বিএসসি নার্সিং বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২০-২১

২০২০-২১ সেশন ৯৯টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (১০) · রসায়ন (৯) · গণিত (১০) · জীববিজ্ঞান (৯) · বাংলা (১৯) · ইংরেজি (১৯) · সাধারণ জ্ঞান (২৩)

মানবন্টন ও নিয়ম: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ৪ বছর মেয়াদি BSc in Nursing — ১০০ MCQ, পাস ৪০।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (১০টি)

  1. ১. পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে?

    • ক) 4
    • খ) 3
    • গ) 5
    • ঘ) 2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 4

    সরল দোলকের পর্যায়কাল T = 2π√(l/g), অর্থাৎ T ∝ √l। T দ্বিগুণ করতে হলে √l দ্বিগুণ করতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য l কে 4 গুণ করতে হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী?

    • ক) ম্যানোমিটার
    • খ) থার্মোমিটার
    • গ) স্পাইরোমিটার
    • ঘ) ব্যারোমিটার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ব্যারোমিটার

    বায়ুরচাপ পরিমাপক যন্ত্র ব্যারোমিটার, গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র ম্যানোমিটার, থার্মোমিটার হলো তাপমাত্রা পরিমাপক যন্ত্র। স্পাইরোমিটার ফুসফুসে বাতাস প্রবেশ ও নির্গমনের পরিমাপক যন্ত্র।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান?

    • ক) −50
    • খ) −20
    • গ) −40
    • ঘ) −10
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) −40

    C/5 = (F − 32)/9। C = F = x ধরলে, x/5 = (x − 32)/9 ⇒ 9x = 5x − 160 ⇒ x = −40। অর্থাৎ −40° তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. লেন্সের ক্ষমতার একক কোনটি?

    • ক) ডায়াপ্টার
    • খ) ওয়াট
    • গ) অশ্ব ক্ষমতা
    • ঘ) কিলোওয়াট ঘণ্টা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ডায়াপ্টার

    এক মিটার ফোকাস দূরত্বের লেন্সের ক্ষমতাকে এক ডায়াপ্টার বলে। লেন্সের ক্ষমতার একক ডায়প্টার। ক্ষমতার একক ওয়াট বা অশ্ব ক্ষমতা। কিলোওয়াট ঘণ্টা শক্তির একক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. ভূ-স্থির উপগ্রহের আবর্তনকাল কত?

    • ক) 24 ঘণ্টা
    • খ) 30 দিন
    • গ) 365 দিন
    • ঘ) 12 ঘণ্টা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 24 ঘণ্টা

    পৃথিবীর আবর্তন গতির সমান গতিসম্পন্ন উপগ্রহকে ভূ-স্থির উপগ্রহ বলে। এর আবর্তনকাল পৃথিবীর আবর্তনের সমান বা ২৪ ঘণ্টা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত?

    • ক) 90°
    • খ) 180°
    • গ) 360°
    • ঘ) 0°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 180°

    ঘর্ষণ সবসময় বস্তুর বেগের বিপরীতে ক্রিয়া করে। রাস্তার তলের উপর দিয়ে যখন সাইকেলের চাকা চলে, সেসময় বিপরীত ঘর্ষণ বলটি সাইকেলটিকে ঠিক উল্টোদিক অর্থাৎ ১৮০ ডিগ্রি কোণে বাধা প্রদান করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. নিচের কোনটি লব্ধ রাশি?

    • ক) তাপ
    • খ) দীপন তীব্রতা
    • গ) সময়
    • ঘ) দৈর্ঘ্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) তাপ

    যেসব রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে সেগুলো লব্ধ রাশি। মৌলিক রাশি ৭টি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ। তাপ এক প্রকার শক্তি, তাই এটি লব্ধ রাশি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. MRI যন্ত্রের সাহায্যে রোগ নির্ণয়ে কোন মৌলের ভূমিকা প্রধান?

    • ক) সিলিকন
    • খ) অক্সিজেন
    • গ) হাইড্রোজেন
    • ঘ) নিয়ন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) হাইড্রোজেন

    MRI হলো (Magnetic Resonance Imaging) সর্বাধুনিক রোগ নির্ণয়কারী পরীক্ষা, যার মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ অঙ্গের স্পষ্ট ছবি নেওয়া হয়। এর দ্বারা শক্তিশালী চৌম্বকক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়। হাইড্রোজেন উচ্চ জাইরোম্যাগনেটিক অনুপাতে একটি শক্তিশালী সংকেত দেয় তাই MRI-তে-এর ব্যবহার বেশি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ কী?

    • ক) অপবর্তন
    • খ) শোষণ
    • গ) প্রতিসরণ
    • ঘ) প্রতিফলন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্রতিফলন

    শব্দের প্রতিধ্বনি সৃষ্টির প্রধান কারণ শব্দের প্রতিফলন। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব হতে হবে ১৬.৬ মিটার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. প্রাথমিক বর্ণ নয় কোনটি?

    • ক) নীল
    • খ) সবুজ
    • গ) লাল
    • ঘ) বেগুনি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বেগুনি

    দৃশ্যমান আলোক বর্ণের মধ্যে প্রাথমিক বা মুখ্য বর্ণ তিনটি। এ তিনটি বর্ণ পরিমাণমত মিশিয়ে অন্য রঙ পাওয়া যায়। তাই এরা মৌলিক বা প্রাথমিক রঙ। লাল, নীল ও সবুজ হলো প্রাথমিক বর্ণ। অর্থাৎ বেগুনি প্রাথমিক বর্ণ নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (৯টি)

  1. ১১. নিচের কোনটি ক্ষার?

    • ক) NaCl
    • খ) HCl
    • গ) H₂SO₄
    • ঘ) NaOH
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) NaOH

    NaOH বা কস্টিক সোডা একটি ক্ষার। H₂SO₄ ও HCl তীব্র এসিড এবং NaCl লবণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১২. কোনটি শিখা পরীক্ষায় সবুজ বর্ণ দেখায়?

