বিএসসি নার্সিং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯-২০
বিষয়: পদার্থবিজ্ঞান (১) · রসায়ন (৩) · গণিত (৯) · জীববিজ্ঞান (১৯) · বাংলা (২১) · ইংরেজি (১৯) · সাধারণ জ্ঞান (২৫)
মানবন্টন ও নিয়ম: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (৩ বছর) — বিগত বছরের প্রশ্ন।
এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহপদার্থবিজ্ঞান (১টি)
১. সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে?
- ক) বিকিরণ
- খ) পরিচলন
- গ) পরিবহণ
- ঘ) শোষণ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বিকিরণপ্রশ্নটির আলাদা পাতা ›সূর্য থেকে পথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। যে পদ্ধতিতে তাপ জড় মাধ্যমে সাহায্য ছাড়াই উচ্চ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চলিত হয় তাকে বিকিরণ বলে।
রসায়ন (৩টি)
২. লেবুর রসে কোন এসিড থাকে?
- ক) সাইট্রিক এসিড
- খ) ল্যাকটিক এসিড
- গ) হাইড্রোক্লোরিক এসিড
- ঘ) সালফিউরিক এসিড
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সাইট্রিক এসিডপ্রশ্নটির আলাদা পাতা ›লেবুর রসে থাকে সাইট্রিক এসিড। ল্যাকটিক এসিড থাকে দুধে। একটি কক্কাস জাতীয় ব্যাকটেরিয়া দুধে সাধারণ তাপমাত্রায় ল্যাকটিক এসিড তৈরি করে।
৩. কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না?
- ক) অ্যান্টিমনি
- খ) তামা
- গ) সোনা
- ঘ) লোহা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) অ্যান্টিমনিপ্রশ্নটির আলাদা পাতা ›ধাতুতে আঘাত করলে সাধারণত ঝনঝন শব্দ হয় (ধাতব নিনাদ)। অ্যান্টিমনি একটি ভঙ্গুর ধাতুকল্প (metalloid), আঘাতে ভেঙে যায় এবং ধাতব নিনাদ সৃষ্টি করে না।
৪. খাবার লবণের রাসায়নিক সংকেত কোনটি?
- ক) NaCl
- খ) HCl
- গ) CaSO₄
- ঘ) Na₂SO₄
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) NaClপ্রশ্নটির আলাদা পাতা ›লবণ হলো খাদ্যে ব্যবহৃত এক প্রকারের দানাদার পদার্থ যার মূল উপাদান হলো সোডিয়াম ক্লোরাইড NaCl। লবণ অনেক জীবাণু ধ্বংসের জন্য উপকারী।
গণিত (৯টি)
৫. a² + b² = 7 এবং ab = 10 হলে (a + b)² কত?
- ক) 18
- খ) 70
- গ) 27
- ঘ) 3
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 27প্রশ্নটির আলাদা পাতা ›(a + b)² = a² + b² + 2ab = 7 + 2 × 10 = 27।
৬. ১ মাইলে কত কিলোমিটার?
- ক) ১.৮
- খ) ১.৬
- গ) ১.০
- ঘ) ২.০
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ১.৬প্রশ্নটির আলাদা পাতা ›১ মাইল ≈ ১.৬০৯ কিলোমিটার, অর্থাৎ প্রায় ১.৬ কিলোমিটার।
৭. কোন শ্রেণিতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে উক্ত শিক্ষকের বয়স কত?
- ক) ৫২ বছর
- খ) ৪২ বছর
- গ) ৬২ বছর
- ঘ) ৩২ বছর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ৫২ বছরপ্রশ্নটির আলাদা পাতা ›২০ জন ছাত্রের বয়সের সমষ্টি = ২০ × ১০ = ২০০ বছর। শিক্ষকসহ ২১ জনের সমষ্টি = ২১ × ১২ = ২৫২ বছর। শিক্ষকের বয়স = ২৫২ − ২০০ = ৫২ বছর।
৮. একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 160° হলে, তৃতীয় কোণটির মান কত?
- ক) 20°
- খ) 25°
- গ) 40°
- ঘ) 30°
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 20°প্রশ্নটির আলাদা পাতা ›ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°। সুতরাং তৃতীয় কোণ = 180° − 160° = 20°।
৯. ১ ডজন আম ৩৬ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
- ক) ৫০ টাকা
- খ) ৬০ টাকা
- গ) ৪৫ টাকা
- ঘ) ৪০ টাকা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ৪৫ টাকাপ্রশ্নটির আলাদা পাতা ›ক্রয়মূল্য ৩৬ টাকা; ২৫% লাভে বিক্রয়মূল্য = ৩৬ × ১২৫/১০০ = ৪৫ টাকা।
১০. ৫% হার সুদে ১০০০ টাকা ১০ বছরে সুদে আসলে কত টাকা হবে?
- ক) ৯০০
- খ) ১২০০
- গ) ১৩২০
- ঘ) ১৫০০
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ১৫০০প্রশ্নটির আলাদা পাতা ›সরল সুদ = আসল × হার × সময় = ১০০০ × ৫/১০০ × ১০ = ৫০০ টাকা। সুদে-আসলে = ১০০০ + ৫০০ = ১৫০০ টাকা।
১১. বৃত্তের সবচেয়ে বড় জ্যা কোনটি?
- ক) লম্ব
- খ) ব্যাসার্ধ
- গ) ব্যাস
- ঘ) স্পর্শক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ব্যাসপ্রশ্নটির আলাদা পাতা ›বৃত্তের সবচেয়ে বড় জ্যা হলো ব্যাস। যেহেতু বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে জ্যা বলে। ব্যাস হলো সবচেয়ে বড় জ্যা।
১২. যদি y − 7 = 12 হয়, তবে y + 19 = কত?
- ক) 42
- খ) 19
- গ) 28
- ঘ) 38
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 38প্রশ্নটির আলাদা পাতা ›y − 7 = 12 ⇒ y = 19। সুতরাং y + 19 = 19 + 19 = 38।
১৩. 70° কোণের সম্পূরক কোণ কোনটি?
