বিএসসি নার্সিং বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৭-১৮

২০১৭-১৮ সেশন ১০৪টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (১১) · রসায়ন (১০) · জীববিজ্ঞান (২৩) · বাংলা (১৮) · ইংরেজি (২০) · সাধারণ জ্ঞান (২২)

মানবন্টন ও নিয়ম: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ৪ বছর মেয়াদি BSc in Nursing — ১০০ MCQ, পাস ৪০।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (১১টি)

  1. ১. কোন পদার্থ সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী?

    • ক) রূপা
    • খ) পাথর
    • গ) সোনা
    • ঘ) লোহা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) রূপা

    ধাতুগুলোর মধ্যে রূপা (সিলভার) সবচেয়ে উত্তম বিদ্যুৎ পরিবাহী; এরপর তামা ও সোনা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. কোন তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প সাম্যাবস্থায় থাকতে পারে?

    • ক) 0 K
    • খ) 273°C
    • গ) 273.16 K
    • ঘ) 32 K
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 273.16 K

    যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প সাম্যাবস্থায় থাকে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে; এর মান 273.16 K।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. ভূ-পৃষ্ঠে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ g-এর মান 9.8 ms⁻²। পৃথিবীর সমান আকৃতির কিন্তু পৃথিবীর দ্বিগুণ ঘনত্বের অপর একটি গ্রহের পৃষ্ঠে g-এর মান কত?

    • ক) 4.9 ms⁻²
    • খ) 9.8 ms⁻²
    • গ) 19.6 ms⁻²
    • ঘ) 2.45 ms⁻²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 19.6 ms⁻²

    g = (4/3)πRρG, অর্থাৎ R সমান থাকলে g ∝ ρ। ঘনত্ব দ্বিগুণ হলে g' = 2g = 2 × 9.8 = 19.6 ms⁻²।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. কোন তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয়বাস্প সাম্যবস্থায় থাকতে পারে?

    • ক) 0 K
    • খ) 273°C
    • গ) 273.16 K
    • ঘ) 32 K
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 273.16 K

    পানির ত্রৈধ বিন্দু 273.16 K (0.01°C), যেখানে বরফ, পানি ও জলীয়বাষ্প সাম্যাবস্থায় থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. একটি শূন্য ভরের কণিকার দ্রুতি হবে-

    • ক) সসীম
    • খ) অসীম
    • গ) শূন্য
    • ঘ) c এর চেয়ে কম যেকোনো দ্রুতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সসীম

    শূন্য স্থির-ভরের কণিকা (যেমন ফোটন) সর্বদা আলোর দ্রুতি c (≈ 3 × 10⁸ m/s) তে চলে, যা একটি সসীম মান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. পাউলির বর্জন নীতি মেনে চলে-

    • ক) সকল কণা
    • খ) সকল কণা যাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা ½
    • গ) সকল ভরযুক্ত কণা
    • ঘ) সকল কণা যাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা 1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সকল কণা যাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা ½

    পাউলির বর্জন নীতি কেবল ফার্মিয়ন (অর্ধপূর্ণ সংখ্যার স্পিন, যেমন ½; ইলেকট্রন, প্রোটন, নিউট্রন) মেনে চলে। পূর্ণসংখ্যার স্পিনবিশিষ্ট বোসন (যেমন ফোটন) এ নীতি মানে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. প্ল্যাংকের ধ্রুবকের একক নিচের কোন রাশির এককের সমান?

    • ক) শক্তি
    • খ) ভরবেগ
    • গ) কৌণিক ভরবেগ
    • ঘ) কম্পাংক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কৌণিক ভরবেগ

    প্ল্যাংকের ধ্রুবক h = E/f, একক J s (জুল-সেকেন্ড)। কৌণিক ভরবেগের একক kg m² s⁻¹ = J s, তাই দুটি একই।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. একটি ত্রি-পারমাণবিক অণুর স্বাধীনতার মাত্রার সংখ্যা কত?

    • ক) 3
    • খ) 6
    • গ) 7
    • ঘ) 9
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 6

    অরৈখিক ত্রি-পারমাণবিক অণুর ৩টি চলন ও ৩টি ঘূর্ণন মিলে স্বাধীনতার মাত্রা ৬ (কম্পন উপেক্ষা করে)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. কত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 0°C তাপমাত্রার বেগের দ্বিগুণ হবে?

    • ক) 818°C
    • খ) 810°C
    • গ) 819°C
    • ঘ) 815°C
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 819°C

    শব্দের বেগ v ∝ √T। বেগ দ্বিগুণ হলে T = 2² × 273 K = 1092 K = 1092 − 273 = 819°C।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ g এর মান 9.8 ms⁻²। পৃথিবীর সমান আকৃতির কিন্তু পৃথিবীর দ্বিগুণ ঘনত্বের অপর একটি গ্রহের পৃষ্ঠে g এর মান কত?

    • ক) 4.9 ms⁻²
    • খ) 9.8 ms⁻²
    • গ) 19.6 ms⁻²
    • ঘ) 2.45 ms⁻²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 19.6 ms⁻²

    g = (4/3)πRρG, অর্থাৎ ব্যাসার্ধ একই থাকলে g ∝ ρ। ঘনত্ব দ্বিগুণ হলে g = 2 × 9.8 = 19.6 ms⁻²।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. আপেক্ষিক রোধের একক কোনটি?

    • ক) Ω kg⁻¹
    • খ) Ω m⁻¹
    • গ) Ω cm⁻¹
    • ঘ) Ω m
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Ω m

    আপেক্ষিক রোধ ρ = RA/L; একক = Ω × m²/m = Ω m (ওহম-মিটার)।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (১০টি)

  1. ১২. কোন তাপমাত্রায় একটি অণুর গতিশক্তি শূন্য হবে?

    • ক) 0°C
    • খ) 173°C
    • গ) −273°C
    • ঘ) 116°C
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) −273°C

    অণুর গড় গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক (E = (3/2)kT)। পরম শূন্য তাপমাত্রায় (0 K ≈ −273°C) অণুর গতিশক্তি শূন্য হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১৩. পর্যায় সারণির মূল ভিত্তি কি?

