জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯-২০

২০১৯-২০ সেশন ২৫৭টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: রসায়ন (৪৪) · জীববিজ্ঞান (৭৫)

মানবন্টন ও নিয়ম: শুধু বিজ্ঞান বিভাগ। ৮০ নম্বরের MCQ।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

রসায়ন (৪৪টি)

  1. ১. 250 cc 0.1 M H₂SO₄ দ্রবণে কত গ্রাম H₂SO₄ থাকে?

    • ক) 2.45 g
    • খ) 2.98 g
    • গ) 4.90 g
    • ঘ) 5.42 g
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 2.45 g

    S = (W × 1000)/(M × V) ⇒ 0.1 = (W × 1000)/(98 × 250) ∴ W = 2.45 g।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. ক্রোম ট্যানিং প্রক্রিয়ার pH-এর মান কত?

    • ক) 3.0 - 3.4
    • খ) 3.4 - 4.5
    • গ) 3.4 - 4.0
    • ঘ) 4.0 - 4.3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 4.0 - 4.3
    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. জিপসামের সংকেত কোনটি?

    • ক) CaSO₄.H₂O
    • খ) CaSO₄.2H₂O
    • গ) ZnSO₄.7H₂O
    • ঘ) ZnSO₄.2H₂O
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) CaSO₄.2H₂O
    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. CNG স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত?

    • ক) 79%
    • খ) 88%
    • গ) 90%
    • ঘ) 96%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 96%
    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. কোনটি সেমি-কন্ডাক্টর?

    • ক) Si
    • খ) Ge
    • গ) উভয়ই
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) উভয়ই
    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. কোন পরিবাহিতা কোষের তড়িৎদ্বারের মাত্রা 0.9 cm ও 1.005 cm এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 4.5 cm হলে ঐ পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক কত?

    • ক) 5.175 cm⁻¹
    • খ) 4.975 cm⁻¹
    • গ) 5.375 cm⁻¹
    • ঘ) 4.575 cm⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 4.975 cm⁻¹

    কোষ ধ্রুবক = l/A; এখানে, l = 4.5 cm; তড়িৎদ্বারের ক্ষেত্রফল, A = (0.90 × 1.005) cm² = 0.9045 cm²; ∴ কোষ ধ্রুবক = 4.5/0.9045 = 4.975 cm⁻¹

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. লবণ সেতুতে নিচের কোন লবণ ব্যবহার করা হয়?

    • ক) CaCl₂
    • খ) CuCl₂
    • গ) KCl
    • ঘ) Al₂(SO₄)₃
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) KCl

    লবণ সেতুতে ব্যবহার করা হয়: KCl, NH₄NO₃, KNO₃ লবণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. CuSO₄ দ্রবণে 1F চার্জ দ্বারা ক্যাথোডে কত গ্রাম Cu জমা হবে?

    • ক) 23.0 g
    • খ) 26.52 g
    • গ) 31.75 g
    • ঘ) 33.68 g
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 31.75 g

    Cu²⁺ + 2e⁻ → Cu; 2F ≡ 1 mole = 63.5 g; 2F চার্জ দ্বারা Cu জমা করা যায় 63.5 g ∴ 1F চার্জ দ্বারা Cu জমা করা যায় = 63.5/2 = 31.75 g

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. [Cr(CN)₆]³⁻ আয়নে Cr এর জারণ সংখ্যা-

    • ক) −3
    • খ) +3
    • গ) −4
    • ঘ) +4
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) +3

    [Cr(CN)₆]³⁻ আয়নে Cr এর জারণ সংখ্যা x: ∴ x + (−1) × 6 = −3 বা, x − 6 = −3 ∴ x = +3

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. 5% NaOH দ্রবণের মোলারিটি কত?

    • ক) 1.30
    • খ) 0.93
    • গ) 1.25
    • ঘ) 0.98
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1.25

    S = (W × 1000)/(M × V) = (5 × 1000)/(40 × 100) = 1.25 M

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. যেকোন দ্রব্যের 1.0 মোলার জলীয় দ্রবণ ও 1.0 মোলাল জলীয় দ্রবণের ঘনমাত্রার ক্ষেত্রে কোনটি সঠিক?

    • ক) মোলারিটি > মোলালিটি
    • খ) মোলালিটি > মোলারিটি
    • গ) মোলারিটি = মোলালিটি
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মোলারিটি > মোলালিটি

    1 মোলার = 1L দ্রবণে দ্রবীভূত আছে 1 মোল দ্রব। 1 মোলাল = 1kg দ্রাবকে দ্রবীভূত আছে 1 মোল দ্রব। মোলার দ্রবণে 1L দ্রবণে (দ্রব+দ্রাবক) দ্রব দ্রবীভূত করা হয়। অপরদিকে, মোলাল দ্রবণে 1kg দ্রাবকে দ্রব দ্রবীভূত করা হয়। তাই মোলারিটি > মোলালিটি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. কোন গ্লাইকোসাইড বন্ধনটি সেলুলোজ অণুর মধ্যে পাওয়া যায়?

    • ক) α
    • খ) β
    • গ) αβ
    • ঘ) γ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) β

    সেলুলোজ: β (C1−C4) গ্লাইকোসাইড বন্ধন; স্টার্চ: α (C1−C4) ও α (C1−C6) গ্লাইকোসাইড বন্ধন

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. SN1 বিক্রিয়া কোন ধরণের হ্যালাইডে বেশি ঘটে?

    • ক) 3°
    • খ) 2°
    • গ) 1°
    • ঘ) সবকটি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 3°

    SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম: 3° R–X > 2° R–X > 1° R–X > CH₃–X; SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম: CH₃–X > 1° R–X > 2° R–X > 3° R–X

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. 1°, 2°, 3°- অ্যামিন এর মধ্যে পার্থক্য নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটি?

    • ক) HNO₃
    • খ) ZnCl₂+HCl
    • গ) HNO₂
    • ঘ) CHCl₃
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) HNO₂

    1°, 2°, 3° অ্যামিন পার্থক্য করা যায়- HNO₂ দ্বারা; 1°, 2°, 3° অ্যালকোহল পার্থক্য করা যায় → লুকাস বিকারক (অনার্দ্র ZnCl₂ + Conc HCl)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১৫. কার্বক্সিলিক অ্যাসিড সাধারণত কি ধরনের বিক্রিয়া দেয়?

    • ক) ইলেকট্রোফিলিক সংযোজন
    • খ) নিউক্লিওফিলিক সংযোজন
    • গ) ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন
    • ঘ) নিউক্লিওফিলিক প্রতিস্থাপন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নিউক্লিওফিলিক প্রতিস্থাপন

    অ্যালকিন, অ্যালকাইন → ইলেকট্রোফিলিক যুত; বেনজিন, টলুইন → ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন; অ্যালকাইল হ্যালাইড ও অ্যালকোহল → নিউক্লিওফিলিক প্রতিস্থাপন (SN); অ্যালডিহাইড, কিটোন → নিউক্লিওফিলিক যুত

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ১৬. নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ?

    • ক) সাইক্লোহেক্সেন
    • খ) ফিউরান
    • গ) সাইক্লোপ্রোপেন
    • ঘ) ন্যাফথ্যালিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ফিউরান

    বিষম চাক্রিক বা হেটারো অ্যারোমেটিক যৌগ: ফিউরান, থায়োফিন, পিরিডিন, পাইরল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ১৭. ওজোনস্তর ধ্বংসের প্রধান কারণ কোনটি?

