চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৪-২৫
বিষয়: পদার্থবিজ্ঞান (১০) · রসায়ন (১২) · উচ্চতর গণিত (৯) · জীববিজ্ঞান (১৩) · বাংলা (৭) · ইংরেজি (৭)
মানবন্টন ও নিয়ম: বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, মেরিন সায়েন্সেস ও ফিশারিজ অনুষদ। শুধু বিজ্ঞান বিভাগ।
এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহপদার্থবিজ্ঞান (১০টি)
১. একটি সরল দোলকের দোলনকাল তিনগুন করতে হলে তার দৈর্ঘ্য কতটুকু করতে হবে?
- ক) 1/9 গুণ
- খ) 9গুণ
- গ) 1/3 গুণ
- ঘ) 3 গুণ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 9গুণপ্রশ্নটির আলাদা পাতা ›T ∝ √L; দোলনকাল ৩ গুণ করতে দৈর্ঘ্য ৯ গুণ করতে হবে।
২. 20° C এবং 100° C তাপমাত্রাদ্বয়ের মধ্যে কার্যরত একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা কত?
- ক) 4
- খ) 0.214
- গ) -0.8
- ঘ) 0.8
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 0.214প্রশ্নটির আলাদা পাতা ›η = 1 − T₂/T₁ = 1 − 293/373 ≈ 0.214।
৩. দুটি সমান বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুনফলের 3 গুণ। বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?
- ক) 120°
- খ) 60°
- গ) 30°
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 60°প্রশ্নটির আলাদা পাতা ›R² = 2P²(1+cosθ) = 3P² ⇒ cosθ = 1/2 ⇒ θ = 60°।
৪. নির্দিষ্ট পরিমাণ কিছু পানিকে ধীরে ধীরে 2° C থেকে 7° C এ উষ্ণ করা হল। এতে উক্ত পানির আয়তন পরিবর্তনের ব্যাপারে কোনটি সঠিক?
- ক) ক্রমাগত প্রসারিত হতে থাকবে
- খ) ক্রমাগত সংকুচিত হতে থাকবে
- গ) প্রথমে সংকুচিত হয়ে পরে প্রসারিত হবে
- ঘ) প্রথমে প্রসারিত হয়ে পরে সংকুচিত হবে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) প্রথমে সংকুচিত হয়ে পরে প্রসারিত হবেপ্রশ্নটির আলাদা পাতা ›পানি 4°C পর্যন্ত সংকুচিত হয় (সর্বোচ্চ ঘনত্ব), তারপর প্রসারিত হয়।
৫. ইলেকট্রন ভোল্ট (eV) কিসের একক?
- ক) তড়িৎ প্রবাহের একক
- খ) বিভব পার্থক্যের একক
- গ) চার্জের একক
- ঘ) শক্তির একক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) শক্তির এককপ্রশ্নটির আলাদা পাতা ›1 eV = 1.6×10⁻¹⁹ J, এটি শক্তির একক।
৬. ভূ-পৃষ্ঠ থেকে m ভরের একটি পাথরকে বেগে উপরের দিকে খাড়াভাবে নিক্ষেপ করা হলো। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়?
- ক) পাথরটির সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি শূন্য
- খ) নিক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত সকল অবস্থানে মোট শক্তি সমান
- গ) পাথরটির নিক্ষেপণ বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ
- ঘ) পাথরটি সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি শূন্য
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) পাথরটি সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি শূন্যপ্রশ্নটির আলাদা পাতা ›সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি সর্বোচ্চ, শূন্য নয়; তাই এ বিবৃতিটি ভুল।
৭. একটি বাড়ির মেইন মিটারে 5 amp - 220 volt চিহ্নিত করা আছে। ঐ বাড়িতে নিরাপদভাবে 100 watts এর ক'টি বাহুদ্ব ব্যবহার করা যাবে?
- ক) 11
- খ) 10
- গ) 20
- ঘ) 22
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 11প্রশ্নটির আলাদা পাতা ›সর্বোচ্চ ক্ষমতা 5×220 = 1100 W; 1100/100 = 11টি বাল্ব।
৮. বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। এটি কোন ধরণের প্রক্রিয়া?
