বিএসসি নার্সিং বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯-২০

২০১৯-২০ সেশন ৯৯টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (১০) · রসায়ন (৯) · গণিত (১০) · জীববিজ্ঞান (১০) · বাংলা (২১) · ইংরেজি (২০) · সাধারণ জ্ঞান (১৯)

মানবন্টন ও নিয়ম: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ৪ বছর মেয়াদি BSc in Nursing — ১০০ MCQ, পাস ৪০।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (১০টি)

  1. ১. দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক কোনটি?

    • ক) মিটার
    • খ) সেন্টিমিটার
    • গ) ফুট
    • ঘ) মাইক্রোমিটার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মাইক্রোমিটার

    ১ মাইক্রোমিটার = ১০⁻⁶ মিটার, যা মিটার, সেন্টিমিটার (১০⁻² মিটার) ও ফুট (≈ ০.৩০৫ মিটার) অপেক্ষা অনেক ছোট। তাই বিকল্পগুলোর মধ্যে ক্ষুদ্রতম একক মাইক্রোমিটার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. তেজস্ক্রিয় তীব্রতার একক-

    • ক) কুরি
    • খ) বেকেরেল
    • গ) রেডন
    • ঘ) রেডিয়াম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বেকেরেল

    তেজস্ক্রিয়তার আন্তর্জাতিক (SI) একক বেকেরেল (Bq), যা বিজ্ঞানী হেনরি বেকেরেলের নামে। কুরি (Ci) একটি পুরোনো ব্যবহারিক একক; ১ Ci = ৩.৭ × ১০¹⁰ Bq।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. কোনটি চৌম্বক পদার্থ?

    • ক) লোহা
    • খ) সোনা
    • গ) তামা
    • ঘ) পিতল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) লোহা

    যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট বা বিকৃষ্ট হয় এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। যেমন- লোহা, নিকেল, কোবাল্ট, ইস্পাত ইত্যাদি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. বিদ্যুৎ পরিবাহী পদার্থ হলো-

    • ক) কাচ
    • খ) সিলিকন
    • গ) রাবার
    • ঘ) তামা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) তামা

    যেসব পদার্থের ভিতর দিয়ে সহজে তড়িৎ বা বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে পরিবাহী বলে। যেমন- রূপা, তামা, লোহা ইত্যাদি। যেসব পদার্থের ভিতর দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ একেবারে চলাচল করতে পারে না তাদেরকে অপরিবাহী পদার্থ বলে। যেমন- রাবার, কাঁচ, কাগজ, রেশম ইত্যাদি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. বিভব পার্থক্য পরিবর্তন করা হয় যার মাধ্যমে?

    • ক) লাউডস্পিকার
    • খ) ট্রান্সফরমার
    • গ) মাইক্রোফোন
    • ঘ) অ্যামপ্লিফায়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ট্রান্সফরমার

    যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত (AC) উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা যায় তাকে ট্রান্সফরমার বলে; এটি তাড়িতচৌম্বক আবেশের নীতিতে কাজ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের রোধ 50 ওহম। এর দুই প্রান্তে বিভব পার্থক্য 200V। এর মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে?

    • ক) 4A
    • খ) 6A
    • গ) 8A
    • ঘ) 10A
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 4A

    ওহমের সূত্র অনুযায়ী I = V/R = 200V/50Ω = 4A।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি?

    • ক) সবুজ আলো
    • খ) লাল আলো
    • গ) বেগুনি আলো
    • ঘ) হলুদ আলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) লাল আলো

    সাধারণভাবে যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি অপেক্ষাকৃত বেশি। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ায় এর শক্তি সর্বাপেক্ষা কম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. নভো দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন-

    • ক) গ্যালিলিও
    • খ) এডিসন
    • গ) টরেসিলি
    • ঘ) জর্জ কেলী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) গ্যালিলিও

    নভো দূরবীক্ষণ যন্ত্র (astronomical telescope) আবিষ্কার ও প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি (১৬০৯)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. কোন মাধ্যমে শব্দের বেগ বেশি?

    • ক) পানি
    • খ) বাতাস
    • গ) শূন্যতায়
    • ঘ) ইস্পাতে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ইস্পাতে

    বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগের ক্রম: কঠিন>তরল>বায়বীয়। ইস্পাত কঠিন পদার্থ তাই ইস্পাতের মধ্য দিয়ে শব্দ সবচেয়ে বেশি বেগে চলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. সার্চ লাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়?

    • ক) উত্তল
    • খ) অবতল
    • গ) সমতল
    • ঘ) গোলীয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অবতল

    অবতল দর্পণের ফোকাসে আলোর উৎস রাখলে প্রতিফলিত রশ্মি সমান্তরাল হয়ে বহুদূর যায়, তাই সার্চলাইট, টর্চ ও গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। দাড়ি কাটা ও দাঁত-নাক-কান পরীক্ষাতেও অবতল দর্পণ ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (৯টি)

  1. ১১. কাঁদুনে গ্যাসের অপর নাম কি?

    • ক) ফসজিন গ্যাস
    • খ) ক্লোরোপিকরিন
    • গ) মিথেন
    • ঘ) নাইট্রোজেন গ্যাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ক্লোরোপিকরিন

    যে সকল রাসায়নিক যৌগ বা গ্যাস ব্যহার করলে চোখের জ্বালাপোড়া ও অস্বস্তিক কারণে অশ্রুপাতে সাময়িক অন্ধত্ব সৃষ্টি হয় তাকে কাঁদুনে গ্যাস(tear gas) বলে। এর অন্য নাম ক্লোরোপিকরিন। কাঁদুনে গ্যাসের সংকেত CCI 3 -NO 2 ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১২. আইসোটোপে কোনটি সমান থাকে?

