বিএসসি নার্সিং বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮-১৯
বিষয়: পদার্থবিজ্ঞান (১২) · রসায়ন (৬) · গণিত (১০) · জীববিজ্ঞান (১২) · বাংলা (২১) · ইংরেজি (২০) · সাধারণ জ্ঞান (১৭)
মানবন্টন ও নিয়ম: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ৪ বছর মেয়াদি BSc in Nursing — ১০০ MCQ, পাস ৪০।
এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহপদার্থবিজ্ঞান (১২টি)
১. বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে কী বলে?
- ক) ত্বরণ
- খ) জড়তা
- গ) বেগ
- ঘ) বল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) জড়তাপ্রশ্নটির আলাদা পাতা ›বস্তু স্থির থাকলে স্থির এবং গতিশীল থাকলে সমবেগে চলতে থাকার যে প্রবণতা, তাকে জড়তা বলে (নিউটনের প্রথম গতিসূত্র)।
২. 15 ওয়াট ক্ষমতা বলতে বোঝায়-
- ক) 15 সেকেন্ডে 1 জুল কাজ
- খ) 3 সেকেন্ডে 5 জুল কাজ
- গ) 1 সেকেন্ডে 15 জুল কাজ
- ঘ) 5 সেকেন্ডে 3 জুল কাজ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 1 সেকেন্ডে 15 জুল কাজপ্রশ্নটির আলাদা পাতা ›ক্ষমতা = কাজ ÷ সময়। 15 ওয়াট মানে প্রতি সেকেন্ডে 15 জুল কাজ করার সামর্থ্য।
৩. নিউক্লিয়াসের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সকল নিউক্লিয় বলের উৎপত্তি হয়?
- ক) মেসন
- খ) নিউট্রিনো
- গ) ইলেক্ট্রন
- ঘ) গ্রাভিটন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) মেসনপ্রশ্নটির আলাদা পাতা ›মহাকর্ষ বল: গ্রাভিটন কণা; তড়িৎ চুম্বকীয় বল: ফোটন কণা; সবল নিউক্লিয় বল: মেসন কণা।
৪. ভূ পৃষ্ঠে কোনো বস্তুর ভর 50 কেজি হলে, চাঁদে কত?
- ক) 980 kg
- খ) 0 kg
- গ) 98 kg
- ঘ) 50 kg
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 50 kgপ্রশ্নটির আলাদা পাতা ›বস্তুর ভর সব জায়গাতে সমান।
৫. অভিকর্ষজ ত্বরণ ‘g’ এর মান কোথায় সর্বাধিক?
- ক) মেরু অঞ্চলে
- খ) বিষুবীয় অঞ্চলে
- গ) পাহাড়ের চূড়ায়
- ঘ) ভূ-কেন্দ্রে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) মেরু অঞ্চলেপ্রশ্নটির আলাদা পাতা ›g = GM/R², অর্থাৎ g পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে কম, তাই সেখানে g-এর মান সর্বাধিক।
৬. বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্য পরিসর নিচের কোনটিতে?
- ক) UV রশ্মি
- খ) টেলিভিশন
- গ) অবলোহিত রশ্মি
- ঘ) X-ray
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) টেলিভিশনপ্রশ্নটির আলাদা পাতা ›বেতার তরঙ্গের (টেলিভিশন তরঙ্গ এর অন্তর্ভুক্ত) তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি; অবলোহিত, UV ও X-ray-এর তরঙ্গদৈর্ঘ্য ক্রমশ কম।
৭. জালনোট শনাক্তকরণে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
- ক) UV
- খ) MRI
- গ) DOT
- ঘ) NMR
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) UVপ্রশ্নটির আলাদা পাতা ›জালনোট শনাক্ত করতে অতিবেগুনি (UV) রশ্মি ব্যবহার করা হয়; UV আলোতে আসল নোটের নিরাপত্তা চিহ্ন দৃশ্যমান হয়।
৮. একটি রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের পাথর্ক্যকে বলে-
- ক) নিয়মিত ত্রুটি
- খ) আপেক্ষিক ত্রুটি
- গ) পরম ত্রুটি
- ঘ) সামগ্রিক ত্রুটি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) পরম ত্রুটিপ্রশ্নটির আলাদা পাতা ›পরম ত্রুটি = (প্রকৃত মান - পরিমাপ্য মান)।
৯. সবচেয়ে দুর্বল বল কোনটি?
- ক) মহাকর্ষ বল
- খ) তড়িৎ চৌম্বক বল
- গ) নিউক্লিয় দুর্বল বল
- ঘ) নিউক্লিয় সবল বল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) মহাকর্ষ বলপ্রশ্নটির আলাদা পাতা ›চারটি মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বর হচ্ছে সবচেয়ে দুর্বল বল এবং ইহা আকর্ষণধর্মী।
১০. কাজের একক কোনটি?
- ক) কেলভিন
- খ) ওয়াট
- গ) জুল
- ঘ) নিউটন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) জুলপ্রশ্নটির আলাদা পাতা ›S.I পদ্ধতিতে কাজের একক জুল (J)
১১. সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে বলে-
- ক) ত্বরণ
- খ) সরণ
- গ) দ্রুতি
- ঘ) বেগ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) দ্রুতিপ্রশ্নটির আলাদা পাতা ›সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে; সময়ের সাথে সরণের পরিবর্তনের হার হলো বেগ।
১২. বলের মাত্রা কোনটি?
