রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৪-২৫

২০২৪-২৫ সেশন ৪৩টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: বাংলা (৭) · ইংরেজি (১২) · হিসাববিজ্ঞান (১১) · ব্যবস্থাপনা ও মার্কেটিং (১১) · ফিন্যান্স ও ব্যাংকিং (২)

মানবন্টন ও নিয়ম: ব্যবসায় শিক্ষা অনুষদ ও আইবিএ। সব বিভাগ আবেদন করতে পারবে।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

বাংলা (৭টি)

  1. ১. 'জামদানি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

    • ক) আরবি
    • খ) ফারসি
    • গ) তুর্কি
    • ঘ) হিন্দি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ফারসি

    'জামদানি' ফারসি শব্দ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. 'চর্যাপদ' বাংলা ভাষায় রচিত এ বিষয়টি প্রথম কে প্রমাণ করেন?

    • ক) সুকুমার সেন
    • খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
    • গ) হর প্রসাদ শাস্ত্রী
    • ঘ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

    ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৯২৬ সালে ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে চর্যাপদের ভাষা বাংলা প্রমাণ করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. 'বৈষম্যবিরোধী' শব্দটি যে সমাসে নিষ্পন্ন -

    • ক) দ্বন্দ্ব
    • খ) তৎপুরুষ
    • গ) কর্মধারয়
    • ঘ) বহুব্রীহি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) তৎপুরুষ

    বৈষম্যবিরোধী = বৈষম্যের বিরোধী (ষষ্ঠী তৎপুরুষ)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. তৎসম শব্দ কোন গুলো?

    • ক) পত্র, কেস্ট, ডাব, সমুদ্র
    • খ) টোপর, বসুন্ধরা, নক্ষত্র, অনল
    • গ) সূর্য, চন্দ্র, সাপ, গিন্নি
    • ঘ) আকাশ, বৃক্ষ, ধর্ম, মন্তক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) আকাশ, বৃক্ষ, ধর্ম, মন্তক

    আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক—সবই সংস্কৃত থেকে অবিকৃত আগত তৎসম শব্দ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. 'কাঁচা-মিঠা' এর সঠিক ব্যাসবাক্য-

    • ক) কাঁচা ও মিঠা
    • খ) যা কাঁচা তাই মিঠা
    • গ) কাঁচার মিঠা
    • ঘ) কাঁচামিঠা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) যা কাঁচা তাই মিঠা

    কাঁচা-মিঠা = যা কাঁচা তাই মিঠা (কর্মধারয়)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. 'প্রাতরাশ' এর সন্ধি বিচ্ছেদ-

    • ক) প্রাত+রাশ
    • খ) প্রাতঃ+রাশ
    • গ) প্রাত+আশ
    • ঘ) প্রাতঃ+আশ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্রাতঃ+আশ

    প্রাতঃ + আশ = প্রাতরাশ (বিসর্গ সন্ধি)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. 'আঠারো বছর বয়স' কবিতাটি কোন ছন্দে রচিত?

    • ক) স্বরবৃত্ত ছন্দ
    • খ) মাত্রাবৃত্ত ছন্দ
    • গ) অক্ষরবৃত্ত ছন্দ
    • ঘ) অমিত্রাক্ষর ছন্দ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মাত্রাবৃত্ত ছন্দ

    সুকান্তের 'আঠারো বছর বয়স' মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (১২টি)

  1. ৮. Which of the following is the main theme of the poem "The Road Not Taken" by Robert Frost?

    • ক) Life choices
    • খ) Nature's beauty
    • গ) Love and loss
    • ঘ) The passage of time
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Life choices

    'The Road Not Taken' কবিতার মূল বিষয় জীবনের পথ বেছে নেওয়া (life choices)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৯. Which of the following is an example of an allusion?

    • ক) He was as brave as Hercules.
    • খ) The classroom was a zoo.
    • গ) She was a calm as a breeze.
    • ঘ) His smile was a ray of sunshine.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) He was as brave as Hercules.

    Hercules পৌরাণিক চরিত্রের উল্লেখ allusion।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১০. His father was informed ________ the matter.

