বিএসসি নার্সিং বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২-২৩

২০২২-২৩ সেশন ৯৭টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (১০) · রসায়ন (১০) · গণিত (১০) · জীববিজ্ঞান (৯) · বাংলা (১৫) · ইংরেজি (২০) · সাধারণ জ্ঞান (২৩)

মানবন্টন ও নিয়ম: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ৪ বছর মেয়াদি BSc in Nursing — ১০০ MCQ, পাস ৪০।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (১০টি)

  1. ১. আলোকবর্ষ (light year) কিসের একক?

    • ক) সময়
    • খ) শক্তি
    • গ) গতিবেগ
    • ঘ) দূরত্ব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) দূরত্ব

    আলো শূন্যস্থানে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে; এটি দূরত্বের একক। ১ আলোকবর্ষ ≈ 9.46 × 10¹⁵ মিটার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য?

    • ক) বস্তুর বেগ ও ত্বরণ দুটোই ধ্রুব থাকবে
    • খ) বস্তুর বেগ ধ্রুব থাকবে
    • গ) বস্তুর বেগ ও ত্বরণ দুটোই বাড়বে
    • ঘ) বস্তুর ত্বরণ ধ্রুব থাকবে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বস্তুর ত্বরণ ধ্রুব থাকবে

    মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ অভিকর্ষজ ত্বরণ g-এর সমান ও ধ্রুব থাকে, কিন্তু বেগ সময়ের সমানুপাতে বাড়ে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে কোন গতিতে বাষ্পায়ন হবে?

    • ক) সাধারণ গতিতে
    • খ) ধীর গতিতে
    • গ) অতি ধীর গতিতে
    • ঘ) দ্রুত গতিতে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) দ্রুত গতিতে

    আপেক্ষিক আর্দ্রতা কম হলে বায়ু জলীয়বাষ্পে সম্পৃক্ত থেকে অনেক দূরে থাকে এবং আরও বাষ্প গ্রহণ করতে পারে, তাই বাষ্পায়ন দ্রুত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির (Entropy) কী পরিবর্তন হয়?

    • ক) কোনোটিই নয়
    • খ) বৃদ্ধি পায়
    • গ) কমে যায়
    • ঘ) কোনো পরিবর্তন হয় না
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কোনো পরিবর্তন হয় না

    প্রত্যাবর্তী রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান-প্রদান হয় না (dQ = 0), তাই এনট্রপির পরিবর্তন dS = dQ/T = 0; এনট্রপি স্থির থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. ভূমিকম্পের ফলে কোন ধরনের তরঙ্গের সৃষ্টি হয়?

    • ক) লম্বিক
    • খ) আড়
    • গ) আড় ও লম্বিক
    • ঘ) সাধারণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আড় ও লম্বিক

    ভূমিকম্পের ফলে প্রথমে লম্বিক তরঙ্গ এবং পরে আড় তরঙ্গ সৃষ্টি হয়ে থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রকাশে কী উল্লেখ করা প্রয়োজন?

    • ক) পরম শূন্য তাপমাত্রা
    • খ) চাপ ও তাপমাত্রা
    • গ) চাপ
    • ঘ) তাপমাত্রা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) চাপ ও তাপমাত্রা

    গ্যাসের আয়তন চাপ (বয়েলের সূত্র) ও তাপমাত্রা (চার্লসের সূত্র) উভয়ের উপর নির্ভর করে। তাই নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বলতে চাপ ও তাপমাত্রা দুটিই উল্লেখ করতে হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. কোনটি সংরক্ষণশীল বল?

    • ক) চুম্বকীয় বল
    • খ) সান্দ্র বল
    • গ) ঘর্ষণ
    • ঘ) অভিকর্ষণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অভিকর্ষণ

    যে বলের দ্বারা কোনো বস্তুকে একটি বদ্ধপথে ঘুরিয়ে আনলে মোট কাজ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল বলে; যেমন অভিকর্ষ বল, মহাকর্ষ বল, স্প্রিং বল। ঘর্ষণ ও সান্দ্র বল অসংরক্ষণশীল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি?

    • ক) কমলা
    • খ) লাল
    • গ) বেগুনী
    • ঘ) হলুদ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বেগুনী

    যে রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, তার বিচ্যুতি কম। কিন্তু যে আলোর তরঙ্গদৈর্ঘ্য কম, তার বিচ্যুতি বেশি। বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য : 380-450 nm

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সিস্টেমে লস কমানোর প্রযুক্তি কোনটি?

    • ক) তারের রোধ বৃদ্ধি
    • খ) নিম্ন বিভব
    • গ) উচ্চ বিদ্যুৎ প্রবাহ
    • ঘ) উচ্চ বিভব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) উচ্চ বিভব

    সঞ্চালন লাইনে তাপজনিত ক্ষয় P = I²R। একই ক্ষমতা উচ্চ বিভবে পাঠালে প্রবাহ (I) কমে যায়, ফলে লস কমে। তাই উচ্চ বিভবে বিদ্যুৎ সঞ্চালন করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. যদি স্পর্শ কোণ 90° এর চেয়ে কম হয় তবে তরলের পৃষ্ঠ কেমন হবে?

