বিএসসি নার্সিং ডিপ্লোমা মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮-১৯

২০১৮-১৯ সেশন ৬৯টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (১১) · রসায়ন (৯) · জীববিজ্ঞান (১১) · বাংলা (২০) · সাধারণ জ্ঞান (১৮)

মানবন্টন ও নিয়ম: ডিপ্লোমা ইন মিডওয়াইফারি — বিগত বছরের প্রশ্ন।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (১১টি)

  1. ১. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-

    • ক) কিডনির পাথর গলাতে
    • খ) পিত্তপাথর গলাতে
    • গ) গলগণ্ড রোগ নির্ণয়ে
    • ঘ) নতুন পরমাণু তৈরিতে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) গলগণ্ড রোগ নির্ণয়ে

    তেজস্ক্রিয় আয়োডিন (I-131) থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা পরীক্ষা ও গলগণ্ড রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. রাডারে যে তড়িৎচৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কী?

    • ক) গামা রশ্মি
    • খ) অবলোহিত বিকিরণ
    • গ) আলোক তরঙ্গ
    • ঘ) মাইক্রোওয়েভ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মাইক্রোওয়েভ

    রাডারে মাইক্রোওয়েভ পাঠিয়ে বস্তু থেকে প্রতিফলিত তরঙ্গ গ্রহণ করে দূরবর্তী বস্তুর অবস্থান, দূরত্ব ও দিক নির্ণয় করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. মহাজাগতিক রশ্মির আবিষ্কারক-

    • ক) হেস
    • খ) আইনস্টাইন
    • গ) টলেমি
    • ঘ) হাবল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) হেস

    বিজ্ঞানী হেস মাহজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য ১৯৩৬ সালে নোবেল পুরস্কার পান। মহাশূন্য থেকে আগত রশ্মি বা কণাকে কসমিক রে বা মহাজাগতিক রশ্মি বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়?

    • ক) বাড়ে
    • খ) সামান্য কমে
    • গ) কমে যায়
    • ঘ) অপরিবর্তিত থাকে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বাড়ে

    জলীয় বাষ্প শুষ্ক বায়ুর চেয়ে হালকা, তাই আর্দ্রতা বাড়লে বাতাসের ঘনত্ব কমে; শব্দের বেগ ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হওয়ায় বেগ বাড়ে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. সূক্ষ্ম সময় মাপার যন্ত্র-

    • ক) ব্যারোমিটার
    • খ) ক্রোনোমিটার
    • গ) গ্যালভানোমিটার
    • ঘ) ম্যানোমিটার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ক্রোনোমিটার

    ক্রোনোমিটার দিয়ে সূক্ষ্মভাবে সময় মাপা হয়। ব্যারোমিটার বায়ুচাপ, ম্যানোমিটার গ্যাসের চাপ এবং গ্যালভানোমিটার ক্ষুদ্র তড়িৎপ্রবাহ শনাক্ত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে-

    • ক) উভয়টিই একসাথে পড়বে
    • খ) লোহার বলটি আগে পড়বে
    • গ) পালকটি আগে পড়বে
    • ঘ) আদৌ পড়বে না
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) উভয়টিই একসাথে পড়বে

    বায়ুশূন্য স্থানে বায়ুর বাধা না থাকায় সব বস্তু একই অভিকর্ষজ ত্বরণ g-তে পড়ে; তাই পালক ও লোহার বল একসাথে পড়বে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি?

    • ক) শূন্য
    • খ) বায়বীয়
    • গ) কঠিন
    • ঘ) তরল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কঠিন

    কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তারপর তরল ও বায়বীয়; শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. কৃষ্ণগহ্বর নামে আখ্যায়িত অঞ্চলের সীমাকে বলে-

    • ক) পূর্ব দিগন্ত
    • খ) পশ্চিম দিগন্ত
    • গ) আদিগন্ত
    • ঘ) ঘটনা দিগন্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ঘটনা দিগন্ত

    কৃষ্ণগহ্বরের চারপাশের যে সীমার ভেতর থেকে আলোও বেরিয়ে আসতে পারে না, তাকে ঘটনা দিগন্ত (event horizon) বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?