    • ক) কপার
    • খ) ক্যালসিয়াম
    • গ) পটাসিয়াম
    • ঘ) বেরিয়াম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বেরিয়াম

    শিখা পরীক্ষায় ক্যালসিয়াম ইটের ন্যায় বর্ণ, পটাশিয়াম বেগুনি, কপার নীলাভ সবুজ এবং বেরিয়াম সবুজ বর্ণ দেখায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৩. ড্রাইসেলের অ্যানোড হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়।

    • ক) NH₄Cl
    • খ) Cu
    • গ) MnO₂
    • ঘ) Zn
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Zn

    ড্রাইসেলে দস্তার (Zn) কৌটা অ্যানোড বা ঋণাত্মক পাত এবং কার্বন দণ্ড ক্যাথোড বা ধনাত্মক পাত হিসেবে কাজ করে। তড়িৎবিশ্লেষ্য হিসেবে NH₄Cl ও MnO₂-এর মিশ্রণ ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৪. সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে?

    • ক) 15
    • খ) 5
    • গ) 10
    • ঘ) 11
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 10

    সোডিয়াম পরমাণুতে (পারমাণবিক সংখ্যা 11) ইলেকট্রন ১১টি। Na⁺ আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে গঠিত হয়, তাই এতে ইলেকট্রন থাকে ১১ − ১ = ১০টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৫. নিচের কোনটি সবচেয়ে কম সক্রিয় ধাতু?

    • ক) সিলভার
    • খ) গোল্ড
    • গ) ক্রোমিয়াম
    • ঘ) প্লাটিনাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) গোল্ড

    ধাতুর সক্রিয়তা সিরিজে Ag > Pt > Au কম সক্রিয় ধাতু গোল্ড বা স্বর্ণ (Aurum)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৬. পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কত?

    • ক) 0.1-0.4 ppm
    • খ) 0.01-0.04 ppm
    • গ) 0.01-0.05 ppm
    • ঘ) 1.05-0.1 ppm
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 0.01-0.05 ppm

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা 0.01 mg/L এবং বাংলাদেশের মান অনুযায়ী 0.05 mg/L; অর্থাৎ 0.01–0.05 ppm।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ১৭. ভিনেগারে নিচের কোন এসিডটি উপস্থিত থাকে?

    • ক) এসিটিক এসিড
    • খ) টারটারিক এসিড
    • গ) এসকরবিক এসিড
    • ঘ) সাইট্রিক এসিড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) এসিটিক এসিড

    এসিটিক এসিড বা ইথানোয়িক এসিড (CH 3 COOH)-এর 6-10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। খাদ্যদ্রব্য তৈরিতে, ত্বক পরিচর্যায় এটি ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ১৮. নিচের কোনটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়?

    • ক) বেনজিন
    • খ) সোডিয়াম মেটাঅ্যালুমিনেট
    • গ) টলুইন
    • ঘ) সোডিয়াম বেনজোয়েট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সোডিয়াম বেনজোয়েট

    সোডিয়াম বেনজোয়েট খাদ্য সংরক্ষণে বহুল ব্যবহৃত হয়। এটি মার্জারিন, ম্যালাসস, ম্যাপেল সিরাপ, জ্যাম এবং জেলিতে ব্যবহৃত হয়। খাবার সংরক্ষণ ছাড়াও এটি এন্টি সেপটিক ওষুধ ও মরিচারোধী হিসেবে ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ১৯. কোনটি ইথানল- এর অপর নাম?

    • ক) ইথাইল অ্যালকোহল
    • খ) ইথাইল নাইট্রেট
    • গ) ইথাইল সালফেট
    • ঘ) মিথাইল অ্যালকোহল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ইথাইল অ্যালকোহল

    ইথানল (CH₃CH₂OH)-এর অপর নাম ইথাইল অ্যালকোহল। এটি জ্বালানি, দ্রাবক ও জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়; প্রায় ৯৫% ইথানলকে রেক্টিফাইড স্পিরিট বলে। মিথাইল অ্যালকোহল হলো মিথানল।

    প্রশ্নটির আলাদা পাতা ›

গণিত (১০টি)

  1. ২০. কোন সমকোণী ত্রিভুজের অতিভূজ 13 সেমি ও ভূমি 5 সেমি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

    • ক) 40 বর্গসেমি
    • খ) 60 বর্গসেমি
    • গ) 30 বর্গসেমি
    • ঘ) 20 বর্গসেমি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 30 বর্গসেমি

    সমকোণী ত্রিভুজে (অতিভুজ)² = (ভূমি)² + (উচ্চতা)², তাই উচ্চতা = √(13² − 5²) = √(169 − 25) = √144 = 12 সেমি। ক্ষেত্রফল = ½ × 5 × 12 = 30 বর্গসেমি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২১. যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

    • ক) 20%
    • খ) 16%
    • গ) 24%
    • ঘ) 25%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 20%

    ব্যবহার কমাতে হবে = 25/(100 + 25) × 100% = 25/125 × 100% = 20%।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২২. ∆ABC-এ ∠A = 70°, ∠B = 20° হলে ত্রিভুজটি কী ধরনের?

    • ক) সূক্ষ্মকোণী
    • খ) সমকোণী
    • গ) সমবাহু
    • ঘ) সমদ্বিবাহু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সমকোণী

    ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°। তাই ∠C = 180° − 70° − 20° = 90°। একটি কোণ সমকোণ হওয়ায় ত্রিভুজটি সমকোণী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২৩. দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি ঐ কাজটি একা কতদিনে করতে পারবে?

    • ক) 30 দিন
    • খ) 24 দিন
    • গ) 20 দিন
    • ঘ) 10 দিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 24 দিন

    দ্বিতীয় ব্যক্তি ১ দিনে করে = 1/8 − 1/12 = (3 − 2)/24 = 1/24 অংশ। সুতরাং দ্বিতীয় ব্যক্তি একা কাজটি 24 দিনে করবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৪. 4(a + b), 10(a − b) এবং 12(a² − b²) এর গ.সা.গু. কত?

