জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৫-১৬
বিষয়: পদার্থবিজ্ঞান (১) · রসায়ন (৫০) · জীববিজ্ঞান (৫০)
মানবন্টন ও নিয়ম: শুধু বিজ্ঞান বিভাগ। ৮০ নম্বরের MCQ।
এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহপদার্থবিজ্ঞান (১টি)
১. কোন গ্যাসের অণুর rms বেগ (C) হলো-
- ক) √(3RT/M)
- খ) √(2RT/M)
- গ) √(8RT/M)
- ঘ) √(RT/M)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) √(3RT/M)প্রশ্নটির আলাদা পাতা ›ব্যাখ্যা: কোন গ্যাসের অণুর rms বেগ হলো, C = √(3RT/M)
রসায়ন (৫০টি)
২. ইথানলের স্ফুটনাঙ্ক কোনটি?
- ক) 56°C
- খ) 68°C
- গ) 78°C
- ঘ) 118°C
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 78°Cপ্রশ্নটির আলাদা পাতা ›ইথানলের স্ফুটনাঙ্ক 78°C (মিথানল 65°C, বেনজিন 80°C)।
৩. প্যারাসিটামল-এর সংকেত কোনটি?
- ক) HO–C₆H₄–NHCOCH₃
- খ) HOOC–C₆H₄–NHCOCH₃
- গ) NH₂–C₆H₄–NHCOCH₃
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) HO–C₆H₄–NHCOCH₃প্রশ্নটির আলাদা পাতা ›প্যারাসিটামল হলো 4-হাইড্রক্সি অ্যাসিটানিলাইড বা N-(4-হাইড্রক্সিফিনাইল)ইথানামাইড: HO–C₆H₄–NHCOCH₃।
৪. সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা কত হতে হয়?
- ক) 23°C-এর বেশি
- খ) 25°C-এর বেশি
- গ) 27°C-এর বেশি
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 27°C-এর বেশিপ্রশ্নটির আলাদা পাতা ›সাইক্লোন সৃষ্টির জন্য সমুদ্রের পানির তাপমাত্রা 27°C এর বেশি হতে হয়।
৫. কোনটি কাঁচ তৈরির প্রধান উপাদান নয়?
- ক) SiO₂
- খ) CaCO₃
- গ) MgCO₃
- ঘ) Na₂CO₃
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) MgCO₃প্রশ্নটির আলাদা পাতা ›কাঁচ উৎপাদনের কাঁচামালগুলো হলো- (i) SiO₂ (বালি), (ii) Na₂CO₃ (সোডিয়াম কার্বনেট)/K₂CO₃ (পটাশিয়াম কার্বনেট), (iii) CaCO₃ (ক্যালসিয়াম কার্বনেট), (iv) কালেট, (v) রঞ্জক পদার্থ
৬. কোনটি সিমেন্ট তৈরিতে প্রধান উপাদান নয়?
- ক) CaO
- খ) Cu₂O
- গ) SiO₂
- ঘ) Al₂O₃
৭. প্রাকৃতিক গ্যাসে ইথেনের পরিমাণ কত?
- ক) 15.44-20.35
- খ) 8.54-10.94
- গ) 5.21-7.95
- ঘ) 1.21-3.95
৮. রঙিন কাঁচ তৈরিতে কোনটি ব্যবহৃত হয় না?
- ক) FeO
- খ) MnO₂
- গ) Cr₂O₃
- ঘ) NiO
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) MnO₂প্রশ্নটির আলাদা পাতা ›রঙিন কাঁচ তৈরিতে FeO, Cu₂O, Fe₂O₃, Cr₂O₃, NiO মূল উপাদানের সাথে যোগ করা হয়। কাঁচকে বর্ণহীন করতে বিরঞ্জকরূপে MnO₂ যোগ করা হয়।
৯. 30°C তাপমাত্রায় পাতিত পানির পরিবাহিতা কত ms/cm?
- ক) 5.5 × 10⁻⁵
- খ) 5.5 × 10⁻³
- গ) 5.0 × 10⁻²
- ঘ) 5.0 × 10⁻³
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 5.5 × 10⁻⁵প্রশ্নটির আলাদা পাতা ›30°C এ পাতিত পানির পরিবাহিতা → 5.5 × 10⁻⁵ ms/cm; 30°C এ ট্যাপের পানির পরিবাহিতা → 5.0 × 10⁻² ms/cm
১০. Cu-এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত?
- ক) 13.2 × 10⁻⁶
- খ) 13.2 × 10⁻⁴
- গ) 3.29 × 10⁻⁶
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) কোনটিই নয়প্রশ্নটির আলাদা পাতা ›Cu এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, Z = M/(nF) = 63.5/(2 × 96500) = 3.29 × 10⁻⁴ g C⁻¹
১১. কোন মৌলটি হাইড্রোক্লোরিক এসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে?
- ক) Co
- খ) Ni
- গ) Cu
- ঘ) Sn
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Cuপ্রশ্নটির আলাদা পাতা ›সক্রিয়তা সিরিজে যে সকল মৌল H এর নিচে অবস্থিত তারা কোনো যৌগ হতে H কে প্রতিস্থাপন করতে পারবে না।
১২. 25°C তাপমাত্রায় পটাশিয়ামের প্রমাণ বিজারণ বিভব (K/K⁺) কত?
- ক) +2.92V
- খ) -2.92V
- গ) +2.87V
- ঘ) -2.87V
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) -2.92Vপ্রশ্নটির আলাদা পাতা ›25°C তাপমাত্রায় K-এর বিজারণ বিভব −2.92V এবং জারণ বিভব +2.92V।
১৩. নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য?
- ক) NaCl দ্রবণ
- খ) HF দ্রবণ
- গ) CH₃COOH দ্রবণ
- ঘ) C₁₂H₂₂O₁₁ দ্রবণ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) NaCl দ্রবণপ্রশ্নটির আলাদা পাতা ›সকল তীব্র এসিড, সকল তীব্র ক্ষার এবং আয়নিক যৌগ সবল তড়িৎ বিশ্লেষ্য।
১৪. জারক-এর বৈশিষ্ট্য কোনটি?
- ক) নিজে জারিত হয়
- খ) নিজে বিজারিত হয়
- গ) বিজারণ ঘটায়
- ঘ) ইলেকট্রন হারায়
১৫. কোন মিশ্রণে 150g আইসোপ্রোপাইল অ্যালকোহল ও 60g পানি আছে। উক্ত মিশ্রণে অ্যালকোহলের মোল ভগ্নাংশ কত?