    • ক) স্থায়ী চুম্বক
    • খ) অস্থায়ী চুম্বক
    • গ) সংকর চুম্বক
    • ঘ) প্রাকৃতিক চুম্বক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) স্থায়ী চুম্বক

    চৌম্বক ক্ষেত্র অপসারিত হলেও যে কৃত্রিম চুম্বকের চুম্বকেত্ত্ব সহজে বিলুপ্ত হয় না তাকে স্থায়ী চুম্বক বলে। স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় ইস্পাত, এলনিকো, সংকর ও ফেরাইট নামক পদার্থ। টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় স্থায়ী চুম্বক পদার্থ ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

    • ক) 0°C
    • খ) 10°C
    • গ) 4°C
    • ঘ) 100°C
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 4°C

    পানির ব্যতিক্রমী প্রসারণের কারণে 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি (1 g/cm³); 4°C থেকে ঠান্ডা করলে পানি প্রসারিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র-

    • ক) ব্যারোমিটার
    • খ) সিসমোগ্রাফ
    • গ) ম্যানোমিটার
    • ঘ) গ্যাসোমিটার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ম্যানোমিটার

    গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র ম্যানোমিটার। ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ এবং সিসমোগ্রাফ ভূমিকম্প পরিমাপ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (৯টি)

  1. ১২. পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?

    • ক) গাউস
    • খ) গে-লুসাক
    • গ) জন ডাল্টন
    • ঘ) ডেমোক্রিটাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) জন ডাল্টন

    জন ডাল্টন তাঁর পরমাণুবাদে (১৮০৩) প্রথম পারমাণবিক ভর বা ওজনের ধারণা দেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১৩. এক অণু সালফিউরিক অ্যাসিডে কতটি পরমাণু আছে?

    • ক) ৩
    • খ) ৫
    • গ) ৭
    • ঘ) ৯
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৭

    সালফিউরিক অ্যাসিডের সংকেত H₂SO₄; এক অণুতে ২টি H, ১টি S ও ৪টি O মিলে মোট ৭টি পরমাণু।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৪. স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?

    • ক) সাইট্রিক অ্যাসিড
    • খ) নাইট্রিক অ্যাসিড
    • গ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
    • ঘ) টারটারিক অ্যাসিড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নাইট্রিক অ্যাসিড

    নাইট্রিক অ্যাসিড একটি উদ্বায়ী অ্যাসিড। স্বর্ণের ভেজাল নাইট্রিক অ্যাসিডে (HNO 3 ) দ্রবীভূত হয় বিধায় স্বর্ণের খাদ বের করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৫. ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়-

    • ক) প্রাকৃতিক গ্যাস
    • খ) বর্জ্য পদার্থ
    • গ) কাঠ
    • ঘ) বায়োগ্যাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) প্রাকৃতিক গ্যাস

    ইউরিয়া সার তৈরির প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস (মিথেন); এ থেকে উৎপন্ন হাইড্রোজেন দিয়ে অ্যামোনিয়া তৈরি হয় এবং অ্যামোনিয়া ও CO₂ বিক্রিয়া করে ইউরিয়া তৈরি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৬. ভারী পানির রাসায়নিক সংকেত-

    • ক) 2H₂O₂
    • খ) H₂O
    • গ) D₂O
    • ঘ) HD₂O₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) D₂O

    ভারী পানিতে সাধারণ হাইড্রোজেনের বদলে এর আইসোটোপ ডিউটেরিয়াম (D, ভর ২) থাকে; সংকেত D₂O।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৭. লেবুতে কোন এসিড থাকে?

    • ক) সাইট্রিক এসিড
    • খ) অ্যাসকরবিক এসিড
    • গ) টারটারিক এসিড
    • ঘ) এক্সালিক এসিড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সাইট্রিক এসিড

    লেবুর প্রধান এসিড সাইট্রিক এসিড। তেঁতুলে টারটারিক এসিড, আমলকী ও কমলায় অ্যাসকরবিক এসিড (ভিটামিন C) বেশি থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ১৮. খাবার সোডার সংকেত কোনটি?