    • ক) পারমাণবিক সংখ্যা
    • খ) পারমাণবিক ভর
    • গ) আণবিক ভর
    • ঘ) ইলেকট্রন বিন্যাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ইলেকট্রন বিন্যাস

    মৌলের রাসায়নিক ধর্ম তার ইলেকট্রন বিন্যাস (বিশেষত যোজ্যতা স্তরের) দ্বারা নির্ধারিত হয় এবং পর্যায় ও গ্রুপের অবস্থানও ইলেকট্রন বিন্যাস থেকেই নির্ণীত হয়; তাই ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণির মূল ভিত্তি ধরা হয়। আধুনিক পর্যায় সূত্রে মৌলগুলো পারমাণবিক সংখ্যার ক্রমে সাজানো।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৪. পর্যায় সারণিতে 39 পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের অবস্থান হবে-

    • ক) f- ব্লকে
    • খ) d- ব্লকে
    • গ) p- ব্লকে
    • ঘ) s- ব্লকে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) d- ব্লকে

    Z = 39 মৌলটি ইট্রিয়াম (Y), ইলেকট্রন বিন্যাস [Kr] 4d¹ 5s²। শেষ ইলেকট্রন d অরবিটালে প্রবেশ করায় এটি d-ব্লকের মৌল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৫. n = 3, l = 1 উপস্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে?

    • ক) 8
    • খ) 18
    • গ) 6
    • ঘ) 32
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 6

    n = 3, l = 1 হলো 3p উপস্তর; এতে m = −1, 0, +1 অর্থাৎ ৩টি অরবিটাল, প্রতিটিতে ২টি করে মোট ৬টি ইলেকট্রন থাকতে পারে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৬. NH₂CONH₂ (ইউরিয়া) যৌগে নাইট্রোজেনের শতকরা পরিমাণ-

    • ক) 4.67%
    • খ) 46.70%
    • গ) 4.60%
    • ঘ) 0.467%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 46.70%

    ইউরিয়ার আণবিক ভর = 60, এতে N এর ভর = 2 × 14 = 28। N% = 28/60 × 100 ≈ 46.67% ≈ 46.70%।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৭. [Ag(NH₃)₂]Cl যৌগটিতে কী ধরনের বন্ধন আছে?

    • ক) আয়নিক
    • খ) সমযোজী
    • গ) সন্নিবেশ এবং আয়নিক
    • ঘ) আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ

    [Ag(NH₃)₂]⁺ ও Cl⁻ এর মধ্যে আয়নিক বন্ধন, NH₃ অণুর N–H বন্ধন সমযোজী এবং N থেকে Ag⁺ এ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দানের মাধ্যমে সন্নিবেশ বন্ধন থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ১৮. নিচের কোন ঘন এসিডের মিশ্রণটি রাজঅম্ল?

    • ক) 3HCl + HNO₃
    • খ) H₃PO₄ + H₂SO₄
    • গ) 3HNO₃ + H₂SO₄
    • ঘ) 3HNO₃ + HCl
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 3HCl + HNO₃

    ৩ আয়তন ঘন HCl ও ১ আয়তন ঘন HNO₃ এর মিশ্রণকে রাজঅম্ল (aqua regia) বলে, যা সোনা ও প্লাটিনামকেও দ্রবীভূত করতে পারে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ১৯. pH 2 এর দ্রবণের তুলনায় pH 5 এর দ্রবণ কত গুণ কম অম্লীয়?

    • ক) 3
    • খ) 10
    • গ) 100
    • ঘ) 1000
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1000

    pH এক একক বাড়লে [H⁺] ১০ গুণ কমে। pH 2 থেকে pH 5 এ পার্থক্য 3 একক, তাই [H⁺] কমে 10³ = 1000 গুণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২০. 25°C তাপমাত্রায় 100 cm³ দ্রবণে 5.85 গ্রাম NaCl দ্রবীভূত আছে। দ্রবণটির মোলারিটি কত?

    • ক) 58.5 M
    • খ) 5.85 M
    • গ) 1 M
    • ঘ) 0.5 M
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1 M

    NaCl এর মোলার ভর 58.5 g/mol, তাই মোল সংখ্যা = 5.85/58.5 = 0.1 mol। মোলারিটি = 0.1 mol ÷ 0.1 L = 1 M।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২১. যে সব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান তাদেরকে বলা হয়-

    • ক) আইসোটোন
    • খ) আইসোবার
    • গ) আইসোমার
    • ঘ) আইসোটোপ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) আইসোটোন

    যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদের আইসোটোন বলে। প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ এবং ভরসংখ্যা সমান হলে আইসোবার।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (২৩টি)

  1. ২২. কোষের ডাইজেস্টিভ ব্যাগ বলা হয় কোন অঙ্গাণুকে?

    • ক) রাইবোসোম
    • খ) লাইসোসোম
    • গ) সেন্ট্রিওল
    • ঘ) গলগি বস্তু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) লাইসোসোম

    লাইসোসোমে নানা হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যা কোষের ভেতরের বস্তু পরিপাক করে; তাই একে কোষের পরিপাক থলি (ডাইজেস্টিভ ব্যাগ) বা আত্মঘাতী থলিকা বলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২৩. মানবদেহে মুখমণ্ডলীয় অস্থি ভোমারের আকৃতি কেমন?

    • ক) তিনকোণা
    • খ) আয়তাকার
    • গ) চারকোণা
    • ঘ) গোলাকার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) চারকোণা

    ভোমার নাসাগহ্বরের মধ্যপর্দা গঠনকারী একটি পাতলা, চ্যাপ্টা চারকোণা অস্থি। অন্যদিকে ম্যান্ডিবল U-আকৃতির এবং ন্যাসাল অস্থি আয়তাকার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২৪. যৌন দ্বিরূপতা কোন পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়?

    • ক) মলাস্কা
    • খ) নেমাটোডা
    • গ) নিডেরিয়া
    • ঘ) কর্ডাটা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নেমাটোডা

    একই প্রজাতির স্ত্রী ও পুরুষ সদস্য আকার, আকৃতি বা গঠনে পৃথক হলে তাকে যৌন দ্বিরূপতা বলে। নেমাটোডা পর্বের প্রাণীতে (যেমন Ascaris; পুরুষ ছোট ও পশ্চাৎপ্রান্ত বাঁকানো) এটি বৈশিষ্ট্যসূচকভাবে দেখা যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২৫. কোনটি ফেরিডক্সিন?

