন মাতৃকোষ = 2n
    • খ) শুক্রাণু মাতৃকোষ = 2n
    • গ) প্রাইমারি স্পার্মাটোসাইট = n
    • ঘ) সেকেণ্ডারি স্পার্মাটোসাইট = n
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) প্রাইমারি স্পার্মাটোসাইট = n

    প্রাইমারি স্পার্মাটোসাইট 2n

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৯০. কোনটি পিটুইটারি নিঃসৃত হরমোন নয়?

    • ক) অ্যান্টিডাইইউরেটিক
    • খ) ক্যালসিটোনিন
    • গ) লুটিনাইজিং হরমোন
    • ঘ) অক্সিটোসিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ক্যালসিটোনিন

    অ্যান্টিডাইইউরেটিক, লুটিনাইজিং হরমোন ও অক্সিটোসিন পিটুইটারি নিঃসৃত; ক্যালসিটোনিন থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন যা রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৯১. অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় কোন অন্ত:ক্ষরা গ্রন্থি থেকে?

    • ক) থাইরয়েড
    • খ) থাইমাস
    • গ) পিটুইটারি
    • ঘ) আইলেটস অব ল্যাংগারহ্যানস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পিটুইটারি

    পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়। এটি স্তনের পেশি সংকোচন ঘটিয়ে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে ও প্রসবের সময় জরায়ুর সংকোচন ত্বরান্বিত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৯২. কোনটি রেটিনার অংশবিশেষ নয়?

    • ক) লেন্স
    • খ) অন্ধবিন্দু
    • গ) ফোবিয়া সেন্ট্রালিস
    • ঘ) অপটিক স্নায়ু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) লেন্স

    অন্ধবিন্দু, ফোবিয়া সেন্ট্রালিস ও অপটিক স্নায়ুর উৎপত্তিস্থল রেটিনার অংশ; লেন্স রেটিনার অংশ নয়, এটি বস্তু থেকে আগত আলোক রশ্মিকে প্রতিসরিত করে রেটিনায় ফেলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ৯৩. লুটিনাইজিং হরমোন এর কাজ কি ?

    • ক) লিম্ফোসাইট প্রস্তুতি ও অ্যান্টিবডি গঠন
    • খ) থাইরয়েড গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ
    • গ) রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ
    • ঘ) পুরুষের টেস্টোসটেরণ ক্ষরণ উদ্দীপ্ত করা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) পুরুষের টেস্টোসটেরণ ক্ষরণ উদ্দীপ্ত করা

    লুটিনাইজিং হরমোন নারীদেহে ডিম্বপাত ও দুগ্ধ ক্ষরণ এবং পুরুষে টেস্টোস্টেরন ক্ষরণ উদ্দীপ্ত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ৯৪. কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার নয় ?

    • ক) গ্লুটামেট
    • খ) অ্যাসিটাইলকোলিন
    • গ) GABA
    • ঘ) গ্লাইসিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অ্যাসিটাইলকোলিন

    • কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার: ডোপামিন, GABA, গ্লাইসিন, গ্লুটামেট। • প্রান্তীয় স্নায়ু তন্ত্রের নিউরোট্রান্সমিটার: অ্যাসিটাইল কোলিন, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, হিস্টামিন ইত্যাদি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ৯৫. কোন গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন নিঃসরণ হয়?

    • ক) পিনিয়াল
    • খ) থাইমাস
    • গ) পিটুইটারী
    • ঘ) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পিনিয়াল

    পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন নিঃসরণ হয়

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ৯৬. কোন অন্ত:ক্ষরা গ্রন্থি থেকে গ্লুকোকর্টিকয়েড হরমোন নিঃসরণ হয়?

    • ক) অ্যাড্রেনাল
    • খ) থাইমাস
    • গ) পিটুইটারী
    • ঘ) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অ্যাড্রেনাল

    অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি থেকে গ্লুকোকর্টিকয়েড হরমোন নিঃসৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ৯৭. অ্যান্টিডাইইউরেটিক হরমোন কোন অন্ত:ক্ষরা গ্রন্থি থেকে নিঃসরণ হয় ?

    • ক) থাইরয়েড
    • খ) থাইমাস
    • গ) পিটুইটারী
    • ঘ) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পিটুইটারী

    অ্যান্টিডাইইউরেটিক হরমোন পিটুইটারীর পশ্চাৎ ভাগ থেকে নিঃসৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৯৮. কোনটি সংবেদী স্নায়ু?

