বিএসসি নার্সিং বিএমইউ বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮-১৯

২০১৮-১৯ সেশন ৮৬টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (১০) · রসায়ন (১০) · জীববিজ্ঞান (২৮) · বাংলা (১৪) · ইংরেজি (১৫) · সাধারণ জ্ঞান (৯)

মানবন্টন ও নিয়ম: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক BSMMU)-এর BSc in Nursing — বিগত বছরের প্রশ্ন।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (১০টি)

  1. ১. 27°C তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর গড় গতিশক্তি কত?

    • ক) 6.21272 × 10⁻²¹ J
    • খ) 3.21172 × 10⁻²¹ J
    • গ) 5.21272 × 10⁻⁷ J
    • ঘ) 10.21232 × 10⁻²⁰ J
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 6.21272 × 10⁻²¹ J

    একটি অণুর গড় গতিশক্তি E = (3/2)kT = (3/2) × (8.314 / 6.022 × 10²³) × 300 ≈ 6.21 × 10⁻²¹ J।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. 0°C তাপমাত্রায় অক্সিজেনের মূল গড় বর্গবেগ কত হবে?

    • ক) 461 m s⁻¹
    • খ) 441 m s⁻¹
    • গ) 146 m s⁻¹
    • ঘ) 416 m s⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 461 m s⁻¹

    C = √(3RT/M) = √(3 × 8.314 × 273 / 0.032) ≈ 461 m s⁻¹।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয় তাকে বলে-

    • ক) ট্রান্সফর্মার
    • খ) মোটর
    • গ) ডায়নামো
    • ঘ) পাখা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ডায়নামো

    ডায়নামো এমন একটি যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। অন্যদিকে ট্রান্সফরমার হলো রূপান্তরক, যা যা উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. দোলন গতির উদাহরণ কোনটি?

    • ক) পৃথিবীর গতি
    • খ) যাঁতার গতি
    • গ) সরল দোলকের গতি
    • ঘ) লাটিমের গতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সরল দোলকের গতি

    যে গতিতে বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে পর্যায়ক্রমে এদিক-ওদিক চলে, তাকে দোলন গতি বলে; যেমন সরল দোলকের গতি। পৃথিবী ও যাঁতার গতি ঘূর্ণন/পর্যাবৃত্ত গতি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. ইউরেনিয়ামের (U-238) অর্ধায়ু কত বছর?

    • ক) 450 কোটি
    • খ) 450 বছর
    • গ) 450 লক্ষ
    • ঘ) 500 কোটি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 450 কোটি

    ইউরেনিয়াম-238 এর অর্ধায়ু প্রায় 450 কোটি (4.5 × 10⁹) বছর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. বায়ুতে একটি কাঁচের লেন্সের ফোকাস দূরত্ব 20 cm হলে পানিতে এর ফোকাস দূরত্ব কত? (বায়ুতে কাঁচের প্রতিসরাংক 3/2 এবং পানির প্রতিসরাংক 4/3)

    • ক) 80 cm
    • খ) 5 cm
    • গ) 90 cm
    • ঘ) -70 cm
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 80 cm

    1/f ∝ (μ − 1)। বায়ুতে (3/2 − 1) = 1/2; পানিতে আপেক্ষিক প্রতিসরাঙ্ক (3/2)/(4/3) = 9/8, তাই (9/8 − 1) = 1/8। সুতরাং f_w = 20 × (1/2)/(1/8) = 80 cm।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ g = 9.8 m s⁻² এবং ব্যাসার্ধ R = 6400 km হলে একটি বস্তুর মুক্তিবেগ কত হবে?

    • ক) 10.2 km s⁻¹
    • খ) 11.2 km s⁻¹
    • গ) 12.0 km s⁻¹
    • ঘ) 12.2 km s⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 11.2 km s⁻¹

    মুক্তিবেগ vₑ = √(2gR) = √(2 × 9.8 × 6.4 × 10⁶) ≈ 11200 m s⁻¹ = 11.2 km s⁻¹।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. একই স্থানে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি করা হলে তার দোলনকাল কত হবে?

    • ক) 1.70 sec
    • খ) 1.414 sec
    • গ) 1.71 sec
    • ঘ) 4 sec
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 4 sec

    সেকেন্ড দোলকের দোলনকাল 2 s। দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি পেলে নতুন দৈর্ঘ্য L₂ = 4L₁; T ∝ √L, তাই T₂ = 2 × √4 = 4 s।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. যেকোনো ব্যবস্থায় সম্পন্ন কাজ ও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমষ্টি সর্বদা প্রযুক্ত তাপের-

    • ক) সমান
    • খ) অর্ধেক
    • গ) দ্বিগুণ
    • ঘ) এক-তৃতীয়াংশ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সমান

    তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী dQ = dU + dW; অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ও সম্পন্ন কাজের সমষ্টি প্রযুক্ত তাপের সমান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. 2 Ω অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির প্রান্তদ্বয় 8 Ω রোধের সাথে যুক্ত করলে 0.3 A প্রবাহ চলে। ব্যাটারির তড়িচ্চালক শক্তি কত?

    • ক) 18V
    • খ) 3V
    • গ) 13V
    • ঘ) 30V
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 3V

    E = I(R + r) = 0.3 × (8 + 2) = 3 V।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (১০টি)

  1. ১১. একটি দ্রবণের 5.0 মিলিলিটারে 2.8 × 10⁻⁴ গ্রাম ক্যালসিয়াম আয়ন আছে। ppm এককে দ্রবণের ঘনমাত্রা কত?

