রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৫-২৬

২০২৫-২৬ সেশন ৫৭টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (১৪) · রসায়ন (১২) · উচ্চতর গণিত (১২) · জীববিজ্ঞান (১৫) · আইসিটি (৪)

মানবন্টন ও নিয়ম: বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীব ও ভূবিজ্ঞান, ফিশারিজ, ভেটেরিনারি অনুষদ। শুধু বিজ্ঞান বিভাগ।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (১৪টি)

  1. ১. এক লিটার বায়ুর প্রাথমিক তাপমাত্রা T থেকে উত্তপ্ত করলে, যখন চাপ দ্বিগুণ এবং আয়তন চারগুণে পৌঁছায়, তখন চূড়ান্ত তাপমাত্রা কত?

    • ক) 2T
    • খ) 4T
    • গ) 8T
    • ঘ) 16T
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 8T

    PV/T ধ্রুব ⇒ T₂ = T×2×4 = 8T।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. 6000 A^0 তরঙ্গদৈর্ঘের দুটি সমবর্ণ আলোক তরঙ্গের মধ্যে 1.5×10⁻⁷ m পথ পার্থক্য থাকলে তাদের দশা পার্থক্য কত হবে?

    • ক) π
    • খ) 2π
    • গ) 3π/2
    • ঘ) π/2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) π/2

    দশা পার্থক্য = 2π×(1.5×10⁻⁷)/(6×10⁻⁷) = π/2।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. কোন কণার সাথে এন্টি-নিউট্রিনো নির্গত হয়?

    • ক) আলফা
    • খ) বিটা
    • গ) গামা
    • ঘ) সব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বিটা

    β⁻ ক্ষয়ে নিউট্রন প্রোটনে পরিণত হয়ে ইলেকট্রন ও অ্যান্টি-নিউট্রিনো নির্গত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. একটি বিচ্ছিন্ন পরিবাহী গোলকের উপর চার্জ (Q) প্রদান করা হলে, গোলকের ভেতরের যেকোনো বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত?

    • ক) Q/4πr²
    • খ) শূণ্য
    • গ) সর্বাধিক
    • ঘ) দূরত্বের সমানুপাতিক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) শূণ্য

    পরিবাহী গোলকের চার্জ পৃষ্ঠে থাকে, তাই ভেতরে তড়িৎক্ষেত্র শূন্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. দুটি চিড়ের মধ্যবর্তী দূরত্ব d এবং চিড় থেকে পর্দার দূরত্ব D। কিভাবে d ও D পরিবর্তিত হলে ডোরার ব্যবধান সর্বদা ধ্রুব থাকবে?

    • ক) D ধ্রুব রেখে d পরিবর্তন করলে
    • খ) d ধ্রুব রেখে D পরিবর্তন করলে
    • গ) D এবং d উভয়কে সমান পরিমাণে পরিবর্তন করলে
    • ঘ) D ও d এর অনুপাত ধ্রুব রাখলে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) D ও d এর অনুপাত ধ্রুব রাখলে

    ডোরার প্রস্থ β = λD/d; D/d অনুপাত ধ্রুব রাখলে β ধ্রুব থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. একটি রকেট উড্ডয়নের ১ম সেকেন্ডে তার প্রাথমিক ভরের 1/60 ভাগ ভর 2400 m/s বেগে বের করে দেয়। রকেটটির ত্বরণ কত?

    • ক) 20.2 m/s²
    • খ) 10.2 m/s²
    • গ) 30.2 m/s²
    • ঘ) 40.2 m/s²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 30.2 m/s²

    ধাক্কা = (m/60)×2400 = 40m N ⇒ a = 40 − g = 40 − 9.8 = 30.2 m/s²।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতামাপক যন্ত্রের দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য হঠাৎ বেড়ে গেলে বুঝা যায় ঐ স্থানে-(i) আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে(ii) আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেয়েছে(iii) ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাবেনিচের কোনটি সঠিক?

