ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২-২৩

২০২২-২৩ সেশন ৯০টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (১৫) · রসায়ন (১৫) · উচ্চতর গণিত (১৫) · জীববিজ্ঞান (১৫) · বাংলা (১৫) · ইংরেজি (১৫)

মানবন্টন ও নিয়ম: MCQ ৬০ (৪৫ মিনিট) + লিখিত ৪০ (৪৫ মিনিট)। বিজ্ঞান: পদার্থ ও রসায়ন বাধ্যতামূলক + গণিত/জীববিজ্ঞান থেকে ২টি (প্রতি বিষয় ২৫ = MCQ ১৫ + লিখিত ১০)। মানবিক/ব্যবসায়: বাংলা, ইংরেজি, ICT + গণিত/পরিসংখ্যান/মনোবিজ্ঞান/অর্থনীতি/ভূগোলের ১টি। ভুল MCQ-তে −০.২৫। পাস: MCQ ≥ ২৪, লিখিত ≥ ১২, মোট ≥ ৪০।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (১৫টি)

  1. ১. 0.50 kg ভরের একটি কণা X অক্ষ বরাবর x(t) = −13.00 + 2.000t + 4.0022t² − 3.005t³ সমীকরণ অনুযায়ী চলছে, যেখানে x এর একক মিটার এবং t এর একক সেকেন্ড। t = 2.0 s-এ কণার ওপর লব্ধি বল কত?

    • ক) −28 N
    • খ) −14 N
    • গ) 8 N
    • ঘ) 36 N
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) −14 N

    v = dx/dt = 2 + 8t − 9t²; a = dv/dt = 8 − 18t; t = 2 এ a = −28 m/s²; F = ma = 0.5 × (−28) = −14 N।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. একটি ট্রেনের স্থির অবস্থায় দৈর্ঘ্য হলো 100 m। এটি অতি উচ্চ বেগে 80 m দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। সুড়ঙ্গের দুই প্রান্তে অবস্থিত পর্যবেক্ষকরা লক্ষ করেন যে, একটি মুহূর্তে ট্রেনটির দৈর্ঘ্য ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান হয়। c এর এককে ট্রেনের বেগ কত?

    • ক) 0.866 c
    • খ) 0.333 c
    • গ) 0.5 c
    • ঘ) 0.6 c
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 0.6 c

    L = L₀√(1 − v²/c²) ⇒ 80 = 100√(1 − v²/c²) ⇒ v = 0.6c।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. নয়টি বেলনাকৃতির তার, যাদের প্রতিটির ব্যাস d ও দৈর্ঘ্য L, একত্রে শ্রেণি সজ্জায় সংযুক্ত আছে। সজ্জাটির রোধ যদি একটি L দৈর্ঘ্যের বেলনাকৃতির তারের রোধের সমান হয়, তবে তারটির ব্যাস কত?

    • ক) 3d
    • খ) 9d
    • গ) d/3
    • ঘ) d/9
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) d/3

    সজ্জার তুল্যরোধ ∝ 9L/d²; একক তারের রোধ ∝ L/D²; সমান হলে D² = d²/9 ⇒ D = d/3।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. নিচের কোনটির মাত্রা নেই?

    • ক) পীড়ন (Stress)
    • খ) ইয়ং-এর গুণাঙ্ক (Young's modulus)
    • গ) বিকৃতি (Strain)
    • ঘ) চাপ (Pressure)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বিকৃতি (Strain)

    বিকৃতি দুইটি সমজাতীয় রাশির ভাগফল, তাই এর মাত্রা নেই।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. একটি XOR লজিক গেট নিম্নলিখিত কোন লজিক গেট/গেটগুলোর সমবায়ে গঠিত হতে পারে?

    • ক) OR gate
    • খ) AND gate, OR gate, and NOT gate
    • গ) AND gate and NOT gate
    • ঘ) OR gate and NOT gate
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) AND gate, OR gate, and NOT gate

    A⊕B = Ā·B + A·B̄; তাই AND, OR ও NOT গেট প্রয়োজন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. একটি কার্নো ইঞ্জিন 227°C এবং 127°C তাপমাত্রার মধ্যে কাজ করে। যদি ইঞ্জিন কর্তৃক কৃতকাজের পরিমাণ 500 J হয়, তবে তাপ গ্রাহকে প্রত্যাখ্যাত তাপের পরিমাণ কত হবে?

    • ক) 2000 J
    • খ) 1500 J
    • গ) 500 J
    • ঘ) 1000 J
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 2000 J

    W/Q₂ = (T₁−T₂)/T₂ ⇒ 500/Q₂ = 100/400 ⇒ Q₂ = 2000 J।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. দুটি সুসঙ্গত উৎস থেকে λ দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয়। একটি বিন্দুতে যেখানে তরঙ্গ দুটি মিলিত হয় সেখানে তাদের দশা পার্থক্য 90°। তরঙ্গ দুটির অতিক্রান্ত পথ পার্থক্য তখন কত?

    • ক) 2λ
    • খ) λ
    • গ) λ/2
    • ঘ) λ/4
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) λ/4

    পথ পার্থক্য = (λ/2π) × দশা পার্থক্য = (λ/2π) × (π/2) = λ/4।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. সরল দোল গতিসম্পন্ন একটি বস্তু যখন তার সাম্যাবস্থান থেকে 2 cm দূরে, তখন তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। বস্তুটির দোলনের বিস্তার কত হবে?