- ক) 0.626
- খ) 0.428
- গ) 0.546
- ঘ) 0.474
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 0.428প্রশ্নটির আলাদা পাতা ›আইসোপ্রোপাইল অ্যালকোহল CH₃CH(OH)CH₃; n(আইসোপ্রোপাইল) = w/M = 150/60 = 2.5; n(H₂O) = 60/18 = 3.33; আইসোপ্রোপাইলের মোল ভগ্নাংশ = নিজস্ব মোল/মোট মোল = 2.5/(3.33 + 2.5) = 0.4288
১৬. 95% বিশুদ্ধ 1 কেজি চুনাপাথরকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে প্রমাণ উষ্ণতা ও চাপে কত লিটার CO₂ উৎপন্ন হবে?
- ক) 102.8
- খ) 212.8
- গ) 112.8
- ঘ) 202.8
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 212.8প্রশ্নটির আলাদা পাতা ›চুনাপাথরে বিশুদ্ধ CaCO₃ আছে = 1000 × 95% = 950 g; CaCO₃ → CaO + CO₂; 1 mole CaCO₃ = 40 + 12 + 48 = 100 g ≡ 22.4 L CO₂ ∴ 950 g CaCO₃ থেকে CO₂ উৎপন্ন হয় = (22.4 × 950)/100 = 212.8 L
১৭. STP-তে একটি অক্সিজেন অণুর আয়তন কত লিটার?
- ক) 7.44 × 10⁻²³
- খ) 2.65 × 10⁻²³
- গ) 5.31 × 10⁻²³
- ঘ) 3.72 × 10⁻²³
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 3.72 × 10⁻²³প্রশ্নটির আলাদা পাতা ›n = w/M = V/22.4 = x/Nₐ ∴ V/22.4 = 1/(6.023 × 10²³) ∴ V = 3.72 × 10⁻²³ L
১৮. বিজারক- এর বৈশিষ্ট্য কোনটি?
- ক) জারণ ঘটায়
- খ) নিজে বিজারিত হয়
- গ) নিজে জারিত হয়
- ঘ) ইলেকট্রন লাভ করে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) নিজে জারিত হয়প্রশ্নটির আলাদা পাতা ›বিজারকের বৈশিষ্ট্য- i. ইলেকট্রন হারায় ii. নিজে জারিত হয় এবং অপরকে বিজারিত করে।
১৯. কোন মিশ্রণে 100 g আইসোপ্রোপাইল অ্যালকোহল ও 50g পানি আছে। উক্ত মিশ্রণে অ্যালকোহলের মোল ভগ্নাংশ কত?
- ক) 0.375
- খ) 0.625
- গ) 0.466
- ঘ) 0.534
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 0.375প্রশ্নটির আলাদা পাতা ›আইসোপ্রোপাইল অ্যালকোহলের (CH₃CH(OH)CH₃) মোল সংখ্যা = w/M = 100/60 = 1.67 মোল; H₂O এর মোল সংখ্যা = 50/18 = 2.77 ∴ আইসোপ্রোপাইল অ্যালকোহলের মোল ভগ্নাংশ = নিজস্ব মোল/মোট মোল = 1.67/(1.67 + 2.77) = 0.375
২০. 75% বিশুদ্ধ 2 কেজি চুনাপাথরকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে প্রমাণ উষ্ণতা ও চাপে কত লিটার CO₂ উৎপন্ন হবে?
- ক) 68
- খ) 268
- গ) 22.4
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) কোনটিই নয়প্রশ্নটির আলাদা পাতা ›চুনাপাথরে বিশুদ্ধ CaCO₃ আছে = 2000 × 75% = 1500 g; CaCO₃ → CaO + CO₂; 100 g CaCO₃ থেকে বিশুদ্ধ CO₂ উৎপন্ন হয় 22.4 L ∴ 1500 g CaCO₃ থেকে বিশুদ্ধ CO₂ উৎপন্ন হয় (22.4 × 1500)/100 L = 336 L
২১. STP-তে একটি অক্সিজেন অণুর ভর কত গ্রাম?
- ক) 2.65 × 10⁻²³
- খ) 5.31 × 10⁻²³
- গ) 3.72 × 10⁻²³
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 5.31 × 10⁻²³প্রশ্নটির আলাদা পাতা ›n = w/M = x/Nₐ ⇒ w/32 = 1/(6.023 × 10²³) ⇒ w = 5.31 × 10⁻²³ g
২২. 300 mL 0.25M দ্রবণ তৈরি করতে কি পরিমাণ Na₂CO₃ লাগবে?
- ক) 8.0g
- খ) 7.95g
- গ) 5.30g
- ঘ) 10.6g
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 7.95gপ্রশ্নটির আলাদা পাতা ›S = (w × 1000)/(M × V) ∴ w = SMV/1000 = (0.25 × 106 × 300)/1000 = 7.95 g
২৩. কোন মিশ্রণে 150g ইথাইল অ্যালকোহল ও 65g পানি আছে। উক্ত মিশ্রণে অ্যালকোহলের মোল ভগ্নাংশ কত?
- ক) 0.505
- খ) 0.495
- গ) 0.475
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 0.475প্রশ্নটির আলাদা পাতা ›n(H₂O) = 65/18 = 3.61 mole; n(CH₃CH₂OH) = 150/46 = 3.26 mole; CH₃CH₂OH এর মোল ভগ্নাংশ = নিজস্ব মোল/মোট মোল = 3.26/(3.26 + 3.61) = 0.475
২৪. 85% বিশুদ্ধ 2 কেজি চুনাপাথরকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে STP-তে কত লিটার CO₂ উৎপন্ন হবে?
- ক) 380.8
- খ) 280.8
- গ) 22.4
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 380.8প্রশ্নটির আলাদা পাতা ›চুনাপাথরে বিশুদ্ধ CaCO₃ = 2000 × 85% = 1700 g; CaCO₃ → CaO + CO₂; ∴ 100 g CaCO₃ থেকে CO₂ পাওয়া যায় 22.4 L; ∴ 1700 g CaCO₃ থেকে CO₂ পাওয়া যায় = (22.4 × 1700)/100 = 380.8 L
২৫. প্রমাণ উষ্ণতা ও চাপে একটি অ্যামোনিয়া অণুর ভর কত গ্রাম?