    • ক) i ও iii
    • খ) ii ও iii
    • গ) i
    • ঘ) i, ii ও iii
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ii ও iii

    শুষ্ক ও সিক্ত বাল্বের পার্থক্য বাড়ে যখন বাষ্পায়ন দ্রুত, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা কম—কাপড়ও দ্রুত শুকায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. একটি Common-base transistor এর ইনপুট ও আউটপুট সিগনালের মধ্যে কত ডিগ্রি ফেজ পরিবর্তন হয়?

    • ক) 0°
    • খ) 60°
    • গ) 90°
    • ঘ) 180°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0°

    কমন-বেস বিন্যাসে ইনপুট ও আউটপুট একই দশায় থাকে (0°)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. আদি বেগবিশিষ্ট বস্তু সমত্বরণে চলমান হলে বেগ-সময় লেখচিত্রের সরলরেখাটি

    • ক) মূলবিন্দুগামী
    • খ) x-অক্ষ ছেদনকারী
    • গ) y-অক্ষ ছেদনকারী
    • ঘ) x-অক্ষের সমান্তরাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) y-অক্ষ ছেদনকারী

    v = u + at; t = 0 এ v = u ≠ 0, তাই রেখাটি y-অক্ষ (বেগ অক্ষ) ছেদ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. 6 cm বিস্তারের সরল ছন্দিত স্পন্দনে একটি বস্তু চলমান। সাম্যাবস্থা থেকে কত দূরত্বে তার গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হয়?

    • ক) 2√2
    • খ) 2√3
    • গ) 3√2
    • ঘ) 3√3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 2√3

    K = 2U হলে U = E/3 ⇒ x² = A²/3 ⇒ x = 6/√3 = 2√3 cm।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. একটি রাইফেলের গুলি d পুরুত্বের তক্তা ভেদ করতে পারে। গুলির বেগ চারগুণ বৃদ্ধি করলে তা কতগুলো তক্তা ভেদ করবে?

    • ক) 4
    • খ) 8
    • গ) 16
    • ঘ) 32
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 16

    ভেদ দূরত্ব ∝ v²; বেগ ৪ গুণ হলে ১৬টি তক্তা ভেদ করবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. একই ঘনত্বের দুটি কঠিন গোলকের একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ হলে, কেন্দ্রগামী অক্ষ বরাবর ঘূর্ণনে তাদের জড়তার ভ্রামকের অনুপাত কত?

    • ক) 1:2
    • খ) 1:4
    • গ) 1:8
    • ঘ) 1:32
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1:32

    I = (2/5)MR², M ∝ R³ ⇒ I ∝ R⁵; অনুপাত 1:2⁵ = 1:32।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. একটি ব্যাটারির emf, E=12 V এবং অভ্যন্তরীণ রোধ r। কিন্তু এই ব্যাটারির দুই প্রান্তে একটি 5Ω এর রোধ সংযুক্ত করে ভোল্ট মিটার দিয়ে মাপলে 6V পাওয়া যায়। r এর মান কত?

    • ক) 2.5Ω
    • খ) 5Ω
    • গ) 10Ω
    • ঘ) 12Ω
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 5Ω

    V = ER/(R+r) ⇒ 6 = 12×5/(5+r) ⇒ r = 5 Ω।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. একটি রেফ্রিজারেটর কর্তৃক সিস্টেমের উপর কৃত কাজ 500 J। এর কার্য সম্পাদন সহগ 2.5 হলে বর্জিত তাপের পরিমাণ কত?

    • ক) 1400 J
    • খ) 1675 J
    • গ) 1750 J
    • ঘ) 1900 J
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1750 J

    Q_L = COP×W = 2.5×500 = 1250 J; বর্জিত তাপ = 1250+500 = 1750 J।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (১২টি)

  1. ১৫. HCl এর 5 mM দ্রবণের pH কত?

    • ক) 1.60
    • খ) 2.60
    • গ) 1.30
    • ঘ) 2.30
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 2.30

    [H⁺] = 5×10⁻³ M ⇒ pH = −log(5×10⁻³) = 2.30।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১৬. 100 mgH₂⁺ আয়নে প্রোটনের সংখ্যা কয়টি?