    • ক) 3 cm
    • খ) 1 cm
    • গ) 2 cm
    • ঘ) 4 cm
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 4 cm

    Ek = 3Ep ⇒ ½k(A² − x²) = 3·½kx² ⇒ A² = 4x² ⇒ A = 2x = 4 cm।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. P = 2î + 2ĵ − k̂ এবং Q = 6î + 3ĵ − 3k̂ ভেক্টরদ্বয়ের উভয়ের ওপর লম্ব দিকে একটি একক ভেক্টর কোনটি?

    • ক) −î − 2k̂
    • খ) −3î − 6k̂
    • গ) −3(î + 2k̂)/√45
    • ঘ) −3(î − 2k̂)/√45
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) −3(î + 2k̂)/√45

    P × Q = −3î + 0ĵ − 6k̂; একক ভেক্টর = ±(−3î − 6k̂)/√45 = ∓3(î+2k̂)/√45।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. a দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বর্গাকার পাত দিয়ে গঠিত ধারক যার পাত দুটির মধ্যবর্তী দূরত্ব d এবং d ≪ a। ধারকের সমস্ত রৈখিক মাত্রা তিনগুণ করা হলে ধারকত্ব কতগুণ পরিবর্তিত হবে?

    • ক) 1/3
    • খ) 1
    • গ) 3
    • ঘ) 9
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 3

    C = ε₀a²/d; নতুন C₂ = ε₀(3a)²/(3d) = 3C; অর্থাৎ তিনগুণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. q মানের পাঁচটি ধনাত্মক চার্জ r ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি বরাবর প্রতিসমভাবে সাজানো হলো। বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত?

    • ক) q⁴/(4πε₀r²)
    • খ) q⁵/(4πε₀r²)
    • গ) 0
    • ঘ) 5q/(4πε₀r²)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 0

    প্রতিসমভাবে চার্জ সাজানো থাকলে কেন্দ্রে লব্ধি তড়িৎ প্রাবল্য শূন্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. একটি কণা t = 0 সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। কণাটির ওপর প্রযুক্ত লব্ধি বল সময় t এর সমানুপাতিক। কণাটির গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক হবে?

    • ক) t²
    • খ) t³
    • গ) √t
    • ঘ) t⁴
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) t⁴

    F ∝ t ⇒ a = kt ⇒ v = kt²/2 ⇒ v ∝ t²; গতিশক্তি ∝ v² ∝ t⁴।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. m ভরের একটি উপগ্রহ R ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে M ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করে। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটির সমানুপাতিক?

    • ক) M
    • খ) √m
    • গ) R^{3/2}
    • ঘ) R²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) R^{3/2}

    T² = (4π²/GM)R³ ⇒ T ∝ R^{3/2}।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. নিচের কোনটি ε₀μ₀ এর একক?

    • ক) m²s⁻²
    • খ) m^{1/2}s^{-1/2}
    • গ) m⁻¹s
    • ঘ) m⁻²s²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) m⁻²s²

    C = 1/√(μ₀ε₀) ⇒ μ₀ε₀ = 1/C²; তাই একক = 1/(ms⁻¹)² = m⁻²s²।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১৫. একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে Cp/Cv = x হলে, নিচের কোন সম্পর্কটি ঐ গ্যাসের এক মোলের জন্য সঠিক?

    • ক) Cv = (x−1)R
    • খ) Cv = R/(x−1)
    • গ) Cv = R/(1−x)
    • ঘ) Cv = R/(1+x)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Cv = R/(x−1)

    Cp = xCv এবং Cp − Cv = R ⇒ xCv − Cv = R ⇒ Cv = R/(x−1)।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (১৫টি)

  1. ১৬. নিচের কোন যৌগে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন রয়েছে?

    • ক) H₂O
    • খ) H₂S
    • গ) HF
    • ঘ) NH₃
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) HF

    O, S, F ও N এর তড়িৎ ঋণাত্মকতা যথাক্রমে 3.5, 2.5, 4.0, 3.0। H-বন্ধনের শক্তিক্রম: H…F > H…O > H…N; F এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই HF এর H-বন্ধন সবচেয়ে শক্তিশালী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১৭. CH₂=CH–CH=CH₂ -এর কার্বন পরমাণুসমূহের সংকরায়ন কী ধরনের?

    • ক) sp², sp
    • খ) sp, sp³
    • গ) sp²
    • ঘ) sp, sp², sp³
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) sp²

    প্রতিটি কার্বনে একটি দ্বিবন্ধন আছে; তাই প্রতিটি কার্বন sp² সংকরিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৮. দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া হলো-

    • ক) আর্দ্রবিশ্লেষণ
    • খ) গাঁজন
    • গ) কোয়াগুলেশন
    • ঘ) জারণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কোয়াগুলেশন

    দুধ কলয়েডধর্মী পদার্থ; এতে কোয়াগুলেটিং এজেন্ট যোগ করলে এটি জমাট বেঁধে ছানা তৈরি করে, তাই এটি কোয়াগুলেশন প্রক্রিয়া।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৯. Zn²⁺(aq)|Zn(s) ও Ag⁺(aq)|Ag(s) তড়িৎদ্বারের বিজারণ বিভব যথাক্রমে −0.76 V এবং +0.80 V। এই তড়িৎদ্বার দুটি দ্বারা তৈরি কোষের মোট বিভব কত?

    • ক) −0.04 V
    • খ) +0.04 V
    • গ) −1.56 V
    • ঘ) +1.56 V
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) +1.56 V

    Zn বিজারক (অ্যানোড), Ag⁺ জারক (ক্যাথোড); E°cell = −(−0.76) + 0.80 = +1.56 V।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২০. নিচের কোন বিক্রিয়াটির Kp ও Kc এর মান সমান?

