রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২-২৩

Rajshahi University (RU) C Unit Admission Question 2022-23 (2022-2023) with Solution

২০২২-২৩ সেশন ২৪৯টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (৩০) · রসায়ন (৩০) · উচ্চতর গণিত (৩০) · জীববিজ্ঞান (৩০) · আইসিটি (১১)

মানবন্টন ও নিয়ম: বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীব ও ভূবিজ্ঞান, ফিশারিজ, ভেটেরিনারি অনুষদ। শুধু বিজ্ঞান বিভাগ।

পদার্থবিজ্ঞান প্রশ্ন (৩০টি) · রাবি সি ইউনিট ২০২২-২৩

  1. ১. লেন্সের এমন দুটি বিন্দু, যাদের যেকোনো একটিতে বস্তু রাখলে অপর বিন্দুতে তার প্রতিবিম্ব গঠিত হবে, এই বিন্দু দুটিকে বলা হয় লেন্সের–

    • ক) গৌণ ফোকাস
    • খ) অনুবন্ধী ফোকাস
    • গ) আলোক কেন্দ্র
    • ঘ) মুখ্য ফোকাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অনুবন্ধী ফোকাস

    যে দুটি বিন্দুর একটিতে বস্তু থাকলে অপরটিতে প্রতিবিম্ব হয় (বস্তু ও প্রতিবিম্বের অবস্থান বিনিময়যোগ্য), তাদের অনুবন্ধী ফোকাস বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. 2 kg ভরের একটি v বেগে গতিশীল বস্তু অপর একটি স্থির বস্তুকে আঘাত করল। সংঘর্ষের পর উভয় বস্তু v/4 বেগে গতিশীল থাকলে, প্রথমে স্থির থাকা বস্তুটির ভর কত?

    • ক) 1.2 kg
    • খ) 8 kg
    • গ) 6 kg
    • ঘ) 3 kg
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 6 kg

    ভরবেগের সংরক্ষণ: 2v + 0 = (2 + m)(v/4) ⇒ 2 + m = 8 ⇒ m = 6 kg।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. একটি জাংশনে সম্মুখ বায়াসের বিভব পার্থক্য 2.2 V থেকে বাড়িয়ে 2.38 V করা হলে, বিদ্যুৎ প্রবাহ 350 mA বৃদ্ধি পেল। জাংশনের গতীয় রোধ কত?

    • ক) 0.0045 Ω
    • খ) 6.28 Ω
    • গ) 2.8 Ω
    • ঘ) 0.514 Ω
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 0.514 Ω

    গতীয় রোধ r = ∆V/∆I = (2.38 − 2.2)/(350×10⁻³) = 0.18/0.35 ≈ 0.514 Ω।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. ডায়োড ব্যবহৃত হয় নিচের কোন যন্ত্রটিতে?

    • ক) রেডিওতে
    • খ) ক্যামেরায়
    • গ) টেপ রেকর্ডারে
    • ঘ) ক্যাপাসিটরে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) টেপ রেকর্ডারে

    টেপ রেকর্ডারের পাওয়ার সাপ্লাইয়ে পরিবর্তী প্রবাহকে একমুখী করতে (রেকটিফায়ার হিসেবে) ডায়োড ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. একটি কণার ওপর যদি F⃗ = (3î − 4ĵ + 6k̂) N বল প্রয়োগ করায় কণাটি Z-অক্ষ বরাবর 5 m সরে যায় তবে, কণার উপর কৃত কাজ কত?

    • ক) 30 J
    • খ) 15 J
    • গ) 20 J
    • ঘ) 10 J
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 30 J

    সরণ s⃗ = 5k̂ m। W = F⃗·s⃗ = 6 × 5 = 30 J।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. নিম্নের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি?

    • ক) ভর 3M এবং বেগ V
    • খ) ভর 3M এবং বেগ 2V
    • গ) ভর 2M এবং বেগ 3V
    • ঘ) ভর M এবং বেগ 4V
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ভর 2M এবং বেগ 3V

    E = ½mv²: (a) 1.5MV², (b) 6MV², (c) ½×2M×9V² = 9MV², (d) 8MV²। সর্বাধিক (c)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. একই উপাদানের দুটি রোধকের রোধ সমান। রোধ দুটির দৈর্ঘ্যের অনুপাত 1 : 4 হলে, রোধ দুটির ব্যাসের অনুপাত কত?

    • ক) 1 : 2
    • খ) 1 : 4
    • গ) 1 : 16
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 1 : 2

    R = ρl/A এবং R ও ρ সমান হলে l ∝ A ∝ d²। তাই d₁/d₂ = √(l₁/l₂) = √(1/4) = 1/2, অর্থাৎ 1 : 2।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. এন্ট্রপির SI একক কোনটি?

    • ক) JK
    • খ) J²K
    • গ) KJ⁻¹
    • ঘ) JK⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) JK⁻¹

    এন্ট্রপির পরিবর্তন dS = dQ/T, তাই একক জুল/কেলভিন = JK⁻¹।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, তাহলে এক বছরে কত দিন হবে?

    • ক) 175 দিন
    • খ) 129 দিন
    • গ) 188 দিন
    • ঘ) 187 দিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 129 দিন

    কেপলারের তৃতীয় সূত্র: T² ∝ a³। T₂² = (1/2)³ × 365² ⇒ T₂ = 365/(2√2) ≈ 129 দিন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. 50 Ω রোধের ভিতর দিয়ে 2 A প্রবাহ 100 s চালনা করলে, 0°C তাপমাত্রার কতটুকু পানির তাপমাত্রা 100°C এ পৌঁছাবে?

    • ক) 1 kg
    • খ) 0.5 kg
    • গ) 0.25 kg
    • ঘ) 0.0476 kg
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 0.0476 kg

    উৎপন্ন তাপ I²Rt = ms∆θ ⇒ m = (2²×50×100)/(4200×100) = 20000/420000 ≈ 0.0476 kg।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. ফটোইলেকট্রিক ক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? (লেখচিত্র: ফটোইলেকট্রন বনাম আলোর তীব্রতা)

    • ক) অনুভূমিক রেখা (তীব্রতার উপর নির্ভরশীল নয়)
    • খ) মূলবিন্দুগামী ঊর্ধ্বমুখী সরলরেখা
    • গ) ঋণাত্মক ঢালের সরলরেখা
    • ঘ) x-অক্ষের একটি ধনাত্মক বিন্দু থেকে শুরু হওয়া ঊর্ধ্বমুখী সরলরেখা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মূলবিন্দুগামী ঊর্ধ্বমুখী সরলরেখা

    নির্দিষ্ট কম্পাঙ্কের (সূচন কম্পাঙ্কের বেশি) আলোর ক্ষেত্রে নির্গত ফটোইলেকট্রনের সংখ্যা আলোর তীব্রতার সমানুপাতিক এবং তীব্রতার কোনো সূচন মান নেই; তাই লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়?

    • ক) নিউটন
    • খ) আইনস্টাইন
    • গ) লরেনৎস
    • ঘ) এদের কেউ নন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) এদের কেউ নন

    মাইকেলসন ও মোর্লির পরীক্ষায় (1887) ইথারের সাপেক্ষে পৃথিবীর কোনো গতি ধরা পড়েনি, ফলে ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়। তালিকার কেউ এ পরীক্ষা করেননি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. 1.5 m দূরে অবস্থিত পর্দায় পরস্পর থেকে 0.03 cm দূরত্বে ডোরা তৈরি হলো। কেন্দ্রীয় চরম থেকে 1 cm দূরে চতুর্থ উজ্জ্বল ডোরাটি তৈরি হলে, আলোর তরঙ্গদৈর্ঘ্য কত?

    • ক) 2000 Å
    • খ) 20000 Å
    • গ) 5000 Å
    • ঘ) 500 Å
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 5000 Å

    এখানে 0.03 cm চিড়দ্বয়ের ব্যবধান a ধরে, n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব x = nλD/a ⇒ λ = xa/(nD) = (10⁻² × 3×10⁻⁴)/(4 × 1.5) = 5×10⁻⁷ m = 5000 Å।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. পৃথিবীকে 6400 km ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ থেকে কত km উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণের মানের 1/64 অংশ হবে?

    • ক) 4.48 × 10³
    • খ) 44.8 × 10³
    • গ) 4.48 × 10⁶
    • ঘ) 44.8
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 44.8 × 10³

    g' = g(R/(R+h))² = g/64 ⇒ (R+h)/R = 8 ⇒ h = 7R = 7×6400 = 44800 km = 44.8×10³ km।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১৫. একটি পানিপূর্ণ কূয়ার গভীরতা এবং ব্যাস যথাক্রমে 10 m ও 4 m। একটি পাম্প 20 মিনিটে কূয়াটিকে পানিশূন্য করতে পারে। পাম্পের অশ্বক্ষমতা কত?

