জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৬-১৭
বিষয়: রসায়ন (৪৩) · জীববিজ্ঞান (৬৭)
মানবন্টন ও নিয়ম: শুধু বিজ্ঞান বিভাগ। ৮০ নম্বরের MCQ।
এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহরসায়ন (৪৩টি)
১. 2KMnO₄ + 8H₂SO₄ + 10FeSO₄ → 2MnSO₄ + 8H₂O + 5Fe₂(SO₄)₃ + K₂SO₄ বিক্রিয়ায়- (i) KMnO₄ জারক (ii) Fe²⁺ আয়ন বিজারক (iii) Fe³⁺ আয়ন জারক। নিচের কোনটি সঠিক?
- ক) i ও ii
- খ) i ও iii
- গ) ii ও iii
- ঘ) i, ii ও iii
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) i ও iiপ্রশ্নটির আলাদা পাতা ›বিক্রিয়ায় Mn এর জারণ মান +7 থেকে +2 এ নেমেছে, তাই KMnO₄ জারক; Fe²⁺ জারিত হয়ে Fe³⁺ হয়েছে, তাই Fe²⁺ বিজারক। Fe³⁺ এখানে উৎপাদ, জারক হিসেবে কাজ করেনি।
২. 250 ml 0.1M Na₂CO₃ দ্রবণ তৈরী করতে কি পরিমাণ Na₂CO₃ লাগবে?
- ক) 2.65g
- খ) 5.30g
- গ) 5.50g
- ঘ) 10.60g
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 2.65gপ্রশ্নটির আলাদা পাতা ›S = (w × 1000)/(M × V) ⇒ 0.1 = (w × 1000)/(106 × 250) ∴ w = 2.65 g।
৩. ফরমালিন হলো:
- ক) 40% ফরমিক এসিড
- খ) 40% ফরমালডিহাইড
- গ) 30-35% ফরমিক এসিড
- ঘ) 30-35% ফরমালডিহাইড
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 40% ফরমালডিহাইডপ্রশ্নটির আলাদা পাতা ›ফরমালডিহাইডের (HCHO) 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে।
৪. ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য পানির তাপমাত্রা কত °C এর উপর থাকতে হয়?
- ক) 25°C
- খ) 27°C
- গ) 40°C
- ঘ) 30°C
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 27°Cপ্রশ্নটির আলাদা পাতা ›ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য সমুদ্রের পানির তাপমাত্রা 27°C (80°F) এর বেশি হতে হয়।
৫. তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি ক্যাথোডে জমা হবে?
- ক) H₂
- খ) N₂
- গ) Cl₂
- ঘ) O₂
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) H₂প্রশ্নটির আলাদা পাতা ›তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন → ক্যাথোডে → বিজারণ; অ্যানায়ন → অ্যানোডে → জারণ
৬. অম্লীয় KMnO₄ এ Mn-এর প্রাথমিক ও পরিবর্তিত জারণ সংখ্যা যথাক্রমে-
- ক) +7, +4
- খ) +2, +7
- গ) +2, +4
- ঘ) +7, +2
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) +7, +2প্রশ্নটির আলাদা পাতা ›KMnO₄ (Mn: +7) + 5e⁻ → K⁺ + Mn²⁺ + 4O²⁻ অর্থাৎ Mn এর জারণ মানের পরিবর্তন +7 থেকে +2
৭. 1000 mL দ্রবণে 26.5g Na₂CO₃ দ্রবীভূত থাকলে ঐ দ্রবণের ঘনমাত্রা কত হবে?
- ক) 1M
- খ) 0.5M
- গ) 0.25M
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 0.25Mপ্রশ্নটির আলাদা পাতা ›S = (w × 1000)/(M × V) = (26.5 × 1000)/(106 × 1000) = 0.25 M
৮. 7.1 গ্রাম ক্লোরিন গ্যাসে কত মোল Cl₂ আছে?
- ক) 0.1 mol
- খ) 1 mol
- গ) 0.2 mol
- ঘ) 0.2 mol
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 0.1 molপ্রশ্নটির আলাদা পাতা ›n(Cl₂) = 7.1/71 = 0.1 mol
৯. CH ≡ CH অণুতে কার্বনের কোন ধরণের হাইব্রিডাইজেশন বিদ্যমান?
- ক) sp
- খ) sp²
- গ) sp³d²
- ঘ) sp³
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) spপ্রশ্নটির আলাদা পাতা ›অ্যালকেন sp³; অ্যালকিন sp²; অ্যালকাইন sp
১০. কোনটি মেটা- জাইলিন?
- ক) 1,4-ডাইমিথাইলবেনজিন
- খ) 1-ইথাইল-3-মিথাইলবেনজিন
- গ) 3-মিথাইলবেনজয়িক এসিড
- ঘ) 1,3-ডাইমিথাইলবেনজিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 1,3-ডাইমিথাইলবেনজিনপ্রশ্নটির আলাদা পাতা ›জাইলিন হলো ডাইমিথাইলবেনজিন; এর তিনটি সমাণু: o-জাইলিন (1,2-), m-জাইলিন (1,3-) ও p-জাইলিন (1,4-ডাইমিথাইলবেনজিন)। তাই m-জাইলিন = 1,3-ডাইমিথাইলবেনজিন।
১১. অনার্দ্র AlCl₃-এর উপস্থিতিতে বেনজিন ও অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াকে কি বলে?
- ক) গ্রিগনার্ড রিঅ্যাকশন
- খ) নিউক্লিওফিলিক প্রতিস্থাপন
- গ) ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া
- ঘ) হ্যালোজেনেশন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াপ্রশ্নটির আলাদা পাতা ›ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া।
১২. CH₃CHO এবং CH₃COCH₃-এর মধ্যে পার্থক্যসূচক পরীক্ষায় কি ব্যবহৃত হয়?
- ক) K₂Cr₂O₇/H⁺
- খ) 2,4-DNP
- গ) [Ag(NH₃)₂]⁺
- ঘ) PCl₃
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) [Ag(NH₃)₂]⁺প্রশ্নটির আলাদা পাতা ›অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য করা হয় টলেন বিকারক ([Ag(NH₃)₂]⁺) ও ফেহলিং দ্রবণ [NaOH+Ca(OH)₂] দিয়ে
১৩. কাইরাল কেন্দ্রবিশিষ্ট অ্যালকোহল কোনটি?
- ক) 2-মিথাইল-2-বিউটানল
- খ) 2-মিথাইল-1-বিউটানল
- গ) বিউটানল-2
- ঘ) 3-মিথাইল বিউটানল-1
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বিউটানল-2প্রশ্নটির আলাদা পাতা ›CH₃CH(OH)CH₂CH₃ অর্থাৎ ২ মিথাইল ২- বিউটানলে কাইরাল কার্বন আছে।
১৪. কোন যৌগে π (পাই) বন্ধন নাই?
- ক) C₆H₆
- খ) C₂H₂
- গ) C₃H₈
- ঘ) C₄H₈
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) C₃H₈প্রশ্নটির আলাদা পাতা ›অ্যালকেনে π বন্ধন থাকে না
১৫. রেক্টিফাইড স্পিরিট কি?
- ক) 95.6% ইথানল + 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ
- খ) 80.5% ইথানল + 5.4% পানির সমস্ফুটন মিশ্রণ
- গ) 95.6% মিথানল + 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ
- ঘ) 80.5% মিথানল + 5.4% পানির সমস্ফুটন মিশ্রণ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 95.6% ইথানল + 4.4% পানির সমস্ফুটন মিশ্রণপ্রশ্নটির আলাদা পাতা ›রেক্টিফাইড স্পিরিট 95.6% ইথানল + 4.4% পানি
১৬. ইথানলের আইসোমার কোনটি?