    • ক) ভেস্টিবুলোককলিয়ার বা অডিটরি
    • খ) ট্রকলিয়ার
    • গ) অকুলোমটর
    • ঘ) এক্সেসরি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ভেস্টিবুলোককলিয়ার বা অডিটরি

    সংবেদী স্নায়ু: অলফ্যাক্টরি(I), অপটিক(II), অডিটরি (VIII)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  31. ৯৯. কোনটি নিউরোগ্লিয়ার অন্তর্ভূক্ত নয় ?

    • ক) ডেনড্রাইট
    • খ) অ্যাস্ট্রোসাইটস
    • গ) মাইক্রোগ্লিয়া
    • ঘ) এপেনডাইমা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ডেনড্রাইট

    নিউরোগ্লিয়ার ৪ প্রকার। ১. অ্যাস্ট্রোসাইটস, ২.অলিগোডেনড্রোসাইটস, ৩. মাইক্রোগ্লিয়া এবং ৪. এপেনডাইমা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  32. ১০০. মানবদেহের জাইগোম্যাটিক অস্থি কোথায় অবস্থিত ?

    • ক) বক্ষ অস্থিচক্র
    • খ) করোটিকা
    • গ) মুখমণ্ডলী
    • ঘ) বক্ষপিঞ্জর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মুখমণ্ডলী

    জাইগোম্যাটিক (গণ্ডাস্থি) মুখমণ্ডলীয় অস্থি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  33. ১০১. রেনাল করপাসলের অবস্থানের ভিত্তিতে মানুষের নেফ্রন কত ধরণের?

    • ক) 3
    • খ) 4
    • গ) 5
    • ঘ) 6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 3

    বৃক্কের কর্টেক্সে নেফ্রনের মালপিজিয়ান বডি বা রেনাল করপাসলের অবস্থানের ভিত্তিতে মানুষের নেফ্রন ৩ প্রকার। যথা– ১. সুপারফিসিয়াল কর্টিক্যাল নেফ্রন, ২. মিড কর্টিক্যাল নেফ্রন, ৩. জাক্সটামেডুলারি নেফ্রন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  34. ১০২. মানুষের রক্তে হিম ও গ্লোবিনের অনুপাত কত?

    • ক) 1:15
    • খ) 1:25
    • গ) 1:35
    • ঘ) 1:45
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 1:25

    মানুষের রক্তে হিম ও গ্লোবিনের অনুপাত 1:25 এবং হিমের 33.33% লৌহ পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে 3 গ্রাম লৌহ থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  35. ১০৩. ফুসফুস আবৃতকারী দ্বিস্তরী পাতলা আবরণীর নাম কী?

    • ক) প্লুরা
    • খ) প্যারাইটাল
    • গ) পেরিকার্ডিয়াম
    • ঘ) এপিকার্ডিয়াম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) প্লুরা

    • প্লুরা : ফুসফুস আবৃতকারী দ্বিস্তরী পাতলা আবরণ। • প্যারাইটাল : করোটিকার অস্থি। • পেরিকার্ডিয়াম : হৃৎপিণ্ডের বাইরের আবরণ। • এপিকার্ডিয়াম : হৃৎপ্রাচীরের বাইরের স্তর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  36. ১০৪. ড্রোন মৌমাছির বৈশিষ্ট্য কোনটি?

    • ক) ফেরোমেন নিঃসৃত করে
    • খ) প্রজনন ক্ষমতা নেই
    • গ) মধু সংগ্রহে অংশ নেয় না
    • ঘ) রানি মৌমাছির চেয়ে আকারে বড়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মধু সংগ্রহে অংশ নেয় না

    পুরুষ মৌমাছি (ড্রোন মৌমাছি) রাণী অপেক্ষা আকারে কিছুটা ছোট এবং লম্বায় 15-17 মিলিমিটার। এরা শ্রমিকদের চেয়ে অপেক্ষাকৃত বড়। পুরুষ মৌমাছিরা মধু ও পরাগ সংগ্রহে অংশ নেয় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  37. ১০৫. বাংলাদেশে অস্থায়ী পাখি প্রজাতির সংখ্যা কত ?