    • ক) N₂(g) + 3H₂(g) ⇌ 2NH₃(g)
    • খ) PCl₅(g) ⇌ PCl₃(g) + Cl₂(g)
    • গ) I₂(g) + H₂(g) ⇌ 2HI(g)
    • ঘ) N₂O₄(g) ⇌ 2NO₂(g)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) I₂(g) + H₂(g) ⇌ 2HI(g)

    Kp = Kc(RT)^Δn; বিক্রিয়ক ও উৎপাদের মোট মোলসংখ্যা সমান হলে Δn = 0, তাই Kp = Kc। I₂ + H₂ ⇌ 2HI এ Δn = 2 − 2 = 0।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২১. 100 mL 0.2 M Na₂CO₃ জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনের 0.4 M HCl প্রয়োজন হবে?

    • ক) 50.0 mL
    • খ) 25.0 mL
    • গ) 100.0 mL
    • ঘ) 10.0 mL
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 100.0 mL

    2HCl + Na₂CO₃ → 2NaCl + CO₂ + H₂O; 2 × 100 × 0.2 = 1 × 0.4 × V ⇒ V = 100 mL।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২২. R_H রিডবার্গ ধ্রুবক হলে, হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের ২য় লাইনের তরঙ্গদৈর্ঘ্য কত হবে?

    • ক) 36R_H/5
    • খ) 16/(3R_H)
    • গ) 3R_H/16
    • ঘ) 5/(36R_H)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 16/(3R_H)

    বামার সিরিজের ২য় লাইনে n₁ = 2, n₂ = 4; 1/λ = R_H(1/2² − 1/4²) ⇒ λ = 16/(3R_H)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২৩. NH₄⁺ আয়নের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত বিকারকটি হলো-

    • ক) NaOH
    • খ) K₄[Fe(CN)₆]
    • গ) NaOH, K₂HgI₄
    • ঘ) (NH₄)₂C₂O₄
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) NaOH, K₂HgI₄

    NH₄⁺ আয়ন নেসলার দ্রবণ (K₂HgI₄ এর ক্ষারীয় দ্রবণ) এর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া মারকিউরিক আয়োডাইডের লালচে বাদামি অধঃক্ষেপ সৃষ্টি করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৪. CO₂-এর সমইলেকট্রন বিশিষ্ট আয়নটি হলো-

    • ক) NO⁻
    • খ) O₃⁻
    • গ) ClO⁻
    • ঘ) N₃⁻
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) N₃⁻

    CO₂ এ ইলেকট্রন সংখ্যা = 6 + 2×8 = 22; N₃⁻ এ = 3×7 + 1 = 22; অন্যগুলো: NO⁻ = 16, O₃⁻ = 25, ClO⁻ = 26।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২৫. যদি ইথাইল বেনজিনকে KMnO₄ এর সাথে তাপ দেওয়া হয়, তবে নিচের কোনটি উৎপন্ন হয়?

    • ক) বেনজিন (Benzene)
    • খ) বেনজোয়িক এসিড (Benzoic acid)
    • গ) টলুইন (Toluene)
    • ঘ) ইথেন (Ethane)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বেনজোয়িক এসিড (Benzoic acid)

    পার্শ্বশৃঙ্খলযুক্ত অ্যালকাইল বেনজিন KMnO₄ দ্বারা জারিত হয়ে বেনজোয়িক এসিড (C₆H₅COOH) উৎপন্ন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ২৬. নিচের কোন যৌগটি সিস-ট্রান্স সমাণুতা প্রদর্শন করে?

    • ক) C₆H₅CHBrCl
    • খ) ClCH=CHCl
    • গ) CH₂=CH₂
    • ঘ) CH₃CH(OH)COOH
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ClCH=CHCl

    ClCH=CHCl এর প্রতিটি কার্বনে ভিন্ন দুটি গ্রুপ আছে; তাই সিস-1,2-ডাইক্লোরো ইথিন ও ট্রান্স-1,2-ডাইক্লোরো ইথিন পাওয়া যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ২৭. α, β এবং γ কণাগুলোর চার্জ, যথাক্রমে-

    • ক) −2, +1 and 0
    • খ) +1, −1 and 0
    • গ) −1, +1 and 0
    • ঘ) +2, −1 and 0
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) +2, −1 and 0

    α কণা = He²⁺ (+2), β কণা = গতিশীল ইলেকট্রন (−1), γ রশ্মি চার্জহীন (0)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ২৮. নিচের কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে বেশি স্থিতিশীল?

    • ক) ⁺CH₃
    • খ) (CH₃)₂⁺CH
    • গ) H₂C⁺–CH₃
    • ঘ) (CH₃)₃C⁺
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) (CH₃)₃C⁺

    স্থিতিশীলতার ক্রম: 3° > 2° > 1° > H₃C⁺; (CH₃)₃C⁺ হলো 3° কার্বোক্যাটায়ন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ২৯. নিচের কোন ক্ষেত্রে ব্যাপন সর্বাধিক হবে?

    • ক) 5°C-এ কার্বন মনোক্সাইড
    • খ) 35°C এ কার্বন মনোক্সাইড
    • গ) 5°C-এ নিয়ন
    • ঘ) 35°C এ নিয়ন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 35°C এ নিয়ন

    ব্যাপন হার r ∝ 1/√(আণবিক ভর); তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বাড়ে। Ne হালকা, তাই 35°C এ নিয়নের ব্যাপন সর্বাধিক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৩০. নিচের কোনটি গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক গ্যাস হিসেবে ব্যবহার করা হয় না?