- ক) 4.82 × 10⁻²³
- খ) 2.82 × 10⁻²³
- গ) 3.72 × 10⁻²³
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 2.82 × 10⁻²³প্রশ্নটির আলাদা পাতা ›n = w/M = x/Nₐ ⇒ w/17 = 1/(6.023 × 10²³) ∴ w = 2.82 × 10⁻²³ g
২৬. MgO এর ক্ষেত্রে কোনটি মিথ্যা?
- ক) অক্সিজেন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে
- খ) Mg হলো বিজারক পদার্থ
- গ) অক্সিজেন দ্বারা Mg বিজারিত হয়
- ঘ) MgO- এর পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি পায়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অক্সিজেন দ্বারা Mg বিজারিত হয়প্রশ্নটির আলাদা পাতা ›Mg এর জারণ সংখ্যা বৃদ্ধি এবং O₂ এর জারণ সংখ্যা হ্রাস পায়।
২৭. H₂C₂O₄ এ C এর জারণ সংখ্যা কত?
- ক) +2
- খ) +4
- গ) +3
- ঘ) +8
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) +3প্রশ্নটির আলাদা পাতা ›(+1 × 2) + (x × 2) + (−2 × 4) = 0 ∴ x = +3
২৮. 100 mL পানিতে 57 g KOH দ্রবীভূত করলে উক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে?
- ক) 0.5M
- খ) 0.85M
- গ) 0.99 M
- ঘ) 10.18 M
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 10.18 Mপ্রশ্নটির আলাদা পাতা ›S = (W × 1000)/(M × V) = (57 × 1000)/(56 × 100) = 10.18 M
২৯. 100kg CuS থেকে উৎপন্ন SO₂ গ্যাসের ভর কত?
- ক) 40251.52g
- খ) 45251.52g
- গ) 50251.52g
- ঘ) 67015.71g
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 67015.71gপ্রশ্নটির আলাদা পাতা ›2CuS + 3O₂ → 2CuO + 2SO₂; 2 × (63.5 + 32) g CuS ≡ 2 × (32 + 32) g SO₂; ∴ SO₂ এর পরিমাণ = (100000 × 2 × 64)/(2 × 95.5) = 67015.71 g
৩০. লুকাস বিকারক দ্বারা কোনটি সনাক্ত করা হয়?
- ক) অ্যালকোহল
- খ) অ্যামিন
- গ) অ্যালডিহাইড
- ঘ) কিটোন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) অ্যালকোহলপ্রশ্নটির আলাদা পাতা ›1°, 2° ও 3° অ্যালকোহলের পার্থক্য করা হয় লুকাস বিকারক (অনার্দ্র ZnCl₂ + গাঢ় HCl) দিয়ে। আর 1°, 2°, 3° অ্যামিনের পার্থক্য করা হয় নাইট্রাস এসিড (HNO₂) দিয়ে।
৩১. অ্যাসিটিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক কোনটি?
- ক) 118°C
- খ) 128°C
- গ) 138°C
- ঘ) 178°C
৩২. 2,4- ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজিন দ্বারা কোনটি শনাক্ত করা হয়?
- ক) অ্যালকোহল
- খ) অ্যামিন
- গ) কিটোন
- ঘ) এস্টার
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) কিটোনপ্রশ্নটির আলাদা পাতা ›2,4-DNP দ্বারা কার্বনিল মূলক শনাক্তকরণ করা হয়। একে ব্র্যাডি'স রিএজেন্ট বলে।
৩৩. অ্যামিনের কার্যকরী মূলক কোনটি?
- ক) -CONH₂
- খ) -CN
- গ) -NH₂
- ঘ) -NH-NH₂
৩৪. বেনজোয়িক অ্যাসিডের গলনাঙ্ক কত?
- ক) 100°C
- খ) 91°C
- গ) 221°C
- ঘ) 121°C
৩৫. বেনজোফেনন- এর সংকেত কোনটি?
- ক) C₆H₅-O-C₆H₆
- খ) C₆H₅-CO-C₆H₅
- গ) C₆H₅-COO-C₆H₅
- ঘ) কোনটিই নয়
৩৬. ফেহলিং দ্রবণ দ্বারা কোনটি সনাক্ত করা হয়?
- ক) কিটোন
- খ) অ্যালডিহাইড
- গ) অ্যামিন
- ঘ) অ্যালকোহল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অ্যালডিহাইডপ্রশ্নটির আলাদা পাতা ›টলেন বিকারক ও ফেহলিং দ্রবণ দ্বারা অ্যালডিহাইড শনাক্ত করা যায়।
৩৭. 90% বেনজলে কত % জাইলিন থাকে?
- ক) 13
- খ) 23
- গ) 3
- ঘ) 25
৩৮. C₅H₁₀ যৌগটিতে কয়টি সমাণু আছে?
- ক) 3
- খ) 4
- গ) 5
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) কোনটিই নয়প্রশ্নটির আলাদা পাতা ›C₄H₁₀ এর সমাণুর সংখ্যা = ০২টি; C₅H₁₀ এর সমাণুর সংখ্যা = ০৩টি; C₅H₁₂ এর সমাণুর সংখ্যা = ০৩টি; C₃H₈O এর সমাণুর সংখ্যা = ০৩টি; C₃H₆O এর সমাণুর সংখ্যা = ০৩টি
৩৯. অ্যারোমেটিক যৌগে সংযোজন বিক্রিয়া পদ্ধতি কি?
- ক) ইলেকট্রোফিলিক
- খ) ইলেকট্রোফিলিক ও ফ্রি রেডিকেল
- গ) নিউক্লিওফিলিক
- ঘ) ফ্রি রেডিকেল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ইলেকট্রোফিলিকপ্রশ্নটির আলাদা পাতা ›অ্যারোমেটিক যৌগ সমূহ সাধারণত ইলেকট্রনাকর্ষী বিকারক (E⁺) এর সাথে যুত বিক্রিয়া প্রদর্শন করে না।
৪০. বিকিরণ রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 500-575 nm হলে বিকিরণের বর্ণ হবে-
- ক) বেগুনি
- খ) সবুজ
- গ) লাল
- ঘ) কমলা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সবুজপ্রশ্নটির আলাদা পাতা ›বেগুনি: 380 − 424nm; নীল: 424 − 450nm; আসমানী: 450 − 500nm; সবুজ: 500 − 575nm; হলুদ: 575 − 590nm; কমলা: 590 − 647nm; লাল: 647 − 700nm
৪১. 2- মিথাইল-1,3 পেন্টা-ডাই-ইন-এ কয়টি একক বন্ধন আছে?