- ক) অ্যাসিটন
- খ) ডাইমিথাইল ইথার
- গ) ডাইইথাইল ইথার
- ঘ) অ্যাসিটালডিহাইড
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ডাইমিথাইল ইথারপ্রশ্নটির আলাদা পাতা ›CₙH₂ₙ₊₂O হলে সমাণুগুলো হবে অ্যালকোহল ও ইথার। CₙH₂ₙO হলে সমাণুগুলো হবে অ্যালডিহাইড ও কিটোন।
১৭. 1°, 2°, 3° অ্যামিনের মধ্যে পার্থক্য নিরূপনকারী বিকারক কোনটি?
- ক) NaNO₂ + গাঢ় HCl
- খ) NaNO₃ + গাঢ় HCl
- গ) NaNO₃ + লঘু HCl
- ঘ) NaNO₂ + লঘু HCl
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) NaNO₂ + লঘু HClপ্রশ্নটির আলাদা পাতা ›1°, 2° ও 3° অ্যামিনের পার্থক্য করা হয় HNO₂ দিয়ে যা NaNO₂ ও লঘু HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হয়।
১৮. HC ≡ C-CH₂-CH = CH₂ এর IUPAC নাম?
- ক) পেন্ট-1- ইন-4-আইন
- খ) পেন্ট-1- আইন-4-ইন
- গ) 1-পেন্টাইন-4-আইন
- ঘ) 1-পেন্টিন-4-আইন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) পেন্ট-1- ইন-4-আইনপ্রশ্নটির আলাদা পাতা ›HC ≡ C-CH₂-CH = CH₂ পেন্ট-1-ইন-4-আইন।
১৯. বাস্তব গ্যাসের সমীকরণে আন্তঃআণবিক বল-
- ক) n²a/V²
- খ) na/V²
- গ) a/V²
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) n²a/V²প্রশ্নটির আলাদা পাতা ›ভ্যান্ডার ওয়ালস সমীকরণ: (P + n²a/V²)(V − nb) = nRT; এখানে n²a/V² আন্তঃআণবিক আকর্ষণজনিত চাপ সংশোধন এবং nb আয়তন সংশোধন।
২০. বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে ক. উচ্চ তাপমাত্রায়; খ. উচ্চ চাপে; গ. নিম্ন চাপে; নিচের কোনটি সঠিক-
- ক) গ
- খ) ক ও খ
- গ) ক ও গ
- ঘ) ক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ক ও গপ্রশ্নটির আলাদা পাতা ›নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে।
২১. অণুজীব বা ছত্রাক হতে নিঃসৃত টক্সিন-এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
- ক) অম্লীয়
- খ) ক্ষারীয়
- গ) নিরপেক্ষ
- ঘ) কোনটিই নয়
২২. অণুজীব বেঁচে থাকার জন্য মাটির pH সীমা কি পরিসরে হওয়া দরকার?
- ক) 3-এর উপরে কিন্তু 10-এর নিচে
- খ) 3-এর উপরে কিন্তু 11-এর নিচে
- গ) 4-এর উপরে কিন্তু 7-এর নিচে
- ঘ) 4-এর উপরে কিন্তু 8-এর নিচে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 3-এর উপরে কিন্তু 10-এর নিচেপ্রশ্নটির আলাদা পাতা ›অণুজীব বেচে থাকার জন্য মাটির pH 3 থেকে 10 এর মধ্যে থাকা দরকার
২৩. রাসায়নিক বিক্রিয়ায় সাম্যাবস্থায় উৎপাদ ও বিক্রিয়কের মোল সংখ্যা সমান থাকলে সাম্যধ্রুবকের মান কোনটি?
- ক) Kc < 1
- খ) Kc = 1
- গ) Kc = 0
- ঘ) Kc > 1
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Kc = 1প্রশ্নটির আলাদা পাতা ›জানা আছে, Kp = Kc (RT)^Δn; Δn = 0 ∴ Kp = Kc ⇒ Kp/Kc = 1
২৪. N₂ (g) + O₂ (g) ⇌ 2NO (g) বিক্রিয়াটি কি ধরণের?
- ক) তাপহারী
- খ) তাপোৎপাদী
- গ) উভমূখী তাপোৎপাদী
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) তাপহারীপ্রশ্নটির আলাদা পাতা ›সকল দহন বিক্রিয়ায় তাপ উৎপাদী। তবে একমাত্র N₂ এর দহন বিক্রিয়ায় তাপহারী।
২৫. বিক্রিয়ায় মোলের সংখ্যা দুই একক বৃদ্ধি পেলে Kc ও Kp এর একক হবে-
- ক) Kc = mol² Lit⁻²; Kp = (atm)⁻²
- খ) Kc = mol⁻² Lit²; Kp = (atm)⁻²
- গ) Kc = mol⁻² Lit⁻²; Kp = (atm)²
- ঘ) Kc = mol² Lit⁻²; Kp = (atm)²
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Kc = mol² Lit⁻²; Kp = (atm)²প্রশ্নটির আলাদা পাতা ›Δn = 2 ∴ Kp = (চাপ)^Δn = atm² ∴ Kc = (ঘনমাত্রা)^Δn = (mol L⁻¹)² = mol² L⁻²
২৬. এসিড বৃষ্টির pH এর মান-
- ক) 2.5-3.0
- খ) 3.0-3.5
- গ) 5.5-7.5
- ঘ) 3.5-5.5
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 3.5-5.5প্রশ্নটির আলাদা পাতা ›এসিড বৃষ্টির pH < 5.6
২৭. তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান-
- ক) ধনাত্বক
- খ) ঋণাত্বক
- গ) শুণ্য
- ঘ) ≥ 0
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ঋণাত্বকপ্রশ্নটির আলাদা পাতা ›তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ΔH = –ve তাপহারী বিক্রিয়ার জন্য ΔH = +ve
২৮. তাপোৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সাম্যের অবস্থান-
- ক) পিছনের দিকে সরে যাবে
- খ) সামনের দিকে সরে যাবে
- গ) অপরিবর্তিত থাকবে
- ঘ) বিনষ্ট হবে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) পিছনের দিকে সরে যাবেপ্রশ্নটির আলাদা পাতা ›তাপোৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে সাম্যাবস্থা পেছন দিকে সরে আবার তাপ হ্রাস করলে সামনের দিকে যাবে।
২৯. কোনটি আয়নিকরণ বিভবের সঠিক ক্রম?
- ক) C > O > N > F
- খ) O > C > N > F
- গ) F > N > O > C
- ঘ) F > O > N > C
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) F > N > O > Cপ্রশ্নটির আলাদা পাতা ›২য় পর্যায়ের মৌলগুলোর আয়নীকরণ শক্তির সঠিক ক্রম: B < Be < C < O < N < F
৩০. বক্সাইট আকরিকের সংকেত কি?
- ক) Al₂O₃.2H₂O
- খ) CaO.SiO₂
- গ) CaSO₃.2H₂O
- ঘ) CaSO₃
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Al₂O₃.2H₂Oপ্রশ্নটির আলাদা পাতা ›বক্সাইট হল অ্যালুমিনিয়ামের আকরিক। বক্সাইট: Al₂O₃.2H₂O; ক্রায়োলাইট: AlF₃.3NaF; কোরান্ডাম: Al₂O₃; পটাশ এলাম বা ফিটকিরি: K₂SO₄.Al₂(SO₄)₃.24H₂O
৩১. নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে?