- ক) [MLT⁻¹]
- খ) [MLT⁻²]
- গ) [ML⁻²T⁻²]
- ঘ) [ML⁻¹T⁻²]
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) [MLT⁻²]প্রশ্নটির আলাদা পাতা ›বল = ভর × ত্বরণ; ত্বরণের মাত্রা [LT⁻²], তাই বলের মাত্রা [MLT⁻²]।
রসায়ন (৬টি)
১৩. নিচের কোনটি অদাহ্য পদার্থ?
- ক) বেনজিন
- খ) ইথার
- গ) নাইট্রোজেন
- ঘ) হাইড্রোজেন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) নাইট্রোজেনপ্রশ্নটির আলাদা পাতা ›নাইট্রোজেন নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস, এটি নিজে জ্বলে না এবং জ্বলতে সাহায্যও করে না; বেনজিন, ইথার ও হাইড্রোজেন দাহ্য।
১৪. ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিচের কোন প্রাথমিক ব্যবস্থা নিলে ভুল হবে?
- ক) হাতে গ্লাভস পরা
- খ) পায়ে জুতা পরা
- গ) নিরাপদ চশমা পকেটে রাখা
- ঘ) অ্যাপ্রন পরা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) নিরাপদ চশমা পকেটে রাখাপ্রশ্নটির আলাদা পাতা ›নিরাপত্তা চশমা পকেটে রাখলে চোখ সুরক্ষিত থাকে না; চশমা অবশ্যই চোখে পরতে হয়। গ্লাভস, জুতা ও অ্যাপ্রন পরা সঠিক ব্যবস্থা।
১৫. শিখা পরীক্ষায় ইটের মতো লাল শিখা সৃষ্টি করে কোনটি?
- ক) Ca²⁺
- খ) Cu²⁺
- গ) K⁺
- ঘ) Na⁺
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Ca²⁺প্রশ্নটির আলাদা পাতা ›শিখা পরীক্ষায় Ca²⁺ ইটের মতো লাল, Na⁺ সোনালি হলুদ, K⁺ বেগুনি এবং Cu²⁺ নীলাভ সবুজ শিখা দেয়।
১৬. নিচের কোনটি অধিক শক্তিশালী এসিড?
- ক) HNO₃
- খ) H₃PO₄
- গ) H₂SO₄
- ঘ) HClO₄
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) HClO₄প্রশ্নটির আলাদা পাতা ›পারক্লোরিক এসিড (HClO₄) সবচেয়ে শক্তিশালী অক্সি-এসিডগুলোর একটি; এর অনুবন্ধী ক্ষারক ClO₄⁻ অত্যন্ত স্থিতিশীল।
১৭. ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি প্রয়োজন হয়, তা হচ্ছে-
- ক) তড়িৎ ঋণাত্মকতা
- খ) আয়নিকরণ শক্তি
- গ) আয়নিক পটেনসিয়াল
- ঘ) ইলেকট্রন আসক্তি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) আয়নিকরণ শক্তিপ্রশ্নটির আলাদা পাতা ›গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগে, তাকে আয়নিকরণ শক্তি বলে।
১৮. কোনটি আয়নিকরণ শক্তি বেশি?
- ক) কার্বন
- খ) ফসফরাস
- গ) নাইট্রোজেন
- ঘ) অক্সিজেন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) নাইট্রোজেনপ্রশ্নটির আলাদা পাতা ›নাইট্রোজেনের 2p অরবিটাল অর্ধপূর্ণ (2p³) হওয়ায় এটি বেশি স্থিতিশীল, তাই এর আয়নিকরণ শক্তি অক্সিজেন, কার্বন ও ফসফরাসের চেয়ে বেশি।
গণিত (১০টি)
১৯. 7 × (8 + x) = 63 হলে x এর মান কত?
- ক) 9
- খ) 7
- গ) 1
- ঘ) 2
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 1প্রশ্নটির আলাদা পাতা ›8 + x = 63 ÷ 7 = 9, তাই x = 9 – 8 = 1।
২০. 12 টি পেন্সিলের দাম 48 টাকা হলে, 8 টি পেন্সিলের দাম কত?
- ক) 16 টাকা
- খ) 6 টাকা
- গ) 24 টাকা
- ঘ) 32 টাকা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 32 টাকাপ্রশ্নটির আলাদা পাতা ›1টি পেন্সিলের দাম = 48 ÷ 12 = 4 টাকা; তাই 8টির দাম = 4 × 8 = 32 টাকা।
২১. a + b = 10, a – b = 2 হলে a² – b² = ?
- ক) 64
- খ) 4
- গ) 20
- ঘ) 96
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 20প্রশ্নটির আলাদা পাতা ›a² – b² = (a + b)(a – b) = 10 × 2 = 20।
২২. 1কিলোমিটার সমান-
- ক) 1000 সেন্টিমিটার
- খ) 1000 ডেসিমিটার
- গ) 1000 মিটার
- ঘ) 1000 মিলিমিটার
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 1000 মিটারপ্রশ্নটির আলাদা পাতা ›1 কিলোমিটার = 1000 মিটার।
২৩. ∛27 = কত?
- ক) 4
- খ) 9
- গ) 7
- ঘ) 3
২৪. 2, 4 এবং 6 এর ল, সা, গু কত?