- ক) প্রত্যাবর্তী প্রক্রিয়া
- খ) সমোষ্ণ প্রক্রিয়া
- গ) রুদ্ধতাপীয় প্রক্রিয়া
- ঘ) অপ্রত্যাবর্তী প্রক্রিয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) অপ্রত্যাবর্তী প্রক্রিয়াপ্রশ্নটির আলাদা পাতা ›ঘর্ষণজনিত তাপ উৎপাদন একমুখী, তাই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া।
৯. 500 gm ভরের একটি বস্তুকে স্থির অবস্থান থেকে 2N বল প্রয়োগে 1m দূরত্বে সরানো হল। বস্তুর উপর কৃতকাজের পরিমাণ কত?
- ক) 9.8J
- খ) 2.0J
- গ) 4.9J
- ঘ) 0.5J
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 2.0Jপ্রশ্নটির আলাদা পাতা ›কাজ W = F×s = 2×1 = 2 J।
১০. মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে?
- ক) কাশফ এর নীতি
- খ) হুইটস্টোন ব্রিজ নীতি
- গ) বায়োট-স্যাভার্টের সূত্র
- ঘ) অ্যাম্পিয়ারের সূত্র
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) হুইটস্টোন ব্রিজ নীতিপ্রশ্নটির আলাদা পাতা ›মিটার ব্রিজ হুইটস্টোন ব্রিজ নীতির ব্যবহারিক রূপ।
রসায়ন (১২টি)
১১. একটি দ্রবের আণবিক ভর 106 হলে সেটার ডেসিমোলার 250 mL দ্রবণ তৈরিতে কত গ্রাম দ্রব লাগবে?
- ক) 2.65 g
- খ) 10.6 g
- গ) 26.5 g
- ঘ) 1.06 g
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 2.65 gপ্রশ্নটির আলাদা পাতা ›ভর = M×V×আণবিক ভর = 0.1×0.25×106 = 2.65 g।
১২. N7 এর চেয়ে O8 এরi. আকার ক্ষুদ্রii. আয়নিকরণ শক্তি কমiii. পারমানবিক ব্যাসার্ধ বেশি
- ক) i ও ii
- খ) i ও iii
- গ) ii ও iii
- ঘ) i ii ও iii
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) i ও iiপ্রশ্নটির আলাদা পাতা ›O-এর আকার N-এর চেয়ে ছোট; N-এর অর্ধপূর্ণ 2p থাকায় O-এর আয়নিকরণ শক্তি কম।
১৩. প্রিগনার্ড বিকারক + RCHO → X; X কি ধরনের যৌগ?
- ক) 1'-এলকোহল
- খ) জৈব এসিড
- গ) 3'-এলকোহল
- ঘ) 2'-এলকোহল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 2'-এলকোহলপ্রশ্নটির আলাদা পাতা ›গ্রিগনার্ড বিকারক অ্যালডিহাইডের (HCHO ছাড়া) সাথে 2° অ্যালকোহল দেয়।
১৪. 6.023 × 10^20টি অণু 1g CaCO₃ থেকে সরিয়ে ফেলা হলে কত গ্রাম CaCO₃ অবশিষ্ট থাকবে?
- ক) 0.99 g
- খ) 0.90 g
- গ) 0.09 g
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 0.90 gপ্রশ্নটির আলাদা পাতা ›6.023×10²⁰ অণু = 10⁻³ mol = 0.1 g CaCO₃; অবশিষ্ট 0.90 g।
১৫. 1.0 মোল CuCl₂ কে তড়িৎ বিশ্লেষণ করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন?
- ক) 4.0
- খ) 2.0
- গ) 1.0
- ঘ) 3.0
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 2.0প্রশ্নটির আলাদা পাতা ›Cu²⁺ + 2e⁻ → Cu; 1 mol CuCl₂-এর জন্য 2 F লাগে।
১৬. নীচের কোনটি লুইস ক্ষার?
