বিএসসি নার্সিং বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩-২৪
বিষয়: পদার্থবিজ্ঞান (৯) · রসায়ন (৭) · গণিত (৭) · জীববিজ্ঞান (১১) · বাংলা (১৩) · ইংরেজি (১০) · সাধারণ জ্ঞান (১৩)
মানবন্টন ও নিয়ম: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ৪ বছর মেয়াদি BSc in Nursing — ১০০ MCQ, পাস ৪০।
এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহপদার্থবিজ্ঞান (৯টি)
১. তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন?
- ক) গ্যালিগিও
- খ) মেন্ডেলিয়
- গ) নিউটন
- ঘ) ফ্যারডে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ফ্যারডেপ্রশ্নটির আলাদা পাতা ›মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন।
২. অতিকর্ষজ ত্বরণ এর মান কোথায় সর্বাধিক?
- ক) বিষুব অঞ্চলে
- খ) নিরক্ষ রেখায়
- গ) পর্বতের চূড়ায়
- ঘ) মেরু অঞ্চলে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মেরু অঞ্চলেপ্রশ্নটির আলাদা পাতা ›মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কম, তাই সেখানে g এর মান সর্বাধিক।
৩. পর্বতের চূড়ায় আরোহণ করলে শ্বাসকষ্ট হয় কেন?
- ক) উপরে ঠান্ডা বায়ুর কারণে
- খ) উপরে বায়ুর চাপ বেশি
- গ) উপরে বায়ুর ওজন বেশি
- ঘ) উপরে বায়ুর চাপ কম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) উপরে বায়ুর চাপ কমপ্রশ্নটির আলাদা পাতা ›উচ্চতা বাড়লে বায়ুর চাপ ও অক্সিজেনের ঘনত্ব কমে যায়, ফলে শ্বাসকষ্ট হয়।
৪. সমুদের পানিকে নীল দেখায় কেন?
- ক) আপতিত সূর্য রশ্মির প্রতিসরণ
- খ) আপতিত সূর্য রশ্মির বিক্ষেপণ
- গ) আপতিত সূর্য রশ্মির শোষণ
- ঘ) আপতিত সূর্য রশ্মির প্রতিফলন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) আপতিত সূর্য রশ্মির বিক্ষেপণপ্রশ্নটির আলাদা পাতা ›পানির অণু দ্বারা নীল আলোর বিক্ষেপণ বেশি হওয়ায় সমুদ্রের পানি নীল দেখায়।
৫. বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি?
- ক) হারমোনিয়াম
- খ) বেহালা
- গ) তবলা
- ঘ) সেতার
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) হারমোনিয়ামপ্রশ্নটির আলাদা পাতা ›হারমোনিয়ামে বাতাসের প্রবাহে রিড কেঁপে শব্দ সৃষ্টি হয়।
৬. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি?
- ক) সেলসিয়াস
- খ) কেলভিন
- গ) র্যাংকাইন
- ঘ) ফারেনহাইট
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) কেলভিনপ্রশ্নটির আলাদা পাতা ›SI পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন (K)।
৭. থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন?
- ক) একমাত্র তরল ধাতু
- খ) স্ফুটনাঙ্ক বেশি
- গ) অল্প তাপে আয়তন অনেক বৃদ্ধি পায়
- ঘ) গলনাঙ্ক কম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অল্প তাপে আয়তন অনেক বৃদ্ধি পায়প্রশ্নটির আলাদা পাতা ›পারদের প্রসারণ সুষম ও দ্রুত, অল্প তাপে আয়তন লক্ষণীয়ভাবে বাড়ে—তাই থার্মোমিটারে ব্যবহৃত হয়।
৮. মানব চোখের লেন্স কী ধরনের?
- ক) অবতল
- খ) উভউত্তল
- গ) উভঅবতল
- ঘ) সমোতল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) উভউত্তলপ্রশ্নটির আলাদা পাতা ›মানব চোখের লেন্স উভোত্তল (উত্তল) লেন্স।
৯. পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ভর 70 কিলোগ্রাম হলে বঙ্গল পৃষ্ঠে একই বস্তুর ভর কত?
