ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১-২২

২০২১-২২ সেশন ২৯টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: সাধারণ জ্ঞান (২৯)

মানবন্টন ও নিয়ম: MCQ ৬০ (৪৫ মিনিট): বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ৩০। লিখিত ৪০ (৪৫ মিনিট): বাংলা ২০, ইংরেজি ২০। ভুল MCQ-তে −০.২৫। পাস: MCQ ≥ ২৪ (বাংলা ≥ ৫, ইংরেজি ≥ ৫, সাধারণ জ্ঞান ≥ ১০), লিখিত ≥ ১১, মোট ≥ ৪০। প্রতিটি গ্রুপের আলাদা মেধাতালিকা।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

সাধারণ জ্ঞান (২৯টি)

  1. ১. বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কী?

    • ক) জীবনতরী
    • খ) এমিরেটস ফ্রেন্ডশিপ হাসপাতাল
    • গ) লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল
    • ঘ) জীবন তরঙ্গ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) জীবনতরী

    জীবনতরী একটি ভাসমান হাসপাতাল যা ১৯৯৯ সালে ইংল্যান্ডের অর্থায়নে প্রতিষ্ঠিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. বাংলাদেশে তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' কোন দেশে রপ্তানি হয়েছে?

    • ক) ফিনল্যান্ড
    • খ) ডেনমার্ক
    • গ) সুইডেন
    • ঘ) নরওয়ে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ডেনমার্ক

    আনন্দ শিপইয়ার্ড লিমিটেড (নারায়ণগঞ্জ) ২০০৮ সালে ডেনমার্কে প্রথম জাহাজ রপ্তানি করে; বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা খুলনা শিপইয়ার্ড লিমিটেড।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. ১৯৭১ সালে অনুষ্ঠিত 'কনসার্ট ফর বাংলাদেশ' এ রবিশঙ্কর ও অন্যান্য ভারতীয় শিল্পীদের পরিবেশিত সংগীতের নাম কী ছিল?

    • ক) বাংলাদেশ
    • খ) সং অফ বাংলাদেশ
    • গ) বাংলা ধুন
    • ঘ) মাই সুইট লর্ড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বাংলা ধুন

    পণ্ডিত রবিশঙ্কর বিশেষভাবে 'বাংলা ধুন' নামের সুর সৃষ্টি করেছিলেন, যার দিয়েই ওস্তাদ আলী আকবরের সঙ্গে যুগলবন্দীতে কনসার্ট শুরু হয়েছিল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. বাংলাদেশে প্রদত্ত বীরত্বের খেতাবসমূহের মাঝে মর্যাদার ক্রমানুসারে তৃতীয় খেতাব কোনটি?

    • ক) বীরপ্রতীক
    • খ) বীরশ্রেষ্ঠ
    • গ) বীরউত্তম
    • ঘ) বীরবিক্রম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বীরবিক্রম

    মর্যাদার ক্রম: বীরশ্রেষ্ঠ → বীরউত্তম → বীরবিক্রম → বীরপ্রতীক; সর্বমোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে বীরত্বসূচক খেতাব দেয়া হয়েছিল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. বাংলাদেশী বিজ্ঞানীদের আবিষ্কৃত ডায়াবেটিসের নতুন নির্দেশক কোনটি?

    • ক) অ্যামাইনো এসিড এর স্বল্পতা
    • খ) ইনস্টেস্টাইনাল অ্যালকাইন ফসফাটেজ এনজাইম এর স্বল্পতা
    • গ) ভিটামিন ডি৩-এর স্বল্পতা
    • ঘ) ভিটামিন কে১২-এর স্বল্পতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ইনস্টেস্টাইনাল অ্যালকাইন ফসফাটেজ এনজাইম এর স্বল্পতা

    গত ৫ বছরে ৩০-৬০ বছর বয়সী ৫৭৪ জন মানুষের উপর গবেষণা করে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. বাংলাদেশের 'খুমি' নৃ-গোষ্ঠীর নিবাস কোন জেলায়?

    • ক) বান্দরবান
    • খ) খাগড়াছড়ি
    • গ) রাঙ্গামাটি
    • ঘ) চট্টগ্রাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বান্দরবান

    খুমিদের মূল জনগোষ্ঠীর বসবাস মায়ানমারে; গোষ্ঠীগত দাঙ্গার কারণে মায়ানমার থেকে পালিয়ে এসে বান্দরবানের গহীন অরণ্যে বসবাস শুরু করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. "পূর্ব দিগন্তে সূর্য উঠেছে...." গানটির রচয়িতা কে?

