ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৩-১৪
Dhaka University (DU) C (Ga) Unit Admission Question 2013-14 (2013-2014) with Solution
বিষয়: বাংলা (২৫) · ইংরেজি (২৫) · সাধারণ জ্ঞান (৩) · হিসাববিজ্ঞান (২৫) · ব্যবস্থাপনা ও মার্কেটিং (২২)
মানবন্টন ও নিয়ম: ব্যবসায় শিক্ষা গ্রুপ — MCQ ৬০: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন/ফিন্যান্স (প্রতিটি ১২)। বিজ্ঞান ও মানবিক — MCQ ৬০: বাংলা ১২, ইংরেজি ১২, ICT ১২, গণিত/পরিসংখ্যান/অর্থনীতি ২৪। লিখিত ৪০ (অনুবাদ, ভুল সংশোধন ও বিষয়ভিত্তিক)। পাস: MCQ ≥ ২৪ (ইংরেজি ≥ ৫), লিখিত ≥ ১২, মোট ≥ ৪০।
বাংলা প্রশ্ন (২৫টি) · ঢাবি গ ইউনিট ২০১৩-১৪
১. 'কুশীলব' শব্দের অর্থ-
- ক) অভিনয়
- খ) অভিনেতা
- গ) অভিনয়-জগৎ
- ঘ) অভিনীত
- ঙ) অভিনয়যোগ্য
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অভিনেতাপ্রশ্নটির আলাদা পাতা ›কুশীলব অর্থ নাটকের অভিনেতা-অভিনেত্রী (রামায়ণের কুশ ও লব থেকে); তাই উত্তর 'অভিনেতা'।
২. মল্লিকদের বাগানে কোন ফুলগাছ গোলাপি ফুলে আচ্ছন্ন ছিল?
- ক) কুরচি গাছ
- খ) কামিনী গাছ
- গ) কাঞ্চন গাছ
- ঘ) কবরী গাছ
- ঙ) কনকচাঁপা গাছ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) কাঞ্চন গাছপ্রশ্নটির আলাদা পাতা ›পাঠ্য গদ্যের বর্ণনায় মল্লিকদের বাগানের কাঞ্চন গাছটি গোলাপি ফুলে ছেয়ে ছিল; কাঞ্চন ফুল গোলাপি-বেগুনি রঙের হয়।
৩. শুদ্ধ জোড় চিহ্নিত করঃ
- ক) বাত্যা : সংবাদ
- খ) বিহঙ্গ : ললনা
- গ) আত্মজা: কুন্তল
- ঘ) ললাট : ওদন
- ঙ) অগ্নি : সর্বভুক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) অগ্নি : সর্বভুকপ্রশ্নটির আলাদা পাতা ›সর্বভুক (যে সব খায়) অগ্নির সমার্থক। বাত্যা = ঝড়, বিহঙ্গ = পাখি, আত্মজা = কন্যা, ললাট = কপাল—তাই বাকি জোড়গুলো ভুল।
৪. 'বঙ্গভাষা' কবিতায় ব্যবহৃত 'তপে' শব্দের অর্থ-
- ক) পরিতাপে
- খ) তাপে
- গ) তপস্যায়
- ঘ) তপোবনে
- ঙ) তাপহীনে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) তপস্যায়প্রশ্নটির আলাদা পাতা ›'মজিনু বিফল তপে অবরেণ্যে বরি'—এখানে 'তপে' অর্থ তপস্যায়; বিদেশি ভাষার সাধনাকে কবি বিফল তপস্যা বলেছেন।
৫. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
- ক) অতি+অন্ত=অত্যন্ত
- খ) ষট+আনন=ষড়ানন
- গ) বি+ছিন্ন= বিচ্ছিন্ন
- ঘ) বাক+ধারা=বাকধারা
- ঙ) বৃহৎ+পতি=বৃহস্পতি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) বৃহৎ+পতি=বৃহস্পতিপ্রশ্নটির আলাদা পাতা ›বৃহৎ + পতি = বৃহস্পতি—কোনো নিয়মে 'স' আসার কথা নয়, তাই এটি নিপাতনে সিদ্ধ (যেমন: আশ্চর্য, পতঞ্জলি)। অত্যন্ত, ষড়ানন, বিচ্ছিন্ন নিয়মিত সন্ধি।
৬. 'যৌবনের গান' প্রবন্ধে নজরুল কিসের সঙ্গে নিজ-স্বভাবের মিল খুঁজে পেয়েছেন?
- ক) সৈনিক
- খ) দেশপ্রেমিক
- গ) নদীর স্রোত
- ঘ) বিদ্রোহী
- ঙ) বনের পাখি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) বনের পাখিপ্রশ্নটির আলাদা পাতা ›'যৌবনের গান' অভিভাষণে নজরুল নিজেকে বনের পাখির মতো—আপন আনন্দে গান গাওয়াই যার স্বভাব—বলে বর্ণনা করেছেন।
৭. 'তরুলতা যেমন বৃষ্টির সাহায্যপ্রার্থী, মেঘও সেইরূপ তরুর সাহায্য চায়।'—এ বাক্যটি কোন রচনার অন্তর্গত?
- ক) সাহিত্যে খেলা
- খ) বিলাসী
- গ) হৈমন্তী
- ঘ) অর্ধাঙ্গী
- ঙ) একুশের গল্প
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) অর্ধাঙ্গীপ্রশ্নটির আলাদা পাতা ›বেগম রোকেয়ার 'অর্ধাঙ্গী' প্রবন্ধে নারী-পুরুষের পারস্পরিক নির্ভরতা বোঝাতে তরুলতা ও মেঘের এই উপমা ব্যবহৃত হয়েছে।
৮. 'মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল-
- ক) কালকেউটে
- খ) উদয়নাগ
- গ) খরিশ গোখরো
- ঘ) চন্দ্রবোড়া
- ঙ) পদ্মগোখরো
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) খরিশ গোখরোপ্রশ্নটির আলাদা পাতা ›শরৎচন্দ্রের 'বিলাসী' গল্পে সাপ ধরতে গিয়ে মৃত্যুঞ্জয়কে একটি খরিশ গোখরো দংশন করে এবং তাতেই তার মৃত্যু হয়।
৯. 'কোলাব্যাঙ' বাগধারাটির অর্থ—
- ক) ঘরকুনো
- খ) ঝগড়াটে
- গ) কৃপণব্যক্তি
- ঘ) বাকসর্বস্ব
- ঙ) জঘন্য
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) বাকসর্বস্বপ্রশ্নটির আলাদা পাতা ›কোলাব্যাঙ যেমন কেবল ডাকাডাকি করে, তেমনি 'কোলাব্যাঙ' বলতে বাকসর্বস্ব (শুধু কথায় পটু) লোক বোঝায়। ঘরকুনো অর্থ 'কুয়োর ব্যাঙ'।
১০. 'একটি তুলসী গাছের কাহিনী' গল্পে কর্তৃপক্ষের নির্দেশে বাড়িতে আশ্রয় গ্রহণকারী মানুষগুলো কতদিনের মাথায় বাড়ি ছাড়ে?
- ক) সপ্তম দিন
- খ) নবম দিন
- গ) দশম দিন
- ঘ) চতুর্থ দিন
- ঙ) দ্বিতীয় দিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) দশম দিনপ্রশ্নটির আলাদা পাতা ›সৈয়দ ওয়ালীউল্লাহর 'একটি তুলসী গাছের কাহিনী'তে কর্তৃপক্ষের নির্দেশের পর দশম দিনে আশ্রয়গ্রহণকারী মানুষগুলো বাড়িটি ছেড়ে চলে যায়।
১১. Horizontal শব্দের পরিভাষা কোনটি?
- ক) দিগন্ত
- খ) অনুভূমিক
- গ) অনুভূম
- ঘ) উল্লম্ব
- ঙ) দিকচক্রবাল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অনুভূমিকপ্রশ্নটির আলাদা পাতা ›Horizontal = অনুভূমিক; Vertical = উল্লম্ব, Horizon = দিগন্ত/দিকচক্রবাল।
১২. 'পৃথিবী' শব্দের বিশেষণ কোনটি?
- ক) পৃথ্বী
- খ) পার্থিব
- গ) ধরিত্রী
- ঘ) বসুন্ধরা
- ঙ) জগৎ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) পার্থিবপ্রশ্নটির আলাদা পাতা ›পৃথিবী + ষ্ণ (অ) = পার্থিব (পৃথিবী-সম্পর্কিত); বাকি শব্দগুলো পৃথিবীর সমার্থক বিশেষ্য।
১৩. কোনটি 'সমুদ্র' শব্দের সমার্থক নয়?
- ক) বারিধি
- খ) অর্ণব
- গ) জলধি
- ঘ) রত্নাকর
- ঙ) তরঙ্গিণী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) তরঙ্গিণীপ্রশ্নটির আলাদা পাতা ›'তরঙ্গিণী' অর্থ নদী; বারিধি, অর্ণব, জলধি ও রত্নাকর সবই সমুদ্রের সমার্থক।
১৪. 'প্রস্রবণ' শব্দটির অর্থ কি?
- ক) স্রোতস্বিনী
- খ) নির্ঝর
- গ) জলপ্রপাত
- ঘ) নদী
- ঙ) তটিনী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) নির্ঝরপ্রশ্নটির আলাদা পাতা ›প্রস্রবণ মানে ঝরনা বা উৎস (spring); এর সমার্থক 'নির্ঝর'। স্রোতস্বিনী ও তটিনী অর্থ নদী।
১৫. সনেটের 'ষটক'-এর বিভাজনকে কী বলে?
- ক) ত্রিত্ব
- খ) ষষ্ঠক
- গ) ত্রিক
- ঘ) চতুষ্ক
- ঙ) ত্রয়ী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ত্রিকপ্রশ্নটির আলাদা পাতা ›সনেটের প্রথম ৮ চরণ অষ্টক, শেষ ৬ চরণ ষটক; অষ্টক দুটি চতুষ্কে এবং ষটক তিন চরণের দুটি ত্রিকে (tercet) বিভক্ত। তাই উত্তর 'ত্রিক'।
১৬. 'কমলাকান্তের জবানবন্দি' রচনায় ফরিয়াদি কে?