    • ক) 18 ppm
    • খ) 56 ppm
    • গ) 2.8 × 10⁻¹ ppm
    • ঘ) 2.8 × 10² ppm
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 56 ppm

    2.8 × 10⁻⁴ g = 0.28 mg প্রতি 5 mL; তাই 1000 mL-এ = 0.28 × 1000/5 = 56 mg, অর্থাৎ 56 ppm।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১২. BOD বলতে বুঝায়-

    • ক) Biological Oxygen Demand
    • খ) Biodegradable Oxygen Demand
    • গ) Biochemical Oxygen Demand
    • ঘ) Biotic Oxygen Demand
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Biochemical Oxygen Demand

    BOD-এর প্রচলিত পূর্ণরূপ Biochemical Oxygen Demand (কখনো Biological Oxygen Demand-ও বলা হয়)। এর মাধ্যমে পানিতে জৈব দূষণের মাত্রা নির্ণয় করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৩. জারণ, বিজারণ ও বিরঞ্জন ক্ষমতা আছে এমন একটি গ্যাস হলো-

    • ক) H₂S
    • খ) Cl₂
    • গ) N₂
    • ঘ) SO₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) SO₂

    SO₂ জারক (H₂S-কে S-এ জারিত করে), বিজারক (Cl₂-কে HCl-এ বিজারিত করে) এবং বিজারণের মাধ্যমে বিরঞ্জক হিসেবেও কাজ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৪. 1-পেন্টিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদ কোনটি?

    • ক) 1-ক্লোরোপেন্টেন
    • খ) 2-ক্লোরোপেন্টেন
    • গ) 1,1-ডাইক্লোরোপেন্টেন
    • ঘ) 1,2-ডাইক্লোরোপেন্টেন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1,2-ডাইক্লোরোপেন্টেন

    অ্যালকিনের দ্বিবন্ধনে Cl₂ যুত হয়: CH₃CH₂CH₂CH=CH₂ + Cl₂ → CH₃CH₂CH₂CHCl–CH₂Cl (1,2-ডাইক্লোরোপেন্টেন)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৫. 'হেমাটাইট' নিচের কোনটির আকরিক?

    • ক) তামা
    • খ) লোহা
    • গ) ম্যাগনেশিয়াম
    • ঘ) পটাশিয়াম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) লোহা

    হেমাটাইট (Fe₂O₃) লোহার প্রধান আকরিক। লোহার অন্যান্য আকরিক: ম্যাগনেটাইট (Fe₃O₄), সিডারাইট (FeCO₃)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৬. নিচের কোনটির ইলেকট্রন বিন্যাস 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 4s¹?

    • ক) N
    • খ) P
    • গ) K
    • ঘ) Ca
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) K

    K (পারমাণবিক সংখ্যা 19): 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 4s¹।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ১৭. নিচের কোনটি উভয়ধর্মী ধাতব অক্সাইড?

    • ক) Al₂O₃
    • খ) Na₂O₂
    • গ) N₂O
    • ঘ) MgO
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Al₂O₃

    যে ধাতব অক্সাইড এসিড ও ক্ষারক উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তা উভয়ধর্মী অক্সাইড; যেমন Al₂O₃, ZnO।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ১৮. গ্যালেনার সংকেত কোনটি?

    • ক) ZnS
    • খ) HgS
    • গ) PbS
    • ঘ) As₂S₃
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) PbS

    গ্যালেনা লেডের আকরিক, সংকেত PbS। ZnS জিংক ব্লেন্ড, HgS সিনাবার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ১৯. অম্লরোগে কোন যৌগটি ব্যবহৃত হয়?

    • ক) MgO
    • খ) CaO
    • গ) Ca(OH)₂
    • ঘ) Mg(OH)₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Mg(OH)₂

    অম্লরোগে পাকস্থলীর অতিরিক্ত HCl প্রশমিত করতে মৃদু ক্ষারক Mg(OH)₂ (মিল্ক অব ম্যাগনেশিয়া) অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২০. 0.25 M HCl-এর 30 mL দ্রবণে HCl-এর মোল সংখ্যা কত?

    • ক) 0.0065
    • খ) 0.0085
    • গ) 0.0075
    • ঘ) 0.0095
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 0.0075

    মোল সংখ্যা n = মোলারিটি × আয়তন (লিটার) = 0.25 × 0.030 = 0.0075 mol।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (২৮টি)

  1. ২১. Proline হচ্ছে এক প্রকার-

    • ক) স্টার্চ
    • খ) সেলুলোজ
    • গ) অ্যামাইনো এসিড
    • ঘ) নিউক্লিয়াস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অ্যামাইনো এসিড

    প্রোলিন অ-পোলার অ্যামাইনো এসিড।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২২. Hydra-র কর্ষিকার সংখ্যা কত?

    • ক) ৫-৬টি
    • খ) ৫-৭টি
    • গ) ৫-৮টি
    • ঘ) ৬-১০টি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ৬-১০টি

    Hydra-র কর্ষিকার সংখ্যা ৬-১০টি। Hydra মুক্তজীবী। এরা মিঠাপানিতে নিমজ্জিত কঠিন বস্তু এবং লজ উদ্ভিদের পাতার নিচের তলে সংলগ্ন থেকে নিম্নমুখী হয়ে ঝুলতে থাকে। এা কর্ষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২৩. আরশোলার হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?

