ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১২-১৩

২০১২-১৩ সেশন ২৪টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: সাধারণ জ্ঞান (২৪)

মানবন্টন ও নিয়ম: MCQ ৬০ (৪৫ মিনিট): বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ৩০। লিখিত ৪০ (৪৫ মিনিট): বাংলা ২০, ইংরেজি ২০। ভুল MCQ-তে −০.২৫। পাস: MCQ ≥ ২৪ (বাংলা ≥ ৫, ইংরেজি ≥ ৫, সাধারণ জ্ঞান ≥ ১০), লিখিত ≥ ১১, মোট ≥ ৪০। প্রতিটি গ্রুপের আলাদা মেধাতালিকা।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

সাধারণ জ্ঞান (২৪টি)

  1. ১. বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান-

    • ক) ১৮%
    • খ) ১০%
    • গ) ১৬%
    • ঘ) ২১%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ২১%

    পরীক্ষার সময়ে (২০১২) জিডিপিতে কৃষি খাতের অবদান প্রায় ২০% ধরা হতো; বর্তমানে তা কমে প্রায় ১১%।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী কোনটি?

    • ক) ফেইসবুক
    • খ) ওয়াইম্যাক্স
    • গ) ব্রডব্যান্ড
    • ঘ) টুইটার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ওয়াইম্যাক্স

    তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট হচ্ছে ওয়াইম্যাক্স, ওয়াইফাই ইত্যাদি। ফেইসবুক, টুইটার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?

    • ক) ১৬০০
    • খ) ১৬৫১
    • গ) ১৭৫৭
    • ঘ) ১৬৫৮
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১৬০০

    সম্রাট জাহাঙ্গীরের অনুমতিক্রমে ১৬০৮ সালে সুরাটে বাণিজ্যিক কুঠি নির্মাণ; ১৭৬৫ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন?

    • ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
    • খ) আলাউদ্দিন হোসাইন শাহ
    • গ) প্রথম চন্দ্রগুপ্ত
    • ঘ) হর্ষবর্ধন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

    গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ফা-হিয়েন বাংলায় আসেন; চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে মেগাস্থিনিস এবং হর্ষবর্ধনের সময়ে হিউয়েন সাং আসেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. 'অভ্র কী-বোর্ড' তৈরি করেন-

    • ক) মেহদি হাসান খান
    • খ) মুহম্মদ জাফর ইকবাল
    • গ) মাকসুদুল আলম
    • ঘ) বাংলাদেশ কম্পিউটার গবেষণা কেন্দ্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মেহদি হাসান খান

    ডা. মেহদি হাসান খান অভ্র কী-বোর্ড সফটওয়্যারটি ২০০৩ সালের ২৬ মার্চ প্রথম বাজারে উন্মুক্ত করেন; স্লোগান 'ভাষা হোক উন্মুক্ত'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. 'মশালডাঙ্গা' ছিটমহল কোন জেলায় অবস্থিত?

    • ক) লালমনিরহাট
    • খ) কুড়িগ্রাম
    • গ) দিনাজপুর
    • ঘ) পঞ্চগড়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কুড়িগ্রাম

    ছিটমহলটি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় অবস্থিত ছিল; ২০১৫ সালের ১ আগস্ট ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হওয়ায় বিলুপ্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হয়েছে যে স্থানে-

    • ক) খুলনা
    • খ) সাভার
    • গ) গজারিয়া
    • ঘ) ভালুকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) গজারিয়া

    দেশের প্রথম ঔষধ শিল্প পার্ক (এপিআই পার্ক) মুন্সীগঞ্জের গজারিয়ায় স্থাপিত; প্রথম হাই-টেক পার্ক গাজীপুরের কালিয়াকৈরে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. 'মেস্তা' এক জাতীয়-

    • ক) ধান
    • খ) তামাক
    • গ) তুলা
    • ঘ) পাট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) পাট

    পাট প্রধানত ৩ প্রকার: হোয়াইট (দেশী), তোষা ও মেস্তা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল এর আসর যে দেশে অনুষ্ঠিত হয়-

    • ক) আর্জেন্টিনা
    • খ) ইতালি
    • গ) জার্মানি
    • ঘ) ব্রাজিল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ব্রাজিল

    ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ব্রাজিলে; পরের আসরগুলো ২০১৮ রাশিয়া, ২০২২ কাতার এবং ২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. কোন দেশ 'বাংলাদেশ দিবস' পালনের উদ্যোগ গ্রহণ করেছে?

