ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৪-২৫

২০২৪-২৫ সেশন ৬৯টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: বাংলা (১০) · ইংরেজি (১২) · হিসাববিজ্ঞান (১২) · ব্যবস্থাপনা ও মার্কেটিং (২৪) · ফিন্যান্স ও ব্যাংকিং (১১)

মানবন্টন ও নিয়ম: ব্যবসায় শিক্ষা গ্রুপ — MCQ ৬০: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন/ফিন্যান্স (প্রতিটি ১২)। বিজ্ঞান ও মানবিক — MCQ ৬০: বাংলা ১২, ইংরেজি ১২, ICT ১২, গণিত/পরিসংখ্যান/অর্থনীতি ২৪। লিখিত ৪০ (অনুবাদ, ভুল সংশোধন ও বিষয়ভিত্তিক)। পাস: MCQ ≥ ২৪ (ইংরেজি ≥ ৫), লিখিত ≥ ১২, মোট ≥ ৪০।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

বাংলা (১০টি)

  1. ১. কোনটিতে ব-ফলার উচ্চারণ বহাল রয়েছে?

    • ক) বিধ্বস্ত
    • খ) উদ্বেগ
    • গ) স্বত্ব
    • ঘ) দ্বন্দ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) উদ্বেগ

    'উদ্‌বেগ' শব্দে উৎ উপসর্গের পরে যুক্ত ব-ফলা উচ্চারিত হয় (উদ্‌বেগ); বিধ্বস্ত, স্বত্ব, দ্বন্দ্ব-এ ব-ফলা উচ্চারিত হয় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এক কথায় বলে

    • ক) প্রত্যুদ্গমন
    • খ) আবাহন
    • গ) সম্ভাষণ
    • ঘ) প্রত্যুৎগমন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) প্রত্যুদ্গমন

    সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা = প্রত্যুদ্গমন (প্রতি + উদ্গমন)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. কোনটি মৌলিক শব্দ?

    • ক) চাঁদ
    • খ) বন্ধুত্ব
    • গ) প্রশাসন
    • ঘ) দায়িত্ব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) চাঁদ

    'চাঁদ' শব্দকে আর ভাঙা যায় না, তাই এটি মৌলিক শব্দ; বাকিগুলো প্রত্যয়/উপসর্গযোগে সাধিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. 'বুদ্ধিমান' এর বিশেষ্য পদ কি?

    • ক) বুদ্ধি
    • খ) বুদ্ধিত্ব
    • গ) বুদ্ধিমত্তা
    • ঘ) বৃদ্ধি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বুদ্ধিমত্তা

    'বুদ্ধিমান' বিশেষণ; এর বিশেষ্য রূপ 'বুদ্ধিমত্তা'। (মূল শব্দ 'বুদ্ধি'-ও বিশেষ্য, তবে প্রত্যাশিত উত্তর বুদ্ধিমত্তা।)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. 'সোনার তরী' কবিতায় 'নৌকার মাঝি' কিসের প্রতীক?

    • ক) সৃষ্টিকর্মের
    • খ) কবির নিজের
    • গ) অনন্ত কালস্রোতের
    • ঘ) মহাকালের
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মহাকালের

    'সোনার তরী' কবিতায় নৌকার মাঝি মহাকালের প্রতীক, যে কবির সৃষ্টি (সোনার ধান) নিয়ে যায় কিন্তু কবিকে নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. 'খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।' কোন ধরনের বাক্য?

    • ক) সরল
    • খ) যৌগিক
    • গ) জটিল
    • ঘ) অতি সরল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) জটিল

    প্রকাশিত সমাধান অনুযায়ী বাক্যটি জটিল বাক্য (তুলনামূলক খণ্ডবাক্যযুক্ত)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. 'গণঅভ্যুত্থান' শব্দটি কীভাবে গঠিত?

    • ক) সন্ধি
    • খ) প্রত্যয়
    • গ) উপসর্গ
    • ঘ) সমাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সমাস

    গণঅভ্যুত্থান = গণের অভ্যুত্থান (ষষ্ঠী তৎপুরুষ), অর্থাৎ সমাসের মাধ্যমে গঠিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. কোন শব্দটি অপপ্রয়োগ-দুষ্ট নয়?

