বিএসসি নার্সিং বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১-২২

২০২১-২২ সেশন ৯৫টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (১০) · রসায়ন (৮) · গণিত (৯) · জীববিজ্ঞান (৯) · বাংলা (১৯) · ইংরেজি (১৮) · সাধারণ জ্ঞান (২২)

মানবন্টন ও নিয়ম: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ৪ বছর মেয়াদি BSc in Nursing — ১০০ MCQ, পাস ৪০।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (১০টি)

  1. ১. বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কোনো কাজই হবে না?

    • ক) 120°
    • খ) 180°
    • গ) 90°
    • ঘ) 60°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 90°

    বল ও সরণের মধ্যবর্তী কোণ 90° হলে কোনো কাজই হবে না এবং 90° এর বেশি হলে বলের বিরুদ্ধে কাজ হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে অপরটির গতিকে কি বলে?

    • ক) আপেক্ষিক স্থিতি
    • খ) পরম গতি
    • গ) আপেক্ষিক গতি
    • ঘ) পরম স্থিতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আপেক্ষিক গতি

    আপেক্ষিক বেগ বা আপেক্ষিক গতি বলতে দুটি বস্তুর পরস্পরের সাপেক্ষে বস্তু দুটির বেগ বা অবস্থানের পরিবর্তন নির্দেশ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. কোন রংয়ের আলোর বেগ সবচেয়ে কম?

    • ক) লাল
    • খ) বেগুনী
    • গ) নীল
    • ঘ) সবুজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বেগুনী

    শূন্য মাধ্যমে সব রঙের আলোর বেগ সমান; কিন্তু কাচ, পানি ইত্যাদি মাধ্যমে বেগুনি আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হওয়ায় এর বেগ সবচেয়ে কম এবং লাল আলোর বেগ সবচেয়ে বেশি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. নিচের কোন তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?

    • ক) অবলোহিত
    • খ) গামা
    • গ) বেতার
    • ঘ) অতিবেগুনি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বেতার

    তড়িৎচৌম্বক বর্ণালিতে বেতার তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে কম ও তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি; গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. নিচের কোনটি ফেরোচৌম্বক পদার্থ নয়?

    • ক) সীসা
    • খ) কোবাল্ট
    • গ) লোহা
    • ঘ) নিকেল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সীসা

    লোহা, কোবাল্ট ও নিকেল ফেরোচৌম্বক পদার্থ। সীসা ডায়াচৌম্বক পদার্থ, তাই এটি ফেরোচৌম্বক নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. দুটি বস্তুর ঘর্ষনের ফলে যে তাপ উৎপন্ন হয়, এটি কোন ধরনের প্রক্রিয়া?

    • ক) রুদ্ধতাপীয় প্রক্রিয়া
    • খ) প্রত্যাবর্তী প্রক্রিয়া
    • গ) অপ্রত্যাবর্তী প্রক্রিয়া
    • ঘ) সমোষ্ণ প্রক্রিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অপ্রত্যাবর্তী প্রক্রিয়া

    যে প্রক্রিয়া সম্মুখগামী হওয়ার পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। দুটি বস্তুর ঘর্ষণে তাপ উৎপাদন অপ্রত্যাবর্তী প্রক্রিয়া।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. তাপমাত্রা 40° সেলসিয়াস হলে ফারেনহাইটে কত?

    • ক) 104°F
    • খ) 72°F
    • গ) 40°F
    • ঘ) 213°F
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 104°F

    C/5 = (F − 32)/9 ⇒ 40/5 = (F − 32)/9 ⇒ F − 32 = 72 ⇒ F = 104°F।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. রঞ্জন রশ্মি কে আবিষ্কার করেন?

    • ক) আইজাক নিউটন
    • খ) হেনরি বেকেরেল
    • গ) উইলহেম রন্টজেন
    • ঘ) মেরী কুরি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) উইলহেম রন্টজেন

    জার্মান বিজ্ঞানী উইলহেম রন্টজেন ১৮৯৫ সালে রঞ্জন রশ্মি আবিষ্কার করেন। এটি চিকিৎসা বিজ্ঞানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. অসংরক্ষনশীল বল কোনটি?

    • ক) ঘর্ষণ বল
    • খ) বৈদ্যুতিক বল
    • গ) অভিকর্ষ বল
    • ঘ) চুম্বক বল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ঘর্ষণ বল

    যে বলের বিরুদ্ধে কোনো বস্তুকে বদ্ধপথে ঘুরিয়ে আনলে মোট কাজ শূন্য হয় না তাকে অসংরক্ষণশীল বল বলে; যেমন ঘর্ষণ বল ও সান্দ্র বল। বৈদ্যুতিক বল, অভিকর্ষ বল ইত্যাদি সংরক্ষণশীল বল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. তাড়িতচৌম্বক বল কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য কার্যকর হয়?

    • ক) গ্রাভিটন
    • খ) মেসন
    • গ) ফোটন
    • ঘ) প্রোটন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ফোটন

    দুইটি আহিত বা চার্জিত কণা বা বস্তু তাদের আধানের কারণে একে অপরের ওপর যে বল প্রয়োগ করে তাকে তাড়িতচৌম্বক বল বলে। ফোটন কণার পারস্পরিক বিনিময়ের জন্য এ বল কার্যকর হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (৮টি)

  1. ১১. কোন শিল্পে অ্যানিলিং একটি গুরুত্বপূর্ণ ধাপ?

    • ক) চামড়া
    • খ) সিরামিক শিল্প
    • গ) কাঁচ শিল্প
    • ঘ) কাগজ শিল্প
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কাঁচ শিল্প

    কাঁচ তৈরির পর ধীরে ধীরে ঠান্ডা করে ভেতরের অসম পীড়ন দূর করার প্রক্রিয়াকে অ্যানিলিং বলে; কাঁচ শিল্পে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ, এতে কাঁচ সহজে ভাঙে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১২. নিচের কৃত্রিম খাদ্য সংরক্ষকগুলোর মধ্যে কোনটি সবচেয়ে নিরাপদ?