    • ক) আপেল মাহমুদ
    • খ) রথীন্দ্রনাথ রায়
    • গ) গৌরীপ্রসন্ন মজুমদার
    • ঘ) গোবিন্দ হালদার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) গোবিন্দ হালদার

    গোবিন্দ হালদারের কয়েকটি কালজয়ী গান: "মোরা কটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি"; "এক সাগর রক্তের বিনিময়ে"; "পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা"।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. নিচের কোনটি ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধানের মূলনীতি নয়?

    • ক) জাতীয়তাবাদ
    • খ) সাম্যবাদ
    • গ) গণতন্ত্র
    • ঘ) ধর্মনিরপেক্ষতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সাম্যবাদ

    ১৯৭২ সালের রচিত সংবিধানের মূলনীতি ছিল ৪টি: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' কে ইংরেজিতে অনুবাদ করেছেন?

    • ক) আবদুল গাফফার চৌধুরী
    • খ) শামসুজ্জামান খান
    • গ) ফখরুল আলম
    • ঘ) বেবী মওদুদ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ফখরুল আলম

    বইটির সম্পাদনা করেন শামসুজ্জামান খান এবং দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড কর্তৃক প্রকাশিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. কোন সংস্থা স্টারলিংক স্যাটেলাইট দ্বারা উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে?

    • ক) স্পেসএক্স
    • খ) নাসা
    • গ) রসকসমস
    • ঘ) ব্লু অরিজিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) স্পেসএক্স

    স্পেসএক্স একটি মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশ যাত্রা সেবা প্রদানকারী কোম্পানি, প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি?

    • ক) ১১টি
    • খ) ১৭টি
    • গ) ১৫টি
    • ঘ) ১৯টি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১৭টি

    টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার পরবর্তী লক্ষ্য, মেয়াদকাল ২০১৬-২০৩০ সাল, লক্ষ্যমাত্রা ১৭টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ............ মন্ত্রণালয়ের অধীন।

    • ক) স্বরাষ্ট্র
    • খ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
    • গ) প্রতিরক্ষা
    • ঘ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) প্রতিরক্ষা

    বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র মোট ৪টি: ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার ও পটুয়াখালী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. 'টেকসই উন্নয়ন লক্ষ্য' (SDG) এর যে লক্ষ্যটি মানসম্মত শিক্ষা নিয়ে নিবিড়ভাবে আলোচনা করে-

    • ক) SDG-3
    • খ) SDG-4
    • গ) SDG-9
    • ঘ) SDG-8
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) SDG-4

    SDG এর লক্ষ্য সর্বমোট ১৭টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. "নিজেকে জানো"-কার বিখ্যাত উক্তি?

    • ক) সক্রেটিস
    • খ) প্লেটো
    • গ) পিথাগোরাস
    • ঘ) গৌতম বুদ্ধ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সক্রেটিস

    সক্রেটিস জ্ঞানের পিতা নামে খ্যাত গ্রিক দার্শনিক; তাঁর ছাত্রদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন প্লেটো।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১৫. 'সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট' শীর্ষক অনুষ্ঠান যে স্থানে আয়োজিত হয়-

    • ক) ম্যাডিসন স্কয়ার গার্ডেন
    • খ) রয়াল আলবার্ট হল
    • গ) সিডনি অপেরা হাউজ
    • ঘ) ওয়াল্ট ডিজনি কনসার্ট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ম্যাডিসন স্কয়ার গার্ডেন

    ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়; প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ১৬. যে স্থানকে 'রাঙামাটির ছাদ' বলা হয়-

    • ক) হাজাছড়া ঝরনা
    • খ) সাজেক ভ্যালি
    • গ) যমচুগ বনবিহার
    • ঘ) পেদা টিংটিং
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সাজেক ভ্যালি

    সাজেক ভ্যালি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অবস্থিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ১৭. 'বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০' বাস্তবায়নে সহায়তাকারী দেশ-

    • ক) যুক্তরাজ্য
    • খ) চীন
    • গ) নেদারল্যান্ড
    • ঘ) জার্মানি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) নেদারল্যান্ড

    নেদারল্যান্ডসকে অনুসরণ করে 'শতবর্ষী ডেল্টা প্ল্যান' তথা 'ব-দ্বীপ পরিকল্পনা ২১০০' প্রণয়ন করা হয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ১৮. বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে-

    • ক) আলাউদ্দিন হোসাইন শাহ
    • খ) ফখরউদ্দিন মুবারক শাহ
    • গ) সুবেদার শায়েস্তা খান
    • ঘ) শের শাহ সুরি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) আলাউদ্দিন হোসাইন শাহ

    তাঁর শাসনামলকে বাংলার স্বর্ণযুগ বলা হয়; সবচেয়ে জনপ্রিয় শাসক ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ১৯. জরুরি সেবা নম্বর '১০৫' এ ফোন করলে যে সেবা পাওয়া যায়-