- ক) 6
- খ) 24
- গ) 12
- ঘ) 8
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 12প্রশ্নটির আলাদা পাতা ›2 = 2, 4 = 2², 6 = 2 × 3; তাই ল.সা.গু = 2² × 3 = 12।
২৫. বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 cm হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
- ক) 30 cm²
- খ) 25 cm
- গ) 25 cm²
- ঘ) 50 cm²
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 25 cm²প্রশ্নটির আলাদা পাতা ›বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)² = (5 cm)² = 25 cm²।
২৬. 0, 1, 4 এবং 7 এর গড় কত?
- ক) 4
- খ) 3
- গ) 0
- ঘ) 12
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 3প্রশ্নটির আলাদা পাতা ›গড় = (0 + 1 + 4 + 7) ÷ 4 = 12 ÷ 4 = 3।
২৭. ১০ জন লোক একটি পুকুর খনন করতে সময় লাগে ১০ দিন, তাহলে ১ জনের জন্য পুকুরটি খনন করতে কত দিন লাগবে?
- ক) ১ দিন
- খ) ১০০ দিন
- গ) ১০ দিন
- ঘ) ৫০ দিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ১০০ দিনপ্রশ্নটির আলাদা পাতা ›১০ জনের লাগে ১০ দিন, তাই ১ জনের লাগবে ১০ × ১০ = ১০০ দিন।
২৮. 0.02×0.02=?
- ক) 0.004
- খ) 0.002
- গ) 0.0004
- ঘ) 0.04
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 0.0004প্রশ্নটির আলাদা পাতা ›0.02×0.02=0.0004
জীববিজ্ঞান (১২টি)
২৯. শ্রেণিবিন্যাস বিদ্যার জনক-
- ক) জর্জ বেনথাম
- খ) আলেকজান্ডার ফ্লেমিং
- গ) ক্যারোলাস লিনিয়াস
- ঘ) জোহান মেন্ডেল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ক্যারোলাস লিনিয়াসপ্রশ্নটির আলাদা পাতা ›সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণিবিন্যাসবিদ্যার জনক বলা হয়।
৩০. জীবের বংশগতির ধারক ও বাহক—
- ক) DNA
- খ) মাইটোকন্ড্রিয়া
- গ) রাইবোসোম
- ঘ) RNA
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) DNAপ্রশ্নটির আলাদা পাতা ›DNA বংশগতি বিষয়ক বৈশিষ্ট্যাবলীর ধারক ও বাহক। অধিকাংশ জীবের বংশগতির একক অর্থ্যাৎ জিন DNAছাড়া অন্য কিছুই নয়।
৩১. মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি?
- ক) ২ টি
- খ) ৪ টি
- গ) ১ টি
- ঘ) ৩ টি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ৪ টিপ্রশ্নটির আলাদা পাতা ›মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ ৪টি: ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ ও বাম নিলয়।
৩২. লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম হলো-
- ক) লাইপেজ
- খ) টায়ালিন
- গ) ট্রিপসিন
- ঘ) অ্যামাইলেজ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) টায়ালিনপ্রশ্নটির আলাদা পাতা ›লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারসে টায়ালিন ও মল্টেজ নাম শর্করাবিশ্লেষী এনজাইম পাওয়া যায়।
৩৩. মানুষের রক্তের pH হলো-
- ক) 7.4
- খ) 1.0
- গ) 6.4
- ঘ) 4.8
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 7.4প্রশ্নটির আলাদা পাতা ›মানুষের রক্ত ঈষৎ ক্ষারীয়; এর pH সাধারণত ৭.৩৫–৭.৪৫, অর্থাৎ প্রায় ৭.৪।
৩৪. নিচের কোনটি রিডিউসিং সুগার?
- ক) গ্লুকোজ
- খ) গ্লাইকোজেন
- গ) সেলুলোজ
- ঘ) স্টার্চ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) গ্লুকোজপ্রশ্নটির আলাদা পাতা ›রিডিউসিং সুগার এর উদাহরণ: গ্লুকোজ, ফ্রুক্টোজ। নন-রিডিউসিং সুগার এর উদাহরণ: সুক্রোজ, ট্রেহালোজ।
৩৫. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় নিচের কোন হরমোন?