    • ক) N₂
    • খ) H₂
    • গ) He
    • ঘ) O₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) O₂

    গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে N₂, H₂, He গ্যাস ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

উচ্চতর গণিত (১৫টি)

  1. ৩১. y-অক্ষের সমান্তরাল, এবং 2x − 7y + 11 = 0 ও x + 3y − 8 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ নিচের কোনটি?

    • ক) 13x − 23 = 0
    • খ) 3x − 7 = 0
    • গ) 7x − 3 = 0
    • ঘ) 23x − 13 = 0
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 13x − 23 = 0

    রেখাটি y-অক্ষের সমান্তরাল, তাই x = a আকারের। (1)×3 + (2)×7 করলে 13x − 23 = 0।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩২. (0, 2) এবং (−2, 0) বিন্দুগামী সরলরেখা x-অক্ষের ধনাত্মক দিকের সাথে কী কোণ উৎপন্ন করে?

    • ক) 30°
    • খ) 45°
    • গ) 60°
    • ঘ) 120°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 45°

    ঢাল tanθ = (2−0)/(0+2) = 1 = tan45° ⇒ θ = 45°।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩৩. P = aî − 2ĵ + k̂ এবং Q = 2aî − aĵ − 4k̂ পরস্পর লম্ব হলে, a-এর মান কত?

    • ক) 1, 2
    • খ) −1, 2
    • গ) 1, −2
    • ঘ) −1, −2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1, −2

    P·Q = 0 ⇒ 2a² + 2a − 4 = 0 ⇒ a² + a − 2 = 0 ⇒ (a−1)(a+2) = 0 ⇒ a = 1, −2।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৪. যদি f(x) = (2x+1)/(x−3) হয়, তবে f⁻¹(x) এর কোডোমেন কোনটি?

    • ক) ℝ
    • খ) (3, ∞)
    • গ) (−∞, 3)
    • ঘ) ℝ − {3}
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ℝ − {3}

    f এর ডোমেন = ℝ − {3}; f⁻¹ এর কোডোমেন = f এর ডোমেন = ℝ − {3}।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৫. tanθ + cotθ = 2cosecθ, 0 ≤ θ < π/2 হলে, θ-এর মান কত?

    • ক) π/4
    • খ) 5π/3
    • গ) π/6
    • ঘ) π/3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) π/3

    1/(sinθcosθ) = 2/sinθ ⇒ cosθ = 1/2 ⇒ θ = π/3।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৬. cosec10° − 4 sin70° এর মান কত?

    • ক) −1
    • খ) 1/2
    • গ) −2
    • ঘ) 2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 2

    = (1 − 2·2sin70°sin10°)/sin10° = (1 − 2(cos60° − cos80°))/sin10° = 2cos80°/cos80° = 2 (কারণ sin10° = cos80°)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৭. y = 1 + 1/(2+x) বক্ররেখা x-অক্ষকে A বিন্দুতে এবং y-অক্ষকে B বিন্দুতে ছেদ করলে AB সরলরেখার সমীকরণ নিচের কোনটি?

    • ক) x + 2y + 3 = 0
    • খ) x + 2y − 3 = 0
    • গ) x − 2y + 3 = 0
    • ঘ) x − 2y − 3 = 0
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) x − 2y + 3 = 0

    A(−3, 0), B(0, 3/2); AB: x/(−3) + y/(3/2) = 1 ⇒ x − 2y + 3 = 0।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৮. 1/|x+2| > 4 অসমতাটির সমাধান সেট হবে নিচের কোনটি?

    • ক) ]−9/4, −7/4[, x ≠ −2
    • খ) ]−7/4, −1/4[
    • গ) ]−9/4, 1/4[, x ≠ −2
    • ঘ) ]−7/4, 1/4[
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ]−9/4, −7/4[, x ≠ −2

    1/|x+2| > 4 ⇒ |x+2| < 1/4 (x ≠ −2) ⇒ −9/4 < x < −7/4, x ≠ −2। খোলা ব্যবধান: ]−9/4, −7/4[।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৯. যদি 2401(7^(−2x)) = 1 হয়, তবে x এর মান কত?

    • ক) 4
    • খ) 3
    • গ) 5
    • ঘ) 2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 2

    7^(−2x) = 1/2401 = 7⁻⁴ ⇒ −2x = −4 ⇒ x = 2।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪০. 7 জন সিনিয়র ও 5 জন গভর্নরের একটি দল থেকে কত উপায়ে 4 জন সিনিয়র ও 3 জন গভর্নরের একটি কমিটি গঠন করা যায়?

    • ক) 350
    • খ) 10
    • গ) 35
    • ঘ) 30
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 350

    ⁷C₄ × ⁵C₃ = 35 × 10 = 350।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪১. যদি H সর্বোচ্চ উচ্চতা এবং R আনুভূমিক পাল্লা হয়, তবে একটি বস্তুকে ভূমির সাথে 30° কোণে নিক্ষেপ করা হলে নিচের কোনটি সঠিক?

    • ক) R = √3 H
    • খ) R = 4H
    • গ) R = 4√3 H
    • ঘ) R = 3√2 H
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) R = 4√3 H

    tanα = 4H/R ⇒ tan30° = 1/√3 = 4H/R ⇒ R = 4√3 H।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৪২. ∫ dx/(eˣ + e⁻ˣ) এর মান কত?