- ক) 7 কিলোগ্রাম
- খ) 0 কিলোগ্রাম
- গ) 49 কিলোগ্রাম
- ঘ) 70 কিলোগ্রাম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 70 কিলোগ্রামপ্রশ্নটির আলাদা পাতা ›ভর বস্তুর নিজস্ব ধর্ম, স্থানভেদে পরিবর্তিত হয় না; তাই মঙ্গলেও 70 kg।
রসায়ন (৭টি)
১০. নিচের কোন গ্যাস অ্যাসিড ধর্মী?
- ক) কার্বন মনোক্সাইড
- খ) নাইট্রোজেন
- গ) কার্বন ডাই-অক্সাইড
- ঘ) হাইড্রোজেন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) কার্বন ডাই-অক্সাইডপ্রশ্নটির আলাদা পাতা ›CO2 পানিতে দ্রবীভূত হয়ে কার্বনিক এসিড তৈরি করে, তাই এটি অম্লধর্মী অক্সাইড।
১১. নিচের কোনটি জৈব অম্ল?
- ক) অ্যাসিটিক অ্যাসিড
- খ) নাইট্রিক অ্যাসিড
- গ) সালফিউরিক অ্যাসিড
- ঘ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) অ্যাসিটিক অ্যাসিডপ্রশ্নটির আলাদা পাতা ›অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH) কার্বনযুক্ত জৈব অম্ল; অন্যগুলো খনিজ অম্ল।
১২. সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?
- ক) ঘনত্ব বাড়ানোর জন্য
- খ) দ্রুত জমাট বাঁধার জন্য
- গ) দ্রুত জমাট বাঁধা রোধ করার জন্য
- ঘ) গুণগত মান বৃদ্ধির জন্য
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) দ্রুত জমাট বাঁধা রোধ করার জন্যপ্রশ্নটির আলাদা পাতা ›জিপসাম সিমেন্টের দ্রুত জমাট বাঁধা (setting) বিলম্বিত করে।
১৩. সবচেয়ে ভারি মৌলিক গ্যাস কোনটি?
- ক) রেডন
- খ) আর্গন
- গ) জেনন
- ঘ) নিয়ন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) রেডনপ্রশ্নটির আলাদা পাতা ›প্রদত্ত নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে রেডনের পারমাণবিক ভর সবচেয়ে বেশি।
১৪. কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পাবে?
- ক) পারমাণবিক আয়তন
- খ) পারমাণবিক ওজন
- গ) পারমাণবিক সংখ্যা
- ঘ) পারমাণবিক ভর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) পারমাণবিক সংখ্যাপ্রশ্নটির আলাদা পাতা ›পারমাণবিক সংখ্যা = প্রোটন সংখ্যা; এটি বাড়লে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বাড়ে।
১৫. জারন বিক্রিয়ায় নিচের কোনটি ঘটে?
- ক) ইলেকট্রন গ্রহন
- খ) ইলেকট্রন আদান প্রদান
- গ) ইলেকট্রন বর্জন
- ঘ) তড়িৎ ধনাত্মক মূলকের অপসারণ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ইলেকট্রন বর্জনপ্রশ্নটির আলাদা পাতা ›জারণ বিক্রিয়ায় পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে।
১৬. দুধে কোন ধরনের অ্যাসিড থাকে?
- ক) সাইট্রিক অ্যাসিড
- খ) ফরমিক অ্যাসিড
- গ) ল্যাকটিক অ্যাসিড
- ঘ) টারটারিক অ্যাসিড
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ল্যাকটিক অ্যাসিডপ্রশ্নটির আলাদা পাতা ›দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে; দুধ টক হলে এর পরিমাণ বাড়ে।
গণিত (৭টি)
১৭. x² - 4x + 3 এর উৎপাদক কোনটি?
- ক) (x-3) (x + 1)
- খ) (x + 3) (x + 1)
- গ) (x + 3) (x-1)
- ঘ) (x-3) (x-1)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) (x-3) (x-1)প্রশ্নটির আলাদা পাতা ›x²−4x+3 = x²−3x−x+3 = (x−3)(x−1)।
১৮. 75 টাকায় একটি জিনিস কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে?
- ক) 22 টাকা
- খ) 12 টাকা
- গ) 18 টাকা
- ঘ) 20 টাকা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 20 টাকাপ্রশ্নটির আলাদা পাতা ›লাভ 15 টাকা; শতকরা লাভ = 15/75 × 100 = 20।
১৯. ভাইয়ের বয়স 4 বছর 6 মাস ও বোনের বয়স 6 মাস। ভাই ও বোনের বয়সের অনুপাত কত?
