বিএসসি নার্সিং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৭-১৮

২০১৭-১৮ সেশন ৬৯টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: গণিত (৭) · জীববিজ্ঞান (২) · বাংলা (২০) · ইংরেজি (১৮) · সাধারণ জ্ঞান (২২)

মানবন্টন ও নিয়ম: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (৩ বছর) — বিগত বছরের প্রশ্ন।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

গণিত (৭টি)

  1. ১. সোনিয়া ও লিনিয়ার বর্তমান বয়সের সমষ্টি ১৬ বছর। চার বছর পরে সোনিয়ার বয়স লিনিয়ার তিনগুণ হলে, সোনিয়ার বর্তমান বয়স কত?

    • ক) ৮ বছর
    • খ) ১০ বছর
    • গ) ১২ বছর
    • ঘ) ১৪ বছর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ১৪ বছর

    লিনিয়ার বয়স x হলে সোনিয়ার ১৬ − x। ১৬ − x + ৪ = ৩(x + ৪) ⇒ ২০ − x = ৩x + ১২ ⇒ x = ২। সোনিয়ার বয়স ১৪ বছর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. ৪, ৬, ১০, ১৮ সংখ্যার সিরিজের পঞ্চম সংখ্যাটি কত?

    • ক) ৩৬
    • খ) ৩৪
    • গ) ৩২
    • ঘ) ৩০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৩৪

    পার্থক্যগুলো ২, ৪, ৮ (দ্বিগুণ হচ্ছে); পরবর্তী পার্থক্য ১৬, তাই পঞ্চম সংখ্যা ১৮ + ১৬ = ৩৪।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. রহিম একটি কাজ ৫ দিনে করে, রাজু ঐ কাজটি ১০ দিনে ও কামাল তা ২৫ দিনে করে। তারা একত্রে ঐ কাজটি কত দিনে করবে?

    • ক) ৩ দিনে
    • খ) ৩⅛ দিনে
    • গ) ২ ১৬/১৭ দিনে
    • ঘ) ৩⅕ দিনে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ২ ১৬/১৭ দিনে

    একদিনে করে ১/৫ + ১/১০ + ১/২৫ = (১০ + ৫ + ২)/৫০ = ১৭/৫০ অংশ। তাই সময় = ৫০/১৭ = ২ ১৬/১৭ দিন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ০.১ এবং ০.২ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

    • ক) ১০০ বর্গ সেমি
    • খ) ০.০১ বর্গ সেমি
    • গ) ২০০ বর্গ সেমি
    • ঘ) ০.০২ বর্গ সেমি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১০০ বর্গ সেমি

    ক্ষেত্রফল = ½ × ১০ সেমি × ২০ সেমি = ১০০ বর্গ সেমি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. বার্ষিক শতকরা ১০ টাকা হার সরল সুদে কোনো মূলধন কত বছর পরে সুদে-আসলে দ্বিগুণ হবে?

    • ক) ১০ বছর
    • খ) ২০ বছর
    • গ) ৩০ বছর
    • ঘ) ৪০ বছর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১০ বছর

    দ্বিগুণ হতে সুদ = আসল, অর্থাৎ ১০০ টাকায় ১০০ টাকা সুদ। সময় = ১০০ ÷ ১০ = ১০ বছর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. y² = 9x পরাবৃত্তের উপরিস্থিত P বিন্দুর কোটি 12 হলে ঐ বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত?

    • ক) 9.50
    • খ) 18.25
    • গ) 10.50
    • ঘ) 20.25
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 18.25

    y² = 4ax থেকে a = 9/4। y = 12 হলে x = 144/9 = 16। উপকেন্দ্রিক দূরত্ব = x + a = 16 + 2.25 = 18.25।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. x = −1 + i হলে x³ + 3x² + 3x + 7 এর মান কত?

