রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৪-২৫

২০২৪-২৫ সেশন ৩৪টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: বাংলা (১০) · ইংরেজি (১১) · সাধারণ জ্ঞান (১৩)

মানবন্টন ও নিয়ম: কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। প্রশ্ন: বাংলা ২৮ + ইংরেজি ২৮ + সাধারণ জ্ঞান ২৪।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

বাংলা (১০টি)

  1. ১. যুদ্ধ করতে ইচ্ছুক-

    • ক) যুযুৎসু
    • খ) যুদ্ধযাত্রী
    • গ) যুদ্ধমনস্ক
    • ঘ) যুদ্ধবাজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) যুযুৎসু

    'যুদ্ধ করতে ইচ্ছুক' এক কথায় যুযুৎসু।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. 'সাহিত্য' শব্দটির প্রকৃতি-প্রত্যয় কোনটি?

    • ক) সাহি+ত্য
    • খ) সহিত+য
    • গ) সাহিত+ইত
    • ঘ) সাহ্যি+অ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সহিত+য

    সহিত + য = সাহিত্য (তদ্ধিত প্রত্যয়)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. 'দিলদরিয়া' কোন সমাস?

    • ক) উপমিত কর্মধারয়
    • খ) অব্যয়ীভাব
    • গ) উপমান কর্মধারয়
    • ঘ) অলুক সমাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) উপমিত কর্মধারয়

    দিল দরিয়ার ন্যায়—উপমেয় ও উপমানের তুলনা, তাই উপমিত কর্মধারয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. সমস্ত পদের অংশীভূত পদগুলোকে কী পদ বলে?

    • ক) ব্যাসবাক্য
    • খ) সমস্ত পদ
    • গ) সমস্যমান পদ
    • ঘ) পরপদ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সমস্যমান পদ

    সমাসবদ্ধ পদের অংশগুলোকে সমস্যমান পদ বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. 'দর্শন' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?

    • ক) √দৃশ্+অন
    • খ) √দর্শ+অন
    • গ) √দশ+অন
    • ঘ) √দশঃ+অন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) √দৃশ্+অন

    √দৃশ্ + অন = দর্শন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. 'বিদ্রোহী' কবিতায় কোন পুরাণের উল্লেখ আছে?

    • ক) ভারতীয় পুরাণ
    • খ) আরবীয় পুরাণ
    • গ) গ্রিক পুরাণ
    • ঘ) সবক'টিই
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সবক'টিই

    'বিদ্রোহী' কবিতায় ভারতীয়, গ্রিক ও আরবীয়—সব পুরাণের অনুষঙ্গ আছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. 'সত্যিকার মানব-কল্যাণ মহৎ চিন্তা-ভাবনারই ফসল।' উক্তিটি কার?

    • ক) আবুল হুসেন
    • খ) আবুল ফজল
    • গ) কাজী নজরুল ইসলাম
    • ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আবুল ফজল

    উক্তিটি আবুল ফজলের 'মানব-কল্যাণ' প্রবন্ধের।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. কোনটি ফররুখ আহমদ-এর গ্রন্থ?

    • ক) আগুন পাখি
    • খ) সোনালী কাবিন
    • গ) সিন্দাবাদ
    • ঘ) অগ্নিবীণা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সিন্দাবাদ

    'সিন্দাবাদ' ফররুখ আহমদের রচনা; সোনালী কাবিন আল মাহমুদের, অগ্নিবীণা নজরুলের।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. অঘোষ-মহাপ্রাণ ধ্বনিগুচ্ছ হলো-

    • ক) ঠ, থ
    • খ) প, ফ
    • গ) চ, ছ
    • ঘ) ব, ভ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ঠ, থ

    বর্গের দ্বিতীয় বর্ণ অঘোষ মহাপ্রাণ: খ, ছ, ঠ, থ, ফ; তাই ঠ, থ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. 'প্রভাতে উঠিল রবি লোহিত বরণ' কোন কারকে কোন বিভক্তি?

