জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৪-২৫

২০২৪-২৫ সেশন ৩৯টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: রসায়ন (৬) · উচ্চতর গণিত (৩) · জীববিজ্ঞান (২২) · বাংলা (৪) · ইংরেজি (৪)

মানবন্টন ও নিয়ম: শুধু বিজ্ঞান বিভাগ। ৮০ নম্বরের MCQ।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

রসায়ন (৬টি)

  1. ১. 0°C তাপমাত্রায় 0.001m³ আয়তনের একটি ফ্লাস্কে 1.01 × 10⁻¹⁰ Pa চাপে O₂ গ্যাস আছে। ফ্লাস্কটিতে O₂ গ্যাসের কতটি মোল আছে?

    • ক) 4.45×10⁻²⁰
    • খ) 4.45×10⁻¹⁷
    • গ) 5.45×10⁻²⁰
    • ঘ) 5.45×10⁻¹⁷
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 4.45×10⁻¹⁷

    n = PV/RT = (1.01×10⁻¹⁰×10⁻³)/(8.314×273) ≈ 4.45×10⁻¹⁷ mol।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. পানিতে কোন আয়ন অধিক পরিমাণে থাকলে তাকে খর পানি বলে?

    • ক) ধনাত্মক ক্যাটায়ন
    • খ) দ্বিধনাত্মক ক্যাটায়ন
    • গ) ঋণাত্মক অ্যানায়ন
    • ঘ) দ্বিঋণাত্মক অ্যানায়ন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) দ্বিধনাত্মক ক্যাটায়ন

    Ca²⁺, Mg²⁺-এর মতো দ্বিধনাত্মক ক্যাটায়ন বেশি থাকলে পানি খর হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. সাইক্লোহেক্সেন কোন ধরনের যৌগ?

    • ক) সুষমচাক্রিক অ্যালিফ্যাটিক
    • খ) বিষমচাক্রিক অ্যালিফ্যাটিক
    • গ) সুষমচাক্রিক অ্যারোমেটিক
    • ঘ) বিষমচাক্রিক অ্যারোমেটিক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সুষমচাক্রিক অ্যালিফ্যাটিক

    সাইক্লোহেক্সেনের বলয় শুধু কার্বনে গঠিত এবং অ্যারোমেটিক নয়—সুষমচাক্রিক অ্যালিফ্যাটিক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. C_nH_(2n+1)NH₂ কোন ধরনের যৌগ?

    • ক) সালফোনিক এসিড
    • খ) সায়ানাইড
    • গ) অ্যামিন
    • ঘ) এসিড অ্যামাইড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অ্যামিন

    −NH₂ মূলকযুক্ত CₙH₂ₙ₊₁NH₂ হলো প্রাইমারি অ্যামিন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. cis-বিউট-2-ইন এবং trans-বিউট-2-ইন কোন ধরনের সমাণুতার উদাহরণ?

    • ক) জ্যামিতিক সমাণুতা
    • খ) চেইন সমাণুতা
    • গ) অবস্থান সমাণুতা
    • ঘ) আলোক সক্রিয় সমাণুতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) জ্যামিতিক সমাণুতা

    দ্বিবন্ধনের চারপাশে মূলকের ভিন্ন বিন্যাস (cis/trans) জ্যামিতিক সমাণুতা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. অক্সি-এসিডের তীব্রতার ক্ষেত্রে কোনটি সত্য নয়?

    • ক) HCIO₄ > H₂SO₄> HCIO
    • খ) H₂SO₄ > HNO₃ > H₂SO₃
    • গ) HNO₃ > H₂SO₃ > HNO₂
    • ঘ) HNO₃ > HCIO₄ > HNO₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) HNO₃ > HCIO₄ > HNO₂

    HClO₄ সবচেয়ে তীব্র অক্সি-এসিড, তাই HNO₃ > HClO₄ কথাটি সত্য নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

উচ্চতর গণিত (৩টি)

  1. ৭. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে, বড় সংখ্যাটি কত?

    • ক) 70
    • খ) 80
    • গ) 90
    • ঘ) 100
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 100

    n² − (n−1)² = 2n − 1 = 199 ⇒ n = 100।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৮. 1, 27, 125, _____ শূন্যস্থানে কোন সংখ্যা বসবে?

    • ক) 169
    • খ) 216
    • গ) 289
    • ঘ) 343
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 343

    বিজোড় সংখ্যার ঘন: 1³, 3³, 5³, 7³ = 343।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৯. ময়ূর ও হরিণ একত্রে 80 টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা 200 টি। কতটি ময়ূর আছে?