- ক) গ্যাস্ট্রিন
- খ) ইনসুলিন
- গ) থাইরাক্সিন
- ঘ) গ্রোথ হরমোন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) গ্রোথ হরমোনপ্রশ্নটির আলাদা পাতা ›গ্রোথ হরমোন বা বৃদ্ধিপোষক হরমোন (Somatotropic Hormone, STH): সম্মুখ পিটুইটরি গ্রন্থি নিঃসৃত হরমোন। থাইরক্সিন → থাইরয়েড গ্রন্থি, গ্যষ্ট্রিন → পাকস্থলী, ইনসুলিক → অগ্ন্যাশয় নিঃসৃত হরমোন।
৩৬. মানবদেহের সবচেয়ে ছোট অস্থি-
- ক) স্টেপিস
- খ) ম্যাক্সিলা
- গ) হিউমেরাস
- ঘ) স্ক্যাপুলা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) স্টেপিসপ্রশ্নটির আলাদা পাতা ›মানবদেহের সবচেয়ে ছোট অস্থি স্টেপিস, যা মধ্যকর্ণে অবস্থিত।
৩৭. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
- ক) ভিটামিন বি
- খ) ভিটামিন ই
- গ) ভিটামিন ডি
- ঘ) ভিটামিন এ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ভিটামিন এপ্রশ্নটির আলাদা পাতা ›ভিটামিন এ-এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি, ভিটামিন ডি-এর অভাবে রিকেটস এবং ভিটামিন ই-এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়।
৩৮. মানুষের শ্বসনতন্ত্রের সাথে নিচের কোন অঙ্গটি জড়িত-
- ক) যকৃৎ
- খ) পাকস্থলী
- গ) হৃৎপিণ্ড
- ঘ) ফুসফুস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ফুসফুসপ্রশ্নটির আলাদা পাতা ›মানবদেহের শ্বসনতন্ত্রের অঙ্গসমূহ: সম্মুখ নাসারন্ধ্র → ভেস্টিবিউল → নাসা গহবর → পশ্চাৎনাসারন্ধ্র → নাসাগলবিল → স্বরযন্ত্র → শ্বাসনালি বা ট্রাকিয়া → ব্রঙ্কাস → ফুসফুস।
৩৯. আদর্শ খাদ্য পিরামিডের সবচেয়ে উপরে রয়েছে-
- ক) স্নেহ
- খ) শর্করা
- গ) খনিজ লবণ
- ঘ) আমিষ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) স্নেহপ্রশ্নটির আলাদা পাতা ›আদর্শ খাদ্য পিরামিডের সবচেয়ে উপরে থাকে স্নেহ (তেল, চর্বি), যা সবচেয়ে কম পরিমাণে খাওয়া উচিত; নিচে থাকে শর্করা।
৪০. খাদ্যের মোট উপাদান কয়টি?
- ক) ৪ টি
- খ) ৩ টি
- গ) ৬ টি
- ঘ) ২ টি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ৬ টিপ্রশ্নটির আলাদা পাতা ›খাদ্যের উপাদান ছয়টি: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি।
বাংলা (২১টি)
৪১. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত?
- ক) ভাঙ্গার গান
- খ) বিষের বাঁশি
- গ) অগ্নি-বীণা
- ঘ) প্রলয় শিখা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অগ্নি-বীণাপ্রশ্নটির আলাদা পাতা ›‘বিদ্রোহী’ কবিতাটি ১৯২২ সালের ৬ জানুয়ারি ‘বিজলী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং পরে ‘অগ্নি-বীণা’ (১৯২২) কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়।
৪২. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
- ক) হাতঘড়ি
- খ) মায়ে-ঝিয়ে
- গ) বিষাদসিন্ধু
- ঘ) বিলাত-ফেরত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) মায়ে-ঝিয়েপ্রশ্নটির আলাদা পাতা ›যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন: দুধে-ভাতে, জলে- স্থলে, দেশে-বিদেশে, হাতে-কলমে।
৪৩. 'পানি' এর প্রতিশব্দ নয় কোনটি?
- ক) বারি
- খ) সলিল
- গ) নীড়
- ঘ) জল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) নীড়প্রশ্নটির আলাদা পাতা ›বারি, সলিল ও জল 'পানি'র সমার্থক শব্দ; কিন্তু 'নীড়' অর্থ পাখির বাসা, তাই এটি পানির প্রতিশব্দ নয় (পানির প্রতিশব্দ 'নীর', দীর্ঘ ঈ-কার ও র দিয়ে)।
৪৪. ভাষার প্রাণ কোনটি?
- ক) যৌগিক বর্ণ
- খ) অর্থপূর্ণ ধ্বনি
- গ) মৌলিক শব্দ
- ঘ) সার্থক বাক্য
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অর্থপূর্ণ ধ্বনিপ্রশ্নটির আলাদা পাতা ›বাগ্যন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনি সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। অর্থ্যাৎ ধ্বনিই হলো ভাষার মূল উপাদান।
৪৫. বাংলা বর্ণমালার ব্যঞ্জনবর্ণ কয়টি?
- ক) ৩৭ টি
- খ) ৪০ টি
- গ) ৩৮ টি
- ঘ) ৩৯ টি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ৩৯ টিপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণ: স্বরবর্ণ ১১টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
৪৬. 'আমিষের অভাব' বাক্য সংকোচন কী?
- ক) গেছো
- খ) জলচর
- গ) নিরামিষ
- ঘ) অজিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) নিরামিষপ্রশ্নটির আলাদা পাতা ›‘আমিষের অভাব’ বা আমিষ নেই এমন — এক কথায় ‘নিরামিষ’।
৪৭. 'তামার বিষ' বাগধারাটির অর্থ কী?
- ক) অর্থের কুপ্রভাব
- খ) তীব্র জ্বালা
- গ) অর্থের অহংকার
- ঘ) দীর্ঘস্থায়ী কষ্ট
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) অর্থের কুপ্রভাবপ্রশ্নটির আলাদা পাতা ›‘তামার বিষ’ বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব।
৪৮. কোনটি চলিত রীতির শব্দ নয়?
- ক) চোখ
- খ) রোগ
- গ) যুদ্ধ
- ঘ) সেথা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সেথাপ্রশ্নটির আলাদা পাতা ›'সেথা' সাধু রীতির শব্দ; এর চলিত রূপ 'সেখানে'। চোখ, রোগ ও যুদ্ধ চলিত রীতিতে ব্যবহৃত শব্দ।
৪৯. সমাসের সাহায্যে গঠিত শব্দ কোনটি?