    • ক) ৮
    • খ) ১০
    • গ) ১৩
    • ঘ) ১৫
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ১৩

    আরশোলার হৃদযন্ত্র ১৩ প্রকোষ্ঠ বিশিষ্ট। আরশোলার হৃদযন্ত্র বক্ষের পশ্চাৎপ্রান্ত থেকে উদরের শেষপ্রান্ত পযর্ন্ত প্রলম্বিত স্ফীত নলাকার অংশ। প্রথম ৩টি কুঠুরী বক্ষে ও বাকি ১০টি উদরে অবস্থিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২৪. মানব দেহে ম্যালেরিয়ার জীবাণু প্রবেশের কয়দিন পর জ্বর আসে?

    • ক) একদিন
    • খ) দুইদিন
    • গ) তিনদিন
    • ঘ) দশদিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) দশদিন

    ম্যালেরিয়ার জীবাণু (স্পোরোজয়েট) মানবদেহে প্রবেশের সাধারণত ১০–১৪ দিন পর জ্বর আসে; এটি রোগের সুপ্তিকাল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৫. Ascaris কোন পর্বের প্রাণী?

    • ক) Coelenterata
    • খ) Platyhelminthes
    • গ) Nematoda
    • ঘ) Annelida
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Nematoda

    Nematada পর্বের প্রাণীদের দেহ নলাকার, দ্বিপাশ্বীর্য় প্রতিসম ও দুদিক সুঁচালো। দেহ ইলাস্টিন নির্মিত কিউটিক্‌ল-এ আবৃত। এদের অধিকাংশই অন্ত:পরজীবি। এ পর্বের প্রাণীদের উদাহরণ হলো- Ascaris Lumbricoides, Enterobius vermicularis, Wuchereria bancrofti, Loa loa ইত্যাদি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২৬. মানবদেহে ম্যালেরিয়ার চক্রকে কি বলে?

    • ক) সাইজোগনি
    • খ) গ্যামিটগনি
    • গ) স্পোরোগনি
    • ঘ) স্পোরোজয়েট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সাইজোগনি

    মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্রের যে অংশ অতিবাহিত হয় তাকে সাইজোগনি চক্র বলে। মানবদেহে অবস্থানকালে জীবাণু সাইজোগনি পদ্ধতিতে অযৌন প্রজনন করে। মানবদেহে সাইজোগনি দুটি পর্যায়ে বিভক্ত। যথা- ১. হেপটিক সাইজোগনি এবং ২. এরিথ্রোসাইটিক সাইজোগনি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২৭. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে?

    • ক) ক্যারিওকাইনেসিস
    • খ) সাইটোকাইনেসিস
    • গ) নিউক্লিওকাইনেসিস
    • ঘ) ক্রোমিওকাইনেসিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ক্যারিওকাইনেসিস

    কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২৮. একটি স্ত্রীজনন মাতৃকোষ থেকে কয়টি ডিম্বাণু সৃষ্টি হয়?

    • ক) একটি
    • খ) দুইটি
    • গ) তিনটি
    • ঘ) চারটি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) একটি

    মিয়োসিসে একটি স্ত্রীজনন মাতৃকোষ থেকে চারটি কোষ হলেও তার মধ্যে একটি মাত্র ডিম্বাণু হয়; বাকি তিনটি পোলার বডি হিসেবে নষ্ট হয়ে যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৯. কোন উদ্ভিদটি Mangrove species?

    • ক) পাইন
    • খ) বট
    • গ) তেঁতুল
    • ঘ) সুন্দরী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সুন্দরী

    যেসব উদ্ভিদ স্থায়ীভাবে লবণাক্ত পানিতে বা জোয়ারের সময় লবণাক্ত পানিতে বেড়ে উঠে তাদেরকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। সুন্দরবনের উদ্ভিদ এ ধরনের। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদগুলো হলো- সুন্দরী, পরান, গেওয়া, পশুর, কেঁওড়া, হারগোজা, গোলপাতা ইত্যাদি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৩০. ধুতুরা কোন গোত্রের উদ্ভিদ?

    • ক) Solanaceae
    • খ) Liliaceae
    • গ) Nymphaeaceae
    • ঘ) Malvaceae
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Solanaceae

    গ্রীষ্মপ্রধান এবং শীতপ্রধান উভয় অঞ্চলেই Solanaceae গোত্রের উদ্ভিদ জন্মে থাকে। Solanaceae গোত্রের প্রধান উদ্ভিদসমূহ হলো গোলআলু, বেগুন, টমেটো, তামাক, ধুতুরা, মরিচ, হাসনাহেনা প্রভৃতি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৩১. রক্তের লোহিত কণিকা তৈরি হয়-

    • ক) লোহিত অস্থিমজ্জায়
    • খ) তরুণাস্থিতে
    • গ) প্লীহায়
    • ঘ) যকৃতে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) লোহিত অস্থিমজ্জায়

    লোহিত রক্তকণিকা লোহিত অস্থিমজ্জায় তৈরি হয়। পরিণত বয়সে প্রধানত স্টার্নাম, কশেরুকা, পর্শুকা এবং হিউমেরাস ও ফিমারের প্রান্তভাগের লোহিত অস্থিমজ্জা থেকে এগুলো উৎপন্ন হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৩২. নিউক্লিয়াসের আবিষ্কারক কে?

