বিএসসি নার্সিং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২০-২১
বিষয়: পদার্থবিজ্ঞান (৫) · রসায়ন (৭) · গণিত (১০) · জীববিজ্ঞান (১৩) · বাংলা (২০) · ইংরেজি (১৯) · সাধারণ জ্ঞান (২৪)
মানবন্টন ও নিয়ম: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (৩ বছর) — বিগত বছরের প্রশ্ন।
এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহপদার্থবিজ্ঞান (৫টি)
১. ভূ পৃষ্ঠে কোনো বস্তুর ভর 50 কেজি হলে, চাঁদে কত?
- ক) 980 kg
- খ) 0 kg
- গ) 98 kg
- ঘ) 50 kg
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 50 kgপ্রশ্নটির আলাদা পাতা ›বস্তুর ভর সব জায়গাতে সমান।
২. নিচের কোনটির পৃষ্ঠের মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি?
- ক) পৃথিবী
- খ) বৃহস্পতি
- গ) চন্দ্র
- ঘ) বুধ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) বৃহস্পতিপ্রশ্নটির আলাদা পাতা ›কোনো বিন্দুতে একক ভরের বস্তু যে মহাকর্ষ বল অনুভব করে তা ঐ বিন্দুর মহাকর্ষ প্রাবল্য। প্রদত্ত বস্তুগুলোর মধ্যে বৃহস্পতির পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি (প্রায় 24.8 m/s²)।
৩. পরমশূন্য তাপমাত্রার মান কত?
- ক) -273°C
- খ) -273°F
- গ) -100°C
- ঘ) 0°C
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) -273°Cপ্রশ্নটির আলাদা পাতা ›−273°C (সঠিকভাবে −273.15°C) বা 0 K তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলে।
৪. 'আলোকবর্ষ' ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
- ক) সময়
- খ) দূরত্ব
- গ) বেগ
- ঘ) ত্বরণ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) দূরত্বপ্রশ্নটির আলাদা পাতা ›শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। এটি দূরত্বের একক, যা জ্যোতির্বিজ্ঞানে বড় দূরত্ব মাপতে ব্যবহৃত হয়।
৫. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
- ক) বাতাস
- খ) পানি
- গ) লোহা
- ঘ) শূন্য
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) লোহাপ্রশ্নটির আলাদা পাতা ›শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ যা চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। শব্দের বেগ কঠিন পদার্থে সবচেয়ে বেশি, তরলে তার চেয়ে কম এবং বায়বীয় পদার্থে সবচেয়ে কম। শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য।
রসায়ন (৭টি)
৬. ফরমালিনে শতকরা কত ভাগ মিথানল থাকে?
- ক) 8%
- খ) 40%
- গ) 52%
- ঘ) 20%
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 8%প্রশ্নটির আলাদা পাতা ›প্রচলিত তথ্য অনুযায়ী ফরমালিন হলো ফরমালডিহাইডের প্রায় 40% জলীয় দ্রবণ, যাতে প্রায় 8% মিথানল (স্থিতিকারক) ও বাকি অংশ পানি থাকে।
৭. 'গ্রিনহাউস' প্রভাবের জন্য কোন গ্যাসটি অধিক দায়ী?
- ক) SO₂
- খ) CO
- গ) NO₂
- ঘ) CO₂
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) CO₂প্রশ্নটির আলাদা পাতা ›প্রধান গ্রিনহাউস গ্যাসগুলো হলো CO₂, CH₄, CFC, জলীয়বাষ্প, N₂O ইত্যাদি। এগুলোর মধ্যে গ্রিনহাউস প্রভাবের জন্য CO₂ সবচেয়ে বেশি দায়ী।
৮. বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে?
- ক) অক্সিজেন
- খ) নাইট্রোজেন
- গ) হাইড্রোজেন
- ঘ) আর্গন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) আর্গনপ্রশ্নটির আলাদা পাতা ›বৈদ্যুতিক বাতির মধ্যে রাসায়নিকভাবে নাইট্রোজেন বা নিস্ক্রিয় গ্যাস আর্গন থাকে। প্রশ্নে নিস্ক্রিয় গ্যাস বলতে সঠিক উত্তর হবে আর্গন।
৯. সিরামিক শিল্পে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়-
- ক) বোরাক্স
- খ) ক্রায়োলাইট
- গ) চুনাপাথর
- ঘ) চায়না ক্লে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) চায়না ক্লেপ্রশ্নটির আলাদা পাতা ›সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল চায়না ক্লে বা কেওলিন (Al₂O₃·2SiO₂·2H₂O)। চুনাপাথর মূলত সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল।
১০. তামার সাথে কোন ধাতুর মিশ্রণে ব্রোঞ্জ তৈরি করা হয়?
- ক) জিংক
- খ) টিন
- গ) লোহা
- ঘ) সীসা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) টিনপ্রশ্নটির আলাদা পাতা ›ব্রোঞ্জ বা কাঁসা এক প্রকারের সংকর ধাতু। কপার বা তামা (৭৫-৯০%) এবং টিন (২৫-১০%) মিলে ব্রোঞ্জ তৈরি হয়।
১১. নিচের কোন অ্যাসিডের কারণে পিঁপড়ার কামড়ে জ্বালা করে?
- ক) ফরমিক অ্যাসিড
- খ) অক্সালিক অ্যাসিড
- গ) কার্বলিক অ্যাসিড
- ঘ) সাইট্রিক অ্যাসিড
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ফরমিক অ্যাসিডপ্রশ্নটির আলাদা পাতা ›পিঁপড়ার কামড়ে ফরমিক এসিড (H- COOH) নিঃসৃত হয় যার কারণে ক্ষতস্থানে জ্বালা করে। একে মিথানয়িক এসিডও বলা হয়।
১২. খাদ্য লবণের রাসায়নিক সংকেত কী?