    • ক) নিউট্রন
    • খ) ইলেকট্রন
    • গ) অণু
    • ঘ) প্রোটন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্রোটন

    একই মৌলের যেসব পরমাণুর প্রোটন সংখ্যা (পারমাণবিক সংখ্যা) সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদের আইসোটোপ বলে; যেমন ¹²C ও ¹⁴C।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৩. বিশুদ্ধ পানির pH-

    • ক) 6.0
    • খ) 7.0
    • গ) 9.0
    • ঘ) 10.0
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 7.0

    কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমই pH। ২৫°C তাপমাত্রায় বিশুদ্ধ পানি নিরপেক্ষ, তাই এর pH = 7।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৪. ৬.০২৩ × ১০²³ দ্বারা কী বোঝায়?

    • ক) অ্যাভোগেড্রো সংখ্যা
    • খ) পরমাণু সংখ্যা
    • গ) অণু সংখ্যা
    • ঘ) মৌলিক সংখ্যা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অ্যাভোগেড্রো সংখ্যা

    ৬.০২৩ × ১০²³ হলো অ্যাভোগেড্রো সংখ্যা — যেকোনো পদার্থের ১ মোলে এই সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৫. কপার সালফেটের বর্ণ কিরূপ?

    • ক) লাল
    • খ) হলুদ
    • গ) নীল
    • ঘ) সবুজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) নীল

    কপার সালফেট বা কিউপ্রিক সালফেট বা তুঁতে এক প্রকার রাসায়নিক যৌগ। এর রাসায়নিক ফমুর্লাCuSO 4 । জলের জলযোজনের কারণে ইহার রঙ নীল হয়ে থাকে। কপার সালফেট প্যান্টহাইড্রেট একটি ছত্রাকনাশক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৬. ফরমালডিহাইডের ৪০% জলীয় দ্রবণ হলো-

    • ক) ভিনেগার
    • খ) ফরমালিন
    • গ) সিলিকন
    • ঘ) গ্লিসারল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ফরমালিন

    ফরমালডিহাইডের (HCHO) প্রায় ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে; এটি পচন নিবারক ও জৈব নমুনা সংরক্ষণে ব্যবহৃত হয়। ভিনেগার হলো অ্যাসিটিক এসিডের ৬–১০% জলীয় দ্রবণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ১৭. কয়লার প্রধান উপাদান-

    • ক) গ্রাফাইট
    • খ) জিংক
    • গ) কার্বন মনোক্সাইড
    • ঘ) কার্বন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কার্বন

    কয়লার প্রধান উপাদান কার্বন। কার্বন একটি বহুরূপী মৌল। কার্বনের দুটি রূপভেদ হলো হীরক ও গ্রাফাইট।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ১৮. কষ্টিক সোডার রাসায়নিক নাম কি?

    • ক) সোডিয়াম হাইড্রোক্সাইড
    • খ) সোডিয়াম বাই কার্বনেট
    • গ) ম্যাগনেসিয়াম অক্সাইড
    • ঘ) ক্যালসিয়াম কার্বনেট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সোডিয়াম হাইড্রোক্সাইড

    কস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এর সংকেত NaOH। কস্টিক সোডার বাণিজ্যিক উৎপাদনের সময় প্রচুর পরিমাণ Cl 2 উপজাত হিসেবে উৎপন্ন হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ১৯. ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত?

    • ক) তামা ও সিসা
    • খ) তামা ও নিকেল
    • গ) কপার ও টিন
    • ঘ) তামা ও দস্তা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কপার ও টিন

    কপার ও টিন মিশিয়ে ব্রোঞ্জ বা কাসা প্রস্তুত করা হয়। তামা ও দস্তা মিশিয়ে পিতল প্রস্তুত করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

গণিত (১০টি)

  1. ২০. ৩৫০ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে শতকরা ৪ টাকা হারে ভ্যাট দিলে ভ্যাট দিতে হবে কত?

    • ক) ৪০ টাকা
    • খ) ৪১ টাকা
    • গ) ৩৫ টাকা
    • ঘ) ৪২ টাকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ৪২ টাকা

    ৩ কেজি মিষ্টির দাম = ৩৫০ × ৩ = ১০৫০ টাকা। ভ্যাট = ১০৫০ × ৪/১০০ = ৪২ টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২১. ৩০ : ১০ এর উত্তর রাশির মান ৯০ হলে পূর্ব রাশির মান কত?

    • ক) ২৭০
    • খ) ২৮০
    • গ) ৩০০
    • ঘ) ৩২০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ২৭০

    অনুপাত ৩০ : ১০ = ৩ : ১। উত্তর রাশি ৯০ হলে পূর্ব রাশি = ৯০ × ৩ = ২৭০।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২২. 1 + 2 + 3 + … + 19 = ?

    • ক) 180
    • খ) 150
    • গ) 170
    • ঘ) 190
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 190

    প্রথম n টি স্বাভাবিক সংখ্যার যোগফল = n(n + 1)/2। এখানে n = 19, তাই যোগফল = 19 × 20/2 = 190।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২৩. ৮০০ টাকায় ক্রয় করে ১০০০ টাকায় বিক্রয় করলে লাভ হয় কত?

    • ক) ২৮%
    • খ) ৩০%
    • গ) ২৫%
    • ঘ) ৩৫%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ২৫%

    লাভ = ১০০০ − ৮০০ = ২০০ টাকা। লাভের হার = (২০০/৮০০) × ১০০% = ২৫%।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৪. x = 2 এবং 5x = y + 4y হলে y + 4y = ?

    • ক) 10
    • খ) 8
    • গ) 11
    • ঘ) 6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 10

    5x = 5 × 2 = 10; যেহেতু y + 4y = 5x, তাই y + 4y = 10 (অর্থাৎ 5y = 10, y = 2)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২৫. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে?

    • ক) তিনগুণ
    • খ) পাঁচগুণ
    • গ) চারগুণ
    • ঘ) দ্বিগুণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) চারগুণ

    দৈর্ঘ্য x ও প্রস্থ y হলে ক্ষেত্রফল xy। দ্বিগুণ করলে ক্ষেত্রফল = 2x × 2y = 4xy, অর্থাৎ চারগুণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২৬. x⁰ = ? (x ≠ 0)

    • ক) 2
    • খ) 3
    • গ) 1
    • ঘ) 5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1

    সূচকের নিয়ম অনুযায়ী শূন্য ব্যতীত যেকোনো রাশির ঘাত শূন্য হলে মান ১, অর্থাৎ x⁰ = 1।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২৭. নিচের কোনটি মৌলিক সংখ্যা?