    • ক) 6.022×10²³
    • খ) 6.022×10²²
    • গ) 3.0115×10²³
    • ঘ) 3.0115×10²²
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 6.022×10²²

    0.1 g H₂⁺ = 0.05 mol আয়ন, প্রতিটিতে 2 প্রোটন ⇒ 0.1×6.022×10²³ = 6.022×10²²।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৭. 25° তাপমাত্রায় 1 atm চাপে একটি সিলিন্ডারে 800mL N₂ গ্যাস আছে। উক্ত তাপমাত্রায় সিলিন্ডারের N₂ গ্যাসের অনুর সংখ্যা কত?

    • ক) 3.97×10^23
    • খ) 2.97×10^21
    • গ) 0.97×10^24
    • ঘ) 1.97×10^22
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1.97×10^22

    n = PV/RT = (1×0.8)/(0.0821×298) ≈ 0.0327 mol ⇒ 1.97×10²² অণু।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৮. 2 mL100mM H₂SO₄ কে প্রশমিতকরণে 1 M NaOH এর কত mL প্রয়োজন?

    • ক) 0.1
    • খ) 0.2
    • গ) 0.4
    • ঘ) 0.8
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 0.4

    H₂SO₄ = 2×0.1 = 0.2 mmol, দরকার NaOH 0.4 mmol = 0.4 mL (1 M)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৯. 25°C তাপমাত্রায় 25g অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 5g দ্রব পাওয়া গেল। ঐ তাপমাত্রায় 100g অসম্পৃক্ত দ্রবণটি সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব যোগ করতে হবে? [25°C তাপমাত্রায় দ্রবটির দ্রাব্যতা 40]

    • ক) 8
    • খ) 10
    • গ) 12
    • ঘ) 6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 12

    25 g দ্রবণে 5 g দ্রব; 100 g এ 20 g দ্রব ও 80 g দ্রাবক। সম্পৃক্ত করতে 32 g দরকার, তাই আরও 12 g।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২০. পজিট্রন নির্গমনের মাধ্যমে নিউক্লীয় ক্ষয়ের প্রবনতা সবথেকে বেশী কোনটির?

    • ক) [68; 29]Cu
    • খ) [65; 29]Cu
    • গ) [63; 29]Cu
    • ঘ) [59; 29]Cu
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) [59; 29]Cu

    নিউট্রন-ঘাটতি (প্রোটন-সমৃদ্ধ) নিউক্লিয়াস পজিট্রন নির্গমন করে; Cu-59 সবচেয়ে নিউট্রন-ঘাটতি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২১. একটি Mg²⁺ আয়নের সাথে অষ্টতলকীয় জটিল যৌগ গঠনে কতটি EDTA অনু প্রয়োজন?

    • ক) 8
    • খ) 6
    • গ) 2
    • ঘ) 1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1

    EDTA ছয়দন্তী (hexadentate) লিগ্যান্ড; একটি অণুই অষ্টতলকীয় জটিল গঠন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২২. H₂SO₄ দ্রবণের মোলালিটি এবং মোলারিটি যথাক্রমে 94.13 এবং 11.12. ঐ দ্রবণের ঘনত্ব কত gL⁻¹?

    • ক) 1.10
    • খ) 1.20
    • গ) 1.30
    • ঘ) 1.40
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 1.20

    ঘনত্ব d = M(1/m + M_w/1000) = 11.12(1/94.13 + 0.098) ≈ 1.20 (kg L⁻¹)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৩. একটি দ্বি-পরমানুক যৌগের অনুতে দুটি পরমানুর মধ্যবর্তী আধান দূরত্ব 1.27A^0 এবং উভয়ের আধান 1.602×10⁻¹⁹ C হলে, যৌগটির ডাইপোল মোমেন্ট Cm এককে কত?

