জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩-২৪

২০২৩-২৪ সেশন ৮১টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (২) · রসায়ন (৩১) · জীববিজ্ঞান (৪২) · বাংলা (৩) · ইংরেজি (২) · সাধারণ জ্ঞান (১)

মানবন্টন ও নিয়ম: শুধু বিজ্ঞান বিভাগ। ৮০ নম্বরের MCQ।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (২টি)

  1. ১. কমলা আলোর তরঙ্গদৈর্ঘ্য সীমা কত?

    • ক) 380-425 nm
    • খ) 590 - 625 nm
    • গ) 575-590 nm
    • ঘ) 625-780 nm
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 590 - 625 nm

    কমলা আলোর তরঙ্গদৈর্ঘ্য প্রায় 590-625 nm।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. π(pi) মেসন কণার আধান কত?

    • ক) 0
    • খ) ঋণাত্মক
    • গ) ধনাত্মক ও ঋণাত্মক
    • ঘ) ধনাত্মক, ঋণাত্মক ও 0
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ধনাত্মক, ঋণাত্মক ও 0

    পাই মেসন তিন প্রকার: π⁺, π⁻ ও π⁰।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (৩১টি)

  1. ৩. SN2 বিক্রিয়ার ক্ষেত্রে- (i) দুই ধাপে ঘটে (ii) সক্রিয়তার ক্রম CH₃X > 1° RX > 2° RX > 3° RX (iii) বিক্রিয়ার হার শুধুমাত্র RX এর ঘনমাত্রার উপর নির্ভরশীল নয় নিচের কোনটি সঠিক?

    • ক) i ও ii
    • খ) ii ও iii
    • গ) i ও iii
    • ঘ) i, ii ও iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ii ও iii

    SN2 বিক্রিয়া এক ধাপে ঘটে এবং দ্বিতীয় ক্রমের (হার = k[RX][Nu⁻], অর্থাৎ RX ও নিউক্লিওফাইল উভয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল)। সক্রিয়তার ক্রম CH₃X > 1° > 2° > 3°। তাই ii ও iii সঠিক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪. A₂(g) + 3B₂(g) ⇌ 2AB₃(g); বিক্রিয়াটিতে Kp ও Kc এর সম্পর্ক কোনটি?

    • ক) Kp = Kc(RT)⁻¹
    • খ) Kp = Kc(RT)⁻²
    • গ) Kc = Kp(RT)⁻²
    • ঘ) Kc = Kp
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Kp = Kc(RT)⁻²

    Kp = Kc(RT)^Δn; এখানে Δn = 2 − 4 = −2 ∴ Kp = Kc(RT)⁻²।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৫. 1F বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হবে?

    • ক) Zn
    • খ) Al
    • গ) K
    • ঘ) Ca
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) K

    সমপরিমাণ বিদ্যুতে যার চার্জ কম সে অধিক পরিমাণ সঞ্চিত হয়। 1F দিলে জমা হবে (পারমাণবিক ভর/চার্জ): Zn: 65.38/2 = 32.69 g; Al: 27/3 = 9 g; K: 39.1/1 = 39.1 g; Ca: 40/2 = 20 g

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৬. ইথানোয়িক এসিড ও NaOH দ্রবণের টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটি?

    • ক) মিথাইল রেড
    • খ) মিথাইল অরেঞ্জ
    • গ) ফেনলফথ্যালিন
    • ঘ) মিথাইল ইয়োলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ফেনলফথ্যালিন

    ইথানোয়িক এসিড ও NaOH (দুর্বল এসিড – তীব্র ক্ষার) → ফেনলফথ্যালিন, থাইমলথ্যালিন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৭. 75g CaCO₃ এর তাপীয় বিয়োজনে উৎপন্ন CO₂ এর ভর কত?

    • ক) 11g
    • খ) 22g
    • গ) 33g
    • ঘ) 44g
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 33g

    CaCO₃ —(Δ)→ CaO + CO₂; 100 g CaCO₃ থেকে 44 g CO₂; ∴ 75 g থেকে (44 × 75)/100 = 33 g

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৮. CH₃CH₂CH₂Cl + NaOH(aq) → Y; Y যৌগটি হলো-

    • ক) CH₃CH = CH₂
    • খ) CH₃CH₂CH₂OH
    • গ) CH₃CH₂CH₂ONa
    • ঘ) CH₃(CH₂)₄CH₃
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) CH₃CH₂CH₂OH

    CH₃CH₂CH₂Cl + NaOH(aq) → CH₃CH₂CH₂OH + NaCl

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৯. প্রাইমারী অ্যামিন শনাক্তকরণে কোন পরীক্ষা ব্যবহৃত হয়?

