ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২০-২১

২০২০-২১ সেশন ৯০টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (১৫) · রসায়ন (১৫) · উচ্চতর গণিত (১৫) · জীববিজ্ঞান (১৫) · বাংলা (১৫) · ইংরেজি (১৫)

মানবন্টন ও নিয়ম: MCQ ৬০ (৪৫ মিনিট) + লিখিত ৪০ (৪৫ মিনিট)। বিজ্ঞান: পদার্থ ও রসায়ন বাধ্যতামূলক + গণিত/জীববিজ্ঞান থেকে ২টি (প্রতি বিষয় ২৫ = MCQ ১৫ + লিখিত ১০)। মানবিক/ব্যবসায়: বাংলা, ইংরেজি, ICT + গণিত/পরিসংখ্যান/মনোবিজ্ঞান/অর্থনীতি/ভূগোলের ১টি। ভুল MCQ-তে −০.২৫। পাস: MCQ ≥ ২৪, লিখিত ≥ ১২, মোট ≥ ৪০।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (১৫টি)

  1. ১. কোনো দিক পরিবর্তী তড়িচ্চালক বলের গড়বর্গের বর্গমূল মান 10 volt। তড়িচ্চালক বলের শীর্ষমান হলো-

    • ক) 10.00 volt
    • খ) 5.00 volt
    • গ) 1.41 volt
    • ঘ) 14.14 volt
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 14.14 volt

    E_rms=E₀/√2 ⇒ E₀=10√2=14.14 V।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. কোন ত্রুটি দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করা হয়?

    • ক) ক্ষীণ দৃষ্টি
    • খ) দূর দৃষ্টি
    • গ) চালশে
    • ঘ) বিষম দৃষ্টি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) দূর দৃষ্টি

    দূরদৃষ্টি (হাইপারমেট্রোপিয়া) ত্রুটিতে প্রতিবিম্ব রেটিনার পেছনে পড়ে; উত্তল লেন্স রশ্মিকে আগেই অভিসারী করে ত্রুটি দূর করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. একটি বস্তু 12 m ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলমান। একটি মুহূর্তে এর দ্রুতি 6 m/s এবং এটি 4 m/s² হারে বৃদ্ধি পাচ্ছে। ঐ মুহূর্তে বস্তুটির ত্বরণের মান কত?

    • ক) 2 m/s²
    • খ) 3 m/s²
    • গ) 4 m/s²
    • ঘ) 5 m/s²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 5 m/s²

    a_c=v²/r=3 m/s², a_T=4 m/s² ⇒ a=√(3²+4²)=5 m/s²।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. ইয়ংয়ের দ্বি-চিড় পরীক্ষণে চিড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d এবং চিড়দ্বয় থেকে পর্দা D দূরত্বে অবস্থিত। পর্দার উপর প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা হলো-

    • ক) D/(dλ)
    • খ) d/(Dλ)
    • গ) λ/(Dd)
    • ঘ) d²/(λD²)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) d/(Dλ)

    Δx=λD/d ⇒ প্রতি একক প্রস্থে ডোরা=1/Δx=d/(λD)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. অভিকর্ষীয় ত্বরণ g বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা h এর লেখচিত্র কোনটি? (লেখচিত্র: (ক) ক্রমবর্ধমান বক্ররেখা (খ) অনুভূমিক রেখা (গ) ঊর্ধ্বমুখী সরলরেখা (ঘ) নিম্নমুখী সরলরেখা)

    • ক) ক্রমবর্ধমান বক্ররেখা
    • খ) অনুভূমিক সরলরেখা
    • গ) ঊর্ধ্বমুখী সরলরেখা
    • ঘ) নিম্নমুখী সরলরেখা (ঋণাত্মক ঢাল)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নিম্নমুখী সরলরেখা (ঋণাত্মক ঢাল)

    g′=g(1−h/R) একটি সরলরেখা, যার ঢাল ঋণাত্মক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. একটি m ভরের বস্তু ঘর্ষণবিহীন তলে v বেগে চলার সময় একটি স্প্রিং-এর সাথে ধাক্কা লেগে স্প্রিংটিকে সংকুচিত করল। স্প্রিংটির বল-ধ্রুবক k হলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে?

    • ক) √(m/k)·v
    • খ) √(k/m)·v
    • গ) √(kv)
    • ঘ) √(mv)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) √(m/k)·v

    ½mv²=½kx² ⇒ x=v√(m/k)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে?

    • ক) c/2
    • খ) (√3/2)c
    • গ) (3/√2)c
    • ঘ) (3/4)c
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) (√3/2)c

    L=L₀√(1−v²/c²)=L₀/2 ⇒ v=(√3/2)c।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. a এর মান কত হলে A=2î+2ĵ−k̂ এবং B=aî+ĵ ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে?