    • ক) 2.0345×10⁻¹⁹
    • খ) 2.0345×10⁻²⁹
    • গ) 3.0345×10⁻¹⁹
    • ঘ) 3.0345×10⁻²⁹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 2.0345×10⁻²⁹

    μ = q×d = 1.602×10⁻¹⁹ × 1.27×10⁻¹⁰ = 2.0345×10⁻²⁹ C m।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২৪. 27°C উষ্ণতায় 10 Lআয়তনের একটি সিলিন্ডারে 0.4 g He, 1.6gO₂ এবং 1.4 g N₂ গ্যাস আছে। মিশ্রণের মোট চাপ 0.492 atm. He গ্যাসের আংশিক চাপ কত atm?

    • ক) 0.246
    • খ) 0.123
    • গ) 0.0246
    • ঘ) 0.0123
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0.246

    মোল: He 0.1, O₂ 0.05, N₂ 0.05; He-এর মোল ভগ্নাংশ 0.5 ⇒ 0.5×0.492 = 0.246 atm।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ২৫. STP তে কোন ছিদ্রযুক্ত পাত্র থেকে 5 মিনিটে 1 L H₂ গ্যাস নিঃসরিত হলে ঐ একই অবস্থায় O₂ গ্যাস নিঃসরণের হার (Lmin⁻¹)-

    • ক) 0.5
    • খ) 0.05
    • গ) 5.0
    • ঘ) 0.005
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 0.05

    গ্রাহামের সূত্র: r(O₂) = r(H₂)×√(2/32) = 0.2/4 = 0.05 L min⁻¹।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ২৬. কোন দ্রবণের OH⁻ আয়নের ঘনমাত্রা 1×10^(-2)mM হলে দ্রবণটির pH কত?

    • ক) 7
    • খ) 9
    • গ) 11
    • ঘ) 5
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 9

    [OH⁻] = 10⁻⁵ M ⇒ pOH = 5 ⇒ pH = 9।

    প্রশ্নটির আলাদা পাতা ›

উচ্চতর গণিত (১২টি)

  1. ২৭. f(x)=x+1/xহলে f(x) এর বৃহত্তম মান কত?

    • ক) -2
    • খ) -1
    • গ) 2
    • ঘ) 1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) -2

    x < 0 এর জন্য x+1/x ≤ −2 (x = −1 এ স্থানীয় বৃহত্তম মান −2)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২৮. (-k, 2), (0, -5) এবং (2-k, 3) বিন্দুত্রয় সমরেখ হলে k =?

    • ক) 0
    • খ) 5
    • গ) -12
    • ঘ) -14
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) -14

    (0,−5) থেকে ঢাল সমান: −7/k = 8/(2−k) ⇒ k = −14।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২৯. x³-6x²+12x-16=0 সমীকরণের একটি মূল 1+√3i হলে বাস্তব মূলটি কত?

    • ক) 1
    • খ) 2
    • গ) 3
    • ঘ) 4
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 4

    জটিল মূল জোড়া 1±√3i, এদের যোগফল 2; মূলত্রয়ের যোগফল 6 ⇒ বাস্তব মূল 4।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩০. ∫dx/(e^x+e^(-x))=?

    • ক) tan⁻¹e^x+c
    • খ) ln(e^x+e^(-x))+c
    • গ) sin⁻¹e^x+c
    • ঘ) ln x e^x+c
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) tan⁻¹e^x+c

    ∫eˣ/(e²ˣ+1)dx; eˣ = t ধরলে ∫dt/(1+t²) = tan⁻¹eˣ + c।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩১. |z+i|-|z-2|= 0 সমীকরণটি কি নির্দেশ করে?

    • ক) বৃত্ত
    • খ) সরলরেখা
    • গ) উপবৃত্ত
    • ঘ) পরাবৃত্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সরলরেখা

    |z+i| = |z−2| মানে z বিন্দু −i ও 2 থেকে সমদূরবর্তী—লম্বদ্বিখণ্ডক সরলরেখা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩২. x⁵=1 সমীকরণের কাল্পনিক মূলগুলো কোন সমীকরণের মূল?