    • ক) ক্যালসিয়াম কার্বাইড
    • খ) সোডিয়াম বেনজোয়েট
    • গ) সরবিটল
    • ঘ) সোডিয়াম নাইট্রাইট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সোডিয়াম বেনজোয়েট

    কৃত্রিম খাদ্য সংরক্ষকগুলোর মধ্যে সোডিয়াম বেনজোয়েট সবচেয়ে নিরাপদ। বেনজোয়েট যুক্ত খাদ্যে অনুজীব জীবনধারণ ও বংশবিস্তার করতে পারে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৩. পেপটাইজেশন পদ্ধতিতে নিচের কোনটি তৈরী করা যায়?

    • ক) কোয়াগুলেশন
    • খ) ইমালশন
    • গ) কলয়েড
    • ঘ) সাসপেনশন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কলয়েড

    কোনো সদ্য প্রস্তুত অধঃক্ষেপের বড় কণাগুলোর সাথে অন্য কোনো পদার্থ যোগ করে অধঃক্ষেপটি কলয়েড কণায় রূপান্তরিত করার পদ্ধতিকে পেপটাইজেশন বা অপলয়ন বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৪. নিচের কোনটি অদাহ্য পদার্থ?

    • ক) ইথার
    • খ) হিলিয়াম
    • গ) পেট্রোলিয়াম
    • ঘ) বেনজিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) হিলিয়াম

    যে সকল পদার্থে আগুন ধরে না তাদের অদাহ্য পদার্থ বলে। যেমন : পানি, বালু, কাঁচ, তামা, দস্তা, হিলিয়াম, সোনা ইত্যাদি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৫. কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়?

    • ক) স্টিম পাতন
    • খ) আংশিক পাতন
    • গ) দ্রাবক নিষ্কাশন
    • ঘ) কলাম ক্রোমাটোগ্রাফি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) দ্রাবক নিষ্কাশন

    যে পদ্ধতিতে কোনো দ্রাবকে দ্রবীভূত একাধিক যৌগের মিশ্রণ থেকে সুনিদির্ষ্ট উপযোগী দ্রাবক দ্বারা নিদির্ষ্ট দ্রবকে মিশ্রণ থেকে পৃথক করা হয় তাকে দ্রাবক নিষ্কাশন বলে। এ পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৬. ডিনামাইট তৈরীতে কোন যৌগটি ব্যবহৃত হয়?

    • ক) নাইট্রোফেনল
    • খ) নাইট্রোটলুইন
    • গ) নাইট্রোগ্লিসারিন
    • ঘ) নাইট্রোবেনজিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) নাইট্রোগ্লিসারিন

    ডিনামাইট একটি বিস্ফোরক যা নাইট্রোগ্লিসারিন, সরবেন্ট এবং স্টেবিলাইজার দিয়ে তৈরি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ১৭. নিচের কোনটি দুর্বল অ্যাসিড?

    • ক) H₂SO₄
    • খ) HNO₃
    • গ) CH₃COOH
    • ঘ) HCl
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) CH₃COOH

    CH₃COOH (অ্যাসিটিক এসিড) পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়, তাই এটি দুর্বল এসিড। H₂SO₄, HNO₃ ও HCl তীব্র এসিড।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ১৮. নিচের কোনটিকে "কার্বলিক এসিড" বলা হয়?

    • ক) ফিনাইল অ্যাসিটেট
    • খ) বেনজাইল অ্যালকোহল
    • গ) ফেনল
    • ঘ) অ্যামিনো বেনজিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ফেনল

    ফেনলকে 'কার্বলিক এসিড' বলা হয়। এটি একটি অ্যারোমেটিক যৌগ (C₆H₅OH)।

    প্রশ্নটির আলাদা পাতা ›

গণিত (৯টি)

  1. ১৯. নিচের কোন ভগ্নাংশটি অসীম দশমিক ভগ্নাংশ?

    • ক) 1/5
    • খ) 1/4
    • গ) 1/3
    • ঘ) 1/2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1/3

    1/5 = 0.2, 1/4 = 0.25, 1/2 = 0.5 — এগুলো সসীম দশমিক; কিন্তু 1/3 = 0.3333… অসীম (আবৃত্ত) দশমিক ভগ্নাংশ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২০. একই সমতলে দুইটি রশ্মির প্রান্তবিন্দু একই হলে কি তৈরী হয়?

    • ক) বিন্দু
    • খ) কোণ
    • গ) রেখা
    • ঘ) তল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কোণ

    কেনো সমতলে দুইটি রশ্মি একই বিন্দুতে মিলিত হলে অর্থাৎ দুইটি রশ্মির প্রান্তবিন্দু এক হলে কোণ উৎপন্ন হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২১. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ৫ সে.মি. ও এক বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.। ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত সে.মি.?

    • ক) ৪
    • খ) ২
    • গ) ৩
    • ঘ) ৫
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৩

    পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, অপর বাহু = √(5² − 4²) = √(25 − 16) = √9 = 3 সে.মি.।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২২. ∆ABC এ ∠A = 90° হলে ত্রিভুজটি কী ধরনের?

    • ক) সমদ্বিবাহু
    • খ) বিসমবাহু
    • গ) সমকোণী
    • ঘ) সমবাহু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সমকোণী

    যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90° তাকে সমকোণী ত্রিভুজ বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৩. (a + b)² − 2ab = ?

    • ক) a + b
    • খ) a − b
    • গ) a² − b²
    • ঘ) a² + b²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) a² + b²

    (a + b)² − 2ab = a² + 2ab + b² − 2ab = a² + b²।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২৪. a + 1/a = 3 হলে a² + 1/a² এর মান কত?

