বিএসসি নার্সিং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১-২২

২০২১-২২ সেশন ৯৭টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (৮) · রসায়ন (৬) · গণিত (১০) · জীববিজ্ঞান (১০) · বাংলা (১৮) · ইংরেজি (১৯) · সাধারণ জ্ঞান (২৬)

মানবন্টন ও নিয়ম: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (৩ বছর) — বিগত বছরের প্রশ্ন।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (৮টি)

  1. ১. তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় কেন?

    • ক) পৃষ্ঠটানের জন্য
    • খ) বায়ুচাপের জন্য
    • গ) নিম্নমুখী বলের জন্য
    • ঘ) ঊর্ধ্বমুখী বলের জন্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ঊর্ধ্বমুখী বলের জন্য

    তরলে নিমজ্জিত বস্তু ঊর্ধমুখী বলের জন্য ওজন হারায়। এই বলকে প্লবতাও বলে। বস্তুর ওজন ও প্লবতা একই সরলরেখায় বিপরীত দিকে ক্রিয়া করায় তরলে নিমজ্জিত বস্তুর ওজন হারায় বলে মনে হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. পাহাড়ি রাস্তার বাঁকে নিচের কোনটি ব্যবহার করা হয়?

    • ক) উত্তল দর্পণ
    • খ) অবতল দর্পণ
    • গ) সমতল দর্পণ
    • ঘ) উত্তল লেন্স
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) উত্তল দর্পণ

    উত্তল দর্পণে প্রতিবিম্ব ছোট ও সোজা হয় এবং দৃষ্টিক্ষেত্র বড় হয়, তাই পাহাড়ি রাস্তার বাঁকে ও গাড়ির রিয়ার-ভিউ মিরর হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়?

    • ক) বেতার তরঙ্গ
    • খ) আলোক তরঙ্গ
    • গ) তাড়িতচৌম্বক তরঙ্গ
    • ঘ) যান্ত্রিক তরঙ্গ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) যান্ত্রিক তরঙ্গ

    আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায় যান্ত্রিক তরঙ্গ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. নিচের কোনটি যৌগিক রাশি?

    • ক) তাপমাত্রা
    • খ) ক্ষমতা
    • গ) ভর
    • ঘ) দীপন তীব্রতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ক্ষমতা

    মৌলিক রাশি থেকে প্রাপ্ত রাশিগুলোকে যৌগিক রাশি বা লব্ধ রাশি বলে। যেমন- ত্বরণ, বেগ, ক্ষমতা ইত্যাদি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. জাল টাকা শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহার করা হয়?

    • ক) আল্ট্রাভায়োলেট-রশ্মি
    • খ) গামা-রশ্মি
    • গ) আলফা-রশ্মি
    • ঘ) এক্স-রশ্মি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) আল্ট্রাভায়োলেট-রশ্মি

    জাল টাকা শনাক্তকরণে আল্ট্‌রাভায়োলেট রশ্মি ব্যবহার করা হয়। এক্স-রশ্মি চিকিৎসা বিজ্ঞানে রোগ শনাক্তকরণে এবং গামা-রশ্মি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. কোন গতিশীল বস্তুর ভর দ্বিগুণ হলে বেগ কত গুণ হবে?

    • ক) দ্বিগুণ
    • খ) চারগুণ
    • গ) সমান
    • ঘ) অর্ধেক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অর্ধেক

    ভরবেগ p = mv স্থির থাকলে ভর ও বেগ ব্যস্তানুপাতিক; তাই ভর দ্বিগুণ হলে বেগ অর্ধেক হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশী?

    • ক) পারদ
    • খ) রূপা
    • গ) লোহা
    • ঘ) সোনা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সোনা

    প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে সোনার ঘনত্ব সবচেয়ে বেশি (প্রায় ১৯.৩ g/cm³); পারদ ~১৩.৬, রূপা ~১০.৫ ও লোহা ~৭.৯ g/cm³।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. তাপমাত্রার সাথে অবস্থার পরিবর্তন হলেও নিচের কোনটি পরিবর্তিত হয় না।

    • ক) ঘনত্ব
    • খ) নিজস্ব বৈশিষ্ট্য
    • গ) আন্তঃআণবিক দূরত্ব
    • ঘ) অণুর গঠন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অণুর গঠন

    তাপমাত্রার পরিবর্তন হলে পদার্থের অবস্থার পরিবর্তন হয় কিন্তু অণুর গঠনের পরিবর্তন হয় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (৬টি)

  1. ৯. নিচের কোনটি ত্বকে ক্ষত সৃষ্টি করে?

    • ক) ক্লোরিন
    • খ) আয়োডিন
    • গ) নাইট্রোজেন
    • ঘ) পেট্রোলিয়াম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ক্লোরিন

    ক্লোরিন একটি বিষাক্ত ও তীব্র জারক হ্যালোজেন গ্যাস; ত্বকের সংস্পর্শে এটি জ্বালাপোড়া ও ক্ষত সৃষ্টি করে। আয়োডিন জীবাণুনাশক হিসেবে ত্বকে ব্যবহৃত হয় এবং নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১০. পেট্রোলের সাথে জ্বালানী হিসাবে কোন পদার্থটি মেশানো হয়?

    • ক) প্রোপানল
    • খ) অ্যাসিটোন
    • গ) মিথানল
    • ঘ) ইথানল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ইথানল

    পেট্রোলের সাথে জ্বালানি হিসেবে বিভিন্ন মাত্রায় ইথানল মিশিয়ে পেট্রোলজাত জ্বালানির ব্যবহার কমানো যায়। সেই সঙ্গে বায়ু দূষণের পরিমাণও কমে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১১. নিচের কোনটি চার্জবিহীন?

