ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১-২২

২০২১-২২ সেশন ৮৮টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (১৫) · রসায়ন (১৫) · উচ্চতর গণিত (১৫) · জীববিজ্ঞান (১৪) · বাংলা (১৫) · ইংরেজি (১৪)

মানবন্টন ও নিয়ম: MCQ ৬০ (৪৫ মিনিট) + লিখিত ৪০ (৪৫ মিনিট)। বিজ্ঞান: পদার্থ ও রসায়ন বাধ্যতামূলক + গণিত/জীববিজ্ঞান থেকে ২টি (প্রতি বিষয় ২৫ = MCQ ১৫ + লিখিত ১০)। মানবিক/ব্যবসায়: বাংলা, ইংরেজি, ICT + গণিত/পরিসংখ্যান/মনোবিজ্ঞান/অর্থনীতি/ভূগোলের ১টি। ভুল MCQ-তে −০.২৫। পাস: MCQ ≥ ২৪, লিখিত ≥ ১২, মোট ≥ ৪০।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (১৫টি)

  1. ১. 6Ω এবং 12Ω মানের দুইটি রোধ সমান্তরালে সংযুক্ত আছে। এই সমান্তরাল সংযোগকে একটি 4Ω মানের রোধ এবং 24V ব্যাটারির সাথে সিরিজে সংযুক্ত করা হলো। উক্ত সংযোগে 6Ω রোধের ভিতরে প্রবাহিত তড়িৎ-এর পরিমাণ কত?

    • ক) 2A
    • খ) 3A
    • গ) 6A
    • ঘ) 12A
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 2A

    মোট I=24/(4+4)=3 A; কারেন্ট বিভাজনে I₆=12/(12+6)×3=2 A।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. একটি সুতার একপ্রান্তে একটি বস্তুকে বেঁধে উলম্বভাবে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ √(3gr) (r=বৃত্তের ব্যাসার্ধ)। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের অনুপাত কত হবে?

    • ক) 1:2
    • খ) 1:8
    • গ) 1:4
    • ঘ) 1:7
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1:4

    সর্বোচ্চে T₁=2mg; শক্তি সংরক্ষণে v₂²=7gr ⇒ সর্বনিম্নে T₂=8mg ⇒ T₁:T₂=1:4।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. m ভরের একটি বস্তু একটি অনুভূমিক স্প্রিং-এর সাথে সংযুক্ত আছে; স্প্রিংটি A পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলে এটি T পর্যায়কাল নিয়ে ঘর্ষণহীন তলে স্পন্দিত হতে থাকল। বস্তুর ভর 4m করা হলে নতুন পর্যায়কাল কত হবে?

    • ক) 2T
    • খ) T
    • গ) 4T
    • ঘ) T/4
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 2T

    T=2π√(m/k)∝√m ⇒ T₂=√4·T=2T।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. একটি বস্তুকণার মোট শক্তি এর স্থির ভর শক্তির দ্বিগুণ। আলোর দ্রুতি c হলে, কণাটির দ্রুতি কত?

    • ক) 2c/√3
    • খ) (√3/2)c
    • গ) c
    • ঘ) 2c
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) (√3/2)c

    mc²=2m₀c² ⇒ 1/√(1−v²/c²)=2 ⇒ v=(√3/2)c।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. বৃষ্টির একটি বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হলে, বড় ফোঁটাটির তুলনায় ছোট ফোঁটাগুলির সমষ্টিগত ক্ষেত্রফল-

    • ক) হ্রাস পাবে
    • খ) বৃদ্ধি পাবে
    • গ) অপরিবর্তিত থাকবে
    • ঘ) কোনোটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বৃদ্ধি পাবে

    আয়তন সংরক্ষণ: R=N^{1/3}r ⇒ A₂=N^{1/3}A₁, N>1 ⇒ A₂>A₁।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. একটি ব্রিজ রেক্টিফায়ার বর্তনীর ইনপুট সংকেতের কম্পাঙ্ক 50 Hz হলে এর আউটপুট সংকেতের কম্পাঙ্ক কত হবে?

    • ক) 220 Hz
    • খ) 50 Hz
    • গ) 25 Hz
    • ঘ) 100 Hz
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 100 Hz

    পূর্ণতরঙ্গ রেক্টিফিকেশনে আউটপুটের পর্যায়কাল অর্ধেক ⇒ কম্পাঙ্ক দ্বিগুণ=100 Hz।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. ইয়ংয়ের দ্বি-চিড় পরীক্ষায় চিড়-দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। পর্দার প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে হলে চিড় থেকে পর্দার দূরত্ব D কে কীভাবে পরিবর্তন করতে হবে?