- ক) লেখক
- খ) কমলাকান্ত
- গ) নসীবাবু
- ঘ) রাধারানী গোয়ালিনী
- ঙ) প্রসন্ন গোয়ালিনী
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) প্রসন্ন গোয়ালিনীপ্রশ্নটির আলাদা পাতা ›বঙ্কিমচন্দ্রের 'কমলাকান্তের জবানবন্দি'তে গরু চুরির অভিযোগে মামলা করেছিল প্রসন্ন গোয়ালিনী; কমলাকান্ত সেখানে সাক্ষী।
১৭. মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতাটির পূর্বনাম-
- ক) বঙ্গভাষা
- খ) কবি-মাতৃভাষা
- গ) চতুর্দশপদী বঙ্গভাষা
- ঘ) কবি বঙ্গভাষা
- ঙ) বঙ্গ-মাতৃভাষা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) কবি-মাতৃভাষাপ্রশ্নটির আলাদা পাতা ›'বঙ্গভাষা' সনেটটি প্রথমে 'কবি-মাতৃভাষা' নামে লেখা হয়; পরে পরিমার্জিত হয়ে 'চতুর্দশপদী কবিতাবলি' (১৮৬৬) গ্রন্থে 'বঙ্গভাষা' নামে স্থান পায়।
১৮. 'হাতাহাতি' কোন সমাসভুক্ত?
- ক) দ্বন্দ্ব সমাস
- খ) নিত্য সমাস
- গ) প্রাদি সমাস
- ঘ) কর্মধারয় সমাস
- ঙ) বহুব্রীহি সমাস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) বহুব্রীহি সমাসপ্রশ্নটির আলাদা পাতা ›হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি; একই শব্দ দুবার বসে পারস্পরিক ক্রিয়া বোঝায়, তাই ব্যতিহার বহুব্রীহি (যেমন: লাঠালাঠি, কানাকানি)।
১৯. কোনটি দেশী শব্দ?
- ক) হাত
- খ) ধর্ম
- গ) দোকান
- ঘ) চোঙ্গা
- ঙ) বোতল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) চোঙ্গাপ্রশ্নটির আলাদা পাতা ›'চোঙ্গা' দেশী শব্দ (যেমন: ঢোল, ডাব, কুলা)। 'হাত' তদ্ভব, 'ধর্ম' তৎসম, 'দোকান' ফারসি এবং 'বোতল' পর্তুগিজ শব্দ।
২০. 'আশৈশব আত্মনিন্দা শুনিতেছি।'—এখানে 'আশৈশব' কোন সমাস?
- ক) কর্মধারয়
- খ) বহুব্রীহি
- গ) অব্যয়ীভাব
- ঘ) তৎপুরুষ
- ঙ) নিত্য সমাস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অব্যয়ীভাবপ্রশ্নটির আলাদা পাতা ›শৈশব পর্যন্ত = আশৈশব; পূর্বপদ অব্যয় 'আ' (পর্যন্ত অর্থে) এবং তার অর্থই প্রধান, তাই অব্যয়ীভাব সমাস (যেমন: আমরণ, আজীবন)।
২১. 'অন্তরীপ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক) অন্তর+ইপ
- খ) অন্তর+ঈপ
- গ) অন্ত+রীপ
- ঘ) অন্তঃ+রীপ
- ঙ) অন্তঃ+ঈপ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) অন্তঃ+ঈপপ্রশ্নটির আলাদা পাতা ›অন্তঃ + ঈপ = অন্তরীপ—বিসর্গ 'র'-এ পরিণত হয়ে পরের 'ঈ'-র সঙ্গে মিলে 'রী' হয়েছে (বিসর্গ সন্ধি)।
২২. নিচের কোন কবিতাটি ৮ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত?
- ক) বঙ্গভাষা
- খ) বাংলাদেশ
- গ) কবর
- ঘ) সোনার তরী
- ঙ) জীবন-বন্দনা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সোনার তরীপ্রশ্নটির আলাদা পাতা ›রবীন্দ্রনাথের 'সোনার তরী' ৮+৫ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত (গগনে গরজে মেঘ | ঘন বরষা)। 'বঙ্গভাষা' চতুর্দশপদী অক্ষরবৃত্তে লেখা।
২৩. 'যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহারা।'—এখানে বিশেষণ কতটি?
- ক) ৪টি
- খ) ৩টি
- গ) ২টি
- ঘ) ১টি
- ঙ) নেই
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ৩টিপ্রশ্নটির আলাদা পাতা ›বাক্যে গুণ বা অবস্থা বোঝাচ্ছে তিনটি শব্দ—সুন্দর, কুসুমিতা ও মনোহারা; তাই বিশেষণ ৩টি।
২৪. 'তরঙ্গ ভঙ্গ' সৈয়দ ওয়ালীউল্লাহর একটি-
- ক) নাটক
- খ) গল্পগ্রন্থ
- গ) উপন্যাস
- ঘ) প্রবন্ধগ্রন্থ
- ঙ) প্রহসন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) নাটকপ্রশ্নটির আলাদা পাতা ›'তরঙ্গভঙ্গ' (১৯৬৪) সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক; তাঁর অন্য নাটক 'বহিপীর', 'সুড়ঙ্গ'। উপন্যাস: 'লালসালু', 'চাঁদের অমাবস্যা', 'কাঁদো নদী কাঁদো'।
২৫. 'সেখানে ঐতিহাসিকদের আনাগোনা নাই'—'হৈমন্তী' গল্পের এ বাক্যাংশে কিসের কথা বলা হয়েছে?
- ক) হৈমন্তীর হৃদয়
- খ) হৈমন্তীর বাবার মন
- গ) অপুর হৃদয়
- ঘ) অপুদের সংসার
- ঙ) কলকাতা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অপুর হৃদয়প্রশ্নটির আলাদা পাতা ›রবীন্দ্রনাথের 'হৈমন্তী' গল্পের কথক অপু নিজের হৃদয়ের কথা বলেছে—সেখানে হৈমন্তীর যে ছবি আঁকা আছে, তাতে ইতিহাসবিদদের প্রবেশ নেই। তাই উত্তর অপুর হৃদয়।
ইংরেজি প্রশ্ন (২৫টি) · ঢাবি গ ইউনিট ২০১৩-১৪
Read the following passage and answer questions 21-25: The Geographical Indication (GI) Law 2013, the first of its kind in Bangladesh, was enacted in parliament on Tuesday to protect the patent rights of traditional products. 'Historically, we produce some unique products naturally that others cannot. The law will ensure the exclusive rights of the products,' said Industries Secretary Mohammad Moinuddin Abdullah. The government has passed the law in compliance with Article-22 of Trade related Aspects of Intellectual Property Rights (TRIPS). GI is a name or sign used on certain products to certify that they possess certain qualities because they are made as per traditional methods or enjoy a certain reputation due to their geographical origin. The law will protect the country's claims to commodities such as hilsa fish, jamdani sari, nakshikantha and fruits, including pineapple and fazli, a variety of mango, said Mahboob Murshed, who is an advocate of the Supreme Court and a legal expert on GI law. This means that the real producers of any particular goods in an area will get the absolute rights to their registered products, he went on to observe, and added that the law will ensure that customers get genuine products.
২৬. The GI law will protect our commodities so that other countries cannot:
- ক) claim their rights to the products and also the customers will have access to genuine products.
- খ) claim their access to the products and so that customers also can sell the products.
- গ) deny their authority to the products and the customers will have access to a diversity of products
- ঘ) demand rights to the products and the customers will strive to buy genuine products
- ঙ) offer export privileges to the products and also give customers the authority to mass produce the commodities.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) claim their rights to the products and also the customers will have access to genuine products.প্রশ্নটির আলাদা পাতা ›আইনটি দেশের পণ্যের ওপর দাবি সুরক্ষিত করবে (অন্য দেশ মালিকানা দাবি করতে পারবে না) এবং ক্রেতা খাঁটি পণ্য পাবে—A-তে দুটি বক্তব্যই আছে।
Read the following passage and answer questions 21-25: The Geographical Indication (GI) Law 2013, the first of its kind in Bangladesh, was enacted in parliament on Tuesday to protect the patent rights of traditional products. 'Historically, we produce some unique products naturally that others cannot. The law will ensure the exclusive rights of the products,' said Industries Secretary Mohammad Moinuddin Abdullah. The government has passed the law in compliance with Article-22 of Trade related Aspects of Intellectual Property Rights (TRIPS). GI is a name or sign used on certain products to certify that they possess certain qualities because they are made as per traditional methods or enjoy a certain reputation due to their geographical origin. The law will protect the country's claims to commodities such as hilsa fish, jamdani sari, nakshikantha and fruits, including pineapple and fazli, a variety of mango, said Mahboob Murshed, who is an advocate of the Supreme Court and a legal expert on GI law. This means that the real producers of any particular goods in an area will get the absolute rights to their registered products, he went on to observe, and added that the law will ensure that customers get genuine products.
২৭. GI law will look out for the interest of
- ক) The government
- খ) The consumers
- গ) The hoarders
- ঘ) The importers
- ঙ) The registered producers
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) The consumersপ্রশ্নটির আলাদা পাতা ›শেষ বাক্যে বলা হয়েছে আইনটি নিশ্চিত করবে যে 'customers get genuine products'—অর্থাৎ ভোক্তার স্বার্থ রক্ষা পাবে। মজুতদার বা আমদানিকারকের কথা অনুচ্ছেদে নেই।
Read the following passage and answer questions 21-25: The Geographical Indication (GI) Law 2013, the first of its kind in Bangladesh, was enacted in parliament on Tuesday to protect the patent rights of traditional products. 'Historically, we produce some unique products naturally that others cannot. The law will ensure the exclusive rights of the products,' said Industries Secretary Mohammad Moinuddin Abdullah. The government has passed the law in compliance with Article-22 of Trade related Aspects of Intellectual Property Rights (TRIPS). GI is a name or sign used on certain products to certify that they possess certain qualities because they are made as per traditional methods or enjoy a certain reputation due to their geographical origin. The law will protect the country's claims to commodities such as hilsa fish, jamdani sari, nakshikantha and fruits, including pineapple and fazli, a variety of mango, said Mahboob Murshed, who is an advocate of the Supreme Court and a legal expert on GI law. This means that the real producers of any particular goods in an area will get the absolute rights to their registered products, he went on to observe, and added that the law will ensure that customers get genuine products.
২৮. The government passed the GI law in compliance to certify that,
- ক) The products are made according to some specific methods and their location
- খ) The products are made according to some traditional methods or have an exclusive reputation and originated from a specific geographical location
- গ) The products are made according to some random methods and originated from a specific geographical location.
- ঘ) The products are made in accordance with a very systematic process and originate from a historical location.