    • ক) to
    • খ) of
    • গ) about
    • ঘ) into
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) of

    'inform someone of something' নির্দিষ্ট প্রয়োগ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১১. The word 'permissive' implies -

    • ক) humble
    • খ) law-abiding
    • গ) liberal
    • ঘ) submissive
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) liberal

    Permissive অর্থ উদার বা শিথিল, অর্থাৎ liberal।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১২. The sun went down. The underlined word is used here as a/an

    • ক) adjective
    • খ) adverb
    • গ) preposition
    • ঘ) conjunction
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) adverb

    'went down'-এ down ক্রিয়াকে বিশেষায়িত করছে, তাই adverb।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৩. Analogy - After: before

    • ক) first : second
    • খ) present : past
    • গ) successor : predecessor
    • ঘ) contemporary : historic
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) successor : predecessor

    After-before বিপরীত সম্পর্ক, তেমনি successor-predecessor।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ১৪. Choose the appropriate word as antonym : Meticulous

    • ক) Moral
    • খ) Colossal
    • গ) Careless
    • ঘ) Harsh
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Careless

    Meticulous অর্থ অতি যত্নশীল; বিপরীত careless।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ১৫. Choose the word that is correctly spelt :

    • ক) Remittance
    • খ) Remmitance
    • গ) Remittence
    • ঘ) Remmitence
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Remittance

    সঠিক বানান Remittance।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ১৬. Choose the incorrect word:I will/A always/B remember you/C standing/D by me and offering me encouragement.

    • ক) A
    • খ) B
    • গ) C
    • ঘ) D
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) C

    Gerund-এর আগে possessive বসে: remember your standing by me; তাই C ভুল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১৭. What is the meaning of the phrase "A penny for your thoughts?"

    • ক) I will pay you for your ideas.
    • খ) I want to know what you're thinking.
    • গ) Give me a penny for something valuable.
    • ঘ) I have a small amount of money to give.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) I want to know what you're thinking.

    'A penny for your thoughts?' অর্থ তুমি কী ভাবছ জানতে চাই।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১৮. Analogy - Square : Cube

    • ক) Circle : Sphere
    • খ) Triangle : Hexagon
    • গ) Addition : Subtraction
    • ঘ) None
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Circle : Sphere

    বর্গের ত্রিমাত্রিক রূপ ঘনক, তেমনি বৃত্তের গোলক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১৯. Identify the correct verb form:By the time we arrived, the show _______ already _________

    • ক) has, started
    • খ) had, started
    • গ) was, started
    • ঘ) have, started
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) had, started

    By the time + past simple হলে অন্য অংশে past perfect: had started।

    প্রশ্নটির আলাদা পাতা ›

হিসাববিজ্ঞান (১১টি)

  1. ২০. যে হিসাবটি হিসাববছর শেষে বন্ধ করে দেয়া হয়-

    • ক) মূলধন
    • খ) অনুপার্জিত আয়
    • গ) অগ্রিম বীমা
    • ঘ) উত্তোলন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) উত্তোলন

    উত্তোলন হিসাব বছর শেষে মূলধন হিসাবে স্থানান্তর করে বন্ধ করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২১. একটি মজুদ পণ্যের ক্রয়মূল্য ১৫,৫০০ টাকা ও বাজারমূল্য ১২,৫০০ টাকা, বছর শেষে মজুদ পণ্য গণনা থেকে বাদ পড়ে। এটি সঠিকভাবে হিসাবভূক্ত হলে ব্যবসার মুনাফার উপর কিরূপ প্রভাব ফেলবে?

    • ক) মুনাফা ১৫,৫০০ টাকা হ্রাস পাবে
    • খ) মুনাফা ৩,০০০ টাকা হ্রাস পাবে
    • গ) মুনাফা ৩,০০০ টাকা বৃদ্ধি পাবে
    • ঘ) মুনাফা ১২,৫০০ টাকা বৃদ্ধি পাবে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মুনাফা ১২,৫০০ টাকা বৃদ্ধি পাবে

    বাদ পড়া মজুদ (ক্রয়মূল্য ও বাজারমূল্যের কম, ১২,৫০০) যোগ হলে সমাপনী মজুদ ও মুনাফা ১২,৫০০ টাকা বাড়বে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২২. পাওনাদারকে দেয়া ৩,৫২০ টাকার চেক ভুলে নগদান বইতে ৩,২৫০ টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে?

