ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩-২৪
বিষয়: বাংলা (১৫) · ইংরেজি (১৫) · সাধারণ জ্ঞান (২৯)
মানবন্টন ও নিয়ম: MCQ ৬০ (৪৫ মিনিট): বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ৩০। লিখিত ৪০ (৪৫ মিনিট): বাংলা ২০, ইংরেজি ২০। ভুল MCQ-তে −০.২৫। পাস: MCQ ≥ ২৪ (বাংলা ≥ ৫, ইংরেজি ≥ ৫, সাধারণ জ্ঞান ≥ ১০), লিখিত ≥ ১১, মোট ≥ ৪০। প্রতিটি গ্রুপের আলাদা মেধাতালিকা।
এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহবাংলা (১৫টি)
১. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার-
- ক) খক খক
- খ) ঘেউ ঘেউ
- গ) পিট পিট
- ঘ) ঝম ঝম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) পিট পিটপ্রশ্নটির আলাদা পাতা ›'পিট পিট' অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার শব্দ; খক খক, ঘেউ ঘেউ, ঝম ঝম বাস্তব ধ্বনির অনুকার।
২. "মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।" কোন রচনার উদ্ধৃতি?
- ক) বায়ান্নর দিনগুলো
- খ) জাদুঘরে কেন যাব
- গ) রেইনকোট
- ঘ) নেকলেস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বায়ান্নর দিনগুলোপ্রশ্নটির আলাদা পাতা ›উক্তিটি শেখ মুজিবুর রহমানের 'বায়ান্নর দিনগুলো' রচনা থেকে নেওয়া।
৩. অধ্যাপক শব্দে 'অ'- এর উচ্চারণ হলো-
- ক) সংবৃত
- খ) বিবৃত
- গ) অর্ধ-সংবৃত
- ঘ) অর্ধ-বিবৃত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সংবৃতপ্রশ্নটির আলাদা পাতা ›'অধ্যাপক' শব্দে আদ্য 'অ'-এর পর য-ফলাযুক্ত ব্যঞ্জন থাকায় 'অ' সংবৃত (ও-কারের মতো) উচ্চারিত হয়।
৪. 'Trilogy'-এর পারিভাষিক শব্দ কী?
- ক) ত্রৈমাসিক
- খ) ত্রয়ী
- গ) স্বচ্ছ
- ঘ) ত্রিবিদ্যা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ত্রয়ীপ্রশ্নটির আলাদা পাতা ›Trilogy-এর পারিভাষিক শব্দ 'ত্রয়ী'।
৫. 'গ্যারেজ' শব্দটি কোন ভাষা থেকে আগত?
- ক) ফরাসি
- খ) ফারসি
- গ) স্প্যানিশ
- ঘ) পর্তুগিজ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ফরাসিপ্রশ্নটির আলাদা পাতা ›'গ্যারেজ' ফরাসি ভাষা থেকে আগত শব্দ।
৬. "ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়।"- কার রচনা থেকে নেয়া হয়েছে?
- ক) আবুল ফজল
- খ) কাজী নজরুল ইসলাম
- গ) মোতাহের হোসেন চৌধুরী
- ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) কাজী নজরুল ইসলামপ্রশ্নটির আলাদা পাতা ›উক্তিটি কাজী নজরুল ইসলামের 'আমার পথ' প্রবন্ধ থেকে নেওয়া।
৭. 'রেইনকোট' গল্পে কোনটিকে 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলে অভিহিত করা হয়েছিল?
- ক) মুক্তিযোদ্ধা
- খ) শহিদ মিনার
- গ) বাংলা ভাষা
- ঘ) মিসক্রিয়েন্ট
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) শহিদ মিনারপ্রশ্নটির আলাদা পাতা ›'রেইনকোট' গল্পে শহিদ মিনারকে পাকিস্তানের শরীরের কাঁটা বলে অভিহিত করা হয়েছে।
৮. "বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি" এখানে কতটুকু কোন পদ?