- ক) NH₂-NH₂
- খ) BF_3
- গ) XeF_6
- ঘ) AlCl_3
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) NH₂-NH₂প্রশ্নটির আলাদা পাতা ›হাইড্রাজিনের N পরমাণুতে নিঃসঙ্গ জোড় থাকায় এটি লুইস ক্ষার; বাকিগুলো লুইস এসিড।
১৭. সাধারণত পানির অস্থায়ী খরতা দুর করা হয়
- ক) ফুটিয়ে
- খ) ঠান্ডা করে
- গ) সোডার সাথে ক্রিয়া করে
- ঘ) লাইমের সাথে ক্রিয়া করে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ফুটিয়েপ্রশ্নটির আলাদা পাতা ›অস্থায়ী খরতা (বাইকার্বনেট) ফুটালে কার্বনেট হিসেবে অধঃক্ষিপ্ত হয়ে দূর হয়।
১৮. 250 mL Na₂CO₃ দ্রবণের ঘনত্ব 0.5M থেকে কমিয়ে 0.1 M করতে কতটুকু পানি যোগ করতে হবে?
- ক) 500 mL
- খ) 1000 mL
- গ) 250 mL
- ঘ) 1250 mL
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 1000 mLপ্রশ্নটির আলাদা পাতা ›V₂ = 250×0.5/0.1 = 1250 mL; যোগ করতে হবে 1000 mL পানি।
১৯. কোনটি প্রথমে বিজারিত হবে?
- ক) Ζn²⁺
- খ) Mg^(2+)
- গ) Cu²⁺
- ঘ) Fe²⁺
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Cu²⁺প্রশ্নটির আলাদা পাতা ›প্রদত্ত আয়নগুলোর মধ্যে Cu²⁺-এর বিজারণ বিভব সবচেয়ে বেশি, তাই আগে বিজারিত হয়।
২০. ক্যানিজারো বিক্রিয়া দেখায়i. HCHO ii. C₆H₅CHO iii. CH₃CHO
- ক) i ও ii
- খ) i ও iii
- গ) ii ও iii
- ঘ) i ii ও iii
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) i ও iiপ্রশ্নটির আলাদা পাতা ›α-হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড (HCHO, C₆H₅CHO) ক্যানিজারো বিক্রিয়া দেয়।
২১. আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনটি সত্য নয়?
- ক) চার্লসের সূত্র মেনে চলে
- খ) রাউল্টের সূত্র মেনে চলে
- গ) PV=nRT
- ঘ) বয়েলের সূত্র মেনে চলে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) রাউল্টের সূত্র মেনে চলেপ্রশ্নটির আলাদা পাতা ›রাউল্টের সূত্র দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত; এটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য নয়।
২২. ইথাইন ও ইথিনকে আলাদা করার জন্য কোন বিকারকটি ব্যবহৃত হয়?
- ক) টলেন বিকারক
- খ) বেয়ার বিকারক
- গ) লুকাস বিকারক
- ঘ) ফেহলিং দ্রবণ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) টলেন বিকারকপ্রশ্নটির আলাদা পাতা ›ইথাইনের অম্লীয় H অ্যামোনিয়াযুক্ত AgNO₃ (টলেন বিকারক)-এর সাথে সাদা অধঃক্ষেপ দেয়, ইথিন দেয় না।
উচ্চতর গণিত (৯টি)
২৩. নীচের গাণিতিক বক্তব্য দুটো সঠিক কিনা যাচাই করে উত্তর দাও।ক. 10% বাড়ানোর পরে আবার ১% বাড়ানো হলে যা পাওয়া যায় সেটা শুরুতে 15% বাড়ানোর সমতুল্য। খ. একটা বৃত্তের ব্যাসার্ধকে দ্বিগুণ করলে তার ক্ষেত্রফলের সাথে পরিধির যে অনুপাত সেটা দ্বিগুণ হয়।
- ক) ক ও খ উভয়ই সঠিক
- খ) ক সঠিক, খ ভুল
- গ) খ সঠিক, ক ভুল
- ঘ) ক ও খ উভয়ই ভুল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) খ সঠিক, ক ভুলপ্রশ্নটির আলাদা পাতা ›ক: 1.10×1.01 = 1.111 ≠ 1.15, তাই ভুল; খ: ক্ষেত্রফল/পরিধি = r/2, ব্যাসার্ধ দ্বিগুণ হলে অনুপাত দ্বিগুণ—সঠিক।
২৪. একটা কাজ সফলভাবে করতে পারার জন্য তোমাকে 5 টাকা দেয়া হল। পরবর্তিতে প্রতিটা সফলভাবে করা কাজের জন্য তার ঠিক আগের কাজের পারিশ্রমিকের দ্বিগুণ করে দেয়া হল। দশম কাজটা সফলভাবে করলে তুমি কত টাকা পাবে।
- ক) 5120 টাকা
- খ) 250 টাকা
- গ) 2560 টাকা
- ঘ) 100 টাকা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 2560 টাকাপ্রশ্নটির আলাদা পাতা ›গুণোত্তর ধারা: দশম কাজে 5×2⁹ = 2560 টাকা।
২৫. যদি f(x)=4^x হয়, তবে f(x + 1) - f(x) এর মান কত হবে?