    • ক) নগদ বইয়ের সাথে যোগ হবে ২৭০ টাকা
    • খ) ব্যাংক বিবরণীর সাথে যোগ হবে ২৭০ টাকা
    • গ) নগদ বই থেকে বিয়োগ হবে ২৭০ টাকা
    • ঘ) ব্যাংক বিবরণী থেকে বিয়োগ হবে ২৭০ টাকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) নগদ বই থেকে বিয়োগ হবে ২৭০ টাকা

    নগদান বইয়ে ২৭০ টাকা কম প্রদান দেখানো হয়েছে, তাই নগদ বই থেকে ২৭০ বিয়োগ হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২৩. নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা ও ৬,০০০ টাকা। ক্রয়মূল্যের উপর মুনাফার হার-

    • ক) ১৬.৬৭%
    • খ) ২০%
    • গ) ২৫%
    • ঘ) ৩০%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ২৫%

    ক্রয়মূল্য = ৩০,০০০ − ৬,০০০ = ২৪,০০০; মুনাফার হার = ৬,০০০/২৪,০০০ = ২৫%।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৪. একটি মেশিনের ক্রয়মূল্য ৫,০০,০০০ টাকা, পরিবহন খরচ ৫০,০০০ টাকা, সংস্থাপন খরচ ২০,০০০ টাকা। প্রত্যাশিত আয়ুষ্কাল ৪ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৩৫,০০০ টাকা। ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতিতে ২য় বছরের অবচয় হবে-

    • ক) ২,৮৫,০০০
    • খ) ১,৪২,৫০০
    • গ) ১,০৬,৮৭৫
    • ঘ) ১,৩৮,৭৫০ টাকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১,৪২,৫০০

    মোট ব্যয় ৫,৭০,০০০; দ্বিগুণ ক্রমহ্রাসমান হার ৫০%: ১ম বছর ২,৮৫,০০০, ২য় বছর ১,৪২,৫০০।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২৫. নিম্নের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়-

    • ক) প্রত্যক্ষ কাঁচামাল
    • খ) প্রত্যক্ষ মজুরি
    • গ) পরোক্ষ কাঁচামাল
    • ঘ) পরোক্ষ মজুরি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) প্রত্যক্ষ কাঁচামাল

    রূপান্তর ব্যয় = প্রত্যক্ষ মজুরি + কারখানা উপরিব্যয়; প্রত্যক্ষ কাঁচামাল এর অংশ নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২৬. নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরিকৃত নগদ প্রবাহ বিবরনীতে দেখানো হয়?

    • ক) আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি
    • খ) বাকিতে পণ্য বিক্রয়
    • গ) অবচয়
    • ঘ) সরবরাহকারীকে নগদ প্রদান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সরবরাহকারীকে নগদ প্রদান

    প্রত্যক্ষ পদ্ধতিতে সরাসরি নগদ প্রাপ্তি ও প্রদান (যেমন সরবরাহকারীকে নগদ প্রদান) দেখানো হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২৭. অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা -

    • ক) দায় হ্রাস ও রাজস্ব আয় বৃদ্ধি করে
    • খ) দায় হ্রাস ও রাজস্ব আয় হ্রাস করে
    • গ) সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি করে
    • ঘ) সম্পত্তি বৃদ্ধি ও রাজস্ব আয় বৃদ্ধি করে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) দায় হ্রাস ও রাজস্ব আয় বৃদ্ধি করে

    অনুপার্জিত আয় অর্জিত হলে দায় কমে এবং রাজস্ব আয় বাড়ে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৮. কালাম্ভিক মজুদ রক্ষণ পদ্ধতিতে বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন একটি হিসাবটি থাকবে না-