    • ক) D/2
    • খ) √2·D
    • গ) 2D
    • ঘ) D/√2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2D

    ডোরা প্রস্থ সমান রাখতে: λD/(d)=λD′/(2d) ⇒ D′=2D।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. একটি ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ i দ্বারা প্রকাশ করা হয়। ঐ ব্যাটারির তড়িৎচালক বল, এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান কখন হবে?

    • ক) সব সময়
    • খ) কখনোই না
    • গ) শুধুমাত্র যখন i=0
    • ঘ) শুধুমাত্র যখন i=ধ্রুবক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) শুধুমাত্র যখন i=0

    V=E−Ir; I=0 হলে V=E।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. একটি প্রত্যাবর্তী চক্রাকার প্রক্রিয়ার এক চক্রের পরে নিচের কোনটি শূন্য নাও হতে পারে? (U=অন্তস্থ শক্তি, P=চাপ, W=সিস্টেমের দ্বারা কৃত কাজ, S=এনট্রপি)

    • ক) ΔU
    • খ) W
    • গ) ΔP
    • ঘ) ΔS
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) W

    U, P, S অবস্থা অপেক্ষক (state function); W পথ-নির্ভর (path function), তাই শূন্য না-ও হতে পারে (যেমন কার্নো চক্র)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. একটি রান্নাঘরের দেয়াল, সিলিং এবং মেঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটরের দরজা খুলে তা চালু রাখা হলে রান্নাঘরের তাপমাত্রা-

    • ক) কমবে
    • খ) স্থির থাকবে
    • গ) বাড়বে
    • ঘ) প্রথমে বাড়বে তারপর কমবে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বাড়বে

    Q_H=Q_L+W ⇒ Q_H>Q_L, তাই ঘরে মোট তাপ বাড়ে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. শূন্য ভর এবং E শক্তিবিশিষ্ট একটি কণার ভরবেগ কোনটি?

    • ক) √(Ec)
    • খ) E/c
    • গ) Ec
    • ঘ) শূন্য (0)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) E/c

    E²=p²c²+m₀²c⁴, m₀=0 ⇒ p=E/c।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. একটি ইলেকট্রনকে V বিভব পার্থক্যের মধ্যে রাখলে, ইলেকট্রনের বেগ v এবং প্রযুক্ত বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটি?

    • ক) v=√(eV/m)
    • খ) v=√(2eV/m)
    • গ) v=eV²/m
    • ঘ) v=½mV²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) v=√(2eV/m)

    eV=½mv² ⇒ v=√(2eV/m)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. 6·d²x/dt²+150x=0 তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত?

    • ক) 6
    • খ) 5
    • গ) 25
    • ঘ) 150
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 5

    d²x/dt²+ω²x=0 এর সাথে তুলনা: ω²=25 ⇒ ω=5।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য x পরিমাণ বৃদ্ধি করলে, রাবার ব্যান্ডে সৃষ্ট প্রত্যাবর্তী বল হলো F=ax+bx² (a, b ধ্রুবক)। রাবার ব্যান্ডটিকে x=0 থেকে x=L পর্যন্ত বৃদ্ধি করতে কৃত কাজের মান কত?

    • ক) aL²+bLx³
    • খ) aL²/2+2bL²
    • গ) a+2bL
    • ঘ) aL²/2+bL³/3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) aL²/2+bL³/3

    W=∫₀ᴸ(ax+bx²)dx=aL²/2+bL³/3।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১৫. একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না?

    • ক) 0
    • খ) 1
    • গ) 3
    • ঘ) 5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0

    R_max=3+4=7, R_min=4−3=1 ⇒ লব্ধি 0 হতে পারবে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (১৫টি)

  1. ১৬. সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য নিচের কোনটি উপযুক্ত?