    • ক) Na₂CO₃
    • খ) NaHCO₃
    • গ) HCl
    • ঘ) ZnSO₄
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) NaHCO₃

    খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট, সংকেত NaHCO₃। Na₂CO₃ হলো কাপড় কাচা সোডা বা সোডা অ্যাশ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ১৯. সোডিয়াম এর একটি পরমাণুতে রয়েছে-

    • ক) ১০টি প্রোটন ও ১৩টি নিউট্রন
    • খ) ১১টি প্রোটন ও ১২টি নিউট্রন
    • গ) ১২টি প্রোটন ও ১১টি নিউট্রন
    • ঘ) ১৩টি প্রোটন ও ১০টি নিউট্রন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১১টি প্রোটন ও ১২টি নিউট্রন

    সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 ও ভরসংখ্যা 23; তাই প্রোটন 11টি এবং নিউট্রন 23 − 11 = 12টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২০. সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?

    • ক) ঘনত্ব বাড়ানোর জন্য
    • খ) দ্রুত জমাট বাঁধার জন্য
    • গ) দ্রুত জমাট বাঁধা রোধ করার জন্য
    • ঘ) গুণগত মান বৃদ্ধির জন্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) দ্রুত জমাট বাঁধা রোধ করার জন্য

    জিপসাম সিমেন্টের দ্রুত জমাট বাঁধা (setting) বিলম্বিত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (১১টি)

  1. ২১. কোন রোগে শরীরের ইমিউনিটি (immunity) নষ্ট হয়?

    • ক) গণোরিয়া
    • খ) পারকিনসন
    • গ) ডায়রিয়া
    • ঘ) এইডস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) এইডস

    এইডস একটি ভাইরাস ঘটিত রোগ। HIV ভাইরাস সংক্রমণের শেষ ধাপ হচ্ছে AIDS। এইডস রোগের আক্রমণে শরীরের ইমিউনিটি নষ্ট হয়ে যায়। এইডস আক্রান্ত ব্যক্তি অতি সহজেই নিউমোনিয়া, যক্ষ্ণা ও ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২২. কৃত্রিম জিন আবিষ্কার করেন-

    • ক) হরগোবিন্দ খোরানা
    • খ) বেন প্যায়েনেক
    • গ) হ্যানিম্যান
    • ঘ) ক্রিশ্চিয়ান বার্নার্ড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) হরগোবিন্দ খোরানা

    ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা প্রথম কৃত্রিম জিন সংশ্লেষণ করেন (১৯৭০)। ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন, হ্যানিম্যান হোমিওপ্যাথির জনক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২৩. ভিটামিন 'ই' এর অভাবে কোন রোগ হয়?

    • ক) বেরিবেরি
    • খ) স্কার্ভি
    • গ) হৃদরোগ
    • ঘ) বন্ধ্যাত্ব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বন্ধ্যাত্ব

    ভিটামিন E-এর অভাবে বন্ধ্যাত্ব হয়। ভিটামিন B₁-এর অভাবে বেরিবেরি এবং ভিটামিন C-এর অভাবে স্কার্ভি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২৪. বিড়াল কোন রোগ ছড়ায়?

    • ক) হুপিং কফ
    • খ) ডিপথেরিয়া
    • গ) ধনুষ্টংকার
    • ঘ) ডায়াবেটিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ডিপথেরিয়া

    প্রচলিত তথ্য অনুযায়ী বিড়াল ডিপথেরিয়া রোগের জীবাণু বহন ও ছড়াতে পারে; হুপিং কফ মানুষ থেকে মানুষে ছড়ায়, ধনুষ্টংকার মাটি থেকে ক্ষতের মাধ্যমে হয় এবং ডায়াবেটিস সংক্রামক রোগ নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৫. শিশুদের পোলিও রোগের জন্য কয়টি ডোজ টিকা দেয়া হয়?