    • ক) tan⁻¹(e⁻ˣ)
    • খ) tan(e⁻ˣ)
    • গ) tan⁻¹(eˣ)
    • ঘ) tan(eˣ)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) tan⁻¹(eˣ)

    ∫ eˣdx/(1 + (eˣ)²) = ∫ d(eˣ)/(1 + (eˣ)²) = tan⁻¹(eˣ) + c।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৪৩. y = x⁻² ln x হলে, d²y/dx² এর মান কত?

    • ক) x⁻⁴lnx − 2x⁻² − 3x⁻⁴
    • খ) 6x⁻⁴lnx − 5x⁻⁴
    • গ) 6x⁻⁴lnx − 2x⁻² − 3x⁻⁴
    • ঘ) x⁻⁴lnx − 2x⁻² + 3x⁻⁴
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 6x⁻⁴lnx − 5x⁻⁴

    dy/dx = x⁻³(1 − 2lnx); d²y/dx² = −2x⁻⁴ − 3x⁻⁴ + 6x⁻⁴ lnx = 6x⁻⁴lnx − 5x⁻⁴।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৪৪. lim(x→1) [2x³ − (2k+1)x² + 2x + k]/(x−1) = −6 হলে, k-এর মান কত?

    • ক) 1
    • খ) −1
    • গ) 3
    • ঘ) −1/2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 3

    লিমিট সসীম ও হর শূন্য হয় বলে লবও শূন্য হবে: 2 − (2k+1) + 2 + k = 0 ⇒ 3 − k = 0 ⇒ k = 3।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৪৫. tanθ + secθ = x হলে, cosecθ-এর মান কত?

    • ক) (x²+1)/(x²−1)
    • খ) (x²−1)/(x²+1)
    • গ) (1−x²)/(1+x²)
    • ঘ) (1+x²)/(1−x²)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) (x²+1)/(x²−1)

    (1+sinθ)/cosθ = x ⇒ (1+sinθ)² / (1−sin²θ) = x² ⇒ (1+sinθ)/(1−sinθ) = x² ⇒ componendo-dividendo করে 1/sinθ = (x²+1)/(x²−1)।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (১৫টি)

  1. ৪৬. নিচের কোন ফলটি পারথেনোকার্পিক?

    • ক) বেগুন
    • খ) আপেল
    • গ) কলা
    • ঘ) কাঁঠাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কলা

    নিষেক ছাড়াই ডিম্বাশয় থেকে ফল উৎপন্ন হওয়াকে পারথেনোকার্পি বলে; এরূপ ফল সাধারণত বীজহীন হয়। এটি প্রাকৃতিকভাবে (যেমন কলা, আনারস) বা হরমোন প্রয়োগে কৃত্রিমভাবে ঘটতে পারে। কলা প্রাকৃতিক পারথেনোকার্পিক ফল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪৭. দ্বিনিষেকের ফলে উৎপন্ন শস্য কী ধরনের হয়?

    • ক) হ্যাপ্লয়েড
    • খ) ডিপ্লয়েড
    • গ) ট্রিপ্লয়েড
    • ঘ) হেক্সাপ্লয়েড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ট্রিপ্লয়েড

    দ্বিনিষেকে শস্য (এন্ডোস্পার্ম) ট্রিপ্লয়েড (3n) হয়; যেসব উদ্ভিদে দ্বিনিষেক হয় না সেখানে শস্য হ্যাপ্লয়েড।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৪৮. নিয়ত বর্ধনশীল মঞ্জরীদণ্ডযুক্ত পুষ্পমঞ্জরী দেখা যায় না কোন উদ্ভিদে?

    • ক) রজনীগন্ধা
    • খ) সরিষা
    • গ) ধান
    • ঘ) জবা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) জবা

    রজনীগন্ধা (স্পাইক), ধান (স্পাইকলেট), সরিষা (রেসিম) ইত্যাদি অনিয়ত পুষ্পমঞ্জরীযুক্ত ফুল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪৯. সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত কত?

    • ক) 2:2:1
    • খ) 15:1
    • গ) 9:6:1
    • ঘ) 1:2:1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1:2:1

    সমপ্রকটতা/অসম্পূর্ণ প্রকটতায় F₂ প্রজন্মে ফিনোটাইপিক অনুপাত 1:2:1।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫০. কোন কৃমি চোখকে আক্রান্ত করে?

    • ক) Loa loa
    • খ) Ascaris lumbricoides
    • গ) Necator americanus
    • ঘ) Wuchereria bancrofti
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Loa loa

    Ascaris lumbricoides (গোলকৃমি) দ্বারা অ্যাসকারিয়াসিস, Necator americanus (হুক কৃমি) দ্বারা রক্তাল্পতা এবং Wuchereria bancrofti দ্বারা গোদ রোগ হয়। Loa loa চোখকে আক্রান্ত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৫১. জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়?

    • ক) অনকোলজি
    • খ) হারপেটোলজি
    • গ) অরনাইথোলজি
    • ঘ) জিওলজি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) হারপেটোলজি

    অনকোলজিতে ক্যান্সার, অরনাইথোলজিতে পাখি, জিওলজিতে ভূ-তত্ত্ব নিয়ে আলোচনা হয়। হারপেটোলজিতে উভচর ও সরীসৃপ নিয়ে আলোচনা করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৫২. পানির সালোক বিভাজনের জন্য নিচের কোনটি প্রয়োজন?

    • ক) বোরন
    • খ) জিংক
    • গ) ম্যাঙ্গানিজ
    • ঘ) কপার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ম্যাঙ্গানিজ

    পানির সালোক বিভাজনে Mn⁺⁺ ও Cl⁻ আয়ন সাহায্য করে। বোরন ফুলের কুঁড়ি তৈরিতে সহায়তা করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৫৩. সাইট্রিক এসিড থেকে আইসোসাইট্রিক এসিড উৎপন্নের জন্য কোন এনজাইমের প্রয়োজন?