    • ক) অবতল হবে
    • খ) তরঙ্গায়িত হবে
    • গ) সমতল হবে
    • ঘ) উত্তল হবে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অবতল হবে

    স্পর্শকোণ সূক্ষ্মকোণ (90°-এর কম) হলে তরল পাত্রের দেয়াল ভেজায় এবং তরলের পৃষ্ঠ অবতল হয় (যেমন কাচ-পানি)। স্পর্শকোণ 90° হলে সমতল এবং 90°-এর বেশি হলে উত্তল হয় (যেমন কাচ-পারদ)।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (১০টি)

  1. ১১. কোনটি নীরব ঘাতক(Silent killer) ?

    • ক) CO
    • খ) KMnO₄
    • গ) NH₃
    • ঘ) CO₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) CO

    কার্বন মনোক্সাইড (CO) বর্ণহীন ও গন্ধহীন হওয়ায় একে নীরব ঘাতক বলা হয়। এটি হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে কার্বক্সিহিমোগ্লোবিন তৈরি করে, ফলে রক্ত অক্সিজেন বহন করতে পারে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১২. প্যারাফিন কি?

    • ক) অসম্পৃক্ত হাইড্রোকার্বন
    • খ) সম্পৃক্ত হাইড্রোকার্বন
    • গ) ৯৫% ইথানল
    • ঘ) ৪০% ফরমালডিহাইড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সম্পৃক্ত হাইড্রোকার্বন

    যেসব হাইড্রোকার্বনের অণুতে কার্বন পরমাণুসমূহ পরস্পর একক বন্ধন দ্বারা আবদ্ধ এবং কার্বনের অবশিষ্ট যোজনীগুলো H পরমাণু দ্বারা পূর্ণ থাকে তাদেরকে প্যারাফিন বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৩. অম্লধর্মী মাটির pH বাড়াতে কোনটি ব্যবহৃত হয়?

    • ক) সোডিয়াম
    • খ) নাইট্রেট
    • গ) চুন
    • ঘ) ফসফেট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) চুন

    অম্লধর্মী মাটির pH বাড়াতে (অম্লত্ব কমাতে) ক্ষারধর্মী চুন (CaO/CaCO₃) প্রয়োগ করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৪. ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটি?

    • ক) Mg₂(PO₄)₂
    • খ) Mg₂(PO₄)
    • গ) MgPO₄
    • ঘ) Mg₃(PO₄)₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Mg₃(PO₄)₂

    Mg²⁺ আয়ন ও PO₄³⁻ আয়নের যোজনী আড়াআড়ি বিনিময় করে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত হয় Mg₃(PO₄)₂।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৫. নিচের কোনটি এনজাইম গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে পরিবর্তিত করে?

    • ক) Diastase
    • খ) Invertase
    • গ) Zymase
    • ঘ) Maltase
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Zymase

    ২৫–৩০°C তাপমাত্রায় গ্লুকোজ দ্রবণে ইস্ট মেশালে ইস্ট থেকে নিঃসৃত জাইমেজ এনজাইমের প্রভাবে গাঁজন ঘটে এবং গ্লুকোজ ইথাইল অ্যালকোহল ও CO₂-তে পরিণত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৬. কোন প্রক্রিয়ায় স্টার্চ ও চিটাগুড় থেকে ইথানল উৎপাদিত হয়?

    • ক) গাঁজন
    • খ) আর্দ্রবিশ্লেষণ
    • গ) বিয়োজন
    • ঘ) জারণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) গাঁজন

    স্টার্চ ও চিটাগুড়ের শর্করা ইস্টের এনজাইমের (ইনভার্টেজ, জাইমেজ) প্রভাবে গাঁজন (fermentation) প্রক্রিয়ায় ইথানলে পরিণত হয়। এর প্রাথমিক ধাপে শর্করা ভেঙে গ্লুকোজ হয়, কিন্তু ইথানল উৎপাদনের প্রক্রিয়াটি গাঁজন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ১৭. বিশুদ্ধ পানিতে OH⁻ ও H⁺ এর মোলার ঘনমাত্রার অনুপাত কত?

    • ক) 0
    • খ) 10⁻⁷
    • গ) 7
    • ঘ) 1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1

    বিশুদ্ধ পানিতে [H⁺] = [OH⁻] = 10⁻⁷ M (25°C)। সুতরাং অনুপাত = 10⁻⁷ : 10⁻⁷ = 1।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ১৮. অগ্নি নির্বাপকে কোন গ্যাস ব্যবহৃত হয়?

    • ক) সালফার ডাই অক্সাইড
    • খ) কার্বন মনো অক্সাইড
    • গ) কার্বন ডাই অক্সাইড
    • ঘ) নাইট্রোজেন অক্সাইড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কার্বন ডাই অক্সাইড

    তরল CO2 অক্সিজেনের সরবরাহ কমাতে সাহায্য করে। তাই অগ্নি নির্বাপকে CO2 ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ১৯. H₂O এর বন্ধন কোণের মান-

    • ক) ১০৭°
    • খ) ১০৯.৫°
    • গ) ১২০°
    • ঘ) ১০৪.৫°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ১০৪.৫°

    পানির অণুতে অক্সিজেনের দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণে বন্ধন কোণ চতুস্তলকীয় 109.5° থেকে কমে 104.5° হয়। NH₃-এ এটি 107°।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২০. একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে কোন ধরনের বিক্রিয়া ঘটে?

    • ক) সংযোজন
    • খ) বিয়োজন
    • গ) প্রতিস্থাপন
    • ঘ) আর্দ্রবিশ্লেষণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) প্রতিস্থাপন

    একক বন্ধনযুক্ত (সম্পৃক্ত) যৌগে নতুন পরমাণু যুক্ত হওয়ার জায়গা নেই, তাই প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত (অসম্পৃক্ত) যৌগে সংযোজন বিক্রিয়া ঘটে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

গণিত (১০টি)

  1. ২১. a + b = 3 এবং ab = 2 হলে, a² − ab + b² এর মান কত?