    • ক) x⁴-x³+x²-x+1=0
    • খ) x⁴+x³+x²+x+1=0
    • গ) x⁴+x²+1=0
    • ঘ) x⁴+2x³+3x²+4x+1=0
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) x⁴+x³+x²+x+1=0

    x⁵−1 = (x−1)(x⁴+x³+x²+x+1); কাল্পনিক মূলগুলো দ্বিতীয় উৎপাদকের মূল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৩. k এর কোন মানের জন্য x - y = 5 সরলরেখা x²/k²+y²/9=1উপবৃত্তকে স্পর্শ করে?

    • ক) 2
    • খ) 1/4
    • গ) 4
    • ঘ) 1/2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 4

    y = mx+c উপবৃত্তের স্পর্শক হলে c² = a²m²+b² ⇒ 25 = k²+9 ⇒ k = 4।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৪. |x+2|>1 অসমতার সমাধান সেট কোনটি?

    • ক) (-∞, -3)∪(-1,∞)
    • খ) (-∞, -3]∪[-1,∞)
    • গ) (-∞, -3]∪(-1,∞)
    • ঘ) (-∞, -3)∪[-1,∞)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) (-∞, -3)∪(-1,∞)

    |x+2| > 1 ⇒ x+2 > 1 বা x+2 < −1 ⇒ x > −1 বা x < −3।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৫. x³+y³-2xy=0 বক্ররেখার উপর (1,1) বিন্দুতে অংকিত স্পশক এর সমীকরণ কোনটি?

    • ক) y=x
    • খ) 2x-y=1
    • গ) 3x-y=2
    • ঘ) x+y=2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) x+y=2

    অন্তরীকরণে (1,1) এ dy/dx = −1; স্পর্শক y−1 = −(x−1) ⇒ x+y = 2।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৩৬. A=[[2 1; 3 1]] হলে adj (A)= ?

    • ক) [[1 -1; -3 2]]
    • খ) [[-1 1; 3 -2]]
    • গ) [[1 1; 3 2]]
    • ঘ) [[1 -3; -1 2]]
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) [[1 -1; -3 2]]

    2×2 ম্যাট্রিক্স [[a b; c d]] এর adj = [[d −b; −c a]] = [[1 −1; −3 2]]।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৩৭. x³+ax²+bx+c=0 সমীকরণের সমান্তর প্রগমনে থাকলে একটি মূল নিচের কোনটি?

    • ক) -a
    • খ) a/3
    • গ) -a/3
    • ঘ) -3a
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) -a/3

    মূলগুলো α−d, α, α+d হলে যোগফল 3α = −a ⇒ α = −a/3।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৩৮. y=2x রেখাটি x²+y²=10x বৃত্তের একটি জ্যা। উক্ত জ্যা কে ব্যাস ধরে অংকিত বৃত্তের সমীকরণ কোনটি?

    • ক) x²+y²-x-2y=0
    • খ) x²+y²+2x+4y=0
    • গ) x²+y²-2x-4y=0
    • ঘ) x²+y²+x+2y=0
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) x²+y²-2x-4y=0

    ছেদবিন্দু (0,0) ও (2,4); ব্যাসের প্রান্তবিন্দু সূত্রে x(x−2)+y(y−4) = 0।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (১৫টি)

  1. ৩৯. Pteris-এ পরিবহন কলাগুচ্ছ কোন ধরনের?

    • ক) সমপার্শ্বীয়
    • খ) সমদ্বিপার্শ্বীয়
    • গ) হ্যাড্রোসেন্ট্রিক
    • ঘ) অরীয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) হ্যাড্রোসেন্ট্রিক

    Pteris-এর রাইজোমে জাইলেমকে ফ্লোয়েম ঘিরে থাকে—হ্যাড্রোসেন্ট্রিক কলাগুচ্ছ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪০. শ্বসনে সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা কোনটি?