    • ক) 6
    • খ) 7
    • গ) 9
    • ঘ) 11
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 7

    a² + 1/a² = (a + 1/a)² − 2·a·(1/a) = 3² − 2 = 9 − 2 = 7।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২৫. ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

    • ক) ১৩৫০
    • খ) ১১৭৫
    • গ) ১১৯০
    • ঘ) ১২৭৫
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ১২৭৫

    প্রথম n টি স্বাভাবিক সংখ্যার যোগফল = n(n + 1)/2। সুতরাং ১ থেকে ৫০ পর্যন্ত যোগফল = 50 × 51/2 = 1275।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২৬. পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৯ গুন হলে পুত্রের বয়স কত বছর?

    • ক) 17
    • খ) 10
    • গ) 15
    • ঘ) 5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 5

    ধরি, পুত্রের বয়স x বছর পিতার বয়স 9x বছর প্রশ্নমতে, x + 9x = 50 10x = 50 x = 5

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৭. ABCD আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a, প্রস্থ b, কর্ণ d হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

    • ক) bd
    • খ) ad
    • গ) 2ab
    • ঘ) ab
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ab

    আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = a × b = ab বর্গ একক।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (৯টি)

  1. ২৮. শূন্যস্থান পূরণ করুন : যদি পূর্ণবয়স্ক নবজাতকের ওজন .............. এর কম হয়, তবে তাকে LBW (Low Birth Weight) বলা হয়ে থাকে?

    • ক) ৩.০ কেজি
    • খ) ২.০ কেজি
    • গ) ২.৫ কেজি
    • ঘ) ১.৫ কেজি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ২.৫ কেজি

    যদি পূর্ণবয়স্ক নবজাতকের ওজন ২.৫ কেজি এর কম হয় তবে তাকে LBW (Low Birth Weight) বলে। ১.৫ কেজির কম হলে VLBW (Very low Birth Weight) বলে। নবজাতকের গড় ওজন ২.৫-৩.৫ কেজির মধ্যে হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২৯. এপিকালচার (Apiculture) বলতে কি বুঝায়?

    • ক) হাঁস-মুরগি পালন
    • খ) রেশম চাষ
    • গ) মৎস্য চাষ
    • ঘ) মৌমাছি পালন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মৌমাছি পালন

    এপিকালচার হলো মৌমাছি পালনসংক্রান্ত বিদ্যা। মৎস্য চাষকে পিসিকালচার, রেশম চাষকে সেরিকালচার এবং হাঁস-মুরগি পালনকে পোলট্রি বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩০. নিচের কোনটি লিভারের গ্লাইকোজেনকে ভেঙে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে?

    • ক) ইনসুলিন
    • খ) রেনিন
    • গ) থাইরোক্সিন
    • ঘ) গ্লুকাগন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) গ্লুকাগন

    গ্লুকাগন হলো অগ্ন্যাশয়ের আলফা কোষ দ্বারা উৎপাদিত পেপ্টাইড হরমোন যা লিভারের গ্লাইকোজেনকে ভেঙ্গে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩১. নিচের কোনটি এডিস (Aedes) মশা বাহিত রোগ নয়?

    • ক) ডেঙ্গু
    • খ) ম্যালেরিয়া
    • গ) চিকুনগুনিয়া
    • ঘ) জিকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ম্যালেরিয়া

    ম্যালেরিয়া রোগের জীবাণু ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা। অপরদিকে চিকুনগুনিয়া, জিকা ও ডেঙ্গু এডিস মশাবাহিত রোগ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩২. পাকস্থলী প্রাচীরের কোন কোষ হাইড্রোক্লোরিক এসিড (HCl) নিঃসরণ করে?

    • ক) গবলেট কোষ
    • খ) মিউকাস নেক কোষ
    • গ) চিফ কোষ
    • ঘ) প্যারাইটাল কোষ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্যারাইটাল কোষ

    পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থির প্যারাইটাল (অক্সিনটিক) কোষ HCl নিঃসরণ করে; চিফ কোষ পেপসিনোজেন ও মিউকাস নেক কোষ মিউকাস নিঃসরণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৩. মানবদেহের রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া কে আবিষ্কার করেছেন? -

    • ক) আলেকজান্ডার ফ্লেমিং
    • খ) লুই পাস্তুর
    • গ) উইলিয়াম হার্ভে
    • ঘ) এডওয়ার্ড জেনার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) উইলিয়াম হার্ভে

    উইলিয়াম হার্ভে মানবদেহের রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন/এন্টিবায়োটিক, লুই পাস্তুর পাস্তুরাইজেশন এবং এডওয়ার্ড জেনার বসন্তের টীকা আবিস্কার করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৪. আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স মানবদেহের কোন অঙ্গে থাকে?

    • ক) অগ্ন্যাশয়
    • খ) বৃক্ক
    • গ) ক্ষুদ্রান্ত্র
    • ঘ) পাকস্থলী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অগ্ন্যাশয়

    আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স মানবদেহের অগ্ন্যাশয়ে থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৫. রোগ সৃষ্টিকারী অনুজীবকে বলা হয়-

    • ক) অ্যান্টিজেন
    • খ) টক্সিন
    • গ) অ্যান্টিবডি
    • ঘ) প্যাথোজেন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্যাথোজেন

    যে অনুজীব রোগ সৃষ্টি করে তাকে প্যাথোজেন বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৬. কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে?

    • ক) ভিটামিন কে
    • খ) ভিটামিন ডি
    • গ) ভিটামিন এ
    • ঘ) ভিটামিন বি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ভিটামিন কে

    ভিটামিন কে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ। ভিটামিন বি খাদ্য থেকে দেহের জন্য শক্তি উৎপন্ন করে। শরীরের ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রার ভারসাম্য বজায় রাখে ভিটামিন ডি।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (১৯টি)

  1. ৩৭. বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি উপাধিতে ভূষিত হন?