- ক) Sc³⁺
- খ) Hg²⁺
- গ) Zn²⁺
- ঘ) Fe²⁺
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Fe²⁺প্রশ্নটির আলাদা পাতা ›যে সকল অবস্থান্তর মৌলের আয়নে d অরবিটালটি অসম্পূর্ণ থাকে অর্থাৎ d¹⁻⁹ থাকে তারা রঙিন যৌগ গঠন করবে।
৩২. কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন তৈরি করে?
- ক) HF
- খ) HCI
- গ) H₂S
- ঘ) HBr
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) HFপ্রশ্নটির আলাদা পাতা ›H বন্ধন আছে: NH₃; H₂O; HF (২য় পর্যায়) H বন্ধন নেই: PH₃; H₂S; HCl (৩য় পর্যায়)
৩৩. sp³ হাইব্রিডাইজেশনে বন্ধন কোণ হয়-
- ক) 109.5°
- খ) 107.5°
- গ) 105°
- ঘ) 120°
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 109.5°প্রশ্নটির আলাদা পাতা ›sp³ →109.5°; sp² → 120°; sp →180°
৩৪. যে কোন উপশক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?
- ক) 2n²
- খ) (2l+1)
- গ) 2(l+1)
- ঘ) 2(2l+1)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 2(2l+1)প্রশ্নটির আলাদা পাতা ›শক্তিস্তরে অরবিটাল সংখ্যা n²; কক্ষপথে সর্বোচ্চ e সংখ্যা 2n²; উপশক্তিস্তরে সর্বোচ্চ e সংখ্যা 2(2l + 1); উপশক্তিস্তরে অরবিটাল সংখ্যা 2l + 1
৩৫. কোন নীতি অনুযায়ী ইলেকট্রন 3d অরবিটালের আগে 4s-এ প্রবেশ করে?
- ক) হুন্ডের নীতি
- খ) আউফবাউ নীতি
- গ) পাউলির বর্জন নীতি
- ঘ) আইজেক নীতি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) আউফবাউ নীতিপ্রশ্নটির আলাদা পাতা ›আউফবাউ নীতি বা (n+l) এর নিয়ম অনুসারে ইলেকট্রন 3d অরবিটালের আগে 4s অরবিটালে যায়।
৩৬. আয়নিক যৌগের কেলাস গঠনের সময় কি ধরণের শক্তি নির্গত হয়?
- ক) হাইড্রেশন শক্তি
- খ) ল্যাটিস শক্তি
- গ) হাইড্রেশন ও ল্যাটিস শক্তি দুটিই
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ল্যাটিস শক্তিপ্রশ্নটির আলাদা পাতা ›আয়নিক যৌগের কেলাস গঠনের সময় যে শক্তি নির্গত হয় তাকে ল্যাটিস শক্তি বলে। আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত বা পানির অণু সংযোজিত হওয়ার সময় যে শক্তি নির্গত বা শোষিত হয় তাকে হাইড্রেশান শক্তি বলে।
৩৭. পরমাণুস্থ কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সম্ভব নয়?
- ক) n = 2, l = 1, m = 0, s = –½
- খ) n = 3, l = 0, m = 0, s = –½
- গ) n = 2, l = 1, m = 1, s = –½
- ঘ) n = 2, l = 2, m = –2, s = +½
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) n = 2, l = 2, m = –2, s = +½প্রশ্নটির আলাদা পাতা ›n > l হবে
৩৮. ¹⁷₈O²⁻ আয়নে প্রোটন সংখ্যা-
- ক) 8টি
- খ) 9 টি
- গ) 10 টি
- ঘ) 6টি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 8টিপ্রশ্নটির আলাদা পাতা ›p = 8, e = 8 + 2 = 10, n = 17 − 8 = 9
৩৯. নিউট্রন হলো-
- ক) স্থায়ী মূল কণিকা
- খ) অস্থায়ী কণিকা
- গ) স্থায়ী কণিকা
- ঘ) অস্থায়ী মূল কণিকা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) স্থায়ী মূল কণিকাপ্রশ্নটির আলাদা পাতা ›স্থায়ী মূলকণিকা: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন অস্থায়ী মূলকণিকা: নিউট্রিনো, মেসন, পাইওন etc. কম্পোজিট কণিকা: আলফা ও ডিউটেরন
৪০. কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ?
- ক) Na₂C₂O₄.2H₂O
- খ) Na₂S₂O₃.5H₂O
- গ) NaOH
- ঘ) KMnO₄
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Na₂C₂O₄.2H₂Oপ্রশ্নটির আলাদা পাতা ›প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ: 1. Na₂CO₃ 2. H₂C₂O₄.2H₂O 3. K₂Cr₂O₇ 4. Na₂C₂O₄.2H₂O * যে সব যৌগে C থাকবে তারাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ব্যতিক্রম: HCl
৪১. কোনটি ল্যাবরেটিরিতে নিরাপত্তা সামগ্রী হিসেবে ব্যবহার করতে হয়?
- ক) ফিউম হুড
- খ) লাইফ জ্যাকেট
- গ) রেইন কোট
- ঘ) অক্সিজেন গ্যাস সিলিন্ডার
৪২. নিম্নিলিখিত বৈশিষ্ট্যসমূহের কোনগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে? i. বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না ii. বায়ু বা জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয় না iii. প্রকৃত প্রমাণ দ্রবণকে সংরক্ষণ করলে দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায়
- ক) i ও ii
- খ) ii ও iii
- গ) i ও iii
- ঘ) i, ii ও iii
৪৩. কোনটি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ?
- ক) ভিটামিন-A
- খ) সরবেট
- গ) অ্যালকোহল
- ঘ) বেনজোয়েট
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অ্যালকোহলপ্রশ্নটির আলাদা পাতা ›ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ: লবন, চিনি, ভিনেগার, অ্যালকোহল, সরিষার তেল
জীববিজ্ঞান (৬৭টি)
৪৪. হিমোফিলিয়া হওয়ার জন্য দায়ী কোন জিন?
- ক) Y-ক্রোমোজোমের প্রচ্ছন্ন মিউটেন্ট
- খ) X-ক্রোমোজোমের প্রচ্ছন্ন মিউটেন্ট
- গ) X-ক্রোমোজোমের প্রকট মিউটেন্ট
- ঘ) Y-ক্রোমোজোমের প্রকট মিউটেন্ট
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) X-ক্রোমোজোমের প্রচ্ছন্ন মিউটেন্টপ্রশ্নটির আলাদা পাতা ›X-ক্রোমোসোমের একটি প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন এর কারণে হিমোফিলিয়া হয়ে থাকে।
৪৫. স্পার্মিন ব্যাকটেরিয়ানাশক কোথায় উৎপন্ন হয়?
- ক) অশ্রু
- খ) লালা
- গ) সিমেন
- ঘ) নাসিকা ঝিল্লি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) সিমেনপ্রশ্নটির আলাদা পাতা ›স্পার্মিন ব্যাকটেরিয়ানাশক সিমেনে উৎপন্ন হয়।
৪৬. প্লাজমা কোষের কাজ কি?
- ক) অ্যান্টিবডি ক্ষরণ
- খ) ফ্যাগোসাইটোসিস
- গ) বহুকোষী জীবাণু ধ্বংস
- ঘ) ম্যাক্রোফেজকে সক্রিয় করা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) অ্যান্টিবডি ক্ষরণপ্রশ্নটির আলাদা পাতা ›• অ্যান্টিবডি ক্ষরণ করে → প্লাজমা কোষ • ফ্যাগোসাইটোসিস করে → ম্যাক্রোফেজ • বহুকোষী জীবাণু ধ্বংস করে → ইওসিনোফিল • ম্যাক্রোফেজকে সক্রিয় করে → হেলপার ‘T’ কোষ
৪৭. সেরিব্রাল হেমিস্ফিয়ারের পৃষ্ঠতলে নিচু জায়গার নাম কি?