- ক) NaHCO₃
- খ) KCl
- গ) NaCl
- ঘ) CaCl₂
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) NaClপ্রশ্নটির আলাদা পাতা ›খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। এর সংকেত হচ্ছে NaCl।
গণিত (১০টি)
১৩. 0.01 এর বর্গমূল কত?
- ক) 0.1
- খ) 0.01
- গ) 0.2
- ঘ) 1
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 0.1প্রশ্নটির আলাদা পাতা ›√0.01 = √(1/100) = 1/10 = 0.1।
১৪. 1, 4, 9, 16, ............ শূন্যস্থানে কোন সংখ্যা হবে?
- ক) 35
- খ) 25
- গ) 20
- ঘ) 40
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 25প্রশ্নটির আলাদা পাতা ›ধারাটি পূর্ণবর্গ সংখ্যার: 1², 2², 3², 4², তাই পরের পদ 5² = 25।
১৫. aᵐ ÷ aⁿ = ?
- ক) aᵐ⁺ⁿ
- খ) aᵐⁿ
- গ) aᵐ⁻ⁿ
- ঘ) aⁿ⁻ᵐ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) aᵐ⁻ⁿপ্রশ্নটির আলাদা পাতা ›সূচকের নিয়ম অনুযায়ী aᵐ ÷ aⁿ = aᵐ⁻ⁿ (a ≠ 0)।
১৬. কোনো বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য 5 মিটার হলে জমির ক্ষেত্রফল কত?
- ক) 25 বর্গমিটার
- খ) 5 বর্গমিটার
- গ) 10 বর্গমিটার
- ঘ) 125 বর্গমিটার
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 25 বর্গমিটারপ্রশ্নটির আলাদা পাতা ›বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)² = 5² = 25 বর্গমিটার।
১৭. একটি ঘড়ি 150 টাকায় বিক্রয় করলে 25% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
- ক) 200
- খ) 175
- গ) 250
- ঘ) 220
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 200প্রশ্নটির আলাদা পাতা ›25% ক্ষতিতে বিক্রয়মূল্য = ক্রয়মূল্যের 75%। ক্রয়মূল্য = 150 × 100/75 = 200 টাকা।
১৮. 1²⁄₅ এবং 1¹⁄₂₀ এর অনুপাত নিচের কোনটি?
- ক) 8:3
- খ) 9:2
- গ) 4:3
- ঘ) 7:4
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 4:3প্রশ্নটির আলাদা পাতা ›1²⁄₅ = 7/5 এবং 1¹⁄₂₀ = 21/20। অনুপাত = (7/5) ÷ (21/20) = (7/5) × (20/21) = 4/3 = 4 : 3।
১৯. কোন সংখ্যার সাথে 2 যোগ করলে তা 12, 18 ও 24 দ্বারা বিভাজ্য হবে?
- ক) 89
- খ) 170
- গ) 70
- ঘ) 142
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 70প্রশ্নটির আলাদা পাতা ›12, 18 ও 24 এর ল.সা.গু. = 72। নির্ণেয় সংখ্যা = 72 − 2 = 70।
২০. a + b = 5 এবং ab = 12 হলে a² + b² কত?
- ক) 2
- খ) 3
- গ) 4
- ঘ) 1
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 1প্রশ্নটির আলাদা পাতা ›a² + b² = (a + b)² − 2ab = 5² − 2 × 12 = 25 − 24 = 1।
২১. নিচের কোন জ্যামিতিক আকৃতিগুলির প্রত্যেকটি কোণ সমকোণ?
- ক) রম্বস ও সামন্তরিক
- খ) আয়ত ও রম্বস
- গ) বর্গ ও আয়ত
- ঘ) বর্গ ও রম্বস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বর্গ ও আয়তপ্রশ্নটির আলাদা পাতা ›বর্গ ও আয়ত—উভয়ের প্রতিটি কোণ সমকোণ। রম্বস ও সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হলেও কোণগুলো সমকোণ নয়।
২২. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতার বর্তমান বয়স কত?
- ক) 20
- খ) 25
- গ) 45
- ঘ) 30
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 30প্রশ্নটির আলাদা পাতা ›পুত্রের বয়স x হলে পিতার বয়স 6x। প্রশ্নমতে, (x + 5) + (6x + 5) = 45 ⇒ 7x = 35 ⇒ x = 5। পিতার বর্তমান বয়স = 6 × 5 = 30 বছর।
জীববিজ্ঞান (১৩টি)
২৩. কোষের 'পাওয়ার হাউস' বলা হয় কাকে?
- ক) সেন্ট্রোসোম
- খ) নিউক্লিয়াস
- গ) রাইবোসোম
- ঘ) মাইটোকন্ড্রিয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মাইটোকন্ড্রিয়াপ্রশ্নটির আলাদা পাতা ›কোষের শক্তি উৎপাদনের সাথে জড়িত সকল কার্যকলাপ মাইটোকান্ড্রিয়ায় সংগঠিত হয় বলে একে কোষের 'পাওয়ার হাউস' বলা হয়।
২৪. কোন রোগটির প্রতিষেধক 'ডিপিটি' ভ্যাকসিন নয়?
- ক) নিউমোনিয়া
- খ) ডিপথেরিয়া
- গ) টিটেনাস
- ঘ) হুপিং কফ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) নিউমোনিয়াপ্রশ্নটির আলাদা পাতা ›ডিপিটি টিকা তিনটি রোগ যথা- ডিপথেরিয়া, হুপিং কাশি ও ধনুষ্টংকার এর প্রতিষেধক হিসেবে দেওয়া হয়।
২৫. কোন হরমোনের ঘাটতির কারণে ডায়াবেটিস হয়?
- ক) থাইরক্সিন
- খ) প্রোল্যাকটিন
- গ) গ্লুকাগন
- ঘ) ইনসুলিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ইনসুলিনপ্রশ্নটির আলাদা পাতা ›ডায়াবেটিস বা বহুমূত্র হলো ইনসুলিন নামক হরমোনের অভাবজনিত রোগ।
২৬. কোনটি পানিবাহিত রোগ?