    • ক) 6 − i
    • খ) 8
    • গ) 5
    • ঘ) 9 + 2i
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 6 − i

    x³ + 3x² + 3x + 7 = (x + 1)³ + 6 = i³ + 6 = 6 − i।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (২টি)

  1. ৮. পাটের জিন নকশা (জিনোম সিকোয়েন্স) আবিষ্কার করেন-

    • ক) ড. মাহমুদুল হাসান
    • খ) ড. মাকসুদুল আলম
    • গ) ড. মাহবুবুল আলম
    • ঘ) ড. মাকসুদুল ইসলাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ড. মাকসুদুল আলম

    ২০১০ সালে বাংলাদেশি বিজ্ঞানী ড. মাকসুদুল আলমের নেতৃত্বে পাটের জিন নকশা উন্মোচিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৯. অটিজম হলো-

    • ক) মানসিক সমস্যা
    • খ) আচরণগত সমস্যা
    • গ) বিকাশজনিত সমস্যা
    • ঘ) কোনোটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বিকাশজনিত সমস্যা

    অটিজম (Autism Spectrum Disorder) মস্তিষ্কের স্নায়ুবিকাশজনিত সমস্যা, যার লক্ষণ সাধারণত ১–৩ বছর বয়সে প্রকাশ পায়; এতে যোগাযোগ ও সামাজিক আচরণে অসুবিধা দেখা দেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (২০টি)

  1. ১০. বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?

    • ক) প্যারীচাঁদ মিত্র
    • খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • গ) প্রভাত কুমার মুখোপাধ্যায়
    • ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) প্যারীচাঁদ মিত্র

    প্যারীচাঁদ মিত্র (ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর) রচিত 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) বাংলা ভাষার প্রথম উপন্যাস হিসেবে স্বীকৃত; তবে প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১১. ‘Annex’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?

    • ক) পরিশিষ্ট
    • খ) গ্রন্থপঞ্জি
    • গ) ক্রোড়পত্র
    • ঘ) নির্ঘণ্ট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ক্রোড়পত্র

    ‘Annex’-এর পরিভাষা ক্রোড়পত্র। Appendix = পরিশিষ্ট, Bibliography = গ্রন্থপঞ্জি, Index = নির্ঘণ্ট।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১২. প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র কোনটি?

    • ক) ভারতী
    • খ) সবুজপত্র
    • গ) যুগান্তর
    • ঘ) সওগাত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সবুজপত্র

    প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র 'সবুজপত্র'। এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়। সবুজপত্র পত্রিকাকে কেন্দ্র করে বাংলা ভাষায় চলিতরীতির প্রবর্তন ঘটে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৩. কোনটি কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস?

    • ক) চক্রবাক
    • খ) সাম্যবাদী
    • গ) মৃত্যুক্ষুধা
    • ঘ) আলেয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মৃত্যুক্ষুধা

    'মৃত্যুক্ষুধা' (১৯৩০) কাজী নজরুল ইসলামের উপন্যাস; কৃষ্ণনগরের দরিদ্র মানুষের জীবনসংগ্রাম এর পটভূমি। 'চক্রবাক' ও 'সাম্যবাদী' কাব্যগ্রন্থ এবং 'আলেয়া' গীতিনাট্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৪. 'অক্ষির সমীপে'-এর এক কথায় প্রকাশ কোনটি?

    • ক) সমক্ষ
    • খ) প্রত্যক্ষ
    • গ) নিরপেক্ষ
    • ঘ) পরোক্ষ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সমক্ষ

    অক্ষির সমীপে সমক্ষ। সরাসরি নয় এমন, বা, দৃষ্টির অগোচর-পরোক্ষ। প্রত্যক্ষ অর্থ দৃষ্ট, চাক্ষুষ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৫. 'জঙ্গম'- এর বিপরীতার্থক শব্দ কোনটি?

    • ক) স্থাবর
    • খ) অরণ্য
    • গ) পর্বত
    • ঘ) সমুদ্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) স্থাবর

    ‘জঙ্গম’ অর্থ চলনশীল; এর বিপরীতার্থক শব্দ ‘স্থাবর’ (অচল)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ১৬. 'শেষের কবিতা' কোন ধরনের রচনা?

    • ক) নাটক
    • খ) উপন্যাস
    • গ) ছোটগল্প
    • ঘ) কবিতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) উপন্যাস

    ‘শেষের কবিতা’ (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ১৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করেছিল?