    • ক) NaCl(aq)
    • খ) HCl(aq)
    • গ) Ethanol
    • ঘ) Hexane
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Hexane

    Na পানি, এসিড ও অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে; তাই একে হেক্সেন বা কেরোসিনের মতো নিষ্ক্রিয় হাইড্রোকার্বনে ডুবিয়ে রাখা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১৭. ড্যানিয়েল কোষে যে-সকল ধাতু ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয় তা হলো-

    • ক) Cu and Mg
    • খ) Cu and Zn
    • গ) Zn and Pb
    • ঘ) Pb and Cu
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Cu and Zn

    ড্যানিয়েল কোষে জিংক (Zn, অ্যানোড) ও কপার (Cu, ক্যাথোড) ইলেকট্রোড: Zn + Cu²⁺ → Zn²⁺ + Cu।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৮. C₂H₅OH জারিত হয়ে তৈরি হয় Z, যা C₂H₅OH-এর সাথে এস্টার প্রস্তুত করে। Z কী?

    • ক) HCOOH
    • খ) CH₃COOH
    • গ) CH₃CHO
    • ঘ) CH₃CH₂CH₂COOH
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) CH₃COOH

    C₂H₅OH —[O]→ CH₃COOH।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৯. C₅H₁₂ যৌগের গাঠনিক সমাণু কয়টি?

    • ক) 2
    • খ) 3
    • গ) 4
    • ঘ) 5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 3

    n-পেন্টেন, আইসোপেন্টেন ও নিওপেন্টেন—মোট ৩টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২০. একটি আদর্শ গ্যাসের জন্য PV বনাম 1/P লেখচিত্র হবে একটি-

    • ক) ছেদকসহ সরলরেখা
    • খ) অধিবৃত্ত
    • গ) X-অক্ষের সমান্তরাল সরলরেখা
    • ঘ) মূলবিন্দুগামী সরলরেখা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) X-অক্ষের সমান্তরাল সরলরেখা

    PV=nRT (ধ্রুব তাপমাত্রায়), PV, 1/P এর উপর নির্ভর করে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২১. CH₃MgX-এর সাথে নিচের কোন যৌগটির বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হয়?

    • ক) HCHO
    • খ) CH₃CHO
    • গ) CH₃COCH₃
    • ঘ) CH₃OH
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) CH₃CHO

    CH₃CHO+CH₃MgX → H₂O → CH₃CH(OH)CH₃ (আইসোপ্রোপানল)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২২. অনার্দ্র AlCl₃-এর উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয়-

    • ক) Chlorobenzene
    • খ) Acetophenone
    • গ) Toluene
    • ঘ) Benzoic acid
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Acetophenone

    C₆H₆+CH₃COCl —AlCl₃→ C₆H₅COCH₃ (অ্যাসিটোফেনোন)+HCl।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২৩. নিচের কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া?

    • ক) 2Na + Cl₂ → 2NaCl
    • খ) AgNO₃ + NaCl → NaNO₃ + AgCl
    • গ) Cl₂ + H₂O → HCl + HOCl
    • ঘ) FeCl₃ + SnCl₂ → SnCl₄ + FeCl₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Cl₂ + H₂O → HCl + HOCl

    যে বিক্রিয়ায় একই পদার্থের জারণ ও বিজারণ হয় তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৪. গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান?

    • ক) sp³
    • খ) sp²
    • গ) sp
    • ঘ) sp²d
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) sp²

    গ্রাফাইটে প্রতিটি কার্বন তিনটি কার্বনের সঙ্গে সমতলীয় ষড়ভুজ স্তরে যুক্ত ⇒ sp² সংকরণ; চতুর্থ ইলেকট্রন মুক্ত থাকায় গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২৫. নিচের বিক্রিয়াসমূহের মধ্যে কোনটির জন্য K_p = K_c?

    • ক) PCl₅(g) ⇌ PCl₃(g) + Cl₂(g)
    • খ) N₂(g) + O₂(g) ⇌ 2NO(g)
    • গ) N₂(g) + 3H₂(g) ⇌ 2NH₃(g)
    • ঘ) 2SO₃(g) ⇌ 2SO₂(g) + O₂(g)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) N₂(g) + O₂(g) ⇌ 2NO(g)

    Δn=0 হলে K_p=K_c(RT)^0=K_c।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ২৬. C, O, N এবং F-এর তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি?

    • ক) F > O > N > C
    • খ) N > F > O > C
    • গ) O > F > C > N
    • ঘ) F > N > O > C
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) F > O > N > C

    একই পর্যায়ে বাম থেকে ডানে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ২৭. হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার কোনো একটি গ্যাসের ব্যাপনের হারের ৬ গুণ। গ্যাসটির আণবিক ভর কত?

    • ক) 128 g/mol
    • খ) 72 g/mol
    • গ) 32 g/mol
    • ঘ) 180 g/mol
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 72 g/mol

    r_H₂/r_g=√(M_g/M_H₂) ⇒ M_g=36×2=72 g/mol।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ২৮. কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ?