    • ক) লিবারম্যান পরীক্ষা
    • খ) FeCl₃ দ্রবণ পরীক্ষা
    • গ) লুকাস বিকারক
    • ঘ) কার্বিল অ্যামিন পরীক্ষা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কার্বিল অ্যামিন পরীক্ষা

    কার্বিল অ্যামিন বা আইসোসায়ানাইড পরীক্ষার মাধ্যমে প্রাইমারী অ্যামিন শনাক্তকরণ করা হয়। CH₃NH₂ + CHCl₃ + KOH → CH₃NC + H₂O

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ১০. কোনটি বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ?

    • ক) ইপক্সি ইথেন
    • খ) সাইক্লোপ্রোপেন
    • গ) বেনজিন
    • ঘ) পিরিডিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) পিরিডিন

    পিরিডিন এর গঠনে N থাকে। তাই এটি বিষমচাক্রিক যৌগ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ১১. দুটি গ্যাসের গতিশক্তি কখন সমান হয়?

    • ক) চাপ সমান থাকলে
    • খ) আণবিক ভর সমান হলে
    • গ) তাপমাত্রা সমান হলে
    • ঘ) আয়তন সমান হলে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) তাপমাত্রা সমান হলে

    দুটি গ্যাসের আণবিক ভর সমান হলে গতিশক্তি সমান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১২. স্থির তাপমাত্রায় ও 1 atm চাপে কোন নির্দিষ্ট ভরের N₂ এর আয়তন 3.30 L হয়। ঐ N₂ গ্যাসের চাপ বৃদ্ধি করে 3 atm করা হলো; তখন ঐ গ্যাসের আয়তন কত হবে?

    • ক) 2.30 L
    • খ) 1.30 L
    • গ) 1.10 L
    • ঘ) 5.30 L
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1.10 L

    P₁V₁ = P₂V₂ ⇒ V₂ = P₁V₁/P₂ = (1 × 3.30)/3 = 1.10 L (Ans.); এখানে, P₁ = 1 atm, V₁ = 3.30 L, P₂ = 3 atm, V₂ = ?

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১৩. কোনটি এসিড বৃষ্টির সাথে সংশ্লিষ্ট নয়?

    • ক) CO₂
    • খ) SO₂
    • গ) SO₃
    • ঘ) NO₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) CO₂

    CO₂ বৃষ্টির পানির সাথে মিশে H₂CO₃ এসিড তৈরি করলেও H₂CO₃ দ্বারা pH কমতে পারে সর্বনিম্ন 5.61 পর্যন্ত। কিন্তু এসিড বৃষ্টি হতে হলে pH 5.6 এর কম হতে হবে। তাই CO₂ গ্যাস এসিড বৃষ্টির জন্য দায়ী নয়। এসিড বৃষ্টির জন্য দায়ী হলো- SO₂, SO₃, NO₂ ইত্যাদি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১৪. টেক্সটাইল শিল্প → বর্জ্য পানি → নদী; তখন নদীর পানিতে- (i) DO হ্রাস পায় (ii) BOD হ্রাস পায় (iii)TDS বাড়ে নিচের কোনটি সঠিক?

    • ক) i ও ii
    • খ) ii ও iii
    • গ) i ও iii
    • ঘ) i,ii ও iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) i ও iii

    টেক্সটাইল শিল্প → বর্জ্য পানি → নদী: DO হ্রাস করে, BOD বৃদ্ধি করে, COD বৃদ্ধি করে, TDS বৃদ্ধি করে

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৫. নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটি?

    • ক) সোডিয়াম বেনজোয়েট
    • খ) সোডিয়াম নাইট্রাইট
    • গ) ক্যালসিয়াম প্রোপানয়েট
    • ঘ) ক্যালসিয়াম কার্বাইড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সোডিয়াম বেনজোয়েট

    ব্যাখ্যা: 0.1% সোডিয়াম বেনজয়েট নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৬. 4% NaOH দ্রবণের pH কত?

    • ক) 14
    • খ) 12
    • গ) 13
    • ঘ) 11
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 14

    ব্যাখ্যা: [OH⁻], S = (10 × X)/M = (10 × 4)/40 = 1 M; pOH = – log[OH⁻] = – log(1) = 0 ∴ pH = 14 – 0 = 14

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১৭. নিচের এসিডগুলোর মধ্যে কোনটি হাইপো এসিড?

