বিএসসি নার্সিং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৫-১৬

২০১৫-১৬ সেশন ৭০টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: রসায়ন (৩) · গণিত (১১) · জীববিজ্ঞান (১) · বাংলা (১৪) · ইংরেজি (১৬) · সাধারণ জ্ঞান (২৫)

মানবন্টন ও নিয়ম: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (৩ বছর) — বিগত বছরের প্রশ্ন।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

রসায়ন (৩টি)

  1. ১. কোনটির কারণে মরিচ ঝাল লাগে?

    • ক) ভিটামিন-এ
    • খ) ক্যাপসাইসিন
    • গ) ভিটামিন-ডি
    • ঘ) টারটারিক এসিড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ক্যাপসাইসিন

    মরিচে থাকা ক্যাপসাইসিন নামক যৌগের কারণে মরিচ ঝাল লাগে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. পারমাণবিক বোমা তৈরি হয় কী ধাতু দিয়ে?

    • ক) রেডিয়াম
    • খ) ইউরেনিয়াম
    • গ) সোডিয়াম
    • ঘ) ক্যালসিয়াম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ইউরেনিয়াম

    পারমাণবিক বোমায় ইউরেনিয়াম-২৩৫ (বা প্লুটোনিয়াম-২৩৯)-এর নিউক্লীয় ফিশন বিক্রিয়া ঘটানো হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. সবচেয়ে মূল্যবান ধাতু কী?

    • ক) প্লাটিনাম
    • খ) ইউরেনিয়াম
    • গ) সোনা
    • ঘ) হীরক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) প্লাটিনাম

    অপশনগুলোর মধ্যে প্লাটিনাম সবচেয়ে মূল্যবান ধাতু; হীরক ধাতু নয়, এটি কার্বনের একটি রূপভেদ।

    প্রশ্নটির আলাদা পাতা ›

গণিত (১১টি)

  1. ৪. যদি দুটি সরলরেখা পরস্পর ছেদ করে, তাহলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো -

    • ক) পরস্পর সমান
    • খ) পরস্পর সমান নয়
    • গ) পরস্পর সমকোণ
    • ঘ) ক ও গ উভয়ই
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পরস্পর সমান

    দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়; রেখা দুটি লম্বভাবে ছেদ না করলে কোণগুলো সমকোণ হয় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৫. log₂√₅ 400 = x হলে x এর মান কত? (ভিত্তি 2√5)

    • ক) 400
    • খ) 10
    • গ) 4
    • ঘ) 2√5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 4

    (2√5)² = 20, তাই (2√5)⁴ = 400। সুতরাং log₂√₅ 400 = log₂√₅ (2√5)⁴ = 4।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৬. একটি চাকার ব্যাস 4.2 মিটার। চাকাটি 330 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?

    • ক) 32
    • খ) 30
    • গ) 25
    • ঘ) 22
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 25

    চাকার পরিধি = πd = (22/7) × 4.2 = 13.2 মিটার; সুতরাং ঘূর্ণন সংখ্যা = 330 ÷ 13.2 = 25 বার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৭. x² − 11x + 30 এবং x³ − 4x² − 2x − 15 এর গ.সা.গু -

    • ক) (x−1)
    • খ) (x−2)
    • গ) (x+5)
    • ঘ) (x−5)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) (x−5)

    x² − 11x + 30 = (x − 5)(x − 6) এবং x³ − 4x² − 2x − 15 = (x − 5)(x² + x + 3); সুতরাং গ.সা.গু = (x − 5)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৮. a⁴ + 4 এর উৎপাদক কী কী?

    • ক) (a² + 2a + 2)(a² − 2a + 2)
    • খ) (a² + 2a + 2)(a² − 2a − 2)
    • গ) (a² − 2a + 2)(a² + 2a − 2)
    • ঘ) (a² − 2a − 2)(a² − 2a + 2)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) (a² + 2a + 2)(a² − 2a + 2)

    a⁴ + 4 = (a²)² + 2·a²·2 + 2² − 4a² = (a² + 2)² − (2a)² = (a² + 2a + 2)(a² − 2a + 2)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৯. x² − 8x − 8y + 16 + y² এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে?

