ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৩-১৪
বিষয়: সাধারণ জ্ঞান (২৬)
মানবন্টন ও নিয়ম: MCQ ৬০ (৪৫ মিনিট): বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ৩০। লিখিত ৪০ (৪৫ মিনিট): বাংলা ২০, ইংরেজি ২০। ভুল MCQ-তে −০.২৫। পাস: MCQ ≥ ২৪ (বাংলা ≥ ৫, ইংরেজি ≥ ৫, সাধারণ জ্ঞান ≥ ১০), লিখিত ≥ ১১, মোট ≥ ৪০। প্রতিটি গ্রুপের আলাদা মেধাতালিকা।
এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহসাধারণ জ্ঞান (২৬টি)
১. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
- ক) বাংলাদেশ প্রাইভেটাইজেশন বোর্ড
- খ) বাংলাদেশ বিনিয়োগ বোর্ড
- গ) বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন
- ঘ) বাংলাদেশ নির্বাচন কমিশন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) বাংলাদেশ নির্বাচন কমিশনপ্রশ্নটির আলাদা পাতা ›সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদের আওতায় 'বাংলাদেশ নির্বাচন কমিশন' স্থাপিত হয়েছে।
২. অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয়-
- ক) অবৈধ অর্থ লেনদেন আইন
- খ) মানি লন্ডারিং প্রিভেনশন আইন
- গ) অর্থ ব্যবহার এবং লেনদেন আইন
- ঘ) মানি লন্ডারিং আইন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) মানি লন্ডারিং প্রিভেনশন আইনপ্রশ্নটির আলাদা পাতা ›২০০২ সালে 'মানি লন্ডারিং আইন, ২০০২' প্রণীত হয়; পরবর্তীতে ২০১২ সালে 'মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২' পাস হয়।
৩. বাংলা একাডেমির মূল মিলনায়তনটি কার নামে?
- ক) মুহম্মদ শহীদুল্লাহ
- খ) শামসুর রাহমান
- গ) আবুল বরকত
- ঘ) আবদুল করিম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) আবদুল করিমপ্রশ্নটির আলাদা পাতা ›মুহম্মদ শহীদুল্লাহ-বহু ভাষাবিদ; শামসুর রাহমান-আধুনিক কবি; আবুল বরকত-ঢাবির একমাত্র শহীদ; আবদুল করিম-সাহিত্য বিশারদ।
৪. 'Ego' যে জ্ঞান শাখার সম্পর্কযুক্ত-
- ক) দর্শন
- খ) মনোবিজ্ঞান
- গ) সমাজবিজ্ঞান
- ঘ) নৃ-বিজ্ঞান
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) মনোবিজ্ঞানপ্রশ্নটির আলাদা পাতা ›'Ego' হলো নিজের বড়ত্বের প্রতি একটি অস্বাভাবিক বিশ্বাস, অতি অহংবোধ ও আত্মকেন্দ্রিক ও স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা।
৫. 'কঠিন চীবর দান' অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয়-
- ক) বাংলাদেশের উত্তরাঞ্চলে
- খ) বাংলাদেশের দক্ষিণাঞ্চলে
- গ) ময়মনসিংহের গারো আদিবাসী গোষ্ঠীদের অঞ্চলে
- ঘ) পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেপ্রশ্নটির আলাদা পাতা ›'কঠিন চীবর দান' বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পালন করা হয়।
৬. ২০১৩ সালে কোন প্রতিষ্ঠান 'ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার' পায়?
- ক) ঢাকা আহসানিয়া মিশন
- খ) ঢাকা শিক্ষা কেন্দ্র
- গ) ব্র্যাক
- ঘ) শিক্ষা মন্ত্রণালয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ঢাকা আহসানিয়া মিশনপ্রশ্নটির আলাদা পাতা ›'ঢাকা আহসানিয়া মিশন' বাংলাদেশের একটি অলাভজনক সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন, ২০০২ সালে স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করে।
৭. 'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য' এই মামলা থেকে কত তারিখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়?