- ক) তিনটি
- খ) চারটি
- গ) পাঁচটি
- ঘ) ছয়টি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) চারটিপ্রশ্নটির আলাদা পাতা ›একক বন্ধন- ১৫টি; π বন্ধন- ২টি
৪২. অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি?
- ক) CₙH₂ₙ
- খ) CₙH₂ₙ₊₂
- গ) CₙH₂ₙ₋₂
- ঘ) C₂ₙHₙ₋₂
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) CₙH₂ₙ₋₂প্রশ্নটির আলাদা পাতা ›অ্যালকেনের সাধারণ সংকেত CₙH₂ₙ₊₂; অ্যালকিনের সাধারণ সংকেত CₙH₂ₙ; অ্যালকাইনের সাধারণ সংকেত CₙH₂ₙ₋₂; অ্যালকোহল ও ইথারের সাধারণ সংকেত CₙH₂ₙ₊₂O; অ্যালডিহাইড ও কিটোনের সাধারণ সংকেত CₙH₂ₙO
৪৩. গে-লুসাকের চাপের সূত্র কোনটি?
- ক) V ∝ n, (P, T স্থির)
- খ) P ∝ T, (V, n স্থির)
- গ) V ∝ T, (n, P স্থির)
- ঘ) V ∝ 1/P, (n, T স্থির)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) P ∝ T, (V, n স্থির)প্রশ্নটির আলাদা পাতা ›স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ P ∝ T (V, n স্থির)। V ∝ n (P, T স্থির) → অ্যাভোগাড্রোর সূত্র; V ∝ T (n, P স্থির) → চার্লসের সূত্র; V ∝ 1/P (n, T স্থির) → বয়েলের সূত্র
৪৪. কোন গ্যাসের অণুর RMS বেগ (c) হলো-
- ক) √(2RT/M)
- খ) √(8RT/πM)
- গ) √(RT/M)
- ঘ) √(3RT/M)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) √(2RT/M)প্রশ্নটির আলাদা পাতা ›ব্যাখ্যা: RMS বেগ C = √(3RT/M) = √(3PV/M) = √(3P/d)
৪৫. CO₂ গ্যাসের ক্রান্তি তাপমাত্রা হলো-
- ক) 31.1°C
- খ) 118.8°C
- গ) – 240°C
- ঘ) 48.1°C
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 31.1°Cপ্রশ্নটির আলাদা পাতা ›CO₂ এর ক্রান্তি তাপমাত্রা 31.1°C এবং ক্রান্তিচাপ 72.9atm। H₂ ও He এর উৎক্রম তাপমাত্রা যথাক্রমে −80°C ও −240°C
৪৬. গ্লুকোজ তৈরিতে কোনটি ব্যবহৃত হয় না?
- ক) CO
- খ) CO₂
- গ) H₂O
- ঘ) ক্লোরোফিল
৪৭. অ্যাভোগাড্রোর সূত্র কোনটি?
- ক) P ∝ T, (V, n স্থির)
- খ) V ∝ 1/P, (n, T স্থির)
- গ) V ∝ T, (n, P স্থির)
- ঘ) V ∝ n, (P, T স্থির)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) V ∝ n, (P, T স্থির)প্রশ্নটির আলাদা পাতা ›ব্যাখ্যা: বয়েলের সূত্র V ∝ 1/P (n, T স্থির); চার্লসের সূত্র V ∝ T (n, P স্থির)
৪৮. বাসা-বাড়িতে কি পরিমাণ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়?
- ক) 10%
- খ) 12%
- গ) 16%
- ঘ) 18%
৪৯. খুলনা বিভাগে আর্সেনিক দূষণের পরিমাণ কত?
- ক) 31%
- খ) 23%
- গ) 26%
- ঘ) 9%
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 31%প্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশে যশোর জেলায় শার্শা উপজেলার পানিতে আর্সেনিকের দূষণ সবচেয়ে বেশি। WHO এর মতে As এর নিরাপদ মাত্রা 0.01 ppm; WHO এর মতে মানব শরীরে As সর্বোচ্চ সহনশীল মাত্রা 0.05ppm
৫০. পৃথিবীর মিঠা পানির উৎসগুলোর মধ্যে বিভিন্ন হ্রদে শতকরা পানির পরিমাণ কত?
- ক) 0.5%
- খ) 0.3%
- গ) 0.4%
- ঘ) 0.6%
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 0.3%প্রশ্নটির আলাদা পাতা ›বিভিন্ন উৎসে মিঠাপানির শতকরা পরিমাণ: হিমবাহ ও তুষার আচ্ছাদন ৭৪%; ভূগর্ভস্থ পানি ২২.২%; হ্রদ ০.৩%; বায়ুতে যা বৃষ্টি রূপে আসে ০.০৩৫%; নদী ০.০৩%
৫১. ট্যালক মূলত কোনটি?
- ক) 3MgO.4SiO₂.H₂O
- খ) Al₂O₃.SiO₂.2H₂O
- গ) K₂O.Al₂O₃.SiO₂
- ঘ) Na₂B₄O₇
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 3MgO.4SiO₂.H₂Oপ্রশ্নটির আলাদা পাতা ›ব্যাখ্যা: ট্যালক মূলত- Mg₃Si₄O₁₀(OH)₂; কেওলিন- Al₂O₃.2SiO₂.2H₂O
জীববিজ্ঞান (৫০টি)
৫২. কে সর্বপ্রথম আচরণ বিদ্যায় নোবেল পুরষ্কার লাভ করেন?
- ক) ডারউইন
- খ) কনরাড লরেঞ্জ
- গ) হ্যান্স পিটার্স
- ঘ) কার্ল ফন বেয়ার
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) কনরাড লরেঞ্জপ্রশ্নটির আলাদা পাতা ›সর্বপ্রথম আচরণ বিদ্যায় নোবেল পুরষ্কার লাভ করেন কনরাড লরেঞ্জ।
৫৩. ডারউইনবাদে অবদান রেখেছেন–
- ক) ডারউইন
- খ) ওয়ালেস
- গ) ডারউইন ও ওয়ালেস
- ঘ) ডারউইন ও ল্যামার্ক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ডারউইন ও ওয়ালেসপ্রশ্নটির আলাদা পাতা ›1858 খ্রিস্টাব্দে ডারউইন ও ওয়ালেস জৈব বিবর্তন সম্বন্ধে যে বক্তব্য রেখেছিলেন তাই পরবর্তীতে ডারউইনবাদ নামে পরিচিতি পেয়েছে।
৫৪. পুনরাবৃত্তি মতবাদ প্রবর্তন করেন কে?