    • ক) 6.87
    • খ) 7.68
    • গ) 8.67
    • ঘ) 8.76
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 6.87

    পানির আয়তন V = πr²h = π×2²×10 ≈ 125.7 m³, ভর ≈ 1.257×10⁵ kg। ভরকেন্দ্র গড়ে h/2 = 5 m তুলতে হয়: P = mg(h/2)/t = 1.257×10⁵×9.8×5/1200 ≈ 5131 W ≈ 5131/746 ≈ 6.88 hp, যা 6.87 এর সবচেয়ে কাছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ১৬. 300 m উঁচু হতে একটি বস্তু অভিকর্ষের টানে মুক্তভাবে নিচে পড়লে, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির অর্ধেক হবে?

    • ক) 100 m
    • খ) 200 m
    • গ) 300 m
    • ঘ) 400 m
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 200 m

    x উচ্চতায় গতিশক্তি = mg(300 − x), বিভবশক্তি = mgx। শর্তমতে mg(300 − x) = ½mgx ⇒ 600 − 2x = x ⇒ x = 200 m।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ১৭. কোনো বস্তুকে উপরে ছুঁড়লে আরোহণ এবং অবরোহণের মোট ব্যয়িত সময় কত?

    • ক) v₀y/g
    • খ) v₀y²/g
    • গ) 2v₀y/g
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2v₀y/g

    সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে v₀y/g এবং নামতেও একই সময় লাগে। মোট উড্ডয়নকাল T = 2v₀y/g।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ১৮. একটি বস্তুর সময়ের সাপেক্ষে সরণকে লেখচিত্রে আঁকা হলে এটি মূলবিন্দুগামী সরলরেখা হল। সেক্ষেত্রে–

    • ক) বস্তুটি আসলে স্থির
    • খ) বস্তুটি সমত্বরণে চলমান
    • গ) বস্তুর ত্বরণ শূন্য
    • ঘ) লেখচিত্র থেকে ত্বরণের তথ্য পাওয়া যাবে না
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বস্তুর ত্বরণ শূন্য

    সরণ-সময় লেখচিত্রের ঢাল হলো বেগ। মূলবিন্দুগামী সরলরেখার ঢাল সর্বত্র সমান, অর্থাৎ বেগ ধ্রুব; তাই ত্বরণ শূন্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ১৯. A⃗ = 3î + ĵ − 2k̂ ও B⃗ = î + 3ĵ + 2k̂ হলে, |AB⃗| কত?

    • ক) 2√6
    • খ) 2√2
    • গ) √6
    • ঘ) √2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 2√6

    AB⃗ = B⃗ − A⃗ = −2î + 2ĵ + 4k̂। |AB⃗| = √(4 + 4 + 16) = √24 = 2√6।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ২০. বাতাসে 120 C চার্জ থেকে 1 cm দূরে কোনো বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য কেমন হবে?

    • ক) 10¹⁸ NC⁻¹
    • খ) 10¹² NC⁻¹
    • গ) 10¹⁴ NC⁻¹
    • ঘ) 10¹⁶ NC⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 10¹⁶ NC⁻¹

    E = kq/r² = 9×10⁹ × 120/(10⁻²)² = 1.08×10¹⁶ NC⁻¹ ≈ 10¹⁶ NC⁻¹।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ২১. 3 Ω রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হল। এর একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী রোধের মান কত?

    • ক) 2/3 Ω
    • খ) 3/2 Ω
    • গ) 1 Ω
    • ঘ) 7/3 Ω
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 2/3 Ω

    প্রতিটি বাহুর রোধ 1 Ω। একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যে ঐ বাহু (1 Ω) এবং বাকি দুই বাহুর শ্রেণি সমবায় (2 Ω) সমান্তরালে থাকে: R = (1×2)/(1+2) = 2/3 Ω।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ২২. কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ–

    • ক) √(GM/(r+h))
    • খ) GM/(r+h)²
    • গ) √GM/(r+h)²
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) √(GM/(r+h))

    উপগ্রহের প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল মহাকর্ষ বল জোগায়: mv²/(r+h) = GMm/(r+h)²। তাই v = √(GM/(r+h)), যেখানে r পৃথিবীর ব্যাসার্ধ ও h উচ্চতা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ২৩. একটা গোলীয় দর্পণের 15 cm সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 30 cm পেছনে বিম্ব গঠিত হয়। দর্পণটির ফোকাস দূরত্ব কত?

    • ক) 10 cm
    • খ) 15 cm
    • গ) 20 cm
    • ঘ) 30 cm
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 30 cm

    দর্পণের পেছনে বিম্ব মানে অবাস্তব বিম্ব, তাই v = −30 cm। 1/f = 1/u + 1/v = 1/15 − 1/30 = 1/30 ⇒ f = 30 cm (বিবর্ধিত অবাস্তব বিম্ব দেয় বলে দর্পণটি অবতল)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ২৪. কোনো প্রবাহীর সর্বোচ্চ বেগ যা অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয়, সেই বেগকে বলা হয়-

    • ক) সন্ধি বেগ
    • খ) প্রান্তিক বেগ
    • গ) সংকট বেগ
    • ঘ) সমবেগ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সংকট বেগ

    যে বেগ পর্যন্ত প্রবাহ ধারারেখ (শান্ত) থাকে এবং তার বেশি হলে অশান্ত হয়, তাকে সংকট বেগ বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ২৫. খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব নির্ণয় করা যায় কী দ্বারা?

    • ক) অনুনাদ
    • খ) গতিবেগ
    • গ) কম্পাঙ্ক
    • ঘ) বীট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বীট

    বিশুদ্ধ বায়ু ও খনির বায়ুতে একই ধরনের দুটি বাঁশি বাজালে দূষিত গ্যাস থাকলে শব্দের বেগ তথা কম্পাঙ্ক বদলে বীট শোনা যায়; এভাবে দূষিত গ্যাস শনাক্ত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ২৬. তিনটি টার্মিনাল বিশিষ্ট যে ট্রানজিস্টরে শুধু একটি বাহক (ইলেকট্রন বা হোল) দ্বারা পরিবহন ঘটে, তার নাম কী?

    • ক) UJT
    • খ) BJT
    • গ) FET
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) FET

    FET (ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর) একমেরু (ইউনিপোলার) ডিভাইস — এতে শুধু সংখ্যাগুরু বাহক (n-চ্যানেলে ইলেকট্রন বা p-চ্যানেলে হোল) দ্বারা প্রবাহ চলে; BJT-তে ইলেকট্রন ও হোল উভয়ই অংশ নেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ২৭. 5 টি ঘনাকৃতি পাথর খণ্ডের প্রতিটির আয়তন 0.216 m³ ও ভর 300 kg। এদের একটি অপরটির উপর রেখে একটি স্তম্ভ প্রস্তুত করতে কৃত কাজের পরিমাণ কত? [g = 9.8 m s⁻²]

    • ক) 17600 J
    • খ) 17650 J
    • গ) 17640 J
    • ঘ) 17000 J
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 17640 J

    a³ = 0.216 ⇒ a = 0.6 m। দ্বিতীয় থেকে পঞ্চম খণ্ডকে যথাক্রমে a, 2a, 3a, 4a উচ্চতায় তুলতে হয়: W = mga(1+2+3+4) = 300 × 9.8 × 0.6 × 10 = 17640 J।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ২৮. ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট কম্পাঙ্ক নির্ধারণে কোন ধারক ব্যবহৃত হয়?

    • ক) স্থিরমান
    • খ) পরিবর্তনীয়
    • গ) কাগজ
    • ঘ) অভ্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পরিবর্তনীয়

    টিউনিং সার্কিটে ধারকত্ব বদলে অনুনাদী কম্পাঙ্ক f = 1/(2π√LC) পরিবর্তন করা হয়, তাই পরিবর্তনীয় ধারক ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ২৯. একটি কণার উপর F⃗ = (−2î + 3ĵ + 4k̂) N বল প্রয়োগের ফলে Q(3, −4, −2) বিন্দু থেকে P(−2, 3, 5) বিন্দুতে স্থানান্তরিত হয়। বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত?

    • ক) 50 J
    • খ) 55 J
    • গ) 59 J
    • ঘ) 60 J
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 59 J

    সরণ s⃗ = P − Q = −5î + 7ĵ + 7k̂। W = F⃗·s⃗ = (−2)(−5) + 3×7 + 4×7 = 10 + 21 + 28 = 59 J।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৩০. প্রকৃতিতে ‘তাপমাত্রা’ নামক তাপগতীয় চলরাশির পরিচয় পাওয়া যায় কোন সূত্র থেকে?