    • ক) রবার্টসন
    • খ) রবার্ট হুক
    • গ) রবার্ট ব্রাউন
    • ঘ) রবার্ট ডি ভ্যারিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) রবার্ট ব্রাউন

    নিউক্লিয়াস কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা কোষের বিভিন্ন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাই নিউক্লিয়াসকে কেষের মস্তিষ্ক বলা হয়। বিজ্ঞানী রবার্ট ব্রাউন ১৮৩১ খ্রিষ্টাব্দে নিউক্লিয়াস আবিষ্কার করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৩৩. কোনটি দেহকোষের বিভাজন?

    • ক) মাইটোসিস
    • খ) মিয়োসিস
    • গ) অ্যামাইটোসিস
    • ঘ) সাইটোকাইনেসিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মাইটোসিস

    যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোসোম উভয়ই একবার করে বিভক্ত হয় তাকে মাইটোসিস বলে। মাইটোসিস প্রাণী ও উদ্ভিদের বিভাজন ক্ষমতাসম্পন্ন দৈহিক কোষে ঘটে থাকে। জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ মাইটোসিস প্রক্রিয়ারই ফল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৩৪. শ্রেণিবিন্যাসের মৌলিক একক কোনটি?

    • ক) গোত্র
    • খ) বর্গ
    • গ) শ্রেণি
    • ঘ) প্রজাতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্রজাতি

    শ্রেণিবিন্যাসের মৌলিক একক হলো প্রজাতি। ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণিবিন্যাসের জনক বলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৩৫. DNA মডেল কে তৈরি করেন?

    • ক) Watson and Crick
    • খ) Strasburger
    • গ) Mendel
    • ঘ) Waldeyer
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Watson and Crick

    রাসায়নিক পদার্থগুলো কিভাবে সজ্জিত থেকে DNA সূত্র গঠন করে সে সম্পর্কে ওয়াটসন ও ক্রিক ১৯৫৩ সালে একটি মডেল প্রদান করেন। এটি হলো DNA ডাবল হেলিক্স মডেল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৩৬. বৃক্ষের বয়স নির্ধারণ করা হয়-

    • ক) শাখা-প্রশাখা দ্বারা
    • খ) বর্ষ বলয় দ্বারা
    • গ) বৃক্ষের দৈর্ঘ্য দ্বারা
    • ঘ) বৃক্ষের পরিধি দ্বারা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বর্ষ বলয় দ্বারা

    শীতকালে উদ্ভিদের বৃদ্ধি রহিত থাকে বলে ক্যাম্বিয়ামের কাজও মোটামুটি বন্ধ থাকে এবং পরবতীর্ বসন্তকালে পুনরায়- বড় গর্ভযুক্ত কাঠ সৃষ্টি করে থাকে। প্রতি বছরের বসন্তকালীন কাঠ ও শরৎকালীন কাঠ মিলিতভাবে এক একটি পৃথক বলয় বা রিং সৃষ্টি করে। একে বর্ষ বলয় বলা হয়। একটি বৃক্ষের বর্ষ বলয়ের সংখ্যা গণনা করে ঐ বৃক্ষের আনুমানিক বয়স নির্ণয় করা যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৩৭. ট্রাকিড ও ভেসেল কোন কলার উপাদান?

    • ক) প্যারেনকাইমা
    • খ) কোলেনকাইমা
    • গ) জাইলেম
    • ঘ) ফ্লোয়েম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) জাইলেম

    জাইলেম মব্দের উদ্ভব হয়েছে গ্রিক শব্দ Xylos থেকে যার ইংরেজি প্রতিশব্দ Wood। কাঠ তথা জাইলেমই হলো উদ্ভিদের দৃঢ়তা প্রধানকারী অন্যতম প্রধান অংশ। চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিত। উপাদানগুলো হলো- ১. ট্রাকিড, ২. ভেসেল বা ট্রাকিয়া, ৩. জাইলেম তন্তু এবং ৪. জাইলেম প্যারেনকাইমা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৩৮. উদ্ভিদ দেহে খাদ্য বিতরণে কোন কলা দায়ী?

    • ক) জাইলেম
    • খ) জাইলেম ও ফ্লোয়েম
    • গ) পেরিসাইকেল
    • ঘ) ফ্লোয়েম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ফ্লোয়েম

    সবুজ অংশৈ (প্রধানত পাতায়) প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন সজীব অংশে পরিবহন করাই ফ্লোয়েম টিস্যুর প্রধান কাজ। এছাড়া এরা খাদ্য সঞ্চয়ও করে থাকে। ফ্লোয়েম টিস্যু একটি অন্যতম জটিল টিস্যু। এ টিস্যু দিয়েই উদ্ভিদের বাকল অংশ গঠিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৩৯. সালোকসংশ্লেষণের জন্য সবুজ উদ্ভিদ বায়ু থেকে কোনটি গ্রহণ করে?

    • ক) কার্বন ডাই-অক্সাইড
    • খ) অক্সিজেন
    • গ) নাইট্রোজেন
    • ঘ) কার্বন মনো অক্সাইড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) কার্বন ডাই-অক্সাইড

    সালোকসংশ্লেষণের জন্য সবুজ উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৪০. শ্বসন প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক কোনটি?