    • ক) ৪৮
    • খ) ৫৩
    • গ) ৪৯
    • ঘ) ৫০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৫৩

    ৫৩ হলো মৌলিক সংখ্যা। কারণ ৫৩ সংখ্যাটির ঐ সংখ্যা এবং ১ ছাড়া কোনো উৎপাদক নেই। কিন্তু ৪৮, ৪৯, ৫০ সংখ্যাগুলোর দুইয়ের অধিক উৎপাদক আছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৮. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। দৈর্ঘ্য ৮ ফুট হলে ক্ষেত্রফল কত?

    • ক) ১৬
    • খ) ৩০
    • গ) ২৫৬
    • ঘ) ২৫
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১৬

    দৈর্ঘ্য = প্রস্থ × ৪ ⇒ ৮ = প্রস্থ × ৪ ⇒ প্রস্থ = ২ ফুট। ক্ষেত্রফল = ৮ × ২ = ১৬ বর্গফুট।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২৯. ১০ জন বালকের গড় বয়স ১৫ বছর। একজন বেশি হওয়াতে গড় বয়স ১৬ বছর হলো। ১ জন বালকের বযস কত?

    • ক) ২৪ বছর
    • খ) ২৫ বছর
    • গ) ২৩ বছর
    • ঘ) ২৬ বছর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ২৬ বছর

    ১০ জনের বয়সের সমষ্টি = ১৫ × ১০ = ১৫০ বছর; ১১ জনের সমষ্টি = ১৬ × ১১ = ১৭৬ বছর। নতুন বালকের বয়স = ১৭৬ − ১৫০ = ২৬ বছর।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (১০টি)

  1. ৩০. প্রোটিন তৈরির কারখানা কোনটি?

    • ক) প্রোটোপ্লাজম
    • খ) সাইটোপ্লাজম
    • গ) রাইবোজোম
    • ঘ) লাইসোজোম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) রাইবোজোম

    কোষের সাইটোপ্লাজমে অবস্থিত ক্ষুদ্র দানাময় 'রাইবোনিউক্লিও প্রোটিন' কণা যা প্রোটিন সংশ্লেষের স্থান হিসেবে কাজ করে তাকে রাইবোজোম বলে। কোষের প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষণে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা রাইবোজোমের প্রধান কাজ। তাই এগুলোকে কোষের প্রোটিন তৈরির কারখানা বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩১. বর্জ্য নিষ্কাশন করে-

    • ক) অগ্ন্যাশয়
    • খ) ফুসফুস
    • গ) যকৃত
    • ঘ) বৃক্ক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বৃক্ক

    বৃক্কের গাঠনিক ও কার্ষিক একককে নেফ্রন বলে। মানুষের প্রত্যেক বৃক্কে ১০ লক্ষ থেকে ১২ লক্ষ নেফ্রন রয়েছে। বৃক্ক রক্ত থেকে প্রোটিন বিপাকে সৃষ্ট নাইট্রোজেন জাতীয় বর্জ্য নিষ্কাশন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩২. শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয়?

    • ক) মলটোজ
    • খ) গ্লাইকোজেন
    • গ) গ্লুকোজ
    • ঘ) ল্যাকটেজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) গ্লুকোজ

    শর্করা পরিপাকে লালারসের টায়ালিন (অ্যামাইলেজ) ও অগ্ন্যাশয় রসের অ্যামাইলেজ শ্বেতসারকে মল্টোজে এবং আন্ত্রিক রসের মল্টেজ, সুক্রেজ ও ল্যাকটেজ ডাইস্যাকারাইডকে সরল শর্করায় পরিণত করে। তাই শর্করা পরিপাকের চূড়ান্ত উৎপাদ মূলত গ্লুকোজ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৩. প্রাণী কোষে থাকে না-

    • ক) মাইটোকন্ড্রিয়া
    • খ) সাইটোপ্লাজম
    • গ) কোষপ্রাচীর
    • ঘ) প্রোটোপ্লাজম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কোষপ্রাচীর

    প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না; কোষপ্রাচীর ও বড় কেন্দ্রীয় গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৪. অক্সিজেনসমৃদ্ধ রক্ত পরিবহন করে-

    • ক) ধমনী
    • খ) শিরা
    • গ) হৃদযন্ত্র
    • ঘ) বৃক্ক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ধমনী

    যে সব রক্তবাহিকোর মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃদপিন্ড থেকে সারা দেহে বাহিত হয় তাকে ধমনী বলে। অপরদিকে পালমোনারী শিরা ছাড়া সকলেই CO 2 সমৃদ্ধ রক্ত পরিবহন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৫. মানুষের কশেরুকার সংখ্যা-

    • ক) ৩০ টি
    • খ) ৩৩টি
    • গ) ৩৬টি
    • ঘ) ৪০টি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৩৩টি

    ৩৩টি অনিয়ত আকৃতির অস্থিখন্ড নিয়ে মেরুদন্ড গঠিত। মেরুদন্ডের প্রত্যেকটি অস্থিখন্ডককে কশেরুকা বলে। পরিণত বয়সে শ্রেণিদেশিয় কশেরুকাগুলো একীভূত হয়ে স্যাক্রাম এবং কক্কিজীয় কশেরুকাগুলো কক্কিক্স গঠন করে। ফলে পরিণত বয়সে কশেরুকার সংখ্যা কমে ২৬টি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৬. স্নায়ুতন্ত্রের একক-

    • ক) সেরিব্রাম
    • খ) সেরিবেলাম
    • গ) নিউরন
    • ঘ) থ্যালামাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) নিউরন

    স্নায়ুতন্ত্রের একক হলো নিউরন। নিউরন হলো স্নায়ুতন্ত্রের কার্যকরী উপাদান, যা দিয়ে নার্ভ বা স্নায়ু গঠিত। এটি বিভিন্ন উদ্দীপক থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে পরিবহন করে এবং মস্তিষ্কের প্রতিক্রিয়া বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়। রেচনতন্ত্রের গঠনগত ও কার্যকরী একককে নেফ্রন বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৭. হিমোগ্লোবিন থাকে-