- ক) মানব
- খ) বোনাই
- গ) নদীমাতৃক
- ঘ) চাষি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) নদীমাতৃকপ্রশ্নটির আলাদা পাতা ›নদীমাতৃক = নদী মাতা যার (বহুব্রীহি সমাস)। মানব (মনু + ষ্ণ), বোনাই (বোন + আই), চাষি (চাষ + ই) তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত।
৫০. ভাষার মূল উপাদান কয়টি?
- ক) ৩ টি
- খ) ২ টি
- গ) ১ টি
- ঘ) ৪ টি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ৪ টিপ্রশ্নটির আলাদা পাতা ›ভাষার মৌলিক উপাদান চারটি: ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ।
৫১. অসম্ভবকে সম্ভব করতে নিপুণা যে-
- ক) অঘটন পটীয়সী
- খ) ঘটন পটীয়সী
- গ) অঘটনঘটনপটীয়সী
- ঘ) অনন্য পটীয়সী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অঘটনঘটনপটীয়সীপ্রশ্নটির আলাদা পাতা ›অসম্ভবকে সম্ভব করতে নিপুণা যে — এক কথায় ‘অঘটনঘটনপটীয়সী’।
৫২. বাক্য মধ্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সমন্বয়কে কী বলে?
- ক) কারক
- খ) প্রত্যয়
- গ) সন্ধি
- ঘ) সমাস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কারকপ্রশ্নটির আলাদা পাতা ›√ কৃ + ণক্ (অক) = কারক, অর্থ্যাৎ যে করে বা যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের (বিশ্যেষ্য বা সর্বনাম পদের কিংবা বিশেষ্যের অর্থে ব্যবহৃত কোনো পদের) যে সম্বন্ধ থাকে, তাকে কারক বলে। যেমন: ছেলেটি ভালো ফুটবল খেলে।
৫৩. 'মানুষ' কোন বিশেষ্যের উদাহরণ-
- ক) ভাববাচক
- খ) সমষ্টিবাচক
- গ) নামবাচক
- ঘ) শ্রেণিবাচক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) শ্রেণিবাচকপ্রশ্নটির আলাদা পাতা ›যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায়, তাকে জাতিবাচক বা শ্রেণিবাচক বিশেষ্য বলে। যেমন: মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত, নদী, ইংরেজ।
৫৪. সাধু ও চলিত ভাষারীতির পাথর্ক্য কোন পদে বেশি?
- ক) বিশেষ্য ও ক্রিয়াপদে
- খ) বিশেষণ ও অব্যয় পদে
- গ) ক্রিয়া ও সর্বনাম পদে
- ঘ) বিশেষ্য ও বিশেষণ পদে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ক্রিয়া ও সর্বনাম পদেপ্রশ্নটির আলাদা পাতা ›সাধু ও চলিত রীতির পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় সর্বনাম ও ক্রিয়াপদে। যেমন: সাধু 'তাহারা করিতেছিল' — চলিত 'তারা করছিল'।
৫৫. 'স্বেচ্ছা'শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক) স্ব + ইচ্ছা
- খ) স + ইচ্ছা
- গ) সে + ইচ্ছা
- ঘ) সু + ইচ্ছা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) স্ব + ইচ্ছাপ্রশ্নটির আলাদা পাতা ›অ-কার বা আ-কারের পর ই-কার বা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়। যেমন: দেব + ইন্দ্র = দেবেন্দ্র গজ + ইন্দ্র = গজেন্দ্র যথা + ইচ্ছা = যথেচ্ছা শুভ + ইচ্ছা = শুভেচ্ছা মহা + ইন্দ্র = মহেন্দ্র যথা + ইষ্ট = যথেষ্ট
৫৬. চলিত ভাষায় কোন ধরনের শব্দের প্রয়োগ বেশি?
- ক) বিদেশি
- খ) তদ্ভব
- গ) তৎসম
- ঘ) দেশি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) তদ্ভবপ্রশ্নটির আলাদা পাতা ›চলিত ভাষা তদ্ভব শব্দবহুল; অপরদিকে সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি।
৫৭. 'কি করতে হবে বুঝতে পারে না যে' তাকে কথায় প্রকাশ-
- ক) অসম্ভব
- খ) বোকা
- গ) কিংকর্তব্যবিমূঢ়
- ঘ) আকাঁড়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) কিংকর্তব্যবিমূঢ়প্রশ্নটির আলাদা পাতা ›কী করতে হবে বুঝতে পারে না যে — এক কথায় ‘কিংকর্তব্যবিমূঢ়’।
৫৮. 'সংঘাত' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক) সম্ + ঘাত
- খ) সং + ঘাত
- গ) সঙ + ঘাত
- ঘ) স + ঘাত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সম্ + ঘাতপ্রশ্নটির আলাদা পাতা ›ম্-এর পর ক-বর্গীয় ধ্বনি থাকলে ম্ স্থানে অনুস্বার (ং) বা ঙ হয়। তাই সম্ + ঘাত = সংঘাত (তেমনি সম্ + গীত = সংগীত)।
৫৯. 'মেঘ' বিশেষ্য পদের বিশেষণ রূপ কোনটি?
- ক) মেঘালয়
- খ) মেঘকণা
- গ) মেঘলা
- ঘ) মেঘম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) মেঘলাপ্রশ্নটির আলাদা পাতা ›‘মেঘ’ বিশেষ্য পদের বিশেষণ রূপ ‘মেঘলা’ (যেমন: মেঘলা আকাশ)।
৬০. ক্রিয়ার মূলকে কী বলে?