    • ক) 0
    • খ) 7/4
    • গ) −1
    • ঘ) 2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) −1

    লম্ব ⇒ A·B=0 ⇒ 2a+2=0 ⇒ a=−1।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. 14 মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে। এর অর্ধায়ু হবে-

    • ক) 7/8 min
    • খ) 7/4 min
    • গ) 7/2 min
    • ঘ) 14/3 min
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 7/2 min

    λ=(1/14)ln16=(2/7)ln2 ⇒ T½=ln2/λ=7/2 min।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে তার অণুগুলোর মূল গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পায়?

    • ক) 4
    • খ) 1/2
    • গ) 2
    • ঘ) 1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2

    c=√(3RT/M)∝√T ⇒ c₂/c₁=√4=2।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে এর কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে?

    • ক) 25%
    • খ) 100%
    • গ) 125%
    • ঘ) 67%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 125%

    T₂=1.5T₁; T∝√L ⇒ L₂=(1.5)²L₁=2.25L₁ ⇒ পরিবর্তন=125%।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. ²⁷₁₃Al + ⁴₂He → ³⁰₁₄Si + ( ) নিউক্লীয় বিক্রিয়াটিতে অনুপস্থিত কণাটি হলো-

    • ক) আলফা কণা
    • খ) প্রোটন
    • গ) ইলেকট্রন
    • ঘ) নিউট্রন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) প্রোটন

    ভরসংখ্যা: 27+4=30+1, পারমাণবিক সংখ্যা: 13+2=14+1 ⇒ অনুপস্থিত কণা ¹₁H, অর্থাৎ প্রোটন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কী?

    • ক) MLT⁻¹
    • খ) ML⁻¹T⁻²
    • গ) MLT⁻²
    • ঘ) ML²T⁻²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ML⁻¹T⁻²

    গুণাঙ্ক=পীড়ন=[F]/[A]=MLT⁻²/L²=ML⁻¹T⁻²।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. q আধানবিশিষ্ট একটি গোলককে একটি অপরিবাহী সুতার একপ্রান্ত বেঁধে ω কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। ঘূর্ণায়মান আধানটি কী পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে?

    • ক) ωq
    • খ) 2πωq
    • গ) q/ω
    • ঘ) qω/2π
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) qω/2π

    I=q/T=q/(2π/ω)=qω/2π।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১৫. একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো। এ অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ U₀। পাত দুটির দূরত্ব দ্বিগুণ করা হলে ধারকে সঞ্চিত শক্তি কতগুণ হবে?

    • ক) U₀/2
    • খ) U₀/4
    • গ) 2U₀
    • ঘ) 4U₀
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2U₀

    Q ধ্রুব ⇒ U=Q²/2C এবং C∝1/d ⇒ U∝d ⇒ দূরত্ব দ্বিগুণ হলে U₂=2U₀।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (১৫টি)

  1. ১৬. (i) C(s)+½O₂(g)→CO(g) ΔH=−111 kJ/mol (ii) CO(g)+½O₂(g)→CO₂(g) ΔH=−283 kJ/mol। উক্ত বিক্রিয়াগুলো হতে কার্বনের গণনাকৃত দহনতাপ হলো-

    • ক) 173 kJ/mol
    • খ) −394 kJ/mol
    • গ) 373 kJ/mol
    • ঘ) 394 kJ/mol
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) −394 kJ/mol

    (i)+(ii): C+O₂→CO₂, ΔH=(−111)+(−283)=−394 kJ/mol; এটি কার্বনের দহন তাপ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১৭. ক্রোমিক এসিড দ্বারা কাঁচপাত্র পরিষ্কার করার সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে?

    • ক) জারণ
    • খ) প্রতিস্থাপন
    • গ) প্রশমন
    • ঘ) বিজারণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) জারণ

    ক্রোমিক এসিড জারক; জায়মান অক্সিজেন ময়লাকে জারিত করে দূর করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৮. aA → bB বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি বিক্রিয়ার হার নির্দেশ করে?

    • ক) −d[A]/dt
    • খ) −(1/a)·d[A]/dt
    • গ) −d[B]/dt
    • ঘ) −(1/b)·d[A]/dt
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) −(1/a)·d[A]/dt

    বিক্রিয়ার হার=−(1/a)d[A]/dt=+(1/b)d[B]/dt।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৯. R_H রিডবার্গ ধ্রুবক হলে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালিতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়?