    • ক) একোনাইটেজ
    • খ) হেক্সোকাইনেজ
    • গ) ইনোলেজ
    • ঘ) অ্যালডোলেজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) একোনাইটেজ

    সাইট্রিক এসিড → আইসোসাইট্রিক এসিড রূপান্তরে একোনাইটেজ এনজাইম লাগে। (হেক্সোকাইনেজ: গ্লুকোজ→গ্লুকোজ-৬-ফসফেট; ইনোলেজ: ২-ফসফোগ্লিসারিক এসিড→PEP; অ্যালডোলেজ: ফ্রুক্টোজ-১,৬-বিসফসফেট→৩-ফসফোগ্লিসারাল্ডিহাইড।)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৫৪. নিচের কোন উদ্ভিদে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল পাওয়া যায়?

    • ক) Dracaena
    • খ) Lycopodium
    • গ) Pteris
    • ঘ) Selaginella
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Dracaena

    Pteris, Lycopodium, Selaginella এ হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল পাওয়া যায়; লেপ্টোসেন্ট্রিক বান্ডল পাওয়া যায় Dracaena তে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৫৫. কোন এনজাইম স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে?

    • ক) লাইপেজ
    • খ) অ্যামাইলেজ
    • গ) মল্টেজ
    • ঘ) পেপসিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) লাইপেজ

    মল্টেজ, অ্যামাইলেজ শর্করাজাতীয় খাদ্য, লাইপেজ স্নেহজাতীয় খাদ্য এবং পেপসিন আমিষজাতীয় খাদ্য পরিপাক করে। স্নেহজাতীয় খাদ্য —(লাইপেজ)→ ফ্যাটি এসিড + গ্লিসারল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৫৬. একজন মানুষের বাম ফুসফুসে কয়টি লোবিউল পাওয়া যায়?

    • ক) 13
    • খ) 6
    • গ) 7
    • ঘ) 8
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 8

    বাম ফুসফুসে ৮টি এবং ডান ফুসফুসে ১০টি লোবিউল থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৫৭. রুই মাছের হৃৎপিণ্ডে কোন অংশটি নেই?

    • ক) সাইনাস ভেনোসাস
    • খ) অলিন্দ
    • গ) বাল্বাস আর্টারিওসাস
    • ঘ) কোনাস আর্টারিওসাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কোনাস আর্টারিওসাস

    রুই মাছের হৃদপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট: অলিন্দ ও নিলয়; সাইনাস ভেনোসাস হৃদপিণ্ডের একটি উপপ্রকোষ্ঠ। কোনাস আর্টারিওসাসের পরিবর্তে বাল্বাস আর্টারিওসাস উপস্থিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৫৮. ক্যালভিন চক্রে CO₂ গ্রহীতা কোনটি?

    • ক) RuBP
    • খ) PGA
    • গ) PEP
    • ঘ) OAA
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) RuBP

    C₃ চক্রে CO₂ গ্রহীতা RuBP (রাইবুলোজ-১,৫-বিসফসফেট), প্রথম স্থায়ী পদার্থ 3-PGA। C₄ চক্রে CO₂ গ্রহীতা PEP, প্রথম স্থায়ী পদার্থ OAA।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৫৯. ঘাসফড়িংয়ের রেচন অঙ্গের নাম কী?

    • ক) নেফ্রিডিয়া
    • খ) শিখা কোষ
    • গ) মালপিজিয়ান নালিকা
    • ঘ) মালপিজিয়ান বডি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মালপিজিয়ান নালিকা

    নেফ্রিডিয়া → Annelida পর্বের প্রাণীতে; শিখাকোষ → Platyhelminthes পর্বে; মালপিজিয়ান বডি → মানবদেহে বৃক্কের নেফ্রনে। পতঙ্গের রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৬০. Hydra-র বহিঃত্বকের কোষ নয় কোনটি?

    • ক) ক্ষণপদীয় কোষ
    • খ) সংবেদী কোষ
    • গ) পেশি-আবরণী কোষ
    • ঘ) নিডোসাইট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ক্ষণপদীয় কোষ

    হাইড্রার অন্তঃত্বকের পেশি-আবরণী কোষ দুই রকম: ক্ষণপদীয় ও ফ্ল্যাজেলীয় কোষ। বহিঃত্বকের পেশি-আবরণী কোষে এ দুই ধরন অনুপস্থিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (১৫টি)

  1. ৬১. নিচের কোনটি 'পাথার' শব্দের সমার্থক শব্দ নয়?

    • ক) অর্ণব
    • খ) সমুদ্র
    • গ) জলধি
    • ঘ) তটিনী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) তটিনী

    তটিনী অর্থ নদী; বাকিগুলো সমুদ্রের সমার্থক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৬২. তরুছায়াসী-মাখা গ্রামখানি কোথায় আঁকা?

    • ক) এপারেতে
    • খ) নদীকূলে
    • গ) পরপারে
    • ঘ) শূন্য নদীর তীরে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পরপারে

    কবিতার পঙ্‌ক্তি অনুযায়ী 'পরপারে দেখি আঁকা তরুছায়াসী-মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতবেলা'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৬৩. কোনটি দেশি শব্দ নয়?