- ক) পদ
- খ) বিভক্তি
- গ) ধাতু
- ঘ) উপসর্গ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ধাতুপ্রশ্নটির আলাদা পাতা ›ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলে। যেমন: √কর্, √পড়্, √চল্।
৬১. অপ্রাণিবাচক শব্দের বহুবচন ব্যবহৃত হয় কোনটি?
- ক) গণ
- খ) বর্গ
- গ) বৃন্দ
- ঘ) দাম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) দামপ্রশ্নটির আলাদা পাতা ›‘দাম’ বহুবচনবাচক শব্দটি শুধু অপ্রাণিবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত হয়, যেমন: কুসুমদাম, লতাদাম। গণ, বর্গ, বৃন্দ সাধারণত প্রাণিবাচক শব্দের সঙ্গে বসে।
ইংরেজি (২০টি)
৬২. ‘All that glitters is not gold’ এর বাংলা কী?
- ক) সোনা সবসময় চকচক করে।
- খ) চকচক করলেই সোনা হয় না।
- গ) সোনা কখনোই চকচক করোনা।
- ঘ) সোনা সবসময় চকচক করোনা।
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) চকচক করলেই সোনা হয় না।প্রশ্নটির আলাদা পাতা ›'All that glitters is not gold' প্রবাদটির অর্থ: চকচক করলেই সোনা হয় না, অর্থাৎ বাইরের চাকচিক্য দেখে কোনো কিছুর প্রকৃত মূল্য বিচার করা যায় না।
৬৩. ___ there is a will, there is a way.
- ক) And
- খ) As
- গ) If
- ঘ) But
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Ifপ্রশ্নটির আলাদা পাতা ›প্রবাদটি মূলত ‘Where there is a will, there is a way’; প্রদত্ত অপশনগুলোর মধ্যে শর্ত বোঝাতে ‘If’ বসালে একই অর্থ প্রকাশ পায় — ইচ্ছা থাকলে উপায় হয়।
৬৪. She has a good soul. Here ‘soul’ is-
- ক) Adverb
- খ) Noun
- গ) Adjective
- ঘ) Pronoun
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Nounপ্রশ্নটির আলাদা পাতা ›Soul এখানে noun কারণ adjective এর পর একটা word হিসেবে বসেছে।
৬৫. He is poor ___ honest.
- ক) but
- খ) because
- গ) or
- ঘ) so
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) butপ্রশ্নটির আলাদা পাতা ›শূন্যস্থানে co-ordinating conjunction হিসেবে but হবে।
৬৬. Antonym of ‘Ancient’ is-
- ক) Old
- খ) Past
- গ) Modern
- ঘ) Retard
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Modernপ্রশ্নটির আলাদা পাতা ›Ancient (প্রাচীন) এর বিপরীত শব্দ modern (আধুনিক)।
৬৭. We ought __ fight for our country.
- ক) in
- খ) as
- গ) over
- ঘ) to
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) toপ্রশ্নটির আলাদা পাতা ›Ought to একটি modal auxiliary verb। বাক্যে কর্তার কর্তব্যের বাধ্যবাধকতা নির্দেশ করতে ব্যবহৃত হয়।
৬৮. “Rahim was sick yesterday”-এর Interrogative Form কী?
- ক) Is Rahim sick yesterday?
- খ) Was Rahim sick yesterday?
- গ) Does Rahim sick yesterday?
- ঘ) Were Rahim sick yesterday?
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Was Rahim sick yesterday?প্রশ্নটির আলাদা পাতা ›Interrogative বাক্যের গঠন : Auxiliary verb + subject + ext? অথবা Auxiliary verb + subject + verb + object + ext?
৬৯. 'আমি একটি আম খেয়েছিলাম।' Translate into English.
- ক) I was eating a mango
- খ) I eat a mango
- গ) I ate a mango.
- ঘ) I will eat a mango
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) I ate a mango.প্রশ্নটির আলাদা পাতা ›'খেয়েছিলাম' অতীত ঘঁনা বোঝানোয় eat এর past form ‘ate’ হবে।
৭০. He can ___ very well.
- ক) Singing
- খ) Sings
- গ) Sang
- ঘ) Sing
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Singপ্রশ্নটির আলাদা পাতা ›Can, may, might, shall, should, would ইত্যাদি modal auxiliary এর পর base verb হয়।
৭১. Antonym of ‘Negative’ is
- ক) Affirmative
- খ) Imperative
- গ) Support
- ঘ) Exclamatory
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Affirmativeপ্রশ্নটির আলাদা পাতা ›Negative (নেতিবাচক) এর বিপরীত শব্দ affirmative (ইতিবাচক)।
৭২. Synonym of ‘Expert’
- ক) Specialist
- খ) Dutiful
- গ) Talent
- ঘ) Responsible
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Specialistপ্রশ্নটির আলাদা পাতা ›Expert (বিশেষ বা দক্ষ ব্যক্তি) এর সমার্থক শব্দ specialist|
৭৩. The boy is ashamed __ his poor marks in the exam.
- ক) for
- খ) of
- গ) by
- ঘ) in
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ofপ্রশ্নটির আলাদা পাতা ›Ashamed of – লজ্জিত।
৭৪. “I have done my homework”এর Negative Form কী?
- ক) I am not doing my homework.
- খ) I have not done my homework.
- গ) I did not have done my homework.
