জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৭-১৮

২০১৭-১৮ সেশন ৩০৮টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: রসায়ন (৪৫) · জীববিজ্ঞান (৭৫)

মানবন্টন ও নিয়ম: শুধু বিজ্ঞান বিভাগ। ৮০ নম্বরের MCQ।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

রসায়ন (৪৫টি)

  1. ১. C₆H₆ + CH₃Cl —(শুষ্ক AlCl₃)→ ?

    • ক) C₆H₆ + CH₄ + HCl
    • খ) C₆H₅Cl + CH₄
    • গ) C₆H₅CH₂Cl + H₂
    • ঘ) C₆H₅CH₃ + HCl
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) C₆H₅CH₃ + HCl

    C₆H₆ + CH₃Cl —(শুষ্ক AlCl₃)→ C₆H₅CH₃ + HCl; বিক্রিয়াটি ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশন নামে পরিচিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. HO–C₆H₂(CH₃)₂Cl (OH এর সাপেক্ষে 3 ও 5 অবস্থানে CH₃ এবং 4 অবস্থানে Cl) - সংকেতটি কী নির্দেশ করে?

    • ক) প্যারাসিটামল
    • খ) অ্যাসপিরিন
    • গ) ক্লোরোফিউরানল
    • ঘ) ক্লোরোজাইলিনল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ক্লোরোজাইলিনল

    এর বাণিজ্যিক নাম ডেটল এবং রাসায়নিক নাম 4-ক্লোরো-3,5-ডাইমিথাইল ফেনল (ক্লোরোজাইলিনল)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. নিচের কোন জোড়াটি আইসোটোন?

    • ক) ¹⁴₆C, ¹⁴₇N
    • খ) ⁶⁴₂₉Cu, ⁶⁴₃₀Zn
    • গ) ³⁵₁₇Cl, ³²₁₅Si
    • ঘ) ³¹₁₅P, ³²₁₆S
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ³¹₁₅P, ³²₁₆S

    আইসোটোনের নিউট্রন সংখ্যা সমান: ³¹₁₅P এ n = 31 − 15 = 16 এবং ³²₁₆S এ n = 32 − 16 = 16।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. পরমাণুর কোনো ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে গমন করলে- i. শক্তি শোষণ করে ii. পরমাণুর স্থিতি বৃদ্ধি পায় iii. শোষিত শক্তির পরিমাণ ΔE = hν নিচের কোনটি সঠিক?

    • ক) i ও ii
    • খ) i ও iii
    • গ) ii ও iii
    • ঘ) i, ii ও iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) i ও iii

    ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে গমন করলে পরমাণুর স্থিতিশীলতা হ্রাস পায়। শোষিত শক্তির পরিমাণ ΔE = hν বা ΔE = hc/λ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. কর্ণফুলি পেপার মিলে কাগজ উৎপাদনে কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়?

    • ক) সালফাইট পদ্ধতি
    • খ) সোডা-পাল্প পদ্ধতি
    • গ) ক্রাফট পদ্ধতি
    • ঘ) হেবার পদ্ধতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ক্রাফট পদ্ধতি

    কর্ণফুলি পেপার মিলে ক্রাফট বা সালফেট পদ্ধতি ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. জ্বালানি মান (BTU)-এর ক্রমানুসারে কোনটি সঠিক?

    • ক) বিটুমিনাস > লিগনাইট > জ্বালানি তেল
    • খ) লিগনাইট > বিটুমিনাস > কাঠ
    • গ) জ্বালানি তেল > পিট কয়লা > কাঠ
    • ঘ) লিগনাইট > বিটুমিনাস > জ্বালানি তেল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) জ্বালানি তেল > পিট কয়লা > কাঠ
    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. NTP-তে H₂SO₄-এর জলীয় দ্রবণে কি পরিমাণ তড়িৎ চালনা করলে ক্যাথোডে 5 মোল হাইড্রোজেন গ্যাস বিমুক্ত হয়?

    • ক) 10 F
    • খ) 1 F
    • গ) 0.1F
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 10 F

    2H⁺ + 2e⁻ → H₂; 2F ≡ 1 mole ∴ 1 mole H₂ গ্যাস বিমুক্ত হতে বিদ্যুৎ লাগে 2F ∴ 5 mole H₂ গ্যাস বিমুক্ত হতে বিদ্যুৎ লাগে = (2 × 5) = 10 F

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?

    • ক) 38
    • খ) 48
    • গ) 46
    • ঘ) 42
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 46

    ইউরিয়ার আণবিক সংকেত H₂N-CO-NH₂; ইউরিয়ার আণবিক ভর = 2 + 14 + 12 + 16 + 14 + 2 = 60 g; ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ = (28 × 100)/60 = 46.66 ≈ 46%

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. আদর্শ তাপমাত্রা ও চাপে 84 গ্রাম N₂ গ্যাসের আয়তন কত লিটার?

    • ক) 22.4
    • খ) 44.8
    • গ) 67.2
    • ঘ) 89.6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 67.2

    n = w/M = V/22.4 বা, 84/28 = V/22.4 ∴ V = 67.2 L

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. রক্তে কোলেস্টেরলের ঘনমাত্রা 0.005 M হলে 750 mL রক্তে কোলেস্টেরলের পরিমাণ কত গ্রাম?

    • ক) 1.4475
    • খ) 1.3925
    • গ) 1.3092
    • ঘ) 1.3135
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 1.4475

    কোলেস্টেরলের সংকেত C₂₇H₄₆O; আণবিক ভর, M = 386 (12 × 27 + 46 + 16); ∴ S = (W × 1000)/(M × V) বা, 0.005 = (W × 1000)/(386 × 750) ∴ W = 1.4475 g

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. S₄O₆²⁻ আয়নে S এর জারণ সংখ্যা কত?

    • ক) −3
    • খ) +3
    • গ) −2.5
    • ঘ) +2.5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) +2.5

    (x × 4) + (−2 × 6) = −2 ⇒ 4x − 12 = −2 ⇒ 4x = 10 ∴ x = +2.5

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. কোনটি অ্যান্টি-ফ্রিজ রূপে ব্যবহৃত হয়?

    • ক) 40% গ্লাইকল ও 60% পানির মিশ্রণ
    • খ) 95% ইথানল ও 5% পানির মিশ্রণ
    • গ) পাওয়ার অ্যালকোহল
    • ঘ) রেকটিফাইড স্পিরিট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 40% গ্লাইকল ও 60% পানির মিশ্রণ

    40% গ্লাইকল ও 60% পানির মিশ্রণ প্রিস্টোন নামে হিমরোধক বা অ্যান্টিফ্রিজ রূপে ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. কিটোনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

    • ক) কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া দেয়
    • খ) বিজারণধর্মী
    • গ) প্রবল জারণে কার্বক্সিলিক এসিড তৈরি করে
    • ঘ) প্রবল বিজারণে 2° অ্যালকোহল তৈরি করে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্রবল বিজারণে 2° অ্যালকোহল তৈরি করে

    কিটোন কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া দেয়। আবার, কিটোন মৃদুভাবে বিজারিত হয়ে 2° অ্যালকোহল উৎপন্ন করে। যেমন- R₂C=O + 2[H] → R₂CHOH এবং তীব্রভাবে বিজারিত হয়ে অ্যালকেন উৎপন্ন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. PCl₅-এর সাথে কোনটির বিক্রিয়ায় HCl উৎপন্ন হয়?

    • ক) ইথার
    • খ) অ্যালকোহল
    • গ) অ্যামিন
    • ঘ) গ্রিগনার্ড বিকারক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অ্যালকোহল

    PCl₅-এর সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় HCl উৎপন্ন হয়। R–OH(l) + PCl₅(l) → R–Cl(l) + POCl₃(l) + HCl(g)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১৫. ক্যানিজারো বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত?

    • ক) 20 – 30°C
    • খ) 50 – 60°C
    • গ) 80 – 90°C
    • ঘ) 90 – 100°C
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 20 – 30°C

    ক্যানিজারো বিক্রিয়া: 2HCHO + NaOH (50%) → HCOONa + CH₃OH (20 – 30°C); ফরমালডিহাইড → সোডিয়াম ফরমেট + মিথানল

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ১৬. কোনটির ক্ষেত্রে C-অরবিটালের sp3 সংকরণ ঘটে?