    • ক) a + b
    • খ) a − b
    • গ) 2
    • ঘ) 12(a² − b²)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2

    4(a + b) = 2 × 2 × (a + b); 10(a − b) = 2 × 5 × (a − b); 12(a² − b²) = 2 × 2 × 3 × (a + b)(a − b)। তিনটি রাশিতেই সাধারণ উৎপাদক কেবল 2, তাই গ.সা.গু. = 2।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২৫. x + 1/x = 4 হলে, x/(x² − 3x + 1) এর মান কত?

    • ক) −1
    • খ) ½
    • গ) 1
    • ঘ) 0
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1

    x + 1/x = 4 ⇒ x² + 1 = 4x। তাহলে x² − 3x + 1 = 4x − 3x = x। ∴ x/(x² − 3x + 1) = x/x = 1।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২৬. দুইটি সংখ্যার যোগফল 12 এবং গুণফল 32 হলে, বড় সংখ্যাটি কত?

    • ক) 5
    • খ) 8
    • গ) 6
    • ঘ) 10
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 8

    ধরি, সংখ্যা দুটি x ও y; x + y = 12, xy = 32। (x − y)² = (x + y)² − 4xy = 144 − 128 = 16, ∴ x − y = 4। তাহলে x = 8, y = 4; বড় সংখ্যাটি 8।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২৭. দুইটি সংখ্যার পার্থক্য 16। যদি ছোট সংখ্যাটি বড়টির 3/5 অংশ হয়, তবে ছোট সংখ্যাটি কত?

    • ক) 24
    • খ) 30
    • গ) 33
    • ঘ) 18
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 24

    ধরি, বড় সংখ্যা x; ছোট সংখ্যা = 3x/5। শর্তমতে, x − 3x/5 = 16 বা 2x/5 = 16, ∴ x = 40। ছোট সংখ্যা = 40 − 16 = 24।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৮. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

    • ক) ৫০৫০
    • খ) ৫০০১
    • গ) ৫৫০১
    • ঘ) ৪৯৯৯
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ৫০৫০

    ১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল = n(n + 1)/2। সুতরাং যোগফল = ১০০ × ১০১/২ = ৫০ × ১০১ = ৫০৫০।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২৯. মি. রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 3,00,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত?

    • ক) 20,00,000
    • খ) 10,00,000
    • গ) 6,00,000
    • ঘ) 9,00,000
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 10,00,000

    স্ত্রী ও ছেলেকে দেওয়া হলো 12% + 58% = 70%; অবশিষ্ট 30% = 3,00,000 টাকা। সুতরাং মোট সম্পদ = 3,00,000 × 100/30 = 10,00,000 টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (৯টি)

  1. ৩০. লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কোনটি?

    • ক) অ্যামাইলেজ
    • খ) লাইপেজ
    • গ) টায়ালিন
    • ঘ) ট্রিপসিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) টায়ালিন

    লালাগ্রন্থি থেকে নিঃসৃত প্রধান এনজাইম টায়ালিন (লালারসের অ্যামাইলেজ), যা শ্বেতসার পরিপাক শুরু করে। ট্রিপসিন ও লাইপেজ মূলত অগ্ন্যাশয় রসের এনজাইম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩১. মানব শরীরে ভিটামিন বি-12 এর ঘাটতি হলে কী হয়?

    • ক) রিকেট
    • খ) স্কার্ভি
    • গ) রক্ত-শূন্যতা
    • ঘ) উচ্চ রক্তচাপ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) রক্ত-শূন্যতা

    ভিটামিন বি-১২ এর ঘাটতি হলে এনিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয়। ভিটামিন-সি এর অভাবে স্কার্ভি এবং ভিটামিন ডি-এর অভাবে রিকেটস রোগ হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩২. নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?

    • ক) বাদুড়
    • খ) তিমি
    • গ) হাতি
    • ঘ) কুমির
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কুমির

    যেসব প্রাণী মাতৃদুগ্ধ পান করে বেড়ে ওঠে তারা স্তন্যপায়ী, যেমন- বাদুড়, তিমি, হাতি, মানুষ। কুমির ডিম পাড়ে এবং এটি সরীসৃপ প্রাণী, স্তন্যপায়ী নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৩. কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে?

    • ক) লিম্ফোসাইট
    • খ) অস্টিওসাইট
    • গ) ইরাইথ্রোসাইট
    • ঘ) অণুচক্রিকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) লিম্ফোসাইট

    লিম্ফোসাইট (বিশেষত বি-লিম্ফোসাইট) নামক শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে, যা দেহে রোগজীবাণু প্রতিরোধ করে। অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন (ইমিউনোগ্লোবুলিন), হরমোন নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৪. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

    • ক) থাইরয়েড
    • খ) বৃক্ক
    • গ) পিটুইটারি
    • ঘ) অগ্ন্যাশয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অগ্ন্যাশয়

    ইনসুলিন অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৫. কোনটি বংশগত রোগ?

    • ক) সিফিলিস
    • খ) যক্ষ্মা
    • গ) হিমোফিলিয়া
    • ঘ) ম্যালেরিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) হিমোফিলিয়া

    জিনের সংক্রমণের মাধ্যমে পিতা-মাতা থেকে সন্তানের কাছে সংক্রমিত হলে তাকে বংশগত রোগ বলে। যেমন: থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া ইত্যাদি। যক্ষ্মা জীবাণু দ্বারা সংক্রামক রোগ, সিফিলিস যৌনবাহিত রোগ এবং ম্যালেরিয়া মশকীর কামড়ে সৃষ্ট রোগ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৬. পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?

    • ক) ভিটামিন কে
    • খ) ভিটামিন এ
    • গ) ভিটামিন ডি
    • ঘ) ভিটামিন বি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ভিটামিন বি

    ভিটামিন বি ও সি পানিতে দ্রবণীয়। ভিটামিন এ, ডি, ই ও কে চর্বি বা স্নেহ পদার্থে দ্রবণীয়। তাই সঠিক উত্তর ভিটামিন বি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৭. ডেঙ্গুজ্বর হলে রক্তের কোন উপাদানটি সাধারণত কমে যায়?

