জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২-২৩

২০২২-২৩ সেশন ৭৬টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: রসায়ন (২২) · জীববিজ্ঞান (৫৪)

মানবন্টন ও নিয়ম: শুধু বিজ্ঞান বিভাগ। ৮০ নম্বরের MCQ।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

রসায়ন (২২টি)

  1. ১. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে কোনটি?

    • ক) O₃
    • খ) O₂
    • গ) CFCl₃
    • ঘ) NO₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) O₃

    ওজোন (O₃) সূর্যের অতিবেগুনী রশ্মি শোষণ করতে পারে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. কোনটি অনুবন্ধী অম্ল-ক্ষারক যুগল?

    • ক) NH₂⁻, NH₃
    • খ) H₂SO₄, HSO₄⁻
    • গ) HPO₄²⁻, CO₃²⁻
    • ঘ) H₂SO₃, SO₃²⁻
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) H₂SO₄, HSO₄⁻

    অনুবন্ধী অম্ল-ক্ষারক যুগলের মধ্যে একটি H⁺ এর পার্থক্য থাকে (H⁺ আদান-প্রদানের কারণে)। H₂SO₄ ⇌ HSO₄⁻ + H⁺

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. pH কমে গেলে জমিতে ব্যবহৃত হয়: (i) চুন (ii) ক্যালসিয়াম সার (iii) ম্যাগনেসিয়াম সার নিচের কোনটি সঠিক?

    • ক) i ও ii
    • খ) ii ও iii
    • গ) i ও iii
    • ঘ) i, ii ও iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

    মাটির pH বাড়াতে ব্যবহার হয়: চুন (CaO), ডলোমাইট (CaCO₃, MgCO₃), অ্যামোনিয়াম কার্বনেট ((NH₄)₂CO₃)। মাটির pH কমাতে ব্যবহার হয়: পটাসিয়াম নাইট্রেট (KNO₃), অ্যামোনিয়াম নাইট্রেট (NH₄NO₃) এবং ফসফেট সার টিএসপি Ca(H₂PO₄)₂, ক্যালসিয়াম সুপার ফসফেট [Ca(H₂PO₄)₂.H₂O], ডাই অ্যামোনিয়াম ফসফেট (NH₄)₂HPO₄

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. π বন্ধন গঠিত হয়: (i) p-p অরবিটালের অধিক্রমনে (ii) সংকরিত অরবিটালের অধিক্রমনে (iii) অসংকরিত অরবিটালের অধিক্রমনে নিচের কোনটি সঠিক?

    • ক) i ও ii
    • খ) ii ও iii
    • গ) i ও iii
    • ঘ) i, ii ও iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) i ও iii

    σ-বন্ধন হয় যে কোন অরবিটালের মধ্যে অধিক্রমনে। π-বন্ধন s-অরবিটাল ও সংকর অরবিটাল ছাড়া অন্য সব অরবিটালের মধ্যে অধিক্রমনে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. (n-1)d¹⁰ns² ইলেকট্রন বিন্যাস হলো: (i) অবস্থান্তর (ii) d ব্লক (iii) মেইন গ্রুপ মৌলের নিচের কোনটি সঠিক?

    • ক) i
    • খ) ii
    • গ) ii ও iii
    • ঘ) i ও ii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ii

    ব্যাখ্যা: (n – 1)d¹⁰ns² ইলেকট্রন বিন্যাস → d ব্লক মৌল; অবস্থান্তর নয়; মেইন গ্রুপ মৌল নয়। অবস্থান্তর নয়, কারণ স্থিতিশীল আয়নে d¹⁰ থাকে। s ও p ব্লক মৌলকে মেইন গ্রুপ মৌল বা প্রতিনিধিত্বকারী মৌল বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. হেক্সিন-3 কোন প্রকারের সমাণুতা প্রদর্শন করে?

    • ক) সিস-ট্রান্স
    • খ) আলোক সমাণুতা
    • গ) কার্যকরী মূলক সমাণুতা
    • ঘ) এনানসিওমার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সিস-ট্রান্স

    দ্বিবন্ধনের দুই কার্বনে ভিন্ন বিন্যাস থাকায় সিস- ও ট্রান্স হেক্সিন-3 পাওয়া যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. বিক্রিয়াকালে K₂Cr₂O₇ কয়টি ইলেকট্রন গ্রহণ করে?

    • ক) 4
    • খ) 5
    • গ) 6
    • ঘ) 7
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 6

    Cr₂O₇²⁻ → 2Cr³⁺ : প্রতি Cr এর জারণ সংখ্যা +6 → +3, মোট ৬টি ইলেকট্রন গ্রহণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. 100°C তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 কিলোগ্রাম জলীয় বাষ্পের আয়তন কত?