    • ক) −2xy
    • খ) 8xy
    • গ) 6xy
    • ঘ) 2xy
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 2xy

    x² + y² + 16 − 8x − 8y + 2xy = (x + y − 4)²; সুতরাং 2xy যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ১০. ৩, ৪, ৭, ১১, ১৮, ২৯...... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

    • ক) ৪০
    • খ) ৪৭
    • গ) ৫৫
    • ঘ) ৬০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৪৭

    ৩ + ৪ = ৭ ৪ + ৭ = ১১ ৭ + ১১ = ১৮ ১১ + ১৮ = ২৯ ১৮ + ২৯ = ৪৭

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ১১. (০.১ × ০.০১ × ০.০০৪) / (০.০২ × ০.০০২) এর মান কত?

    • ক) ০.১
    • খ) ০.০১
    • গ) ০.০২
    • ঘ) ০.০০১
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ০.১

    লব = ০.০০০০০৪, হর = ০.০০০০৪; সুতরাং মান = ০.০০০০০৪/০.০০০০৪ = ০.১।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ১২. এক দোকানদার ১৫ টাকা ও ২০ টাকা কেজি দরে দু' ধরনের চা কী অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কেজি ১৬ টাকা ৫০ পয়সা হবে?

    • ক) ৫ : ৭
    • খ) ৭ : ৩
    • গ) ৩ : ৭
    • ঘ) ৪ : ৫
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৭ : ৩

    ১৫ টাকার চা x কেজি ও ২০ টাকার চা y কেজি হলে, ১৫x + ২০y = ১৬.৫(x + y) ⇒ ১.৫x = ৩.৫y ⇒ x : y = ৩.৫ : ১.৫ = ৭ : ৩।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১৩. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?

    • ক) ১০০
    • খ) ১২০
    • গ) ১৫০
    • ঘ) ১৮০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১২০

    ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৫ক ও ৬ক ৫ক ও ৬ক এর ল.সা.গু = ৩০ক ৫ক ও ৬ক এর গ.সা.গু = ক প্রশ্নমতে, ক = ৪ ∴ ল.সা.গু = ৩০ × ৪ = ১২০

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১৪. ৩/৪, ২/৫, ১/৬ ও ৫/৮ এর মধ্যে কোনটি বৃহত্তম?

    • ক) ৩/৪
    • খ) ২/৫
    • গ) ১/৬
    • ঘ) ৫/৮
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ৩/৪

    ৩/৪ = ০.৭৫, ২/৫ = ০.৪, ১/৬ ≈ ০.১৬৭, ৫/৮ = ০.৬২৫; সুতরাং বৃহত্তম ৩/৪।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (১টি)

  1. ১৫. ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি?

    • ক) বাদাম
    • খ) চুন
    • গ) দুধ
    • ঘ) সবকয়টি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) দুধ

    দুধ ও দুগ্ধজাত খাদ্য ক্যালসিয়ামের প্রধান উৎস; চুন খাদ্য নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (১৪টি)

  1. ১৬. কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি?

    • ক) রাখাল ছেলে
    • খ) সূর্য প্রণাম
    • গ) মায়া কাজল
    • ঘ) সুলতানার স্বপ্ন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মায়া কাজল

    'মায়া কাজল' কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ; তাঁর অন্যান্য কাব্য: সাঁঝের মায়া, মন ও জীবন, উদাত্ত পৃথিবী। 'রাখাল ছেলে' জসীমউদ্‌দীনের ও 'সুলতানার স্বপ্ন' বেগম রোকেয়ার রচনা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১৭. 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' - চরণটি কার রচনা?

    • ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
    • খ) রবীন্দ্রনাথ ঠাকুর
    • গ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
    • ঘ) মধুসূদন দত্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

    'স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?' চরণটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মিনী উপাখ্যান' কাব্যের অন্তর্ভুক্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৮. 'বঙ্গভাষা' কবিতাটি কোন ছন্দে রচিত?

    • ক) স্বরবৃত্ত
    • খ) অক্ষরবৃত্ত
    • গ) অমিত্রাক্ষর
    • ঘ) মাত্রাবৃত্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অক্ষরবৃত্ত

    মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' একটি সনেট (চতুর্দশপদী কবিতা), যা ১৪ মাত্রার চরণে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এর অন্ত্যমিল আছে, তাই এটি অমিত্রাক্ষর নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৯. নিচের কোনটি আরবি শব্দ নয়?

    • ক) খোদা
    • খ) ইমান
    • গ) আদালত
    • ঘ) দোয়াত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) খোদা

    'খোদা' ফারসি শব্দ। ইমান, আদালত ও দোয়াত আরবি শব্দ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২০. 'আকাশ' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

    • ক) নভ
    • খ) অচল
    • গ) অন্তরীক্ষ
    • ঘ) ব্যোম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অচল

    'অচল' অর্থ পর্বত, তাই এটি 'আকাশ'-এর প্রতিশব্দ নয়। আকাশের প্রতিশব্দ: নভ, অন্তরীক্ষ, ব্যোম, অম্বর, গগন, দ্যুলোক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২১. 'এইটুকুন' শব্দের 'টুকুন' হলো-

    • ক) প্রত্যয়
    • খ) বিভক্তি
    • গ) পদাশ্রিত নির্দেশক
    • ঘ) বহুবচন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পদাশ্রিত নির্দেশক

    কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নিদির্ষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। যেমন: টি, টা, খানা, খানি, গুণি, গুলো, গুলোন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২২. নিচের কোনটি জোড়কলম শব্দের দৃষ্টান্ত?

    • ক) নিমকদানি
    • খ) হাঁসজারু
    • গ) ফুল কুসুম
    • ঘ) স্কুলঘর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) হাঁসজারু

    দুটি শব্দের অংশ জুড়ে নতুন শব্দ তৈরি হলে তাকে জোড়কলম শব্দ বলে; সুকুমার রায়ের 'হাঁসজারু' (হাঁস + সজারু) এর দৃষ্টান্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২৩. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

    • ক) ১১টি
    • খ) ১২টি
    • গ) ৭টি
    • ঘ) ৯টি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৭টি

    বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি: অ, আ, ই, উ, এ, অ্যা, ও।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৪. 'কৌমুদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

    • ক) শাপলা
    • খ) জ্যোৎস্না
    • গ) পর্বত
    • ঘ) সরোবর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জ্যোৎস্না

    'কৌমুদী' শব্দের অর্থ জ্যোৎস্না; এর অন্যান্য প্রতিশব্দ: চন্দ্রিকা, চন্দ্রিমা, চাঁদনি, চন্দ্রালোক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২৫. 'ডাকাবুকো' শব্দের অর্থ-

    • ক) প্রশস্ত বক্ষ
    • খ) দুরন্ত
    • গ) ডাকাতের বুক
    • ঘ) পাষণ্ড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) দুরন্ত

    'ডাকাবুকো' শব্দের অর্থ দুরন্ত, দুঃসাহসী বা নির্ভীক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ২৬. কপাট → কবাট - এটি কোন ধরনের ধ্বনি - পরিবর্তন?