    • ক) HCFC
    • খ) CFC
    • গ) CH₄
    • ঘ) SO₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) CFC

    HCFC তে ক্লোরিন, ফ্লোরিন, কার্বন এর সাথে হাইড্রোজেন পরমাণু থাকায় HCFC এর lifetime কম। তাই HCFC থেকে CFC বেশি ক্ষতিকারক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ১৮. উপাদানভিত্তিক বায়ুমন্ডলের নিচের কোন ভাগটি সঠিক?

    • ক) হেটারোস্ফিয়ার
    • খ) এক্সোস্ফিয়ার
    • গ) থার্মোস্ফিয়ার
    • ঘ) আয়নোস্ফিয়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) হেটারোস্ফিয়ার

    বায়ুমন্ডলের প্রধান অঙ্গ চারটি- ১. ট্রপোস্ফিয়ার, ২. স্ট্র্যাটোস্ফিয়ার, ৩. মেসোস্ফিয়ার, ৪. থার্মোস্ফিয়ার

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ১৯. কোনটি সবুজ উদ্ভিদের জন্য N₂ এর প্রধান উৎস?

    • ক) বায়ুস্থ নাইট্রোজেন
    • খ) নাইট্রেট
    • গ) অ্যামোনিয়াম লবণ
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নাইট্রেট
    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ২০. 28g N₂ গ্যাসে পরমাণু সংখ্যা কত?

    • ক) 6.023×10²³
    • খ) 1.2046×10²³
    • গ) 1.2046×10²⁴
    • ঘ) 3.0115×10²³
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1.2046×10²⁴

    ব্যাখ্যা: W/M = x/(N_A × 2) [প্রতিটি N₂ অণুতে 2টি পরমাণু থাকে] ⇒ 28/28 = x/(6.023×10²³×2) ∴ x = 1.2046×10²⁴ টি

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ২১. 100g কোল্ড ক্রীম প্রস্তুতিতে ব্যবহৃত গ্লিসারিন এর পরিমাণ-

    • ক) 9 g
    • খ) 7 g
    • গ) 35 g
    • ঘ) 12 g
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 7 g
    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ২২. কোনটি কৌটায় খাদ্যদ্রব্য সংরক্ষণে চিনির দ্রবণ?

    • ক) 10 - 40%
    • খ) 20 - 40%
    • গ) 30 - 40%
    • ঘ) 40 - 50%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 30 - 40%
    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ২৩. চর্বি বেশি কোন প্রাণীর দুধে?

    • ক) মহিষ
    • খ) গাভী
    • গ) ছাগল
    • ঘ) ভেড়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মহিষ

    দুধে চর্বির পরিমাণ বেশি- মহিষের; দুধে ল্যাকটোজের পরিমাণ বেশি- মানুষের; দুধে প্রোটিনের পরিমাণ বেশি- ভেড়ার

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ২৪. পনির এক ধরনের-

    • ক) অ্যারোসল
    • খ) ফোম
    • গ) জেল
    • ঘ) সল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) জেল

    বিস্তারিত বস্তু কণা তরল হলে, কলয়েডটির নাম জেল। তরল + কঠিন → জেল (পনির, দই, মাখন, জেলি)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ২৫. খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ- i. জীবাণু দ্বারা পচন ii. এনজাইম দ্বারা জারণ iii. অধাতব আয়নের প্রভাব নিচের কোনটি সঠিক?

    • ক) i, ii
    • খ) i, iii
    • গ) ii, iii
    • ঘ) i, ii, iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) i, ii

    খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ- i) জীবাণু (ব্যাকটেরিয়া, ঈস্ট, মোল্ডস) দ্বারা পচন ii) এনজাইমের প্রভাবে O₂ সহ জারণ iii) ধাতব আয়নের প্রভাবে জারণ-বিজারণ দ্বারা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ২৬. N₂ ও H₂ মিশ্রণকে 500°C-এ উত্তপ্ত Fe চূর্ণ ও Al₂O₃ মিশ্রণে কত atm চাপে চালনা করলে NH₃ উৎপন্ন হয়?

    • ক) 120
    • খ) 200
    • গ) 130
    • ঘ) 100
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 200
    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ২৭. তাপ প্রয়োগে PCl₅ এর বিয়োজনের ফলে তৈরী হয়-

    • ক) PCl₃
    • খ) PCl₂
    • গ) PCl₃ ও Cl₂
    • ঘ) PCl₂ ও Cl₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) PCl₃ ও Cl₂

    PCl₅ → PCl₃ + Cl₂

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ২৮. মাটিতে অম্লত্ব কমানোর জন্য ব্যবহৃত করা হয়-

    • ক) ডলোমাইট এবং অ্যামোনিয়াম কার্বনেট
    • খ) পটাশিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট
    • গ) ক্যালসিয়াম সুপার ফসফেট এবং ডাই অ্যামোনিয়াম ফসফেট
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ডলোমাইট এবং অ্যামোনিয়াম কার্বনেট

    মাটির pH বাড়াতে ব্যবহার করা হয়: চুন, ডলোমাইট (CaCO₃ + MgCO₃) ও বিভিন্ন ধরনের কার্বনেট লবণ। মাটির pH কমাতে ব্যবহার করা হয়: TSP, NO₃⁻, SO₄²⁻, PO₄³⁻ জাতীয় সার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ২৯. গ্রিন কেমিস্ট্রির বারটি নীতির মধ্যে নিচের কোনটি সঠিক নয়?

    • ক) নিরাপদ দ্রবণ ব্যবহার
    • খ) যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ
    • গ) প্রভাবন প্রয়োগ
    • ঘ) ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) নিরাপদ দ্রবণ ব্যবহার
    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৩০. ধাতব বন্ধনের শক্তিমাত্রা . . . . .. kJ/mol.

    • ক) 400-4000
    • খ) 150- 1100
    • গ) 75-1000
    • ঘ) 10-40
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 75-1000
    প্রশ্নটির আলাদা পাতা ›
  31. ৩১. CH₄ এর মাঝে কি ধরনের বন্ধন দেখা যায়?

    • ক) আয়নিক
    • খ) সমযোজী
    • গ) হাইড্রোজেন
    • ঘ) ধাতব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সমযোজী

    দুটি অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  32. ৩২. f-ব্লকের মৌল সংখ্যা কয়টি?

    • ক) 14
    • খ) 36
    • গ) 41
    • ঘ) 27
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 27

    s ব্লক মৌল 14 টি; p ব্লক মৌল 36 টি d ব্লক মৌল 41 টি; f ব্লক মৌল 27 টি

    প্রশ্নটির আলাদা পাতা ›
  33. ৩৩. কোন যৌগের গলনাংক ও স্ফুটনাংকের মান সর্বোচ্চ?

    • ক) CaCl₂
    • খ) FeCl₂
    • গ) CuCl₂
    • ঘ) ZnCl₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) CaCl₂

    ফাজানের নীতি অনুসারে মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি d অরবিটাল থাকে, তবে তাদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়। Ca তে d- অরবিটাল নেই তাই CaCl₂ গলনাঙ্ক ও স্ফুটনাংক বেশি। মান সর্বোচ্চ হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  34. ৩৪. কোনটির বন্ধন কোণ সবচেয়ে কম?