    • ক) (3/4)R_H
    • খ) (5/36)R_H
    • গ) (3/16)R_H
    • ঘ) (9/144)R_H
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) (5/36)R_H

    বামারে n₁=2, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যায় n₂=3 ⇒ ν̄=R_H(1/4−1/9)=5R_H/36।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২০. অ্যালকাইল হ্যালাইডের E₂ অপসারণ বিক্রিয়ায়, অ্যালকোহলিক KOH/NaOH এর ভূমিকা হলো-

    • ক) ক্ষার
    • খ) দ্রাবক
    • গ) অনুঘটক
    • ঘ) নিউক্লিওফাইল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ক্ষার

    E₂ বিক্রিয়ায় অ্যালকোহলীয় KOH/NaOH-এর OH⁻ (বা RO⁻) ক্ষার হিসেবে β-কার্বনের H⁺ সরিয়ে নেয়, ফলে অ্যালকিন তৈরি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২১. As-এ কয়টি যোজন ইলেকট্রন আছে?

    • ক) 3
    • খ) 4
    • গ) 5
    • ঘ) 6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 5

    As এর ইলেকট্রন বিন্যাস [Ar]3d¹⁰4s²4p³ ⇒ যোজন ইলেকট্রন 5টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২২. নিচের কোনটি সত্য নয়?

    • ক) K_w = 1×10⁻¹⁴
    • খ) pK_w = 14
    • গ) [H₃O⁺][OH⁻] = K_w
    • ঘ) K_w = 1×10⁻¹⁴ M
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) K_w = 1×10⁻¹⁴ M

    K_w=[H₃O⁺][OH⁻]=1×10⁻¹⁴ (এককবিহীন); pK_w=−logK_w=14।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২৩. হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান?

    • ক) আয়নিক ও সমযোজী বন্ধন
    • খ) আয়নিক ও সন্নিবেশ বন্ধন
    • গ) সমযোজী ও সন্নিবেশ বন্ধন
    • ঘ) আয়নিক ও হাইড্রোজেন বন্ধন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সমযোজী ও সন্নিবেশ বন্ধন

    H₃O⁺ এ O–H সমযোজী বন্ধন এবং H⁺ এর সাথে সন্নিবেশ (সন্নিবেশ সমযোজী) বন্ধন থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৪. NaCl এর সাথে H₂O যোগ করলে কোনটি ঘটে?

    • ক) Na⁺(aq) + Cl⁻(aq)
    • খ) NaOH(aq) + HCl(aq)
    • গ) OH⁻(aq) + Cl⁻(aq)
    • ঘ) Na⁺ + Cl⁻
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Na⁺(aq) + Cl⁻(aq)

    NaCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য; পানিতে সম্পূর্ণরূপে Na⁺(aq) ও Cl⁻(aq) এ বিয়োজিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২৫. বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটি?

    • ক) –NH₂
    • খ) –NO₂
    • গ) –CHO
    • ঘ) –SO₃H
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) –NH₂

    অর্থো-প্যারা নির্দেশক মূলক বেনজিন বলয়কে সক্রিয় করে; –NH₂ এরূপ সক্রিয়কারী গ্রুপ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ২৬. নিচের কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয়?

    • ক) প্রোপানোন
    • খ) প্রোপিন
    • গ) প্রোপানল
    • ঘ) প্রোপান্যাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্রোপান্যাল

    অ্যালডিহাইড যৌগ টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ পরীক্ষা দেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ২৭. দুধের প্রোটিন কোনটি?

    • ক) ক্যারোটিন
    • খ) লিপিড
    • গ) ক্যাসিন
    • ঘ) ল্যাক্টোঅ্যালবুমিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ক্যাসিন

    দুধের প্রধান প্রোটিন ক্যাসিন (মোট প্রোটিনের প্রায় ৮০%)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ২৮. নিচের কোন তড়িৎদ্বারটির প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কম?

    • ক) H⁺(aq)/H₂(g),Pt
    • খ) Cu⁺(aq)/Cu(s)
    • গ) Na⁺(aq)/Na(s)
    • ঘ) Pt(s)/F₂(g)/F⁻(aq)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Na⁺(aq)/Na(s)

    E°: Na⁺/Na = −2.71 V, H⁺/H₂ = 0.00 V, Cu⁺/Cu ≈ +0.52 V, F₂/F⁻ = +2.87 V ⇒ সবচেয়ে কম Na⁺/Na।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ২৯. অষ্টক সম্প্রসারণের উদাহরণ কোনটি?