    • ক) 12 L
    • খ) 100 L
    • গ) 1200 L
    • ঘ) 1701 L
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1701 L

    PV = (w/M)RT ⇒ V = (1000 × 0.0821 × 373)/(18 × 1) = 1701.294 L

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. অ্যাভোগেড্রোর সূত্র কোনটি?

    • ক) P ∝ T (V, n স্থির)
    • খ) V ∝ 1/P (n, T স্থির)
    • গ) V ∝ T (n, P স্থির)
    • ঘ) V ∝ n (P, T স্থির)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) V ∝ n (P, T স্থির)

    স্থির চাপ ও তাপমাত্রায় গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক: V ∝ n।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. গ্রিগনার্ড বিকারক থেকে সংশ্লেষণ করা যায়- (i) CH₃ – CH₃ (ii) CH₃COOH (iii) CH₃NO₂ নিচের কোনটি সঠিক?

    • ক) i, iii
    • খ) ii, iii
    • গ) i, ii
    • ঘ) i, ii, iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) i, ii

    CH₃MgX + CH₃X → CH₃–CH₃; CH₃MgX + CO₂ → CH₃COOH (হাইড্রোলাইসিসের পর)। CH₃NO₂ পাওয়া যায় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. AB₂(g) + ½B₂(g) ⇌ AB₃(g), যদি ΔH ঋণাত্মক হয়, তাহলে বিক্রিয়াটিতে K_P এর একক কী?

    • ক) atm^½
    • খ) atm^–½
    • গ) atm²
    • ঘ) atm⁻²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) atm^–½

    Δn = 1 – 1 – ½ = –½ ∴ K_P এর একক (atm)^–½

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. 0.1 M HNO₃ দ্রবণের pOH কত?

    • ক) 1.0
    • খ) 0.1
    • গ) 10
    • ঘ) 13
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 13

    pH = –log(0.1) = 1 ∴ pOH = 14 – 1 = 13

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. A + Ba(NO₃)₂ → সাদা অধঃক্ষেপ; A যৌগটি কার্বনেট যৌগ হবে যদি- (i) সাদা অধঃক্ষেপ HCl এ দ্রবীভূত না হয় (ii) সাদা অধঃক্ষেপ HCl এ দ্রবীভূত হয় (iii) HCl যোগে বুদবুদ তৈরি হয় নিচের কোনটি সঠিক?

    • ক) i, ii
    • খ) i, iii
    • গ) ii, iii
    • ঘ) i, ii & iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ii, iii

    BaCO₃ অধঃক্ষেপ HCl এ দ্রবীভূত হয় এবং CO₂ এর বুদবুদ তৈরি করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. বেনজিন অণুতে সিগমা ও পাই বন্ধন সংখ্যা কয়টি?

    • ক) 3, 6
    • খ) 6, 6
    • গ) 12, 3
    • ঘ) 12, 6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 12, 3

    বেনজিনে σ বন্ধন ১২টি (C–C ৬টি + C–H ৬টি) ও π বন্ধন ৩টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১৫. কোন পরমাণুগুলোর সর্ববহির্ভূত শক্তিস্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান?

    • ক) Li, Cu
    • খ) He, C
    • গ) C, Mg
    • ঘ) O, N
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Li, Cu

    ₃Li = 1s²2s¹; ₂₉Cu = [Ar]3d¹⁰4s¹ — উভয়ের যোজ্যতাস্তরে ১টি ইলেকট্রন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ১৬. (CH₃)₃ – CCHO যৌগটির IUPAC নাম-

    • ক) 1, 2, 3- ট্রাইমিথাইল মিথান্যাল
    • খ) 1, 1- ডাইমিথাইল ইথান্যাল
    • গ) 2, 2- ডাইমিথাইল প্রোপান্যাল
    • ঘ) 1, 2, 3- ট্রাইমিথাইল ইথান্যাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2, 2- ডাইমিথাইল প্রোপান্যাল

    CHO কার্বন = C-1, পরের কার্বনে দুটি মিথাইল: 2,2-ডাইমিথাইলপ্রোপান্যাল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ১৭. সাইক্লোহেক্সেন কোন ধরনের যৌগ?