    • ক) বিক্রয়কৃত পণ্যের ব্যয়
    • খ) ক্রয়
    • গ) ক্রয় পরিবহন
    • ঘ) ক্রয় বাট্টা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বিক্রয়কৃত পণ্যের ব্যয়

    পর্যায়বৃত্ত (কালান্তিক) মজুদ পদ্ধতিতে বিক্রীত পণ্যের ব্যয় হিসাব খতিয়ানে রাখা হয় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২৯. প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা, পণ্য ক্রয় ৩২,৫০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৯,৫০০ টাকা। মোট লাভ ব্যয়ের ২০%। বিক্রয়কৃত পণ্যের ব্যয় কত?

    • ক) ৩৯,৬০০
    • খ) ৩২,৫০০
    • গ) ৩৩,০০০
    • ঘ) ৩৫,০০০ টাকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৩৩,০০০

    বিক্রীত পণ্যের ব্যয় = ১০,০০০ + ৩২,৫০০ − ৯,৫০০ = ৩৩,০০০ টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৩০. আলী কোম্পানির ৫০০ টাকার সাপ্লাইজ ক্রয় ভুলবশত সাপ্লাইজ ৫,০০০ টাকা ডেবিট ও নগদ ৫,০০০ টাকা ক্রেডিট করা হলে কোনটি ঘটবে?

    • ক) নগদ বেশি এবং সাপ্লাইজ বেশি দেখানো হবে
    • খ) নগদ কম এবং সাপ্লাইজ কম দেখানো হবে
    • গ) নগদ কম এবং সাইজ বেশি দেখানো হবে
    • ঘ) নগদ বেশি এবং সাপ্লাইজ কম দেখানো হবে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) নগদ কম এবং সাইজ বেশি দেখানো হবে

    ৫০০ টাকার স্থলে ৫,০০০ লেখায় নগদ ৪,৫০০ টাকা কম এবং সাপ্লাইজ ৪,৫০০ টাকা বেশি দেখাবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ব্যবস্থাপনা ও মার্কেটিং (১১টি)

  1. ৩১. পিটার এফ ড্রাকার কোন ধরণের ব্যবস্থাপনা পদ্ধতির প্রবর্তক?

    • ক) উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা
    • খ) অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা
    • গ) ব্যতিক্রমভিত্তিক ব্যবস্থাপনা
    • ঘ) অভিযানভিত্তিক ব্যবস্থাপনা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা

    পিটার এফ. ড্রাকার ১৯৫৪ সালে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার (MBO) ধারণা দেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩২. প্রেষণার 'টু ফ্যাক্টর থিওরি' এর প্রবক্তা -

    • ক) আবরাহাম মাসলো
    • খ) ফ্রেডরিক হার্জবার্গ
    • গ) হেনরি ফেয়ল
    • ঘ) এল ডব্লিউ পোর্টার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ফ্রেডরিক হার্জবার্গ

    প্রেষণার দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা ফ্রেডরিক হার্জবার্গ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩৩. নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ -

    • ক) বিচ্যুতি নির্ণয়
    • খ) কার্যফল পরিমাপ
    • গ) আদর্শমান নির্ধারণ
    • ঘ) সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আদর্শমান নির্ধারণ

    নিয়ন্ত্রণের প্রথম ধাপ আদর্শমান নির্ধারণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৪. ফ্র্যাঞ্চাইজিং কি?

    • ক) একটি দেশে অভ্যন্তরীন ব্যবসায়
    • খ) নির্দিষ্ট ব্র্যান্ডের অধীনে ব্যবসায়
    • গ) ব্যক্তিগত মালিকাধীন ব্যবসায়
    • ঘ) শুধুমাত্র সেবা খাতের ব্যবসায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নির্দিষ্ট ব্র্যান্ডের অধীনে ব্যবসায়

    ফ্র্যাঞ্চাইজিংয়ে ফ্র্যাঞ্চাইজি নির্দিষ্ট ব্র্যান্ড ও পদ্ধতির অধীনে ব্যবসায় করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৫. আনুষ্ঠানিক নিয়ন্ত্রণের সাথে জড়িত-