    • ক) ১টি
    • খ) ২টি
    • গ) ৩টি
    • ঘ) ৪টি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ৪টি

    পরীক্ষার সময়ের ইপিআই সূচি অনুযায়ী শিশুকে ৪ ডোজ মুখে খাওয়ার পোলিও টিকা দেওয়া হতো: ৬, ১০ ও ১৪ সপ্তাহে এবং ৯ মাস বয়সে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২৬. অতিশক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় ব্যবস্থা কি বলে?

    • ক) রেডিওথেরাপি
    • খ) আলট্রাসনোগ্রাফি
    • গ) কেমোথেরাপি
    • ঘ) হাইড্রোথেরাপি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কেমোথেরাপি

    রাসায়নিক ওষুধ বা শক্তিশালী অ্যান্টিবায়োটিক দিয়ে জীবাণু বা ক্যান্সার কোষ ধ্বংস করার চিকিৎসাকে কেমোথেরাপি বলে। কেমোথেরাপির জনক পল আর্লিখ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২৭. জন্ডিসে আক্রান্ত হয়-

    • ক) যকৃত
    • খ) কিডনি
    • গ) পাকস্থলী
    • ঘ) হৃৎপিন্ড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) যকৃত

    জন্ডিস বা পাণ্ডুরোগ মূলত যকৃতের সমস্যার লক্ষণ; রক্তে বিলিরুবিন বেড়ে ত্বক ও চোখ হলুদ হয়। হেপাটাইটিস ভাইরাস এর একটি প্রধান কারণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২৮. হৃৎপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র-

    • ক) কম্পাস
    • খ) স্টেথোস্কোপ
    • গ) গ্যালভানোমিটার
    • ঘ) কার্ডিওগ্রাফ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কার্ডিওগ্রাফ

    হৃৎপিণ্ডের গতি ও স্পন্দন লিপিবদ্ধ করার যন্ত্র কার্ডিওগ্রাফ। স্টেথোস্কোপ দিয়ে হৃৎস্পন্দনের শব্দ শোনা যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৯. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো-

    • ক) গ্লাইকোজেন
    • খ) গ্লুকোজ
    • গ) ফ্রুক্টোজ
    • ঘ) সুক্রোজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) গ্লাইকোজেন

    রক্তের অতিরিক্ত গ্লুকোজ যকৃতে (ও পেশিতে) গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে এবং প্রয়োজনে আবার গ্লুকোজে পরিণত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৩০. মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?

    • ক) ২টি
    • খ) ৩টি
    • গ) ৪টি
    • ঘ) অসংখ্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৪টি

    মানুষের হৃৎপিন্ড ৪টি প্রকোষ্ঠে বিভক্ত। উপরের দুটি পাতলা প্রাচীনযুক্ত ডান ও বাম অলিন্দ এবং নিচের দুটি পুরু প্রাচীরযুক্ত ডান ও বাম নিলয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৩১. 'এনটোমোলজি' কোন বিষয়ের অধ্যয়ন?

    • ক) পানি
    • খ) কীট-পতঙ্গ
    • গ) সরীসৃপ
    • ঘ) মাছ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কীট-পতঙ্গ

    এনটোমোলজি (Entomology) হলো কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা। মাছ সংক্রান্ত বিদ্যা ইকথিওলজি এবং সরীসৃপ সংক্রান্ত বিদ্যা হারপেটোলজি।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (২০টি)

  1. ৩২. 'আমাদের দেশে কবে সেই ছেলে হবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে।' পঙক্তিদ্বয় কোন কবির রচনা?

    • ক) কুসুমকুমারী দাশ
    • খ) বিহারীলাল চক্রবর্তী
    • গ) জসীমউদ্‌দীন
    • ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) কুসুমকুমারী দাশ

    পঙক্তিদ্বয় কুসুমকুমারী দাশের 'আদর্শ ছেলে' কবিতার অংশ। তিনি কবি জীবনানন্দ দাশের মা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩৩. 'চৌহদ্দি' শব্দের অর্থ কি?

    • ক) চালাক
    • খ) সীমানা
    • গ) শকট
    • ঘ) চার কোনা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সীমানা

    চৌহদ্দি শব্দটি আরবি ও ফারসি শব্দ যোগে গঠিত একটি মিশ্রশব্দ। যার অর্থ চারদিকের সীমানা, চতু:সীমা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩৪. 'পরধন লোভে মত্ত'- কবিতাংশটি কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে?

    • ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
    • খ) নবীনচন্দ্র সেন
    • গ) মাইকেল মধুসূদন দত্ত
    • ঘ) কাজী নজরুল ইসলাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মাইকেল মধুসূদন দত্ত

    'পরধন লোভে মত্ত'- কবিতাংশটি মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতা থেকে নেওয়া হয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৫. পর্তুগিজ ভাষা থেকে নিচের কোন শব্দটি বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?

    • ক) চেয়ার
    • খ) বালতি
    • গ) শরবত
    • ঘ) হরতাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বালতি

    'বালতি' পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। আরও কিছু পর্তুগিজ শব্দ: আলপিন, পাউরুটি, তোয়ালে, নিলাম, গির্জা, আলমারি। চেয়ার ইংরেজি, শরবত আরবি ও হরতাল গুজরাটি শব্দ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৬. নিচের কোনটি 'নদী'-এর সমার্থক শব্দ নয়?

    • ক) প্রবাহিনী
    • খ) তটিনী
    • গ) বারিধি
    • ঘ) কল্লোলিনী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বারিধি

    বারিধি শব্দের প্রতিশব্দ: সাগর, সিন্ধু, অর্ণব, সমুদ্র।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৭. কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

    • ক) ব্যথার দান
    • খ) বাঁধনহারা
    • গ) মুক্তি
    • ঘ) অগ্নিবীণা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অগ্নিবীণা

    কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২)। 'ব্যথার দান' তাঁর গল্পগ্রন্থ, 'বাঁধনহারা' উপন্যাস এবং 'মুক্তি' তাঁর প্রথম প্রকাশিত কবিতা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৮. নিচের কোনটি 'গর্জন' এর সমার্থক শব্দ নয়?

    • ক) নিনাদ
    • খ) চিৎকার
    • গ) কলহ
    • ঘ) শোর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কলহ

    কলহ অর্থ ঝগড়া, বিবাদ, বচসা, বাগ্‌বিবন্ড।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৯. 'বেলা অবেলা কালবেলা' কার লেখা?

    • ক) কাজী নজরুল ইসলাম
    • খ) শামসুর রাহমান
    • গ) রবীন্দ্রনাথ ঠাকুর
    • ঘ) জীবনানন্দ দাশ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) জীবনানন্দ দাশ

    'বেলা অবেলা কালবেলা' কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাশ রচিত। তার আরও কয়েকটি কাব্যগ্রন্থ: ঝরা পালক ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৪০. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?

    • ক) নিজ বাসভূমে
    • খ) রৌদ্র করোটিতে
    • গ) বিধ্বস্ত নীলিমা
    • ঘ) বন্দি শিবির থেকে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) নিজ বাসভূমে

    'ফেব্রুয়ারি ১৯৬৯' শীর্ষক কবিতাটি কবি শামসুর রাহমনের 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪১. 'ইতি' কোন প্রকারের উপসর্গ?

    • ক) তৎসম
    • খ) বাংলা
    • গ) আরবি
    • ঘ) হিন্দি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বাংলা

    'ইতি' বাংলা উপসর্গ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪২. 'কণ্ঠের সমীপে = উপকণ্ঠ' কোন সমাস?

    • ক) অব্যয়ীভাব সমাস
    • খ) দ্বিগু সমাস
    • গ) কর্মধারয় সমাস
    • ঘ) তৎপুরুষ সমাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অব্যয়ীভাব সমাস

    পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য পায় তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন- কণ্ঠের সমীপে = উপকণ্ঠ, কূলের সমীপে = উপকূল, দিন দিন = প্রতি দিন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৪৩. 'অভি' কোন প্রকারের উপসর্গ?

    • ক) বাংলা
    • খ) তৎসম
    • গ) আরবি
    • ঘ) হিন্দি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) তৎসম

    'অভি' তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ ২০টি: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৪৪. কুশ ও লব = কুশীলব কোন সমাস?