    • ক) অনুচক্রিকা
    • খ) লোহিত কণিকা
    • গ) হিমোগ্লোবিন
    • ঘ) অক্সিজেন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অনুচক্রিকা

    ডেঙ্গুজ্বর হলে রক্তের প্লাটিলেট বা অণুচক্রিকা কমে যায়। অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৮. 'এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং' বলতে বাচ্চার জন্মের পর কত সময় পর্যন্ত বুকের দুধ খাওয়ানো বুঝায়?

    • ক) 10 মাস
    • খ) 2 বছর
    • গ) 6 মাস
    • ঘ) 1 বছর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 6 মাস

    'এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং' বলতে বোঝায় শিশু জন্মের পর থেকে ৬ মাস পযর্ন্ত কেবলমাত্র বুকের দুধ খাওয়ানো। এ সময় বুকের দুধ ব্যতীত অন্য খাবার খাওয়ালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় এবং অসুস্থ হবার ঝুঁকি বেড়ে যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (১৯টি)

  1. ৩৯. 'দিগন্ত' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

    • ক) দিক্‌ + অন্ত
    • খ) দি + গন্ত
    • গ) দিগ + অন্ত
    • ঘ) দিহ্‌ + অন্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) দিক্‌ + অন্ত

    ক, চ, ট, ত, প-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্‌, জ্‌, ড্‌, দ্‌, ব্‌ হয় এবং পরের স্বর তার সঙ্গে যুক্ত হয়। তাই দিক্‌ + অন্ত = দিগন্ত; তেমনি বাক্‌ + আড়ম্বর = বাগাড়ম্বর, সুপ্‌ + অন্ত = সুবন্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪০. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?

    • ক) নূরলদীনের সারাজীবন
    • খ) রক্তাক্ত প্রান্তর
    • গ) দেয়াল
    • ঘ) লালসালু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) দেয়াল

    আবু জাফর শামসুদ্দীন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'দেয়াল'। মুক্তিযুদ্ধভিত্তিক আরও কয়েকটি উপন্যাস নিষিদ্ধ লোবান, নীল দংশন (সৈয়দ শামসুল হক); জলাংগী, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায় (শওকত ওসমান)। পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনি অবলম্বনে রচিত 'রক্তাক্ত প্রান্তর' নাটকের রচয়িতা মুনীর চৌধুরী। 'নূরলদীনের সারাজীবন' সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য। 'লালসালু' সৈয়দ ওয়ালীউলস্নাহ্‌ রচিত সামাজিক সমস্যামূলক উপন্যাস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৪১. 'অবাক সূর্যোদয়' কবিতাটি কার লেখা?

    • ক) সৈয়দ শামসুল হক
    • খ) আল মাহমুদ
    • গ) রফিক আজাদ
    • ঘ) হাসান হাফিজুর রহমান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) হাসান হাফিজুর রহমান

    'অবাক সূর্যোদয়' কবিতার রচয়িতা হাসান হাফিজুর রহমান। তাঁর রচিত বিখ্যাত আরেকটি কবিতা 'অমর একুশে'। আল মাহমুদ রচিত কবিতা- সোনালি কাবিন, তিতাস, লোক-লোকান্তর। সৈয়দ শামসুল হক রচিত বিখ্যাত কবিতা 'আমার পরিচয়'। রফিক আজাদের উলেস্নখযোগ্য কবিতা- চুনিয়া আমার আর্কেডিয়া, ভাত দে হারামজাদা, তোমার কথা ভেবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪২. 'যে উপকারীর অপকার করে' এককথায় প্রকাশ-

    • ক) অকৃতজ্ঞ
    • খ) কৃতঘ্ন
    • গ) অকৃতঘ্ন
    • ঘ) কৃতজ্ঞতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কৃতঘ্ন

    এককথায় প্রকাশ: যে উপকারীর অপকার করে- কৃতঘ্ন। উপকারীর উপকার স্বীকার করে যে-কৃতজ্ঞ। উপকারীর উপকার স্বীকার করে না যে-অকৃতজ্ঞ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৪৩. মৌলিক শব্দ কোনটি?

    • ক) মানব
    • খ) শীতল
    • গ) গোলাপ
    • ঘ) গৌরব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) গোলাপ

    যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলো মৌলিক শব্দ, যেমন- গোলাপ, নাক, হাত, ফুল। মানব (মনু + অ), শীতল (শীত + ল), গৌরব (গুরু + অ) প্রত্যয়যোগে গঠিত সাধিত শব্দ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৪৪. রূপসী বাংলার কবি হিসেবে খ্যাতিমান কে?

    • ক) জীবনানন্দ দাশ
    • খ) কবি জসীমউদ্‌দীন
    • গ) কবি গোলাম মোস্তফা
    • ঘ) মাইকেল মধুসূদন দত্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) জীবনানন্দ দাশ

    রূপসী বাংলার কবি হিসেবে খ্যাত জীবনানন্দ দাশ। এছাড়াও তাকে নির্জনতার কবি, তিমির হননের কবি ও ধূসরতার কবি হিসেবে অভিহিত করা হয়। অন্যদিকে জসীমউদদীনকে বলা হয় 'পলস্নীকবি' এবং গোলাম মোস্তফাকে বলা হয় 'কাব্যে সুধাকর'। মধুসূদন দত্তের উপাধি 'মাইকেল' এবং ছদ্মনাম 'এ নেটিভ'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৪৫. 'উদার' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

    • ক) সংকীর্ণ
    • খ) মহান
    • গ) অসৎ
    • ঘ) সাবশীল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সংকীর্ণ

    উদার-এর বিপরীত শব্দ সংকীর্ণ। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: অসৎ-সৎ, আবিল- অনাবিল, আকুঞ্চন-প্রসারণ, আবির্ভাব-তিরোভাব, খাতক- মহাজন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৪৬. 'সমীর' শব্দের অর্থ কী?

    • ক) বাতাস
    • খ) কুয়াশা
    • গ) সমুদ্র
    • ঘ) রোদ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বাতাস

    'সমীর' সংস্কৃত শব্দ, বিশেষ্য পদ। যার অর্থ বাতাস, বায়ু, পবন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৪৭. কোন বানানটি ঠিক?