- ক) সর্বনাম
- খ) বিশেষণ
- গ) ক্রিয়া বিশেষণ
- ঘ) অনুসর্গ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ক্রিয়া বিশেষণপ্রশ্নটির আলাদা পাতা ›'কতটুকু' এখানে 'জানি' ক্রিয়াকে বিশেষিত করছে, তাই ক্রিয়াবিশেষণ।
৯. যেখানে আমরা বলি 'চমৎকার' সেখানে তিনি বলেন 'চলনসই' বাক্যটি কোন কালের?
- ক) নিত্যবৃত্ত অতীত
- খ) সাধারণ বর্তমান
- গ) পুরাঘটিত বর্তমান
- ঘ) পুরাঘটিত ভবিষ্যৎ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সাধারণ বর্তমানপ্রশ্নটির আলাদা পাতা ›'বলি', 'বলেন' — অভ্যাস বা চিরন্তন সত্য বোঝাতে সাধারণ বর্তমান কাল।
১০. 'নেকলেস' গল্পে উল্লেখিত 'স্যাটিন' কী?
- ক) রেশমি বস্ত্র
- খ) মিশনারি স্কুল
- গ) সম্মানসূচক সম্বোধন
- ঘ) ফরাসি মুদ্রা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) রেশমি বস্ত্রপ্রশ্নটির আলাদা পাতা ›'নেকলেস' গল্পে 'স্যাটিন' অর্থ মসৃণ রেশমি বস্ত্র।
১১. কোনটি শুদ্ধ নয়?
- ক) মরিচিকা
- খ) নূপুর
- গ) ঊষা
- ঘ) ক্যালেন্ডার
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) মরিচিকাপ্রশ্নটির আলাদা পাতা ›শুদ্ধ বানান 'মরীচিকা'; তাই 'মরিচিকা' শুদ্ধ নয়।
১২. বিপ্রকর্ষের উদাহরণ হচ্ছে-
- ক) সত্য > সইত্য
- খ) বেঞ্চ > বেঞ্চি
- গ) বিলাতি > বিলিতি
- ঘ) তুর্ক > তুরুক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) তুর্ক > তুরুকপ্রশ্নটির আলাদা পাতা ›বিপ্রকর্ষে (স্বরভক্তি) যুক্তব্যঞ্জনের মাঝে স্বর আসে: তুর্ক > তুরুক।
১৩. কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে?
- ক) গরমিল
- খ) অজানা
- গ) বেমালুম
- ঘ) আভাস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অজানাপ্রশ্নটির আলাদা পাতা ›'অজানা'-র 'অ' খাঁটি বাংলা উপসর্গ; গর, বে ফারসি এবং আ তৎসম উপসর্গ।
১৪. আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ।
- ক) একতা, একাত্তর, একুশ
- খ) কবি, কাব্য, কবিতা
- গ) ফুল, ফল, ফলন
- ঘ) মঞ্চ, মালা, মঞ্জুর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) একতা, একাত্তর, একুশপ্রশ্নটির আলাদা পাতা ›বর্ণানুক্রমে ক-এর পরে া, তারপর ু: একতা, একাত্তর, একুশ।
১৫. 'যার কিছু নেই'- এক কথায় প্রকাশ করলে হবে-
- ক) দরিদ্র
- খ) অকিঞ্চন
- গ) নির্ধন
- ঘ) অভাবী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অকিঞ্চনপ্রশ্নটির আলাদা পাতা ›যার কিছু নেই = অকিঞ্চন।
ইংরেজি (১৫টি)
১৬. For myself I chose the cheapest dish on the menu----
- ক) and was that a mutton chop.
- খ) was a mutton chop.
- গ) and that was a mutton chop.
- ঘ) that was a mutton chop.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) and that was a mutton chop.প্রশ্নটির আলাদা পাতা ›From Somerset Maugham's 'The Luncheon': '...and that was a mutton chop.'
১৭. How many times -you been abroad?
- ক) have
- খ) did
- গ) had
- ঘ) were
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) haveপ্রশ্নটির আলাদা পাতা ›Present perfect question: 'How many times have you been abroad?'
১৮. How does junk food ---- from fast food?
- ক) different
- খ) differ
- গ) difference
- ঘ) defer
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) differপ্রশ্নটির আলাদা পাতা ›After 'does', the base verb is needed: 'differ from'.