    • ক) অ্যারোমেটিক
    • খ) অ্যালিসাইক্লিক
    • গ) হেটেরোসাইক্লিক
    • ঘ) অসম্পৃক্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অ্যালিসাইক্লিক

    সাইক্লোহেক্সেন একটি সম্পৃক্ত বদ্ধ-শৃঙ্খল হাইড্রোকার্বন, তাই অ্যালিসাইক্লিক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ১৮. CH₃COOR + H₂O →(HCl) X + ROH; X যৌগটি শনাক্তকরণে ব্যবহৃত হয়-

    • ক) NaHCO₃
    • খ) AgNO₃
    • গ) FeCl₃
    • ঘ) ZnCl₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) NaHCO₃

    X হলো ইথানোয়িক এসিড (CH₃COOH)। কার্বক্সিলিক এসিড শনাক্তকরণে 5% NaHCO₃ ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ১৯. 5% Na₂CO₃ দ্রবণের ঘনমাত্রা কত মোলার?

    • ক) 0.47 M
    • খ) 0.047 M
    • গ) 0.236 M
    • ঘ) 0.0236 M
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0.47 M

    মোলারিটি M = (10 × শতকরা হার)/আণবিক ভর; এখানে শতকরা হার = 5%; Na₂CO₃ এর আণবিক ভর = (23 × 2 + 12 + 16 × 3) g = 106 g; ∴ M = (10 × 5)/106 = 0.471 M

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ২০. ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত বেনজিনের পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়?

    • ক) ক্লোরোফর্ম
    • খ) হেক্সেন
    • গ) জাইলিন
    • ঘ) টলুইন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) টলুইন

    বেনজিন বিষাক্ত ও ক্যান্সার সৃষ্টিকারী; তাই দ্রাবক হিসেবে এর পরিবর্তে টলুইন ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ২১. কোন যৌগটি অধিক সমযোজী?

    • ক) AlCl₃
    • খ) NaCl
    • গ) CCl₄
    • ঘ) MgCl₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) CCl₄

    CCl₄ অধ্রুবীয় সমযোজী যৌগ; অপশনগুলোর মধ্যে এর সমযোজী ধর্ম সবচেয়ে বেশি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ২২. কোনটি অনুবন্ধী অম্ল-ক্ষারক যুগল?

    • ক) NH₂, NH₃
    • খ) H₂SO₄, HSO₄⁻
    • গ) HPO₄²⁻, CO₃²⁻
    • ঘ) H₂SO₃, SO₃²⁻
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) H₂SO₄, HSO₄⁻

    অনুবন্ধী যুগলে একটি H⁺ এর পার্থক্য থাকে: H₂SO₄ ⇌ HSO₄⁻ + H⁺।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (৫৪টি)

  1. ২৩. মানবদেহে বক্ষপিঞ্জরে অস্থির সংখ্যা কয়টি?

    • ক) ২৬
    • খ) ২৫
    • গ) ২৯
    • ঘ) ৩৩
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২৫

    বক্ষপিঞ্জরে স্টার্নাম ১টি ও পর্শুকা ২৪টি (প্রতি পাশে ১২টি); মোট ২৫টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২৪. কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট নয়?

    • ক) Rotifera
    • খ) Porifera
    • গ) Ctenophora
    • ঘ) Cnidaria
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Rotifera

    Rotifera সিউডোসিলোমেট; Porifera, Ctenophora ও Cnidaria-তে সিলোম নেই।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২৫. মাইক্রোসেফালির জন্য দায়ী ভাইরাস কোনটি?

    • ক) Ebola
    • খ) Nipah
    • গ) Zika
    • ঘ) Adeno
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Zika

    জিকা একটি ফ্ল্যাভিভাইরাস যা Flaviviridae গোত্রের RNA ভাইরাস। বর্তমানে Aedes aegypti, A. albopictus মশকীর মাধ্যমে ছড়ায়। গর্ভবতী নারীদের দেহে জিকার সংক্রমণ হলে নবজাতক শিশু অপেক্ষাকৃত ছোট আর অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়। চিকিৎসকের ভাষায় এ ত্রুটিকে মাইক্রোসেফালি বলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২৬. মাছের যুগ বলা হয় কোন পিরিয়ডকে?

    • ক) ডেভোনিয়ান
    • খ) জুরাসিক
    • গ) ট্রায়াসিক
    • ঘ) পারমিয়ান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ডেভোনিয়ান
    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৭. মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের ফেনোটাইপিক অনুপাত কত?

    • ক) ৩ : ১
    • খ) ১:২:১
    • গ) ২ : ১
    • ঘ) ৯:৩:৩:১
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ৩ : ১
    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২৮. কোনো জীবের প্রকাশিত বৈশিষ্ট্যকে কি বলে?

    • ক) জিনোটাইপ
    • খ) ফিনোটাইপ
    • গ) প্রকট বৈশিষ্ট্য
    • ঘ) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ফিনোটাইপ

    জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২৯. গর্ভাবস্থায় যে এন্টিবডি মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণদেহে বাহিত করে-

    • ক) IgG
    • খ) IgA
    • গ) IgM
    • ঘ) IgD
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) IgG

    IgG একমাত্র অ্যান্টিবডি যা গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণদেহে বাহিত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩০. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে কোন রক্তকণিকা?