    • ক) ২১
    • খ) ৩
    • গ) ৬
    • ঘ) ৯
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৩

    a² − ab + b² = (a + b)² − 3ab = 3² − 3 × 2 = 9 − 6 = 3।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২২. বার্ষিক ৫% মুনাফায় কত টাকা ১২ বছরে সবৃদ্ধিমূল ১২৮০ টাকা হবে?

    • ক) ৯০০
    • খ) ৮০০
    • গ) ৮৫০
    • ঘ) ১০০০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৮০০

    ১০০ টাকার ১২ বছরের সুদ = ৫ × ১২ = ৬০ টাকা, সবৃদ্ধিমূল = ১৬০ টাকা। সবৃদ্ধিমূল ১৬০ টাকা হলে আসল ১০০ টাকা, তাই ১২৮০ টাকা হলে আসল = ১২৮০ × ১০০/১৬০ = ৮০০ টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২৩. ৮,১১,১৭,২৯,৫৩----------- তালিকায় পরবর্তী সংখ্যাটি কত?

    • ক) ৮৩
    • খ) ১০১
    • গ) ১০২
    • ঘ) ৬৩
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১০১

    ৮ + ৩ = ১১ ১১ + ৬ = ১৭ ১৭ + ১২ = ২৯ ২৯ + ২৪ = ৫৩ ৫৩ + ৪৮ = ১০১ পাথর্ক্য ২ গুণ করে বাড়ছে এবং পরবর্তী সংখ্যার সাথে যোগ হয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২৪. পাঁচ অংকের ক্ষুদ্রতম ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

    • ক) ১০০০
    • খ) ১০০
    • গ) ১
    • ঘ) ১০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ১

    ৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০ ৪ অংকের বৃহত্তম সংখ্যা = (−) ৯৯৯৯ পাথর্ক্য = ১

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৫. সুমন একটি কাজ ১০ দিনে করতে পারে। রাজন সেই কাজটি ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে?

    • ক) ৬
    • খ) ১৩
    • গ) ২০
    • ঘ) ১
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ৬

    সুমন ১ দিনে করে ১/১০ অংশ, রাজন ১ দিনে করে ১/১৫ অংশ। একত্রে ১ দিনে করে ১/১০ + ১/১৫ = ৫/৩০ = ১/৬ অংশ। সুতরাং পুরো কাজ করতে লাগবে ৬ দিন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২৬. x + 1/x = 3 হলে x² + 1/x² এর মান কত?

    • ক) ১১
    • খ) ৭
    • গ) ৮
    • ঘ) ১০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৭

    x² + 1/x² = (x + 1/x)² − 2 = 3² − 2 = 7।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২৭. নিচের কোনটি a² + ab + ca + bc এর উৎপাদকে বিশ্লেষণ?

    • ক) (a − b)(a + c)
    • খ) (a + b)(a − c)
    • গ) (a + b)(a + c)
    • ঘ) (a − b)(a − c)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) (a + b)(a + c)

    a² + ab + ca + bc = a(a + b) + c(a + b) = (a + b)(a + c)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২৮. a² − a − 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি?

    • ক) (a − 3)(a + 2)
    • খ) (a + 3)(a + 2)
    • গ) (a + 3)(a − 2)
    • ঘ) (a − 3)(a − 2)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) (a − 3)(a + 2)

    a² − a − 6 = a² − 3a + 2a − 6 = a(a − 3) + 2(a − 3) = (a − 3)(a + 2)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৯. একটি সংখ্যার ১/৩ অংশ থেকে ১/৪ অংশ বিয়োগ করলে বিয়োগফল ২০ হয়। সংখ্যাটি কত?

    • ক) ৩০০
    • খ) ২৪০
    • গ) ১২০
    • ঘ) ২০০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২৪০

    ধরি সংখ্যাটি x। x/3 − x/4 = 20 ⇒ x/12 = 20 ⇒ x = 240।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৩০. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর 6° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?

    • ক) 48°
    • খ) 42°
    • গ) 40°
    • ঘ) 35°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 42°

    সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল 90° এবং অন্তর 6°। বৃহত্তর কোণ = (90° + 6°)/2 = 48°, ক্ষুদ্রতর কোণ = 90° − 48° = 42°।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (৯টি)

  1. ৩১. নিচের কোনটিতে রক্তনালী অনুপস্থিত থাকে?

    • ক) আবরণী কলায়
    • খ) যোজক কলায়
    • গ) স্নায়ু কলায়
    • ঘ) পেশী কলায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) আবরণী কলায়

    আবরণী কলায় রক্তনালী থাকে না; এর কোষগুলো নিচের যোজক কলা থেকে ব্যাপন প্রক্রিয়ায় পুষ্টি পায়। যোজক, পেশী ও স্নায়ু কলায় রক্তনালী থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩২. কোষ বিভাজনের কোন ধাপে ক্রসিং ওভার ঘটে?

    • ক) ডিপ্লোটিন
    • খ) প্যাকাইটিন
    • গ) লেপ্টোটিন
    • ঘ) জাইগোটিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) প্যাকাইটিন

    প্যাকাইটিন উপ-পর্যায়ে একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিডের বিনিময়কে ক্রসিং ওভার বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩৩. কোনটি জীবন্ত জীবাশ্ম?