    • ক) পথের দাবী
    • খ) গৃহদাহ
    • গ) শ্রীকান্ত
    • ঘ) শেষ প্রশ্ন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পথের দাবী

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ (১৯২৬) উপন্যাসটি ব্রিটিশবিরোধী বিষয়বস্তুর কারণে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ১৮. সমরেশ বসুর ছদ্মনাম কোনটি?

    • ক) অনিলা দেবী
    • খ) কালকূট
    • গ) মজলুম আদিব
    • ঘ) মৈনাক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কালকূট

    সমরেশ বসুর ছদ্মনাম 'কালকূট'। 'অনিলা দেবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এবং 'মজলুম আদিব' ও 'মৈনাক' শামসুর রাহমানের ছদ্মনাম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১৯. প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোন শব্দজোড়ের বানান শুদ্ধ?

    • ক) পিপীলিকা, নির্নিমেষ
    • খ) পিপিলিকা, নির্নিমেস
    • গ) পিপীলিকা, নির্ণিমেষ
    • ঘ) পিপিলিকা, নির্নিমেশ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পিপীলিকা, নির্নিমেষ

    বাংলা একাডেমির 'আধুনিক বাংলা অভিধান' অনুযায়ী পিপীলিকা, নির্নিমেষ শব্দ দুটির বানান শুদ্ধ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ২০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি?

    • ক) বেতালপঞ্চবিংশতি
    • খ) সীতার বনবাস
    • গ) শকুন্তলা
    • ঘ) অতি অল্প হইল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অতি অল্প হইল

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) রচিত মৌলিক গ্রন্থ হলো অতি অল্প হইল। এ গ্রন্থটি ১৮৭৩ সালে প্রকাশিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ২১. বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?

    • ক) বিজয় গুপ্ত
    • খ) মুকুন্দরাম চক্রবর্তী
    • গ) ভারতচন্দ্র
    • ঘ) কানা হরিদত্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ভারতচন্দ্র

    ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের শেষ শ্রেষ্ঠ কবি বলা হয়; তাঁর শ্রেষ্ঠ কাব্য ‘অন্নদামঙ্গল’।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ২২. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী'র রচয়িতা কে?

    • ক) মাইকেল মধুসূদন দত্ত
    • খ) রবীন্দ্রনাথ ঠাকুর
    • গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • ঘ) বিদ্যাপতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর

    ‘ভানুসিংহ’ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম; এ নামে তিনি ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ রচনা করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ২৩. জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?

    • ক) ঝরাপালক
    • খ) রূপসী বাংলা
    • গ) ধূসর পান্ডুলিপি
    • ঘ) বনলতা সেন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ঝরাপালক

    রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ 'ঝরাপালক' (১৯২৮)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ২৪. কোন জোড়টি 'উর্মি' শব্দের সমার্থক?

    • ক) তরঙ্গ, তুঙ্গ
    • খ) ঢেউ, পৃথীশ
    • গ) বীচি, হিল্লোল
    • ঘ) কল্লোল, মনোজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বীচি, হিল্লোল

    ‘ঊর্মি’ শব্দের সমার্থক: বীচি, হিল্লোল, কল্লোল, তরঙ্গ, ঢেউ, লহর। অন্য জোড়গুলোর একটি করে শব্দ (তুঙ্গ, পৃথীশ, মনোজ) সমার্থক নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ২৫. মধ্যযুগের প্রথম কবি কে?

    • ক) বড়ু চণ্ডীদাস
    • খ) বিদ্যাপতি
    • গ) দৌলত কাজী
    • ঘ) চণ্ডীদাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বড়ু চণ্ডীদাস

    বড়ু চন্ডীদাস রচিত মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণকীর্তন। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মোট ১৩ খন্ডে রচিত। এ কাব্যের প্রধান চরিত্র কৃষ্ণ, রাধা ও বড়াই।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ২৬. চর্যাপদের আবিষ্কারক কে?

    • ক) হরপ্রসাদ শাস্ত্রী
    • খ) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
    • গ) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
    • ঘ) ডক্টর সুকুমার সেন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) হরপ্রসাদ শাস্ত্রী

    ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকৈ হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ২৭. মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাস নয় কোনটি?