- ঘ) I shall not do my homework
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) I have not done my homework.প্রশ্নটির আলাদা পাতা ›বাক্যে auxiliary verb থাকলে negative করার সময় এর পর not বসাতে হয়।
৭৫. Antonym of ‘Wholesale’ is
- ক) Discount
- খ) Sale
- গ) Sell
- ঘ) Retail
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Retailপ্রশ্নটির আলাদা পাতা ›Wholesale (পাইকারি বিক্রয়) এর বিপরীত শব্দ retail (খুচরা বিক্রয়)।
৭৬. Alas! We lost the game. Here “Alas” is-
- ক) Preposition
- খ) Conjunction
- গ) Interjection
- ঘ) Verb
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Interjectionপ্রশ্নটির আলাদা পাতা ›মনের হঠাৎ আবেগ. অনুভূতি প্রকাশ করলে তাকে interjectionবলে।
৭৭. Synonym of 'Sly'−
- ক) Foolish
- খ) Cunning
- গ) Fast
- ঘ) Coward
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Cunningপ্রশ্নটির আলাদা পাতা ›Sly (প্রতারণাপূর্ণ) এর সমার্থক শব্দ Cunning
৭৮. 'Everyone Likes Flower'. এর Interrogative Form কী?
- ক) Does everyone like flower?
- খ) Did everyone like flower?
- গ) Who does not like flower?
- ঘ) Do they like flower
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Who does not like flower?প্রশ্নটির আলাদা পাতা ›Everyone যুক্ত affirmative sentence কে interrogative করার সময় who does not + verb + noun/pronoun হয়।
৭৯. Antonym of 'Oral' is-
- ক) Exam
- খ) spoken
- গ) Written
- ঘ) Memorise
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Writtenপ্রশ্নটির আলাদা পাতা ›Oral (মৌখিক) এর বিপরীত শব্দ Written (লিখিত)।
৮০. Synonym of 'Domestic'
- ক) Free
- খ) Wild
- গ) Tame
- ঘ) Animal
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Tameপ্রশ্নটির আলাদা পাতা ›Domestic (পারিবারিক, ঘরোয়া) এর সমার্থক শব্দ Tame
৮১. The singer has been ---for two hours.
- ক) Sang
- খ) Sings
- গ) Singing
- ঘ) Sing
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Singingপ্রশ্নটির আলাদা পাতা ›Present perfect continuous tense এ have been/hasbeen এর পর V 1 +ing হয়।
সাধারণ জ্ঞান (১৭টি)
৮২. বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন?
- ক) ১৭৫ জন
- খ) ৬৮ জন
- গ) ৪২৬ জন
- ঘ) ৭ জন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ৪২৬ জনপ্রশ্নটির আলাদা পাতা ›মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৪২৬ জনকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। মোট খেতাবপ্রাপ্ত ৬৭৬ জন: বীরশ্রেষ্ঠ ৭, বীর উত্তম ৬৮, বীর বিক্রম ১৭৫, বীর প্রতীক ৪২৬।
৮৩. স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ভারতের কতটি 'ছিটমহল' বাংলাদেশের ভৌগলিক সীমায় অন্তর্ভূক্ত হয়েছে?
- ক) ১০১ টি
- খ) ১৬২ টি
- গ) ৫১ টি
- ঘ) ১১১ টি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ১১১ টিপ্রশ্নটির আলাদা পাতা ›২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে স্থল সীমান্ত চুক্তি কার্যকর হলে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের এবং বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অংশ হয় (মোট ১৬২টি)।
৮৪. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
- ক) অস্কার বাদল
- খ) তানভীর কবির
- গ) হামিদুর রহমান
- ঘ) হামিদুজ্জামান
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) হামিদুর রহমানপ্রশ্নটির আলাদা পাতা ›কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি শিল্পী হামিদুর রহমান (সহযোগী ভাস্কর নভেরা আহমেদ)। এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে নির্মিত।
৮৫. নির্মাণাধীন পদ্মা সেতুর সংযোগকারী জেলাসমূহ—
- ক) মানিকগঞ্জ ও ফরিদপুর
- খ) টাঙ্গাইল ও সিরাজগঞ্জ
- গ) ঢাকা ও চাঁদপুর
- ঘ) মুন্সিগঞ্জ ও শরীয়তপুর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মুন্সিগঞ্জ ও শরীয়তপুরপ্রশ্নটির আলাদা পাতা ›পদ্মা সেতু মুন্সিগঞ্জের মাওয়া (লৌহজং) প্রান্তের সাথে শরীয়তপুরের জাজিরা প্রান্তকে যুক্ত করেছে। টাঙ্গাইল ও সিরাজগঞ্জ যুক্ত করেছে যমুনা (বঙ্গবন্ধু) সেতু।
৮৬. ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা-
- ক) BSTI
- খ) BRTA
- গ) BTRC
- ঘ) BRTC
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) BRTAপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA), যা মোটরযান নিবন্ধন, ফিটনেস সনদ ও রুট পারমিটও দেয়। BRTC রাষ্ট্রীয় বাস পরিবহন সংস্থা, BSTI মান নিয়ন্ত্রক এবং BTRC টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা।
৮৭. সম্প্রতি কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে কোন ডিগ্রির সমমান দেওয়া হয়েছে?
- ক) ডক্টরেট
- খ) অনার্স
- গ) স্নাতক
- ঘ) মাস্টার্স
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মাস্টার্সপ্রশ্নটির আলাদা পাতা ›২০১৮ সালে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) ডিগ্রির সমমান দেওয়া হয়।
৮৮. স্যাটেলাইট বিশ্বে বাংলাদেশ কততম দেশ?