    • ক) পজিট্রন
    • খ) নিউট্রন
    • গ) প্রোটন
    • ঘ) ইলেকট্রন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নিউট্রন

    ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পরমাণুর ক্ষুদ্রতম কণিকা। এদের মধ্যে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন চার্জ নিরপেক্ষ বা চার্জবিহীন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১২. ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে?

    • ক) ৫৬%
    • খ) ৫০%
    • গ) ৪৬%
    • ঘ) ৪০%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৪৬%

    ইউরিয়া হলো নাইট্রোজেনঘটিত সার। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ৪৪-৪৬%।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৩. নিচের কোনটি পটাসিয়াম মৌলের প্রতীক?

    • ক) P
    • খ) K
    • গ) Po
    • ঘ) Na
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) K

    প্রতীক হলো কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ যেমন- P, Na ও K হলো যথাক্রমে ফসফরাস, সোডিয়াম পটাশিয়ামের প্রতীক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৪. মৌমাছি কামড়ের ক্ষতস্থান চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করা যেতে পারে?

    • ক) ভিনেগার
    • খ) পানি
    • গ) কলিচুন
    • ঘ) খাবার লবণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কলিচুন

    মৌমাছির কামড়ের ক্ষত স্থানে ফরমিক এসিড থাকে ক্ষতস্থান চিকিৎসায় কলিচুন ব্যবহার করলে এটি এসিডের সাথে প্রশমন বিক্রিয়া করে ব্যথা কমিয়ে দেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

গণিত (১০টি)

  1. ১৫. ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত সমকোণ ?

    • ক) ৩
    • খ) ১
    • গ) ৪
    • ঘ) ২
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ২

    ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০° বা দুই সমকোণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১৬. শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে বলা হয়-

    • ক) ঋণাত্মক সংখ্যা
    • খ) অঋণাত্মক সংখ্যা
    • গ) ধনাত্মক সংখ্যা
    • ঘ) দশমিক ভগ্নাংশ সংখ্যা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ঋণাত্মক সংখ্যা

    শূন্য থেকে ছোট সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা এবং শূন্য থেকে বড় সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা ও শূন্য সবই বাস্তব সংখ্যার সদস্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৭. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 25 বছর বেশী। পুত্রের বয়স কত বছর?

    • ক) 5
    • খ) 10
    • গ) 20
    • ঘ) 15
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 10

    পুত্রের বয়স x হলে পিতার বয়স x + 25; x + x + 25 = 45 ⇒ 2x = 20 ⇒ x = 10 বছর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৮. 3³ এর মান কত?

    • ক) 81
    • খ) 9
    • গ) 27
    • ঘ) 72
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 27

    3³ = 3 × 3 × 3 = 27।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৯. ০.২ এর বর্গ কত?

    • ক) ০.০০৪
    • খ) ০.০৪
    • গ) ০.৪
    • ঘ) ৪.০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ০.০৪

    (০.২)² = ০.২ × ০.২ = ০.০৪।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২০. (a + b)(a − b) এর মান কত?

    • ক) (a + b)²
    • খ) a² − b²
    • গ) (a − b)²
    • ঘ) a² + b²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) a² − b²

    (a + b)(a − b) = a² − ab + ab − b² = a² − b²।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২১. ত্রিভুজের ক্ষেত্রফল এর মান কত?

    • ক) ½ × ভূমি × উচ্চতা
    • খ) ভূমি × উচ্চতা
    • গ) ¼ × ভূমি × উচ্চতা
    • ঘ) ⅓ × ভূমি × উচ্চতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ½ × ভূমি × উচ্চতা

    ত্রিভুজের ক্ষেত্রফল = ½ × ভূমি × উচ্চতা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২২. এক সমকোণ সমান কত ডিগ্রি?

    • ক) 100°
    • খ) 180°
    • গ) 90°
    • ঘ) 120°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 90°

    ১ সমকোণ = ৯০° এবং ২ সমকোণ বা ১ সরলকোণ = ১৮০°

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৩. বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর 'সংযোজক রেখাংশ' এর নাম কি?

    • ক) ব্যাসার্ধ
    • খ) কোণ
    • গ) জ্যা
    • ঘ) পরিধি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) জ্যা

    বৃত্তের যেকোনো দুই বিন্দুর সংযোজন রেখাংশকে জ্যা বলে এবং কেন্দ্রগামী জ্যা কে ব্যাস বলা হয়। কেন্দ্র ও পরিধির যেকোনো বিন্দুর সংযোজন রেখাংশ হচ্ছে ব্যাসার্ধ। বৃত্তের চারদিকে সীমান্ত বরাবর দুরত্বকে পরিধি বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২৪. একটি বই ২০০ টাকায় ক্রয় করা হল। সেই বইটি ২০% লাভে বিক্রয় করলে বইটির বিক্রয়মূল্য কত টাকা হবে?

    • ক) ২৩০
    • খ) ২৪০
    • গ) ২৫০
    • ঘ) ২২০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২৪০

    বিক্রয়মূল্য = ক্রয়মূল্য × (১০০ + লাভ%)/১০০ = ২০০ × ১২০/১০০ = ২৪০ টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (১০টি)

  1. ২৫. প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি?

    • ক) নিউরন
    • খ) ত্বককোষ
    • গ) লোহিত রক্তকণিকা
    • ঘ) অণুচক্রিকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) নিউরন

    নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক এবং স্নায়ুবিক কলার মৌলিক একক। এটি প্রাণীদেহের দীর্ঘতম কোষ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২৬. নিচের কোনটি ভাইরাসজনিত রোগ?