    • ক) CH₂=CH₂
    • খ) CH≡CH
    • গ) CH₃–CH₃
    • ঘ) CH – CH
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) CH₃–CH₃

    অ্যালকেনে sp³ সংকরণ থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ১৭. কোনটি অধিক ক্ষার ধর্মী-

    • ক) C₆H₅-NH₂
    • খ) R-NH₂
    • গ) R₂NH
    • ঘ) R₃N
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) R₂NH

    অ্যামিন সমূহের ক্ষারধর্মীতার ক্রম হল: 2° > 1° > 3° > NH₃ > Ar-NH₂

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ১৮. ফেনলকে ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করলে প্রধান উৎপাদ হবে-

    • ক) 2,4,6- ট্রাইব্রোমো ফেনল
    • খ) 2- ব্রোমো ফেনল
    • গ) 4-ব্রোমো ফেনল
    • ঘ) 2,4-ডাইব্রোমো ফেনল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 2,4,6- ট্রাইব্রোমো ফেনল

    ফেনল + Br₂ + পানি → 2,4,6-ট্রাইব্রোমো ফেনল (হলুদ)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ১৯. কোনটি জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করে?

    • ক) 1-বিউটিন
    • খ) 1-ক্লোরো-1-পেন্টিন
    • গ) 2- বিউটিন
    • ঘ) 1-পেন্টিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2- বিউটিন

    CH₃CH = CHCH₃; (ab)C = C(ab), a ≠ b হলে জ্যামিতিক সমাণুতা দেখায়

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ২০. পলিইথিলিন কোনটির পলিমার?

    • ক) C₂H₆
    • খ) C₂H₄
    • গ) C₂H₂
    • ঘ) C₂H₂Cl
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) C₂H₄

    পলিইথিলিনের মনোমার হল ইথিলিন (C₂H₄)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ২১. তিন কার্বন বিশিষ্ট একটি জৈব যৌগ X জারিত হয়ে Y উৎপন্ন করে। Y যৌগটি 2,4-DNP এর সাথে হলুদ অধঃক্ষেপ উৎপন্ন করে। কিন্তু ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না। X যৌগটির সংকেত-

    • ক) CH₃-CH₂-CH₂-OH
    • খ) CH₃-CH₂-CHO
    • গ) CH₃-CO-CH₃
    • ঘ) CH₃-CH(OH)-CH₃
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) CH₃-CH(OH)-CH₃
    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ২২. কোন যৌগটি ক্যানিজারো বিক্রিয়া দিবে?

    • ক) H₃CCHO
    • খ) H₃CCOCH₃
    • গ) (H₃C)₃CCHO
    • ঘ) HCHO
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) (H₃C)₃CCHO

    α-H আছে → অ্যালডল বিক্রিয়া দিবে কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দিবে না: CH₃-CHO, CH₃-CO-CH₃, CH₃-CH₂-CHO; α-H নেই → অ্যালডল বিক্রিয়া দিবে না কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দিবে: H-CHO, (CH₃)₃C.CHO

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ২৩. অ্যালকোহল দ্বারা পরিষ্কার করা হয়- i. অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ii. গ্রিজ iii. তেল- কোনটি সঠিক?

    • ক) i ও ii
    • খ) i ও iii
    • গ) ii ও iii
    • ঘ) i, ii ও iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ii ও iii

    তেল বা গ্রিজ জাতীয় পদার্থ ধৌতকরণে অ্যালকোহল, অ্যাসিটোন ব্যবহার করা হয়। ল্যাবরেটরিতে কাচের যন্ত্রপাতি ধৌতকরণে ব্যবহার করা হয় ক্রোমিক এসিড (K₂Cr₂O₇+H₂SO₄)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ২৪. টয়লেট ক্লিনারে কোন উপকরণটি গ্রিজ অপসারক হিসেবে ব্যবহৃত হয়?

    • ক) সোডিয়াম লরাইল সালফেট
    • খ) ক্যালসিয়াম হাইপোক্লোরাইট
    • গ) কস্টিক সোডা
    • ঘ) ফেনল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কস্টিক সোডা

    টয়লেট ক্লিনারের উপাদান ও তাদের কাজ: ১. কস্টিক সোডা (NaOH): গ্রিজ অপসারণকারী। ২. সোডিয়াম লরাইল সালফেট (ডিটারজেন্ট): সারফেকট্যান্ট। ৩. ক্যালসিয়াম হাইপোক্লোরাইট: বিরঞ্জক/জীবাণুনাশক। ৪. ফেনল: জীবাণুনাশক ও দুর্গন্ধনাশক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ২৫. কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে?

    • ক) লবণ
    • খ) ভিনেগার
    • গ) ফরমালিন
    • ঘ) তেল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) লবণ

    লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ২৬. তাপ প্রয়োগে তাপোৎপাদী বিক্রিয়ার সাম্যাবস্থা কোন দিকে অগ্রসর হয়?

    • ক) সামনের দিকে
    • খ) পেছনের দিকে
    • গ) স্থির থাকে
    • ঘ) সাম্যবস্থা বিলুপ্ত হয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পেছনের দিকে

    তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা বামে তথা পেছনের দিকে ফিরে আসে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ২৭. অ্যাসিডের তীব্রতা অনুসারে কোনটি সত্য ?

    • ক) HNO₃ > H₃PO₄
    • খ) HNO₂ > H₃PO₃
    • গ) H₂SO₄ < HNO₃
    • ঘ) HNO₂ = HNO₃
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) HNO₃ > H₃PO₄

    অক্সি এসিড সমূহের শক্তিমাত্রা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান ও আকারের উপর নির্ভর করে। → কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি হলে শক্তি বেশী হয়। → কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে যার আকার ছোট তার শক্তি বেশি হবে। HNO₃ (+5) > H₃PO₄ (+5) এবং HNO₂ (+3) > H₃PO₃ (+3); এদের মধ্যে N এর আকার P এর তুলনায় কম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ২৮. A + B ⇌ C এর সাম্যধ্রুবক K এবং C ⇌ A + B এর সাম্যধ্রুবক K₁ হলে, কোন সমীকরণটি সঠিক?

    • ক) K = 1/K₁
    • খ) K = 1/√K₁
    • গ) K = K₁
    • ঘ) K = 1/K₁²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) K = 1/K₁

    কোন বিক্রিয়া এবং তার বিপরীত বিক্রিয়ার সাম্যধ্রুবকের সম্পর্ক: A + B ⇌ C, K = [C]/([A][B]); C ⇌ A + B, K₁ = [A][B]/[C] ∴ K = 1/K₁

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ২৯. C₃H₈(g) + 5O₂(g) = 3CO₂(g) + 4H₂O(g)- বিক্রিয়াটির ΔH কত?

    • ক) -1559 KJ/mol
    • খ) -2220 KJ/mol
    • গ) -50.45 KJ/mol
    • ঘ) -57.79 KJ/mol
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) -2220 KJ/mol

    মিথেনের দহন তাপ −890kJ; ইথেনের দহন তাপ −1359kJ এবং প্রোপেনের দহন তাপ −2220 kJ

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৩০. কোন যৌগে হাইড্রোজেন বন্ধন আছে?

    • ক) H₂O
    • খ) H₂S
    • গ) BH₃
    • ঘ) HCl
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) H₂O

    H বন্ধন আছে: H₂O, NH₃, HF; H বন্ধন নেই: H₂S, PH₃, HCl

    প্রশ্নটির আলাদা পাতা ›
  31. ৩১. কোনটির উপর ভিত্তি করে মৌলের ধর্মাবলির পরিবর্তন ও পুনরাবৃত্তি ঘটে?

    • ক) ইলেকট্রন বিন্যাস
    • খ) ইলেকট্রন আসক্তি
    • গ) পরমাণুর আকার
    • ঘ) আয়নীকরণ বিভব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ইলেকট্রন বিন্যাস

    পর্যায় সারণীর মূল ভিত্তি হল ইলেকট্রন বিন্যাস। তাই এটির উপর ভিত্তি করে মৌলের ধর্মাবলির পরিবর্তন ও পুনরাবৃত্তি ঘটে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  32. ৩২. NH₄Cl যৌগে কোন বন্ধন বিদ্যমান?

    • ক) সমযোজী
    • খ) আয়নিক
    • গ) সন্নিবেশ সমযোজী
    • ঘ) সবগুলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সবগুলো
    প্রশ্নটির আলাদা পাতা ›
  33. ৩৩. কোনটি f-ব্লক মৌলের ধর্ম?

    • ক) নরম ধাতু
    • খ) শক্ত ধাতু
    • গ) ভারী ধাতু
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ভারী ধাতু

    f ব্লক মৌলের ধর্মঃ ১. এরা ভারী ধাতু, তাপ ও বিদ্যুৎ সুপারিবাহী। ২. এদের ঘনত্ব, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়। ৩. এদের আয়ন বর্ণযুক্ত হয় এবং জটিল আয়ন গঠন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  34. ৩৪. রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষায় ZnS কেন ব্যবহার করেন?

