বিএসসি নার্সিং ডিপ্লোমা মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২-২৩
বিষয়: পদার্থবিজ্ঞান (৫) · রসায়ন (৮) · গণিত (১০) · জীববিজ্ঞান (১০) · বাংলা (১৯) · ইংরেজি (২০) · সাধারণ জ্ঞান (২৭)
মানবন্টন ও নিয়ম: ডিপ্লোমা ইন মিডওয়াইফারি — বিগত বছরের প্রশ্ন।
এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহপদার্থবিজ্ঞান (৫টি)
১. নিচের কোনটি মৌলিক বলের উদাহরণ নয়?
- ক) মহাকর্ষ বল
- খ) নিউক্লীয় বল
- গ) তড়িৎচৌম্বক বল
- ঘ) ঘর্ষণ বল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ঘর্ষণ বলপ্রশ্নটির আলাদা পাতা ›মৌলিক বল চারটি: মহাকর্ষ বল, তড়িৎচৌম্বক বল, সবল নিউক্লীয় বল ও দুর্বল নিউক্লীয় বল। ঘর্ষণ বল মৌলিক বল নয়; এটি তড়িৎচৌম্বক বলেরই ফল।
২. ক্ষীণদৃষ্টির কারণ নিচের কোনটি?
- ক) অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়া
- খ) চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া
- গ) চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে যাওয়া
- ঘ) চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পাওয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে যাওয়াপ্রশ্নটির আলাদা পাতা ›চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে (অথবা অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে) ক্ষীণদৃষ্টি হয়; তখন দূরের বস্তু স্পষ্ট দেখা যায় না। অবতল লেন্সের চশমা দিয়ে এটি সংশোধন করা হয়।
৩. নিচের কোন আলোটির তরঙ্গদৈর্ঘ্য বেশি?
- ক) হলুদ
- খ) বেগুনী
- গ) কমলা
- ঘ) সবুজ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) কমলাপ্রশ্নটির আলাদা পাতা ›দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: লাল > কমলা > হলুদ > সবুজ > নীল > বেগুনি। তাই প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কমলা আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।
৪. আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র কোনটি?
- ক) অ্যামিটার
- খ) ভোল্টমিটার
- গ) তড়িৎবীক্ষণ যন্ত্র
- ঘ) অনুবীক্ষণ যন্ত্র
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) তড়িৎবীক্ষণ যন্ত্রপ্রশ্নটির আলাদা পাতা ›তড়িৎবীক্ষণ যন্ত্র (ইলেকট্রোস্কোপ) দিয়ে আধানের অস্তিত্ব নির্ণয় করা হয়। অ্যামিটার তড়িৎপ্রবাহ ও ভোল্টমিটার বিভব পার্থক্য মাপে।
৫. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির-
- ক) ঘনত্ব কম
- খ) সান্দ্রতা বেশি
- গ) ঘনত্ব বেশি
- ঘ) দ্রবণীয়তা বেশি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ঘনত্ব বেশিপ্রশ্নটির আলাদা পাতা ›তাপমাত্রা কমতে থাকলে জমাট বাঁধার সঙ্গে সঙ্গে পানির ঘনত্ব কমতে থাকে। পানির ভেতর হাইড্রোজেন বন্ধনের কারণে এমটা হয়। বরফের ঘনত্ব পানির চেয়ে প্রায় ৯ শতাংশ কম। যে কারণে বরফ পানিতে ভেসে থাকে।
রসায়ন (৮টি)
৬. নিচের কোন ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার হয় না?
- ক) অঙ্গপ্রত্যঙ্গের কর্মপদ্ধতি বের করায়
- খ) রোগ নির্ণয়ে
- গ) রোগ প্রতিরোধে
- ঘ) রোগের চিকিৎসায়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) রোগ প্রতিরোধেপ্রশ্নটির আলাদা পাতা ›চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ রোগ নির্ণয়, রোগের চিকিৎসা (যেমন ক্যানসার) এবং অঙ্গপ্রত্যঙ্গের কর্মপদ্ধতি পরীক্ষায় (যেমন I-131 দিয়ে থাইরয়েড পরীক্ষা) ব্যবহৃত হয়। রোগ প্রতিরোধে আইসোটোপ ব্যবহৃত হয় না।
৭. পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া নয় কোনটি?
- ক) সোডিয়াম ক্লোরাইড ব্যবহারকরণ
- খ) পাতন
- গ) সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহারকরণ
- ঘ) পরিস্রাবণ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সোডিয়াম ক্লোরাইড ব্যবহারকরণপ্রশ্নটির আলাদা পাতা ›পাতন, পরিস্রাবণ ও সোডিয়াম হাইপোক্লোরাইট (ব্লিচিং) ব্যবহার পানি বিশুদ্ধকরণের পদ্ধতি। সোডিয়াম ক্লোরাইড (খাবার লবণ) পানি বিশুদ্ধ করে না।
৮. নিচের কোনটি প্লাস্টিকের বৈশিষ্ট্য নয়?
- ক) গলিত অবস্থায় আকার পরিবর্তনশীল
- খ) তাপ পরিবাহী
- গ) বিদ্যুৎ অপরিবাহী
- ঘ) পানিতে অদ্রবণীয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) তাপ পরিবাহীপ্রশ্নটির আলাদা পাতা ›প্লাস্টিকের বৈশিষ্ট্যসমূহ হলো: ১. গলিত অবস্থায় আকার পরিবর্তনশীল ২. তাপ অপরিবাহী ৩. বিদ্যুৎ অপরিবাহী ৪. পচনশীল নয়।
৯. মাটি থেকে প্রাপ্ত ধাতব পদার্থ নয় কোনটি?
- ক) তামা
- খ) লোহা
- গ) আর্সেনিক
- ঘ) সোনা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) আর্সেনিকপ্রশ্নটির আলাদা পাতা ›তামা, লোহা ও সোনা ধাতু, যা মাটি/আকরিক থেকে পাওয়া যায়। আর্সেনিক ধাতু নয়, এটি একটি উপধাতু (metalloid), তাই এটি ধাতব পদার্থ নয়।
১০. নিচের কোনটি প্রাকৃতিক তন্তু?