- ক) ২২ এপ্রিল, ১৯৬৮
- খ) ২২ জানুয়ারি, ১৯৭০
- গ) ২২ মার্চ, ১৯৬৭
- ঘ) ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯প্রশ্নটির আলাদা পাতা ›১৯৬৮ সালের ৩ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়; অপর নাম 'আগরতলা ষড়যন্ত্র মামলা'; ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলে ৩৫ জন রাজবন্দীর মুক্তি দেওয়া হয়।
৮. বাংলাদেশে থ্রি-জি (3G) প্রযুক্তি চালু হয়-
- ক) ১৪ অক্টোবর, ২০১৩
- খ) ১৬ অক্টোবর, ২০১২
- গ) ১০ সেপ্টেম্বর, ২০১৩
- ঘ) ১৪ সেপ্টেম্বর, ২০১৩
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ১৪ অক্টোবর, ২০১৩প্রশ্নটির আলাদা পাতা ›দেশের একমাত্র সরকারি অপারেটর টেলিটক প্রথম 3G প্রযুক্তি চালু করে; প্রথম 4G চালু ১৯ ফেব্রুয়ারি ২০১৮, 5G চালু ১২ ডিসেম্বর ২০২১।
৯. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় রয়েছে?
- ক) সিলেট
- খ) খুলনা
- গ) কুষ্টিয়া
- ঘ) চাঁপাইনবাবগঞ্জ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) চাঁপাইনবাবগঞ্জপ্রশ্নটির আলাদা পাতা ›প্রাচীন গৌড় নগরীর অন্তর্ভুক্ত ছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ জেলা এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা।
১০. বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন-
- ক) ডিসিসিআই
- খ) এফবিসিসিআই
- গ) ডিএসই
- ঘ) বিজিএমইএ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) এফবিসিসিআইপ্রশ্নটির আলাদা পাতা ›FBCCI-The Federation of Bangladesh Chambers of Commerce and Industry.
১১. বাংলাদেশের কোন নাগরিক যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন?
- ক) ড. দেবপ্রিয় ভট্টাচার্য
- খ) স্যার ফজলে হাসান আবেদ
- গ) ড. মাকসুদুল আলম
- ঘ) ড. মুহাম্মদ ইউনূস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ড. মুহাম্মদ ইউনূসপ্রশ্নটির আলাদা পাতা ›১৭৭৬ সালে প্রবর্তিত কংগ্রেশনাল মেডেল; ড. মুহাম্মদ ইউনূস ২০০৯ সালে প্রথম মুসলিম ও বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন।
১২. ফেলানী হত্যা মামলার বিচার অনুষ্ঠিত হয়েছে ভারতের-
- ক) জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে
- খ) আর্মি ট্রাইব্যুনাল
- গ) কলকাতা জজ কোর্ট
- ঘ) কলকাতা জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টেপ্রশ্নটির আলাদা পাতা ›২০১১ সালের ৭ জানুয়ারি বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন নিহত হন; লাশ কাঁটাতারে পাঁচ ঘণ্টারও বেশি সময় ঝুলে ছিল।
১৩. সাভারের 'রানা প্লাজা' ভবন কত তারিখে ধ্বসে পড়ে?
- ক) ২৩ এপ্রিল
- খ) ২৪ এপ্রিল
- গ) ২৫ এপ্রিল
- ঘ) ২৬ এপ্রিল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ২৪ এপ্রিলপ্রশ্নটির আলাদা পাতা ›৯ তলা বিশিষ্ট ভবনটি ২৪ এপ্রিল, ২০১৩ ধ্বসে পড়ে; ১,১৭৫ জন শ্রমিক নিহত ও ২,০০০ এরও বেশি আহত হয়।
১৪. ফেইসবুকের প্রতিষ্ঠাতা কে?
- ক) বিল গেটস
- খ) টিম বার্নার্স লি
- গ) মার্ক জাকারবার্গ
- ঘ) অ্যান্ড্রোইড
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) মার্ক জাকারবার্গপ্রশ্নটির আলাদা পাতা ›মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং WWW (World Wide Web) এর প্রতিষ্ঠাতা টিম বার্নার্স লি।
১৫. বাংলাদেশের কোথায় বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে?
