চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৫-২৬

২০২৫-২৬ সেশন ৫৬টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (১৬) · রসায়ন (১১) · উচ্চতর গণিত (৯) · জীববিজ্ঞান (১২) · ইংরেজি (৮)

মানবন্টন ও নিয়ম: বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, মেরিন সায়েন্সেস ও ফিশারিজ অনুষদ। শুধু বিজ্ঞান বিভাগ।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (১৬টি)

  1. ১. 40 ওয়াটের একটি বাল্বকে 220 ভোল্ট লাইনে সংযুক্ত করা হলে এর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে?

    • ক) 0.5 অ্যাম্পিয়ার
    • খ) 0.18 অ্যাম্পিয়ার
    • গ) 2.0 অ্যাম্পিয়ার
    • ঘ) 5.5 অ্যাম্পিয়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 0.18 অ্যাম্পিয়ার

    I = P/V = 40/220 ≈ 0.18 A।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. যে সব তরল কাঁচকে ভেজায় না তাদের স্পর্শ কোণ কত?

    • ক) প্রায় 0°
    • খ) প্রায় 90°
    • গ) 90° এর চেয়ে ছোট
    • ঘ) 90° এর চেয়ে বড়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 90° এর চেয়ে বড়

    যে তরল কাচকে ভেজায় না (যেমন পারদ) তার স্পর্শকোণ স্থূলকোণ, 90°-এর বেশি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. ক্রিয়া ও প্রতিক্রয়ার মধ্যে কোণ কত?

    • ক) 0°
    • খ) 90°
    • গ) 180°
    • ঘ) 360°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 180°

    ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর বিপরীতমুখী, তাই মধ্যবর্তী কোণ 180°।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. একটি ট্রেন অচল অবস্থা হতে 5m /sec² ত্বরণে চলতে শুরু করার পর ঘন্টায় 72 km বেগ প্রাপ্ত হতে কত সময় লাগবে?

    • ক) 2 sec
    • খ) 3 sec
    • গ) 4 sec
    • ঘ) 5 sec
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 4 sec

    72 km/h = 20 m/s; t = v/a = 20/5 = 4 s।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. 3N ও 5N মানের দুইটি বল এক বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। তাদের লব্ধির মান হবে-

    • ক) 2N
    • খ) 8N
    • গ) 10 N
    • ঘ) 12 N
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 2N

    বিপরীতমুখী বলের লব্ধি 5 − 3 = 2 N।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. একটি α-কণায় ইলেকট্রনের সংখ্যা কত?

    • ক) 0
    • খ) 1
    • গ) 2
    • ঘ) 4
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0

    α-কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস (2টি প্রোটন + 2টি নিউট্রন, চার্জ +2e); এতে কোনো ইলেকট্রন নেই। 2 ও 4 যথাক্রমে প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা। শর্টকাট: α = ⁴₂He²⁺ — দুটি ইলেকট্রন হারানো হিলিয়াম পরমাণু।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ x=4t²+10t m হলে 0.5 min পর বস্তুটির বেগ কত?

    • ক) 14ms⁻¹
    • খ) 250ms⁻¹
    • গ) 240ms⁻¹
    • ঘ) 4ms⁻¹
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 250ms⁻¹

    v = dx/dt = 8t + 10; t = 0.5 min = 30 s এ v = 250 m/s।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের ৮১ গুণ ও 4 গুণ। পৃথিবীর পৃষ্ঠে একজন লোকের ওজন 810 N হলে তিনি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবেন?

    • ক) 650 N
    • খ) 160 N
    • গ) 770 N
    • ঘ) 0 N
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 650 N

    g = GM/R² ⇒ g_চাঁদ/g_পৃথিবী = (1/81) × 4² = 16/81। চাঁদে ওজন = 810 × 16/81 = 160 N, তাই হারানো ওজন = 810 − 160 = 650 N। 160 N হলো চাঁদে ওজন, হারানো ওজন নয়। শর্টকাট: g ∝ M/R²; প্রশ্নে 'কত হারাবে' থাকলে বিয়োগফল নিতে হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. ত্রিপারমানবিক গ্যাসের স্থির চাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাত কত?