- ক) সিল্ক
- খ) পলিস্টার
- গ) রেয়ন
- ঘ) নাইলন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সিল্কপ্রশ্নটির আলাদা পাতা ›সিল্ক একটি প্রাকৃতিক তন্তু। এটি সর্বাধিক শক্তিশালী প্রাকৃতিক তন্তু। আরও কিছু প্রাকৃতিক তন্তু হলো- তুলা, রেশম, উল ইত্যাদি। পলিস্টার, রেয়ন, নাইলন ইত্যাদি কৃত্রিম তন্তু।
১১. কোনটি দুর্বল এসিড?
- ক) সালফিউরিক এসিড
- খ) হাইড্রোক্লোরিক এসিড
- গ) নাইট্রিক এসিড
- ঘ) সাইট্রিক এসিড
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সাইট্রিক এসিডপ্রশ্নটির আলাদা পাতা ›যে সকল এসিড পানিতে সম্পূর্ণভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয় তাদের দুর্বল এসিড বলে। যেমন- সাইট্রিক এসিড, অ্যাসিটিক এসিড, অক্সালিক এসিড ইত্যাদি।
১২. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
- ক) তাপ দ্বারা মোম গলানো
- খ) লোহায় মরিচা পড়া
- গ) বরফ গলে পানি হওয়া
- ঘ) লবণ পানিতে দ্রবীভূত হওয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) লোহায় মরিচা পড়াপ্রশ্নটির আলাদা পাতা ›তাপ দ্বারা মোম গলানো, বরফ গলা, লবণ পানিতে দ্রবীভূত হওয়া-এগুলো ভৌত পরিবর্তন। লোহায় মরিচা পড়া রাসায়নিক পরিবর্তন।
১৩. ক্ষারের সংস্পর্শে লিটমাস কাগজের নিচের কোন পরিবর্তনটি দেখা যায়?
- ক) লাল লিটমাস বেগুনী লিটমাসে পরিণত হয়
- খ) কোন পরিবর্তন হয় না
- গ) লাল লিটমাস নীল লিটমাসে পরিণত হয়
- ঘ) নীল লিটমাস লাল লিটমাসে পরিণত হয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) লাল লিটমাস নীল লিটমাসে পরিণত হয়প্রশ্নটির আলাদা পাতা ›এসিড- নীল লিটমাসকে লাল করে। ক্ষার- লাল লিটমাসকে নীল করে।
গণিত (১০টি)
১৪. নিচের কোনটি যৌগিক সংখ্যা?
- ক) ৪৩
- খ) ৬৯
- গ) ১১
- ঘ) ৭৯
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ৬৯প্রশ্নটির আলাদা পাতা ›যেসব সংখ্যাকে ১ বা ঐ সংখ্যা ছাড়াও অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। ৬৯ একটি যৌগিক সংখ্যা। কারণ ১ এবং ৬৯ ছাড়াও ৩ ও ২৩ দ্বারা ভাগ করা যায়।
১৫. ৬৫° কোণের পূরক কোণ কোনটি?
- ক) ১১৫°
- খ) ২৫°
- গ) ১২৫°
- ঘ) ৬৫°
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ২৫°প্রশ্নটির আলাদা পাতা ›দুটি কোণের সমষ্টি ৯০° হলে একটি অপরটির পূরক কোণ। ৬৫°-এর পূরক কোণ = ৯০° − ৬৫° = ২৫°।
১৬. বৃত্তের যে কোন ব্যাস সমান কয়টি অংশে বিভক্ত করে?
- ক) ৪টি
- খ) ২টি
- গ) ৬টি
- ঘ) ৫টি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ২টিপ্রশ্নটির আলাদা পাতা ›যে জ্যা বৃত্তের কেন্দ্র অতিক্রম করে তাকে ঐ বৃত্তের ব্যাস বলে। এটি বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাস প্রতিটি বৃত্তকে দুটি ভাগে বিভক্ত করে।
১৭. আরিফ ও আসলামের বর্তমান বয়সের অনুপাত ৫ : ৩। আরিফের বয়স ২৫ বছর হলে আসলামের বয়স কত বছর?
- ক) ১৫
- খ) ১০
- গ) ৭৫
- ঘ) ৩০
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ১৫প্রশ্নটির আলাদা পাতা ›আসলামের বয়স = ২৫ × ৩/৫ = ১৫ বছর।
১৮. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন পাস করলে পাসের হার কত?
- ক) ৫০%
- খ) ৬০%
- গ) ৮০%
- ঘ) ৭০%
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ৭০%প্রশ্নটির আলাদা পাতা ›পাসের হার = (৪২/৬০) × ১০০% = ৭০%।
১৯. (a + b)² এর সূত্র কোনটি?
- ক) a² − 2ab + b²
- খ) a² + 2ab + b²
- গ) a² + b²
- ঘ) (a + b)(a − b)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) a² + 2ab + b²প্রশ্নটির আলাদা পাতা ›(a + b)² = a² + 2ab + b²। অন্যদিকে (a − b)² = a² − 2ab + b² এবং (a + b)(a − b) = a² − b²।
২০. নীচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
- ক) ৩/২
- খ) ১/৩
- গ) ২/৩
- ঘ) ১/৫
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ৩/২প্রশ্নটির আলাদা পাতা ›যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। ৩/২-এ লব ৩ > হর ২, তাই এটি অপ্রকৃত ভগ্নাংশ; ১/৩, ২/৩ ও ১/৫ প্রকৃত ভগ্নাংশ।
২১. একটি কাজ ৮ জন লোক ৩ দিনে করতে পারে। ১ জন লোক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
- ক) ৮
- খ) ২৪
- গ) ১২
- ঘ) ১০
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ২৪প্রশ্নটির আলাদা পাতা ›৮ জন লোক কাজটি ৩ দিনে করলে ১ জন লোক করবে ৮ × ৩ = ২৪ দিনে।
২২. একটি ত্রিভুজের দুইটি অন্তঃস্থ কোণ যথাক্রমে ৩৫° ও ৭৫° হলে তৃতীয় কোণটির মান কত?
- ক) ৭৫°
- খ) ৯০°
- গ) ৭০°
- ঘ) ৩৫°
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ৭০°প্রশ্নটির আলাদা পাতা ›ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°। তৃতীয় কোণ = ১৮০° − (৩৫° + ৭৫°) = ১৮০° − ১১০° = ৭০°।
২৩. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে কী বলে?
- ক) ত্রিভুজক্ষেত্র
- খ) ক্ষেত্রফল
- গ) উচ্চতা
- ঘ) পরিসীমা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) পরিসীমাপ্রশ্নটির আলাদা পাতা ›ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে এর পরিসীমা বলে।
জীববিজ্ঞান (১০টি)
২৪. শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে তাকে কি বলা হয়?