    • ক) ইওসিনোফিল
    • খ) বেসোফিল
    • গ) নিউট্রোফিল
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) নিউট্রোফিল

    নিউট্রোফিল: ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে দেহে প্রবিষ্ট জীবাণুকে সম্পূর্ণ গ্রাস করা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩১. মানবদেহের চোখ কোন ভ্রূণীয় স্তর থেকে গঠিত হয়?

    • ক) এক্টোডার্ম
    • খ) মেসোডার্ম
    • গ) এন্ডোডার্ম
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) এক্টোডার্ম
    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৩২. কোন ভ্রূণীয় স্তর থেকে অন্তঃকর্ণ গঠিত হয়?

    • ক) এক্টোডার্ম
    • খ) মেসোডার্ম
    • গ) এন্ডোডার্ম
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) এক্টোডার্ম
    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৩৩. কোনটি চেষ্টীয় স্নায়ু?

    • ক) অপটিক
    • খ) অলফ্যাক্টরি
    • গ) ম্যাক্সিলারি
    • ঘ) ট্রাকলিয়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ট্রাকলিয়ার

    চেষ্টীয় স্নায়ুসমূহ: অকুলোমোটর, ট্রাকলিয়ার, অ্যাবডুসেন্ট, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৩৪. কোন স্নায়ু অক্ষিগোলকের সঞ্চালনে সাহায্য করে?

    • ক) অপটিক
    • খ) অপথ্যালমিক
    • গ) অ্যাবডুসেন্ট
    • ঘ) সবগুলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অ্যাবডুসেন্ট

    অক্ষিগোলকের সঞ্চালনে সাহায্য করে অ্যাবডুসেন্ট।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৩৫. মানবদেহে বক্ষ অস্থিচক্র গঠনকারী অস্থির সংখ্যা কতটি?

    • ক) ৪
    • খ) ৬
    • গ) ২
    • ঘ) ৫
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ৪

    বক্ষ অস্থিচক্র গঠনকারী অস্থিসমূহ: স্ক্যাপুলা (২টি), ক্লাভিকল (২টি)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৩৬. কোনটি অক্ষীয় কঙ্কাল নয়?

    • ক) ইনকাস
    • খ) স্ক্যাপুলা
    • গ) স্টার্নাম
    • ঘ) ভোমার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) স্ক্যাপুলা

    স্ক্যাপুলা ও ক্লাভিকল নিয়ে বক্ষ অস্থিচক্র গঠিত হয় যা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের অন্তর্গত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৩৭. নবজাতকের ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা কত?

    • ক) ২০ মিলিয়ন
    • খ) ৫০০ মিলিয়ন
    • গ) ৩০০ মিলিয়ন
    • ঘ) ৭০০ মিলিয়ন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ২০ মিলিয়ন

    ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা: নবজাতক- ২০ মিলিয়ন; ৪ বছর বয়স- ৩০০ মিলিয়ন; পূর্ণ বয়স্ক- ৪৮০ (২৭৪-৭৯০)/৭০০ মিলিয়ন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৩৮. অ্যালভিওলাসের ব্যাস কত মাইক্রোমিটার?

    • ক) ১০০-২০০
    • খ) ২০০-৩০০
    • গ) ৩০০-৪০০
    • ঘ) ৪০০-৫০০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১০০-২০০

    ফুসফুসের গাঠনিক ও কার্যিক একককে অ্যালভিওলাস বলে। অ্যালভিওলাসের ব্যাস ০.২ মি.মি. বা ২০০ মাইক্রোমিটার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৩৯. কোন ধরনের সার্জারিতে হৃৎপিন্ড সক্রিয় থাকে?

    • ক) অফ-পাম্প
    • খ) অন-পাম্প
    • গ) রোবট সহযোগী
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অফ-পাম্প

    অন-পাম্প: এক্ষেত্রে হৃৎপিন্ডকে সচল রেখে সার্জারি করা হয়। এসময় কোন হার্ট-লাং মেশিনের সাহায্যে নেয়া হয় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৪০. রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে কোন রক্তকণিকা?

    • ক) বেসোফিল
    • খ) ইওসিনোফিল
    • গ) নিউট্রোফিল
    • ঘ) থ্রম্বোসাইট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ইওসিনোফিল

    ইওসিনোফিল: বড় জীবাণু, লার্ভা, Trickinella, Schistosoma পরজীবী ধ্বংস করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৪১. লিবারকুন গ্রন্থিকে উদ্দীপিত করে কোন হরমোন?