    • ক) H₃PO₃
    • খ) H₃PO₂
    • গ) H₃PO₄
    • ঘ) HPO₃
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) H₃PO₂

    হাইপো এসিড কথাটি দ্বারা বুঝায় কোন একটি মৌলের একাধিক এসিডের মধ্যে যেটির জারণ সংখ্যা সর্বনিম্ন। H₃PO₂ (+1), H₃PO₃ (+3), H₃PO₄ (+5), HPO₃ (+5); তাই H₃PO₂ হলো Phosphorus এর Hypo Acid।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ১৮. আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সম্ভব- (i) অর্থো-নাইট্রোফেনল (ii) অর্থো-হাইড্রোক্সিবেনজালডিহাইড (iii) স্যালিসাইলিক এসিড নিচের কোনটি সঠিক?

    • ক) i ও ii
    • খ) ii ও iii
    • গ) i ও iii
    • ঘ) i, ii ও iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

    যেসব যৌগে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সম্ভব- (i) অর্থো হাইড্রোক্সিবেনজালডিহাইড (ii) অর্থো নাইট্রোফেনল (iii) অর্থো ক্লোরোফেনল (iv) স্যালিসাইলিক এসিড

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ১৯. NH₄⁺ আয়নে কেন্দ্রীয় পরমাণুর সংকরণ কিরূপ?

    • ক) sp
    • খ) sp²
    • গ) sp³
    • ঘ) sp³d
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) sp³

    ব্যাখ্যা: NH₄⁺ এর ক্ষেত্রে x = (V + N – C)/2 = (5 + 4 – 1)/2 = 8/2 = 4 যেহেতু, x = 4 সেহেতু sp³ হাইব্রিডাইজেশন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ২০. ইলেকট্রন আসক্তি নির্ভর করে- (i) পরমাণুর আকারের উপর (ii) ইলেকট্রন বিন্যাসের উপর (iii) অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালের উপর নিচের কোনটি সঠিক?

    • ক) i ও ii
    • খ) ii ও iii
    • গ) i ও iii
    • ঘ) i, ii ও iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) i ও ii

    ইলেকট্রন আসক্তি নির্ভর করে- (i) পরমাণুর আকারের উপর (ii) ইলেকট্রন বিন্যাসের উপর। অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালের উপর আয়নিকরণ বিভব নির্ভর করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ২১. [Ar]3d¹⁰4s⁰ ইলেক্ট্রন বিন্যাস হলো- (i) Cu+ আয়ন (ii) Zn++ আয়ন (iii) Fe++ আয়ন। নিচের কোনটি সঠিক?

    • ক) i ও ii
    • খ) i ও iii
    • গ) ii ও iii
    • ঘ) i, ii ও iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) i ও ii

    [Ar] 3d¹⁰4s⁰ এখানে ইলেকট্রনের সংখ্যা 28. Cu(29) এবং Zn(30) থেকে যথাক্রমে একটি ও দুটি ইলেকট্রন অপসারিত হলে অর্থাৎ Cu+ এবং Zn²⁺ এ ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 28টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ২২. নিচের Aⁿ⁺ আয়ন হবে কোনটি? Aⁿ⁺ + K₄[Fe(CN)₆] → সাদা অধঃক্ষেপ

    • ক) Ca²⁺
    • খ) Zn²⁺
    • গ) Cu²⁺
    • ঘ) Fe²⁺
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Zn²⁺

    বিকারক K₄[Fe(CN)₆] এর সাথে: Ca²⁺ → বর্ণ দেয় না; Zn²⁺ → সাদা; Cu²⁺ → লালচে বাদামী; Fe²⁺ → হালকা নীল

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ২৩. 25˚C তাপমাত্রায় প্রস্তুত NaCl এর 400 mL সম্পৃক্ত দ্রবণকে সূর্যের তাপে বাষ্পীভূত করে 58.5 g লবণ পাওয়া গেল। ঐ তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে NaCl এর দ্রাব্যতা কত?

    • ক) 3.25 mol L⁻¹
    • খ) 2.50 mol L⁻¹
    • গ) 2.75 mol L⁻¹
    • ঘ) 3.50 mol L⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 2.50 mol L⁻¹

    ব্যাখ্যা: দ্রাব্যতা, S = (m × 1000)/(MV) = (58.5 × 1000)/(58.5 × 400) = 2.50 mol L⁻¹

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ২৪. চৌম্বক কোয়ান্টাম সংখ্যা- (i) ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশক (ii) m-এর মান ℓ-এর উপর নির্ভরশীল (iii) m = 0 থেকে ± ℓ নিচের কোনটি সঠিক?