- ক) 6 : 1
- খ) 8 : 1
- গ) 9 : 1
- ঘ) 7 : 1
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 9 : 1প্রশ্নটির আলাদা পাতা ›4 বছর 6 মাস = 54 মাস, বোন 6 মাস; অনুপাত 54:6 = 9:1।
২০. একটি শার্টের মূল্য 500 টাকা হলে, 30% মূল্যহ্রাসে শার্টটির মূল্য কত হবে?
- ক) 350 টাকা
- খ) 250 টাকা
- গ) 200 টাকা
- ঘ) 300 টাকা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 350 টাকাপ্রশ্নটির আলাদা পাতা ›500 এর 30% = 150; মূল্য = 500 − 150 = 350 টাকা।
২১. 20 টি 10 টাকার নোট ও কতটি 100 টাকার নোট মিলে একত্রে 1100 টাকা হবে?
- ক) 9 টি
- খ) 10 টি
- গ) 12 টি
- ঘ) 11 টি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 9 টিপ্রশ্নটির আলাদা পাতা ›20×10 = 200; বাকি 900 টাকা = 9টি 100 টাকার নোট।
২২. 12 জন একটি কাজ 9 দিনে শেষ করতে পারে। একই কাজ 18 জন করলে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
- ক) 7 দিন
- খ) 6 দিন
- গ) 9 দিন
- ঘ) ৪ দিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 6 দিনপ্রশ্নটির আলাদা পাতা ›মোট কাজ 12×9 = 108 জন-দিন; 18 জনে 108/18 = 6 দিন।
২৩. 1, 2, 3, ........ n, n টি পদের যোগফল 15 হলে n তম পদ হবে-
- ক) 7
- খ) 5
- গ) 8
- ঘ) 6
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 5প্রশ্নটির আলাদা পাতা ›n(n+1)/2 = 15 ⇒ n = 5, তাই n-তম পদ 5।
জীববিজ্ঞান (১১টি)
২৪. গ্ল্যাইকোলাইসিস প্রক্রিয়াটি উদ্ভিদের কোথায় সংঘটিত হয়?
- ক) সাইটোপ্লাজম
- খ) নিউক্লিয়াস
- গ) মাইটোকন্ড্রিয়া
- ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সাইটোপ্লাজমপ্রশ্নটির আলাদা পাতা ›গ্লাইকোলাইসিস অক্সিজেন ছাড়াই কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়।
২৫. নিচের কোনটি ভাইরাস জনিত রোগ?
- ক) টাইফয়েড
- খ) ম্যালেরিয়া
- গ) জিকা
- ঘ) কলেরা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) জিকাপ্রশ্নটির আলাদা পাতা ›জিকা এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ; টাইফয়েড ও কলেরা ব্যাকটেরিয়াজনিত, ম্যালেরিয়া প্রোটোজোয়াজনিত।
২৬. খেজুরের কাঁচা রসে কোন ধরনের ভাইরাস পাওয়া যায়?
- ক) নিপাহ
- খ) পোলিও
- গ) হাম
- ঘ) করোনা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) নিপাহপ্রশ্নটির আলাদা পাতা ›বাদুড়ের মাধ্যমে দূষিত কাঁচা খেজুরের রসে নিপাহ ভাইরাস ছড়ায়।
২৭. কুষ্ঠরোগ সম্পর্কে নিচের কোনটি সঠিক?
- ক) ফ্যাংগাস জনিত রোগ
- খ) হরমোন অভাবজনিত রোগ
- গ) ব্যাকটেরিয়া জনিত রোগ
- ঘ) ভাইরাস জনিত রোগ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ব্যাকটেরিয়া জনিত রোগপ্রশ্নটির আলাদা পাতা ›কুষ্ঠরোগ Mycobacterium leprae ব্যাকটেরিয়াজনিত রোগ।
২৮. নিচের কোনটি মনোস্যাকারাইড?