    • ক) পদ্মশ্রী
    • খ) সাহিত্য সম্রাট
    • গ) ভারতরত্ন
    • ঘ) জ্ঞানপীঠ পুরস্কার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সাহিত্য সম্রাট

    বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'সাহিত্য সম্রাট' উপাধিতে ভূষিত করা হয়। তাঁর অন্য একটি উপাধি 'বাংলার ওয়াল্টার স্কট' এবং কমলাকান্ত তার ছদ্মনাম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩৮. নিচের কোনটি মৌলিক শব্দ নয়?

    • ক) গাছ
    • খ) শাপলা
    • গ) গরমিল
    • ঘ) পাখি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) গরমিল

    'গরমিল' মৌলিক শব্দ নয়। যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে। যেমন : হাত, ফুল, বই, মুখ, বোন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩৯. নিচের কোন শব্দটি 'উয়া' প্রত্যয় যোগে গঠিত?

    • ক) পড়ুয়া
    • খ) লাগোয়া
    • গ) বেহায়া
    • ঘ) ঘরোয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পড়ুয়া

    √পড় + উয়া = পড়ুয়া (কৃৎ প্রত্যয়)। ঘরোয়া (ঘর + ওয়া), লাগোয়া (লাগ + ওয়া) ইত্যাদি 'ওয়া' প্রত্যয়যোগে গঠিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪০. 'মেঘ' শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি?

    • ক) বারি
    • খ) সিন্ধু
    • গ) অদ্রি
    • ঘ) অভ্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অভ্র

    'মেঘ' শব্দের প্রতিশব্দ অভ্র; আরও: জলদ, জীমূত, নীরদ, তোয়দ, বারিদ। বারি = পানি, সিন্ধু = সমুদ্র, অদ্রি = পর্বত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৪১. নিচের কোনগুলি সমষ্টি-বিশেষ্যের উদাহরণ?

    • ক) নদী ও সাগর
    • খ) পরিবার ও মিছিল
    • গ) আকাশ ও পাহাড়
    • ঘ) যুগান্তর ও গণদেবতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পরিবার ও মিছিল

    যে বিশেষ্য পদ দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি বোঝায়, তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন- পরিবার, মিছিল, জনতা, সমিতি, দল, সারি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৪২. "তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত" বাক্যটি কোন কালের?

    • ক) সাধারণ অতীত
    • খ) ঘটমান অতীত
    • গ) পুরাঘটিত বর্তমান
    • ঘ) নিত্য অতীত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নিত্য অতীত

    বাক্যটি নিত্য অতীতকালের। অতীতকালের যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলে। যেমন- আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৪৩. নিচের কোন অর্থটি 'তালকানা' শব্দটির সঠিক অর্থ প্রকাশ করে?

    • ক) কপট
    • খ) সুযোগসন্ধানী
    • গ) কাণ্ডজ্ঞানহীন
    • ঘ) নীচুমনা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কাণ্ডজ্ঞানহীন

    'তালকানা' বাগধারার অর্থ কাণ্ডজ্ঞানহীন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৪৪. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?

    • ক) সমকাল
    • খ) ধূমকেতু
    • গ) সমাচার দর্পণ
    • ঘ) সবুজপত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ধূমকেতু

    কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু একটি অর্ধ-সাপ্তাহিক পত্রিকা। এর প্রথম সংখ্যায় (১৩২৯ সালের ২৬ শ্রাবণ) নজরুলের কবিতা ধূমকেতু প্রকাশিত হয়। এই পত্রিকার সর্বশেষ সংস্করণ ১৯২৩ সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৪৫. নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে:

    • ক) পাথুরে মূর্তি
    • খ) খুব সুন্দর ছবি
    • গ) এক টন রড
    • ঘ) লোকটা ধার্মিক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) খুব সুন্দর ছবি

    যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাই ভাব বিশেষণ। যেমন- খুব সুন্দর ছবি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪৬. মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থগুলোর পাশে উল্লিখিত লেখকের নাম কোনটিতে সঠিক নয়?

    • ক) জোছনা ও জননীর গল্প - হুমায়ূন আহমেদ
    • খ) একাত্তরের দিনগুলি - জাহানারা ইমাম
    • গ) একাত্তরের ডায়েরী - বেগম সুফিয়া কামাল
    • ঘ) একাত্তরের চিঠি - আনিসুল হক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) একাত্তরের চিঠি - আনিসুল হক

    'একাত্তরের চিঠি' মুক্তিযুদ্ধকালে লেখা চিঠির একটি সংকলন (প্রথমা প্রকাশন), এটি আনিসুল হকের রচনা নয়। অন্য তিনটি জোড়া সঠিক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪৭. 'সমুদ্র' এর প্রতিশব্দ নয় কোনটি?

    • ক) মহীধর
    • খ) পারাবার
    • গ) রত্নাকর
    • ঘ) অর্ণব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মহীধর

    'মহীধর' অর্থ পর্বত, তাই এটি 'সমুদ্র'-এর প্রতিশব্দ নয়। সমুদ্রের প্রতিশব্দ: সাগর, সিন্ধু, অর্ণব, রত্নাকর, পারাবার, জলধি, পাথার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৪৮. বাক্যে সাধু ও চলিত রীতির মিশ্রণকে বলে-

    • ক) গুরুচণ্ডালী দোষ
    • খ) বাহুল্য দোষ
    • গ) আঞ্চলিক দোষ
    • ঘ) উপমার দোষ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) গুরুচণ্ডালী দোষ

    একই বাক্যে সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে; এটি বর্জনীয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৪৯. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়?