    • ক) CO₂
    • খ) CH₄
    • গ) NH₃
    • ঘ) H₂S
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) H₂S

    বন্ধন কোণ: CO₂ 180°, CH₄ 109.5°, NH₃ 107°, H₂S 92°

    প্রশ্নটির আলাদা পাতা ›
  35. ৩৫. CuSO₄.5H₂O এর বর্ণ-

    • ক) লাল
    • খ) সাদা
    • গ) হলুদ
    • ঘ) নীল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নীল
    প্রশ্নটির আলাদা পাতা ›
  36. ৩৬. কোন মৃৎক্ষার ধাতুটি তার ক্লোরাইড লবণের শিখা পরীক্ষার সবুজ বর্ণ দেয়?

    • ক) Ca
    • খ) Sr
    • গ) Ba
    • ঘ) Ra
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Ba

    Group-II শিখায় সৃষ্ট বর্ণ Ca ইটের মত লাল Sr ক্রিমসন Ba হলুদাভ সবুজ শিখা পরীক্ষায় Be ও Mg কোন বর্ণ সৃষ্টি করে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  37. ৩৭. Ru(44) মৌলের বহিঃস্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি?

    • ক) 4d⁶5s²
    • খ) 4d⁷5s¹
    • গ) 4d⁵5s²
    • ঘ) 4d⁶5s¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 4d⁷5s¹

    Ru(44) : [₃₆Kr] 4d⁷5s¹

    প্রশ্নটির আলাদা পাতা ›
  38. ৩৮. কোন ক্রোমাটোগ্রাফিক প্রক্রিয়ায় গাছের পাতার নির্যাস থেকে তার উপাদানগুলোকে পৃথক করা যায়?

    • ক) পাতলা স্তর
    • খ) কলাম
    • গ) পেপার
    • ঘ) স্তম্ভ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কলাম
    প্রশ্নটির আলাদা পাতা ›
  39. ৩৯. ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটাল থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে অবস্থান গ্রহণ করে কোন নীতি অনুযায়ী?

    • ক) হুন্ড
    • খ) আউফবাউ
    • গ) পলির বর্জন
    • ঘ) ঘূর্ণন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আউফবাউ
    প্রশ্নটির আলাদা পাতা ›
  40. ৪০. মেডিকেল ইমেজিং এ কোন রশ্মি ব্যবহৃত হয়?

    • ক) IR রশ্মি
    • খ) UV রশ্মি
    • গ) রেডিও রশ্মি
    • ঘ) X-রশ্মি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) IR রশ্মি

    মানুষের দেহ ত্বক হতে IR রশ্মি বিকিরিত হয়। IR রশ্মির বিকিরণ মাত্রা দেহে উৎপন্ন তাপশক্তির সমানুপাতিক। এই ধর্মকে কাজে লাগিয়ে মেডিকেল IR-imaging দ্বারা মানবদেহের তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায়। একে মেডিকেল IR থার্মোগ্রাফ বলে। বর্তমানে airport এ করোনা রোগী শনাক্ত করনে এটি ব্যবহৃত হচ্ছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  41. ৪১. NH₄OH দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়?

    • ক) Cu²⁺, Al³⁺
    • খ) Al³⁺, Na⁺
    • গ) Na⁺, NH₄⁺
    • ঘ) Zn²⁺, Na⁺
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Cu²⁺, Al³⁺

    আয়ন — শনাক্তকারী বিকারক: Cu²⁺ — NH₄OH; Al³⁺ — NH₄OH ও NaOH; Fe²⁺ ও Fe³⁺ — NH₄OH, K₃[Fe(CN)₆], K₄[Fe(CN)₆], NH₄CNS; Zn²⁺ — NH₄OH ও NaOH; Ca²⁺ — (NH₄)₂C₂O₄; Na⁺ — K₂H₂Sb₂O₇; NH₄⁺ — KHgI₃ (নেসলার বিকারক)। অম্লীয় মূলক — শনাক্তকারী বিকারক: Cl⁻ — AgNO₃; SO₄²⁻ — Ba(NO₃)₂; CO₃²⁻ — Ba(NO₃)₂

    প্রশ্নটির আলাদা পাতা ›
  42. ৪২. কোন পরমাণুগুলোর সর্ববহিঃস্থ শক্তিস্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান?

    • ক) He, C
    • খ) K, Na
    • গ) C, Mg
    • ঘ) O, N
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) K, Na

    K ও Na উভয়ই group-1 এর মৌল যাদের সর্ববহিঃস্ত শক্তিস্তরে ১টি করে ইলেকট্রন আছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  43. ৪৩. কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ?

    • ক) HCl
    • খ) NaOH
    • গ) KMnO₄
    • ঘ) K₂Cr₂O₇
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) K₂Cr₂O₇

    প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ: Na₂CO₃, H₂C₂O₄, K₂Cr₂O₇, Na₂C₂O₄ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ: NaOH, H₂SO₄, HCl, KMnO₄, Na₂S₂O₃ Technique: ইংরেজি 'C' Letter থাকলে তা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ; Na₂CO₃, K₂Cr₂O₇। ব্যতিক্রম: HCl (C বর্ণ থাকা সত্ত্বেও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  44. ৪৪. বাংলাদেশে পানীয় জলে As (আর্সেনিক) এর গ্রহণযোগ্য মাত্রা কত?

    • ক) 0.01 ppm
    • খ) 0.05 ppm
    • গ) 0.5 g/L
    • ঘ) 0.1 ppm
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 0.05 ppm

    বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা 0.05 ppm (mg/L); WHO মান 0.01 ppm।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (৭৫টি)

  1. ৪৫. মাতৃ দুগ্ধে কোন ধরনের ইমিউনোগ্লোবিউলিন থাকে?

    • ক) Ig E
    • খ) Ig M
    • গ) Ig G
    • ঘ) Ig A
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Ig A

    মায়েদের বুকের দুধে IgA পাওয়া যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪৬. কোনটি মিশ্র ভ্যাক্সিন নামে পরিচিত?

    • ক) Hib ভ্যাক্সিন
    • খ) MMR ভ্যাক্সিন
    • গ) কলেরা ভ্যাক্সিন
    • ঘ) ডিপথেরিয়া ভ্যাক্সিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) MMR ভ্যাক্সিন

    মিশ্র ভ্যাক্সিনে কয়েকটি রোগের ভ্যাক্সিন একত্রে দেহে প্রবেশ করানো হয়। উদাহরণ: MMR (Measles, Mumps and Rubella) ভ্যাক্সিন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৪৭. কোন ভ্যাক্সিনটি জীবাণুর নিষ্ক্রিয় টক্সিন থেকে উৎপন্ন হয়?

    • ক) টাইফয়েড
    • খ) র্যাবিস
    • গ) ডিপথেরিয়া
    • ঘ) কলেরা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ডিপথেরিয়া

    ডিপথেরিয়া ও টিটেনাসের ভ্যাক্সিন জীবাণুর নিষ্ক্রিয় টক্সিন (টক্সয়েড) থেকে তৈরি হয়। র‍্যাবিস ও কলেরা নিষ্ক্রিয় জীবাণু থেকে তৈরি ভ্যাক্সিন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪৮. কোন ইমিউনোগ্লোবিউলিন মানবদেহে সবচেয়ে কম?