- ক) 210°
- খ) 20°
- গ) 110°
- ঘ) 200°
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 110°প্রশ্নটির আলাদা পাতা ›দুটি কোণের সমষ্টি 180° হলে তারা পরস্পর সম্পূরক। সুতরাং 70° কোণের সম্পূরক কোণ = 180° − 70° = 110°।
জীববিজ্ঞান (১৯টি)
১৪. মানবদেহে কয়টি বৃক্ক আছে?
- ক) ১টি
- খ) ৩টি
- গ) ২টি
- ঘ) ৪টি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ২টিপ্রশ্নটির আলাদা পাতা ›মানুষের প্রধান রেচন অঙ্গের নাম বৃক্ক (Kidney)। মানুষের উদর গহ্ববের পেছনের দিকে মেরুদন্ডের দু পাশে একটা করে মোট দুটি বৃক্ক অবস্থিত।
১৫. আয়রনের অভাবে কী হয়?
- ক) রাতকানা
- খ) বেরিবেরি
- গ) অ্যানিমিয়া
- ঘ) ম্যারাসমাস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অ্যানিমিয়াপ্রশ্নটির আলাদা পাতা ›আয়রন (লৌহ) হিমোগ্লোবিন তৈরিতে লাগে, তাই এর অভাবে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা হয়। ভিটামিন এ-এর অভাবে রাতকানা, ভিটামিন বি১-এর অভাবে বেরিবেরি এবং আমিষ ও ক্যালরির অভাবে ম্যারাসমাস হয়।
১৬. কোন ধরনের খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে?
- ক) আমিষ
- খ) শর্করা
- গ) ভিটামিন
- ঘ) স্নেহ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) স্নেহপ্রশ্নটির আলাদা পাতা ›পাকস্থলী থেকে শর্করা সবচেয়ে দ্রুত, আমিষ তুলনামূলক ধীরে এবং স্নেহ (চর্বি) জাতীয় খাদ্য সবচেয়ে ধীরে খালি হয়। তাই স্নেহ জাতীয় খাদ্য পাকস্থলীতে সবচেয়ে বেশিক্ষণ থাকে।
১৭. মানবদেহে কয়টি অস্থি থাকে?
- ক) ২১৬
- খ) ২২৬
- গ) ৩০৬
- ঘ) ২০৬
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ২০৬প্রশ্নটির আলাদা পাতা ›মানবদেহে অক্ষীয় উপাঙ্গীয় কঙ্কাল মিলে মোট ২০৬টি অস্থি বা হাড় বিদ্যমান। সর্ববৃহৎ অস্থি ফিমার ও ক্ষুদ্রতম অস্থি স্টেপিস।
১৮. মানুষের হৃৎপিন্ডে কয়টি প্রকোষ্ঠ আছে?
- ক) ৩টি
- খ) ৬টি
- গ) ২টি
- ঘ) ৪টি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ৪টিপ্রশ্নটির আলাদা পাতা ›মানুষের হৃৎপিন্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভক্ত। উপরের দুটি পাতলা প্রাচীনযুক্ত ডান ও বাম অলিন্দ এবং নিচের দুটি পুরু প্রাচীরযুক্ত ডান ও বাম নিলয়।
১৯. পূর্ণবয়স্ক স্বাভাবিক মানুষের হৃৎস্পন্দন সাধারণত মিনিটে কতবার হয়?
- ক) ৭২
- খ) ১৪
- গ) ৫২
- ঘ) ১৪০
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ৭২প্রশ্নটির আলাদা পাতা ›একবার সিস্টোল এবং তার পরবতীর্ ডায়াস্টোলকে একত্রে হৃৎস্পন্দন বা হার্টবিট বলে। পূর্ণবয়স্ক মানুষের হৃৎস্পন্দন গড়ে প্রতি মিনিটে ৭২ বার।
২০. রক্তের সর্বজনীন গ্রহীতা হলো-
- ক) AB
- খ) B
- গ) O
- ঘ) A
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ABপ্রশ্নটির আলাদা পাতা ›রক্তের গ্রুপ চারটি A, B, AB এবং O। সার্বজনীন গ্রহীতা রক্তের গ্রুপ AB। সর্বজনীন দাতা বলা হয় Blood group ‘O’।
২১. দুধ থেকে দই হয় নিচের কোনটির কারণে?
- ক) প্রোটোজোয়া
- খ) ভাইরাস
- গ) ব্যাকটেরিয়া
- ঘ) ছত্রাক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ব্যাকটেরিয়াপ্রশ্নটির আলাদা পাতা ›দুধ থেকে দই হয় ব্যাকটেরিয়ার কারণে। ব্যাকটেরিয়া একটি এককোষী জীব। এরা আদি কোষী। ব্যাকটেরিয়া জল, স্থল, মাটি, বাতাস সবর্ত্র বসবাস করে।
২২. একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত?
- ক) 120/80 mmHg
- খ) 60/40mm Hg
- গ) 70/50mm Hg
- ঘ) 160/100mmHg
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 120/80 mmHgপ্রশ্নটির আলাদা পাতা ›একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ প্রায় 120/80 mmHg (সিস্টোলিক/ডায়াস্টোলিক)। রক্তচাপ মাপা হয় স্ফিগমোম্যানোমিটার দিয়ে।
২৩. রক্তের রং লাল, কারণ রক্ত আছে-
- ক) হিমোগ্লোবিন
- খ) গ্লুকোজ
- গ) প্রোটিন
- ঘ) ভিটামিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) হিমোগ্লোবিনপ্রশ্নটির আলাদা পাতা ›রক্তে হিমোগ্লোবিন নামক লৌহঘটিত রঞ্জক পদার্থ থাকায় রক্তের রং লাল। হিমোগ্লোবিন ফুসফুস থেকে কোষে অক্সিজেন (O₂) পরিবহন করে।
২৪. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
- ক) 98.4°F
- খ) 100.0°F
- গ) 95.6°F
- ঘ) 92.6°F
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 98.4°Fপ্রশ্নটির আলাদা পাতা ›সুস্থ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4°F (প্রায় 37°C)।
২৫. এইডস কি কারণে হয়?
