ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৬-১৭
বিষয়: ইংরেজি (১) · সাধারণ জ্ঞান (১৯)
মানবন্টন ও নিয়ম: MCQ ৬০ (৪৫ মিনিট): বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ৩০। লিখিত ৪০ (৪৫ মিনিট): বাংলা ২০, ইংরেজি ২০। ভুল MCQ-তে −০.২৫। পাস: MCQ ≥ ২৪ (বাংলা ≥ ৫, ইংরেজি ≥ ৫, সাধারণ জ্ঞান ≥ ১০), লিখিত ≥ ১১, মোট ≥ ৪০। প্রতিটি গ্রুপের আলাদা মেধাতালিকা।
এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহইংরেজি (১টি)
১. If I had known he was in trouble, I ....... helped
- ক) would
- খ) would have
- গ) should have
- ঘ) have had
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) would haveপ্রশ্নটির আলাদা পাতা ›Third conditional: would have + V3।
সাধারণ জ্ঞান (১৯টি)
২. বাংলার প্রথম নবাব কে ছিলেন?
- ক) আলীবর্দী খান
- খ) সুজাউদ্দিন মুহাম্মদ খান
- গ) মুর্শিদকুলী খান
- ঘ) সিরাজ-উদ-দৌলা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) মুর্শিদকুলী খানপ্রশ্নটির আলাদা পাতা ›মুর্শিদকুলী খান বাংলার প্রথম নবাব (১৭১৭); পরে সুজাউদ্দিন, সরফরাজ খান, আলীবর্দী খান ও সিরাজউদ্দৌলা নবাব হন।
৩. কোন গ্রহটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী?
- ক) বুধ
- খ) মঙ্গল
- গ) বৃহস্পতি
- ঘ) শুক্র
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বুধপ্রশ্নটির আলাদা পাতা ›সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ বুধ; পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ শুক্র এবং সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি।
৪. ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
- ক) শাহজাহান
- খ) আকবর
- গ) ২য় বাহাদুর শাহ
- ঘ) হুমায়ূন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ২য় বাহাদুর শাহপ্রশ্নটির আলাদা পাতা ›মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহম্মদ বাবর; সবচেয়ে দুর্বল সম্রাট ছিলেন মুহম্মদ শাহ।
৫. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
- ক) গঙ্গা
- খ) করতোয়া
- গ) মহানন্দা
- ঘ) ডাকাতিয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) করতোয়াপ্রশ্নটির আলাদা পাতা ›প্রাচীন পুন্ড্রনগরের রাজধানী মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।
৬. সাভারে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
- ক) সৈয়দ মঈনুল হোসেন
- খ) এফ.আর. খান
- গ) নিতুন কুন্ডু
- ঘ) হামিদুর রহমান
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সৈয়দ মঈনুল হোসেনপ্রশ্নটির আলাদা পাতা ›সৈয়দ মঈনুল হোসেন একইসাথে জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় জাদুঘরের স্থপতি।
৭. কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন?
- ক) আয়না
- খ) ধ্রুব
- গ) পথে হল দেরি
- ঘ) রক্তকরবী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ধ্রুবপ্রশ্নটির আলাদা পাতা ›কাজী নজরুল ইসলাম 'ধ্রুব' চলচ্চিত্রে অভিনয় করেন এবং 'ধূপছায়া' চলচ্চিত্রটি পরিচালনা করেন।
৮. বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা-
- ক) ৫০
- খ) ৫২
- গ) ৫৩
- ঘ) ৫৪
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ৫৪প্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশের মোট ৫৭টি অভিন্ন আন্তঃসীমান্ত নদী রয়েছে; ভারতের সাথে ৫৪টি এবং মায়ানমারের সাথে ৩টি।
৯. মাইকেল জর্ডান কোন খেলার সঙ্গে যুক্ত?
- ক) বেসবল
- খ) বাস্কেটবল
- গ) ফুটবল
- ঘ) রাগবি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) বাস্কেটবলপ্রশ্নটির আলাদা পাতা ›মাইকেল জর্ডান একজন অবসরপ্রাপ্ত মার্কিন পেশাদার বাস্কেটবল খেলোয়াড়।
১০. ক্রিকেট পিচের দৈর্ঘ্য হলো-
- ক) ৬০ ফুট
- খ) ৬২ ফুট
- গ) ৬৫ ফুট
- ঘ) ৬৬ ফুট
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ৬৬ ফুটপ্রশ্নটির আলাদা পাতা ›ক্রিকেট পিচের দৈর্ঘ্য ২২ গজ বা ৬৬ ফুট এবং প্রস্থ ১০ ফুট।
১১. রিখটার স্কেল ব্যবহার হয় ............ এর মাত্রা পরিমাপের জন্য।
- ক) টর্নেডো
- খ) সুনামি
- গ) বন্যা
- ঘ) ভূমিকম্প
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ভূমিকম্পপ্রশ্নটির আলাদা পাতা ›রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা বা তীব্রতা পরিমাপ করা হয়।
১২. 'উত্তরা গণভবন' কোথায় অবস্থিত?