- ক) লেপ্রোসি
- খ) ম্যালেরিয়া
- গ) টাইফয়েড
- ঘ) ডেঙ্গু
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) টাইফয়েডপ্রশ্নটির আলাদা পাতা ›যে সকল রোগের জীবাণু পানির মাধ্যমে ছড়ায় তাদের পানিবাহিত রোগ বলে। যেমন: ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস ইত্যাদি।
২৭. এক গ্রাম স্নেহপদার্থ থেকে আনুমানিক কী পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়?
- ক) 9.2 কিলোক্যালরি
- খ) 5.8 কিলোক্যালরি
- গ) 3.2 কিলোক্যালরি
- ঘ) 4.2 কিলোক্যালরি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 9.2 কিলোক্যালরিপ্রশ্নটির আলাদা পাতা ›এক গ্রাম স্নেহপদার্থ থেকে প্রায় ৯.২–৯.৩ কিলোক্যালরি (সাধারণভাবে ৯ কিলোক্যালরি) তাপশক্তি উৎপন্ন হয়। এক গ্রাম শর্করা ও আমিষ থেকে প্রায় ৪ কিলোক্যালরি পাওয়া যায়।
২৮. জীবাণুমুক্ত করতে ন্যূনতম কতক্ষণ সাবান দিয়ে হাত ধুতে হয়?
- ক) ০২ সেকেন্ড
- খ) ২০ সেকেন্ড
- গ) ০৫ সেকেন্ড
- ঘ) ৬০ সেকেন্ড
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ২০ সেকেন্ডপ্রশ্নটির আলাদা পাতা ›রোগ জীবাণু ছড়ানো প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলোর মধ্যে অন্যতম হলো হাত ধোয়া। জীবাণুমুক্ত করতে ন্যূনতম ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হয়।
২৯. নিচের কোনটি সংক্রামক ব্যাধি?
- ক) উচ্চ রক্তচাপ
- খ) যক্ষ্মা
- গ) ব্রেইন স্ট্রোক
- ঘ) ডায়াবেটিস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) যক্ষ্মাপ্রশ্নটির আলাদা পাতা ›যক্ষ্মা একটি সংক্রামক ব্যাধি যা প্রধানত ফুসফুসকে আক্রান্ত করে।
৩০. 'ডেঙ্গু' রোগ ছড়ায় কোনটি?
- ক) ইয়োলো মশা
- খ) এনোফিলিস মশা
- গ) কিউলেক্স মশা
- ঘ) এডিস মশা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) এডিস মশাপ্রশ্নটির আলাদা পাতা ›'ডেঙ্গু' ভাইরাসজনিত মশাবাহিত একটি মারাত্মক রোগ। এডিস মশার কামড়ে বিশেষ করে এডিস এজিপটাই প্রজাতির মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। এনোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
৩১. আয়রনের অভাবে কোন রোগ হয়?
- ক) রাতকানা
- খ) বেরিবেরি
- গ) গলগণ্ড
- ঘ) রক্তশূন্যতা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) রক্তশূন্যতাপ্রশ্নটির আলাদা পাতা ›আয়রনের অভাবে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয়। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
৩২. নিচের কোনটি দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে?
- ক) হিমোগ্লোবিন
- খ) গ্লুকোজ
- গ) অ্যান্টিজেন
- ঘ) অ্যান্টিবডি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) অ্যান্টিবডিপ্রশ্নটির আলাদা পাতা ›মানবদেহে অনুপ্রবেশকারী জীবাণু বা কোনো অবাঞ্চিত বহিরাগত পদার্থকে নিষ্ক্রিয় করার জন্য রক্তে সিরামে উৎপন্ন বিশেষ এক ধরনের প্রোটিনই হলো অ্যান্টিবডি।
৩৩. মানবশরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র কোনটি?
- ক) গ্লুকোমিটার
- খ) থার্মোমিটার
- গ) পাল্স অক্সিমিটার
- ঘ) হিমোমিটার
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) পাল্স অক্সিমিটারপ্রশ্নটির আলাদা পাতা ›পালস্ অক্সিমিটারের সাহায্যে মানব শরীরের রক্তে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দনের গতি নির্ণয় করা হয়। রক্তে অক্সিজেনের স্বাভাবিক মাত্রা হলো ৯৫ থেকে ১০০ শতাংশ।
৩৪. মানবদেহের রক্তের pH এর স্বাভাবিক মান কত?
- ক) 3.5
- খ) 9.4
- গ) 7.4
- ঘ) 1.5
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 7.4প্রশ্নটির আলাদা পাতা ›মানবদেহের রক্ত সামান্য ক্ষারীয়; রক্তের স্বাভাবিক pH প্রায় 7.35–7.45, অর্থাৎ গড়ে 7.4।
৩৫. মানবদেহের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি?
- ক) 4
- খ) 3
- গ) 5
- ঘ) 6
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 4প্রশ্নটির আলাদা পাতা ›মানবদেহের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট—ওপরের দিকে দুটি অলিন্দ এবং নিচের দিকে দুটি নিলয়।
বাংলা (২০টি)
৩৬. 'অলীক' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
- ক) অলৌকিক
- খ) অবাস্তব
- গ) বাস্তব
- ঘ) লৌকিক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বাস্তবপ্রশ্নটির আলাদা পাতা ›'অলীক' অর্থ মিথ্যা বা অবাস্তব; এর বিপরীত শব্দ 'বাস্তব' বা 'সত্য'।
৩৭. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
- ক) ধ্বনি
- খ) বর্ণ
- গ) চিহ্ন
- ঘ) শব্দ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) শব্দপ্রশ্নটির আলাদা পাতা ›বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। অন্যদিকে ভাষার মূল উপাদান ধ্বনি, ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ।
৩৮. 'দশ আনন যাহার = দশানন' এটি কোন সমাস?