    • ক) 200
    • খ) 300
    • গ) 400
    • ঘ) 500
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 300

    বাংলাদেশে প্রায় 500 প্রজাতির স্থায়ী পাখি রয়েছে। অস্থায়ী বা বিদেশ পাখি প্রজাতির সংখ্যা প্রায় 300।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  38. ১০৬. কাজের ভিত্তিতে সাংকেতিক উদ্দীপনা কত ধরণের?

    • ক) 3
    • খ) 4
    • গ) 2
    • ঘ) 5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 3

    উৎপত্তি বা কাজের ভিত্তিতে সাংকেতিক উদ্দীপনা তিন রকম: মোটিভেশনাল, রিলিজিং, টার্মিনেটিং উদ্দীপনা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  39. ১০৭. ইতিহাসে গোল্ডেন পোভার পাখি একটানা কত মাইল উড়ে দক্ষিণ আমেরিকায় পৌছানোর নজির রয়েছে ?

    • ক) 11000
    • খ) 1100
    • গ) 800
    • ঘ) 1400
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1400

    গোল্ডেন পোভার পাখির বিরতিহীনভাবে উড়ে 1400 মাইল দূরবর্তী দক্ষিণ আমেরিকায় পৌঁছার প্রমাণ আছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  40. ১০৮. নেমোট্যাক্সিস প্রাণীর আচরণ কিরূপ হয় ?

    • ক) শক্তিশালী উদ্দীপকে সাড়াদান
    • খ) দিকমুখীতা কৌণিক হয়
    • গ) সম্মুখ অংশ এদিক ওদিক ঘুরতে থাকে
    • ঘ) স্মৃতিমূলক সাড়াদান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) স্মৃতিমূলক সাড়াদান

    নেমোট্যাক্সিস: এটি কোনো প্রাণীর স্মৃতিমূলক সাড়াদান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  41. ১০৯. মাকড়সার জাল কোন ধরনের প্রোটিনে নির্মিত?

    • ক) গ্লাইকোপ্রোটিন
    • খ) স্ক্লেরোপ্রোটিন
    • গ) ফসফোপ্রোটিন
    • ঘ) সালফোপ্রোটিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) স্ক্লেরোপ্রোটিন

    মাকড়সার সিল্ক গ্রন্থি থেকে ক্ষরিত স্ক্লেরোপ্রোটিন থেকে সৃষ্ট সুতা বাতাসের সংস্পর্শে এসে শক্ত রেশমি সুতায় পরিণত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  42. ১১০. অসম্পূর্ণ প্রকটতায় লাল ফুলবিশিষ্ট উদ্ভিদ ও সাদা ফুলবিশিষ্ট উদ্ভিদের সংকরায়ন করলে কোন ধরনের ফুল পাওয়া যাবে?

    • ক) লাল
    • খ) গোলাপি
    • গ) সাদা
    • ঘ) কোনোটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) গোলাপি

    যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবে সংকরায়ন (ক্রস) ঘটে কিন্তু প্রথম বংশ ধরে (F₁ জনুতে) প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। অসম্পূর্ণ প্রকটতায় লাল ফুলবিশিষ্ট উদ্ভিদ ও সাদা ফুলবিশিষ্ট উদ্ভিদের সংকরায়ন করলে গোলাপি ফুল পাওয়া যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  43. ১১১. দ্বিসংকর ক্রসে ২য় বংশধরে জিনের স্বাধীন সঞ্চারণের ফলে বৈশিষ্ট্যমন্ডিত সন্তানাদির ফিনোটাইপিক অণুপাত-

    • ক) 3 : 1 : 9 : 7
    • খ) 9 : 3 : 3 : 1
    • গ) 3 : 1
    • ঘ) 7 : 2 : 3 : 1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 9 : 3 : 3 : 1
    প্রশ্নটির আলাদা পাতা ›
  44. ১১২. ডুশেনি মাসক্যুলার ডিস্ট্রফি কতজনে একজনে দেখা যায়?

    • ক) 2.5 হাজারে
    • খ) 700 জনে
    • গ) 50 হাজারে
    • ঘ) 100 জনে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 50 হাজারে

    মাসকুল্যার ডিসট্রফি একটি দুর্লভ জিনঘটিত অসুখ। ডুশেনি মাসক্যুলার ডিস্ট্রফি রোগটি পঞ্চাশ হাজারে মাত্র একজনে দেখা যেতে পারে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  45. ১১৩. নিম্নের কোনটি আর্কিওপটেরিক্স এর সরিসৃপীয় বৈশিষ্ট্য ?

