1.আমরা কারা
স্মার্টপড়া (SmartPora) বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি ফ্রি অনলাইন প্রস্তুতি প্ল্যাটফর্ম — SSC, HSC, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সরকারি চাকরির পরীক্ষার জন্য। এই নীতিতে “আমরা” মানে স্মার্টপড়া টিম। তোমার তথ্য নিয়ে যেকোনো প্রশ্নে যোগাযোগ: help@smartpora.com
2.আমরা কী তথ্য সংগ্রহ করি
Account তৈরি করলে:
- নাম, ইমেইল এবং (ঐচ্ছিক) মোবাইল নম্বর
- পাসওয়ার্ড — শুধু এনক্রিপ্ট করা (hashed) রূপে; আসল পাসওয়ার্ড আমরা কখনো দেখি না বা সংরক্ষণ করি না
- তুমি নিজে দিলে: শিক্ষাস্তর, প্রতিষ্ঠানের নাম, প্রস্তুতির লক্ষ্য, পরীক্ষার তারিখ ও দৈনিক লক্ষ্য
Google, Facebook, LinkedIn বা X দিয়ে লগইন করলে সেই প্রতিষ্ঠান থেকে শুধু এগুলো পাই: তোমার নাম, ইমেইল (যদি তুমি শেয়ার করো), প্রোফাইল ছবি এবং একটি অ্যাকাউন্ট আইডি। আমরা তোমার পোস্ট, বন্ধু তালিকা, মেসেজ বা কন্টাক্ট দেখি না, এবং তোমার পক্ষ থেকে কোথাও কিছু পোস্ট করি না।
প্ল্যাটফর্ম ব্যবহারের সময়:
- অনুশীলনের ইতিহাস — কোন প্রশ্নের উত্তর দিয়েছ, সঠিক/ভুল, পয়েন্ট, স্ট্রিক
- মক টেস্ট ও লাইভ পরীক্ষার ফলাফল, ভুলের খাতা, সংরক্ষিত বিজ্ঞপ্তি, পছন্দ করা কন্টেন্ট
- স্মার্ট কোচে তুমি যে রুটিন বা স্ক্রিনশট দাও
- ফোনে রিমাইন্ডার চালু করলে ব্রাউজারের পুশ-নোটিফিকেশন ঠিকানা
- নিরাপত্তার জন্য সার্ভারের সাধারণ লগ (যেমন IP ঠিকানা, ব্রাউজারের ধরন, সময়)
3.তথ্য কেন ব্যবহার করি
- তোমাকে লগইন করানো এবং অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা
- তোমার অগ্রগতি, ফলাফল, র্যাংক ও ভুলের খাতা দেখানো
- লিডারবোর্ড ও লাইভ পরীক্ষার মেধাতালিকা তৈরি করা
- তুমি চাইলে রিমাইন্ডার ও জরুরি ইমেইল পাঠানো (যেমন স্বাগত ইমেইল, অ্যাকাউন্ট সংক্রান্ত বার্তা, সংরক্ষিত বিজ্ঞপ্তির শেষ তারিখ)
- প্ল্যাটফর্মের মান উন্নত করা ও অপব্যবহার ঠেকানো
4.অন্যরা কী দেখতে পায়
লিডারবোর্ড ও লাইভ পরীক্ষার মেধাতালিকায় তোমার প্রদর্শিত নাম, প্রোফাইল ছবি, প্রতিষ্ঠানের নাম (যদি দিয়ে থাকো) এবং পয়েন্ট/র্যাংক অন্য শিক্ষার্থীরা দেখতে পারে। তোমার ইমেইল, মোবাইল নম্বর বা পাসওয়ার্ড কখনো প্রকাশ করা হয় না। প্রোফাইল থেকে যেকোনো সময় নাম ও প্রতিষ্ঠান বদলাতে পারো।
7.তথ্য কতদিন রাখি ও কীভাবে সুরক্ষিত রাখি
অ্যাকাউন্ট সক্রিয় থাকা পর্যন্ত তথ্য রাখি। অ্যাকাউন্ট মুছতে বললে ৩০ দিনের মধ্যে তোমার ব্যক্তিগত তথ্য মুছে ফেলা হয়।
সব যোগাযোগ HTTPS-এ এনক্রিপ্টেড, পাসওয়ার্ড hashed অবস্থায় থাকে, আর তথ্যে প্রবেশাধিকার শুধু স্মার্টপড়া টিমের দায়িত্বপ্রাপ্তদের। তবে ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয় — নিজের পাসওয়ার্ড গোপন রাখো।
8.তোমার অধিকার
- দেখা ও সংশোধন: ড্যাশবোর্ডের প্রোফাইল থেকে নাম, প্রতিষ্ঠান ও লক্ষ্য বদলাতে পারো
- মুছে ফেলা: অ্যাকাউন্ট ও সব তথ্য মুছতে ডেটা মুছে ফেলার নির্দেশনা দেখো
- নোটিফিকেশন বন্ধ: ড্যাশবোর্ড থেকে যেকোনো সময়
- লগইন সংযোগ বিচ্ছিন্ন: Google/Facebook/LinkedIn/X-এর নিজস্ব সেটিংস থেকে SmartPora-র অনুমতি সরিয়ে দিতে পারো
- তোমার কাছে থাকা তথ্যের কপি চাইলে help@smartpora.com-এ লেখো
9.শিশু ও অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী
১৩ বছরের কম বয়সীরা অ্যাকাউন্ট খুলবে না। ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা অভিভাবকের জানা-সম্মতিতে ব্যবহার করবে। কোনো অভিভাবক মনে করলে তাঁর সন্তানের তথ্য মুছে ফেলা দরকার, help@smartpora.com-এ জানালেই আমরা ব্যবস্থা নেব।
10.নীতিতে পরিবর্তন
এই নীতি হালনাগাদ হলে এই পাতায় নতুন তারিখ দেওয়া হবে; বড় পরিবর্তন হলে সাইটে বা ইমেইলে জানানো হবে।
কোনো প্রশ্ন আছে?
স্মার্টপড়া টিমকে ইমেইল করো — আমরা নিজেরাই উত্তর দিই।