    • ক) 1.33
    • খ) 1.40
    • গ) 1.21
    • ঘ) 1.67
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 1.33

    ত্রিপারমাণবিক (অরৈখিক) গ্যাসে Cp/Cv = 4R/3R ≈ 1.33।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. কোন বুলেট কোন দেয়ালে 0.04 m প্রবেশের পর 75% বেগ হারায়। বুলেটটি ঐ দেয়ালে আর কতদূর প্রবেশ করতে পারবে?

    • ক) 2.67 mm
    • খ) 2.76 mm
    • গ) 2.50 mm
    • ঘ) 2.60 mm
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 2.67 mm

    u²−(u/4)² = 2a(0.04); বাকি দূরত্ব = (u/4)²/2a = 0.04/15 m ≈ 2.67 mm।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. সরল ছন্দিত গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ y = 10sin( ωt + δ) পর্যায়কাল 30 sec এবং আদি সরণ 0.05 m হলে কণাটির আদি দশা কত?

    • ক) 0.286°
    • খ) 0.268°
    • গ) 0.322°
    • ঘ) 0.207°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0.286°

    t = 0 এ y = 10 sin δ = 0.05 ⇒ sin δ = 0.005 ⇒ δ ≈ 0.286°।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. পানির ত্রৈধ বিন্দুর ভিত্তিতে স্টিম বিন্দুর তাপমাত্রা হলো-

    • ক) 273.16 K
    • খ) 0 K
    • গ) 100 K
    • ঘ) 373.15 K
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 373.15 K

    ত্রৈধ বিন্দু 273.16 K ভিত্তিক স্কেলে স্টিম বিন্দু 373.15 K।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. কোন ক্লাশ রুমের শব্দের তীব্রতা 10⁻⁶Win⁻² হলে শব্দের তীব্রতা লেভেল ডেসিবেলে কত?

    • ক) 6 dB
    • খ) 60 dB
    • গ) 56 dB
    • ঘ) 10 dB
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 60 dB

    β = 10 log(I/I₀) = 10 log(10⁻⁶/10⁻¹²) = 60 dB।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. কোন বস্তু আলোর বেগে চললে এর ভর

    • ক) অর্ধেক হবে
    • খ) অসীম হবে
    • গ) শূন্য হবে
    • ঘ) দ্বিগুণ হবে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অসীম হবে

    m = m₀/√(1−v²/c²); v → c হলে ভর অসীম হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১৫. আলোর অপবর্তন ব্যাখ্যা করার জন্য কোনটির প্রয়োজন?

    • ক) ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব
    • খ) নিউটনের কণা তত্ত্ব
    • গ) হাইগেনের তরঙ্গ তত্ত্ব
    • ঘ) ম্যাক্সওয়েলের তড়িতচৌম্বক তত্ত্ব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) হাইগেনের তরঙ্গ তত্ত্ব

    আলোর অপবর্তন তরঙ্গধর্ম; হাইগেনসের তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ১৬. একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/8 হলে দশা পার্থক্য কত?

    • ক) π/4
    • খ) π/2
    • গ) π/8
    • ঘ) π/6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) π/4

    দশা পার্থক্য δ = (2π/λ) × পথ পার্থক্য = (2π/λ) × (λ/8) = π/4। শর্টকাট: λ ↔ 2π; তাই λ/8 ↔ 2π/8 = π/4।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (১১টি)

  1. ১৭. ভিনেগার এ কোন এসিড থাকে?

    • ক) সাইট্রিক এসিড
    • খ) টারটারিক এসিড
    • গ) এসিটিক এসিড
    • ঘ) সালফিউরিক এসিড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) এসিটিক এসিড

    ভিনেগার হলো ৪-৬% অ্যাসিটিক এসিডের জলীয় দ্রবণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১৮. একটি পরমাণুর ৪র্থ অরবিটে কয়টি ইলেকট্রন থাকে?