    • ক) IgE
    • খ) IgM
    • গ) IgA
    • ঘ) IgD
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) IgE

    দেহের মোট Ig-র মধ্যে প্রায় 0.1% হচ্ছে IgE। এটি দুর্লভ ইমিউনোগ্লোবিউলিন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৪৯. B ও T কোষগুলো উদ্দীপ্ত ও বিভাজিত হয়ে অ্যান্টিজেনবিরোধী কী সৃষ্টি করে?

    • ক) কার্যকর কোষ
    • খ) স্মৃতি কোষ
    • গ) ক ও খ উভয়ই
    • ঘ) কোনোটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ক ও খ উভয়ই

    B- কোষ ও T- কোষগুলো উদ্দীপ্ত ও বিভাজিত হয়ে কেবল অ্যান্টিজেন বিরোধী কার্যকর কোষ সৃষ্টি করে না, বরং স্মৃতি কোষও উৎপন্ন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৫০. সিবেসাস গ্রন্থি হতে কী নিঃসৃত হয়?

    • ক) তেল
    • খ) ঘাম
    • গ) অশ্রু
    • ঘ) সিরুমেন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) তেল

    ত্বকের স্বেদ বা সিবেসাস গ্রন্থি থেকে তেল (বা স্বেদ) নিঃসৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৫১. ‘ডাউন সিনড্রোম’ এর অপর নাম কি?

    • ক) ট্রাইসোমি-20
    • খ) ট্রাইসোমি-21
    • গ) ট্রাইসোমি-22
    • ঘ) ট্রাইসোমি-23
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ট্রাইসোমি-21

    ডাউন সিনড্রোম (Down syndrome)-কে ট্রাইসোমি-21 ও বলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৫২. প্রাইমারি স্পার্মাটোসাইটের ক্রোমোজোম কোন ধরনের?

    • ক) ডিপ্লয়েড
    • খ) হ্যাপ্লয়েড
    • গ) ট্রিপ্লয়েড
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ডিপ্লয়েড

    প্রাইমারি স্পার্মাটোসাইটের নিউক্লিয়াস আয়তনে বেশ বড় হয়। এরা ডিপ্লয়েড (2n) প্রকৃতির।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৫৩. মানুষের আম্বিলিকাল কর্ড-এর দৈর্ঘ্য কত সে.মি.?

    • ক) 20-30
    • খ) 30-40
    • গ) 40-50
    • ঘ) 50-60
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 40-50

    আম্বিলিকাল কর্ড 40-50 সে.মি. লম্বা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৫৪. মাতৃদেহে অমরায় কোনটি সঞ্চিত থাকে না?

    • ক) স্নেহ
    • খ) গ্লাইকোজেন
    • গ) লৌহ
    • ঘ) নাইট্রোজেন বর্জ্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নাইট্রোজেন বর্জ্য

    অমরায় স্নেহ, গ্লাইকোজেন ও লৌহ সঞ্চিত থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৫৫. নিষেকের কত সপ্তাহ পর মানবদেহে প্লাসেন্টা গঠিত হয়?

    • ক) 12
    • খ) 8
    • গ) 4
    • ঘ) 10
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 12

    নিষেকের 12 সপ্তাহ পরে প্লাসেন্টা গঠিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৫৬. রজ:চক্রের স্বাভাবিক সময়কাল কত দিন?

    • ক) 28
    • খ) 14
    • গ) 45
    • ঘ) 60
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 28

    রজ:চক্রের স্বাভাবিক সময়কাল– 28 দিন (24-32 দিন)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৫৭. ‘মেসোডার্ম’ নামক ভ্রূণস্তর হতে কোনটি সৃষ্টি হয়?

    • ক) শ্বসন তন্ত্র
    • খ) পায়ুর আবরণ
    • গ) পৌষ্টিক নালি
    • ঘ) কঙ্কাল তন্ত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কঙ্কাল তন্ত্র

    ভ্রূণীয় মেসোডার্ম থেকে কঙ্কালতন্ত্র, পেশি, রক্ত সংবহনতন্ত্র প্রভৃতি সৃষ্টি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৫৮. কোনটি থেকে স্নায়ুতন্ত্র গঠিত হয়?

    • ক) এক্টোডার্ম
    • খ) এক্টোডার্ম ও মেসোডার্ম
    • গ) এণ্ডোডার্ম
    • ঘ) মেসোডার্ম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) এক্টোডার্ম

    • এক্টোডার্ম– স্নায়ুতন্ত্র, দাঁতের এনামেল, এপিডার্মিস। • মেসোডার্ম– কঙ্কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র ও লসিকাতন্ত্র। • এণ্ডোডার্ম– শ্বসনতন্ত্র, অগ্ন্যাশয়, যকৃত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৫৯. স্তন্যপায়ী প্রাণীতে জার্মিনাল কোষগুলোর ফাঁকে ফাঁকে অবস্থিত দেহকোষগুলোর নাম কী?

    • ক) কর্পাস লুটিয়াম
    • খ) সার্টলি
    • গ) ফলিকল
    • ঘ) ইন্টারস্টিশিয়াল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সার্টলি

    স্তন্যপায়ী প্রাণীতে জার্মিনাল কোষগুলোর ফাঁকে ফাঁকে দেহকোষও দেখা যায়। এগুলোকে সারটলি কোষ বলে যা বৃদ্ধিশীল শুক্রাণুর পুষ্টি সরবরাহ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৬০. কোন হরমোনের কারণে রক্তচাপের বৃদ্ধি ঘটে?

    • ক) TSH
    • খ) ADH
    • গ) MSH
    • ঘ) FSH
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ADH

    ভেসোপ্রেসিন বা পিট্রেসিন বা অ্যান্টিডাইইউরেটিক হরমোন: এ হরমোন রক্ত চাপ বৃদ্ধি করে, পানির সমতা বজায় রাখে, মূত্রে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৬১. জিহ্বার বিচলন নিয়ন্ত্রণকারী স্নায়ু কোনটি?

    • ক) হাইপোগ্লোসাল
    • খ) অলফ্যাক্টরি
    • গ) অকুলোমোটর
    • ঘ) নিউমোগ্যাস্ট্রিক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) হাইপোগ্লোসাল

    জিহ্বার বিচলন নিয়ন্ত্রণ করে হাইপোগ্লোসাল স্নায়ু।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৬২. মাতৃদুগ্ধ উৎপাদনে সাহায্য করে কোন হরমোন?

    • ক) প্রোল্যাকটিন
    • খ) ভেসোপ্রেসিন
    • গ) সোমাটোস্ট্যাটিন
    • ঘ) ক্যালসিটোনিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) প্রোল্যাকটিন

    সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত প্রোল্যাকটিন হরমোনের প্রভাবে স্তনগ্রন্থির বৃদ্ধি, দুগ্ধ উৎপাদন, অনাক্রম্যের প্রতি সাড়াদান, সন্তানের প্রতি বাৎসল্য ও পরিস্ফুটনের সময় নতুন রক্তকণিকা সৃষ্টিতে অবদান রাখে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৬৩. কোন হরমোন রক্তে ক্যালসিয়াম এর মাত্রা নিয়ন্ত্রণ করে?