- ঙ) The products possess superior qualities or enjoy a certain reputation due to their cultural origin.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) The products are made according to some traditional methods or have an exclusive reputation and originated from a specific geographical locationপ্রশ্নটির আলাদা পাতা ›অনুচ্ছেদ অনুযায়ী GI প্রমাণ করে পণ্যটি traditional methods-এ তৈরি বা geographical origin-এর কারণে বিশেষ খ্যাতিসম্পন্ন—B-তে দুটিই আছে; E-তে 'cultural origin' ভুল।
Read the following passage and answer questions 21-25: The Geographical Indication (GI) Law 2013, the first of its kind in Bangladesh, was enacted in parliament on Tuesday to protect the patent rights of traditional products. 'Historically, we produce some unique products naturally that others cannot. The law will ensure the exclusive rights of the products,' said Industries Secretary Mohammad Moinuddin Abdullah. The government has passed the law in compliance with Article-22 of Trade related Aspects of Intellectual Property Rights (TRIPS). GI is a name or sign used on certain products to certify that they possess certain qualities because they are made as per traditional methods or enjoy a certain reputation due to their geographical origin. The law will protect the country's claims to commodities such as hilsa fish, jamdani sari, nakshikantha and fruits, including pineapple and fazli, a variety of mango, said Mahboob Murshed, who is an advocate of the Supreme Court and a legal expert on GI law. This means that the real producers of any particular goods in an area will get the absolute rights to their registered products, he went on to observe, and added that the law will ensure that customers get genuine products.
২৯. The phrase 'protect the patent rights of traditional products' can be explained by which of the following phrase?
- ক) to encourage others to supervise patent rights of traditional products
- খ) to effectively thwart others from securing patent rights of traditional products
- গ) to ensure that patent rights of traditional products are safeguarded.
- ঘ) to actualize patent rights of traditional products effectively
- ঙ) to realize patent rights of traditional products comprehensively.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) to ensure that patent rights of traditional products are safeguarded.প্রশ্নটির আলাদা পাতা ›Protect অর্থ রক্ষা করা = safeguard; তাই 'ensure that patent rights … are safeguarded' হুবহু একই ভাব প্রকাশ করে।
Read the following passage and answer questions 21-25: The Geographical Indication (GI) Law 2013, the first of its kind in Bangladesh, was enacted in parliament on Tuesday to protect the patent rights of traditional products. 'Historically, we produce some unique products naturally that others cannot. The law will ensure the exclusive rights of the products,' said Industries Secretary Mohammad Moinuddin Abdullah. The government has passed the law in compliance with Article-22 of Trade related Aspects of Intellectual Property Rights (TRIPS). GI is a name or sign used on certain products to certify that they possess certain qualities because they are made as per traditional methods or enjoy a certain reputation due to their geographical origin. The law will protect the country's claims to commodities such as hilsa fish, jamdani sari, nakshikantha and fruits, including pineapple and fazli, a variety of mango, said Mahboob Murshed, who is an advocate of the Supreme Court and a legal expert on GI law. This means that the real producers of any particular goods in an area will get the absolute rights to their registered products, he went on to observe, and added that the law will ensure that customers get genuine products.
৩০. Who is the authority to pass/approve GI act in Bangladesh?
- ক) The Parliament
- খ) The Supreme Court
- গ) The Prime Minister
- ঘ) The Ministry of Commerce
- ঙ) The President
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) The Parliamentপ্রশ্নটির আলাদা পাতা ›অনুচ্ছেদে বলা হয়েছে আইনটি 'was enacted in parliament'; বাংলাদেশে আইন পাস করে জাতীয় সংসদ।
৩১. Find the misspelt word
- ক) asthma
- খ) cholera
- গ) dehydration
- ঘ) tiphoid
- ঙ) headache
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) tiphoidপ্রশ্নটির আলাদা পাতা ›সঠিক বানান typhoid; বাকিগুলোর বানান ঠিক আছে।
৩২. Choose the correct sentence:
- ক) Mary has been on a diet for three weeks.
- খ) Mary has been on a diet since three weeks.
- গ) Mary had been on a diet since three weeks.
- ঘ) Mary was on a diet since three weeks.
- ঙ) Mary is on a diet since three weeks.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Mary has been on a diet for three weeks.প্রশ্নটির আলাদা পাতা ›সময়ের পরিমাণ (three weeks) বোঝাতে 'for' এবং নির্দিষ্ট শুরুর সময় (since Monday) বোঝাতে 'since' বসে; present perfect-এর সঙ্গে 'for three weeks' সঠিক।
৩৩. Choose the correct sentence:
- ক) He thinks that she leaving for Sylhet.
- খ) He thinks that she has left for Sylhet.
- গ) He will thought that she is leaving for Sylhet.
- ঘ) He thought that she is left for Sylhet.
- ঙ) He is thinking that she leaves for Sylhet.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) He thinks that she has left for Sylhet.প্রশ্নটির আলাদা পাতা ›Principal clause present হলে subordinate clause যেকোনো tense-এ হতে পারে: He thinks that she has left। A-তে auxiliary নেই, C-তে will-এর পর thought ভুল, D-তে tense মেলেনি।
৩৪. What is the noun form of the word 'defer'?
- ক) difference
- খ) deferation
- গ) defermation
- ঘ) deferment
- ঙ) deferring
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) defermentপ্রশ্নটির আলাদা পাতা ›Defer (স্থগিত করা)-এর noun deferment (বা deferral); difference হলো differ-এর noun।
৩৫. What is the synonym for the word 'indifferent'?
- ক) similar
- খ) unhappy
- গ) apathetic
- ঘ) frank
- ঙ) not differing
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) apatheticপ্রশ্নটির আলাদা পাতা ›Indifferent অর্থ উদাসীন; সমার্থক apathetic। 'Not differing' শব্দের আক্ষরিক বিভ্রান্তি।
৩৬. Let us not —— your past mistakes.
- ক) dwell
- খ) dwell at
- গ) dwell on
- ঘ) dwelt
- ঙ) dwell about
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) dwell onপ্রশ্নটির আলাদা পাতা ›Dwell on অর্থ কোনো বিষয় নিয়ে বারবার ভাবা/আলোচনা করা: Don't dwell on the past. 'Let' + bare infinitive, তাই dwelt নয়।
৩৭. What is the adjective form of the word divide?
- ক) divisible
- খ) dividable
- গ) dividible
- ঘ) divisable
- ঙ) devisable
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) divisibleপ্রশ্নটির আলাদা পাতা ›Divide-এর adjective divisible (বিভাজ্য), যেমন: 10 is divisible by 5। 'Divisable', 'dividible' ভুল বানান।
৩৮. It is high time we —— the people conscious about our national interest.
- ক) should make
- খ) will make
- গ) must make
- ঘ) have to
- ঙ) made
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) madeপ্রশ্নটির আলাদা পাতা ›'It is high time + subject + past tense' গঠন বর্তমানের প্রয়োজন বোঝায়: It is high time we made…
৩৯. The word 'off-spring' means
- ক) Twins
- খ) Children
- গ) Strength
- ঘ) Winter
- ঙ) Fountain
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Childrenপ্রশ্নটির আলাদা পাতা ›Offspring অর্থ সন্তান-সন্ততি (children/descendants); যেমন: She has three offspring.
৪০. Choose the correct preposition: Do you know the solution —— the economic crisis?
- ক) at
- খ) for
- গ) on
- ঘ) to
- ঙ) about
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) toপ্রশ্নটির আলাদা পাতা ›Solution-এর পরে preposition 'to' বসে: the solution to a problem, যেমন: a solution to the crisis.
৪১. Despite the lack of evidence, politicians —— blaming the media for violence.
- ক) cannot resist
- খ) will not have resisted
- গ) may not resist
- ঘ) should not resist
- ঙ) do not resist
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) cannot resistপ্রশ্নটির আলাদা পাতা ›'Cannot resist + gerund' অর্থ কোনো কিছু না করে পারে না; প্রমাণ না থাকা সত্ত্বেও (despite) রাজনীতিবিদরা দোষ দেওয়া থেকে বিরত থাকতে পারেন না—অর্থটি এভাবেই সংগত।
৪২. Which one of the following words is spelt incorrectly?
- ক) repercussions
- খ) examplification
- গ) sausage
- ঘ) cigarettes
- ঙ) grammatical
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) examplificationপ্রশ্নটির আলাদা পাতা ›সঠিক বানান exemplification (exemplify থেকে); বাকি শব্দগুলোর বানান ঠিক আছে।
৪৩. While going to the class ——.
- ক) the dog bit me
- খ) a dog bit me
- গ) a dog bite me
- ঘ) I was bitten by a dog
- ঙ) A dog had bitten me
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) I was bitten by a dogপ্রশ্নটির আলাদা পাতা ›'While going to the class'-এর কর্তা যে যাচ্ছিল সেই ব্যক্তি, তাই main clause-এর subject 'I' হতে হবে; না হলে dangling modifier হয় (কুকুর ক্লাসে যাচ্ছিল!)।
৪৪. He was happy to be —— friends.
- ক) between
- খ) middle of
- গ) along
- ঘ) into
- ঙ) among
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) amongপ্রশ্নটির আলাদা পাতা ›দুইয়ের বেশি ব্যক্তির মধ্যে 'among' বসে, দুজনের মধ্যে 'between': He was happy to be among friends.
৪৫. Taking the time to eat a good breakfast is a simple way to make the morning —— and the day ——.
- ক) best, easiest
- খ) ease, easy
- গ) easy, easier
- ঘ) better, easier
- ঙ) well, at ease
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) better, easierপ্রশ্নটির আলাদা পাতা ›Make + object + adjective; আগের তুলনায় বোঝাতে comparative লাগে: make the morning better and the day easier। Superlative-এর আগে 'the' লাগত।
৪৬. Identify one of the underlined words or phrases that must be changed in order for the sentence to be correct: He (A) made me sit down, (B) and he was tying the string of the new (C) rubber apron tightly (D) around my neck, and (E) combed up my hair.
- ক) made me sit
- খ) and he was tying
- গ) rubber apron
- ঘ) around
- ঙ) combed up
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) and he was tyingপ্রশ্নটির আলাদা পাতা ›Made ও combed simple past-এ আছে; parallel structure রাখতে 'was tying' হবে 'tied'। তাই B পরিবর্তন করতে হবে।
৪৭. 'A piece of cake' means
- ক) A task that can be accomplished very easily
- খ) A very mild punishment
- গ) A result that is still unclear and can go either way
- ঘ) A hidden or secret strength
- ঙ) A kind, innocent and mild mannered person
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) A task that can be accomplished very easilyপ্রশ্নটির আলাদা পাতা ›Idiom 'a piece of cake' অর্থ খুব সহজ কাজ; যেমন: The test was a piece of cake.
৪৮. The people of Quebec have been considering —— themselves from the rest of Canada.
- ক) to separate
- খ) separating
- গ) separated
- ঘ) separate
- ঙ) to be separate
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) separatingপ্রশ্নটির আলাদা পাতা ›Consider-এর পরে gerund (verb + ing) বসে, infinitive নয়: consider separating, যেমন She considered moving.