- ক) অ্যানিমিয়া
- খ) জন্ডিস
- গ) রিকেটস
- ঘ) ডায়াবেটিস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) জন্ডিসপ্রশ্নটির আলাদা পাতা ›রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে ত্বক, চোখ হলুদ হয়ে যায়; একে জন্ডিস বলে। অ্যানিমিয়া হলো হিমোগ্লোবিন কমে যাওয়া, রিকেটস ভিটামিন D-এর অভাবজনিত রোগ।
২৫. 'হামিং বার্ড' সম্পর্কে কোনটি সঠিক?
- ক) পোকা খায় না
- খ) এশিয়ায় পাওয়া যায়
- গ) ক্ষুদ্রতম পাখি
- ঘ) ধীর গতিতে উড়ে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ক্ষুদ্রতম পাখিপ্রশ্নটির আলাদা পাতা ›হামিংবার্ড পৃথিবীর ক্ষুদ্রতম পাখি (বি হামিংবার্ড প্রায় ৫ সেমি)। এটি কেবল আমেরিকা মহাদেশে পাওয়া যায়, খুব দ্রুত ডানা ঝাপটায় এবং ছোট পোকামাকড়ও খায়।
২৬. হেপারিন নিঃসরণ হয় কোন রক্ত কণিকা থেকে?
- ক) ইওসিনোফিল
- খ) বেসোফিল
- গ) মনোসাইট
- ঘ) নিউট্রোফিল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) বেসোফিলপ্রশ্নটির আলাদা পাতা ›হেপারিন নিঃসৃত হয় বেসোফিল (এবং মাস্ট কোষ) থেকে। হেপারিন একটি প্রাকৃতিক anticoagulant, যা রক্তনালির ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়।
২৭. কোন সংক্রামক ব্যাধি পৃথিবী হতে নিমূর্ল হয়েছে?
- ক) গুটি বসন্ত
- খ) ম্যালেরিয়া
- গ) কলেরা
- ঘ) প্লেগ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) গুটি বসন্তপ্রশ্নটির আলাদা পাতা ›গুটিবসন্ত (smallpox) পৃথিবী থেকে নির্মূল হওয়া প্রথম মানব সংক্রামক রোগ; বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৮০ সালে পৃথিবীকে গুটিবসন্তমুক্ত ঘোষণা করে। এর টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার।
২৮. বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তনের উদাহরণ কোনটি?
- ক) গলার স্বর পরিবর্তন
- খ) আবেগ দ্বারা পরিচালিত হওয়ার প্রবণতা
- গ) শরীরে লোম গজানো
- ঘ) দ্রুত লম্বা হওয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) আবেগ দ্বারা পরিচালিত হওয়ার প্রবণতাপ্রশ্নটির আলাদা পাতা ›বয়:সন্ধিকালে কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে। শারীরিক পরিবর্তনসমূহ হলো: (১) গলার স্বর পরিবর্তন হওয়া (২) শারীরিক গঠন পরিবর্তন হওয়া (৩) শরীরে লোম গজানো ইত্যাদি। মানসিক পরিবর্তনসমূহ হলো : (১) নিজের মত প্রকাশের প্রবণতা বৃদ্ধি পাওয়া (২) আবেগ দ্বারা পরিচালিত হওয়ার প্রবণতা।
২৯. রক্তশূন্যতা বলতে কী বোঝায়?
- ক) রক্তরসের পরিমাণ কমে যাওয়া
- খ) রক্তের পরিমাণ কমে যাওয়া
- গ) রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
- ঘ) রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়াপ্রশ্নটির আলাদা পাতা ›রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পেলে রক্তশূন্যতা দেখা দেয়।
৩০. নিচের কোনটি অসংক্রামক ব্যাধি?
- ক) স্ক্যাবিস
- খ) কুষ্ঠ
- গ) যক্ষ্মা
- ঘ) ডায়াবেটিস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ডায়াবেটিসপ্রশ্নটির আলাদা পাতা ›ডায়াবেটিস একটি অসংক্রামক ব্যাধি। এটি ইনসুলিনের অভাবে দেখা যায়।
৩১. দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য কোন উপাদানটি দরকার?
- ক) শর্করা
- খ) স্নেহ
- গ) আমিষ
- ঘ) ভিটামিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) আমিষপ্রশ্নটির আলাদা পাতা ›আমিষ (প্রোটিন) জাতীয় খাদ্য দেহের গঠন, বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণ করে।
৩২. বডি মাস ইনডেক্স (BMI) কত হলে তাকে স্থূলকায় হিসেবে বিবেচনা করা হয়?
- ক) >25
- খ) >20
- গ) >30
- ঘ) >35
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) >30প্রশ্নটির আলাদা পাতা ›BMI = ওজন (কেজি) ÷ উচ্চতা² (মিটার)। WHO-র আন্তর্জাতিক মানদণ্ডে BMI ১৮.৫–২৪.৯ স্বাভাবিক, ২৫–২৯.৯ অতিরিক্ত ওজন এবং ৩০ বা তার বেশি হলে স্থূলকায় (obese) ধরা হয়।
৩৩. নিচের কোনটি থেকে পেনিসিলিন পাওয়া যায়?
- ক) শৈবাল
- খ) ব্যাকটেরিয়া
- গ) ছত্রাক
- ঘ) ভাইরাস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ছত্রাকপ্রশ্নটির আলাদা পাতা ›পেনিসিলিন অ্যান্টিবায়োটিক গ্রুপ। এদেরকে সাধারণত পেনিসিলিয়াম নামক ছত্রাক (প্রধানত পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম ও পেনিসিলিয়াম রুবেন্স) থেকে তৈরি করা হয়।
বাংলা (১৯টি)
৩৪. ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?
- ক) ধ্বনি
- খ) বাক্য
- গ) অক্ষর
- ঘ) শব্দ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ধ্বনিপ্রশ্নটির আলাদা পাতা ›ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ধ্বনি থেকে শব্দ এবং শব্দ থেকে বাক্য গঠিত হয়।
৩৫. 'অগ্রজ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- ক) অনুজ
- খ) সামনে
- গ) অঙ্গ
- ঘ) পশ্চাৎ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) অনুজপ্রশ্নটির আলাদা পাতা ›অগ্রজ (আগে জন্মেছে যে, বড় ভাই) — এর বিপরীত শব্দ অনুজ (পরে জন্মেছে যে, ছোট ভাই)।
৩৬. নিচের কোনটি দেশি শব্দ?