    • ক) দেহ পুরু ও মোটা হাড় বিশিষ্ট
    • খ) নখর বিহীন
    • গ) দেহের গঠন পাখির মত
    • ঘ) দেহ আইশ যুক্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) দেহ আইশ যুক্ত

    আর্কিওপটেরিক্স এর সরিসৃপীয় বৈশিষ্ট্য- ১. দেহ সরিসৃপের মতো লম্বা এবং শুষ্ক আঁইশযুক্ত ২. দেহকঙ্কাল পুরু ও ভারী হাড় দিয়ে গঠিত ৩. ডানার অগ্রভাগে নখর এবং চেয়ালে দাঁত রয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  46. ১১৪. ফ্র্যাজাইল X সিনড্রমের ফলে ------ দেখা দেয়

    • ক) বিলম্বিত রক্তসঞ্চালন
    • খ) পেশীর অক্ষমতা
    • গ) রাতকানা
    • ঘ) অটিজম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অটিজম

    ফ্রাজাইল X সিনড্রম : অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  47. ১১৫. মানুষের চোখের রেটিনায় বর্ণ সংবেদী কোণ কোষ উৎপাদনের জন্য দায়ী ...... লিঙ্কড প্রকট জিন?

    • ক) Y
    • খ) XY
    • গ) XX
    • ঘ) X
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) X

    মানুষের চোখের রেটিনাতে কিছু বর্ণ সংবেদী কোষ আছে যেগুলো বর্ণ শনাক্ত করে। মানুষের X ক্রোমোজোমে দুটি জিন আছে যা বর্ণ সংবেদী কোষ গঠনে বিশেষ ভূমিকা পালন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  48. ১১৬. বংশগতিবিদ্যার জনক কে?

    • ক) থমাস হান্ট মর্গান
    • খ) চার্লস রবার্ট ডারউইন
    • গ) গ্রেগর জোহান মেন্ডেল
    • ঘ) টিম হান্ট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) গ্রেগর জোহান মেন্ডেল

    থমাস হান্ট মর্গান → আমেরিকান Zoologist এবং geneticist চার্লস রবার্ট ডারউইন → বিবর্তনবাদের প্রবক্তা। গ্রেগর জোহান মেন্ডেল → বংশগতি বিদ্যার জনক। টিম হান্ট → ব্রিটিশ বায়োকেমিস্ট এবং মলিকুলার ফিজিওলজিস্ট।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  49. ১১৭. কোনটি চেষ্টীয় স্নায়ু?

    • ক) অপটিক
    • খ) অলফ্যাক্টরি
    • গ) ম্যাক্সিলারি
    • ঘ) ট্রাকলিয়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ট্রাকলিয়ার

    চেষ্টীয় স্নায়ুসমূহ: অকুলোমোটর, ট্রাকলিয়ার, অ্যাবডুসেন্ট, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  50. ১১৮. মানবদেহে প্যারাইটাল অস্থি কোথায় অবস্থিত?

    • ক) মুখমন্ডল
    • খ) বক্ষপিঞ্জর
    • গ) করোটিকা
    • ঘ) বক্ষ অস্থিচক্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) করোটিকা

    করোটিকা যে সব অস্থি নিয়ে গঠিত সেগুলো হচ্ছে- কপাল নির্মাণকারী বড় ঝিনুকের মতো একটি ফ্রন্টাল চারকোণা প্লেটের মতো দুটি প্যারাইটাল, চার অংশে বিভক্ত দুটি টেমপোরাল, খোলসের মতো একটি অক্সিপিটাল, ডানার মতো একটি স্ফেনয়েড এবং ছিদ্রাল আড়াআড়ি প্লেটের মতো একটি এথময়েড।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  51. ১১৯. মূত্রের রং হালকা হলুদ হওয়ার কারণ কী?

    • ক) অ্যামোনিয়া
    • খ) বিলিরুবিন
    • গ) কিটোন বডিস
    • ঘ) ইউরোক্রোম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ইউরোক্রোম

    মূত্রে ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকায় এটি খড় (হালকা হলুদ) বর্ণে হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  52. ১২০. কোনটি মূত্রবর্ধক ?