- ক) গ্লুকোজ
- খ) সুক্রোজ
- গ) ল্যাকটোজ
- ঘ) ম্যালটোজ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) গ্লুকোজপ্রশ্নটির আলাদা পাতা ›গ্লুকোজ মনোস্যাকারাইড; সুক্রোজ, ল্যাকটোজ ও ম্যালটোজ ডাইস্যাকারাইড।
২৯. এইচপিভি' টিকা কোন রোগ প্রতিরোধে কার্যকর?
- ক) স্তন ক্যানসার
- খ) রক্তের ক্যানসার
- গ) ডিম্বাশয়ের ক্যানসার
- ঘ) জরায়ু মুখের ক্যানসার
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) জরায়ু মুখের ক্যানসারপ্রশ্নটির আলাদা পাতা ›HPV টিকা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসজনিত জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ করে।
৩০. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
- ক) বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি
- খ) বিশেষ ধরনের ঐচ্ছিক পেশি
- গ) ঐচ্ছিক পেশি
- ঘ) অনৈচ্ছিক পেশি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশিপ্রশ্নটির আলাদা পাতা ›হৃৎপিণ্ড কার্ডিয়াক পেশি দ্বারা গঠিত, যা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি।
৩১. মস্তিষ্কের আবরণীর নাম কি?
- ক) পেরিটোনিয়াম
- খ) মেনিনজেস
- গ) প্লুরা
- ঘ) পেরিকার্ডিয়াম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) মেনিনজেসপ্রশ্নটির আলাদা পাতা ›মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড তিন স্তরের মেনিনজেস দিয়ে আবৃত।
৩২. মানবদেহে মোট কশেরুকা এর সংখ্যা কতটি?
- ক) ৩২টি
- খ) ৩৩টি
- গ) ৩৪টি
- ঘ) ৩১টি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ৩৩টিপ্রশ্নটির আলাদা পাতা ›মানুষের মেরুদণ্ডে মোট ৩৩টি কশেরুকা থাকে (শিশু অবস্থায় গণনা অনুযায়ী)।
৩৩. মানবদেহের জন্য উপকারি কোলেস্টেরল কোনটি?
- ক) Low Density Lipoprotein (LDL)
- খ) High Density Lipoprotein (HDL)
- গ) Very Low Density Lipoprotein (VLDL)
- ঘ) Triglyceride (TG)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) High Density Lipoprotein (HDL)প্রশ্নটির আলাদা পাতা ›HDL রক্ত থেকে কোলেস্টেরল যকৃতে ফিরিয়ে নেয়, তাই একে 'ভালো কোলেস্টেরল' বলে।
৩৪. ক্লোরোফিলবিহীন উরিদের নাম কি?
- ক) ফার্ণ
- খ) মস
- গ) শৈবাল
- ঘ) ছত্রাক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ছত্রাকপ্রশ্নটির আলাদা পাতা ›ছত্রাকে ক্লোরোফিল নেই, তাই এরা নিজের খাদ্য তৈরি করতে পারে না।
বাংলা (১৩টি)
৩৫. 'নদী' কোন ধরনের শব্দ?
- ক) দেশি শব্দ
- খ) তদ্ভব শব্দ
- গ) তৎসম শব্দ
- ঘ) বিদেশি শব্দ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) তৎসম শব্দপ্রশ্নটির আলাদা পাতা ›'নদী' সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে আগত তৎসম শব্দ।
৩৬. কোনটি দেশি শব্দ?
- ক) বাদুড়
- খ) শিশি
- গ) গরিব
- ঘ) কেরানি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বাদুড়প্রশ্নটির আলাদা পাতা ›'বাদুড়' দেশি শব্দ; শিশি ও কেরানি পর্তুগিজ, গরিব আরবি শব্দ।
৩৭. কোনটি সমষ্টি বিশেষ্যের উদাহরণ?
- ক) জনতা
- খ) লবণ
- গ) বিড়াল
- ঘ) আকাশ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) জনতাপ্রশ্নটির আলাদা পাতা ›'জনতা' বহু ব্যক্তির সমষ্টি বোঝায়, তাই সমষ্টিবাচক বিশেষ্য।
৩৮. কোনটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ?
- ক) শিশুটি খেলছে
- খ) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
- গ) আমি বাড়ি গিয়ে ভাত খাবো
- ঘ) সুমন ভাত খাচ্ছে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) আমি বাড়ি গিয়ে ভাত খাবোপ্রশ্নটির আলাদা পাতা ›'গিয়ে' ক্রিয়াটি বাক্য সম্পূর্ণ করে না, তাই এটি অসমাপিকা ক্রিয়া।
৩৯. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে এখানে 'বিনা' শব্দটি কোন ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করে?