- ক) খোকা
- খ) টেবিল
- গ) লুঙ্গি
- ঘ) কলম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) খোকাপ্রশ্নটির আলাদা পাতা ›'খোকা' একটি দেশি শব্দ। 'টেবিল' ইংরেজি, 'লুঙ্গি' বর্মি এবং 'কলম' আরবি শব্দ। আরও কিছু দেশি শব্দ: কুলা, গঞ্জ, ডাব, ডাগর, টোপর, ঢেঁকি।
৩৭. 'আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম' বাক্যটিতে 'আমরা' কোন কারক?
- ক) কর্ম
- খ) কর্তা
- গ) অপাদান
- ঘ) করণ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) কর্তাপ্রশ্নটির আলাদা পাতা ›কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তা কারক বলে। আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম।' এই বাক্যে 'কারা রিক্সা নিয়েছিলে' প্রশ্ন করলে উত্তর আসে 'আমরা' তাই 'আমরা' কর্তা কারক।
৩৮. 'আ+ও=ঔ' এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
- ক) মহৌষধি
- খ) বনৌষধি
- গ) পরমৌষধ
- ঘ) মহৌষধ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) মহৌষধিপ্রশ্নটির আলাদা পাতা ›মহা + ওষধি = মহৌষধি — এখানে আ + ও = ঔ হয়েছে। মহৌষধ (মহা + ঔষধ) আ + ঔ = ঔ, পরমৌষধ (পরম + ঔষধ) অ + ঔ = ঔ এবং বনৌষধি (বন + ওষধি) অ + ও = ঔ নিয়মে গঠিত।
৩৯. অপাদান কারকের উদাহরণ কোনটি?
- ক) অসহায়কে সাহায্য করো
- খ) কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল
- গ) ফুলের গন্ধে ঘুম আসে না
- ঘ) বাবা বাড়িতে আছেন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেলপ্রশ্নটির আলাদা পাতা ›যে কারক দ্বারা কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, ভীত ইত্যাদি বোঝায় তাকে অপাদান কারক বলে। যেমন: কাপ উঁচু টেবিল থেকে পড়ে গেল। এখানে বিচ্যুত বোঝাচ্ছে তাই এটি অপাদান কারকের উদাহরণ।
৪০. নিচের কোনটি ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে?
- ক) রূপতত্ত্ব
- খ) অর্থতত্ত্ব
- গ) ব্যাকরণ
- ঘ) বাক্যতত্ত্ব
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ব্যাকরণপ্রশ্নটির আলাদা পাতা ›ব্যাকরণে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। যে শাস্ত্রের সাহায্যে ভাষার স্বরূপ ও গঠনপ্রকৃতি নির্ণয় করে সুবিন্যস্ত করা যায় তাকে ব্যাকরণ বলে।
৪১. কোনটি বিদেশি শব্দ?
- ক) খবর
- খ) আনারস
- গ) দোয়েল
- ঘ) চাউল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) আনারসপ্রশ্নটির আলাদা পাতা ›'আনারস' একটি পতুির্গজ ভাষার শব্দ। বাংলা ভাষায় ব্যবহৃত আরও কিছু পর্তুগিজ শব্দ হলো - কেদারা, জানালা, চাবি, আলমারি, গির্জা, আলপিন, পাউরুটি, আলকাতরা ইত্যাদি।
৪২. 'রাজপথ' শব্দের ব্যাসবাক্য কোনটি?
- ক) রাজ যে পথ
- খ) রাজ রূপ পথ
- গ) পথের রাজা
- ঘ) রাজার পথ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) পথের রাজাপ্রশ্নটির আলাদা পাতা ›'রাজপথ' শব্দের ব্যাসবাক্য- পথের রাজা। এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্ববর্তী পদের পর বিভক্তি লোপ পেয়েছে এবং পরপদের অর্থই প্রধান। তাই এটি ষষ্ঠ্বী তৎপুরুষ সমাস।
৪৩. 'পিত্রালয়' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক) পিতা+আলয়
- খ) পিত্রা+আলয়
- গ) পিত্রা+লয়
- ঘ) পিতৃ+আলয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) পিতৃ+আলয়প্রশ্নটির আলাদা পাতা ›পিতৃ + আলয় = পিত্রালয়। ঋ-কারের পর ঋ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে ঋ স্থানে 'র' হয় এবং তা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
৪৪. সাহিত্যের কোন মাধ্যম নাটকের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত?
- ক) ছোট গল্প
- খ) উপন্যাস
- গ) কবিতা
- ঘ) প্রবন্ধ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) কবিতাপ্রশ্নটির আলাদা পাতা ›নাটক ও কবিতা নিবিড়ভাবে সম্পর্কিত — প্রাচীন সংস্কৃত অলংকারশাস্ত্রে নাটককে 'দৃশ্যকাব্য' বলা হয় এবং প্রাচীন নাটক সাধারণত পদ্যে রচিত হতো (কাব্যনাট্য)।
৪৫. সমাস শব্দের অর্থ কোনটি?
- ক) বিভাজন
- খ) সংক্ষেপ
- গ) বিস্তার
- ঘ) বিশ্বাস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সংক্ষেপপ্রশ্নটির আলাদা পাতা ›'সমাস' শব্দের অর্থ - সংক্ষেপ, সমর্থন, সংগ্রহ। বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধও একাধিকক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে।
৪৬. কোন বাঙালি প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?
- ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- গ) মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ) রাজা রামমোহন রায়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) রাজা রামমোহন রায়প্রশ্নটির আলাদা পাতা ›বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ পাদ্রি মনোএল দা আসসুম্পসাঁও (১৭৪৩)। প্রথম বাঙালি হিসেবে বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় ('গৌড়ীয় ব্যাকরণ', ১৮৩৩)।
৪৭. 'লালসালু' উপন্যাসের মাজারটি দেখতে কিসের মতো?
- ক) উইঢিবি
- খ) দ্বিতীয় চাঁদ
- গ) মাছের পিঠ
- ঘ) গারো পাহাড়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) মাছের পিঠপ্রশ্নটির আলাদা পাতা ›সৈয়দ ওয়ালীউল্লাহর 'লালসালু' উপন্যাসে মজিদের প্রতিষ্ঠিত মাজারটিকে মাছের পিঠের মতো বলে বর্ণনা করা হয়েছে।
৪৮. 'তোরা সব জয়ধ্বনি কর' এখানে 'জয়ধ্বনি' কোন সমাসের উদাহরণ?