    • ক) কপার ও লোহা অণুযুক্ত প্রোটিন
    • খ) লোহা ও সালফার অণুযুক্ত প্রোটিন
    • গ) সালফার ও কপার অণুযুক্ত প্রোটিন
    • ঘ) ম্যাগনেসিয়াম ও কপার অণুযুক্ত প্রোটিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) লোহা ও সালফার অণুযুক্ত প্রোটিন

    ফেরিডক্সিন একটি আয়রন-সালফার (Fe-S) প্রোটিন। এর লৌহ ইলেকট্রন গ্রহণ করে ও বিতরণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৬. উদ্ভিদের একটি বা গুটিকয়েক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণিবিন্যাস করা হয় তাকে কী বলা হয়?

    • ক) কৃত্রিম
    • খ) জাতিগত
    • গ) জাতিজনি
    • ঘ) সরল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) কৃত্রিম

    থ্রিয়োফ্রাস্টাস এবং লিনিয়াসের শ্রেণিবিন্যাস পদ্ধতি কৃত্রিম শ্রেণিবিন্যাসের উদাহরণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২৭. যে সমস্ত প্লাজমিড একটি ব্যাকটেরিয়াম থেকে অন্য ব্যাকটেরিয়ামে জেনেটিক বস্তু স্থানান্তর করে তাকে কী বলা হয়?

    • ক) F- প্লাজমিড
    • খ) R- প্লাজমিড
    • গ) Col- প্লাজমিড
    • ঘ) D- প্লাজমিড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) F- প্লাজমিড

    F-প্লাজমিড (Fertility factor) কনজুগেশনের সময় এক ব্যাকটেরিয়াম থেকে অন্যটিতে জেনেটিক বস্তু স্থানান্তর ঘটায়। R-প্লাজমিড অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন এবং Col-প্লাজমিড কলিসিন তৈরির জিন বহন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২৮. কোনটি শৈবালের যৌন জনন পদ্ধতি নয়?

    • ক) Isogamous
    • খ) Anisogamous
    • গ) Protonemic
    • ঘ) Oogamous
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Protonemic

    শৈবালের যৌন জনন তিন প্রকার: আইসোগ্যামি (সমাকৃতির গ্যামেট), অ্যানাইসোগ্যামি (অসমাকৃতির গ্যামেট) ও উগ্যামি (ডিম্বাণু ও শুক্রাণু)। প্রোটোনিমা মসের জীবনচক্রের একটি দশা, যৌন জনন পদ্ধতি নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২৯. পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কারণ কী?

    • ক) রক্ষী কোষের টারগার চাপ
    • খ) মূলজ চাপ
    • গ) ধনাত্মক চাপ
    • ঘ) ইমবাইবিশন চাপ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) রক্ষী কোষের টারগার চাপ

    পত্ররন্ধ্রের দুই পাশের রক্ষীকোষে পানি ঢুকে টারগর (স্ফীতি) চাপ বাড়লে রন্ধ্র খোলে, আর পানি বেরিয়ে টারগর চাপ কমলে রন্ধ্র বন্ধ হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩০. কোন গোত্রের পরাগরেণু বৃহৎ ও কন্টকিত?

    • ক) Poaceae
    • খ) Malvaceae
    • গ) Solanaceae
    • ঘ) Cruciferae
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Malvaceae

    Malvaceae গোত্রের পরাগরেণু বড় ও কণ্টকিত (spiny)। এ গোত্রে পুংকেশর একগুচ্ছক, পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার এবং অমরাবিন্যাস অক্ষীয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৩১. কোষের ডাইজেস্টিভ ব্যাগ বলা হয় কোন অঙ্গণুকে?

    • ক) রাইবোসোম
    • খ) লাইসোসোম
    • গ) সেন্ট্রিওল
    • ঘ) গলগি বস্তু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) লাইসোসোম

    লাইসোসোমকে কোষের পাকস্থলী বা সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা বা এনজাইনের ভান্ডার বলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৩২. কোনটি ভিরয়েড এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?

    • ক) একটি সংক্রামক সত্তা
    • খ) কেবলমাত্র উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করতে সক্ষম
    • গ) RNA ও DNA খণ্ডক নিয়ে গঠিত
    • ঘ) ভাইরাসের মত বিস্তার লাভ করতে পারে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) RNA ও DNA খণ্ডক নিয়ে গঠিত

    ভিরয়েড হলো প্রোটিন আবরণবিহীন, একসূত্রক বৃত্তাকার ক্ষুদ্র RNA অণু; এতে DNA থাকে না। এটি সংক্রামক এবং এখন পর্যন্ত কেবল উদ্ভিদে রোগ সৃষ্টি করে বলে জানা যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৩৩. মানবদেহে মুখমন্ডলীয় অস্থি ভোমারের আকৃতি কেমন?

    • ক) তিনকোণা
    • খ) আয়তাকার
    • গ) চারকোণা
    • ঘ) গোলাকার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) চারকোণা

    ভোমার নাসাগহ্বরের মধ্যপর্দা গঠনকারী একটি পাতলা, চ্যাপ্টা চারকোণা অস্থি। অন্যদিকে ম্যান্ডিবল U-আকৃতির এবং ন্যাসাল অস্থি আয়তাকার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৩৪. তরুণাস্থির গহ্বরকে কী বলা হয়?

    • ক) সারকোপ্লাজম
    • খ) কনড্রিন
    • গ) ম্যাট্রিক্স
    • ঘ) ল্যাকুনা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ল্যাকুনা

    তরুণাস্থির ম্যাট্রিক্সে অবস্থিত তরলপূর্ণ ছোট গহ্বরগুলোকে ল্যাকুনা বলে; প্রতিটি ল্যাকুনায় এক বা একাধিক কনড্রোসাইট থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৩৫. ধুমপায়ীর শ্বসনতন্ত্রে কোন সমস্যা দেখা যায়?