- ক) ডারউইন
- খ) মেণ্ডেল
- গ) ল্যামার্ক
- ঘ) হেকেল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) হেকেলপ্রশ্নটির আলাদা পাতা ›• ডারউইন→ প্রাকৃতিক নির্বাচন মতবাদ • ল্যামার্ক→ অর্জিত গুণাবলির উত্তরাধিকার মতবাদ • হেকেল→ পুনরাবৃত্তি মতবাদ
৫৫. কে সর্বপ্রথম রক্তের গ্রুপ নির্ধারণ করেন?
- ক) ল্যাভয়সিয়ে
- খ) কার্ল ল্যাণ্ডস্টেইনার
- গ) অ্যারিস্টটল
- ঘ) কুয়েনো
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) কার্ল ল্যাণ্ডস্টেইনারপ্রশ্নটির আলাদা পাতা ›কার্ল ল্যাণ্ডস্টেইনার 1901 সালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন।
৫৬. একজন হিমোফিলিয়া বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের কতভাগ পুত্র সন্তান ঐ রোগে আক্রান্ত হবে?
- ক) 25%
- খ) 50%
- গ) 75%
- ঘ) 100%
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 50%প্রশ্নটির আলাদা পাতা ›একজন স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে, সকল কন্যা সন্তান স্বাভাবিক হবে কিন্তু পুত্র সন্তানদের মধ্যে 50% হিমোফিলিক হবার সম্ভাবনা থাকে।
৫৭. ক্রমবর্ধিষ্ণু দ্বিত্বন জিনের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত কত?
- ক) 1 : 2 : 1
- খ) 1 : 4 : 6 : 4 : 1
- গ) 9 : 3 : 3 : 1
- ঘ) কোনোটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 1 : 4 : 6 : 4 : 1প্রশ্নটির আলাদা পাতা ›ক্রমবর্ধিষ্ণু দ্বিত্বন জিনের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত– 1 : 4 : 6 : 4 : 1
৫৮. কোনটিতে হোমোগ্যামেটিক জেনোটাইপ থাকে?
- ক) নারী
- খ) পুরুষ
- গ) উভয়
- ঘ) কোনোটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) নারীপ্রশ্নটির আলাদা পাতা ›নারীতে যেসব গ্যামেট সৃষ্টি হয় সেগুলোতে শুধু X ক্রোমোসোম থাকে তাই সেগুলো হোমোগ্যামেট।
৫৯. অটিজম কোন ধরনের ব্যাধি?
- ক) অটোসোমাল
- খ) সেক্স-লিঙ্কড
- গ) ট্রাইসোমি
- ঘ) টেরাটোজনিত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সেক্স-লিঙ্কডপ্রশ্নটির আলাদা পাতা ›অটিজম একটি সেক্সলিংক ডিসঅর্ডার।
৬০. ‘জেনেটিক্স’ শব্দের প্রথম প্রয়োগ করেন কে?
- ক) মেণ্ডেল
- খ) বেটসন
- গ) মর্গান
- ঘ) ডারউইন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) বেটসনপ্রশ্নটির আলাদা পাতা ›উইলিয়াম বেটসন 1905 খ্রিস্টাব্দে সর্বপ্রথম Genetics শব্দ প্রচলন করেন।
৬১. F₁ ও F₂ জনুর বংশধরগুলো হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস তা জানার প্রক্রিয়া
- ক) ব্যাক ক্রস
- খ) টেস্ট ক্রস
- গ) মনোহাইব্রিড ক্রস
- ঘ) ডাইহাইব্রিড ক্রস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) টেস্ট ক্রসপ্রশ্নটির আলাদা পাতা ›• F₁ বা F₂ জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণবিশিষ্ট জীবের সাথে ক্রস করানোকে টেস্ট ক্রস বলে। • F₁ জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃবংশীয় এক সদস্যের সাথে সংকরায়ন করানোকে ব্যাক ক্রস বলে।
৬২. অ্যান্টিবডির গঠন কোন আকৃতির?
- ক) X
- খ) Y
- গ) T
- ঘ) L
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Yপ্রশ্নটির আলাদা পাতা ›অ্যান্টিবডি দেখতে Y আকৃতির।
৬৩. প্যারাটপ নিচের কোনটির অংশ?
- ক) অ্যান্টিজেন
- খ) অ্যান্টিবডি
- গ) জিন
- ঘ) কোষ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অ্যান্টিবডিপ্রশ্নটির আলাদা পাতা ›অ্যান্টিবডির অ্যান্টিজেন ধরার অংশটির নাম প্যারাটপ যা তালাচাবি পদ্ধতিতে চাবির সাথে তুলনীয়।
৬৪. নিচের কোনটি ব্যাকটেরিয়ানাশক?
- ক) সেরুমেন
- খ) স্পারমিন
- গ) HCl
- ঘ) সবগুলো
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সবগুলোপ্রশ্নটির আলাদা পাতা ›কানের সেরুমেন, সিমেনের স্পারমিন ও পাকস্থলীর HCl — সবগুলোই ব্যাকটেরিয়ানাশক।
৬৫. অ্যান্টিবডির হালকা শৃঙ্খলের আণবিক ওজন কত kD?
- ক) 3
- খ) 13
- গ) 23
- ঘ) 33
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 23প্রশ্নটির আলাদা পাতা ›অ্যান্টিবডির হালকা শৃঙ্খলের আণবিক ওজন প্রায় 23 kD এবং ভারী শৃঙ্খলের 50-70 kD।
৬৬. মানবদেহের প্রোটিন জাতীয় রাসায়নিক প্রতিরক্ষামূলক অস্ত্র কোনটি?
- ক) ইনসুলিন
- খ) হরমোন
- গ) ইথানল
- ঘ) ইন্টারফেরন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ইন্টারফেরনপ্রশ্নটির আলাদা পাতা ›ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে এবং ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে আক্রান্ত কোষ থেকে যে বিশেষ ধরনের ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন উৎপন্ন ও ক্ষরিত হয় তাকে ইন্টারফেরন বলে।
৬৭. ভ্রূণের অঙ্গ বিকৃতি কোন ধরনের রোগ?