- ক) তৎপুরুষ
- খ) কর্মধারয়
- গ) দ্বন্দ্ব
- ঘ) অব্যয়ীভাব
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) কর্মধারয়প্রশ্নটির আলাদা পাতা ›জয়ধ্বনি = জয়সূচক ধ্বনি। ব্যাসবাক্যের মধ্যপদ 'সূচক' লোপ পেয়েছে এবং পরপদের অর্থ প্রধান, তাই এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
৪৯. 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
- ক) পূর্ণ
- খ) নাশহীন
- গ) রজঃ
- ঘ) অনল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) অনলপ্রশ্নটির আলাদা পাতা ›'অগ্নি' শব্দের সমার্থক শব্দ-অনল। 'অগ্নি' শব্দের আরও কিছু সমার্থক শব্দ হলো- আগুন, বহ্নি, পাবক, দাহন, সর্বভুক, শিখা, সর্বশুচি, হুতাশন ইত্যাদি।
৫০. 'নূরলদীনের সারাজীবন' কার রচনা?
- ক) সৈয়দ শামসুল হক
- খ) শামসুর রাহমান
- গ) আসাদ চৌধুরী
- ঘ) সৈয়দ হাসান ইমাম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সৈয়দ শামসুল হকপ্রশ্নটির আলাদা পাতা ›'নূরলদীনের সারাজীবন' সৈয়দ শামসুল হক রচিত একটি বিখ্যাত কাব্যনাট্য, যা রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নূরলদীনকে নিয়ে লেখা।
৫১. 'আমাদের সংগ্রাম চলবেই' গানটি কোন সময়ে রচিত হয়?
- ক) বঙ্গভঙ্গ
- খ) ভাষা আন্দোলন
- গ) গণ অভ্যূত্থান
- ঘ) মুক্তিযুদ্ধ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মুক্তিযুদ্ধপ্রশ্নটির আলাদা পাতা ›'আমাদের সংগ্রাম চলবেই'- গানটি মুক্তিযুদ্ধের সময়ে রচিত হয়। গানটির রচয়িতা ও গীতিকার সিকানদার আবু জাফর।
৫২. 'কারাগারের রোজনামচা' বইটি কার রচিত?
- ক) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- খ) তাজউদ্দীন আহমদ
- গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানপ্রশ্নটির আলাদা পাতা ›বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের লেখা ৩টি বই- অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন।
ইংরেজি (২০টি)
৫৩. They came home after the rain____. Fill in the blank from below.
- ক) stop
- খ) stopped
- গ) had stopped
- ঘ) has stopped
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) had stoppedপ্রশ্নটির আলাদা পাতা ›কোনো বাক্যে after থাকলে, after এর পূর্বের অংশ past indefinite এবং after এর পরের অংশ past perfect tense হয়। যেমন: They came home after the rain had stopped.
৫৪. 'অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট'-Which following phrase is appropriate?
- ক) Many cooks spoil the food
- খ) Too many cooks spoil the broth
- গ) Too many minks destroy the gas
- ঘ) Many monks misuse the gas
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Too many cooks spoil the brothপ্রশ্নটির আলাদা পাতা ›অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট -Too many cooks spoil the broth.
৫৫. He is a Bangladeshi ___ birth. Fill in the blank with appropriate preposition.
- ক) by
- খ) at
- গ) in
- ঘ) from
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) byপ্রশ্নটির আলাদা পাতা ›জন্মসূত্রে বোঝাতে by birth ব্যবহৃত হয়: He is a Bangladeshi by birth (সে জন্মসূত্রে বাংলাদেশি)।
৫৬. Fill in the blank with appropriate word. ‘The man died ___ overeating.’
- ক) for
- খ) of
- গ) from
- ঘ) by
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) fromপ্রশ্নটির আলাদা পাতা ›রোগে মারা গেলে die of, কিন্তু অতিভোজন, ক্ষত, অবহেলা ইত্যাদি কারণে মারা গেলে die from বসে: The man died from overeating.
৫৭. What is the feminine gender of ‘Drone’?
- ক) Doe
- খ) Hen
- গ) Bee
- ঘ) Ewe
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Beeপ্রশ্নটির আলাদা পাতা ›Drone (পুরুষ মৌমাছি)-এর feminine হলো Bee (queen bee)। অন্যগুলো: Buck–Doe, Cock–Hen, Ram–Ewe।
৫৮. ‘They did not allow a drunken man in the meeting.’ Here ‘drunken’ is-
- ক) adjective
- খ) adverb
- গ) verb
- ঘ) noun
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) adjectiveপ্রশ্নটির আলাদা পাতা ›এখানে drunken শব্দটি noun 'man'-এর আগে বসে তার অবস্থা বোঝাচ্ছে, তাই এটি adjective।
৫৯. ‘It is a beautiful bird.’ Here ‘beautiful’ is-
- ক) Numeral adjective
- খ) Quantitative adjective
- গ) Qualitative adjective
- ঘ) Pronominal adjective
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Qualitative adjectiveপ্রশ্নটির আলাদা পাতা ›"It is a beautiful" এখানে beautiful একটি Qualitative adjective. 'beautiful word টি দ্বারা bird কে qualify করা হয়েছে।
৬০. ‘He is going to buy a car’-passive form of the sentence.
- ক) A car is going to be bought by him
- খ) A car is bought by him
- গ) He was bought a car
- ঘ) He is buying a car
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) A car is going to be bought by himপ্রশ্নটির আলাদা পাতা ›'be going to' যুক্ত বাক্য Passive করার নিয়ম: Object-কে Subject করে + am/is/are + going to be + verb-এর past participle + by + subject-এর objective রূপ। তাই: A car is going to be bought by him.