- ক) বিশেষণ
- খ) অনুসর্গ
- গ) বিশেষ্য
- ঘ) আবেগ শব্দ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অনুসর্গপ্রশ্নটির আলাদা পাতা ›'বিনা' বিশেষ্যের আগে বা পরে বসে সম্পর্ক বোঝায় বলে এটি অনুসর্গ।
৪০. "এখানে কেউ নেই" বাক্যটিতে 'কেউ' শব্দটি কোন সর্বনাম?
- ক) আত্মবাচক সর্বনাম
- খ) স্থানবাচক সর্বনাম
- গ) নির্দেশক সর্বনাম
- ঘ) অনির্দিষ্ট সর্বনাম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) অনির্দিষ্ট সর্বনামপ্রশ্নটির আলাদা পাতা ›'কেউ' নির্দিষ্ট কাউকে বোঝায় না, তাই অনির্দিষ্ট সর্বনাম।
৪১. 'বৃক্ষ' শব্দের সমার্থক কোনটি?
- ক) মরুৎ
- খ) বারিদ
- গ) তটিনী
- ঘ) পাদপ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) পাদপপ্রশ্নটির আলাদা পাতা ›'পাদপ' বৃক্ষের সমার্থক; মরুৎ = বাতাস, বারিদ = মেঘ, তটিনী = নদী।
৪২. 'Cold war' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
- ক) যুদ্ধের শুরু
- খ) বাকযুদ্ধ
- গ) স্নায়ুযুদ্ধ
- ঘ) যুদ্ধের অবসান
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) স্নায়ুযুদ্ধপ্রশ্নটির আলাদা পাতা ›'Cold war' এর পরিভাষা স্নায়ুযুদ্ধ।
৪৩. বাংলাদেশের জাতীয় সংগীতের সুরকার কে?
- ক) কাজী নজরুল ইসলাম
- খ) আলহাজ বাহাদুর
- গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ) শেখ আলী খান
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) রবীন্দ্রনাথ ঠাকুরপ্রশ্নটির আলাদা পাতা ›'আমার সোনার বাংলা' রবীন্দ্রনাথের রচনা; সুরটিও তাঁর (গগন হরকরার বাউল সুর অবলম্বনে)।
৪৪. 'নদী মাতা যার = নদীমাতৃক' এটি কোন সমাস?
- ক) বহুব্রীহি সমাস
- খ) অব্যয়ীভাব সমাস
- গ) নিত্য সমাস
- ঘ) দ্বন্দ্ব সমাস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বহুব্রীহি সমাসপ্রশ্নটির আলাদা পাতা ›নদী মাতা যার—অন্য পদার্থ (দেশ) বোঝায়, তাই বহুব্রীহি সমাস।
৪৫. 'মনোরম' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক) মন + রম
- খ) মঃ + আরম
- গ) মনঃ + রম
- ঘ) মনো + রম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) মনঃ + রমপ্রশ্নটির আলাদা পাতা ›মনঃ + রম = মনোরম (বিসর্গ সন্ধি)।
৪৬. কোনটি বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
- ক) ফল্ + অন = ফলন
- খ) ইচ্ছা + উক = ইচ্ছুক
- গ) ঢাকা + আই = ঢাকাই
- ঘ) পানি + তা = পান্তা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ফল্ + অন = ফলনপ্রশ্নটির আলাদা পাতা ›ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয় কৃৎ প্রত্যয়: √ফল্ + অন = ফলন; অন্যগুলো তদ্ধিত।
৪৭. 'সু' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
- ক) সম্পূর্ণ অর্থে
- খ) উত্তম অর্থে
- গ) পূর্ণতা অর্থে
- ঘ) উৎকৃষ্টে অর্থে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) উত্তম অর্থেপ্রশ্নটির আলাদা পাতা ›'সু' উপসর্গ উত্তম বা ভালো অর্থে ব্যবহৃত হয় (যেমন: সুনাম, সুদিন)।
ইংরেজি (১০টি)
৪৮. Fill up the blank with the correct verb; 'The English______________English'
- ক) spoke
- খ) speak
- গ) is spoken
- ঘ) spoken
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) speakপ্রশ্নটির আলাদা পাতা ›চিরন্তন সত্য বোঝাতে present indefinite; 'The English' বহুবচন, তাই 'speak'।
৪৯. Fill up the blank with the correct one; 'Iron is________ useful metal'
- ক) an
- খ) a
- গ) of
- ঘ) the
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) aপ্রশ্নটির আলাদা পাতা ›'useful' শব্দটি 'ইউ' (y) ব্যঞ্জনধ্বনি দিয়ে শুরু, তাই article 'a' বসে।