    • ক) অক্সিজেন
    • খ) NADH + H°
    • গ) FAD
    • ঘ) নাইট্রোজেন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অক্সিজেন

    ইলেকট্রন পরিবহন তন্ত্রে সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা অক্সিজেন, যা পানি তৈরি করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৪১. ঘাসফড়িং-এর প্রতি দেহখন্ডে কাইটিন নির্মিত অঙ্কদেশীয় পাতকে বলা হয়-

    • ক) টারগাইট
    • খ) স্টারনাইট
    • গ) প্লিউরাইট
    • ঘ) স্কেলেরাইট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) স্টারনাইট

    ঘাসফড়িংয়ের দেহখণ্ডের অঙ্কীয় (ventral) কাইটিন পাত স্টারনাইট, পৃষ্ঠীয়টি টারগাইট।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪২. IUCN-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

    • ক) গ্লান্ড, সুইজারল্যান্ড
    • খ) জুরিখ, সুইজারল্যান্ড
    • গ) জেনেভা, সুইজারল্যান্ড
    • ঘ) গোথেনবার্গ, সুইডেন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) গ্লান্ড, সুইজারল্যান্ড

    IUCN-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৪৩. ডিম্বাণুর সাইটোপ্লাজমের যেদিকে কুসুমের পরিমান বেশী থাকে তাকে কি বলা হয়?

    • ক) অ্যানিম্যাল পোল
    • খ) ভেজিটাল পোল
    • গ) ভিটেলাইন পোল
    • ঘ) কোরিওন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ভেজিটাল পোল

    ডিম্বাণুর কুসুমবহুল প্রান্তকে ভেজিটাল পোল বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৪৪. মানবদেহের কততম জোড়া ক্রোমোজোমে XY ক্রোমোজোম থাকে?

    • ক) 22
    • খ) 24
    • গ) 23
    • ঘ) 21
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 23

    মানুষের ২৩ জোড়া ক্রোমোজোমের ২৩তম জোড়া লিঙ্গ নির্ধারক (XX/XY)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৪৫. হাইড্রার লুপিং চলনে কোন ধরনের নেমাটোসিস্ট কাজ করে?

    • ক) পেনিট্র্যান্ট
    • খ) ভলভেন্ট
    • গ) গুটিন্যান্ট
    • ঘ) নিডোসাইট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) গুটিন্যান্ট

    লুপিং চলনে হাইড্রা গ্লুটিন্যান্ট নেমাটোসিস্টের আঠালো সূত্রক দিয়ে তলে আটকে থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৪৬. বিশ্বের সর্ববৃহৎ বায়োম সৃষ্টিকারী বনাঞ্চলে কোন ধরনের উদ্ভিদের প্রাধান্য দেখা যায়?

    • ক) সাইকাস
    • খ) ম্যানগ্রোভ
    • গ) কনিফার
    • ঘ) ইউক্যালিপ্টাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কনিফার

    বিশ্বের বৃহত্তম বায়োম তৈগা (বোরিয়াল বন), যেখানে কনিফার উদ্ভিদের প্রাধান্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৪৭. ঘাস জাতীয় উদ্ভিদের পর্বসন্ধিতে ভাজক টিস্যু কোন ধরনের?

    • ক) শীর্ষক
    • খ) নিবেশিত
    • গ) পার্শ্বীয়
    • ঘ) রিব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নিবেশিত

    ঘাসের পর্বমধ্যের গোড়ায় নিবেশিত (intercalary) ভাজক টিস্যু থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪৮. tRNA-এর ক্লোভার লিফ মডেল আবিষ্কার করে নোবেল পুরস্কার অর্জন করেন কে?

    • ক) R. Holley
    • খ) Sidney Altman
    • গ) Thomas R. Cech
    • ঘ) Alfred Hershey
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) R. Holley

    রবার্ট হলি tRNA-র ক্লোভার লিফ মডেল দেন এবং ১৯৬৮ সালে নোবেল পান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪৯. সালোকসংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি?