৬১. 'সততা মহৎ গুণ-Translate into English-
- ক) Honesty is the best policy
- খ) Honesty is a noble virtue
- গ) Honesty is a good virtue
- ঘ) Honesty is a better policy
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Honesty is a noble virtueপ্রশ্নটির আলাদা পাতা ›'সততা মহৎ গুণ'-এর সঠিক অনুবাদ Honesty is a noble virtue। 'Honesty is the best policy' অর্থ 'সততাই সর্বোৎকৃষ্ট পন্থা', যা ভিন্ন প্রবাদ।
৬২. Fill in the blank with appropriate word- ‘Students should be attentive ___ their lessons.
- ক) over
- খ) on
- গ) to
- ঘ) at
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) toপ্রশ্নটির আলাদা পাতা ›Attentive এর পরে সাধারণ to বসে। এটি একটি Appropriate preposition, Attentive to অর্থ মনোযোগী হওয়া।
৬৩. What is the synonym of the word ‘refusal’?
- ক) acceptance
- খ) denial
- গ) acknowledgement
- ঘ) consent
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) denialপ্রশ্নটির আলাদা পাতা ›'Refusal' অর্থ প্রত্যাখ্যান বা অস্বীকৃতি; এর সমার্থক denial (অস্বীকার)। acceptance (গ্রহণ), acknowledgement (স্বীকৃতি) ও consent (সম্মতি) বরং বিপরীত অর্থ প্রকাশ করে।
৬৪. ‘The man is extremely tired’ Here “extremely” is-
- ক) adjective
- খ) verb
- গ) adverb
- ঘ) noun
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) adverbপ্রশ্নটির আলাদা পাতা ›'extremely' শব্দটি adjective 'tired'-কে modify করেছে, তাই এটি adverb।
৬৫. He never tells a lie’.___ Affirmative form of the sentence is-
- ক) He always speaks the truth
- খ) He speaks the truth
- গ) He tells a lie
- ঘ) He never speaks the truth
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) He always speaks the truthপ্রশ্নটির আলাদা পাতা ›He never tells a lie. The affirmative form of the sentence is He always speaks the truth.
৬৬. "সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে" — Translate into English.
- ক) It is raining cats and dogs from morning
- খ) It has been raining cats and dogs in the morning
- গ) It has started raining from morning
- ঘ) It has been raining cats and dogs since morning
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) It has been raining cats and dogs since morningপ্রশ্নটির আলাদা পাতা ›অতীতের নির্দিষ্ট সময় থেকে কাজ চলছে বোঝাতে Present Perfect Continuous ও 'since' বসে: It has been raining cats and dogs since morning.
৬৭. ‘They called___ a doctor.’ Fill in the blank with appropriate preposition.
- ক) of
- খ) for
- গ) at
- ঘ) in
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) inপ্রশ্নটির আলাদা পাতা ›Call of- নামে ডাকা Call for - দাবি করা Call at- কোন স্থানে যাওয়া Call in - ডেকে পাঠানো
৬৮. ‘He woke up when it was raining;-Transform it to simple sentence.
- ক) He woke up and it was raining
- খ) He woke up after the rain had stopped
- গ) He woke up at the time of raining
- ঘ) He woke up after the rain
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) He woke up at the time of rainingপ্রশ্নটির আলাদা পাতা ›Simple form of this sentence: He woke up at the time of raining. Here 'when' is replaced by 'at the time'.
৬৯. Choose the correct spelling-
- ক) Competition
- খ) Competision
- গ) Competetion
- ঘ) Compitition
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Competitionপ্রশ্নটির আলাদা পাতা ›The correct spelling is option 'a' - Competition.
৭০. ‘Every mother loves her child’-Negative form of the sentence is-
- ক) There is no mother but loves her child
- খ) No mother loves her child
- গ) No mother does not love her child
- ঘ) Every mother do not love her child
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) There is no mother but loves her childপ্রশ্নটির আলাদা পাতা ›'Every' যুক্ত sentence কে Negative করতে হলে 'There is no ----- but' বসাতে হবে।
৭১. ‘He is better than any other boy in the class.’ Negative form of the sentence is-
- ক) No other boy in the class is the best than him
- খ) No other boy in the class is better than he
- গ) No other boy in the class is as good as him
- ঘ) No boy is better in the class
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) No other boy in the class is as good as himপ্রশ্নটির আলাদা পাতা ›Comparative sentence কে Negative করতে হলে 'No other' বসিয়ে Positive degree এ পরিণত করতে হয়। Degree rules অনুযায়ী।
৭২. ‘English is spoken all over the world’-Active form of the sentence is-
- ক) People speak English all over the world
- খ) All over the world English is spoken
- গ) People speak English
- ঘ) English is spoken by people all over the world
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) People speak English all over the worldপ্রশ্নটির আলাদা পাতা ›Passive voice-এ by-phrase উহ্য থাকলে active করার সময় উপযুক্ত subject (এখানে people) বসাতে হয়: People speak English all over the world.
সাধারণ জ্ঞান (২৭টি)
৭৩. মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য কোনটি?
- ক) বার্লিন প্রাচীর
- খ) আইফেল টাওয়ার
- গ) স্ট্যাচু অব লিবার্টি
- ঘ) চীনের মহাপ্রাচীর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) চীনের মহাপ্রাচীরপ্রশ্নটির আলাদা পাতা ›পৃথিবীর ৭টি আশ্চর্যের মধ্যে একটি হলো চীনের মহাপ্রাচীর। এটি মানুষের হাতে তৈরি সবচেয়ে বড় স্থাপত্য। এটির দৈর্ঘ্য ৮৮৫১.৮ কিলোমিটার এবং উচ্চতা ৫-৮ মিটার।
৭৪. কুমিল্লার ময়নামতিতে কোন প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়?
- ক) মৌর্য
- খ) বৌদ্ধ বিহার
- গ) পুন্ড্র
- ঘ) আর্য
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) বৌদ্ধ বিহারপ্রশ্নটির আলাদা পাতা ›কুমিল্লার ময়নামতিতে শালবন বিহারসহ প্রাচীন বৌদ্ধ সভ্যতার (বৌদ্ধ বিহার) নিদর্শন পাওয়া যায়।
৭৫. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে?
- ক) ১০ এপ্রিল
- খ) ১৪ এপ্রিল
- গ) ৭ মে
- ঘ) ৭ এপ্রিল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ৭ এপ্রিলপ্রশ্নটির আলাদা পাতা ›গুরুত্বপূর্ণ কিছু নিয়ম : ১. বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল ২. আন্তর্জাতিক নার্স দিবস- ১২ মে ৩. আন্তর্জাতিক নারী দিবস- ৮ মার্চ ৪. বিশ্ব হিমোফিলিয়া সচেতনতা দিবস- ১৭ এপ্রিল ৫. বিশ্ব তামাকমুক্ত দিবস - ৩১ মে
৭৬. বৈশ্বিক উষ্ণতার কারণ কোনটি?