৫০. Which preposition is added after 'die' to express 'sacrifice'?
- ক) of
- খ) by
- গ) from
- ঘ) for
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) forপ্রশ্নটির আলাদা পাতা ›কোনো কারণের জন্য আত্মত্যাগ বোঝাতে 'die for' ব্যবহৃত হয়।
৫১. Which one is the correct form of past continuous tense?
- ক) He was too much busy as he was doing his homework
- খ) He was too much busy as he was being done his homework
- গ) He was too much busy as he doing his homework
- ঘ) He was too much busy as he did his homework
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) He was too much busy as he was doing his homeworkপ্রশ্নটির আলাদা পাতা ›Past continuous-এর গঠন: was/were + verb-ing; তাই 'he was doing'।
৫২. The abstract noun of 'young' is-
- ক) youngster
- খ) youth
- গ) younger
- ঘ) youthers
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) youthপ্রশ্নটির আলাদা পাতা ›'young' এর abstract noun হলো 'youth'।
৫৩. Fill up the blank with the correct pronoun, 'You must explain _________ more clearly.'
- ক) yourself
- খ) ourselves
- গ) themselves
- ঘ) herself
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) yourselfপ্রশ্নটির আলাদা পাতা ›Subject 'You' হলে reflexive pronoun 'yourself'।
৫৪. Find the correct spelled word.
- ক) Adventitious
- খ) Adventitous
- গ) Adventitus
- ঘ) Adventituous
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Adventitiousপ্রশ্নটির আলাদা পাতা ›সঠিক বানান Adventitious (আকস্মিক/বাইরে থেকে আগত)।
৫৫. Select the most appropriate antonym of the word 'hospitality'.
- ক) coldness
- খ) wrathful
- গ) complaint
- ঘ) cordiality
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) coldnessপ্রশ্নটির আলাদা পাতা ›Hospitality অর্থ আতিথেয়তা; এর বিপরীত coldness (শীতলতা)।
৫৬. Which one is the present continuous tense in passive voice?
- ক) Gifts are distributing among the students now
- খ) Gifts are being distributed among the students now
- গ) Gifts are being distributing among the students now
- ঘ) Gifts have distributing among the students now
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Gifts are being distributed among the students nowপ্রশ্নটির আলাদা পাতা ›Present continuous passive: am/is/are + being + past participle।
৫৭. Find the synonym of the word 'inevitable'.
- ক) reliable
- খ) doubtful
- গ) unavoidable
- ঘ) uncertain
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) unavoidableপ্রশ্নটির আলাদা পাতা ›Inevitable অর্থ অনিবার্য, অর্থাৎ unavoidable।
সাধারণ জ্ঞান (১৩টি)
৫৮. বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?
- ক) সন্দ্বীপ
- খ) মনপুরা দ্বীপ
- গ) সেন্ট মার্টিন দ্বীপ
- ঘ) ছেঁড়া দ্বীপ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ছেঁড়া দ্বীপপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ ছেঁড়া দ্বীপ, যা সেন্ট মার্টিন দ্বীপ থেকে বিচ্ছিন্ন কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত। সন্দ্বীপ ও মনপুরা অনেক উত্তরে অবস্থিত।
৫৯. সরাসরি বাহির হতে ভিতরের অঙ্গ দেখার প্রক্রিয়া কোনটি?
- ক) সিটি স্ক্যান
- খ) ইইজি
- গ) ইটিটি
- ঘ) ইসিজি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সিটি স্ক্যানপ্রশ্নটির আলাদা পাতা ›সিটি স্ক্যানে এক্স-রে দিয়ে দেহের অভ্যন্তরের প্রস্থচ্ছেদ চিত্র দেখা হয়।
৬০. মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব কোনটি?