- ক) বজ্রযোগিনী
- খ) সোনারগাঁও
- গ) টেকনাফ
- ঘ) কালিয়াকৈর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বজ্রযোগিনীপ্রশ্নটির আলাদা পাতা ›আবিষ্কৃত বৌদ্ধবিহারটি হাজার বছরের পুরনো নাটেশ্বর বৌদ্ধবিহার, মুন্সীগঞ্জের বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে; অতীশ দীপঙ্করের জন্মস্থান।
১৬. আমেরিকা বাংলাদেশকে দেয়া জি.এস.পি. সুবিধা স্থগিত করে-
- ক) ২৭ জুন, ২০১৩
- খ) ২৯ জুন, ২০১৩
- গ) ৩০ জুন, ২০১৩
- ঘ) ১ জুলাই, ২০১৩
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ২৭ জুন, ২০১৩প্রশ্নটির আলাদা পাতা ›GSP এর পূর্ণরূপ Generalised System of Preference; সুবিধাটি উন্নত দেশসমূহ উন্নয়নশীল বা অনুন্নত দেশসমূহকে প্রদান করে।
১৭. বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন-
- ক) প্রধানমন্ত্রী
- খ) রাষ্ট্রপতি
- গ) প্রতিরক্ষামন্ত্রী
- ঘ) সেনাপ্রধান
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) রাষ্ট্রপতিপ্রশ্নটির আলাদা পাতা ›সংবিধানের ৬৩ নং ধারা অনুযায়ী জাতীয় সংসদের সম্মতি নিয়ে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারেন।
১৮. 'তমদ্দুন মজলিস' ছিল একটি-
- ক) সাংস্কৃতিক প্রতিষ্ঠান
- খ) সামাজিক প্রতিষ্ঠান
- গ) রাজনৈতিক প্রতিষ্ঠান
- ঘ) দাতব্য প্রতিষ্ঠান
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সাংস্কৃতিক প্রতিষ্ঠানপ্রশ্নটির আলাদা পাতা ›তমদ্দুন মজলিস ইসলামী আদর্শবাদী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন; অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
১৯. পাটলিপুত্র রাজধানী ছিল-
- ক) গুপ্তদের
- খ) সেনদের
- গ) পালদের
- ঘ) মৌর্যদের
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মৌর্যদেরপ্রশ্নটির আলাদা পাতা ›প্রাচীন ভারতের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র, বর্তমানে ভারতের বিহার রাজ্যে।
২০. বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?
- ক) একটি
- খ) দুইটি
- গ) তিনটি
- ঘ) চারটি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) দুইটিপ্রশ্নটির আলাদা পাতা ›হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত। নিম্ন আদালতেরও দুইটি বিভাগ: দেওয়ানি ও ফৌজদারি।
২১. 'ডেভিড ফ্রস্ট' ছিলেন-
- ক) মুক্তিযোদ্ধা
- খ) চিকিৎসক
- গ) রাজনীতিবিদ
- ঘ) সাংবাদিক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সাংবাদিকপ্রশ্নটির আলাদা পাতা ›স্যার ডেভিড প্যারাডাইন ফ্রস্ট একজন বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক ও লেখক; বাংলাদেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার নিয়েছিলেন।
২২. বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম কী?
- ক) তেল গ্যাস রক্ষা কমিটি
- খ) বি.ই.এম.এফ.
- গ) গ্রামীণ ব্যাংক
- ঘ) সেভ বাংলাদেশ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) বি.ই.এম.এফ.প্রশ্নটির আলাদা পাতা ›BEMF এর পূর্ণরূপ: Bangladesh Environment Management Forum.
২৩. 'মহাসেন' শব্দটি যার সাথে সম্পর্কিত-
- ক) সাইক্লোন
- খ) টর্নেডো
- গ) ভূমিকম্প
- ঘ) বন্যা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সাইক্লোনপ্রশ্নটির আলাদা পাতা ›ভারত মহাসাগরে তৈরি ঘূর্ণিঝড় 'মহাসেন' ১৬ মে, ২০১৩ সালে বাংলাদেশে আঘাত হানে।
২৪. উপকূল হতে বাংলাদেশের সমুদ্রসীমা-
- ক) ১২ নটিক্যাল মাইল
- খ) ২০০ নটিক্যাল মাইল
- গ) ২২০ নটিক্যাল মাইল
- ঘ) ১২০ নটিক্যাল মাইল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ২০০ নটিক্যাল মাইলপ্রশ্নটির আলাদা পাতা ›বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।
২৫. বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কততম?
- ক) সপ্তম
- খ) অষ্টম
- গ) নবম
- ঘ) দশম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) দশমপ্রশ্নটির আলাদা পাতা ›২০১৩ সালের পরীক্ষার সময় আসন্ন ছিল দশম জাতীয় সংসদ নির্বাচন (৫ জানুয়ারি ২০১৪); পরবর্তীতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি ২০২৬-এ।
২৬. প্রস্তাবিত রামপাল বিদ্যুৎকেন্দ্র কোন জেলায়?
- ক) বাগেরহাট
- খ) খুলনা
- গ) সাতক্ষীরা
- ঘ) পটুয়াখালী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বাগেরহাটপ্রশ্নটির আলাদা পাতা ›বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারী এলাকায় পশুর নদীর তীরে সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার উত্তরে; উৎপাদন ক্ষমতা প্রায় ১৩২০ মেগাওয়াট।
ঢাবি খ ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) — অন্যান্য বছরের প্রশ্ন
ঢাবি ২০১৩-১৪ — অন্য ইউনিট
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