    • ক) নির্দোষী
    • খ) দৈন্যতা
    • গ) শুধুমাত্র
    • ঘ) উদ্বেল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) উদ্বেল

    'উদ্বেল' শুদ্ধ; নির্দোষী (শুদ্ধ: নির্দোষ), দৈন্যতা (দৈন্য), শুধুমাত্র (শুধু/মাত্র) অপপ্রয়োগ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. 'বৈষম্যবিরোধী' কোন সমাস দ্বারা গঠিত?

    • ক) দ্বিতীয়া তৎপুরুষ
    • খ) তৃতীয়া তৎপুরুষ
    • গ) চতুর্থী তৎপুরুষ
    • ঘ) ষষ্ঠী তৎপুরুষ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ষষ্ঠী তৎপুরুষ

    বৈষম্যবিরোধী = বৈষম্যের বিরোধী — ষষ্ঠী তৎপুরুষ সমাস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. 'যে নারীর স্বামী ও পুত্র নেই'- এর এক কথায় প্রকাশ।

    • ক) নবোঢ়া
    • খ) অনূঢ়া
    • গ) অবীরা
    • ঘ) কুমারী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অবীরা

    পতি ও পুত্রহীনা নারীকে এক কথায় 'অবীরা' বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (১২টি)

  1. ১১. Sally has been working here-----.

    • ক) since six months
    • খ) for six months
    • গ) six months
    • ঘ) six months before time
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) for six months

    A period of time takes 'for' with the present perfect continuous: 'for six months'.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১২. She has lost her passport again, This is the second time this-----.

    • ক) has happened
    • খ) happens
    • গ) happened
    • ঘ) is happening
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) has happened

    'This is the second time...' is followed by the present perfect: 'has happened'.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৩. What------- to get a new driving license?

    • ক) have I to do
    • খ) do I have to do
    • গ) I must do
    • ঘ) I have to
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) do I have to do

    Question form of 'have to': 'What do I have to do...?'

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৪. I'd better go now. I promised------- late.

    • ক) not being
    • খ) Not to being
    • গ) to not be
    • ঘ) I wouldn't be
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) I wouldn't be

    Published answer: 'I promised I wouldn't be late' (reported promise). Note: 'not to be late' is the standard infinitive form; option c ('to not be') is a split infinitive.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৫. What the wise do in the beginning, fools do------ the end.

    • ক) by
    • খ) at
    • গ) in
    • ঘ) towards
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) in

    Proverb: 'What the wise do in the beginning, fools do in the end.'

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৬. Maliha is good----- tennis.

    • ক) about
    • খ) at
    • গ) in
    • ঘ) of
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) at

    'Good at' something is the fixed collocation.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ১৭. The professor set some project work------ the end of the semester.

    • ক) about
    • খ) at
    • গ) of
    • ঘ) in
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) at

    'At the end' refers to a point of time (end of a class/session).

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ১৮. Stop doing wrong things lest --you are caught.--

    • ক) would be caught
    • খ) will be caught
    • গ) might be caught
    • ঘ) may be caught
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) might be caught

    After 'lest' we use 'should' or 'might' + verb; among the options 'might be caught' fits.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ১৯. The performance of our players was rather worst that I had expected.

    • ক) bad as I had expected
    • খ) worse than I had expected
    • গ) worse than expectation
    • ঘ) worse than was expected
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) worse than I had expected

    Comparative 'worse' takes 'than': 'rather worse than I had expected'.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২০. The correct spelling is:

    • ক) propoganda
    • খ) propagranda
    • গ) propaganda
    • ঘ) popaganda
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) propaganda

    The correct spelling is 'propaganda'.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ২১. Choose the correct synonym of 'Pertinent'.

    • ক) Inapporpriate
    • খ) Disturbed
    • গ) Relevant
    • ঘ) Penetrate
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Relevant

    Pertinent means relevant.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ২২. Which one of the following pairs is similar in relationship to SAW: CARPENTER?

    • ক) Painter: Color
    • খ) Agon: Farmer
    • গ) Scissors: Barber
    • ঘ) Cloth: Tailor
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Scissors: Barber

    A carpenter uses a saw as a tool; similarly a barber uses scissors.

    প্রশ্নটির আলাদা পাতা ›

হিসাববিজ্ঞান (১২টি)

  1. ২৩. তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয়ের অর্জনের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে?