    • ক) দ্বন্দ্ব সমাস
    • খ) তৎপুরুষ সমাস
    • গ) বহুব্রীহি
    • ঘ) কর্মধারয় সমাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) দ্বন্দ্ব সমাস

    যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থেরই প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন- কুশ ও লব = কুশীলব, তাল ও তমাল = তাল-তমাল, দোয়াত ও কলম = দোয়াত- কলম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৪৫. 'খোয়াবনামা' কোন ধরনের রচনা?

    • ক) উপন্যাস
    • খ) কাব্যগ্রন্থ
    • গ) ছোটগল্প
    • ঘ) প্রবন্ধ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) উপন্যাস

    'খোয়াবনামা' আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি উপন্যাস। তার আরও একটি উপন্যাস হলো 'চিলেকোঠার সেপাই'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৪৬. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?

    • ক) বাক্য সংকোচনের জন্য
    • খ) বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
    • গ) বাক্যের সৌন্দর্যের জন্য
    • ঘ) বাক্যকে অর্থহীন করার জন্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য

    বাক্যের অর্থ সুস্পষ্ট করতে বাক্যের মধ্যে বা শেষে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে বিরামচিহ্ন বা যতিচিহ্ন বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৪৭. নিচের কোনটি 'খবর'-এর সমার্থক শব্দ নয়?

    • ক) তথ্য
    • খ) বার্তা
    • গ) সংবাদ
    • ঘ) প্রচার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্রচার

    প্রচার অর্থ সর্বসাধারণকে অবহিতকরণ, ঘোষণা, প্রকাশ, বিজ্ঞপ্তি, রটনা, প্রচলন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৪৮. ঘর+আনা = ঘরানা-এর প্রত্যয় নির্ণয় কর-

    • ক) দেশি কৃৎ প্রত্যয়
    • খ) তদ্ধিত প্রত্যয়
    • গ) কৃৎ প্রত্যয়
    • ঘ) বিদেশী তদ্ধিত প্রত্যয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বিদেশী তদ্ধিত প্রত্যয়

    'আনা' ফারসি থেকে আগত বিদেশি তদ্ধিত প্রত্যয়: ঘর + আনা = ঘরানা (তেমনি বাবু + আনা = বাবুয়ানা)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৪৯. 'তৃণভোজী' শব্দটি কোন সমাসের অন্তভুর্ক্ত?

    • ক) দ্বিগু
    • খ) তৎপুরুষ
    • গ) অব্যয়ীভাব
    • ঘ) কর্মধারয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) তৎপুরুষ

    যে পদের পরবতীর্ ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপাদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন- তৃণ ভোজন করে যে-তৃণভোজী, জলে চরে যে-জলচর, পঙ্কে জন্মে যা-পঙ্কজ ইত্যাদি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৫০. 'চক্রবাক' কার লেখা?

    • ক) শওকত ওসমান
    • খ) কাজী নজরুল ইসলাম
    • গ) শরৎচন্দ্র
    • ঘ) মুহাম্মদ আব্দুল হাই
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কাজী নজরুল ইসলাম

    'চক্রবাক' কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ। তার আরও কয়েকটি কাব্যগ্রন্থ: বিয়ের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, ছায়ানট ইত্যাদি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৫১. 'কোকিল' এর সঠিক প্রতিশব্দ কোনটি?

    • ক) পিউ
    • খ) পরভৃত
    • গ) পাবক
    • ঘ) অংশু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পরভৃত

    কোকিল এর প্রতিশব্দ-পরভৃত, কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা।

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (১৮টি)

  1. ৫২. হোমিওপ্যাথির আবিষ্কারক হচ্ছেন-

    • ক) উইলহেলম কনরাড রন্টজেন
    • খ) এস সি এফ হ্যানিম্যান
    • গ) চন্দ্রশেখর ভেঙ্কট রমন
    • ঘ) আব্দুস সালাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) এস সি এফ হ্যানিম্যান

    জার্মান চিকিৎসক স্যামুয়েল ক্রিশ্চিয়ান ফ্রেডরিখ হ্যানিম্যান হোমিওপ্যাথির আবিষ্কারক। রন্টজেন এক্স-রে আবিষ্কার করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৫৩. বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম-