    • ক) শ্বেত রক্তকণিকায়
    • খ) অণুচক্রিকা
    • গ) রক্তরসে
    • ঘ) লোহিত রক্তকণিকায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) লোহিত রক্তকণিকায়

    লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজরে এক ধরনের লৌহঘটিত প্রোটিন জাতীয় রঞ্জক পদার্থ হলো হিমোগ্লোবিন। এর প্রধান উপাদান আমিষ ও লৌহ। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্ত লালহয়। হিমোগ্লোবিনের প্রধানকাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৮. ইনসুলিন নিঃসৃত হয়-

    • ক) অগ্ন্যাশয়ে
    • খ) বৃক্কে
    • গ) হৃদযন্ত্রে
    • ঘ) স্নায়ুতে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অগ্ন্যাশয়ে

    অগ্ন্যাশয়ের (প্যানক্রিয়াস) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়, যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৩৯. গলগণ্ড হয়-

    • ক) লৌহের অভাবে
    • খ) ক্যালসিয়ামের অভাবে
    • গ) আয়োডিনের অভাবে
    • ঘ) পটাসিয়ামের অভাবে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আয়োডিনের অভাবে

    গলগণ্ড (goitre) আয়োডিনের অভাবজনিত থাইরয়েড গ্রন্থির রোগ। আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (২১টি)

  1. ৪০. বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?

    • ক) অধিভাষা
    • খ) সংস্কৃত ভাষা
    • গ) সন্ধ্যাভাষা
    • ঘ) ব্রজবুলি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ব্রজবুলি

    মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ বৈষ্ণব পদাবলি। বৈষ্ণব পদাবলির অধিকাংশ পদ রচিত হয়েছে 'ব্রজবুলি' ভাষায়। 'ব্রজবুলি' বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে এক প্রকার কৃত্রিম কবিভাষা। এ ভাষার স্রষ্টা বিদ্যাপতি। চর্ষাপদের সাথে সম্পর্কিত ভাষা সন্ধ্যাভাষা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪১. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?

    • ক) দেবেন্দ্রনাথ সেন
    • খ) রবীন্দ্রনাথ ঠাকুর
    • গ) মাইকেল মধুসূদন দত্ত
    • ঘ) মোহিতলাল মজুমদার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মাইকেল মধুসূদন দত্ত

    বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসুদন দত্ত। সনেটকে বাংলায় বলা হয় 'চতুর্দশপদী কবিতা'। বাংলা সাহিত্যের প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা হলো 'বঙ্গভাষা'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৪২. কোন বাগধারাটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত হয়?

    • ক) উড়নচণ্ডী
    • খ) আটকপালে
    • গ) ভুশণ্ডির কাক
    • ঘ) ছাপোষা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আটকপালে

    'আটকপালে' অর্থ হতভাগ্য। উড়নচণ্ডী অর্থ অমিতব্যয়ী, ভুশণ্ডির কাক অর্থ দীর্ঘজীবী, ছাপোষা অর্থ অতি সাধারণ/অত্যন্ত গরিব সংসারী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪৩. চপল-এর বিপরীত শব্দ কোনটি?

    • ক) গম্ভীর
    • খ) চালাক
    • গ) ঠান্ডা
    • ঘ) সরল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) গম্ভীর

    চপল-এর বিপরীত শব্দ গম্ভীর। অন্যগুলোর বিপরীত: চালাক–বোকা, ঠান্ডা–গরম, সরল–কুটিল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৪৪. কোনটি তদ্ভব শব্দ?

    • ক) চাঁদ
    • খ) চন্দ্র
    • গ) ধর্ম
    • ঘ) সূর্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) চাঁদ

    সংস্কৃত থেকে স্বাভাবিক বিবর্তনে পরিবর্তিত হয়ে বাংলায় আসা শব্দকে তদ্ভব শব্দ বলে; যেমন চন্দ্র > চাঁদ। চন্দ্র, ধর্ম, সূর্য অপরিবর্তিত সংস্কৃত শব্দ, অর্থাৎ তৎসম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৪৫. 'রিকশা' কোন ভাষার শব্দ?

    • ক) তুর্কি
    • খ) পাঞ্জাবি
    • গ) জাপানি
    • ঘ) গুজরাটি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) জাপানি

    'রিকশা' জাপানি ভাষার শব্দ। জাপানি ভাষার আরও কয়েকটি শব্দ-হারিকিরি, ক্যারাটে, জুডো, হাসনাহেনা। তুর্কি শব্দ-উজবুজক, সওগত, চাকু, তোপ, বাবা, লাশ, বাবুর্চি, কুলি। গুজরাটি শব্দ- খদ্দর, হরতাল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৪৬. উপকারীর উপকার স্বীকার করে যে- এর এক কথায় প্রকাশ-

    • ক) কৃতজ্ঞ
    • খ) অকৃতজ্ঞ
    • গ) অন্যতম
    • ঘ) কৃতঘ্ন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) কৃতজ্ঞ

    এককথায় প্রকাশ; উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ; উপকারীর উপকার স্বীকার করে না যে- অকৃতজ্ঞ, অনেকের মধ্যে একজন-অন্যতম; উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৪৭. 'হেড-মৌলভি' শব্দটি কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?

    • ক) ইংরেজি+ফারসি
    • খ) তুর্কি+আরবি
    • গ) ইংরেজি+তুর্কি
    • ঘ) ইংরেজি+পর্তুগিজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ইংরেজি+ফারসি

    দুটি ভিন্ন ভাষার শব্দের মিলনে গঠিত শব্দকে মিশ্র শব্দ বলে। হেড-মৌলভি = হেড (ইংরেজি) + মৌলভি (ফারসি)। অন্য উদাহরণ: হাট-বাজার (বাংলা+ফারসি), পকেট-মার (ইংরেজি+বাংলা)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৪৮. ড. মুহম্মদ শহীদুল্লাহ মূলত কে ছিলেন?