- ক) বহুব্রীহি সমাস
- খ) কর্মধারয় সমাস
- গ) অব্যয়ীভাব সমাস
- ঘ) দ্বন্দ্ব সমাস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বহুব্রীহি সমাসপ্রশ্নটির আলাদা পাতা ›দশ আনন যার = দশানন। এটি বহুব্রীহি সমাস। যে সমাসের পূর্বপদ ও পর পদের কোনটির অর্থ না বুঝিয়ে অন্য একটি পদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন- নীল কণ্ঠ যার = নীলকণ্ঠ।
৩৯. 'ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' পঙ্ক্তিটির লেখক কে?
- ক) দীনবন্ধু মিত্র
- খ) কাজী নজরুল ইসলাম
- গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) দ্বিজেন্দ্রলাল রায়প্রশ্নটির আলাদা পাতা ›উল্লিখিত পঙ্ক্তিটির লেখক দ্বিজেন্দ্রলাল রায়। অন্যদিকে- বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম এবং জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
৪০. 'জীবন থেকে নেয়া' কার লেখা?
- ক) মুনীর চৌধুরী
- খ) শামসুর রাহমান
- গ) সৈয়দ মুজতবা আলী
- ঘ) জহির রায়হান
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) জহির রায়হানপ্রশ্নটির আলাদা পাতা ›কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান পরিচালিত ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র 'জীবন থেকে নেয়া' (১৯৭০)। তাঁর পরিচালিত কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র- কাঁচের দেয়াল, বাহানা, আনোয়ারা, সোনার কাজল।
৪১. 'বসুমতী' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
- ক) ধরিত্রী
- খ) গিরি
- গ) কানন
- ঘ) ফুল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ধরিত্রীপ্রশ্নটির আলাদা পাতা ›বসুমতী অর্থ পৃথিবী; এর সমার্থক শব্দ ধরিত্রী। আরও কিছু সমার্থক শব্দ: ধরা, মহী, মেদিনী, উর্বী, বসুন্ধরা।
৪২. 'চন্দ্র' এর সমার্থক শব্দ কোনটি?
- ক) মিহির
- খ) হিরণ
- গ) রবি
- ঘ) শশী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) শশীপ্রশ্নটির আলাদা পাতা ›চন্দ্র শব্দের সমার্থক শব্দ শশী। এরূপ আরও কিছু সমার্থক শব্দ-শশধর, নিশাকর, শীতাংশু, বিধু, সোম, দ্বিজরাজ, ইন্দু।
৪৩. 'রিকসা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
- ক) তুর্কি
- খ) জাপানি
- গ) ফরাসি
- ঘ) চীনা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) জাপানিপ্রশ্নটির আলাদা পাতা ›'রিক্সা' শব্দটি জাপানি। আরও কিছু জাপানি শব্দ হারিকিরি, ক্যারেটে, সুনামি, জুডো, হাসনুহানা।
৪৪. 'গোঁফ খেজুরে' অর্থ কী?
- ক) গোঁফের বিশেষ আকৃতি
- খ) চতুর
- গ) পেটুক
- ঘ) অলস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) অলসপ্রশ্নটির আলাদা পাতা ›'গোঁফ খেজুরে' বাগধারার অর্থ- অলস। আরও কিছু গুরুত্বপূর্ণ বাগধারা- শিব রাত্রির সলতে-একমাত্র সন্তান, পটল তোলা-মারা যাওয়া, সোনায় সোহাগা-সুন্দর মিল, হাতটান-চুরির অভ্যাস।
৪৫. কোনটি ঠিক শব্দ?
- ক) আপদমস্ত
- খ) আপাদমস্তক
- গ) আপদমস্তক
- ঘ) অপাদমস্তক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) আপাদমস্তকপ্রশ্নটির আলাদা পাতা ›'আপাদমস্তক' (আ + পাদ + মস্তক) বানানটি শুদ্ধ, অর্থ পা থেকে মাথা পর্যন্ত। আরও কিছু শুদ্ধ বানান: অন্ত্যেষ্টিক্রিয়া, অপরাহ্ণ, কল্যাণীয়েষু, নিশীথিনী।
৪৬. 'রক্তকরবী' কোন জাতীয় গ্রন্থ?
- ক) কাব্য
- খ) উপন্যাস
- গ) নাটক
- ঘ) গল্পগ্রন্থ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) নাটকপ্রশ্নটির আলাদা পাতা ›রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাংকেতিক নাটক 'রক্তকরবী' (১৯২৬)। তার রচিত আরও কিছু উল্লেখযোগ্য নাটক-প্রায়শ্চিত্ত (১৯০৯), ডাকঘর (১৯১২), তাসের দেশ (১৯৩৩), অচলায়তন (১৯১২), বৈকুণ্ঠের খাতা (১৮৯৭), চিত্রাঙ্গদা (১৮৯২)।
৪৭. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান?
- ক) 1914
- খ) 1915
- গ) 1913
- ঘ) 1813
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 1913প্রশ্নটির আলাদা পাতা ›রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ 'গীতাঞ্জলি' (১৯১০) এবং অন্যান্য কাব্যের কিছু কবিতার ইংরেজি অনুবাদ গ্রন্থ ‘Song offering’ (১৯১২)-এর জন্য ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। গ্রন্থটির ভূমিকা লিখেন ইংরেজ কবি W.B yeats.
৪৮. 'তাল পাতার সেপাই' কথাটির অর্থ কী?