    • ক) আয় বেশি দেখানো হবে
    • খ) দায় কম দেখানো হবে
    • গ) দায় বেশি দেখানো হবে
    • ঘ) মুনাফা বেশি দেখানো হবে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) দায় বেশি দেখানো হবে

    অনুপার্জিত আয় দায়; অর্জিত অংশ আয়ে স্থানান্তর না করলে দায় বেশি ও আয় কম দেখানো হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২৪. মাহরিন ও মেহনাজ একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৫: ২। তারা স্নেহাকে ১/৪ অংশ মুনাফা বণ্টনে ব্যবসায়ে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত?

    • ক) ৩:২:১
    • খ) ১৫:৬:৫
    • গ) ৯:৬:৩
    • ঘ) ১৫:৬:৭
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ১৫:৬:৭

    নতুন অংশীদার ১/৪; বাকি ৩/৪ পুরাতনদের ৫:২ অনুপাতে = ১৫/২৮ ও ৬/২৮; নতুন ৭/২৮। অনুপাত ১৫:৬:৭।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২৫. কোনটি বিলম্বিত মুনাফা জাতীয খরচ?

    • ক) অবচয়
    • খ) অবলোপন
    • গ) প্রাথমিক খরচ
    • ঘ) অগ্রিম প্রদত্ত খরচ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) প্রাথমিক খরচ

    প্রাথমিক খরচ (প্রারম্ভিক ব্যয়) বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, কয়েক বছরে অবলোপন করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২৬. নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ৬,০০০ টাকা হলে ক্রয়মূল্যের উপর মুনাফার হার কত?

    • ক) ১৬.৬৭%
    • খ) ২০%
    • গ) ২৫%
    • ঘ) ৩০%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ২৫%

    ক্রয়মূল্য = ৩০,০০০ − ৬,০০০ = ২৪,০০০; মুনাফার হার = ৬,০০০/২৪,০০০ = ২৫%।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৭. একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ৬০,০০০ টাকা। এর ব্যবহারীকর জীবনকাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ব্যয় করলে ৮ম বর্ষে অবচয়ের পরিমাণ কত হবে?

    • ক) ৬,৮৭৫ টাকা
    • খ) ৩,০০০ টাকা
    • গ) ৫,৫০০ টাকা
    • ঘ) ২,০০০ টাকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৩,০০০ টাকা

    বর্ষ সংখ্যার সমষ্টি = ৫৫; ৮ম বছরে অবশিষ্ট আয়ু ৩; অবচয় = (৬০,০০০−৫,০০০)×৩/৫৫ = ৩,০০০ টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২৮. মুদ্রাস্ফীতি কালে কোন মজুতপণ্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে?

    • ক) আগে আসলে আগে যায় পদ্ধতি
    • খ) শেষে আসলে আগে যায় পদ্ধতি
    • গ) গড় ব্যয় পদ্ধতি
    • ঘ) ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) শেষে আসলে আগে যায় পদ্ধতি

    মুদ্রাস্ফীতিতে LIFO পদ্ধতিতে বিক্রীত পণ্যের ব্যয় বেশি হয়, ফলে মুনাফা ও আয়কর সর্বনিম্ন হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২৯. একটি ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমা আমানতগুলি হল:

    • ক) বইয়ের জের থেকে কাটা।
    • খ) বইয়ের জেরে যোগ করা।
    • গ) ব্যাংক হিসাবে যোগ করা।
    • ঘ) ব্যাংক জের থেকে কাটা।
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ব্যাংক হিসাবে যোগ করা।

    পথে জমা (deposit in transit) ব্যাংক বিবরণীতে এখনো ওঠেনি, তাই ব্যাংক জেরের সাথে যোগ করতে হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩০. রূপান্তর খরচের সমষ্টি:

    • ক) স্থির এবং পরিবর্তনশীল উপরিব্যয়
    • খ) প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয়
    • গ) প্রত্যক্ষ কাচামাল এবং কারখানা উপরিব্যয়
    • ঘ) প্রত্যক্ষ মজুরি এবং পরোক্ষ মজুরি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয়

    রূপান্তর খরচ = প্রত্যক্ষ মজুরি + কারখানা উপরিব্যয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩১. আরডি ফুড কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় ৫,৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুত পণ্য ২,০০,০০০ টাকা এবং সমাপনী মজুত পণ্য ২,৫০,০০০ টাকা। ক্রয়কৃত পণ্যের মূল্য কত?