    • ক) HCOOH + HCOONa
    • খ) NaOH + NaCl
    • গ) Aq. NH₃ + NaOH
    • ঘ) Aq. NH₃ + NH₄Cl
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Aq. NH₃ + NH₄Cl

    দুর্বল ক্ষার NH₃ ও তার লবণ NH₄Cl ক্ষারীয় বাফার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ২৯. কোন যৌগটি সরলরৈখিক নয়?

    • ক) CO₂
    • খ) H₂S
    • গ) C₂H₂
    • ঘ) O₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) H₂S

    H₂S এর আকৃতি কৌণিক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৩০. কোন উপস্তরটি সম্ভব নয়?

    • ক) 2d
    • খ) 3p
    • গ) 4f
    • ঘ) 1s
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 2d

    দ্বিতীয় শক্তিস্তরে (n=2) কেবল 2s ও 2p থাকে; l=0,1 ⇒ 2d সম্ভব নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

উচ্চতর গণিত (১৫টি)

  1. ৩১. কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক (c, π) হলে বিন্দুটির কার্তেসীয় স্থানাঙ্ক কত?

    • ক) (−1,0)
    • খ) (−c,0)
    • গ) (c,−c)
    • ঘ) (−c,c)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) (−c,0)

    x=c cosπ=−c, y=c sinπ=0।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩২. কোন ব্যবধিতে f(x)=x/(x²+1) ক্রমবর্ধমান?

    • ক) (−∞,0)
    • খ) (−1,1)
    • গ) (0,∞)
    • ঘ) (−1,∞)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) (−1,1)

    f′(x)=(1−x²)/(x²+1)²>0 ⇒ −1<x<1।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩৩. 3x+4y=k রেখাটি x²+y²=10x বৃত্তকে স্পর্শ করে। k-এর মান কত?

    • ক) 8, −30
    • খ) −8, 30
    • গ) −10, 40
    • ঘ) 10, −40
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) −10, 40

    কেন্দ্র (5,0), r=5; |15−k|/5=5 ⇒ k=40 অথবা −10।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৪. 1/x + a − bx = 0 সমীকরণের মূলদ্বয় সমান হলে কোনটি সঠিক?

    • ক) a²−4b=0
    • খ) b²−4a=0
    • গ) b²+4a=0
    • ঘ) a²+4b=0
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) a²+4b=0

    bx²−ax−1=0; D=a²+4b=0।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৫. কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত 2N ও 2√2 N বলদ্বয়ের লব্ধি 2√5 N হলে তাদের মধ্যবর্তী কোণ-

    • ক) 135°
    • খ) 45°
    • গ) 225°
    • ঘ) 90°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 45°

    20=4+8+8cosα ⇒ cosα=1/√2 ⇒ α=45°।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৬. k এর কোন মানের জন্য x=1 বিন্দুতে f(x)=x²+k/x এর লঘুমান পাওয়া যাবে?

    • ক) 0
    • খ) −1
    • গ) 2
    • ঘ) 1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2

    f′(1)=2−k=0 ⇒ k=2; f″(1)>0 ⇒ লঘুমান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৭. একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত?

    • ক) 1/√3
    • খ) 1/√2
    • গ) 2/√3
    • ঘ) 2/3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 1/√2

    2b²/a=½×2a ⇒ b²/a²=1/2 ⇒ e²=1−1/2 ⇒ e=1/√2।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৮. cosec²(tan⁻¹ ½) − 3 sec²(cot⁻¹ √3) = ?

    • ক) 15
    • খ) 2/9
    • গ) 1
    • ঘ) 25
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1

    cosec²(tan⁻¹½)=5; sec²(π/6)=4/3 ⇒ 5−3×4/3=1।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৯. k-এর কোন মানের জন্য 2x²−kx+1=0-এর একটি মূল অপর মূলের বর্গের চারগুণের সমান হবে?

    • ক) 1/2
    • খ) 3
    • গ) 1
    • ঘ) −3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 3

    মূলদ্বয় α, 4α²; α·4α²=1/2 ⇒ α=1/2; α+4α²=k/2 ⇒ k=3।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪০. ∫₋₂⁻¹ (x+|x|) dx = ?