    • ক) 60
    • খ) 50
    • গ) 40
    • ঘ) 30
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 60

    ময়ূর p, হরিণ d: p+d = 80, 2p+4d = 200 ⇒ d = 20, p = 60।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (২২টি)

  1. ১০. মানুষের বক্ষপিঞ্জরে মোট অস্থির সংখ্যা কয়টি?

    • ক) ১৪
    • খ) ২৫
    • গ) ২৬
    • ঘ) ৬০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২৫

    বক্ষপিঞ্জরে ২৪টি পর্শুকা ও ১টি স্টার্নাম—মোট ২৫টি অস্থি (বক্ষদেশীয় কশেরুকা বাদে)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১১. উদ্ভিদের পিথ বা মজ্জার ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

    • ক) মূলের কেন্দ্রস্থলে অবস্থিত
    • খ) কাণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত
    • গ) প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত
    • ঘ) স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত

    মজ্জা (পিথ) নরম প্যারেনকাইমা কোষে গঠিত, স্ক্লেরেনকাইমায় নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১২. ভাস্কুলার বান্ডলে প্রোটোজাইলেমের বৈশিষ্ট্য কোনটি?

    • ক) সরু গর্তযুক্ত
    • খ) বড় গর্তযুক্ত
    • গ) গর্তবিহীন
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সরু গর্তযুক্ত

    প্রোটোজাইলেমের কোষগহ্বর (lumen) সরু; মেটাজাইলেমেরটি প্রশস্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৩. ঢেঁড়সের অমরাবিন্যাস কোনটি?

    • ক) গাত্রীয়
    • খ) বহুপ্রান্তীয়
    • গ) মুক্তমধ্য
    • ঘ) অক্ষীয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অক্ষীয়

    মালভেসি গোত্রের ঢেঁড়সে অক্ষীয় অমরাবিন্যাস দেখা যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৪. টিস্যু কালচার পদ্ধতির প্রধান অসুবিধা কোনটি?

    • ক) অল্প পরিসরে অধিক চারা উৎপাদন করা যায় না
    • খ) ভাইরাসমুক্ত চারা উৎপাদন সম্ভব নয়
    • গ) মূল্যবান যন্ত্রপাতির প্রয়োজন হয়
    • ঘ) ঋতুভিত্তিক চারা উৎপাদনের বাধ্যবাধকতা থেকে মুক্ত হওয়া যায় না
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মূল্যবান যন্ত্রপাতির প্রয়োজন হয়

    টিস্যু কালচারের জন্য ব্যয়বহুল যন্ত্রপাতি ও গবেষণাগার প্রয়োজন—এটিই প্রধান অসুবিধা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৫. উদ্ভিদে লাইসোসোমের ঝিল্লিকে বিদীর্ণকারী বস্তুকে কি বলা হয়?

    • ক) Labilizer
    • খ) Stabilizer
    • গ) Spherosome
    • ঘ) Oleosome
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Labilizer

    লাইসোসোমের ঝিল্লি বিদীর্ণকারী বস্তুকে Labilizer, আর স্থিতিশীলকারীকে Stabilizer বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ১৬. কোনটি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর বাহক নয়?

    • ক) সাইটোক্রোম-সি
    • খ) সাইটোক্রোম-এফ
    • গ) সাইটোক্রোম অক্সিডেজ
    • ঘ) সাইটোক্রোম রিডাকটেজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সাইটোক্রোম-এফ

    সাইটোক্রোম-f সালোকসংশ্লেষণের ইলেকট্রন পরিবহনে থাকে, শ্বসনের ETC-তে নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ১৭. ক্যালভিন চক্রের কোন রূপান্তরটি ইপিমারেজ দ্বারা সম্পন্ন হয়?

    • ক) গ্লুকোজ → ফ্রুক্টোজ
    • খ) জাইলুলোজ → রাইবুলোজ
    • গ) ফ্রুক্টোজ → গ্লুকোজ
    • ঘ) রাইবুলোজ → জাইলুলোজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জাইলুলোজ → রাইবুলোজ

    ক্যালভিন চক্রে ইপিমারেজ জাইলুলোজ-৫-ফসফেটকে রাইবুলোজ-৫-ফসফেটে রূপান্তর করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ১৮. আলোর উপস্থিতিতে কার্বন বিজারণের কারণ কি?