    • ক) ভাষাবিদ
    • খ) সাহিত্যের ইতিহাস রচয়িতা
    • গ) ইসলাম প্রচারক
    • ঘ) সমাজ সংস্কারক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ভাষাবিদ

    ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫–১৯৬৯) মূলত ভাষাবিদ ও ভাষাতত্ত্ববিদ। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ 'বাংলা ভাষার ইতিবৃত্ত', 'বাংলা সাহিত্যের কথা', 'ভাষা ও সাহিত্য'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪৯. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

    • ক) বর্ণ
    • খ) ধ্বনি
    • গ) অক্ষর
    • ঘ) শব্দ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ধ্বনি

    ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে, আর বাগ্‌যন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৫০. কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে হয়-

    • ক) নিকর
    • খ) মালা
    • গ) দাম
    • ঘ) বর্গ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বর্গ

    বর্গ, গণ, বৃন্দ, মণ্ডলী প্রভৃতি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। নিকর, মালা, দাম অপ্রাণিবাচক শব্দের বহুবচনে বসে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৫১. 'নিদাঘ' শব্দে 'নি' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

    • ক) বিশেষ
    • খ) নিশ্চয়
    • গ) আতিশয্য
    • ঘ) সম্যক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আতিশয্য

    'নিদাঘ' (নি + দাঘ) শব্দে 'নি' উপসর্গটি আতিশয্য (প্রচণ্ড) অর্থে ব্যবহৃত হয়েছে; নিদাঘ অর্থ প্রচণ্ড দাহ বা গ্রীষ্মকাল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৫২. 'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ-

    • ক) জন + ইক
    • খ) জন + এক
    • গ) জনৈ + এক
    • ঘ) জন + ঈক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জন + এক

    অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়; ঐ-কার পূর্ববতীর্ ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন- জন + এক = জনৈক, সদা + এব = সদৈব, মত + ঐক্য = মতৈক্য, মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৫৩. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?

    • ক) মুক্তির গান
    • খ) একাত্তরের যীশু
    • গ) নূরলদীনের সারাজীবন
    • ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়

    সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়'। মুক্তিযুদ্ধভিত্তিক রচিত আর কয়েকটি নাটক- নরকে লাল গোলাপ (আলাউদ্দিন আল আজাদ), যে অরণ্যে আলো নেই (নীলিমা ইব্রাহীম), কী চাহ শঙ্খচিল (মমতাজউদ্দীন আহমেদ), ফেরী আসছে (রণেশ দাশগুপ্ত)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৫৪. 'জজ সাহেব' কোন সমাস?

    • ক) দ্বন্দ্ব
    • খ) কর্মধারয়
    • গ) তৎপুরুষ
    • ঘ) বহুব্রীহি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কর্মধারয়

    যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন- যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা, নীল যে পদ্ম = নীলপদ্ম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৫৫. পাগলে কিনা বলে। এখানে 'পাগলে' কোন কারকে কোন বিভক্তি?

    • ক) করণে সপ্তমী
    • খ) কর্তৃকারকে সপ্তমী
    • গ) কর্মে দ্বিতীয়া
    • ঘ) অধিকরণে সপ্তমী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কর্তৃকারকে সপ্তমী

    'পাগলে কিনা বলে' বাক্যে 'কে বলে?' প্রশ্নের উত্তর 'পাগলে', তাই এটি কর্তৃকারক; 'এ' বিভক্তি যুক্ত হওয়ায় কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৫৬. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?

    • ক) শেষ লেখা
    • খ) শেষ প্রশ্ন
    • গ) শেষকথা
    • ঘ) শেষদিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) শেষ লেখা

    'শেষ লেখা' (১৯৪১) রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ। 'শেষ প্রশ্ন' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস এবং 'শেষকথা' রবীন্দ্রনাথের ছোটগল্প।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৫৭. ধাতু বা ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-

    • ক) ধাতু প্রত্যয়
    • খ) শব্দ প্রত্যয়
    • গ) তদ্ধিত প্রত্যয়
    • ঘ) কৃৎ প্রত্যয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কৃৎ প্রত্যয়

    ধাতু বা ক্রিয়াপ্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে, যেমন চল্ + অন্ত = চলন্ত। শব্দের সঙ্গে যুক্ত প্রত্যয়কে তদ্ধিত প্রত্যয় বলে, যেমন বর্ষ + ইক = বার্ষিক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৫৮. ভূগোল এর বিশেষণ-

    • ক) ভূগোলক
    • খ) ভৌগোলিক
    • গ) ভূচিত্র
    • ঘ) ভৌমিক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ভৌগোলিক

    ভূগোল বিশেষ্যবাচক শব্দের অর্থ পৃথিবীর বিভিন্ন দেশের প্রকৃতি, জলবায়ু, জনসংখ্যা, কৃষিপণ্য প্রভৃতির বিবরণ সংবলিত শাস্ত্র। এর বিশেষণ পদ ভৌগোলিক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৫৯. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?

    • ক) তুলসী বনের বাঘ
    • খ) মণিকাঞ্চন যোগ
    • গ) বিড়াল তপস্বী
    • ঘ) বকধার্মিক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মণিকাঞ্চন যোগ

    তুলসী বনের বাঘ, বিড়াল তপস্বী ও বকধার্মিক — তিনটিরই অর্থ ভণ্ড বা ভণ্ড সাধু। কিন্তু 'মণিকাঞ্চন যোগ' অর্থ উপযুক্ত মিলন, তাই এটি স্বতন্ত্র।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৬০. চাঁদ-এর সমার্থক শব্দ কোনটি?

    • ক) শশী
    • খ) অর্ক
    • গ) অপ
    • ঘ) ভানু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) শশী

    চাঁদ-এর সমার্থক শব্দ শশী। চাঁদ-এর আরও কয়েকটি সমার্থক শব্দ-চন্দ্র, নিশাকর, সুধাকর, ইন্দু, হিমকর, সুধাংশু, সোম, বিধু। অপ-এর সমার্থক শব্দ-জল, পানি, বারি, অম্বু, নীর, উদক, সলিল, তোয়। অর্ক-এর সমার্থক শব্দ-ভানু, সূর্য, রবি, আদিত্য, সবিতা, মিহির, তপন, ভাস্কর, প্রভাকর।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (২০টি)

  1. ৬১. ‘It happened long ago.’ — Identify the tense of the sentence.