- ক) 2f(x)
- খ) 4f(x)
- গ) 3f(x)
- ঘ) 4
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 3f(x)প্রশ্নটির আলাদা পাতা ›4ˣ⁺¹ − 4ˣ = 4ˣ(4−1) = 3f(x)।
২৬. y=2x² + e^sinx হলে dy/dt= ?
- ক) 4x
- খ) 0
- গ) 1
- ঘ) 4x + cos xe^sinx
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 0প্রশ্নটির আলাদা পাতা ›y কেবল x-এর ফাংশন, t-এর নয়; তাই dy/dt = 0 (প্রকাশিত উত্তর)।
২৭. একটি বর্গের পরিসীমা 20 হলে এর 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের পরিসীমা কত?
- ক) 100
- খ) 40
- গ) 20
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 40প্রশ্নটির আলাদা পাতা ›বাহু 5, ক্ষেত্রফল 25; 4 গুণ ক্ষেত্রফল 100 হলে বাহু 10, পরিসীমা 40।
২৮. e^x এর সাপেক্ষে e^5x এর অন্তরীকরণ কত?
- ক) e^5x
- খ) 5e^4x
- গ) e^x
- ঘ) 5e^5x
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 5e^4xপ্রশ্নটির আলাদা পাতা ›d(e⁵ˣ)/d(eˣ) = 5e⁵ˣ/eˣ = 5e⁴ˣ।
২৯. (4,3) কেন্দ্র ও 7 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটির পরিধির উপর কোন বিন্দুটি অবস্থিত?
- ক) (3,3)
- খ) (4,-4)
- গ) (3,4)
- ঘ) (3,-4)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) (4,-4)প্রশ্নটির আলাদা পাতা ›(4,−4) থেকে কেন্দ্র (4,3)-এর দূরত্ব |3−(−4)| = 7 = ব্যাসার্ধ।
৩০. দশমিক বা ডেসিম্যাল সংখ্যা হিসেবে 2²⁰²⁴×5²⁰²⁶ গুণফলটির সবগুলো অঙ্ক বা ডিজিট যোগ করলে কত হবে?
- ক) 9
- খ) 8
- গ) 7
- ঘ) কোনটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 7প্রশ্নটির আলাদা পাতা ›2²⁰²⁴×5²⁰²⁶ = 10²⁰²⁴×25; অঙ্কগুলোর যোগফল 2+5 = 7।
৩১. বাস্তব সংখ্যা x এর জন্য secx - tan x = 2 হলে, sec x + tan x =?
- ক) 0.3
- খ) 0.4
- গ) 0.5
- ঘ) 0.1
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 0.5প্রশ্নটির আলাদা পাতা ›sec²x − tan²x = 1 ⇒ (sec x + tan x) = 1/2 = 0.5।
জীববিজ্ঞান (১৩টি)
৩২. কোষ বিভাজনের কোন দশায় সমস্ত ক্রোমোসোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?
- ক) টেলোফেজ
- খ) প্রো-মেটাফেজ
- গ) মেটাফেজ
- ঘ) অ্যানাফেজ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) মেটাফেজপ্রশ্নটির আলাদা পাতা ›মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে সারিবদ্ধ হয়।
৩৩. শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিডকে কী বলে?
- ক) অ্যালিউরোপ্লাস্ট
- খ) রোডোপ্লাস্ট
- গ) অ্যামাইলোপ্লাস্ট
- ঘ) ইলাইওপ্লাস্ট
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অ্যামাইলোপ্লাস্টপ্রশ্নটির আলাদা পাতা ›শ্বেতসার (স্টার্চ) সঞ্চয়কারী বর্ণহীন প্লাস্টিড অ্যামাইলোপ্লাস্ট।
৩৪. কোনটি উদ্ভিদ কোষের তুলনায় প্রাণিকোষের অনন্য বৈশিষ্ট্য?