    • ক) নীল ময়ূরের যৌবন
    • খ) দুই সৈনিক
    • গ) রাইফেল রোটি আওরাত
    • ঘ) যাত্রা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) নীল ময়ূরের যৌবন

    নীল ময়ুরের যৌবন সেলিনা হোসেন কতৃর্ক রচিত একটি জনপ্রিয় উপন্যাস। এ উপন্যাসের পটভূমি চর্যাপদের সমসাময়িক বিষয়াবলি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ২৮. রামায়ণের অনুবাদক নয় কে?

    • ক) কবীন্দ্র পরমেশ্বর
    • খ) কৃত্তিবাস
    • গ) নিত্যানন্দ আচার্য
    • ঘ) চন্দ্রাবতী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) কবীন্দ্র পরমেশ্বর

    কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের অনুবাদক, রামায়ণের নয়। কৃত্তিবাস, নিত্যানন্দ আচার্য (অদ্ভুতাচার্য) ও চন্দ্রাবতী রামায়ণ অনুবাদ করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ২৯. আরাকান রাজসভার কবি ছিলেন?

    • ক) আলাওল
    • খ) দোনাগাজী
    • গ) দৌলত উজির বাহরাম খান
    • ঘ) ফকির গরীবুল্লাহ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) আলাওল

    আলাওল আরাকান (রোসাং) রাজসভার শ্রেষ্ঠ কবি; তাঁর বিখ্যাত কাব্য ‘পদ্মাবতী’। দৌলত কাজী ও কোরেশী মাগন ঠাকুরও আরাকান রাজসভার কবি।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (১৮টি)

  1. ৩০. The phrase ‘out and out’ means—

    • ক) thoroughly
    • খ) not at all
    • গ) at the end
    • ঘ) always
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) thoroughly

    'Out and out' অর্থ সম্পূর্ণরূপে বা পুরোপুরি (thoroughly)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩১. Which of the following words is not related to ‘crying’?

    • ক) weeping
    • খ) screaming
    • গ) stinking
    • ঘ) lamenting
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) stinking

    Weeping, screaming ও lamenting কান্না/বিলাপের সাথে সম্পর্কিত; stinking অর্থ দুর্গন্ধযুক্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩২. The drama ‘Macbeth’ was written by-

    • ক) G.B. Shaw
    • খ) William Shakespeare
    • গ) Ben Jonson
    • ঘ) Christopher Marlowe
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) William Shakespeare

    'Macbeth' উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত ট্র্যাজেডি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৩. To complete the sentence 'I was there ___ that time' we need-

    • ক) in
    • খ) by
    • গ) at
    • ঘ) on
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) at

    নির্দিষ্ট সময় বোঝাতে at বসে: I was there at that time।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৪. In the sentence ‘copying is prohibited in the examination’. ‘Copying’ is a/an-

    • ক) adjective
    • খ) noun
    • গ) adverb
    • ঘ) verb
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) noun

    বাক্যে Copying subject হিসেবে বসেছে; verb + ing যখন noun-এর কাজ করে তখন তা gerund, অর্থাৎ noun।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৫. The adjective form of the word ‘agree’ is-

    • ক) agree
    • খ) disagree
    • গ) agreeable
    • ঘ) agreement
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) agreeable

    Agree (verb) এর adjective form agreeable; agreement noun।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৬. To complete the sentence 'Call ___ a doctor', we need-

    • ক) in
    • খ) for
    • গ) at
    • ঘ) by
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) in

    Call in অর্থ (চিকিৎসক/বিশেষজ্ঞকে) ডেকে আনা: Call in a doctor।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৭. The opposite word of ‘violence’ is ---

    • ক) discord
    • খ) conflict
    • গ) harmony
    • ঘ) sympathy
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) harmony

    Violence (সহিংসতা) এর বিপরীত শব্দ harmony (সম্প্রীতি); discord ও conflict সমার্থক ধরনের।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৮. Fill up the blank of the following sentence: My mother gave me ----- one taka note.