    • ক) Cycas
    • খ) Podocarps
    • গ) Zamia
    • ঘ) Pinus
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Cycas

    Cycas-কে জীবন্ত জীবাশ্ম বলা হয়, কারণ এর অনেক বৈশিষ্ট্য বিলুপ্ত আদিম উদ্ভিদের (Cycadofilicales) সঙ্গে মিলে যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৪. মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশা কোনটি?

    • ক) মেরোজয়েট
    • খ) ক্রিপ্টোজয়েট
    • গ) ট্রফোজয়েট
    • ঘ) স্পোরোজয়েট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) স্পোরোজয়েট

    আক্রান্ত স্ত্রী অ্যানোফিলিস মশার লালাগ্রন্থিতে থাকা স্পোরোজয়েট দশাই কামড়ের মাধ্যমে প্রথম মানবদেহে প্রবেশ করে এবং যকৃতে গিয়ে পরবর্তী দশায় রূপ নেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৫. জবা ফুলে কোন ধরনের অমরাবিন্যাস (Placentation) পাওয়া যায়?

    • ক) শীর্ষক (Apical)
    • খ) মূলীয় (Basal)
    • গ) অক্ষীয় (Axile)
    • ঘ) গাত্রীয় (Parietal)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অক্ষীয় (Axile)

    জবা মালভেসি (Malvaceae) গোত্রের উদ্ভিদ; এ গোত্রের (জবা, ঢেঁড়স, কার্পাস) অমরাবিন্যাস অক্ষীয় (Axile)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৬. স্তন্যপায়ী প্রাণীর কোন কোষে নিউক্লিয়াস থাকে না?

    • ক) লোহিত রক্তকণিকা
    • খ) শ্বেত রক্তকণিকা
    • গ) ডিম্বাণু
    • ঘ) যকৃত কোষ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) লোহিত রক্তকণিকা

    স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, ফলে বেশি হিমোগ্লোবিন ধারণ করতে পারে। শ্বেত রক্তকণিকা, ডিম্বাণু ও যকৃত কোষে নিউক্লিয়াস থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৭. ঘাসফড়িং-এর রক্তের নাম কী?

    • ক) হিমোলিম্ফ
    • খ) হিমোসায়ানিন
    • গ) হিমোসিল
    • ঘ) হিমোসাইট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) হিমোলিম্ফ

    ঘাসফড়িং-এর রক্তকে হিমোলিম্ফ বলে, যা হিমোসিল নামক দেহগহ্বরে প্রবাহিত হয়। হিমোসাইট হলো এর রক্তকণিকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৮. মানবদেহের কোথায় কুপফার কোষ থাকে?

    • ক) লালাগ্রন্থি
    • খ) অগ্ন্যাশয়
    • গ) যকৃত
    • ঘ) আন্ত্রিক গ্রন্থি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) যকৃত

    কুপফার কোষ (Kupffer cell) যকৃতের সাইনুসয়েডে থাকা বিশেষ ম্যাক্রোফেজ, যা জীবাণু ও পুরোনো লোহিত রক্তকণিকা ভক্ষণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৯. মানবদেহের হৃদযন্ত্রের কোনটিকে Pacemaker বলে?

    • ক) Bundle of His
    • খ) Atrio-Ventricular Node
    • গ) Sino-Atrial Node
    • ঘ) Purkinje fibre
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Sino-Atrial Node

    Sino-Atrial Node ডান অ্যাট্রিয়ামে থাকে যা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে স্পন্দনের ছন্দ্রময়তা বজায় রাখে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (১৫টি)

  1. ৪০. ১৯৭২ সালে কার উদ্যোগে বিদ্রোহী কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়?

    • ক) তাজউদ্দীন আহমদ
    • খ) এ এইচ এম কামারুজ্জামান
    • গ) সৈয়দ নজরুল ইসলাম
    • ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

    বঙ্গবন্ধুর উদ্যোগেই নজরুলকে 'জাতীয়' কবি আখ্যা দেওয়া হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪১. ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতার বিষয় হিসেবে প্রাধান্য পেয়েছে?

    • ক) রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
    • খ) কাজী নজরুল ইসলাম
    • গ) সুফিয়া কামাল
    • ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ

    আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ প্রধান বিষয় হিসেবে এসেছে; তাঁর বিখ্যাত কবিতা 'মাগো, ওরা বলে' ভাষা আন্দোলনভিত্তিক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৪২. শব্দনির্মাণ ও পদনির্মাণ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায় কোন তত্ত্বে?

    • ক) বাক্যতত্ত্ব
    • খ) রূপতত্ত্ব
    • গ) ধ্বনিতত্ত্ব
    • ঘ) অর্থতত্ত্ব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) রূপতত্ত্ব

    রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো - উপসর্গ, সমাস, প্রত্যয়, শব্দরূপ, শব্দনির্মাণ, পদনির্মাণ, পুরুষ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪৩. কোন বানানটি শুদ্ধ?

    • ক) মরিচীকা
    • খ) সহযোগীতা
    • গ) ইতিমধ্যে
    • ঘ) শ্রমজীবি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ইতিমধ্যে

    'ইতিমধ্যে' শুদ্ধ (ইতোমধ্যে-ও শুদ্ধ)। অন্যগুলোর শুদ্ধ বানান: মরীচিকা, সহযোগিতা, শ্রমজীবী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৪৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?

