কোনটি অ্যামনিওন এর কাজ?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ঘ) ভ্রুণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে
ব্যাখ্যা
বিভিন্ন ভ্রুণ আবরণীর কাজ: অ্যামনিওন: ভ্রুণ অ্যামনিওন গহ্বরের তরলে নিমজ্জিত থাকে। এই তরল ভ্রূণকে চাপ, আঘাত ও শুষ্কতার হাত থেকে রক্ষা করে। অঙ্গ- প্রত্যঙ্গের সুষ্ঠু বিকাশে সাহায্য করে। অ্যালানটয়েস: মানুষসহ স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে অ্যালানটয়েস অ্যামবিলিকাল কর্ড গঠনে সহায়তা করে এবং ভ্রূণকে অমরার সাথে সংযুক্ত রাখে। ভ্রূণের শ্বসন ও রেচনে সাহায্য করে। কোরিওন: এটি ভ্রূণকে পুরোপুরি বেষ্টন করে রাখে এবং ভ্রূণকে রক্ষা করে। অ্যালানটয়েসের সঙ্গে মিলিতভাবে শ্বসনে ও পুষ্টি সরবরাহে সাহায্য করে। প্লাসেন্টা গঠনে অংশগ্রহণ করে। কুসুমথলি: মানুষের কুসুমথলির বিশেষ কার্যকারিতা জানা যায়নি। তবে প্রথম অবস্থায় এটি স্টেম কোষ এর উৎস হিসেবে কাজ করে। এসব কোষ থেকে রক্তকোষ (রক্তকণিকা ও লিম্ফয়েড) উৎপন্ন হয় বলে অনুমান করা হয়। স্টেম কোষগুলো পরবর্তীতে বর্ধনশীল ভ্রূণে প্রবেশ করে।