- ক) অটোসোমাল
- খ) সেক্স-লিঙ্কড
- গ) ট্রাইসোমি
- ঘ) টেরাটোজেন জনিত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) টেরাটোজেন জনিতপ্রশ্নটির আলাদা পাতা ›অঙ্গবিকৃতি বা অঙ্গহানির জন্য যে কারণগুলো দায়ী সেগুলোই হচ্ছে টেরাটোজেন।
৬৮. শুক্রাণুর অ্যাক্রোসোম থেকে নিঃসৃত হয় কোনটি?
- ক) টেস্টোস্টেরন
- খ) হায়ালুরোনিডেজ
- গ) প্রোজেস্টেরন
- ঘ) লাইসোজাইম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) হায়ালুরোনিডেজপ্রশ্নটির আলাদা পাতা ›শুক্রাণুর অ্যাক্রোসোম থেকে হায়ালিউরোনিডেজ নামক এনজাইম ক্ষরিত হয়।
৬৯. জরায়ুর সারভিক্স নিঃসৃত রস কোনটি?
- ক) নিরপেক্ষ
- খ) অম্লীয়
- গ) ক্ষারীয়
- ঘ) লবণাক্ত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ক্ষারীয়প্রশ্নটির আলাদা পাতা ›সারভিক্সের নিঃসৃত ক্ষারকীয় রস শুক্রাণুর চলনশক্তি বৃদ্ধি করে।
৭০. জরায়ুর প্রাচীর কয় স্তরবিশিষ্ট?
- ক) 1
- খ) 2
- গ) 3
- ঘ) 4
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 3প্রশ্নটির আলাদা পাতা ›জরায়ুর প্রাচীর ৩ স্তরবিশিষ্ট– ১. পেরিমেট্রিয়াম, ২. মায়োমেট্রিয়াম, ৩. এণ্ডোমেট্রিয়াম।
৭১. কোথা থেকে প্রোজেস্টেরন হরমোন উৎপন্ন হয়?
- ক) শুক্রাশয়
- খ) থাইরয়েড
- গ) পিটুইটারি
- ঘ) কর্পাস লুটিয়াম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) কর্পাস লুটিয়ামপ্রশ্নটির আলাদা পাতা ›ডিম্বাশয়ের কর্পাস লুটিয়ার কোষগুলো ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামে দুটি গুরুত্বপূর্ণ স্ত্রী যৌন হরমোন ক্ষরণ করে।
৭২. কততম মাসের ভ্রূণকে ফিটাস বলা হয়?
- ক) ১ম
- খ) ২য়
- গ) ৩য়
- ঘ) ৪র্থ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ৩য়প্রশ্নটির আলাদা পাতা ›নিষেকের ৮ সপ্তাহ পর (অর্থাৎ তৃতীয় মাস থেকে) ভ্রূণ মানুষের অবয়ব লাভ করে, তখন তাকে ফিটাস বলে।
৭৩. ডিপ্লয়েড জাইগোট সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে?
- ক) গ্যামেটোজেনেসিস
- খ) স্পার্মাটোজেনেসিস
- গ) উওজেনেসিস
- ঘ) নিষেক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) নিষেকপ্রশ্নটির আলাদা পাতা ›ডিপ্লয়েড জাইগোট সৃষ্টির প্রক্রিয়াকে নিষেক বলে।
৭৪. জাইগোটের পরবর্তী ধাপ কোনটি?
- ক) মরুলা
- খ) ব্লাস্টুলা
- গ) গ্যাস্টুলা
- ঘ) ব্লাস্টোসিস্ট
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) মরুলাপ্রশ্নটির আলাদা পাতা ›ব্যক্তিজনিত পরিস্ফুটনের ধাপগুলো নিম্নরূপ: জাইগোট → ১ম ক্লিভেজ → ২য় ক্লিভেজ → ৮ কোষী ভ্রূণ → মরুলা → ব্লাস্টুলা → গ্যাস্ট্রুলেশন হওয়ার পথে → গ্যাস্ট্রুলা
৭৫. রজ:চক্রে কোন স্তর খসে পড়ে?
- ক) ডিম্বাশয়
- খ) পেরিটোনিয়াম
- গ) কর্পাস লুটিয়াম
- ঘ) এণ্ডোমেট্রিয়াম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) এণ্ডোমেট্রিয়ামপ্রশ্নটির আলাদা পাতা ›রজ:চক্রে জরায়ুর এণ্ডোমেট্রিয়াম স্তর খসে পড়ে।
৭৬. কোন হরমোনটি এড্রেনাল মেডুলা থেকে নিঃসৃত হয়?
- ক) অক্সিটোসিন
- খ) প্রোল্যাকটিন
- গ) গ্লুকোকর্টিকয়েড
- ঘ) এপিনেফ্রিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) এপিনেফ্রিনপ্রশ্নটির আলাদা পাতা ›এড্রেনাল মেডুলা থেকে নিঃসৃত হয়– ১. অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন, ২. নর-অ্যাড্রেনালিন
৭৭. ক্যালসিটোনিন নিঃসরণ হয় কোন গ্রন্থি থেকে?
- ক) পিটুইটারি
- খ) থাইরয়েড
- গ) এড্রেনাল
- ঘ) অগ্ন্যাশয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) থাইরয়েডপ্রশ্নটির আলাদা পাতা ›থাইরয়েড গ্রন্থি থেকে ৩টি সক্রিয় হরমোন নিঃসৃত হয়– ১. ট্রাইআয়োডোথাইরোনিন, ২. থাইরক্সিন, ৩. ক্যালসিটোনিন।
৭৮. আইরিশের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
- ক) কর্নিয়ার পেছনে ও লেন্সের সামনে অবস্থিত
- খ) কালো রঙের পর্দা
- গ) তিন ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত
- ঘ) লেন্সে পরিমিত আলোর প্রবেশ নিশ্চিত করে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) তিন ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিতপ্রশ্নটির আলাদা পাতা ›আইরিশ কর্নিয়ার পেছনে ও লেন্সের সামনে অবস্থিত কালো রঙের পর্দা; এটি দুই ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত এবং লেন্সে পরিমিত আলো প্রবেশ নিশ্চিত করে।
৭৯. নিচের কোনটি মোটর স্নায়ু?