    • ক) ডিওক্রাইনিন
    • খ) এন্টারোক্রাইনিন
    • গ) কোলেসিস্টোকাইনিন
    • ঘ) এন্টোরোকাইনিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) এন্টারোক্রাইনিন

    এন্টারোক্রাইনিন: লিবারকুন গ্রন্থিকে এনজাইম ও মিউকাস ক্ষরণে উদ্দীপিত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৪২. ঘাসফড়িং-এর এন্টেনার অংশ নয় কোনটি?

    • ক) স্কেপ
    • খ) পেডিসেল
    • গ) ফ্লাজেলাম
    • ঘ) ক্লাইপিয়াস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ক্লাইপিয়াস

    ঘাসফড়িং এর অ্যান্টেনা বা শুঙ্গ (একজোড়া) এর গঠন: ৩টি অংশ-স্কেপ, পেডিসেল ও ফ্ল্যাজেলাম (প্রায় ২৫ খন্ডকে বিভক্ত)। এর সাহায্যে স্পর্শ, ঘ্রাণ ও শব্দতরঙ্গ অনুভব করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৪৩. ঘাসফড়িং-এর সরলাক্ষি কয়টি?

    • ক) ২
    • খ) ১
    • গ) ৩
    • ঘ) ৪
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৩

    ঘাসফড়িং-এর দুটি পুঞ্জাক্ষির মাঝখানে ৩টি সরলাক্ষি বা ওসেলি থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৪৪. হাইড্রার জননাঙ্গ কোন ঋতুতে দেখা যায়?

    • ক) শীতকালে
    • খ) গ্রীষ্মকালে
    • গ) বর্ষাকালে
    • ঘ) বসন্তকালে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) শীতকালে

    হেমন্ত ও শীতকালে দেহকান্ডের উপরের অর্ধাংশে এক বা একাধিক কোণাকার শুক্রাশয় এবং নিচের অর্ধাংশে এক বা একাধিক গোলাকার ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ দেখা যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৪৫. কোষের গঠনগত ভিন্নতা ও শ্রমবণ্টন সর্বপ্রথম দেখা যায় কোন পর্বে?

    • ক) Porifera
    • খ) Chordata
    • গ) Arthropoda
    • ঘ) Cnidaria
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Cnidaria

    হাইড্রাতে দুই ধরনের শ্রমবণ্টন দেখা যায়- কোষভিত্তিক (এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের বিভিন্ন কোষ) ও আঙ্গিক (বিভিন্ন অঙ্গ) শ্রমবণ্টন। প্রাণিরাজ্যে হাইড্রা তথা Cnidaria পর্বের প্রাণীতে সর্বপ্রথম কোষের গঠনমূলক বৈষম্য ও শ্রমবণ্টন দেখা যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৪৬. ত্রিভ্রূণস্তরীর অন্তর্ভুক্ত নয় কোন পর্বের প্রাণী?

    • ক) Echinodermata
    • খ) Annelida
    • গ) Nematoda
    • ঘ) Cnidaria
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Cnidaria

    Cnidaria পর্বের প্রাণীরা দ্বিস্তরী। দেহের কোষগুলো এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তরে বিন্যাস্ত থাকে। এদের মাঝখানে মেসোগ্লিয়া নামক অকোষীয় স্তর থাকে। দ্বিস্তরী প্রাণীর দেহ গহ্বরকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ৪৭. বাংলাদেশের এন্ডেমিক উদ্ভিদ কোনটি?

    • ক) Heritera fomes
    • খ) Sonneratia apetale
    • গ) Acrostichum aureum
    • ঘ) Limnophila cana
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Limnophila cana

    Limnophila cana এটি বাংলাদেশের এন্ডেমিক জলজ উদ্ভিদ যা ঢাকা, জামালপুর এবং পাবনায় পাওয়া যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ৪৮. মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি?

    • ক) ঝোপযুক্ত
    • খ) মূল মাটির গভীরে প্রলম্বিত
    • গ) পরিবহন টিস্যু অগঠিত
    • ঘ) পাতা অপেক্ষাকৃত ছোট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পরিবহন টিস্যু অগঠিত

    মরুজ উদ্ভিদের কাণ্ডের মেকানিক্যাল টিস্যু ও পরিবহণ টিস্যু সুগঠিত, মোটা প্রাচীরবিশিষ্ট ও ঘন সন্নিবেশিত। এটি পানির অপচয় রোধ, পানি ধরে রাখা এবং গাছকে খরাসহিষ্ণু করার কৌশল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ৪৯. মরুজ ও লোনামাটির উদ্ভিদে মিল কোথায়?