    • ক) ধ্বনি-বিপর্যয়
    • খ) বর্ণ-বিপর্যয়
    • গ) অপিনিহিতি
    • ঘ) বর্ণবিকার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বর্ণবিকার

    শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে অন্য ব্যঞ্জনধ্বনিতে রূপ নিলে তাকে ব্যঞ্জনবিকৃতি বা বর্ণবিকার বলে, যেমন: কপাট → কবাট, ধোপা → ধোবা। বর্ণ-বিপর্যয়ে বর্ণের স্থান বদল হয় (রিকশা → রিশকা)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ২৭. 'বিরাম চিহ্ন' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

    • ক) ধ্বনিতত্ত্বে
    • খ) শব্দতত্ত্বে
    • গ) রূপতত্ত্বে
    • ঘ) বাক্যতত্ত্বে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বাক্যতত্ত্বে

    বিরাম চিহ্ন বা যতিচিহ্নের ব্যবহার বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়; বাক্যের গঠন, পদক্রম, বাক্যের প্রকারভেদ, বাগ্‌ধারা ইত্যাদিও বাক্যতত্ত্বে আলোচিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ২৮. নিচের কোন বানান ভুল?

    • ক) পরিপক্ক
    • খ) মুহূর্ত
    • গ) মুমূর্ষু
    • ঘ) শুশ্রূষা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পরিপক্ক

    'পরিপক্ক' বানানটি ভুল; শুদ্ধ বানান 'পরিপক্ব'। মুহূর্ত, মুমূর্ষু ও শুশ্রূষা বানান শুদ্ধ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ২৯. 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

    • ক) নির্ভয়
    • খ) প্রত্যয়
    • গ) বিস্ময়
    • ঘ) দ্বিধা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) প্রত্যয়

    'সংশয়' অর্থ সন্দেহ; এর বিপরীতার্থক শব্দ 'প্রত্যয়' (দৃঢ় বিশ্বাস)।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (১৬টি)

  1. ৩০. ‘The negative form of the sentence, “It always pours when it rains” is

    • ক) I always does not pours when is does not
    • খ) It never pours when it does not rain
    • গ) It never rains but it pours
    • ঘ) It never pours but it rain
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) It never rains but it pours

    always-যুক্ত affirmative বাক্যকে negative করতে never ব্যবহার করা হয় এবং 'when' অংশকে 'but' দিয়ে প্রকাশ করা হয়: It always pours when it rains → It never rains but it pours.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩১. Which one is a singular number?

    • ক) lice
    • খ) errata
    • গ) phenomenon
    • ঘ) mice
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) phenomenon

    'Phenomenon' singular, এর plural 'phenomena'। lice (louse), errata (erratum) ও mice (mouse) plural।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩২. ‘Handy’ is the synonym of-

    • ক) comfortable
    • খ) useful
    • গ) convenient to us
    • ঘ) necessary
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) useful

    Handy অর্থ সুবিধাজনক বা কাজের উপযোগী; অপশনগুলোর মধ্যে নিকটতম সমার্থক 'useful'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৩. Which spelling is correct?

    • ক) layeing
    • খ) lieing
    • গ) lying
    • ঘ) lahying
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) lying

    lie-এর present participle 'lying' (ie → y + ing)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৪. What is the antonym of ‘Apex’?

    • ক) top
    • খ) peak
    • গ) base
    • ঘ) pinnacle
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) base

    Apex অর্থ শীর্ষবিন্দু; এর antonym 'base' (ভিত্তি/তলদেশ)। top, peak, pinnacle এর synonym।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৫. The word ‘ecological’ is related to-

    • ক) atmosphere
    • খ) pollution
    • গ) environment
    • ঘ) demography
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) environment

    Ecology (বাস্তুবিদ্যা) জীব ও পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করে, তাই 'ecological' শব্দটি environment-এর সাথে সম্পর্কিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৬. Which one is correct?

    • ক) The ship was drowned in the ocean
    • খ) The ship sunk in the ocean
    • গ) The ship goes under the ocean
    • ঘ) The ship was sunk in the ocean
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) The ship was sunk in the ocean

    sink-এর রূপ: sink – sank – sunk। 'The ship sunk' ভুল (হওয়া উচিত sank); 'drowned' প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই অপশনগুলোর মধ্যে শুদ্ধ: The ship was sunk in the ocean.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৭. ____Nelson is a British warship. Put an article in the gap.

