চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট (কলা ও মানবিকী) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৪-২৫

২০২৪-২৫ সেশন ২৮টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: বাংলা (১৪) · ইংরেজি (৫) · সাধারণ জ্ঞান (৯)

মানবন্টন ও নিয়ম: কলা ও মানবিকী অনুষদ। সব বিভাগ আবেদন করতে পারবে। B1 (নাট্যকলা, চারুকলা, সংগীত) ও B2 (আরবি, ইসলামিক স্টাডিজ, পালি) উপ-ইউনিটের পরীক্ষা আলাদা।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

বাংলা (১৪টি)

  1. ১. 'জুলমাত' শব্দের অর্থ কী?

    • ক) নরক
    • খ) আলো
    • গ) অন্ধকার
    • ঘ) জাহাজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অন্ধকার

    'জুলমাত' অর্থ অন্ধকার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. 'কবর' কবিতার পঙ্ক্তি কয়টি?

    • ক) ১৮
    • খ) ১০৮
    • গ) ১১৮
    • ঘ) ১২৪
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ১১৮

    জসীমউদ্‌দীনের 'কবর' কবিতার পঙ্‌ক্তি সংখ্যা ১১৮।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. 'ড়' ও 'ঢ়' ধ্বনি দুটোকে বলে -

    • ক) কম্পনজাত ধ্বনি
    • খ) নাসিক্য ধ্বনি
    • গ) তাড়নজাত ধ্বনি
    • ঘ) উষ্ম ধ্বনি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) তাড়নজাত ধ্বনি

    জিভের অগ্রভাগ দিয়ে দন্তমূলে তাড়না করে উচ্চারিত ড় ও ঢ় তাড়নজাত ধ্বনি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. আখতারুজ্জামান ইলিয়াস রচিত খোঁয়ারি একটি -

    • ক) কাব্যগ্রন্থ
    • খ) উপন্যাস
    • গ) গল্পগ্রন্থ
    • ঘ) নাটক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) গল্পগ্রন্থ

    'খোঁয়ারি' আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. সঞ্চয়িতা, সুঞ্চিতা, ও সুচয়নী কাব্যসংকলনগুলোর কবিত্রয় হলেন-

    • ক) কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমদ, ও জসীম উদ্‌দীন
    • খ) রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ও জসীম উদ্‌দীন
    • গ) রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, ও কামিনী রায়
    • ঘ) বেনজীর আহমেদ, জসীম উদ্‌দীন, ও বন্দে আলী মিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ও জসীম উদ্‌দীন

    সঞ্চয়িতা (রবীন্দ্রনাথ), সঞ্চিতা (নজরুল), সুচয়নী (জসীমউদ্‌দীন)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. বাঙালির ইতিহাস বইটি লিখেছেন?

    • ক) তারাপদ রায়
    • খ) নীহাররঞ্জন রায়
    • গ) সুকুমার রায়
    • ঘ) লোকনাথ রায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নীহাররঞ্জন রায়

    'বাঙালীর ইতিহাস: আদিপর্ব' নীহাররঞ্জন রায়ের গ্রন্থ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. 'ক্রোড়পত্র' কোন সমাসের উদাহরণ?

    • ক) দ্বন্দ্ব
    • খ) বহুব্রীহি
    • গ) ষষ্ঠী তৎপুরুষ
    • ঘ) কর্মধারয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কর্মধারয়

    ক্রোড়ে স্থিত পত্র = ক্রোড়পত্র (মধ্যপদলোপী কর্মধারয়)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. কোন সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য পায়?

    • ক) দ্বন্দ্ব সমাস
    • খ) দ্বিগু সমাস
    • গ) অব্যয়ীভাব সমাস
    • ঘ) তৎপুরুষ সমাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অব্যয়ীভাব সমাস

    অব্যয়ীভাব সমাসে পূর্বপদ অব্যয় এবং তার অর্থই প্রধান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. 'পথের রাজা' কোন সমাসের ব্যাসবাক্য?

    • ক) তৎপুরুষ
    • খ) বহুব্রীহি
    • গ) কর্মধারয়
    • ঘ) দ্বিগু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) তৎপুরুষ

    পথের রাজা = রাজপথ (ষষ্ঠী তৎপুরুষ, পদের পরনিপাত)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. 'সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করবে।' এই বাক্যে কোন ধরনের অপপ্রয়োগ হয়েছে?

    • ক) বহুবচনের বাহুল্য
    • খ) শব্দের বাহুল্য
    • গ) প্রত্যয়ের বাহুল্য
    • ঘ) ভুল অর্থে শব্দ ব্যবহার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) প্রত্যয়ের বাহুল্য

    'বাহুল্য' শব্দেই ভাব আছে; আবার '-তা' প্রত্যয় যোগ করায় প্রত্যয়ের বাহুল্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. শুদ্ধ বানান কোন গুচ্ছ?

    • ক) দ্রবিভূত, পিচাশ, দুর্গা
    • খ) পূজা, আবিষ্কার, সমীচীন
    • গ) দূর্নাম, পূর্বাহ্ন, দুর্বল
    • ঘ) অঞ্জলি, অতিথী, অত্যন্ত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পূজা, আবিষ্কার, সমীচীন

    পূজা, আবিষ্কার, সমীচীন—তিনটিই শুদ্ধ বানান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. 'চৌহদ্দি' শব্দটি কোন কোন ভাষার মিশ্ররূপ?

    • ক) তৎসম+ফারসি
    • খ) ফারসি+আরবি
    • গ) দেশি+তৎসম
    • ঘ) আরবি+ফারসি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ফারসি+আরবি

    প্রকাশিত উত্তর অনুযায়ী 'চৌহদ্দি' ফারসি ও আরবি শব্দের মিশ্রণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. নীচের কোনটি যোগরূঢ় শব্দ?