    • ক) Present Indefinite
    • খ) Past Continuous
    • গ) Past Indefinite
    • ঘ) Past Perfect
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Past Indefinite

    Subject-এরপর verb-এর past form থাকায় বাক্যটি Past Indefinite Tense।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৬২. He is suffering ------ fever.

    • ক) for
    • খ) from
    • গ) with
    • ঘ) of
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) from

    Suffer from something অর্থ কিছুতে ভোগা। Fromযোগে বাক্যটির বাংলা: তিনি জ্বরে ভুগছেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৬৩. He is rich but honest. What kind of sentence is it?

    • ক) Simple sentence
    • খ) Complex sentence
    • গ) Compound sentence
    • ঘ) Mixed sentence
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Compound sentence

    Compound sentence-এ দুই বা ততোধিক principal clause and, but, or, yet ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। এখানে 'He is rich' ও '(he is) honest' but দ্বারা যুক্ত, তাই এটি compound sentence।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৬৪. The word `Dangerous’ is a/an-

    • ক) Noun
    • খ) Pronoun
    • গ) Adjective
    • ঘ) Verb
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Adjective

    Ous, al, ive, ate, edইত্যাদি suffix যুক্ত শব্দ সাধারণত adjective হয়ে থাকে। সুতরাং dangerous শব্দটি adjective।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৬৫. What is the passive form of the sentence, ‘I know him’?

    • ক) He was known to me
    • খ) He is known by me
    • গ) He is known with me
    • ঘ) He is known to me
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) He is known to me

    Know যুক্ত present indefinite tense এর passive voice-এর গঠন: obj কে sub+am/ is/ are + verb এর pp+to+sub কে obj। সুতরাং সঠিক passive voiceহলো: He is known to me.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬৬. Find out the singular number from the below options.

    • ক) Mice
    • খ) Tooth
    • গ) Agenda
    • ঘ) Oxen
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Tooth

    বিকল্পগুলোর মধ্যে singular হলো tooth (plural: teeth)। Mice, agenda ও oxen plural; এদের singular যথাক্রমে mouse, agendum ও ox।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৬৭. I might ---- to the movies yesterday.

    • ক) have gone
    • খ) will gone
    • গ) gone
    • ঘ) be gone
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) have gone

    অতীত সম্ভাবনা প্রকাশ করতেmight + perfective ব্যবহৃত হয়। সুতরাং শূন্যস্থানে have + verbএর যুক্ত অংশ লাগবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৬৮. You and I ----- good friends. Fill in the gap with the appropriate verb.

    • ক) is
    • খ) are
    • গ) was
    • ঘ) has
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) are

    প্রদত্ত বাক্যের sub হলো you and I যা plural।সুতরাং you and I কে অনুসরণ করে শূন্যস্থানে plural verb `are’বসবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৬৯. He is ---- LL.B. Put a suitable article in the gap.

    • ক) an
    • খ) the
    • গ) a
    • ঘ) no article is required
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) an

    LL.B.-এর প্রথম অক্ষর L উচ্চারিত হয় 'এল' (vowel sound দিয়ে শুরু), তাই এর আগে an বসে: He is an LL.B.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৭০. If I were a king, ----

    • ক) I helped the poor
    • খ) I would help the poor
    • গ) I whould hel the poor
    • ঘ) I would have helped the poor
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) I would help the poor

    If clause-এ past subjunctive (were) থাকলে অর্থাৎ second conditional-এ result clause-এ subject + would + verb-এর base form বসে: I would help the poor.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৭১. The synonym of the word ‘competent’ is-

    • ক) Circumspect
    • খ) Discrete
    • গ) Capable
    • ঘ) Prudent
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Capable

    Competent (উপযুক্ত; সক্ষম)-এর সমার্থক শব্দ capable (সমর্থ)। তাছাড়া circumsect অর্থ সতর্ক, discrete অর্থ পৃথক আর prudent অর্থ বিচক্ষণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৭২. One should not lament ----- the past.

    • ক) with
    • খ) for
    • গ) to
    • ঘ) of
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) for

    Lament for something অর্থ কোনো কিছুর জন্য বিলাপ করা। Forযোগে বাক্যটির বাংলা: অতীত নিয়ে কারো বিলাপ করা উচিত নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৭৩. I was glad to hear your success. Make the sentence complex

    • ক) Hearing your success, I was glad
    • খ) I was glad and heard your success
    • গ) I was glad to hear that you will succeed
    • ঘ) I was glad to hear that you had succeeded
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) I was glad to hear that you had succeeded

    Complex বাক্য গঠন করতে that, who, which ইত্যাদি relative pronoun হিসেবে ব্যবহৃত হয়। Thatপূর্ববতীর্ clause টিতে was থাকায় পরবতীর্ clause টি past perfect-এ হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৭৪. Independence is synonymous with the word-

    • ক) Management
    • খ) Slavery
    • গ) Freedom
    • ঘ) Interest
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Freedom

    Independence আর freedom অর্থ স্বাধীনতা। সুতরাং শব্দ দুটি সমার্থক। তাছাড়া management অর্থ ব্যবস্থাপনা, slavery অর্থ দাসত্ব, interestঅর্থ আগ্রহ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৭৫. Choose the synonym of the word `beautiful’.

    • ক) ugly
    • খ) interesting
    • গ) dull
    • ঘ) pretty
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) pretty

    Beautiful (সুন্দর)-এর একই অর্থবোধক শব্দ হলোpretty (সুশ্রী; সুদৃশ্য)। অন্যদিকে ugly অর্থ কুৎসিত, interesting অর্থ মজার আর dullঅর্থ নিরস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৭৬. What kind of noun is ‘Honesty’?