    • ক) প্লেগ
    • খ) ম্যালেরিয়া
    • গ) টাইফয়েড
    • ঘ) র‍্যাবিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) র‍্যাবিস

    র‍্যাবিস (জলাতঙ্ক) ভাইরাসজনিত রোগ। ম্যালেরিয়া প্রোটোজোয়া (প্লাজমোডিয়াম) জনিত, টাইফয়েড ও প্লেগ ব্যাকটেরিয়াজনিত রোগ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২৭. গর্ভকালীন সময়ে কোন টিকা নিতে হয়?

    • ক) পোলিও
    • খ) টিটেনাস
    • গ) রুবেলা
    • ঘ) হাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) টিটেনাস

    গর্ভকালীন সময়ে ধনুষ্টংকার থেকে বাঁচতে টিটেনাস টিকা দেওয়া হয়। যদি আগে কোনো টিকা নেওয়া না হয়, তবে গর্ভবতী অবস্থায় সবগুলোই দিতে হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২৮. বংশগতির ভৌত ভিত্তিকে বলা হয়-

    • ক) মাইটোকন্ড্রিয়া
    • খ) প্রোটোপ্লাজম
    • গ) নিউক্লিয়াস
    • ঘ) ক্রোমোসোম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ক্রোমোসোম

    বংশগতির ভৌত ভিত্তিকে ক্রোমোসোম বলা হয়। নিউক্লিয়াসকে বলা হয় 'কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র' এবং মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের 'পাওয়ার হাউস'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৯. ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?

    • ক) রবার্ট হুক
    • খ) রবার্ট কুক
    • গ) লিউয়েন কুক
    • ঘ) লিউয়েন হুক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) লিউয়েন হুক

    অণুজীববিজ্ঞানের জনক এন্টনি ভন লিউয়েন হুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩০. নিচের কোনটি অকোষীয়?

    • ক) ফাংগাস
    • খ) মস
    • গ) ভাইরাস
    • ঘ) ব্যাকটেরিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ভাইরাস

    ভাইরাসের দেহ অকোষীয় বা কোষহীন। এদের দেহে কোনো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থাকে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩১. স্নায়ুবিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত রূপকে বলা হয় -

    • ক) হিমোফিলিয়া
    • খ) স্নায়ুরোগ
    • গ) থ্যালাসেমিয়া
    • ঘ) অটিজম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অটিজম

    অটিজম হলো স্নায়ু বিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত রূপ। 'থ্যালাসেমিয়া' রক্তের লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩২. লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কোন অংশে হয়?

    • ক) কান্ড
    • খ) পাতা
    • গ) মূল
    • ঘ) ফুল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) কান্ড

    লেন্টিকুলার প্রস্বেদন কাণ্ডের লেন্টিসেলের মধ্য দিয়ে হয়। পত্ররন্ধ্র দিয়ে পত্ররন্ধ্রীয় এবং কিউটিকলের মধ্য দিয়ে কিউটিকুলার প্রস্বেদন হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৩. বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ সম্পর্কে অধ্যয়ন করা হয়?

    • ক) এন্টোমলজি (Entomology)
    • খ) মাইকোলজি (Mycology)
    • গ) অ্যানথ্রোপলজি (Anthropology)
    • ঘ) প্যারাসাইটোলজি (Parasitology)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) এন্টোমলজি (Entomology)

    কীটপতঙ্গ সংক্রান্তবিদ্যাকে Entomology (এন্টোমোলজি) পরজীবী সংক্রান্তবিদ্যাকে প্যারাসাইটোলজি, মানুষ সংক্রান্তবিদ্যাকে অ্যানথ্রোপলজি, ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে মাইকোলজি বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৩৪. জীবের বৈজ্ঞানিক নামকরন করা হয় কোন ভাষায়?

    • ক) গ্রীক ভাষায়
    • খ) ল্যাটিন ভাষায়
    • গ) ইংরেজী ভাষায়
    • ঘ) ফরাসী ভাষায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ল্যাটিন ভাষায়

    আন্তর্জাতিক নামকরণ নীতিমালা (ICN, ICZN) অনুযায়ী জীবের বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় বা ল্যাটিনকৃত রূপে লেখা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (১৮টি)

  1. ৩৫. "দুর্জন লোক পরিত্যাজ্য", এটি কোন ধরনের বাক্য?

    • ক) জটিল বাক্য
    • খ) যৌগিক বাক্য
    • গ) মিশ্র বাক্য
    • ঘ) সরল বাক্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সরল বাক্য

    যে বাক্যে একটি উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়াযুক্ত বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে; 'দুর্জন লোক পরিত্যাজ্য' সরল বাক্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩৬. ভারতবর্ষে ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন অন্যতম সেরা -

    • ক) সাহিত্যিক
    • খ) পদার্থবিদ
    • গ) গণিত বিশারদ
    • ঘ) ভাষাবিজ্ঞানী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ভাষাবিজ্ঞানী

    ড. মুহম্মদ শহীদুল্লাহ ভারতবর্ষের অন্যতম সেরা ভাষাবিজ্ঞানী। তাঁর মতে গৌড়ী প্রাকৃত থেকে সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩৭. নিচের কোনটি সাধিত শব্দ?

    • ক) ধ্বনি
    • খ) বাস্তব
    • গ) দুর্মূল্য
    • ঘ) হিংসা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) দুর্মূল্য

    মৌলিক শব্দ বা ধাতু প্রকৃতির সঙ্গে উপসর্গ বা প্রত্যয় যোগে যেসব শব্দ গঠিত হয় তাদের বলা হয় সাধিত শব্দ। যেমন- দুর্মূল্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৮. বিপরীত শব্দ একে অন্যের কী?