১৯. She was selected from ---- 400 competitors.
- ক) among
- খ) near
- গ) toward
- ঘ) between
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) amongপ্রশ্নটির আলাদা পাতা ›'Among' is used for more than two people: 'from among 400 competitors'.
২০. She has been the principal of the school ---- the last five years.
- ক) during
- খ) for
- গ) to
- ঘ) since
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) forপ্রশ্নটির আলাদা পাতা ›A period of time with present perfect takes 'for': 'for the last five years'.
২১. Choose the correct adverb.
- ক) prettily
- খ) pretty
- গ) prettify
- ঘ) prettier
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) prettilyপ্রশ্নটির আলাদা পাতা ›'Prettily' is the adverb form of 'pretty' (manner). ('Pretty' can also be an adverb of degree, but the expected answer is 'prettily'.)
২২. What is the antonym of 'ancient'?
- ক) contemporary
- খ) archaic
- গ) historic
- ঘ) antiquated
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) contemporaryপ্রশ্নটির আলাদা পাতা ›Ancient (very old) is the opposite of contemporary (modern/present-day).
২৩. What is a synonym of 'animosity'?
- ক) harmony
- খ) enmity
- গ) serenity
- ঘ) amity
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) enmityপ্রশ্নটির আলাদা পাতা ›Animosity means strong hostility, i.e. enmity.
২৪. Choose the correct option.
- ক) How does the food affect Purnima's lifestyle?
- খ) How the food affect Purnima's lifestyle?
- গ) How was the food affect Purnima's lifestyle?
- ঘ) How does the food effect Purnima's lifestyle?
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) How does the food affect Purnima's lifestyle?প্রশ্নটির আলাদা পাতা ›Correct question form uses 'does ... affect' (verb 'affect', not noun 'effect').
২৫. Which word is misspelled?
- ক) Receive
- খ) Reciept
- গ) Recess
- ঘ) Recent
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Recieptপ্রশ্নটির আলাদা পাতা ›The correct spelling is 'receipt'.
২৬. Which of the following sentences has an interjection in it?
- ক) Well, it is time to say good bye.
- খ) He studied hard, yet he could not pass the test.
- গ) This is not what I meant.
- ঘ) Do you know where the playful penguins live?
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Well, it is time to say good bye.প্রশ্নটির আলাদা পাতা ›'Well' at the start of the sentence is an interjection.
২৭. Choose the correct sentence.
- ক) I bought two pair of trousers.
- খ) Can you give me some advices?
- গ) I read poetry about a horse.
- ঘ) Hamlet is one of Shakespeare's most famous works.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Hamlet is one of Shakespeare's most famous works.প্রশ্নটির আলাদা পাতা ›'Hamlet is one of Shakespeare's most famous works' is correct; 'pairs', 'advice' (uncountable), 'a poem' are needed in the others.
২৮. Choose the correct sentence.
- ক) Cycling is a good exercise.
- খ) Cycle is a good exercise.
- গ) To cycle is a good exercise.
- ঘ) To cycle is good exercise.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Cycling is a good exercise.প্রশ্নটির আলাদা পাতা ›Published answers differ (two keys say 'Cycling is a good exercise', one says 'To cycle is good exercise'); the gerund subject 'Cycling' is the accepted answer.
২৯. Identify the figure of speech in 'a terrible beauty is born.'
- ক) Oxymoron
- খ) Metaphor
- গ) Irony
- ঘ) Personification
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Oxymoronপ্রশ্নটির আলাদা পাতা ›'Terrible beauty' combines contradictory words, so it is an oxymoron (W. B. Yeats).
৩০. Identify the type of sentence: In my opinion, Romeo and Jullet by William Shakespeare is a great play.
- ক) Imperative
- খ) Declarative
- গ) Interrogative
- ঘ) Exclamatory
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Declarativeপ্রশ্নটির আলাদা পাতা ›A sentence that states an opinion or fact is declarative.
সাধারণ জ্ঞান (২৯টি)
৩১. নিচের কোনটি শেক্সপীয়ারের রচনা নয়?