    • ক) α- কণার দিক পরিবর্তন করার জন্য
    • খ) α- কণার দিক পরিবর্তন বুঝার জন্য
    • গ) ধনাত্মক ক্ষেত্র তৈরির জন্য
    • ঘ) ঋণাত্মক ক্ষেত্র তৈরির জন্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) α- কণার দিক পরিবর্তন বুঝার জন্য

    রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষায় ZnS পর্দা ব্যবহার করেন।কারণ, ZnS আবরনীর উপর পতিত α-কণা আলোকচ্ছটা বিচ্ছুরণ করে। যার জন্য α- কণার দিক পরিবর্তন বুঝা যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  35. ৩৫. নিচের কোন জোড়াটি আইসোটোন?

    • ক) ¹⁴₇N, ¹⁴₆C
    • খ) ⁶⁴₃₀Zn, ⁶⁴₂₉Cu
    • গ) Si, Cl
    • ঘ) ³²₁₆S, ³¹₁₅P
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ³²₁₆S, ³¹₁₅P
    প্রশ্নটির আলাদা পাতা ›
  36. ৩৬. H₃O⁺ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান?

    • ক) 11
    • খ) 10
    • গ) 9
    • ঘ) 8
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 10

    ব্যাখ্যা: H₃O⁺ = ¹₁H + ¹₁H + ¹₁H⁺ + ¹⁶₈O ∴ e = 1 + 1 + 0 + 8 = 10টি

    প্রশ্নটির আলাদা পাতা ›
  37. ৩৭. উপশক্তিস্তর s এর জন্য l ও m এর মান যথাক্রমে-

    • ক) 0,1
    • খ) 1,0
    • গ) 0,0
    • ঘ) 1,1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 0,0

    s এর জন্য l = 0, m = 0

    প্রশ্নটির আলাদা পাতা ›
  38. ৩৮. অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কোন বিকারক ব্যবহৃত হয়?

    • ক) নেসলার
    • খ) সিলভার নাইট্রেট
    • গ) পটাসিয়াম পাইরো অ্যান্টিমোনেট
    • ঘ) বেরিয়াম ক্লোরাইড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) নেসলার

    নেসলার দ্রবণ → NH₃ বা NH₄⁺ শনাক্তকরণে AgNO₃ → Cl- , Br-, I- ইত্যাদি শনাক্তকরণে K₂Sb₂H₂O₇ → Na+ শনাক্তকরণে BaCl₂ → SO₄²⁻ শনাক্তকরণে

    প্রশ্নটির আলাদা পাতা ›
  39. ৩৯. পরমাণুর কোন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে-

    • ক) i ও ii
    • খ) i ও iii
    • গ) ii ও iii
    • ঘ) i, ii ও iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) i ও iii

    ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে পরমাণুর স্থিতিশীলতা হ্রাস পায়। শোষিত শক্তির পরিমাণ ΔE = hυ বা ΔE = hc/λ হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  40. ৪০. ₂₄Cr³⁺ আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা-

    • ক) 5টি
    • খ) 3টি
    • গ) 6টি
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 3টি

    Cr³⁺ = [Ar]3d³ 4s⁰

    প্রশ্নটির আলাদা পাতা ›
  41. ৪১. ³₁H এ নিউট্রন সংখ্যা -

    • ক) 1 টি
    • খ) 0 টি
    • গ) 2 টি
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2 টি

    (3 − 1) = ২টি নিউট্রন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  42. ৪২. ¹⁴₆C ও ¹⁵₇N পরস্পর-

    • ক) আইসোটোন
    • খ) আইসোটোপ
    • গ) আইসোবার
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) আইসোটোন

    ¹⁴₆C এ নিউট্রন সংখ্যা = 14 – 6 = 8; ¹⁵₇N এ নিউট্রন সংখ্যা = 15 – 7 = 8; নিউট্রন সংখ্যা সমান। তাই পরস্পর আইসোটোন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  43. ৪৩. গে-লুসাকের চাপ সূত্র কোনটি?

    • ক) P ∝ 1/T (V,n স্থির)
    • খ) P ∝ T (V,n স্থির)
    • গ) P ∝ 1/T (P,n স্থির)
    • ঘ) V ∝ T (P,n স্থির)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) P ∝ T (V,n স্থির)

    গে-লুসাকের চাপীয় সূত্রঃ স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ, P ∝ T (V,n স্থির)। বয়েলের সূত্র : V ∝ 1/P (T,n স্থির); চার্লসের সূত্র : V ∝ T (P,n স্থির); গে-লুসাকের চাপ সূত্র : P ∝ T (V,n স্থির)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  44. ৪৪. ল্যাবরেটরিতে বিষাক্ত লেড ক্রোমেটের পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়?

    • ক) বেনজিন
    • খ) জাইলিন
    • গ) পটাশিয়াম কার্বনেট
    • ঘ) টলুইন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পটাশিয়াম কার্বনেট

    ল্যাবরেটরিতে লেড ক্রোমেটের পরিবর্তে পটাশিয়াম কার্বনেট, বেনজিনের পরিবর্তে টলুইন, ক্লোরোফরমের পরিবর্তে হেক্সেন ব্যবহার করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  45. ৪৫. নিচের কোনটি তড়িৎদ্বার জারণ প্রক্রিয়া বোঝায়?

    • ক) Zn²⁺/Zn
    • খ) Zn/Zn²⁺
    • গ) Cu²⁺/Cu
    • ঘ) H⁺/H₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Zn/Zn²⁺

    Zn/Zn²⁺ লিখলে Zn থেকে Zn²⁺ হওয়া (ইলেকট্রন ত্যাগ) বোঝায়—জারণ তড়িৎদ্বার।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (৭৫টি)

  1. ৪৬. কোন মহাকালে স্তন্যপায়ী প্রাণীর উদ্ভব হয়েছিল?

    • ক) সিনোজোয়িক
    • খ) মেসোজোয়িক
    • গ) প্যালিওজোয়িক
    • ঘ) প্রোটেরোজোয়িক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মেসোজোয়িক

    মেসোজোয়িক মহাকালের ট্রায়াসিক কালে আদি স্তন্যপায়ীর উদ্ভব হয়; সিনোজোয়িক মহাকাল স্তন্যপায়ীর প্রাধান্যের যুগ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪৭. ভূতাত্ত্বিক কালক্রমের কোন কালে প্রথম দাঁতযুক্ত পাখির উদ্ভব হয়?

    • ক) কার্বনিফেরাস
    • খ) ট্রায়াসিক
    • গ) জুরাসিক
    • ঘ) ক্রিটেসিয়াস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) জুরাসিক

    • ক্রিটেসিয়াস কাল → ডাইনোসরের প্রাধান্য ও বিলুপ্তি, বর্তমান পাখির উদ্ভব, আদি স্তন্যপায়ী। • জুরাসিক কাল→বিভিন্ন রকম ডাইনোসর, দাঁতযুক্ত প্রথম পাখি • ট্রায়াসিক কাল → ডাইনোসরের উদ্ভব, স্তন্যপায়ী সদৃশ্য সরিসৃপের প্রাধান্য। • কার্বনিফেরাস কাল → পতঙ্গ, কণ্টকত্বক প্রাণী, হাঙ্গর, আদি সরিসৃপ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৪৮. কোন মহাকালের জীবাশ্ম পাওয়া যায়নি?

    • ক) সিনোজোয়িক
    • খ) প্যালিওজোয়িক
    • গ) প্রোটেরোজোয়িক
    • ঘ) আর্কিওজোয়িক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) আর্কিওজোয়িক

    আর্কিওজোয়িক মহাকালে কোন জীবাশ্ম পাওয়া যায়নি

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪৯. ভূতাত্ত্বিক কালক্রমের কোন কালে উভচরের আবির্ভাব হয়?

    • ক) সিলুরিয়ান
    • খ) ক্যামব্রিয়ান
    • গ) ডেভোনিয়ান
    • ঘ) পারমিয়ান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ডেভোনিয়ান

    • সিলুরিয়ান কাল→কাঁকড়া, বিছা, মাছ • পারমিয়ান কাল→ বর্তমান পতঙ্গ, বহু আদি প্রাণী লুপ্ত, স্থলে প্রাণীর আবির্ভাব • ডেভোনিয়ান কাল→বহু প্রজাতির মাছ, উভচরের আবির্ভাব • ক্যামব্রিয়ান কাল→অমেরুদণ্ডী, ট্রাইলোবাইট ইত্যাদি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫০. কোন যুগে মানুষের সামাজিক জীবনযাপন শুরু হয়?

