ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৫-১৬
বিষয়: ইংরেজি (১) · সাধারণ জ্ঞান (৩১)
মানবন্টন ও নিয়ম: MCQ ৬০ (৪৫ মিনিট): বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ৩০। লিখিত ৪০ (৪৫ মিনিট): বাংলা ২০, ইংরেজি ২০। ভুল MCQ-তে −০.২৫। পাস: MCQ ≥ ২৪ (বাংলা ≥ ৫, ইংরেজি ≥ ৫, সাধারণ জ্ঞান ≥ ১০), লিখিত ≥ ১১, মোট ≥ ৪০। প্রতিটি গ্রুপের আলাদা মেধাতালিকা।
এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহইংরেজি (১টি)
১. Nazrul, ..... is our national poet, was also a soldier.
- ক) whom
- খ) who
- গ) he
- ঘ) what
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) whoপ্রশ্নটির আলাদা পাতা ›Subject position-এ who।
সাধারণ জ্ঞান (৩১টি)
২. কোন নদীর উজানে টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে?
- ক) সুরমা
- খ) কুশিয়ারা
- গ) বরাক
- ঘ) তিস্তা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বরাকপ্রশ্নটির আলাদা পাতা ›টিপাইমুখ বাঁধ বাংলাদেশ-ভারত সীমান্তের ১০০ কি.মি. উজানে বরাক নদীর উপর নির্মিতব্য একটি বাঁধ।
৩. "মোদের গরব মোদের আশা, আ-মরি! বাংলা ভাষা" গানের রচয়িতা-
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) কাজী নজরুল ইসলাম
- গ) ডি.এল. রায়
- ঘ) অতুল প্রসাদ সেন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) অতুল প্রসাদ সেনপ্রশ্নটির আলাদা পাতা ›ডি.এল. রায়ের বিখ্যাত গান 'ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদেরই বসুন্ধরা'।
৪. কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা?
- ক) ভারত
- খ) ঘানা
- গ) সিয়েরা লিওন
- ঘ) রুয়ান্ডা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) সিয়েরা লিওনপ্রশ্নটির আলাদা পাতা ›সিয়েরা লিওনে নিযুক্ত বাংলাদেশী শান্তিরক্ষী বাহিনীর সম্মানে বাংলা ভাষাকে সরকারি এবং দ্বিতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে।
৫. ২০১৫ সালের কোন মাসে বাংলাদেশ-ভারত ছিটমহল চুক্তি কার্যকর হয়?
- ক) জানুয়ারি
- খ) মার্চ
- গ) জুন
- ঘ) আগস্ট
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) আগস্টপ্রশ্নটির আলাদা পাতা ›২০১৫ সালের ১ আগস্ট ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়; বাংলাদেশ ১১১টি ছিটমহল লাভ করে এবং ভারত লাভ করে ৫১টি।
৬. 'ছিয়াত্তরের মন্বন্তর' বাংলা কোন সনে সংঘটিত হয়?
- ক) ১০৭৬
- খ) ১১৭৬
- গ) ১২৭৬
- ঘ) ১৩৭৬
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ১১৭৬প্রশ্নটির আলাদা পাতা ›১১৭৬ বঙ্গাব্দে (১৭৭০ খ্রি.) বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়, যা 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত; তখন বাংলায় কোম্পানির দ্বৈত শাসন চলছিল।
৭. ঢাকার বিখ্যাত 'তারা মসজিদ' কে নির্মাণ করেন?
- ক) সুজা খান
- খ) মির্জা গোলাম পীর
- গ) ঈসা খাঁ
- ঘ) শায়েস্তা খান
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) মির্জা গোলাম পীরপ্রশ্নটির আলাদা পাতা ›পুরান ঢাকার আরমানিটোলার তারা মসজিদ আঠারো শতকে মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান নামেও পরিচিত) নির্মাণ করেন; সাদা মার্বেলের ওপর নীল তারার নকশার জন্য এই নাম। মূল প্রশ্নপত্রে সঠিক উত্তরটি কোনো অপশনে ছিল না; এখানে একটি অপশন সংশোধন করা হয়েছে।
৮. কোন দেশ বা সংস্থা বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ হিসেবে ঘোষণা করে?