    • ক) হাইড্রোজেন
    • খ) নাইট্রোজেন
    • গ) অজৈব লবণ
    • ঘ) অক্সিজেন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অক্সিজেন

    শ্বসন এক ধরনের জারণ বিজারণ প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবকসমূহ হলো-পানি, আলো, কার্বন ডাই- অক্সাইড ও অক্সিজেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৪১. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় অতিরিক্ত পানি বাষ্পাকারে ত্যাগ করে?

    • ক) অভিস্রবণ
    • খ) প্রস্বেদন
    • গ) সালোক সংশ্লেষণ
    • ঘ) ব্যাপন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) প্রস্বেদন

    উদ্ভিদ প্রতিনিয়ত তার বিস্তৃত মূলতন্ত্রের মাধ্যমে পানি শোষণ করে সবধরনের জৈবনিক কাজ সম্পাদন করে। এটি একটি অব্যাহত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত পানি দেহাভ্যন্তর থেকে বাষ্পাকারে বাইরে নির্গত হয় তাকে প্রস্বেদন বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৪২. কোনটি উদ্ভিদের মূল?

    • ক) আদা
    • খ) ওলকচু
    • গ) মুলা
    • ঘ) হলুদ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মুলা

    মুলা রূপান্তরিত প্রধান মূল (সঞ্চয়ী মূল)। আদা, হলুদ ও ওলকচু রূপান্তরিত কাণ্ড।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৪৩. সালোকসংশ্লেষণের সময় ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে কোনটি?

    • ক) ক্লোরোফিল
    • খ) ATP
    • গ) ADP
    • ঘ) সাইটোক্রোম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সাইটোক্রোম

    সালোকসংশ্লেষনের সময় ইলেকট্রন বাহক হিসেবে কাজকরে সাইটোক্রোম। সাইটোক্রোম হলো লৌহঘটিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। হিম গ্রুপের লৌহ ইলেকট্রন আদান-প্রদান করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৪৪. কোন উদ্ভিদকে Horsetail বলা হয়?

    • ক) Puccinia
    • খ) Riccia
    • গ) Equisetum
    • ঘ) Selaginella
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Equisetum

    Equisetum দেখতে অনেকটা ঘোড়ার লেজের মতো বলে একে Horsetail উদ্ভিদ বলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ৪৫. আরশোলার শ্বাসরন্ধ্র কয় জোড়া?

    • ক) ১০
    • খ) ১১
    • গ) ১২
    • ঘ) ১৩
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১০

    আরশোলার দেহের উভয় পাশে টার্গা ও স্টার্নার মধ্যবতীর্ স্থানে পুরা নামক পর্দায় মোট ১০ জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র সারিবদ্ধভাবে অবস্থিত। এর মধ্যে ২ জোড়া বক্ষীয় অঞ্চলে এবং ৮ জোড়া উদর অঞ্চলে অবস্থিত। শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগ উভয় প্রক্রিয়াই প্রধানত স্পাইরাকল দিয়ে নিয়ন্ত্রিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ৪৬. মাশরুম উদ্ভিদ কোনটি?

    • ক) Phytophthora
    • খ) Agaricus
    • গ) Saprolegnia
    • ঘ) Penicillium
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Agaricus

    Agaricus ভিজা মাটিতে, মাঠে ময়দনে বা গোবর, খড় ইত্যাদি পচনশীল জৈব পদার্থের উপর জন্মায়। এরা মৃতজীবী। সাধারণত এদের বায়বীয় অংশ খাড়া হয়ে উপরে বৃদ্ধি পায় এবং পরিণত অবস্থায় অনেকটা ছাগার মত দেখায়। তাই এদেরকে 'ব্যাঙের ছাতা' বলা হয়। এরা 'মশরুম' নামেও পরিচিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ৪৭. সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ কোনটি?

    • ক) E.coli
    • খ) Nostoc
    • গ) Sarcina
    • ঘ) Spirillum
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Nostoc

    সায়ানোফাইটা বিভগের নীলাভ-সবুজ শৈবালদেরকেই বলা হয় সায়ানেব্যাকটেরিয়া। Nostoc, Anabsena, Aulosira প্রভৃতি সায়ানেব্যাকটেরিয়া মাটিতে ও পানিতে বায়ুমন্ডলের মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে ঐসব পরিবেশের উর্বরা শক্তি বাড়িয়ে দেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ৪৮. মাইক্রোস্কোপ আবিষ্কার করেন কে?

    • ক) রবার্ট ব্রাউন
    • খ) লিউয়েন হুক
    • গ) ফ্লেমিং
    • ঘ) ল্যামার্ক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) লিউয়েন হুক

    যে যন্ত্রের সাহায্যে ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায় তাকে Microsope বা অণুবীক্ষণ যন্ত্র বলে। নেদারল্যান্ডসের বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েন হুক Microscope আবিষ্কার করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (১৪টি)

  1. ৪৯. 'খাতক' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

    • ক) কাতক
    • খ) ভেজাল
    • গ) পাইকারি
    • ঘ) মহাজন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মহাজন

    খাতক-এর বিপরীতার্থক শব্দ মহাজন। ভেজাল এর বিপরীতার্থক শব্দ = খাঁটি। পাইকারি এর বিপরীতার্থক শব্দ = খুচরা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৫০. নিচের কোনটি সমার্থক শব্দযোগ দ্বন্দ্ব সমাস?