    • ক) Proper
    • খ) Common
    • গ) Abstract
    • ঘ) Material
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Abstract

    যে noun দ্বারা গুণ, দোষ, অবস্থা বা কাজের নাম বোঝায় তাকে abstract noun বলে। Honesty (সততা) একটি গুণের নাম, তাই এটি abstract noun।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৭৭. He has been ill ---- Friday last. Fill in the gap with an appropriate preposition.

    • ক) for
    • খ) with
    • গ) since
    • ঘ) to
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) since

    নিদির্ষ্ট সময়ের পূর্বে since ব্যবহৃত হয়। Sinceযোগে বাক্যটির অর্থ; গত শুক্রবার থেকে সে অসুস্থ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৭৮. ------ your shoes before entering the mosque.

    • ক) Put out
    • খ) Put off
    • গ) Put away
    • ঘ) Put on
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Put off

    বাক্যটিতে সঠিক অর্থ প্রদানের জন্যput off (খুলে রাখা) বসবে। Put off যোগে বাক্যটির অর্থ মসজিদে প্রবেশের পূর্বে আপনার জুতা খুলে রাখুন। তাছাড়াput out অর্থ নিভিয়ে ফেলা; put away অর্থ ছেড়ে দেওয়া আর put onপরিধান করা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৭৯. Nobody believes a liar. Make the sentence interrogative.

    • ক) Who doesn’t believe a liar?
    • খ) Who believes a liar?
    • গ) Does he believe a liar?
    • ঘ) Who believed a liar?
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Who believes a liar?

    Nobody যুক্ত assertive বাক্যকে interrogative করতে Nobody-র স্থলে Who বসিয়ে বাক্যটি affirmative রাখতে হয়: Who believes a liar?

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৮০. The antonym of the word ‘Active’-

    • ক) alive
    • খ) industrious
    • গ) inactive
    • ঘ) working
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) inactive

    Active (সক্রিয়, ক্রিয়াশীল)-এর বিপরীত শব্দ হলোinactive (নিষ্ক্রয়)। তাছাড়া alive অর্থ জীবন্ত, industrious অর্থ পরিশ্রমী আর workingঅর্থ কাজ করছে এমন; কর্মরত।

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (১৯টি)

  1. ৮১. ক্যানসার সৃষ্টি করে-

    • ক) এন্টাসিড
    • খ) র‍্যাবিপ্রাজল
    • গ) রেনিটিডিন
    • ঘ) ইসোমিপ্রাজল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) রেনিটিডিন

    ২০১৯ সালে বাজারে প্রচলিত কিছু রেনিটিডিন ওষুধে ক্যানসার-সৃষ্টিকারী সম্ভাব্য যৌগ NDMA (এন-নাইট্রোসোডাইমিথাইলঅ্যামিন) পাওয়া যায়; দীর্ঘদিন গ্রহণে ক্যানসারের ঝুঁকি থাকায় তা প্রত্যাহার করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৮২. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নান্বার সেক্টরের অধীনে ছিল?

    • ক) ২নং
    • খ) ১নং
    • গ) ৪নং
    • ঘ) ৮নং
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ২নং

    বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবিধার জন্য ১১ জুলাই ১৯৭১ বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। ঢাকা শহর ছিল ২ নং সেক্টরের অধীন। কিন্তু ঢাকা জেলা ছিল ২ ও ৩ নং সেক্টরের অধীন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৮৩. প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?

    • ক) প্রধানমন্ত্রী
    • খ) রাষ্ট্রপতি
    • গ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী
    • ঘ) স্পিকার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচেছদ অনুসরে প্রধান বিচারপতি নিয়োগ দেন। ৯৫(১) অনুচ্ছেদ 'প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কতৃর্ক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।'

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৮৪. বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ?

    • ক) আইভরিকোস্ট
    • খ) সেনেগাল
    • গ) কঙ্গো প্রজাতন্ত্র
    • ঘ) সিয়েরা লিওন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সিয়েরা লিওন

    জাতিসংঘ শান্তিরক্ষঅ মিশনে বাংলাদেশি শান্তিরঙ্খীদের অনন্য অবদানের জন্য বাংলাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে আফ্রিকার দেশ সিয়েরা লিওন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৮৫. ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন কে?

    • ক) অমর্ত্য সেন
    • খ) অভিজিৎ ব্যানার্জি
    • গ) গুনার মিরডাল
    • ঘ) পিটার হ্যান্ডকে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অভিজিৎ ব্যানার্জি

    ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পান ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, এস্থার দুফলো ও মাইকেল ক্রেমার। পিটার হ্যান্ডকে ২০১৯ সালে সাহিত্যে নোবেল পান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৮৬. বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর কোনটি?

    • ক) আয়নোস্ফিয়ার
    • খ) স্ট্র্যাটোস্ফিয়ার
    • গ) এক্সোস্ফিয়ার
    • ঘ) ট্রপোস্ফিয়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ট্রপোস্ফিয়ার

    ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, যা ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে; আবহাওয়ার প্রায় সব ঘটনা এ স্তরেই ঘটে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৮৭. বিদ্যুৎ উৎপাদন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-

    • ক) কয়লা
    • খ) ডিজেল
    • গ) প্রাকৃতিক গ্যাস
    • ঘ) অকটেন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) প্রাকৃতিক গ্যাস

    বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলোর মধ্যে মিথেন ৮০- ৯০%, ইথেন ১৩%, প্রোপ্রেন ৩%। এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেন কিছু পরিমাণে থাকে। এ উপাদানগুলোর মধ্যে প্রধান হলো মিথেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮৮. দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?

    • ক) রূপপুর
    • খ) মেঘনা
    • গ) গজারিয়া
    • ঘ) আদমজী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) রূপপুর

    বাংলাদেশের প্রথম ও একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মিত হচ্ছে। ২৪০০ মেগাওয়াট ক্ষমতার এ কেন্দ্রটি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম নির্মাণ করছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৮৯. মুক্তিযুদ্ধের অবদানের জন্য প্রদত্ত সর্বোচ্চ খেতাব কোনটি?