    • ক) ATP সরবরাহ সহজ হয়
    • খ) NADPH + H⁺ সরবরাহ নিশ্চিত হয়
    • গ) উভয়টিই
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) উভয়টিই

    আলোক পর্যায়ে উৎপন্ন ATP ও NADPH+H⁺ উভয়ই কার্বন বিজারণে ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১৯. ব্যাকটেরিয়ার প্লাসমিডের আনুমানিক আণবিক ভর কত ডাল্টন?

    • ক) 10⁶-200 × 10⁶
    • খ) 10¹²-200 × 10⁶
    • গ) 10⁶-200 × 10¹²
    • ঘ) 10¹²-200 × 10²⁴
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 10⁶-200 × 10⁶

    পাঠ্যবই অনুযায়ী প্লাজমিডের আণবিক ভর প্রায় 10⁶ থেকে 200×10⁶ ডাল্টন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ২০. ইনসুলিনের রাসায়নিক সংকেত কোনটি?

    • ক) C₂₅₄H₃₇₆N₆₄O₇₅S₆
    • খ) C₂₅₄H₃₇₉N₆₅O₇₅S₆
    • গ) C₂₅₄H₃₇₁N₆₅O₇₂S₆
    • ঘ) C₂₅₄H₃₇₇N₆₅O₇₅S₆
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) C₂₅₄H₃₇₇N₆₅O₇₅S₆

    ইনসুলিনের আণবিক সংকেত C₂₅₄H₃₇₇N₆₅O₇₅S₆।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ২১. মাইক্রোসোম আবিষ্কার ও নামকরণ করেন কোন বিজ্ঞানী?

    • ক) রিচার্ড ডি রবার্টস
    • খ) জর্জ প্যালেড
    • গ) অ্যালবার্ট ক্লড
    • ঘ) থিওডর ভেদবার্গ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অ্যালবার্ট ক্লড

    অ্যালবার্ট ক্লড ১৯৪৩ সালে মাইক্রোসোম আবিষ্কার ও নামকরণ করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ২২. উদ্ভিদ কোষের কোন প্রক্রিয়াতে মাইক্রোফিলামেন্ট সাহায্য করে?

    • ক) DNA রেপ্লিকেশন
    • খ) কোষ সংকোচন ও চলাচল
    • গ) সিলিয়া গঠন
    • ঘ) প্রোটিন সংশ্লেষণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কোষ সংকোচন ও চলাচল

    অ্যাকটিন মাইক্রোফিলামেন্ট কোষের সংকোচন, সাইটোপ্লাজমীয় প্রবাহ ও চলনে সাহায্য করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ২৩. ভাইরাসের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে

    • ক) Adolf Mayer
    • খ) N.W. Pirie
    • গ) Dmitry Ivanovsky
    • ঘ) W.M. Stanley
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Dmitry Ivanovsky

    দিমিত্রি ইভানোভস্কি (১৮৯২) তামাকের মোজাইক রোগে প্রথম ভাইরাসের অস্তিত্ব দেখান—তাঁকে ভাইরাসের জনক বলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ২৪. মাইটোসিস দশার সময়সীমা কোষচক্রের শতকরা কত ভাগ?

    • ক) ১-২
    • খ) ২-৪
    • গ) ৫-১০
    • ঘ) ১০-১৫
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৫-১০

    কোষচক্রের প্রায় ৯০-৯৫% সময় ইন্টারফেজ, মাইটোসিস মাত্র ৫-১০%।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ২৫. কোষের জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন সাধন কোথায় হয়?

    • ক) অ্যামাইটোসিসে
    • খ) মাইটোসিসে
    • গ) মায়োসিসে
    • ঘ) কোনটিতেই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মায়োসিসে

    মিয়োসিসে ক্রসিং ওভারের ফলে জিনগত বৈশিষ্ট্যের পুনর্বিন্যাস ঘটে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ২৬. কোনটি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য?

    • ক) Pila
    • খ) Minervarya
    • গ) Hydra
    • ঘ) Volvox
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Minervarya

    Minervarya (ব্যাঙ) দ্বিপার্শ্বীয় প্রতিসম; Hydra অরীয়, Pila অপ্রতিসম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ২৭. ট্রকোফোর লার্ভা দশা কোন পর্বে দেখা যায়?

    • ক) Nematoda
    • খ) Mollusca
    • গ) Porifera
    • ঘ) Platyhelminthes
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Mollusca

    ট্রকোফোর লার্ভা মলাস্কা (ও অ্যানেলিডা) পর্বে দেখা যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ২৮. কোনটি Mollusca পর্বের অন্তর্ভুক্ত নয়?