    • ক) কমসংখ্যক অ্যালভিওলাই থাকে
    • খ) সাইনুসাইটিস দেখা যায়
    • গ) ধমনিতে রক্ত জমাট বাঁধে
    • ঘ) হৃৎপিণ্ডে ব্যথা অনুভূত হয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) কমসংখ্যক অ্যালভিওলাই থাকে

    দীর্ঘদিন ধূমপানে অ্যালভিওলাইয়ের প্রাচীর ভেঙে যায় (এমফাইসেমা), ফলে কার্যকর অ্যালভিওলাইয়ের সংখ্যা কমে যায় এবং গ্যাস বিনিময় ব্যাহত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৩৬. কোনটি হার্টবিট শুরু করে?

    • ক) অ্যাট্রিয়াম
    • খ) সাইনো-অ্যাট্রিয়াল নোড
    • গ) অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার নোড
    • ঘ) পার্কিনজি তন্তু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সাইনো-অ্যাট্রিয়াল নোড

    ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে অবস্থিত সাইনো-অ্যাট্রিয়াল নোড (SAN) স্বতঃস্ফূর্তভাবে স্পন্দন সৃষ্টি করে হার্টবিট শুরু করে, তাই একে পেসমেকার বলে। AV নোড SAN থেকে আসা স্পন্দন গ্রহণ করে নিলয়ে পাঠায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৩৭. পূর্ণবয়স্ক স্ত্রী দেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?

    • ক) ৫০ লক্ষ
    • খ) ৭০ লক্ষ
    • গ) ৪৫ লক্ষ
    • ঘ) ২৫ লক্ষ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৪৫ লক্ষ

    প্রতি ঘনমিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকা: পূর্ণবয়স্ক পুরুষে প্রায় ৫০–৫৪ লক্ষ, পূর্ণবয়স্ক নারীতে প্রায় ৪৫ লক্ষ (৪৪–৪৯ লক্ষ), শিশুতে ৬০–৭০ লক্ষ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৩৮. করোনারি ধমনিতে লুমেন বন্ধ হয়ে গেলে কোন পরিস্থিতি তৈরি হতে পারে?

    • ক) হার্ট ফেইলিউর
    • খ) হার্ট অ্যাটাক
    • গ) অ্যানজাইনা
    • ঘ) এপনিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) হার্ট অ্যাটাক

    করোনারি ধমনি হৃৎপেশিতে রক্ত সরবরাহ করে। এর লুমেন সম্পূর্ণ বন্ধ হলে হৃৎপেশির অংশবিশেষে রক্ত ও অক্সিজেন পৌঁছায় না, ফলে পেশি মারা যায়—একে হার্ট অ্যাটাক (মায়োকার্ডিয়াল ইনফার্কশন) বলে। আংশিক সংকোচনে অ্যানজাইনা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৩৯. বাংলাদেশে Annelida পর্বভূক্ত প্রজাতির সংখ্যা কয়টি?

    • ক) 49
    • খ) 89
    • গ) 98
    • ঘ) 102
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 98

    বাংলাদেশে বর্ণিত প্রজাতির সংখ্যা- Porifera 29 Cnidaria 102 Platyhelminthes 125 Nematoda 178 Mollusca 477 Annelida 98 Arthropoda 2489 Echinodermata 49 Chordata 1611 Total 5152

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৪০. ঘাসফড়িং- এর ওমাটিডিয়ামের কোন কোষের ক্ষরণ থেকে র্যাবডোম গঠিত হয়?

    • ক) কর্নিয়াজেন
    • খ) ক্রিস্টালাইন
    • গ) রেটিনুলার
    • ঘ) রেটিনাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) রেটিনুলার

    ঘাসফড়িং-এর ওমাটিডিয়ামে ক্রিস্টালাইন কোণের নিচে রেটিনুলার কোষগুলো থাকে এবং এদের ক্ষরণে কেন্দ্রীয় র‍্যাবডোম গঠিত হয়, যা আলোক সংবেদী অংশ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৪১. যৌন দ্বিরুপতা কোন পর্বের প্রাণিতে দেখতে পাওয়া যায়?

    • ক) মলাস্কা
    • খ) নেমাটোডা
    • গ) নিডেরিয়া
    • ঘ) কর্ডাটা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নেমাটোডা

    একই প্রজাতির স্ত্রী ও পুরুষ সদস্য আকার, আকৃতি বা গঠনে পৃথক হলে তাকে যৌন দ্বিরূপতা বলে। নেমাটোডা পর্বের প্রাণীতে (যেমন Ascaris; পুরুষটি ছোট ও পেছনের প্রান্ত বাঁকানো) এটি বৈশিষ্ট্যসূচক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৪২. 'অর্ধমুক্ত রক্তসংবহনতন্ত্র' নিচের কোন প্রাণির বৈশিষ্ট্য?

    • ক) Tubifex sp.
    • খ) Musca domestica
    • গ) Lycosa lenta
    • ঘ) Pila globosa
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Lycosa lenta

    পাঠ্যবই অনুযায়ী মাকড়সা Lycosa lenta-তে অর্ধমুক্ত রক্তসংবহনতন্ত্র দেখা যায়। Tubifex (অ্যানেলিডা) বদ্ধ এবং Musca ও Pila মুক্ত রক্তসংবহনতন্ত্রের উদাহরণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৪৩. মানবদেহে ADH- ক্ষরণ কমে গেলে কি হয়?

    • ক) পানির পুনঃশোষণ কমে যায়
    • খ) পানির পুনঃশোষণ বেড়ে যায়
    • গ) মূত্র উৎপাদন কমে যায়
    • ঘ) সংগ্রাহী নালিকার ভেদ্যতা বেড়ে যায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পানির পুনঃশোষণ কমে যায়

    ADH বৃক্কের দূরবর্তী প্যাঁচানো নালিকা ও সংগ্রাহী নালিকার পানি-ভেদ্যতা বাড়িয়ে পানি পুনঃশোষণ ঘটায়। ADH ক্ষরণ কমলে পানির পুনঃশোষণ কমে, ফলে প্রচুর পাতলা মূত্র তৈরি হয় (ডায়াবেটিস ইনসিপিডাস)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৪৪. মানবদেহের প্রতি ১০০ মিলি রক্তে কত পরিমাণ 𝐂𝐎 𝟐 কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়?