    • ক) কর্তায় সপ্তমী
    • খ) কর্মে সপ্তমী
    • গ) অপাদানে সপ্তমী
    • ঘ) অধিকরণে সপ্তমী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অধিকরণে সপ্তমী

    'প্রভাতে' সময় নির্দেশ করে—কালাধিকরণে সপ্তমী বিভক্তি।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (১১টি)

  1. ১১. Which is the synonym of 'vocation'?

    • ক) vacation
    • খ) occupation
    • গ) vocal
    • ঘ) education
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) occupation

    Vocation অর্থ পেশা, অর্থাৎ occupation।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১২. Would you mind ______ the window?

    • ক) opening
    • খ) to open
    • গ) open
    • ঘ) to have opened
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) opening

    'Would you mind' এর পর gerund: opening।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৩. Rifa would _____ read ______ talk.

    • ক) rather, than
    • খ) prefer, to
    • গ) prefer, than
    • ঘ) rather, to
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) rather, than

    'would rather … than' কাঠামো: would rather read than talk।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৪. 'Credulous' means ________ .

    • ক) gullible
    • খ) authentic
    • গ) extraordinary
    • ঘ) famous
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) gullible

    Credulous অর্থ সহজে বিশ্বাসপ্রবণ, অর্থাৎ gullible।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৫. I use this room most. The underlined word is __________

    • ক) a verb
    • খ) an adverb
    • গ) an adjective
    • ঘ) a pronoun
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) an adverb

    'most' এখানে use ক্রিয়াকে বিশেষায়িত করছে, তাই adverb।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৬. List of issues to be discussed at a meeting is called __________

    • ক) time table
    • খ) schedule
    • গ) plan
    • ঘ) agenda
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) agenda

    সভায় আলোচ্য বিষয়ের তালিকাকে agenda বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ১৭. Identify the correct sentence:

    • ক) Each of the students have completed their assignment.
    • খ) Each of the student has completed their assignment.
    • গ) Each of the students have completed his assignment.
    • ঘ) Each of the students has completed her or his assignment.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Each of the students has completed her or his assignment.

    'Each of the + plural noun' এর পর singular verb এবং singular pronoun।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ১৮. Choose the right spelling:

    • ক) recommendation
    • খ) recomendation
    • গ) reccommendation
    • ঘ) recommendasion
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) recommendation

    সঠিক বানান recommendation (এক c, দুই m)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ১৯. Despite his limited experience, he demonstrated a remarkable _______ for solving complex problems.

    • ক) ineptitude
    • খ) reluctance
    • গ) aptitude
    • ঘ) indifference
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) aptitude

    Aptitude অর্থ স্বাভাবিক দক্ষতা; প্রসঙ্গে ইতিবাচক শব্দ দরকার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২০. “To err is human, to forgive ___________”

    • ক) divinely
    • খ) divine's
    • গ) divine
    • ঘ) divinity
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) divine

    আলেকজান্ডার পোপের উক্তি: To err is human, to forgive divine।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ২১. Which of the following is correctly framed?

    • ক) He asked me who was my friend.
    • খ) He asked me who is my friend.
    • গ) He asked me who my friend is.
    • ঘ) He asked me who my friend was.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) He asked me who my friend was.

    Reported question-এ statement order ও past tense: who my friend was।

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (১৩টি)

  1. ২২. ই-মেইল কে উদ্ভাবন করেন?

    • ক) এ এম পনিয়াটক
    • খ) রে টমলিনসন
    • গ) অটো রোয়েডারার
    • ঘ) আর্থার উইয়ান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) রে টমলিনসন

    রে টমলিনসন ১৯৭১ সালে প্রথম ই-মেইল পাঠান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২৩. বাংলার ইতিহাসে কোন শাসকের উপাধি 'শাহ-ই-বাঙ্গালা'?

    • ক) ফখরুদ্দীন মোবারক শাহ
    • খ) শামউদ্দিন ইলিয়াস শাহ
    • গ) গিয়াস উদ্দীন আযম শাহ
    • ঘ) সিকান্দার শাহ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) শামউদ্দিন ইলিয়াস শাহ

    শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলাকে একত্র করে 'শাহ-ই-বাঙ্গালা' উপাধি নেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২৪. দাবা খেলার আদি নাম-

    • ক) চিন্তন
    • খ) চতুরঙ্গ
    • গ) রাচাং
    • ঘ) অষ্টরঙ্গ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) চতুরঙ্গ

    দাবা খেলার আদি নাম চতুরঙ্গ (প্রাচীন ভারত)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২৫. MNA কোন দেশের বার্তা সংস্থা?