    • ক) i ও ii
    • খ) ii ও iii
    • গ) i ও iii
    • ঘ) i, ii ও iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ii ও iii

    কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে (i) প্রধান কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকার (ii) সহকারী কোয়ান্টাম সংখ্যা উপকক্ষপথের আকৃতি অরবিটালের ত্রিমাত্রিক দিক (iii) চৌম্বক কোয়ান্টাম সংখ্যা (ক) m-এর মান ℓ-এর বিন্যাস উপর নির্ভরশীল (খ) m = 0 থেকে ± ℓ (iv) স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণনের দিক

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ২৫. 5.0 g H₂SO₄ পানিতে দ্রবীভূত করে দ্রবনের আয়তন 250 mL করা হয়েছে। উক্ত দ্রবণে H₂SO₄ - এর মোলারিটি কত?

    • ক) 0.204 M
    • খ) 0.102 M
    • গ) 0.408 M
    • ঘ) 0.051 M
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0.204 M

    5/98 = 0.051 mol, 0.25 L এ ⇒ 0.204 M।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ২৬. 'O' কোন গ্রুপের মৌল?

    • ক) s- ব্লক
    • খ) p- ব্লক
    • গ) d- ব্লক
    • ঘ) f- ব্লক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) p- ব্লক

    অক্সিজেনের (2s²2p⁴) শেষ ইলেকট্রন p উপস্তরে, তাই p-ব্লক মৌল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ২৭. 'F' মৌলের ইলেকট্রন বিন্যাস কোনটি?

    • ক) 1s²2s²2p⁶3s²3p⁶
    • খ) 1s²2s²2p⁶3s²3p⁵
    • গ) 1s²2s²2p⁶3s²
    • ঘ) 1s²2s²2p⁵
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1s²2s²2p⁵

    F (Z = 9): 1s²2s²2p⁵।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ২৮. তাপমাত্রা বাড়ালে উভমুখী তাপহারী সাম্যবিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার নতুন সাম্যাবস্থায় কী ঘটে?

    • ক) উৎপাদের পরিমাণ কমে যায়
    • খ) বিক্রিয়কের পরিমাণ বেড়ে যায়
    • গ) বিক্রিয়কের পরিমাণ কমে যায়
    • ঘ) সাম্যধ্রুবকের মান কমে যায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বিক্রিয়কের পরিমাণ কমে যায়

    তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্য সম্মুখে সরে, বিক্রিয়ক কমে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ২৯. কোনটি প্রিজারভেটিভ নয়?

    • ক) ইথাইল অ্যালকোহল
    • খ) মিথানল
    • গ) সরবিক এসিড
    • ঘ) সালফার ডাই অক্সাইড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মিথানল

    মিথানল বিষাক্ত, খাদ্য সংরক্ষক নয়; সরবিক এসিড, SO₂ সংরক্ষক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ৩০. C₆H₁₀ স্থূল সংকেত বিশিষ্ট যৌগটির নাম কী?

    • ক) 5-মিথাইল হেক্স 1-আইন
    • খ) 2-মিথাইল-1, 3-পেন্টা-ডাই ইন
    • গ) 5-মিথাইল-1, 3-হেক্সা-ডাই আইন
    • ঘ) 4-মিথাইল পেন্ট-2-ইন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 2-মিথাইল-1, 3-পেন্টা-ডাই ইন

    2-মিথাইল-1,3-পেন্টাডাইইন (CH₂=C(CH₃)−CH=CH−CH₃) এর সংকেত C₆H₁₀।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ৩১. হ্যালো আলকেনের সাথে NaOH (alc) এর বিক্রিয়ায় সৃষ্ট আমি, Ni(180° C) এর উপস্থিতিতে H₂ এর সাথে বিক্রিয়ায় বিউটেন তৈরি করি- আমার নাম কী?

    • ক) প্রোপানোন
    • খ) প্রোপাইন
    • গ) বিউটিন-2
    • ঘ) ইথান্যাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বিউটিন-2

    ২-হ্যালোবিউটেন থেকে অপসারণে বিউট-২-ইন, এটি H₂ যোগে বিউটেন দেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৩২. ডেটলে কোনটি থাকে না?

    • ক) আইসো প্রোপাইল অ্যালকোহল
    • খ) 4-ক্লোরো-2, 3-ডাই মিথাইল ফেনল
    • গ) ক্লোরোজাইলিনল
    • ঘ) পাইন তেল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 4-ক্লোরো-2, 3-ডাই মিথাইল ফেনল

    ডেটলে ক্লোরোজাইলিনল (4-ক্লোরো-3,5-ডাইমিথাইল ফেনল), পাইন তেল ও আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  31. ৩৩. জলীয় দ্রবণে HCI এবং NH₃ এর প্রশমন বিক্রিয়ায় উপযুক্ত নির্দেশক কোনটি?