    • ক) BeCl₂
    • খ) PCl₅
    • গ) BCl₃
    • ঘ) Cl₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) PCl₅

    উত্তেজিত অবস্থায় P এর 3d অরবিটাল ব্যবহার করে অষ্টক সম্প্রসারণ করতে পারে; Be ও B এর d অরবিটাল নেই।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৩০. বিশুদ্ধ পানিতে OH⁻ এবং H⁺ এর মোলার ঘনমাত্রার অনুপাত কত?

    • ক) 7
    • খ) 10⁻⁷
    • গ) 0
    • ঘ) 1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1

    বিশুদ্ধ পানিতে [OH⁻]=[H⁺]=10⁻⁷ M ⇒ অনুপাত=1।

    প্রশ্নটির আলাদা পাতা ›

উচ্চতর গণিত (১৫টি)

  1. ৩১. (1+x)⁷(1−x)⁸ এর বিস্তৃতিতে x⁷ এর সহগ হলো-

    • ক) 15
    • খ) 25
    • গ) 30
    • ঘ) 35
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 35

    (1−x)(1−x²)⁷ থেকে x⁷ এর সহগ=⁷C₃=35।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩২. f(x)=√(3−√(x−2)) ফাংশনটির ডোমেন কত?

    • ক) x ≤ 3
    • খ) x ≥ 2
    • গ) 2 ≤ x ≤ 11
    • ঘ) 2 ≤ x ≤ 3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2 ≤ x ≤ 11

    x−2≥0 ও 3−√(x−2)≥0 ⇒ 2≤x≤11।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩৩. তিনটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে তিনটিতেই একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?

    • ক) 1/18
    • খ) 1/6
    • গ) 1/216
    • ঘ) 1/36
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1/36

    অনুকূল ফলাফল 6টি (111, 222, …, 666), মোট ফলাফল 6×6×6=216 ⇒ P=6/216=1/36।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৪. x²−2x+1=0 সমীকরণটির মূলদ্বয়ের ত্রিঘাত এর সমষ্টি হলো-

    • ক) −3
    • খ) 3
    • গ) −2
    • ঘ) 2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 2

    (x−1)²=0 ⇒ x=1,1 ⇒ α³+β³=1+1=2।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৫. x=a cosθ+b sinθ, y=a sinθ−b cosθ কোন কণিকের সমীকরণ?

    • ক) ellipse
    • খ) parabola
    • গ) circle
    • ঘ) hyperbola
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) circle

    x²+y²=a²+b² ⇒ বৃত্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৬. যদি y=kx(2x+√3) বক্ররেখার মূলবিন্দুতে স্পর্শকটি x-অক্ষের সাথে 30° কোণ উৎপন্ন করে তাহলে k-এর মান হবে-

    • ক) 1/3
    • খ) √3
    • গ) 1/√3
    • ঘ) 1/2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 1/3

    dy/dx=4kx+√3k; মূলবিন্দুতে √3k=tan30°=1/√3 ⇒ k=1/3।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৭. 2u আদিবেগে অনুভূমিকের সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা হবে-

    • ক) u²/2g
    • খ) 2u²/g
    • গ) (u²/2g)sinα
    • ঘ) (u²/2g)cosα
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 2u²/g

    0=(2u)²−2gH ⇒ H=4u²/2g=2u²/g।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৮. 3N ও 2N মানের দুটি বলের লব্ধি R। প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান হবে-

    • ক) 30°
    • খ) 120°
    • গ) 65°
    • ঘ) 45°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 120°

    R²=13+12cosα এবং (2R)²=40+24cosα ⇒ cosα=−1/2 ⇒ α=120°।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৯. পোলার স্থানাঙ্কে r²−2r sinθ=3 একটি বৃত্তের সমীকরণ। বৃত্তটির ব্যাসার্ধ হবে-

    • ক) 2
    • খ) 3
    • গ) 4
    • ঘ) 6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 2

    x²+y²−2y−3=0 ⇒ r=√(g²+f²−c)=√(0+1+3)=2।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪০. A, B, C ম্যাট্রিক্স তিনটির আকার যথাক্রমে 4×5, 5×4 এবং 4×2 হলে (Aᵀ+B)C ম্যাট্রিক্সটির আকার কী?

    • ক) 4×2
    • খ) 5×4
    • গ) 2×5
    • ঘ) 5×2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 5×2

    Aᵀ ও B উভয়ই 5×4, তাই (Aᵀ+B) 5×4; C 4×2 ⇒ গুণফল 5×2।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪১. cosecθ + cotθ = √3 (0<θ<π) হলে θ এর মান হবে-

    • ক) π/2
    • খ) π/3
    • গ) π/4
    • ঘ) π/6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) π/3

    θ=π/3 হলে cosecθ+cotθ=2/√3+1/√3=√3।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৪২. d/dx(cos²(ln x)) = ?