    • ক) নিয়ম ও পদ্ধতি
    • খ) দর ও শেয়ার মূল্য
    • গ) বিশ্বাস
    • ঘ) প্রতিযোগিতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) নিয়ম ও পদ্ধতি

    আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ লিখিত নিয়ম, নীতি ও পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৬. উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা হল-

    • ক) লক্ষ্যমুখী
    • খ) কর্মমুখী
    • গ) বাজেটমুখী
    • ঘ) সুযোগমুখী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) লক্ষ্যমুখী

    MBO লক্ষ্যভিত্তিক—উদ্দেশ্য নির্ধারণ ও তা অর্জনের মূল্যায়ন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৭. নিচের কোনটি ব্যবস্থাপকের তথ্যবহুল ভূমিকা নয়?

    • ক) ডিসেমিনেটরের ভূমিকা
    • খ) মুখপাত্রের ভূমিকা
    • গ) মনিটরের ভূমিকা
    • ঘ) বাধাদানকারী নিয়ন্ত্রকের ভূমিকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বাধাদানকারী নিয়ন্ত্রকের ভূমিকা

    বাধাদানকারী নিয়ন্ত্রক (disturbance handler) সিদ্ধান্তমূলক ভূমিকা; তথ্যবহুল নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৮. 'প্রকল্প' নিচের কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়ে?

    • ক) একার্থক
    • খ) স্থায়ী
    • গ) বিভাগীয়
    • ঘ) কৌশলগত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) একার্থক

    প্রকল্প নির্দিষ্ট উদ্দেশ্যে একবার ব্যবহৃত একার্থক পরিকল্পনা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৯. 'ব্যবস্থাপনা সর্বজনীন' কে বলেছেন?

    • ক) এফ ডব্লিউ টেইলর
    • খ) হেনরি ফেয়ল
    • গ) প্লেটো
    • ঘ) সক্রেটিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সক্রেটিস

    'ব্যবস্থাপনা সর্বজনীন'—এ ধারণা সক্রেটিসের নামে প্রচলিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪০. নিচের কোনটি দ্বি-উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণমূলক উপাদান?

    • ক) সাফল্য
    • খ) কর্ম পরিবেশ
    • গ) স্বীকৃতি
    • ঘ) পুরস্কার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) কর্ম পরিবেশ

    হার্জবার্গের তত্ত্বে কর্ম পরিবেশ রক্ষণাবেক্ষণমূলক (hygiene) উপাদান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪১. ব্যবসায়ের প্রথম ও মৌল কাজ কি?

    • ক) পণ্য সরবরাহ
    • খ) বন্টন
    • গ) উৎপাদন
    • ঘ) সেবা প্রদান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) উৎপাদন

    উৎপাদন ব্যবসায়ের প্রথম ও মৌলিক কাজ।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ফিন্যান্স ও ব্যাংকিং (২টি)

  1. ৪২. 'নন-পার্টিসিপেটিং শেয়ার' কোন ধরনের শেয়ার?

    • ক) সাধারণ
    • খ) অগ্রাধিকার
    • গ) বিলম্বিত
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অগ্রাধিকার

    নন-পার্টিসিপেটিং শেয়ার অগ্রাধিকার শেয়ারের একটি ধরন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৪৩. একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে ৫ : ১ অনুপাতে নতুন শেয়ার বিতরণ করল। বণ্টনকৃত এই শেয়ারকে বলা হয়-

    • ক) রাইট শেয়ার
    • খ) বোনাস শেয়ার
    • গ) অগ্রাধিকার শেয়ার
    • ঘ) সাধারণ শেয়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বোনাস শেয়ার

    বিনামূল্যে বিদ্যমান শেয়ারহোল্ডারদের দেওয়া শেয়ার বোনাস শেয়ার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

রাবি বি ইউনিট (বাণিজ্য) — অন্যান্য বছরের প্রশ্ন

রাবি ২০২৪-২৫ — অন্য ইউনিট

রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

রাবি বি ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২৪-২৫ — Rajshahi University (RU) B Unit Question 2024-25 | SmartPora