    • ক) ট্রপোমণ্ডল
    • খ) আয়নোমণ্ডল
    • গ) স্ট্রাটোমণ্ডল
    • ঘ) এক্সোস্ফিয়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) স্ট্রাটোমণ্ডল

    ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের স্তরগুলো হলো ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল (আয়নোমণ্ডল) ও এক্সোস্ফিয়ার; তাই দ্বিতীয় স্তর স্ট্রাটোমণ্ডল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৫৪. মঙ্গল গ্রহে অবতরণকারী মহাকাশযানের নাম কি?

    • ক) পাথফাইন্ডার
    • খ) ক্যাসিনি
    • গ) সোজার্নার
    • ঘ) ইয়োগি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পাথফাইন্ডার

    মঙ্গল গ্রহে অবতরণকারী মহাকাশযানের নাম পাথফাইন্ডার। ৪ জুলাই ১৯৯৭ এটি মঙ্গল গ্রহে অবতরণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৫৫. জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়?

    • ক) অমাবস্যায়
    • খ) একাদশীতে
    • গ) অষ্টমীতে
    • ঘ) পঞ্চমীতে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অমাবস্যায়

    অমাবস্যা ও পূর্ণিমায় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় থাকায় মিলিত আকর্ষণে প্রবল জোয়ার হয়, একে তেজকটাল বলে। অষ্টমীতে মরাকটাল হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫৬. কোন গ্রহের আকাশে বছরে ২ বার সূর্য ওঠে ও ২ বার সূর্য অস্ত যায়?

    • ক) পৃথিবী
    • খ) নেপচুন
    • গ) শুক্র
    • ঘ) শনি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) শুক্র

    শুক্রের এক সৌরদিন প্রায় ১১৭ পার্থিব দিন এবং বছর প্রায় ২২৫ পার্থিব দিন; তাই শুক্রের এক বছরে প্রায় ২ বার সূর্যোদয় ও সূর্যাস্ত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৫৭. নিচের কোন গাছটি জীবন্ত বেড়া হিসেবে ব্যবহারযোগ্য নয়?

    • ক) ঢোলকলমি
    • খ) বাবলা
    • গ) গর্জন
    • ঘ) নিশিন্দা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) গর্জন

    ঢোলকলমি, বাবলা ও নিশিন্দা জীবন্ত বেড়া হিসেবে লাগানো হয়; গর্জন বড় বৃক্ষ, বেড়া হিসেবে ব্যবহারযোগ্য নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৫৮. এশিয়ায় প্রলয়ঙ্করী সুনামির উৎস কোথায় ছিল?

    • ক) ভারতের অন্ধ্র উপকূলে
    • খ) থাইল্যান্ডের ফুকেটে
    • গ) ইন্দোনেশিয়ার বালিতে
    • ঘ) ইন্দোনেশিয়ার আচেহতে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ইন্দোনেশিয়ার আচেহতে

    ২০০৪ সালের ২৬ ডিসেম্বরের ভয়াবহ সুনামির উৎস ছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ উপকূলের কাছে সমুদ্রতলের ভূমিকম্প।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৫৯. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল-

    • ক) লালাখাল
    • খ) লালপুর
    • গ) শ্রীমঙ্গল
    • ঘ) লালমাই
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) লালপুর

    বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের স্থান নাটোরের লালপুর এবং সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান সিলেটের লালাখাল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৬০. গ্রিনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?

    • ক) বৃষ্টিপাত কমে যাবে
    • খ) উত্তাপ বেড়ে যাবে
    • গ) নিম্নভূমি নিমজ্জিত হবে
    • ঘ) সাইক্লোনের প্রবণতা বাড়বে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) নিম্নভূমি নিমজ্জিত হবে

    গ্রিনহাউস প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে মেরু অঞ্চলের বরফ গলবে ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে; ফলে বাংলাদেশের উপকূলীয় নিম্নভূমি নিমজ্জিত হওয়াই সবচেয়ে গুরুতর ক্ষতি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৬১. বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল এ পর্যন্ত কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

    • ক) ৩ বার
    • খ) ৪ বার
    • গ) ৫ বার
    • ঘ) ৬ বার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৫ বার

    পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী ব্রাজিল ৫ বার বিশ্বকাপ জিতেছে: ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৬২. সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ-এর অন্তর্ভুক্ত করেছে কোন সংস্থা?