- ক) ভাইরাস
- খ) বংশগত
- গ) ব্যাকটেরিয়া
- ঘ) প্যারাসাইট
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ভাইরাসপ্রশ্নটির আলাদা পাতা ›এইডস (AIDS – Acquired Immune Deficiency Syndrome) HIV নামক ভাইরাসের সংক্রমণে হয়। এটি অনিরাপদ যৌনমিলন, সংক্রমিত রক্ত/সূঁচ এবং আক্রান্ত মা থেকে শিশুতে ছড়াতে পারে।
২৬. কোন হরমোনটি ডায়াবেটিস রোগের সাথে সংশ্লিষ্ট?
- ক) প্রোল্যাকটিন
- খ) ইনসুলিন
- গ) থাইরক্সিন
- ঘ) অ্যাড্রিনালিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ইনসুলিনপ্রশ্নটির আলাদা পাতা ›ডায়াবেটিস রোগের সাথে সংশ্লিষ্ট ইনসুলিন। অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক এক প্রকার গ্রন্থি থেকে ইনসুলিন নি:সৃত হয়।
২৭. নিচের কোনটি পরিপাকতন্ত্রের অংশ নয়?
- ক) পাকস্থলী
- খ) যকৃত
- গ) বৃক্ক
- ঘ) অগ্ন্যাশয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বৃক্কপ্রশ্নটির আলাদা পাতা ›পরিপাকতন্ত্রের অংশ নয় বৃক্ক। বৃক্কের গাঠনিক ও কার্যিক একককে নেফ্রন বলে। যকৃত মানবদেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি।
২৮. ডেঙ্গু রোগ নিচের কোনটি দিয়ে ছড়ায়?
- ক) তেলাপোকা
- খ) মশা
- গ) মাছি
- ঘ) মৌমাছি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) মশাপ্রশ্নটির আলাদা পাতা ›ডেঙ্গু ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার কামড়ে ছড়ায়। মাছি টাইফয়েড, কলেরা, আমাশয় ইত্যাদি রোগ ছড়াতে সাহায্য করে।
২৯. আয়োডিনের অভাবে কোন রোগ হয়?
- ক) ডায়াবেটিস
- খ) গলগন্ড
- গ) রক্তশূন্যতা
- ঘ) রিকেটস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) গলগন্ডপ্রশ্নটির আলাদা পাতা ›আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি স্ফীত হয়ে গলগণ্ড রোগ হয়। আয়োডিনযুক্ত লবণ খেলে এ রোগ প্রতিরোধ করা যায়।
৩০. পিত্তরস কোথা থেকে নি:সৃত হয়?
- ক) যকৃত
- খ) অগ্ন্যাশয়
- গ) লালা গ্রন্থি
- ঘ) পাকস্থলী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) যকৃতপ্রশ্নটির আলাদা পাতা ›পিত্তরস যকৃত থেকে নিঃসৃত হয় এবং পিত্তথলিতে জমা থাকে; এটি চর্বি পরিপাকে সাহায্য করে। অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস ও ইনসুলিন এবং লালাগ্রন্থি থেকে টায়ালিন (অ্যামাইলেজ) নিঃসৃত হয়।
৩১. মস্তিষ্ক কোন তন্ত্রের অংশ?
- ক) শ্বসনতন্ত্র
- খ) পেশীতন্ত্র
- গ) স্নায়ুতন্ত্র
- ঘ) রেচনতন্ত্র
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) স্নায়ুতন্ত্রপ্রশ্নটির আলাদা পাতা ›মস্তিষ্ক হলো স্নায়ুতন্ত্রের অঙ্গ। স্নায়ুতন্ত্রের এককহলো নিউরন। অন্যদিকে রেচনতন্ত্রের সাহায্যে রেচন কাজ সম্পন্ন হয় এবং শ্বাসতন্ত্রের সাহায্যে শ্বাস প্রশ্বাসে কাজ সম্পন্ন হয়।
৩২. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
- ক) ভিটামিন ই
- খ) ভিটামিন বি
- গ) ভিটামিন এ
- ঘ) ভিটামিন সি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ভিটামিন এপ্রশ্নটির আলাদা পাতা ›ভিটামিন এ-এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন বি-এর অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি রোগ হয়। ভিটামিন ই-এর অভাবে প্রজনন ক্ষমতা ব্যাহত হয়।
বাংলা (২১টি)
৩৩. 'বনস্পতি' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক) বনঃ + পতি
- খ) বন্ + পতি
- গ) বনস + পতি
- ঘ) বন + স্পতি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) বন্ + পতিপ্রশ্নটির আলাদা পাতা ›বন্ + পতি = বনস্পতি; এটি নিপাতনে সিদ্ধ সন্ধি (কোনো নিয়ম মানে না)। এরূপ আরও উদাহরণ: আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + পতি = বৃহস্পতি, ষট্ + দশ = ষোড়শ, পতৎ + অঞ্জলি = পতঞ্জলি।
৩৪. নিচের কোন বানানটি শুদ্ধ?
- ক) সরত
- খ) শড়ত
- গ) শরত
- ঘ) শরৎ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) শরৎপ্রশ্নটির আলাদা পাতা ›শুদ্ধ বানান 'শরৎ' (শেষে খণ্ড-ৎ)। আরও কয়েকটি শুদ্ধ বানান: সমীচীন, মুহুর্মুহু, মুমূর্ষু, মনীষী, স্বায়ত্তশাসন।
৩৫. 'অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ?
- ক) শেরে বাংলা এ কে ফজলুল হক
- খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- গ) হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী
- ঘ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানপ্রশ্নটির আলাদা পাতা ›'অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আত্মজীবনী, যা ২০১২ সালে প্রথম প্রকাশিত হয়। বইটির ভূমিকা লেখেন শেখ হাসিনা।
৩৬. 'উত্তম' এর সমার্থক শব্দ কোনটি?