    • ক) নাক-মুখ
    • খ) লাভ-লোকসান
    • গ) দেখা-শোনা
    • ঘ) খাতা-পত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) খাতা-পত্র

    সমার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসে দুটি পদের অর্থ প্রায় একই, যেমন: খাতা-পত্র, হাট-বাজার, ঘর-দুয়ার, কল-কারখানা। লাভ-লোকসান বিপরীতার্থক দ্বন্দ্ব।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৫১. 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ কি?

    • ক) চাটুকার
    • খ) অসাবধান
    • গ) পক্ষপাতিত্ব
    • ঘ) নিতান্ত অলস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নিতান্ত অলস

    'গোঁফ খেজুরে' বাগধারার অর্থ নিতান্ত অলস। অন্যদিকে খয়ের খাঁ, কাচা ঢিলা ও একচোখা বাগধারার অর্থ যথাক্রমে-চাটুকার, অসাবধান ও পক্ষপাতিত্ব।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৫২. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি-বাক্যটি কোন কালের উদাহরণ?

    • ক) ঘটমান বর্তমান
    • খ) পুরাঘটিত বর্তমান
    • গ) পুরাঘটিত অতীত
    • ঘ) নিত্যবৃত্ত অতীত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পুরাঘটিত বর্তমান

    ক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান থাকলে পুরাঘটিত বর্তমান কাল হয়। যেমন: এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫৩. কোন শব্দে ভুল বানান রয়েছে?

    • ক) চতুষ্পদ
    • খ) নিষ্পত্তি
    • গ) বৃহষ্পতি
    • ঘ) শ্রদ্ধাস্পদ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বৃহষ্পতি

    সঠিক বানান ‘বৃহস্পতি’ (বৃহৎ + পতি, নিপাতনে সিদ্ধ সন্ধি)। চতুষ্পদ, নিষ্পত্তি ও শ্রদ্ধাস্পদ শুদ্ধ বানান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৫৪. কোনটি মহাকাব্য?

    • ক) উত্তরাধিকার
    • খ) ধূসর পান্ডুলিপি
    • গ) চন্দ্রাবতী
    • ঘ) মেঘনাদবধ কাব্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মেঘনাদবধ কাব্য

    মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘মেঘনাদবধ কাব্য’ বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। উত্তরাধিকার, ধূসর পাণ্ডুলিপি ও চন্দ্রাবতী মহাকাব্য নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৫৫. 'কবর' কবিতায় দাদুর শ্বশুরবাড়ি কোন গাঁয়ে?

    • ক) কদমতলী
    • খ) বাদামতলী
    • গ) উজানতলী
    • ঘ) পলাশতলী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) উজানতলী

    বাপের বাড়ি যাইবার কালে কহিত ধরিয়া পা 'আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।' সুতরাং এখানে থেকে বোঝায় দাদুর শ্বশুরবাড়ি উজানতলী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৫৬. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' কোন ধরনের রচনা?

    • ক) গল্প
    • খ) কবিতা
    • গ) উপন্যাস
    • ঘ) নাটক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নাটক

    'পায়ের আওয়াজ পাওয়া যায়' মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাটক। এ নাটকটির নাট্যকার সৈয়দ শামসুল হক। তার আরও কয়েকটি নাটক; নুরুলদীনের সারা জীবন, এখানে এখন, গণনায়ক, ঈর্ষা ইত্যাদি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৫৭. 'হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন'। এখানে 'রতন' বলতে কী বোঝানো হয়েছে?

    • ক) টাকা-পয়সা
    • খ) খনিজ সম্পদ
    • গ) লোকসংস্কৃতি
    • ঘ) সাহিত্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সাহিত্য

    মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' সনেটের প্রথম চরণ 'হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন'; এখানে 'রতন' বলতে বাংলা ভাষায় রচিত সাহিত্য-সম্পদকে বোঝানো হয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৫৮. 'মিথ্যা বলার জন্য তোমার পাপ হবে'- কোন ধরনের বাক্য?

    • ক) রূপান্তরকৃত
    • খ) যুক্ত
    • গ) সরল
    • ঘ) যৌগিক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সরল

    যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটি মাত্রা সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। যেমন- মিথ্যা বলার জন্য তোমার পাপ হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৫৯. বাংলা ভাষার পদ কত প্রকার?

    • ক) তিন
    • খ) চার
    • গ) পাঁচ
    • ঘ) ছয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পাঁচ

    বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। পদ পাঁচ প্রকার। যথা- বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৬০. 'লাল নীল দীপাবলী' কার রচনা?

    • ক) হুমায়ুন আহমেদ
    • খ) শামসুর রাহমান
    • গ) হুমায়ুন আজাদ
    • ঘ) জসীমউদ্‌দীন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) হুমায়ুন আজাদ

    'লাল নীল দীপাবলী' গ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ। তার রচিত আরও কয়েকটি বিখ্যাত গ্রন্থ: অলৌকিক ইস্টিমার, ছাপ্পান্ন হাজার বর্গমাইল, নারী, দ্বিতীয় লিঙ্গ ইত্যাদি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৬১. 'সংশপ্তক' গ্রন্থের লেখক কে?

    • ক) জহির রায়হান
    • খ) সেলিনা হোসেন
    • গ) জীবনানন্দ দাশ
    • ঘ) শহীদুল্লাহ কায়সার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) শহীদুল্লাহ কায়সার

    ‘সংশপ্তক’ উপন্যাসের রচয়িতা শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার। তাঁর অন্য উপন্যাস ‘সারেং বৌ’।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৬২. 'মুখচলা' বাগধারাটির অর্থ কী?