    • ক) চোখের বালি
    • খ) দেবদাস
    • গ) গৃহদাহ
    • ঘ) দত্তা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) চোখের বালি

    'চোখের বালি' (১৯০৩), রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। মহেন্দ্র, আশা, বিহারী, বিনোদিনী এ উপন্যাসের উলেস্নখযোগ্য চরিত্র।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৫০. বাম দিকের শব্দের সঠিক বিপরীত শব্দ নয় কোনটি?

    • ক) ইস্তফা - নিবৃত্ত
    • খ) নিশ্চেষ্ট - সচেষ্ট
    • গ) বিশেষ - সামান্য
    • ঘ) রিক্ত - পূর্ণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ইস্তফা - নিবৃত্ত

    'ইস্তফা'-র বিপরীত শব্দ 'বহাল'; 'নিবৃত্ত'-র বিপরীত 'প্রবৃত্ত'। অন্য জোড়াগুলো সঠিক বিপরীত শব্দ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৫১. 'ছাড়পত্র' কাব্যগ্রন্থটির কবি কে?

    • ক) নির্মলেন্দু গুণ
    • খ) সুকান্ত ভট্টাচার্য
    • গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
    • ঘ) জীবনানন্দ দাশ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সুকান্ত ভট্টাচার্য

    কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ 'ছাড়পত্র' তার রচিত আরও কিছু কাব্যগ্রন্থ- ঘুম নেই (১৯৫০), পূর্বাভাস (১৯৫০), অভিযান (১৯৫৩), হরতাল (১৯৬২)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৫২. 'জ্ঞাতিবধবেদনা' শব্দটির অর্থ কোনটি?

    • ক) বিচ্ছেদ বা দূরত্ব তৈরী হওয়ার জন্য বেদনা
    • খ) কারো মৃত্যুর কারনে তৈরী হওয়া যন্ত্রণা
    • গ) আত্মীয় হত্যার যন্ত্রণা
    • ঘ) আঘাত প্রাপ্ত হলে যে বেদনা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আত্মীয় হত্যার যন্ত্রণা

    জ্ঞাতিবধবেদনা শব্দটি বিশ্লেষণ করলে দেখা যায়- জ্ঞাতি অর্থ স্বগোত্র, বধ-হত্যা এবং বেদনা-যন্ত্রণা। সুতরাং জ্ঞাতিবধবেদনা শব্দটির অর্থ আত্মীয় হত্যার যন্ত্রণা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৫৩. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?

    • ক) হেসে উঠা
    • খ) মার খাওয়া
    • গ) গান করা
    • ঘ) লজ্জা পাওয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) হেসে উঠা

    একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন- হেসে উঠা, সাইরেন বেজে উঠল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৫৪. নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে

    • ক) রবীন্দ্র রচনাবলী ত্রিশ খন্ডে পাওয়া যায়।
    • খ) ছাত্ররা এসে জড়ো হয়েছে।
    • গ) সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন।
    • ঘ) মাঝিরা নৌকা চালায়।
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন।

    'সমাজে নারীর ক্ষমতায়ন' বাক্যে 'নারী' শব্দে বহুবচনের কোনো চিহ্ন নেই, তবু এটি সমগ্র নারীজাতিকে (বহুবচন) বোঝাচ্ছে। অন্য অপশনগুলোতে -রা, -আবলী ইত্যাদি বহুবচনবাচক চিহ্ন আছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৫৫. নিচের কোনটি সঠিক আবেগ?

    • ক) আহ - অলংকার আবেগ
    • খ) আরে - করুণা আবেগ
    • গ) বেশ - সিদ্ধান্ত আবেগ
    • ঘ) যাক - বিস্ময় আবেগ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বেশ - সিদ্ধান্ত আবেগ

    মানুষের মনের নানা অনুভূতি বোঝানোর জন্য বিভিন্ন ধরনের আবেগ প্রকাশিত হয়। যেমন- বেশ আমি কাজটা করব-সিন্ধান্ত আবেগ।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (১৮টি)

  1. ৫৬. The word ‘ecological’ is related to-

    • ক) atmosphere
    • খ) pollution
    • গ) environment
    • ঘ) demography
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) environment

    Ecology (বাস্তুবিদ্যা) জীব ও পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করে, তাই 'ecological' শব্দটি environment-এর সাথে সম্পর্কিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৫৭. Choose the correct spelling-

    • ক) Asesment
    • খ) Asessment
    • গ) Assesment
    • ঘ) Assessment
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Assessment

    সঠিক বানান Assessment (মূল্যায়ন)—এতে দুই জায়গাতেই 'ss' আছে। Assesment, Asessment ও Asesment ভুল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৫৮. Fill in the blank with appropriate word. Slow and steady ––– the race.

    • ক) has won
    • খ) won
    • গ) win
    • ঘ) wins
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) wins

    ‘Slow and steady wins the race' একটি proverb এবং এখানে ‘slow and steady' singular subject কে নির্দেশ করায় verb singular হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৫৯. Fill in the blank with appropriate word: He has been ill... last Friday

    • ক) for
    • খ) to
    • গ) since
    • ঘ) with
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) since

    নিদির্ষ্ট সময় বোঝাতে since ব্যবহৃত হয় কারণ, Friday দ্বারা নিদির্ষ্ট দিনই বোঝায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৬০. Fill in the blank with appropriate word: I read ......... Daily Star every day.

    • ক) the
    • খ) of
    • গ) a
    • ঘ) an
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) the

    পত্রিকার নামের আগে definite article ‘the’ বসে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬১. Noun form of the word 'long' is –

    • ক) longer
    • খ) lengthen
    • গ) longest
    • ঘ) length
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) length

    long (adj) - দীর্ঘ; এর noun form হলো length (দৈর্ঘ্য)। lengthen হলো verb, longer ও longest যথাক্রমে comparative ও superlative form।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৬২. Which one is the correct sentence?