    • ক) পানি
    • খ) চা
    • গ) কফি
    • ঘ) সবগুলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সবগুলো

    কিছু দ্রব্য মূত্রের স্বাভাবিক প্রবাহকে বাড়িয়ে দেয়। এসব দ্রব্য ডাইইউরেটিকস বা মূত্রবর্ধক নামে পরিচিত। পানি, লবণাক্ত পানি, চা ও কফি এ ধরনের দ্রব্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  53. ১২১. ইউরিওটেলিক প্রাণীর মূত্রের প্রধান উপাদান কোনটি ?

    • ক) ইউরিক এসিড
    • খ) অ্যামোনিয়া
    • গ) ইউরিয়া
    • ঘ) ক্রিয়েটিনিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ইউরিয়া

    যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় এবং রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে বৃক্কে পৌছায়। বৃক্কে মূত্র তৈরি হয়। রেচনে এরূপ ইউরিয়ার আধিক্য থাকাকে ইউরিওটেলিজ বলে। যেসব প্রাণীতে ইউরিওটেলিজম দেখা যায় তাদের ইউরিওটেলিক প্রাণী বলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  54. ১২২. শ্বাসনালি বা ট্রাকিয়া কতটি তরুণাস্থি দ্বারা নির্মিত?

    • ক) ১৬−২০
    • খ) ২৬−৩০
    • গ) ৩০−৩৬
    • ঘ) ৩৬−৪০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১৬−২০

    শ্বাসনালি বা ট্রাকিয়া ১৬−২০টি তরুণাস্থি নির্মিত অর্ধবলয়ে (C-আকৃতির) গঠিত। তন্তুময় টিস্যু দিয়ে অর্ধবলয়গুলো আটকানো থাকে। এটি স্বরথলির পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  55. ১২৩. এপিগ্লটিস কোথায় থাকে?

    • ক) স্বরযন্ত্রে
    • খ) ভেস্টিবিউল
    • গ) ব্রঙ্কাসে
    • ঘ) নাসারন্ধ্রে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) স্বরযন্ত্রে

    স্বরযন্ত্রের উপরে থাকে একটি ছোট এপিগ্লটিস। এপিগ্লটিস খাদ্য গলাধঃকরনের সময় স্বরযন্ত্রের মুখটি বন্ধ করে দেয়। ফলে খাদ্য স্বরযন্ত্রে প্রবেশ করতে পারে না, অন্য সময় এটি শ্বসনের উদ্দেশ্যে উন্মুক্ত থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  56. ১২৪. নবজাত শিশু প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে?

    • ক) 30
    • খ) 40
    • গ) 60
    • ঘ) 65
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 40
    প্রশ্নটির আলাদা পাতা ›
  57. ১২৫. পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে ?

    • ক) 14-18
    • খ) 20-24
    • গ) 28-32
    • ঘ) 36-40
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 14-18

    পূর্ণবয়স্ক সুস্থ মানুষে বিশ্রামকালে শ্বসন প্রক্রিয়া প্রতি মিনিটে 14-18 বার এবং নবজাত শিশুতে 40 বার সংঘটিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  58. ১২৬. ওটিটিস (Otitis) কোন অঙ্গের সাথে সম্পর্কিত?

    • ক) মধ্যকর্ণ
    • খ) নাক
    • গ) গলা
    • ঘ) চোখ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মধ্যকর্ণ

    কানের মধ্যকর্ণে সংক্রমণজনিত প্রদাহকে বলা হয় ওটিটিস মিডিয়া।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  59. ১২৭. কত সপ্তাহের আগ পর্যন্ত মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না?

    • ক) 8
    • খ) 12
    • গ) 18
    • ঘ) 24
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 24

    23 সপ্তাহ বয়স্ক মানবভ্রূণে সর্বপ্রথম সারফ্যাকট্যান্ট ক্ষরণ শুরু হয়। এ কারণে 24 সপ্তাহের আগে মানবভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  60. ১২৮. মানবদেহের অ্যাকিউট সাইনুসাইটেস এর স্থায়িত্ব কত সপ্তাহ?