- ক) কিং লিয়ার
- খ) টুয়েলফথ নাইট
- গ) ডক্টর ফাউস্টাস
- ঘ) দ্য টেম্পেস্ট
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ডক্টর ফাউস্টাসপ্রশ্নটির আলাদা পাতা ›'ডক্টর ফাউস্টাস' ক্রিস্টোফার মার্লোর রচনা; বাকিগুলো শেক্সপিয়ারের।
৩২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের পরিচালক কে?
- ক) আলমগীর কবির
- খ) খান আতাউর রহমান
- গ) হুমায়ূন আহমেদ
- ঘ) সুভাষ দত্ত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) আলমগীর কবিরপ্রশ্নটির আলাদা পাতা ›'ধীরে বহে মেঘনা' (১৯৭৩) পরিচালনা করেন আলমগীর কবির।
৩৩. 'বাংলাদেশ ডেলটা প্ল্যান ২১০০ প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি?
- ক) যুক্তরাজ্য
- খ) চীন
- গ) নেদারল্যান্ডস
- ঘ) জার্মানি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) নেদারল্যান্ডসপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়নে কারিগরি সহায়তা দিয়েছে নেদারল্যান্ডস।
৩৪. 'সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতাটি কে লিখেছেন?
- ক) বব ডিলান
- খ) অ্যালেন গিন্সবার্গ
- গ) জর্জ হ্যারিসন
- ঘ) বিক্রম শেঠ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অ্যালেন গিন্সবার্গপ্রশ্নটির আলাদা পাতা ›'September on Jessore Road' কবিতাটি মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের লেখা।
৩৫. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে 'ভেটো' প্রদান করেছিলেন?
- ক) যুক্তরাজ্য
- খ) ফ্রান্স
- গ) যুক্তরাষ্ট্র
- ঘ) ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকসপ্রশ্নটির আলাদা পাতা ›১৯৭১ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ভেটো দেয়।
৩৬. নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোন সীমান্ত নেই?
- ক) রাজশাহী বিভাগ
- খ) খুলনা বিভাগ
- গ) চট্টগ্রাম বিভাগ
- ঘ) বরিশাল বিভাগ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) বরিশাল বিভাগপ্রশ্নটির আলাদা পাতা ›বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই।
৩৭. 'ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট' বইটি কে রচনা করেন?
- ক) লি কুয়ান ইউ
- খ) এ.পি.জে আবদুল কালাম
- গ) মাহাথির মোহাম্মাদ
- ঘ) অমর্ত্য সেন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) লি কুয়ান ইউপ্রশ্নটির আলাদা পাতা ›'From Third World to First' সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ-এর লেখা।
৩৮. কে বলেছিলেন "মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত"?
- ক) ভ্লাদিমির লেনিন
- খ) জ্যাঁ-জ্যাক রুশো
- গ) কার্ল মার্কস
- ঘ) জন লক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) জ্যাঁ-জ্যাক রুশোপ্রশ্নটির আলাদা পাতা ›'Man is born free, but everywhere he is in chains' — জ্যাঁ-জ্যাক রুশো (The Social Contract)।
৩৯. বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি?
- ক) সিএনএন
- খ) এএফপি
- গ) বিবিসি
- ঘ) রয়টার্স
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) এএফপিপ্রশ্নটির আলাদা পাতা ›এএফপি (১৮৩৫ সালে Havas নামে প্রতিষ্ঠিত) বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা।
৪০. নিচে উল্লেখিত কোন লেখক নোবেল পুরষ্কার প্রত্যাখ্যান করেছিলেন।
- ক) জ্যাঁ পল সার্তে
- খ) পিটার হ্যান্ডকে
- গ) এনি এরনোক্স
- ঘ) জন বারডিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) জ্যাঁ পল সার্তেপ্রশ্নটির আলাদা পাতা ›জ্যাঁ পল সার্ত্র ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন।
৪১. শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের স্থপতি কে?
- ক) রোহানি বাহারিন
- খ) যাহা হাদিদ
- গ) জিন গ্যাং
- ঘ) মেরিনা তাবাসসুম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) রোহানি বাহারিনপ্রশ্নটির আলাদা পাতা ›শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের স্থপতি সিঙ্গাপুরের রোহানি বাহারিন।
৪২. কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে?