    • ক) The lady died from cancer.
    • খ) The lady died due to cancer.
    • গ) The lady died of cancer.
    • ঘ) The lady died by cancer.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) The lady died of cancer.

    রোগে মারা যাওয়া বোঝাতে 'die of' বসে (die of cancer); দুর্ঘটনা/বাহ্যিক কারণে 'die from/by' ব্যবহৃত হয়। তাই সঠিক: The lady died of cancer.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৬৩. "Don't judge a book by its cover." বাক্যটির সঠিক বাংলা কোনটি?

    • ক) চক চক করলেই সোনা হয় না
    • খ) গাছে কাঠাল গোঁফে তেল
    • গ) নিজের ভালো পাগলেও বোঝে
    • ঘ) বলা সহজ করা কঠিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) চক চক করলেই সোনা হয় না

    বাহ্যিক রং/আকৃতি দেখে কোনো বিষয়ে মতামত না দেওয়া কিংবা কোনকিছু নির্ধারণ না করা বোঝাতে উপযুক্ত প্রবাদ বাক্যটি ব্যবহৃত হয়। চকচক (বাইরের রূপ) করলেই সোনা হয় না। (দেখেই তাকে সোনা মনে করা উচিত নয়)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৬৪. The correct translation of "ট্রেনটি ঢাকা যাবে" is -

    • ক) The train is leaving for Dhaka.
    • খ) The train went to Dhaka.
    • গ) The train is going to Dhaka.
    • ঘ) The train is bound for Dhaka.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) The train is bound for Dhaka.

    কোথাও যেতে প্রস্তুত, গমনোদ্যত বোঝাতে bound for বসে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৬৫. Choose the correct sentence from the following:

    • ক) One should obey once parents.
    • খ) One should obey their parents.
    • গ) One should obey one's parents.
    • ঘ) One should obey the parents.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) One should obey one's parents.

    one-এর possessive form হিসেবে one’s বসবে; his/her নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৬৬. The correct translation of "রবিবার হইতে বৃষ্টি হইতেছিল" is -

    • ক) It rained since Sunday.
    • খ) It was raining from Sunday.
    • গ) It had been raining since Sunday.
    • ঘ) It has been raining from Sunday.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) It had been raining since Sunday.

    বাংলা বাক্যটি অতীতকাল নির্দেশ করে এবং রবিবার দ্বারা নিদির্ষ্ট সময় বোঝাচ্ছে, সেহেতু since হবে। বাক্যটি present perfect continuous না হয়ে past perfect continuous হবে। সুতরাং সঠিক উত্তর অপশন (গ)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৬৭. Choose the correct sentence-

    • ক) Smoking is injurious with health.
    • খ) Smoking is injurious on health.
    • গ) Smoking is injurious to health.
    • ঘ) Smoking is injurious for health.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Smoking is injurious to health.

    injurious to-ক্ষতিকর। injurious-এর সাথে appropriate preposition ‘to’ সবসময় বসবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৬৮. William Shakespeare was -

    • ক) Philosopher
    • খ) Scientist
    • গ) Politician
    • ঘ) Playwriter
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Playwriter

    William Shakespeare ছিলেন নাট্যকার (Playwriter)। তাকে বলা হয় ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। তিনি ইংল্যান্ডের জাতীয় কবি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৬৯. In a nutshell means -

    • ক) large description
    • খ) elaborately
    • গ) briefly
    • ঘ) in details
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) briefly

    In a nutshell অর্থ- সংক্ষেপে, briefly- সংক্ষেপে, elaborately-বিশদভাবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৭০. Which one is the correct spelling?

    • ক) Redius
    • খ) Radius
    • গ) Redious
    • ঘ) Radious
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Radius

    Radius- ব্যাসার্ধ, এটি singular। Plural হলো- Radii।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৭১. "May you live long."- Which kind of sentence is this?

    • ক) Optative
    • খ) Assertive
    • গ) Interrogative
    • ঘ) Imperative
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Optative

    যে বাক্য দ্বারা ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা, বোঝায়, তাকে Optative sentence বলে। May you live long- তুমি দীর্ঘজীবী হও।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৭২. The synonym for 'Ambition' is

    • ক) Purposelessness
    • খ) Aimlessness
    • গ) Indifference
    • ঘ) Desire
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Desire

    Ambition অর্থ- উচ্চাকাঙ্ক্ষা, desire- আকাঙ্ক্ষা, অভিলাষ, Indifference উদাসীনতা, Aimlessness- লক্ষ্যহীনতা, Purposelessness- উদ্দেশ্যহীনতা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৭৩. Which is the synonym of 'Modern'?

    • ক) Fashionable
    • খ) Ancient
    • গ) Past
    • ঘ) Outdated
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Fashionable

    Modern- আধুনিক; Past, Outdated, Ancient-এর অর্থ যথাক্রমে- অতীত, সেকেলে ও পুরাতন।

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (২২টি)

  1. ৭৪. বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ -

    • ক) পাহাড়পুর
    • খ) কুতুবদিয়া
    • গ) নিঝুমদ্বীপ
    • ঘ) মহেশখালী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মহেশখালী

    বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা হলো মহেশখালী। তিনটি ছোট ছোট দ্বীপ সোনাদিয়া, মাতারবাড়ি ও ধলঘাটা নিয়ে মহেশখালী দ্বীপ গঠিত। এই দ্বীপে পাহাড় থাকায় এটি দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৭৫. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই?

    • ক) পঞ্চগড়
    • খ) বান্দরবান
    • গ) সাতক্ষীরা
    • ঘ) কুষ্টিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বান্দরবান

    বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবান জেলাটি কেবল মিয়ানমারের সাথে সংযুক্ত, ভারতের সাথে নয়। এই জেলাটি রাঙ্গামাটি জেলা দ্বারা উত্তর ও পূর্ব দিক থেকে আবৃত এবং উত্তরের কিছু অংশ ও দক্ষিণ-পশ্চিমে রয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৭৬. "স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দিবে না" - উক্তিটি কার?