    • ক) নেপাল
    • খ) মায়ানমার
    • গ) ভুটান
    • ঘ) মালদ্বীপ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মায়ানমার

    MNA = Myanmar News Agency।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৬. ১৫, ২০, ২৭, ৩৬ _______ এই ধারার ১০ম পদ কত?

    • ক) ৯২
    • খ) ১১১
    • গ) ১৩২
    • ঘ) ১৫৫
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ১৩২

    পার্থক্য 5, 7, 9… বাড়ছে; 10ম পদ = 15 + (5+7+…+21) = 15 + 117 = 132।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২৭. "All the world's a stage/ And all the men and women merely players..." – উদ্ধৃতিটি কার লেখা থেকে নেয়া?

    • ক) জন কীট্স
    • খ) লর্ড বায়রন
    • গ) উইলিয়াম শেক্সপিয়ার
    • ঘ) জন মিল্টন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) উইলিয়াম শেক্সপিয়ার

    উদ্ধৃতিটি শেক্সপিয়ারের 'As You Like It' নাটক থেকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২৮. বিশ্বের প্রথম AI শিশুর নাম কী?

    • ক) টং পং
    • খ) টং টং
    • গ) পং টং
    • ঘ) টিং টং
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) টং টং

    চীনের তৈরি বিশ্বের প্রথম AI শিশু 'টং টং'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২৯. জর্জিয়া-এর মুদ্রার নাম কী?

    • ক) ক্রোনার
    • খ) করুনা
    • গ) ল্যারি
    • ঘ) বির
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ল্যারি

    জর্জিয়ার মুদ্রা লারি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩০. 'রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৫৩' পূর্ব বাংলার প্রাদেশিক আইন সভায় পাশ হয়-

    • ক) ৩১ মার্চ ১৯৫৩
    • খ) ৩১ জুলাই ১৯৫৩
    • গ) ৩১ আগস্ট ১৯৫৩
    • ঘ) ৩১ ডিসেম্বর ১৯৫৩
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ৩১ মার্চ ১৯৫৩

    রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ৩১ মার্চ ১৯৫৩ পূর্ব বাংলার আইনসভায় পাস হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৩১. কোন সময়কালকে Generation-Z (Gen-Z) -এর ব্যাপ্তি ধরা হয়?

    • ক) ১৯৬০-১৯৮০
    • খ) ১৯৯৭-২০১২
    • গ) ২০০১-২০২০
    • ঘ) ২০১০-২০২৪
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১৯৯৭-২০১২

    সাধারণত ১৯৯৭–২০১২ সালে জন্মগ্রহণকারীদের Gen-Z ধরা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৩২. 'আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব' কোন সালে প্রকাশিত হয়?

    • ক) ১৯০৫
    • খ) ১৯১০
    • গ) ১৯১৫
    • ঘ) ১৯২০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১৯০৫

    আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব ১৯০৫ সালে প্রকাশিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৩৩. 'গ্রিন ক্লাইমেট ফান্ড' (GCF) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

    • ক) ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
    • খ) লিও, ফ্রান্স
    • গ) ওয়েলস, অস্ট্রিয়া
    • ঘ) ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া

    গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে (সংদো)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৩৪. তক্ষশীলা কোন দেশে অবস্থিত?

    • ক) ভারত
    • খ) পাকিস্তান
    • গ) আফগানিস্তান
    • ঘ) শ্রীলংকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পাকিস্তান

    প্রাচীন তক্ষশীলা বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

রাবি এ ইউনিট (মানবিক) — অন্যান্য বছরের প্রশ্ন

রাবি ২০২৪-২৫ — অন্য ইউনিট

রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

রাবি এ ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২৪-২৫ — Rajshahi University (RU) A Unit Question 2024-25 | SmartPora