    • ক) A
    • খ) The
    • গ) No article
    • ঘ) An
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) The

    Nelson একটি বৃটিশ যুদ্ধজাহান, নিদির্ষ্ট করে বোঝানোর জন্যে এর পূর্বে definite article ‘the’ বসবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৮. Neither Jane nor ____ have been to the opera.

    • ক) me
    • খ) I
    • গ) he
    • ঘ) him
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) I

    Either.......or, Neither......nor এর পরবর্তী pronoun থাকলে সেটি subject pronoun রূপে বসবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৩৯. "The house is building." The passive form is-

    • ক) A house is being built by us.
    • খ) The masons are building the house.
    • গ) It is the house which is being built.
    • ঘ) The house is being built.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) The house is being built.

    'The house is building' বাক্যটি অর্থগতভাবে passive (passive in meaning)। Present continuous-এর passive গঠন: subject + am/is/are + being + V3। তাই সঠিক রূপ: The house is being built.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪০. The bus is the ____ expensive way to get around.

    • ক) less
    • খ) lesser
    • গ) least
    • ঘ) more
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) least

    সাধারনত the + superlative degree হয়। Little - less - least

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৪১. Another word for prejudice is--

    • ক) fear
    • খ) disease
    • গ) loneliness
    • ঘ) bigotry
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) bigotry

    Prejudice অর্থ পক্ষপাত বা পূর্বধারণাপ্রসূত বিদ্বেষ; এর সমার্থক bigotry (গোঁড়ামি/অন্ধ পক্ষপাত)। fear, disease ও loneliness সমার্থক নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৪২. A review of the patient’s eating habits showed that her diet was____in vitamin B.

    • ক) lacking
    • খ) absorb
    • গ) overly
    • ঘ) suffering
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) lacking

    'lacking in' অর্থ কোনো কিছুর ঘাটতি থাকা; her diet was lacking in vitamin B = তার খাদ্যে ভিটামিন বি-এর অভাব ছিল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৪৩. Fill in the blank with the correct choice: How much did you ____ the book?

    • ক) pay
    • খ) paid
    • গ) pay for
    • ঘ) pay on
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) pay for

    কোনো কিছুর দাম দেওয়া বোঝাতে 'pay for' ব্যবহৃত হয়; did-এর পরে verb-এর base form বসে: How much did you pay for the book?

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৪৪. Which of the following sentences is correct?

    • ক) He neither speaks English nor French
    • খ) He speaks nor english or French
    • গ) He speaks neither English nor French
    • ঘ) Neither he speaks English nor French
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) He speaks neither English nor French

    Positive বোঝাতে either......or, negative বোঝাতে neither.........nor pattern গুলো ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৪৫. Ladies fingers বলতে বোঝায়-

    • ক) নারীর আঙুল
    • খ) রমণীয় হাত
    • গ) বেগুন
    • ঘ) ঢেঁড়স
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ঢেঁড়স

    Ladies' fingers (বা okra) অর্থ ঢেঁড়স।

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (২৫টি)

  1. ৪৬. ২০১৫ সালে World Food Prize- কে পেয়েছেন?

    • ক) ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার
    • খ) শাইখ সিরাজ
    • গ) স্যার ফজলে হাসান আবেদ
    • ঘ) কেনেথ কুইন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) স্যার ফজলে হাসান আবেদ

    ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ২০১৫ সালে World Food Prize লাভ করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪৭. পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লার প্রতিষ্ঠাতা কে?

    • ক) ডা. মোহাম্মদ ইব্রাহিম
    • খ) প্রেসিডেন্ট আইয়ুব খান
    • গ) ড. আখতার হামিদ খান
    • ঘ) ফজলুর রহমান খান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ড. আখতার হামিদ খান

    ১৯৫৯ সালে ড. আখতার হামিদ খান কুমিল্লার কোটবাড়িতে পল্লী উন্নয়ন একাডেমি (BARD) প্রতিষ্ঠা করেন; তিনি 'কুমিল্লা মডেল' সমবায়ের প্রবর্তক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৪৮. টাচস্ক্রিন মোবাইল ফোন আবিষ্কারক কে?