- ক) খুব চালাক
- খ) পক্ষপাতদুষ্ট
- গ) অতিশয় দুর্বল
- ঘ) অত্যন্ত আদুরে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অতিশয় দুর্বলপ্রশ্নটির আলাদা পাতা ›'তালপাতার সেপাই'-অতিশয় দুর্বল। আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা- ধামাধরা-তোষামোদকারী, শিরে সংক্রান্তি-সামনেই বিপদ, শরতের শিশির-সুসময়ের বন্ধু।
৪৯. 'যা বলা হয়নি' এক কথায় হবে-
- ক) অউক্ত
- খ) অব্যক্ত
- গ) অনুক্ত
- ঘ) অব্যাক্ত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অনুক্তপ্রশ্নটির আলাদা পাতা ›'যা বলা হয়নি'-অনুক্ত। আরও কিছু গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ- যা দেখা যায় না-অদৃশ্য, যা পূর্বে ছিল এখন নেই-ভূতপূর্ব, যা উর্বর নয়-অনুর্বর, জয়ের ইচ্ছা- জিগীষা।
৫০. কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
- ক) মেটে কলসি
- খ) সে গুণবান
- গ) ধীরে চলে
- ঘ) ঘোড়া খুব দ্রুত চলে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ঘোড়া খুব দ্রুত চলেপ্রশ্নটির আলাদা পাতা ›'ঘোড়া খুব দ্রুত চলে' বাক্যে 'দ্রুত' ক্রিয়া 'চলে'-কে বিশেষিত করেছে, আর 'খুব' সেই বিশেষণ 'দ্রুত'-কে বিশেষিত করেছে; তাই 'খুব' বিশেষণের বিশেষণ।
৫১. 'তিনটি বছর' এখানে 'তিনটি' কোন পদ?
- ক) বিশেষণ
- খ) বিশেষ্য
- গ) অব্যয়
- ঘ) ক্রিয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বিশেষণপ্রশ্নটির আলাদা পাতা ›যে বিশেষণ বিশেষিত পদের সংখ্যা নির্দেশ করে তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে। যেমন- 'তিনটি বছর' এখানে বিশেষণ পদ।
৫২. 'দশে মিলে করি কাজ' কোন কারকে কোন বিভক্তি?
- ক) কর্তৃকারকে সপ্তমী
- খ) কর্তৃকারকে চতুর্থী
- গ) সম্প্রদান কারকে সপ্তমী
- ঘ) কর্তৃকারকে দ্বিতীয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কর্তৃকারকে সপ্তমীপ্রশ্নটির আলাদা পাতা ›'দশে মিলে করি কাজ' কর্তৃকারকে সপ্তমী। বাক্যের কর্তাকেই বলা হয় কর্তৃকারক। যেমন- অসীম বাড়ি যায়।
৫৩. কোনটির লিঙ্গান্তর হয় না?
- ক) সাহেব
- খ) বেয়াই
- গ) কবিরাজ
- ঘ) ছাত্র
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) কবিরাজপ্রশ্নটির আলাদা পাতা ›'কবিরাজ' নিত্য পুরুষবাচক শব্দ, এর কোনো স্ত্রীবাচক রূপ নেই। অন্যদিকে সাহেব–বিবি, বেয়াই–বেয়ান, ছাত্র–ছাত্রী। আরও কিছু নিত্য পুরুষবাচক শব্দ: ঢাকী, কৃতদার, অকৃতদার, পুরোহিত।
৫৪. বাংলা কাব্যে 'অমিত্রাক্ষর ছন্দ' প্রবর্তন করেন কে?
- ক) মাইকেল মধুসূদন দত্ত
- খ) কাজী নজরুল ইসলাম
- গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ) কায়কোবাদ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্তপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪–১৮৭৩)। তিনি 'পদ্মাবতী' নাটকে প্রথম এ ছন্দ প্রয়োগ করেন এবং 'তিলোত্তমাসম্ভব কাব্য'-এ এর সফল প্রয়োগ ঘটে।
৫৫. 'বৃষ্টি' এর সন্ধি-বিচ্ছেদ-
- ক) বৃষ্ + তি
- খ) বৃষঃ + টি
- গ) বৃষ + টি
- ঘ) বৃশ + টি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বৃষ্ + তিপ্রশ্নটির আলাদা পাতা ›বৃষ + তি = বৃষ্টি। ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে ষ্-এর পরে ত্ বা থ্ থাকলে, ত্ ও থ্ এর স্থানে যথাক্রমে ট ও ঠ হয়। যেমন: কৃষ + তি = কৃষ্টি, ষষ্ + থ্ = ষষ্ঠ।
ইংরেজি (১৯টি)
৫৬. Change the verb 'lose' into noun.
- ক) lost
- খ) loose
- গ) loss
- ঘ) losing
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) lossপ্রশ্নটির আলাদা পাতা ›Lose (হারানো) verb-এর noun form হলো loss (ক্ষতি/হারানো)। Lost হলো past/past participle form এবং loose একটি adjective (ঢিলা)।
৫৭. Synonym of the word ‘Depressed’ is -----.
- ক) Happy
- খ) Cry
- গ) Angry
- ঘ) Sad
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Sadপ্রশ্নটির আলাদা পাতা ›Depressed (বিষণ্ন)-এর সমার্থক sad। Happy অর্থ সুখী, cry অর্থ কাঁদা, angry অর্থ রাগান্বিত।
৫৮. He died — hunger.
- ক) for
- খ) at
- গ) of
- ঘ) on
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ofপ্রশ্নটির আলাদা পাতা ›রোগে ক্ষুধায় মারা গেলে die of বসে।
৫৯. Which one is the correct spelling?
- ক) Pnumonia
- খ) Newmonia
- গ) Pneumonia
- ঘ) Numonia
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Pneumoniaপ্রশ্নটির আলাদা পাতা ›সঠিক বানান Pneumonia (নিউমোনিয়া)—শুরুর 'P' উচ্চারিত হয় না। একইভাবে Psychology, Pseudo ইত্যাদি শব্দেও 'P' নীরব।