    • ক) ষোড়শ
    • খ) শোরশ
    • গ) শোরষ
    • ঘ) সোড়শ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ষোড়শ

    শুদ্ধ বানান 'ষোড়শ' (অর্থ ষোলো সংখ্যক)। আরও কয়েকটি শুদ্ধ বানান: আনুষঙ্গিক, অতিথি, রীতিনীতি, রুগ্‌ণ, ধূলিসাৎ, বিদ্বান, আষাঢ়, মূর্ধন্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪৮. 'ভিখারিকে ভিক্ষা দাও' কোন কারকে কোন বিভক্তি?

    • ক) করণে ৪র্থী
    • খ) কর্মে ৪র্থী
    • গ) সম্প্রদানে ৪র্থী
    • ঘ) অপাদানে ৪র্থী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সম্প্রদানে ৪র্থী

    যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী) সম্প্রদান কারক বলে। যেমন- ভিখারিকে ভিক্ষা দাও। সমিতিতে চাঁদা দাও। এই দুই বাক্যে 'ভিখারিকে' ৪থীর্ বিভক্তি এবং 'সমিতিতে' ৭মী বিভক্তি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪৯. 'নামাজ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

    • ক) ওলন্দাজ
    • খ) গ্রিক
    • গ) ফারসি
    • ঘ) পর্তুগিজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ফারসি

    'নামাজ' ফারসি শব্দ। আরও কয়েকটি ফারসি শব্দ রোজা, রসদ, হাঙ্গামা, নমুনা, জিন্দা, নালিশ, চশমা, জবানবন্দি, বাদশাহ, বেহেশত, আমদানি, রফতানি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৫০. তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?

    • ক) মিশ্র রীতি
    • খ) সাধু রীতি
    • গ) আঞ্চলিক রীতি
    • ঘ) চলিত রীতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সাধু রীতি

    সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম মেনে চলে; এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। অন্যদিকে চলিত রীতিতে তদ্ভব ও অর্ধতৎসম শব্দের ব্যবহার বেশি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৫১. 'মহাশ্মশান' মহাকাব্যটি কার রচিত?

    • ক) কাজী নজরুল ইসলাম
    • খ) মহাকবি আলাওল
    • গ) কায়কোবাদ
    • ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কায়কোবাদ

    'মহাশ্মশান' (১৯০৪) কায়কোবাদের শ্রেষ্ঠ মহাকাব্য। এর ঐতিহাসিক পটভূমি পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১), যেখানে আহমদ শাহ আবদালীর কাছে মারাঠারা পরাজিত হয়। কাব্যটি তিন খণ্ডে রচিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৫২. 'তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা' কার রচনা?

    • ক) শামসুর রাহমান
    • খ) জীবনানন্দ দাশ
    • গ) কাজী নজরুল ইসলাম
    • ঘ) মুনীর চৌধুরী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) শামসুর রাহমান

    'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার রচয়িতা শামসুর রাহমান। এ কবিতাটি তার মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে'-এর অন্তর্ভুক্ত। এ কাব্যগ্রন্থের উলেস্নখযোগ্য আরও কয়েকটি কবিতা- স্বাধীনতা তুমি, মধুস্মৃতি, রক্তাক্ত প্রান্তরে, গেরিলা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৫৩. ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়?

    • ক) প্রত্যয়
    • খ) বিভক্তি
    • গ) অনুসর্গ
    • ঘ) উপসর্গ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বিভক্তি

    ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় ধাতু। আর ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৫৪. 'তার ধন আছে কিন্তু বিদ্যা নেই' বাক্যটি কোন শ্রেণীর?

    • ক) মিশ্র
    • খ) যৌগিক
    • গ) সরল
    • ঘ) জটিল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) যৌগিক

    পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো কিন্তু, এবং, ও, অথবা, কিংবা, বরং পভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন- তার ধন আছে কিন্তু বিদ্যা নেই। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৫৫. 'পার্থিব' বিশেষণের বিশেষ্য রূপ কোনটি?

    • ক) পৃথিবী
    • খ) প্রার্থী
    • গ) পার্থক্য
    • ঘ) পার্থ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পৃথিবী

    'পার্থিব' সংস্কৃত শব্দ, যার বিশেষ্য রূপ পৃথিবী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৫৬. 'সমুদ্র হতে হিমালয় পর্যন্ত' এককথায় প্রকাশ-

    • ক) অসমুদ্রহিমাচল
    • খ) হিমালয় পর্যন্ত
    • গ) আসমুদ্র
    • ঘ) আসমুদ্রহিমাচল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) আসমুদ্রহিমাচল

    সমুদ্র হতে হিমালয় পযর্ন্ত- আসমুদ্রহিমাচল। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ: পা থেকে মাথা পযর্ন্ত-আপাদমস্তক, এক থেকে শুরু করে ক্রমাগত- একাদিক্রমে, যা দীপ্তি পাচ্ছে- দেদীপ্যমান, যা বার বার দুলছে- দোদুল্যমান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৫৭. 'অরণ্যে রোদন' বাগ্‌ধারাটির অর্থ কী?

    • ক) ডুমুরের ফুল
    • খ) আকাশকুসুম
    • গ) ঘোড়ার ডিম
    • ঘ) নিষ্ফল আর্জি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নিষ্ফল আর্জি

    'অরণ্যে রোদন' বাগধারার অর্থ নিষ্ফল আর্জি বা নিষ্ফল আবেদন। অন্যদিকে 'আকাশকুসুম' 'ঘোড়ার ডিম' ও 'ডুমুরের ফুল' বাগধারার অর্থ যথাক্রমে অসম্ভব কল্পনা, অবাস্তব ও দুর্লভ বস্তু।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (১৯টি)

  1. ৫৮. The Plural form of ‘knife’ is ––.