- ক) জাইরাস
- খ) ফিসার
- গ) ফিকচার
- ঘ) পনস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ফিসারপ্রশ্নটির আলাদা পাতা ›সেরিব্রাল হেমিস্ফিয়ারের পৃষ্ঠতলের উঁচু জায়গাকে জাইরাস এবং নিচু জায়গাকে ফিসার বলে।
৪৮. তরুণাস্থির গহ্বরকে কি বলে?
- ক) সারকোপ্লাজম
- খ) কনড্রিন
- গ) ম্যাট্রিক্স
- ঘ) ল্যাকুনা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ল্যাকুনাপ্রশ্নটির আলাদা পাতা ›তরুণাস্থি: এ টিস্যুর ম্যাট্রিক্স কনড্রিন নামে এক ধরনের অর্ধ- কঠিন ও স্থিতিস্থাপক পদার্থে গঠিত। তরুণাস্থিকোষকে কনড্রোসাইট বলে। ম্যাট্রিক্সে ইতস্তত বিক্ষিপ্ত কিছু গহ্বর দেখা যায়। প্রত্যেকটি গহ্বর ল্যাকুনা নামে পরিচিত।
৪৯. কার্ডিয়াক পেশির ক্ষেত্রে কোনটি সঠিক?
- ক) দৈর্ঘ্য 15-200 μm
- খ) ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না
- গ) নিউক্লিয়াসটি কোষের কেন্দ্রস্থলে থাকে
- ঘ) পেশীর কার্যকারিতা প্রাণীর ইচ্ছা নির্ভর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) নিউক্লিয়াসটি কোষের কেন্দ্রস্থলে থাকেপ্রশ্নটির আলাদা পাতা ›হৃৎপেশি বা কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য: • সারকোলেমা বেশ সূক্ষ্ম এবং নিউক্লিয়াসটি কোষের কেন্দ্রস্থলে অবস্থান করে। • কোষগুলোর দৈর্ঘ্য প্রায় 0.8 মিলিমিটার এবং ব্যাস 12-15 μm হয়। • ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়। • কার্যকারিতা প্রাণীর ইচ্ছা নির্ভর নয়।
৫০. কয়েকটি সংগ্রাহী নালি মিলিত হয়ে কি গঠন করে?
- ক) লুপ অব হেনলি
- খ) ডাক্ট অব বেলিনি
- গ) পিরামিড
- ঘ) পেরিটিউবুলার ক্যাপিলারি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ডাক্ট অব বেলিনিপ্রশ্নটির আলাদা পাতা ›• পিরামিড: মেডুলা অংশটিতে কয়েকটি ত্রিভুজাকৃতির গঠন দেখা যায় যাদেরকে রেনাল পিরামিড বলে। • ডাক্ট অব বেলিনিঃ কয়েকটি সংগ্রাহী নালি মিলিত হয়ে ডাক্ট অব বেলিনি গঠন করে।
৫১. ব্রঙ্কিওলের অতিসূক্ষ্ম ও তরুণাস্থিবিহীন প্রান্তগুলোকে কি বলে?
- ক) অ্যালভিওলাস
- খ) অ্যালভিওলার থলি
- গ) অ্যালভিওলার নালি
- ঘ) অ্যালভিওলাই
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অ্যালভিওলার নালিপ্রশ্নটির আলাদা পাতা ›ব্রঙ্কিওলের অতিসূক্ষ্ম ও তরুণাস্থিবিহীন প্রান্তগুলোকে অ্যালভিওলার নালি (alveolar duct) বলে। প্রতিটি নালি একেকটি অ্যালভিওলার থলিতে উন্মুক্ত হয়। প্রতিটি অ্যালভিওলার থলি কতগুলো অ্যালভিওলাই নিয়ে গঠিত।
৫২. মানবদেহের ফুসফুস থেকে রক্তে O₂ পরিবাহিত হয় কোন প্রক্রিয়ায়–
- ক) অভিস্রবণ
- খ) ব্যাপন
- গ) অসমোটিক প্রেসার
- ঘ) কোনোটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ব্যাপনপ্রশ্নটির আলাদা পাতা ›মানবদেহের ফুসফুস থেকে রক্তে O₂ ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয়
৫৩. বাতাসে CO₂ এর ঘনত্ব 0.25% বাড়লে শ্বসনের হার কত হয়?
- ক) তিনগুণ
- খ) চারগুণ
- গ) দ্বিগুণ
- ঘ) অর্ধেক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) দ্বিগুণপ্রশ্নটির আলাদা পাতা ›• বাতাসে CO₂এর ঘনত্ব 0.25% বাড়লে শ্বসনের হার দ্বিগুণ হয়ে যায়। • বাতাসে যদি O₂ ঘনত্ব 20% থেকে 5% এ নেমে আসে তাহলেও শ্বসনের হার দ্বিগুণ হয়ে যায়।
৫৪. মানবদেহের হৃৎপিন্ডের অস্বাভাবিক স্পন্দনকে কি বলে?
- ক) মায়োলিয়া
- খ) অ্যারিথমিয়া
- গ) অ্যানজাইনা
- ঘ) কস্টোকন্ড্রাইটিস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অ্যারিথমিয়াপ্রশ্নটির আলাদা পাতা ›মানবদেহের হৃৎপিন্ডের অস্বাভাবিক স্পন্দনকে অ্যারিথমিয়া বলে।
৫৫. মানব ভ্রূণের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?
- ক) 40-50 লক্ষ
- খ) 50-60 লক্ষ
- গ) 70-80 লক্ষ
- ঘ) 80-90 লক্ষ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 80-90 লক্ষপ্রশ্নটির আলাদা পাতা ›বিভিন্ন বয়সের মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা: ভ্রূণদেহে ঃ 80-90 লাখ শিশুর দেহে ঃ 60-70 লাখ পূর্ণ বয়স্ক পুরুষ ঃ 54 লাখ পূর্ণ বয়স্ক স্ত্রীদেহে ঃ 48 লাখ
৫৬. রক্ত সরবরাহের বিকল্প পথ সৃষ্টি করা হয় কোন চিকিৎসার মাধ্যমে?
- ক) বাইপাস সার্জারি
- খ) পেসমেকার
- গ) এনজিওপ্লাস্টি
- ঘ) ওপেন হার্ট সার্জারি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বাইপাস সার্জারিপ্রশ্নটির আলাদা পাতা ›বাইপাস সার্জারি→রক্ত সরবরাহের বিকল্প পথ সৃষ্টি করা হয় এনজিওপ্লাস্টি → বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিন্ডের সংকীর্ণ লুমেনযুক্ত বা রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনি পুনরায় প্রশস্ত লুমেনযুক্ত বা উন্মুক্ত করার পদ্ধতি ওপেন হার্ট সার্জারি → শল্যচিকিৎসক যখন রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিন্ডে অস্ত্রোপচার সম্পন্ন করেন। পেসমেকার → হৃৎস্পন্দন সৃষ্টি করে এবং স্পন্দনের ছন্দময়তা বজায় রাখে
৫৭. হৃৎপিন্ডের কোন অংশকে পেসমেকার বলে?
- ক) সাইনো অ্যাট্রিয়াল নোড
- খ) অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড
- গ) বান্ডল অব হিজ
- ঘ) পারকিনজি তন্তু
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সাইনো অ্যাট্রিয়াল নোডপ্রশ্নটির আলাদা পাতা ›SAN (সাইনো অ্যাট্রিয়াল নোড) কে পেসমেকার বলে।
৫৮. কোন এনজাইম নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে?