    • ক) সুবোধকুমার বন্দ্যোপাধ্যায়
    • খ) সরোজকুমার বন্দ্যোপাধ্যায়
    • গ) প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায়
    • ঘ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

    মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৪৫. সঠিক বিপরীত শব্দ যুগল কোনটি?

    • ক) অনাবিল - অপচয়
    • খ) বন্ধন - বিষাদ
    • গ) অতিকায় - বৃহদাকার
    • ঘ) চাক্ষুষ - অগোচর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) চাক্ষুষ - অগোচর

    চাক্ষুষ (চোখে দেখা) এর বিপরীত অগোচর। অন্যগুলোর সঠিক বিপরীত: অনাবিল–আবিল, বন্ধন–মুক্তি, অতিকায়–ক্ষুদ্রকায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৪৬. 'কিংবদন্তি' শব্দের অর্থ কি?

    • ক) ঐতিহ্য
    • খ) জনশ্রুতি
    • গ) গুরুত্বপূর্ণ
    • ঘ) সুনাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জনশ্রুতি

    কিংবদন্তি শব্দের অর্থ 'জনশ্রুতি' বা 'লোককথা'এ

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৪৭. 'সর্বভুক' শব্দের সমার্থক শব্দ কোনটি?

    • ক) আগুন
    • খ) মাংসাশী
    • গ) ক্ষুধার্ত
    • ঘ) রাক্ষস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) আগুন

    'সর্বভুক' আগুনের সমার্থক শব্দ (যে সব কিছু ভক্ষণ করে)। আগুনের অন্যান্য সমার্থক শব্দ: অনল, বহ্নি, অগ্নি, দহন, পাবক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৪৮. "বিদ্রোহী" কবিতার শতবর্ষ পূর্ণ হয়েছে কোন সালে?

    • ক) ২০২০
    • খ) ২০২১
    • গ) ২০২২
    • ঘ) ২০১৯
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ২০২২

    কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা ১৯২১ সালের শেষে রচিত হয়ে ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তাই ২০২২ সালে কবিতাটির শতবর্ষ উদ্‌যাপিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪৯. মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন?

    • ক) বুদ্ধির মুক্তি আন্দোলন
    • খ) একাত্তরের মুক্তিযুদ্ধ
    • গ) ঊনসত্তরের গণঅভ্যুত্থান
    • ঘ) ভাষা আন্দোলন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বুদ্ধির মুক্তি আন্দোলন

    আবুল ফজল 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। তিনি ১৯০৩ খ্রিস্টাব্দের ১ জুলাই চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেছিলেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৫০. 'দম্পতি = জায়া ও পতি' এটি কোন সমাসের উদাহরণ?

    • ক) বহুব্রীহি সমাস
    • খ) অব্যয়ীভাব সমাস
    • গ) নিত্য সমাস
    • ঘ) দ্বন্দ্ব সমাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) দ্বন্দ্ব সমাস

    দ্বন্দ্ব সমাস চেনার উপায়: ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (ও) থাকবে এবং প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৫১. 'জমি থেকে ফসল পাই'- বাক্যটিতে 'জমি থেকে' কোন কারক?

    • ক) অপাদান
    • খ) কর্তা
    • গ) করণ
    • ঘ) কর্ম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অপাদান

    অপাদান কারকে বিভক্তির প্রয়োগ হলে, একে চেনার উপায় হলো- বিভক্তিটির বদলে হতে / থেকে অনুসর্গ যোগ করা হয়ে থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৫২. "Goods" শব্দটির পারিভাষিক রূপ কোনটি?

    • ক) পণ্যদ্রব্য
    • খ) খুব ভালো
    • গ) সার্থক
    • ঘ) আলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পণ্যদ্রব্য

    Good (Adjective) = ভালো Ex: He is a good artist. Goods (noun) = পণ্যদ্রব্য

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৫৩. ভাষা কি?

    • ক) কন্ঠের উচ্চারণ
    • খ) উচ্চারণের প্রতীক
    • গ) ভাব সম্প্রসারণ
    • ঘ) ধ্বনির সমষ্টি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ধ্বনির সমষ্টি

    মানুষের বাকযন্ত্র থেকে উৎপন্ন ধ্বনির সমষ্টিকে ভাষা বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৫৪. শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি?

    • ক) দেনা-পাওনা
    • খ) পল্লী-সমাজ
    • গ) চরিত্রহীন
    • ঘ) মন্দির
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মন্দির

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনা 'মন্দির' গল্প, যা ১৯০৩ সালে কুন্তলীন পুরস্কার পায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (২০টি)

  1. ৫৫. What is the synonym of the word ‘Humble’?

    • ক) modest
    • খ) arrogant
    • গ) proud
    • ঘ) lordly
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) modest

    Humble (বিনীত, ভদ্র) = Modest (বিনয়ী) Respectful

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৫৬. He said, ‘Long live the president’-the Indirect form is-

    • ক) He said that the President live long
    • খ) He said that long live the President
    • গ) He prayed that long live the President
    • ঘ) He prayed that the President might live long
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) He prayed that the President might live long

    Optative (প্রার্থনাসূচক) বাক্যের indirect speech-এ reporting verb 'said'-এর স্থলে 'prayed' বসে এবং 'that + subject + might + verb' গঠন হয়: He prayed that the President might live long.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৫৭. The word ‘refugee’ means-

    • ক) refused person
    • খ) disturbed person
    • গ) displaced person
    • ঘ) replaced person
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) displaced person

    Refugee অর্থ উদ্বাস্তু বা শরণার্থী—যে ব্যক্তি যুদ্ধ, নির্যাতন বা দুর্যোগের কারণে নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত (displaced) হয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৫৮. ‘Hazi Md. Mohsin gave ___ all his properties for mankind.’ Fill in the blank with the correct one.