    • ক) 2-4
    • খ) 4-6
    • গ) 4-8
    • ঘ) 8-12
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 4-8

    অ্যাকিউট সাইনুসাইটিস এর স্থায়িত্ব 4-8 সপ্তাহ। ক্রনিক সাইনুসাইটিস এর স্থায়িত্ব 2 মাসের বেশি সময়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  61. ১২৯. রক্তের অ্যালার্জিক এন্টিবডি ধ্বংস করে কোন লিউকোসাইট?

    • ক) মনোসাইট
    • খ) লিম্ফোসাইট
    • গ) বেসোফিল
    • ঘ) ইওসিনোফিল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ইওসিনোফিল

    ইওসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং অ্যালার্জিক- অ্যান্টিবডি ধ্বংস করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  62. ১৩০. কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসৃত করে রক্ত জমাট বাঁধতে বাঁধা দেয়?

    • ক) নিউট্রোফিল
    • খ) বেসোফিল
    • গ) লিম্ফোসাইট
    • ঘ) মনোসাইট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বেসোফিল

    বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হেপারিন নিঃসরণ করে রক্তকে রক্তনালির মধ্যে জমাট বাঁধতে বাধা প্রদান করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  63. ১৩১. কোন ধরনের রক্ত সংবহনের মাধ্যমে পৌষ্টিকনালি থেকে শোষিত সরল খাদ্য যকৃতে আসে?

    • ক) সিস্টেমিক
    • খ) পালমোনারি
    • গ) পোর্টাল
    • ঘ) করোনারি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পোর্টাল

    পৌষ্টিকনালি থেকে শোষিত সরল খাদ্য (গ্লুকোজ, অ্যামিনো এসিড, ফ্যাটি এসিড ইত্যাদি) পোর্টাল সংবহনের মাধ্যমে যকৃতে আসে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  64. ১৩২. ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনিতে এবং অ্যাওর্টাতে রক্ত পরিচালিত করে কোনটি?

    • ক) সেমিলুনার কপাটিকা
    • খ) অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা
    • গ) বাইকাসপিড কপাটিকা
    • ঘ) ট্রাইকাসপিড কপাটিকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সেমিলুনার কপাটিকা

    অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা- অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকল রক্ত প্রবাহ নির্দেশ করে। সেমিলুনার কপাটিকা- ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনিতে এবং অ্যাওর্টাতে রক্ত পরিচালিত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  65. ১৩৩. করোনারি ধমনির লুমেন কতটুকু সংকীর্ণ হলে হৃৎপেশিতে O₂ সমৃদ্ধ রক্তের প্রবাহ কমে বুকে ব্যাথা অনুভূত হয়?

    • ক) 10-15%
    • খ) 20-25%
    • গ) 30-35%
    • ঘ) 50-70%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 50-70%

    যখন করোনারি ধমনির লুমেন 50-70% সংকীর্ণ হয় তখন থেকেই O₂ সমৃদ্ধ রক্তের প্রবাহ হৃৎপেশিতে কমে যায়। বুকে ব্যথা অনুভূত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  66. ১৩৪. কার্ডিয়াক চক্রের কোন পর্যায়ে হৃৎপিন্ডের ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়?

    • ক) অ্যাট্রিয়াম ডায়াস্টোল
    • খ) অ্যাট্রিয়াম সিস্টোল
    • গ) ভেন্ট্রিকুলার সিস্টোল
    • ঘ) ভেন্ট্রিকুলার ডায়াস্টোল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ভেন্ট্রিকুলার সিস্টোল

    ভেন্ট্রিকুলর সিস্টোলে ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয় এবং সেমিলুনার কপাটিকা খুলে যায়

    প্রশ্নটির আলাদা পাতা ›
  67. ১৩৫. মানবদেহে কোন ধরণের রক্ত কণিকার সবচেয়ে বেশি?

    • ক) লোহিত রক্ত কণিকা
    • খ) নিউটোফিল
    • গ) বেসোফিল
    • ঘ) অণুচক্রিকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) লোহিত রক্ত কণিকা
    প্রশ্নটির আলাদা পাতা ›
  68. ১৩৬. হৃৎপিন্ডের কোন অংশকে পেসমেকার বলে?