- ক) কোলাজিনেজ
- খ) কাইমোট্রিপসিন
- গ) কার্বক্সিপেপটাইডেজ
- ঘ) এন্টারোকাইনেজ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) এন্টারোকাইনেজপ্রশ্নটির আলাদা পাতা ›HCl নিষ্ক্রিয় পেপসিনোজেন → সক্রিয় পেপসিন HCl নিষ্ক্রিয় প্রোরেনিন → সক্রিয় রেনিন এন্টারোকাইনেজ নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন → সক্রিয় ট্রিপসিন ট্রিপসিন নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেন → সক্রিয় কাইমোট্রিপসিন
৫৯. মানবদেহে গ্লাইকোজেন কোথায় জমা হয়?
- ক) প্লীহা
- খ) কিডনী
- গ) যকৃত
- ঘ) ফুসফুস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) যকৃতপ্রশ্নটির আলাদা পাতা ›ক্ষুদ্রান্ত্র থেকে হেপাটিক পোর্টাল শিরা-র মাধ্যমে গ্লুকোজ যকৃতে প্রবেশ করে। রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন-এ রূপান্তরিত হয়ে যকৃতের সঞ্চয়ী কোষে জমা থাকে।
৬০. কোন এনজাইমটি কোষে শর্করা ভাঙতে সাহায্য করে না?
- ক) ল্যাকটেজ
- খ) অ্যামাইলেজ
- গ) মল্টেজ
- ঘ) কাইনেজ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) কাইনেজপ্রশ্নটির আলাদা পাতা ›অ্যামাইলেজ স্টার্চ ও গ্লাইকোজেন → মল্টোজ মল্টেজ মল্টোজ → গ্লুকোজ ল্যাকটেজ ল্যাকটোজ → গ্লুকোজ+গ্যালাকটোজ
৬১. ক্ষুদ্রান্ত্রের ফসফোলাইপেজ লিপিডকে সরলীকৃত করে কোন উপাদানটি তৈরি করে?
- ক) ফ্যাটি এসিড
- খ) অ্যামিনো এসিড
- গ) প্যারাকেসিন
- ঘ) গ্লুকোজ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ফ্যাটি এসিডপ্রশ্নটির আলাদা পাতা ›ক্ষুদ্রান্ত্রের ফসফোলাইপেজ ফসফোলিপিডকে ফ্যাটি এসিডে পরিণত করে।
৬২. মানবদেহের লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কোনটি?
- ক) মল্টেজ
- খ) সুক্রেজ
- গ) অ্যাকটেজ
- ঘ) কোনোটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) মল্টেজপ্রশ্নটির আলাদা পাতা ›মানুষের লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারসে টায়ালিন ও মল্টেজ এনজাইম থাকে।
৬৩. রুই মাছের কোন ধমনী ডর্সাল অ্যাওর্টা থেকে শ্রোণি অঞ্চলে প্রবেশ করে?
- ক) সাবক্ল্যাভিয়ান
- খ) রেনাল
- গ) ইলিয়াক
- ঘ) প্যারাইটাল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ইলিয়াকপ্রশ্নটির আলাদা পাতা ›ডর্সাল অ্যাওর্টা থেকে বক্ষ অঞ্চলে → সাবক্ল্যাভিয়ান ধমনি পৌষ্টিকনালীতে → সিলিয়াকো-মেসেন্টারিক ধমনি বৃক্কে → রেনাল ধমনি শ্রোণি অঞ্চলে → ইলিয়াক ধমনি অন্যান্য ভিসেরাল অঙ্গে → প্যারাইটাল ধমনি
৬৪. ঘাসফড়িং-এর ক্রিস্টালাইন কোণের কাজ কোনটি?
- ক) ওমাটিডিয়ামে আলো প্রবেশ
- খ) র্যাবডোম তৈরি
- গ) আলো গ্রহণ করা
- ঘ) সৃষ্ট প্রতিবিম্ব মস্তিষ্কে প্রেরণ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ওমাটিডিয়ামে আলো প্রবেশপ্রশ্নটির আলাদা পাতা ›ওমাটিডিয়ামে আলো প্রবেশ→ক্রিস্টালাইন কোণের কাজ র্যাবডোম তৈরি → রেটিনুলার কোষের কাজ আলো গ্রহণ করা → র্যাবডোমের কাজ সৃষ্ট প্রতিবিম্ব মস্তিষ্কে প্রেরণ → স্নায়ুতন্তুর কাজ
৬৫. “অর্ধমুক্ত রক্তসংবহনতন্ত্র” নিম্নের কোন প্রাণীর বৈশিষ্ট্য?
- ক) Tubifex sp.
- খ) Musca domestica
- গ) Lycosa lenta
- ঘ) Pila globosa
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Pila globosaপ্রশ্নটির আলাদা পাতা ›‘অর্ধমুক্ত রক্তসংবহনতন্ত্র’ Mollusca পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। Pila globosa মলাস্কা পর্বের প্রাণী।
৬৬. কোন প্রাণীকে যেকোনো তল বরাবর সমান অংশে ভাগ করা যায়?
- ক) সী অ্যানিমন
- খ) টিনোফোরা
- গ) ভলভক্স
- ঘ) স্পঞ্জ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ভলভক্সপ্রশ্নটির আলাদা পাতা ›একটি গোলককে যেভাবে কেন্দ্রের মধ্যদিয়ে অতিক্রান্ত যেকোনো তল বরাবর সদৃশ বা সমান অংশে ভাগ করা যায়। তেমনিভাবে কোনো প্রাণীদেহকে যদি ভাগ করা যায়, তখন তাকে গোলীয় প্রতিসাম্য বলে। যেমন- Volvox, Radiolaria, Heliozoa প্রভৃতি এককোষী জীব।
৬৭. ল্যামপ্রে-এর লার্ভা দশার নাম কি?
- ক) অ্যামোসিট
- খ) ট্যাডপোল
- গ) মিরাসিডিয়া
- ঘ) টরনারিয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) অ্যামোসিটপ্রশ্নটির আলাদা পাতা ›Petromyzontida শ্রেণিভুক্ত মাছগুলো ল্যামপ্রে নামে পরিচিত। এরা সবই সামুদ্রিক হলেও ডিম পাড়ার জন্য মিঠাপানির হ্রদে পরিযায়ী হয়। ডিম ছাড়ার পর কয়েকদিনের মধ্যেই মারা যায়। ডিম ফুটে অ্যামোসিট লার্ভা বেরিয়ে রূপান্তর শেষে সমুদ্রে যাত্রা করে।
৬৮. তরুণাস্থিময় অন্তঃকঙ্কাল কোন শ্রেণির প্রাণীর বৈশিষ্ট্য?
- ক) Actinopterygii
- খ) Aves
- গ) Sarcopterygii
- ঘ) Chondrichthyes
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Chondrichthyesপ্রশ্নটির আলাদা পাতা ›Actinopterygii → অন্তঃকঙ্কাল অস্থিময়; Sarcopterygii → অন্তঃকঙ্কাল অস্থিময়; Aves → অস্থিগুলো বায়ুগহ্বর যুক্ত ও হালকা; Chondrichthyes→অন্তঃকঙ্কাল সম্পূর্ণভাবে তরুণাস্থিময়
৬৯. কোন প্রাণীতে যৌন দ্বিরূপতা দেখা যায়?
- ক) Pila globosa
- খ) Fasciola hepatica
- গ) Ascaris lumbricoides
- ঘ) Taenia solium
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Ascaris lumbricoidesপ্রশ্নটির আলাদা পাতা ›Nematoda পর্বে প্রাণীদের (Ascaris lumbricoides) যৌন দ্বিরূপতা দেখা যায়। যৌন দ্বিরূপতা : একই প্রজাতির স্ত্রী ও পুরুষ সদস্য বর্ণ, আকার, আকৃতি ও গাঠনিকভাবে পৃথক হলে তাকে যৌন দ্বিরূপতা বলে।
৭০. কোনটি উভচর উদ্ভিদ নয়?
