জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩-২৪

২০২৩-২৪ সেশন ৩২টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: উচ্চতর গণিত (১৩) · বাংলা (৭) · ইংরেজি (২) · সাধারণ জ্ঞান (১০)

মানবন্টন ও নিয়ম: সব বিভাগ আবেদন করতে পারবে। ৮০ নম্বরের MCQ।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

উচ্চতর গণিত (১৩টি)

  1. ১. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?

    • ক) ৪১
    • খ) ৩১
    • গ) ৩৯
    • ঘ) ২৯
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৩১

    ৩, ৫, ৬ এর ল.সা.গু. ৩০; ৩০ + ১ = ৩১।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

    • ক) ১৬%
    • খ) ২০%
    • গ) ২৫%
    • ঘ) ২৪%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২০%

    ব্যবহার কমাতে হবে 25/(100+25) × 100 = 20%।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় মনিরের বেতন ২০০০ টাকা বৃদ্ধি গেল। তার বেতন আগে কত ছিল?

    • ক) ৫০,০০০
    • খ) ৪০,০০০
    • গ) ৩৫,০০০
    • ঘ) ৪৫,০০০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৪০,০০০

    বেতনের 5% = 2000 ⇒ আগের বেতন 40,000 টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. ৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলিয়ামের অনুপাত ৭:৩। এ মিশ্রণে আর কত লিটার পেট্রোলিয়াম মিশালে অনুপাত ৩:৭ হবে?

    • ক) ৭০
    • খ) ৮০
    • গ) ৯০
    • ঘ) ৯৮
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৮০

    কেরোসিন 42, পেট্রোল 18; 42/(18+x) = 3/7 ⇒ x = 80 লিটার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪। পিতার বয়স ৪৪ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত?

    • ক) ৫০ বছর
    • খ) ৫৫ বছর
    • গ) ৬০ বছর
    • ঘ) ৬৫ বছর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৬০ বছর

    পুত্রের বয়স 44×4/11 = 16; সমষ্টি 60 বছর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. a ও b দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে?

    • ক) a²
    • খ) b²
    • গ) a²+1
    • ঘ) b²+2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) a²+1

    জোড় সংখ্যার বর্গ জোড়; তার সাথে 1 যোগ করলে বিজোড়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. কোন পরীক্ষায় পরীক্ষার্থীরা ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিধয়ে গ্যাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো?

    • ক) ১৫%
    • খ) ১০%
    • গ) ১২%
    • ঘ) ১৬%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১০%

    অন্তত এক বিষয়ে পাস 80+70−60 = 90%; উভয়ে ফেল 10%।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. f(x)= √(4-x²) হলে, f এর রেঞ্জ কত?

    • ক) - 2 ≤ x ≤ 0
    • খ) 0 ≤ x ≤ 2
    • গ) - 2 ≤ x ≤ 22
    • ঘ) - 4 ≤ x ≤ 4
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 0 ≤ x ≤ 2

    √(4−x²) এর মান 0 থেকে 2 পর্যন্ত (বিকল্পে চলক x দিয়ে লেখা)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. a - {a - (a + 1)} = কত?

    • ক) a - 1
    • খ) 1
    • গ) a
    • ঘ) a + 1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) a + 1

    a − {a − a − 1} = a − (−1) = a + 1।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. x + 1/x=3 হলে, x²+1/x² এর মান কত?

    • ক) 4
    • খ) 7
    • গ) 8
    • ঘ) 11
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 7

    x² + 1/x² = (x + 1/x)² − 2 = 9 − 2 = 7।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. দু'টি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?