    • ক) 1মিলি
    • খ) 2 মিলি
    • গ) 3 মিলি
    • ঘ) 4 মিলি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 3 মিলি

    মোট CO 2 - এর শতকরা ২৭ ভাগ কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়। প্রতি ১০০ মি.লি. রক্তে এর পরিমাণ ৩ মি.লি যার ২ মি.লি. কার্বামিনোহিমোগ্লোবিনরূপে এবং ১ মি.লি কার্বামিনোপ্রোটিনরূপে পরিবাহিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (১৮টি)

  1. ৪৫. 'যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে' — এর বাক্য সংকোচন কী হবে?

    • ক) অযত্নলব্ধ
    • খ) অযত্নসম্ভূত
    • গ) অযত্নজাত
    • ঘ) অনায়াসলব্ধ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অযত্নসম্ভূত

    যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে — অযত্নসম্ভূত। যা বিনা যত্নে লাভ করা গেছে — অযত্নলব্ধ; যা বিনা আয়াসে লাভ করা যায় — অনায়াসলভ্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪৬. 'মার্তণ্ড' শব্দের সমার্থক শব্দ কোনটি?

    • ক) নিষ্ঠুর
    • খ) সূর্য
    • গ) কঠোর
    • ঘ) সাধু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সূর্য

    'মার্তণ্ড' অর্থ সূর্য। সূর্যের অন্যান্য সমার্থক শব্দ: আদিত্য, অর্ক, সবিতা, ভাস্কর, ভানু, দিবাকর, রবি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৪৭. বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি?

    • ক) বেকার
    • খ) বিকার
    • গ) নিদাঘ
    • ঘ) নিবার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বেকার

    'বেকার' শব্দে ফারসি উপসর্গ 'বে' (না অর্থে) যুক্ত হয়েছে; বেআদব, বেহায়া, বেতার এর আরও উদাহরণ। বিকার, নিদাঘ, নিবার শব্দে তৎসম উপসর্গ বি/নি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪৮. 'জায়া' শব্দের সমার্থক শব্দ-

    • ক) নন্দিনী
    • খ) অর্ধাঙ্গী
    • গ) কন্যা
    • ঘ) ভগিনী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অর্ধাঙ্গী

    'জায়া' অর্থ স্ত্রী; এর সমার্থক শব্দ অর্ধাঙ্গী, পত্নী, ভার্যা, সহধর্মিণী। নন্দিনী ও কন্যা অর্থ মেয়ে, ভগিনী অর্থ বোন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৪৯. ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়?

    • ক) বিভক্তি
    • খ) কারক
    • গ) ধাতু
    • ঘ) উপসর্গ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ধাতু

    ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলে। যেমন: 'পড়ে' ক্রিয়াপদের ধাতু 'পড়্‌'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৫০. 'ক্ষুধার্ত' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

    • ক) ক্ষুৎ + আর্ত
    • খ) ক্ষুদা + আর্ত
    • গ) ক্ষুধা + ঋত
    • ঘ) ক্ষুত + আর্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ক্ষুধা + ঋত

    অ-কার বা আ-কারের পর 'ঋত' শব্দের ঋ থাকলে উভয়ে মিলে 'আর' হয় এবং র রেফ রূপে পরের বর্ণে যুক্ত হয়: ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত। তেমনি তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত, শীত + ঋত = শীতার্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৫১. 'কেতাদুরস্ত' বাগধারার অর্থ কী?

    • ক) অলস
    • খ) অপদার্থ
    • গ) পরিপাটি
    • ঘ) দীর্ঘজীবী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পরিপাটি

    'কেতাদুরস্ত' অর্থ পরিপাটি বা আদব-কায়দায় দুরস্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৫২. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' কে লিখেছেন?

    • ক) শেখ হাসিনা
    • খ) শেখ লুৎফর রহমান
    • গ) শেখ রেহানা
    • ঘ) বঙ্গবন্ধু নিজে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বঙ্গবন্ধু নিজে

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থে ১৯২০ থেকে ১৯৫৫ সাল পযর্ন্ত (পারিবারিক পর্ব থেকে রাজনৈতিক ঘটনাপ্রবাহ) ঘটনাবলির বিবরণ রয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৫৩. 'বনস্পতি' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

    • ক) বনঃ + পতি
    • খ) বন্‌ + পতি
    • গ) বনস + পতি
    • ঘ) বন + স্পতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বন্‌ + পতি

    বন্‌ + পতি = বনস্পতি; এটি নিপাতনে সিদ্ধ সন্ধি (কোনো নিয়ম মানে না)। এরূপ আরও উদাহরণ: আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + পতি = বৃহস্পতি, ষট্‌ + দশ = ষোড়শ, পতৎ + অঞ্জলি = পতঞ্জলি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৫৪. 'ভানুসিংহ' কার ছদ্মনাম?

    • ক) প্রমথ চৌধুরী
    • খ) রবীন্দ্রনাথ ঠাকুর
    • গ) মোহিতলাল মজুমদার
    • ঘ) রামমোহন রায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর

    'ভানুসিংহ' রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম; এ নামে তিনি 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রচনা করেন। প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৫৫. 'পদ্ধতি' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

    • ক) পদ + ধতি
    • খ) পৎ + ধতি
    • গ) পথ + দতি
    • ঘ) পদ্‌ + হতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) পদ্‌ + হতি

    ত্‌ বা দ্‌ এর পরে হ্‌ থাকলে উভয়ে মিলে দ্ধ হয়। যেমন: পদ্‌ + হতি = পদ্ধতি, উৎ + হার = উদ্ধার, তদ্‌ + হিত = তদ্ধিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৫৬. 'হজযাত্রা' কোন সমাসের উদাহরণ?

    • ক) ৩য়া তৎপুরুষ
    • খ) ৪র্থী তৎপুরুষ
    • গ) ৫মী তৎপুরুষ
    • ঘ) ৭মী তৎপুরুষ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৪র্থী তৎপুরুষ

    পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যথা গুরুকে ভক্তি = গুরুভক্তি, আরামের জন্য কেদারা = আরামকেদারা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৫৭. 'শিরে সংক্রান্তি' বাগধারার অর্থ কী?

    • ক) মাথায় ব্যথা
    • খ) মাথায় গণ্ডগোল
    • গ) আসন্ন বিপদ
    • ঘ) অকল্যাণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আসন্ন বিপদ

    'শিরে সংক্রান্তি' বাগধারার অর্থ আসন্ন বিপদ (বিপদ মাথার ওপর এসে পড়া)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৫৮. Corrigendum শব্দটির অর্থ কী?