    • ক) বিল গেটস
    • খ) চার্লস ব্যাবেজ
    • গ) স্টিভ জবস
    • ঘ) জর্জ বুশ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) স্টিভ জবস

    অপশনগুলোর মধ্যে স্টিভ জবস (অ্যাপল) ২০০৭ সালে আইফোনের মাধ্যমে টাচস্ক্রিন স্মার্টফোন জনপ্রিয় করেন, তাই প্রচলিত উত্তর তিনি; উল্লেখ্য, প্রথম টাচস্ক্রিন ফোন ছিল IBM Simon (১৯৯৪)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪৯. ড্রোন কি?

    • ক) ক্ষেপনাস্ত্র
    • খ) উপগ্রহ
    • গ) চালকবিহীন বিমান
    • ঘ) ঝড়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) চালকবিহীন বিমান

    ড্রোন হলো দূর নিয়ন্ত্রিত বা স্বয়ংক্রিয় চালকবিহীন বিমান (UAV - Unmanned Aerial Vehicle)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫০. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?

    • ক) ২টি
    • খ) ৩টি
    • গ) ৫টি
    • ঘ) ৪টি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ২টি

    বাংলাদেশের সাথে দুটি দেশের আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে: ভারত ও মিয়ানমার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৫১. মুজিবনগর সরকার গঠিত হয় কবে?

    • ক) ২৫ মার্চ ১৯৭১
    • খ) ১০ এপ্রিল ১৯৭১
    • গ) ১৭ এপ্রিল ১৯৭১
    • ঘ) ৬ জুন ১৯৭১
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১০ এপ্রিল ১৯৭১

    ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) এ সরকার শপথ গ্রহণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৫২. ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি?

    • ক) তুরস্ক
    • খ) ইরান
    • গ) ইরাক
    • ঘ) কুয়েত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) তুরস্ক

    অপশনগুলোর মধ্যে কেবল তুরস্ক ন্যাটোর সদস্য (১৯৫২ থেকে)। উল্লেখ্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ আলবেনিয়াও ২০০৯ সাল থেকে ন্যাটোর সদস্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৫৩. ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সনে ঘটে?

    • ক) বাংলা ১১৭৬ সনে
    • খ) বাংলা ১২৭৬ সনে
    • গ) বাংলা ১৩৭৬ সনে
    • ঘ) বাংলা ১৪৭৬ সনে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বাংলা ১১৭৬ সনে

    ছিয়াত্তরের মন্বন্তর বাংলা ১১৭৬ বঙ্গাব্দে (ইংরেজি ১৭৭০ সালে) সংঘটিত হয়; তখন বাংলার গভর্নর ছিলেন কার্টিয়ার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৫৪. হাজী মোহাম্মদ মহসীন এর বাড়ি কোথায়?

    • ক) রাজশাহী
    • খ) মুর্শিদাবাদ
    • গ) হুগলী
    • ঘ) মেদিনীপুর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) হুগলী

    হাজী মোহাম্মদ মহসীন ১৭৩২ সালে পশ্চিমবঙ্গের হুগলীতে জন্মগ্রহন করেন। মুসলিম শিক্ষা প্রসারে তিনি মহসিন ট্রাস্ট গঠন করেন। দানশীলতার জন্য তিনি বাংলার হাতেম তাই নামে পরিচিত তিনি ১৮১২সালে মৃত্যুবরণ করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৫৫. রাষ্ট্রের উপাদান নয় কোনটি?

    • ক) জনসমষ্টি
    • খ) নির্দিষ্ট ভূখণ্ড
    • গ) সামাজিক ন্যায়বিচার
    • ঘ) সার্বভৌমত্ব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সামাজিক ন্যায়বিচার

    রাষ্ট্রের মৌলিক উপাদান চারটি: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। সামাজিক ন্যায়বিচার রাষ্ট্রের লক্ষ্য হতে পারে, উপাদান নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৫৬. দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১° হলে সময়ের পার্থক্য কত?