- ক) অন্তঃকোষীয় হজমের জন্য লাইসোজোম ব্যবহার করে
- খ) কঠিন কোষ প্রাচীর
- গ) বড় কেন্দ্রীয় কোষ গহ্বর
- ঘ) ক্লোরোপ্লাস্টের মাধ্যমে সালোকসংশ্লেষণ করে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) অন্তঃকোষীয় হজমের জন্য লাইসোজোম ব্যবহার করেপ্রশ্নটির আলাদা পাতা ›লাইসোসোম মূলত প্রাণিকোষে থাকে; বাকি তিনটি উদ্ভিদকোষের বৈশিষ্ট্য।
৩৫. রক্তকণিকা প্রধানত কোথায় তৈরি হয়?
- ক) যকৃত
- খ) অস্থিমজ্জা
- গ) প্লীহা
- ঘ) হৃদপিণ্ড
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অস্থিমজ্জাপ্রশ্নটির আলাদা পাতা ›রক্তকণিকা প্রধানত লাল অস্থিমজ্জায় তৈরি হয়।
৩৬. অধিক ধূমপানের ফলে সৃষ্ট রোগ কোনটি?
- ক) টাইফয়েড
- খ) ডেঙ্গু
- গ) ডায়রিয়া
- ঘ) ব্রঙ্কাইটিস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ব্রঙ্কাইটিসপ্রশ্নটির আলাদা পাতা ›অতিরিক্ত ধূমপানে শ্বাসনালির প্রদাহ ব্রঙ্কাইটিস হয়।
৩৭. কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
- ক) ভিটামিন D
- খ) ভিটামিন K
- গ) ভিটামিন A
- ঘ) ভিটামিন B কমপ্লেক্স
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ভিটামিন B কমপ্লেক্সপ্রশ্নটির আলাদা পাতা ›ভিটামিন B কমপ্লেক্স ও C পানিতে দ্রবণীয়; A, D, E, K চর্বিতে দ্রবণীয়।
৩৮. ক্লোরাইড শিফট কী?
- ক) হিমোগ্লোবিনের অক্সিজেনের সাথে বন্ধন প্রক্রিয়া
- খ) ফুসফুসে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময়
- গ) RBC মেমব্রেনের মাধ্যমে HCO₃⁻ এবং CI⁻ আয়নের বিনিময়
- ঘ) সাইটস অফ ইনফেকশনে স্বেত রক্তকণিকার স্থানান্তর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) RBC মেমব্রেনের মাধ্যমে HCO₃⁻ এবং CI⁻ আয়নের বিনিময়প্রশ্নটির আলাদা পাতা ›ক্লোরাইড শিফটে RBC-এর ঝিল্লি দিয়ে HCO₃⁻ বেরিয়ে যায় এবং Cl⁻ ভেতরে ঢোকে।
৩৯. কোষের প্রাচীর সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?
- ক) কোষপ্রাচীর উদ্ভিদকোষকে দৃঢ়তা ও শক্তি প্রদান করে
- খ) উদ্ভিদকোষের প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা তৈরি
- গ) কোষপ্রাচীর কোষে আয়ন ও পুষ্টির প্রবাহ নিয়ন্ত্রণ করে
- ঘ) প্রাণিকোষে কোষপ্রাচীর অনুপস্থিত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) কোষপ্রাচীর কোষে আয়ন ও পুষ্টির প্রবাহ নিয়ন্ত্রণ করেপ্রশ্নটির আলাদা পাতা ›কোষপ্রাচীর সম্পূর্ণ ভেদ্য; আয়ন ও পুষ্টির প্রবাহ নিয়ন্ত্রণ করে কোষঝিল্লি।