    • ক) ঢেঁকি
    • খ) ঘুড়ি
    • গ) গরিব
    • ঘ) ডিঙি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) গরিব

    গরিব — আরবি ভাষার শব্দ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৬৪. 'I have not yet come round.' বাক্যটির সঠিক অনুবাদ-

    • ক) আমি এখনও এসে পৌঁছাইনি।
    • খ) আমি এখনও পরাজিত হইনি।
    • গ) আমি এখনও সুস্থ হইনি।
    • ঘ) আমি এখন আর ঘোরাঘুরি করি না।
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আমি এখনও সুস্থ হইনি।

    come round অর্থ সুস্থ হওয়া।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৬৫. নিচের কোন শব্দে বচনঘটিত অশুদ্ধি ঘটেছে?

    • ক) গুণীগণ
    • খ) বিদ্বান সমাজ
    • গ) শিক্ষার্থীবৃন্দ
    • ঘ) বন্ধুগণেরা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বন্ধুগণেরা

    'গণ' এবং 'রা' দুটি বহুবচন বাচক শব্দ একসাথে ব্যবহৃত হয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬৬. কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ?

    • ক) দিগভ্রান্ত
    • খ) একাদশ
    • গ) শয়ন
    • ঘ) নিমগ্ন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নিমগ্ন

    'নি' একটি উপসর্গ (নি + মগ্ন = নিমগ্ন)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৬৭. কোন গুচ্ছটি শুদ্ধ?

    • ক) কর্মা, মূর্চ্ছা
    • খ) প্রায়শঃ, দায়ি
    • গ) কাহিনি, ঠান্ডা
    • ঘ) গননা, ঘনিষ্ঠ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কাহিনি, ঠান্ডা

    প্রমিত বানানে 'কাহিনি' ও 'ঠান্ডা' শুদ্ধ। অন্যগুলোর শুদ্ধ রূপ: মূর্ছা, প্রায়শ, দায়ী, গণনা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৬৮. 'সমুদ্রের হাওয়া গায়ে মেখে হৃদ্দম-যমুনায় ঝড় তুলল' – বাক্যটির যোগ্যতা হারানোর কারণ কী?

    • ক) দুর্বোধ্যতা
    • খ) অলংকারের ভুল প্রয়োগ
    • গ) বাহুল্য দোষ
    • ঘ) গুরুচণ্ডালী দোষ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অলংকারের ভুল প্রয়োগ

    যমুনা একটি নদীর নাম; তাই এখানে অলংকার/ভাবের ভুল প্রয়োগ ঘটেছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৬৯. নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?

    • ক) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
    • খ) এ কথা প্রমাণিত হয়েছে।
    • গ) সব সভ্য এসেছেন।
    • ঘ) ইহার আবশ্যকতা নাই।
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।

    'উপরিউক্ত' বা 'উপর্যুক্ত' হলে শুদ্ধ হবে; 'উপরোক্ত' অশুদ্ধ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৭০. 'পঙ্কজ' কোন সমাস?

    • ক) রূপক কর্মধারয়
    • খ) উপপদ তৎপুরুষ
    • গ) অলুক বহুব্রীহি
    • ঘ) নিত্য সমাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) উপপদ তৎপুরুষ

    পঙ্কে জন্মে যা = পঙ্কজ → উপপদ তৎপুরুষ সমাস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৭১. 'অভিপ্রেত' শব্দের প্রমিত উচ্চারণ-

    • ক) 'অভিপ্রেত'
    • খ) ওভিপ্রেত
    • গ) ওভিপ্রেতো
    • ঘ) ওভিপ্প্রেতো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ওভিপ্প্রেতো

    বইয়ে উত্তর: (ঘ) ওভিপ্প্রেতো।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৭২. 'বিশ্বাসের পাথরে যেন খোদাই সেই চোখ।' -কার চোখ?

    • ক) মজিদের
    • খ) রহিমার
    • গ) আক্কাসের
    • ঘ) গ্রামবাসীর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) গ্রামবাসীর

    মজিদ যখন সকলকে বলে 'খোদার ওপর তোয়াক্কল রাখ', তখন গ্রামবাসী নিষ্প্রভভাবে ক্ষেতের ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে থাকে। তাদের চোখের দৃষ্টিতে অবিশ্বাসের কোনো চিহ্নই দেখা যায় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৭৩. 'হরিৎ উপত্যকা' অর্থ কী?

    • ক) ঝলমলে প্রান্তর
    • খ) হলুদ উপত্যকা
    • গ) সবুজ উপত্যকা
    • ঘ) রক্তাক্ত উপত্যকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সবুজ উপত্যকা

    হরিৎ শব্দের অর্থ সবুজ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৭৪. 'বিলাসী' গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?

    • ক) বঙ্গদর্শন
    • খ) চতুরঙ্গ
    • গ) ভারতী
    • ঘ) সাধনা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ভারতী

    বইয়ে উত্তর: (গ) ভারতী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৭৫. 'অপরিচিতা' গল্পের অনুপমের সুন্দর চেহারাকে পণ্ডিতমশায় কীসের সঙ্গে তুলনা করেছিলেন?

    • ক) জবা ফুল ও আম
    • খ) গোলাপ ফুল ও তরমুজ
    • গ) শিমুল ফুল ও মাকাল ফল
    • ঘ) জবা ফুল ও আপেল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) শিমুল ফুল ও মাকাল ফল

    বইয়ে উত্তর: (গ) — পণ্ডিতমশায় অনুপমের চেহারাকে শিমুল ফুল ও মাকাল ফলের সঙ্গে তুলনা করেছিলেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (১৫টি)

  1. ৭৬. Which of the following is not a synonym for 'speculate'?