    • ক) ১ মিনিট
    • খ) ২ মিনিট
    • গ) ৩ মিনিট
    • ঘ) ৪ মিনিট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ৪ মিনিট

    পৃথিবী ২৪ ঘণ্টায় (১৪৪০ মিনিটে) ৩৬০° আবর্তন করে, তাই ১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য ১৪৪০/৩৬০ = ৪ মিনিট।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৫৭. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয়?

    • ক) ৫ বছর
    • খ) ৩ বছর
    • গ) ২ বছর
    • ঘ) ১ বছর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ২ বছর

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র ২ বছরের জন্য নির্বাচিত হয়। বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভ করে ২ বার; (১৯৭৯-১৯৮০) ও (২০০০-২০০১)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৫৮. পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?

    • ক) ইংরেজি
    • খ) ফরাসি
    • গ) আরবি
    • ঘ) মান্দারীন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মান্দারীন

    মাতৃভাষী হিসেবে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মান্দারিন (চীনা) ভাষায় কথা বলে। উল্লেখ্য, দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারী মিলিয়ে মোট ব্যবহারকারীর হিসাবে সাম্প্রতিক তথ্যে ইংরেজি শীর্ষে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৫৯. হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত?

    • ক) কুষ্টিয়া-পাবনা
    • খ) কুষ্টিয়া-রাজশাহী
    • গ) পাবনা-সিরাজগঞ্জ
    • ঘ) পাবনা-নাটোর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) কুষ্টিয়া-পাবনা

    হার্ডিঞ্জ ব্রিজ পদ্মা নদীর উপর অবস্থিত এবং পাবনা (পাকশী) ও কুষ্টিয়া (ভেড়ামারা) জেলাকে যুক্ত করেছে; ১৯১৫ সালে এটি উদ্বোধন করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৬০. 'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?

    • ক) উইলিয়াম কেরি
    • খ) হেনরি ডিরোজিও
    • গ) প্যারীচাঁদ মিত্র
    • ঘ) মাইকেল মধুসূদন দত্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) হেনরি ডিরোজিও

    হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন ইয়ংবেঙ্গল আন্দোলনের প্রবক্তা। 'ইয়ংবেঙ্গল' বলতে বোঝায় ইংরেজি ভাবধারাপুষ্ট শিক্ষিত বাঙালি যুবকদেরকে। ইয়ংবেঙ্গল আত্মপ্রকাশ করে ১৮৩১ সালে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৬১. যুক্তরাষ্ট্রে কত সালে দাস প্রথা বিলুপ্ত হয়?

    • ক) ১৮৬৩
    • খ) ১৮৭২
    • গ) ১৮৬৪
    • ঘ) ১৮৬১
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১৮৬৩

    ১৮৬৩ সালের ১ জানুয়ারি প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাসমুক্তির ঘোষণা (Emancipation Proclamation) দেন; পরে ১৮৬৫ সালে সংবিধানের ১৩তম সংশোধনীর মাধ্যমে দাসপ্রথা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। অপশনগুলোর মধ্যে ১৮৬৩ গ্রহণযোগ্য উত্তর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৬২. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

    • ক) শ্রীমাভো বন্দরনায়েক
    • খ) ইন্দিরা গান্ধী
    • গ) মার্গারেট থ্যাচার
    • ঘ) সোনিয়া গান্ধী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) শ্রীমাভো বন্দরনায়েক

    শ্রীলঙ্কার (তৎকালীন সিলন) শ্রীমাভো বন্দরনায়েক ১৯৬০ সালের ২১ জুলাই প্রধানমন্ত্রী হয়ে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৬৩. Statue of Peace কোথায় অবস্থিত?