    • ক) ট্রাইআয়োডোথাইরোনিন
    • খ) থাইরক্সিন
    • গ) প্যারাথরমোন
    • ঘ) ক্যালসিটোনিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ক্যালসিটোনিন

    • ক্যালসিটোনিন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। • প্যারাথরমোন ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৬৪. কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়?

    • ক) ইনসুলিন
    • খ) গ্লুকাগন
    • গ) থাইমোসিন
    • ঘ) সোমাটোস্ট্যাটিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ইনসুলিন

    • ইনসুলিন–রক্তে শর্করার পরিমাণ কমায়। • গ্লুকাগন–রক্তে শর্করার পরিমাণ বাড়ায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৬৫. কোন হরমোন লিম্ফোসাইট প্রস্তুতিতে ও অ্যান্টিবডি গঠনে ভূমিকা রাখে?

    • ক) অ্যাড্রেনালিন
    • খ) নন-অ্যাড্রেনালিন
    • গ) থাইমোসিন
    • ঘ) প্যারাথরমোন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) থাইমোসিন

    থাইমোসিন হরমোন লিম্ফোসাইট প্রস্তুতি ও গঠনে ভূমিকা রাখে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৬৬. স্বাদ গ্রহণে কাজ করে কোন স্নায়ু?

    • ক) অপথ্যালমিক
    • খ) প্যালেটাইন
    • গ) গ্যাস্ট্রিক
    • ঘ) ম্যাণ্ডিবুলার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) প্যালেটাইন

    প্যালেটাইন এর শাখা মুখবিবরের ছাদে বিস্তার লাভ করে। এটি একটি সংবেদী স্নায়ু এবং স্বাদ গ্রহণে কাজ করে

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৬৭. শ্রবণ ও ভারসাম্য নিয়ন্ত্রণকারী স্নায়ু কোনটি?

    • ক) ফ্যাসিয়াল
    • খ) অডিটরি
    • গ) অ্যাকসেসরি
    • ঘ) ট্রকলিয়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অডিটরি

    ভেস্টিবুলোকক্লিয়ার বা অডিটরি স্নায়ু শ্রবণ ও ভারসাম্য রক্ষা করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৬৮. মস্তিষ্কের কোন অংশ মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে?

    • ক) সেরেব্রাম
    • খ) থ্যালামাস
    • গ) সেরেবেলাম
    • ঘ) মেডুলা অবলংগাটা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সেরেবেলাম

    সেরেবেলাম দেহের ভারসাম্য রক্ষা করে; মাথা ও চোখের সঞ্চালন নিয়ন্ত্রণ করে; পেশির টান ও দেহভঙ্গিমা রক্ষা করে; দেহের সবধরনের স্বয়ংক্রিয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ৬৯. দ্বিঅরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি?

    • ক) Coeloplana
    • খ) Cliona
    • গ) Pieris
    • ঘ) Radiolaria
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Coeloplana

    Ctenophora পর্বের Coeloplana দ্বিঅরীয় (biradial) প্রতিসম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ৭০. মাকড়সার জাল কোন ধরনের প্রোটিনে নির্মিত?

    • ক) গ্লাইকোপ্রোটিন
    • খ) স্ক্লেরোপ্রোটিন
    • গ) ফসফোপ্রোটিন
    • ঘ) সালফোপ্রোটিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) স্ক্লেরোপ্রোটিন

    মাকড়সার সিল্ক গ্রন্থি থেকে ক্ষরিত স্ক্লেরোপ্রোটিন থেকে সৃষ্ট সুতা বাতাসের সংস্পর্শে এসে শক্ত রেশমি সুতায় পরিণত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ৭১. বন্ধ্যা মৌমাছি কত দিন বয়সে মধু আহরণে বের হয়?

    • ক) 8-10
    • খ) 10-12
    • গ) 18-20
    • ঘ) 22-24
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 18-20

    কর্মী মৌমাছি বা বন্ধ্যা মৌমাছিদের শৈশব বলতে কিছু নেই। 3-4 দিন বয়সেই তারা চাকের মধু-কুঠুরি পরিষ্কারের কাজে লেগে যায়। 18-20 দিন বয়স হলে বন্ধ্যা মৌমাছি মধু আহরণে বের হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ৭২. গরম ইস্ত্রিতে হাত পড়লে চট করে হাত দূরে সরে যায়- এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে কোন স্নায়ু?

    • ক) সংবেদী
    • খ) মিশ্র
    • গ) চেষ্টীয়
    • ঘ) কোনোটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সংবেদী
    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ৭৩. জীবের অভিকর্ষণজনিত সাড়া দেওয়াকে কী বলা হয়?

    • ক) রিওট্যাক্সিস
    • খ) জিওট্যাক্সিস
    • গ) থার্মোট্যাক্সিস
    • ঘ) অ্যারোট্যাক্সিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জিওট্যাক্সিস

    গ্রাভিট্যাক্সিস বা জিওট্যাক্সিস: এটি হচ্ছে জীবের অভিকর্ষজনিত সাড়াদান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৭৪. প্রাণীর স্রোতজনিত ট্যাক্সিস কোনটি?

    • ক) থিগমোট্যাক্সিস
    • খ) গ্রাভিট্যাক্সিস
    • গ) অ্যারোট্যাক্সিস
    • ঘ) রিওট্যাক্সিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) রিওট্যাক্সিস

    রিওট্যাক্সিস: এটি হচ্ছে তরল পদার্থে প্রাণীর স্রোতজনিত ট্যাক্সিস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  31. ৭৫. কোনটিতে ভিসেরাল প্রতিবর্তি ক্রিয়া হয় না?

    • ক) হৃৎপিন্ড
    • খ) বৃক্ক
    • গ) পাকস্থলী
    • ঘ) ফুসফুস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বৃক্ক

    হৃৎপিন্ড, পাকস্থলী, অন্ত্র, ফুসফুস, মূত্রাশয় ইত্যাদিতে ভিসেরাল প্রতিবর্তী ক্রিয়া হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  32. ৭৬. মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ নয় কোনটি?

    • ক) গায়ের লোম
    • খ) অ্যাপেনডিক্স
    • গ) চোখের উপপল্লব
    • ঘ) অন্তঃকর্ণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অন্তঃকর্ণ

    মানুষের কানের পেশি, ছেদন দাঁত, আক্কেল দাঁত, অ্যাপেনডিক্স, পুচ্ছাস্থি, কক্কিক্স, গায়ের লোম, উপপল্লব, পুরুষের স্তনগ্রন্থির বৃন্ত ইত্যাদি নিস্ক্রিয় অঙ্গ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  33. ৭৭. আর্কিওপটেরিক্স কোন যুগে আবির্ভাব হয়েছিল?

    • ক) টারশিয়ারি
    • খ) জুরাসিক
    • গ) কোয়াটারনারি
    • ঘ) সিলুরিয়ান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জুরাসিক

    Archaeopteryx (আর্কিওপটেরিক্স) এ ধরনের একটি জীবাশ্ম। আজ থেকে 14 কোটি 70 লক্ষ বছর আগে জুরাসিক যুগে এর আবির্ভাব হয়েছিল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  34. ৭৮. কোন মহাকালকে ‘মাছের যুগ’ বলা হয়?