- ক) হেলেঞ্চা
- খ) হোগলা
- গ) নলখাগড়া
- ঘ) হাইড্রিলা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) হাইড্রিলাপ্রশ্নটির আলাদা পাতা ›উভচর উদ্ভিদ (Amphibian plants): এ সব উদ্ভিদের কিছু অংশ স্থলে এবং কিছু অংশ পানিতে অবস্থান করে। উদাহরণ: হেলেঞ্চা, কলমীলতা, কেশরধাম, হোগলা, পানিমরিচ, নলখাগড়া প্রভৃতি।
৭১. ক্যালভিন চক্রের জন্য অপটিমাম তাপমাত্রা কত ডিগ্রি সে.?
- ক) ৫-১০
- খ) ১০-২৫
- গ) ২০-৩০
- ঘ) ২৫-৩৫
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ১০-২৫প্রশ্নটির আলাদা পাতা ›ক্যালভিন চক্রের জন্য অপটিমাম তাপমাত্রা ১০° সে. থেকে ২৫° সে. হ্যাচ ও স্ল্যাক চক্রের জন্য অপটিমাম তাপমাত্রা ৩০° সে. থেকে ৪৫° সে.
৭২. উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে শক্তি এবং পানির অপচয় হয়?
- ক) পানি সংবহন
- খ) প্রস্বেদন
- গ) কোষ বিভাজন
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) প্রস্বেদনপ্রশ্নটির আলাদা পাতা ›প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি ও পানির অপচয় হয়
৭৩. কিছু উদ্ভিদকে কোনটির কারণে C₄ উদ্ভিদ বলা হয়?
- ক) Cyclic phosphorylation
- খ) Hatch-Slack cycle
- গ) Calvin cycle
- ঘ) Pentose phosphate cycle
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Hatch-Slack cycleপ্রশ্নটির আলাদা পাতা ›C₄ উদ্ভিদে Hatch-Slack cycle সংঘটিত হয়।
৭৪. তাপমাত্রা বৃদ্ধি হলে সাধারণত উদ্ভিদের লবণ পরিশোষণে কি পরিবর্তন হয়?
- ক) বাড়ে
- খ) কমে
- গ) প্রভাব নেই
- ঘ) কোনোটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বাড়েপ্রশ্নটির আলাদা পাতা ›একটি সংকীর্ণ সীমার মধ্যে তাপমাত্রার বৃদ্ধি লবণ পরিশোষণ হার বৃদ্ধি করে। এ সীমা থেকে নিম্ন তাপমাত্রা বা উচ্চ তাপমাত্রা পরিশোষণ হার কমিয়ে আনে। এমনকি পরিশোষণ বন্ধ হয়ে যেতে পারে।
৭৫. বায়ু কুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়?
- ক) স্ক্লেরেনকাইমা
- খ) প্যারেনকাইমা
- গ) কোলেনকাইমা
- ঘ) অ্যারেনকাইমা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) অ্যারেনকাইমাপ্রশ্নটির আলাদা পাতা ›বায়ু কুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে।
৭৬. কোনটি Malvaceae গোত্রের বৈশিষ্ট্য নয়?
- ক) পুংকেশর অসংখ্য
- খ) পরাগধানী বৃক্কাকার
- গ) দলমন্ডল ভালভেট
- ঘ) ফুলে উপবৃত্তি উপস্থিত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) দলমন্ডল ভালভেটপ্রশ্নটির আলাদা পাতা ›Malvaceae গোত্রের দলমন্ডল টুইস্টেড (পাকানো)
৭৭. কোন উদ্ভিদ গোত্রে পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত?
- ক) Malvaceae
- খ) Liliaceae
- গ) Solanaceae
- ঘ) Poaceae
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Malvaceaeপ্রশ্নটির আলাদা পাতা ›Malvaceae গোত্রের পরাগরেণু বৃহৎ ও কন্টাকিত।
৭৮. ফার্নের কুন্ডলিত পাতাকে কী বলে?
- ক) ক্রোজিয়ার
- খ) সারসিনেট ভার্নেশন
- গ) র্যামেন্টাম
- ঘ) প্রোথ্যালাস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ক্রোজিয়ারপ্রশ্নটির আলাদা পাতা ›ক্রোজিয়ার→ ফার্নের কুন্ডলিত কচি পাতা। র্যামেন্টাস→ ফার্নের শল্কপত্র।
৭৯. কোনটি শৈবালের যৌন জনন পদ্ধতি নয়?
- ক) Isogamous
- খ) Anisogamous
- গ) Protonomic
- ঘ) Oogamous
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Protonomicপ্রশ্নটির আলাদা পাতা ›শৈবালের যৌন জনন পদ্ধতি: (i) আইসোগ্যামাস (ii) অ্যানাইসোগ্যামাস (iii) উগ্যামাস
৮০. কোন শৈবালটি জুওস্পোর উৎপাদনকারী?
- ক) Vaucheria sp.
- খ) Chlamydomonas sp.
- গ) Botrydium sp.
- ঘ) Ulothrix sp.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Ulothrix sp.প্রশ্নটির আলাদা পাতা ›চলরেণু বা জুস্পোর তৈরি করে Ulothrix sp.
৮১. কোন ছত্রাকটি খাবার হিসেবে ব্যবহৃত হয়?
- ক) Agaricus campestris
- খ) Agaricus bisporus
- গ) Pleurotus ostreatus
- ঘ) সবগুলো
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সবগুলোপ্রশ্নটির আলাদা পাতা ›Agaricus campestris, Agaricus bisporus, Pleurotus ostreatus এগুলো খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
৮২. পাথরের গায়ে জন্মানো শৈবালকে কি বলা হয়?
- ক) Benthic
- খ) Epiphytic
- গ) Lithophytic
- ঘ) Endophytic
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Lithophyticপ্রশ্নটির আলাদা পাতা ›বেনথিক শৈবাল- জলাশয়ে পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে যে শৈবাল জন্মায়। লিথোফাইট- পাথরের গায়ে জন্মানো শৈবাল। এন্ডোফাইট-উচ্চ শ্রেণির জীবের টিস্যুঅভ্যন্তরে জন্মানো শৈবাল এপিফাইট- অন্য শৈবালের গায়ে জন্মায়।
৮৩. ফ্ল্যাজেলাবিহীন এককোষী শৈবাল কোনটি?
- ক) Chlamydomonas
- খ) Chaetophora
- গ) Chlorella
- ঘ) Vaucheria
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Chlorellaপ্রশ্নটির আলাদা পাতা ›Chlamydomonas → ফ্ল্যাজেলাযুক্ত এককোষী সচল শৈবাল Chlorella → ফ্ল্যাজেলাবিহীন এককোষী নিশ্চল শৈবাল Chaetophora→ শাখান্বিত ফিলামেন্টাস দেহ Vaucheria→ সিনোসাইটিক
৮৪. কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়?
- ক) ডিএনএ নেই
- খ) প্রকরণ ঘটে
- গ) পরিব্যক্তি ঘটে
- ঘ) বাধ্যতামূলক পরজীবী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ডিএনএ নেইপ্রশ্নটির আলাদা পাতা ›ভাইরাসের কেন্দ্রীয় বস্তুটির নাম নিউক্লিক এসিড। নির্দিষ্ট ভাইরাসে নিউক্লিক এসিড DNA অথবা RNA এর যে কোনো এক ধরনের হয়।
৮৫. কোনটি ভিরিয়ন এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?