    • ক) 3
    • খ) 0
    • গ) 1
    • ঘ) 6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 0

    [−2,−1] এ |x|=−x ⇒ x+|x|=0 ⇒ যোগজ=0।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪১. x−3y−2=0 রেখার ওপর অবস্থিত P বিন্দুটি (2,3) এবং (6,−5) বিন্দু হতে সমদূরবর্তী হলে P বিন্দুর স্থানাঙ্ক কত?

    • ক) (4,14)
    • খ) (−10,4)
    • গ) (14,4)
    • ঘ) (4,−10)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) (14,4)

    P(α,β): α−3β−2=0 এবং PA²=PB² ⇒ α−2β−6=0 ⇒ P(14,4)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৪২. কোন ফাংশনটির জন্য (1−x²)d²y/dx² − x·dy/dx = 2 সত্য?

    • ক) y=cos⁻¹x
    • খ) y=(cos⁻¹x)²
    • গ) y=sin⁻¹x
    • ঘ) y=tan⁻¹x
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) y=(cos⁻¹x)²

    y=(cos⁻¹x)² ⇒ √(1−x²)y₁=−2cos⁻¹x; আবার অন্তরীকরণে (1−x²)y₂−xy₁=2।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৪৩. A=[1 2; 2 5] হলে det(AA⁻¹)-এর মান কত?

    • ক) 1
    • খ) −1
    • গ) 0
    • ঘ) −1/2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 1

    AA⁻¹=I ⇒ det(I)=1।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৪৪. x²−3y²−2x=8 অধিবৃত্তের শীর্ষবিন্দুদ্বয়-

    • ক) (−4,0), (2,0)
    • খ) (0,4), (0,2)
    • গ) (0,−4), (0,−1)
    • ঘ) (4,0), (−2,0)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) (4,0), (−2,0)

    (x−1)²/3²−y²/(√3)²=1 ⇒ x−1=±3 ⇒ শীর্ষ (4,0), (−2,0)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৪৫. y²=8x+2y−9 পরাবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কত?

    • ক) (3,1)
    • খ) (3,0)
    • গ) (−1,1)
    • ঘ) (2,0)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) (3,1)

    (y−1)²=8(x−1) ⇒ a=2; উপকেন্দ্র X=a ⇒ x=3, Y=0 ⇒ y=1 ⇒ S(3,1)।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (১৪টি)

  1. ৪৬. কোনটি হাইড্রার প্রজননের পদ্ধতি নয়?

    • ক) মুকুলোদ্গম
    • খ) বিভাজন
    • গ) স্পোরুলেশন
    • ঘ) যৌন জনন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) স্পোরুলেশন

    হাইড্রার জনন: অযৌন (মুকুলোদ্গম, বিভাজন) ও যৌন জনন; স্পোরুলেশন নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪৭. ঘাসফড়িং-এর দেহের উভয় পার্শ্বে মোট কয়টি স্পাইরাকল থাকে?

    • ক) ১০টি
    • খ) ২০টি
    • গ) ৩০টি
    • ঘ) ৪০টি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২০টি

    দেহের উভয় পাশে মোট দশজোড়া (২০টি) স্পাইরাকল রয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৪৮. লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কোনটি?

    • ক) গ্লোবিউলিন
    • খ) ইনসুলিন
    • গ) হিম
    • ঘ) অ্যালবুমিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) গ্লোবিউলিন

    লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন হিমোগ্লোবিন; পলিপেপটাইড অংশ গ্লোবিন ও লৌহঘটিত অংশ হিম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪৯. মানবদেহে নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি?

    • ক) লোহিত রক্তকণিকা
    • খ) শ্বেত রক্তকণিকা
    • গ) স্নায়ুকোষ
    • ঘ) হৃদকোষ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) লোহিত রক্তকণিকা

    নিউক্লিয়াসবিহীন কোষ: লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা ও উদ্ভিদের সিভকোষ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫০. Kupffer's cell কোন অঙ্গে থাকে?

    • ক) প্লীহা
    • খ) মস্তিষ্ক
    • গ) যকৃত
    • ঘ) অগ্ন্যাশয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) যকৃত

    যকৃতের ম্যাক্রোফেজকে Kupffer's cell বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৫১. ভ্রূণীয় মেসোডার্ম থেকে কোন অঙ্গটি গঠিত হয়?