    • ক) a
    • খ) an
    • গ) the
    • ঘ) no article
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) a

    ‘One’ শব্দের উচ্চারণ ‘ওয়ান’ (consonant sound /w/) দিয়ে শুরু, তাই এর আগে ‘a’ বসে: a one taka note।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৩৯. The synonym of ‘active’ is ----

    • ক) busy
    • খ) passive
    • গ) mature
    • ঘ) averse
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) busy

    Active (সক্রিয়, কর্মব্যস্ত) এর সমার্থক busy; passive এর বিপরীত শব্দ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪০. Choose the correct sentence.

    • ক) Everybody have gone there
    • খ) Everybody are gone there
    • গ) Everybody has gone there
    • ঘ) Everybody has went there
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Everybody has gone there

    ‘Everybody’ subject টি singular হওয়ায় এর verb form টি অবশ্যই singular হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৪১. Choose the word correctly spelt.

    • ক) Cellulor
    • খ) Cellular
    • গ) Celloulur
    • ঘ) Cellolor
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Cellular

    সঠিক বানান Cellular (কোষীয়)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৪২. Find out the feminine gender.

    • ক) Duck
    • খ) Tutor
    • গ) Bachelor
    • ঘ) Prince
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Duck

    Duck স্ত্রীলিঙ্গ (পুংলিঙ্গ drake)। Tutor, Bachelor ও Prince পুংলিঙ্গ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৪৩. Dhaka is becoming one of the ---- cities in Asia.

    • ক) more busy
    • খ) busy
    • গ) busiest
    • ঘ) most busiest
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) busiest

    busiest, যা busy adjective-এর সঠিক Superlative form.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৪৪. Choose the correct indirect speech: She asked me, ‘Are you happy in your new job?’

    • ক) She asked me if I was happy in my new job
    • খ) She asked me if I have been happy in my new job
    • গ) She asked me whether I am happy in my new job
    • ঘ) She asked me if I had been happy in my new job
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) She asked me if I was happy in my new job

    যদি Interrogative sentence হয় তাহলে if বসে। Reported Speech-কে Indirect করার সময় Assertive করে দিতে হবে। Reporting Speech past form-এ রয়েছে, সেহেতু Reported Speech-কেও অবশ্যই past form করতে হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৪৫. If a person cannot stop taking drugs, he or she is-

    • ক) attached to them
    • খ) committed to them
    • গ) addicted to them
    • ঘ) devoted to them
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) addicted to them

    খারাপ কাজে আসক্ত হলে addicted to হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৪৬. Which of the following is a singular number?

    • ক) cliffs
    • খ) index
    • গ) crises
    • ঘ) mice
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) index

    Index একবচন (বহুবচন indices/indexes)। Cliffs, crises (crisis-এর বহুবচন) ও mice (mouse-এর বহুবচন) বহুবচন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৪৭. Which word is the determiner in the sentence “Will it take much time?”

    • ক) will
    • খ) take
    • গ) much
    • ঘ) time
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) much

    Determiner হচ্ছে noun/ pronoun এর নিদির্ষ্টতা, অনিদির্ষ্টতা, সংখ্যা বা পরিমাপ নির্দেশক। Option গুলোর মধ্যে ‘will’ হচ্ছে Future Indefinite tense-এর auxiliary verb; much হচ্ছে time এর পরিমাণ নির্দেশক; take হচ্ছে finite + transitive verb এবং time হচ্ছে object + noun। সুতরাং ‘much’ হচ্ছে determiner।

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (২২টি)

  1. ৪৮. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি হচ্ছে-

    • ক) হামিদুর রহমান
    • খ) নিতুন কুন্ডু
    • গ) জয়নুল আবেদিন
    • ঘ) কামরুল হাসান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) হামিদুর রহমান

    কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি শিল্পী হামিদুর রহমান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪৯. 'বিজু' উৎসব উদযাপন করে-

    • ক) গারোরা
    • খ) সাঁওতালরা
    • গ) চাকমারা
    • ঘ) মারমারা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) চাকমারা

    'বিজু' চাকমাদের বর্ষবরণ উৎসব। মারমারা পালন করে সাংগ্রাই, ত্রিপুরারা বৈসু।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৫০. শেষ মুঘল সম্রাট ছিলেন-