৪৯. A dolphin —— a porpoise in that it has a longer nose.
- ক) different
- খ) differs
- গ) different from
- ঘ) differs from
- ঙ) differs than
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) differs fromপ্রশ্নটির আলাদা পাতা ›বাক্যে মূল verb দরকার এবং differ-এর পরে preposition 'from' বসে: X differs from Y। 'different' adjective, তাই verb ছাড়া বাক্য অসম্পূর্ণ।
৫০. The antonym for 'delicious' is:
- ক) appetizing
- খ) scrumptious
- গ) displeasing
- ঘ) dainty
- ঙ) toothsome
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) displeasingপ্রশ্নটির আলাদা পাতা ›Delicious অর্থ সুস্বাদু; appetizing, scrumptious, dainty, toothsome সবই এর সমার্থক। বিপরীত displeasing (অপ্রীতিকর)।
সাধারণ জ্ঞান প্রশ্ন (৩টি) · ঢাবি গ ইউনিট ২০১৩-১৪
৫১. বাংলাদেশ MDG (Millennium Development Goals)-এর কোন লক্ষ্য অর্জনের জন্য সম্প্রতি পুরস্কৃত হয়েছে?
- ক) শিশু মৃত্যু হার হ্রাসকরণের জন্য (Reducing child mortality rate)
- খ) সকলের জন্য শিক্ষা নিশ্চিতকরণের জন্য (Ensuring education for all)
- গ) দারিদ্র ও ক্ষুধা সমূলে উৎপাটন করার জন্য (Eradicating extreme poverty and hunger)
- ঘ) মানসিক ও শারিরীক সুস্বাস্থ্য উন্নয়নের জন্য (Improving maternal and physical health)
- ঙ) পরিবেশের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য (Ensuring environmental sustainability)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) শিশু মৃত্যু হার হ্রাসকরণের জন্য (Reducing child mortality rate)প্রশ্নটির আলাদা পাতা ›শিশুমৃত্যুর হার কমানোয় (MDG-4) সাফল্যের জন্য বাংলাদেশ ২০১০ সালে জাতিসংঘের MDG পুরস্কার পায়।
৫২. অনবরত বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও নিচের জি.ডি.পি-এর কোন গড় হার বাংলাদেশ বিগত চার বছরে ধারাবাহিক ভাবে অর্জনে সক্ষম হয়েছে? (In the last four years under continuing world economic crisis, which of the following has been the average growth rate of GDP (Gross Domestic Product) achieved by Bangladesh?)
- ক) ৫% (5%)
- খ) ৫.৫% (5.5%)
- গ) ৬% (6%)
- ঘ) ৬.৫% (6.5%)
- ঙ) ৭% (7%)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ৬% (6%)প্রশ্নটির আলাদা পাতা ›২০০৯–২০১৩ সময়ে বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি গড়ে প্রায় ৬% (৫.৭%–৬.৭%) ছিল।
৫৩. বর্তমান সরকারের বিগত চার বছরের সময়কালে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ উন্নীত করার জন্য কত ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে হয়েছে? (How many units of electricity have been generated to double the production of electricity during the last four years under the current government?)
- ক) ৬,০০০ মেগাওয়াট (6,000 MW)
- খ) ৭,০০০ মেগাওয়াট (7,000 MW)
- গ) ৮,২৫০ মেগাওয়াট (8,250 MW)
- ঘ) ৮,৫০০ মেগাওয়াট (8,500 MW)
- ঙ) ৭,৫০০ মেগাওয়াট (7,500 MW)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ৮,২৫০ মেগাওয়াট (8,250 MW)প্রশ্নটির আলাদা পাতা ›প্রশ্নটি ২০১৩ সালের সমসাময়িক তথ্যভিত্তিক; তৎকালীন সরকারি হিসাবে চার বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্বিগুণ হয়ে প্রায় ৮,২৫০ মেগাওয়াটে পৌঁছায়।
হিসাববিজ্ঞান প্রশ্ন (২৫টি) · ঢাবি গ ইউনিট ২০১৩-১৪
৫৪. মূলধন জাতীয় ব্যয় কোথায় দেখান হয়? (Where will you report the capital expenditure?)
- ক) ক্রয়-বিক্রয় হিসাব (Trading Account)
- খ) লাভ-লোকসান হিসাব (Profit and Loss Account)
- গ) উদ্বর্তপত্রের দায় পার্শ্বে (Liability side of Balance Sheet)
- ঘ) উদ্বর্তপত্রের সম্পত্তি পার্শ্বে (Asset side of Balance Sheet)
- ঙ) উপরের A এবং B উভয়ই (Both A and B above)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) উদ্বর্তপত্রের সম্পত্তি পার্শ্বে (Asset side of Balance Sheet)প্রশ্নটির আলাদা পাতা ›মূলধনজাতীয় ব্যয়ে স্থায়ী সম্পদ অর্জিত হয় বা তার মান বাড়ে, তাই এটি উদ্বর্তপত্রের সম্পদ পার্শ্বে দেখানো হয়; মুনাফাজাতীয় ব্যয় যায় ক্রয়-বিক্রয় ও লাভ-লোকসান হিসাবে।
৫৫. যদি অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা না দেওয়া হয় তবে—— (If the adjusting entry for unearned revenue is not given then ——)
- ক) সম্পত্তি বেশী দেখান হবে (Assets will be overstated)
- খ) আয় বেশী দেখান হবে (Revenue will be overstated)
- গ) ব্যয় বেশী দেখান হবে (Expenses will be overstated)
- ঘ) মূলধন বেশী দেখান হবে (Capital will be overstated)
- ঙ) দায় বেশী দেখান হবে (Liabilities will be overstated)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) দায় বেশী দেখান হবে (Liabilities will be overstated)প্রশ্নটির আলাদা পাতা ›অগ্রিম প্রাপ্ত আয় প্রথমে দায় (অনুপার্জিত আয়) হিসেবে লেখা হয়; বছর শেষে অর্জিত অংশ আয়ে স্থানান্তরের সমন্বয় না দিলে দায় বেশি ও আয় কম দেখাবে।
৫৬. মোট সম্পত্তি হ্রাস এর কারণ (Total Assets will be decreased by:)
- ক) স্টক লভ্যাংশ (Stock Dividend)
- খ) স্টক বিভাজন (Stock Split)
- গ) নগদ লভ্যাংশ (Cash Dividend)
- ঘ) সম্পত্তি ক্রয় (Purchase of Assets)
- ঙ) বিক্রয় ফেরত (Sales Return)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) নগদ লভ্যাংশ (Cash Dividend)প্রশ্নটির আলাদা পাতা ›নগদ লভ্যাংশ প্রদানে নগদ (সম্পদ) ও সংরক্ষিত আয় দুটোই কমে, তাই মোট সম্পদ হ্রাস পায়। স্টক লভ্যাংশ ও স্টক বিভাজনে শুধু মালিকানা স্বত্বের ভেতরে পুনর্বিন্যাস হয়।
৫৭. ক্রয় মূল্য নীতি অনুযায়ী নিচের কোনটি সঠিক?
- ক) সম্পত্তি সমূহ ক্রয়মূল্যে লিপিবদ্ধ করতে হবে (Assets should be recorded at their cost price)
- খ) সম্পত্তি প্রাথমিক ভাবে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয় এবং বাজার মূল্য পরিবর্তিত হলে সমন্বয় করতে হয় (Assets should be initially recorded at cost and adjusted when the market value changes)
- গ) ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যাবলী মালিক থেকে আলাদা রাখতে হবে (Activities of an entity are to be kept separate and distinct from the owners')
- ঘ) সকল প্রকারের লেনদেন টাকায় প্রকাশ করতে হবে (All transaction must be expressed in terms of money)
- ঙ) সম্পদসমূহ বাজারমূল্যে লিপিবদ্ধ করতে হবে (Assets should be recorded at their market price)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সম্পত্তি সমূহ ক্রয়মূল্যে লিপিবদ্ধ করতে হবে (Assets should be recorded at their cost price)প্রশ্নটির আলাদা পাতা ›ক্রয়মূল্য নীতি (cost principle) অনুযায়ী সম্পদ অর্জনের দিনের ক্রয়মূল্যে লিপিবদ্ধ হয় এবং বাজারমূল্য বদলালেও সমন্বয় করা হয় না। C হলো পৃথক সত্তা ধারণা, D আর্থিক পরিমাপ ধারণা।
৫৮. একটি মজুত পণ্যের ক্রয় মূল্য ১,২৫০ টাকা ও বাজারমূল্য ১,০০০ টাকা যা বছর শেষে মজুত পণ্যে গননা থেকে বাদ পড়ে গেছে। এই মজুত পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ঐ ব্যবসার মুনাফায় কি ধরনের প্রভাব পড়বে? (What would be the effect on a business's profit of discovering that inventory with a cost of Tk. 1,250 and a net realizable value of Tk. 1,000 had been omitted from the year end inventory?)
- ক) মুনাফা ১,২৫০ টাকা কমবে (Decrease of profit by Tk. 1,250)
- খ) মুনাফা ১,২৫০ টাকা বাড়বে (Increase of profit by Tk. 1,250)
- গ) মুনাফা ১,০০০ টাকা বাড়বে (Increase of profit by Tk. 1,000)
- ঘ) মুনাফা ২৫০ টাকা বাড়বে (Increase of profit by Tk. 250)
- ঙ) মুনাফা ১,০০০ টাকা কমবে (Decrease of profit by Tk. 1,000)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) মুনাফা ১,০০০ টাকা বাড়বে (Increase of profit by Tk. 1,000)প্রশ্নটির আলাদা পাতা ›মজুত পণ্য ক্রয়মূল্য বা নিট আদায়যোগ্য মূল্যের মধ্যে যেটি কম (১,০০০ টাকা) সেই মূল্যে দেখাতে হয়; সমাপনী মজুত ১,০০০ বাড়লে বিক্রিত পণ্যের ব্যয় কমে, ফলে মুনাফা ১,০০০ টাকা বাড়বে।
৫৯. নিচের কোন ধারণা বা নীতি বার্ষিক অবচয় ধার্যকে বর্ণনা করে (Which Accounting concept or principle describes charging of annual depreciation?)
- ক) পূর্ণ প্রকাশ নীতি (Full Disclosure)
- খ) মিলকরণ নীতি (Matching)
- গ) চলমান ধারণা নীতি (Going Concern)
- ঘ) সামঞ্জস্যপূর্ণ নীতি (Consistency)
- ঙ) তুলনা যোগ্যতা নীতি (Comparability)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) চলমান ধারণা নীতি (Going Concern)প্রশ্নটির আলাদা পাতা ›চলমান প্রতিষ্ঠান ধারণা (going concern) অনুযায়ী ব্যবসায় দীর্ঘদিন চলবে বলে স্থায়ী সম্পদ বিক্রয়মূল্যে না দেখিয়ে ক্রয়মূল্যে লিখে আয়ুষ্কাল জুড়ে বার্ষিক অবচয় ধার্য করা হয়। মিলকরণ নীতিও অবচয়কে সংশ্লিষ্ট আয়ের সঙ্গে মেলায়।
৬০. নিচের কোনটি পরিশোধিত আয়ের অনুপাত (Which of the following is payout ratio?)