- ক) ফ্যাসিয়াল
- খ) অডিটরি
- গ) হাইপোগ্লোসাল
- ঘ) গ্লসোফ্যারিঞ্জিয়াল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) হাইপোগ্লোসালপ্রশ্নটির আলাদা পাতা ›মিশ্র স্নায়ু– গ্লসোফ্যারিঞ্জিয়াল, ফ্যাসিয়াল সংবেদী স্নায়ু – অডিটরি
৮০. ভেগাস স্নায়ুর শাখা নয় কোনটি?
- ক) কার্ডিয়াক
- খ) রেনাল
- গ) গ্যাস্ট্রিক
- ঘ) পালমোনারি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) রেনালপ্রশ্নটির আলাদা পাতা ›ভেগাস স্নায়ু ৪টি শাখায় বিভক্ত। ১. ল্যারিঞ্জিয়াল, ২. কার্ডিয়াক, ৩. গ্যাস্ট্রিক, ৪. পালমোনারি।
৮১. মোটর স্নায়ু নয় কোনটি?
- ক) ট্রকলিয়ার
- খ) অ্যাবডুসেন্স
- গ) প্যালাটাইন
- ঘ) হাইপোগ্লোসাল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) প্যালাটাইনপ্রশ্নটির আলাদা পাতা ›প্যালাটাইন সংবেদী স্নায়ু।
৮২. অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণে ভূমিকা নেই কোন স্নায়ুর?
- ক) ট্রাইজেমিনাল
- খ) অপটিক
- গ) ট্রকলিয়ার
- ঘ) অ্যাবডুসেন্স
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অপটিকপ্রশ্নটির আলাদা পাতা ›অপটিক স্নায়ু দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছায়।
৮৩. ফ্যাসিয়াল স্নায়ু নয় কোনটি?
- ক) ম্যাক্সিলারী
- খ) হায়োম্যান্ডিবুলার
- গ) কর্ডা টিম্প্যানি
- ঘ) প্যালাটাইন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ম্যাক্সিলারীপ্রশ্নটির আলাদা পাতা ›ফ্যাসিয়াল স্নায়ুর শাখা: প্যালাটাইন, হায়োম্যান্ডিবুলার, কর্ডা টিম্প্যানি। ম্যাক্সিলারী ট্রাইজেমিনাল স্নায়ুর শাখা।
৮৪. মানুষের কোন জোড়া পর্শুকাকে বলা হয় নকল পর্শুকা?
- ক) 1-5
- খ) 1-7
- গ) 8-10
- ঘ) 8-12
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 8-12প্রশ্নটির আলাদা পাতা ›মোট পর্শুকা 12 জোড়া: (1-7) তম জোড়া আসল বা প্রকৃত পর্শুকা। (8-12) তম জোড়া নকল পর্শুকা। (8, 9, 10) তম জোড়া কোস্টাল আর্চ নির্মাণ করে। (11, 12) তম জোড়া সরল, ক্ষুদ্র ও ভাসমান পর্শুকা ।
৮৫. মানুষের দেহে কত জোড়া পর্শুকা থাকে?
- ক) 6
- খ) 10
- গ) 12
- ঘ) 24
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 12প্রশ্নটির আলাদা পাতা ›মানুষের দেহে ১২ জোড়া (২৪টি) পর্শুকা থাকে।
৮৬. মানুষের বাহুতে মোট অস্থির সংখ্যা কত?
- ক) 25
- খ) 33
- গ) 60
- ঘ) কোনোটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 60প্রশ্নটির আলাদা পাতা ›এক বাহুতে অস্থি-30 টি, দুই বাহুতে মোট অস্থি -60 টি
৮৭. মানুষের করোটিকায় মোট অস্থির সংখ্যা কত?
- ক) 4
- খ) 6
- গ) 8
- ঘ) 14
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 8প্রশ্নটির আলাদা পাতা ›• মানুষের করোটিকার অস্থি 8 টি। • মানুষের করোটির অস্থি 29 টি।
৮৮. বৃক্কের মেডুলা অংশের খণ্ডকগুলোকে কী বলা হয়?
- ক) ক্যাপসুল
- খ) পিরামিড
- গ) কর্টিকাল
- ঘ) নেফ্রন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) পিরামিডপ্রশ্নটির আলাদা পাতা ›কর্টেক্সের নিচে হালকা লাল রঙের মেডুলা অংশ 8-18 টি পিরামিড আকৃতির অংশ নিয়ে গঠিত। এগুলো পিরামিড।
৮৯. ‘পোডোসাইট’ কি?
- ক) কোষ
- খ) কলা
- গ) অঙ্গ
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কোষপ্রশ্নটির আলাদা পাতা ›মানুষের বৃক্কের নেফ্রনের বোম্যানস ক্যাপসুলে পোডোসাইট কোষ পাওয়া যায়।
৯০. কোনটি সাইনুসাইটিসের লক্ষণ নয়?
- ক) রাতে তীব্র কাশি
- খ) ক্লান্তি ও অবসন্নতা
- গ) রক্তশূন্যতা
- ঘ) ঘ্রাণশক্তিহীনতা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) রক্তশূন্যতাপ্রশ্নটির আলাদা পাতা ›সাইনুসাইটিসের লক্ষণগুলো হলো: দুর্গন্ধ নিশ্বাস বা ঘ্রাণ শক্তিহীনতা, কাশি, রাতে তীব্র কাশি, ক্লান্তি ও অবসাদ, জ্বর মাথাব্যথা, চোখের পেছনে প্রচণ্ড ব্যথা, দাঁতে ব্যথা, নাক বন্ধ থাকা, ফোঁটা ফোঁটা পানি পড়া ও গলাভাঙা।
৯১. স্থায়ীত্বের ভিত্তিতে ওটিটিস মিডিয়া কত প্রকারের?
- ক) 2
- খ) 3
- গ) 4
- ঘ) 5
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 2প্রশ্নটির আলাদা পাতা ›স্থায়ীত্বের ভিত্তিতে ওটিটিস মিডিয়া দুই প্রকার- ১. অ্যাকিউট ওটিটিস মিডিয়া ২. ক্রনিক ওটিটিস মিডিয়া
৯২. টিমপেনোস্টোমি ব্যবহৃত হয় কোন রোগের প্রতিকারের ক্ষেত্রে?