    • ক) away
    • খ) in
    • গ) up
    • ঘ) out
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) away

    Give away অর্থ দান করে দেওয়া বা বিলিয়ে দেওয়া। হাজী মুহম্মদ মহসীন মানবকল্যাণে তাঁর সব সম্পত্তি দান করে দিয়েছিলেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫৯. It was many years since they ___ to Dhaka. Fill in the blank with the correct one.

    • ক) came
    • খ) are coming
    • গ) had come
    • ঘ) have come
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) had come

    'It was + সময় + since' গঠনে since-এর পরের অংশ past perfect tense হয়: It was many years since they had come to Dhaka.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬০. ‘Everyone hates a liar.’ Negative form of the sentence is-

    • ক) No one does not hate a liar.
    • খ) There is no one but hates a liar.
    • গ) Everyone does not hate a liar.
    • ঘ) No one hates a liar
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) There is no one but hates a liar.

    Every/Everyone যুক্ত affirmative বাক্যকে অর্থ অপরিবর্তিত রেখে negative করতে 'There is no one but ...' গঠন ব্যবহৃত হয়: There is no one but hates a liar.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৬১. What is the complex form of the sentence? I saw a beautiful bird.

    • ক) I saw a bird which was beautiful.
    • খ) I have seen a beautiful bird.
    • গ) I saw a bird that is so beautiful.
    • ঘ) The beautiful bird was seen by me.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) I saw a bird which was beautiful.

    Complex এ একটি Main clause এবং একটি Sub- ordinate clause থাকবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৬২. 'সে ইংরেজিতে দক্ষ।' Translate into english-

    • ক) He is at home in English
    • খ) He learns English
    • গ) He is in home in English
    • ঘ) He talks in English
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) He is at home in English

    'Be at home in' অর্থ কোনো বিষয়ে দক্ষ বা পারদর্শী। তাই 'সে ইংরেজিতে দক্ষ' = He is at home in English.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৬৩. ‘He is too weak to walk’-change the sentence into complex.

    • ক) He is so weak that he cannot walk.
    • খ) He is not weak to move.
    • গ) He is too weak and can’t move.
    • ঘ) He is weak but move.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) He is so weak that he cannot walk.

    বাক্য রূপান্তরের সময় too ..... to থাকলে তার পরিবর্তে বাক্যে so .... that ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৬৪. Plural form of the word ‘Appendix’ is-

    • ক) Appendices
    • খ) Appendixs
    • গ) Appendises
    • ঘ) Appendixess
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Appendices

    Appendix (Singular)− Appendices (Plural)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৬৫. What is the antonym of the word ‘Knowledge’?

    • ক) cognition
    • খ) ability
    • গ) ignorance
    • ঘ) intelligence
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ignorance

    Knowledge (শিক্ষা, জ্ঞান) এর Antonyms হলো- Ignorance (অজ্ঞতা), Illiteracy (অশিক্ষা)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৬৬. ‘The man said, alas I am undone’ Indirect form is-

    • ক) The man said that I am undone
    • খ) The man exclaimed that he is undone
    • গ) The man said that he is undone
    • ঘ) The man exclaimed with sorrow that he was undone
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) The man exclaimed with sorrow that he was undone

    আবেগ বা দুঃখ বোঝালে - Direct থেকে Indirect করতে exclaimed with joy/ sorrow ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৬৭. Which one of the following is countable noun?

    • ক) Honesty
    • খ) Milk
    • গ) Tiger
    • ঘ) Rice
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Tiger

    যেসব Noun word কে গণনা করা যায় তাকে Countable noun বলে। যেমন- Flower, Tiger, Cow, Book, etc.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৬৮. 'সূর্য পূর্বদিকে উদিত হয়' - Translate into english-

    • ক) Sun rises in east
    • খ) The sun rises in the east
    • গ) The sun rise in the east
    • ঘ) The sun rise in east
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) The sun rises in the east

    Sun ও দিকের নাম (the east)-এর আগে article 'the' বসে এবং 3rd person singular subject-এর পর verb-এ s যুক্ত হয় (rises)। তাই সঠিক: The sun rises in the east.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৬৯. He ___ home last night. Fill in the blank with the correct one.

    • ক) comes
    • খ) came
    • গ) is coming
    • ঘ) was coming
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) came

    'last night' অতীতের নির্দিষ্ট সময় নির্দেশ করে, তাই past indefinite tense হবে: He came home last night.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৭০. Past participle form of the word “Cost” is-

    • ক) costen
    • খ) costed
    • গ) cost
    • ঘ) coatend
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) cost

    Present - Past - Past participle cost - cost - cost Read - read - read

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৭১. Superlative form of the word ‘Easy’ is-

    • ক) more easy
    • খ) most easy
    • গ) easiest
    • ঘ) easier
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) easiest

    Easy (positive) − Easier(Comparative) − Easiest (Superlative)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৭২. "All flowers are nice to look at"- Here 'nice' is ⎯

    • ক) adjective
    • খ) noun
    • গ) adverb
    • ঘ) pronoun
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) adjective

    Nice flower. Beautiful bird. এগুলো হচ্ছে Adjective.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৭৩. 'Mr. Sarwar is ___ M. A.' Fill in the blank with correct one.