- ক) নগদ লভ্যাংশ/নীট মুনাফা (Cash dividend/Net Income)
- খ) নীট মুনাফা/নীট বিক্রয় (Net Income / Net Sales)
- গ) নীট বিক্রয়/ গড় সম্পদ (Net Sales / Average Assets)
- ঘ) মোট ঋণ/মোট সম্পদ (Total Debt / Total Assets)
- ঙ) নীট আয় / গড় সম্পদ (Net Income/Average Assets)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) নগদ লভ্যাংশ/নীট মুনাফা (Cash dividend/Net Income)প্রশ্নটির আলাদা পাতা ›লভ্যাংশ পরিশোধ অনুপাত (payout ratio) = নগদ লভ্যাংশ ÷ নিট মুনাফা। B হলো নিট মুনাফার হার, C সম্পদ আবর্তন হার, E সম্পদের ওপর আয় (ROA)।
৬১. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের 'প্রক্রিয়াজাত মজুত' হিসাবের ডেবিটে লিখিত ব্যয় গুলি হলঃ (In a manufacturing firm, the costs debited to the work-in-process inventory account represent:)
- ক) ব্যবহৃত প্রত্যক্ষ কাচামাল, প্রত্যক্ষ মজুরি, ও প্রত্যক্ষ খরচ (Direct material used, Direct labor, and Direct expenses)
- খ) তৈরি পণ্যের উৎপাদন ব্যয় (Cost of goods manufactured)
- গ) কালীন ব্যয় ও উৎপাদন ব্যয় (Period costs and Product costs)
- ঘ) এই হিসাবে ডেবিটে লিখিত ব্যয়গুলি কোম্পানি কর্তৃক তৈরি পণ্যের বিশিষ্টতার উপর নির্ভর করে (Costs debited to this account will depend upon the type of products being produced)
- ঙ) ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, ও উৎপাদন উপরি খরচ (Direct material used, direct labor and manufacturing overhead)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, ও উৎপাদন উপরি খরচ (Direct material used, direct labor and manufacturing overhead)প্রশ্নটির আলাদা পাতা ›প্রক্রিয়াজাত মজুত হিসাবে উৎপাদনের তিন উপাদান ডেবিট হয়: ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও কারখানা উপরিব্যয়। তৈরি পণ্যের উৎপাদন ব্যয় এই হিসাবের ক্রেডিটে যায়।
৬২. নিচের কোনটি চলতি দায় নয়? (Which of the following is NOT a current liability?)
- ক) প্রদেয় মজুরি (Wages payable)
- খ) স্বল্পমেয়াদি ঋণ (Short-term loans)
- গ) প্রদেয় কর (Taxes payable)
- ঘ) প্রদেয় বন্ড (Bonds payable)
- ঙ) বিবিধ পাওনাদার (Accounts payable)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) প্রদেয় বন্ড (Bonds payable)প্রশ্নটির আলাদা পাতা ›প্রদেয় বন্ড সাধারণত এক বছরের বেশি মেয়াদে পরিশোধ্য, তাই এটি দীর্ঘমেয়াদি দায়; বাকিগুলো এক বছরের মধ্যে পরিশোধ্য চলতি দায়।
৬৩. যখন নীট ক্ষতি হয়, আয় বিবরণী —— (When a net loss has occurred, income summary is ——)
- ক) ডেবিট এবং উত্তোলন ক্রেডিট (debited and drawing is credited)
- খ) ডেবিট এবং মূলধন ক্রেডিট (debited and owner's capital is credited)
- গ) ক্রেডিট এবং মূলধন ডেবিট (credited and owner's capital is debited)
- ঘ) ক্রেডিট এবং অবন্টিত আয় ডেবিট (credited and retained earning is debited)
- ঙ) ক্রেডিট এবং উত্তোলন ক্রেডিট (credited and owner's drawing is credited)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ক্রেডিট এবং মূলধন ডেবিট (credited and owner's capital is debited)প্রশ্নটির আলাদা পাতা ›নিট ক্ষতি হলে আয়-সারসংক্ষেপ (income summary) হিসাবে ডেবিট উদ্বৃত্ত থাকে; বন্ধ করতে মূলধন হিসাব ডেবিট ও আয়-সারসংক্ষেপ হিসাব ক্রেডিট করা হয়, ফলে মূলধন কমে।
৬৪. নিচের কোন হিসাব সেট এর সাধারণত ক্রেডিট উদ্বৃত্ত থাকে? (Which of the following sets of accounts normally has credit balance?)
- ক) আয়, মূলধন, সম্পদ (Revenue, Capital, Assets)
- খ) দায়, মূলধন, ব্যয় (Liabilities, Capital, Expenses)
- গ) আয়, দায়, মূলধন (Revenue, Liabilities, Capital)
- ঘ) সম্পদ, মালিকের উত্তোলন, খরচ (Assets, Owner's Drawings, Expenses)
- ঙ) বিক্রয়, মালিকের উত্তোলন, বাট্টা (Sales, Owner's Drawings, Discount)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) আয়, দায়, মূলধন (Revenue, Liabilities, Capital)প্রশ্নটির আলাদা পাতা ›আয়, দায় ও মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাই এদের স্বাভাবিক উদ্বৃত্ত ক্রেডিট। সম্পদ, খরচ ও উত্তোলনের উদ্বৃত্ত ডেবিট।
৬৫. নগদ প্রবাহ বিবরণী তৈরির প্রধান কারণ কোনটি? (What is the main reason for preparing the statement of cash flow?)
- ক) কোম্পানি আইনের সাথে ঐক্যমতের জন্য (To agree with the Company Acts)
- খ) প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য (To show the financial position of the Company)
- গ) প্রতিষ্ঠানের লাভ-লোকসান জানার জন্য (To show the profit and loss of the Company)
- ঘ) নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য (To show the sources and uses of cash)
- ঙ) উদ্বৃত্ত পত্রে নগদের পরিমাণ জানার জন্য (To know the amount of cash to be shown on a balance sheet)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য (To show the sources and uses of cash)প্রশ্নটির আলাদা পাতা ›নগদ প্রবাহ বিবরণী একটি নির্দিষ্ট সময়ে পরিচালন, বিনিয়োগ ও অর্থসংস্থান কার্যক্রম থেকে নগদের উৎস ও ব্যবহার দেখায়। আর্থিক অবস্থা দেখায় উদ্বৃত্তপত্র, লাভ-লোকসান দেখায় আয় বিবরণী।
৬৬. এনাম এর কাছে প্রদেয় টাকা হারুন এর হিসাবে ডেবিট করা হলে, এটা কি ধরনের ভুল হবে? (An amount to be paid to Enam has been debited to Harun's account. What type of error is this?)
- ক) বাদ পড়ার ভুল (Error of Omission)
- খ) নীতির ভুল (Error of Principle)
- গ) খতিয়ানভুক্তির ভুল (Error of Posting)
- ঘ) পরিপূরক ভুল (Compensating Error)
- ঙ) লেখার ভুল (Error of Commission)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) লেখার ভুল (Error of Commission)প্রশ্নটির আলাদা পাতা ›এনামের হিসাবের পরিবর্তে একই শ্রেণির (ব্যক্তিবাচক) অন্য হিসাব হারুনের হিসাবে লেখা হয়েছে; একই শ্রেণির ভুল হিসাবে লিপিবদ্ধ করা লেখার ভুল (error of commission), এতে রেওয়ামিল মেলে।
৬৭. একটা ব্যবসা প্রতিষ্ঠানের রেওয়ামিলে নিম্নোক্ত হিসাবগুলো অন্তর্ভুক্ত আছে- দেনাদার ২৫,০০০ টাকা, অগ্রিম প্রদান ১০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০ টাকা, পাওনাদার ৮,০০০ টাকা, স্থায়ী সম্পত্তি ১৫,০০০ টাকা, সমাপনি মজুদ ৮,০০০ টাকা। প্রতিষ্ঠানটির কার্যকরী মূলধন কত? (A business has the following accounts on its Trial Balance: Trade Debtors Tk. 25,000, prepayments Tk. 10,000, Bank Overdraft Tk. 5,000, Trade Creditors Tk. 8,000, Fixed Assets Tk. 15,000, closing stock Tk. 8,000. Which of the following is the correct figure for the working capital of the business?)
- ক) ৪২,০০০ টাকা (Tk. 42,000)
- খ) ৪৫,০০০ টাকা (Tk. 45,000)
- গ) ৩০,০০০ টাকা (Tk. 30,000)
- ঘ) ৫০,০০০ টাকা (Tk. 50,000)
- ঙ) ২৮,০০০ টাকা (Tk. 28,000)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ৩০,০০০ টাকা (Tk. 30,000)প্রশ্নটির আলাদা পাতা ›চলতি সম্পদ = ২৫,০০০ + ১০,০০০ + ৮,০০০ = ৪৩,০০০; চলতি দায় = ৫,০০০ + ৮,০০০ = ১৩,০০০; কার্যকরী মূলধন = ৪৩,০০০ − ১৩,০০০ = ৩০,০০০ টাকা (স্থায়ী সম্পত্তি বাদ)।
৬৮. রাজস্ব বলতে কি বুঝায়? (Revenue implies):
- ক) নগদানের অন্তপ্রবাহ (Inflow of cash)
- খ) সম্পদের অন্তপ্রবাহ (Inflow of resources)
- গ) সম্পদের অন্তপ্রবাহ কিন্তু অপরিহার্য ভাবে নগদানে নহে (Inflow of resources but not necessarily cash)
- ঘ) সম্পদের অন্তপ্রবাহ, কিন্তু অপরিহার্য ভাবে নগদানে (Inflow of resources and must be in cash)
- ঙ) ক্রেতাগণকে পণ্য অথবা সেবা প্রদানের বিনিময়ে সম্পদের অন্তপ্রবাহ কিন্তু অপরিহার্য ভাবে নগদান নহে (Inflow of resources not necessarily cash in exchange of goods or services provided to customer.)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) ক্রেতাগণকে পণ্য অথবা সেবা প্রদানের বিনিময়ে সম্পদের অন্তপ্রবাহ কিন্তু অপরিহার্য ভাবে নগদান নহে (Inflow of resources not necessarily cash in exchange of goods or services provided to customer.)প্রশ্নটির আলাদা পাতা ›রাজস্ব হলো ক্রেতাকে পণ্য বা সেবা দেওয়ার বিনিময়ে সম্পদের অন্তঃপ্রবাহ, যা নগদ বা ধারে (প্রাপ্য) হতে পারে। C-তে 'পণ্য/সেবার বিনিময়ে' অংশটি নেই, তাই মালিকের মূলধন বিনিয়োগও এতে পড়ে যায়।
৬৯. বিক্রিত পণ্যের ক্রয় মূল্য ১৬,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের উপর ২০% হারে লাভ হয়ে থাকলে পণ্যের বিক্রয় মূল্য কত? (Given the cost of goods sold Tk. 16,000 and profit margin on sales 20%, then the sales figure is):
- ক) ২০,১৬০ টাকা (Tk. 20,160)
- খ) ১৩,৬০০ টাকা (Tk.13,600)
- গ) ২১,০০০ টাকা (Tk. 21,000)
- ঘ) ২১,১৬০ টাকা (Tk. 21,160)
- ঙ) ২০,০০০ টাকা (Tk. 20,000)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) ২০,০০০ টাকা (Tk. 20,000)প্রশ্নটির আলাদা পাতা ›বিক্রয়ের ওপর ২০% লাভ হলে ক্রয়মূল্য বিক্রয়ের ৮০%; বিক্রয় = ১৬,০০০ ÷ ০.৮০ = ২০,০০০ টাকা। ১৬,০০০-এর ২০% যোগ করলে (১৯,২০০) ভুল হবে।
৭০. নিম্নের কোনটি উৎপাদন পণ্যের ব্যয় নয়? (Which one is NOT a product cost?)