    • ক) 8
    • খ) 18
    • গ) 24
    • ঘ) 32
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) 32

    n-তম শক্তিস্তরে সর্বোচ্চ 2n² ইলেকট্রন; n = 4 এ 32।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৯. নিম্নের কোনটির জলীয় দ্রবণ রঙিন?

    • ক) CuSO₄
    • খ) MgSO₄
    • গ) ZnSO₄
    • ঘ) Na₂SO₄
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) CuSO₄

    Cu²⁺ (3d⁹) আয়নে d-d স্থানান্তরের ফলে CuSO₄ দ্রবণ নীল; অন্যগুলো বর্ণহীন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২০. CuSO₄ এর জলীয় দ্রবণে অতিরিক্ত NH₄OH যোগ করলে কোনটি উৎপন্ন হয়?

    • ক) Cu(NH₃)₄SO₄
    • খ) CuO
    • গ) Cu(NH₃)₂SO₄
    • ঘ) Cu₂(SO₄)₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Cu(NH₃)₄SO₄

    অতিরিক্ত NH₄OH দিলে গাঢ় নীল টেট্রাঅ্যামিন কপার(II) সালফেট [Cu(NH₃)₄]SO₄ তৈরি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২১. 12 g কয়লা পোড়ালে কত গ্রাম CO₂ পাওয়া যায়?

    • ক) 44 g
    • খ) 32 g
    • গ) 24 g
    • ঘ) 28 g
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 44 g

    C + O₂ → CO₂; 12 g কার্বন থেকে 44 g CO₂।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২২. কোনটি অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য নয়?

    • ক) রঙিন যৌগ উৎপন্ন করে
    • খ) পরিবর্তনশীল যোজ্যতা বিদামান
    • গ) d-ব্লক মৌল
    • ঘ) সন্নিবেশ বন্ধন তৈরী করে না
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সন্নিবেশ বন্ধন তৈরী করে না

    অবস্থান্তর মৌল সহজেই সন্নিবেশ (জটিল) যৌগ গঠন করে, তাই 'তৈরি করে না' ভুল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২৩. sp³ সংকর অরবিটালের আকৃতি কোনটি?

    • ক) লিনিয়ার (Linear)
    • খ) ট্রাইঅ্যাংগুলার (Triangular)
    • গ) স্কোয়ার প্লেনার (Square planar)
    • ঘ) টেট্রাজ্জোল (Tetrahedral)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) টেট্রাজ্জোল (Tetrahedral)

    sp³ সংকর অরবিটালগুলো চতুস্তলকীয় (109.5°) বিন্যাসে থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২৪. হ্যালোফরম (Haloform) বিক্রিয়া হলো-

    • ক) অ্যালকেন ও অ্যালকিনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া
    • খ) অ্যালকোহল ও ইথারের সাথে হ্যালোজেনের বিক্রিয়া
    • গ) এস্টার ও আঅ্যালকাইনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া
    • ঘ) অ্যালডিহাইড ও কিটোনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অ্যালডিহাইড ও কিটোনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া

    CH₃CO− মূলকযুক্ত অ্যালডিহাইড/কিটোন ক্ষারীয় হ্যালোজেনের সাথে হ্যালোফর্ম দেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৫. প্রান্ধীয় অ্যালকাইন এর ক্ষেত্রে কোনটি সত্য?

    • ক) অম্লীয়
    • খ) ক্ষারীয়
    • গ) নিউট্রাল
    • ঘ) আয়নিক যৌগ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অম্লীয়

    প্রান্তীয় অ্যালকাইনের ≡C−H হাইড্রোজেন (sp কার্বনে যুক্ত) দুর্বল অম্লীয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২৬. নিম্নের কোন মূলকটি বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে?

    • ক) -OH
    • খ) -OMe
    • গ) -NO₂
    • ঘ) -NH₂
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) -NO₂

    −NO₂ ইলেকট্রন আকর্ষী মূলক, বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে; বাকিগুলো সক্রিয়কারী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ২৭. অনার্স AlCl₃ এর উপস্থিতিতে বেনজিন এবং n -প্রোপাইল ক্লোরাইড এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?