- ক) দীনতা
- খ) বিভু
- গ) বিকাশ
- ঘ) অগ্রণী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) অগ্রণীপ্রশ্নটির আলাদা পাতা ›'উত্তম' শব্দের সমার্থক শব্দ অগ্রণী, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, প্রকৃষ্ট। 'দীনতা' অর্থ দারিদ্র্য, 'বিভু' অর্থ ঈশ্বর, 'বিকাশ' অর্থ প্রকাশ বা বৃদ্ধি।
৩৭. 'অলীক' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
- ক) অলৌকিক
- খ) অবাস্তব
- গ) বাস্তব
- ঘ) লৌকিক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বাস্তবপ্রশ্নটির আলাদা পাতা ›'অলীক' অর্থ মিথ্যা বা অবাস্তব; এর বিপরীত শব্দ 'বাস্তব' বা 'সত্য'।
৩৮. বাক্যের মৌলিক উপাদান কোনটি?
- ক) ভাষা
- খ) ধ্বনি
- গ) বর্ণ
- ঘ) শব্দ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) শব্দপ্রশ্নটির আলাদা পাতা ›যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে। বাক্যের মৌলিক উপাদান শব্দ। ভাষার মূল উপাদান ধ্বনি। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে।
৩৯. মনের ভাব প্রকাশ করার সবচেয়ে ভালো মাধ্যম কোনটি?
- ক) ভাষা
- খ) আচরণ
- গ) চিত্র
- ঘ) ইঙ্গিত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ভাষাপ্রশ্নটির আলাদা পাতা ›মানুষের কণ্ঠনি:সৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। অর্থাৎ বাগযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। ভাষার মূল উপাদান ধ্বনি।
৪০. 'বিষাদ সিন্ধু' কার রচনা?
- ক) ইসমাইল হোসেন সিরাজী
- খ) কায়কোবাদ
- গ) মোজাম্মেল হক
- ঘ) মীর মশাররফ হোসেন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মীর মশাররফ হোসেনপ্রশ্নটির আলাদা পাতা ›মীর মশাররফ হোসেন রচিত মহাকাব্যধমীর্ উপন্যাস 'বিষাদ সিন্ধু'। উপন্যাসটি তিনটি পর্বে বিভক্ত। পর্বগুলো হলো মহরম পর্ব, উদ্ধার পর্ব ও এজিদবদ পর্ব। তার রচিত আরও কয়েকটি গ্রন্থ-রত্নবতী, বসন্তকুমারী, জমিদার দর্পন, উদাসীন পথিকের মনের কথা।
৪১. কোনটি সঠিক শব্দ?
- ক) আপাদমস্তক
- খ) আপাদমাস্তক
- গ) আপদমস্তুক
- ঘ) অপাদমস্তক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) আপাদমস্তকপ্রশ্নটির আলাদা পাতা ›সঠিক বানান আপাদমস্তক; যার অর্থ পা থেকে মাথা পযর্ন্ত।
৪২. 'কৈ মাছের প্রাণ'- বলতে কি বোঝায়?
- ক) সঠিক জিনিস
- খ) স্বল্পভুক
- গ) সর্বভুক
- ঘ) দীর্ঘজীবী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) দীর্ঘজীবীপ্রশ্নটির আলাদা পাতা ›'কৈ মাছের প্রাণ' বাগধারার অর্থ যা সহজে মরে না, অর্থাৎ দীর্ঘজীবী। আরও কয়েকটি বাগধারা: খয়ের খাঁ – চাটুকার, তাসের ঘর – ক্ষণস্থায়ী বস্তু, কেউকেটা – গণ্যমান্য ব্যক্তি।
৪৩. অপলাপ শব্দের অর্থ কি?
- ক) অস্বীকার
- খ) অসদালাপ
- গ) মিথ্যা
- ঘ) প্রলাপ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) অস্বীকারপ্রশ্নটির আলাদা পাতা ›অপলাপ সংস্কৃত শব্দ; যার অর্থ অস্বীকার।
৪৪. 'ব্যাঙের সর্দি' অর্থ কি?
- ক) সম্ভাব্য ঘটনা
- খ) প্রতারণা
- গ) রোগ বিশেষ
- ঘ) অসম্ভব ঘটনা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) অসম্ভব ঘটনাপ্রশ্নটির আলাদা পাতা ›'ব্যাঙের সর্দি' বাগধারার অর্থ অসম্ভব ঘটনা। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা: ব্যাঙের আধুলি-সামান্য সম্পদ, হাড় হাভাতে-হতভাগ্য, নেই আঁকড়া-একগুঁয়ে, গোঁফ খেজুরে- নিতান্ত অলস।
৪৫. 'খোদা আপনার মঙ্গল করুন' কি অর্থে ব্যবহার করা হয়েছে?
- ক) বিধান
- খ) উপকার
- গ) অপকার
- ঘ) প্রার্থনা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) প্রার্থনাপ্রশ্নটির আলাদা পাতা ›আদেশ, অনুরোধ, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষের ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনুজ্ঞা পদ বলে। যেমন- খোদা আপনার মঙ্গল করুন। রোগ হলে ওষুধ খাবে। এ দুই বাক্যে যথাক্রমে প্রার্থনা ও বিধান অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে।
৪৬. 'জায়া ও পতি' সমাস করলে কি হয়?
- ক) জায়া-পতি
- খ) দম্পতি
- গ) স্বামী-স্ত্রী
- ঘ) পতি-পত্নী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) দম্পতিপ্রশ্নটির আলাদা পাতা ›যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্বসমাস বলে। যেমন- জায়া ও পতি = দম্পতি, মাতা ও পিতা = মাতাপিতা, দোয়াত ও কলম = দোয়াত-কলম।
৪৭. অন্ধজনে দেহ আলো-এখানে 'অন্ধজনে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক) কর্মে সপ্তমী
- খ) কর্তৃকারকে শূন্য
- গ) সম্প্রদানে সপ্তমী
- ঘ) অপাদানে সপ্তমী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) সম্প্রদানে সপ্তমীপ্রশ্নটির আলাদা পাতা ›যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। যেমন- অন্ধজন দেহ আলো। সৎপাত্রে কন্যা দান কর। এ দুই বাক্যে 'অন্ধজনে' ও 'সৎপাত্রে' সম্প্রদানে সপ্তমী বিভক্তি।
৪৮. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
- ক) ১০টি
- খ) ১১টি
- গ) ১২টি
- ঘ) ১৩টি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ১১টিপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। তার মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
৪৯. "বন্ধুর"- এর বিপরীত শব্দ কোনটি?
