MCQ · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০১৩
একটি মজুত পণ্যের ক্রয় মূল্য ১,২৫০ টাকা ও বাজারমূল্য ১,০০০ টাকা যা বছর শেষে মজুত পণ্যে গননা থেকে বাদ পড়ে গেছে। এই মজুত পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ঐ ব্যবসার মুনাফায় কি ধরনের প্রভাব পড়বে? (What would be the effect on a business's profit of discovering that inventory with a cost of Tk. 1,250 and a net realizable value of Tk. 1,000 had been omitted from the year end inventory?)
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: গ) মুনাফা ১,০০০ টাকা বাড়বে (Increase of profit by Tk. 1,000)
ব্যাখ্যা
মজুত পণ্য ক্রয়মূল্য বা নিট আদায়যোগ্য মূল্যের মধ্যে যেটি কম (১,০০০ টাকা) সেই মূল্যে দেখাতে হয়; সমাপনী মজুত ১,০০০ বাড়লে বিক্রিত পণ্যের ব্যয় কমে, ফলে মুনাফা ১,০০০ টাকা বাড়বে।