    • ক) তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র
    • খ) তাপগতিবিদ্যার প্রথম সূত্র
    • গ) তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র
    • ঘ) তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র

    শূন্যতম সূত্র তাপীয় সাম্যাবস্থার ধারণা দেয়, যা থেকে তাপমাত্রা নামক রাশির সংজ্ঞা আসে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন প্রশ্ন (৩০টি) · রাবি সি ইউনিট ২০২২-২৩

  1. ৩১. IR বর্ণালী শোষণ ব্যান্ড দ্বারা CH₃CONH₂ যৌগ শনাক্তকরণে যে বন্ডের শোষণ বিবেচনায় নিতে হবে-

    • ক) C–H
    • খ) C=O
    • গ) N–H
    • ঘ) সবগুলো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) C=O

    অ্যামাইডের (CH₃CONH₂) প্রধান বৈশিষ্ট্যপূর্ণ শোষণ হলো C=O বন্ধনের তীব্র ব্যান্ড (প্রায় 1650–1690 cm⁻¹), যা কার্বনিলযুক্ত যৌগ হিসেবে একে শনাক্ত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩২. যদি 40 mL 5% NaOH দ্রবণ 50 mL HCl কে পূর্ণ প্রশমিত করে, তবে HCl এর M কত?

    • ক) 0.01
    • খ) 0.10
    • গ) 1.00
    • ঘ) 10.00
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1.00

    5% NaOH = 50 g L⁻¹ = 50/40 = 1.25 M। 40 × 1.25 = 50 × C ⇒ C = 1 M।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩৩. CH₃CH₂OH + H₂SO₄ (170°C) → বিক্রিয়ার উৎপাদ কোনটি?

    • ক) CH₃CH₂SO₃H
    • খ) CH₃CH₃
    • গ) CH₂=CH₂
    • ঘ) CH₄
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) CH₂=CH₂

    170°C তাপমাত্রায় গাঢ় H₂SO₄ ইথানল থেকে এক অণু পানি অপসারণ করে ইথিন (CH₂=CH₂) তৈরি করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৪. 500 mL দ্রবণে 49 g H₂SO₄ দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের 50 mL কে 10% NaOH দ্বারা প্রশমিত করতে কত mL NaOH প্রয়োজন?

    • ক) 20
    • খ) 30
    • গ) 40
    • ঘ) 50
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 40

    H₂SO₄ এর ঘনমাত্রা = 49/(98×0.5) = 1 M; 10% NaOH = 100 g L⁻¹ = 2.5 M। aVbSb = bVaSa ⇒ 1 × Vb × 2.5 = 2 × 50 × 1 ⇒ Vb = 40 mL।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৫. 250 mL 40 mM Na₂CO₃ দ্রবণে কত g Na₂CO₃ আছে?

    • ক) 26.5
    • খ) 10.6
    • গ) 8.6
    • ঘ) 1.06
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1.06

    W = CMV/1000 = 40×10⁻³ × 106 × 250/1000 = 1.06 g (Na₂CO₃ এর মোলার ভর 106)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৬. কার্বন-কার্বন বন্ধন দূরত্ব সবচেয়ে কম কোন সংকরণের ক্ষেত্রে?

    • ক) সংকরণের প্রভাব নেই
    • খ) sp
    • গ) sp²
    • ঘ) sp³
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) sp

    s-চরিত্র যত বেশি, বন্ধন তত ছোট। sp সংকরণে s-চরিত্র 50% (C≡C, 1.20 Å), যা sp² (1.34 Å) ও sp³ (1.54 Å) এর চেয়ে কম দূরত্ব দেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৭. 100 mL Na₂CO₃ দ্রবণে 15 g Na₂CO₃ আছে। ঐ দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত?

    • ক) 15 × 10⁴
    • খ) 15 × 10⁵
    • গ) 1.5 × 10⁴
    • ঘ) 1.5 × 10⁶
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 15 × 10⁴

    ঘনমাত্রা = 15 g/0.1 L = 150 g L⁻¹ = 1.5×10⁵ mg L⁻¹ = 15×10⁴ ppm।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৮. নিচের কোনটি সঠিক?

    • ক) 'অরবিটাল' দ্বারা নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের বৃত্তাকার পথকে বোঝায়
    • খ) 'অরবিট' দ্বারা নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক স্থানে (X, Y ও Z অক্ষ) ইলেকট্রন আবর্তন করে বুঝায়
    • গ) সব অরবিটালের আকৃতি একই রকম
    • ঘ) অরবিটসমূহকে K, L, M, N, O দ্বারা চিহ্নিত করা হয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অরবিটসমূহকে K, L, M, N, O দ্বারা চিহ্নিত করা হয়

    বোরের অরবিট বা শক্তিস্তরগুলো K, L, M, N, O দ্বারা চিহ্নিত হয়। বৃত্তাকার পথ হলো অরবিট, ত্রিমাত্রিক সম্ভাব্য অঞ্চল হলো অরবিটাল, এবং s, p, d অরবিটালের আকৃতি ভিন্ন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৯. জৈব যৌগে >C=O মূলকের উপস্থিতি শনাক্তকরণের জন্য নমুনার সাথে যে যৌগটি যোগ করা হয়-

    • ক) 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজিন, H₂N–NH–C₆H₃(NO₂)₂
    • খ) 1,3-ডাইনাইট্রোবেনজিন, C₆H₄(NO₂)₂
    • গ) 4-ক্লোরো-3,5-ডাইমিথাইলফেনল
    • ঘ) 2,4,6-ট্রাইনাইট্রোফেনল (পিকরিক এসিড)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজিন, H₂N–NH–C₆H₃(NO₂)₂

    অ্যালডিহাইড ও কিটোনের >C=O মূলক 2,4-DNPH এর সাথে বিক্রিয়া করে হলুদ/কমলা রঙের 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজোন অধঃক্ষেপ দেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪০. কোন বিক্রিয়াটি সঠিক নয়?

    • ক) CH₃CH₂Br + KOH (alcohol) → CH₂=CH₂
    • খ) CH₂BrCH₂Br + Zn (Δ) → CH₂=CH₂
    • গ) CH₃CH₂Br + KOH + H₂O → CH₃CH₂OH
    • ঘ) CH₃COOH + Zn (Δ) → CH₄ + ZnO + CO
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) CH₃COOH + Zn (Δ) → CH₄ + ZnO + CO

    অ্যাসিটিক এসিড সক্রিয় ধাতু Zn এর সাথে লবণ ও H₂ উৎপন্ন করে: 2CH₃COOH + Zn → (CH₃COO)₂Zn + H₂। তাই (d) সঠিক নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪১. কোন যৌগটি পলিমার তৈরি করতে পারে?

    • ক) C₆H₅–CH=CH₂
    • খ) CH₃–CH₂–OH
    • গ) CH₃–CH₃
    • ঘ) CH₃–CO–CH₃
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) C₆H₅–CH=CH₂

    যুত পলিমারকরণের জন্য C=C দ্বিবন্ধন প্রয়োজন। স্টাইরিন (C₆H₅–CH=CH₂) পলিমারকরণে পলিস্টাইরিন তৈরি করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৪২. Co এবং Co²⁺ এর জন্য কোন যোজ্যতা ইলেকট্রন বিন্যাসটি সঠিক?

    • ক) 4d⁷5s² এবং 4d⁷5s⁰
    • খ) 3d³4s¹ এবং 4d⁵4s⁰
    • গ) 4d⁷3s² এবং 3d⁷3s⁰
    • ঘ) 3d⁷4s² এবং 3d⁷4s⁰
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 3d⁷4s² এবং 3d⁷4s⁰

    ₂₇Co = [Ar]3d⁷4s²। আয়ন তৈরির সময় আগে 4s ইলেকট্রন বের হয়, তাই Co²⁺ = [Ar]3d⁷4s⁰।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৪৩. কোনটি জারণ-বিজারণ বিক্রিয়া?

    • ক) Cu²⁺ + 4NH₃ → [Cu(NH₃)₄]²⁺
    • খ) NH₃ + H⁺ → NH₄⁺
    • গ) Cl₂ + 2OH⁻ → Cl⁻ + ClO⁻ + H₂O
    • ঘ) Ca²⁺ + 2F⁻ → CaF₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Cl₂ + 2OH⁻ → Cl⁻ + ClO⁻ + H₂O

    এ বিক্রিয়ায় ক্লোরিনের জারণ সংখ্যা 0 থেকে −1 (বিজারণ) এবং +1 (জারণ) হয় — এটি অসমানুপাতন তথা জারণ-বিজারণ বিক্রিয়া। বাকিগুলোতে জারণ সংখ্যার পরিবর্তন নেই।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৪৪. নিউক্লিওফিলিক প্রতিস্থাপন (SN) বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক নয়?