- ক) উঁচু
- খ) মসৃণ
- গ) শত্রু
- ঘ) কন্টক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) মসৃণপ্রশ্নটির আলাদা পাতা ›'বন্ধুর' অর্থ অসমতল বা উঁচুনিচু; এর বিপরীত শব্দ 'মসৃণ'। 'বন্ধু' শব্দের বিপরীত 'শত্রু'।
৫০. "পৃথিবী" শব্দের বিশেষণ কোনটি?
- ক) জগৎ
- খ) নিসর্গ
- গ) পার্থিব
- ঘ) নিখিল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) পার্থিবপ্রশ্নটির আলাদা পাতা ›'পৃথিবী' বিশেষ্য পদ; এর বিশেষণ রূপ 'পার্থিব'। জগৎ, নিসর্গ ও নিখিল বিশেষ্য/সমার্থক শব্দ।
৫১. 'বিদ্যালয়' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক) বিদ্যা + অলয়
- খ) বিদ্যুৎ + আলয়
- গ) বিদ্যা + আলয়
- ঘ) বিদ + আলয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বিদ্যা + আলয়প্রশ্নটির আলাদা পাতা ›আ-কারের পর আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয় এবং তা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন: বিদ্যা + আলয় = বিদ্যালয়, মহা + আশয় = মহাশয়।
৫২. "আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে"- কোন কবির কবিতা থেকে নেয়া?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) গিরিশচন্দ্র সেন
- গ) জীবনানন্দ দাশ
- ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) জীবনানন্দ দাশপ্রশ্নটির আলাদা পাতা ›জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের 'আবার আসিব ফিরে' কবিতার প্রথম চরণ- 'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে-এই বাংলায়।' তার রচিত আরেকটি বিখ্যাত চরণ- 'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।'
৫৩. মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা 'একাত্তরের দিনগুলি'-এর রচয়িতা কে?
- ক) শাহরিয়ার কবির
- খ) আবদুল গাফফার চৌধুরী
- গ) শওকত ওসমান
- ঘ) জাহানারা ইমাম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) জাহানারা ইমামপ্রশ্নটির আলাদা পাতা ›মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা 'একাত্তরের দিনগুলি' গ্রন্থের রচয়িতা শহিদ জননী জাহানারা ইমাম। এর গ্রন্থে আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিধৃত হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিকথামূলক আরো দুটি গ্রন্থ 'একাত্তরের ডায়েরি' (সুফিয়া কামাল) ও 'আমি বিজয় দেখেছি' (এম আর আখতার মুকুল)।
ইংরেজি (১৯টি)
৫৪. Correct spelling is-
- ক) Psykology
- খ) Sycology
- গ) Sychology
- ঘ) Psychology
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Psychologyপ্রশ্নটির আলাদা পাতা ›অপশনগুলোর মাঝে সঠিক বানানযুক্ত শব্দটি হলো Psychology যার অর্থ মনোবিজ্ঞান।
৫৫. What is the time ---- your watch?
- ক) by
- খ) in
- গ) with
- ঘ) at
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) byপ্রশ্নটির আলাদা পাতা ›By one’s watch অর্থ কারো ঘড়ি অনুসারে বা মতে। Byযোগে বাক্যটির বাংলা; তোমার ঘড়িতে কয়টা বাজে?
৫৬. He divided the money ---- two children.
- ক) among
- খ) in between
- গ) over
- ঘ) between
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) betweenপ্রশ্নটির আলাদা পাতা ›দুইয়ের মাঝে বোঝাতে between আর দুইয়ের অধিকের মাঝে বোঝাতে among ব্যবহৃত হয়। Betweenযোগে বাক্যটির বাংলা; দুজন ছেলেমেয়ের মাঝে তিনি টাকাটি ভাগ করে দিলেন।
৫৭. Does she go to school? The affirmative form is-
- ক) She does go to school
- খ) She go to school
- গ) She has gone to school
- ঘ) She goes to school
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) She goes to schoolপ্রশ্নটির আলাদা পাতা ›Interrogative বাক্যটির affirmative form হলোSub+verb (প্রদত্ত বাক্যের tense অনুযায়ী) + extension।সুতরাং বাক্যটির affirmative form হলো: She goes to school.
৫৮. Which one is the English form of 'বিজয় দিবস'?
- ক) Freedom Day
- খ) Victory Day
- গ) Liberty Day
- ঘ) Independence Day
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Victory Dayপ্রশ্নটির আলাদা পাতা ›'বিজয় দিবস' এর ইংরেজি হলো Victory Day. আমাদের দেশে বিজয় দিবস হলো ১৬ ডিসেম্বর।
৫৯. The Passive form of “He teaches us English” is-
- ক) English was taught us by him
- খ) English was teaching us by him
- গ) English is teaching us by him
- ঘ) English is taught us by him
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) English is taught us by himপ্রশ্নটির আলাদা পাতা ›দুটি object যুক্ত present indefinite tenseটির passive voice এর structure: বস্তুবাচক ob টি sub + am/ is/ are + verb এর p.p+ ব্যক্তিবাচক ob+by+sub কে ob। সুতরাং বাক্যটির passive voice: English is taught us by him.