    • ক) মায়োসিন
    • খ) প্লিস্টোসিন
    • গ) ইওসিন
    • ঘ) ওলিগোসিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) প্লিস্টোসিন

    • প্লিস্টোসিন যুগ → মানুষের প্রথম সামাজিক জীবন। • প্লিওসিন → মানুষের উদ্ভব। • মায়োসিন → স্তন্যপায়ীর প্রাধান্য। • ওলিগোসিন → নানা প্রকার স্তন্যপায়ী। • ইওসিন → অমরাযুক্ত স্তন্যপায়ীর প্রাধান্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৫১. কোনটি জীবন্ত জীবাশ্ম নয়?

    • ক) Platypus
    • খ) Limulus
    • গ) Latimaria
    • ঘ) Archaeopteryx
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Archaeopteryx

    Platypus, Limulus, Latimaria → জীবন্ত জীবাশ্ম Archaeopteryx→ জীবাশ্ম

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৫২. হিমোফিলিয়া রোগে আক্রান্তের জিনোটাইপ কোনটি?

    • ক) XʰXʰ
    • খ) XᴴXʰ
    • গ) XʰXᴴ
    • ঘ) XᴴY
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) XʰXʰ

    হিমোফিলিয়া আক্রান্ত নারীর জিনোটাইপ XʰXʰ (আক্রান্ত পুরুষ XʰY)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৫৩. বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন নারীর মধ্যে বিয়ে হলে F₁ জনুতে কোনটি হবে না?

    • ক) বর্ণান্ধ পুত্র
    • খ) বর্ণান্ধ বাহক কন্যা
    • গ) স্বাভাবিক পুত্র
    • ঘ) খ ও গ উভয়টিই
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বর্ণান্ধ পুত্র

    বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন নারীর মধ্যে বিয়ে হলে F₁ জনুর পুত্র বা কন্যা সবাই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলেও কন্যাদের সবাই হবে বর্ণান্ধ জিনের বাহক এবং পরবর্তী বংশের অর্ধেকে এ জিন সঞ্চারিত হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৫৪. রেসাস ফ্যাক্টর কোথায় থাকে?

    • ক) রক্তরসে
    • খ) লোহিত রক্তকণিকায়
    • গ) শ্বেত রক্তকণিকায়
    • ঘ) অণুচক্রিকায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) লোহিত রক্তকণিকায়

    অস্ট্রীয় বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী কার্ল ল্যাণ্ডস্টেইনার (Karl Landsteiner) 1901 খ্রিস্টাব্দে মানুষের লোহিত রক্তকণিকার প্লাজমা আবরণীর বাইরের দিকে সংযুক্ত অ্যান্টিজেন নামক প্রোটিনের অস্তিত্ব আবিষ্কার করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৫৫. কোনটির লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে XX-XY পদ্ধতি প্রযোজ্য নয়?

    • ক) মানুষ
    • খ) ড্রসোফিলা
    • গ) তেলাকুচা
    • ঘ) ছারপোকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ছারপোকা

    XX-XY পদ্ধতি: মানুষ, ড্রসোফিলা, বিভিন্ন ধরনের পতঙ্গ এবং গাঁজা, তেলাকুচা, ইলোডিয়া প্রভৃতি উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ। XX-XO পদ্ধতি: ফড়িং, ছারপোকা, অর্থোপ্টেরা ও হেটারোপ্টেরা শ্রেণির লিঙ্গ নির্ধারণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৫৬. স্বাভাবিক পুরুষ এবং হিমোফিলিয়া-বাহক মহিলার মধ্যে বিয়ে হলে F₁ জনুতে কোন ফিনোটাইপ দেখা যাবে না?

    • ক) স্বাভাবিক পুত্র
    • খ) স্বাভাবিক কন্যা
    • গ) হিমোফিলিক পুত্র
    • ঘ) হিমোফিলিক কন্যা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) হিমোফিলিক কন্যা

    একজন স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে, সকল কন্যা সন্তান স্বাভাবিক হবে কিন্তু পুত্র সন্তানদের মধ্যে 50% হিমোফিলিয়ায় আক্রান্ত হবার সম্ভাবনা থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৫৭. সমসংস্থ ক্রোমোসোম জোড়ার নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটিকে অপরটির কী বলে?

    • ক) ফ্যাক্টর
    • খ) অ্যালিল
    • গ) জিন
    • ঘ) জিনোটাইপ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অ্যালিল

    জীবের কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হোমোলোগাস ক্রোমোসোমের একটি নির্দিষ্ট কেন্দ্র বা লোকাসে অবস্থিত একজোড়া জিনের একটিকে অপরটির অ্যালিল বলে। জিনদ্বয়ের একত্রে থাকার অবস্থাকে অ্যালিলোমর্ফ বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৫৮. ABO রক্ত গ্রুপের অ্যান্টিবডি কোন ধরনের?

    • ক) IgD
    • খ) IgG
    • গ) IgA
    • ঘ) IgM
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) IgM

    দেহের মোট Ig এর 5-10% IgM। ABO ব্লাড গ্রুপের রক্তকণিকার অ্যান্টিবডি এ ধরনের। IgM পাওয়া যায় রক্ত ও লসিকায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৫৯. কোন অ্যান্টিবডিটি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণদেহে বাহিত করে?

    • ক) IgM
    • খ) IgG
    • গ) IgA
    • ঘ) IgE
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) IgG

    IgG ই একমাত্র অ্যান্টিবডি যেটি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণদেহে বাহিত করে

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৬০. মানবদেহে কোন অ্যান্টিবডি সবচেয়ে বেশি পরিমাণে থাকে?

    • ক) IgG
    • খ) IgM
    • গ) IgA
    • ঘ) IgD
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) IgG

    দেহের মোট ইমিউনোগ্লোবিউলিনের প্রায় 75-80% IgG।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৬১. Edward Jenner কোন রোগের ভ্যাক্সিন আবিষ্কার করেন?

    • ক) হাম
    • খ) ডিপথেরিয়া
    • গ) কলেরা
    • ঘ) গুটিবসন্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) গুটিবসন্ত

    Edward Jenner (1796) গুটিবসন্তের টিকা আবিষ্কার করেন। এর অনেক বছর পর Louis Pasteur (1885) জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৬২. মানবদেহে লালাগ্রন্থির লাইসোজাইম কোনটিকে ধ্বংস করতে সক্ষম নয়?

    • ক) Bacillus
    • খ) Staphylococcus
    • গ) Streptococcus
    • ঘ) Aspergillus
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Aspergillus

    মুখগহ্বরের লালারসের লাইসোজাইম (Lysozyme) এনজাইম মুখে গৃহীত খাদ্য ও পানীয়তে উপস্থিত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। Bacillus, Staphylococcus, Streptococcus→ সবগুলো ব্যাকটেরিয়া। Aspergillus → ছত্রাক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৬৩. In vitro অর্থ কী?

    • ক) দেহের ভেতরে
    • খ) দেহের বাইরে
    • গ) টেস্টটিউবে
    • ঘ) জরায়ুতে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) দেহের বাইরে

    ইন-ভিট্রো ফার্টিলাইজেশনে সৃষ্ট মানব ভ্রূণ টেস্টটিউবে বেড়ে উঠে না, অন্য দশটি বাচ্চার মতো মায়ের জরায়ুতেই বেড়ে উঠে। এ পদ্ধতিতে পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণুর নিষিক্তকরণটুকুই কেবল স্বাভাবিক পদ্ধতিতে না হয়ে দেহের বাইরে হয়। আর এ জন্য এ পদ্ধতির নামকরণ করা হয়েছে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (In vitro = দেহের বাইরে)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৬৪. ইস্ট্রোজেন নিঃসরণ কম হলে কোন সমস্যা হতে পারে?

    • ক) চুল কমে যাওয়া
    • খ) স্মৃতিশক্তি কমে যাওয়া
    • গ) গর্ভপাত
    • ঘ) মাথাব্যথা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মাথাব্যথা

    ইস্ট্রোজেন নিঃসরণ কম হলে অবসাদ, রাতে ঘাম হওয়া, মনোযোগ বিঘ্ন ঘটা, সন্ধিব্যথা, ত্বক শুষ্ক হওয়া, মাথাব্যথা, মাইগ্রেন, আতঙ্কগ্রস্ত থাকা ইত্যাদি সমস্যা হতে পারে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৬৫. কোন রোগের কারণে T-helper cell ধ্বংস হয়?