    • ক) নাগাসাকি
    • খ) নিউইয়র্ক
    • গ) লন্ডন
    • ঘ) প্যারিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) নাগাসাকি

    'স্ট্যাচু অব পিস' জাপানের নাগাসাকি 'পিস পার্কে' অবস্থিত। ১৯৪৫ সালের ৯ আগস্ট নাগাসাকিতে পারমানবিক বোমার বিস্ফোরণে মৃতদের স্মৃতিতে এই স্ট্যাচু নির্মাণ করা হয়। ভাস্কর সেইবো কিটামুরার নির্মিত ভাস্কর্যটির উচ্চতা ৯.৭ মিটার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৬৪. বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন?

    • ক) ১৩৪৫
    • খ) ১৩৪২
    • গ) ১৩৪৪
    • ঘ) ১৩৪৬
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ১৩৪৬

    মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৩৩ সালে মুহাম্মদ বিন তুঘলকের শাসনামলে ভারতে আসেন এবং ১৩৪৬ সালে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের শাসনামলে বাংলায় (সোনারগাঁও) আসেন। তাঁর ভ্রমণগ্রন্থের নাম 'কিতাবুল রেহলা'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৬৫. ২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি?

    • ক) এমডিজি
    • খ) এসডিজি
    • গ) সিপিডি
    • ঘ) এনএলজি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) এসডিজি

    ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) গৃহীত হয়। ১৭টি লক্ষ্য নিয়ে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে এর বাস্তবায়ন শুরু হয়, মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৬৬. বাংলাদেশে 'জাতীয় আয়কর দিবস' কোন তারিখে পালন করা হয়?

    • ক) ১৫ জুন
    • খ) ১২ জুলাই
    • গ) ১৫ সেপ্টেম্বর
    • ঘ) ১২ অক্টোবর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ১৫ সেপ্টেম্বর

    পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী জাতীয় আয়কর দিবস পালিত হতো ১৫ সেপ্টেম্বর; বর্তমানে জাতীয় আয়কর দিবস পালিত হয় ৩০ নভেম্বর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৬৭. ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত?

    • ক) গোমতী
    • খ) তিতাস
    • গ) যমুনা
    • ঘ) পদ্মা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) তিতাস

    ব্রাহ্মণবাড়িয়া জেলা তিতাস নদীর তীরে অবস্থিত। কুমিল্লা গোমতী, সিরাজগঞ্জ যমুনা এবং রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৬৮. ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত?

    • ক) ৩টি
    • খ) ৪টি
    • গ) ৫টি
    • ঘ) ৭টি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৪টি

    ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর গঠিত ময়মনসিংহ বিভাগ ৪টি জেলা নিয়ে গঠিত: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৬৯. সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?

    • ক) ২৯(২)
    • খ) ২৮(২)
    • গ) ৩৯(১)
    • ঘ) ৩৯(২)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২৮(২)

    সংবিধানের ২৮(২) অনুচ্ছেদে বলা হয়েছে: রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। ২৯ অনুচ্ছেদ সরকারি নিয়োগে সুযোগের সমতা এবং ৩৯ অনুচ্ছেদ চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা নিয়ে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ৭০. মানবসম্পদ সূচকে (HDI) বাংলাদেশের বর্তমান স্থান কত?

    • ক) ১৫৫তম
    • খ) ১৩৫তম
    • গ) ১৪২তম
    • ঘ) ১৩৯ তম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ১৪২তম

    পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী (UNDP মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৫) মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪২তম; বর্তমানে এই অবস্থান পরিবর্তিত হয়েছে (সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে ১৩০-এর কাছাকাছি)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

নার্সিং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি — অন্যান্য বছরের প্রশ্ন

নার্সিং ২০১৫-১৬ — অন্য ইউনিট

বিএসসি নার্সিং-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

নার্সিং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি প্রশ্ন ও সমাধান ২০১৫-১৬ — Nursing Question 2015-16 | SmartPora