    • ক) ভিন্নার্থক
    • খ) পরিপূরক
    • গ) সদার্থক
    • ঘ) সমার্থক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পরিপূরক

    বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক। কিছু বিপরীতার্থক শব্দ: ঈষৎ–অধিক, উৎকৃষ্ট–নিকৃষ্ট, ঋজু–বক্র, অমৃত–গরল, আমদানি–রপ্তানি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৯. 'অঞ্চল' শব্দটি 'শাড়ি পাড়' না বুঝিয়ে 'এলাকা' বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়?

    • ক) অর্থসংকোচন
    • খ) অর্থের উন্নতি
    • গ) অর্থপ্রসার
    • ঘ) অর্থবদল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অর্থপ্রসার

    'অঞ্চল' শব্দের মূল অর্থ ছিল 'শাড়ির পাড় বা আঁচল'। পরে একই শব্দের ব্যবহার সম্প্রসারিত হয়ে 'এলাকা' অর্থেও হয়েছে। অর্থের নতুন ব্যবধানে মূল অর্থ অক্ষত থাকায় এটি অর্থসংকোচন বা অর্থবদল নয়, বরং অর্থপ্রসার। সুতরাং সঠিক উত্তর গ: অর্থপ্রসার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৪০. 'বাতাস' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

    • ক) বিপিন
    • খ) পবন
    • গ) চপলা
    • ঘ) কানন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পবন

    বাতাস শব্দের সঠিক প্রতিশব্দ পবন। এরূপ আরও কিছু সমার্থক শব্দ- বায়ু, হাওয়া, সমীরণ, গন্ধবহ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৪১. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?

    • ক) পালি
    • খ) প্রাকৃত
    • গ) অহমিয়া
    • ঘ) সংস্কৃত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) প্রাকৃত

    ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও জর্জ গ্রিয়ারসনের মতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৪২. জটিল বাক্যের উদাহরণ কোনটি?

    • ক) দোষীরা শাস্তি পাবে।
    • খ) যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।
    • গ) দোষ করেছ; কিন্তু ক্ষমা চাওয়ায় শাস্তি পাবে না।
    • ঘ) দোষ করেছ; অতএব শাস্তি পাবে।
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।

    একটি পূর্ণ বাক্যে যদি একটি প্রধান খ-বাক্য ও এক বা একাধিক অপ্রধান খ-বাক্য পরস্পর সম্পর্কযুক্ত থাকে তাকে জটিল বাক্য বলে। যেমন- যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৪৩. নিচের কোন বিপরীত শব্দজোড়াটি সঠিক নয়?

    • ক) অনুকূল - প্রতিকূল
    • খ) আকর্ষণ - বিকর্ষণ
    • গ) আবির্ভাব - তিরোভাব
    • ঘ) অভিজ্ঞ - বিজ্ঞ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অভিজ্ঞ - বিজ্ঞ

    'অভিজ্ঞ' শব্দের বিপরীত শব্দ 'অনভিজ্ঞ'; 'বিজ্ঞ' প্রায় সমার্থক। বাকি জোড়াগুলো সঠিক বিপরীত শব্দ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪৪. 'চীর' শব্দের সঠিক অর্থ কি?

    • ক) ছিন্নবস্ত্র
    • খ) নীচুজাত
    • গ) দীর্ঘ
    • ঘ) তিতা বিশেষ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ছিন্নবস্ত্র

    'চীর' শব্দের অর্থ ছিন্নবস্ত্র বা গাছের ছাল। প্রায় সমোচ্চারিত 'চির' অর্থ সর্বকাল, 'চিড়' অর্থ ফাটল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪৫. কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?

    • ক) কাল, পরিবেশ ও ব্যক্তিভেদে
    • খ) দেশ ও কালভেদে
    • গ) দেশ, কাল ও পরিবেশভেদে
    • ঘ) দেশ, কাল ও ব্যক্তিভেদে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) দেশ, কাল ও পরিবেশভেদে

    দেশ, কাল ও পরিবেশভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে (জাতীয় পাঠ্যক্রমের বাংলা ব্যাকরণের সংজ্ঞা অনুযায়ী)। একই ভাষা বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন সময়ে ও ভিন্ন সামাজিক পরিবেশে ভিন্ন রূপ নেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৪৬. 'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।' এই লাইনগুলো যেই কবিতার অংশ, সেই কবিতাটি কে লিখেছেন?

    • ক) জীবনানন্দ দাশ
    • খ) রবীন্দ্রনাথ ঠাকুর
    • গ) যতীন্দ্রনাথ বাগচী
    • ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর

    চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'কড়ি ও কোমল' কাব্যগ্রন্থের 'প্রাণ' কবিতার অংশ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৪৭. "আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি" রবীন্দ্রনাথের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?

    • ক) গীতাঞ্জলি
    • খ) কথা ও কাহিনী
    • গ) গীতবিতান
    • ঘ) গীতমাল্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) গীতবিতান

    চরণটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গানের সংকলন 'গীতবিতান' (১৯৩৯) এর অন্তর্ভুক্ত। তার রচিত গানের সংখ্যা : ২২৩২টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৪৮. নিচের কোনটি "অন্ধের যষ্টি" অর্থ প্রকাশ করে?

    • ক) রাত কানা
    • খ) গভীর সম্পর্ক
    • গ) ভাগ্যের খেলা
    • ঘ) একমাত্র অবলম্বন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) একমাত্র অবলম্বন

    'অন্ধের যষ্টি' বাগধারার অর্থ একমাত্র অবলম্বন। আরও কিছু গুরুত্বপূর্ণ বাগধারা কুল কাঠের আগুন- তীব্র জ্বালা, উনিশ বিশ-সামান্য তফাত, তাসের ঘর-ক্ষণস্থায়ী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৪৯. নিচের কোনটি 'সূর্য' শব্দের প্রতিশব্দ নয়?