    • ক) ফেনলফথ্যালিন
    • খ) ফেনল রেড
    • গ) ক্রিসল রেড
    • ঘ) মিথাইল রেড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মিথাইল রেড

    তীব্র এসিড-মৃদু ক্ষার টাইট্রেশনে মিথাইল রেড উপযুক্ত নির্দেশক।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (৪২টি)

  1. ৩৪. মানবদেহে বক্ষপিঞ্জরে অস্থির সংখ্যা কয়টি?

    • ক) ২৬
    • খ) ২৫
    • গ) ২৯
    • ঘ) ৩৩
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২৫

    বক্ষপিঞ্জরে স্টার্নাম ১টি ও পর্শুকা ২৪টি (প্রতি পাশে ১২টি); মোট ২৫টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩৫. কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট নয়?

    • ক) Rotifera
    • খ) Porifera
    • গ) Ctenophora
    • ঘ) Cnidaria
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Rotifera

    Rotifera সিউডোসিলোমেট; Porifera, Ctenophora ও Cnidaria-তে সিলোম নেই।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩৬. মাইক্রোসেফালির জন্য দায়ী ভাইরাস কোনটি?

    • ক) Ebola
    • খ) Nipah
    • গ) Zika
    • ঘ) Adeno
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Zika

    জিকা একটি ফ্ল্যাভিভাইরাস যা Flaviviridae গোত্রের RNA ভাইরাস। বর্তমানে Aedes aegypti, A. albopictus মশকীর মাধ্যমে ছড়ায়। গর্ভবতী নারীদের দেহে জিকার সংক্রমণ হলে নবজাতক শিশু অপেক্ষাকৃত ছোট আর অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়। চিকিৎসকের ভাষায় এ ত্রুটিকে মাইক্রোসেফালি বলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৭. O রক্তের গ্রুপধারী ব্যক্তির রক্তের প্লাজমাতে কী ধরনের অ্যান্টিবডি থাকে?

    • ক) অ্যান্টি A
    • খ) অ্যান্টি B
    • গ) অ্যান্টি O
    • ঘ) অ্যান্টি A ও B
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অ্যান্টি A ও B
    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৮. একজন স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিক মহিলার বিয়ে হলে F₁ জনুতে কত শতাংশ কন্যা সন্তান হিমোফিলিক হতে পারে?

    • ক) 0
    • খ) 25
    • গ) 50
    • ঘ) 100
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0
    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৯. অসম্পূর্ণ প্রকটতার কারণে লাল ফুল এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরায়নে F₂ জনুতে কোন রঙের ফুল দেখা যাবে না?

    • ক) লাল
    • খ) সাদা
    • গ) গোলাপী
    • ঘ) লাল-সাদার মিশ্রণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) লাল-সাদার মিশ্রণ
    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৪০. কানের ভেতরে বা বাইরে যেকোন অংশে সংক্রমণজনিত প্রদাহকে কী বলে?

    • ক) ওটিটিস
    • খ) কনজাংটিভাইটিস
    • গ) জিনজিভাইটিস
    • ঘ) থ্রাশ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ওটিটিস
    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৪১. কোনটি বক্ষপিঞ্জরের অস্থি?

    • ক) স্টার্নাম
    • খ) স্যাক্রাল
    • গ) স্ক্যাপুলা
    • ঘ) প্যাটেলা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) স্টার্নাম

    বক্ষপিঞ্জরে অস্থির সংখ্যা- বিন্যাস সংখ্যা স্টার্নাম ১টি পর্শুকা (প্রতিপাশে ১২টি) ২৪টি মোট সংখ্যা = ২৫টি

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৪২. ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটি?

    • ক) অনুচক্রিকা
    • খ) লোহিত রক্তকণিকা
    • গ) শ্বেত রক্তকণিকা
    • ঘ) মনোসাইট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অনুচক্রিকা
    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪৩. পিত্তের অন্যতম উপাদান কোনটি?

    • ক) বিলিরুবিন
    • খ) বিলিভারডিন
    • গ) পিত্ত লবন
    • ঘ) হিমোগ্লোবিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পিত্ত লবন
    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪৪. যকৃতে RBC-এর হিমোগ্লোবিন ভেঙ্গে কোনটি উৎপন্ন হয়?

    • ক) বিলিরুবিন
    • খ) বিলিভার্ডিন
    • গ) বিলিরুবিন ও বিলিভার্ডিন
    • ঘ) আয়রন ও প্রোটিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বিলিভার্ডিন
    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৪৫. গ্যাস্ট্রিক গ্রন্থি কত ধরনের কোষ দিয়ে গঠিত?