- ক) বীরউত্তম
- খ) বীরপ্রতীক
- গ) বীরবিক্রম
- ঘ) বীরশ্রেষ্ঠ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) বীরশ্রেষ্ঠপ্রশ্নটির আলাদা পাতা ›মুক্তিযুদ্ধের সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব বীরশ্রেষ্ঠ (৭ জন)।
৬১. 'CNG' এর পূর্ণরূপ কি?
- ক) Compressed Neutral Gas
- খ) Compressed Natural Gas
- গ) Complete Neutral Gas
- ঘ) Complete Natural Gas
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Compressed Natural Gasপ্রশ্নটির আলাদা পাতা ›CNG = Compressed Natural Gas।
৬২. ইউনেস্কো কর্তৃক 'ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত কোনটি?
- ক) ঘাট গম্বুজ মসজিদ
- খ) শহীদ মিনার
- গ) জাতীয় জাদুঘর
- ঘ) জাতীয় স্মৃতিসৌধ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ঘাট গম্বুজ মসজিদপ্রশ্নটির আলাদা পাতা ›বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদসহ মসজিদের শহর ১৯৮৫ সালে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়।
৬৩. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন?
- ক) সাধারণ পরিষদে
- খ) সামাজিক পরিষদে
- গ) অর্থনৈতিক পরিষদে
- ঘ) নিরাপত্তা পরিষদে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সাধারণ পরিষদেপ্রশ্নটির আলাদা পাতা ›বঙ্গবন্ধু ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন।
৬৪. সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
- ক) সুরমা
- খ) রূপসা
- গ) নাফ
- ঘ) আড়িয়াল খাঁ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সুরমাপ্রশ্নটির আলাদা পাতা ›সিলেট শহর সুরমা নদীর তীরে অবস্থিত।
৬৫. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
- ক) নাসিরাবাদ, চট্টগ্রাম
- খ) কালুরঘাট, চট্টগ্রাম
- গ) আগ্রাবাদ, চট্টগ্রাম
- ঘ) শাহবাগ, ঢাকা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) কালুরঘাট, চট্টগ্রামপ্রশ্নটির আলাদা পাতা ›স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাটে স্থাপিত হয়।
৬৬. জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন অনুযায়ী শিশু কারা?
- ক) ৭ বছরের কম বয়সীরা
- খ) ১৮ বছরের কম বয়সীরা
- গ) ৭-১৪ বছরের বয়সীরা
- ঘ) ১৩ বছরের কম বয়সীরা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ১৮ বছরের কম বয়সীরাপ্রশ্নটির আলাদা পাতা ›জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী সবাই শিশু।
৬৭. সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্র কোনটি
- ক) নেপাল
- খ) ভূটান
- গ) পুরা
- ঘ) মালদ্বীপ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মালদ্বীপপ্রশ্নটির আলাদা পাতা ›আয়তনে সার্কের ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ।
৬৮. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
- ক) সৈয়দ নজরুল ইসলাম
- খ) শেখ মুজিবুর রহমান
- গ) এম. মনসুর আলী
- ঘ) তাজউদ্দীন আহমেদ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) শেখ মুজিবুর রহমানপ্রশ্নটির আলাদা পাতা ›স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬৯. 'ভাওয়াইয়া' কোন অঞ্চলের লোকসংগীত?
- ক) রংপুর
- খ) কুষ্টিয়া
- গ) রাজশাহী
- ঘ) ময়মনসিংহ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) রংপুরপ্রশ্নটির আলাদা পাতা ›ভাওয়াইয়া রংপুর অঞ্চলের (উত্তরবঙ্গের) লোকসংগীত।
৭০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন জেলা প্রথম পাকিস্তানি সেনা মুক্ত হয়?
- ক) টাঙ্গাইল
- খ) ঢাকা
- গ) যশোর
- ঘ) গোপালগঞ্জ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) যশোরপ্রশ্নটির আলাদা পাতা ›৬ ডিসেম্বর ১৯৭১ যশোর প্রথম পাকিস্তানি সেনামুক্ত জেলা হয়।
নার্সিং বিএসসি নার্সিং — অন্যান্য বছরের প্রশ্ন
বিএসসি নার্সিং-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