    • ক) এপিডার্মিস, স্নায়ুতন্ত্র
    • খ) কঙ্কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র
    • গ) পৌষ্টিকতন্ত্র, শ্বসনতন্ত্র
    • ঘ) এপিডার্মিস, পেশীতন্ত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কঙ্কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র

    মেসোডার্ম থেকে কঙ্কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র ও লসিকাতন্ত্র গঠিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৫২. নিচের কোন পর্বের প্রাণী ইউসিলোমেট নয়?

    • ক) Annelida
    • খ) Arthropoda
    • গ) Mollusca
    • ঘ) Nematoda
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Nematoda

    Nematoda স্যুডোসিলোমেট; অন্যগুলো ইউসিলোমেট।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৫৩. কোষ বিভাজনের কোন উপ-দশায় সংসমস্থ ক্রোমোসোমের মধ্যে সিন্যাপসিস ঘটে?

    • ক) জাইগোটিনে
    • খ) লেপ্টোটিনে
    • গ) প্যাকাইটিনে
    • ঘ) ডিপ্লোটিনে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) জাইগোটিনে

    জাইগোটিনে সিন্যাপসিস হয় ও বাইভ্যালেন্ট সৃষ্টি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৫৪. ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত?

    • ক) সঙ্গী কোষ
    • খ) ফ্লোয়েম ফাইবার
    • গ) ফ্লোয়েম প্যারেনকাইমা
    • ঘ) সিভনল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ফ্লোয়েম ফাইবার

    ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান ফ্লোয়েম ফাইবার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৫৫. সালোকসংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে?

    • ক) থাইলাকয়েডে
    • খ) স্ট্রোমায়
    • গ) গ্রানায়
    • ঘ) সাইটোপ্লাজমে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) থাইলাকয়েডে

    থাইলাকয়েডের ভেতরের প্রকোষ্ঠে ক্লোরোফিল, ক্যারোটিন ইত্যাদি রঞ্জক থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৫৬. অঙ্কুরোদগমের সময় বীজ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে?

    • ক) ব্যাপন
    • খ) ইমবাইবিশন
    • গ) অভিস্রবণ
    • ঘ) প্রস্বেদন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ইমবাইবিশন

    কলয়েড জাতীয় শুষ্ক পদার্থ কর্তৃক তরল শোষণের প্রক্রিয়া ইমবাইবিশন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৫৭. অক্সিসোম কোন অঙ্গাণুর অংশ?

    • ক) রাইবোসোম
    • খ) প্লাস্টিড
    • গ) মাইটোকন্ড্রিয়া
    • ঘ) গলজি বডি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মাইটোকন্ড্রিয়া

    মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনে ক্রিস্টি, অক্সিসোম, ATP-Synthases ও ETC থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৫৮. অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কয় অণু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়?

    • ক) ২ অণু
    • খ) ৪ অণু
    • গ) ৬ অণু
    • ঘ) ৮ অণু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ২ অণু

    C₆H₁₂O₆ → 2C₃H₆O₃ + 2ATP।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৫৯. ATP synthases কোষের কোথায় থাকে?

    • ক) গলজি বডি
    • খ) রাইবোসোম
    • গ) নিউক্লিয়াস
    • ঘ) মাইটোকন্ড্রিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মাইটোকন্ড্রিয়া

    মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে স্থানে স্থানে ATP-Synthases নামক গোলাকার বস্তু আছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (১৫টি)

  1. ৬০. সারমর্ম লেখার ক্ষেত্রে কোনটি বর্জন করতে হবে?

    • ক) মূল ভাব সন্ধান
    • খ) গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিতকরণ
    • গ) শুদ্ধ বানান
    • ঘ) প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ উদ্ধৃতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ উদ্ধৃতি

    সারমর্মে মূল ভাব সংক্ষেপে নিজের ভাষায় লিখতে হয়; উদ্ধৃতি, উদাহরণ ও অলংকার বাদ দিতে হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৬১. 'ভার্যা'র বিপরীত অর্থের শব্দ কোনটি?

    • ক) দার
    • খ) দয়িত
    • গ) বনিতা
    • ঘ) জায়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) দয়িত

    ভার্যা, দার, বনিতা, জায়া স্ত্রীবাচক শব্দ; দয়িত=স্বামী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৬২. কোন বানানটি শুদ্ধ নয়?

    • ক) রূপায়ণ
    • খ) গৃহায়ণ
    • গ) নবায়ণ
    • ঘ) নগরায়ণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) নবায়ণ

    নবায়ন শব্দের শুদ্ধরূপ নবায়ন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৬৩. কোনটিতে ব-ফলার উচ্চারণ বহাল রয়েছে?