    • ক) শুদ্ধিপত্র
    • খ) পুনর্বিন্যাস
    • গ) স্থাপত্যকলা
    • ঘ) অনুরোধপত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) শুদ্ধিপত্র

    Corrigendum এর পারিভাষিক শব্দ শুদ্ধিপত্র—মুদ্রিত লেখার ভুল সংশোধনের তালিকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৫৯. 'মার্তণ্ড' শব্দের অর্থ কী?

    • ক) নিষ্ঠুর
    • খ) সূর্য
    • গ) কঠোর
    • ঘ) সাধু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সূর্য

    'মার্তণ্ড' অর্থ সূর্য। সূর্যের অন্যান্য সমার্থক শব্দ: আদিত্য, অর্ক, সবিতা, ভাস্কর, ভানু, দিবাকর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৬০. 'অহরহ' শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?

    • ক) অহ + রহ
    • খ) অহঃ + রহ
    • গ) অহো + রহ
    • ঘ) অহঃ + অহ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অহঃ + অহ

    কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ : বাচঃ + পতি = বাচস্পতি ভাঃ + কর = ভাস্কর অহঃ + নিশা = অহর্নিশ অহঃ + অহ = অহরহ

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৬১. 'ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত' এ স্মরণীয় চরণটি কে লিখেছেন?

    • ক) সিকান্দার আবু জাফর
    • খ) সুকান্ত ভট্টাচার্য
    • গ) রবীন্দ্রনাথ ঠাকুর
    • ঘ) সুভাষ মুখোপাধ্যায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সুভাষ মুখোপাধ্যায়

    'ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত' চরণটি সুভাষ মুখোপাধ্যায়ের 'ফুল ফুটুক না ফুটুক' কবিতা থেকে নেওয়া।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৬২. কোন বানানটি শুদ্ধ?

    • ক) সমীচীন
    • খ) সমিচীন
    • গ) সমীচিন
    • ঘ) সমিচিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সমীচীন

    শুদ্ধ বানান 'সমীচীন' (দুটিতেই দীর্ঘ ঈ-কার)। আরও কয়েকটি শুদ্ধ বানান: সতীর্থ, কৃতিত্ব, ইতোমধ্যে, উচ্ছ্বাস, অপরাহ্ণ, অহোরাত্র, ঐকমত্য, দুরবস্থা।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (২০টি)

  1. ৬৩. Choose the correct spelling.

    • ক) etiquet
    • খ) ettiquettee
    • গ) etiquette
    • ঘ) etiqutte
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) etiquette

    Etiquette হলো Correct spelling যার অর্থ নম্র আচরণ/ভদ্রতা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৬৪. The word ‘expunge’ means-

    • ক) nationalise
    • খ) purge
    • গ) remove
    • ঘ) inhale
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) remove

    Expunge (verb) অর্থ মুছে ফেলা বা অপসারণ করা, তাই এর অর্থ remove।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৬৫. Select the Choice which gives the correct spelling?

    • ক) Commemmorate
    • খ) Comemorite
    • গ) Commemorate
    • ঘ) Commemmoratte
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Commemorate

    সঠিক বানান Commemorate (স্মরণ করা/স্মৃতি উদযাপন করা)—এতে দুটি m একসাথে (comm-) এবং পরে একটি m থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৬৬. ____ English are industrious.

    • ক) An
    • খ) the
    • গ) A
    • ঘ) None
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) the

    জাতি বোঝাতে nationality adjective-এর আগে 'the' বসে: The English are industrious (ইংরেজরা পরিশ্রমী)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৬৭. Choose the correct word to fill in the gap. Tom looks rather ___. What shall we do to cheer him up?

    • ক) depressing
    • খ) depressed
    • গ) depressingly
    • ঘ) depression
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) depressed

    মানুষের অনুভূতি বোঝাতে past participle adjective (depressed = বিষণ্ণ) বসে; 'depressing' বোঝায় যা বিষণ্ণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬৮. Choose the correct option: After three months of investigations, the - the accident was still unclear.

    • ক) cause of
    • খ) reason of
    • গ) demand of
    • ঘ) because of
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) cause of

    কোনো ঘটনার কারণ বোঝাতে noun 'cause'-এর পরে preposition 'of' বসে: the cause of the accident। 'reason'-এর পরে সাধারণত 'for' বসে, আর 'because of' preposition হওয়ায় article 'the'-এর পরে বসে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৬৯. Select the right form of verb in the bracket: (you ever be) to London?

    • ক) You ever been to London?
    • খ) Have you ever been to London?
    • গ) Have you ever had been to London?
    • ঘ) Have you ever be to London?
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Have you ever been to London?

    জীবনের কোনো সময়ের অভিজ্ঞতা জানতে present perfect tense ব্যবহৃত হয়: Have you ever been to London?

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৭০. Choose the synonym of ‘Emancipate’.

    • ক) Liberate
    • খ) Complex
    • গ) Coordinate
    • ঘ) Emulate
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Liberate

    Emancipate শব্দটি verb যার অর্থ মুক্ত করা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৭১. Which of the following word can be used as both masculine and feminine?

    • ক) actor
    • খ) gander
    • গ) spinster
    • ঘ) spouse
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) spouse

    'Spouse' (স্বামী বা স্ত্রী) common gender, তাই পুরুষ ও স্ত্রী উভয়ের জন্য ব্যবহৃত হয়। Actor ও gander masculine, spinster feminine।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৭২. Choose the synonym of ‘Impediment’.

    • ক) Anarchy
    • খ) Distort
    • গ) Ominous
    • ঘ) Barrier
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Barrier

    Impediment (noun) অর্থ বাধা বা প্রতিবন্ধক; সমার্থক barrier।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৭৩. Choose the synonym of ‘Flout’.

    • ক) Crucial
    • খ) Disobey
    • গ) Diminish
    • ঘ) Flatter
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Disobey

    Flout অর্থ (নিয়ম/আইন) প্রকাশ্যে অমান্য বা অবজ্ঞা করা; তাই এর সমার্থক disobey।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৭৪. Choose the synonym of ‘Meager’.