    • ক) অ্যার্কিওজয়িক
    • খ) প্রোটোরোজয়িক
    • গ) প্যালিওজয়িক
    • ঘ) মেসোজয়িক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) প্যালিওজয়িক

    সিনোজয়িক- স্তন্যপায়ীর যুগ মেসোজয়িক- সরিসৃপের যুগ প্যালিওজয়িক- উভচরের যুগ/মাছের যুগ

    প্রশ্নটির আলাদা পাতা ›
  35. ৭৯. নারী ও পুরুষের কততম জোড়ার ক্রোমোসোম ভিন্নতর?

    • ক) 20
    • খ) 21
    • গ) 22
    • ঘ) 23
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 23

    মানুষের ২৩তম জোড়ার ক্রোমোজোম নারী ও পুরুষ সদস্যে ভিন্নতর এবং এগুলোকে হেটারোজোম বা সেক্স ক্রোমোজোম বলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  36. ৮০. পুরুষ হতে স্ত্রীতে পরিণত হয় কোন ডিসঅর্ডারের কারণে?

    • ক) হিমোফিলিয়া
    • খ) ফ্রাজাইল X সিনড্রম
    • গ) মাসকুলার ডিস্ট্রফি
    • ঘ) টেস্টিকুলার ফেমিনাইজেশন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) টেস্টিকুলার ফেমিনাইজেশন

    টেস্টিকুলার ফেমিনাইজেশন: পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  37. ৮১. সমস্ত দেহে ঘন লোমের উপস্থিতি হয় কোনটির কারণে?

    • ক) হাইপোট্রাইকোসিস
    • খ) ডাউন সিনড্রোম
    • গ) হাইপারট্রাইকোসিস
    • ঘ) ফ্রাজাইল এক্স সিনড্রোম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) হাইপারট্রাইকোসিস

    হাইপারট্রাইকোসিস→সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি ফ্যাজাইল X সিনড্রোম→ অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা

    প্রশ্নটির আলাদা পাতা ›
  38. ৮২. সেক্স-লিঙ্কড ডিসঅর্ডারের প্রভাবে কোন রোগ হয় না?

    • ক) হিমোফিলিয়া
    • খ) রাতকানা
    • গ) লাল-সবুজ বর্ণান্ধতা
    • ঘ) থ্যালাসেমিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) থ্যালাসেমিয়া

    সেক্স-লিঙ্কড ডিসঅর্ডার- ১. লাল-সবুজ বর্ণান্ধতা, ২. হিমোফিলিয়া, ৩. মাসকুলার ডিস্ট্রফি, ৪. রাতকানা, ৫. ডায়াবেটিস ইনসিপিডাস, ৬. ফ্রাজাইল X সিনড্রম, ৭. হাইপারট্রাইকোসিস, ৮. টেস্টিকুলার ফেমিনাইজেশন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  39. ৮৩. XX-XO পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয় কোন প্রাণীতে?

    • ক) মানুষ
    • খ) ফড়িং
    • গ) বানর
    • ঘ) কচ্ছপ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ফড়িং

    XX-XO পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়→ ফড়িং, ছারপোকা, অর্থোপ্টেরা ও হেটারোপ্টেরা শ্রেণির।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  40. ৮৪. কোন লিথাল জিনের প্রভাবে 50% জীব মারা যেতে পারে?

    • ক) সাবভাইটাল
    • খ) সেমিলিথাল
    • গ) হাইপোস্ট্যাটিক
    • ঘ) এপিস্ট্যাটিক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সাবভাইটাল

    যেসব লিথাল জিনের প্রভাবে 50% এর কমসংখ্যক জীব মারা যায় সেগুলোকে সাবভাইটাল জিন বলে। যেসব লিথাল জিনের প্রভাবে 50% এর বেশি জীব মারা যায় সেগুলোকে সেমিলিথাল জিন বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  41. ৮৫. হোমোজাইগাস অবস্থায় কোন জিনের প্রভাবে জীবের মৃত্যু ঘটে?

    • ক) সাবভাইটাল
    • খ) লিথাল
    • গ) অ্যালিলিক
    • ঘ) নন-অ্যালিলিক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) লিথাল

    যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  42. ৮৬. রক্ততঞ্চনের কোন ফ্যাক্টরের অভাবে ক্লাসিক হিমোফিলিয়া হয়?

    • ক) VI
    • খ) VII
    • গ) VIII
    • ঘ) IX
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) VIII

    হিমোফিলিয়া দুই ধরনের- ১। ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া A: রক্ততঞ্চনের VIII নম্বর ফ্যাক্টর বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন না হলে এর রোগটি হয়। ২। খ্রিস্টমাস ডিজিজ বা হিমোফিলিয়া B: রক্ততঞ্চনের IX নম্বর ফ্যাক্টর বা প্লাজমা থ্রম্বোপাস্টিন কমপোনেন্ট বা খ্রিস্টমাস ফ্যাক্টর অনুপস্থিত থাকলে এ রোগটি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  43. ৮৭. কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে?

    • ক) ত্বক
    • খ) B- কোষ
    • গ) T- কোষ
    • ঘ) ম্যাক্রোফেজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ত্বক

    মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ: ১. ত্বক, ২. লোম, ৩. সিলিয়া, ৪. অশ্রু ও লালা, ৫. সিরুমেন, ৬. পৌষ্টিকনালির এসিড, ৭. রেচন-জননতন্ত্রের এসিড।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  44. ৮৮. রেটি টেসটিস হতে সৃষ্ট সংগ্রাহক নালিকাগুলোকে কী বলে?

    • ক) ভাসা ইফারেন্সিয়া
    • খ) ভাস ডিফারেন্স
    • গ) ক্ষেপণনালি
    • ঘ) সেমিনাল ভেসিকল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ভাসা ইফারেন্সিয়া

    রেটি টেসটিস থেকে প্রায় বিশটি ৪-৬ মিলিমিটার লম্বা সংগ্রাহক নালি সৃষ্টি হয়ে প্রত্যেক শুক্রাশয়ের শীর্ষদেশ থেকে শুক্রাশয় ত্যাগ করে এপিডিডাইমিসে মিলিত হয়। সংগ্রাহক নালিগুলোকে ভাসা ইফারেন্সিয়া বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  45. ৮৯. মস্তিষ্কের কোন অংশ ব্যক্তিত্ব বিকাশের সাথে জড়িত?

    • ক) সেরেব্রাম
    • খ) থ্যালামাস
    • গ) হাইপোথ্যালামাস
    • ঘ) পনস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) থ্যালামাস

    থ্যালামাস সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে। চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র, আবেগের কেন্দ্র ও অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে। মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  46. ৯০. হাতকে সামনে প্রসারিত করতে সাহায্য করে কোন পেশি?

    • ক) বাইসেপস
    • খ) ট্রাইসেপস
    • গ) ডেলটয়েড
    • ঘ) ম্যাসেটর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ডেলটয়েড
    প্রশ্নটির আলাদা পাতা ›
  47. ৯১. ফিমার- কে ঘূর্ণনে সাহায্য করে কোন পেশি?

    • ক) ডেলটয়েড
    • খ) ম্যাসেটর
    • গ) ল্যাটিসিমাস ডরসি
    • ঘ) পাইরিফরমিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) পাইরিফরমিস

    ডেলটয়েড পেশি→ হাতকে সামনে প্রসারিত হতে সহায়তা করে। ম্যাসেটর পেশি → নিম্ন চোয়ালকে উপরের দিকে উঠাতে সাহায্য করে। ল্যাটিসিমাস ডরসি → হাতকে পিছনে ও উপরে উঠাতে সাহায্য করে। পাইরিফরমিস পেশি → ফিমারকে ঘূর্ণনে সাহায্য করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  48. ৯২. কোন পেশি মুখ বন্ধ হতে সাহায্য করে?