    • ক) ক্যান্সার
    • খ) সিফিলিস
    • গ) গনোরিয়া
    • ঘ) এইডস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) এইডস

    এইডস একটি মারাত্মক সংক্রামক ব্যাধি HIV ভাইরাস মানুষের শ্বেত রক্তকণিকার ম্যাক্রোফেজ ও T-helper cell কে ধ্বংস করে যা শরীরের রোগ প্রতিরোধের জন্য অতীব প্রয়োজন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৬৬. Treponema pallidum একটি-

    • ক) ভাইরাস
    • খ) ব্যাক্টেরিয়া
    • গ) ছত্রাক
    • ঘ) শৈবাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ব্যাক্টেরিয়া

    Treponema pallidum একটি ব্যাকটেরিয়া যেটি সিফিলিস রোগ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৬৭. ভ্রূণীয় কোন স্তর থেকে কঙ্কালতন্ত্রের উদ্ভব হয়?

    • ক) এণ্ডোডার্ম
    • খ) মেসোডার্ম
    • গ) এক্টোডার্ম
    • ঘ) সবগুলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মেসোডার্ম

    ভ্রূণীয় মেসোডার্ম থেকে নটোকর্ড, মেরুদণ্ড, কঙ্কালতন্ত্র, পেশিকলা ও যোজক কলার উদ্ভব হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৬৮. কোনটি যৌনবাহিত রোগ নয়?

    • ক) গনোরিয়া
    • খ) এইডস
    • গ) রুবেলা
    • ঘ) সিফিলিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) রুবেলা

    গনোরিয়া, এইডস, সিফিলিস → যৌনবাহিত রোগ। রুবেলা → ভাইরাসজনিত ভ্রূণ রোগ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৬৯. কোনটি সঠিক অনুক্রম?

    • ক) ব্লাস্টুলা → মরুলা → গ্যাস্টুলা
    • খ) মরুলা → ব্লাস্টুলা → গ্যাস্টুলা
    • গ) ব্লাস্টুলা → গ্যাস্টুলা → মরুলা
    • ঘ) মরুলা → গ্যাস্টুলা → ব্লাস্টুলা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মরুলা → ব্লাস্টুলা → গ্যাস্টুলা

    ভ্রূণ গঠনের প্রবাহচিত্র: মরুলা → ব্লাস্টুলা → গ্যাস্টুলা → ভ্রূণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ৭০. কর্টিকোট্রপিন হরমোন কোনটি হতে নিঃসৃত হয়?

    • ক) পিটুইটারি
    • খ) হাইপোথ্যালামাস
    • গ) থাইরয়েড
    • ঘ) অ্যাডরেনাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) হাইপোথ্যালামাস

    মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ অন্ত:ক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। এ গ্রন্থি থেকে যেসব হরমোন ক্ষরিত হয় সেগুলো মূলত পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন নিঃসৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ৭১. কোনটি হাইপোথ্যালামাসের কাজ নয়?

    • ক) দেহতাপ নিয়ন্ত্রণ
    • খ) ভালোলাগার অনুভূতি সৃষ্টি
    • গ) নিউরো হরমোন উৎপাদন
    • ঘ) ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগানো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগানো

    ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা থ্যালামাসের কাজ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ৭২. হঠাৎ বিপদের সম্মুখীন হলে মানবদেহের রক্তে কোন ধরনের হরমোন নিঃসৃত হবে?

    • ক) গ্যাস্ট্রিন
    • খ) থাইরক্সিন
    • গ) অ্যাড্রেনালিন
    • ঘ) ইনসুলিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অ্যাড্রেনালিন

    মেডুলা থেকে নিঃসৃত হরমোন এপিনেফ্রিন বা এড্রেনালিন । দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে এবং ভয়, আনন্দ ও শোক প্রকাশে বিশেষ ভূমিকা পালন করে। একে সংকটকালীন বা আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ৭৩. কোন হরমোন শুক্রাণুর উৎপাদন ও টেস্টোস্টেরনের ক্ষরণ ঘটায়?

    • ক) FSH
    • খ) GnRH
    • গ) LH
    • ঘ) LTH
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) GnRH

    গোনাডোট্রফিন রিলিজিং হরমোন (GnRH): মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়। এটি পিটুইটারি গ্রন্থিকে লুটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এছাড়া এটি শুক্রাণু উৎপাদন ও টেস্টোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ৭৪. মানবদেহে এন্টিবডি গঠনে ভূমিকা রাখে কোন হরমোন?

    • ক) থাইরক্সিন
    • খ) থাইমোসিন
    • গ) ইনসুলিন
    • ঘ) অক্সিটোসিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) থাইমোসিন

    শ্বাসনালির দুই পাশে দুটি থাইমাস গ্রন্থি তাকে। এ গ্রন্থি থেকে থাইমোসিন (Thymosin) হরমোন ক্ষরিত হয় • এটি লিম্ফোসাইট ও অ্যান্টিবডি গঠনে সহায়তা করে। • এটি অস্থিতে খনিজ লবণ জমতে সহায়তা করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৭৫. অক্ষিগোলককে নিচের দিকে ঘুরতে সাহায্য করে কোন পেশি?

    • ক) মিডিয়াল রেক্টাস
    • খ) ল্যাটারাল রেক্টাস
    • গ) সুপিরিয়র রেক্টাস
    • ঘ) ইনফিরিয়র রেক্টাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ইনফিরিয়র রেক্টাস

    ইনফিরিয়র রেক্টাস পেশি অক্ষিগোলককে নিচের দিকে ঘোরায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  31. ৭৬. কোন পেশি মানবদেহের অক্ষিগোলককে বাইরের দিকে ঘুরতে সাহায্য করে?

    • ক) মিডিয়াল রেক্টাস
    • খ) ল্যাটারাল রেক্টাস
    • গ) সুপিরিয়র রেক্টাস
    • ঘ) ইনফিরিয়র রেক্টাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ল্যাটারাল রেক্টাস

    ল্যাটারাল রেক্টাস পেশি অক্ষিগোলককে বাইরের দিকে ঘোরায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  32. ৭৭. চোখের কর্ণিয়া আবৃতকারী পর্দার নাম কী?

    • ক) অক্ষিপল্লব
    • খ) আইরিশ
    • গ) কনজাংক্টিভা
    • ঘ) স্ক্লেরা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কনজাংক্টিভা

    চক্ষুগোলক প্রাচীরের সর্ব বাইরের সাদা বর্ণের স্তরকে স্ক্লেরা বলে। এটি সামনের দিকে এক-ষষ্ঠাংশ স্বচ্ছ ও স্ফীত হয়ে কর্ণিয়া গঠন করে। কর্ণিয়ার উপরে একটি স্বচ্ছ ও পাতলা স্তর থাকে, একে কনজাংক্টিভা বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  33. ৭৮. মানুষের চোখের কত অংশ বাহিরে উন্মোচিত থাকে?

    • ক) 5/6
    • খ) 1/6
    • গ) 2/6
    • ঘ) 2/5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 1/6

    মানুষের চোখের মাত্র 1/6 অংশ বাইরে থেকে দেখা যায়, বাকি 5/6 অংশ অক্ষিকোটরের ভেতরে থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  34. ৭৯. হার্ডেরিয়ান গ্রন্থি কোথায় পাওয়া যায়?

    • ক) কর্ণে
    • খ) চক্ষুতে
    • গ) নাসিকায়
    • ঘ) ত্বকে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) চক্ষুতে

    প্রত্যেক চোখে ৩ ধরনের গ্রন্থি থাকে, যথা- অশ্রুগ্রন্থি, হার্ডেরিয়ান গ্রন্থি এবং মেবোমিয়ান গ্রন্থি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  35. ৮০. মানুষের মস্তিষ্কের কোন অংশ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে?

    • ক) থ্যালামাস
    • খ) হাইপোথ্যালামাস
    • গ) সেরেবেলাম
    • ঘ) মেডুলা অবলঙ্গাটা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) হাইপোথ্যালামাস

    হাইপোথ্যালামাসের কাজ- • স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। • অন্ত:ক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। • ক্ষুধা, তৃষ্ণা, যৌন আকাঙ্ক্ষা জাগ্রত করে। • ক্রোধ, ভয়, আবেগ নিয়ন্ত্রণ করে। • দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। • Biological Clock নিয়ন্ত্রণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  36. ৮১. একজন পূর্ণবয়স্ক মানুষের সেরেবেলামের আনুমানিক গড় ওজন কত?