- ক) মজুরি (Wages)
- খ) বিজ্ঞাপন ব্যয় (Advertising expenses)
- গ) কারখানা সুপারভাইজার এর বেতন (Factory supervisor's salary)
- ঘ) কারখানা যন্ত্রপাতির অবচয় (Depreciation of factory equipment)
- ঙ) কাঁচামাল আমদানির শুল্ক (Import duty on raw materials)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) বিজ্ঞাপন ব্যয় (Advertising expenses)প্রশ্নটির আলাদা পাতা ›উৎপাদন ব্যয় = প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ মজুরি + কারখানা উপরিব্যয়। বিজ্ঞাপন ব্যয় বিক্রয় ও বণ্টন ব্যয়, অর্থাৎ সময়কালীন ব্যয় (period cost)।
৭১. একটি পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয়-কে ক্রয় হিসাবে দেখিয়েছে। এই ভুল সংশোধনের জন্য কি জাবেদা হবে? (A manufacturer of goods showed purchase of machine as increase of purchase account. What would be the correction entry?)
- ক) ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট (Purchase account debit, Cash account credit)
- খ) ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট (Purchase account debit, Creditors Credit)
- গ) যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট (Machine debit, Purchase account credit)
- ঘ) ক্রয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট (Purchase account debit, Machine credit)
- ঙ) যন্ত্রপাতি হিসাব ডেবিট, সাসপেন্স হিসাব ক্রেডিট (Machine debit, Suspense credit)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট (Machine debit, Purchase account credit)প্রশ্নটির আলাদা পাতা ›ভুলভাবে ক্রয় হিসাব ডেবিট হয়েছে, তাই সংশোধনে যন্ত্রপাতি হিসাব ডেবিট ও ক্রয় হিসাব ক্রেডিট। এটি নীতিগত ভুল, রেওয়ামিল মেলে বলে সাসপেন্স হিসাব লাগে না।
৭২. নিচের কোন লেনদেন মালিকানা স্বত্বকে প্রভাবিত করবে না? (Which of the following transactions will NOT affect the owner's equity)?
- ক) অগ্রিম আয় (Deferred Income)
- খ) লভ্যাংশ প্রদান (Dividend payment)
- গ) অগ্রিম আয়কর সমন্বয় দাখিলা (Adjusting entry of deferred income)
- ঘ) বকেয়া খরচ প্রদান (Payment of outstanding expenses)
- ঙ) সম্পত্তির অবচয় (Depreciation on Fixed Assets)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) বকেয়া খরচ প্রদান (Payment of outstanding expenses)প্রশ্নটির আলাদা পাতা ›বকেয়া খরচ পরিশোধে নগদ (সম্পদ) কমে এবং বকেয়া খরচ (দায়) সমান কমে; আয় বা খরচ হয় না, তাই মালিকানা স্বত্ব অপরিবর্তিত থাকে। অবচয় ও লভ্যাংশ মালিকানা স্বত্ব কমায়।
৭৩. ভাড়া হিসাবে ৫,০০০ টাকা ডেবিট জের ছিল। বছর শেষে দেখা যায় যে, এর মধ্যে ২,০০০ টাকা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে নিচের কোন সমন্বয় দাখিলা দিতে হবে? (Rent expense has a debit balance of Tk. 5,000. At the end of the year, it is found that out of the total amount, Tk. 2,000 is related to the next year. Which adjusting entry is related to this?)
- ক) ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট (Rent account debit, cash account credit)
- খ) অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট (Prepaid rent account debit, rent credit)
- গ) নগদান হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট (Cash account debit, rent account credit)
- ঘ) নগদান হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট (Cash account debit, rent account credit)
- ঙ) ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট (Rent account debit, prepaid rent account credit)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট (Prepaid rent account debit, rent credit)প্রশ্নটির আলাদা পাতা ›পরবর্তী বছরের ২,০০০ টাকা অগ্রিম ভাড়া (সম্পদ), তাই খরচ থেকে বাদ দিতে: অগ্রিম ভাড়া হিসাব ডেবিট ২,০০০, ভাড়া হিসাব ক্রেডিট ২,০০০।
৭৪. বকেয়া আয় হল (Accrued revenue are):
- ক) অর্জিত হওয়ার পূর্বে দায় হিসাবে গ্রহণ করা এবং লিপিবদ্ধ করা হয় (Received and recorded as liabilities before they are earned)
- খ) গ্রহণ করার পূর্বে দায় হিসাবে অর্জিত এবং লিপিবদ্ধ হয় (Earned and recorded as liabilities before they are received)
- গ) অর্জিত হিসেবে দেখান হয়েছে এবং লিপিবদ্ধ হয়েছে যদিও এখনও গ্রহণ করা হয়নি (Earned and recorded but not yet received)
- ঘ) অর্জিত হিসাবে দেখান হয় যা ইতোমধ্যে অর্জিত হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়েছে (Earned and already received as recorded)
- ঙ) খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে (Recorded as expenses)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অর্জিত হিসেবে দেখান হয়েছে এবং লিপিবদ্ধ হয়েছে যদিও এখনও গ্রহণ করা হয়নি (Earned and recorded but not yet received)প্রশ্নটির আলাদা পাতা ›বকেয়া আয় (accrued revenue) চলতি বছরে অর্জিত কিন্তু এখনো নগদে আদায় হয়নি; এটি চলতি সম্পদ। A-তে বর্ণিত বিষয়টি অনুপার্জিত আয় (unearned revenue)।
৭৫. যদি প্রারম্ভিক মজুতপণ্য ৬০,০০০ টাকা ক্রয়কৃত পণ্যের মূল্য ৩৮০,০০০ টাকা এবং সমাপনী মজুত ৫০,০০০ টাকা ; সেক্ষেত্রে বিক্রিতপণ্যের ক্রয়মূল্য হল (If beginning inventory is Tk. 60,000, cost of goods purchased is Tk. 380,000 and ending inventory is Tk. 50,000, then the cost of goods sold is).
- ক) ৩৭০,০০০ টাকা (Tk. 370,000)
- খ) ৩৩০,০০০ টাকা (Tk. 330,000)
- গ) ৩৯০,০০০ টাকা (Tk. 390,000)
- ঘ) ৪২০,০০০ টাকা (Tk. 420,000)
- ঙ) ৩৬০,০০০ টাকা (Tk. 360,000)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ৩৯০,০০০ টাকা (Tk. 390,000)প্রশ্নটির আলাদা পাতা ›বিক্রিত পণ্যের ব্যয় = ৬০,০০০ + ৩,৮০,০০০ − ৫০,০০০ = ৩,৯০,০০০ টাকা।
৭৬. নিম্নের কোন ঘটনাটি হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ হয় না? (Which of the following events is NOT recorded in accounting records?)
- ক) ধারে যন্ত্রপাতি ক্রয় (Equipment is purchased on credit)
- খ) ব্যবসায় নগদ বিনিয়োগ (A cash investment is made into the business)
- গ) মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন (The owner withdraws cash for personal use)
- ঘ) ধারে বিক্রয় (Sale on Credit)
- ঙ) একজন কর্মচারী চাকুরিচ্যুত হলে (An employee is terminated)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) একজন কর্মচারী চাকুরিচ্যুত হলে (An employee is terminated)প্রশ্নটির আলাদা পাতা ›শুধু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এমন ঘটনাই লেনদেন। কর্মচারী চাকুরিচ্যুত হওয়ায় সরাসরি কোনো আর্থিক পরিবর্তন হয় না, তাই এটি লিপিবদ্ধ হয় না।
৭৭. নিচের কোনটি বিলম্বিত মুনাফাজাতীয় খরচ? (Which of the following is an example of deferred revenue expenditure?)
- ক) অগ্রপ্রদত্ত ভাড়া (Prepaid rent)
- খ) অবচয় (Depreciation)
- গ) প্রারম্ভিক খরচ (Preliminary expenses)
- ঘ) ঋণপত্রের উপর বাট্টা (Discount on Debenture)
- ঙ) অবলোপন (Amortization)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) অগ্রপ্রদত্ত ভাড়া (Prepaid rent)প্রশ্নটির আলাদা পাতা ›অগ্রপ্রদত্ত ভাড়া এ বছর পরিশোধিত হলেও এর সুবিধা পরবর্তী সময়ে পাওয়া যাবে, তাই খরচটি বিলম্বিত (deferred expense) হিসেবে সম্পদে দেখানো হয়। প্রারম্ভিক খরচ ও ঋণপত্রের বাট্টাকেও কোনো কোনো বইয়ে বিলম্বিত মুনাফাজাতীয় খরচ বলা হয়, তবে মুদ্রিত উত্তর অগ্রপ্রদত্ত ভাড়া।
৭৮. টাইটান কোম্পানীর সমাপনী মজুত পণ্য ৪,০০০ টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নীট আয়ের উপর এই ভুলের প্রভাব হবে যথাক্রমেঃ (Titan Company's ending inventory is understated by Tk. 4,000. The effects of this error on the current year's cost of goods sold and net income respectively are):
- ক) কম প্রদর্শিত হবে, বেশি প্রদর্শিত হবে, (Understated, Overstated)
- খ) বেশি প্রদর্শিত হবে, কম প্রদর্শিত হবে, (Overstated, Understated)
- গ) কম প্রদর্শিত হবে, কম প্রদর্শিত হবে, (Understated, Understated)
- ঘ) বেশি প্রদর্শিত হবে, বেশি প্রদর্শিত হবে, (Overstated, Overstated)
- ঙ) বেশি প্রদর্শিত হবে, শূন্যে (Overstated, Zero)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) বেশি প্রদর্শিত হবে, কম প্রদর্শিত হবে, (Overstated, Understated)প্রশ্নটির আলাদা পাতা ›বিক্রিত পণ্যের ব্যয় = প্রারম্ভিক মজুত + ক্রয় − সমাপনী মজুত; সমাপনী মজুত ৪,০০০ কম হলে বিক্রিত পণ্যের ব্যয় ৪,০০০ বেশি, ফলে নিট আয় ৪,০০০ কম দেখাবে।
ব্যবস্থাপনা ও মার্কেটিং প্রশ্ন (২২টি) · ঢাবি গ ইউনিট ২০১৩-১৪
৭৯. বীমাযোগ্য স্বার্থের উপস্থিতি জীবন বীমার কোন পর্যায়ে থাকা বাধ্যতামূলক? (At which stage is the existence of insurable interest in life insurance must?)