- ক) নাটোর
- খ) বগুড়া
- গ) রাজশাহী
- ঘ) পাবনা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) নাটোরপ্রশ্নটির আলাদা পাতা ›নাটোরের বিখ্যাত দিঘাপতিয়া রাজবাড়ী বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত; ১৭৪৩ সালে দয়ারাম রায় নির্মাণ করেন।
১৩. 'পিরানহা' কী?
- ক) সাপ
- খ) মাছ
- গ) ব্যাঙ
- ঘ) কচ্ছপ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) মাছপ্রশ্নটির আলাদা পাতা ›পিরানহা এক ধরনের বিপজ্জনক রাক্ষুসে মাছ, এটির আদি নিবাস দক্ষিণ আমেরিকা।
১৪. বছরের সবচেয়ে দীর্ঘতম দিন কোনটি?
- ক) ২০ জুন
- খ) ২১ জুন
- গ) ২২ জুন
- ঘ) ২৭ জুন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ২১ জুনপ্রশ্নটির আলাদা পাতা ›২১ জুন-উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন এবং দক্ষিণ গোলার্ধের ক্ষুদ্রতম দিন।
১৫. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি কে করেন?
- ক) মোহাম্মদ আশরাফুল
- খ) মমিনুল হক
- গ) তামিম ইকবাল
- ঘ) মুশফিকুর রহিম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মুশফিকুর রহিমপ্রশ্নটির আলাদা পাতা ›২০১৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি এই কীর্তি গড়েন; প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
১৬. সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন-
- ক) অর্থনীতিবিদ
- খ) চিকিৎসক
- গ) সমাজবিজ্ঞানী
- ঘ) পদার্থবিদ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) পদার্থবিদপ্রশ্নটির আলাদা পাতা ›সত্যেন্দ্রনাথ বসু বাঙালি পদার্থবিদ; বসু-আইনস্টাইন পরিসংখ্যানের জন্য খ্যাত এবং তাঁর নামানুসারে 'বোসন' কণার নামকরণ হয়েছে।
১৭. দুবলার চর কোথায় অবস্থিত?
- ক) সেন্টমার্টিন
- খ) সুন্দরবন
- গ) ভোলা
- ঘ) কক্সবাজার
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সুন্দরবনপ্রশ্নটির আলাদা পাতা ›দুবলার চর শুঁটকি মাছ, রাসমেলা ও চিত্রা হরিণের জন্য বিখ্যাত।
১৮. বাংলাদেশের কোন নদী 'প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র' হিসেবে পরিচিত?
- ক) হালদা
- খ) মেঘনা
- গ) যমুনা
- ঘ) পদ্মা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) হালদাপ্রশ্নটির আলাদা পাতা ›হালদা নদীটি কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র; খাগড়াছড়ি ও চট্টগ্রাম জুড়ে অবস্থিত।
১৯. পন্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোনটি?
- ক) চট্টগ্রাম
- খ) কুমিল্লা
- গ) বিক্রমপুর
- ঘ) ময়মনসিংহ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বিক্রমপুরপ্রশ্নটির আলাদা পাতা ›অতীশ দীপঙ্কর পাল আমলের বৌদ্ধ ভিক্ষু ও ধর্মপ্রচারক; জন্মস্থান বর্তমান মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে।
২০. আড়িয়াল বিল কোথায় অবস্থিত?
- ক) কুড়িগ্রাম
- খ) নড়াইল
- গ) নাটোর
- ঘ) মুন্সীগঞ্জ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মুন্সীগঞ্জপ্রশ্নটির আলাদা পাতা ›দেশের সবচেয়ে বড় বিল 'চলন বিল' পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলায় অবস্থিত।
ঢাবি খ ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) — অন্যান্য বছরের প্রশ্ন
ঢাবি ২০১৬-১৭ — অন্য ইউনিট
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