    • ক) −sin(2 ln x)/2
    • খ) −2cos(ln x)/x
    • গ) −sin(2 ln x)/x
    • ঘ) −2x cos(ln x) sin(ln x)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) −sin(2 ln x)/x

    2cos(ln x)(−sin(ln x))·(1/x)=−sin(2 ln x)/x।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৪৩. ∫₀² |x−1| dx = ?

    • ক) 0
    • খ) 1
    • গ) 2
    • ঘ) 1/2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 1

    ∫₀¹−(x−1)dx+∫₁²(x−1)dx=1/2+1/2=1।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৪৪. lim(x→0) (1−cosx)/sin²2x এর মান হবে-

    • ক) 1/4
    • খ) 1/8
    • গ) 1/2
    • ঘ) 1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 1/8

    L'Hôpital প্রয়োগে সীমা=1/8।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৪৫. 2x=y²+8y+22 পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে-

    • ক) (3,−4)
    • খ) (−3,4)
    • গ) (−3,−4)
    • ঘ) (3,4)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) (3,−4)

    (y+4)²=2(x−3) ⇒ শীর্ষ (3,−4)।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (১৫টি)

  1. ৪৬. কোনটিতে অ্যাকিনেট এবং হেটারোসিস্ট পাওয়া যায়?

    • ক) Escherichia
    • খ) Nostoc
    • গ) Zygnema
    • ঘ) Chlorella
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Nostoc

    Nostoc একটি সায়ানোব্যাকটেরিয়া; এর সূত্রে নাইট্রোজেন সংবন্ধনকারী হেটারোসিস্ট ও বিশ্রামকালীন অ্যাকিনেট দেখা যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪৭. নিচের কোন অ্যান্টিবডি বুকের দুধের মাধ্যমে প্রবাহিত হয়?

    • ক) IgG
    • খ) IgA
    • গ) IgM
    • ঘ) IgE
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) IgA

    IgA বুকের দুধের মাধ্যমে এবং IgG অমরার মাধ্যমে শিশুদেহে প্রবাহিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৪৮. জলাভূমির উদ্ভিদ কোনটি?

    • ক) Tectona grandis
    • খ) Barringtonia acutangula
    • গ) Shorea robusta
    • ঘ) Cassia fistula
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Barringtonia acutangula

    Barringtonia acutangula (হিজল) জলাভূমি ও হাওরের উদ্ভিদ; সেগুন, শাল ও সোনালু স্থলজ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪৯. মানবদেহে রক্তের প্লাজমার স্বাভাবিক pH কত?

    • ক) 7.0
    • খ) 7.4
    • গ) 7.6
    • ঘ) 7.8
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 7.4

    রক্তের স্বাভাবিক pH 7.35–7.45 (গড়ে 7.4)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫০. প্রোফেজ-১ এর কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়?

    • ক) লেপ্টোটিন
    • খ) জাইগোটিন
    • গ) প্যাকাইটিন
    • ঘ) ডিপ্লোটিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) প্যাকাইটিন

    প্যাকাইটিন ধাপে কায়াজমা ও ক্রসিংওভার ঘটে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৫১. কোন কোডনটি কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না?

    • ক) CCU
    • খ) ACU
    • গ) UGA
    • ঘ) AAG
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) UGA

    UAA, UGA ও UAG স্টপ কোডন—কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৫২. উদ্ভিদের রোম অথবা ট্রাইকোম কোনটির অংশ?

    • ক) ত্বক
    • খ) অধঃত্বক
    • গ) অন্তঃত্বক
    • ঘ) কর্টেক্স
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ত্বক

    রোম বা ট্রাইকোম ত্বক (এপিডার্মিস) কোষ থেকে উৎপন্ন বহিঃবৃদ্ধি, তাই এরা ত্বকতন্ত্রের অংশ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৫৩. কোন ব্যাকটেরিয়ার একটি মাত্র ফ্লাজেলাম থাকে?

    • ক) Spirillum minus
    • খ) Vibrio cholerae
    • গ) Pseudomonas fluorescens
    • ঘ) Bacillus subtilis
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Vibrio cholerae

    Vibrio cholerae এর একটি ফ্লাজেলাম (মনোট্রিকাস)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৫৪. ম্যান্টল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য?

    • ক) Arthropoda
    • খ) Mollusca
    • গ) Annelida
    • ঘ) Echinodermata
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Mollusca

    Mollusca পর্বের প্রাণীদের দেহ ম্যান্টল নামক আবরণে আবৃত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৫৫. চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম কী?