    • ক) হস্তী
    • খ) কর্তব্য
    • গ) গায়ক
    • ঘ) জলধি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) জলধি

    'জলধি' (জল ধারণ করে যে) অর্থ সমুদ্র—যোগরূঢ় শব্দ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন -

    • ক) আবুল ফজল
    • খ) আবু জাফর ওবায়দুল্লাহ
    • গ) আবু জাফর শামসুদ্দীন
    • ঘ) আবু হেনা মোস্তফা কামাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) আবুল ফজল

    আবুল ফজল চবির উপাচার্য ও রাষ্ট্রপতির শিক্ষা উপদেষ্টা ছিলেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (৫টি)

  1. ১৫. New York is found on the east _____ of the United States.

    • ক) beach
    • খ) coast
    • গ) shore
    • ঘ) city
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) coast

    দেশের সমুদ্রতীরবর্তী অংশ বোঝাতে 'east coast'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১৬. The book was released after it got final ______ from the author.

    • ক) approved
    • খ) approving
    • গ) approval
    • ঘ) approve
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) approval

    'final' বিশেষণের পর noun লাগে: approval।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৭. The supplier has many different models of ____.

    • ক) furnitures
    • খ) furniture
    • গ) furnituring
    • ঘ) furnisher
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) furniture

    Furniture অগণনীয় বিশেষ্য, এর বহুবচন হয় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৮. The director has asked us to send monthly _____ to Mr. Jefferson in the finance department.

    • ক) statement
    • খ) Statements
    • গ) states
    • ঘ) state
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Statements

    'monthly' বহু বিবরণী বোঝায়—Statements।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৯. I was late _____ class yesterday.

    • ক) to
    • খ) for
    • গ) in
    • ঘ) until
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) for

    ক্লাস/কাজে দেরি: late for class।

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (৯টি)

  1. ২০. রদাঁ কে ছিলেন?

    • ক) চিত্রশিল্পী
    • খ) ভাস্কর
    • গ) লেখক
    • ঘ) সংগীতশিল্পী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ভাস্কর

    অগুস্ত রদাঁ ফরাসি ভাস্কর ('দ্য থিংকার')।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২১. কোন দেশের পতাকার ৪টি পাশ নেই?

    • ক) শ্রীলংকা
    • খ) মালদ্বীপ
    • গ) নেপাল
    • ঘ) ভুটান
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) নেপাল

    নেপালের পতাকা দুটি ত্রিভুজের সমন্বয়, চতুর্ভুজ নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২২. উপমহাদেশের ইংরেজ শাসনের সমাপ্তি ঘটে …..

    • ক) ১৯৩৫ সালে
    • খ) ১৯৫৭ সালে
    • গ) ১৯৪৭ সালে
    • ঘ) ১৭৫৭ সালে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ১৯৪৭ সালে

    ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২৩. 'বাংলাদেশের 'জাতীয় পতাকা দিবস' কবে?

    • ক) ১ মার্চ
    • খ) ২ মার্চ
    • গ) ৩ মার্চ
    • ঘ) ৪ মার্চ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২ মার্চ

    ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় পতাকা উত্তোলন—জাতীয় পতাকা দিবস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৪. ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদী কয়টি?

    • ক) ৫৭
    • খ) ৩
    • গ) ৫২
    • ঘ) ৫৪
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ৫৪

    যৌথ নদী কমিশনের হিসাবে ভারত-বাংলাদেশের অভিন্ন নদী ৫৪টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২৫. 'ফোর বি' আন্দোলন কিসের সঙ্গে সম্পর্কিত?

    • ক) রাষ্ট্র সংস্কার আন্দোলন
    • খ) নারীবাদী আন্দোলন
    • গ) পরিবেশ আন্দোলন
    • ঘ) শিক্ষা আন্দোলন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নারীবাদী আন্দোলন

    'ফোর বি' দক্ষিণ কোরিয়ায় সূচিত নারীবাদী আন্দোলন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২৬. জনশুমারি - ২০২২ অনুযায়ী পুরুষ ও নারীর অনুপাত কত?

    • ক) ১০০ : ৯৮
    • খ) ৯৮ : ১০০
    • গ) ১০২ : ৯৬
    • ঘ) ৯৬ : ১০২
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৯৮ : ১০০

    জনশুমারি ২০২২ অনুযায়ী প্রতি ১০০ নারীতে পুরুষ প্রায় ৯৮ জন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২৭. সম্প্রতি সিরিয়ায় ক্ষমতা দখলকারী সংগঠনের নাম কী?

    • ক) এইচ. টি. এস
    • খ) ফ্রি সিরিয়ান আর্মি
    • গ) এস. এ. এ.
    • ঘ) এন. ডি. এফ.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) এইচ. টি. এস

    ২০২৪ সালের ডিসেম্বরে হায়াত তাহরির আল-শাম (HTS) সিরিয়ায় ক্ষমতা দখল করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৮. সরকারি চাকরির নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় -

    • ক) ২০ জুলাই ২০২৪
    • খ) ২৩ জুলাই ২০২৪
    • গ) ২৪ জুলাই ২০২৪
    • ঘ) ২৫ জুলাই ২০২৪
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২৩ জুলাই ২০২৪

    আপিল বিভাগের রায়ের পর ২৩ জুলাই ২০২৪ কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

চবি বি ইউনিট (কলা ও মানবিকী) — অন্যান্য বছরের প্রশ্ন

চবি ২০২৪-২৫ — অন্য ইউনিট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

চবি বি ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২৪-২৫ — Chittagong University (CU) B Unit Question 2024-25 | SmartPora