    • ক) ৮০
    • খ) ৯০
    • গ) ৯৯
    • ঘ) ১০০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ১০০

    n² − (n−1)² = 2n − 1 = 199 ⇒ n = 100।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ৮৬,?, ৭৯, ৭৫, ৭২, ৬৮

    • ক) ৮৩
    • খ) ৮০
    • গ) ৮৬
    • ঘ) ৮২
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ৮২

    পার্থক্য পর্যায়ক্রমে −4, −3: 86 − 4 = 82, 82 − 3 = 79…

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. বিতরণের জন্য কিছু মিষ্টি রাখা আছে। প্রতি প্যাকেটে ২, ৩ বা ৪টি করে মিষ্টি সাজানো হলে ১টি মিষ্টি অবশিষ্ট থাকে; প্রতি প্যাকেটে ৫টি করে মিষ্টি সাজানো হলে কোনো মিষ্টি অবশিষ্ট থাকে না। ন্যূনতম কতগুলি মিষ্টি আছে?

    • ক) ২৫
    • খ) ৩৭
    • গ) ৫৪
    • ঘ) ৬৫
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ২৫

    সংখ্যা ১২-এর গুণিতক + ১ এবং ৫ দ্বারা বিভাজ্য: ক্ষুদ্রতম ২৫।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (৭টি)

  1. ১৪. 'কুশল' একটি ____ শব্দ।

    • ক) যোগরূঢ়
    • খ) যৌগিক
    • গ) রূঢ়
    • ঘ) কোনোটি নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) রূঢ়

    'কুশল' ব্যুৎপত্তিগত অর্থ (কুশ আনে যে) ছেড়ে মঙ্গল অর্থ বোঝায়—রূঢ় শব্দ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১৫. 'জ্ঞ'-যুক্তব্যঞ্জনটি কোন কোন বর্ণযোগে গঠিত?

    • ক) জ + ঞ
    • খ) ঞ + জ
    • গ) জ + ঞ + ণ
    • ঘ) ঞ + জ + ণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) জ + ঞ

    জ্ঞ = জ + ঞ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৬. জাতিবাচক বিশেষ্য নয় কোনটি?

    • ক) ফুল
    • খ) রাজা
    • গ) শিক্ষক
    • ঘ) ঝাঁক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ঝাঁক

    'ঝাঁক' সমষ্টিবাচক বিশেষ্য; ফুল, রাজা, শিক্ষক জাতিবাচক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৭. নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদহারণ নয়?

    • ক) ভূতপূর্ব
    • খ) খেচর
    • গ) বিস্নহস্তা
    • ঘ) থরেবিথরে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) থরেবিথরে

    'থরেবিথরে' অলুক বহুব্রীহি/দ্বন্দ্ব জাতীয়, তৎপুরুষ নয়; ভূতপূর্ব, খেচর তৎপুরুষ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৮. 'আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোকা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ'। -উক্তিটি কোন গল্প থেকে নেয়া?

    • ক) মাসি-পিসি
    • খ) আমার পথ
    • গ) অপরিচিতা
    • ঘ) বিলাসী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অপরিচিতা

    উক্তিটি রবীন্দ্রনাথের 'অপরিচিতা' গল্প থেকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৯. নিচের কোনটি মহাকাব্য নয়?

    • ক) রামায়ণ
    • খ) শ্রীকৃষ্ণকীর্তন
    • গ) মহাভারত
    • ঘ) ইলিয়াড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) শ্রীকৃষ্ণকীর্তন

    'শ্রীকৃষ্ণকীর্তন' মধ্যযুগের কাব্য, মহাকাব্য নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২০. নিচের কোনটি ব্যতিক্রম?

    • ক) খেয়া
    • খ) হিতকরী
    • গ) শ্যামলী
    • ঘ) আরোগ্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) হিতকরী

    খেয়া, শ্যামলী, আরোগ্য রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ; 'হিতকরী' মীর মশাররফের পত্রিকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (২টি)

  1. ২১. Robben Island was a-

    • ক) Pleasure island
    • খ) Penal island
    • গ) Prohibited island
    • ঘ) tiny island
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Penal island

    Robben Island ছিল দক্ষিণ আফ্রিকার কারাগার দ্বীপ (ম্যান্ডেলা বন্দি ছিলেন)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২২. A person officially authorized to mutilate another is known as -

    • ক) butcher
    • খ) surgeon
    • গ) executor
    • ঘ) cutter
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) surgeon

    আইনত অন্যের দেহে কাটাছেঁড়ার অনুমতিপ্রাপ্ত ব্যক্তি সার্জন।

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (১০টি)

  1. ২৩. নারী উন্নয়ন বিষয়ক' বেইজিং ঘোষণা' গৃহীত হয় কত সালে?