    • ক) n -প্রোপাইলবেনজিন
    • খ) n - বিউটাইলবেনজিন
    • গ) আইসো-প্রোপাইলবেনজিন
    • ঘ) টলুইন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আইসো-প্রোপাইলবেনজিন

    ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশনে n-প্রোপাইল কার্বোক্যাটায়ন পুনর্বিন্যস্ত হয়ে আইসোপ্রোপাইল বেনজিন (কিউমিন) দেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›

উচ্চতর গণিত (৯টি)

  1. ২৮. যদি x⃗ = 2i^ + 4j^ - 6k^ , y⃗ =3i^+ 5j^ -7 k^ হয়, তবে y⃗ ভেক্টরের উপর x⃗ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ কত?

    • ক) 68/(√83)
    • খ) -68/(√83)
    • গ) 68/83
    • ঘ) -68/83
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 68/(√83)

    স্কেলার অভিক্ষেপ = x⃗·y⃗/|y⃗| = (6+20+42)/√83 = 68/√83।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২৯. মূলবিন্দুগামী এবং x- অক্ষের ধনাত্মক দিকের সাথে 60° কোণ উৎপন্নকারী সরলরেখার সমীকরণ-

    • ক) √3 x - y = 0
    • খ) √3 y - x = 0
    • গ) y + √3 x = 0
    • ঘ) √3 y + x = 0
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) √3 x - y = 0

    ঢাল tan60° = √3, মূলবিন্দুগামী: y = √3x ⇒ √3x − y = 0।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩০. যদি A এবং B দুটি ঘটনা এবং P(A) = 0.7, P(B) = 0.4 ও P( A ∪ B) = 0.8 হয়, তাহলে P( A ∩ B) মান কত?

    • ক) 0.3
    • খ) 1.0
    • গ) 0.8
    • ঘ) 0.1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0.3

    P(A∩B) = P(A)+P(B)−P(A∪B) = 0.7+0.4−0.8 = 0.3।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩১. (3x²-1/x)¹⁴ এর বিস্তৃতিতে কততম পদে x¹⁰ পাওয়া যাবে?

    • ক) 5 তম
    • খ) 6 তম
    • গ) 7 তম
    • ঘ) 8 তম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 7 তম

    T(r+1)-এ x-এর ঘাত 28−3r = 10 ⇒ r = 6, তাই 7তম পদ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩২. যদি 5y = x + 50 রেখাটি y²=4ax পরাবৃত্তের একটি স্পর্শক হয়, তবে তার ফোকাস হবে-

    • ক) (1,0)
    • খ) (2,0)
    • গ) (5,0)
    • ঘ) (10, 0)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) (2,0)

    y = x/5 + 10; স্পর্শক শর্ত c = a/m ⇒ 10 = 5a ⇒ a = 2; ফোকাস (2,0)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৩. y=1/x হলে y এর 18 তম অন্তরীকরণ কোনটি?

    • ক) (18!)/x¹⁹
    • খ) (19!)/x²⁰
    • গ) (18!)/x²⁸
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) (18!)/x¹⁹

    1/x-এর n-তম অন্তরজ (−1)ⁿn!/xⁿ⁺¹; n = 18 হলে 18!/x¹⁹।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৪. kx²+8x+(k+2)=0 এর মূলদ্বয়ের যোগফল ও গুণফল সমান হলে k এর মান হবে-

    • ক) 10
    • খ) - 10
    • গ) 6
    • ঘ) - 6
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) - 10

    −8/k = (k+2)/k ⇒ k+2 = −8 ⇒ k = −10।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৫. A = [[1 2; 3 4]], B = [[1 4 7; 2 5 6]], C = [[1; 2; 3]] হলে (AB)C ম্যাট্রিক্সের মাত্রা হবে-

    • ক) 2 × 1
    • খ) 2 × 3
    • গ) 3 × 1
    • ঘ) 3 × 2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 2 × 1

    (2×2)(2×3) = 2×3; তারপর (2×3)(3×1) = 2×1।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৬. x²+y²-6y+5=0 বৃত্তে x = 2 সরলরেখাটি একটি-

    • ক) ব্যাসার্ধ
    • খ) ব্যাস
    • গ) জ্যা
    • ঘ) স্পর্শক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) স্পর্শক

    কেন্দ্র (0,3), ব্যাসার্ধ 2; x = 2 রেখার কেন্দ্র থেকে দূরত্ব 2 = ব্যাসার্ধ, তাই স্পর্শক।

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (১২টি)

  1. ৩৭. Synapsis কোন phase এ ঘটে?