    • ক) Knifes
    • খ) Knives
    • গ) Kniphe
    • ঘ) Knief
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Knives

    Singular noun-এর শেষে f বা fe থাকলে plural করার সময় f বা fe-এর স্থানে ‘v' বসে এবং পরবর্তীতে ‘es' যোগ করে plural করতে হয়। সুতরাং ‘knife'-এর plural form হবে ‘knives'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৫৯. Fill in the blank with appropriate word. Slow and steady ––– the race.

    • ক) has won
    • খ) won
    • গ) win
    • ঘ) wins
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) wins

    ‘Slow and steady wins the race' একটি proverb এবং এখানে ‘slow and steady' singular subject কে নির্দেশ করায় verb singular হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৬০. Fill in the blank with appropriate word. He said that he- be unable to come.

    • ক) should
    • খ) shall
    • গ) will
    • ঘ) would
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) would

    বাক্যের principal clause (he said) যেহেতু past tense-এ আছে সুতরাং subordinate clause টি অবশ্যই past tense-এ হবে। will-এর past form would। তাই সঠিক উত্তর (ঘ) হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৬১. 'ধনীরা সব সময় সুখী নয়' Translate into English-

    • ক) The rich are not always happy
    • খ) Rich is not always happy
    • গ) The rich is not always happy
    • ঘ) Rich are not always happy
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) The rich are not always happy

    Adjective-এর পূর্বে 'the' বসিয়ে plural common noun গঠন করা হয় (the rich = ধনীরা) এবং পরবর্তী verb plural হয়। তাই সঠিক অনুবাদ: The rich are not always happy.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৬২. Which one of the following is Adjective?

    • ক) Beautifying
    • খ) Beauty
    • গ) Beautiful
    • ঘ) Beautification
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Beautiful

    ‘Beautiful' শব্দটি adjective, যার অর্থ সুন্দর বা চমৎকার। অন্যদিকে beautyfying (verb); beauty (noun)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬৩. Who is the author of ‘Man and Superman’?

    • ক) G.B Shaw
    • খ) Thomas Hardy
    • গ) Charles Dickens
    • ঘ) Ernest Hemingway
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) G.B Shaw

    ‘Man and Superman' একটি four act drama, যার author হচ্ছেন George Bernard Shaw এবং এটি প্রকাশিত হয় ১৯০৩ সালে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৬৪. Passive form of the sentence-“You must do the work” is –

    • ক) You will do the work
    • খ) The work will be done by you
    • গ) The work must be done by you
    • ঘ) The work has been done by you
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) The work must be done by you

    প্রদত্ত বাক্যটি Modal auxiliary দ্বারা যুক্ত হওয়ায় subject-এর পর গঠনটি হবে, modal + verb- এর base form + main verb-past participle + by + object.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৬৫. Which one is Abstract Noun?

    • ক) Honesty
    • খ) Public
    • গ) Tiger
    • ঘ) Milk
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Honesty

    যে noun দ্বারা দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায় এবং যা পঞ্চইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না তা abstract noun। Honesty (সততা) একটি গুণের নাম, তাই এটি abstract noun।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৬৬. Fill in the blank with appropriate word. Millions of people across the world ––– Corona.

    • ক) died by
    • খ) die for
    • গ) died of
    • ঘ) died from
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) died of

    কোনো রোগে মারা গেলে die-এর সাথে preposition of' বসে। যেহেতু প্রদত্ত বাক্যে রোগে মারা যাওয়া উলেস্নখ আছে সেহেতু died of' সঠিক উত্তর হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৬৭. The antonym of the word ‘transparent’ is ––

    • ক) Opaque
    • খ) Lucid
    • গ) Clean
    • ঘ) Crystalline
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Opaque

    'Transparent' অর্থ স্বচ্ছ; এর antonym 'opaque' অর্থ অস্বচ্ছ। Lucid (স্বচ্ছ, প্রাঞ্জল), clean (পরিষ্কার) ও crystalline (স্ফটিকের মতো স্বচ্ছ) — এগুলো বরং সমার্থক ধরনের।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৬৮. Which one of the following is the correct sentence?

    • ক) Open 10 page
    • খ) Open at page 10
    • গ) Open page at 10
    • ঘ) Open page 10
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Open at page 10

    কোনো বইয়ের পৃষ্ঠা উলেস্নখ করতে open-এর পরে preposition ‘at’ বসে। সুতরাং সঠিক বাক্যটি হবে Open at page 10.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৬৯. Fill in the blank with appropriate word. He has given ___ smoking.

    • ক) by
    • খ) up
    • গ) against
    • ঘ) away
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) up

    'Give up' phrasal verb-টির অর্থ ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা। তাই সঠিক উত্তর up (He has given up smoking)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৭০. Fill in the blank with appropriate word. I have no appetite ___ food.

    • ক) for
    • খ) at
    • গ) in
    • ঘ) about
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) for

    ‘Appetite for’ অর্থ ক্ষুধা। অর্থসঙ্গতি রক্ষার্থে appropriate preposition হিসেবে ‘appetite for’ বসবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৭১. The synonym of the word ‘encounter’ is-

    • ক) harmony
    • খ) battle
    • গ) concord
    • ঘ) part
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) battle

    'Encounter' অর্থ সম্মুখীন হওয়া বা সংঘর্ষ/লড়াই; তাই এর synonym battle। Harmony অর্থ সামঞ্জস্য, concord অর্থ ঐক্য, part অর্থ অংশ বা ভাগ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৭২. Which one is the correct spelling?

    • ক) Occasion
    • খ) Occassion
    • গ) Ocasssion
    • ঘ) Ocesion
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Occasion

    শুদ্ধ বানান হচ্ছে 'Occasion'। Occasion অর্থ উপলক্ষ্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৭৩. Fill in the blank with appropriate word. The thief broke ___ the house.