    • ক) ১৯৯৫
    • খ) ১৯৯৪
    • গ) ২০০৪
    • ঘ) ২০০৫
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১৯৯৫

    চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে ১৯৯৫ সালে বেইজিং ঘোষণা গৃহীত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২৪. 'আবার তোরা মানুষ হ' চলচ্চিত্রটির পরিচালক-

    • ক) খান আতাউর রহমান
    • খ) জহির রায়হান
    • গ) সুভাস দত্ত
    • ঘ) আমজাদ হোসেন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) খান আতাউর রহমান

    'আবার তোরা মানুষ হ' (১৯৭৩) খান আতাউর রহমান পরিচালিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২৫. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা দায়ের করে কোন দেশ?

    • ক) ঘানা
    • খ) সেনেগাল
    • গ) রুয়ান্ডা
    • ঘ) কোনোটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কোনোটিই নয়

    গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে; তাই প্রদত্ত কোনোটিই নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২৬. পরবর্তী আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ (পুরুষ) কোথায় অনুষ্ঠিত হবে?

    • ক) ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র
    • খ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
    • গ) ভারত ও শ্রীলঙ্কা
    • ঘ) ইংল্যান্ড ও আয়ারল্যান্ড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র

    পরীক্ষার সময়ের পরবর্তী (২০২৪) টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৭. বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য নয়?

    • ক) IMF
    • খ) OIC
    • গ) WTO
    • ঘ) BRICS
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) BRICS

    বাংলাদেশ BRICS-এর সদস্য নয়; IMF, OIC, WTO-এর সদস্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২৮. চীন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়-

    • ক) ১৯৭৫ সালে
    • খ) ১৯৭৪ সালে
    • গ) ১৯৭২ সালে
    • ঘ) ১৯৭৩ সালে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১৯৭৫ সালে

    চীন ৩১ আগস্ট ১৯৭৫ বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২৯. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?

    • ক) এপ্রিল
    • খ) মার্চ
    • গ) আগস্ট
    • ঘ) জুলাই
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) এপ্রিল

    বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩০. IPCC এর পূর্ণরূপ কোনটি?

    • ক) International Panel on Crime Control
    • খ) International Panel on Climate Change
    • গ) Intergovernmental Panel on Climate Change
    • ঘ) Intergovernmental Panel on Crime Control
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Intergovernmental Panel on Climate Change

    IPCC = Intergovernmental Panel on Climate Change।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩১. বর্তমান রাজশাহী ও দিনাজপুর অঞ্চল প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

    • ক) গৌড়
    • খ) পুন্ড্র
    • গ) সমতট
    • ঘ) বঙ্গ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পুন্ড্র

    রাজশাহী, দিনাজপুর, বগুড়া অঞ্চল প্রাচীন পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৩২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের 'ভাষন ইউনেস্কো কর্তৃক ____ সালে ____ এর অন্তর্ভুক্ত করাহয়।

    • ক) ২০১৮; মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টার
    • খ) ২০১৭; মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টার
    • গ) ২০১৯; ওয়ার্ল্ড রেজিস্টার অব গ্রেট স্পিডেস
    • ঘ) ২০২৩; ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২০১৭; মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টার

    ৩০ অক্টোবর ২০১৭ ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

জাবি ২০২৩-২৪ — অন্য ইউনিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

জাবি বি ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২৩-২৪ — Jahangirnagar University (JU) B Unit Question 2023-24 | SmartPora