৪০. DNA এবং RNA এর গাঠনিক পার্থক্যের ক্ষেত্রে কোনটি সঠিক?
- ক) RNA একটি দ্বিসূত্রবিশিষ্ট অণু যার ডিঅক্সিরাইবোজ সুগার কাঠামো আছে, DNA একটি এককসূত্রবিশিষ্ট অণু যার রাইবোজ সুগার কাঠামো আছে
- খ) RNA একটি এককসূত্রবিশিষ্ট অণু যার রাইবোজ সুগার কাঠামো আছে, DNA একটি একক দ্বিসূত্রবিশিষ্ট অণু যার ডিঅক্সিরাইবোজ সুগার কাঠামো আছে
- গ) RNA এবং DNA উভয়ই একসূত্রবিশিষ্ট RNA তে থাইসিন থাকে DNA তে ইউরাসিল থাকে
- ঘ) RNA এবং DNA উভয়ই দ্বিসূত্রবিশিষ্ট কিন্তু তাদের সুগার কাঠামোতে পার্থক্য আছে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) RNA একটি এককসূত্রবিশিষ্ট অণু যার রাইবোজ সুগার কাঠামো আছে, DNA একটি একক দ্বিসূত্রবিশিষ্ট অণু যার ডিঅক্সিরাইবোজ সুগার কাঠামো আছেপ্রশ্নটির আলাদা পাতা ›RNA সাধারণত এককসূত্রক ও রাইবোজযুক্ত; DNA দ্বিসূত্রক ও ডিঅক্সিরাইবোজযুক্ত।
৪১. BMI ২৫ এর বেশি থাকলে এটি কোন শ্রেণীতে পড়ে?
- ক) কৃশকায়
- খ) স্বাভাবিক ওজন
- গ) অতিরিক্ত ওজন
- ঘ) অল্প ওজন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অতিরিক্ত ওজনপ্রশ্নটির আলাদা পাতা ›BMI 25–29.9 অতিরিক্ত ওজন শ্রেণিভুক্ত।
৪২. ভাইরাস সম্পর্কে কোনটি মিথ্যা নয়?
- ক) ভাইরাসের বিপাকীয় এনজাইম থাকেনা, তবে জেনেটিক উপাদান থাকে
- খ) পোষক (host) থেকে উদ্ভূত একটা লিপিড এনভেলপ সকল ভাইরাসের থাকে
- গ) পোষক কোষের (host cell) রাইবোসোম ব্যবহার করে ভাইরাস স্বাধীনভাবে বংশবৃদ্ধি করতে পারে
- ঘ) ভাইরাসের জিনোম সবসময় ছোট জিনোমে সংযুক্ত হয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ভাইরাসের বিপাকীয় এনজাইম থাকেনা, তবে জেনেটিক উপাদান থাকেপ্রশ্নটির আলাদা পাতা ›ভাইরাসের নিজস্ব বিপাকীয় এনজাইম নেই, তবে DNA বা RNA থাকে।
৪৩. কোন বিবৃতিটি রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তিতে রেস্ট্রিকশন এনজাইমের ভূমিকা সঠিকভাবে বর্ণনা করে?
- ক) কাঙ্খিত ডিএনএকে (টার্গেট DNA) একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কেটে দেয়, ফলে আঠালো (sticky) প্রান্ত তৈরি হয়
- খ) ডিএনএ কে প্লাজমিড ভেক্টরের সাথে যুক্ত করে
- গ) ডিএনএ সিকোয়েন্সকে বৃদ্ধি করে
- ঘ) কাঙ্খিত ডিএনএতে (টার্গেট DNA) মিউটেশন করে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কাঙ্খিত ডিএনএকে (টার্গেট DNA) একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কেটে দেয়, ফলে আঠালো (sticky) প্রান্ত তৈরি হয়প্রশ্নটির আলাদা পাতা ›রেস্ট্রিকশন এনজাইম নির্দিষ্ট ক্রমে DNA কেটে sticky প্রান্ত তৈরি করে।
৪৪. নিচের কোনটি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে সঠিক নয়?
- ক) এগুলো সালোকসংশ্লেষণের স্থান
- খ) এগুলো কোষের পূর্বনির্ধারিত মৃত্যু (apoptosis) নিয়ন্ত্রণ করে
- গ) এগুলো কোষের স্বসন ক্রিয়ার স্থান
- ঘ) এগুলোর নিজস্ব ডিএনএ আছে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) এগুলো সালোকসংশ্লেষণের স্থানপ্রশ্নটির আলাদা পাতা ›সালোকসংশ্লেষণ ক্লোরোপ্লাস্টে হয়, মাইটোকন্ড্রিয়ায় নয়।
বাংলা (৭টি)
৪৫. "গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই"- এই বাক্যে মাছের মায়ের পুত্রশোক কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক) নিষ্ঠুর
- খ) শোকে পাথর
- গ) মমত্ববোধ
- ঘ) মিথ্যাশোক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মিথ্যাশোকপ্রশ্নটির আলাদা পাতা ›'মাছের মায়ের পুত্রশোক' বাগধারার অর্থ মিথ্যা বা লোক দেখানো শোক।
৪৬. লালসালু উপন্যাস সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক?