    • ক) ৫,০০,০০০ টাকা
    • খ) ৭,৫০,০০০ টাকা
    • গ) ৬,০০,০০০ টাকা
    • ঘ) ৬,৫০,০০০ টাকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৬,০০,০০০ টাকা

    ক্রয় = বিক্রীত পণ্যের ব্যয় + সমাপনী মজুত − প্রারম্ভিক মজুত = ৫,৫০,০০০ + ২,৫০,০০০ − ২,০০,০০০ = ৬,০০,০০০ টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৩২. একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, এখন খরচ হিসেবে স্বীকৃত করা হয়। তাহলে নিট মুনাফার উপর কী প্রভাব পড়বে?

    • ক) নিট মুনাফা বৃদ্ধি পাবে
    • খ) নিট মুনাফা হ্রাস পাবে
    • গ) কোনো প্রভাব নেই
    • ঘ) নির্ধারণ করা যাবে না
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নিট মুনাফা হ্রাস পাবে

    সম্পদকে খরচে রূপান্তর করলে খরচ বাড়ে, তাই নিট মুনাফা হ্রাস পায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৩৩. সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়?

    • ক) আয় হিসাব
    • খ) সম্পদ
    • গ) বিপরীত সম্পদ
    • ঘ) দায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) আয় হিসাব

    সমাপনী দাখিলার মাধ্যমে অস্থায়ী হিসাব (আয়, খরচ, উত্তোলন) বন্ধ করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৩৪. বিপরীত সম্পদ হিসাব কোন ধরণের জের প্রকাশ করে?

    • ক) ডেবিট
    • খ) ক্রেডিট
    • গ) ডেবিট ও ক্রেডিট
    • ঘ) ডেবিট বা ক্রেডিট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ক্রেডিট

    বিপরীত সম্পদ হিসাব (যেমন পুঞ্জীভূত অবচয়) ক্রেডিট জের প্রকাশ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ব্যবস্থাপনা ও মার্কেটিং (২৪টি)

  1. ৩৫. 'প্রাকটিস অফ ম্যানেজমেন্ট' কে লিখেছেন?

    • ক) পিটার এফ ড্রাকার
    • খ) হেরিংটন ইমারসন
    • গ) হেনরি ফেয়ল
    • ঘ) এফ ডব্লিউ টেইলর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পিটার এফ ড্রাকার

    'The Practice of Management' (1954) গ্রন্থের লেখক পিটার এফ. ড্রাকার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩৬. যৌথ মূলধনী ব্যবসায়ের 'জন্ম সনদ' বলা হয কোনটিকে?

    • ক) নিবন্ধন পত্র
    • খ) স্মারকলিপি
    • গ) সংঘবিধি
    • ঘ) কার্যারম্ভে অনমিতি পত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) নিবন্ধন পত্র

    নিবন্ধনপত্র (Certificate of Incorporation) কোম্পানির জন্ম সনদ হিসেবে পরিচিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩৭. কোনটি স্থায়ী পরিকল্পনা?

    • ক) বাজেট
    • খ) নীতি
    • গ) কর্মসূচি
    • ঘ) প্রকল্প
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নীতি

    নীতি বারবার ব্যবহারযোগ্য স্থায়ী পরিকল্পনা; বাজেট, কর্মসূচি, প্রকল্প একবার ব্যবহার্য পরিকল্পনা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৮. নাবালক---- ধরনের অংশিদার।

    • ক) সক্রিয়
    • খ) সীমাবদ্ধ
    • গ) নিষ্ক্রিয়
    • ঘ) স্বাভাবিক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সীমাবদ্ধ

    নাবালক অংশীদারের দায় তার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ, তাই সে সীমাবদ্ধ অংশীদার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৯. প্যাটেন্ট কোন ধরনের সম্পত্তি?

    • ক) নগদ
    • খ) চলতি
    • গ) কৃত্রিম
    • ঘ) অস্পৃশ্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অস্পৃশ্য

    প্যাটেন্ট অস্পৃশ্য (অদৃশ্য/intangible) সম্পত্তি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৪০. মূলধন সংগ্রহের বিবেচনায় সর্বধিক সুবিধাজনক-

    • ক) এক মালিকানা কারবার
    • খ) অংশীদার কোম্পানী
    • গ) পাবলিক কোম্পানী
    • ঘ) ব্যক্তি মালিকানা কারবার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পাবলিক কোম্পানী

    পাবলিক কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রি করে বিপুল মূলধন সংগ্রহ করতে পারে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৪১. শিল্প বিপ্লবের আনুমানিক সময়কাল কোনটি?