    • ক) 145 গ্রাম
    • খ) 150 গ্রাম
    • গ) 160 গ্রাম
    • ঘ) 165 গ্রাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 150 গ্রাম

    পশ্চাৎমস্তিষ্কের সবচেয়ে বড় অংশ বা সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে অবস্থিত, কুণ্ডলীকৃত ও দুটি সমগোলার্ধে গঠিত অংশটি হলো সেরেবেলাম। পূর্ণ বয়স্ক মানুষের সেরেবেলামের গড় ওজন প্রায় 150 গ্রাম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  37. ৮২. সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে থ্যালামাস কোন অনুক্রমে কাজ করে?

    • ক) থ্যালামাস → স্নায়ু-আবেগ → সেরেব্রাম
    • খ) সেরেব্রাম → থ্যালামাস → স্নায়ু-আবেগ
    • গ) সেরেবেলাম → থ্যালামাস → স্নায়ু-আবেগ
    • ঘ) স্নায়ু-আবেগ → থ্যালামাস → সেরেব্রাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) স্নায়ু-আবেগ → থ্যালামাস → সেরেব্রাম

    প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ারের সেরেব্রাল মেডুলায় অবস্থিত এবং গ্রে ম্যাটারে গঠিত একেকটি ডিম্বাকার অঞ্চল হলো থ্যালামাস। এটি সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে (স্নায়ু-আবেগ → থ্যালামাস → সেরেব্রাম)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  38. ৮৩. ‘ফোরামেন অব মনরো’ কোথায় থাকে?

    • ক) পার্শ্বীয় ভেন্ট্রিকল
    • খ) তৃতীয় ভেন্ট্রিকল
    • গ) চতুর্থ ভেন্ট্রিকল
    • ঘ) প্রথম ভেন্ট্রিকল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পার্শ্বীয় ভেন্ট্রিকল

    অগ্রমস্তিষ্কের দুটি সেরেব্রাল হেমিস্ফিয়ারের অভ্যন্তরের প্রকোষ্ঠদ্বয়কে (১ম ও ২য় ভেন্ট্রিকল) ল্যাটারাল বা পার্শ্বীয় ভেন্ট্রিকল বলে। দুটি ইন্টারভেন্ট্রিকুলার ছিদ্র বা ফোরামেন অব মনরো (Foramen of Monro) দ্বারা এরা পৃথকভাবে মধ্যমস্তিষ্কের ৩য় ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  39. ৮৪. কোনটি মানুষের স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে?

    • ক) পনস
    • খ) সেরেবেলাম
    • গ) থ্যালামাস
    • ঘ) মেডুলা অবলঙ্গাটা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পনস

    পনস এর কাজ: • সেরেবেলাম, সুষুম্নাকাণ্ড ও মস্তিষ্কের অংশের মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করে। • দেহের দুই পাশের পেশির কর্মকাণ্ড সমন্বয় করে। • স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। • এখান থেকে সৃষ্ট ৫-৮ম করোটিক স্নায়ু দেহের নানাবিধ কাজ সম্পন্ন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  40. ৮৫. কোনটি মানবদেহের পশ্চাৎ মস্তিষ্কের অংশ?

    • ক) সেরেব্রাম
    • খ) থ্যালামাস
    • গ) সেরেবেলাম
    • ঘ) হাইপোথ্যালামাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সেরেবেলাম

    পশ্চাৎ মস্তিষ্কের অংশসমূহ: (i) সেরেবেলাম, (ii) মেডুলা অবলংগটা, (iii) পনস

    প্রশ্নটির আলাদা পাতা ›
  41. ৮৬. গ্লসোফ্যারিঞ্জিয়াল কোন ধরনের স্নায়ু?

    • ক) সংবেদী
    • খ) চেষ্টীয়
    • গ) আজ্ঞাবাহী
    • ঘ) মিশ্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মিশ্র

    গ্লসোফ্যারিঞ্জিয়াল মিশ্র প্রকৃতির স্নায়ু। এটি মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ থেকে উৎপত্তি হয়ে জিহ্বা ও গলবিলের মিউকাস পর্দায় বিস্তার লাভ করে। এটি স্বাদ গ্রহণ, জিহ্বা, গলবিলের সঞ্চালন নিয়ন্ত্রণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  42. ৮৭. কোন গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন নিঃসরণ হয়?

    • ক) পিনিয়াল
    • খ) থাইমাস
    • গ) পিটুইটারী
    • ঘ) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পিনিয়াল

    পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন নিঃসরণ হয়

    প্রশ্নটির আলাদা পাতা ›
  43. ৮৮. মানবদেহে মুখমণ্ডলীয় ভোমার অস্থির সংখ্যা কয়টি?

    • ক) ২
    • খ) ১
    • গ) ৪
    • ঘ) ৩
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১

    মুখমণ্ডলীয় অস্থি: ম্যাক্সিলা ২, ম্যান্ডিবল ১, জাইগোম্যাটিক ২, ন্যাসাল ২, ল্যাক্রিমাল ২, ইনফিরিয়র ন্যাসাল কনকা ২, ভোমার ১, প্যালেটাইন ২ — মোট ১৪টি। ভোমার ১টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  44. ৮৯. মানুষের মুখমণ্ডলে মোট কয়টি অস্থি থাকে?

    • ক) ১১
    • খ) ১৪
    • গ) ২৪
    • ঘ) ২৮
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১৪

    মানুষের মুখমণ্ডলে ১৪টি অস্থি থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  45. ৯০. কোমলাস্থির ম্যাট্রিক্সে উপস্থিত গহ্বরের নাম কী?

    • ক) হায়ালিন
    • খ) টায়ালিন
    • গ) ল্যামিলি
    • ঘ) ল্যাকুনা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ল্যাকুনা

    কোমলাস্থির ম্যাট্রিক্সে উপস্থিত গহ্বরের নাম ল্যাকুনা

    প্রশ্নটির আলাদা পাতা ›
  46. ৯১. তরুণাস্থি কোন ধরনের আবরণী দ্বারা আবৃত থাকে?

    • ক) এণ্ডোকণ্ড্রিয়াম
    • খ) মেসোকণ্ড্রিয়াম
    • গ) প্যারাকণ্ড্রিয়াম
    • ঘ) পেরিকণ্ড্রিয়াম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) পেরিকণ্ড্রিয়াম

    পেরিকণ্ড্রিয়াম (Perichondrium) নামক তন্তুময় আবরণীতে তরুণাস্থি আবৃত থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  47. ৯২. মানবদেহে কার্পাল অস্থির সংখ্যা কয়টি?

    • ক) 12
    • খ) 14
    • গ) 16
    • ঘ) 20
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 16

    • কার্পাল অস্থি: প্রতি সারিতে চারটি করে দুই সারিতে মোট আটটি ক্ষুদ্র কার্পাল অস্থি অর্ধ-চন্দ্রাকৃতিতে সজ্জিত থেকে হাতের কব্জি (wrist) গঠন করে। • দুই বাহুতে সর্বমোট কার্পাল অস্থি 8 + 8 = 16 টি • উপরের সারির কার্পাল অস্থিগুলো হলো- Scaphoid, Lunate, Triquetal, Pisiform. • নিচের সারির কার্পাল অস্থিগুলো হলো- Trapezium, Trapezoid, Capitate, Hamate.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  48. ৯৩. মানুষের হাত ও পায়ের ফ্যালাঞ্জেসে মোট কয়টি অস্থি থাকে?

    • ক) 4
    • খ) 20
    • গ) 48
    • ঘ) 56
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 56

    মানুষের হাত ও পায়ের আঙ্গুলের অস্থিগুলোকে ফ্যালাঞ্জেস বলে। বৃদ্ধাঙ্গুল 2 টি ও বাকি আঙ্গুলগুলো 3 টি ফ্যালাঞ্জেসে গঠিত। • হাতে ফ্যালাঞ্জেসের সংখ্যা 14 + 14 = 28 টি • পায়ে ফ্যালাঞ্জেসের সংখ্যা 14 + 14 = 28 টি • সর্বমোট ফ্যালাঞ্জেসের সংখ্যা 28 + 28 = 56 টি

    প্রশ্নটির আলাদা পাতা ›
  49. ৯৪. ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিসের সংযোগস্থলের অগভীর অংশের নাম কী?