    • ক) the
    • খ) a
    • গ) and
    • ঘ) an
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) an

    M.A.-এর উচ্চারণ স্বরধ্বনি দিয়ে শুরু ('em'), তাই এর আগে article 'an' বসে: Mr. Sarwar is an M.A.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৭৪. "They are eating mangoes"-change into passive voice

    • ক) Mangoes are being eaten by them
    • খ) Mangoes can be eaten by them
    • গ) Mangoes are going to be eaten by them
    • ঘ) They have eaten mangoes
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Mangoes are being eaten by them

    Present continuous tense-এর passive গঠন: Object-কে subject + am/is/are + being + V3 + by + subject-এর object রূপ। তাই: Mangoes are being eaten by them.

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (২৩টি)

  1. ৭৫. জাতীয় সংসদের স্থপতি কে?

    • ক) মৃণাল হক
    • খ) লুই আই কান
    • গ) শামীম সিকদার
    • ঘ) মাইকেল কান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) লুই আই কান

    প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান আমাদের জাতীয় সংসদের স্থপতি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৭৬. রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন?

    • ক) চিফ হুইপ
    • খ) জাতীয় সংসদের স্পিকার
    • গ) প্রধানমন্ত্রী
    • ঘ) সংসদ নেতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জাতীয় সংসদের স্পিকার

    কোন কারণে রাষ্ট্রপতির পদ খালি থাকলে- রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পীকার, বাংলাদেশ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী এই ক্ষমতা পাবেন স্পীকার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৭৭. আন্তর্জাতিক নার্স দিবস কবে?

    • ক) ১৪ মে
    • খ) ৬ মে
    • গ) ১২ মে
    • ঘ) ১৪ মার্চ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ১২ মে

    আধুনিক নার্সিংয়ের রূপকার Florence Nightingle- এর জন্মদিনে (১২ মে) নার্স দিবস পালিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৭৮. বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?

    • ক) সন্দ্বীপ
    • খ) মনপুরা দ্বীপ
    • গ) সেন্ট মার্টিন দ্বীপ
    • ঘ) ছেঁড়া দ্বীপ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ছেঁড়া দ্বীপ

    বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ ছেঁড়া দ্বীপ, যা সেন্ট মার্টিন দ্বীপ থেকে বিচ্ছিন্ন কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত। সন্দ্বীপ ও মনপুরা অনেক উত্তরে অবস্থিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৭৯. বর্তমান বিশ্ব কিসের উপর নির্ভশীল?

    • ক) উৎপাদন
    • খ) প্রযুক্তি
    • গ) কৃষি
    • ঘ) ব্যবসা-বাণিজ্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) প্রযুক্তি

    বর্তমান বিশ্বকে Global village বলে যা প্রযুক্তির ওপর নির্ভরশীল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৮০. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?

    • ক) নাটোর
    • খ) রংপুর
    • গ) সিলেট
    • ঘ) বরিশাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সিলেট

    বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৮১. 'স্ট্যাচু অব লিবার্টি' কোন দেশে অবস্থিত?

    • ক) প্যারিস
    • খ) ইতালি
    • গ) আমেরিকা
    • ঘ) অস্ট্রেলিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আমেরিকা

    'Statue of Liberty' ফ্রান্স, যুক্তরাষ্ট্রকে ১৮৮৬ সালে উপহার হিসেবে দিয়েছিল। এটি নিউইয়র্কে অবস্থিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮২. সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল?

    • ক) জমিদার বিদ্রোহ
    • খ) ইংরেজদের ষড়যন্ত্র
    • গ) পরিবার প্রীতি
    • ঘ) প্রাসাদ ষড়যন্ত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্রাসাদ ষড়যন্ত্র

    নবাব সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা ছিল প্রাসাদ ষড়যন্ত্র, যাতে খালা ঘসেটি বেগম, মীরজাফর, জগৎশেঠ প্রমুখ জড়িত ছিলেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৮৩. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগের বিধি রয়েছে?

    • ক) ৬৫%
    • খ) ৪০%
    • গ) ৬০%
    • ঘ) ৫০%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৬০%

    পরীক্ষার সময়ের নিয়োগ বিধিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৬০% নারী, ২০% পোষ্য ও ২০% পুরুষ কোটা ছিল। পরবর্তীতে কোটা সংস্কারের প্রেক্ষিতে এ বিধানে পরিবর্তন আসতে পারে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৮৪. "গম্ভীরা" বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?

    • ক) রংপুর
    • খ) সিলেট
    • গ) পার্বত্য চট্টগ্রাম
    • ঘ) রাজশাহী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) রাজশাহী

    গম্ভীরা বৃহত্তর রাজশাহী অঞ্চলের (বিশেষত চাঁপাইনবাবগঞ্জ) জনপ্রিয় লোকসঙ্গীত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৮৫. বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় কোনটি?

    • ক) মণিপুরি
    • খ) সাঁওতাল
    • গ) গারো
    • ঘ) রোহিঙ্গা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) রোহিঙ্গা

    রোহিঙ্গা হলো পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি রাষ্ট্রবিহীন ইন্দো-আর্য জনগোষ্ঠী

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৮৬. রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে কী বলে?