    • ক) ১৭৫০-১৮৫০
    • খ) ১৮৫০-১৯৫০
    • গ) ১৭৮০-১৮৮০
    • ঘ) ১৮২০-১৯২০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১৭৫০-১৮৫০

    শিল্প বিপ্লবের আনুমানিক সময়কাল ১৭৫০-১৮৫০ সাল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৪২. কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) মধ্যবর্তী সময়ের ব্যবধান কত মাসের বেশি হবে না?

    • ক) ১০
    • খ) ১২
    • গ) ১৫
    • ঘ) ১৮
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ১৫

    কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী দুটি বার্ষিক সাধারণ সভার ব্যবধান ১৫ মাসের বেশি হবে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৪৩. নিচের কোনটি একমালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়?

    • ক) সীমাবদ্ধ দায়
    • খ) সহজ গঠন
    • গ) নিয়ন্ত্রিত মুনাফা
    • ঘ) মালিকের পূর্ণ নিয়ন্ত্রন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সীমাবদ্ধ দায়

    একমালিকানা কারবারে মালিকের দায় অসীম; সীমাবদ্ধ দায় এর বৈশিষ্ট্য নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪৪. নিচের কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে অন্যদের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়?

    • ক) গণতান্ত্রিক
    • খ) অবাধ নীতি
    • গ) স্বৈরতান্ত্রিক
    • ঘ) রূপান্তরমূলক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অবাধ নীতি

    অবাধ নীতি (লেসে ফেয়ার) নেতৃত্বে অধস্তনদের সিদ্ধান্ত গ্রহণে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪৫. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান নয়?

    • ক) প্রতিযোগী
    • খ) প্রযুক্তি
    • গ) গ্রাহক
    • ঘ) সাংগঠনিক সংস্কৃতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সাংগঠনিক সংস্কৃতি

    সাংগঠনিক সংস্কৃতি অভ্যন্তরীণ পরিবেশের উপাদান; প্রতিযোগী, প্রযুক্তি, গ্রাহক বাহ্যিক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৪৬. কোন ব্যবস্থাপনা নীতি নেতৃত্বের বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করে?

    • ক) আদেশের ঐক্য
    • খ) নমনীয়তার নীতি
    • গ) জোড়া-মই শিকল
    • ঘ) কর্তৃত্ব প্রদানকরণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কর্তৃত্ব প্রদানকরণ

    কর্তৃত্ব অর্পণের মাধ্যমে নিম্নস্তরে ক্ষমতা ছড়িয়ে পড়ে, যা বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৪৭. পণ্য থেকে পণ্যের প্রাপ্ত অনুভূত সুবিধা ও পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যকে কী বলে?

    • ক) ক্রেতা আনুগত্য
    • খ) ক্রেতা সন্তুষ্টি
    • গ) ক্রেতা ভ্যালু
    • ঘ) বিনিময়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ক্রেতা ভ্যালু

    ক্রেতার অনুভূত সুবিধা ও ব্যয়ের পার্থক্যই ক্রেতা ভ্যালু (customer value)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৪৮. পরিবহন বিপণন মিশ্রণের কোন উপাদানের উপ-উপাদান?

    • ক) পণ্য
    • খ) মূল্য
    • গ) স্থান
    • ঘ) প্রসার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) স্থান

    পরিবহন বণ্টন তথা স্থান (Place) উপাদানের অংশ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৪৯. PERT এর পূর্ণরূপ কি?

    • ক) Program Evaluation Review Technique
    • খ) Program Evaluation Result Test
    • গ) Program Evaluation Result Technique
    • ঘ) Program Evaluation Review Test
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Program Evaluation Review Technique

    PERT = Program Evaluation and Review Technique।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৫০. গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

    • ক) রুপগত
    • খ) স্থানগত
    • গ) স্বত্বগত
    • ঘ) সময়গত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সময়গত

    গুদামজাতকরণ পণ্য সংরক্ষণ করে প্রয়োজনের সময় সরবরাহ করে, তাই সময়গত উপযোগ সৃষ্টি করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৫১. নিচের কোনটি স্থির ব্যয় নয়?