    • ক) 2
    • খ) 3
    • গ) 4
    • ঘ) 5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 4
    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৪৬. অগ্ন্যাশয়ের কোন এনজাইমটি প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে?

    • ক) ট্রিপসিন
    • খ) কাইমোট্রিপসিন
    • গ) নিউক্লিয়েজ
    • ঘ) অ্যামাইলেজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ট্রিপসিন
    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৪৭. রুই মাছের রক্ত সংবহনের ক্ষেত্রে কোনটি সঠিক?

    • ক) সাইনাস ভেনোসাস → অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → বাল্বাস আর্টারিওসাস → ফুলকা
    • খ) বাল্বাস আর্টারিওসাস → অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → সাইনাস ভেনোসাস → ফুলকা
    • গ) বাল্বাস আর্টারিওসাস → ভেন্ট্রিকল → অ্যাট্রিয়াম → সাইনাস ভেনোসাস → ফুলকা
    • ঘ) সাইনাস ভেনোসাস → ভেন্ট্রিকল → অ্যাট্রিয়াম → বাল্বাস আর্টারিওসাস → ফুলকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সাইনাস ভেনোসাস → অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → বাল্বাস আর্টারিওসাস → ফুলকা
    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৪৮. ঘাসফড়িং-এর স্টোমোডিয়াম কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়?

    • ক) এক্টোডার্ম
    • খ) এন্ডোডার্ম
    • গ) মেসোডার্ম
    • ঘ) পেরিডার্ম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) এক্টোডার্ম
    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৪৯. ঘাসফড়িং-এর মস্তকে ওসেলি-র সংখ্যা কত?

    • ক) 1
    • খ) 2
    • গ) 3
    • ঘ) 4
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 3
    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৫০. কোনটি Hydra-র ইন্টারস্টিশিয়াল কোষে অনুপস্থিত?

    • ক) এন্ডোপ্লাজমিক জালিকা
    • খ) রাইবোজোম
    • গ) নিউক্লিয়াস
    • ঘ) মায়োনিম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মায়োনিম
    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৫১. কোন শ্রেণির মাছের পুচ্ছ-পাখনা হোমোসার্কাল?

    • ক) Chondrichthyes
    • খ) Sarcopterygii
    • গ) Actinopterygii
    • ঘ) Myxini
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Actinopterygii
    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৫২. Platyhelminthes পর্বকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?

    • ক) 2
    • খ) 3
    • গ) 4
    • ঘ) 5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 4
    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৫৩. গ্লচিডিয়াম লার্ভা দশা কোন পর্বে দেখা যায়?

    • ক) Annelida
    • খ) Echinodermata
    • গ) Mollusca
    • ঘ) Nematoda
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Mollusca
    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৫৪. কোনটিতে সালোকসংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয়?

    • ক) স্ট্রোমা
    • খ) অক্সিজোম
    • গ) স্ট্রোমা ল্যামলাম
    • ঘ) থাইলাকয়েড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) থাইলাকয়েড
    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৫৫. কোন এনজাইমটি ক্রেবস চক্রে অক্সালো এসিটিক এসিড থেকে সাইট্রিক এসিড তৈরির সময় ব্যবহৃত হয়?

    • ক) আইসোমারেজ
    • খ) সার্কসিনেট ডিহাইড্রোজিনেজ
    • গ) একোনিটেজ
    • ঘ) সাইট্রেট সিনথেজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সাইট্রেট সিনথেজ
    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৫৬. কোনটি শিম ফুলের পুষ্পপত্রবিন্যাস?

    • ক) ওপেন
    • খ) ভেক্সিলারি
    • গ) ভালভেট
    • ঘ) টুইস্টেড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ভেক্সিলারি

    শিম (Fabaceae) ফুলে ভেক্সিলারি পুষ্পপত্রবিন্যাস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৫৭. কোন নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে প্রকৃত ভেসেল কোষ থাকে?

    • ক) Cycas
    • খ) Pinus
    • গ) Gnetum
    • ঘ) Ephedra
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Gnetum
    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ৫৮. কোনটি হেপাটাইটিস-B ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয়?

    • ক) এটি DNA ভাইরাস
    • খ) এটির সংক্রমণে রক্তে SGPT এর মাত্রা বৃদ্ধি পায়
    • গ) সংক্রমণের পর এটির সুপ্তিকাল 21 – 56 দিন
    • ঘ) এটির প্রতিরোধক প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সংক্রমণের পর এটির সুপ্তিকাল 21 – 56 দিন
    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ৫৯. কোন ভাইরাসটি বহিঃস্থ আবরণীযুক্ত নয়?