    • ক) Merge
    • খ) Too small
    • গ) Bright
    • ঘ) Partial
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Too small

    Meager (meagre) অর্থ অপ্রচুর, খুব সামান্য—অর্থাৎ too small।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৭৫. Choose the synonym of ‘Rage’.

    • ক) Anger
    • খ) Heavy
    • গ) Style
    • ঘ) Humid
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Anger

    Rage - ক্রোধ

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৭৬. Women are too often- by family commitments.

    • ক) Confused
    • খ) Controlled
    • গ) Contaminated
    • ঘ) Constrained
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Constrained

    Constrained- সীমাবদ্ধ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৭৭. Which is the correct sentence?

    • ক) He insisted on seeing her
    • খ) He insisted in seeing her
    • গ) He insisted for seeing her
    • ঘ) He insisted to be seeing her
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) He insisted on seeing her

    Insist on অর্থ জিদ করা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৭৮. ___ amazing song haunted me for a long time.

    • ক) These
    • খ) Those
    • গ) Thuse
    • ঘ) That
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) That

    'song' singular noun, তাই এর আগে singular demonstrative 'That' বসবে; These/Those plural noun-এর সাথে বসে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৭৯. Which of the following words can be used as a verb?

    • ক) Mister
    • খ) Master
    • গ) Mistress
    • ঘ) Mastery
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Master

    'Master' noun হিসেবে প্রভু/শিক্ষক এবং verb হিসেবে 'আয়ত্ত করা' অর্থে ব্যবহৃত হয় (e.g. master a language)। Mister, Mistress ও Mastery কেবল noun।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৮০. Cricket enjoys a huge- in Bangladesh.

    • ক) Follow on
    • খ) Fall out
    • গ) Follow
    • ঘ) Following
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Following

    Following দ্বারা Cricket প্রেমীদের বোঝানো হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৮১. In the sentence ‘Cycling is certainly healthier than driving’, the word ‘certainly’ is a/an –

    • ক) verb
    • খ) adverb
    • গ) preposition
    • ঘ) adjective
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) adverb

    'Certainly' শব্দটি বাক্যে 'is healthier' কে modify করছে (নিশ্চিতভাবে), তাই এটি adverb।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৮২. The passive form of ‘Don’t do It’is-

    • ক) Let it not be done
    • খ) Let not it be done
    • গ) Let it be done
    • ঘ) Let it be not done
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Let it not be done

    Imperative sentence এর passive করার নিয়ম: Let + object + be + V 3 । Negative sentence এর ক্ষেত্রে object এর পরে not বসে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (২২টি)

  1. ৮৩. বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিস্পত্তি হয়?

    • ক) Permanent Court of Justice
    • খ) International Tribunal for the Law of the Sea
    • গ) International Court of Justice
    • ঘ) Permanent Court of Arbitration
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) International Tribunal for the Law of the Sea

    International Tribunal for the Law of the Sea(ITLOS) জার্মানির হামবুর্গভিত্তিক সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইবুনাল। বিশেষ এই ট্রাইবুনাল বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সমুদ্র মীমাংসার রায় দেয় ১৪ মার্চ ২০১২।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৮৪. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-

    • ক) মূল মধ্যরেখা
    • খ) কর্কটক্রান্তিরেখা
    • গ) মকরক্রান্তি রেখা
    • ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কর্কটক্রান্তিরেখা

    কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে; এটি চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার ওপর দিয়ে গেছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৮৫. সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে?

    • ক) একুশের প্রভাত ফেরী
    • খ) মঙ্গল শোভাযাত্রা
    • গ) রথযাত্রা
    • ঘ) একুশের বই মেলা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মঙ্গল শোভাযাত্রা

    পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী সম্প্রতি (২০১৬ সালে) পহেলা বৈশাখের 'মঙ্গল শোভাযাত্রা' ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায়। এর আগে বাউল গান (২০০৮) ও জামদানি বুননশিল্প (২০১৩) এবং পরে শীতলপাটি (২০১৭) ও রিকশা ও রিকশাচিত্র (২০২৩) তালিকাভুক্ত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৮৬. ইসলামী সহযোগিতা সংস্থা (ও আই সি)- এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে-

    • ক) ৫
    • খ) ৩
    • গ) ২
    • ঘ) ৪
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৩

    ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত; সদস্য ৫৭টি দেশ, সদর দপ্তর জেদ্দা। এর দাপ্তরিক ভাষা ৩টি—আরবি, ইংরেজি ও ফরাসি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৮৭. ২০২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে-

    • ক) দুবাই
    • খ) সিউল
    • গ) কাতার
    • ঘ) বার্লিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কাতার

    ২০২২ সালে ফিফা বিশ্বকাপের ২২তম আসর অনুষ্ঠিত হয়-কাতার। ২০২৬ সালে ২৩তম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৮৮. বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে-

    • ক) ভারত থেকে
    • খ) চীন থেকে
    • গ) জাপান থেকে
    • ঘ) সিঙ্গাপুর থেকে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) চীন থেকে

    বাংলাদেশ টাকার অঙ্কে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে; দ্বিতীয় অবস্থানে ভারত। আর রপ্তানির সবচেয়ে বড় একক গন্তব্য যুক্তরাষ্ট্র।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৮৯. বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?

    • ক) Permanent Court of Justice
    • খ) International Tribunal for the Law of the Sea
    • গ) International Court of Justice
    • ঘ) Permanent Court of Arbitration
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) International Tribunal for the Law of the Sea

    International Tribunal for the Law of the Sea(ITLOS) জার্মানির হামবুর্গভিত্তিক সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইবুনাল। বিশেষ এই ট্রাইবুনাল বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সমুদ্র মীমাংসার রায় দেয় ১৪ মার্চ ২০১২।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৯০. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?

    • ক) বিকন অন্বেষা
    • খ) ব্র্যাক অন্বেষা
    • গ) নোয়া ১৮
    • ঘ) নোয়া ১৯
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ব্র্যাক অন্বেষা

    বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট 'ব্র্যাক অন্বেষা' ৪ জুন ২০১৭ মহাকাশে পাঠানো হয়। এটি তৈরি করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম, আবদুল্লাহিল কাফি ও মায়সুন ইবনে মনোয়ার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯১. NAFTA এর সদস্য সংখ্যা কত?