- ক) উপন্যাসে জমিলার উপস্থিতি মজিদের স্ত্রী হিসেবে
- খ) সাংস্কৃতিক বৈচিত্রোর উজ্জ্বল নিদর্শন হিসেবে মাজারের ইতিবাচক ভূমিকা দেখানো হয়েছে
- গ) মজিদকে একজন বরেণ্য ভাবুক হিসেবে চিত্রিত করা হয়েছে
- ঘ) উপন্যাসে রহিমা চরিত্রটি মজিদের শাশুড়ি হিসেবে উপস্থিত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) উপন্যাসে জমিলার উপস্থিতি মজিদের স্ত্রী হিসেবেপ্রশ্নটির আলাদা পাতা ›'লালসালু' উপন্যাসে জমিলা মজিদের দ্বিতীয় স্ত্রী; রহিমা তার প্রথম স্ত্রী।
৪৭. নিচের কোন জোড়াটি অন্যগুলোর সাথে সবচেয়ে বেমানান?
- ক) সিরাজউদ্দৌলা - আবু জাফর ওবায়দুল্লাহ
- খ) রেইনকোট - আখতারুজ্জামান ইলিয়াস
- গ) প্রতিদান - জসিমউদ্দিন
- ঘ) মাসি-পিসি - মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সিরাজউদ্দৌলা - আবু জাফর ওবায়দুল্লাহপ্রশ্নটির আলাদা পাতা ›'সিরাজউদ্দৌলা' নাটকের রচয়িতা সিকান্দার আবু জাফর, আবু জাফর ওবায়দুল্লাহ নন।
৪৮. নিচের কোন বাক্যটি সবচেয়ে অর্থপূর্ণভাবে গঠিত হয়েছে?
- ক) সপরিবারে পলাতক নেতাদের সনামে-বেনামে বিপুল সম্পত্তি আছে
- খ) সপরিবারে পলাতক নেতাদের স্বনামে-বেনামে বিপুল সম্পত্তি আছে
- গ) স্বপরিবারে পলাতক নেতাদের স্বনামে-বেনামে বিপুল সম্পত্তি আছে
- ঘ) স্বপরিবারে পলাতক নেতাদের সনামে-বেনামে বিপুল সম্পত্তি আছে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সপরিবারে পলাতক নেতাদের স্বনামে-বেনামে বিপুল সম্পত্তি আছেপ্রশ্নটির আলাদা পাতা ›সঠিক রূপ 'সপরিবারে' (স+পরিবার) ও 'স্বনামে' (নিজ নামে)।
৪৯. নিচের কোন বাক্যটি সবচেয়ে অর্থপূর্ণভাবে গঠিত হয়েছে?
- ক) বাঁধা পেয়েছিলাম বলেই আমার আর যাওয়া হয়নি
- খ) বাধা পেয়েছিলাম বলেই আমার আর যাওয়া হয়নি
- গ) বাঁধা পেয়েছিলাম বলেই আমার আর যাওয়া হইনি
- ঘ) বাধা পেয়েছিলাম বলেই আমার আর যাওয়া হইনি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) বাধা পেয়েছিলাম বলেই আমার আর যাওয়া হয়নিপ্রশ্নটির আলাদা পাতা ›প্রতিবন্ধকতা অর্থে 'বাধা' (চন্দ্রবিন্দু ছাড়া) এবং 'হয়নি' সঠিক।
৫০. কোন বাক্যে ঢাকঢাক গুড়গুড় কথাটির উপযুক্ত প্রয়োগ হয়েছে?
- ক) ডাকাডাক গুড়গুড় করে কী লাভ, কাজে লেগে যাও
- খ) ডাকডাক গুড়গুড় করে কী লাভ, নিজের পায়ে দাঁড়াও
- গ) ঢাকঢাক গুড়গুড় করে কী লাভ, আসল কথাটি বল
- ঘ) ঢাকঢাক গুড়গুড় করে কী লাভ, স্কুলে যাও
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ঢাকঢাক গুড়গুড় করে কী লাভ, আসল কথাটি বলপ্রশ্নটির আলাদা পাতা ›'ঢাকঢাক গুড়গুড়' অর্থ লুকোচুরি; তাই 'আসল কথাটি বল' প্রয়োগটি যথার্থ।
৫১. "তাহারেই মনে পড়ে" কবিতা প্রসঙ্গে নিচের কোনটি সঠিক নয়?