    • ক) TMV
    • খ) Influenza virus
    • গ) Herpes virus
    • ঘ) HIV
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) TMV
    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ৬০. কোন প্রোটিনটি DNA-প্রতিলিপনকে সক্রিয় ও ত্বরান্বিত করে?

    • ক) সাইক্লিন-A
    • খ) সাইক্লিন-B
    • গ) সাইক্লিন-E
    • ঘ) সাইক্লিন-D
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সাইক্লিন-A
    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ৬১. কোনটি DNA প্রতিলিপনে লাইগেজ এনজাইমের কাজ?

    • ক) DNA ডাবল হেলিক্সের প্যাঁচগুলো খুলে দেয়া
    • খ) RNA প্রাইমারকে স্ট্র্যান্ডের প্রান্তে যুক্ত করা
    • গ) ওকাজাকি খন্ডকে পরিপূরক স্ট্যান্ডে যুক্ত করা
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ওকাজাকি খন্ডকে পরিপূরক স্ট্যান্ডে যুক্ত করা
    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ৬২. কোন এনজাইমটি ফার্মেন্টেশন প্রক্রিয়ায় বেশি ক্রিয়াশীল হয়?

    • ক) জাইমেজ
    • খ) কাইনেজ
    • গ) আইসোমারেজ
    • ঘ) ডিহাইড্রোজিনেজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) জাইমেজ
    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৬৩. কোনটিকে স্টার্ট কোডন বলা হয়?

    • ক) UAA
    • খ) UAG
    • গ) UGA
    • ঘ) AUG
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) AUG

    AUG প্রারম্ভিক (স্টার্ট) কোডন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  31. ৬৪. কোন বৈশিষ্ট্যটি আদিকোষে অনুপস্থিত?

    • ক) অপেরন
    • খ) 70S রাইবোজোম
    • গ) অবাত শ্বসন
    • ঘ) ইন্ট্রন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ইন্ট্রন

    আদিকোষের জিনে ইন্ট্রন থাকে না; অপেরন, 70S রাইবোসোম থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  32. ৬৫. হলুদ বর্ণের প্লাস্টিডকে কী বলা হয়?

    • ক) ক্যারোটিনোপ্লাস্ট
    • খ) জ্যান্থোপ্লাস্ট
    • গ) ক্লোরোপ্লাস্ট
    • ঘ) ফিয়োপ্লাস্ট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জ্যান্থোপ্লাস্ট

    হলুদ বর্ণের ক্রোমোপ্লাস্টকে জ্যান্থোপ্লাস্ট বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  33. ৬৬. DNA অণুর সূত্র দুটির প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত nm?

    • ক) 3.2
    • খ) 3.4
    • গ) 3.6
    • ঘ) 3.8
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 3.4

    DNA ডাবল হেলিক্সের প্রতিটি পূর্ণ প্যাঁচের দৈর্ঘ্য 3.4 nm (10 বেস জোড়)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  34. ৬৭. কোনটি হেপাটাইটিস-B ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয়?

    • ক) এটি DNA ভাইরাস
    • খ) এটির সংক্রমণে রক্তে SGPT এর মাত্রা বৃদ্ধি পায়
    • গ) সংক্রমণের পর এটির সুপ্তিকাল 21-56 দিন
    • ঘ) এটির প্রতিরোধক প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সংক্রমণের পর এটির সুপ্তিকাল 21-56 দিন

    হেপাটাইটিস-বি এর সুপ্তিকাল প্রায় ৩০-১৮০ দিন; ২১-৫৬ দিন তথ্যটি সঠিক নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  35. ৬৮. কোন ব্যাকটেরিয়ামটি ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়?

    • ক) Acetobacter xylinum
    • খ) Bacillus lacticacidi
    • গ) Clostridium acetobutylicum
    • ঘ) Streptococcus lactis
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Acetobacter xylinum

    Acetobacter জাতীয় ব্যাকটেরিয়া অ্যালকোহলকে অ্যাসিটিক এসিডে (ভিনেগার) রূপান্তর করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  36. ৬৯. 'Germ Theory of Disease'-এর প্রবক্তা কে?

    • ক) Christian Gottfried Ehrenberg
    • খ) Antony van Leeuwenhoek
    • গ) Robert Koch
    • ঘ) Louis Pasteur
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Louis Pasteur

    লুই পাস্তুর রোগের জীবাণু তত্ত্ব (Germ theory) প্রতিষ্ঠা করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  37. ৭০. কোন ব্যাকটেরিয়ামটি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না?