- ক) নিউক্লিক এসিডবিহীন
- খ) সংক্রমণ ক্ষমতা সম্পন্ন
- গ) পূর্ণাঙ্গ ভাইরাস
- ঘ) ক্যাপসিড আবরণে আবৃত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) নিউক্লিক এসিডবিহীনপ্রশ্নটির আলাদা পাতা ›নিউক্লিক এসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত এক একটি সংক্রমণ ক্ষমতাসম্পন্ন সম্পূর্ণ ভাইরাসকে ভিরিয়ন বলে।
৮৬. পেঁপের রিংস্পট রোগটির জন্য দায়ী ভাইরাস কোনটি?
- ক) T₂
- খ) T₄
- গ) HIV
- ঘ) PRSV-P
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) PRSV-Pপ্রশ্নটির আলাদা পাতা ›Papaya Ringspot Virus-Type P (PRSV-P) নামক ভাইরাসে আক্রান্ত হলে পেঁপের রিংস্পট রোগ হয়ে থাকে।
৮৭. কোনটি বিজ্ঞানী তামাকের মোজাইক ভাইরাস পৃথক করতে সক্ষম হন?
- ক) Dimitri Iwanowsky
- খ) Pirie
- গ) Stanley
- ঘ) Shafferman
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Stanleyপ্রশ্নটির আলাদা পাতা ›দিমিত্রি আইভানোভসকি: তামাক গাছের মোজাইক রোগের কারণ হিসেবে ভাইরাসের উপস্থিতি প্রমাণ করেন। (১৮৯২ সালে) স্ট্যানলি: তামাকের মোজাইক ভাইরাসকে রোগাক্রান্ত তামাক পাতা থেকে পৃথক করে কেলাসিত করতে সক্ষম হন। (১৯৩৫ সালে) পিরি ও বদেন: ভাইরাসের দেহ প্রোটিন ও নিউক্লিক এসিডে গঠিত তা প্রমাণ করেন। (১৯৩৭ সালে) শেফারম্যান এবং মরিস: সায়ানোব্যাকটেরিয়া ধ্বংসকারী সায়ানোফাজ আবিষ্কার করেন। (১৯৫১ সালে)
৮৮. কোনটি কম্পাউন্ড লিপিড নয়?
- ক) Cholesterol
- খ) Sulpholipid
- গ) Phospholipid
- ঘ) Glycolipid
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Cholesterolপ্রশ্নটির আলাদা পাতা ›যৌগিক লিপিড (Compound Lipids): (i) ফসফোলিপিড (ii) গ্লাইকোলিপিড (iii) সালফোলিপিড কোলেস্টেরল একটি উদ্ভূত লিপিড।
৮৯. ৬-কার্বন বিশিষ্ট বিটা-ডি গ্লুকোজ চিনির অসংখ্য অণু দিয়ে কি তৈরি হয়?
- ক) ক্যালসিয়াম
- খ) সুবেরিন
- গ) পেকটিন
- ঘ) সেলুলোজ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সেলুলোজপ্রশ্নটির আলাদা পাতা ›৬ কার্বন বিশিষ্ট বিটা-ডি গ্লুকোজ চিনির অসংখ্য অণু দিয়ে সেলুলোজ গঠিত।
৯০. কোনটি নন রিডিউসিং স্যুগার?
- ক) Fructose
- খ) Sucrose
- গ) Dextrose
- ঘ) Cellubiose
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Sucroseপ্রশ্নটির আলাদা পাতা ›সকল মনোস্যাকারাইড ও ডাইস্যাকারাইড রিডিউসিং সুগার (ব্যতিক্রম: সুক্রোজ, ট্রাইহ্যালোজ)।
৯১. কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্র তৈরী হয়?
- ক) প্রোফেজ
- খ) প্রোমেটাফেজ
- গ) এনাফেজ
- ঘ) টেলোফেজ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) প্রোমেটাফেজপ্রশ্নটির আলাদা পাতা ›কোষ বিভাজনের প্রোমেটাফেজ বা প্রাক-মধ্যপর্যায়ে পাওয়া যায়: স্পিন্ডল যন্ত্র, ক্রোমোসোমীয় নৃত্য।
৯২. যে অনুক্রমটি ট্রান্সক্রিপশন শুরু করে কিন্তু নিজে ট্রান্সক্রাইবড হয় না তার নাম কি?
- ক) টেম্পলেট
- খ) স্টার্টপয়েন্ট
- গ) প্রোমোটার
- ঘ) ট্রান্সক্রিপশন ফ্যাক্টর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) প্রোমোটারপ্রশ্নটির আলাদা পাতা ›RNA পলিমারেজ যে সংক্ষিপ্ত অনুক্রমে যুক্ত হয়ে ট্রান্সক্রিপশনের সূচনা ঘটায় কিন্তু ঐ অনুক্রমটি ট্রান্সক্রাইবড হয় না তাকে প্রোমোটার বলে।
৯৩. কোনটি কোষঝিল্লির রাসায়নিক উপাদান নয়?
- ক) Protein
- খ) Lipid
- গ) Polysaccharide
- ঘ) Copper
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Copperপ্রশ্নটির আলাদা পাতা ›কোষঝিল্লিতে থাকে প্রোটিন, লিপিড এবং কোনো কোনো ক্ষেত্রে পলিস্যাকারাইড।
৯৪. Reverse transcription প্রক্রিয়ায় কি তৈরি হয়?
- ক) DNA থেকে DNA
- খ) DNA থেকে RNA
- গ) RNA থেকে DNA
- ঘ) DNA থেকে Protein
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) RNA থেকে DNAপ্রশ্নটির আলাদা পাতা ›DNA → RNA : Transcription RNA → DNA : Reverse transcription
৯৫. কোন ধরনের কোষে লাইসোজোম অনুপস্থিত?
- ক) Liver cell
- খ) Red blood cell
- গ) Neuron cell
- ঘ) Kidney cell
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Red blood cellপ্রশ্নটির আলাদা পাতা ›স্তন্যপায়ীর লোহিত রক্ত কণিকা (Red blood cell) ছাড়া সকল প্রাণিকোষেই লাইসোজোম থাকে। তবে শ্বেত রক্তকণিকা, যকৃত, অগ্ন্যাশয় ইত্যাদি কোষে প্রচুর সংখ্যক লাইসোজোম থাকে।
৯৬. প্রোক্যারিওটিক কোষে কোন অঙ্গাণু বিদ্যমান?
- ক) Golgi apparatus
- খ) Mitochondria
- গ) Ribosome
- ঘ) Lysosome
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Ribosomeপ্রশ্নটির আলাদা পাতা ›Prokaryotic বা আদিকোষে আবরণী বিশিষ্ট কোন অঙ্গাণু থাকে না। শুধুমাত্র রাইবোসোম থাকে। আদিকোষের রাইবোসোম 70S.
৯৭. DNA এর অপরিহার্য Carbohydrate কোনটি?
- ক) Glucose
- খ) Ribose
- গ) Deoxy-ribose
- ঘ) Fructose
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Deoxy-riboseপ্রশ্নটির আলাদা পাতা ›DNA এর অপরিহার্য Carbohydrate → Deoxy-ribose RNA এর অপরিহার্য Carbohydrate → Ribose
৯৮. DNA হইতে mRNA তে বার্তা স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে?
- ক) Replication
- খ) Transcription
- গ) Translation
- ঘ) Mutation
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Transcriptionপ্রশ্নটির আলাদা পাতা ›DNA → DNA : Replication DNA → mRNA : Transcription mRNA → Protein : Translation
৯৯. কোনটি STOP কোডন নয়?