৬০. All are common gender except-
- ক) orphan
- খ) child
- গ) student
- ঘ) boy
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) boyপ্রশ্নটির আলাদা পাতা ›যে noun দ্বারা পুরুষ বা স্ত্রী উভয়কেই বোঝায় তা common gender। Orphan, child, student common gender, কিন্তু boy masculine gender।
৬১. Find out the synonym of the word ‘brittle’.
- ক) Strong
- খ) Soft
- গ) Hard
- ঘ) Fragile
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Fragileপ্রশ্নটির আলাদা পাতা ›Brittle এবং fragile অর্থ ঠুনকো; ভঙ্গুর। তাছাড়া strong অর্থ মজবুত, soft অর্থ নরম আর hardঅর্থ কঠিন।
৬২. "সে ফল খায়।" Which translation is correct?
- ক) He eats fruits
- খ) He is eating fruits
- গ) He will eat fruits
- ঘ) He ate fruits
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) He eats fruitsপ্রশ্নটির আলাদা পাতা ›'সে ফল খায়' বাক্যটি সাধারণত বর্তমান কালের উদাহরণ। ইংরেজিতে present indefinite tense এর গঠন হলোsub + verb s/es, sub 3rd person singular হলে + ob। সুতরাং বাক্যটির সঠিক অনুবাদ: He eats fruits।
৬৩. Which one is the English form of 'জাতীয় সঙ্গীত'?
- ক) National anthem
- খ) National lyric
- গ) National music
- ঘ) Jatio Songeet
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) National anthemপ্রশ্নটির আলাদা পাতা ›জাতীয় সংগীতের ইংরেজি national anthem। আমাদের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
৬৪. It ---- since morning.
- ক) has been raining
- খ) had been raining
- গ) is raining
- ঘ) is rained
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) has been rainingপ্রশ্নটির আলাদা পাতা ›Since/for + time যুক্ত বাক্যটি সাধারণত present perfect continuous tense এ হয়। Tense টির গঠন; sub+have/ has+been+verb+ing + since/for + time/ সুতরাং প্রদত্ত শূন্যস্থানে has been raining
৬৫. Everybody should ---- their parents.
- ক) look after
- খ) look into
- গ) look at
- ঘ) look up
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) look afterপ্রশ্নটির আলাদা পাতা ›বাক্যটিকে সঠিক অর্থ প্রদানের জন্য শূন্যস্থানে look after বসবে। look after অর্থ দেখাশুনা করা। Phraseটি যোগে বাক্যটির অর্থ: সবারই উচিত পিতামাতাকে দেখাশুনা করা।
৬৬. My brother has no interest --- music.
- ক) at
- খ) for
- গ) with
- ঘ) in
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) inপ্রশ্নটির আলাদা পাতা ›Interest in something অর্থ কোনো কিছুতে আগ্রহ। In যোগে বাক্যটির বাংলা: আমার ভাইয়ের সংগীতে আগ্রহ নেই।
৬৭. Which one is the negative form of ‘I always support him.’
- ক) I never support him
- খ) I never against him
- গ) I am never against him
- ঘ) I do not support him
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) I am never against himপ্রশ্নটির আলাদা পাতা ›Always যুক্ত affirmative বাক্যকে অর্থ অপরিবর্তিত রেখে negative করতে always-এর জায়গায় never বসে এবং মূল শব্দের বিপরীত শব্দ ব্যবহার করতে হয় (support → against)। তাই সঠিক রূপ: I am never against him.
৬৮. The passive form of “Open the door” is-
- ক) Do the door be opened
- খ) The door is opened
- গ) The door has opened
- ঘ) Let the door be opened
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Let the door be openedপ্রশ্নটির আলাদা পাতা ›Imperative sentence-এর passive: Let + object + be + verb-এর past participle। তাই 'Open the door'-এর passive হলো 'Let the door be opened.'
৬৯. 'সে স্কুলে যায়না বললেই চলে।' Which translation is correct?
- ক) He never goes to school
- খ) He hardly goes to school
- গ) He often goes to school
- ঘ) He goes to school regularly
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) He hardly goes to schoolপ্রশ্নটির আলাদা পাতা ›Hardly অর্থ কদাচিৎ, না বললেই চলে। সুতরাং প্রদত্ত বাক্যটির ইংরেজি অনুবাদ: He hardly goes to school.
৭০. Which one is the superlative form of `Easy’?
- ক) much more easy
- খ) easiest
- গ) more easy
- ঘ) easier
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) easiestপ্রশ্নটির আলাদা পাতা ›Easy (সহজ)-এর superlative form হলোeasiest।
৭১. The word ‘genocide’ means-
- ক) mass grave
- খ) mass gathering
- গ) mass killing
- ঘ) mass attendance
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) mass killingপ্রশ্নটির আলাদা পাতা ›Genocide শব্দটির অর্থ গণহত্যা। শব্দটির অর্থ প্রকাশ পায় mass killing দ্বারা।
৭২. The train will leave the station --- 2 PM.
- ক) on
- খ) by
- গ) in
- ঘ) at
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) atপ্রশ্নটির আলাদা পাতা ›ঘড়ির নির্দিষ্ট সময় (clock time) বোঝাতে preposition 'at' বসে। যেমন: at 2 PM — দুইটায় ট্রেনটি স্টেশন ছাড়বে।
সাধারণ জ্ঞান (২৫টি)
৭৩. ইউনেস্কো নিচের কোনটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে?
- ক) সুন্দরবন
- খ) ভাওয়াল
- গ) সেন্ট মার্টিন
- ঘ) শালবন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সুন্দরবনপ্রশ্নটির আলাদা পাতা ›জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো ঘোষিত তিনটি বিশ্ব ঐতিহ্য রয়েছে বাংলাদেশে। সেগুলো হলো-সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ ও পাহাড়পুর বৌদ্ধ বিহার।
৭৪. মুসলমান নারী জাগরণের পথিকৃৎ কে?
- ক) ফয়জুন্নেসা
- খ) সামসুন্নাহার
- গ) বদরুন্নেসা
- ঘ) বেগম রোকেয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) বেগম রোকেয়াপ্রশ্নটির আলাদা পাতা ›মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০–১৯৩২), জন্ম রংপুরের পায়রাবন্দে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: মতিচূর, অবরোধবাসিনী, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন।
৭৫. বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী এদেশের মানুষের গড় আয়ু কত বছর?