    • ক) এ পি জে আবদুল কালাম
    • খ) রবীন্দ্রনাথ ঠাকুর
    • গ) বিল গেটস
    • ঘ) সক্রেটিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) এ পি জে আবদুল কালাম

    ভারতের পরমাণু বিজ্ঞানী, সাবেক রাষ্ট্রপতি, শিক্ষক, গবেষক ও লেখক এ.পি.জে. আবদুল কালাম তাঁর জীবদ্দশায় অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষামূলক এবং জ্ঞানগর্ভ উক্তি প্রদান করেন। স্বপ্ন নিয়ে তাঁর এই উক্তিটি ব্যাপক জনপ্রিয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৭৭. মুজিব বর্ষের সময়কাল ছিল -

    • ক) ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২২ সালের ৩১ মার্চ
    • খ) ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২০ সালের ১৬ ডিসেম্বর
    • গ) ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ
    • ঘ) ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২২ সালের ৩১ মার্চ

    মুজিববর্ষ প্রথমে ১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১ পর্যন্ত ঘোষণা করা হলেও কোভিড-১৯ মহামারির কারণে মেয়াদ প্রথমে ১৬ ডিসেম্বর ২০২১ এবং পরে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত বাড়ানো হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৭৮. দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা কোন পদ্ধতিতে পড়ালেখা করে।

    • ক) শ্রবণ পদ্ধতি
    • খ) ইশারা পদ্ধতি
    • গ) শব্দ পদ্ধতি
    • ঘ) ব্রেইল পদ্ধতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ব্রেইল পদ্ধতি

    ব্রেইল পদ্ধতি হলো কাগজের ওপর ছয়টি বিন্দুকে ফুটিয়ে তুলে লিখবার একটি পদ্ধতি। দৃষ্টিহীন ব্যক্তিরা উত্তল বা উন্নীত বিন্দুর সংখ্যা ও অবস্থান স্পর্শ করে কোনটি কোন অক্ষর তা অনুধাবন করতে সক্ষম হন। ফরাসি আবিষ্কারক ও শিক্ষক লুই ব্রেইল এই পদ্ধতিটি উদ্ভাবন করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৭৯. BIRDEM হাসপাতালের প্রতিষ্ঠাতা কে?

    • ক) অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম
    • খ) অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান
    • গ) অধ্যাপক নুরুল ইসলাম
    • ঘ) অধ্যাপক এম আর খান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম

    জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম BIRDEM এর প্রতিষ্ঠাতা। ঢাকার শাহবাগে অবস্থিত এই বেসরকারী হাসপাতালটি ডায়বেটিস ছাড়াও অন্যান্য রোগের চিকিৎসা দিয়ে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের ডায়বেটিক সমিতির তত্ত্বাবধানে পরিচালিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৮০. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

    • ক) মনপুরা
    • খ) ভাসানচর
    • গ) হাতিয়া
    • ঘ) সেন্ট মার্টিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সেন্ট মার্টিন

    সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ছোট (৮ বর্গ কি.মি.) দ্বীপ। এটি দেশের একমাত্র প্রবাল দ্বীপ। প্রচুর নারিকেল গাছ থাকায় এর অপর নাম নারিকেল জিঞ্জিরা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮১. একুশে ফেব্রুয়ারিকে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" ঘোষণা করে কোন সংস্থা?

    • ক) জাতিসংঘ
    • খ) ইউনিসেফ
    • গ) ইউনেস্কো
    • ঘ) বিশ্বব্যাংক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ইউনেস্কো

    ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর অধিবেশনে ১৮৮টি দেশের সমর্থনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সাল থেকে জাতিসংঘের অন্তর্ভুক্ত সকল সদস্য দেশ এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৮২. টেকনাফ ও তেতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত?

    • ক) বান্দরবান ও নীলফামারী
    • খ) চট্টগ্রাম ও কুড়িগ্রাম
    • গ) কক্সবাজার ও দিনাজপুর
    • ঘ) কক্সবাজার ও পঞ্চগড়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কক্সবাজার ও পঞ্চগড়

    চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার একটি উপজেলা হলো টেকনাফ। এটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত অপরদিকে বাংলাদেশের সর্বউত্তরে অবস্থিত তেঁতুলিয়া উপজেলাটি রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় অবস্থিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৮৩. নিচের কোনটি বিভাগীয় শহর।

    • ক) দিনাজপুর
    • খ) রংপুর
    • গ) নাটোর
    • ঘ) বগুড়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) রংপুর

    রংপুর বিভাগীয় শহর; রাজশাহী বিভাগ থেকে উত্তরাঞ্চলের ৮টি জেলা নিয়ে ২০১০ সালে রংপুর বিভাগ গঠিত হয়। দিনাজপুর, নাটোর ও বগুড়া জেলা শহর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৮৪. Full form of CGPA is –

    • ক) Certificate Grade Point Average
    • খ) Current Grade Point Average
    • গ) Complete Grade Point Average
    • ঘ) Cumulative Grade Point Average
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Cumulative Grade Point Average

    CGPA-এর পূর্ণরূপ Cumulative Grade Point Average — সব সেমিস্টার/টার্মের গড় গ্রেড পয়েন্ট।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৮৫. ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত 'HTTP' এর পূর্ণরূপ কি?

    • ক) Hyper Text Transition Protocol
    • খ) Hyper Text Transmission Protocol
    • গ) High Texture Transcription Protocol
    • ঘ) HyperText Transfer Protocol
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) HyperText Transfer Protocol

    HTTP একটি প্রটোকল, যা HTML ডকুমেন্টে প্রবেশ করা বা ওয়েব সার্ভার ও ক্লায়েন্ট এর মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহার করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৮৬. "দেশ" একটি?