    • ক) মূল সুগঠিত
    • খ) পাতা ক্ষুদ্রাকৃতির
    • গ) পরিবহন টিস্যুগুচ্ছ সুগঠিত
    • ঘ) সবগুলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পরিবহন টিস্যুগুচ্ছ সুগঠিত

    মরুজ ও লোনামাটির উদ্ভিদের তুলনামূলক পার্থক্য- বিষয় মরুজ উদ্ভিদ লোনামাটির উদ্ভিদ মূল সুগঠিত সুগঠিত নয় পরিবহন টিস্যু সুগঠিত সুগঠিত পাতা ক্ষুদ্রাকৃতির ক্ষুদ্র ও বৃহৎ আকৃতির

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ৫০. ট্রান্সজেনিক উদ্ভিদের ক্ষেত্রে কোনটি সঠিক?

    • ক) বিশেষ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না
    • খ) কেবল ডিম্বাণুর খোলস ব্যবহৃত হয়
    • গ) বাহ্যিক প্রকাশে ভিন্নতা দেখা দেয়
    • ঘ) মিউটেশন বা প্রকরণ ঘটে না
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বাহ্যিক প্রকাশে ভিন্নতা দেখা দেয়

    জীবপ্রযুক্তির সাহায্যে কার্যকরী বহিঃস্থ জিন সন্নিবেশিত উন্নত গুণমানযুক্ত উদ্ভিদ হলো ট্রান্সজেনিক উদ্ভিদ। রিকম্বিনেট DNA এর মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টিতে সয়াবিন হতে Ferritin gene ধান ও স্থানান্তর করে আয়রন ও জিংক সমৃদ্ধ ট্রান্সজেনিক ধান তৈরি করা হয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ৫১. কোন বিজ্ঞানী প্রথম প্লাসমিডের সন্ধান পান?

    • ক) Walter Reed
    • খ) Gallow
    • গ) Laderberg
    • ঘ) Bawden
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Laderberg

    প্লাসমিড: ব্যাক্টোরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাকে প্লাসমিড বলে। Laderberg (1952) E. coli ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্লাসমিডের সন্ধান পান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৫২. নিচের কোনটি মূলের মাধ্যমে বংশ বিস্তার করে?

    • ক) পেঁয়াজ
    • খ) শতমূলী
    • গ) কলা
    • ঘ) পুদিনা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) শতমূলী
    প্রশ্নটির আলাদা পাতা ›
  31. ৫৩. পরাগথলির প্রাচীরের সবচেয়ে ভিতরের স্তরকে কি বলে?

    • ক) এপিডার্মিস
    • খ) যোজক কলা
    • গ) স্পোরোজেনাস কোষ
    • ঘ) ট্যাপেটাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ট্যাপেটাম

    প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তর হলো ট্যাপেটাম। ট্যাপেটাম বিগলিত হয়ে পরিস্ফুটিত পরাগরেণুর পুষ্টি সাধন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  32. ৫৪. এক মোল গ্লুকোজ বায়োলজিক্যাল সিস্টেমে কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন করে?

    • ক) ৩৮৬
    • খ) ৩৮০
    • গ) ৭৫০
    • ঘ) ৩৭০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৩৮০

    এক মোল গ্লুকোজকে পোড়ালে ৬৮৬ kCal শক্তি বের হয় কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে মাত্র ৩৮০ kCal কার্যকরী শক্তি পাওয়া যায় এবং বাকি শক্তি তাপশক্তি হিসেবে নষ্ট হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  33. ৫৫. উদ্ভিদে কোন আয়নটি সর্বাপেক্ষা মন্থর গতিতে শোষিত হয়?

    • ক) Na⁺
    • খ) Fe²⁺
    • গ) SO₄²⁻
    • ঘ) NO₃⁻
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) SO₄²⁻
    প্রশ্নটির আলাদা পাতা ›
  34. ৫৬. উদ্ভিদে কোন আয়নটি সর্বাপেক্ষা মন্থর গতিতে শোষিত হয়?

    • ক) Ca²⁺
    • খ) K⁺
    • গ) NO₃⁻
    • ঘ) Na⁺
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Ca²⁺

    খনিজ লবণ পরিশোষণ: K⁺ ও NO₃⁻ আয়ন সর্বাপেক্ষা দ্রুতগতিতে শোষিত হয়। Ca²⁺ ও SO₄²⁻ আয়ন সর্বাপেক্ষা মন্থরগতিতে শোষিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  35. ৫৭. উদ্ভিদের খাদ্য পরিবাহিতা হয় কোনটির মাধ্যমে?

    • ক) জাইলেম
    • খ) ফ্লোয়েম
    • গ) ট্রাকিড
    • ঘ) সবগুলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ফ্লোয়েম

    উদ্ভিদের জাইলেম টিস্যুর মাধ্যমে পানি ও ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে খাদ্য পরিবাহিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  36. ৫৮. কোন উদ্ভিদের পুংকোণ দেখতে ফুলের মতো?