- ক) ৩৭ তম
- খ) ৬৭ তম
- গ) ৫৭ তম
- ঘ) ৪৭ তম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ৫৭ তমপ্রশ্নটির আলাদা পাতা ›বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ, যা ১১ মে ২০১৮ (বাংলাদেশ সময় ১২ মে) যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়।
৮৯. ব্যাটসম্যান ও উইকেটরক্ষক হিসাবে একমাত্র ক্রিকেটার যিনি দুইটি ডাবল সেঞ্চুরি করেছেন-
- ক) এডাম গিলক্রিস্ট
- খ) মহেন্দ্র সিং ধোনি
- গ) কুমার সাঙ্গাকারা
- ঘ) মুশফিকুর রহিম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মুশফিকুর রহিমপ্রশ্নটির আলাদা পাতা ›পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী উইকেটরক্ষক হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার বাংলাদেশের মুশফিকুর রহিম।
৯০. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কোন দিবস পালিত হয়?
- ক) স্বাস্থ্য দিবস
- খ) শিশু দিবস
- গ) শিক্ষা দিবস
- ঘ) নারী দিবস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) শিশু দিবসপ্রশ্নটির আলাদা পাতা ›বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়।
৯১. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
- ক) দ্যাগ হামাশোল্ড
- খ) কফি আনান
- গ) অ্যান্তোনিও গুতেরেস
- ঘ) বুত্রোস ঘালি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অ্যান্তোনিও গুতেরেসপ্রশ্নটির আলাদা পাতা ›জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক অ্যান্তোনিও গুতেরেস ১ জানুয়ারি ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন। জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ সচিবালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এর সর্বোচ্চ পদ হল মহাসচিব।
৯২. কোন দেশ ইরানের সাথে পূর্বে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গেছে?
- ক) যুক্তরাষ্ট্র
- খ) চীন
- গ) ফ্রান্স
- ঘ) রাশিয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) যুক্তরাষ্ট্রপ্রশ্নটির আলাদা পাতা ›ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ২০১৫ সালে পৃথিবীর বৃহৎ শক্তিগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি পারমাণবিক চুক্তি করেছিল ইরানের সাথে।
৯৩. দেশের কোথায় প্রথম বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে?
- ক) কুমিল্লা
- খ) নারায়ণগঞ্জ
- গ) নোয়াখালী
- ঘ) গাজীপুর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) নারায়ণগঞ্জপ্রশ্নটির আলাদা পাতা ›পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী দেশের প্রথম বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নারায়ণগঞ্জে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য দিয়ে এটি চালানোর পরিকল্পনা ছিল।
৯৪. সম্প্রতি নিচের কোন জেলার ইংরেজি নামের বানান পরিবর্তন করা হয়েছে?
- ক) সিলেট
- খ) কক্সবাজার
- গ) চট্টগ্রাম
- ঘ) চাঁদপুর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) চট্টগ্রামপ্রশ্নটির আলাদা পাতা ›২০১৮ সালে পাঁচ জেলার ইংরেজি বানান পরিবর্তন করা হয়: চট্টগ্রাম (Chattogram), কুমিল্লা (Cumilla), বরিশাল (Barishal), যশোর (Jashore) ও বগুড়া (Bogura)।
৯৫. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
- ক) পিপীলিকা
- খ) গুগল
- গ) ইয়াহু
- ঘ) বিজয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) পিপীলিকাপ্রশ্নটির আলাদা পাতা ›'পিপীলিকা' বাংলাদেশে তৈরিকৃত এবং নিয়ন্ত্রিত একটি ইন্টারনেটভিত্তিক অনুসন্ধান ইঞ্জিন্ এটি বাংলাদেশের প্রথম অনুসন্ধান ইঞ্জিন, যেখানে বাংলা এবং ইংরেজি- উভয় ভাষার তথ্য পাওয়ার সুবিধা রয়েছে-
৯৬. বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত?
- ক) ১০৫১ মার্কিন ডলার
- খ) ১৩৫১ মার্কিন ডলার
- গ) ২৩৫১ মার্কিন ডলার
- ঘ) ১৭৫১ মার্কিন ডলার
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ১৭৫১ মার্কিন ডলারপ্রশ্নটির আলাদা পাতা ›পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী (২০১৭-১৮ অর্থবছর) বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৭৫১ মার্কিন ডলার; বর্তমানে তা অনেক বেশি (২৫০০ ডলারের ওপরে)।
৯৭. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
- ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- খ) নবাব স্যার সলিমুল্লাহ
- গ) শেরে বাংলা এ. কে. ফজলুল হক
- ঘ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) শেরে বাংলা এ. কে. ফজলুল হকপ্রশ্নটির আলাদা পাতা ›১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে শেরে বাংলা এ. কে. ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
৯৮. বাংলাদেশে একমাত্র পারমানবিক বিদ্যুত কেন্দ্র কোথায় অবস্থিত?
- ক) রূপপুর
- খ) মহেশখালী
- গ) পায়রা
- ঘ) রামপাল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) রূপপুরপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত; এর মোট ক্ষমতা ২৪০০ মেগাওয়াট।
নার্সিং বিএসসি নার্সিং — অন্যান্য বছরের প্রশ্ন
নার্সিং ২০১৮-১৯ — অন্য ইউনিট
বিএসসি নার্সিং-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