    • ক) ডেলটয়েড
    • খ) ম্যাসেটর
    • গ) ল্যাটিসিমাস ডরসি
    • ঘ) পাইরিফরমিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ম্যাসেটর

    ম্যাসেটর পেশি নিম্ন চোয়ালকে উপরের দিকে উঠতে সাহায্যে করে, ফলে খোলা মুখ বন্ধ হয়ে যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  49. ৯৩. মানবদেহের অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা কত?

    • ক) 60
    • খ) 70
    • গ) 80
    • ঘ) 90
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 80

    অক্ষীয় কঙ্কাল - 80 টি, উপাঙ্গীয় কঙ্কাল- 126 টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  50. ৯৪. মানবদেহে মেটাটার্সাল অস্থির সংখ্যা কোনটি?

    • ক) 8
    • খ) 10
    • গ) 14
    • ঘ) 16
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 10

    টার্সাল-14, মেটাটার্সাল-10টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  51. ৯৫. হিউমেরাস ও ফিমারে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়?

    • ক) স্বচ্ছ
    • খ) স্থিতিস্থাপক
    • গ) শ্বেত-তন্তুময়
    • ঘ) চুনময়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) চুনময়

    চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায় হিউমেরাস ও ফিমারের মস্তকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  52. ৯৬. নাক, শ্বাসনালি ও স্বরযন্ত্রের তরুণাস্থি কোন ধরনের?

    • ক) স্বচ্ছ
    • খ) স্থিতিস্থাপক
    • গ) শ্বেত-তন্তুময়
    • ঘ) চুনময়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) স্বচ্ছ
    প্রশ্নটির আলাদা পাতা ›
  53. ৯৭. মানবদেহে বক্ষপিঞ্জর গঠনকারী অস্থির সংখ্যা কয়টি?

    • ক) 25
    • খ) 26
    • গ) 29
    • ঘ) 33
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 25

    বক্ষপিঞ্জর গঠনকারী অস্থির সংখ্যা: স্টার্নাম → ১টি পর্শুকা → ২৪টি (প্রতিপাশে ১২টি) মোট → ২৫টি

    প্রশ্নটির আলাদা পাতা ›
  54. ৯৮. মানবদেহের মেরুদণ্ডে অস্থি সংখ্যা কয়টি?

    • ক) 26
    • খ) 29
    • গ) 33
    • ঘ) 38
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 26

    মেরুদণ্ডের অস্থি সংখ্যা: ১. সারভাইকাল (গ্রাবীদেশীয়) কশেরুকা- 7টি ২. থোরাসিক (বক্ষদেশীয়) কশেরুকা- 12টি ৩. লাম্বার (কটিদেশীয়) কশেরুকা- 5টি ৪. স্যাক্রাল (শ্রোণিদেশীয়) কশেরুকা- 1টি (5 টি একত্রে) ৫. কক্কিজিয়াল (পুচ্ছদেশীয়) কশেরুকা- 1 টি (4 টি একত্রে) মোট : 26 টি

    প্রশ্নটির আলাদা পাতা ›
  55. ৯৯. মানবদেহে করোটির অস্থি সংখ্যা কয়টি?

    • ক) 25
    • খ) 29
    • গ) 33
    • ঘ) 38
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 29

    মানুষের করোটিকার অস্থি 8টি মানুষের করোটির অস্থি 29টি

    প্রশ্নটির আলাদা পাতা ›
  56. ১০০. একটি পরিণত মানব বৃক্কের প্রস্থ কত সে.মি.?

    • ক) 2-3
    • খ) 3-4
    • গ) 5-6
    • ঘ) 7-8
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 5-6

    মানুষের বৃক্ক দৈর্ঘ্যে প্রায় 11-13 সেন্টিমিটার, প্রস্থে প্রায় 5-6 সেন্টিমিটার এবং পুরুত্বে প্রায় 3 সেন্টিমিটার হয়

    প্রশ্নটির আলাদা পাতা ›
  57. ১০১. বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক কোনটি?

    • ক) ক্রিয়েটিনিন
    • খ) ইউরিয়া
    • গ) অ্যামোনিয়া
    • ঘ) ইউরিক এসিড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ক্রিয়েটিনিন

    বৃক্কে রক্ত থেকে ক্রিয়েটিনিন পরিস্রত হয়ে মূত্রের সাথে দেহ থেকে বের হয়ে যায়। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা দ্বারা বৃক্কের সুস্থতা নির্ণয় করা হয়। তাই রক্তের ক্রিয়েটিনিন মাত্রাকে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক হিসেবে গণ্য করা হয়। রক্তে ক্রিয়েটিনিন স্বাভাবিক মাত্রা পুরুষের 0.6−1.2mg/dl এবং মহিলাদের 0.5−1.1mg/dl.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  58. ১০২. কোনটি বৃক্কের অংশ নয়?

    • ক) রেনাল করপাসল
    • খ) হেনলির লুপ
    • গ) রেচন নালি
    • ঘ) সংগ্রাহী নালি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) রেচন নালি

    রেচন নালি বা ইউরেটার রেচনতন্ত্রের অংশ ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  59. ১০৩. পানি শোষণ ও পানির সমতা রাখে কোন হরমোন?

    • ক) TSH
    • খ) ADH
    • গ) MSH
    • ঘ) FSH
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ADH

    অ্যান্টি ডাইইউরেটিক হরমোন (ADH) বা ভেসোপ্রসিন এর কাজ: বৃক্কীয় নালির পানি পুনঃশোষণ ক্ষমতা নিয়ন্ত্রণ করে। রক্তচাপ বৃদ্ধি করে। পাকস্থলী ও অন্ত্রের সঞ্চালন বৃদ্ধি করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  60. ১০৪. বৃক্কের কোন অংশ দিয়ে রেনাল ধমনি প্রবেশ করে?

    • ক) মেডুলা
    • খ) কর্টেক্স
    • গ) হাইলাম
    • ঘ) পেলভিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) হাইলাম

    বৃক্কের অবতল অংশকে ভাঁজকে হাইলাম বা হাইলাস বলে। এই হাইলামের মধ্য দিয়ে ইউরেটার ও রেনাল শিরা বহির্গত হয় এবং রেনাল ধমনি ও স্নায়ু বৃক্কে প্রবেশ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  61. ১০৫. বৃক্কের অবতল অংশের ভাঁজকে কী বলে?

    • ক) ক্যাপসুল
    • খ) হাইলাম
    • গ) পেলভিস
    • ঘ) মেডুলা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) হাইলাম

    বৃক্কের বাইরের দিক উত্তল ও ভিতরের দিক অবতল। অবতল অংশের ভাঁজকে হাইলাম বা হাইলাস বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  62. ১০৬. নিকটবর্তী প্যাঁচানো নালিকা বৃক্কের কোথায় অবস্থিত?