    • ক) ৫
    • খ) ৮
    • গ) ৩
    • ঘ) ৪
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৩

    NAFTA (North American Free Trade Agreement) এর সদস্য ৩টি: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১ জুলাই ২০২০ থেকে NAFTA-র স্থলে একই তিন দেশের USMCA চুক্তি কার্যকর হয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৯২. বাংলাদেশের প্রথম আদমশুমারী হয়-

    • ক) ১৯৭৯ সালে
    • খ) ১৯৭২ সালে
    • গ) ১৯৭৩ সালে
    • ঘ) ১৯৭৪ সালে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ১৯৭৪ সালে

    স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে এবং সর্বশেষ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ২০২২ সালে। পরবর্তী ৭ম জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে ২০৩১ সালে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৯৩. মহাস্থানগড়ের পুরাতন নাম কী?

    • ক) সুবর্ণগ্রাম
    • খ) পুণ্ড্রবর্ধন
    • গ) চন্দ্রদ্বীপ
    • ঘ) সিংহজানী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পুণ্ড্রবর্ধন

    বগুড়ার মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্র জনপদের রাজধানী পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন নামে পরিচিত ছিল; এটি বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৯৪. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

    • ক) এ এইচ এম কামারুজ্জামান
    • খ) তাজউদ্দীন আহমদ
    • গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
    • ঘ) সৈয়দ নজরুল ইসলাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

    ১০ এপ্রিল ১৯৭১ সালে গঠিত বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী/উপ-রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তাজউদ্দীন আহমাদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৯৫. কোন দেশটি BIMSTEC এর সদস্য নয়?

    • ক) বাংলাদেশ
    • খ) পাকিস্তান
    • গ) ভারত
    • ঘ) থাইল্যান্ড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পাকিস্তান

    BIMSTEC এর সদস্য ৭টি দেশ: বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। পাকিস্তান এর সদস্য নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৯৬. বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে?

    • ক) 17
    • খ) 14
    • গ) 16
    • ঘ) 15
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 16

    ২০১৭ সালের পরীক্ষার সময় পর্যন্ত বাংলাদেশের সংবিধান ১৬ বার সংশোধিত হয়েছিল (ষোড়শ সংশোধনী, ২০১৪)। সপ্তদশ সংশোধনী পাস হয় ৮ জুলাই ২০১৮; তাই বর্তমানে সংশোধনীর সংখ্যা ১৭।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৯৭. ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-

    • ক) মূল মধ্যরেখা
    • খ) কর্কটক্রান্তিরেখা
    • গ) মকরক্রান্তি রেখা
    • ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কর্কটক্রান্তিরেখা

    কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে; এটি চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার ওপর দিয়ে গেছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৯৮. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?

    • ক) পদ্মা
    • খ) যমুনা
    • গ) মেঘনা
    • ঘ) কর্ণফুলি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কর্ণফুলি

    কর্ণফুলী বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী। এটি ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙামাটি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চট্টগ্রামের কাছে বঙ্গোপসাগরে পড়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৯৯. মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল?

    • ক) ১০ নং সেক্টর
    • খ) ৯ নং সেক্টর
    • গ) ১১ নং সেক্টর
    • ঘ) ১ সেক্টর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১০ নং সেক্টর

    মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ১০ নং সেক্টর গঠিত হয়েছিল কেবল নৌ কমান্ডোদের নিয়ে; সমুদ্র উপকূল ও অভ্যন্তরীণ নৌপথ এর আওতায় ছিল এবং এর নির্দিষ্ট কোনো সেক্টর কমান্ডার ছিল না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ১০০. বিশ্বের রাজধানী বলা হয় নিচের কোন শহরকে?

    • ক) নিউইয়র্ক
    • খ) রোম
    • গ) লন্ডন
    • ঘ) টোকিও
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) নিউইয়র্ক

    জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত হওয়ায় এবং বিশ্ব বাণিজ্য ও অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে 'বিশ্বের রাজধানী' বলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ১০১. বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী পর্বতারোহী কে?

    • ক) রাবেয়া ভূঁইয়া
    • খ) নাজিয়া সুলতানা
    • গ) ওয়াসফিয়া নাজরীন
    • ঘ) নিশাত মজুমদার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নিশাত মজুমদার

    নিশাত মজুমদার ১৯ মে ২০১২ এভারেস্ট জয় করে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এ কৃতিত্ব অর্জন করেন। এর এক সপ্তাহ পর ২৬ মে ২০১২ ওয়াসফিয়া নাজরীন এভারেস্টে ওঠেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ১০২. বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে?

    • ক) একুশের প্রভাতফেরি
    • খ) মঙ্গল শোভাযাত্রা
    • গ) রথযাত্রা
    • ঘ) একুশের বইমেলা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মঙ্গল শোভাযাত্রা

    পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালে ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায়। বাংলাদেশের অন্যান্য অধরা ঐতিহ্য: বাউল গান (২০০৮), জামদানি বুনন (২০১৩), শীতলপাটি বুনন (২০১৭), ঢাকার রিকশা ও রিকশাচিত্র (২০২৩)। (২০২৫ সালে শোভাযাত্রাটির নাম 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা' রাখা হয়।)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ১০৩. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত-

    • ক) কুষ্টিয়ায়
    • খ) রংপুরে
    • গ) দিনাজপুরে
    • ঘ) পাবনায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) পাবনায়

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে রাশিয়ার সহায়তায় নির্মিত হচ্ছে; এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ১০৪. কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ?

    • ক) মিয়ানমার
    • খ) নেপাল
    • গ) ভুটান
    • ঘ) চীন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মিয়ানমার

    বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমার এই দুটি দেশের সীমান্ত রয়েছে। ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য রয়েছে যথাক্রমে ৩, ৭১৫ কিমি. ও ২৮০ কিমি.। (সূত্র: মাধ্যমিক ভূগোল ও পরিবেশ)

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

নার্সিং বিএসসি নার্সিং — অন্যান্য বছরের প্রশ্ন

নার্সিং ২০১৭-১৮ — অন্য ইউনিট

বিএসসি নার্সিং-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

নার্সিং বিএসসি নার্সিং ভর্তি প্রশ্ন ও সমাধান ২০১৭-১৮ — Nursing Question 2017-18 | SmartPora