- ক) বসন্ত-প্রকৃতির সৌন্দর্য নিয়ে নির্ভার কবিমনের উদ্দীপনা কবিতাটির উপজীব্য
- খ) গঠনরীতির দিক থেকে এটি সংলাপনির্ভর রচনা
- গ) কবিতাটিতে কবির ব্যক্তিজীবনের কষ্টকর ঘটনার ছায়াপাত ঘটেছে
- ঘ) রিক্ততার সুর কবিতাটিকে আচ্ছন্ন করে আছে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বসন্ত-প্রকৃতির সৌন্দর্য নিয়ে নির্ভার কবিমনের উদ্দীপনা কবিতাটির উপজীব্যপ্রশ্নটির আলাদা পাতা ›'তাহারেই মনে পড়ে' বিরহ ও রিক্ততার কবিতা; নির্ভার বসন্ত-উদ্দীপনা এর উপজীব্য নয়।
ইংরেজি (৭টি)
৫২. I'm ready to do ____ I can do to help you ______ your hardship.
- ক) that/to have overcome
- খ) what/to be overcoming
- গ) anything/overcome
- ঘ) whatever/overcoming
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) anything/overcomeপ্রশ্নটির আলাদা পাতা ›'anything I can do' এবং help-এর পর bare infinitive 'overcome'।
৫৩. Most people felt the punishment was far too ______ for the crime; what the culprit did was so despicable, even ______ as to warrant a far more severe reprimand.
- ক) tolerant/pompous
- খ) lenient/heinous
- গ) draconian/nefarious
- ঘ) permissive/dormant
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) lenient/heinousপ্রশ্নটির আলাদা পাতা ›শাস্তি খুব 'lenient' (নরম) ছিল, কারণ অপরাধটি ছিল 'heinous' (জঘন্য)।
৫৪. We have to do things by the book What does the underlined phrase mean?
- ক) hit with the book
- খ) use the book while doing things
- গ) follow the rules exactly, without improvising
- ঘ) follow rules partially
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) follow the rules exactly, without improvisingপ্রশ্নটির আলাদা পাতা ›'by the book' অর্থ নিয়ম হুবহু মেনে চলা।
৫৫. Choose the word that is most nearly opposite in meaning to the word ASSUAGE.
- ক) inhibit
- খ) mitigate
- গ) inflame
- ঘ) conciliate
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) inflameপ্রশ্নটির আলাদা পাতা ›Assuage অর্থ প্রশমিত/শান্ত করা; বিপরীত inflame (উসকে দেওয়া)। mitigate ও conciliate প্রায় সমার্থক—ফাঁদ। শর্টকাট: assuage = soothe = mitigate; বিপরীত = inflame/aggravate।
৫৬. Although we are concerned/Aabout the problem of energy sources, we (must not)/B fail recognizing/C the need for/D environmental protection.
- ক) A
- খ) B
- গ) C
- ঘ) D
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Cপ্রশ্নটির আলাদা পাতা ›'fail' এর পর to-infinitive: fail to recognize; তাই C ভুল।
৫৭. (It is)/A imperative that a graduate student maintains/B a grade point average of/C'B' in his/D major field.
- ক) A
- খ) B
- গ) C
- ঘ) D
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Bপ্রশ্নটির আলাদা পাতা ›'imperative that' এর পর subjunctive: maintain (s ছাড়া); তাই B ভুল।
৫৮. (The most common)/A form of/B treatment (it is)/C mass inoculation and chlorination of (water sources)/D
- ক) A
- খ) B
- গ) C
- ঘ) D
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Cপ্রশ্নটির আলাদা পাতা ›Subject-এর পর অতিরিক্ত 'it' বসায় 'it is' অংশটি (C) ভুল।
চবি এ ইউনিট (বিজ্ঞান) — অন্যান্য বছরের প্রশ্ন
চবি ২০২৪-২৫ — অন্য ইউনিট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