- ক) এশীয় উন্নয়ন ব্যাংক
- খ) মার্কিন যুক্তরাষ্ট্র
- গ) বিশ্বব্যাংক
- ঘ) জাপান
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বিশ্বব্যাংকপ্রশ্নটির আলাদা পাতা ›প্রতি বছর ১ জুলাই বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয় অনুসারে দেশগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে।
৯. নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
- ক) সরকারি কর্ম কমিশন
- খ) দুর্নীতি দমন কমিশন
- গ) নির্বাচন কমিশন
- ঘ) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) দুর্নীতি দমন কমিশনপ্রশ্নটির আলাদা পাতা ›সংবিধানের ৯ম ভাগের ১৩৭ নং অনুচ্ছেদে কর্ম কমিশন, ৭ম ভাগের ১১৮ নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন, ৮ম ভাগের ১২৭ নং অনুচ্ছেদে মহাহিসাব নিরীক্ষকের কথা বলা হয়েছে।
১০. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঢাকা ........ এর অন্তর্ভুক্ত ছিল।
- ক) সেক্টর ১
- খ) সেক্টর ২
- গ) সেক্টর ৩
- ঘ) সেক্টর ৪
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সেক্টর ২প্রশ্নটির আলাদা পাতা ›সেক্টর ১-বৃহত্তর চট্টগ্রাম, সেক্টর ৩-ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ঢাকার অংশবিশেষ, সেক্টর ৪-সিলেটের পূর্বাঞ্চল।
১১. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কোন সালে?
- ক) ১৮৫৮
- খ) ১৯০৫
- গ) ১৯১১
- ঘ) ১৯৪৭
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ১৮৫৮প্রশ্নটির আলাদা পাতা ›১৮৫৮ সালে সিপাহী বিদ্রোহের অবসানে 'ভারত সরকার আইন ১৮৫৮' পাসের মাধ্যমে কোম্পানি শাসনের অবসান হয়।
১২. বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন-
- ক) শামসুদ্দিন ইলিয়াস শাহ
- খ) ফখরুদ্দিন মুবারক শাহ
- গ) আলাউদ্দিন হোসাইন শাহ
- ঘ) মুহম্মদ ঘুরী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ফখরুদ্দিন মুবারক শাহপ্রশ্নটির আলাদা পাতা ›ফখরুদ্দিন মুবারক শাহের সময়ে রাজধানী ছিল সোনারগাঁও; শেষ স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।
১৩. 'আসাদের শার্ট' কবিতাটির রচয়িতা কে?
- ক) সিকান্দার আবু জাফর
- খ) আবু জাফর ওবায়দুল্লাহ
- গ) নির্মলেন্দু গুণ
- ঘ) শামসুর রাহমান
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) শামসুর রাহমানপ্রশ্নটির আলাদা পাতা ›'আসাদের শার্ট' কবিতাটি শামসুর রাহমানের 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থের অন্তর্গত।
১৪. সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন?
- ক) গুপ্ত
- খ) মৌর্য
- গ) পাল
- ঘ) পাঠান
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) মৌর্যপ্রশ্নটির আলাদা পাতা ›সম্রাট অশোক মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।
১৫. 'ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব' (WWW) এর উদ্ভাবক-
- ক) মার্ক ইলিয়ট জাকারবার্গ
- খ) টিম বার্নার্স লি
- গ) জাভেদ করিম
- ঘ) চ্যাড হারলি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) টিম বার্নার্স লিপ্রশ্নটির আলাদা পাতা ›মার্ক ইলিয়ট জাকারবার্গ-ফেইসবুক, জাভেদ করিম-ইউটিউব।
১৬. অধরা কণার আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী-
- ক) মাকসুদুল আলম
- খ) এম. জাহিদ হাসান
- গ) সত্যেন্দ্রনাথ বসু
- ঘ) জামাল নজরুল ইসলাম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) এম. জাহিদ হাসানপ্রশ্নটির আলাদা পাতা ›ড. এম. জাহিদ হাসানের নেতৃত্বে ২০১৫ সালে ভাইল ফার্মিয়ন ('অধরা কণা') শনাক্ত হয়; ড. মাকসুদুল আলম পাট ও পেঁপের জিনোম উন্মোচনের জন্য খ্যাত।
১৭. চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি?