    • ক) সবিতা
    • খ) মেদিনী
    • গ) বিভাবসু
    • ঘ) ভাস্কর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মেদিনী

    মেদিনী শব্দের অর্থ পৃথিবী। অন্যদিকে, ভাস্কর, সবিতা এবং বিভাবসু শব্দের প্রতিশব্দ সূর্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৫০. শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয় -

    • ক) বিন্দু
    • খ) কোলন
    • গ) কমা
    • ঘ) দাঁড়ি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কমা

    শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয় কমা। যেমন- সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৫১. শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলে

    • ক) পদ
    • খ) বাক্যাংশ
    • গ) উপসর্গ
    • ঘ) প্রকৃতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পদ

    শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। অর্থাৎ শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে তা পদ হয়। যেমন- 'মানুষের মধ্যে মানবতা লোপ পেয়েছে'- বাক্যে 'মানুষ' শব্দের সাথে 'এর' বিভক্তি যুক্ত হয়ে 'মানুষের' পদটি গঠিত হয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৫২. নিচের কোনটি সাধুরীতির ক্রিয়া পদ?

    • ক) চলিতেছে
    • খ) চলছে
    • গ) চলবে
    • ঘ) চললাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) চলিতেছে

    চলিত শব্দ, 'চলছে' এর সাধুরীতির ক্রিয়াপদ 'চলিতেছে'। আরও কিছু সাধু ও চলিত শব্দ- আসিও- এসো, করিয়া-করে, দেখিয়া- দেখে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (১৯টি)

  1. ৫৩. What is the antonym of ‘Apex’?

    • ক) top
    • খ) peak
    • গ) base
    • ঘ) pinnacle
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) base

    Apex অর্থ শীর্ষবিন্দু; এর antonym 'base' (ভিত্তি/তলদেশ)। top, peak, pinnacle এর synonym।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৫৪. The word ‘Lunar’ is related to-

    • ক) Moon
    • খ) Sun
    • গ) Earth
    • ঘ) Mars
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Moon

    Lunar অর্থ চান্দ্র বা চন্দ্রসংক্রান্ত, তাই এটি Moon-এর সাথে সম্পর্কিত। (Solar — Sun)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৫৫. The word ‘genocide’ means-

    • ক) mass grave
    • খ) mass gathering
    • গ) mass killing
    • ঘ) mass attendance
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) mass killing

    Genocide শব্দটির অর্থ গণহত্যা। শব্দটির অর্থ প্রকাশ পায় mass killing দ্বারা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৫৬. Fill in the blank with appropriate word: Call ........... a doctor.

    • ক) at
    • খ) in
    • গ) for
    • ঘ) by
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) in

    Call in অর্থ-ডেকে আনা, Call by-অল্প সময়ের জন্য দেখা করা, Call on-গিয়ে দেখা করা, Call for -আবশ্যক হওয়া। Call in a doctor -ডাক্তার ডেকে আনো।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫৭. Fill in the blank with appropriate word: Fruits are wonderful ........... digestion.

    • ক) on
    • খ) in
    • গ) for
    • ঘ) to
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) for

    কোনোকিছু চমৎকার/অপূর্ব অর্থে wonderful for ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৫৮. Fill in the blank with appropriate word: There is a newspaper shop......... my way to the office.

    • ক) in
    • খ) of
    • গ) on
    • ঘ) through
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) on

    গমনরত বা পথিমধ্যে থাকা বোঝাতে ‘on’ বসে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৫৯. Fill in the blank with appropriate word: I saw a blind man ......... I was walking along the road.

    • ক) while
    • খ) when
    • গ) at the time
    • ঘ) before
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) while

    while-অর্থ- যখন, যে সময়। বাক্যে while থাকলে পরের clause টি সাধারণত past continuous tense হয়। তবে while-এর subject না থাকলে মূল verb-টির সাথে শুধু ing যুক্ত হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৬০. Synonym for 'Legendary' is

    • ক) Fabricated
    • খ) Intelligent
    • গ) Famous
    • ঘ) Legitimate
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Famous

    Legendary এবং famous- অর্থ বিখ্যাত, সুপরিচিত। Fabricated- মিথ্যা, নকল, জাল; Legitimate - আইনসম্মত, বৈধ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৬১. The "Merchant of Venice" is written by

    • ক) William Wordsworth
    • খ) Percy Bysshe Shelley
    • গ) John Milton
    • ঘ) William Shakespeare
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) William Shakespeare

    The Merchant of Venice-এর রচয়িতা William Shakespeare। Shylock নামক একজন ইহুদি সুদখোর মহাজনকে নিয়ে লেখা হয়েছে নাটকটি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৬২. Fill in the blank with appropriate word: She has been ill................ last Friday.

    • ক) in
    • খ) from
    • গ) on
    • ঘ) since
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) since

    নিদির্ষ্ট সময়ের ক্ষেত্রে since বসে। সুতরাং সঠিক উত্তর (ঘ)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৬৩. Choose the correct sentence

    • ক) He speaks English like the English.
    • খ) He speaks the English like English.
    • গ) He speaks English as English.
    • ঘ) He speaks English like English
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) He speaks English like the English.

    ভাষার নামের আগে article বসে না; the বসলে সেই ভাষাভাষী জাতিকে বোঝায়। He speaks English like the English অর্থ- সে ইংরেজদের মতো ইংরেজি বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৬৪. Fill in the blank with appropriate word: One should be careful about......... duty.