    • ক) বাবর
    • খ) বাহাদুর শাহ জাফর
    • গ) আওরঙ্গজেব
    • ঘ) শাহজাহান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বাহাদুর শাহ জাফর

    শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর; ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর ইংরেজরা তাঁকে রেঙ্গুনে নির্বাসিত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৫১. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত-

    • ক) ফরিদপুর
    • খ) গাজীপুর
    • গ) চট্টগ্রাম
    • ঘ) ময়মনসিংহ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) গাজীপুর

    বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) গাজীপুরে অবস্থিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫২. যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল ভোটের সংখ্যা-

    • ক) 538
    • খ) 540
    • গ) 525
    • ঘ) 500
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 538

    যুক্তরাষ্ট্রে মোট ইলেক্টোরাল ভোট ৫৩৮টি; প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি প্রয়োজন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৫৩. 'ওয়ার্ল্ড কাপ ফুটবল ২০২২' এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে-

    • ক) আর্জেন্টিনা
    • খ) কাতার
    • গ) জার্মানি
    • ঘ) ইতালি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কাতার

    ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতারে অনুষ্ঠিত হয় (নভেম্বর–ডিসেম্বর ২০২২); আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৫৪. যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চায়-

    • ক) নিউইয়র্ক
    • খ) আলাস্কা
    • গ) ক্যালিফোর্নিয়া
    • ঘ) ফ্লোরিডা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ক্যালিফোর্নিয়া

    পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতার দাবিতে 'Calexit' আন্দোলন আলোচিত ছিল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৫৫. ইসলামি সহযেগিতা সংস্থার দাপ্তরিক ভাষার সংখ্যা-

    • ক) ১টি
    • খ) ২টি
    • গ) ৩টি
    • ঘ) ৪টি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৩টি

    ইসলামি সহযোগিতা সংস্থা (Organisation of Islamic Co-operation-OIC)-এর দাপ্তরিক ভাষার সংখ্যা ৩টি। ভাষাগুলো হলো আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৫৬. এ বছর ডিসেম্বর মাসে 'ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব হারমনি' যে স্থানে অনুষ্ঠিত হবে?

    • ক) মহাস্থানগড়
    • খ) কক্সবাজার
    • গ) ময়নামতি
    • ঘ) সোনারগাঁও
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মহাস্থানগড়

    পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী 'ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব হারমনি' বগুড়ার প্রত্নস্থান মহাস্থানগড়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৫৭. তিস্তা নদীর উৎপত্তিস্থল-

    • ক) তিব্বত
    • খ) সিকিম
    • গ) ভূটান
    • ঘ) নেপাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সিকিম

    তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিমের পাবর্ত্য অঞ্চল। তিস্তা নদী, ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাতে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৫৮. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নাম কী?

    • ক) এলান লোম্যাক্স
    • খ) আসমা জাহাঙ্গীর
    • গ) শিরিন এবাদি
    • ঘ) জেইদ রা'দ আল হুসেইন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) জেইদ রা'দ আল হুসেইন

    পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ছিলেন জেইদ রা’দ আল হুসেইন (২০১৪–২০১৮); বর্তমানে এ পদে আছেন ফলকার টুর্ক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৫৯. বর্তমান বিশ্বের 'নিউ সিল্ক রুট' এর প্রবক্তা-দেশ-

    • ক) চীন
    • খ) নেপাল
    • গ) জাপান
    • ঘ) ভারত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) চীন

    'নিউ সিল্ক রুট' বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) চীনের প্রস্তাবিত, যা ২০১৩ সালে প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৬০. মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কী?

    • ক) হাউজ অফ কমন্স
    • খ) সিনেট
    • গ) হাউজ অফ লর্ডস
    • ঘ) হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সিনেট

    মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস। হাউজ অফ লর্ডস ও কমন্স যুক্তরাজ্যের।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৬১. তিন বছর বয়সী সিরিয়ান বালক আইলান কুর্দির মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল?