    • ক) into
    • খ) in
    • গ) up
    • ঘ) at
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) into

    ‘Break into’ অর্থ ভেঙে প্রবেশ করা। প্রদত্ত বাক্যে অর্থসঙ্গতি রক্ষার্থে ‘broke into’ ব্যবহৃত হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৭৪. 'মানুষ মরণশীল' Translate into English-

    • ক) Men are mortals
    • খ) The man is mortal
    • গ) The man are mortal
    • ঘ) Man is mortal
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Man is mortal

    Common noun ‘man’ বলতে এখানে সমগ্র মানবজাতিকে বোঝানো হয়েছে এবং এটি singular subject। এর আগে তাই কোনো article যুক্ত হবে না এবং verb singular হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৭৫. Fill in the blank with appropriate word. The Headmaster and the secretary – present at the last meeting.

    • ক) is
    • খ) are
    • গ) were
    • ঘ) was
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) were

    প্রদত্ত sentence-এ headmaster এবং secretary-এর পূর্বে the আছে। সুতরাং পৃথক ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাই পরবর্তী verbটি plural হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৭৬. Which one is correct spelling?

    • ক) Tubercolosis
    • খ) Tubarculosis
    • গ) Tuberculosis
    • ঘ) Tuberculisis
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Tuberculosis

    শুদ্ধ বানান হবে Tuberculosis, যার অর্থ হচ্ছে যক্ষ্মারোগ।

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (২৩টি)

  1. ৭৭. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?

    • ক) Wi-Max
    • খ) Wi-Fi
    • গ) Cellular Network
    • ঘ) Bluetooth
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Bluetooth

    Bluetooth একটি Personal Area Network (PAN) প্রযুক্তি, যার পরিসর সাধারণত প্রায় ১০ মিটার। Wi-Fi, Wi-Max ও সেলুলার নেটওয়ার্কের পরিসর এর চেয়ে অনেক বেশি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৭৮. বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর বর্তমান নাম কি?

    • ক) বিজিবি
    • খ) বিএসএস
    • গ) বিএসএফ
    • ঘ) বিডিআর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বিজিবি

    বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর বর্তমান নাম বিজিবি বা Border Guard Bangladesh। সবর্প্রথম নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন-এর পর ইপিআর এবং বিডিআর। ২০০৯ সালে নাম পরিবর্তন করে বিজিবি রাখা হয়। এর সদর দপ্তর ঢাকার পিলখানায় অবস্থিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৭৯. নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?

    • ক) NAM
    • খ) SAARC
    • গ) BIMSTEC
    • ঘ) OIC
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) BIMSTEC

    BIMSTEC-এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। SAARC-এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে, OIC-এর সদর দপ্তর জেদ্দায় অবস্থিত এবং NAM-এর সদর দপ্তর নেই।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৮০. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কোন প্রতিষ্ঠান 'বঙ্গবন্ধু চেয়ার' স্থাপন করেন?

    • ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
    • খ) বাংলা একাডেমি
    • গ) জাতীয় জাদুঘর
    • ঘ) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) 'বঙ্গবন্ধু চেয়ার' স্থাপন করা হয়। প্রখ্যাত ঔপন্যাসিক ও কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে ১ মার্চ থেকে ৩০ জুন ২০২১ মেয়াদে বঙ্গবন্ধু চেয়ার হিসেবে নিয়োগ করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৮১. নিচের কোনটি পরিমাপে রিখটার স্কেল ব্যবহৃত হয়?

    • ক) সুনামী
    • খ) বাতাসের গতি
    • গ) নদীর স্রোত
    • ঘ) ভূমিকম্প
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ভূমিকম্প

    ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করতে রিখটার স্কেল ব্যবহৃত হয়। এছাড়া ভূত্বকের কম্পন পরিমাপক যন্ত্র সিসমোগ্রাফ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৮২. বাংলাদেশে বর্তমানে উপজেলা কতটি?

    • ক) 478
    • খ) 495
    • গ) 462
    • ঘ) 415
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 495

    পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী বাংলাদেশে উপজেলা ৪৯৫টি; সর্বশেষ যুক্ত উপজেলাগুলোর মধ্যে মাদারীপুরের ডাসার, কক্সবাজারের ঈদগাঁও ও সুনামগঞ্জের মধ্যনগর। প্রশাসনিক পরিবর্তনে এ সংখ্যা পরে বদলাতে পারে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৮৩. ২০২২ সালে ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কোথায়?

    • ক) ব্রাজিল
    • খ) কাতার
    • গ) ইতালি
    • ঘ) দক্ষিণ কোরিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কাতার

    বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারের দোহাসহ বিভিন্ন শহরে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮৪. UNHCR এর সদর দপ্তর কোথায়?

    • ক) লন্ডন
    • খ) জেনেভা
    • গ) নিউইয়র্ক
    • ঘ) রোম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জেনেভা

    UNHCR (United Nations High Commissioner for Refugees)-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। শরণার্থীদের নিয়ে কাজ করা এ সংস্থা ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৮৫. 'স্বাস্থ্য বাতায়ন' এর জরুরি সেবা নম্বর হল-

    • ক) 16263
    • খ) 333
    • গ) 111
    • ঘ) 16060
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 16263

    জরুরি সেবা ৯৯৯, কৃষি তথ্য ১৬১২৩, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩, তথ্য সেবা ৩৩৩।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৮৬. কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?

    • ক) 26 মার্চ, 1972
    • খ) 17 এপ্রিল, 1971
    • গ) 16 ডিসেম্বর, 1972
    • ঘ) 26 মার্চ, 1973
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 16 ডিসেম্বর, 1972

    বাংলাদেশের সংবিধান ৪ নভেম্বর ১৯৭২ গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর কার্যকর হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৮৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

    • ক) ইন্দিরা গান্ধী
    • খ) জ্যোতিবসু
    • গ) জওহরলাল নেহেরু
    • ঘ) অটল বিহারী বাজপেয়ী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ইন্দিরা গান্ধী

    বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা এক অকৃত্রিম বন্ধু ছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বাংলাদেশ সরকার বিদেশি নাগরিকদের জন্য সর্বোচ্চ সম্মাননা 'বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা' প্রদান করেন ইন্দিরা গান্ধীকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৮৮. বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কী?