    • ক) স্যাক্রাম
    • খ) অবটুরেটর ফোরামেন
    • গ) স্ক্যাপুলা
    • ঘ) অ্যাসিটাবুলাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অ্যাসিটাবুলাম

    শ্রোণিচক্র ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিস নিয়ে গঠিত। এদের সংযোগস্থলে অ্যাসিটাবুলাম (acetabulum) নামের অগভীর গর্ত বিদ্যমান যাতে ফিমারের মস্তক আটকানো থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  50. ৯৫. বৃক্কের কাজে জটিলতা দেখা দিলে রক্তে কোনটি বৃদ্ধি পায়?

    • ক) ইউরিক এসিড
    • খ) ইউরিয়া
    • গ) অ্যামোনিয়া
    • ঘ) ক্রিয়েটিনিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ক্রিয়েটিনিন

    বৃক্কের কাজে জটিলতা দেখা দিলে রক্তে ক্রিয়েটিনিন মাত্রা বেড়ে যায়। রক্তে এর স্বাভাবিক মাত্রা পুরুষের 0.6-1.2 mg/dl এবং মহিলাদের 0.5-1.1 mg/dl.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  51. ৯৬. অ্যালডোস্টেরন হরমোন নিঃসরণকারী অঙ্গ কোনটি?

    • ক) হৃৎপিণ্ড
    • খ) বৃক্ক
    • গ) যকৃত
    • ঘ) অগ্ন্যাশয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বৃক্ক

    বৃক্কের শীর্ষে বিদ্যমান অ্যাডরেনাল গ্রন্থি থেকে এ হরমোন ক্ষরিত হয়। এটি বৃক্কের সোডিয়াম (Na⁺) সংরক্ষণ করা, পানি ধরে রাখা এবং রক্তচাপ বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  52. ৯৭. কোন জাতীয় খাদ্যের বিপাকের ফলে নাইট্রোজেন জাতীয় বর্জ্যের সৃষ্টি হয়?

    • ক) শর্করা
    • খ) আমিষ
    • গ) লিপিড
    • ঘ) সবগুলোই
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আমিষ

    আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে দেহে নাইট্রোজেনঘটিত বর্জ্যপদার্থ সৃষ্টি হয়। এসব বর্জ্য দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং যত শীঘ্র সম্ভব দেহে থেকে নিষ্কাশন করা অত্যাবশ্যক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  53. ৯৮. কোন অঙ্গ হতে ANH (Atrial Natriuretic Hormone) নিঃসৃত হয়?

    • ক) হৃৎপিণ্ড
    • খ) বৃক্ক
    • গ) যকৃত
    • ঘ) অগ্ন্যাশয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) হৃৎপিণ্ড

    রক্তরসের ভলিউম বেড়ে গেলে হৃৎপিণ্ডের প্রাচীরে বিদ্যমান কিছু কোষ অ্যাট্রিয়াল ন্যাট্রিইউরেটিক হরমোন (Atrial Natriuretic Hormone – ANH) ক্ষরণ করে যা অ্যালডোস্টেরন নিঃসরণে বাধা দিয়ে রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  54. ৯৯. একজন প্রাপ্তবয়স্ক মানুষ কত মিলিলিটার মূত্র ধারণ করতে পারে?

    • ক) 700-750
    • খ) 600-650
    • গ) 750-850
    • ঘ) 700-800
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 700-750

    মূত্রথলি পাতলা প্রাচীরবিশিষ্ট অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত একটি ত্রিকোণাকার থলে বিশেষ। এটি সংকোচন প্রসারণক্ষম। মূত্রথলি 700-750 মিলিলিটার মূত্র ধারণ করতে পারে। তবে 280-320 মিলিলিটার মূত্র মূত্রথলিতে জমা হলেই ত্যাগের ইচ্ছা জাগে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  55. ১০০. মানবদেহে বিভিন্ন তরলের নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কোনটি?

    • ক) যকৃত
    • খ) ফুসফুস
    • গ) অগ্ন্যাশয়
    • ঘ) বৃক্ক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বৃক্ক

    বৃক্ক দেহে ও রক্তে পানির ভারসাম্য রক্ষা করে। রক্ত ও কোষকলার অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ, বৃক্ক মানবদেহে বিভিন্ন তরলের নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  56. ১০১. ওটিটিস মিডিয়া কী?

    • ক) অন্ত:কর্ণের সংক্রমণ
    • খ) এক ধরনের তরল মিডিয়া
    • গ) মধ্যকর্ণের সংক্রমণ
    • ঘ) সাইনাসের সংক্রমণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মধ্যকর্ণের সংক্রমণ

    মধ্যকর্ণের সংক্রমণকে ওটিটিস মিডিয়া বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  57. ১০২. মানুষের ফ্রন্টাল সাইনাস কোথায় অবস্থিত?

    • ক) দুই চোখের মাঝখানে
    • খ) নাকের দুই পাশের ম্যাক্সিলারি অঞ্চলে
    • গ) চোখের উপরে
    • ঘ) গালে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) চোখের উপরে

    মানুষের চোখের উপরে ফ্রন্টাল সাইনাস অবস্থিত। ফ্রন্টাল সাইনাস গহ্বরে সংক্রমিত হলে ফ্রন্টাল সাইনুসাইটিস দেখা দেয়। ফলে চোখের উপরে অবস্থিত ফ্রন্টাল গহ্বরে চাপ প্রয়োগ করলে ব্যথা হয় এবং এর সাথে মাথা ব্যথাও হয়ে থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  58. ১০৩. ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতাকে কী বলে?

    • ক) ভাইটাল ক্যাপাসিটি
    • খ) টাইডাল ভলিউম
    • গ) রেসিডুয়ার ভলিউম
    • ঘ) পালমোনারি ভলিউম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ভাইটাল ক্যাপাসিটি

    • ভাইটাল ক্যাপাসিটি→ ফুসফুসের সর্বমোট বায়ু ধারণক্ষমতা • টাইডাল ভলিউম → প্রতিবার নিঃশ্বাস-প্রশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকে কিংবা ফুসফুস থেকে বের হয়ে যায় তাকে টাইডাল বায়ু বলে। টাইডাল বায়ুর পরিমাণকে টাইডাল ভলিউম বলে। • রেসিডুয়াল ভলিউম → নিঃশ্বাস-প্রশ্বাসের মাঝখানে যে পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  59. ১০৪. মানবদেহের কোনটি হতে সারফেকটেন্ট নিঃসৃত হয়?

    • ক) অ্যালভিওলাস
    • খ) ট্রাকিয়া
    • গ) ব্রঙ্কাস
    • ঘ) ব্রঙ্কিওল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অ্যালভিওলাস

    অ্যালভিওলাস প্রাচীরে সেপ্টাল কোষ নামক কিছু বিশেষ কোষ থাকে যা প্রাচীরের ভিতরের দিকে সারফ্যাকট্যান্ট নামক ডিটারজেন্ট এর অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  60. ১০৫. কোন যুগে মানুষের উদ্ভব হয়েছে?

    • ক) ওলিগোসিন
    • খ) মায়োসিন
    • গ) প্লিস্টোসিন
    • ঘ) প্লিওসিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্লিওসিন

    প্লিওসিন যুগে মানুষের উদ্ভব ঘটেছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  61. ১০৬. মানুষের কোস্টাল আর্চ কত জোড়া পর্শুকার সমন্বয়ে গঠিত?

    • ক) ২
    • খ) ৩
    • গ) ৪
    • ঘ) ৭
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৩

    ৮ম, ৯ম, ১০ম পর্শুকা উপরিস্থিত পশুর্কার তরুণাস্থির সাথে একীভূত হয়ে কোস্টাল আর্চ (costal arch) নির্মাণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  62. ১০৭. হৃৎপিন্ডের সংকীর্ণ লুমেনযুক্ত বা রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনি পুনরায় প্রশস্ত বা উন্মুক্ত করার পদ্ধতিতে কী বলে?

    • ক) ওপেন হার্ট সার্জারি
    • খ) বাইপাস সার্জারি
    • গ) এনজিওপ্লাস্টি
    • ঘ) ইসিজি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) এনজিওপ্লাস্টি

    বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেনযুক্ত বা রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনি পুনরায় প্রশস্ত লুমেনযুক্ত বা উন্মুক্ত করার পদ্ধতিকে এনজিওপ্লাস্টি (angio = রক্তবাহিকা + plasty = পুনঃনির্মাণ) বলে। 1977 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের ডাঃ অ্যানড্রেস গ্রয়েন জিগ সর্বপ্রথম এ পদ্ধতি প্রয়োগ করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  63. ১০৮. প্রতি মিনিটে হার্টবিট 80 বার হলে কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেকেন্ড হবে?