    • ক) মেডুলা
    • খ) মাইনর ক্যালিক্স
    • গ) কর্টেক্স
    • ঘ) পেলভিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কর্টেক্স

    নিকটবর্তী বা প্রক্সিমাল প্যাঁচানো নালিকা এবং দূরবর্তী বা ডিস্টাল প্যাঁচানো নালিকা বৃক্কের কর্টেক্সে অবস্থিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  63. ১০৭. Adam’s Apple সম্পর্কে কোনটি সঠিক?

    • ক) নাসাগলবিলে অবস্থিত
    • খ) নারীদের স্বরযন্ত্রে অবস্থিত
    • গ) অস্থি নির্মিত
    • ঘ) তরুণাস্থি নির্মিত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) তরুণাস্থি নির্মিত

    স্বরযন্ত্রের থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড় এবং এটি গলার সামনে উঁচু হয়ে উঠে (পুরুষে) একে Adam’s Apple বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  64. ১০৮. হাইলাম কোনটির অংশ?

    • ক) ট্রাকিয়া
    • খ) ব্রঙ্কাস
    • গ) ফুসফুস
    • ঘ) গলবিল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ফুসফুস

    ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে তাকে হাইলাম বলে। হাইলামের মাধ্যমে ধমনি ফুসফুসে প্রবেশ এবং শিরা ও লসিকা নালি বেরিয়ে আসে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  65. ১০৯. মানুষের শ্বসনতন্ত্র কোয়ানা কোথায় দেখতে পাওয়া যায়?

    • ক) নাসাগহ্বর
    • খ) পশ্চাৎ নাসারন্ধ্র
    • গ) নাসাগলবিল
    • ঘ) ট্রাকিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পশ্চাৎ নাসারন্ধ্র

    নাসা গহ্বরদ্বয় যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসাগলবিলের উন্মুক্ত হয় তাকে কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র বলে। এসব ছিদ্রপথে বাতাস নাসাগলবিল প্রবেশ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  66. ১১০. মানুষের শ্বসনতন্ত্র ভেস্টিবিউলের পরের অংশ কোনটি?

    • ক) হাইলাম
    • খ) নাসাগলবিল
    • গ) স্বরযন্ত্র
    • ঘ) নাসাগহ্বর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নাসাগহ্বর

    মানুষের শ্বসনতন্ত্রের পর্যায়ক্রমিক অংশসমূহ: ১. সম্মুখ নাসারন্ধ্র ২. ভেস্টিবিউল ৩. নাসাগহ্বর ৪. পশ্চাৎ নাসারন্ধ্র ৫. নাসাগলবিল ৬. স্বরযন্ত্র ৭. শ্বাসনালি বা ট্রাকিয়া ৮. ব্রঙ্কাস ৯. ফুসফুস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  67. ১১১. সেপ্টাল কোষ কোথায় দেখতে পাওয়া যায়?

    • ক) নাসারন্ধ্র
    • খ) পাকস্থলী
    • গ) নেফ্রন
    • ঘ) অ্যালভিওলাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অ্যালভিওলাস

    অ্যালভিওলাস প্রাচীরে সেপ্টাল কোষ নামক কিছু বিশেষ কোষ থাকে যা প্রাচীরের ভিতরের দিকে সারফ্যাকট্যান্ট নামক ডিটারজেন্ট এর অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  68. ১১২. লিম্ফোসাইট কত ধরনের হয়?

    • ক) 1
    • খ) 2
    • গ) 4
    • ঘ) 5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 2

    আকৃতি অনুসারে লিম্ফোসাইট দুই প্রকার। যথা- ক্ষুদ্র লিম্ফোসাইট ও বৃহৎ লিম্ফোসাইট। উৎপত্তি অনুসারে লিম্ফোসাইট দুই প্রকার। যথা- T- লিম্ফোসাইট ও B- লিম্ফোসাইট।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  69. ১১৩. রক্ত সম্বন্ধে কোনটি সত্য নয়?

    • ক) pH: 7.35 - 7.45
    • খ) আপেক্ষিক গুরুত্ব 1.065
    • গ) প্লাজমা 45%
    • ঘ) ইমিউন কোষযুক্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) প্লাজমা 45%

    রক্তে প্লাজমা 55% থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  70. ১১৪. মনোসাইট - এর উৎপত্তিস্থল কোথায় ?

    • ক) টনসিল
    • খ) প্লীহা
    • গ) অস্থিমজ্জা
    • ঘ) ভ্রূণীয় স্টেম কোষ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অস্থিমজ্জা

    মনোসাইট হচ্ছে সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা। অস্থিমজ্জার মনোব্লাস্ট থেকে এর উৎপত্তি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  71. ১১৫. অণুচক্রিকা সম্বন্ধে কোনটি সঠিক?

    • ক) আয়ুষ্কাল 8-12 দিন
    • খ) নিউক্লিয়াসবিহীন
    • গ) মেগাক্যারিওসাইট সৃষ্ট
    • ঘ) উপরের সবগুলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলো
    প্রশ্নটির আলাদা পাতা ›
  72. ১১৬. রক্তে শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম থাকাকে কী বলে?

    • ক) লিউকেমিয়া
    • খ) লিউকোসাইটোমিয়া
    • গ) লিউকোপেনিয়া
    • ঘ) লিউকোসাইটোসিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) লিউকোপেনিয়া

    রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম থাকলে তাকে লিউকোপেনিয়া এবং অধিক থাকলে তাকে লিউকোসাইটোসিস বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  73. ১১৭. হরমোন, এনজাইম ও লিপিড বিভিন্ন অঙ্গে বাহিত হয় কোনটির মাধ্যমে?

    • ক) লোহিত রক্তকণিকা
    • খ) শ্বেত রক্তকণিকা
    • গ) রক্তরস
    • ঘ) অণুচক্রিকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) রক্তরস

    রক্তরসের কাজ: রক্তের তরলতা রক্ষা করে এবং ভাসমান রক্ত কণিকাসহ অন্যান্য দ্রবীভূত পদার্থ দেহের সর্বত্র পরিবাহিত হয়। পরিপাকের পর খাদ্যসার রক্তরসে দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন টিস্যু ও অঙ্গে বাহিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  74. ১১৮. জীবাণু গ্রাস করে দেহের প্রতিরক্ষার অংশ নেয় কোন কোষ?

    • ক) নিউট্রোফিল
    • খ) বেসোফিল
    • গ) লিম্ফোসাইট
    • ঘ) মাস্ট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) নিউট্রোফিল

    নিউট্রোফিলের প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে দেহে প্রবিষ্ট জীবাণুকে সম্পূর্ণ গ্রাস করা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  75. ১১৯. পরিণত সুস্থ মানুষের রক্তের কত শতাংশ শ্বেত রক্তকণিকা?

    • ক) 10
    • খ) 8
    • গ) 1
    • ঘ) 6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1

    পরিণত সুস্থ মানুষের রক্তের মাত্র 1% শ্বেত রক্তকণিকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›

এই সেশনে একাধিক শিফট/সেটের মোট ২৫৭টি প্রশ্ন আছে; এখানে প্রতিটি বিষয় থেকে ১১৯টি দেখানো হলো। বাকি সব প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ অনুশীলন পাতায়।

পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

জাবি ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) — অন্যান্য বছরের প্রশ্ন

জাবি ২০১৯-২০ — অন্য ইউনিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

জাবি ডি ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০১৯-২০ — Jahangirnagar University (JU) D Unit Question 2019-20 | SmartPora