    • ক) UNICEF
    • খ) UNEP
    • গ) UNESCO
    • ঘ) UNDP
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) UNESCO

    জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের (৭৯৮তম) অন্তর্ভুক্ত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৬৩. বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান-

    • ক) মেহরাব হোসেন অপি
    • খ) নাইমুর রহমান দুর্জয়
    • গ) আশরাফুল ইসলাম
    • ঘ) আমিনুল ইসলাম বুলবুল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) আমিনুল ইসলাম বুলবুল

    ২০০০ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আমিনুল ইসলাম বুলবুল প্রথম সেঞ্চুরি (১৪৫ রান) করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৬৪. সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কার লাভ করেন?

    • ক) EEA
    • খ) UNEP
    • গ) IPCC
    • ঘ) IUCN
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) UNEP

    জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা UNEP ২০১৫ সালে পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'চ্যাম্পিয়নস অব দ্য আর্থ' পুরস্কার দেয় (পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী 'সম্প্রতি')।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৬৫. United Nations Environment Program (UNEP)-এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?

    • ক) ইতালি
    • খ) ইন্দোনেশিয়া
    • গ) নিউজিল্যান্ড
    • ঘ) কেনিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কেনিয়া

    ১৯৭২ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা United Nations Environment Programme বা UNEP এর সদর দপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৬৬. বর্তমানে সার্কের সভাপতি রাষ্ট্র কোনটি?

    • ক) ভারত
    • খ) ভুটান
    • গ) নেপাল
    • ঘ) শ্রীলঙ্কা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) নেপাল

    সার্কের সর্বশেষ (১৮তম) শীর্ষ সম্মেলন ২০১৪ সালের নভেম্বরে নেপালের কাঠমান্ডুতে হয়; পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত নেপালই সভাপতি রাষ্ট্র।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৬৭. বাংলাদেশ ভারত এর অভিন্ন নদীর সংখ্যা-

    • ক) ৫৭
    • খ) ৫৪
    • গ) ৫১
    • ঘ) ৫২
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৫৪

    যৌথ নদী কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশের অভিন্ন নদী ৫৭টি; এর মধ্যে বাংলাদেশ-ভারত অভিন্ন নদী ৫৪টি এবং বাংলাদেশ-মিয়ানমার ৩টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৬৮. FAO ঘোষিত International Year of Soils কোনটি?

    • ক) ২০০৫
    • খ) ২০০৭
    • গ) ২০০৯
    • ঘ) ২০১৫
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ২০১৫

    জাতিসংঘ সাধারণ পরিষদ FAO-এর উদ্যোগে ২০১৫ সালকে আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ (International Year of Soils) ঘোষণা করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৬৯. ২০১৮ সালে চিকিৎসা বিজ্ঞানে কতজন বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেন?

    • ক) ৫ জন
    • খ) ৩ জন
    • গ) ২ জন
    • ঘ) ৪ জন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ২ জন

    ২০১৮ সালে চিকিৎসাবিজ্ঞানে দুইজন নোবেল পান: যুক্তরাষ্ট্রের জেমস পি. অ্যালিসন ও জাপানের তাসুকু হনজো (ক্যান্সারের ইমিউনোথেরাপি আবিষ্কারের জন্য)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

নার্সিং ডিপ্লোমা মিডওয়াইফারি — অন্যান্য বছরের প্রশ্ন

নার্সিং ২০১৮-১৯ — অন্য ইউনিট

বিএসসি নার্সিং-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

নার্সিং ডিপ্লোমা মিডওয়াইফারি ভর্তি প্রশ্ন ও সমাধান ২০১৮-১৯ — Nursing Question 2018-19 | SmartPora