    • ক) Leptotene
    • খ) Zygotene
    • গ) Pachytene
    • ঘ) Diplotene
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Zygotene

    মিয়োসিস-১ এর জাইগোটিন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধা (সিন্যাপসিস) ঘটে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩৮. কোনটি প্রারম্ভিক কোডন?

    • ক) UAA
    • খ) UGA
    • গ) UAG
    • ঘ) AUG
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) AUG

    AUG প্রারম্ভিক (start) কোডন, যা মিথিওনিন নির্দেশ করে। UAA, UAG ও UGA হলো সমাপ্তি (stop) কোডন। শর্টকাট: সমাপ্তি কোডন তিনটিই U দিয়ে শুরু — 'U Are Away, U Are Gone, U Go Away'; শুরু = AUG।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩৯. নিম্নের কোন অঙ্গাণুটি কোষের শক্তি উৎপাদনকারী?

    • ক) মাইটোকন্ড্রিয়া
    • খ) রাইবোজোম
    • গ) গলগিবস্তু
    • ঘ) নিউক্লিয়াস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মাইটোকন্ড্রিয়া

    মাইটোকন্ড্রিয়ায় ATP উৎপন্ন হয়, তাই একে কোষের শক্তিঘর বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪০. নিম্নের কোনটি "অগ্নি-শৈবাল" নামে পরিচিত?

    • ক) Euglenophyta
    • খ) Pyrrophyta
    • গ) Chrysophyta
    • ঘ) Phaeophyta
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Pyrrophyta

    Pyrrophyta (ডাইনোফ্ল্যাজেলেট) 'অগ্নি-শৈবাল' নামে পরিচিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৪১. Recombinant DNA technology consists primarily of :

    • ক) producing several therapeutically important biomolecules
    • খ) giving rise to large amount of protein
    • গ) introducing genetic material from one organism into another
    • ঘ) using viral enzyme called reverse transcriptase.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) introducing genetic material from one organism into another

    রিকম্বিন্যান্ট DNA প্রযুক্তি মূলত এক জীবের জিন অন্য জীবে প্রবেশ করানো।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৪২. Transcription (প্রতিলিপিকরন) সংঘটিত হয়-

    • ক) প্রকৃত কোষের নিউক্লিয়াসের মধ্যে
    • খ) আদি কোষের নিউক্লিয়াসের মধ্যে
    • গ) রাইবোজোমে
    • ঘ) প্রকৃত কোষের সাইটোপ্লাজমে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) প্রকৃত কোষের নিউক্লিয়াসের মধ্যে

    প্রকৃতকোষে ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসে এবং ট্রান্সলেশন সাইটোপ্লাজমে ঘটে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৪৩. পতঙ্গের রক্তকে বলা হয়-

    • ক) হিমোসিল
    • খ) হিমোসায়ানিন
    • গ) হিমোলিক্ষ
    • ঘ) হিমোফিলিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) হিমোলিক্ষ

    পতঙ্গের বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৪৪. যকৃত সিরোসিসের (Liver Cirrhosis) জন্য কোন ভাইরাস দায়ী?

    • ক) হেপাটাইটিস-সি
    • খ) হার্পিস ভাইরাস
    • গ) রিট্রোভাইরাস
    • ঘ) সিমিয়ান ভাইরাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) হেপাটাইটিস-সি

    হেপাটাইটিস-সি (ও বি) ভাইরাসের দীর্ঘমেয়াদি সংক্রমণে লিভার সিরোসিস হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৪৫. DNA প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙ্গে দেয় কোন এনজাইম?

