ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২০-২১

২০২০-২১ সেশন ১৭টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: সাধারণ জ্ঞান (১৭)

মানবন্টন ও নিয়ম: MCQ ৬০ (৪৫ মিনিট): বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ৩০। লিখিত ৪০ (৪৫ মিনিট): বাংলা ২০, ইংরেজি ২০। ভুল MCQ-তে −০.২৫। পাস: MCQ ≥ ২৪ (বাংলা ≥ ৫, ইংরেজি ≥ ৫, সাধারণ জ্ঞান ≥ ১০), লিখিত ≥ ১১, মোট ≥ ৪০। প্রতিটি গ্রুপের আলাদা মেধাতালিকা।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

সাধারণ জ্ঞান (১৭টি)

  1. ১. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে ২০২১ সালে 'আন্তর্জাতিক মাতৃভাষা পদক' পেয়েছেন-

    • ক) সঞ্জীব দ্রং
    • খ) মথুরা বিকাশ ত্রিপুরা
    • গ) জ্যোতি প্রকাশ চাকমা
    • ঘ) জুরি মং
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মথুরা বিকাশ ত্রিপুরা

    ২০২১ সালে ৩ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান প্রথমবার এ পদক পায়; ২ জন বাংলাদেশী (মথুরা বিকাশ ত্রিপুরা ও ড. রফিকুল ইসলাম)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ?

    • ক) চন্দ্রদ্বীপ
    • খ) ময়নামতি
    • গ) হরিকেল
    • ঘ) পাটলিপুত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) হরিকেল

    হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি প্রতিবেশী স্বাধীন ও স্বতন্ত্র জনপদ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. বঙ্গবন্ধু ঘোষিত 'ছয় দফা দাবি'তে যে দফায় পৃথক মুদ্রাব্যবস্থার প্রসঙ্গ রয়েছে-

    • ক) প্রথম
    • খ) তৃতীয়
    • গ) চতুর্থ
    • ঘ) পঞ্চম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) তৃতীয়

    ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে ছয় দফা পেশ করা হয়; ৩য় দফা: মুদ্রা ও অর্থ সম্বন্ধীয় ক্ষমতা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. ২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে যে শহরে-

    • ক) বার্মিংহাম
    • খ) মেলবোর্ন
    • গ) কুয়ালালামপুর
    • ঘ) সিঙ্গাপুর সিটি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বার্মিংহাম

    কমনওয়েলথ গেমস প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়; সর্বপ্রথম ১৯৩০ সালে প্রবর্তিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. 'ইলামতি' হলো-

    • ক) একটি চলচ্চিত্র
    • খ) এক ধরনের আম
    • গ) একটি উপন্যাস
    • ঘ) এক ধরনের ধান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) এক ধরনের আম

    চাঁপাইনবাবগঞ্জে আবিষ্কৃত একটি নাবি জাতের আম; ইলা মিত্রের নামানুসারে নামকরণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. 'কোভিড-১৯' এর ৩ ডোজের টিকা 'আবদালা' এর আবিষ্কারক দেশ হলো-

    • ক) স্পেন
    • খ) কিউবা
    • গ) রাশিয়া
    • ঘ) জার্মানি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কিউবা

    'আবদালা' ল্যাটিন অঞ্চলে তৈরি প্রথম করোনা ভ্যাকসিন; কিউবার স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক 'আবদালা'র নামানুসারে নামকরণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. 'ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার' কোন বিষয়ে ঘোষিত হয়েছে?

    • ক) নারীর ক্ষমতায়ন
    • খ) সমাজকল্যাণ
    • গ) দারিদ্র্য দূরীকরণ
    • ঘ) সৃষ্টিশীল অর্থনীতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সৃষ্টিশীল অর্থনীতি

    প্রতি দুই বছর পর পর তরুণদের উৎসাহিত করতে পুরস্কার; অর্থমূল্য ৫০ হাজার মার্কিন ডলার; ২০২১ সালে প্রথম পেয়েছে উগান্ডার 'মোটিভ ক্রিয়েশন্স লিমিটেড'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. 'ঈদগাঁও', 'মধ্যনগর' এবং 'ডাসার' হল-