    • ক) বীরশ্রেষ্ঠ
    • খ) বীরউত্তম
    • গ) বীরবিক্রম
    • ঘ) বীরপ্রতীক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বীরশ্রেষ্ঠ

    মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য মোট ৬৭৬ জন ব্যক্তিকে বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক এই ৪ শ্রেণির খেতাব প্রদান করা হয়। এর মধ্যে ৭ জন ব্যক্তিকে সর্বোচ্চ বীরত্ব খেতাব 'বীরম্রেষ্ঠ' প্রদান করা হয়। ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে ৩ জন সেনাবাহিনী, ২ জন ইপিআর, ১ জন নৌবাহিনী ও ১ জন বিমান বাহিনীর ছিলেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৯০. সার্কের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত?

    • ক) নয়াদিল্লি
    • খ) ঢাকা
    • গ) কলম্বো
    • ঘ) কাঠমান্ডু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ঢাকা

    সার্কের আবহাওয়া গবেষণা কেন্দ্র (SAARC Meteorological Research Centre – SMRC) ১৯৯৫ সালে ঢাকার আগারগাঁওয়ে প্রতিষ্ঠিত হয়। তাই সার্কের আবহাওয়া অফিস ঢাকায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৯১. সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?

    • ক) চামড়া শিল্প
    • খ) পোশাক শিল্প
    • গ) মৎস্যসম্পদ
    • ঘ) প্রাকৃতিক গ্যাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পোশাক শিল্প

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু হয় ষাটের দশকে। সত্তরের দশকের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসেবে এ শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পখাত। ২০১৯ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী বৈদেশিক আয়ের প্রায় ৮১% অর্জিত হয় এ শিল্পের মাধ্যমে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৯২. ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন-

    • ক) মাশরাফি বিন মর্তুজা
    • খ) তামিম ইকবাল
    • গ) সাকিব আল হাসান
    • ঘ) মুশফিকুর রহিম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মাশরাফি বিন মর্তুজা

    ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৯৩. 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের সম্পাদক কে?

    • ক) শেখ হাসিনা
    • খ) শামসুজ্জামান খান
    • গ) সমর মজুমদার
    • ঘ) ফকরুল আলম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) শামসুজ্জামান খান

    শেখ মুজিবুর রহমানের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' শামসুজ্জামান খানের সম্পাদনায় প্রকাশিত হয় ১৮ জুন ২০১২। শাসুজ্জামান খান হলে অধ্যাপক, লোক সংস্কৃতি ও পলস্নীসাহিত্য গবেষক এবং বাংলা একাডেমির সভাপতি ও প্রাক্তন মহাপরিচালক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৯৪. সম্প্রতি চালু হওয়া টাকা লেনদেনের নতুন ই-ওয়ালেট কোনটি?

    • ক) ডি মানি
    • খ) ব্ল্যাক মানি
    • গ) ই-মানি
    • ঘ) গ্রিন মানি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ডি মানি

    পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে নতুন ই-ওয়ালেট 'ডি মানি' (D Money) চালু হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৯৫. সড়ক পরিবহন আইন- ২০১৮ কার্যকর হয় কবে?

    • ক) ১ অক্টোবর ২০১৯
    • খ) ১ নভেম্বর ২০১৯
    • গ) ১ ডিসেম্বর ২০১৯
    • ঘ) ১ জানুয়ারি ২০২০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১ নভেম্বর ২০১৯

    শিক্ষাথীের্দর নিরপদ সড়ক আন্দোলনের পর ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয় 'সড়ক পরিবহন আইন ২০১৮'। ২২ অক্টোবর ২০১৯ আইনটি গেজেট আকারে প্রকশিত হয়। এ গেজেট অনুযায়ী ১ নভেম্বর ২০১৯ আইনটি কার্কর হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৯৬. বাংলাদেশের জাতীয় ফল কী?

    • ক) কাঁঠাল
    • খ) আম
    • গ) কলা
    • ঘ) আনারস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) কাঁঠাল

    বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল তবে জাতয়ি বৃক্ষ আম গাছ। এছাড়া জাতীয় ফুল, পাখি, মাছ যথাক্রমে- শাপলা, দোয়েল ও ইলিশ মাছ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৯৭. 'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত?

    • ক) সোহরাওয়ার্দী উদ্যান
    • খ) সাভার
    • গ) বিজয় সরণি
    • ঘ) রাজারবাগ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সোহরাওয়ার্দী উদ্যান

    'শিখা চিরন্তন' ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত একটি স্মারক স্থাপনা; এখানেই ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৯৮. বাংলাদেশের সীমান্ত রয়েছে কোন দু'টি দেশের সাথে?

    • ক) ভারত ও নেপাল
    • খ) ভারত ও পাকিস্তান
    • গ) ভারত ও চীন
    • ঘ) ভারত ও মিয়ানমার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ভারত ও মিয়ানমার

    বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে ভারত ও মিয়ানমার এ ২টি দেশের সাথে। বাংলাদেশের মোট সীমান্তবতীর্ জেলা ৩২টি। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবতীর্ জেলা ৩০টি। মিয়ানমারের সাথে সীমান্তবতীর্ জেলা ৩টি। ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের একমাত্র সীমান্তবতীর্ জেলা রাঙামাটি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৯৯. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বীকৃতি দেয় কোন সংস্থা?

    • ক) UNICEF
    • খ) UNFPA
    • গ) UNESCO
    • ঘ) UNEP
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) UNESCO

    ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহ্‌রাওয়াদীর্ উদ্যান) অনুষ্ঠিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ প্রদান করেন। ১২টি ভাষায় অনুদিত ভাষণটি জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ৩০ অক্টোবর ২০১৭ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

নার্সিং বিএসসি নার্সিং — অন্যান্য বছরের প্রশ্ন

নার্সিং ২০১৯-২০ — অন্য ইউনিট

বিএসসি নার্সিং-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

নার্সিং বিএসসি নার্সিং ভর্তি প্রশ্ন ও সমাধান ২০১৯-২০ — Nursing Question 2019-20 | SmartPora