    • ক) C(CH₃)₃–Cl যৌগটি SN1 বিক্রিয়া বেশি দেয়
    • খ) CH₃CH₂–Cl যৌগটি SN2 বিক্রিয়া বেশি দেয়
    • গ) SN1 বিক্রিয়া এক ধাপে ঘটে
    • ঘ) SN1 বিক্রিয়া লঘু ক্ষার দ্রবণে ঘটে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) SN1 বিক্রিয়া এক ধাপে ঘটে

    SN1 বিক্রিয়া দুই ধাপে ঘটে — প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি, পরে নিউক্লিওফাইলের আক্রমণ। এক ধাপে ঘটে SN2 বিক্রিয়া। তাই (c) সঠিক নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৪৫. কোন যৌগটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় না?

    • ক) C(CH₃)₃–CHO
    • খ) CH₃CH₂–CHO
    • গ) CH₃–CO–CH₃
    • ঘ) CH₃–CHO
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) C(CH₃)₃–CHO

    α-হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড ও কিটোন অ্যালডল ঘনীভবন দেয়। (CH₃)₃C–CHO যৌগে α-কার্বনে কোনো H নেই, তাই এটি অ্যালডল ঘনীভবন দেয় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৪৬. 1L আয়তনের একটি পাত্রে 0.25 g O₂, 0.25 g N₂ এবং 0.25g CO₂ গ্যাস মিশ্রিত আছে। মিশ্রণে কোন গ্যাসটির আংশিক চাপ সর্বাধিক?

    • ক) O₂
    • খ) N₂
    • গ) CO₂
    • ঘ) সবগুলোই একই
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) N₂

    একই পাত্রে আংশিক চাপ মোল সংখ্যার সমানুপাতিক। ভর সমান হলে n ∝ 1/M; N₂ (28) এর মোলার ভর সবচেয়ে কম, তাই এর মোল সংখ্যা ও আংশিক চাপ সর্বাধিক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৪৭. STP-তে 1 mL গ্যাসে সম্ভাব্য অণু সংখ্যা কত?

    • ক) 3.7 × 10¹⁹
    • খ) 2.7 × 10¹⁸
    • গ) 2.7 × 10¹⁹
    • ঘ) 3.7 × 10¹⁸
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2.7 × 10¹⁹

    STP তে 22400 mL গ্যাসে 6.023×10²³ টি অণু থাকে। 1 mL এ অণু = 6.023×10²³/22400 ≈ 2.7×10¹⁹ টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৪৮. বিক্রিয়াগুলোর কোনটিতে সাম্যধ্রুবক একটি মাত্র পদার্থের ঘনমাত্রার উপর নির্ভর করে?

    • ক) C(s) + CO₂(g) ⇌ 2CO(g)
    • খ) H₂(g) + Cl₂(g) ⇌ 2HCl(g)
    • গ) CaCO₃(s) ⇌ CaO(s) + CO₂(g)
    • ঘ) N₂O₄(g) ⇌ 2NO₂(g)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) CaCO₃(s) ⇌ CaO(s) + CO₂(g)

    বিশুদ্ধ কঠিন পদার্থের ঘনমাত্রা Kc রাশিতে আসে না। CaCO₃(s) ⇌ CaO(s) + CO₂(g) এর জন্য Kc = [CO₂], অর্থাৎ শুধু একটি পদার্থের উপর নির্ভরশীল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৪৯. কোন যৌগটি টটোমারিজম প্রদর্শন করবে?

    • ক) C₆H₅–CHO
    • খ) C₆H₅–CO–C₆H₅
    • গ) C₆H₅–CO–CH₃
    • ঘ) C₆H₅–C₆H₅
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) C₆H₅–CO–CH₃

    কিটো-ইনল টটোমারিজমের জন্য কার্বনিল মূলকের পাশে α-হাইড্রোজেন প্রয়োজন। C₆H₅–CO–CH₃ (অ্যাসিটোফেনোন) এ α-H আছে; বাকিগুলোতে নেই।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৫০. কোন বিক্রিয়াটি তাপোৎপাদী?

    • ক) H₂O(l) → H₂O(g)
    • খ) H₂O(g) → H₂O(l)
    • গ) H₂O(s) → H₂O(l)
    • ঘ) H₂O(s) → H₂O(g)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) H₂O(g) → H₂O(l)

    ঘনীভবনে (বাষ্প → তরল) সুপ্ততাপ নির্গত হয়, তাই এটি তাপোৎপাদী। বাষ্পীভবন, গলন ও ঊর্ধ্বপাতন তাপহারী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৫১. যদি NH₄OH ⇌ NH₄⁺ + OH⁻ বিক্রিয়াটির শুরুতে 25 mol NH₄OH থাকে এবং এখান থেকে কেবল 5 mol আয়নিত হয়, তাহলে NH₄OH এর বিয়োজন মাত্রা (%)-

    • ক) 5
    • খ) 10
    • গ) 20
    • ঘ) 30
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 20

    বিয়োজন মাত্রা α = বিয়োজিত মোল/মোট মোল = 5/25 = 0.2 = 20%।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৫২. 2g ডিউটেরিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি?

    • ক) PV = RT
    • খ) PV = nRT
    • গ) 2PV = RT
    • ঘ) PV = 2RT
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2PV = RT

    D₂ এর আণবিক ভর 4, তাই n = 2/4 = 0.5 mol। PV = 0.5RT ⇒ 2PV = RT।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৫৩. C₆H₃Cl₃ যৌগে কয়টি সমাণু আছে?

    • ক) 2
    • খ) 3
    • গ) 4
    • ঘ) 6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 3

    বেনজিন বলয়ে তিনটি Cl এর অবস্থান 1,2,3 (ভিসিনাল), 1,2,4 (অপ্রতিসম) ও 1,3,5 (প্রতিসম) — মোট 3টি অবস্থান সমাণু সম্ভব।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৫৪. রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 5 mM হলে, ppm এককে কত হবে?

    • ক) 9
    • খ) 90
    • গ) 900
    • ঘ) 9000
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 900

    গ্লুকোজের (C₆H₁₂O₆) মোলার ভর 180। 5 mM = 5×10⁻³ × 180 g L⁻¹ = 0.9 g L⁻¹ = 900 mg L⁻¹ = 900 ppm।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ৫৫. ভ্যানডার ওয়ালসের সমীকরণে কোন রাশির সংশোধন বিদ্যমান?

    • ক) P ও T
    • খ) P ও V
    • গ) V ও T
    • ঘ) P, V ও T
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) P ও V

    বাস্তব গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণ (P + an²/V²)(V − nb) = nRT; এখানে আন্তঃআণবিক আকর্ষণের জন্য চাপ এবং অণুর নিজস্ব আয়তনের জন্য আয়তন সংশোধন করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ৫৬. কোনটি প্যারাম্যাগনেটিক নয়?

    • ক) As⁺
    • খ) Be⁻
    • গ) Ne²⁺
    • ঘ) Cl⁻
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Cl⁻

    Cl⁻: 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ — কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, তাই এটি ডায়াম্যাগনেটিক। বাকিগুলোতে অযুগ্ম ইলেকট্রন আছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ৫৭. CCl₃CHO + 2C₆H₅Cl —(গাঢ় H₂SO₄)→ A + H₂O বিক্রিয়ায় A হল-

    • ক) TNB
    • খ) DDT
    • গ) TNT
    • ঘ) 2,4-DNPH
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) DDT

    ক্লোরাল ও দুই অণু ক্লোরোবেনজিন গাঢ় H₂SO₄ এর উপস্থিতিতে ঘনীভূত হয়ে DDT, অর্থাৎ (ClC₆H₄)₂CH–CCl₃ তৈরি করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ৫৮. sp² সংকরণ দ্বারা একটি কার্বন যে বন্ধন গঠন করে-

    • ক) 4 টি π
    • খ) 2 টি π ও 2 টি σ
    • গ) 1 টি π ও 3 টি σ
    • ঘ) 4 টি σ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1 টি π ও 3 টি σ

    তিনটি sp² অরবিটাল তিনটি σ বন্ধন গঠন করে এবং অসংকরিত p অরবিটাল একটি π বন্ধন গঠন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ৫৯. অম্লীয় মাধ্যমে 6 g FeSO₄ কে জারিত করতে কত g K₂Cr₂O₇ প্রয়োজন?

    • ক) 0.97
    • খ) 3.80
    • গ) 5.45
    • ঘ) 1.94
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 1.94

    FeSO₄ এর মোল = 6/151.85 ≈ 0.0395। 1 mol Cr₂O₇²⁻ 6 mol Fe²⁺ জারিত করে, তাই K₂Cr₂O₇ = 0.0395/6 ≈ 6.585 × 10⁻³ mol = 6.585 × 10⁻³ × 294 ≈ 1.94 g।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৬০. আয়নিক সেটগুলির আকারের কোন ক্রমটি সঠিক নয়?