    • ক) কাঁচামালের খরচ
    • খ) বিমা প্রিমিয়াম
    • গ) বেতন
    • ঘ) কারখানা ভাড়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) কাঁচামালের খরচ

    কাঁচামালের খরচ উৎপাদনের সাথে পরিবর্তিত হয়, তাই এটি পরিবর্তনশীল ব্যয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৫২. বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে?

    • ক) এজেন্ট
    • খ) পাইকার
    • গ) উৎপাদক
    • ঘ) ভোক্তা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ভোক্তা

    বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে থাকে ভোক্তা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৫৩. কোনটি কার্যকরী বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য নয়?

    • ক) পরিমাপযোগ্য
    • খ) প্রবেশযোগ্য
    • গ) কর্মোপযোগী
    • ঘ) নির্ভরযোগ্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নির্ভরযোগ্য

    কার্যকর বাজার বিভক্তির বৈশিষ্ট্য: পরিমাপযোগ্য, প্রবেশযোগ্য, যথেষ্ট বড়, পার্থক্যযোগ্য, কর্মোপযোগী; 'নির্ভরযোগ্য' এর মধ্যে নেই।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৫৪. কোনটি পণ্যের স্বত্ত্বগত উপযোগ সৃষ্টি করে?

    • ক) পরিবহন
    • খ) গুদামজাতকরণ
    • গ) ক্রয়-বিক্রয়
    • ঘ) বিজ্ঞাপন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ক্রয়-বিক্রয়

    ক্রয়-বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর হয়, ফলে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৫৫. পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহারকে নিচের কোনটি দিয়ে বোঝায়?

    • ক) কার্যকারিতা
    • খ) দক্ষতা
    • গ) মিতব্যয়ীতা
    • ঘ) সঠিক ব্যবহার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) দক্ষতা

    সর্বনিম্ন সম্পদে উৎপাদন করা = দক্ষতা (efficiency)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৫৬. নিচের কোনটি পণ্যের উপাদান নয়?

    • ক) গুণমান
    • খ) ডিজাইন
    • গ) মজুদ
    • ঘ) ব্র্যান্ড নাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মজুদ

    গুণমান, ডিজাইন, ব্র্যান্ড নাম পণ্যের উপাদান; মজুদ নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৫৭. পণ্যের জীবনচক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে?

    • ক) পণ্য উন্নয়ন
    • খ) সূচনা
    • গ) প্রবৃদ্ধি
    • ঘ) পূর্ণতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) পূর্ণতা

    পূর্ণতা (পরিপক্বতা) স্তরে বিক্রয় প্রবৃদ্ধির হার কমতে থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৫৮. নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয়?

    • ক) পণ্য
    • খ) স্থান
    • গ) মূল্য
    • ঘ) মুনাফা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মুনাফা

    বাজারজাতকরণ মিশ্রণ (4P): পণ্য, মূল্য, স্থান, প্রসার; মুনাফা নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ফিন্যান্স ও ব্যাংকিং (১১টি)

  1. ৫৯. মূলধনের কোন উৎস সবচেয়ে ব্যয়বহুল?

    • ক) ইকুইটি মূলধন
    • খ) ব্যাংক ঋণ
    • গ) ঋণ মূলধন
    • ঘ) অগ্রাধিকার শেয়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ইকুইটি মূলধন

    ইকুইটি মূলধনে ঝুঁকি বেশি ও কর সুবিধা নেই, তাই এটি সবচেয়ে ব্যয়বহুল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৬০. নিচের কোনটি পুঁজিবাজারের উপকরণ নয়? (Which of the following is an instrument of capital market?)

    • ক) ট্রেজারি বিল
    • খ) বিনিময়যোগ্য আমানত সনদ
    • গ) ট্রেজারি বন্ড
    • ঘ) পুণঃক্রয় চুক্তি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ট্রেজারি বন্ড

    বাংলায় 'নয়' ছাপা হলেও ইংরেজি অংশ ছিল 'Which is an instrument of capital market?'; ট্রেজারি বিল, NCD ও রেপো মুদ্রাবাজারের উপকরণ, আর ট্রেজারি বন্ড পুঁজিবাজারের উপকরণ — প্রকাশিত উত্তর ট্রেজারি বন্ড।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৬১. নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয়?