- ক) সাইনুসাইটিস
- খ) মেনিনজাইটিস
- গ) ওটিটিস মিডিয়া
- ঘ) হিমোডায়ালাইটিস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ওটিটিস মিডিয়াপ্রশ্নটির আলাদা পাতা ›টিমপেনোস্টোমি (কানে টিউব স্থাপন) ওটিটিস মিডিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়।
৯৩. ওটিটিস মিডিয়া সংক্রমণে দায়ী নয় কোনটি?
- ক) ভাইরাস
- খ) ব্যাকটেরিয়া
- গ) ছত্রাক
- ঘ) কোনোটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) কোনোটিই নয়প্রশ্নটির আলাদা পাতা ›ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা ছত্রাকের সংক্রমণে ওটিটিস মিডিয়া হয়।
৯৪. হিমোগ্লোবিনের রাসায়নিক সংকেত কোনটি?
- ক) (C₇₁₂H₁₀₃₀O₂₄₅N₂₁₄S₂Fe₂)₄
- খ) (C₇₁₂H₁₁₃₀O₂₄₅N₂₁₄S₂Fe)₄
- গ) (C₇₁₂H₁₁₂₀O₂₄₅N₂₁₄SFe)₄
- ঘ) (C₇₁₂H₁₀₃₀O₂₄₅N₂₁₄S₂Fe)₂
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) (C₇₁₂H₁₁₃₀O₂₄₅N₂₁₄S₂Fe)₄প্রশ্নটির আলাদা পাতা ›হিমোগ্লোবিনের রাসায়নিক সংকেত (C₇₁₂H₁₁₃₀O₂₄₅N₂₁₄S₂Fe)₄, আণবিক ওজন প্রায় 64,450 ডাল্টন।
৯৫. প্লুরা কয় স্তরবিশিষ্ট?
- ক) 1
- খ) 2
- গ) 3
- ঘ) 4
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 2প্রশ্নটির আলাদা পাতা ›ফুসফুস দ্বিস্তরী প্লিউরাল পর্দা দিয়ে আবৃত থাকে। ভিতরের পর্দাকে ভিসেরাল প্লিউরা এবং বাইরের পর্দাকে প্যারাইটাল প্লিউরা বলে। দুই স্তরের মাঝে প্লিউরাল গহ্বরে প্লিউরালরস নামক এক ধরনের রস থাকে।
৯৬. মানুষের হৃৎপিন্ডের ক্ষেত্রে কোনটি সত্য নয়?
- ক) জীবদ্দশায় 2600 বিলিয়ন বার স্পন্দিত
- খ) ওজন প্রায় 200-300 গ্রাম
- গ) দৈর্ঘ্য 12 সেমি. ও প্রস্থ 9 সেমি
- ঘ) চার প্রকোষ্ঠে বিভক্ত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) জীবদ্দশায় 2600 বিলিয়ন বার স্পন্দিতপ্রশ্নটির আলাদা পাতা ›2600 মিলিয়ন বার স্পন্দিত হয়।
৯৭. হৃদপ্রাচীরের মধ্যবর্তী স্তর কোনটি?
- ক) এপিকার্ডিয়াম
- খ) মায়োকার্ডিয়াম
- গ) এন্ডোকার্ডিয়াম
- ঘ) পেরিকার্ডিয়াম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) মায়োকার্ডিয়ামপ্রশ্নটির আলাদা পাতা ›হৃৎপিন্ডের প্রাচীর তিন স্তর বিশিষ্ট: ১. এপিকার্ডিয়াম ২. মায়োকার্ডিয়াম ৩. এন্ডোকার্ডিয়াম
৯৮. নিচের কোনটি প্লাজমাতে অনুপস্থিত?
- ক) ক্রিয়েটিনিন
- খ) কোলেস্টেরল
- গ) ফাইব্রিনোজিন
- ঘ) কোনোটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) কোনোটিই নয়প্রশ্নটির আলাদা পাতা ›রক্তের জৈব উপাদান:- ১. প্লাজমা প্রোটিন- অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন ২. রেচন পদার্থ - ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন, জ্যানথিন, অ্যামোনিয়া। ৩. অন্যান্য- গ্লুকোজ, ফ্যাট, কোলেস্টেরল, হরমোন, ভিটামিন, রঞ্জক(বিলিরুবিন, ক্যারোটিন)
৯৯. পলিসাইথেমিয়া কি?
- ক) রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়া
- খ) রক্তে লোহিত কণিকার সংখ্যা বেড়ে যাওয়া
- গ) রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যাওয়া
- ঘ) রক্তে অনুচক্রিকার সংখ্যা বেড়ে যাওয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) রক্তে লোহিত কণিকার সংখ্যা বেড়ে যাওয়াপ্রশ্নটির আলাদা পাতা ›প্রতি ঘনমিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা 50 লক্ষের চেয়ে 25 কম হলে তাকে রক্তস্বল্পতা বলে এবং 65 লক্ষের বেশি হলে তাকে পলিসাইথেমিয়া বলে।
১০০. নিচের কোনটি নিউক্লিয়াসবিহীন?
- ক) মনোসাইট
- খ) এরিথ্রোসাইট
- গ) অণুচক্রিকা
- ঘ) বেসোফিল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) এরিথ্রোসাইটপ্রশ্নটির আলাদা পাতা ›মানুষের লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না, তবে যখন অস্থিমজ্জায় লোহিত কণিকা গঠিত হয় তখন এ কোষে নিউক্লিয়াস থাকে, এ সময় লোহিত কণিকাকে ইরাইথ্রোব্লাস্ট বলে।
১০১. কোনটি রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা পালন করে না?
- ক) অ্যান্টি ডাইইউরেটিক হরমোন
- খ) এরিথ্রোপোয়েটিন
- গ) অ্যানজিওটেনসিন
- ঘ) অ্যালডোস্টেরন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) এরিথ্রোপোয়েটিনপ্রশ্নটির আলাদা পাতা ›এরিথ্রোপোয়েটিন হরমোন RBC তৈরিতে সাহায্য করে।
এই সেশনে একাধিক শিফট/সেটের মোট ২১৭টি প্রশ্ন আছে; এখানে প্রতিটি বিষয় থেকে ১০১টি দেখানো হলো। বাকি সব প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ অনুশীলন পাতায়।
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্যজাবি ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) — অন্যান্য বছরের প্রশ্ন
জাবি ২০১৫-১৬ — অন্য ইউনিট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