    • ক) সাইনো অ্যাট্রিয়াল নোড
    • খ) অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড
    • গ) বান্ডল অব হিজ
    • ঘ) পারকিনজি তন্তু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সাইনো অ্যাট্রিয়াল নোড

    SAN (সাইনো অ্যাট্রিয়াল নোড) কে পেসমেকার বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  69. ১৩৭. রক্তের অণুচক্রিকার গড় আয়ু কত দিন?

    • ক) 5-10
    • খ) 25-30
    • গ) 120
    • ঘ) 180
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 5-10

    অণুচক্রিকার আয়ুষ্কাল 8-12 দিন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  70. ১৩৮. হৃৎপিন্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিন্ডে ফেরত আসতে সিস্টেমিক সংবহনের কত সেকেন্ড সময় লাগে?

    • ক) 5-10
    • খ) 10-15
    • গ) 15-20
    • ঘ) 25-30
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 25-30

    হৃৎপিন্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিন্ডে ফেরত আসতে সিস্টেমিক সংবহনের সময় লাগে ২৫-৩০ সেকেন্ড।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  71. ১৩৯. কার্ডিয়াক চক্রের কোন পর্যায়ে ফুসফুস থেকে O₂ সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে?

    • ক) অ্যাট্রিয়াম ডায়াস্টোল
    • খ) অ্যাট্রিয়াম সিস্টোল
    • গ) ভেন্ট্রিকুলার সিস্টোল
    • ঘ) ভেন্ট্রিকুলার ডায়াস্টোল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অ্যাট্রিয়াম ডায়াস্টোল
    প্রশ্নটির আলাদা পাতা ›
  72. ১৪০. লিম্ফোসাইট কোষের উৎপত্তিস্থল কোথায় ?

    • ক) অস্থিমজ্জায়
    • খ) লসিকা গ্রন্থিতে
    • গ) ভ্রূণীয় স্টেমকোষে
    • ঘ) মাস্ট কোষে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অস্থিমজ্জায়

    লিম্ফোসাইট অস্থিমজ্জার স্টেম কোষ থেকে সৃষ্টি হয়

    প্রশ্নটির আলাদা পাতা ›
  73. ১৪১. রক্তের pH মাত্রা কত?

    • ক) 6.85-7.05
    • খ) 7.35-7.45
    • গ) 7.70-7.80
    • ঘ) 7.80-7.85
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 7.35-7.45

    রক্তের pH 7.35-7.45।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  74. ১৪২. মানুষের কোন অবস্থায় প্রতি ঘন মিলিলিটার রক্তে রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশী থাকে?

    • ক) ভ্রূণ অবস্থায়
    • খ) শিশুর দেহে
    • গ) পূর্ণ বয়স্ক পুরুষে
    • ঘ) পূর্ণ বয়স্ক স্ত্রী দেহে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ভ্রূণ অবস্থায়

    বিভিন্ন বয়সের মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে রক্তকণিকার সংখ্যা হচ্ছে ভ্রূণদেহে 80-90 লাখ; শিশুর দেহে 60-70 লাখ; পূর্ণবয়স্ক পুরুষে 54 লাখ; পূর্ণবয়স্ক স্ত্রীদেহে 48 লাখ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  75. ১৪৩. কোন ধরণের রক্ত সংবহনের মাধ্যমে দূষিত নাইট্রোজেন ঘটিত পদার্থ বৃক্কের মাধ্যমে দেহের বাহিরে নির্গত হয় ?

    • ক) সিস্টেমিক
    • খ) পালমোনারী
    • গ) পোর্টাল
    • ঘ) করোনারী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পোর্টাল

    পোর্টাল সংবহনের মাধ্যমে দূষিত নাইট্রোজেন ঘটিত পদার্থ অ্যামোনিয়া যকৃতে ইউরিয়ায় পরিণত হয়ে বৃক্কের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। ফলে রক্ত পরিশুদ্ধ হয়

    প্রশ্নটির আলাদা পাতা ›

এই সেশনে একাধিক শিফট/সেটের মোট ২৫৭টি প্রশ্ন আছে; এখানে প্রতিটি বিষয় থেকে ১৪৩টি দেখানো হলো। বাকি সব প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ অনুশীলন পাতায়।

পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

জাবি ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) — অন্যান্য বছরের প্রশ্ন

জাবি ২০১৮-১৯ — অন্য ইউনিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

জাবি ডি ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০১৮-১৯ — Jahangirnagar University (JU) D Unit Question 2018-19 | SmartPora