    • ক) his
    • খ) one's
    • গ) the
    • ঘ) her
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) one's

    One-এর Possessive form হিসেবে সর্বদা one’s বসবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৬৫. What kind of noun is 'man'?

    • ক) Material
    • খ) Proper
    • গ) Common
    • ঘ) Collective
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Common

    যেসব noun দ্বারা সাধারণভাবে সমজাতীয় সবকিছুকে বোঝায়, নিদির্ষ্ট করে কাউকে বোঝায় না সেগুলোকে common noun বলে। যেমন-man, boy, girl, student ইত্যাদি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৬৬. The antonym of 'Honorary' is

    • ক) Salaried
    • খ) Official
    • গ) Literary
    • ঘ) Honorable
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Salaried

    Honorary- অবৈতনিক। এর বিপরীত শব্দ- salaried - বেতনভুক্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৬৭. Verb of the word 'apology' is

    • ক) apologize
    • খ) apological
    • গ) enapology
    • ঘ) apologify
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) apologize

    Apology- ক্ষমা, দুঃখ প্রকাশ; এর verb form হলো apologize- দুঃখ প্রকাশ করা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৬৮. Which of the following sentence is correct?

    • ক) The Padma is largest river in the Bangladesh.
    • খ) Padma is longest river in Bangladesh.
    • গ) The Padma is the longest river in Bangladesh.
    • ঘ) The Padma is longest river in Bangladesh.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) The Padma is the longest river in Bangladesh.

    বড় নদীর নামের আগে the বসে, আবার superlative degree- আগেও the বসে। সুতরাং অপশন (গ)-ই সঠিক উত্তর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৬৯. Fill in the blank with appropriate word: I congratulate you ............. your success.

    • ক) of
    • খ) on
    • গ) for
    • ঘ) at
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) on

    Congratulate on- অভিনন্দন জানানো।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৭০. The correct translation of "সকাল থেকে বৃষ্টি হচ্ছে।" –

    • ক) It is raining since morning.
    • খ) It has been raining from morning.
    • গ) It has been raining for morning.
    • ঘ) It has been raining since morning.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) It has been raining since morning.

    অতীতে শুরু হয়ে এখনো চলছে এমন কাজ বোঝাতে present perfect continuous tense হয় এবং নির্দিষ্ট সময় থেকে বোঝাতে since বসে: It has been raining since morning.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৭১. "As you sow so you reap" বাক্যটির সঠিক বাংলা কোনটি?

    • ক) যার নুন খাও তার গুণ গাও
    • খ) যেমন কর্ম তেমন ফল
    • গ) যত গর্জে তত বর্ষে না
    • ঘ) লোভে পাপ পাপে মৃত্যু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) যেমন কর্ম তেমন ফল

    এটি একটি প্রবাদ বাক্য। এর অর্থ যেমন কর্ম তেমন ফল। লোভে পাপ, পাপে মৃত্যু-Greed leads to sin and sin to death। যার নুন খাও তার গুণ গাও- Never fall out with your bread and butter। যত গর্জে তত বর্ষে না-A barking dog seldom bites.

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (২৬টি)

  1. ৭২. বাঙালী জাতির মুক্তি সনদ হলো-

    • ক) এগারো দফা
    • খ) জয় বাংলা শ্লোগান
    • গ) সাত মার্চের ভাষণ
    • ঘ) ছয় দফা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ছয় দফা

    ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ছয়দফা কর্মসূচি ঘোষণা করেন। এটিকে 'ম্যাগনাকার্টার' সাথে তুলনা করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৭৩. কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক লিখিত নয়?

    • ক) কারাগারের রোজনামচা
    • খ) একাত্তরের দিনগুলি
    • গ) অসমাপ্ত আত্মজীবনী
    • ঘ) আমার দেখা নয়াচীন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) একাত্তরের দিনগুলি

    অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন গ্রন্থ ৩টি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অপরদিকে একাত্তরের দিনগুলো লিখেছেন জাহানারা ইমাম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৭৪. কতজন বাংলাদেশী এভারেষ্ট জয় করেছেন?

    • ক) ৫ জন
    • খ) ৬ জন
    • গ) ৩ জন
    • ঘ) ৪ জন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ৫ জন

    পরীক্ষার সময়ের (২০২১) তথ্য অনুযায়ী ৫ জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছিলেন: মুসা ইব্রাহিম (২০১০), এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন ও সজল খালেদ। পরে ২০২৪ সালে বাবর আলীসহ আরও কয়েকজন এভারেস্ট জয় করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৭৫. টেলিফোন আবিষ্কার করেন কে?

    • ক) আলেকজান্ডার নিকোলাস
    • খ) আলেকজান্ডার গ্রাহাম বেল
    • গ) আলেকজান্ডার ডাফ
    • ঘ) আলেকজান্ডার ফ্লেমিং
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আলেকজান্ডার গ্রাহাম বেল

    আলেকজান্ডার গ্রাহাম বেল ১৮৭৬ সালে টেলিফোন আবিষ্কার করেন। অপরদিকে বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক 'পেনিসিলিন' আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৭৬. কোন সালে ইউনেস্কো কর্তৃক "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" স্বীকৃত হয়?

    • ক) ১৯৯৯ সালে
    • খ) ১৯৯৮ সালে
    • গ) ১৯৯৫ সালে
    • ঘ) ১৯৯৭ সালে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১৯৯৯ সালে

    ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি ইউনেস্কোর ১৮৮টি সদস্য রাষ্ট্রে দিবসটি প্রথমবারের মতো পালিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৭৭. ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?