- ক) সিএফসি কমে যাওয়া
- খ) মিথেন গ্যাস কমে যাওয়া
- গ) ওজোন স্তর বেড়ে যাওয়া
- ঘ) কার্বন মনোঅক্সাইড বেড়ে যাওয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) কার্বন মনোঅক্সাইড বেড়ে যাওয়াপ্রশ্নটির আলাদা পাতা ›বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, সিএফসি ইত্যাদি গ্যাস বেড়ে যাওয়াই বৈশ্বিক উষ্ণতার কারণ। বিকল্পগুলোর মধ্যে কেবল কার্বন মনোক্সাইড বেড়ে যাওয়াই উষ্ণতা বৃদ্ধির সাথে সম্পর্কিত; বাকিগুলো (কমে যাওয়া বা ওজোন বেড়ে যাওয়া) উষ্ণতা বাড়ায় না।
৭৭. বৃহত্তম মহাদেশ কোনটি?
- ক) উত্তর আমেরিকা
- খ) এশিয়া
- গ) অস্ট্রেলিয়া
- ঘ) আফ্রিকা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) এশিয়াপ্রশ্নটির আলাদা পাতা ›পৃথিবীর ৭টি মহাদেশের মধ্যে আয়তনে বৃহত্তম এশিয়া এবং ক্ষুদ্রতম অস্ট্রেলিয়া (ওশেনিয়া)।
৭৮. 'সবকটা জানালা খুলে দাও না' গানটির মুল শিল্পী কে?
- ক) সামিনা চৌধুরী
- খ) রুনা লায়লা
- গ) শাহনাজ রহমত উলস্নাহ
- ঘ) সাবিনা ইয়াসমীন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সাবিনা ইয়াসমীনপ্রশ্নটির আলাদা পাতা ›'সবকটা জানালা খুলে দাও না' দেশাত্মবোধক গানটির মূল শিল্পী সাবিনা ইয়াসমীন; গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।
৭৯. 'বধ্যভুমি' কিসের প্রতীক?
- ক) গণ হত্যার
- খ) গণ বিপ্লবের
- গ) ধ্বংসযজ্ঞের
- ঘ) গণ নির্যাতনের
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) গণ হত্যারপ্রশ্নটির আলাদা পাতা ›'বধ্যভূমি' গণহত্যার প্রতীক। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যেসব নির্দিষ্ট স্থানে হত্যা করত, সেগুলোকে বধ্যভূমি বলা হয়।
৮০. করোনা ভাইরাস টিকার নিবন্ধনের জন্য ব্যবহৃত অ্যাপের নাম কী?
- ক) কোভিড বিডি
- খ) স্বাস্থ্য সেবা
- গ) স্বাস্থ্য সুখ
- ঘ) সুরক্ষা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সুরক্ষাপ্রশ্নটির আলাদা পাতা ›করোনা ভাইরাস টিকার নিবন্ধের জন্য ব্যবহৃত অ্যাপের নাম সুরক্ষা। এই অ্যাপের মাধ্যমে করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করা হয়।
৮১. 'সিরাজউদ্দৌলা' চলচ্চিত্রে সিরাজউদ্দৌলার ভুমিকায় অভিনয় করেছিলেন কে?
- ক) খলিলুর রহমান
- খ) আনোয়ার হোসেন
- গ) উত্তম কুমার
- ঘ) রাজ্জাক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) আনোয়ার হোসেনপ্রশ্নটির আলাদা পাতা ›নবাব সিরাজউদৌলার শাসন আমলকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র 'সিরাজউদ্দৌলা'। এই চলচ্চিত্রে নবাবের চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার হোসেন। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৬৭ সালে।
৮২. বাংলাদেশে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়?
- ক) সেবা
- খ) কৃষি
- গ) শিল্প কারখানা
- ঘ) নির্মাণ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) কৃষিপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় কৃষি খাতে। অর্থনৈতিক সমীক্ষা ২০২০ (শ্রমশক্তি জরিপ) অনুযায়ী কৃষিতে প্রায় ৪০.৬%, সেবায় ৩৯% এবং শিল্পে ২০.৪% কর্মসংস্থান হয়।
৮৩. 'ফজিলাতুন্নেছা মুজিব'-কে কী উপাধি দেওয়া হয়েছে?
- ক) বঙ্গমাতা
- খ) বিদ্রোহী মাতা
- গ) আদর্শ মাতা
- ঘ) মহীয়সী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বঙ্গমাতাপ্রশ্নটির আলাদা পাতা ›শেখ ফজিলাতুন্নেসা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী। তিনি সবসময় বঙ্গবন্ধুর পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন। তাই তাকে 'বঙ্গমাতা' উপাধি দেয়া হয়।
৮৪. 'জাহানারা ইমাম' কে ছিলেন?
- ক) ইতিহাসবিদ
- খ) শহীদ জননী
- গ) বিজ্ঞানী
- ঘ) রন্ধনশিল্পী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) শহীদ জননীপ্রশ্নটির আলাদা পাতা ›'জাহানারা ইমাম' একজন শহীদ জননী। আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদ শাফি ইমাম রুমির জননী হলেন জাহানারা ইমাম। তিনি একজন কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী।
৮৫. 'শহীদ বুদ্ধিজীবী দিবস' কবে পালন করা হয়?
- ক) ১৪ ডিসেম্বর
- খ) ২৫ মার্চ
- গ) ১৬ ডিসেম্বর
- ঘ) ২৬ মার্চ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ১৪ ডিসেম্বরপ্রশ্নটির আলাদা পাতা ›'শহীদ বুদ্ধিজীবি দিবস' পালন করা হয় ১৪ই ডিসেম্বর। ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পযর্ন্ত এদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবিদের পরিকল্পিতভাবে হত্যা করে। তাই বুদ্ধিজীবিদের স্মরণে প্রতি বছর ১৪ই ডিসেম্বর 'শহীদ বুদ্ধিজীবি দিবস' পালন করা হয়।
৮৬. মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
- ক) রাজশাহী
- খ) খুলনা
- গ) চট্টগ্রাম
- ঘ) ঢাকা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ঢাকাপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ১৯৯৬ সালের ২ শে মার্চ এটি উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু এখানে সংরক্ষিত আছে।
৮৭. জাতীয় সংসদের স্পিকারের নাম কি?