    • ক) Clostridium perfringens
    • খ) Streptococcus pneumoniae
    • গ) Azotobacter beijerinckia
    • ঘ) Staphylococcus aureus
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Azotobacter beijerinckia

    Azotobacter বাধ্যতামূলক বায়বীয় ব্যাকটেরিয়া, অক্সিজেন ছাড়া বাঁচে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  38. ৭১. কোনটি ম্যালেরিয়ার পরজীবীর যৌন চক্রের সর্বশেষ ধাপ?

    • ক) গ্যামিটোসাইট
    • খ) স্পোরোজয়েট
    • গ) গ্যামেট
    • ঘ) মেরোজয়েট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) স্পোরোজয়েট

    মশার দেহে যৌন চক্রের শেষ ধাপে স্পোরোজয়েট তৈরি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  39. ৭২. উদ্ভিদের কোন টিস্যুতে রোগজীবাণু থাকে না?

    • ক) ভাস্কুলার
    • খ) মেরিস্টেম
    • গ) জনন
    • ঘ) পর্বমধ্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মেরিস্টেম

    ভাজক টিস্যু (মেরিস্টেম) সাধারণত রোগজীবাণুমুক্ত, তাই টিস্যু কালচারে ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  40. ৭৩. কোনটি প্রস্বেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক?

    • ক) তাপমাত্রা
    • খ) আলো
    • গ) CO₂ এর ঘনত্ব
    • ঘ) বায়ুচাপ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আলো

    আলো পত্ররন্ধ্র খোলায়, তাই প্রস্বেদনের প্রধান প্রভাবক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  41. ৭৪. কোনটি নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ?

    • ক) লুনডেগড়
    • খ) লেসিথিন বাহক
    • গ) প্রোটিন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট
    • ঘ) ডোনান সাম্যাবস্থা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ডোনান সাম্যাবস্থা

    ডোনান সাম্যাবস্থা নিষ্ক্রিয় খনিজ পরিশোষণের মতবাদ; বাকিগুলো সক্রিয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  42. ৭৫. অধিকাংশ অণুজীবের বংশবিস্তারের অনুকূল pH পরিসর কত?

    • ক) 3.5-4.5
    • খ) 4.5-5.5
    • গ) 5.5-6.5
    • ঘ) 6.5-7.5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 6.5-7.5

    অধিকাংশ অণুজীব প্রায় নিরপেক্ষ pH (6.5-7.5)-এ ভালো জন্মে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (৩টি)

  1. ৭৬. কোন বানানটি সঠিক?

    • ক) চাতকিনী
    • খ) মাতুলিনী
    • গ) সুকেশিনী
    • ঘ) ত্রিনয়না
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ত্রিনয়না

    'ত্রিনয়না' শুদ্ধ; অন্যগুলোর শুদ্ধ রূপ চাতকী, মাতুলানী, সুকেশী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৭৭. 'খতিয়ান' বুঝায় কোনটি দিয়ে?

    • ক) Literature
    • খ) Initial pay
    • গ) Illustration
    • ঘ) Ledger
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Ledger

    'খতিয়ান' এর ইংরেজি Ledger।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৭৮. 'L' arbre sans racines' বাংলা সাহিত্যের কোন উপন্যাসের ফরাসি অনুবাদ?

    • ক) খোয়াবনামা
    • খ) সারেং বউ
    • গ) কাশবনের কন্যা
    • ঘ) লালসালু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) লালসালু

    'লালসালু'র ফরাসি অনুবাদ 'L'arbre sans racines' (শিকড়হীন গাছ)।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (২টি)

  1. ৭৯. Select the antonym for 'Embellish'.

    • ক) Adorn
    • খ) Decorate
    • গ) Beautify
    • ঘ) Deface
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Deface

    Embellish অর্থ অলংকৃত করা; বিপরীত deface (বিকৃত করা)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৮০. You said to me, "You are right". The indirect speech is-

    • ক) You told me that I was right.
    • খ) You told me that you are right.
    • গ) You told me that I am right.
    • ঘ) You told me that I were right.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) You told me that I was right.

    Reporting verb past হলে present → past এবং pronoun পরিবর্তন: You told me that I was right।

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (১টি)

  1. ৮১. যদি A = 26, SUN = 27, হয় তবে CAT = কত?

    • ক) 24
    • খ) 27
    • গ) 57
    • ঘ) 58
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 57

    উল্টো ক্রমে বর্ণমান (A=26, Z=1): C=24, A=26, T=7 ⇒ 57।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

জাবি ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) — অন্যান্য বছরের প্রশ্ন

জাবি ২০২৩-২৪ — অন্য ইউনিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

জাবি ডি ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২৩-২৪ — Jahangirnagar University (JU) D Unit Question 2023-24 | SmartPora