    • ক) শাসনতন্ত্র
    • খ) জনগণতন্ত্র
    • গ) আমলাতন্ত্র
    • ঘ) স্বৈরতন্ত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আমলাতন্ত্র

    আমলাতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যাতে স্থায়ী সরকারি কর্মকর্তারা দায়িত্ব বিভাজনের মাধ্যমে সকল কর্মকা- পরিচালনা করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৮৭. বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত?

    • ক) মানিকগঞ্জ
    • খ) কিশোরগঞ্জ
    • গ) পটুয়াখালী
    • ঘ) গাজীপুর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কিশোরগঞ্জ

    বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় অবস্থিত। ২৮ ফেব্রুয়ারি ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৮৮. শেখ রাসেল দিবস কবে?

    • ক) ১৭ অক্টোবর
    • খ) ১৮ অক্টোবর
    • গ) ২০ অক্টোবর
    • ঘ) ১৯ অক্টোবর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১৮ অক্টোবর

    বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৮ অক্টোবর, ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেছিলেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৮৯. বাংলাদেশে ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা?

    • ক) উত্তর প্রদেশ
    • খ) গুজরাট
    • গ) পশ্চিম-বঙ্গ
    • ঘ) আসাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পশ্চিম-বঙ্গ

    বাংলাদেশ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের প্রধান ভাষা বাংলা; আসামের বরাক উপত্যকাতেও বাংলাভাষী মানুষ রয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৯০. বর্তমান দেশে তামাক চাষ নিরুৎসাহিত করা হচ্ছে কেন?

    • ক) তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
    • খ) তামাকের ব্যবসা লাভজনক নয়
    • গ) বিদেশে তামাকের চাহিদা কমে গেছে
    • ঘ) তামাক চাষ ব্যয়বহুল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

    তামাক দিয়ে তৈরি জদ্দা এবং সিগারের ফুসফুসীয় ক্যান্সারের একটি বড় কারণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৯১. বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি?

    • ক) ভেড়ামারা
    • খ) রূপপুর
    • গ) কাপ্তাই
    • ঘ) পাকশী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কাপ্তাই

    বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইয়ে অবস্থিত। কর্ণফুলি নদীতে বাঁধ দিয়ে এটি তৈরি করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৯২. সাফারি পার্ক কোন ধরনের পার্ক?

    • ক) জীবজন্তুর অভয়ারণ্য
    • খ) ঔষধি গাছের উদ্যান
    • গ) পাখি পালনের স্থান
    • ঘ) বিশাল ফুলের বাগান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) জীবজন্তুর অভয়ারণ্য

    সাফারি পার্ক হলো এমন একটি উন্মুক্ত ক্ষেত্র যেখানে প্রাণিরা খোলামেলাভাবে বিচরণ করতে পারে। এটি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা জঙ্গলকে কেন্দ্র করে গড়ে তোলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৯৩. দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় কবে?

    • ক) ২৫ ডিসেম্বর, ২০২২
    • খ) ২৮ ডিসেম্বর, ২০২২
    • গ) ২১ জানুয়ারি, ২০২৩
    • ঘ) ৩০ জানুয়ারি, ২০২৩
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২৮ ডিসেম্বর, ২০২২

    দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ডিসেম্বর, ২০২২, যা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ২৯ ডিসেম্বর, ২০২২।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৯৪. সাগরকন্যা কোন এলাকার ভৌগলিক নাম?

    • ক) পটুয়াখালী
    • খ) সেন্ট মার্টিন
    • গ) কক্সবাজার
    • ঘ) টেকনাফ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পটুয়াখালী

    পটুয়াখালী বরিশাল বিভাগের একটি জেলা। কুয়াকাটা এখানকার বড় আকর্ষণ। এখানে একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। তাই একে 'সাগরকন্যা' বলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৯৫. বাংলাদেশের জাতীয় প্রতীক নিচের যেগুলো রয়েছে-

    • ক) ধান, পাট, শাপলা
    • খ) ধান, নদী, শাপলা
    • গ) কাঠাঁল, ধান, পাট
    • ঘ) পাখি, পাট, ধান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ধান, পাট, শাপলা

    বাংলাদেশের জাতীয় প্রতীক- পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পাশে একটি করে ধানের শীষ, চূড়ায় পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পাশে দুটি করে তারকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৯৬. ঊনসত্তরের গণ অভ্যুত্থানে কোন চেতনা কাজ করেছে?

    • ক) লাহোর প্রস্তাবের
    • খ) একুশের
    • গ) স্বাধীনতার
    • ঘ) স্বৈরাচার বিরোধী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) স্বৈরাচার বিরোধী

    ১৯৬৯ সালের ২ শে জানুয়ারি পূর্ব পাকিস্তানের আইয়ুব খান সরকার বিরোধী আন্দোলন রূপ নেয় তীব্র গণঅভ্যুত্থানে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৯৭. আয়তন ও লোকসংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন দেশ?

    • ক) সিঙ্গাপুর
    • খ) ভ্যাটিকান সিটি
    • গ) তাইওয়ান
    • ঘ) মালদ্বীপ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ভ্যাটিকান সিটি

    আয়তন (প্রায় ০.৪৪ বর্গকিমি) ও জনসংখ্যা উভয় দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন দেশ ভ্যাটিকান সিটি। এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

নার্সিং বিএসসি নার্সিং — অন্যান্য বছরের প্রশ্ন

নার্সিং ২০২২-২৩ — অন্য ইউনিট

বিএসসি নার্সিং-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

নার্সিং বিএসসি নার্সিং ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২২-২৩ — Nursing Question 2022-23 | SmartPora