- ক) ক্ষতির সময় (At the time of loss)
- খ) আবেদনের সময় (At the time of application)
- গ) সমগ্র পলিসি চালুকালীন সময় ব্যপিয়া (Throughout the duration of the policy)
- ঘ) বীমা গ্রহীতার মৃত্যুর সময় (At the time of death of the policy holder)
- ঙ) বীমা দাবী পরিশোধের সময় (At the time of payment of a claim)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) আবেদনের সময় (At the time of application)প্রশ্নটির আলাদা পাতা ›জীবন বিমায় বিমাযোগ্য স্বার্থ শুধু চুক্তি সম্পাদনের (আবেদনের) সময় থাকলেই যথেষ্ট; নৌ বিমায় ক্ষতির সময় এবং অগ্নি বিমায় চুক্তি ও ক্ষতি উভয় সময়ে থাকতে হয়।
৮০. নিচের কোন পদ্ধতির বিমায় বীমাগ্রহীতা ও বীমাকারী উভয়ই বীমা কোম্পানী? (Under which of the following category of insurance are both the insurer and the insured insurance companies?)
- ক) সহ-বীমা (Co-insurance)
- খ) পুনঃবীমা (Re-insurance)
- গ) যুগ্মবীমা (Joint insurance)
- ঘ) গোষ্ঠী বীমা (Group insurance)
- ঙ) সাধারণ বীমা (General insurance)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) পুনঃবীমা (Re-insurance)প্রশ্নটির আলাদা পাতা ›পুনর্বিমায় একটি বিমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির একাংশ অন্য বিমা কোম্পানির কাছে বিমা করে, তাই উভয় পক্ষই বিমা কোম্পানি। সহ-বিমায় একাধিক বিমাকারী একসঙ্গে একটি ঝুঁকি নেয়।
৮১. মিউটিলেটেড চেক কাকে বলে? (What is a Mutilated Cheque?)
- ক) ভবিষ্যৎ তারিখের চেক (Post-dated cheque)
- খ) দুই বা ততোধিক অংশে বিচ্ছিন্ন চেক (Cheque torn into two or more pieces)
- গ) তারিখ বিহীন চেক (Cheque without date)
- ঘ) জালিয়াতি চেক (Forged Cheque)
- ঙ) স্বাক্ষরবিহীন চেক (Cheque without signature)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) দুই বা ততোধিক অংশে বিচ্ছিন্ন চেক (Cheque torn into two or more pieces)প্রশ্নটির আলাদা পাতা ›যে চেক ছিঁড়ে দুই বা ততোধিক টুকরো হয়েছে বা গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হয়েছে, তা বিকৃত (mutilated) চেক; আদেষ্টার নিশ্চয়তা ছাড়া ব্যাংক এটি পরিশোধ করে না।
৮২. নিচের কোনটি বিনিময় হার উঠা-নামার কারণ নয়? (Which of the following is not a cause for the fluctuation in the rate of exchange?)
- ক) ব্যাংকিং নীতি (Banking policies)
- খ) সরকারি নীতি (Government policies)
- গ) মূলধনের প্রবাহ (Capital movement)
- ঘ) ব্যবসায়িক অবস্থার পরিবর্তন (Change in trade conditions)
- ঙ) প্রাকৃতিক দুর্যোগ (Natural calamity)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) প্রাকৃতিক দুর্যোগ (Natural calamity)প্রশ্নটির আলাদা পাতা ›বিনিময় হারের ওঠানামার প্রধান কারণ বৈদেশিক মুদ্রার চাহিদা-যোগান, যা ব্যাংকিং ও সরকারি নীতি, মূলধনের প্রবাহ ও বাণিজ্য পরিস্থিতিতে প্রভাবিত হয়; প্রাকৃতিক দুর্যোগকে সরাসরি কারণ হিসেবে ধরা হয় না।
৮৩. রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়? (Which of the following is affected by changes in the reserve ratio?)
- ক) মূলধন গঠন (Capital formation)
- খ) বৈদেশিক মুদ্রার মজুত (Foreign currency reserve)
- গ) সম্পদের বণ্টন (Distribution of wealth)
- ঘ) ঋণ প্রদান ক্ষমতার সম্প্রসারণ (Capacity of extending credit)
- ঙ) সরকারী রাজস্ব নীতি (Government fiscal policy)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ঋণ প্রদান ক্ষমতার সম্প্রসারণ (Capacity of extending credit)প্রশ্নটির আলাদা পাতা ›নগদ জমা সংরক্ষণ হার (CRR) বাড়ালে বাণিজ্যিক ব্যাংকের ঋণযোগ্য তহবিল কমে, কমালে বাড়ে; তাই রিজার্ভ রেশিও সরাসরি ঋণদান ক্ষমতাকে প্রভাবিত করে।
৮৪. SWIFT কী? (What is SWIFT?)
- ক) একটি ব্যাংক সমিতি (A bank association)
- খ) একটি পরিশোধ পদ্ধতি (A payment method)
- গ) ক্রেডিট রেটিং পদ্ধতি (A credit rating method)
- ঘ) একটি ব্যাংকিং সিস্টেম (A banking system)
- ঙ) ব্যাংক দুর্দশা পূর্বাভাষ নিরুপণ পদ্ধতি (A bank distress prediction model)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) একটি পরিশোধ পদ্ধতি (A payment method)প্রশ্নটির আলাদা পাতা ›SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) ব্যাংকগুলোর মধ্যে আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের নির্দেশ পাঠানোর নেটওয়ার্ক; পাঠ্যবইয়ে একে আন্তর্জাতিক পরিশোধ পদ্ধতি হিসেবে দেখানো হয়।
৮৫. 'মৃত্যুহার পঞ্জি' সর্বপ্রথম প্রস্তুত করেন কে? (Who prepared the 'Mortality Table' for the first time?)
- ক) এডমন্ড হ্যালী (Edmond Halley)
- খ) এম. এন. মিশ্র (M.N. Misra)
- গ) আর.এস.শর্মা (R.S. Sharma)
- ঘ) পি.এইচ. কলিন (P.H. Colin)
- ঙ) লর্ড হার্শেল (Lord Herschell)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) এডমন্ড হ্যালী (Edmond Halley)প্রশ্নটির আলাদা পাতা ›ইংরেজ জ্যোতির্বিদ এডমন্ড হ্যালি ১৬৯৩ সালে প্রথম বৈজ্ঞানিক মৃত্যুহার পঞ্জি প্রস্তুত করেন, যা জীবন বিমার প্রিমিয়াম নির্ধারণের ভিত্তি।
৮৬. বাংলাদেশের বীমা কোম্পানীগুলোর জন্য কোন রেটিং পদ্ধতি প্রচলিত আছে? (What is the prevalent rating system for insurance companies in Bangladesh?)
- ক) সি.এ.এম.ই. এল. (CAMEL)
- খ) ইউ.এফ. আই. আর. এস. (UFIRS)
- গ) এস এন্ড পি (S & P)
- ঘ) সি. এ. আর. এ. এম. ই. এল. (CARAMEL)
- ঙ) এফ. আই. আর. এস. (FIRS)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সি. এ. আর. এ. এম. ই. এল. (CARAMEL)প্রশ্নটির আলাদা পাতা ›বীমা কোম্পানির মূল্যায়নে CARAMEL (Capital, Asset quality, Reinsurance, Actuarial, Management, Earnings, Liquidity) পদ্ধতি ব্যবহৃত হয়; CAMEL ব্যাংকের রেটিং পদ্ধতি।
৮৭. পৃথিবীর প্রাচীনতম কেন্দ্রীয় ব্যাংকের নাম (The name of the oldest central bank in the world is:)
- ক) ব্যাংক অব ইংল্যান্ড (Bank of England)
- খ) ব্যাংক ডি ফ্রান্স (Banque de France)
- গ) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (Reserve Bank of India)
- ঘ) ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ইউ এস এ (Federal Reserve Bank of USA)
- ঙ) ব্যাংক অব জাপান (Bank of Japan)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ব্যাংক অব ইংল্যান্ড (Bank of England)প্রশ্নটির আলাদা পাতা ›বিকল্পগুলোর মধ্যে ব্যাংক অব ইংল্যান্ড (১৬৯৪) প্রাচীনতম এবং আধুনিক কেন্দ্রীয় ব্যাংকের আদর্শ; তবে প্রতিষ্ঠার হিসাবে সুইডেনের রিক্সব্যাংক (১৬৬৮) আরও পুরোনো।
৮৮. নিচের কোনটি চেকের সাথে জড়িত পক্ষ নয়? (Which of the following is not a party to a cheque?)
- ক) আদেষ্টা (Drawer)
- খ) আদিষ্ট (Drawee)
- গ) প্রাপক (Payee)
- ঘ) অনুমোদন বলে প্রাপক (Endorsee)
- ঙ) পাওনাদার (Creditor)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঙ) পাওনাদার (Creditor)প্রশ্নটির আলাদা পাতা ›চেকের পক্ষ: আদেষ্টা (হিসাবধারী), আদিষ্ট (ব্যাংক), প্রাপক, এবং হস্তান্তরের ক্ষেত্রে অনুমোদনকারী ও অনুমোদন বলে প্রাপক। পাওনাদার চেকের কোনো পক্ষ নয়।
৮৯. নিচের কোন ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম 'Q-cash' চালু করে? (Which of the following banks first launched 'Q-Cash' in Bangladesh?)
- ক) সোনালী ব্যাংক লিঃ (Sonali Bank Ltd.)