৬০. Rahim has been ill ––– Saturday last.
- ক) since
- খ) on
- গ) from
- ঘ) in
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) sinceপ্রশ্নটির আলাদা পাতা ›নির্দিষ্ট সময় বোঝাতে since ব্যবহৃত হয়। প্রশ্নে ‘Saturday’ দ্বারা নির্দিষ্ট দিন বোঝাচ্ছে।
৬১. One third of our work ––– finished.
- ক) had
- খ) has been
- গ) were
- ঘ) have been
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) has beenপ্রশ্নটির আলাদা পাতা ›ভগ্নাংশের (one third, two thirds) পরের noun uncountable বা singular হলে verb singular হয়, plural হলে verb plural হয়। এখানে 'work' uncountable হওয়ায় 'has been' বসবে।
৬২. Which is the superlative degree of 'bad'?
- ক) Worst
- খ) Baddest
- গ) Most bad
- ঘ) Worse
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Worstপ্রশ্নটির আলাদা পাতা ›Bad-এর comparative ও superlative যথাক্রমে worse ও worst.
৬৩. No man can — alone.
- ক) live
- খ) lived
- গ) lives
- ঘ) living
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) liveপ্রশ্নটির আলাদা পাতা ›বাক্যে model auxiliary ‘can’ থাকায় verb এর base form হবে।
৬৪. This is — unique case.
- ক) the
- খ) only
- গ) an
- ঘ) a
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) aপ্রশ্নটির আলাদা পাতা ›সাধারণত vowel এর আগে ‘an’ বসে কিন্তু vowel এর উচ্চারণ 'ইউ' বা 'ওয়া' এর মতে হলে ‘a’ হয়। যেমন- a unique, a university, a ewe, a one taka note ইত্যাদি।
৬৫. 'Both are honest'–Transform the sentence into negative.
- ক) Both are dishonest
- খ) Neither is honest
- গ) Neither is dishonest
- ঘ) Both are not honest
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Neither is dishonestপ্রশ্নটির আলাদা পাতা ›Sentence transformation-এ অর্থ ঠিক রেখে গঠন পরিবর্তন করতে হয়। Both are honest অর্থ- উভয়ই সৎ (কেউ-ই অসৎ নয়)। সুতরাং Neither is dishonest সঠিক উত্তর। উল্লেখ্য, affirmative বাক্যে adjective থাকলে negative করার সময় auxiliary verb এর সাথে not বসে এবং adjective টির বিপরীত শব্দ বসে।
৬৬. “We can do the work" interrogative form is –
- ক) Can we not do the work?
- খ) Do we can the work?
- গ) Cannot we do the work?
- ঘ) Can we do the work?
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Can we not do the work?প্রশ্নটির আলাদা পাতা ›অর্থ অপরিবর্তিত রেখে affirmative বাক্যকে interrogative করতে negative interrogative ব্যবহার করা হয়: We can do the work → Can we not (Can't we) do the work? 'Cannot we' ব্যাকরণগতভাবে অশুদ্ধ।
৬৭. 'আমি ভর্তি পরীক্ষা দিচ্ছি'- Translate into English.
- ক) I am taking part in the admission test
- খ) I have been appearing at the admission test
- গ) I shall appear at the admission test
- ঘ) I took part in the admission text
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) I am taking part in the admission testপ্রশ্নটির আলাদা পাতা ›বাক্যটি present continuous tense এর হওয়ায় সঠিক উত্তর অপশন (ক)। Take part-অংশগ্রহণ করা।
৬৮. What is the antonym of 'gentle'?
- ক) Rude
- খ) Harsh
- গ) Modest
- ঘ) Clever
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Rudeপ্রশ্নটির আলাদা পাতা ›Gentle- অমায়িক, মৃদু, শান্ত। এর antonym হলো- rude।
৬৯. What is the plural form of the word 'louse'?
- ক) Louses
- খ) Licess
- গ) Lices
- ঘ) Lice
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Liceপ্রশ্নটির আলাদা পাতা ›Louse (উকুন), এর বহুবচন হলো Lice। Mouse (ইঁদুর) এর বহুবচন হলো mice।
৭০. Fill in the blank with appropriate word: He — here yesterday.
- ক) was coming
- খ) had come
- গ) came
- ঘ) has come
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) cameপ্রশ্নটির আলাদা পাতা ›প্রশ্নে অতীত নির্দেশক শব্দ yesterday থাকায় বাক্যটি past indefinite tense-এর হবে। সেক্ষেত্রে অপশন (গ) সঠিক। উল্লেখ্য, বাক্যে yesterday, last, ago ইত্যাদি থাকলে বাক্যটি past indefinite হয়।
৭১. Select the correct sentence.
- ক) He reads Ittefaq regularly.
- খ) He regularly reads Ittefaq.
- গ) He reads the Ittefaq regularly.
- ঘ) He read the Ittefaq regularly.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) He reads the Ittefaq regularly.প্রশ্নটির আলাদা পাতা ›Simple present tense-এ subject 3rd person singular হলে verb-এর সাথে s/es যুক্ত হয়, আর পত্রিকার নামের আগে 'the' বসে। তাই 'He reads the Ittefaq regularly.' সঠিক।
৭২. Which one of the following is correct sentence?
- ক) We write by ink
- খ) We write under ink
- গ) We write in ink
- ঘ) We write with ink
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) We write in inkপ্রশ্নটির আলাদা পাতা ›সাধারণত কালি দিয়ে লেখার ক্ষেত্রে ‘in’ বসে কিন্তু যন্ত্র বোঝালে ‘with’ বসে। যেমন- with pen, with pencil ইত্যাদি।
৭৩. “You will be helped by me” change into active form.
- ক) I shall help you
- খ) I shall have helped you
- গ) I should help you
- ঘ) I must help you
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) I shall help youপ্রশ্নটির আলাদা পাতা ›Passive 'You will be helped by me' (future indefinite)-কে active করতে by-এর পরের object 'me'-কে subject 'I' করা হয় এবং shall/will + verb-এর base form বসে: I shall help you.