    • ক) ক্যালসিয়াম
    • খ) কার্বন
    • গ) পটাশিয়াম
    • ঘ) ম্যাগনেসিয়াম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পটাশিয়াম

    পাঠ্যবই অনুযায়ী সালোকসংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে পটাশিয়াম অন্তর্ভুক্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৫০. কোন সায়ানো ব্যকটেরিয়ার কারণে সাইকাস উদ্ভিদে প্রবাল মূল সৃষ্টি হয়?

    • ক) Oscillatoria
    • খ) Anabaena
    • গ) Spirulina
    • ঘ) Microcystis
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Anabaena

    Cycas-এর প্রবাল মূলে Anabaena নামের সায়ানোব্যাকটেরিয়া বাস করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৫১. রুই মাছের হৃৎপিন্ড থেকে ফুলকায় অক্সিজেনরিক্ত রক্ত সরবরাহ করে কোন ধমনী?

    • ক) অ্যাফারেন্ট ব্র্যাংকিয়াল ধমনী
    • খ) ইফারেন্ট ব্র্যাংকিয়াল ধমনী
    • গ) পার্শ্বিয় ধমনী
    • ঘ) পৃষ্ঠীয় ধমনী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অ্যাফারেন্ট ব্র্যাংকিয়াল ধমনী

    অ্যাফারেন্ট ব্র্যাংকিয়াল ধমনী ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে ফুলকায় অক্সিজেনবিহীন রক্ত নেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৫২. আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি?

    • ক) দ্বি-নিষেক ঘটে
    • খ) বীজের শস্য ট্রিপ্লয়েড
    • গ) বীজপত্র একটি বা দুইটি
    • ঘ) গর্ভাশয় থাকে না
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) গর্ভাশয় থাকে না

    আবৃতবীজী উদ্ভিদে ডিম্বক গর্ভাশয়ে আবৃত থাকে; 'গর্ভাশয় থাকে না' নগ্নবীজীর বৈশিষ্ট্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৫৩. জীবকোষে বিদ্যমান সকল সাধারণ ক্রোমোজোমকে বলে-

    • ক) A ক্রোমোজোম
    • খ) B ক্রোমোজোম
    • গ) C ক্রোমোজোম
    • ঘ) D ক্রোমোজোম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) A ক্রোমোজোম

    কোষের সাধারণ ক্রোমোজোমকে A ক্রোমোজোম এবং অতিরিক্তগুলোকে B ক্রোমোজোম বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

আইসিটি (৪টি)

  1. ৫৪. ব্লুটুথে প্রধানত কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার হয়?

    • ক) 900 MHz
    • খ) 2.4 GHz
    • গ) 5 GHz
    • ঘ) 6.0 GHz
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 2.4 GHz

    ব্লুটুথ 2.4 GHz ISM ব্যান্ডে কাজ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৫৫. রোবটিক্সের সিদ্ধান্ত গ্রহণকারী ইউনিট কোনটি?

    • ক) অ্যাকচুয়েটর
    • খ) সেন্সর
    • গ) কন্ট্রোলার
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কন্ট্রোলার

    রোবটের কন্ট্রোলার সেন্সরের তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৫৬. বাইনারী সংখ্যা 101101 এর দুই-এর পরিপূরক কী?

    • ক) 010010
    • খ) 010011
    • গ) 101010
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 010011

    101101-এর ১-এর পরিপূরক 010010; এর সাথে 1 যোগ করে 010011।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৫৭. দীর্ঘ দূরত্বে যোগাযোগের জন্য কোন ধরণের সিগনাল সবচেয়ে উপযোগী?

    • ক) বেস ব্যান্ড
    • খ) অ্যানালগ
    • গ) মডুলেটেড
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মডুলেটেড

    দূরে পাঠাতে সিগনালকে বাহক তরঙ্গে মডুলেট করতে হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

রাবি সি ইউনিট (বিজ্ঞান) — অন্যান্য বছরের প্রশ্ন

রাবি ২০২৫-২৬ — অন্য ইউনিট

রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

রাবি সি ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২৫-২৬ — Rajshahi University (RU) C Unit Question 2025-26 | SmartPora