    • ক) মিষ্টির নাম
    • খ) ধানের নাম
    • গ) পত্রিকার নাম
    • ঘ) ফলের নাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পত্রিকার নাম

    পশ্চিমবঙ্গের সাহিত্য বিষয়ক বাংলা পাক্ষিক পত্রিকা হলো দেশ। আনন্দবাজার পত্রিকা গ্রুপ কর্তৃক প্রতি মাসের ২ এবং ১৭ তারিখে এটি প্রকাশিত হয় ১৯৩৩ সাল থেকে। বর্তমানে সুমন সেনগুপ্ত সম্পাদিত দেশ পত্রিকাটি সাহিত্য ছাড়াও রাজনীতি, খেলা, সিনেমা ও সাম্প্রতিক বিষয় ইত্যাদি সব নিয়ে ছাপা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৮৭. নিচের পদ্ধতিসমূহের মধ্যে সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট জীবাণুমুক্ত করার জন্য সর্বোত্তম কোনটি?

    • ক) অটোক্লেভ
    • খ) ফুটানো
    • গ) হট এয়ার ওভেন
    • ঘ) ফরমালডিহাইড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অটোক্লেভ

    অটোক্লেভে চাপযুক্ত বাষ্পে (সাধারণত 121°C ও 15 psi চাপে প্রায় ১৫–২০ মিনিট) জীবাণুমুক্ত করা হয়, যা স্পোরসহ সব জীবাণু ধ্বংস করে। তাই সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট জীবাণুমুক্ত করার সর্বোত্তম পদ্ধতি অটোক্লেভ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৮৮. বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশী?

    • ক) নাইট্রাস অক্সাইড
    • খ) কার্বন ডাই অক্সাইড
    • গ) মিথেন
    • ঘ) অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কার্বন ডাই অক্সাইড

    কার্বন ডাই-অক্সাইড প্রধান গ্রিনহাউস গ্যাস, যা ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ আটকে রাখে। তাই বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে এর ভূমিকা সবচেয়ে বেশি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৮৯. বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট পর্বতারোহী কে?

    • ক) সাদিয়া শারমিন
    • খ) নিশাত মজুমদার
    • গ) মারিয়া নুর
    • ঘ) ওয়াজফিয়া নাজরিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নিশাত মজুমদার

    নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্ট শৃঙ্গ জয় করেন। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম (২০১০)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৯০. "মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি" গানের গীতিকার কে?

    • ক) মোহাম্মদ রফিকুজ্জামান
    • খ) গোবিন্দ হালদার
    • গ) আপেল মাহমুদ
    • ঘ) সলিল চৌধুরী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) গোবিন্দ হালদার

    গানটির গীতিকার গোবিন্দ হালদার। অন্যদিকে, গানটির সুরকার আপেল মাহমুদ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৯১. "জব্বারের বলীখেলা" কোন এলাকার ঐতিহ্যবাহী খেলা?

    • ক) চট্টগ্রাম
    • খ) ময়মনসিংহ
    • গ) রংপুর
    • ঘ) বরিশাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) চট্টগ্রাম

    জব্বারের বলীখেলা এক বিশেষ ধরনের কুস্তি খেলা। চট্টগ্রামের লালদিঘী ময়দানে প্রতিবছর ১২ বৈশাখে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একে কুস্তি বলীখেলা বলে এবং খেলায় অংশগ্রহনকারীদেরকে বলা হয় 'বলী'। ১৯০৯ সালে চট্টগ্রামের বদরপতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন। তার মৃত্যুর পর এই খেলাটি বলীখেলা নামে পরিচিতি লাভ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৯২. আন্তোনিও গুতেরেস এর বিষয়ে নিচের কোনটি সঠিক নয়?

    • ক) জাতিসংঘের মহাসচিব
    • খ) জাতিসংঘের প্রাক্তন শরণার্থী বিষয়ক হাইকমিশনার
    • গ) পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী
    • ঘ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব

    আন্তোনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব (২০১৭ থেকে), এর আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ও পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো পদে ছিলেন না; WHO-র মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৯৩. ইউনেস্কো কর্তৃক ৭ মার্চের ভাষণকে "ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়-

    • ক) ২০১৬ সালে
    • খ) ২০১৯ সালে
    • গ) ২০১৮ সালে
    • ঘ) ২০১৭ সালে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ২০১৭ সালে

    ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার'-এ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৯৪. "বিশ্ব ম্যালেরিয়া দিবস" পালিত হয় -

    • ক) ১৩ এপ্রিল
    • খ) ১৮ এপ্রিল
    • গ) ২৫ এপ্রিল
    • ঘ) ১৫ এপ্রিল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ২৫ এপ্রিল

    বিশ্ব ম্যালেরিয়া দিবস প্রতিবছর এপ্রিল মাসের ২৫ তারিখে সমগ্র বিশ্বে পালন করা একটি সচেতনতামূলক দিবস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৯৫. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?

    • ক) এপ্রিল
    • খ) অক্টোবর
    • গ) জানুয়ারি
    • ঘ) মার্চ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) এপ্রিল

    বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এপ্রিল- মে মাস হলো উষ্ণতম। এসময় তাপমাত্রা 36°-40° পযর্ন্ত থাকতে পারে। এই মাসে মৃদু বা মাঝারি তাপপ্রবাহ দেখা যায়। আবার শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের প্রকোপও বাড়ে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

নার্সিং বিএসসি নার্সিং — অন্যান্য বছরের প্রশ্ন

নার্সিং ২০২১-২২ — অন্য ইউনিট

বিএসসি নার্সিং-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

নার্সিং বিএসসি নার্সিং ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২১-২২ — Nursing Question 2021-22 | SmartPora