    • ক) অশ্লীল ভাষায় কথা বলা
    • খ) নীরবতার পর কথা শুরু করা
    • গ) অসংলগ্ন কথা বলা
    • ঘ) ক্রমাগত বকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ক্রমাগত বকা

    'মুখচলা' বাগধারার অর্থ ক্রমাগত বকা বা অনর্গল কথা বলা।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (১৫টি)

  1. ৬৩. One of the ----- his ability to lecture.

    • ক) greater attribute of a professor is
    • খ) greatest attributes of a professor are
    • গ) great attribute of a professor is
    • ঘ) greatest attributes of a professor is
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) greatest attributes of a professor is

    One of the + superlative adjective + plural noun-এর পর singular verb বসে। তাই সঠিক: One of the greatest attributes of a professor is his ability to lecture।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৬৪. Three-fourths of our work ----- finished.

    • ক) have been
    • খ) had
    • গ) has been
    • ঘ) were
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) has been

    Fraction (three-fourths) + of + noun হলে verb ঐ noun অনুযায়ী হয়। Work uncountable তাই singular verb has been বসবে: Three-fourths of our work has been finished।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৬৫. Find out the correct sentence-

    • ক) Rahim acted upon my advice
    • খ) He was accused to theft
    • গ) Rafique is addicted for drinking
    • ঘ) Students should abide of the rules.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Rahim acted upon my advice

    সঠিক বাক্য হলো Rahim acted upon my advice কারণ act on/ upon somebody’s advice অর্থ কারো পরামর্শ অনুসারে কাজ করা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৬৬. Many students are reluctant to study basic science, but I wish ----.

    • ক) I can do so
    • খ) I could do so
    • গ) I could not do so
    • ঘ) I am able do so
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) I could do so

    বর্তমানের অপূর্ণ ইচ্ছা প্রকাশে I wish-এর পর past form (could/were ইত্যাদি) বসে: I wish I could do so। বাক্যটির অর্থ: অনেক শিক্ষার্থী মৌলিক বিজ্ঞান পড়তে অনিচ্ছুক, কিন্তু আমি যদি তা পড়তে পারতাম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৬৭. Fill in the blank: Give me a pen to write----.

    • ক) with
    • খ) in
    • গ) to
    • ঘ) for
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) with

    A pen to write with অর্থ লেখার কলম। সুতরাং শুণ্যস্থানে with বসবে। With বসিয়ে বাক্যের বাংলা: আমাকে একটি লেখার কলম দাও।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬৮. How long ----- English?

    • ক) do you learn
    • খ) are you learning
    • গ) you learn
    • ঘ) have you been learning
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) have you been learning

    অতীতে শুরু হয়ে এখনও চলমান কাজের সময়কাল জানতে How long দিয়ে present perfect continuous tense ব্যবহৃত হয়: How long have you been learning English?

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৬৯. The verb form of ‘necessary’ is ----

    • ক) necessity
    • খ) necessitate
    • গ) necessitates
    • ঘ) necessarily
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) necessitate

    Necessary (জরুরি প্রয়োজন)-এর verb form হলো necessitate (আবশ্যিক/ অপরিহার্য করে তোলা)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৭০. Can you tell me when -----?

    • ক) the train leaves
    • খ) does the train leave
    • গ) leaves the train
    • ঘ) does leave the train
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) the train leaves

    Embedded question-এর ক্ষেত্রে structure wh word+sub+verb। সুতরাং সঠিক option-the train leaves.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৭১. Sweet ---- the uses of adversity.

    • ক) is
    • খ) are
    • গ) had
    • ঘ) have
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) are

    বাক্যের শুরুতে Adjective আলে verbটি subject-এর পূর্বে বসে এবং verbটি subject অনুযায়ী হয়। প্রদত্ত বাক্যের subject হলো uses। সুতরাং শূন্যস্থান are বসবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৭২. The chemist asserted that ----.

    • ক) he has conducted the test the previous day
    • খ) he conducted the test the previous day
    • গ) he did conduct the test the previous day
    • ঘ) he had conducted the test the previous day
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) he had conducted the test the previous day

    Reporting verb (asserted) past tense-এ থাকলে reported speech-এর past indefinite, past perfect-এ রূপান্তরিত হয় এবং yesterday হয় the previous day। তাই he had conducted the test the previous day।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৭৩. He didn’t hurt the people, ----.

    • ক) nor did he cheat them
    • খ) he didn’t cheat them
    • গ) he never cheats them
    • ঘ) never he cheat them
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) nor did he cheat them

    Negative agreement এর ক্ষেত্রে দুটি বাক্যের sub একই হলে structure: nor+positive auxiliary+sub+verb+object। সুতরাং সঠিক expression হলো nor did he cheat them.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৭৪. Fill in the blank: There are ----- parts of speech in English.

    • ক) five
    • খ) eight
    • গ) seven
    • ঘ) six
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) eight

    Parts of speech বা পদ আট প্রকার। যথা: Noun Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction ও Interjection.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৭৫. Cowards die ----- before death.