    • ক) জোহান কেপলার
    • খ) আইজাক নিউটন
    • গ) জগদীশ চন্দ্র বসু
    • ঘ) রজার বেকন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) জগদীশ চন্দ্র বসু

    উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্রের নাম ক্রেসকোগ্রাফ। ক্রেসকোগ্রাফ আবিষ্কার করেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭৮. "লেডি উইথ দ্যা ল্যাম্প" উপাধি কে পেয়েছিলেন?

    • ক) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
    • খ) মাদার তেরেসা
    • গ) রানী এলিজাবেথ
    • ঘ) লেডি ডায়ানা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ফ্লোরেন্স নাইটিঙ্গেল

    আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, লেখক এবং পরিসংখ্যানবিদ ফ্লোরেন্স নাইটিঙ্গেল সারা বিশ্বে 'দ্যা লেডি উইথ দ্যা ল্যাম্প' নামে পরিচিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৭৯. মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয় কোনটি?

    • ক) দহন
    • খ) এখনও অনেক রাত
    • গ) আগুনের পরশমণি
    • ঘ) জয়যাত্রা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) দহন

    আগুনের পরশমণি, জয়যাত্রা ও এখনও অনেক রাত মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র; শেখ নিয়ামত আলীর 'দহন' (১৯৮৫) মুক্তিযুদ্ধভিত্তিক নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৮০. বাংলাদেশকে কবে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়?

    • ক) ১৭ এপ্রিল ১৯৭১
    • খ) ৭ মার্চ ১৯৭১
    • গ) ১০ এপ্রিল ১৯৭১
    • ঘ) ২৬ মার্চ ১৯৭১
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ১০ এপ্রিল ১৯৭১

    ১৯৭১ সালের ১০ এপ্রিল জারি করা স্বাধীনতার ঘোষণাপত্রে বাংলাদেশকে 'সার্বভৌম গণপ্রজাতন্ত্র' ঘোষণা করা হয় এবং প্রথম সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল মুজিবনগরে সরকারের শপথ ও ঘোষণাপত্র পাঠ হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৮১. এ পি জে আবদুল কালাম কে ছিলেন?

    • ক) ভারতের শিল্পপতি
    • খ) ভারতের রাষ্ট্রপতি
    • গ) পাকিস্তানের প্রধানমন্ত্রী
    • ঘ) পাকিস্তানের পরমাণুবিজ্ঞানী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ভারতের রাষ্ট্রপতি

    এপিজে আবদুল কালাম ভারতের ১১তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ১৯৩১ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ২৭ জুলাই মৃত্যুবরণ করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৮২. বাংলাদেশের আর্থিক বছরের সময়কাল কিভাবে হিসাব করা হয়?

    • ক) জুন-জুলাই
    • খ) জুলাই-জুন
    • গ) জুন-জুন
    • ঘ) জানুয়ারী-ডিসেম্বর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জুলাই-জুন

    বাংলাদেশের আর্থিক বছরের সময়কাল হিসাব করা হয় এক বছরের জুলাই মাস হতে পরবর্তী বছরের জুন মাস পযর্ন্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৮৩. What is the full form of BSTI ?

    • ক) Bangladesh Standards and Testing Intelligence
    • খ) Bangladesh Standards and Testing Institution
    • গ) Bangladesh Standards and Test Institution
    • ঘ) Bangladesh Standards and Testing Item
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Bangladesh Standards and Testing Institution

    BSTI-এর পূর্ণরূপ Bangladesh Standards and Testing Institution (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন), যা পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদান করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৮৪. আধুনিক শিক্ষার জনক কে?

    • ক) আলবার্ট আইনস্টাইন
    • খ) জর্জ বার্নাড শ
    • গ) সক্রেটিস
    • ঘ) হিপোক্রেটিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সক্রেটিস

    প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসকে প্রশ্নোত্তরভিত্তিক (Socratic) শিক্ষাপদ্ধতির জন্য শিক্ষার জনক হিসেবে গণ্য করা হয় (উল্লেখ্য, অনেক সূত্রে জন আমোস কমেনিয়াসকে আধুনিক শিক্ষার জনক বলা হয়)। হিপোক্রেটিস চিকিৎসক, আইনস্টাইন বিজ্ঞানী এবং জর্জ বার্নার্ড শ নাট্যকার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৮৫. নিচের কোনজন "নোবেল শান্তি পুরস্কার" পান নাই?

    • ক) ইয়াসির আরাফাত
    • খ) ভ্লাদিমির পুতিন
    • গ) বারাক ওবামা
    • ঘ) অং সান সু চি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ভ্লাদিমির পুতিন

    ইয়াসির আরাফাত (১৯৯৪), বারাক ওবামা (২০০৯) ও অং সান সু চি (১৯৯১) নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন; ভ্লাদিমির পুতিন পাননি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৮৬. বিশ্বে জনসংখ্যায় শীর্ষদেশ কোনটি?

    • ক) যুক্তরাষ্ট্র
    • খ) রাশিয়া
    • গ) চীন
    • ঘ) ভারত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) চীন

    পরীক্ষার সময়ের (২০২১-২২) তথ্য অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে শীর্ষ দেশ ছিল চীন; বর্তমানে (২০২৩ থেকে) ভারত শীর্ষে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৮৭. সার্কভুক্ত দেশের রাজধানী নয় কোনটি?