    • ক) ভারত
    • খ) নেদারল্যান্ডস
    • গ) মালয়েশিয়া
    • ঘ) ডেনমার্ক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নেদারল্যান্ডস

    উৎস উত্তরমালা অনুযায়ী ২০১২ সালে নেদারল্যান্ডস 'বাংলাদেশ দিবস' পালনের উদ্যোগ নেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. কোনটি ইউনেস্কো কর্তৃক 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসেবে ঘোষিত?

    • ক) জাতীয় জাদুঘর
    • খ) বায়তুল মোকাররম মসজিদ
    • গ) ষাট গম্বুজ মসজিদ
    • ঘ) আহসান মঞ্জিল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ষাট গম্বুজ মসজিদ

    ইউনেস্কো ১৯৮৫ সালে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে; বাংলাদেশের অন্য দুটি বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধবিহার ও সুন্দরবন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. আয়তনে কোনটি বৃহত্তম বিভাগ?

    • ক) ঢাকা
    • খ) রাজশাহী
    • গ) চট্টগ্রাম
    • ঘ) বরিশাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) চট্টগ্রাম

    আয়তনে বৃহত্তম বিভাগ চট্টগ্রাম এবং ক্ষুদ্রতম ময়মনসিংহ; জনসংখ্যায় বৃহত্তম ঢাকা, ক্ষুদ্রতম বরিশাল (জনশুমারি ২০২২)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. 'পিএসসি' শব্দটি কীসের সঙ্গে যুক্ত?

    • ক) গ্যাস অনুসন্ধান
    • খ) কয়লা উত্তোলন
    • গ) বিদ্যুৎ উৎপাদন
    • ঘ) নদীর পানি ভাগাভাগি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) গ্যাস অনুসন্ধান

    PSC এর পূর্ণরূপ: Production Sharing Contract (উৎপাদন বণ্টন চুক্তি), পেট্রোলিয়াম অনুসন্ধান ও উন্নয়নের লক্ষ্যে বিদেশী ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের বিশেষ চুক্তি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে জাতিসংঘ রায় দিয়েছে-

    • ক) ১৪ মার্চ, ২০১২
    • খ) ১৪ মে, ২০১২
    • গ) ১২ মে, ২০১২
    • ঘ) ১৪ এপ্রিল, ২০১২
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১৪ মার্চ, ২০১২

    বাংলাদেশ ও মায়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিয়ে রায় ১৪ মার্চ, ২০১২; ভারত ও বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধে রায় ৭ জুলাই, ২০১৪।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১৫. সম্প্রতি বাপেক্স কর্তৃক আবিষ্কৃত গ্যাসক্ষেত্র-

    • ক) হরিপুর, সিলেট
    • খ) সাঙ্গু, চট্টগ্রাম
    • গ) সুন্দলপুর, নোয়াখালী
    • ঘ) শ্রীকাইল, কুমিল্লা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সুন্দলপুর, নোয়াখালী

    নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্র ২০১১ সালে বাপেক্স আবিষ্কার করে; এরপর শ্রীকাইল (কুমিল্লা) আবিষ্কৃত হয় এবং সর্বশেষগুলোর একটি জকিগঞ্জ (২০২১)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ১৬. সম্প্রতি জাতিসংঘের ইকুয়েটর পুরস্কার লাভ করেছে-

    • ক) বঙ্গবন্ধু সাফারী পার্ক
    • খ) চুনতি অভয়ারণ্য
    • গ) সুন্দরবন
    • ঘ) কক্সবাজার সমুদ্র সৈকত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) চুনতি অভয়ারণ্য

    চুনতি অভয়ারণ্য চট্টগ্রামের বাঁশখালী, লোহাগড়া ও সাতকানিয়া উপজেলার ৭,৭৬৪ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত একটি সংরক্ষিত বনাঞ্চল ও বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ১৭. বাংলাদেশের 'ত্রিপুরা' আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী?