৭৪. 'এক ঘণ্টা যাবৎ বৃষ্টি হইতেছে'- Translate into English,
- ক) It is raining for one hour.
- খ) It is raining since one hour.
- গ) It has been raining for one hour.
- ঘ) It rains for one hours.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) It has been raining for one hour.প্রশ্নটির আলাদা পাতা ›কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে present perfect continuous tense হয়। সময়ের ব্যাপ্তি (duration) বোঝাতে for এবং শুরুর নির্দিষ্ট সময় বোঝাতে since বসে। তাই: It has been raining for one hour.
সাধারণ জ্ঞান (২৪টি)
৭৫. আফগানিস্তানে সম্প্রতি কোন দল ক্ষমতায় এসেছে?
- ক) মুসলিম ব্রাদারহুড
- খ) হামাস
- গ) তেহরিক ই ইসলাম
- ঘ) তালেবান
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) তালেবানপ্রশ্নটির আলাদা পাতা ›তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে ২০২১ সালের ১৫ আগস্ট এবং একই বছরের ৭ সেপ্টেম্বর তালেবান সরকার গঠন করে।
৭৬. নবায়নযোগ্য শক্তি নিচের কোনটি?
- ক) সৌরশক্তি
- খ) কয়লা
- গ) গ্যাস
- ঘ) তেল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সৌরশক্তিপ্রশ্নটির আলাদা পাতা ›নবায়নযোগ্য শক্তির উৎস হলো সূর্য (সৌরশক্তি) বায়ু, সমুদ্র স্রোত ইত্যাদি।
৭৭. বাংলাদেশের কোন বিজ্ঞানী 2021 সালে 'র্যামন ম্যাগসেসে' পুরস্কার লাভ করেন?
- ক) ড. ফেরদৌসী কাদরী
- খ) ড. সমীর কুমার সাহা
- গ) ড. জামাল নজরুল ইসলাম
- ঘ) ড. মুহম্মদ জাফর ইকবাল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ড. ফেরদৌসী কাদরীপ্রশ্নটির আলাদা পাতা ›র্যামন ম্যাগসেসে পুরস্কার-২০২১ লাভ করেন বাংলাদেশের বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী, কলেরা ও টাইফয়েডের টিকা নিয়ে গবেষণার জন্য।
৭৮. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২০ সালের হালনাগাদ জরিপ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
- ক) 78.2 বছর
- খ) 72.8 বছর
- গ) 68.2 বছর
- ঘ) 76.8 বছর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 72.8 বছরপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী, বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২.৮ বছর।
৭৯. বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি?
- ক) ১২
- খ) ৬
- গ) ৮
- ঘ) ১০
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ১২প্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা ১২টি। ১২তম সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ।
৮০. কে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন?
- ক) রাষ্ট্রপতি
- খ) চিফ হুইপ
- গ) প্রধানমন্ত্রী
- ঘ) স্পীকার
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) রাষ্ট্রপতিপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। জাতীয় সংসদের সভাপতি হলেন স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী হলেন জাতীয় সংসদের নেতা।
৮১. করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে সর্বাধিক মৃত্যু হয়েছে কোন দেশে?
- ক) যুক্তরাষ্ট্র
- খ) ভারত
- গ) ইটালি
- ঘ) ব্রাজিল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) যুক্তরাষ্ট্রপ্রশ্নটির আলাদা পাতা ›করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে সর্বাধিক মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
৮২. ড্রাইভিং লাইসেন্স প্রদান করে কোন সংস্থা?
- ক) BRTA
- খ) BRTC
- গ) BSTI
- ঘ) BTRC
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) BRTAপ্রশ্নটির আলাদা পাতা ›BRTA-Bangladesh Road Transport Authority| বাংলাদেশের সড়ক পথের উন্নয়নের জন্য এই সংস্থা বর্তমানে কাজ করছে। এই সংস্থা ড্রাইভিং লাইসেন্স প্রদান করে।
৮৩. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?
- ক) ২৪ ডিসেম্বর
- খ) ১৮ ডিসেম্বর
- গ) ১৭ মার্চ
- ঘ) ১০ জানুয়ারি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ১০ জানুয়ারিপ্রশ্নটির আলাদা পাতা ›জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হন এবং ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
৮৪. বাংলাদেশে 'কোভিড-১৯' এর কোন টিকা প্রথম প্রয়োগ করা হয়?
- ক) ফাইজার
- খ) সিনোফার্ম
- গ) মডার্না
- ঘ) কোভিশিল্ড
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) কোভিশিল্ডপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশে 'কোভিড-১৯'-এর প্রথম প্রয়োগকৃত টিকা কোভিশিল্ড, যা ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দেওয়া হয়।
৮৫. কোন সালে ঐতিহাসিক 'ছয় দফা' কর্মসূচি ঘোষিত হয়?
- ক) 1966
- খ) 1968
- গ) 1969
- ঘ) 1962
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 1966প্রশ্নটির আলাদা পাতা ›১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ১৯৬৬ সালের ২৩ মার্চ।
৮৬. মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
- ক) 12
- খ) 9
- গ) 10
- ঘ) 11
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 11প্রশ্নটির আলাদা পাতা ›মুক্তিযুদ্ধের সুবিধার জন্য সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে এবং ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।
৮৭. যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট এর নাম কি?
- ক) ডোনাল্ড ট্রাম্প
- খ) জো বাইডেন
- গ) কমলা হ্যারিস
- ঘ) বারাক ওবামা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) জো বাইডেনপ্রশ্নটির আলাদা পাতা ›পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন (৪৬তম, ২০ জানুয়ারি ২০২১ শপথ)। বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (৪৭তম, ২০ জানুয়ারি ২০২৫ থেকে)।
৮৮. বাংলাদেশের জাতীয় শিশু দিবস কবে?