    • ক) Loa loa
    • খ) Fasciola hepatica
    • গ) Ascaris lumbricoides
    • ঘ) None of them
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Fasciola hepatica

    Fasciola hepatica=যকৃত কৃমি (চ্যাপ্টা কৃমি); Loa loa=চোখ কৃমি; Ascaris=গোল কৃমি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৫৬. মানবদেহের কটিদেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা কত?

    • ক) 8টি
    • খ) 5টি
    • গ) 9টি
    • ঘ) 12টি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 5টি

    মানুষের কটিদেশীয় অঞ্চলে ৫টি কশেরুকা থাকে ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৫৭. মানবদেহে স্টেম কোষ কোথায় পাওয়া যায়?

    • ক) অগ্ন্যাশয়ে
    • খ) যকৃতে
    • গ) অস্থিমজ্জায়
    • ঘ) হৃৎপিণ্ডে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অস্থিমজ্জায়

    অস্থিমজ্জার স্টেমকোষ থেকে সব ধরনের রক্তকণিকা তৈরি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৫৮. পতঙ্গের সম্পূর্ণ রূপান্তর নিম্নলিখিত কোন ধাপগুলো নিয়ে গঠিত?

    • ক) ডিম→নিম্ফ→পূর্ণাঙ্গ পতঙ্গ
    • খ) ডিম→লার্ভা→পিউপা→পূর্ণাঙ্গ পতঙ্গ
    • গ) ডিম→লার্ভা→পূর্ণাঙ্গ পতঙ্গ
    • ঘ) ডিম→পিউপা→লার্ভা→পূর্ণাঙ্গ পতঙ্গ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ডিম→লার্ভা→পিউপা→পূর্ণাঙ্গ পতঙ্গ

    সম্পূর্ণ রূপান্তর: ডিম→লার্ভা→পিউপা→পূর্ণাঙ্গ। (অসম্পূর্ণ: ডিম→নিম্ফ→পূর্ণাঙ্গ।)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৫৯. নিচের কোনটিতে কোরালয়েড মূল পাওয়া যায়?

    • ক) Pinus
    • খ) Cycas
    • গ) Hibiscus
    • ঘ) Ficus
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Cycas

    Nostoc, Anabaena দ্বারা আক্রান্ত কোরালের মতো দেখতে মূল—Cycas এর কোরালয়েড মূল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৬০. দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত হলো-

    • ক) 3:1
    • খ) 2:1
    • গ) 13:3
    • ঘ) 9:7
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 9:7

    দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসে ফিনোটাইপিক অনুপাত 9:7।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (১৫টি)

  1. ৬১. 'সাম্যবাদী' কবিতায় উল্লেখকৃত জেন্দাবেস্তা কী?

    • ক) একপ্রকারের খাদ্য
    • খ) পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ ও ভাষা
    • গ) ধর্ম বিশেষ
    • ঘ) উড়িষ্যার একটি স্থান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ ও ভাষা

    জেন্দাবেস্তা প্রাচীন পারস্যের অগ্নি-উপাসক জরথুস্ত্রবাদীদের ধর্মগ্রন্থ ও তার ভাষা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৬২. নিচের কোন কবিতায় ট্রয় নগরীর প্রসঙ্গ আছে?

    • ক) সাম্যবাদী
    • খ) সেই অস্ত্র
    • গ) বিভীষণের প্রতি মেঘনাদ
    • ঘ) ঐকতান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সেই অস্ত্র

    আহসান হাবীবের 'সেই অস্ত্র' কবিতায় ট্রয় নগরীর প্রসঙ্গ আছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৬৩. 'অনাবৃষ্টির দিনে ফুলের কুঁড়িটির মতো মেয়ের বিমর্ষ মুখ।' – কোন রচনার বাক্য?

    • ক) রেইন কোট
    • খ) অপরিচিতা
    • গ) মহাজাগতিক কিউরেটর
    • ঘ) চাষার দুক্ষু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অপরিচিতা

    বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'অপরিচিতা' গল্পের।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৬৪. 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' – এখানে কারক-বিভক্তি বিচারে 'স্বাধীনতার' হলো-

    • ক) নিমিত্তার্থে ৭মী
    • খ) কর্মে ৬ষ্ঠী
    • গ) নিমিত্তার্থে ৬ষ্ঠী
    • ঘ) অপাদানে ৭মী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) নিমিত্তার্থে ৬ষ্ঠী

    'স্বাধীনতার সংগ্রাম' = স্বাধীনতার জন্য সংগ্রাম ⇒ নিমিত্তার্থে ষষ্ঠী বিভক্তি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৬৫. কোনটি অপপ্রয়োগ?