    • ক) Ephedra
    • খ) Ginkgo
    • গ) Welwitschea
    • ঘ) Sequia
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Welwitschea

    নামিবিয়া মরুভূমিতে এন্ডেমিক Welwitsehea mirabilis- এর পুংকোন দেখতে ফুলের মতো। এই উদ্ভিদের মাত্র ২টি পাতা থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  37. ৫৯. পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কোন পরিবারের?

    • ক) Moraceae
    • খ) Poaceae
    • গ) Coniferaceae
    • ঘ) Dipterocarpaceae
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Coniferaceae

    পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হলো Sequia sempervirens। এটি একটি কনিফার জাতীয় উদ্ভিদ। উচ্চতা ৩৮০.৩ ফুট। বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষ হলো আমেরিকার নাভাডা ও ক্যালিফোর্নিয়ায় বিদ্যমান ব্রিসল কোন পাইন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  38. ৬০. কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় নাই?

    • ক) কলা
    • খ) গম
    • গ) কাঁঠাল
    • ঘ) সাইকাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সাইকাস

    সাইকাস নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদে কোনো গর্ভাশয় তৈরি হয় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  39. ৬১. নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম?

    • ক) Thuja
    • খ) Pteris
    • গ) Cycas
    • ঘ) Gnetum
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Cycas

    Cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয়। Pteris কে পামফার্ণ বলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  40. ৬২. কোন ছত্রাকটি যুদ্ধাবিমান বন্ধের সাথে সম্পর্কিত?

    • ক) Helminthosporium oryzae
    • খ) Phytophthora infestens
    • গ) Aspergillus flavus
    • ঘ) Claviceps purpurea
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Aspergillus flavus

    পেনিসিলিয়াম, অ্যাস্পোরজিলাস ও ফাইকোমাইসিটেস নাম ছত্রাক দ্বারা বিমানের জ্বালানী ও চলাচলে বিঘ্ন ঘটে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  41. ৬৩. শৈবালের সিলিকাময় কোষ প্রাচীরকে কি বলে?

    • ক) সিনোবিয়াম
    • খ) ফ্রুস্টিউল
    • গ) ক্যারাজিনান
    • ঘ) পাইরিনয়েড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ফ্রুস্টিউল

    একটি পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে ফ্রুস্টিউল বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  42. ৬৪. কোন ভাইরাস সংক্রমণে মশকীয় ভূমিকা অপ্রয়োজনীয়?

    • ক) ডেঙ্গু
    • খ) জিকা
    • গ) নিপা
    • ঘ) চিকুনগুনিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) নিপা

    ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ভাইরাস সংক্রমিত হয় Aedes aegypti, A. albopictus মশকীর মাধ্যমে। নিপা ভাইরাসের বাহক বাদুড়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  43. ৬৫. অত্যাবশ্যকীয় অ্যামিনো এসিড কয়টি?

    • ক) ১০
    • খ) ১২
    • গ) ৯
    • ঘ) ১১
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১০

    অত্যাবশ্যকীয় অ্যামিনো এসিড ৮টি। এরা দেহাভ্যন্তরে সংশ্লেষিত হয় না। শিশুদের জন্য আরজিনিন এবং হিস্টিডিন অত্যাবশ্যকীয়। অর্থাৎ শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো এসিড ১০টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  44. ৬৬. রিডিউসিং সুগার কোনটি?

    • ক) ফ্রুক্টোজ
    • খ) সুক্রোজ
    • গ) ট্রিহ্যালোজ
    • ঘ) সবগুলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ফ্রুক্টোজ

    সকল মনোস্যাকারাইড (গ্লুকোজ, ফ্রুক্টোজ) ও ডাইস্যাকারাইড রিডিউসিং স্যুগার (সুকরোজ ব্যতীত)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  45. ৬৭. কোন প্রোটিন দ্বারা গঠিত নয়?

    • ক) ইনসুলিন
    • খ) ইন্টারফেরন
    • গ) ভেনম
    • ঘ) কাইটিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কাইটিন

    কাইটিন: নাইট্রোজেন বিশিষ্ট জটিল পলিস্যাকারাইড। এটি বিশ্বে প্রচুর পরিমাণে থাকা দ্রব্যের একটি। ছত্রাকের কোষ প্রাচীর এবং কাঁকড়া, লোবস্টার ইত্যাদির বহিঃকঙ্কালে কাইটিন থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  46. ৬৮. বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিয়োসিসের কোন উপপর্যায়ে?