- ক) নিউজিল্যান্ড
- খ) অস্ট্রেলিয়া
- গ) যুক্তরাষ্ট্র
- ঘ) যুক্তরাজ্য
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) নিউজিল্যান্ডপ্রশ্নটির আলাদা পাতা ›নিউজিল্যান্ড ১৮৯৩ সালে প্রথম নারীদের জাতীয় ভোটাধিকার দেয়।
৪৩. কে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দুটি অস্কার জিতেন?
- ক) রুথ ই. কার্টার
- খ) হেলি বেরি
- গ) হ্যাটি ম্যাকড্যানিয়েল
- ঘ) ল্যাশনা লিঞ্চ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) রুথ ই. কার্টারপ্রশ্নটির আলাদা পাতা ›রুথ ই. কার্টার কস্টিউম ডিজাইনে দুটি অস্কার জিতে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এ কৃতিত্ব অর্জন করেন।
৪৪. নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন?
- ক) রাজিয়া বানু
- খ) তোফায়েল আহমেদ
- গ) মো. জিল্লুর রহমান
- ঘ) মো. আব্দুল হামিদ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) রাজিয়া বানুপ্রশ্নটির আলাদা পাতা ›রাজিয়া বানু ছিলেন ৩৪ সদস্যের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য।
৪৫. কে বলেছিলেন "বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী"?
- ক) আব্রাহাম লিংকন
- খ) উইনস্টন চার্চিল
- গ) জন অ্যাডামস
- ঘ) অং সান সু চি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) আব্রাহাম লিংকনপ্রশ্নটির আলাদা পাতা ›'The ballot is stronger than the bullet' উক্তিটি আব্রাহাম লিংকনের।
৪৬. নিচে উল্লেখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে?
- ক) আশ্রয়ণ প্রকল্প
- খ) কমিউনিটি ক্লিনিক
- গ) রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট
- ঘ) স্মার্ট বাংলাদেশ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) কমিউনিটি ক্লিনিকপ্রশ্নটির আলাদা পাতা ›জাতিসংঘ কমিউনিটি ক্লিনিক মডেলকে 'শেখ হাসিনা উদ্যোগ' হিসেবে স্বীকৃতি দিয়ে রেজুলেশন গ্রহণ করে।
৪৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিচে উল্লেখিত কোন বিদেশি নাগরিককে 'বীর প্রতীক' উপাধি দেওয়া হয়েছে?
- ক) ডাব্লিউ এ এস ওডারল্যান্ড
- খ) সায়মন ড্রিং
- গ) অ্যান্থনি ম্যাসকারেনহাস
- ঘ) জে এফ আর জ্যাকব
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ডাব্লিউ এ এস ওডারল্যান্ডপ্রশ্নটির আলাদা পাতা ›ডাচ-অস্ট্রেলীয় নাগরিক উইলিয়াম এ. এস. ওডারল্যান্ড একমাত্র বিদেশি 'বীরপ্রতীক'।
৪৮. ইসরাইলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কী?
- ক) অপারেশন আল-আক্সা ফ্লাড
- খ) অপারেশন ঈগল ক্ল
- গ) অপারেশন জয়েন্ট এন্ডেভার
- ঘ) অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালস্
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) অপারেশন আল-আক্সা ফ্লাডপ্রশ্নটির আলাদা পাতা ›৭ অক্টোবর ২০২৩ হামাসের অভিযানের নাম 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
৪৯. 'অ্যামিকাস কিউরি'র অর্থ কী?
- ক) আদালতের বন্ধু
- খ) আদালত উপদেষ্টা
- গ) বিজ্ঞ আদালত
- ঘ) আদালতের বিচারক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) আদালতের বন্ধুপ্রশ্নটির আলাদা পাতা ›Amicus curiae অর্থ 'আদালতের বন্ধু'।
৫০. নিচে উল্লেখিত কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রচনা করেননি?