    • ক) দিল্লি
    • খ) করাচী
    • গ) থিম্পু
    • ঘ) কাঠমান্ডু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) করাচী

    ১৯৮৫ সালের ৭ ডিসেম্বর সার্ক গঠিত হয়। সার্কভুক্ত দেশ ৮টি। অপশনগুলোর মধ্যে করাচী পাকিস্তানের রাজধানী নয়। পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৮৮. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

    • ক) তানভীর কবীর
    • খ) সৈয়দ মইনুল হোসেন
    • গ) হামিদুজ্জামান খান
    • ঘ) রফিকুন নবী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সৈয়দ মইনুল হোসেন

    জাতীয় স্মৃতিসৌধ ঢাকার সাভারের নবীনগরে অবস্থিত। ৮৪ একর আয়তনের ওপর নির্মিত এ স্তম্ভের স্থপতি মাইনুল হোসেন। ৭টি মিনার সম্বলিত এ স্তম্ভটির উচ্চতা ১৫০ ফুট।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৮৯. নিচের কোন দেশ জোড়ায় নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত?

    • ক) কানাডা ও অস্ট্রেলিয়া
    • খ) যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
    • গ) যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ঘ) কানাডা ও ব্রাজিল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) যুক্তরাষ্ট্র ও কানাডা

    নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র-কানাডা এই দুই দেশের মধ্যে অবস্থিত। এর উচ্চতা ১৬৭ ফুট।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৯০. কে ভাষা শহীদ নয়?

    • ক) রফিক উদ্দিন আহমদ
    • খ) নুর হোসেন
    • গ) আবদুল জব্বার
    • ঘ) আবুল বরকত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নুর হোসেন

    রফিকউদ্দিন আহমদ, আবুল বরকত এবং আব্দুল জব্বার ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত শহিদ। অপরদিকে নূর হোসেন গণতন্ত্র মুক্তি সংগ্রাম আন্দোলনে নিহত শহীদ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৯১. কোন জেলা পদ্মা সেতুর সাথে সরাসরি সম্পৃক্ত নয়?

    • ক) শরিয়তপুর
    • খ) মাদারীপুর
    • গ) পটুয়াখালি
    • ঘ) মুন্সিগঞ্জ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পটুয়াখালি

    পদ্মা বহুমুখী সেতুর দৈঘ্যর্ ৬.১৫ কি.মি. ও প্রস্থ ১৮.১০ মি.। সেতুটি উদ্বোধন করা হয় ২০২২ সালের ২৫ জুন। এই সেতুর সাথে প্রত্যক্ষভাবে জড়িত- মাওয়া (লৌহজং মুন্সিগঞ্জ), শিবচর (মাদারীপুর) ও জাজিরা (শরীয়তপুর)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৯২. নিচের কোন কাপড়টি GI (Geographical Indication) নয়?

    • ক) রাজশাহী সিল্ক
    • খ) কুমিল্লার খাদি
    • গ) জামদানি
    • ঘ) ঢাকাই মসলিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কুমিল্লার খাদি

    পরীক্ষার সময়ের (২০২১-২২) তথ্য অনুযায়ী জামদানি, ঢাকাই মসলিন ও রাজশাহী সিল্ক GI পণ্য ছিল, কুমিল্লার খাদি নয়। বর্তমানে কুমিল্লার খাদিও GI স্বীকৃতি পেয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৯৩. 'ইলামতি' এক জাতের -

    • ক) কলা
    • খ) আম
    • গ) ধান
    • ঘ) মাছ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আম

    তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের নামানুসারে এই নাম রাখা হয়। এই জাতের আমের গড় ওজন ৪০০-৪৫০ গ্রাম। এই জাতের আম সেপ্টেম্বরের মধ্যে পাওয়া যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৯৪. 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কারা?

    • ক) সুলতানা কামাল ও খুশি কবীর
    • খ) ফেরদৌসী মজুমদার ও শাহীন সামাদ
    • গ) ডাঃ ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি
    • ঘ) বেগম সুফিয়া কামাল ও জোহরা তাজউদ্দিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ডাঃ ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি

    'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধারা হলেন-ডা: ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি। ডা: সিতারা বেগম ২নং সেক্টরে এবং তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৯৫. বাংলাদেশের ডেল্টা পরিকল্পনার সময়সীমা কত সাল নাগাদ?

    • ক) ২২০০ সাল
    • খ) ২০৫০ সাল
    • গ) ২১৫০ সাল
    • ঘ) ২১০০ সাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ২১০০ সাল

    ইউরোপের দেশ নেদারল্যান্ডসের আদলে গ্রহণ করা শতবর্তী ডেল্টা প্ল্যান তথা ব-দ্বীপ পরিকল্পনার সময়সীমা ২১০০ সাল। বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদ ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর এই ডেল্টা পরিকল্পনার অনুমোদন দেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ৯৬. কোন জেলার মধ্যে সুন্দরবন নাই?

    • ক) সাতক্ষীরা
    • খ) পটুয়াখালী
    • গ) বাগেরহাট
    • ঘ) বরিশাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বরিশাল

    বাংলাদেশে সুন্দরবন প্রধানত খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় এবং আংশিকভাবে পটুয়াখালী ও বরগুনা জেলায় বিস্তৃত। বরিশাল জেলায় সুন্দরবনের কোনো অংশ নেই।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ৯৭. 'www' এর পূর্ণরূপ কি?

    • ক) write world web
    • খ) written word web
    • গ) world wide web
    • ঘ) word wide web
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) world wide web

    www-এর পূর্ণরূপ world wide web। এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীগণ পৃথিবীর বিভিন্ন স্থানে যে তথ্য ভান্ডার রয়েছে তার যেকোনোটিতে পৌঁছে যেতে পারে। এর জনক হলেন টিম বার্নাস লি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

নার্সিং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি — অন্যান্য বছরের প্রশ্ন

নার্সিং ২০২১-২২ — অন্য ইউনিট

বিএসসি নার্সিং-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

নার্সিং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২১-২২ — Nursing Question 2021-22 | SmartPora