    • ক) Mg⁺ < Ca²⁺ < Sr²⁺
    • খ) Mg²⁺ > Ca²⁺ > Sr²⁺
    • গ) S²⁻ > Cl⁻ > K⁺
    • ঘ) Au⁺ > Au³⁺ > Cu⁺
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Mg²⁺ > Ca²⁺ > Sr²⁺

    একই গ্রুপে নিচের দিকে শেল বাড়ায় আয়নের আকার বাড়ে: Mg²⁺ < Ca²⁺ < Sr²⁺। তাই (খ) এর ক্রমটি ভুল।

    প্রশ্নটির আলাদা পাতা ›

উচ্চতর গণিত প্রশ্ন (৩০টি) · রাবি সি ইউনিট ২০২২-২৩

  1. ৬১. একটি চাকার ব্যাস 100 সে.মি. হলে, 10 সে.মি. যেতে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

    • ক) 7°11′
    • খ) 9°13′
    • গ) 10°27′
    • ঘ) 11°27′
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 11°27′

    পরিধি 100π সে.মি. গেলে চাকা 360° ঘোরে। 10 সে.মি. এ কোণ = 360° × 10/(100π) = 36°/π ≈ 11.46° ≈ 11°27′।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৬২. k এর কোন মানের জন্য x² − 3x + 2 + k বহুপদীর একটি উৎপাদক (x − 3) হবে?

    • ক) −3
    • খ) −2
    • গ) 1
    • ঘ) 2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) −2

    উৎপাদক উপপাদ্য অনুসারে f(3) = 0 ⇒ 9 − 9 + 2 + k = 0 ⇒ k = −2।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৬৩. P + Q = [[1, 2], [3, 4]] এবং P − Q = [[5, 6], [7, 8]] হলে, P = কত? (ম্যাট্রিক্স সারি আকারে)

    • ক) [[−4, 2], [−6, 4]]
    • খ) [[3, 4], [5, 6]]
    • গ) [[1, −2], [5, 6]]
    • ঘ) [[5, −6], [5, −8]]
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) [[3, 4], [5, 6]]

    যোগ করলে 2P = [[6, 8], [10, 12]] ⇒ P = [[3, 4], [5, 6]]।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৬৪. (1 + √3i)/(√3 + i) এর আর্গুমেন্ট কত?

    • ক) 60°
    • খ) tan⁻¹3
    • গ) 30°
    • ঘ) 45°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 30°

    arg(1 + √3i) = 60°, arg(√3 + i) = 30°। ভাগফলের আর্গুমেন্ট = 60° − 30° = 30°। (সরল করলে z = (√3 + i)/2)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৬৫. y = (x − 2)(x − 3) − x + 7 বক্ররেখাটির কোন বিন্দুতে স্পর্শকের ঢাল 4 হবে?

    • ক) (2,3)
    • খ) (2,7)
    • গ) (3,7)
    • ঘ) (5,8)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) (5,8)

    y = x² − 6x + 13 ⇒ dy/dx = 2x − 6 = 4 ⇒ x = 5; y = 25 − 30 + 13 = 8। বিন্দু (5, 8)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬৬. y = x − 5 সরলরেখাটি 9x² + 16y² = 144 উপবৃত্তকে স্পর্শ করে। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত?

    • ক) (−16/5, 9/5)
    • খ) (16/5, −9/5)
    • গ) (16/5, 9/5)
    • ঘ) (−16/5, −9/5)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) (16/5, −9/5)

    y = x − 5 বসালে 9x² + 16(x − 5)² = 144 ⇒ 25x² − 160x + 256 = 0 ⇒ (5x − 16)² = 0 ⇒ x = 16/5, y = 16/5 − 5 = −9/5।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৬৭. x² = 4(2 − y) পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কোনটি?

    • ক) y = 1
    • খ) y + 3 = 0
    • গ) y = 3
    • ঘ) x = 3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) y = 3

    x² = −4(y − 2), অর্থাৎ X² = −4aY যেখানে a = 1, শীর্ষ (0, 2), নিচের দিকে খোলা। নিয়ামক Y = a ⇒ y − 2 = 1 ⇒ y = 3।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৬৮. একটি ত্রিভুজের ক্ষেত্রফল 15√3/4 বর্গ একক এবং উহার দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 ও 5 একক। উক্ত বাহু দুটির অন্তর্গত কোণ কত?

    • ক) 30°
    • খ) 45°
    • গ) 60°
    • ঘ) 90°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 60°

    ক্ষেত্রফল = ½ab sin C ⇒ ½ × 3 × 5 × sin C = 15√3/4 ⇒ sin C = √3/2 ⇒ C = 60° (অপশনের মধ্যে)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৬৯. যদি ∫₀⁴ f(x)dx = 5 হয়, তবে ∫₁⁵ f(x − 1)dx এর মান কত?

    • ক) 0
    • খ) 4
    • গ) 5
    • ঘ) 6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 5

    x − 1 = u ধরলে x = 1 এ u = 0 এবং x = 5 এ u = 4। তাই ∫₁⁵ f(x − 1)dx = ∫₀⁴ f(u)du = 5।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৭০. x² + y² − 5x = 0 ও x² + y² + 3x = 0 বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

    • ক) 1
    • খ) 2
    • গ) 3
    • ঘ) 4
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 4

    কেন্দ্রদ্বয় (5/2, 0) ও (−3/2, 0)। দূরত্ব = 5/2 + 3/2 = 4 একক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৭১. নিচের কোন বৃত্তটি x² + y² = 2ax এবং x² + y² = 2by বৃত্তদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র bx − ay = 2ab রেখার উপর অবস্থিত?

    • ক) x² + y² + 3ax + by = 0
    • খ) x² + y² − 3ax + by = 0
    • গ) x² + y² − 3ax − by = 0
    • ঘ) x² + y² + 3ax − by = 0
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) x² + y² − 3ax + by = 0

    নির্ণেয় বৃত্ত x² + y² − 2ax + k(ax − by) = 0, কেন্দ্র ((2a − ak)/2, bk/2)। এটি bx − ay = 2ab তে বসালে (2 − k) − k = 4 ⇒ k = −1। সুতরাং x² + y² − 3ax + by = 0।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৭২. একটি সরলরেখা মূলবিন্দু থেকে y − x = 0 রেখাকে 3 একক দূরত্বে লম্বভাবে ছেদ করে। রেখাটির সমীকরণ কোনটি?

    • ক) x + y = 3√2
    • খ) x − y = 3
    • গ) 2x + y = 3
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) x + y = 3√2

    রেখাটি y = x এর উপর লম্ব, তাই এর সমীকরণ x + y = c। মূলবিন্দু থেকে দূরত্ব |c|/√2 = 3 ⇒ c = 3√2 (ধনাত্মক দিকে)। তাই x + y = 3√2।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৭৩. k-এর মান কত হলে, 2x − y − 7 = 0 ও 3x + ky − 5 = 0 রেখা দুটি পরস্পর লম্ব হবে?

    • ক) 5
    • খ) 6
    • গ) 7
    • ঘ) 3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 6

    ঢাল m₁ = 2, m₂ = −3/k। লম্ব হলে m₁m₂ = −1 ⇒ 2(−3/k) = −1 ⇒ k = 6।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৭৪. 4eˣ + 9e⁻ˣ এর লঘুমান কত?

    • ক) 12
    • খ) 10
    • গ) 40
    • ঘ) 1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 12

    y′ = 4eˣ − 9e⁻ˣ = 0 ⇒ e²ˣ = 9/4 ⇒ eˣ = 3/2। তখন y = 4(3/2) + 9(2/3) = 6 + 6 = 12 (y″ > 0, তাই লঘুমান)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৭৫. ∫₀¹ e^(√x)/√x dx = কত?

    • ক) e − 1
    • খ) (1/2)(e − 1)
    • গ) 2(e − 1)
    • ঘ) 2(1 − e)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 2(e − 1)

    √x = z ধরলে dx/√x = 2dz; সীমা 0 থেকে 1। I = ∫₀¹ 2eᶻ dz = 2(e − 1)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৭৬. xˣyʸ = 1 হলে, dy/dx = কত?

    • ক) (1 + ln x)/(1 + ln y)
    • খ) −(1 + ln x)/(1 + ln y)
    • গ) (1 − ln x)/(1 + ln y)
    • ঘ) (1 + ln x)/(1 − ln y)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) −(1 + ln x)/(1 + ln y)

    লগ নিয়ে x ln x + y ln y = 0। অন্তরীকরণে (1 + ln x) + (1 + ln y)dy/dx = 0 ⇒ dy/dx = −(1 + ln x)/(1 + ln y)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৭৭. ∫ sin x/(3 + 4 cos x) dx = কত?