- ক) বিজু
- খ) ওয়াংগালা
- গ) সান্দ্রে
- ঘ) সাংগ্রাই
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বিজুপ্রশ্নটির আলাদা পাতা ›গারো-ওয়াংগালা, রাখাইন-সাংগ্রাই, চাকমা-বিজু, মারমা-সাংগ্রাই।
১৮. কোন জায়গায় জমির সামাজিক মালিকানা নেই?
- ক) রাঙামাটি
- খ) খাগড়াছড়ি
- গ) বান্দরবান
- ঘ) চট্টগ্রাম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) চট্টগ্রামপ্রশ্নটির আলাদা পাতা ›পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে জমির সামাজিক মালিকানার প্রচলন থাকলেও চট্টগ্রাম জেলায় জমির ব্যক্তি মালিকানা ব্যবস্থা প্রচলিত।
১৯. 'মনপুরা-৭০' কী?
- ক) কবিতা
- খ) গান
- গ) চলচ্চিত্র
- ঘ) চিত্রকর্ম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) চিত্রকর্মপ্রশ্নটির আলাদা পাতা ›১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে ব্যথিত হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন এই চিত্রকর্মটি অঙ্কন করেন।
২০. কোনটিকে মৌলিক দর্শনশাস্ত্র হিসেবে বিবেচনা করা হয়?
- ক) নীতিবিদ্যা
- খ) মনোবিজ্ঞান
- গ) ধর্মশাস্ত্র
- ঘ) অধিবিদ্যা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) অধিবিদ্যাপ্রশ্নটির আলাদা পাতা ›অধিবিদ্যা বা মেটাফিজিক্স দর্শনের একটি শাখা যাতে বিশ্বের অস্তিত্ব, সময়, স্থান, সম্ভাবনা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
২১. চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন যার সময়ে বাংলায় আসেন-
- ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- খ) আলাউদ্দিন হুসাইন শাহ
- গ) প্রথম চন্দ্রগুপ্ত
- ঘ) হর্ষবর্ধন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) দ্বিতীয় চন্দ্রগুপ্তপ্রশ্নটির আলাদা পাতা ›চীনা পরিব্রাজক ফা-হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের (বিক্রমাদিত্য) সময়ে আসেন; হর্ষবর্ধনের সময়ে আসেন হিউয়েন সাং।
২২. হিজরী সন কে প্রবর্তন করেন?
- ক) হযরত উমার (রাঃ)
- খ) হযরত আলী (রাঃ)
- গ) হযরত আবু বকর (রাঃ)
- ঘ) হযরত উসমান (রাঃ)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) হযরত উমার (রাঃ)প্রশ্নটির আলাদা পাতা ›৬২২ খ্রিস্টাব্দ থেকে অর্থাৎ রাসূল সাঃ মক্কা হতে মদীনায় হিজরতের বছর থেকে হিজরী সনের গণনা শুরু হয়।
২৩. 'বিশ্ব সাক্ষরতা দিবস' পালিত হয়-
- ক) ৮ সেপ্টেম্বর
- খ) ১১ সেপ্টেম্বর
- গ) ১৭ মার্চ
- ঘ) ২১ মার্চ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ৮ সেপ্টেম্বরপ্রশ্নটির আলাদা পাতা ›১৭ মার্চ-জাতীয় শিশু দিবস, ২১ মার্চ-বিশ্ব বন দিবস ও আন্তর্জাতিক বর্ণবিদ্বেষ বিরোধী দিবস।
২৪. কোনটি ইউনেস্কো কর্তৃক 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসেবে ঘোষিত হয়েছে?
