জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট (বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৪-২৫
বিষয়: পদার্থবিজ্ঞান (৯) · রসায়ন (৫) · উচ্চতর গণিত (৭) · জীববিজ্ঞান (৭)
মানবন্টন ও নিয়ম: শুধু বিজ্ঞান বিভাগ। কেন্দ্র: ঢাকা, রাজশাহী, খুলনা, কুমিল্লা।
এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহপদার্থবিজ্ঞান (৯টি)
১. কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা নিচের কোনটি?
- ক) v²/r
- খ) v/r²
- গ) v/r
- ঘ) r²/v
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) v²/rপ্রশ্নটির আলাদা পাতা ›কেন্দ্রমুখী ত্বরণ a = v²/r।
২. নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না?
- ক) প্রোটন
- খ) ইলেক্ট্রন
- গ) নিউট্রন
- ঘ) মেসন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ইলেক্ট্রনপ্রশ্নটির আলাদা পাতা ›নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন (এবং বলবাহী মেসন) থাকে; ইলেকট্রন থাকে কক্ষপথে।
৩. আবিষ্ট তড়িৎ চালক বলের মান কোনটির পরিবর্তনের হারের সমানুপাতিক?
- ক) বল
- খ) ক্ষেত্র
- গ) ফ্লাস্ক
- ঘ) ক্ষমতা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ফ্লাস্কপ্রশ্নটির আলাদা পাতা ›ফ্যারাডের সূত্র: আবিষ্ট তড়িচ্চালক বল চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক।
৪. i^×(i^×j^)=কত?
- ক) 0
- খ) j^
- গ) -j^
- ঘ) k^
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) -j^প্রশ্নটির আলাদা পাতা ›î×ĵ = k̂; তারপর î×k̂ = −ĵ।
৫. 1 ন্যানোমিটার =?
- ক) 1 Å
- খ) 10 Å
- গ) 0.1 Å
- ঘ) 100 Å
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 10 Åপ্রশ্নটির আলাদা পাতা ›1 nm = 10⁻⁹ m = 10 Å।
৬. আদর্শ গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপ হলো-
- ক) 1/2ρ²c
- খ) 1/4ρc²
- গ) 1/3ρc²
- ঘ) 1/3ρc³
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 1/3ρc²প্রশ্নটির আলাদা পাতা ›গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী P = ⅓ρc²।
৭. যন্ত্রের (machine) ক্ষমতা প্রকাশ করা যায় নিচের কোনটি দিয়ে?
- ক) mv
- খ) pv
- গ) Fv
- ঘ) FS
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Fvপ্রশ্নটির আলাদা পাতা ›ক্ষমতা P = W/t = F·s/t = Fv।
৮. মঙ্গলগ্রহে মুক্তি বেগের মান কত? (ব্যাসার্ধ, R=3.4×10⁶m, ভর M=6.6×10²³Kg)
- ক) 5.1 km s⁻¹
- খ) 6.1 km s⁻¹
- গ) 7.1 km s⁻¹
- ঘ) 510 km s⁻¹
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 5.1 km s⁻¹প্রশ্নটির আলাদা পাতা ›vₑ = √(2GM/R) = √(2×6.67×10⁻¹¹×6.6×10²³/3.4×10⁶) ≈ 5.1 km s⁻¹।
৯. নিচের কোন তড়িৎ চুম্বকীয় রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি?
- ক) Х-гау
- খ) UV-ray
- গ) IR
- ঘ) Radio waves
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Х-гауপ্রশ্নটির আলাদা পাতা ›প্রদত্তগুলোর মধ্যে এক্স-রে-এর তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্রতম, তাই কম্পাঙ্ক সর্বোচ্চ।
রসায়ন (৫টি)
১০. নিচের কোনটির বন্ধনক্রম শূন্য?
- ক) He₂
- খ) F₂
- গ) N₂
- ঘ) HF
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) He₂প্রশ্নটির আলাদা পাতা ›He₂-এ বন্ধনী ও প্রতিবন্ধনী ইলেকট্রন সমান (2, 2), তাই বন্ধনক্রম 0।
১১. নিচের কোনটি CI⁻¹ এর সাথে আইসোইলেকট্রনিক?
- ক) S²⁻
- খ) P³⁻
- গ) K⁺
- ঘ) সবগুলো
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সবগুলোপ্রশ্নটির আলাদা পাতা ›Cl⁻, S²⁻, P³⁻, K⁺—সবগুলোতেই ১৮টি ইলেকট্রন।
১২. ফ্রেয়ন-12 এর সংকেত কোনটি?
- ক) CF₃CI
- খ) CCl₃F
- গ) CCl₂F₂
- ঘ) F₂CIC-CCIF₂
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) CCl₂F₂প্রশ্নটির আলাদা পাতা ›ফ্রেয়ন-12 হলো ডাইক্লোরোডাইফ্লুরোমিথেন, CCl₂F₂।
১৩. NH₄CI যৌগের মধ্যে কত ধরনের বন্ধনের (bonds) উপস্থিতি আছে?
- ক) 2
- খ) 3
- গ) 4
- ঘ) 5
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 3প্রশ্নটির আলাদা পাতা ›NH₄Cl-এ আয়নিক, সমযোজী ও সন্নিবেশ—তিন ধরনের বন্ধন আছে।
১৪. নিচের কোনটি তড়িৎদ্বার জারণ প্রক্রিয়া বোঝায়?