- ক) AGA
- খ) UAG
- গ) UAA
- ঘ) UGA
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) AGAপ্রশ্নটির আলাদা পাতা ›STOP কোডন তিনটি। যথা- UAA, UAG, UGA
১০০. ICBN (International Code of Botanical Nomenclature) অনুসারে শ্রেণিবিন্যাসের প্রতিটি একককে কি বলে?
- ক) Genus
- খ) Taxon
- গ) Species
- ঘ) Kingdom
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Taxonপ্রশ্নটির আলাদা পাতা ›ICBN (International Code of Botanical Nomenclature) অনুসারে শ্রেণিবিন্যাসের প্রতিটি একককে বলা হয় ট্যাক্সন (Taxon), বহু বচনে বলা হয় ট্যাক্সা (Taxa)।
১০১. কোষের ডাইজেস্টিভ ব্যাগ বলা হয় কোন অঙ্গাণুকে?
- ক) রাইবোসোম
- খ) লাইসোসোম
- গ) সেন্ট্রিওল
- ঘ) গলগি বস্তু
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) লাইসোসোমপ্রশ্নটির আলাদা পাতা ›লাইসোসোমে নানা হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যা কোষের ভেতরের বস্তু পরিপাক করে; তাই একে কোষের পরিপাক থলি (ডাইজেস্টিভ ব্যাগ) বা আত্মঘাতী থলিকা বলা হয়।
১০২. কোনটি ফেরিডক্সিন?
- ক) কপার ও লোহা অণুযুক্ত প্রোটিন
- খ) লোহা ও সালফার অণুযুক্ত প্রোটিন
- গ) সালফার ও কপার অণুযুক্ত প্রোটিন
- ঘ) ম্যাগনেসিয়াম ও কপার অণুযুক্ত প্রোটিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) লোহা ও সালফার অণুযুক্ত প্রোটিনপ্রশ্নটির আলাদা পাতা ›ফেরিডক্সিন একটি আয়রন-সালফার (Fe-S) প্রোটিন। এর লৌহ ইলেকট্রন গ্রহণ করে ও বিতরণ করে।
১০৩. উদ্ভিদের একটি বা গুটিকয়েক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণিবিন্যাস করা হয় তাকে কী বলা হয়?
- ক) কৃত্রিম
- খ) জাতিগত
- গ) জাতিজনি
- ঘ) সরল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কৃত্রিমপ্রশ্নটির আলাদা পাতা ›থ্রিয়োফ্রাস্টাস এবং লিনিয়াসের শ্রেণিবিন্যাস পদ্ধতি কৃত্রিম শ্রেণিবিন্যাসের উদাহরণ।
১০৪. পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কারণ কী?
- ক) রক্ষী কোষের টারগার চাপ
- খ) মূলজ চাপ
- গ) ধনাত্মক চাপ
- ঘ) ইমবাইবিশন চাপ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) রক্ষী কোষের টারগার চাপপ্রশ্নটির আলাদা পাতা ›পত্ররন্ধ্রের দুই পাশের রক্ষীকোষে পানি ঢুকে টারগর (স্ফীতি) চাপ বাড়লে রন্ধ্র খোলে, আর পানি বেরিয়ে টারগর চাপ কমলে রন্ধ্র বন্ধ হয়।
১০৫. ধুমপায়ীর শ্বসনতন্ত্রে কোন সমস্যা দেখা যায়?
- ক) কমসংখ্যক অ্যালভিওলাই থাকে
- খ) সাইনুসাইটিস দেখা যায়
- গ) ধমনিতে রক্ত জমাট বাঁধে
- ঘ) হৃৎপিণ্ডে ব্যথা অনুভূত হয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কমসংখ্যক অ্যালভিওলাই থাকেপ্রশ্নটির আলাদা পাতা ›দীর্ঘদিন ধূমপানে অ্যালভিওলাইয়ের প্রাচীর ভেঙে যায় (এমফাইসেমা), ফলে কার্যকর অ্যালভিওলাইয়ের সংখ্যা কমে যায় এবং গ্যাস বিনিময় ব্যাহত হয়।
১০৬. কোনটি হার্টবিট শুরু করে?
- ক) অ্যাট্রিয়াম
- খ) সাইনো-অ্যাট্রিয়াল নোড
- গ) অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার নোড
- ঘ) পার্কিনজি তন্তু
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সাইনো-অ্যাট্রিয়াল নোডপ্রশ্নটির আলাদা পাতা ›ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে অবস্থিত সাইনো-অ্যাট্রিয়াল নোড (SAN) স্বতঃস্ফূর্তভাবে স্পন্দন সৃষ্টি করে হার্টবিট শুরু করে, তাই একে পেসমেকার বলে। AV নোড SAN থেকে আসা স্পন্দন গ্রহণ করে নিলয়ে পাঠায়।
১০৭. করোনারি ধমনিতে লুমেন বন্ধ হয়ে গেলে কোন পরিস্থিতি তৈরি হতে পারে?
- ক) হার্ট ফেইলিউর
- খ) হার্ট অ্যাটাক
- গ) অ্যানজাইনা
- ঘ) এপনিয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) হার্ট অ্যাটাকপ্রশ্নটির আলাদা পাতা ›করোনারি ধমনি হৃৎপেশিতে রক্ত সরবরাহ করে। এর লুমেন সম্পূর্ণ বন্ধ হলে হৃৎপেশির অংশবিশেষে রক্ত ও অক্সিজেন পৌঁছায় না, ফলে পেশি মারা যায়—একে হার্ট অ্যাটাক (মায়োকার্ডিয়াল ইনফার্কশন) বলে। আংশিক সংকোচনে অ্যানজাইনা হয়।
১০৮. বাংলাদেশে Annelida পর্বভূক্ত প্রজাতির সংখ্যা কয়টি?
- ক) 49
- খ) 89
- গ) 98
- ঘ) 102
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 98প্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশে বর্ণিত প্রজাতির সংখ্যা- Porifera 29 Cnidaria 102 Platyhelminthes 125 Nematoda 178 Mollusca 477 Annelida 98 Arthropoda 2489 Echinodermata 49 Chordata 1611 Total 5152
১০৯. মানবদেহে ADH- ক্ষরণ কমে গেলে কি হয়?
- ক) পানির পুনঃশোষণ কমে যায়
- খ) পানির পুনঃশোষণ বেড়ে যায়
- গ) মূত্র উৎপাদন কমে যায়
- ঘ) সংগ্রাহী নালিকার ভেদ্যতা বেড়ে যায়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) পানির পুনঃশোষণ কমে যায়প্রশ্নটির আলাদা পাতা ›ADH বৃক্কের দূরবর্তী প্যাঁচানো নালিকা ও সংগ্রাহী নালিকার পানি-ভেদ্যতা বাড়িয়ে পানি পুনঃশোষণ ঘটায়। ADH ক্ষরণ কমলে পানির পুনঃশোষণ কমে, ফলে প্রচুর পাতলা মূত্র তৈরি হয় (ডায়াবেটিস ইনসিপিডাস)।
১১০. মানবদেহের প্রতি ১০০ মিলি রক্তে কত পরিমাণ 𝐂𝐎 𝟐 কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়?
- ক) 1মিলি
- খ) 2 মিলি
- গ) 3 মিলি
- ঘ) 4 মিলি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 3 মিলিপ্রশ্নটির আলাদা পাতা ›মোট CO 2 - এর শতকরা ২৭ ভাগ কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়। প্রতি ১০০ মি.লি. রক্তে এর পরিমাণ ৩ মি.লি যার ২ মি.লি. কার্বামিনোহিমোগ্লোবিনরূপে এবং ১ মি.লি কার্বামিনোপ্রোটিনরূপে পরিবাহিত হয়।
জাবি ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) — অন্যান্য বছরের প্রশ্ন
জাবি ২০১৬-১৭ — অন্য ইউনিট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