    • ক) বৈষ্ণব ধর্ম
    • খ) হিন্দু ধর্ম
    • গ) বৌদ্ধ ধর্ম
    • ঘ) খ্রিস্ট ধর্ম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) হিন্দু ধর্ম

    বৌদ্ধধর্ম→চাকমা, মারমা, রাখাইন; খ্রিস্টধর্ম→বম, লুসাই, খাসিয়া; সনাতন ধর্ম→ত্রিপুরা, গারো, পাংখোয়া।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ১৮. ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়-

    • ক) গুগল
    • খ) ডগপাইল
    • গ) আলটা ভিস্টা
    • ঘ) ইন্টারনেট এক্সপ্লোরার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ইন্টারনেট এক্সপ্লোরার

    ইন্টারনেট এক্সপ্লোরার একটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার, বাকিগুলো সার্চ ইঞ্জিন। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন 'পিপীলিকা'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ১৯. 'আন্তর্জাতিক শিক্ষক দিবস' পালিত হয়-

    • ক) ৫ সেপ্টেম্বর
    • খ) ১৫ সেপ্টেম্বর
    • গ) ৫ অক্টোবর
    • ঘ) ১৫ অক্টোবর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৫ অক্টোবর

    বিশ্ব গণতন্ত্র দিবস-১৫ সেপ্টেম্বর, বিশ্ব গ্রামীণ নারী দিবস-১৫ অক্টোবর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ২০. 'সংসদ বর্জন আইন প্রণয়ন আবশ্যক' মন্তব্যটি কোন সংস্থার?

    • ক) গ্রামীণ ব্যাংক
    • খ) মানবাধিকার কমিশন
    • গ) দুদক
    • ঘ) টি.আই.বি.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) টি.আই.বি.

    ২০১৩ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সংসদ বর্জন আইন প্রণয়নের জন্য দাবি উত্থাপন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ২১. 'আসমানী' কবিতাটি লিখেছেন-

    • ক) আলাউদ্দিন আল আজাদ
    • খ) শামসুর রাহমান
    • গ) জসীমউদ্দীন
    • ঘ) কাজী নজরুল ইসলাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) জসীমউদ্দীন

    'আসমানী' কবিতাটি জসীমউদ্দীনের 'এক পয়সার বাঁশি' কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ২২. ২০১২ সালে 'লন্ডন অলিম্পিক গেমস' অনুষ্ঠানে বাংলাদেশী কোরিওগ্রাফারের নাম-

    • ক) সালমান খান
    • খ) ড্যানি বয়েল
    • গ) আকরম খান
    • ঘ) মোহন খান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আকরম খান

    আকরাম খান বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক, ২০১২ সালের লন্ডন অলিম্পিক গেমসে কোরিওগ্রাফার ছিলেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ২৩. ডি.এ.ই. (DAE) বাংলাদেশ সরকারের কী বিষয়ক সংস্থা?

    • ক) ঔষধ
    • খ) কৃষি
    • গ) শিক্ষা
    • ঘ) নাট্যকলা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কৃষি

    DAE এর পূর্ণরূপ: Department of Agricultural Extension (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ২৪. বাংলার মুসলিম শাসনামলে 'আবওয়াব' শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো?

    • ক) নদী
    • খ) পানি
    • গ) খাজনা
    • ঘ) জমি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) খাজনা

    'আবওয়াব' আরবি ও ফারসি 'বাব' শব্দের বহুবচন; অতিরিক্ত আরোপিত সকল সাময়িক ও আবশ্যক কর এবং অন্যান্য ধার্যকৃত অর্থকে বলা হত 'আবওয়াব'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

ঢাবি খ ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) — অন্যান্য বছরের প্রশ্ন

ঢাবি ২০১২-১৩ — অন্য ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

ঢাবি খ ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০১২-১৩ — Dhaka University (DU) B Unit Question 2012-13 | SmartPora