    • ক) শামুক
    • খ) ঝিনুক
    • গ) সমুদ্র তারা
    • ঘ) অক্টোপাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সমুদ্র তারা

    সমুদ্র তারা একাইনোডার্মাটা পর্বের; শামুক, ঝিনুক, অক্টোপাস মলাস্কা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ২৯. ভাইরাসের লাইসোজেনিক চক্রে অংশগ্রহণ করতে পারেনা কোন ফায?

    • ক) M₁₃
    • খ) P₁
    • গ) T₂
    • ঘ) F₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) T₂

    T₂ ফায কেবল লাইটিক চক্রে বংশবৃদ্ধি করে, লাইসোজেনিক চক্রে যায় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৩০. এক গ্রাম মাটিতে প্রায় কত মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে?

    • ক) ২৫
    • খ) ৩০
    • গ) ৩৫
    • ঘ) ৪০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ৪০

    পাঠ্যবই অনুযায়ী এক গ্রাম উর্বর মাটিতে প্রায় ৪০ মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৩১. রহিম সাহেবের বয়স ৪৬ বছর, দেহের ওজন ৮৩ কিলোগ্রাম এবং BMI ৩২.৯, তাঁর উচ্চতা কত সেন্টিমিটার?

    • ক) ১৫২.২৮
    • খ) ১৫৭.৮৪
    • গ) ১৫৮.৮৩
    • ঘ) ১৫৯.৮২
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ১৫৮.৮৩

    উচ্চতা = √(ওজন/BMI) = √(83/32.9) ≈ 1.5883 m = 158.83 cm।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (৪টি)

  1. ৩২. নিচের কোনটি আত্মজৈবনিক উপন্যাস?

    • ক) আনোয়ারা
    • খ) সমাগম
    • গ) গোরা
    • ঘ) অপরাজিত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অপরাজিত

    বিভূতিভূষণের 'অপরাজিত' আত্মজৈবনিক উপন্যাস ('পথের পাঁচালী'র পরবর্তী খণ্ড)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩৩. নিচের কোন শব্দটি ভুল?

    • ক) আগামী দিনে
    • খ) আগামীতে
    • গ) চলাকালে
    • ঘ) ভবিষ্যতে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আগামীতে

    'আগামী' বিশেষণ, তাই 'আগামীতে' অশুদ্ধ; 'আগামী দিনে' শুদ্ধ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩৪. নিচের কোনটি ফারসি উপসর্গ?

    • ক) সাব
    • খ) ইতি
    • গ) না
    • ঘ) পাতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) না

    'না' (নাহক, নারাজ) ফারসি উপসর্গ; 'সাব' ইংরেজি, 'পাতি' বাংলা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৫. রবীন্দ্রানাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কি?

    • ক) ভিখারিনী
    • খ) মুসলমানীর গল্প
    • গ) গোরা
    • ঘ) সে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মুসলমানীর গল্প

    'মুসলমানীর গল্প' (১৯৪১) রবীন্দ্রনাথের লেখা সর্বশেষ ছোটগল্প।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (৪টি)

  1. ৩৬. The synonym for 'Splendid' is -

    • ক) Beggarly
    • খ) Rough
    • গ) Unimposing
    • ঘ) Glorious
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Glorious

    Splendid অর্থ চমৎকার/জাঁকালো, অর্থাৎ Glorious।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩৭. Does she ______ blank eyes?

    • ক) saw
    • খ) have
    • গ) carry
    • ঘ) is
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) have

    Does-এর পর verb-এর মূল রূপ: Does she have…?

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩৮. 'You should never tell a lie' change into imperative.

    • ক) You are a liar
    • খ) Never tell a lie
    • গ) You must not tell a lie
    • ঘ) Always speak the truth
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Never tell a lie

    Imperative sentence শুরু হয় verb দিয়ে; নেতিবাচক উপদেশ: Never tell a lie।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৯. He has no appetite ______ food.

    • ক) to
    • খ) for
    • গ) of
    • ঘ) against
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) for

    'appetite for' নির্দিষ্ট preposition।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

জাবি ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) — অন্যান্য বছরের প্রশ্ন

জাবি ২০২৪-২৫ — অন্য ইউনিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

জাবি ডি ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২৪-২৫ — Jahangirnagar University (JU) D Unit Question 2024-25 | SmartPora