- ক) মেহের আফরোজ
- খ) সৈয়দা সাজেদা চৌধুরী
- গ) মতিয়া চৌধুরী
- ঘ) ড. শিরীন শারমিন চৌধুরী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ড. শিরীন শারমিন চৌধুরীপ্রশ্নটির আলাদা পাতা ›পরীক্ষার সময়ের (২০২২-২৩) তথ্য অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ছিলেন ড. শিরীন শারমিন চৌধুরী, যিনি ২০১৩ সালে বাংলাদেশের প্রথম নারী স্পিকার হন। বর্তমানে তিনি এ পদে নেই; ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন।
৮৮. 'অপরাজেয় বাংলা' কি?
- ক) একটি প্রোগ্রাম
- খ) একটি চলচিত্র
- গ) একটি ভাস্কর্য
- ঘ) একটি ইতিহাস গ্রন্থ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) একটি ভাস্কর্যপ্রশ্নটির আলাদা পাতা ›'অপরাজেয় বাংলা' মুক্তিযুদ্ধের স্মারক একটি ভাস্কর্য, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থিত। এর ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ।
৮৯. 'কনফুসিয়াস' কোথাকার দার্শনিক?
- ক) চীন
- খ) মথুরা
- গ) ভারত
- ঘ) ইরান
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) চীনপ্রশ্নটির আলাদা পাতা ›কনফুসিয়াস একজন চীনের দার্শনিক ছিলেন। তিনি একজন নীতিবাদী দার্শনিক ছিলেন। তার দর্শন ও রচনাবলী পূর্ব এশিয়ার জীবন দর্শনে বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করে।
৯০. দেশের সবচেয়ে বড় সেতু কোনটি?
- ক) পদ্মা সেতু
- খ) হার্ডিঞ্জ সেতু
- গ) বঙ্গবন্ধু সেতু
- ঘ) মেঘনা সেতু
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) পদ্মা সেতুপ্রশ্নটির আলাদা পাতা ›দেশের সবচেয়ে বড় (দীর্ঘ) সেতু পদ্মা সেতু; এর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার, ৪২টি পিলার ও ৪১টি স্প্যান রয়েছে। সেতুটি ২৫ জুন ২০২২ উদ্বোধন করা হয়।
৯১. কাপ্তাই লেক কিসের জন্য পরিচিত?
- ক) জলজ উদ্ভিদ উদ্যান
- খ) মৎস্য প্রজনন কেন্দ্র
- গ) প্রাকৃতিক হ্রদ
- ঘ) জলবিদ্যুৎ কেন্দ্র
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) জলবিদ্যুৎ কেন্দ্রপ্রশ্নটির আলাদা পাতা ›কাপ্তাই লেক জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত। এখানে বাঁধের সঞ্চিত পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র।
৯২. কক্সবাজার কিসের জন্য প্রসিদ্ধ?
- ক) কৃষিপণ্য
- খ) হস্তশিল্প
- গ) পর্যটন
- ঘ) শুঁটকি মাছ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) পর্যটনপ্রশ্নটির আলাদা পাতা ›কক্সবাজার জেলা পর্যটনের জন্য প্রসিদ্ধ। এখানে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার শুটকি মাছের জন্যও বিখ্যাত।
৯৩. কোন প্রাকৃতিক দুর্যোগ শুধুমাত্র সমুদ্রে সংঘটিত হতে পারে?
- ক) কালবৈশাখী
- খ) ভূমিকম্প
- গ) সুনামি
- ঘ) বন্যা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) সুনামিপ্রশ্নটির আলাদা পাতা ›সমুদ্র তলদেশে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্রে যে বড় বড় ঢেউ সৃষ্টি হয় এবং উপকূলে আঘাত হানে তাকে সুনামি বলে। সমুদ্রে সৃষ্ট আরেকটি প্রাকৃতিক দুর্যোগ হলো- জলোচ্ছ্বাস।
৯৪. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
- ক) ভোলা
- খ) চট্টগ্রাম
- গ) পটুয়াখালী
- ঘ) কক্সবাজার
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) কক্সবাজারপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার এবং সর্বদক্ষিণের স্থান ছেঁড়া দ্বীপ। সর্বউত্তরের জেলা পঞ্চগড়।
৯৫. ২৬ মার্চ ১৯৭১ সনে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা জারি করেন কোন মাধ্যমে?
- ক) ওয়্যারলেস
- খ) রেডিও
- গ) টেলিফোন
- ঘ) টেলিগ্রাম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ওয়্যারলেসপ্রশ্নটির আলাদা পাতা ›২৫ মার্চ দিবাগত রাতে (২৬ মার্চ প্রথম প্রহরে) গ্রেফতারের আগে বঙ্গবন্ধু ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা পাঠান। পরে ২৬ ও ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তাঁর পক্ষে এ ঘোষণা প্রচার করা হয়।
৯৬. বাংলাদেশেকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
- ক) ভারত
- খ) ভুটান
- গ) সুইডেন
- ঘ) রাশিয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ভুটানপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১); একই দিনে কয়েক ঘণ্টা পরে দ্বিতীয় দেশ হিসেবে ভারত স্বীকৃতি দেয়।
৯৭. উত্তরবঙ্গের কোন জেলায় চা বাগান আছে?
- ক) নাটোর
- খ) লালমনিরহাট
- গ) পঞ্চগড়
- ঘ) নওগাঁ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) পঞ্চগড়প্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলো হলো- রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি, ঠাকুরগাঁও ও পঞ্চগড়। এর মধ্যে পঞ্চগড় জেলায় চা বাগান রয়েছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়।
৯৮. বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত?
- ক) ৩০℃
- খ) ২৫℃
- গ) ২৬℃
- ঘ) ২৭℃
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ২৬℃প্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা প্রায় ২৬.০১°C (≈ ২৬°C) এবং বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ২০৩ সেন্টিমিটার।
৯৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর ঘোষণা কবে করা হয়েছিল?
- ক) ২৫ মার্চ, ১৯৭১
- খ) ১১ এপ্রিল,১৯৭১
- গ) ১৭ এপ্রিল,১৯৭১
- ঘ) ১৬ ডিসেম্বর,১৯৭১
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ১৭ এপ্রিল,১৯৭১প্রশ্নটির আলাদা পাতা ›১৯৭১ সালের ১৭ এপ্রিল তারিখে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল। ইংরেজিতে এটাকে বলা হয় 'প্রোক্লেমেশন অব ইনডিপেনডেন্স'
নার্সিং ডিপ্লোমা মিডওয়াইফারি — অন্যান্য বছরের প্রশ্ন
নার্সিং ২০২২-২৩ — অন্য ইউনিট
বিএসসি নার্সিং-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