- ক) Zn²⁺/Zn
- খ) Zn/Zn²⁺
- গ) Cu²⁺/Cu
- ঘ) H⁺/H₂
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Zn/Zn²⁺প্রশ্নটির আলাদা পাতা ›Zn/Zn²⁺ লিখলে Zn থেকে Zn²⁺ হওয়া (ইলেকট্রন ত্যাগ) বোঝায়—জারণ তড়িৎদ্বার।
উচ্চতর গণিত (৭টি)
১৫. ∫[0→3] √(9-x²)dxএর মান কোনটি?
- ক) 7/3
- খ) 11/4
- গ) In2
- ঘ) 9π / 4
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 9π / 4প্রশ্নটির আলাদা পাতা ›∫₀³√(9−x²)dx হলো ব্যাসার্ধ 3 বৃত্তের এক-চতুর্থাংশের ক্ষেত্রফল = 9π/4।
১৬. y=2x²-x+1বক্ররেখার (1, 2) বিন্দুতে স্পর্শকের ঢাল কত?
- ক) 2
- খ) 7
- গ) 3
- ঘ) 0
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 3প্রশ্নটির আলাদা পাতা ›dy/dx = 4x − 1; x = 1 এ ঢাল 3।
১৭. y²+9x+8y+7=0 পরাবৃত্তের শীর্ষবিন্দু কত?
- ক) (1,-4)
- খ) (9/8, 7)
- গ) (9, 7)
- ঘ) (8, 7)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) (1,-4)প্রশ্নটির আলাদা পাতা ›(y+4)² = −9(x−1), তাই শীর্ষবিন্দু (1, −4)।
১৮. x = a বিন্দুতে f(x) ফাংশনের গরিষ্ঠ মান থাকলে নিচের কোনটি সঠিক?
- ক) f(x) > 0
- খ) f' (x) > 0
- গ) f" (a) > 0
- ঘ) f ' ' (a) < 0
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) f ' ' (a) < 0প্রশ্নটির আলাদা পাতা ›গরিষ্ঠ মানের শর্ত f′(a) = 0 এবং f″(a) < 0।
১৯. lim(x→0) (ln (1+x))/xএর মান-
- ক) 1
- খ) -1
- গ) 1/2
- ঘ) -1/2
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 1প্রশ্নটির আলাদা পাতা ›প্রমিত লিমিট lim(x→0) ln(1+x)/x = 1।
২০. x²+y²-4x-6y+c=0 বৃত্তটি x- অক্ষকে স্পর্শ করলে c এর মান -
- ক) 2
- খ) 4
- গ) 1
- ঘ) -2
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 4প্রশ্নটির আলাদা পাতা ›x-অক্ষকে স্পর্শ করলে g² = c ⇒ c = 2² = 4।
২১. মূল বিন্দু হতে 3x + 4y = 5 রেখার লম্ব দূরত্ব কত?
- ক) 5
- খ) 1
- গ) 15
- ঘ) 20
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 1প্রশ্নটির আলাদা পাতা ›লম্ব দূরত্ব = |−5|/√(3²+4²) = 5/5 = 1।
জীববিজ্ঞান (৭টি)
২২. নিচের কোনটি ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে?
- ক) রাইবোসোম
- খ) ইন্টারফেরন
- গ) হরমোন
- ঘ) ব্যাকটেরিয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ইন্টারফেরনপ্রশ্নটির আলাদা পাতা ›ইন্টারফেরন ভাইরাস আক্রান্ত কোষ থেকে নিঃসৃত প্রোটিন, যা ভাইরাসের বংশবৃদ্ধি বাধা দেয়।
২৩. কোন প্রাণীতে স্যালটাটোরিয়াল পা পাওয়া যায়?
- ক) বাদুর
- খ) ঘাসফড়িং
- গ) মাকড়শা
- ঘ) মৌমাছি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ঘাসফড়িংপ্রশ্নটির আলাদা পাতা ›লাফানোর উপযোগী স্যালটাটোরিয়াল পা ঘাসফড়িংয়ের তৃতীয় জোড়া পা।
২৪. নিচের কোনটিতে কোরালয়েড মূল (coralloid root) পাওয়া যায়?
- ক) Pinus
- খ) Cycas
- গ) Hibiscus
- ঘ) Ficus
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Cycasপ্রশ্নটির আলাদা পাতা ›Cycas-এ Anabaena যুক্ত কোরালয়েড মূল থাকে।
২৫. ছত্রাক কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি?
- ক) কাইটিন
- খ) সেলুলোজ
- গ) গ্লাইকোজেন
- ঘ) স্টার্চ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কাইটিনপ্রশ্নটির আলাদা পাতা ›ছত্রাকের কোষপ্রাচীর প্রধানত কাইটিন দিয়ে গঠিত।
২৬. নিচের কোনটি সর্বজন দাতা ব্লাড গ্রুপ?
- ক) A+ve
- খ) O+ve
- গ) A-ve
- ঘ) O-ve
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) O-veপ্রশ্নটির আলাদা পাতা ›O নেগেটিভ রক্তে A, B ও Rh অ্যান্টিজেন নেই, তাই সর্বজনীন দাতা।
২৭. কোন নদী রুই মাছের প্রধান প্রাকৃতিক প্রজনন কেন্দ্র?
- ক) হালদা
- খ) আড়িয়াল খাঁ
- গ) মধুমতি
- ঘ) যমুনা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) হালদাপ্রশ্নটির আলাদা পাতা ›চট্টগ্রামের হালদা নদী রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র।
২৮. ভেলিজার লার্ভা (veliger larva) পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে?
- ক) Nematoda
- খ) Mollusca
- গ) Annelida
- ঘ) Chordata
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Molluscaপ্রশ্নটির আলাদা পাতা ›ভেলিজার লার্ভা মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য।
জবি এ ইউনিট (বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স) — অন্যান্য বছরের প্রশ্ন
জবি ২০২৪-২৫ — অন্য ইউনিট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