    • ক) −(1/4) ln(3 + 4 cos x) + c
    • খ) 0
    • গ) −(3/4) ln(3 + 4 cos x) + c
    • ঘ) −(1/4) ln sin x + c
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) −(1/4) ln(3 + 4 cos x) + c

    হরের অন্তরজ −4 sin x। তাই ∫ sin x/(3 + 4 cos x) dx = −(1/4)∫(−4 sin x)/(3 + 4 cos x) dx = −(1/4) ln|3 + 4 cos x| + c।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৭৮. y(x − 1)(x − 2) − x + 3 = 0 বক্ররেখাটি যে বিন্দুতে x-অক্ষকে ছেদ করে ঐ বিন্দুতে বক্ররেখাটির স্পর্শকের সমীকরণ কোনটি?

    • ক) 2x − 2y − 3 = 0
    • খ) x − 2y − 3 = 0
    • গ) x + 2y + 3 = 0
    • ঘ) x + 2y − 3 = 0
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) x − 2y − 3 = 0

    y = 0 বসালে x = 3, অর্থাৎ বিন্দু (3,0)। অন্তরীকরণে y(2x − 3) + (x² − 3x + 2)y′ − 1 = 0; (3,0) এ 2y′ = 1 ⇒ y′ = 1/2। স্পর্শক: y = (x − 3)/2 ⇒ x − 2y − 3 = 0।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৭৯. lim(x→0) (e^(sin x) − 1)/sin x = কত?

    • ক) 0
    • খ) 1
    • গ) 2
    • ঘ) 4
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 1

    x → 0 হলে sin x → 0। sin x = t ধরলে lim(t→0) (eᵗ − 1)/t = 1।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৮০. sin cot⁻¹ tan cos⁻¹(3/4) এর মান কত?

    • ক) 1/2
    • খ) 3/2
    • গ) 3/4
    • ঘ) 1/3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 3/4

    cos⁻¹(3/4) = α ধরলে tan α = √7/3। cot⁻¹(√7/3) = β ধরলে cot β = √7/3, অতিভুজ 4 ⇒ sin β = 3/4।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৮১. স্থির অবস্থা হতে একটি বস্তু 4 ms⁻² সমত্বরণে চলতে থাকলো। সপ্তম সেকেন্ডে এটি কত মিটার দূরত্ব অতিক্রম করবে?

    • ক) 13
    • খ) 39
    • গ) 52
    • ঘ) 26
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 26

    t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব Sₜ = u + ½a(2t − 1) = 0 + ½ × 4 × 13 = 26 m।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৮২. কোন বিন্দুতে 1, 2 এবং √3 একক বলত্রয় ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করলে 1 ও 2 বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত?

    • ক) 120°
    • খ) 150°
    • গ) 90°
    • ঘ) 60°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 120°

    ভারসাম্যে 1 ও 2 এককের লব্ধি √3 একক। (√3)² = 1² + 2² + 2·1·2 cos θ ⇒ 3 = 5 + 4 cos θ ⇒ cos θ = −1/2 ⇒ θ = 120°।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৮৩. cos θ = 1/2 এবং sin δ = 1/√2 হলে, sin(θ + δ)·sin(θ − δ) = কত?

    • ক) 1/√2
    • খ) √3/2
    • গ) 1/4
    • ঘ) 2/3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1/4

    sin(θ + δ)sin(θ − δ) = sin²θ − sin²δ = (1 − 1/4) − 1/2 = 1/4।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৮৪. AB⃗ = 3î + 2ĵ − k̂ এবং AC⃗ = 5î − ĵ + 2k̂ সামন্তরিকের দুটি বাহু হলে, সামন্তরিকটির ক্ষেত্রফল কত বর্গ একক?

    • ক) √279
    • খ) √289
    • গ) √299
    • ঘ) কোনোটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) √299

    AB⃗ × AC⃗ = î(4 − 1) − ĵ(6 + 5) + k̂(−3 − 10) = 3î − 11ĵ − 13k̂। ক্ষেত্রফল = √(9 + 121 + 169) = √299 বর্গ একক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ৮৫. tan(sin⁻¹(1/2)) এর মান কত?

    • ক) 2/√3
    • খ) 1/√3
    • গ) √3
    • ঘ) √3/2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 1/√3

    sin⁻¹(1/2) = 30°, তাই tan 30° = 1/√3।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ৮৬. P এর কোন মানের জন্য |1 2 3; 1 2 P; 3 4 0| নির্ণায়কটির মান শূন্য হবে? (সারিগুলো ; দ্বারা পৃথক)

    • ক) −3/5
    • খ) 3/5
    • গ) −3
    • ঘ) 3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 3

    নির্ণায়ক = 1(0 − 4P) − 2(0 − 3P) + 3(4 − 6) = 2P − 6 = 0 ⇒ P = 3। P = 3 হলে প্রথম ও দ্বিতীয় সারি অভিন্ন হয়, তাই মান শূন্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ৮৭. x + iy = √((p + iq)/(r + iq)) হলে, (x² + y²)² = কত?

    • ক) (p² − q²)/(r² + q²)
    • খ) (p² + q²)/(r² − q²)
    • গ) (p² + q²)/(r² + q²)
    • ঘ) (p² − q²)/(r² − q²)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) (p² + q²)/(r² + q²)

    উভয় পক্ষের মডুলাস: x² + y² = |x + iy|² = |p + iq|/|r + iq| = √(p² + q²)/√(r² + q²)। বর্গ করে (x² + y²)² = (p² + q²)/(r² + q²)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ৮৮. x²/a² − y²/b² = 1 অধিবৃত্তের অসীমতটের সমীকরণ কোনটি?

    • ক) y = ±x
    • খ) y = ±ax
    • গ) y = ±(a/b)x
    • ঘ) y = ±(b/a)x
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) y = ±(b/a)x

    x²/a² − y²/b² = 0 থেকে অসীমতট পাওয়া যায়: y = ±(b/a)x।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ৮৯. A(2,5), B(5,9) এবং D(6,8) বিন্দুত্রয় ABCD রম্বসের তিনটি শীর্ষবিন্দু হলে, চতুর্থ বিন্দু C এর স্থানাঙ্ক কোনটি?

    • ক) (4,3)
    • খ) (9,12)
    • গ) (4,7)
    • ঘ) (7,9)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) (9,12)

    রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই A + C = B + D ⇒ C = (5 + 6 − 2, 9 + 8 − 5) = (9, 12)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৯০. x² + y² = 9 বৃত্তকে বহিঃস্থভাবে স্পর্শ করে এরূপ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক (3,4) হলে, বৃত্তটির সমীকরণ কোনটি?

    • ক) x² + y² + 6x + 8y + 21 = 0
    • খ) x² + y² + 6x + 8y − 21 = 0
    • গ) x² + y² + 6x − 8y − 21 = 0
    • ঘ) x² + y² − 6x − 8y + 21 = 0
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) x² + y² − 6x − 8y + 21 = 0

    কেন্দ্রদ্বয়ের দূরত্ব √(3² + 4²) = 5 = 3 + r ⇒ r = 2। সমীকরণ (x − 3)² + (y − 4)² = 4 ⇒ x² + y² − 6x − 8y + 21 = 0।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান প্রশ্ন (৩০টি) · রাবি সি ইউনিট ২০২২-২৩

  1. ৯১. কোনটি সেরিব্রামকে আবৃত করে রাখে?

    • ক) মেনিনজেস
    • খ) সেরিব্রাম কর্টেক্স
    • গ) নিউরন
    • ঘ) সেরিব্রাল হেমিস্ফেয়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মেনিনজেস

    মস্তিষ্ক (সেরিব্রামসহ) ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ও পায়া ম্যাটার — এই তিন স্তরের মেনিনজেস পর্দায় আবৃত থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৯২. 'সাইব্রিড' শব্দটি নিচের কোন প্রক্রিয়ার সাথে জড়িত?

    • ক) হাইব্রিডাইজেশন
    • খ) জিন ক্লোনিং
    • গ) টিস্যু কালচার
    • ঘ) গ্রাফটিং
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) টিস্যু কালচার

    টিস্যু কালচারে প্রোটোপ্লাস্ট ফিউশনের সময় এক কোষের নিউক্লিয়াস ও দুই কোষের সাইটোপ্লাজম নিয়ে গঠিত সংকরকে সাইব্রিড বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৯৩. কোনটি স্টিলীয় অংশ?

    • ক) এপিডার্মিস
    • খ) হাইপোডার্মিস
    • গ) এন্ডোডার্মিস
    • ঘ) ভাস্কুলার বান্ডিল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ভাস্কুলার বান্ডিল

    এন্ডোডার্মিসের ভিতরের অংশ স্টিলি; পেরিসাইকল, ভাস্কুলার বান্ডিল ও মজ্জা এর অন্তর্ভুক্ত। এপিডার্মিস, হাইপোডার্মিস ও এন্ডোডার্মিস বহিঃস্টিলীয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৯৪. প্রি-mRNA এর অ্যাডেনিন নিউক্লিওটাইডকে বলা হয়-

    • ক) পলি-A টেইল
    • খ) পলি-B টেইল
    • গ) পলি-α টেইল
    • ঘ) পলি-β টেইল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পলি-A টেইল

    প্রি-mRNA এর 3′ প্রান্তে যুক্ত অনেকগুলো অ্যাডেনিন নিউক্লিওটাইডের শৃঙ্খলকে পলি-A টেইল বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৯৫. ভ্রূণীয় অবস্থায় লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয়?