    • ক) অ্যাম্বুলেন্স
    • খ) কোভিড-১৯ টিকা
    • গ) অগ্নি-নির্বাপণ
    • ঘ) জাতীয় পরিচয়পত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) জাতীয় পরিচয়পত্র

    জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন-১০৯, দুর্যোগের আগাম বার্তা-১০৯৪১, দুদক হটলাইন-১০৬।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ২০. 'জয় বাংলা' জাতীয় স্লোগান হিসেবে ঘোষিত হয়-

    • ক) ২ মার্চ, ২০২২
    • খ) ১ মার্চ, ২০২২
    • গ) ৭ মার্চ, ২০২২
    • ঘ) ২৬ মার্চ, ২০২২
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ২ মার্চ, ২০২২

    ২০ ফেব্রুয়ারি ২০২২-এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং ২ মার্চ ২০২২-এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ২১. কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ........ ফিফা ফুটবল বিশ্বকাপ।

    • ক) ২০তম
    • খ) ২১তম
    • গ) ২২তম
    • ঘ) ২৩তম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ২২তম

    ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ২২. ই.ভি.এম. দ্বারা বোঝায় (E.V.M. stands for)-

    • ক) Elastic Voting Machine
    • খ) Electric Voting Machine
    • গ) Electronic Voting Machine
    • ঘ) Efficient Voting Machine
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Electronic Voting Machine

    ২০১৮ সালের জাতীয় নির্বাচনে প্রথম E.V.M. ব্যবহার করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ২৩. বাংলাদেশের যে জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়-

    • ক) নরসিংদী
    • খ) পাবনা
    • গ) নোয়াখালী
    • ঘ) কুমিল্লা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) নরসিংদী

    বাংলাদেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র মংলা, বাগেরহাটে অবস্থিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ২৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন তিনটি অনুষদ হলো-

    • ক) কলা, বিজ্ঞান ও আইন
    • খ) কলা, বাণিজ্য ও জীববিজ্ঞান
    • গ) কলা, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান
    • ঘ) কলা, বিজ্ঞান ও বাণিজ্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) কলা, বিজ্ঞান ও আইন

    ১৯৭০ সালে বাণিজ্য অনুষদ 'ম্যানেজমেন্ট' ও 'অ্যাকাউন্টিং' নামে ২টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে ১৩টি অনুষদ রয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ২৫. কর অন্তর্ভুক্ত রাজস্ব নয়-

    • ক) নন-জুডিশিয়াল স্ট্যাম্প
    • খ) আবগারি শুল্ক
    • গ) রেজিস্ট্রেশন ফি
    • ঘ) টোল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) টোল

    কর বহির্ভূত রাজস্বের মধ্যে আছে সরকারি প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ ও মুনাফা, সরকারি ঋণের সুদ, সরকারি সেবা খাতের আয় এবং দণ্ড ও জরিমানা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ২৬. কোনটি সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড়ের নাম?

    • ক) গতি
    • খ) নার্গিস
    • গ) অশনি
    • ঘ) তুফান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অশনি

    'অশনি' সিংহলি ভাষার শব্দ, অর্থ ক্রোধ; ৭-১২ মে ২০২২ পর্যন্ত সক্রিয় ছিল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ২৭. জানুয়ারি ২০২২-এ অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বাংলাদেশী ক্রিকেটারের নাম-

    • ক) সাকিব আল হাসান
    • খ) তাসকিন আহমেদ
    • গ) তাইজুল ইসলাম
    • ঘ) এবাদত হোসাইন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) এবাদত হোসাইন

    মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশ ৮ উইকেটে জয় লাভ করে (৫ জানুয়ারি, ২০২২)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ২৮. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কত তম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

    • ক) তৃতীয়
    • খ) চতুর্থ
    • গ) পঞ্চম
    • ঘ) ষষ্ঠ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পঞ্চম

    ভাষণের চারটি দাবি: সামরিক আইন প্রত্যাহার, সৈন্যদের ব্যারাকে ফেরা, গণহত্যার তদন্ত, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ২৯. কোনটি জলবায়ুর নিয়ামক নয়?

    • ক) তাপমাত্রা
    • খ) বায়ু
    • গ) আর্দ্রতা
    • ঘ) ভূমিক্ষয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ভূমিক্ষয়

    ভূমিক্ষয় একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া; বাংলাদেশের জলবায়ু মূলত ক্রান্তীয় মৌসুমী জলবায়ু।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

ঢাবি খ ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) — অন্যান্য বছরের প্রশ্ন

ঢাবি ২০২১-২২ — অন্য ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

ঢাবি খ ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২১-২২ — Dhaka University (DU) B Unit Question 2021-22 | SmartPora