- খ) অগ্রণী ব্যাংক লিঃ (Agrani Bank Ltd.)
- গ) জনতা ব্যাংক লিঃ (Janata Bank Ltd.)
- ঘ) প্রাইম ব্যাংক লিঃ (Prime Bank Ltd.)
- ঙ) এইচ. এস.বি.সি.লিঃ (HSBC Ltd.)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সোনালী ব্যাংক লিঃ (Sonali Bank Ltd.)প্রশ্নটির আলাদা পাতা ›Q-cash হলো একাধিক ব্যাংকের যৌথ এটিএম/কার্ড নেটওয়ার্ক; প্রশ্নের মুদ্রিত উত্তর অনুযায়ী সোনালী ব্যাংক প্রথম এটি চালু করে।
৯০. পৌর এলাকায় একমালিকানা ব্যবসা পরিচালনা করতে কোন দলিলটি সংগ্রহ করতে হয়? (Which is the document required to operate a sole proprietorship business in municipal area?)
- ক) আয়কর সনদপত্র (Certificate of income tax)
- খ) স্মারক লিপি (Memorandum of Association)
- গ) ট্রেড লাইসেন্স (Trade license)
- ঘ) পরিমেল নিয়মাবলী (Article of Association)
- ঙ) মিউনিসিপ্যাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Municipal registration certificate)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ট্রেড লাইসেন্স (Trade license)প্রশ্নটির আলাদা পাতা ›পৌর এলাকায় একমালিকানা ব্যবসায় চালাতে পৌরসভা/সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়; স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলি যৌথমূলধনী কোম্পানির দলিল।
৯১. সমবায় সমিতির একজন সদস্যের শেয়ার কেনার সর্বোচ্চ সীমা হলঃ (The maximum limit for buying shares by a member of a cooperative society is:)
- ক) ৬,০০০ টাকা (Taka 6,000)
- খ) মোট মূলধনের ১৫% (15% of total capital)
- গ) মোট মূলধনের ২৫% (25% of total capital)
- ঘ) মোট মূলধনের ২০% (20% of total capital)
- ঙ) সীমা নাই (No limit)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মোট মূলধনের ২০% (20% of total capital)প্রশ্নটির আলাদা পাতা ›সমবায় সমিতি আইন অনুযায়ী একজন সদস্য মোট শেয়ার মূলধনের এক-পঞ্চমাংশ (২০%)-এর বেশি শেয়ার কিনতে পারেন না, যাতে কেউ একক নিয়ন্ত্রণ নিতে না পারে।
৯২. একটি ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠিত ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করেন কে? (Who takes the risks necessary to organize and manage a business organization?)
- ক) ব্যবস্থাপক (Manager)
- খ) ঋণ গ্রহীতা (Borrower)
- গ) উদ্যোক্তা (Entrepreneur)
- ঘ) ব্যাংকার (Banker)
- ঙ) দালাল (Broker)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) উদ্যোক্তা (Entrepreneur)প্রশ্নটির আলাদা পাতা ›উদ্যোক্তা ব্যবসায়ের সুযোগ চিহ্নিত করে উপকরণ সংগঠিত করেন এবং লাভ-ক্ষতির ঝুঁকি বহন করেন; ব্যবস্থাপক বেতনভোগী, তিনি মালিকানার ঝুঁকি বহন করেন না।
৯৩. নিচের কোনটি হেনরি ফেওল কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতি নয়? (Which one of the following is not a principle of management given by Henry Fayol?)
- ক) কার্যবিভাজন (Division of labour)
- খ) আদেশের ঐক্য (Unity of command)
- গ) নিয়ন্ত্রণ (Controlling)
- ঘ) কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ (Centralization and decentralization)
- ঙ) শৃংখলা (Order)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) নিয়ন্ত্রণ (Controlling)প্রশ্নটির আলাদা পাতা ›ফেওলের ১৪টি নীতির মধ্যে কার্যবিভাজন, আদেশের ঐক্য, কেন্দ্রীকরণ, শৃঙ্খলা ইত্যাদি আছে; নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার একটি কাজ (function), নীতি নয়।
৯৪. প্রাইভেট লিমিটেড কোম্পানি কোন উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারে না? (From which of the following sources can a private company not collect fund?)
- ক) শেয়ার বিক্রয় (Selling shares)
- খ) ঋণপত্র (Debenture)
- গ) বাণিজ্যিক ব্যাংক (Commercial bank)
- ঘ) সদস্য (Members)
- ঙ) রাষ্ট্রীয়ত্ত বাণিজ্যিক ব্যাংক (Nationalized commercial bank)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) শেয়ার বিক্রয় (Selling shares)প্রশ্নটির আলাদা পাতা ›প্রাইভেট লিমিটেড কোম্পানি বিবরণপত্র প্রকাশ করে জনসাধারণের কাছে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে না; শেয়ার হস্তান্তরও সীমিত। তহবিল আসে সদস্য ও ব্যাংকঋণ থেকে।
৯৫. নিচের কোনটি জাহাজি দলিল নয়? (Which one is not a shipping document?)
- ক) বহনপত্র বা চালানি রসিদ (Bill of lading)
- খ) চালান (Invoice)
- গ) বিনিময় বিল (Bill of exchange)
- ঘ) পণ্য উৎপত্তিপত্র (Certificate of origin)
- ঙ) ফরমায়েশ পত্র (Indent)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বিনিময় বিল (Bill of exchange)প্রশ্নটির আলাদা পাতা ›জাহাজি দলিল বলতে পণ্য জাহাজীকরণ-সংক্রান্ত দলিল বোঝায়: বহনপত্র, চালান, উৎপত্তি সনদ, বিমাপত্র ইত্যাদি। বিনিময় বিল একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যা মূল্য পরিশোধে ব্যবহৃত হয়।
৯৬. ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি? (Which one is the last step of management control?)
- ক) মান নির্ধারণ (Setting standards)
- খ) সম্পাদিত কার্য মূল্যায়ন (Performance evaluation)
- গ) সম্পাদিত কার্য তুলনাকরণ (Comparing performance)
- ঘ) সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ (Taking corrective actions)
- ঙ) শাস্তি প্রদান (Punishment)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ (Taking corrective actions)প্রশ্নটির আলাদা পাতা ›নিয়ন্ত্রণের ধাপ: মান নির্ধারণ → কাজ পরিমাপ → মানের সঙ্গে তুলনা → বিচ্যুতি থাকলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ; শেষ ধাপ সংশোধনমূলক ব্যবস্থা।
৯৭. পাঁচ বৎসরের অধিক সময় ব্যবহারযোগ্য পরিকল্পনা সমূহকে বলেঃ (The plans used for more than five years are called:)
- ক) স্বল্প মেয়াদী পরিকল্পনা (Short-term plan)
- খ) দীর্ঘ মেয়াদী পরিকল্পনা (Long-term plan)
- গ) একবার ব্যবহারযোগ্য পরিকল্পনা (Single use plan)
- ঘ) দুইবার ব্যবহারযোগ্য পরিকল্পনা (Double use plan)
- ঙ) পঞ্চবার্ষিক পরিকল্পনা (Five-year plan)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) দীর্ঘ মেয়াদী পরিকল্পনা (Long-term plan)প্রশ্নটির আলাদা পাতা ›মেয়াদভিত্তিক শ্রেণিবিভাগে সাধারণত ১ বছর পর্যন্ত স্বল্পমেয়াদি, ১–৫ বছর মধ্যমেয়াদি এবং ৫ বছরের বেশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
৯৮. একটি পণ্যের একক প্রতি ব্যয় কখন হ্রাস পায়? (When does the cost per unit of a product decrease?)
- ক) পণ্য উন্নয়ন স্তরে (Development stage)
- খ) সূচনা স্তরে (Introduction stage)
- গ) প্রবৃদ্ধি স্তরে (Growth stage)
- ঘ) পূর্ণতা স্তরে (Maturity stage)
- ঙ) পতন স্তরে (Declining stage)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) পূর্ণতা স্তরে (Maturity stage)প্রশ্নটির আলাদা পাতা ›পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে উৎপাদন ও বিক্রয় সর্বোচ্চ হওয়ায় বৃহদায়তন উৎপাদনের সুবিধায় একক প্রতি ব্যয় সর্বনিম্ন হয়। সূচনা স্তরে একক ব্যয় সবচেয়ে বেশি।
৯৯. নিচের কোনটি একক ব্যবহারের পরিকল্পনা? (Which one of the following is a single use plan?)
- ক) নীতি (Policy)
- খ) পদ্ধতি (Procedure)
- গ) আইন/নিয়ম (Rules)
- ঘ) কর্মসূচী (Program)
- ঙ) রণকৌশল (Strategy)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) কর্মসূচী (Program)প্রশ্নটির আলাদা পাতা ›কর্মসূচি, প্রকল্প ও বাজেট একবার ব্যবহারের (single-use) পরিকল্পনা; নীতি, পদ্ধতি, নিয়ম ও কৌশল বারবার ব্যবহারযোগ্য স্থায়ী (standing) পরিকল্পনা।
১০০. নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয়? (Which of the following is not an element of scientific management?)
- ক) প্রমিতকরণ (Standardization)
- খ) মিতব্যয় (Economy)
- গ) নিয়ন্ত্রণ (Controlling)
- ঘ) আর্থিক প্রণোদনা (Financial incentive)
- ঙ) কার্য বিশ্লেষণ (Job analysis)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) নিয়ন্ত্রণ (Controlling)প্রশ্নটির আলাদা পাতা ›টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান: কার্য বিশ্লেষণ, প্রমিতকরণ, কর্মী নির্বাচন ও প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনা, মিতব্যয় ও মানসিক বিপ্লব। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার একটি কাজ, উপাদান নয়।
ঢাবি গ ইউনিট (ব্যবসায় শিক্ষা) — অন্যান্য বছরের প্রশ্ন
ঢাবি ২০১৩-১৪ — অন্য ইউনিট
সম্পর্কিত খোঁজ
- ঢাবি গ ইউনিট প্রশ্ন ব্যাংক
- ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্নব্যাংক PDF
- ঢাবি গ ইউনিট বিগত বছরের প্রশ্ন
- DU C Unit Question Bank PDF
- DU C Unit Question 2016-17
- ঢাবি গ ইউনিট প্রশ্ন ২০১৫-১৬
- Dhabi c unit prosno 2014
- ঢাবি গ ইউনিট প্রশ্ন সমাধান ২০১২
- ঢাবি ভর্তি প্রশ্ন ২০১৩-১৪
- DU Admission Question 2013-14
- DU A Unit Question 2013-14
- DU B Unit Question 2013-14
ঢাবি গ ইউনিট প্রশ্ন ব্যাংক (সব বছর) · ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