MCQ · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০১৬
একটি বাঘ একটি হরিণের 4 মিটার পিছনে থেকে ধরার জন্য স্থির অবস্থা থেকে 2 m/sec² সমত্বরণে দৌড়াতে শুরু করলো। হরিণটি 3 m/sec সমবেগে দৌড়ালে বাঘটি কখন হরিণটিকে ধরতে পারবে?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ঘ) 4 sec
ব্যাখ্যা
বাঘের ত্বরণ a = 2 m/sec², হরিণের সমবেগ, v = 3 m/sec; চিত্রে AB = 4 m; B হতে x দূরত্বে C বিন্দুতে t সময় পরে বাঘ হরিণকে ধরল। x = vt এবং 4 + x = ½at² ∴ 4 + vt = ½at² বা 4 + 3t = ½ × 2 × t² বা t² − 3t − 4 = 0 বা t² − 4t + t − 4 = 0 বা t(t − 4) + 1(t − 4) = 0 বা (t − 4)(t + 1) = 0 ∴ t = 4 sec