- ক) ৮১.৬
- খ) ৫৬.৪
- গ) ৭১.৬
- ঘ) ৬৫.৪
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ৭১.৬প্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী এ দেশের মানুষের গড় আয়ু ৭১.৬ বছর। আর ২০১৯ অনুযায়ী ৭২.০ বছর।
৭৬. বাংলাদেশের এক লক্ষ শিশুর জন্ম দিতে কতজন মা প্রতিবছর মৃত্যুবরণ করেন?
- ক) ১৭৩
- খ) ২৭৬
- গ) ৩৫০
- ঘ) ৪৫০
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ১৭৩প্রশ্নটির আলাদা পাতা ›জাতিসংঘের আন্তঃসংস্থা (WHO, UNICEF, UNFPA, বিশ্বব্যাংক) প্রাক্কলন অনুযায়ী ২০১৭ সালে বাংলাদেশে মাতৃমৃত্যু অনুপাত ছিল প্রতি লক্ষ জীবিত জন্মে ১৭৩ জন। অর্থাৎ এক লক্ষ শিশুর জন্ম দিতে গিয়ে প্রায় ১৭৩ জন মা মারা যান।
৭৭. বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি?
- ক) চাকমা
- খ) সাঁওতাল
- গ) গারো
- ঘ) মারমা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) চাকমাপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশের ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বৃহত্তম নৃগোষ্ঠী হলো চাকমা। এরা রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় বাস করে। আর দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী হলো সাঁওতাল।
৭৮. বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
- ক) কাবাডি
- খ) ক্রিকেট
- গ) ফুটবল
- ঘ) হকি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কাবাডিপ্রশ্নটির আলাদা পাতা ›স্বাধীনতা পূর্বকালের হা-ডু-ডু খেলাকে নাম পরিবর্তন করে কাবাডি করা হয় ১৯৭২ সালে, আর ঐ বছরই কাবাডিকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয়।
৭৯. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল?
- ক) আগরতলা
- খ) ঢাকা
- গ) কোলকাতা
- ঘ) মেহেরপুর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মেহেরপুরপ্রশ্নটির আলাদা পাতা ›মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবেরপাড়া (বর্তমান মুজিবনগর) গ্রামে ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী বা মুজিবনগর বা বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়।
৮০. কত জনগোষ্ঠীর জন্য একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে?
- ক) ১৫০০ জন
- খ) ২৫০০০ জন
- গ) ৬০০০ জন
- ঘ) ১০০০০ জন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ৬০০০ জনপ্রশ্নটির আলাদা পাতা ›দেশের গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার প্রতি ৬,০০০ জন মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে।
৮১. জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে পালিত হয়-
- ক) শিক্ষা দিবস
- খ) স্বাস্থ্য দিবস
- গ) নারী দিবস
- ঘ) শিশু দিবস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) শিশু দিবসপ্রশ্নটির আলাদা পাতা ›জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিন বাংলাদেশে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়।
৮২. কোন স্যাটেলাইটের মাধ্যমে দেশীয় টেলিভিশন চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচার শুরু হয়েছে?
- ক) সোনার বাংলা স্যাটেলাইট
- খ) বেঙ্গল স্যাটেলাইট-১
- গ) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
- ঘ) বাংলা স্যাটেলাইট
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১প্রশ্নটির আলাদা পাতা ›১ অক্টোবর ২০১৯ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দেশের টিভি চ্যানেলগুলোর বাণিজ্যিক সম্প্রচার শুরু হয়। (পরবর্তীতে স্যাটেলাইটটির নাম পরিবর্তন করে 'বাংলাদেশ স্যাটেলাইট-১' রাখা হয়েছে।)
৮৩. ২০১৯ সালে "ভ্যাকসিন হিরো" পুরস্কার কে পেয়েছেন?
- ক) শেখ হাসিনা
- খ) নরেন্দ্র মোদী
- গ) অ্যাঞ্জেলা মার্কেল
- ঘ) রনিল বিক্রমসিংহে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) শেখ হাসিনাপ্রশ্নটির আলাদা পাতা ›Global Alliance for Vaccination and Immunization (GAVI) বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০১৯ সালে ভ্যাকসিন হিরো পুরস্কার প্রদান করে।
৮৪. ২১ ফেব্রুয়ারি বাংলা সালের সাধারণত কত তারিখ?
- ক) ৮ ফাল্গুন
- খ) ২৫ বৈশাখ
- গ) ১০ শ্রাবণ
- ঘ) ১ ফাল্গুন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ৮ ফাল্গুনপ্রশ্নটির আলাদা পাতা ›১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল ৮ ফাল্গুন (১৩৫৮ বঙ্গাব্দ)। সংশোধিত বাংলা বর্ষপঞ্জি অনুযায়ীও ২১ ফেব্রুয়ারি ৮ ফাল্গুন।
৮৫. রোহিঙ্গাদের কক্সবাজার হতে বাংলাদেশের অন্য কোথায় স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে?
- ক) হাইমচর
- খ) চলনবিল
- গ) ভাসানচর
- ঘ) কুলিয়ারচর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ভাসানচরপ্রশ্নটির আলাদা পাতা ›মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা মোহনায় জেগে ওঠা ভাসানচরে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে (২০২০ সাল থেকে)।
৮৬. বর্তমানে বাংলাদেশের সরকারি নারী চাকরিজীবীদের মাতৃত্বকালীন ছুটি কত মাস?