    • ক) 0.65
    • খ) 0.70
    • গ) 0.75
    • ঘ) 0.80
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 0.75

    প্রতি হৃৎস্পন্দন সম্পন্ন করতে সিস্টোল ও ডায়াস্টোলের যে চক্রাকার ঘটনাবলি অনুসৃত হয় তাকে কার্ডিয়াক চক্র বা হৃৎচক্র বলে। যদি প্রতি মিনিটে গড়ে 80 বার হার্টবিট হয় তবে কার্ডিয়াক চক্রের সময়কাল 60/80 = 0.75 সেকেন্ড।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  64. ১০৯. একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ কত?

    • ক) 110-120 mmHg
    • খ) 110-120 mlHg
    • গ) 110-120 cmHg
    • ঘ) 110-120 Hg
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 110-120 mmHg

    একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ হচ্ছে 110-120 mmHg এবং স্বাভাবিক ডায়াস্টোলিক চাপ 70-80 mmHg.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  65. ১১০. মানবদেহে ফুসফুস থেকে বাম অলিন্দে রক্ত সরবরাহ করে কোনটি?

    • ক) পালমোনারি ধমনি
    • খ) পালমোনারি শিরা
    • গ) মহাধমনি
    • ঘ) জুগুলার শিরা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পালমোনারি শিরা

    শিরা সাধারণত CO₂ সমৃদ্ধ রক্ত বহন করে (ব্যতিক্রম- পালমোনারি শিরা, এটি ফুসফুস থেকে O₂ সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে নিয়ে আসে)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  66. ১১১. কোন রিসেপ্টর রক্তচাপ নিয়ন্ত্রণে সাড়া দেয়?

    • ক) কেমোরিসেপ্টর
    • খ) থার্মোরিসেপ্টর
    • গ) ব্যারোরিসেপ্টর
    • ঘ) সবগুলোই
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ব্যারোরিসেপ্টর

    ব্যারোরিসেপ্টর হলো রক্ত নালিকার প্রাচীরে বিদ্যমান বিশেষ সংবেদী স্নায়ুপ্রান্ত (Senosory nerve endings) যেগুলো রক্তচাপ পরিবর্তনে বিশেষ ভাবে সাড়া দেয়। এগুলো মস্তিষ্কের ভেগাস স্নায়ু থেকে সৃষ্টি হয় এবং দেহে রক্তচাপের হোমিওস্টেসিস বা সাম্যাবস্থা বজায় রাখে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  67. ১১২. পারকিনজি ফাইবার কোথায় পাওয়া হয়?

    • ক) বৃক্কে
    • খ) অন্ত্রে
    • গ) হৃৎপিণ্ডে
    • ঘ) অগ্ন্যাশয়ে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) হৃৎপিণ্ডে

    হৃৎপিণ্ডের আন্তঃনিলয় প্রাচীরে অবস্থিত Bandle of His কলা কর্তৃক হৃৎউদ্দীপনা বা বৈদ্যুতিক সংকেত গৃহীত হয় এবং Bandle of His এর ডান ও বাম শাখা বরাবর প্রবাহিত হয়ে Purkinje fibers এর মাধ্যমে নিলয়ের প্রাচীরে সঞ্চারিত হয়। এতে রক্ত পূর্ণ নিলয়ের সংকোচন ঘটে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  68. ১১৩. কোন ধমনি অক্সিজেন বিহীন রক্ত বহন করে?

    • ক) ক্যারোটিড
    • খ) পালমোনারি
    • গ) হেপাটিক
    • ঘ) রেনাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পালমোনারি

    ধমনি সাধারণত অক্সিজেনসমৃদ্ধ রক্ত বহন করে (ব্যতিক্রম- পালমোনারি ধমনি CO₂ সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পরিবহন করে)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  69. ১১৪. কোন রক্তসংবহন সরাসরি হৃৎপিণ্ডের সাথে যুক্ত নয়?

    • ক) পোর্টাল
    • খ) পালমোনারি
    • গ) সিস্টেমিক
    • ঘ) সবগুলোই
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পোর্টাল

    কোষস্থিত কৈশিক জালক থেকে উৎপন্ন হয়ে যেসব শিরা হৃৎপিণ্ডে যাওয়ার পথে হৃৎপিণ্ডে না পৌঁছে দেহের অন্যকোনো অঙ্গে পুনরায় কৈশিক জালকে পরিণত হয় তাদেরকে পোর্টাল শিরা বলে। পোর্টাল শিরা সমন্বয়ে গঠিত এই সংবহনকে পোর্টাল সংবহন বলে। পোর্টাল সংবহন এক প্রকার সিস্টেমিক সংবহন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  70. ১১৫. মানুষের শ্বেত রক্তকণিকা প্রকৃতপক্ষে-

    • ক) সাদা
    • খ) ধূসর
    • গ) লালচে
    • ঘ) বর্ণহীন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বর্ণহীন

    রক্তরসে বিদ্যমান স্বচ্ছ, নিউক্লিয়াসযুক্ত, দানাদার বা অদানাদার, অনিয়তাকার গঠনবিশিষ্ট রক্তকণিকাকে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা বলে। কোনো রঞ্জক পদার্থ থাকে না বলে এদের শ্বেত রক্তকণিকা নামে ডাকা হয় (প্রকৃতপক্ষে বর্ণহীন)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  71. ১১৬. ম্যাক্রোফেজ কী?

    • ক) RBC
    • খ) WBC
    • গ) অণুচক্রিকা
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) WBC

    ম্যাক্রোফেজ বিশেষ প্রকার শ্বেতকণিকা, যা মনোসাইট থেকে উৎপন্ন হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  72. ১১৭. শিশু ও অসুস্থ অবস্থায় মানবদেহে শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে কোনটি ঘটে?

    • ক) কমে
    • খ) বাড়ে
    • গ) অপরিবর্তিত থাকে
    • ঘ) সবগুলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বাড়ে

    মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে 5−8 হাজার শ্বেত রক্তকণিকা থাকে। শিশু ও অসুস্থ মানবদেহে এ সংখ্যা বেড়ে যায়। লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত 700: 1।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  73. ১১৮. মানবদেহের মনোসাইটের উৎপত্তিস্থল কোনটি?

    • ক) লসিকাগ্রন্থি
    • খ) থাইমাস
    • গ) প্লীহা
    • ঘ) সবগুলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সবগুলো

    দানাহীন লিউকোসাইট আকৃতিগতভাবে দু’রকম। যথা- লিম্ফোসাইট ও মনোসাইট। এদের উৎপত্তি লসিকা গ্রন্থি, প্লীহা, থাইমাস ও ক্ষুদ্রান্ত্রের লসিকা টিস্যু থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  74. ১১৯. থ্রম্বোকাইনেজ এনজাইম কোথায় সৃষ্টি হয়?

    • ক) অন্ত্রে
    • খ) লোহিত রক্তকণিকায়
    • গ) শ্বেত রক্তকণিকায়
    • ঘ) অনুচক্রিকায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অনুচক্রিকায়

    লোহিত রক্তকণিকার মতো অণুচক্রিকার কোনো নিউক্লিয়াস নেই এবং এরা বিভাজিত হতে পারে না। এরা সহজেই ভেঙে যায় এবং রক্তে তঞ্চনের জন্য প্রয়োজনীয় থ্রম্বোকাইনেজ এনজাইম সৃষ্টি করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  75. ১২০. কোন কণিকা রক্তে বিলিভার্ডিন উৎপন্ন করে?

    • ক) এরিথ্রোসাইট
    • খ) লিউকোসাইট
    • গ) মনোসাইট
    • ঘ) লিম্ফোসাইট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) এরিথ্রোসাইট

    লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন, অক্সিহিমোগ্লোবিন যৌগরূপে ফুসফুস থেকে দেহের সকল কোষে O₂ পরিবহন করে। রক্তে বিভিন্ন রঞ্জকের উৎস হিসেবে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

এই সেশনে একাধিক শিফট/সেটের মোট ৩০৮টি প্রশ্ন আছে; এখানে প্রতিটি বিষয় থেকে ১২০টি দেখানো হলো। বাকি সব প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ অনুশীলন পাতায়।

পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

জাবি ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) — অন্যান্য বছরের প্রশ্ন

জাবি ২০১৭-১৮ — অন্য ইউনিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

জাবি ডি ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০১৭-১৮ — Jahangirnagar University (JU) D Unit Question 2017-18 | SmartPora