    • ক) বিধ্বস্ত
    • খ) উদ্বেগ
    • গ) স্বত্ব
    • ঘ) দ্বন্দ্ব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) উদ্বেগ

    উৎ-উপসর্গের সাথে 'ব' ফলা যুক্ত হলে এর উচ্চারণ বহাল থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৬৪. No fire can burn without air - এর বাংলায় সঠিক অনুবাদ কোনটি?

    • ক) আগুন জ্বলতে বাতাসের প্রয়োজন হয়।
    • খ) বাতাস ছাড়া আগুন নিভে না।
    • গ) বাতাস ছাড়া আগুন জ্বালাতে পারে না।
    • ঘ) বাতাস ছাড়া আগুন জ্বলে না।
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বাতাস ছাড়া আগুন জ্বলে না।

    No fire can burn without air ⇒ বাতাস ছাড়া আগুন জ্বলে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬৫. 'সালামের মুখ আজ ...' শূন্যস্থানে হবে -

    • ক) আলোচিত ঢাকা
    • খ) তরুণ শ্যামল পূর্ব বাংলা
    • গ) অবিনাশী বর্ণমালা
    • ঘ) রক্তাক্ত জনপদ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) তরুণ শ্যামল পূর্ব বাংলা

    কবিতাংশটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার অংশ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৬৬. সংস্কৃতিকে বলা যায় লাবন্য; কখনো ব্যক্তির, কখনো নিদ্রিস্ট জাতির। - এ বাক্যে ভুল শব্দের সংখ্যা -

    • ক) তিন
    • খ) চার
    • গ) পাঁচ
    • ঘ) ছয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) চার

    শুদ্ধ রূপ: সংস্কৃতিকে বলা যায় লাবণ্য; কখনো ব্যক্তির, কখনো নির্দিষ্ট জাতির।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৬৭. 'মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।' - কার উক্তি?

    • ক) মহাত্মা গান্ধী
    • খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
    • গ) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
    • ঘ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

    উক্তিটি বঙ্গবন্ধুর 'বায়ান্নর দিনগুলো' গদ্য থেকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৬৮. কোন গুচ্ছটি শুদ্ধ?

    • ক) ত্রিকোন, উনবিংশ
    • খ) অদ্যপি, যদ্যপি
    • গ) উষা, কোনা
    • ঘ) মুহূর্মুহু, মুহুর্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) উষা, কোনা

    অশুদ্ধ গুচ্ছের শুদ্ধ রূপ: ত্রিকোণ, উনবিংশ; অদ্যাপি, যদ্যপি; মুহুর্মুহু, মুহূর্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৬৯. বাংলা একাডেমির বানানরীতিতে 'খ্রিষ্ট' শব্দটি গৃহীত হয়েছে যে-হিসেবে -

    • ক) বিদেশি
    • খ) আত্তীকৃত
    • গ) বাংলা
    • ঘ) সংস্কৃত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আত্তীকৃত

    বাংলা একাডেমির নিয়মে খ্রিষ্ট বাংলায় আত্তীকৃত শব্দ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৭০. 'আদম-শুমারি' শব্দের উৎস -

    • ক) আরবি-ফারসি
    • খ) ফারসি-তুর্কি
    • গ) আরবি-হিন্দি
    • ঘ) আরবি-বাংলা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) আরবি-ফারসি

    আদম—আরবি; শুমারি—ফারসি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৭১. নিত্য মূর্ধন্য-ণ বাচক শব্দ -

    • ক) গৃহিণী
    • খ) উষ্ণ
    • গ) সমর্পণ
    • ঘ) কঙ্কণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কঙ্কণ

    স্বভাবতই 'ণ' হয়—বীণা, কঙ্কণ, কণিকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৭২. 'annex' শব্দের বাংলা পরিভাষা -

    • ক) পরিশিষ্ট
    • খ) অধ্যায়
    • গ) সূচিপত্র
    • ঘ) পাদটীকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পরিশিষ্ট

    Annex=পরিশিষ্ট; সূচিপত্র=Index, পাদটীকা=Footnote।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৭৩. 'চলনসই' শব্দের 'সই' -

    • ক) বাংলা কৃৎ প্রত্যয়
    • খ) বাংলা তদ্ধিত প্রত্যয়
    • গ) সংস্কৃত কৃৎ প্রত্যয়
    • ঘ) বিদেশি তদ্ধিত প্রত্যয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বিদেশি তদ্ধিত প্রত্যয়