    • ক) অস্থিমজ্জায়
    • খ) যকৃতে
    • গ) কিডনিতে
    • ঘ) কশেরুকায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) যকৃতে

    ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকা প্রধানত যকৃত ও প্লীহায় তৈরি হয়; জন্মের পর তৈরি হয় লাল অস্থিমজ্জায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৯৬. মানবদেহে “Biological clock” নিয়ন্ত্রণ করে-

    • ক) হাইপোথ্যালামাস
    • খ) সেরিব্রাম
    • গ) সেরিবেলাম
    • ঘ) থ্যালামাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) হাইপোথ্যালামাস

    হাইপোথ্যালামাসের সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস দেহের সার্কাডিয়ান ছন্দ তথা জৈবিক ঘড়ি নিয়ন্ত্রণ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৯৭. মধ্যকর্ণের সংক্রমনকে কী বলে?

    • ক) ওটিটিস মিডিয়া
    • খ) ব্রঙ্কাইটিস
    • গ) এমফাইসেমা
    • ঘ) সাইনোসাইটিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ওটিটিস মিডিয়া

    মধ্যকর্ণের প্রদাহ বা সংক্রমণকে ওটিটিস মিডিয়া বলে। বাকিগুলো শ্বসনতন্ত্রের রোগ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৯৮. প্লিউরা কী?

    • ক) ফুসফুসের দ্বিস্তরী পর্দা
    • খ) হৃৎপিণ্ডের আবরণী পর্দা
    • গ) ব্যবধায়ক পর্দা
    • ঘ) কোনোটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ফুসফুসের দ্বিস্তরী পর্দা

    প্রতিটি ফুসফুস প্লিউরা নামক দ্বিস্তরী পর্দায় আবৃত থাকে; হৃৎপিণ্ডের আবরণী হলো পেরিকার্ডিয়াম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯৯. দ্বিস্তরী প্রাণীর দেহগহ্বরকে বলা হয়-

    • ক) সিলোম
    • খ) হিমোসিল
    • গ) সিলেন্টেরণ
    • ঘ) মেসোগ্লিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সিলেন্টেরণ

    নিডারিয়ার মতো দ্বিস্তরী প্রাণীর একমাত্র দেহগহ্বর হলো সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, যা পরিপাক ও সংবহনে কাজ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০০. জীবের কোন প্রজাতির একসেট হ্যাপ্লয়েড ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে বলে-

    • ক) অ্যালিল
    • খ) জিনোম
    • গ) ক্যারিওটাইপ
    • ঘ) অ্যালোজোম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জিনোম

    কোনো প্রজাতির এক সেট হ্যাপ্লয়েড ক্রোমোজোমে থাকা সম্পূর্ণ জিনসমষ্টিকে জিনোম বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১০১. কোন প্রাণীর রক্ত কণিকায় শ্বসন রঞ্জক থাকে না?

    • ক) ঘাসফড়িং
    • খ) রুইমাছ
    • গ) হাইড্রা
    • ঘ) কেঁচো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ঘাসফড়িং

    ঘাসফড়িংয়ের হিমোলিম্ফে হিমোগ্লোবিনের মতো শ্বসন রঞ্জক থাকে না, কারণ শ্বসন গ্যাস ট্রাকিয়াতন্ত্রের মাধ্যমে সরাসরি কোষে পৌঁছায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১০২. নিচের কোনটি পারস্পারিক সম্পর্কযুক্ত নয়?

    • ক) কেঁচো ও নেফ্রিডিয়া
    • খ) গোলকৃমি ও শিখাকোষ
    • গ) তারামাছ ও পানিসংবহনতন্ত্র
    • ঘ) চিংড়ি ও হিমোসিল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) গোলকৃমি ও শিখাকোষ

    শিখাকোষ প্লাটিহেলমিনথিস (চ্যাপ্টাকৃমি) এর রেচন অঙ্গ, গোলকৃমির (নেমাটোডা) নয়। বাকি জোড়াগুলো সঠিকভাবে সম্পর্কিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১০৩. Guttation কোথায় ঘটে?

    • ক) হাইডাথোড
    • খ) স্টোমাটা
    • গ) স্ট্রোমা
    • ঘ) বাকল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) হাইডাথোড

    পাতার কিনারায় অবস্থিত হাইডাথোড দিয়ে তরল পানি ফোঁটা আকারে বের হওয়াকে গাটেশন বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১০৪. অ্যান্টিকোড পাওয়া যায় কোথায়?

    • ক) g-RNA
    • খ) t-RNA
    • গ) m-RNA
    • ঘ) DNA
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) t-RNA

    tRNA এর অ্যান্টিকোডন লুপে তিনটি নিউক্লিওটাইডের অ্যান্টিকোডন থাকে, যা mRNA এর কোডনের সাথে জোড় বাঁধে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১০৫. বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট DNA শনাক্ত করা হয়?

    • ক) জিন ক্লোনিং
    • খ) DNA হাইব্রিডাইজেশন
    • গ) DNA প্রোব
    • ঘ) DNA ফিংগার প্রিন্ট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) DNA প্রোব

    DNA প্রোব হলো চিহ্নিত (লেবেলযুক্ত) একসূত্রক DNA খণ্ড, যা পরিপূরক ক্রম খুঁজে বের করে রিকম্বিনেন্ট DNA শনাক্ত করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ১০৬. ক্যালভিন চক্রে CO₂ এর গ্রাহক কোনটি?

    • ক) 3PGA
    • খ) RuBP
    • গ) OAA
    • ঘ) PEP
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) RuBP

    ক্যালভিন চক্রে রাইবুলোজ-1,5-বিসফসফেট (RuBP) CO₂ গ্রহণ করে। C₄ চক্রে প্রাথমিক গ্রাহক PEP।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ১০৭. মেটাকাইনেসিস কখন ঘটে?

    • ক) মেটাফেজ
    • খ) প্রোমেটাফেজ
    • গ) অ্যানাফেজ
    • ঘ) টেলোফেজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মেটাফেজ

    মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে সজ্জিত হয়; এ সজ্জিত হওয়াকে মেটাকাইনেসিস বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ১০৮. কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণকারী অঙ্গাণু কোনটি?

    • ক) কোষ প্রাচীর
    • খ) সাইটোপ্লাজম
    • গ) কোষ ঝিল্লি
    • ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সাইটোপ্লাজম

    সাইটোপ্লাজমের অন্যতম কাজ কোষের অম্লত্ব ও ক্ষারত্ব (pH) নিয়ন্ত্রণ করা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ১০৯. GMO এর পূর্ণরূপ কী?

    • ক) Genetically Modern Organism
    • খ) Genetically Modification Organism
    • গ) Genetically Micro Organism
    • ঘ) Genetically Modified Organism
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Genetically Modified Organism

    GMO = Genetically Modified Organism, অর্থাৎ জিন প্রকৌশলের মাধ্যমে জিনগতভাবে পরিবর্তিত জীব।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ১১০. ঘাসফড়িং এর রক্ত কণিকাকে কী বলে?

    • ক) হিমোসিল
    • খ) হিমোলিফ
    • গ) হিমোসাইট
    • ঘ) লসিকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) হিমোসাইট

    ঘাসফড়িংয়ের রক্তকে হিমোলিম্ফ এবং এর রক্তকণিকাকে হিমোসাইট বলে; হিমোসিল হলো রক্তপূর্ণ দেহগহ্বর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ১১১. Poaceae-গোত্রের ফল কোনটি?

    • ক) বেরি
    • খ) ক্যাপসুল
    • গ) সাইজোকার্প
    • ঘ) ক্যারিওপসিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ক্যারিওপসিস

    Poaceae (ধান, গম) গোত্রের ফল ক্যারিওপসিস, যেখানে ফলত্বক ও বীজত্বক একত্রে মিশে থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ১১২. ভাইরাস সংক্রমণের সাথে জড়িত কোনটি?

    • ক) মাইক্রোসেফালি
    • খ) সিফিলিস
    • গ) মেনিনজাইটিস
    • ঘ) এনথ্রাক্স
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মাইক্রোসেফালি

    জিকা ভাইরাসের সংক্রমণে গর্ভস্থ শিশুর মাইক্রোসেফালি হয়। সিফিলিস ও অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়াঘটিত রোগ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ১১৩. ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি?