    • ক) হেলিকেজ
    • খ) প্রাইলেজ
    • গ) পলিমারেজ
    • ঘ) লাইগেজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) হেলিকেজ

    হেলিকেজ এনজাইম DNA-র দুই সূত্রের হাইড্রোজেন বন্ধন ভেঙে প্যাঁচ খোলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪৬. নিষেকের পর ডিম্বকের পরিবর্তিত রূপ হলো-

    • ক) বীজ
    • খ) ফল
    • গ) ভ্রূণ
    • ঘ) সস্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বীজ

    নিষেকের পর ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। ভ্রূণ তৈরি হয় জাইগোট থেকে, সস্য তৈরি হয় ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকে। শর্টকাট: ডিম্বক → বীজ, ডিম্বাশয় → ফল, জাইগোট → ভ্রূণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪৭. "Biological Coin" বলা হয় কোনটিকে?

    • ক) NDP
    • খ) ATP
    • গ) FAD
    • ঘ) NAD
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ATP

    ATP কোষের শক্তির মুদ্রা বা 'Biological coin'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৪৮. ফার্ণের কুন্ডলিত কচি পাতাকে বলে-

    • ক) ফ্রন্ড
    • খ) পিনা
    • গ) র‍্যামেন্টাম
    • ঘ) ক্রোজিয়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ক্রোজিয়ার

    ফার্নের কুণ্ডলিত কচি পাতাকে ক্রোজিয়ার বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (৮টি)

  1. ৪৯. It's time we ____ measures to prevent further damage.

    • ক) take
    • খ) have taken
    • গ) took
    • ঘ) had taken
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) took

    'It's time + subject + past tense' কাঠামো: It's time we took…

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৫০. The passive voice of "People believe that he has stolen the diamond"-

    • ক) It believes that diamond has been stolen by him.
    • খ) It is believed that diamond has been stolen by him.
    • গ) He is believed that he has stolen the diamond.
    • ঘ) The diamond is believed that he has stolen.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) It is believed that diamond has been stolen by him.

    People believe that… এর passive: It is believed that…

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৫১. We finally ______ the plumber fixes the leaking pipe after several reminders.

    • ক) got
    • খ) made
    • গ) had
    • ঘ) forced
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) had

    causative 'have': had + object + verb (had the plumber fix)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৫২. When the company went bankrupt, the employees were left high and dry. What does the underlined idiom mean?

    • ক) Rewarded generously
    • খ) Sent on vacation
    • গ) Left helpless
    • ঘ) Rehired elsewhere
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Left helpless

    'high and dry' অর্থ অসহায় অবস্থায় পরিত্যক্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫৩. Scarcely (had he reached)/A the airport when/B the announcement (was made)/C that the flight (has been)/D cancelled.

    • ক) A
    • খ) B
    • গ) C
    • ঘ) D
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) D

    Scarcely had… when-এর পর past tense-এর ধারাবাহিকতায় 'had been' হবে, 'has been' ভুল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৫৪. The research findings/A, though impressive, needs/Bthrough more rigorous testing/C before publication.

    • ক) A
    • খ) B
    • গ) C
    • ঘ) D
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) B

    Subject 'findings' বহুবচন, তাই 'needs' না হয়ে 'need' হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৫৫. Until/Ahis last class at the university in 1978, Hasan always turns/B in all of/C his assignments on/D time.

    • ক) A
    • খ) B
    • গ) C
    • ঘ) D
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) B

    অতীত সময় (1978) বোঝাচ্ছে, তাই 'turns' না হয়ে 'turned' হবে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৫৬. The artist tried stimulate/Ainterest/Bin painting (by taking)/C his students (to the)/D museums.

    • ক) A
    • খ) B
    • গ) C
    • ঘ) D
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) A

    'tried' এর পর to-infinitive লাগে: tried to stimulate।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

চবি এ ইউনিট (বিজ্ঞান) — অন্যান্য বছরের প্রশ্ন

চবি ২০২৫-২৬ — অন্য ইউনিট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

চবি এ ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২৫-২৬ — Chittagong University (CU) A Unit Question 2025-26 | SmartPora