    • ক) guess
    • খ) figure out
    • গ) wonder
    • ঘ) abstain
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) abstain

    Speculate (অনুমান করা) এর antonym/অসম্পর্কিত শব্দ abstain (নিজেকে বিরত রাখা)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৭৭. Identify the sentence with correct punctuation marks:

    • ক) "Yes" Jim said to Della, "I'll be home by ten."
    • খ) "Yes Jim said to Della, I'll be home by ten".
    • গ) "Yes, Jim said to Della, "I'll be home by ten."
    • ঘ) "Yes," Jim said to Della, "I'll be home by ten."
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) "Yes," Jim said to Della, "I'll be home by ten."

    বইয়ে উত্তর: (d) — প্রত্যক্ষ উক্তির প্রথম অংশের পর কমা কোটেশনের ভেতরে বসে এবং উভয় উক্তি আলাদা কোটেশনে থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৭৮. She says, "I had a headache yesterday." Which of the following is its indirect speech form?

    • ক) She said she had a headache the day before yesterday.
    • খ) She says that she had a headache yesterday.
    • গ) She says that she has a headache the previous day.
    • ঘ) She said that she was having a headache the day before yesterday.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) She says that she had a headache yesterday.

    Reporting verb (says) Present tense হলে indirect speech-এ reported speech-এর tense ও সময়বাচক শব্দ (yesterday) অপরিবর্তিত থাকে। (ক) ও (ঘ)-তে said ব্যবহার এবং 'the day before yesterday' ভুল; (গ)-তে had কে has করা ও yesterday কে the previous day করা ভুল। তাই সঠিক উত্তর (খ)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৭৯. What is the antonym of the word 'pernicious'?

    • ক) mellifluous
    • খ) onerous
    • গ) beneficial
    • ঘ) spurious
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) beneficial

    Pernicious অর্থ ক্ষতিকর। এর antonym beneficial, যার অর্থ উপকারী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৮০. Which of the following words has been properly spelled?

    • ক) bizarre
    • খ) decidous
    • গ) cemetry
    • ঘ) liasion
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) bizarre

    সঠিক বানান bizarre। (b), (c), (d) এর সঠিক রূপ যথাক্রমে deciduous (ক্ষণস্থায়ী/পর্ণমোচী), cemetery (কবরস্থান), liaison (সংযোগ)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৮১. Those who are vulnerable are _____.

    • ক) aggressive and uncooperative
    • খ) need to be treated in intensive care units
    • গ) guilty of a crime
    • ঘ) susceptible to injury or disease
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) susceptible to injury or disease

    Vulnerable অর্থ দুর্বল বা 'open to attack'। Susceptible to injury or disease — আঘাত এবং রোগের প্রতি সংবেদনশীল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৮২. Rahat will be going to the US, _____ she?

    • ক) isn't
    • খ) won't
    • গ) can't
    • ঘ) didn't
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) won't

    will থাকলে tag question এ won't (will not) বসে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮৩. For myself, I chose the cheapest dish on the menu _____ a mutton chop.

    • ক) and that was
    • খ) but it was
    • গ) likely
    • ঘ) for example
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) and that was

    Sentence এর অর্থ অনুযায়ী এবং conjunction দ্বারা যুক্ত হয়ে 'that was' বসবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৮৪. If his friend had not helped him, Arif _____ it really difficult to complete the assignment.

    • ক) would have to find
    • খ) might have done
    • গ) would have found
    • ঘ) might not have done
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) would have found

    3rd conditional এর rules অনুযায়ী If যুক্ত clause টি Past Perfect tense এ থাকলে অপর অংশের subject এর পর (might/would/could) have বসে এবং verb এর Past Participle হয়। তাই option (c) correct।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৮৫. Arriving late at a meeting is rude, and shows _____ other people's time.

    • ক) a lack of respect
    • খ) a lack of respect for
    • গ) insult
    • ঘ) carelessness
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) a lack of respect for

    শুধুমাত্র option (b) তে appropriate preposition (for) বিদ্যমান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৮৬. Nuclear energy is _____ dangerous to be used widely.

    • ক) so
    • খ) such
    • গ) too
    • ঘ) that
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) too

    নেতিবাচক অর্থে অতিরিক্ত বোঝাতে too + adjective + to-infinitive বসে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৮৭. The _____ of the moon on the river never fails to amaze us.

    • ক) glimmer
    • খ) plethora
    • গ) panacea
    • ঘ) garrulity
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) glimmer

    glimmer = ঝলক/ক্ষীণ আভা; plethora = আধিক্য; panacea = সর্বরোগের ঔষধ; garrulity = অতিভাষণ। Glimmer বসালেই বাক্যের অর্থ সঠিক হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৮৮. The verb form of the word 'prison' is _____.

    • ক) enprison
    • খ) inprison
    • গ) imprison
    • ঘ) imprisonment
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) imprison

    Prison এর verb form imprison, যার অর্থ কারারুদ্ধ করা। (a) ও (b) ভুল শব্দ এবং (d) imprisonment হলো noun।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৮৯. The CEO suddenly resigned _____ rumors of misconduct.

    • ক) between
    • খ) among
    • গ) amongst
    • ঘ) amidst
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) amidst

    কোনো কিছুর মধ্যে বা সময়কালে বোঝাতে amidst preposition ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৯০. Even though the former boss has always been rude with me, I do not hold any more _____ against him.

    • ক) prejudice
    • খ) grudge
    • গ) consolation
    • ঘ) prowess
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) grudge

    Grudge অর্থ ক্ষোভ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

ঢাবি ক ইউনিট (বিজ্ঞান) — অন্যান্য বছরের প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

ঢাবি ক ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২২-২৩ — Dhaka University (DU) A Unit Question 2022-23 | SmartPora