    বিদেশি তদ্ধিত প্রত্যয়—সই মতো অর্থে ব্যবহৃত (যেমন জুতসই, মানানসই, টেকসই)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৭৪. 'ইতিমধ্যে আরদালি-সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে।' - 'অপরিচিতা' গল্পের এই বাক্যে বিদেশি শব্দের সংখ্যা -

    • ক) দুই
    • খ) তিন
    • গ) চার
    • ঘ) পাঁচ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) তিন

    আরদালি—ইংরেজি শব্দ; ইউনিফর্ম—ইংরেজি; সাহেব—আরবি।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (১৪টি)

  1. ৭৫. She is too tired to put ______ this noise anymore.

    • ক) up with
    • খ) up at
    • গ) on with
    • ঘ) on to
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) up with

    put up with=সহ্য করা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৭৬. She will be studying science, ______?

    • ক) isn't she
    • খ) will she not
    • গ) wouldn't she
    • ঘ) won't she
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) won't she

    Will থাকলে tag question এ won't হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৭৭. They ______ this much fun since they came to study at this school.

    • ক) do not have
    • খ) had not had
    • গ) have not had
    • ঘ) had not have
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) have not had

    'since they came…' needs the present perfect ⇒ 'They have not had this much fun since…'

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৭৮. ______ a taxi, we wouldn't have missed the train.

    • ক) If we took
    • খ) If we had taken
    • গ) If we take
    • ঘ) If we will take
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) If we had taken

    Third conditional: If + had + V₃, would have + V₃।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৭৯. During the COVID-19 pandemic, many families had to deal with ______ in order to reduce expenditure.

    • ক) lucidity
    • খ) austerity
    • গ) benignity
    • ঘ) garrulity
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) austerity

    austerity=মিতব্যয়িতা/কঠোরতা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৮০. Our college principal is an academic ______.

    • ক) through and through
    • খ) out and about
    • গ) ins and outs
    • ঘ) on and off
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) through and through

    through and through=পুরোপুরিভাবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৮১. When Rupak entered the class, the lecture ______, so he found it hard to follow.

    • ক) just began
    • খ) had already begun
    • গ) had already ended
    • ঘ) was about to begin
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) had already begun

    লেকচার আগেই শুরু হয়ে গিয়েছিল ⇒ Past Perfect (had already begun)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮২. The synonym of "conspicuous" is-

    • ক) noticeable
    • খ) hidden
    • গ) complex
    • ঘ) together
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) noticeable

    Conspicuous=সুস্পষ্ট ≈ noticeable।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৮৩. ______ the rise in unemployment in cities, more and more people continue to move to urban centres.

    • ক) In addition to
    • খ) Despite
    • গ) Due to
    • ঘ) Even though
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Despite

    Clause দুটি বিপরীতার্থক, তাই in spite of/despite বসবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৮৪. "Things really took off when Microsoft Windows was introduced in 1985". - In this sentence "took off" refers to ______.

    • ক) replacement of older version
    • খ) sudden rise in popularity
    • গ) rise in competition
    • ঘ) price increase
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) sudden rise in popularity

    take off=হঠাৎ জনপ্রিয়/সফল হয়ে ওঠা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৮৫. There is nothing ______ a glass of cold water on a hot sunny day.

    • ক) as refreshed as
    • খ) more refreshing than
    • গ) so refreshing that
    • ঘ) refreshing enough
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) more refreshing than

    nothing + comparative + than=তুলনাবোধক গঠন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৮৬. They could not help ______ leave the car on the road, where it had broken down.

    • ক) unless
    • খ) but
    • গ) than
    • ঘ) instead of
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) but

    could not help but + V=উপায় না পেয়ে/বাধ্য হয়ে করা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৮৭. Would you like to go ______ a walk?

    • ক) to
    • খ) in
    • গ) for
    • ঘ) out
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) for

    go for a walk=হাঁটতে যাওয়া।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৮৮. If someone is pessimistic, s/he is not-

    • ক) fantastic
    • খ) optimistic
    • গ) sarcastic
    • ঘ) tragic
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) optimistic

    Pessimistic=হতাশাবাদী; তাই সে optimistic (আশাবাদী) নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

ঢাবি ক ইউনিট (বিজ্ঞান) — অন্যান্য বছরের প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

ঢাবি ক ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২১-২২ — Dhaka University (DU) A Unit Question 2021-22 | SmartPora