    • ক) 3-ফসফোগ্লিসারিক এসিড
    • খ) রাইবুলোজ 5 ফসফেট
    • গ) 4 কার্বন বিশিষ্ট অক্সালো এসিটিক এসিড
    • ঘ) কোনোটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 3-ফসফোগ্লিসারিক এসিড

    ক্যালভিন চক্রে CO₂ RuBP এর সাথে যুক্ত হয়ে প্রথম স্থায়ী যৌগ 3-ফসফোগ্লিসারিক এসিড (3-PGA) তৈরি করে; তাই একে C₃ চক্র বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ১১৪. Cycas-এর শুক্রাণু হলো-

    • ক) এক ফ্লাজেলা বিশিষ্ট
    • খ) দ্বি-ফ্লাজেলা বিশিষ্ট
    • গ) বহু ফ্লাজেলা বিশিষ্ট
    • ঘ) ফ্লাজেলাবিহীন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বহু ফ্লাজেলা বিশিষ্ট

    Cycas-এর শুক্রাণু উদ্ভিদজগতের বৃহত্তম, লাটিমাকৃতির এবং সর্পিলভাবে সাজানো বহু ফ্লাজেলাযুক্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ১১৫. নগ্নবীজি উদ্ভিদের মধ্যে নিচের কোনটিতে দ্বিনিষেক ঘটে?

    • ক) Cycas
    • খ) Pinus
    • গ) Gnetum
    • ঘ) Ephedra
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Ephedra

    নগ্নবীজী উদ্ভিদের মধ্যে Ephedra-তে দ্বিনিষেক দেখা যায়, যদিও এতে আবৃতবীজীর মতো সস্য (endosperm) গঠিত হয় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ১১৬. কিটোসিস রোগের কারণ কী?

    • ক) শর্করা বিপাক
    • খ) প্রোটিন বিপাক
    • গ) লিপিড বিপাক
    • ঘ) হরমোন বিপাক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) শর্করা বিপাক

    শর্করা বিপাক ব্যাহত হলে (যেমন ডায়াবেটিস বা দীর্ঘ উপবাস) দেহ শক্তির জন্য অতিরিক্ত চর্বি ভাঙে এবং রক্তে কিটোন বডি জমে কিটোসিস হয়; তাই এটি শর্করা বিপাকজনিত ত্রুটি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ১১৭. ইন্টারফেরণ ড্রাগটি কিসের উপর কার্যকরী?

    • ক) ব্যাকটেরিয়া
    • খ) ছত্রাক
    • গ) ভাইরাস
    • ঘ) নিমাটোড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ভাইরাস

    ইন্টারফেরন হলো ভাইরাস-আক্রান্ত কোষ থেকে নিঃসৃত প্রোটিন, যা পার্শ্ববর্তী কোষে ভাইরাসের সংখ্যাবৃদ্ধি বাধা দেয়; তাই এটি ভাইরাসের বিরুদ্ধে কার্যকর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ১১৮. পুচ্ছদেশীয় কশেরুকার নাম কী?

    • ক) Coccys
    • খ) Coccyx
    • গ) Cocsyx
    • ঘ) Coccix
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Coccyx

    মেরুদণ্ডের শেষ প্রান্তে কয়েকটি পুচ্ছদেশীয় কশেরুকা মিলে Coccyx গঠন করে; অন্য বানানগুলো ভুল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ১১৯. কোন গ্রুপের রক্তে a ও b উভয় অ্যান্টিবডি থাকে?

    • ক) A
    • খ) B
    • গ) AB
    • ঘ) O
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) O

    O গ্রুপের লোহিত কণিকায় কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু প্লাজমায় a (anti-A) ও b (anti-B) উভয় অ্যান্টিবডি থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ১২০. বিশ্রাম কালে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতি মিনিটে কতবার নিঃশ্বাস-প্রশ্বাস ঘটে?

    • ক) 14-18
    • খ) 10-12
    • গ) 21-24
    • ঘ) 19-20
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 14-18

    বিশ্রামরত প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসহার স্বাভাবিকভাবে মিনিটে প্রায় 14-18 বার।

    প্রশ্নটির আলাদা পাতা ›

আইসিটি প্রশ্ন (১১টি) · রাবি সি ইউনিট ২০২২-২৩

  1. ১২১. বর্তনীতে F এর মান কত? (A ও B একটি NAND গেটে যায়; B একটি NOT গেটে যায়; উভয় আউটপুট একটি NOR গেটে যুক্ত হয়ে F দেয়)

    • ক) A̅B
    • খ) AB̅
    • গ) AB
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) AB

    NAND গেটের আউটপুট (AB)′ এবং NOT গেটের আউটপুট B′। NOR গেটে F = ((AB)′ + B′)′ = AB · B (ডি মরগান) = AB।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১২২. নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ?

    • ক) ওয়াইম্যাক্স
    • খ) ব্লুটুথ
    • গ) স্যাটেলাইট
    • ঘ) ইনফ্রারেড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ওয়াইম্যাক্স

    WiMAX (IEEE 802.16) একটি শহরব্যাপী বেতার নেটওয়ার্ক, অর্থাৎ ওয়্যারলেস ম্যান (WMAN)। ব্লুটুথ ও ইনফ্রারেড প্যান-এর উদাহরণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১২৩. (100)₂ এবং (AB)₁₆ এর যোগফল কত?

    • ক) (1A)₁₆
    • খ) (1B)₁₆
    • গ) (AF)₁₆
    • ঘ) (AE)₁₆
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) (AF)₁₆

    (AB)₁₆ = 1010 1011₂; এর সাথে 100₂ যোগ করলে 1010 1111₂ = (AF)₁₆। দশমিকে 171 + 4 = 175 = (AF)₁₆।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১২৪. হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরীকৃত বাস্তবভিত্তিক কৃত্রিম পরিবেশকে কী বলে?

    • ক) রোবোটিক্স
    • খ) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স
    • গ) ভার্চুয়াল রিয়েলিটি
    • ঘ) বায়োইনফরমেটিক্স
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ভার্চুয়াল রিয়েলিটি

    কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের সাহায্যে তৈরি বাস্তবের মতো কৃত্রিম পরিবেশকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১২৫. getch() ফাংশনের জন্য প্রয়োজনীয় Header File কোনটি?

    • ক) stdio.h
    • খ) math.h
    • গ) conio.h
    • ঘ) graphics.h
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) conio.h

    getch() ফাংশন কনসোল ইনপুট/আউটপুটের ফাংশন, যা conio.h হেডার ফাইলে ঘোষিত থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১২৬. বাইনারি বিয়োগের ক্ষেত্রে, 11001 − 1010 = ?

    • ক) 0001
    • খ) 1111
    • গ) 1100
    • ঘ) 1101
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 1111

    (11001)₂ = 25 এবং (1010)₂ = 10। 25 − 10 = 15 = (1111)₂।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ১২৭. ডিকোডারের ইনপুট লাইন 3 টি হলো সর্বোচ্চ আউটপুট কয়টি?

    • ক) 1
    • খ) 3
    • গ) 6
    • ঘ) 8
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 8

    n টি ইনপুটের ডিকোডারে সর্বোচ্চ 2ⁿ টি আউটপুট থাকে: 2³ = 8।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ১২৮. IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে?

    • ক) MAN
    • খ) LAN
    • গ) WAM
    • ঘ) Internet
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) LAN

    IEEE 802.11 হলো Wi-Fi এর মানদণ্ড, যা দিয়ে তারবিহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN) তৈরি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ১২৯. সি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয় ফাংশন কোনটি?

    • ক) print()
    • খ) getch()
    • গ) scanf()
    • ঘ) main()
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) main()

    প্রতিটি C প্রোগ্রামের নির্বাহ main() ফাংশন থেকে শুরু হয়, তাই main() অবশ্যই থাকতে হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১৩০. কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রোগ্রাম কোনটি?

    • ক) Microsoft Office
    • খ) Chat GPT
    • গ) Apple
    • ঘ) Virus
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Chat GPT

    ChatGPT কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভাষা মডেল, যা মানুষের মতো প্রশ্নের উত্তর ও লেখা তৈরি করতে পারে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১৩১. বাইনারি বিয়োগের ক্ষেত্রে, 10010 − 1011 = ?

    • ক) 0111
    • খ) 1010
    • গ) 1110
    • ঘ) 1011
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0111

    (10010)₂ = 18 এবং (1011)₂ = 11; 18 − 11 = 7 = (0111)₂।

    প্রশ্নটির আলাদা পাতা ›

এই সেশনে একাধিক শিফট/সেটের মোট ২৪৯টি প্রশ্ন আছে; এখানে প্রতিটি বিষয় থেকে ১৩১টি দেখানো হলো। বাকি সব প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ অনুশীলন পাতায়।

পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

রাবি সি ইউনিট (বিজ্ঞান) — অন্যান্য বছরের প্রশ্ন

রাবি ২০২২-২৩ — অন্য ইউনিট

সম্পর্কিত খোঁজ

রাবি সি ইউনিট প্রশ্ন ব্যাংক (সব বছর) · রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