    • ক) much time
    • খ) many time
    • গ) enough time
    • ঘ) many times
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) many times

    Coward die many times before death হলো একটি প্রবাদ যার বাংলা- কাপুরুষরা মৃত্যুর আগে অনেকবার মরে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৭৬. A philanthropist is a person ------.

    • ক) who hates all
    • খ) who loves all
    • গ) who coopereates with all
    • ঘ) who patronizes all
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) who loves all

    Philanthropist (জনহিতৈষী) হলো এমন ব্যক্তি যিনি সকল মানুষকে ভালোবাসেন ও তাদের কল্যাণে কাজ করেন; তাই who loves all সঠিক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৭৭. The verb-form of ‘political’ is ----

    • ক) politicalise
    • খ) politicalize
    • গ) politicise
    • ঘ) polititices
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) politicise

    Political (রাজনৈতিক)-এর verb form হলো politicise, যার অর্থ রাজনীতি সচেতন করা বা হওয়া।

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (৯টি)

  1. ৭৮. ক্রিকেটের ব্যাট কোন কাঠ দিয়ে তৈরি হয়?

    • ক) উইলো
    • খ) সেগুন
    • গ) রাবার
    • ঘ) পাইন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) উইলো

    ক্রিকেট ব্যাট সাধারণত উইলো (ইংলিশ উইলো বা কাশ্মীরি উইলো) কাঠ দিয়ে তৈরি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৭৯. পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ-

    • ক) অস্ট্রেলিয়া
    • খ) ইন্দোনেশিয়া
    • গ) ফিলিপাইন
    • ঘ) মালয়েশিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ইন্দোনেশিয়া

    পৃথিবীর সর্বাধিক দ্বীপের দেশ হলো দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত ও প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত দেশ ইন্দোনেশিয়া। ৩৩ প্রদেশে বিভক্ত দেশটি মোট ১৭,৫০৮টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৮০. বিশ্বের সবর্প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার কোনটি?

    • ক) UNIVAC
    • খ) EDVAC
    • গ) IBM
    • ঘ) ENIAC
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ENIAC

    বিশ্বের সবর্প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হলো ENIAC, যার ওজন ছিল ৩০ টন। এটি চালানোর জন্য ১৩০- ১৪০ কিলোওয়াট বিদ্যুৎশক্তির প্রয়োজন হতো।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৮১. Big Bang Theory-এর প্রবক্তা হলেন-

    • ক) আইজ্যাক নিউটন
    • খ) স্টিফেন হকিং
    • গ) জর্জ লেমেটার
    • ঘ) গ্যালিলিও
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) জর্জ লেমেটার

    বিগ ব্যাং তত্ত্ব ১৯২৭ সালে বেলজিয়ামের বিজ্ঞানী জর্জ লেমেটার প্রথম প্রস্তাব করেন; পরবর্তীতে স্টিফেন হকিং এর আধুনিক ব্যাখ্যা দেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৮২. বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের নাম কি?

    • ক) PSPARRSO
    • খ) BSPARSO
    • গ) SPARRSO
    • ঘ) ESPARR SO
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) SPARRSO

    বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম SPARRSO (Space Research and Remote Sensing Organization), যা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৮৩. গ্রিনহাউজ ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ কি ক্ষতি হবে?

    • ক) তাপমাত্রা বেড়ে যাবে
    • খ) নিম্নভূমি নিমজ্জিত হবে
    • গ) সাইক্লোনের প্রবণতা বেড়ে যাবে
    • ঘ) বৃষ্টিপাত কমে যাবে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নিম্নভূমি নিমজ্জিত হবে

    গ্রিনহাউজ ইফেক্টের ফলে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে গিয়ে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিতে পারে। যার ফলে হিসেবে বাংলাদেশের সমুদ্র উপকূলীয় নিম্নভূমিগুলো খুব সহজেই নিমজ্জিত হয়ে যাবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৮৪. 'সিডর' কোন ভাষার শব্দ?

    • ক) ইংরেজি
    • খ) সিংহলি
    • গ) বার্মিজ
    • ঘ) ফরাসি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সিংহলি

    ঘূণিৃঝড় সিডর ১৫ নভেম্বর ২০০৭ বাংলাদেশে আঘাত হানে। সিডর শব্দটি সিংহলি ভাষা। যার অর্থ হলো চোখ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮৫. জাতীয় সংসদে ১নং আসনটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

    • ক) কক্সবাজার
    • খ) বরগুনা
    • গ) খুলনা
    • ঘ) পঞ্চগড়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) পঞ্চগড়

    জাতীয় সংসদের ১নং আসন (পঞ্চগড়-১) দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে অবস্থিত; তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলা নিয়ে আসনটি গঠিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৮৬. WHO-এর স্ট্যান্ডার্ড অনুসারে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত?

    • ক) 0.05 mg
    • খ) 0.01 mg
    • গ) 0.5 mg
    • ঘ) 0.1 mg
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 0.01 mg

    WHO-এর মান অনুযায়ী প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা 0.01 mg (10 µg); বাংলাদেশের জাতীয় মান 0.05 mg।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

নার্সিং বিএমইউ বিএসসি নার্সিং — অন্যান্য বছরের প্রশ্ন

নার্সিং ২০১৮-১৯ — অন্য ইউনিট

বিএসসি নার্সিং-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

নার্সিং বিএমইউ বিএসসি নার্সিং ভর্তি প্রশ্ন ও সমাধান ২০১৮-১৯ — Nursing Question 2018-19 | SmartPora