    • ক) বাণিজ্যিক পত্র
    • খ) প্রদেয় বিল
    • গ) ডিবেঞ্চার
    • ঘ) বিল বাট্টাকরণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ডিবেঞ্চার

    ডিবেঞ্চার দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৬২. জিরো কুপন বন্ড ইস্যু করা হয়?

    • ক) অভিহিত মূল্যে
    • খ) বাট্টাতে
    • গ) অধিহারে
    • ঘ) বাজারমূল্যে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বাট্টাতে

    জিরো কুপন বন্ড সুদ দেয় না, তাই অভিহিত মূল্যের চেয়ে কমে (বাট্টায়) ইস্যু করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৬৩. নিচের কোন পদ্ধতিতে ভবিষ্যত অর্থপ্রবাহের বর্তমান মূল্য নির্ধারণ করা হয়?

    • ক) বাট্টাকরণ
    • খ) মূলধনিকরণ
    • গ) অ্যানুইটি
    • ঘ) চক্রবৃদ্ধি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বাট্টাকরণ

    বাট্টাকরণ (discounting) পদ্ধতিতে ভবিষ্যৎ অর্থপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬৪. কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে?

    • ক) IRR > K
    • খ) IRR > NPV
    • গ) IRR > ০
    • ঘ) IRR > 1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) IRR > K

    অভ্যন্তরীণ মুনাফার হার (IRR) মূলধন ব্যয় (K)-এর চেয়ে বেশি হলে প্রকল্প গ্রহণযোগ্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৬৫. কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস?

    • ক) পরিশোধিত মূলধন
    • খ) আমানত
    • গ) সঞ্চিত তহবিল
    • ঘ) কেন্দ্রীয় ব্যাংকের ঋণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আমানত

    আমানত বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৬৬. বাংলাদেশের ব্যাংগুলি বৈদিশিক বাণিজ্যের সুবিধার্থে নিচের কোনটি ব্যবহার করে?

    • ক) প্রতিজ্ঞাপত্র
    • খ) ট্রেজারি বন্ড
    • গ) ঋণপত্র
    • ঘ) বাণিজ্যিক কাগজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ঋণপত্র

    বৈদেশিক বাণিজ্যে ব্যাংক ঋণপত্র (Letter of Credit) ব্যবহার করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৬৭. নিচের কোনটি ইসলামী ব্যাংকিং এ নিষিদ্ধ?

    • ক) ইকুইটি বিনিয়োগ
    • খ) মুনাফা ভাগাভাগি চুক্তি
    • গ) অনুমানমূলক লেনদেন
    • ঘ) লিজিং চুক্তি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অনুমানমূলক লেনদেন

    ইসলামী ব্যাংকিংয়ে অনিশ্চয়তা/জুয়াভিত্তিক (গারার, মাইসির) অনুমানমূলক লেনদেন নিষিদ্ধ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৬৮. নিচের কোনটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ অর্থায়নে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ?

    • ক) পুনঃঅর্থায়ন প্রকল্প
    • খ) রপ্তানি উন্নয়ন তহবিল
    • গ) কৃষি ঋণ ভর্তুকি
    • ঘ) সবুজ রূপান্তর তহবিল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পুনঃঅর্থায়ন প্রকল্প

    বাংলাদেশ ব্যাংক এসএমই খাতে ঋণ বাড়াতে পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৬৯. নিচের কোন পদ্ধতির বিমাগ্রহিতা ও বিমাকারী উভয়ই বিমা কোম্পানি?

    • ক) সহ-বিমা
    • খ) পুনঃবিমা
    • গ) যুগ্ম-বিমা
    • ঘ) গোষ্ঠী বিমা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পুনঃবিমা

    পুনঃবিমায় এক বিমা কোম্পানি তার ঝুঁকির অংশ অন্য বিমা কোম্পানির কাছে বিমা করে; উভয় পক্ষই বিমা কোম্পানি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

ঢাবি গ ইউনিট (ব্যবসায় শিক্ষা) — অন্যান্য বছরের প্রশ্ন

ঢাবি ২০২৪-২৫ — অন্য ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

ঢাবি গ ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২৪-২৫ — Dhaka University (DU) C Unit Question 2024-25 | SmartPora