    • ক) একক
    • খ) একত্র
    • গ) একত্রিত
    • ঘ) একতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) একত্রিত

    'একত্র' নিজেই বিশেষণ/অব্যয়; এর সঙ্গে আবার '-ইত' যোগ করে 'একত্রিত' লেখা অপপ্রয়োগ (শুদ্ধ: একত্র বা একত্রীকৃত)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬৬. ণ-ত্ব বিধান অনুসারে ভুল বানান আছে কোন গুচ্ছে?

    • ক) ধরন, পুরোনো
    • খ) নেত্রকোনা, গৃহকোণ
    • গ) ক্ষণকাল, বর্ষণ
    • ঘ) মূল্যায়ণ, নিরূপন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মূল্যায়ণ, নিরূপন

    শুদ্ধ বানান 'মূল্যায়ন' ও 'নিরূপণ' — তাই ঘ গুচ্ছে দুটিই ভুল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৬৭. নিচের কোনটি উত্তম পুরুষের ক্রিয়াপদের উদাহরণ?

    • ক) করেছ
    • খ) করেছি
    • গ) করেছিস
    • ঘ) করেছেন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) করেছি

    উত্তম পুরুষ 'আমি/আমরা'; 'আমি করেছি' ⇒ করেছি উত্তম পুরুষের ক্রিয়া। করেছ, করেছিস মধ্যম পুরুষ; করেছেন সাধারণত নাম পুরুষ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৬৮. বিচার করে কাজ করে না যে, তাকে এককথায় বলে-

    • ক) অনুদার
    • খ) অশিক্ষিতপটু
    • গ) অবিমৃষ্যকারী
    • ঘ) অকুতোভয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অবিমৃষ্যকারী

    বিচার-বিবেচনা না করে কাজ করে যে = অবিমৃষ্যকারী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৬৯. কোনটি পর্তুগিজ শব্দ নয়?

    • ক) আলপিন
    • খ) আলবোলা
    • গ) আলমারি
    • ঘ) আনারস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আলবোলা

    আলপিন, আলমারি ও আনারস পর্তুগিজ শব্দ; আলবোলা পর্তুগিজ নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৭০. বৃক্ষ কেবল বৃদ্ধির ইশারা নয়, মোতাহের হোসেন চৌধুরী বলেছেন, তা আরো কিছুর ইঙ্গিত; সেটি কী?

    • ক) বিবেচনাবোধ
    • খ) প্রশান্তি
    • গ) ধৈর্যশীলতা
    • ঘ) গতিময়তা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) প্রশান্তি

    'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী বলেছেন, বৃক্ষ কেবল বৃদ্ধির ইশারা নয়, প্রশান্তিরও ইঙ্গিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৭১. কাজী নজরুল ইসলামের মতে, কিসের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়?

    • ক) মনুষ্যত্ব
    • খ) ধর্ম
    • গ) সংগ্রাম
    • ঘ) ভুল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ভুল

    'আমার পথ' প্রবন্ধে নজরুলের মত: ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৭২. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সভ্যতার সঙ্গে দারিদ্র্য বৃদ্ধির কী কারণ নির্দেশ করেছেন?

    • ক) অলসতা
    • খ) বিলাসিতা
    • গ) অসততা
    • ঘ) অজ্ঞতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বিলাসিতা

    'অর্ধাঙ্গী' প্রবন্ধে বেগম রোকেয়া বলেছেন, সভ্যতা বৃদ্ধির সঙ্গে বিলাসিতা বাড়ে, আর বিলাসিতার কারণেই দারিদ্র্য বাড়ে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৭৩. স্থির শব্দের বিপরীত শব্দ হলো-

    • ক) জঙ্গম
    • খ) কোলাহল
    • গ) উচ্চরব
    • ঘ) নিশ্চল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) জঙ্গম

    স্থির-এর বিপরীত জঙ্গম (চলমান); 'নিশ্চল' স্থির-এর সমার্থক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৭৪. সালামের হাত থেকে কিসের মতো অবিনাশী বর্ণমালা ঝরে?

    • ক) কৃষ্ণচূড়ার মতো
    • খ) রক্তের বুদবুদের মতো
    • গ) বিপ্লবের মতো
    • ঘ) নক্ষত্রের মতো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নক্ষত্রের মতো

    শামসুর রাহমানের 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরে পড়ার কথা আছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৭৫. 'চিত্রময় বর্ণনার বাণী'- কবি কোথা থেকে কুড়িয়ে আনেন?