- ক) ৩ মাস
- খ) ২ মাস
- গ) ৪ মাস
- ঘ) ৬ মাস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ৬ মাসপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশে সরকারি নারী চাকরিজীবীদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস (২০১১ সাল থেকে)। চাকরিজীবনে সর্বোচ্চ দুইবার পূর্ণ বেতনে এ ছুটি পাওয়া যায়।
৮৭. খাবার স্যালাইন-এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
- ক) আইসিডিডিআর,বি
- খ) ব্র্যাক
- গ) আইপিএইচ
- ঘ) গণস্বাস্থ্য কেন্দ্র
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) আইসিডিডিআর,বিপ্রশ্নটির আলাদা পাতা ›ডায়রিয়া বা কলেরায় ঘন ঘন পাতলা পায়খানার কারণে অতি অল্প সময়ে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায়। শরীরের এ পানি ও লবণের ঘাটতি পূরণ করার জন্য মুখে গ্রহণযোগ্য লবণ ও গ্লুকোজ মিশ্রিত পানি অর্থাৎ খাবার স্যালাইন উদ্ভাবন করে আইসিডিডিআর. বি।
৮৮. ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সভাপতি কে? (পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী)
- ক) সৌরভ গাঙ্গুলী
- খ) ব্রিজেশ পাটেল
- গ) শারদ পাওয়ার
- ঘ) জগমোহন ডালমিয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সৌরভ গাঙ্গুলীপ্রশ্নটির আলাদা পাতা ›পরীক্ষার সময়ের তথ্য অনুযায়ী বিসিসিআই-এর সভাপতি ছিলেন সৌরভ গাঙ্গুলী (২০১৯–২০২২)। বর্তমানে তিনি এ পদে নেই; ২০২২-এর পর রজার বিনি এবং ২০২৫ সাল থেকে মিঠুন মানহাস সভাপতির দায়িত্বে।
৮৯. বাংলাদেশে 'শহীদ বুদ্ধিজীবী দিবস' পালিত হয় কোন তারিখে?
- ক) ২১ ফেব্রুয়ারি
- খ) ১৪ ডিসেম্বর
- গ) ৩ নভেম্বর
- ঘ) ২৬ মার্চ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ১৪ ডিসেম্বরপ্রশ্নটির আলাদা পাতা ›মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৪ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা দেশের বহু বুদ্ধিজীবীকে হত্যা করে। তাই প্রতি বছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।
৯০. মা ও শিশু স্বাস্থ্যের সেবার প্রতীক নিচের কোনটি?
- ক) দোয়েল পাখি
- খ) সূর্যের হাসি
- গ) রংধনু
- ঘ) শাপলা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সূর্যের হাসিপ্রশ্নটির আলাদা পাতা ›১৯৯৮ সাল থেকে ৬৪ জেলায় ৩৯৯টি ক্লিনিক USAID-এর অর্থায়নে সরকারের সহযোগী সংস্থা হিসেবে 'সূর্যের হাসি ক্লিনিক' নামে তৃণমূল মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। এ ক্লিনিকে স্বল্পমূল্যে মাতৃত্ব ও গর্ভকালীন সেবা, শিশু স্বাস্থ্য, বিনামূল্যে টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা, ভ্যাক্সিনেশন ইত্যাদি সেবা দিয়ে থাকে।
৯১. কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির কত শতাংশ বনভূমি প্রয়োজন?
- ক) ৫
- খ) ২৫
- গ) ১০
- ঘ) ৫০
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ২৫প্রশ্নটির আলাদা পাতা ›পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের ২৫ শতাংশ বনাঞ্চল প্রয়োজন হলেও বাংলাদেশের বনভূমি মোট আয়তনের ১৭.৬২ শতাংশ।
৯২. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
- ক) মেহেরপুর
- খ) রাজবাড়ী
- গ) যশোর
- ঘ) ফরিদপুর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) মেহেরপুরপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশের অস্থায়ী সরকার তথা মজিবনগর সরকার গঠনের স্থান হিসেবে বিখ্যাত মুজিবনগর (তৎকালীন বৈদ্যনাথতলার ভবেরপাড়া) মেহেরপুর জেলায় অবস্থিত।
৯৩. বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত?
- ক) আশুলিয়া
- খ) সিদ্ধিরগঞ্জ
- গ) কাপ্তাই
- ঘ) ঘোড়াশাল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) কাপ্তাইপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্র রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর ওপর ১৯৬২ সালে স্থাপিত হয়।
৯৪. মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কি ধরনের দেশ?
- ক) নিম্ন মধ্যম আয়ের
- খ) উন্নত আয়ের
- গ) উচ্চ মধ্যম আয়ের
- ঘ) নিম্ন আয়ের
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) নিম্ন মধ্যম আয়েরপ্রশ্নটির আলাদা পাতা ›বিশ্বব্যাংকের সংজ্ঞানুযায়ী মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ বর্তমানে নিম্ন মধ্যম আয়ের দেশ। ১ জুলাই ২০১৫ বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তভুর্ক্ত হয়।
৯৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার নূন্যতম বয়স কত?
- ক) ৩০ বছর
- খ) ৪৫ বছর
- গ) ২৫ বছর
- ঘ) ৩৫ বছর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ৩৫ বছরপ্রশ্নটির আলাদা পাতা ›গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮ এর ৪ (ক) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার নূন্যতম বয়স ৩৫ বছর।
৯৬. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ছিলেন?
- ক) নিতুন কুণ্ডু
- খ) জয়নুল আবেদিন
- গ) কামরুল হাসান
- ঘ) হামিদুর রহমান
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) হামিদুর রহমানপ্রশ্নটির আলাদা পাতা ›ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ২১ ফেব্রুয়ারি ১৯৫৬ কেন্দ্রীয় শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ২১ ফেব্রুয়ারি ১৯৬৩ উদ্বোধন করা এ শহিদ মিনারের স্থপতি হামিদুর রহমান।
৯৭. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
- ক) জীবনানন্দ দাশ
- খ) কাজী নজরুল ইসলাম
- গ) শামসুর রাহমান
- ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা'-র রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। গানটির প্রথম ১০ চরণ ১৯৭২ সালে জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়। ভারতের জাতীয় সংগীতের রচয়িতাও রবীন্দ্রনাথ ঠাকুর।
নার্সিং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি — অন্যান্য বছরের প্রশ্ন
নার্সিং ২০১৯-২০ — অন্য ইউনিট
বিএসসি নার্সিং-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