    • ক) লোহিত সাগর
    • খ) বঙ্গোপসাগর
    • গ) ভূমধ্যসাগর
    • ঘ) আরব সাগর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ভূমধ্যসাগর

    ২০১৫ সালে ইউরোপগামী শরণার্থী নৌকাডুবিতে নিহত তিন বছরের সিরীয় শিশু আইলান কুর্দির মৃতদেহ ভূমধ্যসাগর তীরে (তুরস্কের বোদরুম সৈকতে) পাওয়া যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৬২. 'রিপাবলিক' গ্রন্থের রচয়িতা কে?

    • ক) জন লক
    • খ) প্লেটো
    • গ) অ্যারিস্টটল
    • ঘ) সক্রেটিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) প্লেটো

    'রিপাবলিক' গ্রন্থের রচয়িতা প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনা 'স্টেটসম্যান' ও 'দ্য লজ'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৬৩. হিরোশিমায় নিক্ষেপ করা প্রথম আণবিক বোমার নাম কী?

    • ক) লিটল বয়
    • খ) ফ্যাট ম্যান
    • গ) ব্যাটম্যান
    • ঘ) ফ্যাট বয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) লিটল বয়

    ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় নিক্ষেপ করা প্রথম আণবিক বোমার নাম লিটল বয়। ৯ আগষ্ট নাগাসাকিতে নিক্ষেপ করা আণবিক বোমার নাম ফ্যাটম্যান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৬৪. বাংলাদেশ কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ লাভ করে?

    • ক) 1991
    • খ) 1994
    • গ) 1992
    • ঘ) 1995
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1995

    বাংলাদেশ ১৯৯৫ সালের ১ জানুয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে। WTO-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৬৫. বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের নাম কী?

    • ক) নাজমা চৌধুরী
    • খ) ড. শিরীন শারমিন চৌধুরী
    • গ) মাহমুদা চৌধুরী
    • ঘ) শিরীন ওসমান চৌধুরী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ড. শিরীন শারমিন চৌধুরী

    পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ছিলেন ড. শিরীন শারমিন চৌধুরী (২০১৩ থেকে); বর্তমানে তিনি এ পদে নেই।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৬৬. বাংলাদেশে দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে কত জিবিপিএস ব্যান্ডউইথ পাবে?

    • ক) 1000 জিবিপিএস
    • খ) 1200 জিবিপিএস
    • গ) 1500 জিবিপিএস
    • ঘ) 2000 জিবিপিএস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1500 জিবিপিএস

    পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী দ্বিতীয় সাবমেরিন কেবল (SEA-ME-WE 5) থেকে বাংলাদেশ ১৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাওয়ার কথা ছিল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৬৭. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

    • ক) 4.8 কিমি
    • খ) 5.03 কিমি
    • গ) 6.15 কিমি
    • ঘ) 7.01 কিমি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 6.15 কিমি

    পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার; সেতুটি ২৫ জুন ২০২২ উদ্বোধন করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৬৮. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়?

    • ক) ২৫ মার্চ ১৯৭২
    • খ) ২ ডিসেম্বর ১৯৯৭
    • গ) ১২ জুলাই ১৯৯৬
    • ঘ) ২ নভেম্বর ২০০১
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২ ডিসেম্বর ১৯৯৭

    পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৬৯. বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় কোন সালে?

    • ক) ১৯০০ সালে
    • খ) ১৮০০ সালে
    • গ) ১৯৫২ সালে
    • ঘ) ১৯৭১ সালে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১৮০০ সালে

    ১৭৭৮ সালে চার্লস উইলকিন্স হুগলিতে প্রথম বাংলা হরফে মুদ্রণ শুরু করেন; ১৮০০ সালে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা মুদ্রণ ব্যাপকতা পায়। প্রদত্ত অপশনের মধ্যে ১৮০০ সালই গ্রহণযোগ্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

নার্সিং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি — অন্যান্য বছরের প্রশ্ন

নার্সিং ২০১৭-১৮ — অন্য ইউনিট

বিএসসি নার্সিং-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

নার্সিং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি প্রশ্ন ও সমাধান ২০১৭-১৮ — Nursing Question 2017-18 | SmartPora