- ক) মার্চ
- খ) অক্টোবর
- গ) জানুয়ারি
- ঘ) ফেব্রুয়ারি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) মার্চপ্রশ্নটির আলাদা পাতা ›জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। তার জন্মদিনে অর্থাৎ, ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে পালনের ঘোষণা করা হয় ১৯৯৬ সালে।
৮৯. সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?
- ক) 6
- খ) 9
- গ) 7
- ঘ) 8
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 8প্রশ্নটির আলাদা পাতা ›'সার্ক' ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ৭টি দেশ নিয়ে ঢাকায় প্রতিষ্ঠিত হয়; ২০০৭ সালে আফগানিস্তান যোগ দেওয়ায় বর্তমান সদস্য ৮টি। এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে।
৯০. বাংলাদেশ নিচের কোন আঞ্চলিক জোটের সদস্য নয়?
- ক) কমনওয়েলথ
- খ) বিমসটেক
- গ) আসিয়ান
- ঘ) সার্ক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) আসিয়ানপ্রশ্নটির আলাদা পাতা ›দক্ষিণ পূর্ব এশিয়ার ১০টি রাষ্ট্র নিয়ে ১৯৬৭ সালের ৮ আগস্ট প্রতিষ্ঠিত হয় আঞ্চলিক অর্থনৈতিক জোট 'আসিয়ান'। বাংলাদেশ এই সংস্থার সদস্য না হলেও আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)-এর সদস্য।
৯১. সম্প্রতি অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে সর্বোচ্চ পদক পেয়েছে কোন দেশ?
- ক) চীন
- খ) জাপান
- গ) গ্রেট ব্রিটেন
- ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) যুক্তরাষ্ট্রপ্রশ্নটির আলাদা পাতা ›৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক (টোকিও ২০২০, অনুষ্ঠিত ২০২১) সর্বোচ্চ পদক পেয়েছে যুক্তরাষ্ট্র (মোট ১১৩টি)। পরবর্তী ৩৩তম অলিম্পিক ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে।
৯২. পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি?
- ক) পদ্মা সড়ক ও রেল সেতু
- খ) বঙ্গবন্ধু সেতু
- গ) বাংলাদেশ-চীন মৈত্রী সেতু
- ঘ) পদ্মা বহুমুখী সেতু
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) পদ্মা বহুমুখী সেতুপ্রশ্নটির আলাদা পাতা ›পদ্মা সেতুর অফিসিয়াল নাম 'পদ্মা বহুমুখী সেতু'। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং ২০২২ সালের ২৫ জুন এটি উদ্বোধন করা হয়।
৯৩. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
- ক) প্লাস্টিক
- খ) অ্যালুমিনিয়াম
- গ) আয়রন
- ঘ) সিলিকন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সিলিকনপ্রশ্নটির আলাদা পাতা ›কম্পিউটারের মূল মেমোরি (RAM/ROM) অর্ধপরিবাহী সিলিকন চিপ দিয়ে তৈরি।
৯৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ খেতাব কোনটি?
- ক) বীর প্রতীক
- খ) বীর উত্তম
- গ) বীরশ্রেষ্ঠ
- ঘ) বীর বিক্রম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বীরশ্রেষ্ঠপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ (৭জন)। ২য়, ৩য় এবং ৪র্থ খেতাব হলো- বীরউত্তম (৬৮), বীরবিক্রম (১৭৫) এবং বীরপ্রতীক (৪২৬)।
৯৫. সম্প্রতি আবিষ্কৃত বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
- ক) জকিগঞ্জ
- খ) ছাতক
- গ) রশিদপুর
- ঘ) তিতাস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) জকিগঞ্জপ্রশ্নটির আলাদা পাতা ›পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র সিলেটের জকিগঞ্জ (২০২১ সালে আবিষ্কৃত)। বর্তমানে এরপর আরও গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস।
৯৬. বাংলাদেশের বর্তমান টি-২০ ক্রিকেট দলের অধিনায়কের নাম কি?
- ক) মুশফিকুর রহিম
- খ) মাশরাফী বিন মোর্তজা
- গ) সাকিব আল হাসান
- ঘ) মাহমুদুল্লাহ রিয়াদ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মাহমুদুল্লাহ রিয়াদপ্রশ্নটির আলাদা পাতা ›পরীক্ষাটি ২০২১ সালের শেষ দিকে (টোকিও অলিম্পিক, তালেবানের ক্ষমতা দখলের পর) অনুষ্ঠিত হয়; তখন বাংলাদেশের টি-২০ দলের অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ (নভেম্বর ২০১৯ – আগস্ট ২০২২)। সাকিব আল হাসান ২০২২ সালের আগস্টে পুনরায় টি-২০ অধিনায়ক হন।
৯৭. WHO এর সদর দপ্তর কোথায়?
- ক) জেনেভা
- খ) লন্ডন
- গ) নিউইয়র্ক
- ঘ) রোম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) জেনেভাপ্রশ্নটির আলাদা পাতা ›বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৭ এপ্রিল। ১৯৪৮ সালের ১০ জুলাই সংস্থাটি জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
৯৮. রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না কোন বিল?
- ক) সংবিধান সংশোধন বিল
- খ) বেসরকারি বিল
- গ) অর্থ বিল
- ঘ) সরকারি বিল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অর্থ বিলপ্রশ্নটির আলাদা পাতা ›রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত 'অর্থ বিল' সংসদে উত্থাপন করা যায় না। অর্থ বিল সম্পর্কিত বিধান সংবিধানের ৮১ ও ৮২ অনুচ্ছেদে উল্লেখ আছে।
নার্সিং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি — অন্যান্য বছরের প্রশ্ন
নার্সিং ২০২০-২১ — অন্য ইউনিট
বিএসসি নার্সিং-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