    • ক) নবনির্মিত পর্যটন কেন্দ্র
    • খ) নতুন আবিষ্কৃত কয়লা খনি
    • গ) সদ্য প্রতিষ্ঠিত উপজেলা
    • ঘ) নবনির্মিত ইপিজেড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সদ্য প্রতিষ্ঠিত উপজেলা

    দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি; নতুন ৩টি: ঈদগাঁও (কক্সবাজার), মধ্যনগর (সুনামগঞ্জ), ডাসার (মাদারীপুর)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. যে দেশ থেকে প্রবাসী বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন-

    • ক) সৌদি আরব
    • খ) যুক্তরাজ্য
    • গ) সংযুক্ত আরব আমিরাত
    • ঘ) যুক্তরাষ্ট্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সৌদি আরব

    প্রবাসী কর্মীদের নিজ দেশে পাঠানো উপার্জিত অর্থকে রেমিটেন্স (Remittance) বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন-

    • ক) প্রধানমন্ত্রী
    • খ) চিফ হুইপ
    • গ) সাধারণ সম্পাদক
    • ঘ) স্পিকার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) চিফ হুইপ

    চিফ হুইপের দায়িত্ব সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার ছিলেন-

    • ক) এম. হোসেন আলী
    • খ) আবু সাঈদ চৌধুরী
    • গ) এস.এ. করিম
    • ঘ) এম.আর. সিদ্দিকী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আবু সাঈদ চৌধুরী

    মুক্তিযুদ্ধকালে লন্ডনে বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী; কলকাতায় পাকিস্তান ডেপুটি হাইকমিশনের এম. হোসেন আলী ১৮ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে-

    • ক) ১ম
    • খ) ২য়
    • গ) ৩য়
    • ঘ) ৪র্থ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৩য়

    সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার বর্ণিত; ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদে ১৮টি মৌলিক অধিকার রয়েছে এবং সংবিধানই দেশের সর্বোচ্চ আইন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার অবদান গুরুত্বপূর্ণ ছিল-

    • ক) ধীরেন্দ্রনাথ দত্ত
    • খ) মাওলানা মোহাম্মদ আকরম খাঁ
    • গ) আবুল হাশিম
    • ঘ) নবাব নওয়াব আলী চৌধুরী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নবাব নওয়াব আলী চৌধুরী

    নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী মধুপুর অঞ্চলের জমিদার ছিলেন; অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. নিচের কোন পত্রিকাটি ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়?

    • ক) পূর্বাণী
    • খ) দেশের কথা
    • গ) বিপ্লবী কথা
    • ঘ) জয় বাংলা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) জয় বাংলা

    'জয় বাংলা' সাপ্তাহিক ১৯৭১ সালে মুজিবনগর থেকে প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগের বাংলা সাপ্তাহিক মুখপত্র; সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন আবদুল মান্নান এম.এন.এ.।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১৫. রংপুরে কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাস করে?

    • ক) রাজবংশী
    • খ) মাহাতো
    • গ) বম
    • ঘ) মুন্ডা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) রাজবংশী

    বম উপজাতি পার্বত্য চট্টগ্রামে বাস করে; রাজবংশী উপজাতির বাস রংপুর ও রাজশাহী জেলায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ১৬. পৃথিবী সূর্যের ........ নিকটতম গ্রহ।

    • ক) ২য়
    • খ) ৩য়
    • গ) ৪র্থ
    • ঘ) ৫ম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৩য়

    সূর্যের নিকটতম গ্রহ বুধ, ২য় শুক্র; সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ৮ মিনিট ১৯ সেকেন্ড।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ১৭. যে আদালতকে 'কোর্ট অফ রেকর্ড' বলা হয়-

    • ক) সুপ্রিম কোর্ট
    • খ) হাইকোর্ট
    • গ) জজ কোর্ট
    • ঘ) ম্যাজিস্ট্রেট কোর্ট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সুপ্রিম কোর্ট

    সংবিধানের ১০৮ নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে 'কোর্ট অফ রেকর্ড' বলা হয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

ঢাবি খ ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) — অন্যান্য বছরের প্রশ্ন

ঢাবি ২০২০-২১ — অন্য ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

ঢাবি খ ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২০-২১ — Dhaka University (DU) B Unit Question 2020-21 | SmartPora