    • ক) প্রকৃতির ঐকতান স্রোত থেকে
    • খ) ভ্রমণ বৃত্তান্ত থেকে
    • গ) মানুষের কীর্তি থেকে
    • ঘ) কবিতা থেকে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ভ্রমণ বৃত্তান্ত থেকে

    রবীন্দ্রনাথের 'ঐকতান' কবিতায় কবি বলেছেন, ভ্রমণবৃত্তান্ত গ্রন্থ থেকে চিত্রময় বর্ণনার বাণী কুড়িয়ে এনে তিনি মনের দৈন্য পূরণ করেছেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (১৫টি)

  1. ৭৬. Choose the correctly spelled word-

    • ক) Synonymus
    • খ) Hippopotamous
    • গ) Hypocrisy
    • ঘ) Antonymus
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Hypocrisy

    Correct spellings: Synonymous, Hippopotamus, Hypocrisy, Antonymous ⇒ only 'Hypocrisy' is right.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৭৭. The antonym of 'malign' is-

    • ক) hostile
    • খ) had
    • গ) benign
    • ঘ) harmful
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) benign

    Malign = harmful/evil; its opposite is benign.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৭৮. Whose book is that?

    • ক) It's of Mita's.
    • খ) It's Mitas'.
    • গ) It's Mita's.
    • ঘ) Its Mita's.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) It's Mita's.

    Possessive of a singular name: Mita's; 'It's' = It is ⇒ It's Mita's.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৭৯. The noun of 'bore' is-

    • ক) boring
    • খ) bores
    • গ) bored
    • ঘ) boredom
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) boredom

    Verb 'bore' → noun 'boredom'; boring and bored are adjectives.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৮০. Change the voice of this sentence: "He does not like people laughing at him"

    • ক) People laughing at him are not liked by him.
    • খ) He does not like being laughed at.
    • গ) To be laughed at by people are not like by him
    • ঘ) He does not like him being laughed at by people
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) He does not like being laughed at.

    Passive of 'people laughing at him' after 'like' ⇒ 'He does not like being laughed at.'

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৮১. If you are skeptical you are-

    • ক) credulous
    • খ) villainous
    • গ) philosophical
    • ঘ) doubtful
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) doubtful

    Skeptical = doubtful; credulous is its opposite.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৮২. The synonym of 'incompatible' is-

    • ক) disqualified
    • খ) incomprehensible
    • গ) unsuitable
    • ঘ) incompetent
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) unsuitable

    Incompatible = not able to exist together, i.e. unsuitable.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮৩. By this time next year, I ……… all my exams.

    • ক) will taken
    • খ) have taken
    • গ) will have taken
    • ঘ) took
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) will have taken

    'By this time next year' points to an action complete before a future time ⇒ future perfect: will have taken.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৮৪. Bangladesh is ………….. huge inland open water resources.

    • ক) equipped with
    • খ) submerged by
    • গ) blessed by
    • ঘ) blessed with
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) blessed with

    'Blessed with' = fortunate to have (blessed with huge water resources).

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৮৫. Would you mind………. a cup of coffee with me?

    • ক) drink
    • খ) having to drink
    • গ) having
    • ঘ) to drink
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) having

    'Would you mind' takes a gerund: Would you mind having …?

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৮৬. Don't make so much noise, Shibli……. to study for his admission test!

    • ক) try
    • খ) tries
    • গ) tried
    • ঘ) is trying
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) is trying

    The action is happening now ('Don't make so much noise') ⇒ present continuous: is trying.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৮৭. Do you get …….well……….. your sister?

    • ক) by, to
    • খ) on, with
    • গ) into, with
    • ঘ) in, to
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) on, with

    'Get on well with someone' = have a friendly relationship.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৮৮. Complete the sentence: "The organization helps ……elderly."

    • ক) the
    • খ) an
    • গ) a
    • ঘ) not article
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) the

    'The' + adjective names a whole group of people: the elderly, the poor, the rich.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৮৯. Complete the following sentence using the most suitable option: "If I had a car, ………."

    • ক) I took you to a long drive
    • খ) I would have been taken you to a long drive
    • গ) I would have taken you to a long drive.
    • ঘ) I would take you to a long drive
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) I would take you to a long drive

    Second conditional: If + past simple, … would + base verb ⇒ 'I would take you to a long drive'.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৯০. ……… his alert and vigilant presence, all predatory animals were said to have been kept within bounds.

    • ক) Hence
    • খ) However
    • গ) in addition to
    • ঘ) Because of
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Because of

    A noun phrase ('his alert and vigilant presence') follows the blank, so the preposition phrase 'Because of' fits.

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

ঢাবি ক ইউনিট (বিজ্ঞান) — অন্যান্য বছরের প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

ঢাবি ক ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২০-২১ — Dhaka University (DU) A Unit Question 2020-21 | SmartPora