- ক) ষাট গম্বুজ মসজিদ
- খ) জাতীয় জাদুঘর
- গ) সেন্টমার্টিন আইল্যান্ড
- ঘ) আহসান মঞ্জিল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ষাট গম্বুজ মসজিদপ্রশ্নটির আলাদা পাতা ›বাগেরহাট জেলায় অবস্থিত এই মসজিদটিকে ১৯৮৩ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে।
২৫. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধন করা হয়েছে-
- ক) ১৩ বার
- খ) ১৪ বার
- গ) ১৫ বার
- ঘ) ১৬ বার
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ১৬ বারপ্রশ্নটির আলাদা পাতা ›২০১৫ সালের পরীক্ষাকালে সংবিধান ১৬ বার সংশোধিত হয়েছিল (ষোড়শ সংশোধনী, সেপ্টেম্বর ২০১৪); পরে ২০১৮ সালে সপ্তদশ সংশোধনীসহ সংশোধনীর সংখ্যা ১৭।
২৬. কোন দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'কালো দিবস' হিসেবে পালিত হয়?
- ক) ২৩ আগস্ট
- খ) ২৫ আগস্ট
- গ) ২৫ মার্চ
- ঘ) ১৩ মার্চ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ২৩ আগস্টপ্রশ্নটির আলাদা পাতা ›২০০৭ সালের ২০-২৩ আগস্ট সামরিক বাহিনীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটেছিল।
২৭. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন?
- ক) এ.কে. ফজলুল হক
- খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- গ) আবুল হাশিম
- ঘ) খাজা নাজিমউদ্দীন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দীপ্রশ্নটির আলাদা পাতা ›প্রথম মুখ্যমন্ত্রী এ.কে. ফজলুল হক, দ্বিতীয় খাজা নাজিমউদ্দিন, শেষ হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
২৮. কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
- ক) পেট্রোল
- খ) প্রাকৃতিক গ্যাস
- গ) কয়লা
- ঘ) জৈব গ্যাস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) জৈব গ্যাসপ্রশ্নটির আলাদা পাতা ›মানুষ, জীবজন্তু ও উদ্ভিদ প্রভৃতির অবশেষ থেকে তৈরি জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলে।
২৯. কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়?
- ক) ময়নামতি
- খ) পাহাড়পুর
- গ) মহাস্থানগড়
- ঘ) সুন্দরবন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সুন্দরবনপ্রশ্নটির আলাদা পাতা ›সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট বা উপকূলীয় বন, আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার।
৩০. ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত?
- ক) পাবনা
- খ) চাঁদপুর
- গ) ঝালকাঠি
- ঘ) খুলনা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ঝালকাঠিপ্রশ্নটির আলাদা পাতা ›রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের স্মৃতি বিজড়িত এই নদীটি ঝালকাঠি জেলায় অবস্থিত।
৩১. অর্থশাস্ত্রে অবদানের জন্য কে বিখ্যাত?
- ক) কৌটিল্য
- খ) পাণিনী
- গ) বাৎস্যায়ন
- ঘ) বাল্মীকি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কৌটিল্যপ্রশ্নটির আলাদা পাতা ›চাণক্য বা কৌটিল্য রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে প্রাচীন ভারতের দিকপাল; 'ভারতের ম্যাকিয়াভেলি' বলা হয়।
৩২. মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো-
- ক) সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা
- খ) সম্পত্তির ব্যক্তি মালিকানা
- গ) সম্পত্তির ব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানা
- ঘ) ব্যক্তিগত সম্পত্তির যৌথ মালিকানা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) সম্পত্তির ব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানাপ্রশ্নটির আলাদা পাতা ›সামাজিক ও রাষ্ট্রীয় মালিকানা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়, ব্যক্তি মালিকানা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূলনীতি।
ঢাবি খ ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) — অন্যান্য বছরের প্রশ্ন
ঢাবি ২০১৫-১৬ — অন্য ইউনিট
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