- ক) কারাগারের রোজনামচা
- খ) অসমাপ্ত আত্মজীবনী
- গ) কারাগারের চিঠি
- ঘ) আমার দেখা নয়াচীন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) কারাগারের চিঠিপ্রশ্নটির আলাদা পাতা ›বঙ্গবন্ধুর প্রকাশিত বই: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন; 'কারাগারের চিঠি' তাঁর রচিত বই নয়।
৫১. 'সার্পেন্ট অব দি নাইল' কে?
- ক) ক্লিওপেট্রা
- খ) নেফারতিতি
- গ) এলিজাবেথ
- ঘ) হেলেন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ক্লিওপেট্রাপ্রশ্নটির আলাদা পাতা ›মিশরের রানি ক্লিওপেট্রাকে 'Serpent of the Nile' বলা হয়।
৫২. "এলাম, দেখলাম, জয় করলাম" কথাটি কে বলেছেন?
- ক) জুলিয়াস সিজার
- খ) আলেকজান্ডার
- গ) নেপোলিয়ন
- ঘ) হো চি মিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) জুলিয়াস সিজারপ্রশ্নটির আলাদা পাতা ›'Veni, vidi, vici' (এলাম, দেখলাম, জয় করলাম) — জুলিয়াস সিজার।
৫৩. স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন?
- ক) কাজী সালাউদ্দিন
- খ) জাকারিয়া পিন্টু
- গ) সাইদুর রহমান প্যাটেল
- ঘ) অমলেশ সেন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) জাকারিয়া পিন্টুপ্রশ্নটির আলাদা পাতা ›স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু।
৫৪. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ট্যানেলের দৈর্ঘ্য কত?
- ক) ৪.০০ কি.মি.
- খ) ৩.৩২ কি.মি.
- গ) ৩.৩৪ কি.মি.
- ঘ) ৩.০৮ কি.মি.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ৩.৩২ কি.মি.প্রশ্নটির আলাদা পাতা ›কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের মূল দৈর্ঘ্য ৩.৩২ কিমি।
৫৫. কারা 'বর্গী' নামে পরিচিত?
- ক) ইংরেজ
- খ) মারাঠি
- গ) তামিল
- ঘ) পর্তুগিজ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) মারাঠিপ্রশ্নটির আলাদা পাতা ›অষ্টাদশ শতকে বাংলায় লুটতরাজকারী মারাঠা অশ্বারোহীরা 'বর্গী' নামে পরিচিত।
৫৬. কোন দেশ ২০২৩ সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর করেছে?
- ক) নরওয়ে
- খ) সুইডেন
- গ) ডেনমার্ক
- ঘ) ফ্রান্স
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) নরওয়েপ্রশ্নটির আলাদা পাতা ›বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক ২০২৩-এ শীর্ষে ছিল নরওয়ে।
৫৭. ২০২৩ সালের জন্য জাতিসংঘ ঘোষিত 'বিশ্ব পর্যটন রাজধানী' কোনটি?
- ক) সমরখন্দ
- খ) রোম
- গ) এথেন্স
- ঘ) ইস্তানবুল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সমরখন্দপ্রশ্নটির আলাদা পাতা ›জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) উজবেকিস্তানের সমরখন্দকে ২০২৩ সালের বিশ্ব পর্যটন রাজধানী ঘোষণা করে। (প্রকাশিত একটি কী-তে 'ইস্তানবুল' দেওয়া, যা ভুল।)
৫৮. বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কী?
- ক) অপরাজেয় বাংলা
- খ) সাবাস বাংলাদেশ
- গ) জাগ্রত চৌরঙ্গী
- ঘ) পতাকা একাত্তর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) জাগ্রত চৌরঙ্গীপ্রশ্নটির আলাদা পাতা ›গাজীপুরের 'জাগ্রত চৌরঙ্গী' (১৯৭৩) মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য।
৫৯. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
- ক) সোনাদিয়া
- খ) কুতুবদিয়া
- গ) মহেশখালী
- ঘ) সেন্ট মার্টিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) মহেশখালীপ্রশ্নটির আলাদা পাতা ›কক্সবাজারের মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ।
ঢাবি খ ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) — অন্যান্য বছরের প্রশ্ন
ঢাবি ২০২৩-২৪ — অন্য ইউনিট
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