    • ক) লেপ্টোটিন
    • খ) জাইগোটিন
    • গ) প্যাকাইটিন
    • ঘ) ডিপ্লোটিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জাইগোটিন

    মিয়োসিসের বিভিন্ন ধাপে সংঘটিত কাজ: লেপ্টোটিন: পোলারাইজড বিন্যাস দেখা যায়। জাইগোটিন: সিন্যাপসিস ঘটে এবং বাইভ্যালেন্ট তৈরি হয়। প্যাকাইটিন: ক্রসিংওভার ঘটে এবং কায়াজমাটা তৈরি হয়। ডিপ্লোটিন: প্রান্তীয়করণ ঘটে। ডায়াকাইনেসিস: নিউক্লিয়োলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  47. ৬৯. কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে?

    • ক) প্রোফেজ
    • খ) মেটাফেজ
    • গ) অ্যানাফেজ
    • ঘ) টেলোফেজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অ্যানাফেজ

    অ্যানাফেজ: ক্রোমোসোমসমূহ বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে শুরু করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  48. ৭০. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে?

    • ক) প্রোফেজ
    • খ) ইন্টারফেজ
    • গ) অ্যানাফেজ
    • ঘ) টেলোফেজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) প্রোফেজ

    মাইটোসিসের প্রোপেজ ধাপের বৈশিষ্ট্য: এটি মাইটোসিসের প্রথম ও দীর্ঘস্থায়ী পর্যায়, কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। ক্রোমোসোমগুলোতে জলবিয়োজন শুরু হয়, ফলে ক্রোমোসোমগুলি খাটো ও মোটা হয় এবং এদের রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  49. ৭১. কোষ-প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি?

    • ক) মাইক্রোফাইব্রিল
    • খ) মাইসেলি
    • গ) সেলুলোজ
    • ঘ) ম্যাক্রোফাইব্রিল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মাইসেলি

    অপশন সম্পর্কিত তথ্যাবলি: কোষপ্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ। মাইসেলিকে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম একক ধরা হয়। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  50. ৭২. কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটি?

    • ক) প্রাথমিক প্রাচীর
    • খ) সেকেন্ডারী প্রাচীর
    • গ) মধ্যপর্দা
    • ঘ) টারশিয়ারী প্রাচীর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মধ্যপর্দা
    প্রশ্নটির আলাদা পাতা ›
  51. ৭৩. উদ্ভিদের কোষপ্রাচীর কোন উপাদান দিয়ে তৈরি?

    • ক) লিপিড
    • খ) প্রোটিন
    • গ) সেলুলোজ
    • ঘ) কাইটিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সেলুলোজ

    অপশন সম্পর্কিত তথ্যাবলি: কোষপ্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ। মাইসেলিকে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম একক ধরা হয়। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  52. ৭৪. নিম্নশ্রেণির উদ্ভিদে নিউক্লিয়ার উপাদানের সাথে সংশ্লিষ্ট কোনটি?

    • ক) নিউক্লিওপ্লাজম
    • খ) ক্রোমোজোম
    • গ) নিউক্লিয়ার মেমব্রেন
    • ঘ) ক্রোমাটিন পদার্থ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ক্রোমাটিন পদার্থ

    নিম্নশ্রেণির উদ্ভিদের নিউক্লিয়াস সুগঠিত নয়। এদের আকার খুব ক্ষুদ্র প্রকৃতির। এদের নিউক্লিয়াসে শুধু একটি মাত্র ক্রোমাটিন বডি বা DNA থাকে। এজন্য নিউক্লিয়াসকে আদি নিউক্লিয়াস বা সিউডোনিউক্লিয়াস বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  53. ৭৫. কোনটি সব ধরনের কোষে পাওয়া যায়?

    • ক) মাইটোকন্ড্রিয়া
    • খ) রাইবোজোম
    • গ) ক্লোরোপ্লাস্ট
    • ঘ) লাইসোজোম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) রাইবোজোম

    রাইবোসোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। কারণ এটি আদি ও প্রকৃত উভয় কোষেই পাওয়া যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  54. ৭৬. পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি?

    • ক) রাইবোজোম
    • খ) লাইসোজোম
    • গ) গলগি বডি
    • ঘ) মাইটোকন্ড্রিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) রাইবোজোম

    ঝিল্লিবিহীন কোষ অঙ্গাণুসমূহের নাম: প্রোটিওসোম, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল রাইবোসোম (মুক্ত)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

জাবি ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) — অন্যান্য বছরের প্রশ্ন

জাবি ২০২২-২৩ — অন্য ইউনিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

জাবি ডি ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২২-২৩ — Jahangirnagar University (JU) D Unit Question 2022-23 | SmartPora