    • ক) সমাচার দর্পণ
    • খ) জমিদার দর্পণ
    • গ) বেঙ্গল গেজেট
    • ঘ) আজাদ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সমাচার দর্পণ

    জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত 'সমাচার দর্পণ' (২৩ মে ১৮১৮) বাংলা ভাষার প্রথম সংবাদপত্র হিসেবে স্বীকৃত (এর আগে এপ্রিল ১৮১৮-তে মাসিক পত্রিকা 'দিগদর্শন' প্রকাশিত হয়)। হিকির 'বেঙ্গল গেজেট' (১৭৮০) ছিল ইংরেজি ভাষার পত্রিকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৮৯. ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ আনুমানিক কত মিনিটের ছিলো?

    • ক) 19 মিনিটের
    • খ) 10 মিনিটের
    • গ) 30 মিনিটের
    • ঘ) 5 মিনিটের
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 19 মিনিটের

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুরু হয়েছিল বিকাল ৩.২০ মিনিটে, যার সময়কাল ছিল ১৯ মিনিট।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৯০. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়কাল কত?

    • ক) 2012-2022
    • খ) 2010-2030
    • গ) 2016-2030
    • ঘ) 2010-2025
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2016-2030

    জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সময়কাল ২০১৬-২০৩০। এর লক্ষ্যমাত্রা ১৭টি, সুনিদির্ষ্ট লক্ষ্য ১৬৯টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৯১. 2021 সালে বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলগ্রহে সফলভাবে মহাকাশযান অবতরণ করায় কোন দেশ?

    • ক) ভারত
    • খ) জাপান
    • গ) চীন
    • ঘ) রাশিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) চীন

    ২০২১ সালে বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলগ্রহে সফলভাবে মহাকাশযান অবতরণ করায় চীন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৯২. ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কী?

    • ক) ডলার
    • খ) পেসো
    • গ) ইউরো
    • ঘ) পাউন্ড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ইউরো

    ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের নিজস্ব মুদ্রা ইউরো। ১৯৯৯ সালে ১৪টি দেশ এ মুদ্রা ব্যবহার শুরু করে। পাউন্ড ব্রিটিশ মুদ্রা, পেসো ফিলিপাইনসহ দক্ষিণ আমেরিকার দেশসমূহের মুদ্রা। আর ডলার মার্কিন যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, পূর্ব তিমুরসহ বেশ কয়েকটি দেশের ব্যবহৃত মুদ্রা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৯৩. বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা গ্রহণের নিবন্ধন অ্যাপ কোনটি?

    • ক) মায়া
    • খ) স্বাস্থ্য বাতায়ন
    • গ) কোভেক্স
    • ঘ) সুরক্ষা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সুরক্ষা

    বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে নির্মিত করোনা ভাইরাসের টিকা গ্রহণের অ্যাপ 'সুরক্ষা'। এর ওয়েবসাইটের ঠিকানা www.surokkha.gov.bd

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৯৪. বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি?

    • ক) 48
    • খ) 44
    • গ) 50
    • ঘ) 54
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 54

    একটি দেশের রাজনৈতিক সীমানা অতিক্রম করে কোনো নদী যদি অন্য দেশে প্রবেশ করে তাহলে সেই নদীকে আন্তঃসীমান্ত নদী বলে। বাংলাদেশের ৫৭টি আন্তঃসীমান্ত নদী থাকলেও ভারতের সাথে অভিন্ন নদী ৫৪টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৯৫. পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা রিখটার স্কেলে কত?

    • ক) 7
    • খ) 9
    • গ) 3
    • ঘ) 5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 9

    পদ্মা সেতু রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে নির্মাণ করা হয়েছে। পরীক্ষার সময় সেতুটি নির্মীয়মাণ ছিল; বর্তমানে এটি ২৫ জুন ২০২২ উদ্বোধন হয়ে চালু রয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৯৬. করোনা সংক্রমণ রোধে ন্যূনতম কত দূরত্ব থাকা উচিত?

    • ক) ১০ সেন্টিমিটার
    • খ) ১ ফুট
    • গ) ৪ মিটার
    • ঘ) ১ মিটার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ১ মিটার

    করোনা সংক্রমণ রোধে ন্যূনতম ৩ ফুট বা ১ মিটার দূরত্ব বজায় রাখা উচিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৯৭. সম্প্রতি কোন দেশে সামরিক শাসন জারি হয়?

    • ক) মালয়েশিয়া
    • খ) মিয়ানমার
    • গ) তাইওয়ান
    • ঘ) ভিয়েতনাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মিয়ানমার

    ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান ঘটে এবং অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে আটক করা হয়। (পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৯৮. ইসরায়েলের তৈরি শক্তিশালী ফোন হ্যাকিং স্পাইওয়্যার কোনটি?

    • ক) প্রমিথিউস
    • খ) প্যারাডাইস
    • গ) প্যাপিরাস
    • ঘ) পেগাসাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) পেগাসাস

    ইসরাইলের সাইবার আর্মস সংস্থা (এনএসও) গ্রুপ দ্বারা নির্মিত স্পাইওয়্যার পেগাসাস, যা গোপনে মোবাইল ফোনে ইন্সটল করে বিভিন্ন গুপ্তচরবৃত্তি করার কাজে ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৯৯. বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পের প্রধান সহায়তাকারী দেশ কোনটি?

    • ক) চীন
    • খ) ভারত
    • গ) রাশিয়া
    • ঘ) জাপান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) জাপান

    মেট্রোরেল বা MRT Line-6 নামে খ্যাত এ উড়াল ট্রেন সেবা বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম। উত্তরা থেকে আঁগারগাও হয়ে মতিঝিল পযর্ন্ত এ রেলপথের দৈর্ঘ্য ২০.১ কিমি। জাপানের JICA-এর সহযোগিতায় তৈরি হচ্ছে মেট্রোরেল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

নার্সিং বিএসসি নার্সিং — অন্যান্য বছরের প্রশ্ন

নার্সিং ২০২০-২১ — অন্য ইউনিট

বিএসসি নার্সিং-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

নার্সিং বিএসসি নার্সিং ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২০-২১ — Nursing Question 2020-21 | SmartPora